বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৫০ / ৮১ · ৪,৯০১৫,০০০ / ৮,১৭১

৪,৯০১.
'সংহত' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিভক্ত
  2. ঐক্যবদ্ধ
  3. নিস্তেজ
  4. তীব্র
সঠিক উত্তর:
বিভক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিভক্ত
ব্যাখ্যা

• 'সংহত' এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত

উল্লেখ্য,
'সংহত' শব্দের অর্থ - একতা-বদ্ধ, ঐক্যবদ্ধ, সুদৃঢ়, জমাট
'বিভক্ত' শব্দের অর্থ - ভাগ করা হয়েছে এমন, পৃথকৃত।

অন্যদিকে,
- 'তেজ' শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ
- 'তীব্র' শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৯০২.
'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নিক্বণ
  2. শিঞ্জন
  3. টঙ্কার
  4. ঝংকার
সঠিক উত্তর:
নিক্বণ
উত্তর
সঠিক উত্তর:
নিক্বণ
ব্যাখ্যা
- নূপুরের ধ্বনি এর এক কথায় প্রকাশ- 'নিক্বণ'। 

এছাড়া, 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- টঙ্কার, 
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন, 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- ঝংকার। 

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ- মন্দ্র। 
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ- অজিন। 
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ- কেকা। 
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ- হ্রেষা। 
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ- কূজন। 
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ- বৃংহিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪,৯০৩.
'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ -
  1. বৃহৎ বিষয়
  2. সবকিছু
  3. গভীরভাবে
  4. ভীষণ শত্রুতা
সঠিক উত্তর:
সবকিছু
উত্তর
সঠিক উত্তর:
সবকিছু
ব্যাখ্যা
• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ - সবকিছু

অন্যদিকে,
- 'হাড়ে হাড়ে' বাগ্‌ধারার অর্থ - গভীরভাবে।
- 'সাপে-নেউলে' বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।
- 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯০৪.
'পত্রপাঠ' বাগধারাটির অর্থ কী?
  1. গোপন চুক্তি
  2. বৃহৎ ব্যাপার
  3. অবিলম্ব
  4. দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর:
অবিলম্ব
উত্তর
সঠিক উত্তর:
অবিলম্ব
ব্যাখ্যা
পত্রপাঠ  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পত্র+পাঠ 
অর্থ: চিঠি পড়ার কাজ 
ক্রিয়াবিশেষণ: পত্র পড়া মাত্র, অবিলম্বে বা তৎক্ষণাৎ (অইত্রপাঠ বিদায়) 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৯০৫.
'চোখের প্রান্তভাগ' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নয়না
  2. অপাঙ্গ
  3. অক্ষিগোলক
  4. কিনারা
সঠিক উত্তর:
অপাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপাঙ্গ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপাঙ্গ' - শব্দের অর্থ - চোখের প্রান্তভাগ বা চোখের কোণ।
- এটি সংস্কৃত শব্দ, যা বিশেষ করে চোখের পাশের অংশ বোঝাতে ব্যবহৃত হয়।

অন্য অপশন:
(ক) নয়না → "নয়না" শব্দটি চোখ বোঝায়, কিন্তু এর প্রান্তভাগ নয়।
(গ) অক্ষিগোলক → "অক্ষিগোলক" হলো চোখের পুরো বলের মতো অংশ, যা চোখের ভেতরের গঠন বোঝায়।
(ঘ) কিনারা → "কিনারা" সাধারণভাবে যেকোনো কিছুর শেষ প্রান্ত বোঝায়, তবে এটি বিশেষভাবে চোখের জন্য ব্যবহার হয় না।

অতএব,
‘চোখের প্রান্তভাগ’ এর এক কথায় প্রকাশ হলো "অপাঙ্গ"।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৪,৯০৬.
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
  1. সরোবর
  2. জলধর
  3. অম্বু
  4. সলিল
সঠিক উত্তর:
সরোবর
উত্তর
সঠিক উত্তর:
সরোবর
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• জলাশয় শব্দের সমার্থক শব্দ সরোবর।
• জলাশয় শব্দের অর্থ: জলের আধার (পুকুর নদী হ্রদ সমুদ্র প্রভৃতি)।
• সরোবর শব্দের অর্থ: ১) পদ্ম শাপলা প্রভৃতি ফুলে ভরা বড়ো জলাশয়। ২ হ্রদ।

অন্যদিকে,
- অম্বু ও সলিল অর্থ- পানি।
- জলধর অর্থ - মেঘ, সমুদ্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

৪,৯০৭.
'খাটো' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে-
  1. ক) বেটে
  2. খ) জির্ণ
  3. গ) ঢেংগা
  4. ঘ) শীর্ণ
সঠিক উত্তর:
গ) ঢেংগা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢেংগা
ব্যাখ্যা
ঢেংগা - শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে - খাটো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪,৯০৮.
'অচল' শব্দের বিপরীত শব্দ কী?
  1. স্থিতিশীল
  2. সচল
  3. অবিচল
  4. গমনশীল
সঠিক উত্তর:
সচল
উত্তর
সঠিক উত্তর:
সচল
ব্যাখ্যা
• ‘অচল’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো- 'সচল'।

আরো কিছু বিপরীত শব্দ:
• ‘অনুরাগ’ - বিরাগ।
• দেউড়ি' - খিড়কি।
• 'দরদি' - নির্দয়।
• 'সৌম্য' - 'উগ্র'।
• 'আবির্ভাব'- 'তিরোভাব'।
• 'অচল'- 'সচল'।
• 'আবশ্যক'- 'অনাবশ্যক'।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯০৯.
'যা দমন করা যায় না' এক কথায় কী বলে?
  1. অদম্য
  2. দুর্নিবার
  3. দুর্জয়
  4. দুর্গম
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা

• 'যা দমন করা যায় না' এক কথায় প্রকাশ- অদম্য।

অন্যদিকে,
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
• যাওয়া কষ্টসাধ্য এমন - দুর্গম।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৯১০.
'সংশয়-এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিস্ময়
  2. খ) নির্ভয়
  3. গ) দ্বিধা
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়
ব্যাখ্যা
'সংশয়-এর বিপরীত শব্দ হলো: প্রত্যয়
এছাড়াও-
সংশয়
শব্দের উচ্চারণ: শংশয় 
সন্ধি বিচ্ছেদ: সম্+√ শী+অ 
সংশয় শব্দের অর্থ:
সন্দেহ, দ্বিধা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান  ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৪,৯১১.
'তুষ্ট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দুরন্ত
  2. ক্রুদ্ধ
  3. পূর্ণ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক্রুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক্রুদ্ধ
ব্যাখ্যা

- তুষ্ট শব্দের অর্থ -  তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত, খুশি।
- ক্রুদ্ধ শব্দের অর্থ - রুষ্ট, রাগান্বিত

- 'তুষ্ট' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্রুদ্ধ। 

আরও কিছু বিপরীত শব্দের উদাহরণ হলো - 
- শান্ত = দুরন্ত, 
- লেশ = যথেষ্ট, 
- রিক্ত = পূর্ণ, 
- উদ্ধত = বিনীত, 
- ভূত = ভবিষৎ, 
- লিপ্ত = নির্লিপ্ত, 
- লগ্ন = চ্যুত, 
- মরমি = নিষ্ঠুর, 
- লেশ = যথেষ্ঠ, 
- হৃদ্যতা = কপটতা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

৪,৯১২.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) মসজিদ
  2. খ) হাসপাতাল
  3. গ) সাময়িকী
  4. ঘ) হরতন
সঠিক উত্তর:
গ) সাময়িকী
উত্তর
সঠিক উত্তর:
গ) সাময়িকী
ব্যাখ্যা

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
ইংরেজি Hospital এর পরিবর্তিত উচ্চারণ 'হাসপাতাল।
এবং
Periodical শব্দের পারিভাষিক শব্দ = সাময়িকী

• বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান অনুসারে,
Periodical শব্দের পারিভাষিক শব্দ = সাময়িকী
Hospital শব্দের পারিভাষিক শব্দ = হাসপাতাল

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
হাসপাতাল = ইংরেজি Hospital থেকে উদ্ভূত শব্দ।
সাময়িকী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সাময়িক+ঈ
অর্থ: সমসাময়িক ঘটনাবলি বা প্রসঙ্গসম্পর্কিত পত্রিকা।
অন্যদিকে,
মসজিদ = আরবি শব্দ।
হরতন = ওলান্দাজ শব্দ।

• সকল আলোচনা সাপেক্ষে বলা যায় যে, পারিভাষিক শব্দ = সাময়িকী
অপশনে 'সাময়িকী' না থাকলে, 'হাসপাতাল' সঠিক উত্তর হিসেবে বিবেচিত হতো।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৪,৯১৩.
নিচের কোনটি শুদ্ধ বাক্যের উদাহরণ?
  1. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
  2. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  3. কলার পাতে ভাত খাই ঘোলের স্বাদ দুধে মেটাই।
  4. সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
সঠিক উত্তর:
সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
উত্তর
সঠিক উত্তর:
সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
ব্যাখ্যা
বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:
বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করে এ ধরনের ভুল করা হয়। যেমন : আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে -ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়।

• শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

প্রচলিত কিছু অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ হলো-

• অশুদ্ধ: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।

• অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

--------------------------
• বাগ্‌ধারা ও প্রবাদ-প্রচনের অপপ্রয়োগ:
বাগ্‌ধারা ভাষার সৌন্দর্যবর্ধন, অর্থের স্পষ্টতা এবং ভাবের ব্যঞ্জনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এ বান্ধারার অপপ্রয়োগ দেখ যায়; ফলে বাগ্ধারার সমন্বয়ে গঠিত বাক্যটি অশুদ্ধ হিসেবে পরিগণিত হয়।
যেমন:
• অশুদ্ধ: উলুবনে সোনা ছড়িয়ে লাভ নেই।
• শুদ্ধ: উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।

• অশুদ্ধ: কলার পাতে ভাত খাই ঘোলের স্বাদ দুধে মেটাই।
• শুদ্ধ: কলারপাতে ভাত খাই দুধের স্বাদ ঘোলে মেটাই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯১৪.
'প্রত্যাগমন’ এর বিপরীত শব্দ - 
  1. অবতরণ
  2. আকুঞ্চন
  3. আগমন
  4. আবাহন
সঠিক উত্তর:
আগমন
উত্তর
সঠিক উত্তর:
আগমন
ব্যাখ্যা
• 'প্রত্যাগমন’ এর বিপরীত শব্দ - আগমন

অন্যদিকে,
• ‘অবতরণ’ এর বিপরীত শব্দ - উত্তরণ।
• ‘আকুঞ্চন’ এর বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবাহন’ এর বিপরীত শব্দ - বিসর্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯১৫.
'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ-
  1. ক) বাইরে পরিপাটি
  2. খ) নিঃস করা
  3. গ) শিক্ষার শুরু
  4. ঘ) অত্যন্ত গরিব
সঠিক উত্তর:
খ) নিঃস করা
উত্তর
সঠিক উত্তর:
খ) নিঃস করা
ব্যাখ্যা
'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ- নিঃস করা 
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে। 

তাছাড়া,
'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি' 
হাতেখড়ি বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু'   
ছা- পোষা বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব' 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।
৪,৯১৬.
‘হাত-ভারি‘ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দাতা
  2. কৃপণ
  3. দরিদ্র
  4. বিজ্ঞ
সঠিক উত্তর:
কৃপণ
উত্তর
সঠিক উত্তর:
কৃপণ
ব্যাখ্যা
- 'হাত-ভারি' বাগধারাটির অর্থ- কৃপণ। 

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা এবং এর অর্থ: 
- 'হাত ধরা' বাগধারার অর্থ - বশীভূত। 
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ - হতভাগ্য। 
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ - হওয়া। 
- 'হাত পাকান' বাগধারার অর্থ - দক্ষতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯১৭.
'Bad blood' শব্দের পারিভাষিক অর্থ-
  1. হীন ব্যক্তি
  2. খারাপ মানুষ
  3. কুলাঙ্গার
  4. মনোমালিন্য
সঠিক উত্তর:
মনোমালিন্য
উত্তর
সঠিক উত্তর:
মনোমালিন্য
ব্যাখ্যা

- 'Bad blood' শব্দের পারিভাষিক অর্থ মনোমালিন্য।
- 'Bad man' শব্দের অর্থ খারাপ মানুষ।
- 'Black sheep' শব্দের পারিভাষিক অর্থ কুলাঙ্গার।

৪,৯১৮.
'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' কি অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
  1. বদন
  2. মর্যাদা
  3. প্রতিবিম্ব
  4. বদন-গহবর
সঠিক উত্তর:
প্রতিবিম্ব
উত্তর
সঠিক উত্তর:
প্রতিবিম্ব
ব্যাখ্যা

⇒ 'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।
আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায়, তাকেই 'মুখ' বলা হয়েছে। সুতরাং এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।

• বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণীত হয়ে থাকে।

==================
অন্যদিকে,
'বদন/ বদন-গহবর' অর্থে 'মুখ' শব্দটি ব্যবহৃত হতে পারে, কিন্তু এই বাক্যে সেটা সঠিক হবে না।
'বদন' অর্থ মুখের বাহ্যিক অংশ। কিন্তু 'আয়নায় মুখ দেখা' বলতে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখাটাই বোঝায়, মুখের বাহ্যিক অংশ নয়।

তাছাড়া, মর্যাদা - 'মর্যাদা' অর্থ মান-মর্যাদা বা ঐশ্বর্য। এই অর্থে 'মুখ' ব্যবহার করলে বাক্যটির অর্থ হবে না।
=================
বাক্যে অর্থ ভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৯১৯.
"বাহুতে ভর করে চলে যে" — এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. উরস
  2. ভুজঙ্গ
  3. প্লাবক
  4. বুভুক্ষা
সঠিক উত্তর:
ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ভুজঙ্গ
ব্যাখ্যা
• ‘বাহুতে ভর করে চলে যে’ এর বাক্য সংকোচন - ভুজঙ্গ।

অন্যদিকে,
- ‘যা লাফিয়ে চলে‘ এর বাক্য সংকোচন - প্লাবক।
- ‘ভোজন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বুভুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯২০.
‘Vocation’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) লঙ্ঘন
  2. খ) খণ্ড
  3. গ) বৃত্তি
  4. ঘ) অবকাশ
সঠিক উত্তর:
গ) বৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃত্তি
ব্যাখ্যা
‘Vocation’ শব্দের বাংলা পারিভাষা - বৃত্তি

এছাড়া,
‘Vacation’ শব্দের বাংলা পরিভাষা - অবকাশ
‘Violate’ শব্দের বাংলা পরিভাষা - লঙ্ঘন।
‘Volume’ শব্দের বাংলা পরিভাষা - খণ্ড।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৪,৯২১.
‘যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে’ তাকে এক কথায় কী বলে?
  1. সধবা
  2. ঊঢ়া
  3. অবীরা
  4. নবোঢ়া
সঠিক উত্তর:
নবোঢ়া
উত্তর
সঠিক উত্তর:
নবোঢ়া
ব্যাখ্যা
• ‘যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া।

অন্যদিকে,
- ‘যে নারীর স্বামী বর্তমান’ এক কথায় বলে - সধবা।
- ‘যে নারীর বিয়ে হয়েছে’ এক কথায় বলে - ঊঢ়া।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় বলে - অবীরা।

নারী বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া।
- ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে - অনসূয়া।
- ‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় বলে - শুচিস্মিতা।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে - সুহাসিনী।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় বলে - ভিখারিনী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯২২.
'উজ্জ্বল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উদ্ভাসিত
  2. শোভমান
  3. ভাস্বর
  4. উচ্ছলতা
সঠিক উত্তর:
উচ্ছলতা
উত্তর
সঠিক উত্তর:
উচ্ছলতা
ব্যাখ্যা
• 'উজ্জ্বল' এর সমার্থক শব্দ: 
- প্রোজ্জ্বল, উদ্ভাসিত, সমুজ্জ্বল, শোভমান, ঝলমলে, দীপ্ত, ভাস্বর, আলোকিত ইত্যাদি।

অন্যদিকে,
'উচ্ছলতা' - উচ্ছ্বাস এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
৪,৯২৩.
'Intellectual' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বুদ্ধি
  2. বুদ্ধিবাদী
  3. বুদ্ধিবাদ
  4. গুপ্তবার্তা
সঠিক উত্তর:
বুদ্ধিবাদী
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিবাদী
ব্যাখ্যা
• 'Intellectual' এর বাংলা পরিভাষা - বুদ্ধিবাদী

অন্যদিকে,
- 'Intellect' এর বাংলা পরিভাষা - বুদ্ধি।
- 'Intellectualism' এর বাংলা পরিভাষা - বুদ্ধিবাদ।
- 'Intelligence' এর বাংলা পরিভাষা - বুদ্ধি / গুপ্তবার্তা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৪,৯২৪.
'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. অঞ্জনা
  2. প্রশংসা
  3. তিরস্কার
  4. ভাসন্ত
সঠিক উত্তর:
প্রশংসা
উত্তর
সঠিক উত্তর:
প্রশংসা
ব্যাখ্যা
'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা

উল্লেখ্য,
- 'গঞ্জনা' শব্দের অর্থ - তিরস্কার, খোঁটা, লাঞ্ছনা।
- 'প্রশংসা' শব্দের অর্থ - স্তুতি, সাধুবাদ, সুখ্যাতি।

অন্যদিকে,
- 'ডুবন্ত' এর বিপরীতার্থক শব্দ - ভাসন্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৯২৫.
'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. একমাত্র অবলম্বন
  2. নির্জীব
  3. অপদার্থ
  4. শ্রমবিমুখ
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
ব্যাখ্যা

• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ

অন্যদিকে,
• ’আমড়া কাঠের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ- অপদার্থ।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারার অর্থ-  নির্জীব, অসার।
• ’অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি’ বাগ্‌ধারার অর্থ- একমাত্র অবলম্বন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৪,৯২৬.
'পূর্ব ও পর সম্বন্ধ' এর এক কথায় প্রকাশ -
  1. পৌর্বাহিক
  2. পৌলোমী
  3. পৌর্বাপর্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পৌর্বাপর্য
উত্তর
সঠিক উত্তর:
পৌর্বাপর্য
ব্যাখ্যা

• 'পূর্ব ও পর সম্বন্ধ' এর এক কথায় প্রকাশ - পৌর্বাপর্য

অন্যদিকে,
দ্বিপ্রহরের পূর্বকালীন - পৌর্বাহিক। 
পুলম দৈত্যের কন্যা - পৌলোমী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৯২৭.
'হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত' এক কথায় কী বলে?
  1. মণিবন্ধ
  2. প্রকোষ্ঠ
  3. পাণি
  4. করতল
সঠিক উত্তর:
প্রকোষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
প্রকোষ্ঠ
ব্যাখ্যা

• হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত - প্রকোষ্ঠ।

অন্যদিকে, 
• হাতের কব্জি - মণিবন্ধ। 
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের তালু - করতল।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল - অঙ্গুষ্ঠ।
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী।
• 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
• 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা। 
• 'হাতের পঞ্চম আঙুল' এর এক কথায় প্রকাশ -  কনিষ্ঠা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৯২৮.
‘বিভাবরী’ এর সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক্ষণদা
  2. শর্বরী
  3. নিশা
  4. অচিন
সঠিক উত্তর:
অচিন
উত্তর
সঠিক উত্তর:
অচিন
ব্যাখ্যা

- ‘বিভাবরী’ এর সমার্থক শব্দ হলো
- রাত্রি,
- রজনী,
- ক্ষণদা,
- নিশা,
- যামিনী 

অচিন অর্থ হলো অচেনা; অজানা।

[উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

৪,৯২৯.
’পৃথিবী’ শব্দের সমার্থক নয় -
  1. ক) পৃথ্বী
  2. খ) মেদিনী
  3. গ) প্রাণদ
  4. ঘ) ধরিত্রী
সঠিক উত্তর:
গ) প্রাণদ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাণদ
ব্যাখ্যা
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ:
- বসুন্ধরা,
- অদিতি
- অবনী,
- ক্ষিতি,
- পৃথ্বী,
- ধরণি,
- ধরা,
- ভূ
- ভূবন,
- বিশ্ব,
- সংসার,
- ধরিত্রী,
- বসুমতি,
- দুনিয়া,
- মর্ত,
- মেদিনী ইত্যাদি।

• অপরদিকে, প্রাণদ শব্দের অর্থ হল প্রাণদানকারী, জীবনদাতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪,৯৩০.
'ললাট' শব্দটির অর্থ কোনটি?
  1. ক) কপাল
  2. খ) কোরক
  3. গ) ইতি
  4. ঘ) দিবস
সঠিক উত্তর:
ক) কপাল
উত্তর
সঠিক উত্তর:
ক) কপাল
ব্যাখ্যা
ললাট  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √লল্‌+আট
অর্থ: 
- কপাল, ভাল। 
- ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব।

অন্যদিকে, 
- কোরক (বিশেষ্য) অর্থ - মুকুল, কলিকা, কুঁড়ি, অফোটা ফুল।
- ইতি (বিশেষ্য) অর্থ - শেষ; খতম; অবসান; রফা। 
- দিবস (বিশেষ্য) অর্থ - দিন, সারাদিন, দিনমান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৯৩১.
'বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা'। - এখানে 'বিনে' কী অর্থ প্রকাশ করছে?
  1. ক) সঙ্গে
  2. খ) ব্যতিরেকে
  3. গ) প্রয়োজন
  4. ঘ) আবশ্যিকতা
সঠিক উত্তর:
খ) ব্যতিরেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যতিরেকে
ব্যাখ্যা

বিনা/বিনে অনুসর্গের প্রয়ােগঃ
- তুমি বিনা (বিনে) আমার কে আছে?
- বিনি সুতায় গাঁথা মালা।
- উদ্যম বিহনে কার পুরে মনােরথ?
বিনা/বিনে ছাড়া/ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়।
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

৪,৯৩২.
'ঢাকের কাঠি' কাকে বোঝায়?
  1. অপ্রয়োজনীয় জিনিস
  2. তোষামুদে ব্যক্তি
  3. নির্বোধ মানুষ
  4. বিরক্তিকর বিষয়
সঠিক উত্তর:
তোষামুদে ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
তোষামুদে ব্যক্তি
ব্যাখ্যা
• "ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ তোষামুদে বা চাটুকার ব্যক্তি।
 বাক্যের উদাহরণ: "সে একটা ঢাকের কাঠি, বসের সামনে গেলেই তোষামোদ শুরু করে।"

উল্লেখ্য, 
• 'ঢাকের বাঁয়া' অর্থ - অপ্রয়োজনীয়।
• 'নারদের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।
• 'ঢেঁকি অবতার' অর্থ - নির্বোধ লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৩৩.
'গঙ্গা' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. গোমতি
  2. কৃষ্ণবেণী
  3. কাবেরী
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
'গোমতি' এর শুদ্ধ বানান 'গোমতী'
'গঙ্গা' শব্দের সমর্থক শব্দ = ভাগীরথী, শিবপত্নী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৩৪.
'কুন্তল' শব্দের সমার্থক শব্দ-
  1. শ্রবণ
  2. অলক
  3. জনক
  4. লোচন
সঠিক উত্তর:
অলক
উত্তর
সঠিক উত্তর:
অলক
ব্যাখ্যা

• 'কুন্তল' শব্দের সমার্থক শব্দগুলো হলো- চুল, অলক, কেশ, চিকুর ইত্যাদি।
• লোচন শব্দের সমার্থক শব্দ চোখ।
• জনক শব্দের সমার্থক শব্দ পিতা।
• শ্রবণ শব্দের সমার্থক শব্দ কান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪,৯৩৫.
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ-
  1. আসামি
  2. কমতি 
  3. কামিয়াদি
  4. নিঃস্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আসামি
উত্তর
সঠিক উত্তর:
আসামি
ব্যাখ্যা

• 'ফরিয়াদি' এর বিপরীত শব্দ- আসামি।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস'
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ'
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 

৪,৯৩৬.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. দামিনী
  2. ক্ষণপ্রভা
  3. মরুৎ
  4. বিপিন
সঠিক উত্তর:
মরুৎ
উত্তর
সঠিক উত্তর:
মরুৎ
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে, 
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪,৯৩৭.
'ব্রীহি' শব্দের অর্থ-
  1. ক) বৃহৎ
  2. খ) ধান
  3. গ) সুশ্রী
  4. ঘ) হাতির ডাক
সঠিক উত্তর:
খ) ধান
উত্তর
সঠিক উত্তর:
খ) ধান
ব্যাখ্যা
ব্রীহি - (বিশেষ্য) ধান্য বিশেষ; আউশ ধান।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৪,৯৩৮.
'বাস করার ইচ্ছা' এক কথায় কী বলে?
  1. বিবৎসা
  2. বিবক্ষা
  3. বিবমিষা
  4. বিবক্ষিত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিবৎসা
উত্তর
সঠিক উত্তর:
বিবৎসা
ব্যাখ্যা

• 'বাস করার ইচ্ছা' এক কথায় বলে- বিবৎসা।

​অন্যদিকে, 
• ​'বমন করার ইচ্ছা' - বিবমিষা।
• 'বলার ইচ্ছা' ​- বিবক্ষা। 
• 'বলার আগ্রহযুক্ত, বলতে ইচ্ছুক' - বিবক্ষিত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৪,৯৩৯.
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
  1. অমাবস্যা
  2. গলাধাক্কা দেওয়া 
  3. কাছে টানা
  4. কাস্তে 
সঠিক উত্তর:
গলাধাক্কা দেওয়া 
উত্তর
সঠিক উত্তর:
গলাধাক্কা দেওয়া 
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অর্ধচন্দ্র (বিশেষ্য পদ):
অর্থ:
- অর্ধ - প্রকাশিত চন্দ্র,
- গলাধাক্কা,
- সেনা সমাবেশের কৌশল বিশেষ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:
'অর্ধচন্দ্র' অর্থ - গলা ধাক্কা।  
'অগ্নি পরীক্ষা' অর্থ -  কঠিন পরীক্ষা।  
'অহিনকুল সম্পর্ক' অর্থ - ভীষণ শত্রুতা।  
'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৪,৯৪০.
‘ইন্দু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. আগুন
  2. কিরণ
  3. চাঁদ
  4. সূর্য
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
• ‘ইন্দু’ শব্দের প্রতিশব্দ - চাঁদ।

• ‘ইন্দু’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘আগুন’ শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• ’কিরণ' শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

• ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪,৯৪১.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. ক) অকাল কুষ্মাণ্ড
  2. খ) খয়ের খাঁ
  3. গ) ঢাকের কাঠি
  4. ঘ) ধামাধরা
সঠিক উত্তর:
ক) অকাল কুষ্মাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অকাল কুষ্মাণ্ড
ব্যাখ্যা
'খয়ের খাঁ', 'ঢাকের কাঠি', 'ধামাধরা' বাগ্‌ধারা তিনটির অর্থ = তোষামুদে/তোষামুদকারী। 
'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৪২.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
  2. ন্যায়ের পথেই সাফল্য আসে
  3. অপরাধের তুলনায় অধিক সাজা
  4. গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনের অর্থ - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।

অন্যদিকে,
• 'যথা ধর্ম তথা জয়' অর্থ - ন্যায়ের পথেই সাফল্য আসে।
• 'ধর্মের কল বাতাসে নাড়ে’ অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
• 'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,৯৪৩.
'ধামাধরা' কাকে বোঝায়?
  1. ধর্মপরায়ণ ব্যক্তি
  2. তোষামোদকারী ব্যক্তি
  3. দুর্ভাগা ব্যক্তি
  4. নীতিনিষ্ঠ ব্যক্তি
  5. শক্তিশালী
সঠিক উত্তর:
তোষামোদকারী ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদকারী ব্যক্তি
ব্যাখ্যা
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
বাক্য গঠন: জলিল সাহেব একজন ধামাধরা লোক।

কিছু বগা্‌ধারা:
নেই আঁকড়া → একগুঁয়ে স্বভাবের ব্যক্তি
উদাহরণ: সে হচ্ছে নেই আঁকড়া — যা বলে, সেটাই ঠিক ধরে নেয়।

ধামাধরা → তোষামোদকারী।
উদাহরণ: অফিসে কিছু ধামাধরা লোক বসের মন জোগায়।

ধর্মের কল → সত্য ধ্বংস হয় না / সত্য উদঘাটিত হয়।
উদাহরণ: শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসে নড়ে — সত্য প্রকাশ পায়।

নয় ছয় → অপচয় / বিশৃঙ্খলা।
উদাহরণ: ওর হাতে টাকা গেলে শুধু নয় ছয় হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪,৯৪৪.
"দাঁও মারা" দ্বারা কী নির্দেশ করে?
  1. দায়িত্ব নেওয়া 
  2. কর্ণ মর্দন করা
  3. অপরাধ গণনা করা
  4. সুযোগ বুঝে লাভজনক কাজ করা
সঠিক উত্তর:
সুযোগ বুঝে লাভজনক কাজ করা
উত্তর
সঠিক উত্তর:
সুযোগ বুঝে লাভজনক কাজ করা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- "দাঁও মারা" দ্বারা বোঝায় - সুযোগ বুঝে লাভজনক কাজ করা।




অন্যদিকে, 
- মনে ধরা = পছন্দ হওয়া।
- কান ধরা = কর্ণ মর্দন করা।
- দোষ ধরা = অপরাধ গণনা করা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৯৪৫.
'আবৃতি' শব্দের অর্থ কী?
  1. অভ্যস্ত
  2. কবিতাপাঠ
  3. আবরণ
  4. প্রত্যাগমন
সঠিক উত্তর:
আবরণ
উত্তর
সঠিক উত্তর:
আবরণ
ব্যাখ্যা
• আবৃতি,  
- বিশেষ্য পদ। 
অর্থ:
- আবরণ;
- আচ্ছাদন।

অন্যদিকে, 
• আবৃত্তি - কবিতাপাঠ; প্রত্যাগমন। 
• আবৃত্ত: আবৃত্তি করা হয়েছে এমন; পুনঃপুন পঠিত; অভ্যস্ত।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৪,৯৪৬.
'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্দিষ্ট
  2. নিষিদ্ধ
  3. ইষ্ট
  4. বকেয়া
সঠিক উত্তর:
নিষিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিষিদ্ধ
ব্যাখ্যা
'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - নিষিদ্ধ।

• 'আদিষ্ট' অর্থ- আদেশ দেওয়া হয়েছে এমন, আজ্ঞাপ্রাপ্ত; উপদিষ্ট।

অন্যদিকে, 
• অগ্রিম - বকেয়া।
• নির্দিষ্ট - অনির্দিষ্ট। 
• ইষ্ট - অনিষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৯৪৭.
এক কথায় প্রকাশ করুন: ’পান করার ইচ্ছা’
  1. পিপাসা
  2. বিবক্ষা
  3. বুভুক্ষা
  4. জিঘাংসা
সঠিক উত্তর:
পিপাসা
উত্তর
সঠিক উত্তর:
পিপাসা
ব্যাখ্যা

’পান করার ইচ্ছা’- এর এককাথায় প্রকাশ- পিপাসা।

অন্যদিকে,
’ প্রবেশ করার ইচ্ছা’- এর এককাথায় প্রকাশ- বিবক্ষা।
’ভোজন করার ইচ্ছা’- এর এককাথায় প্রকাশ- বুভুক্ষা।
’হনন করার ইচ্ছা’- এর এককাথায় প্রকাশ- জিঘাংসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য।

৪,৯৪৮.
কাক ভূশণ্ডি -
  1. ধোকা
  2. দীর্ঘজীবী
  3. কৃপণ
  4. অলস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
ব্যাখ্যা
• ‘কাক ভূষণ্ডি’ বাগ্‌ধারার অর্থ - দীর্ঘায়ু ব্যক্তি

অন্যদিকে,
- 'হাত-ভারি' বাগ্‌ধারার অর্থ - কৃপণ।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
• 'কাঁচা পয়সা' বাগ্‌ধারাটির অর্থ - নগদ উপার্জন।
• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - নির্জীব, অসার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৪৯.
'পরাভূত' এর বিপরীতার্থক শব্দ —
  1. নিন্দিত
  2. বিজিত
  3. অতিক্রান্ত
  4. তস্কর
সঠিক উত্তর:
বিজিত
উত্তর
সঠিক উত্তর:
বিজিত
ব্যাখ্যা

• 'পরাভূত' এর বিপরীতার্থক শব্দ — বিজিত

উল্লেখ্য,
'পরাভূত' শব্দের অর্থ - পরাজিত, অতিক্রান্ত, তিরস্কৃত; নিন্দিত।
'বিজিত' শব্দের অর্থ -জয় করে নেওয়া হয়েছে এমন।

অন্যদিকে,
তস্কর — সাধু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৯৫০.
এক কথায় প্রকাশ কর; ’গমন করার ইচ্ছা’-
  1. জিগীষা
  2. বিজিগীষা
  3. জিজীবিষা
  4. জিগমিষা
সঠিক উত্তর:
জিগমিষা
উত্তর
সঠিক উত্তর:
জিগমিষা
ব্যাখ্যা
• এক কথায় প্রকাশ :
- গমন করার ইচ্ছা = জিগমিষা।
-বিজয় লাভের ইচ্ছা’= বিজিগীষা।
- জয় করার ইচ্ছা = জিগীষা।
- বেঁচে থাকার ইচ্ছা = জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৫১.
সাদৃশ্য অর্থে 'উপ' উপসর্গটি ব্যবহার হয়েছে কোন শব্দে?
  1. ক) উপবন
  2. খ) উপকূল
  3. গ) উপগ্রহ
  4. ঘ) উপকণ্ঠ
সঠিক উত্তর:
ক) উপবন
উত্তর
সঠিক উত্তর:
ক) উপবন
ব্যাখ্যা

‘উপ’ একটি তৎসম উপসর্গ। এটি বিভিন্ন শব্দের আগে বসে বিভিন্ন অর্থবাধকতা তৈরি করে। যেমন -
সাদৃশ্য অর্থে -- উপদ্বীপ, উপবন।
সামীপ্য অর্থে -- উপকূল, উপকণ্ঠ।
ক্ষুদ্রার্থে -- উপগ্রহ, উপসাগর, উপনেতা।
বিশেষ অর্থে -- উপনয়ন (পৈতা), উপভোগ।

আবার, অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে সাদৃশ্য অর্থে ‘উপ’ শব্দটির কয়েকটি ব্যবহার রয়েছে। যেমন -
গ্রহের তুল্য = উপগ্রহ।
শহরের সদৃশ = উপশহর।
বনের সদৃশ = উপবন।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।

৪,৯৫২.
‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ -
  1. স্বেচ্ছাচারী
  2. নিষ্কর্মা
  3. ভণ্ড সাধু
  4. যা সহজে মরে না
সঠিক উত্তর:
নিষ্কর্মা
উত্তর
সঠিক উত্তর:
নিষ্কর্মা
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
অন্যদিকে,
• 'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে - স্বেচ্ছাচারী।
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড সাধু।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৫৩.
'কলাপী' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. সাপ
  2. সিংহ
  3. বৃক্ষ
  4. ময়ূর
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

 • বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস:
i) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
ii) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৯৫৪.
’কাজ’- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সেকাজ
  2. অকাজ
  3. কর্ম
  4. কার্য
সঠিক উত্তর:
অকাজ
উত্তর
সঠিক উত্তর:
অকাজ
ব্যাখ্যা
• “কাজ” শব্দের বিপরীতার্থক শব্দ - অকাজ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হচ্ছে:
- ‘কেজো’ শব্দের বিপরীতার্থক শব্দ - অকেজো।
- 'আকাশ' শব্দের বিপরীতর্থক শব্দ - পাতাল।
- 'অর্জন' শব্দের বিপরীতার্থক শব্দ - বর্জন।
- 'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিনীত।
- 'উঠতি' শব্দের বিপরীতার্থক শব্দ - পড়তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪,৯৫৫.
‘চিকুর’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) কর
  2. খ) কুন্তল
  3. গ) চুল
  4. ঘ) কেশ
সঠিক উত্তর:
ক) কর
উত্তর
সঠিক উত্তর:
ক) কর
ব্যাখ্যা

‘চিকুর’ এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে – চুল, কুন্তল, কেশ, অলক প্রভৃতি।
অন্যদিকে কর অর্থ খাজনা, শুল্ক, রাজস্ব, হাত, হস্ত, হাতির শুঁড়, কিরণ, রশ্মি ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসান, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪,৯৫৬.
'ভস্মে ঘি ঢালা' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. তোষামোদ করা
  2. কপট মমতা
  3. অন্তর্বেদনা
  4. নিরর্থক অপব্যয়
সঠিক উত্তর:
নিরর্থক অপব্যয়
উত্তর
সঠিক উত্তর:
নিরর্থক অপব্যয়
ব্যাখ্যা
• 'ভস্মে ঘি ঢালা' প্রবাদ প্রবচনের অর্থ - নিরর্থক অপব্যয়

অন্যদিকে,
- 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা।
- 'বুকের মাঝে ঢেঁকির পাড়' প্রবাদ প্রবচনের অর্থ - অন্তর্বেদনা।
- 'মার চেয়ে মাসির দরদ' প্রবাদ প্রবচনের অর্থ - কপট মমতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৫৭.
'Deposit' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. টাকা জমানো 
  2. জামানত
  3. আমানত
  4. বন্ধক
সঠিক উত্তর:
আমানত
উত্তর
সঠিক উত্তর:
আমানত
ব্যাখ্যা

• 'Deposit' এর বাংলা পারিভাষিক - আমানত।

অন্যদিকে,
​'Security' এর পারিভাষিক শব্দ - জামানত। 
'Mortgage' অর্থ - বন্ধক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৪,৯৫৮.
'A cat has nine lives'-এর যথার্থ অনুবাদ কোনটি?
  1. কই মাছের প্রাণ
  2. এক মাঘে শীত পালায় না
  3. একাই একশো
  4. এক হাতে তালি বাজে না
সঠিক উত্তর:
কই মাছের প্রাণ
উত্তর
সঠিক উত্তর:
কই মাছের প্রাণ
ব্যাখ্যা
'A cat has nine lives'-এর যথার্থ অনুবাদ = কই মাছের প্রাণ ।

অন্যদিকে,
'এক হাতে তালি বাজে না" এর ইংরেজি অনুবাদ: It takes two to make quarrel.
'এক মাঘে শীত পালায় না’ এর ইংরেজি অনুবাদ: One swallow does not make a summer.
'একাই একশো’ এর ইংরেজি অনুবাদ: A host in himself.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৪,৯৫৯.
'মরণের জন্য অনশন' এর এক কথায় প্রকাশ -
  1. মীনাক্ষী
  2. মর্মন্তুদ
  3. মধুপ
  4. প্রায়োপবেশন
সঠিক উত্তর:
প্রায়োপবেশন
উত্তর
সঠিক উত্তর:
প্রায়োপবেশন
ব্যাখ্যা
• 'মরণের জন্য অনশন' এর এক কথায় প্রকাশ - প্রায়োপবেশন

অন্যদিকে,
- 'মধু পান করে যে' এর এক কথায় প্রকাশ - মধুপ।
- 'মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক' এর এক কথায় প্রকাশ - মর্মন্তুদ।
- 'মৎস্যের ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ - মীনাক্ষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৬০.
’অংশ’ শব্দের অর্থ ভাগ; ’অংস’ শব্দের অর্থ কী?
  1. হাত
  2. কাঁধ
  3. মাথা
  4. চোখ
সঠিক উত্তর:
কাঁধ
উত্তর
সঠিক উত্তর:
কাঁধ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘অংস’ শব্দের অর্থ- 
- স্কন্ধ, 
- কাঁধ।

অন্যদিকে,
’পাণি’ শব্দের অর্থ- হাত।
চোখ শব্দের অর্থ- নজর, দৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৯৬১.
'তস্কর' শব্দের অর্থ -
  1. ব্যবসায়ী
  2. মাতব্বর
  3. চোর
  4. সৈন্য
সঠিক উত্তর:
চোর
উত্তর
সঠিক উত্তর:
চোর
ব্যাখ্যা
• তস্কর:
- সংস্কৃত শব্দ।
অর্থ: অপহরণকারী, অপহরক, চোর।

অর্থাৎ, তস্কর বলতে অসাধু বা কপট ব্যক্তিকে বুঝাচ্ছে।

অন্যদিকে, 
• লস্কর শব্দের অর্থ- সৈন্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৯৬২.
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
  1. সমক্ষ
  2. পরোক্ষ
  3. প্রত্যক্ষ
  4. নিরপেক্ষ
সঠিক উত্তর:
সমক্ষ
উত্তর
সঠিক উত্তর:
সমক্ষ
ব্যাখ্যা
• ‘অক্ষির সমীপে’ বাক্য সংকোচন - সমক্ষ।

অন্যদিকে,
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
• অক্ষির অগোচরে - পরোক্ষ।
• পক্ষপাতদুষ্ট নয় এমন - নিরপেক্ষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৬৩.
'নিবৃত্ত' শব্দের অর্থ কী?
  1. আবৃত
  2. গুপ্ত
  3. বিন্যস্ত
  4. বিরত
সঠিক উত্তর:
বিরত
উত্তর
সঠিক উত্তর:
বিরত
ব্যাখ্যা
• 'নিবৃত্ত' শব্দের অর্থ - বিরত

 • নিবৃত্ত:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: বিরত, ক্ষান্ত; সমাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৯৬৪.
সাদৃশ্য -
  1. মিল
  2. সুন্দর
  3. তুষ্ট
  4. দুস্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মিল
উত্তর
সঠিক উত্তর:
মিল
ব্যাখ্যা
• 'সাদৃশ্য' শব্দের অর্থ - তুল্যতা, অনুরূপতা, একরূপতা, মিল

অন্যদিকে,
- 'সুন্দর' শব্দের অর্থ - সুশ্রী, সুদর্শন, কমনীয়।
- 'তুষ্ট' শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, খুশি।
- 'দুস্থ' শব্দের অর্থ - দুর্গত, দরিদ্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৯৬৫.
বিভাবসু’র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তিমির
  2. খ) পবন
  3. গ) পাবক
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
গ) পাবক
উত্তর
সঠিক উত্তর:
গ) পাবক
ব্যাখ্যা
আগুন' শব্দের সমার্থক শব্দ গুলো হলো- অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, সর্বভুক, কৃশানু, বিভাবসু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪,৯৬৬.
'উল্লোল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ইচ্ছা
  2. উচ্ছ্বাস
  3. ঢেউ
  4. কান্না
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা
• উল্লোল (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
-  বৃহৎ তরঙ্গ; বড় ঢেউ; দোদুল্যামান। 

• 'ঢেউ' শব্দের সমার্থক শব্দ:

তরঙ্গ, ঊর্মি, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে, 
• 'আনন্দ' শব্দের সমার্থক শব্দ:
খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

• 'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ:
আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈন্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

• 'কান্না' শব্দের সমার্থক শব্দ: ক্রন্দন, কাঁদা, রোদন, অশ্রুপাত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৪,৯৬৭.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. চপলা
  2. সৌদামিনী
  3. ক্ষণপ্রভা
  4. উদক
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

অন্যদিকে,
'উদক'- 'পানি' শব্দের সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,৯৬৮.
'চশমখোর' বাগ্‌ধারার অর্থ -
  1. অত্যন্ত গরিব
  2. বেহায়া
  3. নাছোড়বান্দা
  4. রাগ দেখানো
সঠিক উত্তর:
বেহায়া
উত্তর
সঠিক উত্তর:
বেহায়া
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - বেহায়া

অন্যদিকে,
- চিনে জোঁক = নাছোড়বান্দা।
- চোখ পাকানো = রাগ দেখানো। 
- ছা-পোষা = অত্যন্ত গরিব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪,৯৬৯.
‘হাতের পঞ্চম আঙুল’ এক কথায় বলে-
  1. তর্জনী
  2. অঙ্গুষ্ঠ
  3. কনিষ্ঠা
  4. অনামিকা
সঠিক উত্তর:
কনিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
কনিষ্ঠা
ব্যাখ্যা
• ‘হাতের পঞ্চম আঙুল’ এক কথায় বলে - কনিষ্ঠা।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ - প্রকোষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• 'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' - পাণি। 
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৭০.
শুক্ল - এর সমার্থক শব্দ কোনটি?
  1. স্বর্গ
  2. সুন্দর
  3. সোনা
  4. সাদা
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা

• 'শুক্ল' এর সমার্থক শব্দ 'সাদা'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুক্ল (বিশেষ্য পদ)
অর্থ:
- শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ।
- রৌপ্য।
- চক্ষুপীড়া।
- নবনীত; ননি। 

(বিশেষণ) অর্থ-
- শুদ্ধ; পবিত্র; অকলঙ্ক।
- শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত। 

• 'সাদা' এর সমার্থক শব্দ: শ্বেত, শুভ্র, সিত, ধবল, সফেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৯৭১.
'অন্ধকার'-এর সমার্থক শব্দ নয়-
  1. ক) তিমির
  2. খ) কাজল
  3. গ) আঁধার
  4. ঘ) অমানিশা
সঠিক উত্তর:
খ) কাজল
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজল
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

'অমানিশা' শব্দের অর্থ = অমাবস্যার রাত, অমাবস্যা।
কিন্তু সাহিত্যে এটি অন্ধকার অর্থেই ব্যবহৃত হয়।
যেমন:
‘দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে’: রবীন্দ্রনাথ ঠাকুর
চারিদিকে দুর্দিনের অমানিশা-মাওলানা মুস্তাফিজুর রহমান 

অন্যদিকে, 
'কাজল' শব্দের অর্থ = কজ্জল, কাজল, অঞ্জন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৭২.
'বসুমতী' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সূর্য
  2. কন্যা
  3. পৃথিবী
  4. মেঘমালা
সঠিক উত্তর:
পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবী
ব্যাখ্যা
• 'বসুমতী' শব্দের প্রতিশব্দ - পৃথিবী।

অন্যদিকে, 
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪,৯৭৩.
‘উপানয়’ শব্দের অর্থ কী?
  1. আগমন
  2. উপহার
  3. জলযোগ
  4. পুরস্কার
সঠিক উত্তর:
উপহার
উত্তর
সঠিক উত্তর:
উপহার
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• উপনয় - আগমন ।
• উপানয় - উপহার
• উপহার - পুরস্কার।
• উপাহার - জলযোগ।
• উৎপত - পাখি।
• উৎপথ - বিপথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৭৪.
‘Superintendent’ এর বাংলা পরিভাষা- 
  1. উচ্চ অধিকারী
  2.  উপরিপাত
  3. অধীক্ষক
  4. উপরিন্যস্ত
সঠিক উত্তর:
অধীক্ষক
উত্তর
সঠিক উত্তর:
অধীক্ষক
ব্যাখ্যা

• ‘Superintendent’ এর বাংলা পরিভাষা - অধীক্ষক, অধীক্ষকা।

অন্যদিকে,
- ‘Superincumbent’ অর্থ - উপরিন্যস্ত।
- ‘Superior authority’ অর্থ - উচ্চ অধিকারী।
- ‘Superposition’ অর্থ - উপরিপত্তি, উপরিপাত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৪,৯৭৫.
'কেকী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সাপ
  2. ময়ূর
  3. হাতি
  4. ঘোড়া
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৯৭৬.
'Knowledge' শব্দের শুদ্ধ পারিভাষিক কোনটি?
  1. বুদ্ধিবাদ
  2. জ্ঞান
  3. মেধা
  4. বুদ্ধি
সঠিক উত্তর:
জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞান
ব্যাখ্যা
• 'Knowledge' অর্থ - জ্ঞান, জ্ঞাত বা জ্ঞাতব্য বিষয়। 

অন্যদিকে, 
• 'Intellect' অর্থ - মেধা। 
• Intellectualism - বুদ্ধিবাদ।
• ntelligence - বুদ্ধিI

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা।
৪,৯৭৭.
ছায়া শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
  1. ক) কায়া
  2. খ) ছবি
  3. গ) আধার
  4. ঘ) শ্যামল
সঠিক উত্তর:
ক) কায়া
উত্তর
সঠিক উত্তর:
ক) কায়া
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ নিপরীত শব্দ- 
⇒ ছায়া - কায়া 
⇒ চড়াই - উৎরাই 
⇒ চঞ্চল - অবিচল
⇒ চাক্ষুষ - অগোচর 
⇒ ঝানু - অদক্ষ 
⇒ জিন্দা - মুর্দা 
⇒ ঝুনা - কাঁচা 
⇒ জ্যোৎস্না - অমাবস্যা

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৯৭৮.
'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পাদক
  2. পাদ্য
  3. পাদঙ্ক
  4. পদঙ্ক
সঠিক উত্তর:
পাদ্য
উত্তর
সঠিক উত্তর:
পাদ্য
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পা ধোয়ার জল'- পাদ্য।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
•'যা বলা হয়েছে' এক কথায় বলে - উক্ত।
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
• 'যা বলা হচ্ছে' এক কথায় বলে - বক্ষ্যমাণ।
• 'যা প্রকাশ করা হয়নি' এক কথায় বলে - অব্যক্ত।
• 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৯৭৯.
Allotment শব্দের সঠিক পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) বরাদ্দ
  2. খ) বণ্টন
  3. গ) ভাতা
  4. ঘ) বিকল্প
সঠিক উত্তর:
ক) বরাদ্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) বরাদ্দ
ব্যাখ্যা
Allotment শব্দের সঠিক পারিভাষিক অর্থ = বরাদ্দ, আবণ্টন, বিলি 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ-
Distribution - বণ্টন
Allowance = ভাতা 
Appendix =  পরিশিষ্ট
Alternative = বিকল্প
Amendment = সংশোধন 
Appointment = নিয়োগ 
Audit = নিরীক্ষা 
Attested = সত্যায়িত
Assembly = পরিষদ, সভা, সমাগম। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৪,৯৮০.
‘অলির কথা শুনে বকুল হাসে।’ বাক্যে ব্যবহৃত ‘অলি’ শব্দের অর্থ কী?
  1. চাঁদ
  2. প্রজাপতি
  3. বাতাস
  4. ভ্রমর
সঠিক উত্তর:
ভ্রমর
উত্তর
সঠিক উত্তর:
ভ্রমর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অলি (বিশেষ্য),
অর্থ: ভ্রমর, বৃশ্চিক, কোকিল, কাক, সুরা, মদ্য।

‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৮১.
‘Dismiss’ - এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পদচ্যুত
  2. খ) পদচ্যুতি
  3. গ) পদচ্যুত করা
  4. ঘ) বিকল
সঠিক উত্তর:
গ) পদচ্যুত করা
উত্তর
সঠিক উত্তর:
গ) পদচ্যুত করা
ব্যাখ্যা
Dismiss - এর পারিভাষিক শব্দ - পদচ্যুত করা।

এছাড়া ,
Dismissal - পদচ্যুতি।
Dismissed - পদচ্যুত।
Dislocated - বিকল।

• আরো কিছু পারিভাষিক শব্দ-
Dispense - পরিবেশন করা।
Dispenser - পরিবেশক।
Dispensing - পরিবেশন।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।
৪,৯৮২.
‘শিষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মূর্খ
  2. ধৃত
  3. অধর্ম
  4. দুষ্ট
সঠিক উত্তর:
দুষ্ট
উত্তর
সঠিক উত্তর:
দুষ্ট
ব্যাখ্যা
• ‘শিষ্ট’ অর্থ: শান্ত; ভদ্র; বিনীত।
• ‘দুষ্ট’ অর্থ: দূষিত; খারাপ; অসৎ; অশান্ত।

সুতরাং,
• ‘শিষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ - দুষ্ট।

অন্যদিকে,
• 'ধৃত' এর বিপরীতার্থক শব্দ - মুক্ত।
• ‘ধর্ম’ এর বিপরীতার্থক শব্দ - অধর্ম।
• ‘জ্ঞানী’ এর বিপরীতার্থক শব্দ - মূর্খ।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
৪,৯৮৩.
'কলাপী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বৃক্ষ
  2. বন
  3. পাখি
  4. ময়ূর
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা
• 'কলাপী' এর সমার্থক শব্দ 'ময়ূর'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলাপী' অর্থ: ময়ূর।
• 'ময়ূর' এর সমার্থক শব্দ:
- কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক, বর্হী, বর্হিণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৮৪.
'কাদম্বিনী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) সমুদ্র
  2. খ) রাত্রি
  3. গ) মেঘ
  4. ঘ) পর্বত
সঠিক উত্তর:
গ) মেঘ
উত্তর
সঠিক উত্তর:
গ) মেঘ
ব্যাখ্যা
'কাদম্বিনী' শব্দের প্রতিশব্দ- 'মেঘ' 

'মেঘ' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- কাদম্বিনী,
- অম্বুধর, 
- বারিদ,
- জীমূত,
- অভ্র,
- জলধর,
- জলদ,
- পয়োধর,
- তোয়দ,
- পয়োদ,
- নীরদ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪,৯৮৫.
‘Plebiscite’ শব্দের বাংলা পরিভাষা -
  1. সহশিক্ষা
  2. শিক্ষণবিজ্ঞান
  3. শিক্ষানীতি
  4. গণভোট
সঠিক উত্তর:
গণভোট
উত্তর
সঠিক উত্তর:
গণভোট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
• ‘Plebiscite’ এর বাংলা পরিভাষা- গণভোট।

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ:
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।
• 'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

৪,৯৮৬.
'ছটফট করা' অর্থে কোন বাগ্‌ধারা টি ব্যবহৃত হয়?
  1. মাথা খাওয়া
  2. ঘোল খাওয়ানো
  3. লেজে খেলানো
  4. খাবি খাওয়া
সঠিক উত্তর:
খাবি খাওয়া
উত্তর
সঠিক উত্তর:
খাবি খাওয়া
ব্যাখ্যা
• 'খাবি খাওয়া' বাগ্‌ধারার অর্থ - ছটফট করা।

অন্যদিকে, 
- 'মাথা খাওয়া' বাগ্‌ধারার অর্থ - নষ্ট করা।
- 'লেজে খেলানো' বাগ্‌ধারার অর্থ - চাতুর্যের সঙ্গে বশীভূত করে রাখা।
- 'ঘোল খাওয়ানো' বাগ্‌ধারার অর্থ - জব্দ করা।  

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৯৮৭.
‘কর্মফল এড়ানো যায় না।’ - এ বাক্যে ‘কর্ম’ কোন অর্থে প্রকাশ করছে?
  1. কর্তব্য
  2. পেশা
  3. কৃতকর্ম
  4. ফলাফল
সঠিক উত্তর:
কৃতকর্ম
উত্তর
সঠিক উত্তর:
কৃতকর্ম
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কর্মফল (বিশেষ্য):
- কৃতকর্মের পাপ বা পুণ্য; জীবনের সকল কর্মের পরিণাম।

- 'কর্মফল এড়ানো যায় না' বাক্যে - 
- 'কর্ম' শব্দটি দ্বারা কৃতকর্ম বা দুষ্কর্মের পরিণাম অর্থ প্রকাশ করছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪,৯৮৮.
'নদী' এর সমার্থক শব্দ -
  1. ইন্দু
  2. সরিৎ
  3. অখিল
  4. তোয়
সঠিক উত্তর:
সরিৎ
উত্তর
সঠিক উত্তর:
সরিৎ
ব্যাখ্যা
• 'নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• 'ইন্দু' - চাঁদ এর সমার্থক শব্দ।
• 'অখিল' - পৃথিবী এর সমার্থক শব্দ।
• 'তোয়' - পানি এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৯৮৯.
নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
  1. পারাবার
  2. অর্ণব
  3. বারিধি
  4. তটিনী
সঠিক উত্তর:
তটিনী
উত্তর
সঠিক উত্তর:
তটিনী
ব্যাখ্যা
• অপশনগুলোর শব্দার্থ:
ক) পারাবার - সমুদ্র, 
খ) অর্ণব - সমুদ্র, 
গ) বারিধি - সমুদ্র, 
ঘ) তটিনী - নদী। 

• সুতরাং দেখা যাচ্ছে,
"তটিনী" শব্দটির অর্থ বাকিগুলোর থেকে ভিন্ন, কারণ 'তটিনী' অর্থ নদী, বাকি শব্দগুলোর অর্থ- 'সমুদ্র'।

• তাহলে সঠিক উত্তর হলো:
ঘ) তটিনী।

• 'তটিনী' শব্দের সমার্থক শব্দ: 
-  নদী, 
- গাঙ, 
- প্রবাহিনী, 
- নির্ঝরিনী, 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ, 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী, 
- মন্দাকিনী, 
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪,৯৯০.
‘Epic’ এর বাংলা পরিভাষা -
  1. গদ্য
  2. প্রহসন
  3. পাঠ্যসূচি
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
মহাকাব্য
উত্তর
সঠিক উত্তর:
মহাকাব্য
ব্যাখ্যা
• ‘Epic' এর বাংলা পরিভাষা - মহাকাব্য।

অন্যদিকে,
- ‘Curriculum’ এর বাংলা পরিভাষা - পাঠ্যসূচি।
- ‘Prose’ এর বাংলা পরিভাষা - গদ্য।
- ‘Farce’ এর বাংলা পরিভাষা - প্রহসন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৯১.
'চাঁদ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) ইন্দু
  2. খ) কবরী
  3. গ) শশী
  4. ঘ) মৃগাঙ্ক
সঠিক উত্তর:
খ) কবরী
উত্তর
সঠিক উত্তর:
খ) কবরী
ব্যাখ্যা
- 'চাঁদ' শব্দের প্রতিশব্দ নয়- কবরী। 

চাঁদ শব্দের সমার্থক শব্দ
:
- শশী
- বিধু
- সোম
- চন্দ্র
- শশধর
- শশাঙ্ক
- নিশাকর
- সুধাংশু
- সুধাকর
- ইন্দু
- সিতাংশু
- হিমাংশু
- মৃগাঙ্ক ইত্যাদি।  

চুল শব্দের সমার্থক শব্দ:
- কেশ
- অলক
- চিকুর
- কুন্তল
- কবরী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪,৯৯২.
রাতের সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. দামিনী
  3. ত্রিযামা
  4. ইন্দু
সঠিক উত্তর:
ত্রিযামা
উত্তর
সঠিক উত্তর:
ত্রিযামা
ব্যাখ্যা
• ‘রাত’ শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা ইত্যাদি।
 
অন্যদিকে,
• চন্দ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক।

• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
দামিনী, শম্পা, অনুভা, সৌদামিনী, অণুপ্রভা, চঞ্চলা, অশনি, ক্ষণপ্রভা, বিজলি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৯৩.
'তির্যক' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঋজু
  2. ত্যারচা
  3. কুটিল
  4. বেতাল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঋজু
উত্তর
সঠিক উত্তর:
ঋজু
ব্যাখ্যা

'তির্যক' এর বিপরীতার্থক শব্দ - ঋজু

উল্লেখ্য,
'তির্যক' শব্দের অর্থ - অসরল, কুটিল, ত্যারচা
'ঋজু' শব্দের অর্থ - অবক্র, সোজা, অকপট, সরল।

অন্যদিকে,
তাল - বেতাল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৯৯৪.
'Abeyance' শব্দের পারিভাষিক অর্থ-
  1. প্রতিবন্ধকতা
  2. অচলাবস্থা
  3. স্থগিতাবস্থা
  4. অবরোধ
সঠিক উত্তর:
স্থগিতাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
স্থগিতাবস্থা
ব্যাখ্যা
'Abeyance' শব্দের পারিভাষিক অর্থ স্থগিতাবস্থা।
উৎসঃ‌ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৪,৯৯৫.
'হরিণের চামড়া' এর বাক্যসংকোন কোনটি?
  1. নির্মোক
  2. অজিন
  3. কৃত্তি
  4. শিঞ্জন
সঠিক উত্তর:
অজিন
উত্তর
সঠিক উত্তর:
অজিন
ব্যাখ্যা

• 'হরিণের চামড়া' এর বাক্যসংকোন - অজিন।

অন্যদিকে,
- সাপের খোলস - নির্মোক।
- 'বাঘের চামড়া' - কৃত্তি। 
- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

৪,৯৯৬.
'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তিমির
  2. খ) বিধু
  3. গ) খগ
  4. ঘ) শর্বরী
সঠিক উত্তর:
ঘ) শর্বরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শর্বরী
ব্যাখ্যা

রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু।
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৪,৯৯৭.
'ঊর্ধ্বদিকে গমন করে যে' এর এক কথায় প্রকাশ -
  1. চিৎসাঁতার
  2. ঊর্ধ্বগতি
  3. অবতরণ
  4. ঊর্ধ্বগামী
সঠিক উত্তর:
ঊর্ধ্বগামী
উত্তর
সঠিক উত্তর:
ঊর্ধ্বগামী
ব্যাখ্যা
'ঊর্ধ্বদিকে গমন করে যে' এর এক কথায় প্রকাশ - ঊর্ধ্বগামী

অন্যদিকে,
- 'ঊর্ধ্ব থেকে নেমে আসা' এর এক কথায় প্রকাশ - অবতরণ।
- 'ঊর্ধ্বদিকে গতি যার' এর এক কথায় প্রকাশ - ঊর্ধ্বগতি।
- 'ঊর্ধ্বমুখে সাঁতার' এর এক কথায় প্রকাশ - চিৎসাঁতার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৯৯৮.
'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ -
  1. অবিসংবাদিত
  2. অসংবৃত
  3. বিবমিষা
  4. অবৈতনিক
সঠিক উত্তর:
অসংবৃত
উত্তর
সঠিক উত্তর:
অসংবৃত
ব্যাখ্যা

• 'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ - অসংবৃত

​অন্যদিকে,
​বেতন নেওয়া হয় না যাতে - অবৈতনিক।
​বমন করার ইচ্ছা - বিবমিষা।
​বিসংবাদ নেই যাতে - অবিসংবাদিত।

​​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৯৯৯.
'ত্বরিত' এর বিপরীতার্থক শব্দ -
  1. দ্রুত
  2. ক্ষিপ্র
  3. শ্লথ
  4. রুষ্ট
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শ্লথ
উত্তর
সঠিক উত্তর:
শ্লথ
ব্যাখ্যা
• 'ত্বরিত' এর বিপরীতার্থক শব্দ - শ্লথ

উল্লেখ্য,
'ত্বরিত' শব্দের অর্থ - দ্রুত, ক্ষিপ্র, শীঘ্র, ত্বরান্বিত।
'শ্লথ' শব্দের অর্থ - ধীর, শিখিল।

অন্যদিকে,
তুষ্ট - রুষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,০০০.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. টঙ্কার
  2. শিঞ্জন
  3. ঝংকার
  4. মন্দ্র
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা

- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার'।

 তাছাড়া, 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ- মন্দ্র।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ:
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- ‘হ্রেষা’।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।