বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৪৩ / ৮১ · ৪,২০১৪,৩০০ / ৮,১৭১

৪,২০১.
চাহিদা কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
•চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। (Demand); ক্রয়ের ইচ্ছা। 

অন্যদিকে, 
আনারস, আলমারি ও গুদাম = পর্তুগিজ ভাষার শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
৪,২০২.
কোনটি 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ?
  1. উপল
  2. শৈল
  3. পাদপ
  4. মহী
সঠিক উত্তর:
পাদপ
উত্তর
সঠিক উত্তর:
পাদপ
ব্যাখ্যা
• পাদপ (বিশেষ্য পদ),
অর্থ:
- পা দ্বারা পান করে যে;
- বৃক্ষ; গাছ, উদ্ভিদ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, তরু, দুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।

অন্যদিকে, 
---------------
• পর্বত: পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।
• পাথর: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ব, কঙ্কর।
• পৃথিবী: জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৪,২০৩.
'দক্ষযজ্ঞ' বাগ্‌ধারার অর্থ -
  1. অরাজক দেশ
  2. যথেচ্ছাকারী
  3. আয়ুশেষ
  4. ব্যাপক আয়োজন
সঠিক উত্তর:
ব্যাপক আয়োজন
উত্তর
সঠিক উত্তর:
ব্যাপক আয়োজন
ব্যাখ্যা
• 'দক্ষযজ্ঞ' বাগ্‌ধারার অর্থ - ব্যাপক আয়োজন।

অন্যদিকে,
- মগের মুল্লুক - অরাজক দেশ; 
- 'ধর্মের ষাড়' - যথেচ্ছাকারী;
- দিন ফুরানো - আয়ুশেষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২০৪.
'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সমুদ্র
  2. আকাশ
  3. আত্মা
  4. ভূগর্ভ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- আকাশ;
- গগন।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২০৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ঢাকের কাঠি'
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. চাটুকার
  3. ভণ্ড
  4. তীব্র জ্বালা
সঠিক উত্তর:
চাটুকার
উত্তর
সঠিক উত্তর:
চাটুকার
ব্যাখ্যা
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ - মোসাহেব/তোষামুদে/চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

অন্যদিকে,
‘কূপমুণ্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ = ভণ্ড।
 কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ- (তীব্র জ্বালা)।

সূত্র: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৪,২০৬.
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উহ্য
  2. খ) বিযুক্ত
  3. গ) নিদ্রিত
  4. ঘ) আকর্ষণ
সঠিক উত্তর:
ক) উহ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) উহ্য
ব্যাখ্যা
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’। আকর্ষণ শব্দের বিপরীতার্থক শব্দ বিকর্ষণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪,২০৭.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. উদ্ধত
  2. কঠিন
  3. উগ্র
  4. শান্ত
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৪,২০৮.
'ভাগ্যবান' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. নদের চাঁদ
  2. লগন চাঁদা
  3. সবেধন নীলমণি
  4. সুখের পায়রা
সঠিক উত্তর:
লগন চাঁদা
উত্তর
সঠিক উত্তর:
লগন চাঁদা
ব্যাখ্যা
• 'লগন চাঁদা' বাগ্‌ধারার অর্থ - ভাগ্যবান।

অন্যদিকে,
• "সুখের পায়রা" অর্থ- সুসময়ের বন্ধু
• “নদের চাঁদ" অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• "সবেধন নীলমণি" অর্থ - একমাত্র সম্পদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৪,২০৯.
'Refugee' শব্দের বাংলা পরিভাষা-
  1. প্রবাসী
  2. উপজাতি
  3. শরনার্থী
  4. অধিবাসী
সঠিক উত্তর:
শরনার্থী
উত্তর
সঠিক উত্তর:
শরনার্থী
ব্যাখ্যা
'Refugee' শব্দের বাংলা পরিভাষা- শরনার্থী।
'Citizen' শব্দের বাংলা পরিভাষা- অধিবাসী।
'Emigrant' শব্দের বাংলা পরিভাষা- প্রবাসী।
'Tribe' শব্দের বাংলা পরিভাষা- উপজাতি।
৪,২১০.
'Invigilator' শব্দের বাংলা পরিভাষা
  1. পরীক্ষক
  2. পরিরক্ষক
  3. পরামর্শক
  4. তত্ত্বাবধায়ক
সঠিক উত্তর:
পরিরক্ষক
উত্তর
সঠিক উত্তর:
পরিরক্ষক
ব্যাখ্যা
• 'Invigilator' শব্দের বাংলা পরিভাষা - পরিরক্ষক / প্রত্যবেক্ষক।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস:
১) বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২) বাংলা একাডেমি, অভিগম্য অভিধান। 
৪,২১১.
'শুচিস্মিতা' বলা হয় কাকে?
  1. যে নারীর হাসি সুন্দর
  2. যে নারীর হাসি কুটিলতাবর্জিত
  3. যে নারীর বিয়ে হয় না
  4. যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না
সঠিক উত্তর:
যে নারীর হাসি কুটিলতাবর্জিত
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর হাসি কুটিলতাবর্জিত
ব্যাখ্যা

যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- নারীর (হিংসা) নেই = অনসূয়া
- যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,২১২.
নিম্নের কোন বাগ্‌ধারাটি অপরগুলি থেকে ব্যাতিক্রম?
  1. শরতের শিশির
  2. পদ্মপাতার জল
  3. অরণ্যে রোদন
  4. তাসের ঘর
সঠিক উত্তর:
অরণ্যে রোদন
উত্তর
সঠিক উত্তর:
অরণ্যে রোদন
ব্যাখ্যা
'শরতের শিশির', 'পদ্মপাতার জল', 'তাসের ঘর' বাগ্‌ধারা সমূহের অর্থ = ক্ষণস্থায়ী।
 অরণ্যে রোদন  = বৃথা আবেদন। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২১৩.
নিজেকে সামলাতে পারে না যে তাকে এক কথায় কি বলে?
  1. ক) অদম্য
  2. খ) আত্মঘাতী
  3. গ) অসংযমী
  4. ঘ) অশোক
সঠিক উত্তর:
গ) অসংযমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অসংযমী
ব্যাখ্যা

নিজেকে সামলাতে পারে না যে তাকে এক কথায় বলে অসংযমী

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
নিজেকে হত্যা করে যে = আত্মঘাতী
দমন করা যায় না যাকে = অদম্য
নিবারন করা যায় না যা = অনিবার্য
নিন্দার যোগ্য নয় যা = অনিন্দনীয়, অনিন্দ্য
গমন করতে পারে যে = জঙ্গম।
কেউ যা জানে না = অজ্ঞাত/অজানা।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।

৪,২১৪.
কোনটি ভিন্নার্থক বাগধারা?
  1. ক) ফোঁপরদালালি
  2. খ) খয়ের খাঁ
  3. গ) ঢাকের কাঠি
  4. ঘ) ধামাধরা
সঠিক উত্তর:
ক) ফোঁপরদালালি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফোঁপরদালালি
ব্যাখ্যা
'ফোঁপরদালালি' বাগ্‌ধারাটির অর্থ = অযাচিত মাতব্বরি করা। 

অন্যদিকে, 
ঢাকের কাঠি = তোষামুদে
ধামাধরা = তোষামুদে/চাটুকারিতা
খয়ের খাঁ = তোষামোদকারী
তেল মাখানো = তোষামোদ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২১৫.
'শ্বশ্রু ও শ্মশ্রু' শব্দজোড়ের অর্থ কী?
  1. সেবা ও শাশুড়ি
  2. শাশুড়ি ও গোঁফ
  3. দাড়ি ও পরিচর্যা
  4. শাশুড়ি ও রুগী
সঠিক উত্তর:
শাশুড়ি ও গোঁফ
উত্তর
সঠিক উত্তর:
শাশুড়ি ও গোঁফ
ব্যাখ্যা
• 'শ্বশ্রু' শব্দের অর্থ - শাশুড়ি। 
• 'শ্মশ্রু' শব্দের অর্থ - গোঁফ, দাড়ি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো- 
শান্ত - ধীর। 
সান্ত - সসীম। 

শবল - চিত্রিত, নানা বর্ণযুক্ত। 
সবল - শক্তিমান। 

শোনা - শ্রবণ করা। 
সোনা - স্বর্ণ। 

শরণ - আশ্রয়। 
স্মরণ - মনে করা। 
সরণ - গমন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২১৬.
‘কূজন‘ - শব্দটির অর্থ কোনটি ?
  1. ক) মন্দ লোক
  2. খ) পাখির ডাক
  3. গ) অব্যক্ত ধ্বনি
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
কূজন/কুজন
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [ √ কূজ্‌ + অন ]
এর বিশেষ্য অর্থ  : পাখির ডাক , কাকলি , অব্যক্ত ধ্বনি ।
কুজন অর্থ - মন্দ লোক ।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান ।
৪,২১৭.
'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. শ্রেষ্ঠ
  2. সাধু
  3. মহামূর্খ
  4. জ্ঞানী
সঠিক উত্তর:
মহামূর্খ
উত্তর
সঠিক উত্তর:
মহামূর্খ
ব্যাখ্যা
• 'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ - মহামূর্খ
• 'দিগ্‌গজ' শব্দের অর্থ - শ্রেষ্ঠ।

অন্যদিকে,
- 'সাধু' শব্দের বিপরীত শব্দ - তস্কর।
- 'জ্ঞানী' শব্দের বিপরীত শব্দ - মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২১৮.
সঠিক প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) বুনো কচু, বাঘা তেঁতুল
  2. খ) অতি দর্পে হত লঙ্কা
  3. গ) যার লাঠি তার ঘাঁটি
  4. ঘ) গভীর বনে মুক্তা ছড়ানো
সঠিক উত্তর:
খ) অতি দর্পে হত লঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
খ) অতি দর্পে হত লঙ্কা
ব্যাখ্যা
সঠিক প্রবাদ প্রবচন - অতি দর্পে হত লঙ্কা।

অন্যান্য প্রবাদের সঠিক রূপ-
যার লাঠি তার মাটি।
বুনো ওল, বাঘা তেঁতুল।
উলু বনে মুক্তা ছড়ানো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২১৯.
'Petition' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. রায়
  2. আর্জি
  3. আতঙ্ক
  4. বিবেচনা করা
সঠিক উত্তর:
আর্জি
উত্তর
সঠিক উত্তর:
আর্জি
ব্যাখ্যা
• 'Petition' এর বাংলা পরিভাষা — 'আর্জি'। 

অন্যদিকে,
• 'Judgment' এর বাংলা পরিভাষা : 'রায়'।
• 'Phobia' এর বাংলা পরিভাষা : আতঙ্ক'।
• 'Peruse' এর বাংলা পরিভাষা : 'বিবেচনা করা'।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৪,২২০.
'রাত্রের মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ-
  1. মহানিশা
  2. পররাত্র
  3. ত্রিযামা
  4. সৌপ্তিক
সঠিক উত্তর:
মহানিশা
উত্তর
সঠিক উত্তর:
মহানিশা
ব্যাখ্যা

- রাত্রের মধ্যভাগ- মহানিশা,

উল্লেখ্য,
- রাত্রির তিনভাগ একত্রে- ত্রিযামা,
- রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক,
- রাত্রির শেষ ভাগ- পররাত্র,
- রাত্রির প্রথম ভাগ- পূর্বরাত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৪,২২১.
‘পুনরায় আরম্ভ’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ঊনকোটি চৌষট্টি
  2. আদা জল খেয়ে লাগা
  3. কেঁচে গণ্ডুস
  4. কুমিরের সন্নিপাত
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুস
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুস
ব্যাখ্যা
• ‘কেঁচে গণ্ডুস’ বাগ্‌ধারার অর্থ - পুনরায় আরম্ভ।

অন্যান্য অপশনগুলো হলো:
• 'ঊনকোটি চৌষট্টি' অর্থ -  প্রায় সম্পূর্ণ।
- উদাহরণ: ঊনকোটি চৌষট্টি আয়োজন করার পর সব স্থগিত করা হল।

• ‘আদা জল খেয়ে লাগা’ অর্থ - প্রাণপণ চেষ্টা করা।
- উদাহরণ: কাজটি শেষ করার জন্য সে আদাজল খেয়ে লেগেছে।

• 'কুমিরের সন্নিপাত' অর্থ- অসম্ভব ব্যাপার।
- উদাহরণ: পুলিশের সোর্স জাফরচোরাকে ধরেছে, এ যেন কুমিরেরে সন্নিপাতের মতো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২২২.
'কবোষ্ণ' বলতে কী বোঝায়?
  1. ঈষৎ নীলবর্ণ
  2. ঈষৎ উষ্ণ
  3. ঈষৎ রক্তবর্ণ
  4. ঈষৎ কম্পিত
সঠিক উত্তর:
ঈষৎ উষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঈষৎ উষ্ণ
ব্যাখ্যা

• 'ঈষৎ উষ্ণ' এর এক কথায় প্রকাশ - কবোষ্ণ

অন্যদিকে,
ইষৎ কম্পিত - আধুত।
ঈষৎ রক্তবর্ণ - আরক্ত।
ঈষৎ নীলবর্ণ - নীলাভ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৪,২২৩.
‘পরকে প্রতিপালন করে যে’ - এক কথায় কী হবে?
  1. ক) পরভৃত
  2. খ) পরভৃৎ
  3. গ) প্রতিপালক
  4. ঘ) প্রতিপোষক
সঠিক উত্তর:
খ) পরভৃৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) পরভৃৎ
ব্যাখ্যা

পরভৃত (বিশেষ্য) - কোকিল; পিক।
 (বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত।

পরভৃৎ (বিশেষ্য) - পরকে পালন করে যে; কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৪,২২৪.
'সূর্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. কর
  2. অরুণ
  3. বিভা
  4. দীপ্তি
সঠিক উত্তর:
অরুণ
উত্তর
সঠিক উত্তর:
অরুণ
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি।

অন্যদিকে, 
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৪,২২৫.
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ -
  1. লোচন
  2. বিধু
  3. সবিতা
  4. সোম
সঠিক উত্তর:
লোচন
উত্তর
সঠিক উত্তর:
লোচন
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২২৬.
'Routine' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পর্যায়ক্রম
  2. খ) নিত্যক্রম
  3. গ) যথাক্রম
  4. ঘ) চলমান
সঠিক উত্তর:
খ) নিত্যক্রম
উত্তর
সঠিক উত্তর:
খ) নিত্যক্রম
ব্যাখ্যা
'Routine' শব্দের পারিভাষিক শব্দ =  নিত্যক্রম, রুটিন

কিছু পারিভাষিক শব্দ হলো:
License শব্দের সঠিক পারিভাষিক শব্দ = অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 
Affidavit - শব্দের বাংলা পরিভাষা - হলফনামা।
Circular - শব্দের বাংলা পরিভাষা - পরিপত্র, বৃওাকার, চক্র।
Agenda - এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
Dynamic এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৪,২২৭.
'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. প্রশংসা
  3. কুৎসা
  4. প্রীতি
সঠিক উত্তর:
প্রশংসা
উত্তর
সঠিক উত্তর:
প্রশংসা
ব্যাখ্যা
• 'গঞ্জনা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা

অন্যদিকে,
- 'কুৎসা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- 'ক্রোধ' এর বিপরীতার্থক শব্দ - প্রীতি।
- 'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ - কোমল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২২৮.
'সুকৃত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. ঢালু
  3. নিয়ত
  4. দুষ্কৃত
সঠিক উত্তর:
দুষ্কৃত
উত্তর
সঠিক উত্তর:
দুষ্কৃত
ব্যাখ্যা

• 'সুকৃত' এর বিপরীত শব্দ — দুষ্কৃত।

উল্লেখ্য,
'সুকৃত' শব্দের অর্থ: ভালো কাজ; পুণ্যকর্ম।
'দুষ্কৃত' শব্দের অর্থ: খারাপ কাজ; পাপকর্ম।

অন্যদিকে,
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
- 'গ্রহণ' - বর্জন।
- 'ঢালু' - সমান। 
- 'ঐহিক' - পারত্রিক।
- 'ইচ্ছুক' - অনিচ্ছুক।
- 'প্রত্যয়' - সংশয়। 
- 'ভদ্র' - অভদ্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,২২৯.
'দুর্জন' এর বিপরীত শব্দ-
  1. বর্জন
  2. কুঞ্চন
  3. সজ্জন
  4. খ এবং গ উভয়ই 
সঠিক উত্তর:
সজ্জন
উত্তর
সঠিক উত্তর:
সজ্জন
ব্যাখ্যা

• 'দুর্জন' এর বিপরীত শব্দ- সজ্জন।
----------------------

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
• 'কুঞ্চন' - প্রসারণ।
• 'বর্জন' - গ্রহণ।
• 'দুর্জন' - সজ্জন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'দাতা' - গ্রহীতা।
• 'ক্ষয়িষ্ণু' - বর্ধিষ্ণু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

৪,২৩০.
'ঈক্ষিত' শব্দের অর্থ কী?
  1. ঈর্ষাপরায়ণ
  2. পেতে ইচ্ছুক
  3. দেখা হয়েছে এমন
  4. নিরীক্ষিত হচ্ছে এমন
সঠিক উত্তর:
দেখা হয়েছে এমন
উত্তর
সঠিক উত্তর:
দেখা হয়েছে এমন
ব্যাখ্যা

• 'ঈক্ষিত' অর্থ - দেখা হয়েছে এমন।

অন্যদিকে, 
• 'ঈর্ষী' অর্থ - ঈর্ষাপরায়ণ।
• 'ঈপ্সু' অর্থ - পেতে ইচ্ছুক।
• 'ঈক্ষমাণ' অর্থ - নিরীক্ষিত হচ্ছে এমন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৩১.
'মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে' - 'মাথা খাও' বলতে বোঝায়-
  1. ক) মাথার দিব্যি
  2. খ) মাথা ব্যথা
  3. গ) মাথা খাওয়া
  4. ঘ) মাথা ধরা
সঠিক উত্তর:
ক) মাথার দিব্যি
উত্তর
সঠিক উত্তর:
ক) মাথার দিব্যি
ব্যাখ্যা
মাথা খাওয়া (শপথ করা/মাথার দিব্যি) - মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে।

মাথা ঠেকানো (প্রণাম করা) - 'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা'
মাথায় আসা (বোধগম্য হওয়া) - 'অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।'
মাথায় উঠা (প্রশ্রয় দেয়া) - 'আদর পেয়ে ছেলে টা মাথায় উঠে যাচ্ছে।'
মাথা খাওয়া (নষ্ট করা) - 'অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেও না।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৩২.
‘কোষাধ্যক্ষ’ এর ইংরেজি -
  1. ক) Divergent
  2. খ) Convergent
  3. গ) Insurgent
  4. ঘ) Treasurer
সঠিক উত্তর:
ঘ) Treasurer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Treasurer
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারেঃ Treasurer - কোষাধক্ষ্য।
৪,২৩৩.
'সংশয়' -এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভয়
  2. প্রত্যয়
  3. বিস্ময়
  4. দ্বিধা
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা

• 'সংশয়' এর বিপরীত শব্দ হবে - প্রত্যয়

উল্লেখ্য,
'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক), ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।

অন্যদিকে,
'দ্বিধা' এর বিপরীত শব্দ - নিদ্বিধা।
নির্ভয়' এর বিপরীত শব্দ - সভয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,২৩৪.
কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে -এখানে ''কপোল'' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ললাট
  2. খ) গাল
  3. গ) কপাল
  4. ঘ) চিবুক
সঠিক উত্তর:
খ) গাল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাল
ব্যাখ্যা
কপোল (বিশেষ্য) - গণ্ড; গাল
''কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে'' -এখানে ''কপোল'' গাল অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৪,২৩৫.
'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. ভূলোক
  2. বাহির
  3. পদস্থ
  4. পশ্চাদ্ভাগ
সঠিক উত্তর:
পশ্চাদ্ভাগ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাদ্ভাগ
ব্যাখ্যা
• 'পুরোভাগ' শব্দের বিপরীতার্থক শব্দ - পশ্চাদ্ভাগ

অন্যদিকে,
- 'পদস্থ' শব্দের বিপরীতার্থক শব্দ - নিম্নস্থ।
- 'ভেতর' শব্দের বিপরীতার্থক শব্দ - বাহির।
- 'ভূলোক' শব্দের বিপরীতার্থক শব্দ - দ্যুলোক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪,২৩৬.
‘প্রফুল্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বেরসিক
  2. বিমর্ষ
  3. শ্লত
  4. বিরহ
সঠিক উত্তর:
বিমর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিমর্ষ
ব্যাখ্যা
• ‘প্রফুল্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান / বিমর্ষ।

অন্যদিকে,
• রসিক - বেরসিক।
• ত্বরিত - শ্লথ।
• মিলন - বিরহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ)।
৪,২৩৭.
'ঔচিত্য' এর বিপরীতার্থক শব্দ কী হবে?
  1. উনচিত্য
  2. আচিত্য
  3. অন্যায্যতা
  4. উপযোগিতা
সঠিক উত্তর:
অন্যায্যতা
উত্তর
সঠিক উত্তর:
অন্যায্যতা
ব্যাখ্যা

• 'ঔচিত্য' এর বিপরীতার্থক শব্দ - অন্যায্যতা

উল্লেখ্য,
'ঔচিত্য' শব্দের অর্থ - ন্যায্যতা, যথাযোগ্যতা, উপযোগিতা, সত্য, অভ্যস্ততা।
‘অনৌচিত্য’ শব্দের অর্থ - অন্যায্যতা; অযৌক্তিকতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৩৮.
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. নিধি
  2. বধু
  3. বিধু
  4. সবিতা
সঠিক উত্তর:
বিধু
উত্তর
সঠিক উত্তর:
বিধু
ব্যাখ্যা

'চাঁদ' এর সমার্থক শব্দ - বিধু।

• ‘চাঁদ’ এর সমার্থক শব্দ হলো:
• চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ।

অন্যদিকে,
- নিধি অর্থ:  ১) গচ্ছিত ধন; ধনরত্ব। ২) কুবেরের ধন। ৩) আশ্রয়; আধার (গুণনিধি)। ৪) সমুদ্র (বিদ্যানিধি)। ৫) বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত তহবিল বা ধন (স্মৃতিনিধি)।
- সবিতা অর্থ: সূর্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৩৯.
‘আটপৌরে’ শব্দের অর্থ কি?
  1. পোশাকি নয় এমন
  2. সর্বদা ব্যবহারের উপযুক্ত
  3. অষ্ট প্রহর
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘আটপৌরে’ শব্দের অর্থ:
- অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত;
- পোশাকি নয় এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,২৪০.
'শৈবলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পদ্ম
  2. নদী
  3. বৃক্ষ
  4. সমুদ্র
সঠিক উত্তর:
নদী
উত্তর
সঠিক উত্তর:
নদী
ব্যাখ্যা
• শৈবলিনী (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নদী।

----------------
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২৪১.
'ধনি-ধনী' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করেছে? 
  1. যুবতী-ধনবান
  2. শব্দ-সুন্দরী 
  3. ধনবান-বুদ্ধিমান 
  4. শব্দ-ধনবান
সঠিক উত্তর:
যুবতী-ধনবান
উত্তর
সঠিক উত্তর:
যুবতী-ধনবান
ব্যাখ্যা

• 'ধ্বনি' অর্থ - শব্দ।  
• 'ধনি' অর্থ - সুন্দরী, যুবতী।  
• 'ধনী' অর্থ - ধনবান। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
'ধাতৃ' অর্থ - বিধাতা। 
'ধাত্রী' অর্থ - ধাই। 

'ধারি' অর্থ - মাটির ঘরের অপ্রশস্ত বারান্দা। 
'ধারী' অর্থ - ধারণকারী। 

'ধাপ' অর্থ - সিঁড়ির পৈঠা। 
'দাপ' অর্থ -  দাপট, দর্প।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।  

৪,২৪২.
'গণনার যোগ্য নয় যা' এক কথায় বলা যায়
  1. ক) অগণ্য
  2. খ) নগণ্য
  3. গ) অপরিমিত
  4. ঘ) অসংখ্য
সঠিক উত্তর:
খ) নগণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নগণ্য
ব্যাখ্যা
নগণ্য = গন্য করার মতো নয় এমন; সামান্য। 
অগণ্য = অসংখ্য, অনেক। 
অপরিমিত = সীমা বা সংখ্যা করা যায় না এমন, প্রচুর। 
অসংখ্য = অগণ্য, অগণিত, প্রচুর। 

নিকটতম সঠিক উত্তর তাই  খ নং। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,২৪৩.
‘বাতাস’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. পাথার
  2. অনিল
  3. বিভাবসু
  4. প্রসূন
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা

 • 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে,
প্রসূন শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
বিভাবসু শব্দের সমার্থক: সূর্য।
পাথার শব্দের সমার্থক: সমুদ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,২৪৪.
"ডাক্তার সাহেবের হাতযশ ভালো।" এখানে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অধিকার অর্থে
  2. দক্ষতা অর্থে
  3. বশ অর্থে
  4. নির্ভর অর্থে
সঠিক উত্তর:
দক্ষতা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
দক্ষতা অর্থে
ব্যাখ্যা
"ডাক্তার সাহেবের হাতযশ ভালো।" এখানে 'হাত' শব্দটি 'দক্ষতা' অর্থে ব্যবহৃত হয়েছে।

- হাত শব্দটি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে-
যেমন:
- 'হাত আসা' অর্থ রপ্ত হওয়া।
- 'হাত উঠানো' অর্থ প্রহার করতে উদ্যত হওয়া।
- 'হাতকষা' অর্থ কৃপণ।
- 'হাতখরচ' অর্থ ব্যক্তিগত ব্যয়।
- 'হাত গুটানো' অর্থ নিজেকে যুক্ত না রাখা।
- 'হাতটান' অর্থ চুরির অভ্যাস।
- 'হাতেনাতে' অর্থ অপরাধের প্রমানসহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২৪৫.
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. ক) সরল
  2. খ) বিনয়ী
  3. গ) ভোঁতা
  4. ঘ) কচি
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক হলো - সরল/বোকা

অপশানে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হলো:
- ধৃষ্ট = নম্র/বিনয়ী
- ধারালো = ভোঁতা
- ধেড়ে = কচি

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
- নরম = শক্ত
- প্রকাশ্যে = নেপথ্যে
- প্রফুল্ল = ম্লান
- পারত্রিক = ঐহিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।


৪,২৪৬.
'Excise' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অর্পিত দায়িত্ব
  2. খ) আবগারি
  3. গ) আবগারি শুল্ক
  4. ঘ) অতিরিক্ত কর্তব্য
সঠিক উত্তর:
খ) আবগারি
উত্তর
সঠিক উত্তর:
খ) আবগারি
ব্যাখ্যা
• 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।

এছাড়া,
'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর,
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক,
'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৪,২৪৭.
'অমরা' শব্দের অর্থ কী?
  1. স্বর্গ
  2. জীবস্মৃত
  3. চিরজীবী
  4. বনবাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
স্বর্গ
ব্যাখ্যা
• 'অমরা' শব্দের অর্থ - স্বর্গ, বেহেশত, অমরাবতী, দেবলোক।

অন্যদিকে,
- 'জীবস্মৃত' শব্দের অর্থ - নির্জীব, মনমরা।
- 'চিরজীবী' শব্দের অর্থ - দীর্ঘায়ু, অমর।
- 'বনবাস' শব্দের অর্থ - অরণ্যে বসবাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২৪৮.
'পর্ণ' শব্দের সমার্থক শব্দ-
  1. শান্ত
  2. বিশুদ্ধ
  3. পান
  4. শাপলার ফুল 
সঠিক উত্তর:
পান
উত্তর
সঠিক উত্তর:
পান
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

• আরো কিছু শব্দার্থ:
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর।
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,২৪৯.
ইতর এর বিপরীত শব্দ কোনটি?
  1. অভদ্র
  2. মিথ্যা
  3. উত্তম
  4. ভদ্র
সঠিক উত্তর:
ভদ্র
উত্তর
সঠিক উত্তর:
ভদ্র
ব্যাখ্যা
• ‘ইতর’ এর বিপরীত শব্দ - ভদ্র
অন্যদিকে, ইতর এর সমার্থ শব্দ হচ্ছে অভদ্র।

তাছাড়া, 
'সত্য' এর বিপরীত শব্দ- 'মিথ্যা'
'উত্তম' এর বিপরীত শব্দ- 'অধম' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৫০.
'কষ্টে গমন করা যায় যা' এর এক কথায় প্রকাশ -
  1. দুর্নিবার
  2. দুর্গম
  3. দুর্জয়
  4. দুর্দমনীয়
সঠিক উত্তর:
দুর্গম
উত্তর
সঠিক উত্তর:
দুর্গম
ব্যাখ্যা
• 'কষ্টে গমন করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুর্গম

অন্যদিকে,
- 'কষ্টে জয় করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুর্জয়।
- কষ্টে দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়।
- কষ্টে নিবারণ করা যায় না যা' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২৫১.
'প্রাচীন' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) নতুন
  2. খ) বর্তমান
  3. গ) অবার্চীন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অবার্চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) অবার্চীন
ব্যাখ্যা
'প্রাচীন' এর বিপরীতার্থক শব্দ = অবার্চীন। 

পূজক/পূজারি - পূজিত 
বিরক্ত - অনুরক্ত 
বিরত - নিয়ত 
ফরিয়াদি - আসামী
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২৫২.
নিচের কোনটি ‘কথা’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) গদ্য
  2. খ) কুহন
  3. গ) আখ্যান
  4. ঘ) বাক্য
সঠিক উত্তর:
খ) কুহন
উত্তর
সঠিক উত্তর:
খ) কুহন
ব্যাখ্যা
• 'কুহক' এর সমার্থক শব্দ - মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা, ভেলকি।

এছাড়া,
• কথা এর সমার্থক শব্দ - বচন, বাক্য, আখ্যান, গদ্য, অঙ্গীকার, বিবৃতি, পরামর্শ, গল্প, ভাষণ, উক্তি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৫৩.
'নিবৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিরত
  3. অনাচ্ছাদিত
  4. বিনীত
সঠিক উত্তর:
অনাচ্ছাদিত
উত্তর
সঠিক উত্তর:
অনাচ্ছাদিত
ব্যাখ্যা
• 'নিবৃত' অর্থ - পরিখা-বেষ্টিত; আবৃত। 

• 'অনাবৃত' অর্থ - অনাচ্ছাদিত, উদাম। 

• সুতরাং, 'নিবৃত' এর বিপরীত শব্দ- অনাবৃত/অনাচ্ছাদিত।

অন্যদিকে, 
• উদ্ধত - বিনীত।
• নিরত - বিরত।
• অনুরক্ত - বিরক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৫৪.
'Deposit' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. মূলধন
  2. ইজারা
  3. জামানত
  4. আমানত
সঠিক উত্তর:
আমানত
উত্তর
সঠিক উত্তর:
আমানত
ব্যাখ্যা
• 'Deposit' এর পারিভাষিক শব্দ - আমানত।

অন্যদিকে,
• 'Capital' এর পারিভাষিক শব্দ - মূলধন।
• 'Lease' এর পারিভাষিক শব্দ - ইজারা।
• 'Security' এর পারিভাষিক শব্দ - জামানত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৪,২৫৫.
'বক্র' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঊষর
  2. খ) উপচয়
  3. গ) অনুর্বর
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
ঘ) সরল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরল
ব্যাখ্যা
সরল - বক্র
ঊষর/উর্বর - অনুর্বর;
উপচয় - অপচয়;
উষ্ণ - শীতল।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৪,২৫৬.
"ডুব মারা" বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. অদৃশ্য হওয়া
  3. নেশাগ্রস্ত
  4. সর্বস্বান্ত হওয়া
সঠিক উত্তর:
অদৃশ্য হওয়া
উত্তর
সঠিক উত্তর:
অদৃশ্য হওয়া
ব্যাখ্যা
• "ডুব মারা" বাগ্‌ধারার অর্থ - অদৃশ্য হওয়া।
- বাক্য: যখন তখন কোথায় ডুব মারো তুমি?

অন্যদিকে, 
• 'ঘুঘু চড়ানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'পথে বসা' অর্থ - সর্বস্বান্ত হওয়া।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশাগ্রস্ত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৫৭.
এক কথায় প্রকাশ করুনঃ ''যে গাছ অন্য কোন কাজে লাগে না''-
  1. ক) বনস্পতি
  2. খ) আগাছা
  3. গ) ঔষধী
  4. ঘ) পরগাছা
সঠিক উত্তর:
খ) আগাছা
উত্তর
সঠিক উত্তর:
খ) আগাছা
ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৪,২৫৮.
'মিহির' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. নিখুঁত
  3. কোকিল
  4. কিরণ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'মিহির' শব্দের সমার্থক শব্দ সূর্য।

• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, দিনমণি, ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৪,২৫৯.
'সরোবর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. জ্যোৎস্না
  3. জলাশয়
  4. বাতাস
সঠিক উত্তর:
জলাশয়
উত্তর
সঠিক উত্তর:
জলাশয়
ব্যাখ্যা
• 'সরোবর' শব্দের সমার্থক শব্দ:
- জলাশয়,
- পুষ্করিণী,
- পুকুর,
- দিঘী,
- জলাধার,
- জলা ইত্যাদি।

অন্যদিকে, 
• পানি এর সমার্থক শব্দ - নীর, পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।
• জ্যোৎস্না শব্দের সমার্থক শব্দ- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, কৌমুদী ইত্যাদি।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীর

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২৬০.
'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ -
  1. সজাগ হওয়া
  2. পেটুক মানুষ
  3. গুজব
  4. অলস
সঠিক উত্তর:
অলস
উত্তর
সঠিক উত্তর:
অলস
ব্যাখ্যা
• 'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ - অলস

অন্যদিকে,
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- 'খুদে রাক্ষস' বাগ্‌ধারার অর্থ - পেটুক মানুষ।
- 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - সজাগ হওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৬১.
‘পুত্র’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. আত্মজা
  2. আলয়
  3. নন্দন
  4. শশী
সঠিক উত্তর:
নন্দন
উত্তর
সঠিক উত্তর:
নন্দন
ব্যাখ্যা
• 'পুত্র' এর সমার্থক শব্দ:
- আত্মজ, দুলাল, নন্দন, তনয়, ছেলে, পোলা, বেটা।

অন্যদিকে, 
• 'ঘর' এর সমার্থক শব্দ - আলয়।
• 'আত্মজা' এর সমার্থক শব্দ - মেয়ে।
• 'চাঁদ' এর সমার্থক শব্দ - শশী। 

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪,২৬২.
'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে-
  1. অনুজ
  2. অগ্রজ
  3. অগ্রবর্তী
  4. অগ্রগামী
সঠিক উত্তর:
অগ্রজ
উত্তর
সঠিক উত্তর:
অগ্রজ
ব্যাখ্যা
• 'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে - অগ্রজ। 

অন্যদিকে, 
• অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ। 
• অগ্রে বর্তমান থাকে যে - অগ্রবর্তী। 
• সন্মুখে গমনকারী - অগ্রগামী। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৬৩.
'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রতিহত
  2. চাপা
  3. উন্মুক্ত
  4. সুস্থ
সঠিক উত্তর:
উন্মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উন্মুক্ত
ব্যাখ্যা

• 'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ - উন্মুক্ত

উল্লেখ্য,
'রুদ্ধ' শব্দের অর্থ - বন্ধ, প্রতিহত, বাধাপ্রাপ্ত, অবরুদ্ধ, আটক, চাপা
'মুক্ত' শব্দের অর্থ - অব্যাহতিপ্রাপ্ত (দায়মুক্ত); নিষ্কৃতিপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, আরোগ্যপ্রাপ্ত, উন্মুক্ত

অন্যদিকে,
সুস্থ - অসুস্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৬৪.
‘পিঠ’ ও ‘পীঠ’ শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়?
  1. ক) বানানে
  2. খ) অর্থে
  3. গ) উচ্চারণে
  4. ঘ) বানানে ও অর্থে
সঠিক উত্তর:
গ) উচ্চারণে
উত্তর
সঠিক উত্তর:
গ) উচ্চারণে
ব্যাখ্যা
‘পিঠ’ ও ‘পীঠ’ শব্দ জোড়ের মধ্যে মিল রয়েছে উচ্চারণে।

এদের বানানে ও অর্থে ভিন্নতা রয়েছে।

অর্থ - 
পিঠ - পৃষ্ঠ।
পীঠ - স্থান।
• বানানে (ী ) কার ও ( ী) কার এর ভিন্নতা থাকলেও এদের উচ্চারণ একই রকম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
৪,২৬৫.
‘Defaulter’ শব্দের পরিভাষা হল-
  1. ক) মানহানি
  2. খ) খেলাপকারী
  3. গ) লেনদেন
  4. ঘ) ষড়যন্ত্র
সঠিক উত্তর:
খ) খেলাপকারী
উত্তর
সঠিক উত্তর:
খ) খেলাপকারী
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে ‘Defaulter’ শব্দের পরিভাষা হল- খেলাপকারী

• অন্যান্য অপশনগুলো:
- Defamation = মানহানি।
- Deal = লেনদেন।
- Conspiracy = ষড়যন্ত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ ও প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৪,২৬৬.
'Transliteration' এর বাংলা পরিভাষা-
  1. অনুপ্রাস
  2. প্রতিবর্ণিকরণ
  3. অনুবাদ সাহিত্য
  4. ভাষা পরিবর্তন
সঠিক উত্তর:
প্রতিবর্ণিকরণ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিবর্ণিকরণ
ব্যাখ্যা

• 'Transliteration' এর বাংলা পরিভাষা- 'প্রতিবর্ণিকরণ'

তাছাড়া,
- অনুপ্রাস → Alliteration
- অনুবাদ সাহিত্য → Translated literature / Translation literature
- ভাষা পরিবর্তন → Language change / Language shift

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও অক্সফোর্ড ডিকশনারি।

৪,২৬৭.
‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ - 
  1. দুর্বল ছেলে
  2. অনভিজ্ঞ
  3. অপব্যয়ী
  4. সম্পূর্ণ মূর্খ
সঠিক উত্তর:
অনভিজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
অনভিজ্ঞ
ব্যাখ্যা
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।

অন্যদিকে,
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৬৮.
‘Not- aligned' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) নিরপেক্ষ
  2. খ) জোট
  3. গ) জাতীয় পরিষদ
  4. ঘ) জোট নিরপেক্ষ
সঠিক উত্তর:
ঘ) জোট নিরপেক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জোট নিরপেক্ষ
ব্যাখ্যা
Not- aligned এর বাংলা পরিভাষা -জোট নিরপেক্ষ। Alliance – জোট, National Assembly – জাতীয় পরিষদ, Neutral – নিরপেক্ষ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪,২৬৯.
'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. অতিশয়
  2. চিরন্তন
  3. প্রকৃতি
  4. অহরহ
সঠিক উত্তর:
অহরহ
উত্তর
সঠিক উত্তর:
অহরহ
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) অহরহ।

ব্যাখ্যা: ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে’—এই পঙ্‌ক্তিতে ‘নিত্য’ শব্দের অর্থ হলো ‘প্রতিনিয়ত’ বা ‘নিয়মিতভাবে’। এটি এমন কিছু বোঝায় যা ক্রমাগত বা প্রতিদিন ঘটে। প্রতিশব্দ হিসেবে — ‘অহরহ’ (যার অর্থ ‘নিরন্তর’ বা ‘প্রতিনিয়ত’) এখানে সবচেয়ে উপযুক্ত।

• অভিধান অনুসারে,



অন্যান্য অপশনের বিশ্লেষণ:

(ক) অতিশয়: এর অর্থ ‘অত্যন্ত’ বা ‘খুব বেশি’, যা পরিমাণ বা তীব্রতা বোঝায়, নিত্য'র প্রতিশব্দ নয়।
(খ) চিরন্তন: এর অর্থ ‘অনন্তকাল’ বা ‘চিরস্থায়ী’, যা সময়ের স্থায়িত্ব বোঝায়, কিন্তু ‘নিত্য’র মতো নিয়মিত ঘটনার ধারাবাহিকতা বোঝায় না।
(গ) প্রকৃতি: এর অর্থ ‘স্বভাব’ বা ‘নৈসর্গিক বৈশিষ্ট্য’, যা ‘নিত্য’র অর্থের সঙ্গে সম্পর্কিত নয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৪,২৭০.
প্রসুন-এর প্রতিশব্দ হলো -
  1. ভ্রমর
  2. পত্র
  3. ফল
  4. পুষ্প
সঠিক উত্তর:
পুষ্প
উত্তর
সঠিক উত্তর:
পুষ্প
ব্যাখ্যা
প্রসুন-এর প্রতিশব্দ হলো - পুষ্প, কুসুম, ফুল ইত্যাদি। 

ভ্রমরের সমর্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,২৭১.
'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী'- এক কথায় কি বলে?
  1. ক) নশ্বর
  2. খ) অবিনশ্বর
  3. গ) অস্থায়ী
  4. ঘ) ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
ঘ) ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' কে এক কথায় ক্ষণস্থায়ী বলে।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হল:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর।
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর।
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২৭২.
'অপবাদ' এর সমার্থক কী?
  1. ক) বেকুব
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) অপযশ
  4. ঘ) মূর্খ
সঠিক উত্তর:
গ) অপযশ
উত্তর
সঠিক উত্তর:
গ) অপযশ
ব্যাখ্যা
- 'অপবাদ' এর সমার্থক হচ্ছে অপযশ

• 'অপবাদ' এর সমার্থক:
- নিন্দা, কুৎসা, দুর্নাম, বদনাম, অপযশ।

• 'অজ্ঞ' এর সমার্থক:
- বেকুব, অনভিজ্ঞ, মূর্খ, নির্বোধ, জ্ঞানহীন, বিদ্যাহীন, অশিক্ষিত, নিরক্ষর, অনবগত, জ্ঞানশূন্য ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪,২৭৩.
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ- 
  1. আরম্ভ
  2. বিষণ্ণ
  3. প্রকট
  4. সংকোচন
সঠিক উত্তর:
প্রকট
উত্তর
সঠিক উত্তর:
প্রকট
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'প্রচ্ছন্ন' শব্দের অর্থ:
১. আবৃক্ত, ঢাকা।
২. অব্যক্ত।
৩. লুক্কায়িত।

সুতরাং,
• 'প্রচ্ছন্ন' এর বিপরীতার্থক শব্দ - ব্যক্ত/প্রকট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৭৪.
'Abolition' এর বাংলা পরিভাষা -
  1. উপশম
  2. পলাতক
  3. স্থগিতকরণ
  4. বিলোপ
সঠিক উত্তর:
বিলোপ
উত্তর
সঠিক উত্তর:
বিলোপ
ব্যাখ্যা
• 'Abolition' এর বাংলা পরিভাষা - বিলোপ

অন্যদিকে,
Abeyance - স্থগিতকরণ।
Absconder - ফেরারি, পলাতক।
Abatement - উপশম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৭৫.
'জলে কুমির ডাঙ্গার বাঘ' প্রবাদটির অর্থ কী?
  1. ক) গা বাঁচিয়ে চলা
  2. খ) উভয় দিকে বিপদ
  3. গ) উত্তেজনা বৃদ্ধি করা
  4. ঘ) ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
খ) উভয় দিকে বিপদ
উত্তর
সঠিক উত্তর:
খ) উভয় দিকে বিপদ
ব্যাখ্যা
• 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' এর অর্থ উভয় দিকে বিপদ/সর্বত্র বিপদ। 

বহুপ্রচরিত কিছু প্রবাদ হলো:
- ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ এই প্রবাদটির অর্থ দুর্ভাগ্য সর্বত্রগামী। 
- 'চাঁদেরও কলঙ্ক আছে' এর অর্থ যোগ্য ব্যাক্তিরা ত্রুটিমুক্ত নন। 
- 'ন্যাড়া বারবার বেল-তলায় যায় না' এর অর্থ ভুক্তভোগী কখনো বারবার ঠকে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৪,২৭৬.
‘পাদপ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) উর্বীরূহ
  2. খ) মহীরুহ
  3. গ) পয়োধর
  4. ঘ) ক্ষিতিজ
সঠিক উত্তর:
গ) পয়োধর
উত্তর
সঠিক উত্তর:
গ) পয়োধর
ব্যাখ্যা

পাদপ = পা দ্বারা পান করে যে; বৃক্ষ; গাছ, উদ্ভিদ।
এর আরো কয়েকটি সমার্থক শব্দ -
উর্বীরূহ, ক্ষিতিজ, উদ্ভিদ, অটবি, বিটপী, পল্লবী, দ্রুম

অন্যদিকে, পয়োধর = মেঘ; জলধর; নারকেল; স্তন ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।

৪,২৭৭.
'Postage' -এর বাংলা প্রতিশব্দ হলো-
  1. ক) বন্টন করা
  2. খ) প্রচারণা চালানো
  3. গ) বন্ধক দেয়া
  4. ঘ) ডাকখরচা
সঠিক উত্তর:
ঘ) ডাকখরচা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাকখরচা
ব্যাখ্যা
Allot - বণ্টন করা
Postage - ডাকমাসুল; ডাকখরচা
Canvass - প্রচারণা চালানো
Mortgage - বন্ধক বা রেহান দেওয়া
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৪,২৭৮.
"কাণ্ডজ্ঞানহীন" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ডামাডোল
  2. তাসের ঘর
  3. তুলকালাম
  4. তালকানা
সঠিক উত্তর:
তালকানা
উত্তর
সঠিক উত্তর:
তালকানা
ব্যাখ্যা
• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
তুলকালাম - হৈ চৈ/সাংঘাতিক ঘটনা।
তাসের ঘর - ক্ষণস্থায়ী।
ডামাডোল - গোলযোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৭৯.
‘পল’ শব্দের অর্থ-
  1. ক) পলায়ন
  2. খ) সর্বদা
  3. গ) মুহূর্তকাল
  4. ঘ) ক্ষণকাল
সঠিক উত্তর:
ঘ) ক্ষণকাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষণকাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘পল’ তৎসম বা সংস্কৃত শব্দ।

• ‘পল’ শব্দের অর্থ-
- ক্ষণকাল।
- চব্বিশ সেকেন্ড সময়। 
- সামান্য সময়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪,২৮০.
'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ঋণী
  2. অধমর্ণ
  3. খাতক
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
• 'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ: ঋণী, অধমর্ণ, খাতক। 

কারণ,
'খাতক' শব্দের অর্থ: ঋণী, দেনাদার।
অধমর্ণ' শব্দের অর্থ: দেনাদার, ঋণগ্রহীতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪,২৮১.
‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গরদ
  2. গরল
  3. নরক
  4. বিষকন্যা
সঠিক উত্তর:
নরক
উত্তর
সঠিক উত্তর:
নরক
ব্যাখ্যা
• ‘অমরাবতী’ শব্দের অর্থ: স্বর্গ, বেহেশত।
• ‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ - নরক। 

অন্যদিকে,
• ‘গরদ’ শব্দের অর্থ: যে অন্যকে বিষ দেয়; বিষপ্রদানকারী।
• ‘গরল’ শব্দের অর্থ: বিষ; বিষাক্ত ক্ষত বা ঘা।
• ‘বিষকন্যা’ শব্দের অর্থ: সংস্কৃত সাহিত্যে বর্ণিত যে নারীর সান্নিধ্যে মৃত্যু ঘটে।

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ:
খাতক - মহাজন। 
জড় - চেতন।
জাগরিত - নিদ্রিত। 
ভূত - ভবিষ্যৎ।
বর্ধমান - ক্ষীয়মান। 
ব্যর্থ - সার্থক।
সমষ্টি - ব্যাষ্টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,২৮২.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) অশ্ব = মাতঙ্গ
  2. খ) সলিল = উদক
  3. গ) অসি = বলাহক
  4. ঘ) ওদন = বচন
সঠিক উত্তর:
খ) সলিল = উদক
উত্তর
সঠিক উত্তর:
খ) সলিল = উদক
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ = অম্বু, জীবন, নীর, পানি, পয়ঃ সলিল, উদক, বারি, অপ্‌, তোয়, অর্ণঃ। 

অশ্ব = ঘোড়া; মাতঙ্গ = হাতি
ওদন = ভাত; কথা = বচন 
অসি = তরবারি; বলাহক = মেঘ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৮৩.
কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) মহীরুহ
  2. খ) পাদপ
  3. গ) বিপিন
  4. ঘ) দ্রুম
সঠিক উত্তর:
গ) বিপিন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপিন
ব্যাখ্যা
- 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ইত্যাদি।

- 'বন' শব্দের সমার্থক শব্দ: জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২৮৪.
'দুই রকমের অর্থ হয় এমন' এর এক কথায় প্রকাশ হবে -
  1. দ্বিরুক্ত
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. দ্ব্যর্থক
সঠিক উত্তর:
দ্ব্যর্থক
উত্তর
সঠিক উত্তর:
দ্ব্যর্থক
ব্যাখ্যা
দ্ব্যর্থ  : দ্ব্যর্থক, দ্ব্যর্থবোধক (বিশেষণ)
- দুই রকমের অর্থ হয় এমন।

'যা প্রকাশ করা হয় নি'- অব্যক্ত,
যা বলা হয় নি- অনুক্ত।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,২৮৫.
বারিধি (শব্দার্থ):
  1. মেঘ
  2. সমুদ্র
  3. পানি
  4. পর্বত
  5. আকাশ
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

‘পানি’ শব্দের কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

'পর্বত' শব্দের কিছু সমার্থক শব্দ:
-পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
৪,২৮৬.
সঠিক সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. বীচি, বারিদ, পাথার
  2. লহর, তোয়দ, নীরদ
  3. অর্ণব, বারীন্দ্র, উদধি
  4. খগ, সারঙ্গ, মৃগ
সঠিক উত্তর:
অর্ণব, বারীন্দ্র, উদধি
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব, বারীন্দ্র, উদধি
ব্যাখ্যা

• সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে- অপশন (গ) অর্ণব, বারীন্দ্র, উদধি। 

• 'সমুদ্র' এর সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অমুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

অন্যদিকে, 
• 'ঊর্মি' এর সমার্থক শব্দ: বীচি, উল্লোল, লহর, লহরী, দোলা। 
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, দ্বিজ, চিড়িয়া।  
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। 
• মেঘ এর সমার্থক শব্দ: বারিদ, জলধর, অব্দ, তোয়দ, পর্জন্য, পয়োদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, বলাহক, তোয়ধর, ঘন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৪,২৮৭.
'ত্বরিত' এর বিপরীত শব্দ -
  1. আস্তে
  2. দ্রুত
  3. মৃদু
  4. শ্লথ
সঠিক উত্তর:
শ্লথ
উত্তর
সঠিক উত্তর:
শ্লথ
ব্যাখ্যা
• 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ

অন্যদিকে,
- 'জলদি' এর বিপরীত শব্দ হচ্ছে - আস্তে।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ) ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৮৮.
‘Obscene’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. অপভাষা
  2. পরভাষা
  3. উপভাষা
  4. উপভাষাতত্ত্ব
সঠিক উত্তর:
অপভাষা
উত্তর
সঠিক উত্তর:
অপভাষা
ব্যাখ্যা

• ‘Obscene’ এর শুদ্ধ পারিভাষিক শব্দ - অপভাষা।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
• ‘Interpreter’ - দোভাষী।
• ‘Linguistics’ - ভাষাবিদ্যা।
• ‘Dialect’ - উপভাষা।
• ‘Patois’ - আঞ্চলিক ভাষা।
• ‘Foreign Language’ - বিভাষা / পরভাষা।
• ‘Dialectology' - উপভাষাতত্ত্ব।
• ‘Terminology’ - পরিভাষা, পারিভাষিক শব্দ।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।

৪,২৮৯.
নিচের কোন বিপরীত শব্দজোড়টি সঠিক নয়?
  1. প্রফুল্ল - ম্লান
  2. মহাত্মা - দূরাত্মা
  3. মনীষা - নির্বোধ
  4. শবল - একবর্ণা
সঠিক উত্তর:
মহাত্মা - দূরাত্মা
উত্তর
সঠিক উত্তর:
মহাত্মা - দূরাত্মা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বিপরীত শব্দজোড়টি সঠিক নয়?

সমাধান: 
মহাত্মা - নীচাত্মা
শবল - একবর্ণা
মনীষা - নির্বোধ
প্রফুল্ল - ম্লান
৪,২৯০.
কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) শৈল
  2. খ) অদ্রি
  3. গ) দরি
  4. ঘ) গিরি
সঠিক উত্তর:
গ) দরি
উত্তর
সঠিক উত্তর:
গ) দরি
ব্যাখ্যা
দরি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়। 

- দরি শব্দের অর্থ :
১) শতরঞ্জি; সুজনি; পেতে বসবার মোটা সুতি বস্ত্রবিশেষ।
২) গিরিগুহা; কন্দর; পর্বত-গহ্বর। 

• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- অদ্রি,
- গিরি,
- পাহাড়,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
২. অভিগম্য অভিধান। 
৩. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,২৯১.
'বলার ইচ্ছা'কে এক কথায় কী বলে?
  1. বিবিক্ষা
  2. বিবক্ষা
  3. বুভুক্ষা
  4. বিবমিষা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা

• 'বলার ইচ্ছা'কে এক কথায় বলে = বিবক্ষা। 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৪,২৯২.
'নিরবকাশ' এর বিপরীত শব্দ -
  1. সাবকাশ
  2. সারবকাশ
  3. অবকাশহীন
  4. নিরন্তর
সঠিক উত্তর:
সাবকাশ
উত্তর
সঠিক উত্তর:
সাবকাশ
ব্যাখ্যা
• 'নিরবকাশ' এর বিপরীত শব্দ - সাবকাশ

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• সজ্জন - দুর্জন।
• অপচয় - সঞ্চয়।
• হরণ - পূরণ।
• হৃদ্যতা - কপটতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৯৩.
'Constituency' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সংবিধান
  2. ঘোষণাপত্র
  3. নির্বাচকমণ্ডলী
  4. পাণ্ডুলিপি
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা
• 'Constituency' শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী। 

অন্য অপশনে, 
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র। 
Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৪,২৯৪.
সঠিক প্রবাদ প্রবচন নয় কোনটি?
  1. বুনো ওল, বাঘা তেঁতুল।
  2. অতি দর্পে হত লঙ্কা।
  3. যার লাঠি তার ঘাঁটি।
  4. উলু বনে মুক্তা ছড়ানো।
সঠিক উত্তর:
যার লাঠি তার ঘাঁটি।
উত্তর
সঠিক উত্তর:
যার লাঠি তার ঘাঁটি।
ব্যাখ্যা
• অশুদ্ধ প্রবাদ প্রবচন - যার লাঠি তার ঘাঁটি।
• প্রবাদ প্রবচনটির সঠিকরূপ  - যার লাঠি তার মাটি।

অন্যান্য প্রবাদের সঠিক রূপ হলো:
- বুনো ওল, বাঘা তেঁতুল।
- অতি দর্পে হত লঙ্কা।
- উলু বনে মুক্তা ছড়ানো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,২৯৫.
'তামসিক' এর বিপরীত শব্দ -
  1. পারত্রিক
  2. রাজসিক
  3. নৈসর্গিক
  4. নির্ভীক
সঠিক উত্তর:
রাজসিক
উত্তর
সঠিক উত্তর:
রাজসিক
ব্যাখ্যা

• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - 'রাজসিক'।

- 'তামসিক' শব্দের অর্থ: অন্ধকার।
- 'রাজসিক' শব্দের অর্থ: আড়ম্বরপূর্ণ। 

অন্যদিকে, 
- 'ঐহিক' - পারত্রিক।
- 'নৈসর্গিক' - কৃত্রিম/অনৈসর্গিক।
- 'ভীরু' - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৪,২৯৬.
‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বর্ণমালা শিখে গর্বিত
  2. অল্পশিক্ষিত কিন্তু দাম্ভিক
  3. সম্পূর্ণ মূর্খ
  4. ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি
  5. কৃপণ প্রকৃতির লোক
সঠিক উত্তর:
সম্পূর্ণ মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
সম্পূর্ণ মূর্খ
ব্যাখ্যা
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ মূর্খ/ বর্ণ পরিচয়হীন।
বাক্য গঠন: জব্বার একটা ক অক্ষর গোমাংস, লেখাপড়া কিছুই জানে না।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কানকাটা’ বাগ্‌ধারাটির অর্থ - বেহায়া।
- ‘বকধার্মিক’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড।
- ‘কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,২৯৭.
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. পয়স্বিনী
  3. তোয়নিধি
  4. তরঙ্গিনী
সঠিক উত্তর:
তোয়নিধি
উত্তর
সঠিক উত্তর:
তোয়নিধি
ব্যাখ্যা
⇒ সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে,
⇒‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ, স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
৪,২৯৮.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. তর্জনী
  2. অঙ্গুষ্ঠ
  3. মধ্যমা
  4. কনিষ্ঠা
সঠিক উত্তর:
তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
তর্জনী
ব্যাখ্যা

• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ।
'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,২৯৯.
'প্রজ্বলন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্বাপণ
  2. বিলম্বিত
  3. তেজী
  4. মিলন
সঠিক উত্তর:
নির্বাপণ
উত্তর
সঠিক উত্তর:
নির্বাপণ
ব্যাখ্যা
• 'প্রজ্বলন' এর বিপরীত শব্দ - নির্বাপণ।

• অন্যান্য অপশন আলোচনা:
বিরহ এর বিপরীত শব্দ = মিলন।
ত্বরান্বিত এর বিপরীত শব্দ = বিলম্বিত।
নিস্তেজ এর বিপরীত শব্দ = তেজী।

• আরো কিছু গুরুত্বপুর্ণ বিপরীত শব্দ:
'উগ্র' এর বিপরীত শব্দ = মৃদু / সৌম্য।
‘প্রত্যর্থী’ এর বিপরীত শব্দ = অর্থী।
‘পুরস্কার’ এর বিপরীত শব্দ = তিরস্কার।
‘প্রচ্ছন্ন’ এর বিপরীত শব্দ = ব্যক্ত/প্রকট।
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ = ব্যক্ত।
'প্রাচী' এর বিপরীত শব্দ = প্রতীচী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩০০.
‘ঈদৃশ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. সদৃশ
  2. অদৃশ
  3. তাদৃশ
  4. পরদৃশ
সঠিক উত্তর:
তাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
তাদৃশ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• ঈদৃশ(বিশেষণ):

- অর্থ: এর মতো, এরূপ, এতাদৃশ।
- স্ত্রীবাচক: ঈদৃশী/ইদ্দৃশি।

• তাদৃশ (বিশেষণ):
- অর্থ: সেই প্রকার, সেইরকম, তদ্রূপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।