উত্তর
ব্যাখ্যা
• 'কেবলা হাকিম' বাগ্ধারার অর্থ - অনভিজ্ঞ।
অন্যদিকে,
কেতা-দুরস্ত - পরিপাটি।
কানকাটা - নির্লজ্জ।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৫ / ৮১ · ৪,৪০১–৪,৫০০ / ৮,১৭১
• 'কেবলা হাকিম' বাগ্ধারার অর্থ - অনভিজ্ঞ।
অন্যদিকে,
কেতা-দুরস্ত - পরিপাটি।
কানকাটা - নির্লজ্জ।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'পেতে ইচ্ছুক' এক কথায় প্রকাশ - ঈপ্সু।
অন্যদিকে,
• মনোগত ইচ্ছা - ঈপ্সিত।
• লাভ করা ইচ্ছা - লিপ্সা।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
"Contradiction" শব্দের পারিভাষিক শব্দ = প্রতিবাদ।
অন্যদিকে,
"Contrariety" শব্দের পারিভাষিক শব্দ = বৈপরীত্য।
"Contrast" শব্দের পারিভাষিক শব্দ = বৈসাদৃশ্য।
"Contraction" শব্দের পারিভাষিক শব্দ = সংকোচন।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
'কল্লোলিনী' শব্দটি অন্যান্য শব্দগুলো থেকে ভিন্ন।
'কল্লোলিনী' শব্দের অর্থ- নদী।
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
তটিনী, গাঙ, প্রবাহিনী, নির্ঝরিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।
অন্যদিকে,
সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - দ্বৈরথ।
অন্যদিকে,
- 'এক সঙ্গে দুইজন পরিবেশন করে এমন' এর এক কথায় প্রকাশ - দ্বৈত।
- 'দুইবার জন্ম হয় যার' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'দুই পঙ্ক্তি' এর এক কথায় প্রকাশ - দোসারি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Covenant' এর বাংলা পরিভাষা- চুক্তিপত্র।
অন্যদিকে,
- Agenda এর পারিভাষিক শব্দ - কার্যক্রম, আলোচ্যসূচি।
- Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
- Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
উৎস: অভিগম্য অভিধান।
• 'উড়ো খই গোবিন্দায় নমঃ' প্রবাদ প্রবচনের অর্থ - নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত।
অন্যদিকে,
ইচ্ছা থাকলে উপায় হয় - ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।
উন বর্ষা দুনো শীত - অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ।
এক মাঘে শীত যায় না - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, রোগা, শীর্ণ।
অন্যদিকে,
'স্থূল' শব্দের অর্থ - বৃহৎকায়; মোটা।
সুতরাং,
'কৃশ' - এর বিপরীত শব্দ- স্থূল।
অন্যদিকে,
• 'ক্ষিপ্র' শব্দের বিপরীত শব্দ- 'মন্থর',
• 'কুৎসিত' শব্দের বিপরীত শব্দ- 'সুন্দর'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
শান্ত - অশান্ত;
শিষ্ট - অশিষ্ট;
সরস - নীরস;
যশ - অপযশ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
‘Quarterly’ শব্দের পারিভাষিক বাংলা শব্দ ত্রৈমাসিক।
অন্যদিকে,
- ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী,
- Fortnightly এর পারিভাষিক শব্দ - পাক্ষিক,
- Half-yearly এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
আরও কিছু পারিভাষিক শব্দ,
- ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।
- ‘Annuity’ এর পারিভাষিক শব্দ - বার্ষিক।
- ‘Weekly’ এর পারিভাষিক শব্দ - সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
ধান দিয়ে লেখাপড়া করা (figurative) - spend little for one’s education.
ধান ভানতে শিবের গীত গাওয়া (figurative) - digress; talk off the subject; get side-tracked; miss the point.
কত ধানে কত চাল (figurative) - actual state of affairs; correct position.
পাকা ধানে মই দেওয়া (figurative) - blast one’s hopes when they are about to be realized; play havoc with; do somebody an irreparable loss.
হয় ধারে কাটা নয় ভারে কাটা (figurative) - pass/be counted highly by virtue either of merit/worth or of position/ weight/ importance.
উৎস: বাংলা একাডেমি অভিধান।
• "টুপ ভুজঙ্গ"- বাগ্ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।
বাক্য গঠন: বেটা টুপ ভুজঙ্গ, এ পাড়ায় মাতলামি করতে এসো না।
অন্যদিকে,
• 'আকাশের চাঁদ' - দুর্লভ বস্তু।
• ’গুড়ে বালি’ - আশায় নৈরাশ্য।
• 'অকাল কুষ্মাণ্ড' - অপদার্থ।
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ - নষ্ট হওয়া।
• ‘কেবলা হাকিম’ - অনভিজ্ঞ।
• ’গোড়ায় গলদ’ - শুরুতেই ভুল।
• 'কেতাদুরস্ত' — পরিপাটি।
• ’কৈ মাছের জান’ - যা সহজে মরে না।
• ’তিলকে তাল করা’ - ছোটকে বড় করা।
• 'অক্ষরে অক্ষরে' - সম্পূর্নভাবে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- ‘জলভাত’ বাগ্ধারার অর্থ - সহজ সাধ্য।
ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্ধারাগুলো হলো:
- ‘উড়ো কথা’ বাগ্ধারার অর্থ - গুজব।
- ‘উড়ো চিঠি’ বাগ্ধারার অর্থ - বেনামি পত্র।
- ‘ঢাকের বাঁয়া’ বাগ্ধারার অর্থ - অপ্রয়োজনীয়।
- ‘ঢেঁকি অবতার’ বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
- ‘জলের দাগ’ বাগ্ধারার অর্থ - ক্ষণস্থায়ী।
- ‘ঠুঁটো জগন্নাথ’ বাগ্ধারার অর্থ - অকর্মণ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
’ঝড়ো কাক’ বাগ্ধারাটির অর্থ - বিপর্যস্ত অবস্থা।
অন্যদিকে,
’ঝাঁকের কই’ বাগ্ধারাটির অর্থ - সমমনা।
’টুপ ভুজঙ্গ’ বাগ্ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।
’ডাকাবুকো’ বাগ্ধারাটির অর্থ - নির্ভীক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• তপন (বিশেষ্য পদ)।
অর্থ:
- সূর্য, ভানু।
- গ্রীষ্মকাল।
- সূর্যকান্তমণি।
- আকন্দগাছ।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, মার্তণ্ড ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
আকুঞ্চন (বিশেষ্য):
১ সঙ্কোচন; ঈষৎ কুঁকড়ে কিংবা কুঁচকে যাওয়া।
২ নিষ্পেষণ
{(তৎসম বা সংস্কৃত) আ+কুন্চ্+ অন(লুট্)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
• "লোটাকম্বল" বাগ্ধারার অর্থ - সামান্য সংগতি।
অন্যদিকে,
শিরে সংক্রান্তি - সামনেই বিপদ।
সবেধন নীলমণি - একমাত্র সম্পদ।
শকুনি মামা - অনিষ্টকর আত্মীয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'শশ' শব্দের অর্থ - খরগোশ, চন্দ্রকলা।
অন্যদিকে,
'জঙ্গল' শব্দের অর্থ - বন, অরণ্য; ঝোপঝাড়পূর্ণ স্থান, নির্জনস্থান।
'আয়না' শব্দের অর্থ - দর্পণ, আরশি, মুকুর।
'আকাশ' শব্দের অর্থ - গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
আঠারো মাসে বছর- কুড়ে স্বভাব/দীর্ঘসূত্রতা।
ঊনপঞ্চাশ বায়ু- পাগলামি।
অকালকুষ্মাণ্ড- অপদার্থ।
অল্পবিদ্যা ভয়ঙ্করী- সামান্য বিদ্যা বড়ো ক্ষতিকর, তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যােগ করে ব্যবহৃত হয়। যথা- ধন-দৌলত, খেলা-ধুলা, লালন-পালন, বলা-কওয়া, খোঁজ-খবর ইত্যাদি।
- দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন- মিটমাট, ফিটফাট, বকা-ঝকা, তােড়-জোড়, গল্প-সল্প, রকম-সকম ইত্যাদি।
- সমার্থক বা বিপরীতার্থক শব্দ যােগে। যেমন- লেন-দেন, দেনা-পাওনা, টাকা-পয়সা, ধনী- গরিব, আসা-যাওয়া, আমির-ফকির, ভালো-মন্দ ইত্যাদি।
সোর্সঃ ভাষা-শিক্ষা,হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।
• 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ = দীর্ঘসূত্রতা।
অন্যদিকে,
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ= মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
- ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ = রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না।
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ = সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'Cooption' এর বাংলা পারিভাষিক শব্দ - সহযোজন।
অন্যদিকে,
'Coordinate' এর বাংলা পারিভাষিক শব্দ - সমন্বয় করা।
'Coordinator' এর বাংলা পারিভাষিক শব্দ - সমন্বয়ক।
'Co-partner' এর বাংলা পারিভাষিক শব্দ - সহ-অংশীদার।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
• 'যা উদিগরণ করা হয়েছে' এর এক কথায় প্রকাশ - উদ্বান্ত।
অন্যদিকে,
বাতাসে উবে যায় এমন - উদ্বায়ী।
উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন - উদ্ভ্রান্ত।
বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
কথা শব্দটি দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যায়।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"তোমার কথায় আমি এই দায়িত্ব নিয়েছি।" - এখানে 'কথা' শব্দটি - পরামর্শ নির্দেশ করে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'ডুমুরের ফুল' বাগ্ধারার অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
• আরো কিছু বাগ্ধারা:
- 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ - তোষামোদকারী,
- 'কংস মামা' বাগ্ধারাটির অর্থ - নির্মম আত্মীয়,
- খোদার খাসি বাগ্ধারাটির অর্থ - ভাবনাচিন্তা হীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ঢেঁকি অবতার বাগ্ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগ্ধারাটির অর্থ - ভূমিকা।
- 'বর্ণচোরা' বাগ্ধারাটির অর্থ 'কপট ব্যক্তি'।
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'।
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম - ১০ম শ্রেণি (২০১৮)।
• 'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ - আত্মবলি।
অন্যদিকে,
নিজেকে নিয়ে সদাব্যস্ত - আত্মসর্বস্ব।
নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন - কৃতার্থম্মন্য।
আত্মা থেকে জাত - আধ্যাত্মিক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
Posthumous শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে মরণোত্তর।
গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Plebiscite - গণভোট
Ombudsman - ন্যায়পাল
Plaintiff - বাদি, ফরিয়াদি
Nomads - যাযাবর।
Cabinet - মন্ত্রিসভা
Banquet - ভোজসভা
Embargo - অবরোধ
Gratuity - আনুতোষিক
Invoice - চালান
Provident fund - ভবিষ্য - তহবিল
Ransom - মুক্তিপণ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'Canon' -শব্দের পারিভাষিক শব্দ = নীতি।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হচ্ছে -
Radio -শব্দের পারিভাষিক শব্দ = বেতার,
Secretary -শব্দের পারিভাষিক শব্দ = সচিব,
Graduate -শব্দের পারিভাষিক শব্দ = স্নাতক,
Oxygen -শব্দের পারিভাষিক শব্দ = অম্লজান,
Hydrogen -শব্দের পারিভাষিক শব্দ = উদযান,
Periodical -শব্দের পারিভাষিক শব্দ = সাময়িকী,
Equation -শব্দের পারিভাষিক শব্দ = সমীকরণ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ’পদ্ম’ শব্দের অর্থ-
- কমল,
- অম্বুজ,
- অরবিন্দ,
- রাজীব,
- শতদল,
- উৎপল,
অন্যদিকে,
- ’কড়ি' শব্দের অর্থ- শামুকজাতীয় সামুদ্রিক জীবের খোল। ২ কপর্দক, অর্থ, ধন।
- ’সতেজ’ শব্দের অর্থ- তেজি, বলবান।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।