বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২১ / ৮১ · ২,০০১২,১০০ / ৮,১৭১

২,০০১.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ফর্সা
  2. কাপুরুষ
  3. ভদ্র
  4. কোনোটিই নয়।
সঠিক উত্তর:
কোনোটিই নয়।
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়।
ব্যাখ্যা

• 'সৌম্য' এর বিপরীত শব্দ অস্থির, অধীর।


অন্যদিকে,
- ভদ্র - অভদ্র।
- কাপুরুষ - সুপুরুষ/ সাহসী।
- ফর্সা - অসীত, কৃষ্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,০০২.
’Manifesto’ শব্দের বাংলা পরিভাষা কী?
  1. আলোচ্যসূচি
  2. স্মারকলিপি
  3. গণসংযোগ
  4. ইশতেহার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ইশতেহার
উত্তর
সঠিক উত্তর:
ইশতেহার
ব্যাখ্যা

- ’Manifesto’ শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার

অন্যদিকে,
- 'Memorandum' এর বাংলা পরিভাষা- 'স্মারকলিপি'। 
- ‘Mass communication’ এর বাংলা পরিভাষা- গণসংযোগ। 
- Agenda শব্দের বাংলা পরিভাষা- আলোচ্যসূচি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

২,০০৩.
শিখণ্ডী শব্দের অর্থ কী?
  1. কবুতর
  2. কোকিল
  3. খরগোশ
  4. ময়ূর
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা
• ‘শিখণ্ডী’ শব্দের অর্থ: ময়ূর।

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী, বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
- 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ শশক।
- 'কবুতর' শব্দের সমার্থক শব্দ: কপোত, নোটন, পায়রা, পারাবত।
- 'কোকিল' শব্দের সমার্থক শব্দ: অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০০৪.
'শিখরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বন
  2. গাছ
  3. পদ্ম
  4. ময়ূর
সঠিক উত্তর:
গাছ
উত্তর
সঠিক উত্তর:
গাছ
ব্যাখ্যা

• শিখরী শব্দের অর্থ: শিখরবিশিষ্ট।
• শিখরী(বিশেষণ) অর্থ: ১ পর্বত। ২ গাছ।

অন্যদিকে,
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

• 'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
• 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,০০৫.
'বিচিত্র' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. একবর্গা
  2. বিভক্ত
  3. সংহত
  4. একবর্ণ
সঠিক উত্তর:
একবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
একবর্ণ
ব্যাখ্যা
• 'বিচিত্র' শব্দের অর্থ -  নানা বর্ণবিশিষ্ট। 
• আবার, 'একবর্ণ' শব্দের অর্থ - একরঙা।

সুতরাং, 
• 'বিচিত্র' শব্দের বিপরীতার্থক শব্দ - একবর্ণ।

অন্যদিকে, 
• 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
• 'একবর্গা' শব্দের অর্থ - একরোখা, একগুঁয়ে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,০০৬.
‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. নিশাকর
  2. ভানু
  3. শশী
  4. সিতাংশু
সঠিক উত্তর:
ভানু
উত্তর
সঠিক উত্তর:
ভানু
ব্যাখ্যা

• ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় - ভানু। 'ভানু', ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ।

’চাঁদ' শব্দের প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২,০০৭.
'দুহিতা' শব্দের অর্থ কী?
  1. দুই হাতে কাজ করে
  2. কন্যা
  3. জননী
  4. গগন
সঠিক উত্তর:
কন্যা
উত্তর
সঠিক উত্তর:
কন্যা
ব্যাখ্যা
• 'দুহিতা' শব্দের অর্থ - কন্যা

অন্যদিকে,
- 'সব্যসাচী' শব্দের অর্থ - দুহাত সমান পারদর্শী।
- 'জননী' শব্দের অর্থ - গর্ভধারিণী।
- 'গগন' শব্দের অর্থ - আকাশ, অম্বর, খ, নভঃ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০০৮.
'অলকনন্দা' শব্দের অর্থ কী?
  1. ক) কেশ
  2. খ) মেঘ
  3. গ) গঙ্গানদী
  4. ঘ) অশুভচিহ্ন
সঠিক উত্তর:
গ) গঙ্গানদী
উত্তর
সঠিক উত্তর:
গ) গঙ্গানদী
ব্যাখ্যা
অলকনন্দা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অলক+√নন্দি+অ+আ
অর্থ: 
- গঙ্গোত্রীর কাছে প্রবাহিত গঙ্গানদীর একটি ধারা। 
- পুরাণোক্ত স্বর্গে প্রবাহিত গঙ্গানদী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,০০৯.
'দ্বিরদ' এর প্রতিশব্দ -
  1. খরগোশ
  2. হাতি
  3. সিংহ
  4. অশ্ব
সঠিক উত্তর:
হাতি
উত্তর
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা

• 'দ্বিরদ' অর্থ: যার দুটি দাঁত আছে, হাতি।
 • 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ - শশক।
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।
• ‘অশ্ব’ এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,০১০.
'ধীমান' এর প্রতিশব্দ -
  1. শান্ত
  2. বিশুদ্ধ
  3. বুদ্ধিমান
  4. ছদ্মবেশী
সঠিক উত্তর:
বুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিমান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ধীমান' এর প্রতিশব্দ - 'বুদ্ধিমান'।
----------------
• আরো কিছু শব্দার্থ:
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,০১১.
উপাদান: উপকরন : : উপাধান: ?
  1. ক) অলংকার
  2. খ) মনোরম
  3. গ) বালিশ
  4. ঘ) অনুরাগ
সঠিক উত্তর:
গ) বালিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বালিশ
ব্যাখ্যা
কিছু শব্দজোড়ের উদাহরণ- 
উপাদান = উপকরন
উপাধান = বালিশ

আসক্তি = অনুরাগ
আসত্তি = নৈকট্য 

করী = হাতি 
কড়ি = অর্থ 

অশ্ব = ঘোড়া 
অশ্ম = পাথর 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২,০১২.
‘সন্দেশ’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) ফরমান
  2. খ) উক্তি
  3. গ) সন্ধান
  4. ঘ) অনুসন্ধান
সঠিক উত্তর:
খ) উক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) উক্তি
ব্যাখ্যা
• খবর শব্দের সমার্থক শব্দ: সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।

এছাড়া,
• কথা এর সমার্থক শব্দ - বচন, বাক্য, আখ্যান, গদ্য, অঙ্গীকার, বিবৃতি, পরামর্শ, গল্প, ভাষণ, উক্তি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০১৩.
'পর্জন্য' শব্দটির অর্থ কী?
  1. গর্জনকারী মেঘ
  2. তাম্বুল
  3. ডানা
  4. পত্রমোচী
সঠিক উত্তর:
গর্জনকারী মেঘ
উত্তর
সঠিক উত্তর:
গর্জনকারী মেঘ
ব্যাখ্যা
পর্জন্য (বিশেষ্য):
অর্থ - গর্জনকারী ও জলবর্ষী মেঘ; ইন্দ্র।
- এটি সংস্কৃত ভাষা থেকে থেকে আগত শব্দ।

- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,০১৪.
'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ -
  1. ফাঁসুড়ে
  2. পুষ্পাভরণ
  3. স্ফুলিঙ্গ
  4. ফুলেল
সঠিক উত্তর:
পুষ্পাভরণ
উত্তর
সঠিক উত্তর:
পুষ্পাভরণ
ব্যাখ্যা
• 'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ - পুষ্পাভরণ

অন্যদিকে,
- 'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ - ফুলেল।
- 'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ - স্ফুলিঙ্গ।
- 'ফাঁস দিয়ে যে মানুষ মরে' এর এক কথায় প্রকাশ - ফাঁসুড়ে।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,০১৫.
'রুদ্ধ' শব্দটির বিপরীত শব্দটি লিখুন।
  1. মুক্ত
  2. শূন্য
  3. স্থূল
  4. ব্যক্ত
সঠিক উত্তর:
মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত
ব্যাখ্যা
• 'রুদ্ধ' শব্দের বিপরীত শব্দ - মুক্ত।

- অন্যান্য অপশন গুলো হলো - 
• ‘ভর্তি’ শব্দের বিপরীত শব্দ - শূন্য।
• ‘সূক্ষ্ম’ শব্দের বিপরীত শব্দ - স্থূল।
• ‘গূঢ়’ শব্দের বিপরীত শব্দ - ব্যক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
২,০১৬.
'পর্বতের মূষিক প্রসব' - এখানে 'মূষিক' শব্দের অর্থ -
  1. বিড়াল
  2. ইঁদুর
  3. হালকা
  4. বামন লোক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ইঁদুর
উত্তর
সঠিক উত্তর:
ইঁদুর
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।
এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,০১৭.
'জিঘাংসা' শব্দের প্রসারিত রূপ কোনটি?
  1. ভোজন করার ইচ্ছা
  2. জয় করার ইচ্ছা
  3. হনন করার ইচ্ছা
  4. গমন করার ইচ্ছা
সঠিক উত্তর:
হনন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
হনন করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- জয় করার ইচ্ছা' - জিগীষা।
- গমন করার ইচ্ছা - জিগমিষা।
- বিজয় লাভের ইচ্ছা - বিজিগীষা।
- নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা ।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
- লাভ করার ইচ্ছা - লিপ্সা।
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- বলবার ইচ্ছা - বিবক্ষা।
- বাঁচতে ইচ্ছা - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,০১৮.
'দীপ্তি পাচ্ছে এমন' - এক কথায় কী হবে?
  1. দেদীপ্যমান
  2. দীপ্তিময়
  3. দীপ্যমান
  4. দেদীপ্যমাণ
সঠিক উত্তর:
দেদীপ্যমান
উত্তর
সঠিক উত্তর:
দেদীপ্যমান
ব্যাখ্যা
• 'দীপ্তি পাচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - দেদীপ্যমান

• গুরত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যার সর্বস্ব হারিয়ে গেছে – সর্বহারা, হৃতসর্বস্ব।
- যার কোনো কিছু থেকেই ভয় নেই – অকুতোভয়।
- যার আকার কুৎসিত – কদাকার।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ।
- যা বার বার দুলছে – দোদুল্যমান।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন – অনন্যসাধারণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০১৯.
'নীর' শব্দের অর্থ কী?
  1. পাখির বাসা
  2. পানি
  3. নীরবতা
  4. নিরলা
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
নীর শব্দের অর্থ:

১)পানি, জল।
২ রস।

অন্যদিকে,
- নীড় শব্দের অর্থ: পাখির বাসা।
- নিরালা অর্থ: নির্জন।

 ‘পানি’ শব্দের সমার্থক শব্দ:
- বারি, জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,০২০.
'Graphem' শব্দের অর্থ কী?
  1. ধ্বনিমূল
  2. বাক্যমূল
  3. বর্ণমূল
  4. শব্দমূল
সঠিক উত্তর:
বর্ণমূল
উত্তর
সঠিক উত্তর:
বর্ণমূল
ব্যাখ্যা
• 'Graphem' এর বাংলা পারিভাষিক শব্দ - বর্ণমূল/লিপিমূল।

অন্যদিকে,
• 'Phoneme' অর্থ - ধ্বনিমূল।
• 'Stem' অর্থ - শব্দমূল।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
২,০২১.
যার আকার কুৎসিত-এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. কদাকার
  2. উজ্জ্বল
  3. নির্মল
  4. গোলাকার
সঠিক উত্তর:
কদাকার
উত্তর
সঠিক উত্তর:
কদাকার
ব্যাখ্যা
• 'যার আকার কুৎসিত' এর বাক্য সংকোচন - কদাকার

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
- 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
- ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
- ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’ এর বাক্যসংকোচন - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০২২.
‘অথৈ জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
  1. ভীষণ বিপদ
  2. অন্ধকার দেখা
  3. কঠিন পরীক্ষা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভীষণ বিপদ
উত্তর
সঠিক উত্তর:
ভীষণ বিপদ
ব্যাখ্যা
• ‘অথৈ জল’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ বিপদ।
বাক্য: ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে নিজাম সাহেব অথৈ জলে পড়েছেন।

আরো কিছু বাগ্‌ধারার হলো:
- 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০২৩.
সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) পারাবত, পরভৃত
  2. খ) মকর, মধুময়
  3. গ) বর্হী, বহ্নি
  4. ঘ) ভূপ, ভূপাল
সঠিক উত্তর:
ঘ) ভূপ, ভূপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূপ, ভূপাল
ব্যাখ্যা
'ভূপ' এবং 'ভূপাল' 'রাজা' শব্দের সমার্থক শব্দ।  
অন্যদিকে,
'বর্হী' = ময়ূর; কিন্তু 'বহ্নি' = আগুন
মকর = কুমির; কিন্তু মধুময় = ঊষর 
পারাবত = কবুতর; কিন্তু পরভৃত = কোকিল

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০২৪.
'প্রবিষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. স্থিত
  2. অস্থিত
  3. প্রস্থিত
  4. পস্থিত
সঠিক উত্তর:
প্রস্থিত
উত্তর
সঠিক উত্তর:
প্রস্থিত
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - প্রস্থিত

উল্লেখ্য,
'প্রবিষ্ট' শব্দের অর্থ - প্রবেশ করেছে এমন।
'প্রস্থিত' শব্দের অর্থ - প্রস্থান করেছে এমন, চলে গেছে এমন, গত।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০২৫.
'তামার বিষ' বাগধারাটির অর্থ-
  1. ভীষণ বিষাক্ত
  2. নির্ণয় 
  3. অর্থের কুপ্রভাব
  4. তামা থেকে উৎপন্ন বিষ
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা

• 'তামার বিষ' বাগধারাটির অর্থ- 'অর্থের কুপ্রভাব' 
বাক্য গঠন: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয়না। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ - বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,০২৬.
'রাশভারী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কৃপণ
  2. গম্ভীর প্রকৃতি
  3. অতিরিক্ত ভারী
  4. ধূর্ত
  5. অহঙ্কার
সঠিক উত্তর:
গম্ভীর প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
গম্ভীর প্রকৃতি
ব্যাখ্যা

• 'রাশভারী' বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতি। 

অন্যদিকে, 
• 'হাতভারী' অর্থ - ব্যয়কুণ্ঠ। 
• 'পায়াভারী' বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০২৭.
কোন বাগ্‌ধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
  1. ক) দুধের মাছি
  2. খ) সুখের পায়রা
  3. গ) আদায় কাচকলায়
  4. ঘ) বসন্তের কোকিল
সঠিক উত্তর:
গ) আদায় কাচকলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাচকলায়
ব্যাখ্যা
আদায় কাঁচকলায় (ঘাের শত্রুতা) — রহিম ও করিম দুই বন্ধুর এখন আদায় কাঁচকলায় সম্পর্ক চলছে।
কিন্তু, 
শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,০২৮.
‘শোক’ শব্দের বিপরীত-
  1. ক) দুঃখ
  2. খ) হর্ষ
  3. গ) অনুতপ্ত
  4. ঘ) ব্যথা
সঠিক উত্তর:
খ) হর্ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) হর্ষ
ব্যাখ্যা
শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ।
- শোক অর্থ দুঃখ।
- বিপরীত অর্থ: (হর্ষ, হরষ, হরিষ -অর্থ আনন্দ); উল্লাস; পুলক।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
২,০২৯.
'Amendment' এর বাংলা পারিভাষা কোনটি?
  1. সংশোধনী
  2. গণভোট
  3. বৃদ্ধি
  4. বোঝাপোড়া
সঠিক উত্তর:
সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
সংশোধনী
ব্যাখ্যা

• 'Amendment' এর বাংলা পরিভাষা - সংশোধনী।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Referendum' - গণভোট।
• 'Sub-title' - উপনাম।
• 'Lobbying' - তদবির।
• 'Latitude' - অক্ষাংশ।
• 'Longitude' - দ্রাঘিমাংশ।
• 'Plosive' - ধ্বনি। 
• 'Interval' - বিরাম, অন্তর।
• 'Interim' - মধ্যকালীন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,০৩০.
'দর' শব্দের অর্থ কী?
  1. সম্পদ
  2. মৃদু
  3. দিবস
  4. ভয়
সঠিক উত্তর:
ভয়
উত্তর
সঠিক উত্তর:
ভয়
ব্যাখ্যা

• 'দর' শব্দের অর্থ - গহ্বর, ভয়, শঙ্কা।

অন্যদিকে,
'মৃদু' শব্দের অর্থ - নরম, কোমল, হালকা, আলতো।
'সম্পদ' শব্দের অর্থ - অর্থ, বিত্ত, , সম্পত্তি, বিভব।
'দিন' শব্দের অর্থ - দিবস, দিবা, বাসর, অহ, অহ্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,০৩১.
‘Defendant’ – শব্দের সঠিক পরিভাষা কী?
  1. ক) বাদী
  2. খ) সাক্ষী
  3. গ) বিবাদি
  4. ঘ) প্রমাণ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) বিবাদি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবাদি
ব্যাখ্যা
defendant (noun) - প্রতিবাদী; বিবাদি। Plaintiff (noun) - বাদী; ফরিয়াদি।
Source:accessibledictionary.gov.bd
২,০৩২.
'সাতকাহন' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) বর্ণনা
  2. খ) জীবন কাহিনি
  3. গ) স্মৃতিকথা
  4. ঘ) প্রচুর পরিমাণ
সঠিক উত্তর:
ঘ) প্রচুর পরিমাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচুর পরিমাণ
ব্যাখ্যা
'সাতকাহন' বাগ্‌ধারাটির অর্থ = প্রচুর পরিমাণ 
উদাহরণ- সে নিজের দুঃখের কথা সাতকাহন বর্ণনা করে শোনাতে লাগল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৩৩.
'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ -
  1. তুলট
  2. কুবের
  3. উল্লুক
  4. পাংশুল
সঠিক উত্তর:
পাংশুল
উত্তর
সঠিক উত্তর:
পাংশুল
ব্যাখ্যা

• 'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ - পাংশুল

অন্যদিকে,
নীলবর্ণ বানর - উল্লুক।
ধনের দেবতা - কুবের।
তুলা থেকে তৈরি - তুলট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৩৪.
'ঋণ দেয় যে' এক কথায় বলে-
  1. উত্তমাঙ্গ
  2. অধমর্ণ
  3. উত্তমর্ণ
  4. অধর্ম্য
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা
• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

অন্যদিকে, 
• ঋণ নেয় যে - অধমর্ণ।
• ধর্ম বিরুদ্ধ - অধর্ম্য। 
• মাথা থেকে কোমর পর্যন্ত অংশ - উত্তমাঙ্গ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভধান।
২,০৩৫.
‘আশী’ শব্দের অর্থ কী?
  1. বিষাক্ত প্রাণী
  2. সাপের বিষদাঁত
  3. বিষাক্ত গাছ
  4. সাপের ছোবল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সাপের বিষদাঁত
উত্তর
সঠিক উত্তর:
সাপের বিষদাঁত
ব্যাখ্যা
• 'আশী'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
সাপের বিষদাঁত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৩৬.
‘শরণ-স্বরণ’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. ডাক - স্মৃতি
  2. স্মৃতি - আশ্রয়
  3. স্মৃতি - ডাক
  4. আশ্রয় - স্মৃতি
সঠিক উত্তর:
আশ্রয় - স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
আশ্রয় - স্মৃতি
ব্যাখ্যা
• ‘শরণ’ অর্থ - আশ্রয়।
• ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

এরূপ কিছু শব্দজোড় হলো:
• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ - অগ্নিশিখা।

• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৩৭.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) ঢাকী
  2. খ) কৃতদার
  3. গ) কবিরাজ
  4. ঘ) এয়ো
সঠিক উত্তর:
ঘ) এয়ো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এয়ো
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ- এয়ো। 

নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 
 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২,০৩৮.
'মিহির' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) ত্রিযামা
  2. খ) বিভাবরী
  3. গ) আদিত্য
  4. ঘ) বারিবাহ
সঠিক উত্তর:
গ) আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
গ) আদিত্য
ব্যাখ্যা
'মিহির' শব্দের প্রতিশব্দ 'আদিত্য'
এর অন্যান্য প্রতিশব্দ = সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, ভানু, অংশুমান, অরুণ ইত্যাদি। 

বিভাবরী, ত্রিযামা  = 'রাত' এর প্রতিশব্দ
বারিবাহ = 'মেঘ' এর প্রতিশব্দ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,০৩৯.
'ভানু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিভা
  2. খ) নুর
  3. গ) প্রভাকর
  4. ঘ) নন্দিনী
সঠিক উত্তর:
গ) প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রভাকর
ব্যাখ্যা

সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
কন্যা - মেয়ে, নন্দিনী, দুহিতা, আত্মজা, সুতা, তনয়া, তনজা, ঝি, বেটি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২,০৪০.
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন—
  1. অংশু, কর, পাদপ 
  2. পাবক, দহন, অটবি
  3. শাখী, পণী, শৃঙ্গী
  4. তমিস্র, নভাক, দ্রুম 
সঠিক উত্তর:
শাখী, পণী, শৃঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
শাখী, পণী, শৃঙ্গী
ব্যাখ্যা

সমার্থক শব্দগুচ্ছ —শাখী, পণী, শৃঙ্গী। 
- এগুলো বৃক্ষের সমার্থক শব্দ।

- বৃক্ষের সমার্থক শব্দগুলো হলো-  
- তরু, দ্রুম, গাছ, পাদপ, শাখী, পণী, শৃঙ্গী, অটবি, বিটপী, পল্লবী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
--------------------------
অন্যদিকে,
• অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো হলো: পাবক, দহন।
• অন্ধকার শব্দের সমার্থক শব্দগুলো হলো: তমিস্র, নভাক।
• আলো শব্দের সমার্থক শব্দগুলো হলো: অংশু, কর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৪১.
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গৌরাঙ্গ
  2. সুশ্রী
  3. উজ্জ্বল
  4. সরস
সঠিক উত্তর:
উজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
উজ্জ্বল
ব্যাখ্যা

• 'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ - উজ্জ্বল। 

অন্যদিকে,
--------------
শ্যামল - গৌরাঙ্গ। 
সুশ্রী - কুশ্রী/বিশ্রী। 
সরস - নীরস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৪২.
'নয় ছয়' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বাড়াবাড়ি
  2. বিশৃঙ্খলা
  3. অপব্যয়
  4. দীর্ঘসূত্রিতা
সঠিক উত্তর:
অপব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয়
ব্যাখ্যা
• 'নয় ছয়' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়।

অন্যদিকে, 
• 'আঠারো আনা' অর্থ - বাড়াবাড়ি। 
• 'আধা খেঁচড়া' অর্থ - বিশৃঙ্খলা। 
• 'আঠারো মাসে বছর' অর্থ - দীর্ঘসূত্রিতা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৪৩.
'কানকাটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) সব কথা বিশ্বাস করা
  2. খ) হতভাগ্য
  3. গ) মন্দ ভাগ্য
  4. ঘ) নির্লজ্জ
সঠিক উত্তর:
ঘ) নির্লজ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্লজ্জ
ব্যাখ্যা
• 'কানকাটা' বাগ্‌ধারাটির অর্থ নির্লজ্জ।  
• 'কান পাতলা' বাগ্‌ধারাটির অর্থ সব কথা বিশ্বাস করে যে। 
• 'ইদুঁর কপালে' বাগ্‌ধারাটির অর্থ মন্দ ভাগ্য। 
• 'আট কপালে' বাগ্‌ধারাটির অর্থ হতভাগ্য। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৪৪.
'প্রাচ্য' এর বিপরীত শব্দ-
  1. নিম্নস্থ
  2. অপ্রাচ্য
  3. প্রতীচ্য
  4. অগ্র
সঠিক উত্তর:
প্রতীচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রতীচ্য
ব্যাখ্যা
'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

• প্রাচ্য শব্দের অর্থ:
 ১ পূর্বদিকস্থ। ২ পূর্বদেশীয়। বি. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।

• প্রতীচ্য  শব্দের অর্থ:
- পশ্চিম দিকস্ব। ২ পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

• অন্যদিকে,
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৪৫.
কোনটি 'খানিক' শব্দের বিপরীতার্থক?
  1. ক) কম
  2. খ) ভরা
  3. গ) বেশি
  4. ঘ) বাদল
সঠিক উত্তর:
গ) বেশি
উত্তর
সঠিক উত্তর:
গ) বেশি
ব্যাখ্যা
- 'খানিক' এর বিপরীত শব্দ হচ্ছে বেশি

• গুরুত্বপুর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
'খাটুনি' এর বিপরীত শব্দ হচ্ছে আলসেমি।
'খুঁত' এর বিপরীত শব্দ হচ্ছে নিখুঁত।
'খরিদ' এর বিপরীত শব্দ হচ্ছে বিক্রি।
'খ্যাতি' এর বিপরীত শব্দ হচ্ছে অখ্যাতি।
'খালি' এর বিপরীত শব্দ হচ্ছে ভরা।
'খরা' এর বিপরীত শব্দ হচ্ছে বাদল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,০৪৬.
"প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিকড় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই শীতের সকালে জমে থাকা শীকর ফসলের জন্য আশীর্বাদ।" - নিম্নরেখ শব্দগুলোর অর্থ যথাক্রমে -
  1. শিকড়: গাছের মূল; শীকর: গাছের ফল
  2. শিকড়: গাছের মূল; শীকর: জলকণা
  3. শিকড়: গাছের পাতা; শীকর: ভোরের আলো
  4. শিকড়: মাটির গর্ত; শীকর: মূল
সঠিক উত্তর:
শিকড়: গাছের মূল; শীকর: জলকণা
উত্তর
সঠিক উত্তর:
শিকড়: গাছের মূল; শীকর: জলকণা
ব্যাখ্যা
• বাক্যটি:
- "প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিকড় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই শীতের সকালে জমে থাকা শীকর ফসলের জন্য আশীর্বাদ।"

এখানে, 
• শিকড় শব্দের অর্থ: গাছের মূল;
• শীকর শব্দের অর্থ: জলকণা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
২,০৪৭.
সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) সন্দেশ, অলয়
  2. খ) অচল, মহীরুহ
  3. গ) শশাঙ্ক, শশধর
  4. ঘ) মহিধর, মৃগাঙ্ক
সঠিক উত্তর:
গ) শশাঙ্ক, শশধর
উত্তর
সঠিক উত্তর:
গ) শশাঙ্ক, শশধর
ব্যাখ্যা
• চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:  
'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, 
'খবর' শব্দের সমার্থক শব্দ = সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, সন্ধান, তথ্য, সমাচার।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৪৮.
'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচ্চার্য
  2. অনপনেয়
  3. দূরপনেয়
  4. অনুভূয়মান
সঠিক উত্তর:
অনপনেয়
উত্তর
সঠিক উত্তর:
অনপনেয়
ব্যাখ্যা
• 'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনপনেয়

অন্যদিকে,
- 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়।
-  'যা অনুভব করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - অনুভূয়মান।
- 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৪৯.
'সুপ্তি' শব্দের অর্থ কী?
  1. নরম
  2. নিদ্রা
  3. প্রশান্তি
  4. জাগরণ
সঠিক উত্তর:
নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
নিদ্রা
ব্যাখ্যা
• 'নিদ্রা' শব্দের অর্থ - ঘুম, তন্দ্রা, নিদ, সুপ্তি

অন্যদিকে,
- 'কোমল' শব্দের অর্থ - নরম, ললিত, মৃদু।
- 'জাগরণ' শব্দের অর্থ - অনিদ্রা, নিদ্রাভঙ্গ।
- 'প্রশান্তি' শব্দের অর্থ - গাম্ভীর্য, সুস্থিরতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৫০.
রাজহাঁসের ডাককে কী বলে?
  1. ক) ক্রেঙ্কার
  2. খ) বুক্কন
  3. গ) ঘূৎকার
  4. ঘ) শকুনিবাদ
সঠিক উত্তর:
ক) ক্রেঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রেঙ্কার
ব্যাখ্যা
সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
ময়ূরের ডাক - কেকা
কোকিলের ডাক - কুহু
রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার
অশ্বের ডাক - হ্রেষা,
মোরগের ডাক - শকুনিবাদ।

উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২,০৫১.
'নিজের প্রচেষ্টায় অর্জিত' এর এক কথায় প্রকাশ -
  1. স্ব-অর্জিত
  2. স্বোপার্জিত
  3. স্বকীয়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্বোপার্জিত
উত্তর
সঠিক উত্তর:
স্বোপার্জিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিজের প্রচেষ্ঠায় অর্জিত’ এর এক কথায় হবে - 'স্বোপার্জিত'।

উল্লেখ্য,
'স্বকীয়' শব্দের অর্থ - নিজের, স্বীয়।
-----------------------------
• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয়৷
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ - কিংকর্তব্যবিমূঢ়।
- ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
২,০৫২.
'খ' শব্দের অর্থ কী?
  1. ক) বর্ণ
  2. খ) বর্ণমালা
  3. গ) আকাশ
  4. ঘ) বাতাস
সঠিক উত্তর:
গ) আকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) আকাশ
ব্যাখ্যা
• 'খ' শব্দের অর্থ = আকাশ, নভঃ, শূন্য; সুবিন্দু

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৫৩.
’অনুপ - অনূপ’ শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
  1. মেঘ - কণা
  2. পাশ্চৎ - অদম
  3. উপমাহীন - বিল
  4. অপর - ভাত
সঠিক উত্তর:
উপমাহীন - বিল
উত্তর
সঠিক উত্তর:
উপমাহীন - বিল
ব্যাখ্যা

’অনুপ’ শব্দের অর্থ- উপমাহীন।
’অনূপ’ শব্দের অর্থ- জলা, বিল।

• আরো কিছু প্রায়- সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ।

'অণু' শব্দের অর্থ ক্ষুদ্রতম অংশ।
'অনু' শব্দের অর্থ - পশ্চাৎ।

’অনিষ্ট’ - ক্ষতি।
’অনিষ্ঠ’ - নিষ্ঠাহীন।

’অন্ত্য’- শেষ।
’অন্তঃ’- ভিতর।

’অন্ন’- ভাত।
’অন্য’- অপর।

’অন্যান্য’ - অপরাপর।
’অনন্য’ - একক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

২,০৫৪.
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কোমল
  2. উগ্র
  3. কঠিন
  4. বিরাগী
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।

অন্যদিকে, 
--------------
- 'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
- 'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
- 'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২,০৫৫.
'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দুহিতা
  2. তনয়া
  3. পুত্র
  4. কন্যা
সঠিক উত্তর:
পুত্র
উত্তর
সঠিক উত্তর:
পুত্র
ব্যাখ্যা
• 'আত্মজা' শব্দের অর্থ: কন্যা।
• কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, স্বজা।
----------------- 
• 'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয়: পুত্র। 

•পুত্র শব্দের সমার্থক শব্দ:
- ছেলে, আত্মজ, নন্দন, দুলাল, খোকা।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২,০৫৬.
'গোয়ার গোবিন্দ' বাগধারাটির অর্থ কি?
  1. নিতান্ত অলস
  2. চাটুকার
  3. নির্বোধ
  4. চতুর
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা
- ‘গোঁয়ার গোবিন্দ’ বাগধারাটির অর্থ - নির্বোধ / কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে,
- 'গোঁফখেজুরে' বাগধারার অর্থ - নিতান্ত অলস।
- ‘খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০৫৭.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) বিনীত - আনত
  2. খ) দুরন্ত - বাড়ন্ত
  3. গ) কোমল - কঠোর
  4. ঘ) সৌম্য - শান্ত
সঠিক উত্তর:
গ) কোমল - কঠোর
উত্তর
সঠিক উত্তর:
গ) কোমল - কঠোর
ব্যাখ্যা
- 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কঠিন/কঠোর।
অন্যদিকে, 
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।
- দুরন্ত এর বিপরীত শব্দ - শান্ত।
- 'বিনীত' এর বিপরীত শব্দ- উদ্ধত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২,০৫৮.
'পাবক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অগ্নি
  2. নয়ন
  3. পুত্র
  4. অধিপতি
সঠিক উত্তর:
অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি
ব্যাখ্যা
• অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,০৫৯.
'হাতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বাজী
  2. কুঞ্জর
  3. ঘোটক
  4. তুরঙ্গ
সঠিক উত্তর:
কুঞ্জর
উত্তর
সঠিক উত্তর:
কুঞ্জর
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৬০.
নিচের কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
  1. ক) গা, গাত্র, তনু
  2. খ) প্রবাহিনী, তটিনী, নদী
  3. গ) ফরমান, বচন, অসিত
  4. ঘ) কর, প্রভা, আলোক
সঠিক উত্তর:
গ) ফরমান, বচন, অসিত
উত্তর
সঠিক উত্তর:
গ) ফরমান, বচন, অসিত
ব্যাখ্যা

ফরমান- খবর,
বচন-কথা,
অসিত- কালো
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

২,০৬১.
'দশকথা' শব্দটি দ্বারা কী বোঝায়?
  1. দশ রকম কাজে দক্ষতা আছে এমন।
  2. দশ ক্রোশ দূরত্বের পথ।
  3. বহু লোকের মন্ত্র।
  4. নানা প্রকারের অবাঞ্চিত কথা।
সঠিক উত্তর:
নানা প্রকারের অবাঞ্চিত কথা।
উত্তর
সঠিক উত্তর:
নানা প্রকারের অবাঞ্চিত কথা।
ব্যাখ্যা
• দশকথা - (সংস্কৃত শব্দ) - নানা প্রকারের অবাঞ্চিত কথা।

- অন্যান্য অপশন গুলো
• দশকর্মান্বিত - (সংস্কৃত শব্দ) - দশ রকম কাজে দক্ষতা আছে এমন।
• দশচক্র - (সংস্কৃত শব্দ) - বহু লোকের মন্ত্রণা।
• দশকুশি - (সংস্কৃত শব্দ) - দশ ক্রোশ দূরত্বের পথ, কীর্তনের তাল বিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৬২.
'হাতি' শব্দের সমার্থক শব্দ - 
  1. দ্বিপ
  2. অহি
  3. ভুজঙ্গ
  4. ভুজগ
সঠিক উত্তর:
দ্বিপ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিপ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি। 

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৬৩.
প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ত্রুটি পাওয়া যায় না কোথায়?
  1. ক) উনা ভাতে দুনা বল
  2. খ) এঁটোপাত না যায় নরকে
  3. গ) কাঁটা গায়ে লেবুর ছিটা
  4. ঘ) উপায় থাকলে ইচ্ছা হয়
সঠিক উত্তর:
ক) উনা ভাতে দুনা বল
উত্তর
সঠিক উত্তর:
ক) উনা ভাতে দুনা বল
ব্যাখ্যা
প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ত্রুটি পাওয়া যায় না 'উনা ভাতে দুনা বল' অর্থ 'স্বল্পাহার সাস্থ্যপ্রদ এঁটো পাত'।

অন্যান গুলোর সঠিক রূপ- 
না যায় স্বর্গে = পরমুখাপেক্ষীর সম্ররদ্ধি সম্ভব হয় না। 
কাঁটা গায়ে নুনের ছিটা = কষ্টের উপর অধিক কষ্ট 
ইচ্ছা থাকলে উপায় হয় = ইচ্ছা শক্তিতে কঠিন কাজ করা সম্ভব। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৬৪.
‘ম্রিয়মান' শব্দের অর্থ কোনটি?
  1. ক) যা ম্লান হয়েছে
  2. খ) যা মান হবে
  3. গ) যার মৃত্যু হয়েছে
  4. ঘ) যার মৃত্যু অবস্থা
সঠিক উত্তর:
ঘ) যার মৃত্যু অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যার মৃত্যু অবস্থা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘ম্রিয়মান' শব্দের অর্থ- যার মৃত্যু অবস্থা। 
ম্রিয়মান শব্দের বিপরীত শব্দ উদ্ভাসিত।

উৎস: বাংলা একাডেমি বানান অভিধান।
২,০৬৫.
‘যা পূর্বে দেখা যায় নি এমন’ এর এককথায় প্রকাশ কী হবে?
  1. অশ্রুতপূর্ব 
  2. অদৃষ্টপূর্ব
  3. অভূতপূর্ব
  4. অপূর্ব
সঠিক উত্তর:
অদৃষ্টপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা
• ‘যা পূর্বে দেখা যায় নি এমন’ এককথায় বলে - অদৃষ্টপূর্ব

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রাকাশ হলো:
- ‘যা পূর্বে ছিল এখন নেই’ এককথায় বলে - ভূতপূর্ব।
- ‘যা লাফিয়ে চলে’ এককথায় বলে - প্লবগ।
- ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এককথায় বলে - অধীত।
- ‘যা বলা হয় নি’ এককথায় বলে - অনুক্ত। 
- ‘যা বলার যোগ্য নয়’ এককথায় বলে - অকথ্য।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এককথায় বলে - অশ্রুতপূর্ব।
- ‘যা কখনো নষ্ট হয় না’ এককথায় বলে - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,০৬৬.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ -
  1. চপলা
  2. বারিদ
  3. কুঞ্জ
  4. বিপিন
সঠিক উত্তর:
বারিদ
উত্তর
সঠিক উত্তর:
বারিদ
ব্যাখ্যা

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ

অন্যদিকে, 
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৬৭.
'Clemency' এর বাংলা পরিভাষা কী?
  1. নিগ্রহ
  2. সমাপ্তি
  3. সমবেদনা
  4. মক্কেল
সঠিক উত্তর:
সমবেদনা
উত্তর
সঠিক উত্তর:
সমবেদনা
ব্যাখ্যা
• 'Clemency' এর বাংলা পরিভাষা - অনুকম্পা / সমবেদনা

অন্যদিকে,
- 'Client' এর বাংলা পরিভাষা - মক্কেল।
- 'Closure' এর বাংলা পরিভাষা - সংবার, সমাপ্তি।
- 'Coercion' এর বাংলা পরিভাষা - নিগ্রহ, বলপ্রয়োগ।

উৎস: প্রশাসনিক পরিভাষা।
২,০৬৮.
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) গমন
  2. খ) অতিবাহিত
  3. গ) বলা
  4. ঘ) ধারাবাহিকতা
সঠিক উত্তর:
খ) অতিবাহিত
উত্তর
সঠিক উত্তর:
খ) অতিবাহিত
ব্যাখ্যা
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' সময় বয়ে যাওয়া বা সময় অতিবাহিত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে
২,০৬৯.
‘শুক্ল’ এ সমার্থক শব্দ নয় কোনটি ‍?
  1. ক) ধবল
  2. খ) অরঞ্জিত
  3. গ) সিত
  4. ঘ) হরি
সঠিক উত্তর:
ঘ) হরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হরি
ব্যাখ্যা

শুক্ল (বিশেষ্য):
শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ; শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত; নবনীত; ননি; রঞ্জিত নয় এমন

হরি শব্দের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছ -
সূর্য; সিংহ; পশু; অশ্ব ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,০৭০.
'তরণি' শব্দের অর্থ কী?
  1. ক) বৃক্ষ
  2. খ) সূর্য
  3. গ) নারী
  4. ঘ) চঞ্চল
সঠিক উত্তর:
খ) সূর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্য
ব্যাখ্যা
• তরণি
- সংস্কৃত শব্দ।
অর্থ: যার সাহায্যে পার হওয়া যায়, সূর্য

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৭১.
অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে?
  1. ক) বিষয়ের ওপর
  2. খ) ভাবের ওপর
  3. গ) বিন্যাসের ওপর
  4. ঘ) ভাষার ওপর
সঠিক উত্তর:
খ) ভাবের ওপর
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাবের ওপর
ব্যাখ্যা
অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

আক্ষরিক অনুবাদে প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করা হয়, অন্যদিকে ভাবানুবাদে ভাষায় স্থিত মূল ভাবকে অক্ষুন্ন রাখা হয়। 
তাই বলা যায় অনুবাদ কোন প্রকারের হবে তা নির্ভর করে ভাবের ওপর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৭২.
নিচের কোনটি 'গৃহী' শব্দের বিপরীত শব্দ?
  1. সংসারী
  2. সংস্থিতি
  3. সন্ন্যাসী
  4. মহাজন
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'গৃহী' শব্দের বিপরীত শব্দ?

সমাধান:
'গৃহী' শব্দের বিপরীত শব্দ হলো - সন্ন্যাসী।

'গৃহী' শব্দের অর্থ - সংসারী ব্যক্তি, যিনি গৃহস্থ জীবনযাপন করেন।
'সন্ন্যাসী' শব্দের অর্থ - যিনি সংসার ত্যাগ করেছেন, বৈরাগ্য অবলম্বন করেছেন।

অন্যান্য অপশন:
সংসারী: এটি 'গৃহী' শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ, বিপরীত নয়।
সংস্থিতি: এই শব্দের অর্থ: সুস্থিতি বা স্থিতি, যা 'গৃহী' শব্দের বিপরীত শব্দ নয়।
মহাজন: এই শব্দের অর্থ: উত্তম ব্যক্তি, ধারদেনা দেয় এমন ব্যক্তি বা বণিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

২,০৭৩.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. মার্তণ্ড
  2. তপন
  3. অরুণ
  4. অভ্র
সঠিক উত্তর:
অভ্র
উত্তর
সঠিক উত্তর:
অভ্র
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

অন্যদিকে, 
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২,০৭৪.
'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভান করা
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. তোষামোদে
  4. ঢিলেমি
সঠিক উত্তর:
তোষামোদে
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদে
ব্যাখ্যা

• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ- তোষামোদে।

অন্যদিকে, 
• 'ভেক ধরা' অর্থ- ভান করা। 
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গয়ংগচ্ছ' অর্থ- ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৭৫.
‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী?
  1. ক) ভাবনা করা
  2. খ) শপথ করা
  3. গ) দায়িত্ব গ্রহণ
  4. ঘ) আগ্রহ
সঠিক উত্তর:
গ) দায়িত্ব গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ) দায়িত্ব গ্রহণ
ব্যাখ্যা
- ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ।

• বিশেষ অর্থ:
- মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
- মাথা পাতা (সম্মত হওয়া) এ কাজে আমি মাথা পাততে পারি না। 
- মাথা আসা ( বোধগম্য হওয়া) অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
- মাথা খাওয়া (নষ্ট করা) অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
- মাথা ঠেকান (প্রণাম করা) ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
- মাথায় উঠা (প্রশয় পাওয়ার) আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। 
- মাথা গরম করা (চটিয়া যাওয়া) এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
- চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
- মাথার দিব্যি (শপথ) মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৭৬.
'Pedagogy' শব্দের পরিভাষা-
  1. সহশিক্ষা
  2. নারীশিক্ষা
  3. শিক্ষাতত্ত্ব
  4. শিক্ষানীতি
সঠিক উত্তর:
শিক্ষাতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষাতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে,
'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

• Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.

অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে ⎯ শিক্ষাতত্ত্ব। 

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ: 
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
২,০৭৭.
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রধান আইন পরামর্শক
  2. আদালতের বিচারক
  3. আদালতের বন্ধু
  4. বিবাদীর আইনজীবী
সঠিক উত্তর:
আদালতের বন্ধু
উত্তর
সঠিক উত্তর:
আদালতের বন্ধু
ব্যাখ্যা
• 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা — আদালতের বন্ধু।

• Amicus Curiae:
- 'Amicus Curiae' is related to the Judiciary.
- Amicus Curiae হলো আদালতের বন্ধু।
- যিনি আইন বা বাস্তবতার প্রশ্ন সম্পর্কিত তথ্য বা পরামর্শ প্রদান করে আদালতকে সহায়তা করেন।
- অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত কোন জটিল মামলার রায়ের ব্যাপারে আইন বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন।
- সে ক্ষেত্রে উক্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞ আদালত এক বা একাধীক অভিজ্ঞ এ্যাডভোকেট মহোদয়কে নিয়োগ প্রদান করতে পারেন।
- উক্ত ব্যক্তিগণ ঐ সমস্যার সমাধান তাদের নিজের অভিজ্ঞতা ও আইনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন অতঃপর তাদের সুচিন্তিত সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের নিকট অবহিত করেন।

উৎস: ব্রিটানিকা।
২,০৭৮.
‘যা দৃষ্টিগোচর হয়েছে’ এক কথায় বলে-
  1. ক) ভুয়োদর্শী
  2. খ) অদৃষ্টপূর্ব
  3. গ) প্রত্যক্ষীভূত
  4. ঘ) দূরদর্শী
সঠিক উত্তর:
গ) প্রত্যক্ষীভূত
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যক্ষীভূত
ব্যাখ্যা
• ‘যা দৃষ্টিগোচর হয়েছে’ এক কথায় বলে - প্রত্যক্ষীভূত।

অন্যদিকে,
• ‘যা পূর্বে দেখা যায়নি এমন’ এক কথায় বলে - অদৃষ্টপূর্ব।
• ‘বহু দেখেছে যে’ এক কথায় বলে - ভুয়োদর্শী/বহুদর্শী।
• ‘ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে’ এক কথায় বলে - দূরদর্শী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,০৭৯.
‘উত্তর দিক সম্পর্কিত’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. উপাস্য
  2. উত্তমর্ণ
  3. উদ্গীর্ণ
  4. উদীচ্য
সঠিক উত্তর:
উদীচ্য
উত্তর
সঠিক উত্তর:
উদীচ্য
ব্যাখ্যা
• ‘উত্তর দিক সম্পর্কিত’ এর এক কথায় প্রকাশ - উদীচ্য।

অন্যদিকে,
• ‘উপাসনার যোগ্য’ এর এক কথায় প্রকাশ - উপাস্য।
• ‘ঋণ দেয় যে’ এর এক কথায় প্রকাশ - উত্তমর্ণ।
• ‘উদ্গীরণ করা হয়েছে এমন’ এর এক কথায় প্রকাশ - উদ্গীর্ণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,০৮০.
“শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-
  1. ক) কানছোঁয়া
  2. খ) কান পর্যন্ত
  3. গ) কানায় কানায় পরিপূর্ণ
  4. ঘ) কানে শোনা
সঠিক উত্তর:
গ) কানায় কানায় পরিপূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) কানায় কানায় পরিপূর্ণ
ব্যাখ্যা

কোনো জিনিস সম্পূর্ণরূপে পূর্ণ বোঝাতে "কানাসোঁআ" ব্যবহৃত হয়।
সুতরাং, কানাসোঁআ = কানায় কানায় পরিপূর্ণ।

২,০৮১.
'কাছাঢিলা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভণ্ড
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. অসাবধান
  4. নির্লজ্জ
সঠিক উত্তর:
অসাবধান
উত্তর
সঠিক উত্তর:
অসাবধান
ব্যাখ্যা

• 'কাছাঢিলা' বাগ্‌ধারাটির অর্থ- অসাবধান।
বাক্য গঠন: এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না।

• অন্যদিকে:
- 'কানকাটা' বাগ্‌ধারার অর্থ - 'নির্লজ্জ'।
- 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
- 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০৮২.
'আধা খেঁচড়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) বিশৃঙ্খলা
  2. খ) বুদ্ধি লোপ
  3. গ) ঘোর শত্রুতা
  4. ঘ) ব্যঙ্গ করা
সঠিক উত্তর:
ক) বিশৃঙ্খলা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশৃঙ্খলা
ব্যাখ্যা
- 'আধা খেঁচড়া' বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা

• অন্যান্য অপশনগুলো:
আক্কেল গুড়ুম- বুদ্ধি লোপ
আদায় কাচকলায়- ঘোর শত্রুতা
আওয়াজ দেয়া- ব্যঙ্গ করা

উৎস: বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান।
২,০৮৩.
'অহিভুক' শব্দের অর্থ কী?
  1. ক) সাপ
  2. খ) ব্যাঙ
  3. গ) ময়ূর
  4. ঘ) ঘোড়া
সঠিক উত্তর:
গ) ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়ূর
ব্যাখ্যা
অহিভুক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অহি+√ভুজ্‌+ক্কিপ
অর্থ: সর্বভূক 

বিশেষ্য অর্থে ময়ূর, নকূল, বেজি, গরুড়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,০৮৪.
কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) বসুধা
  2. খ) সবিতা
  3. গ) মিহির
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
ক) বসুধা
উত্তর
সঠিক উত্তর:
ক) বসুধা
ব্যাখ্যা

পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ - বসুধা।
এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২,০৮৫.
‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে-
  1. অঙ্গনা
  2. অধিবিন্না
  3. অন্যপূর্বা
  4. অনসূয়া
সঠিক উত্তর:
অধিবিন্না
উত্তর
সঠিক উত্তর:
অধিবিন্না
ব্যাখ্যা

• ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে - অধিবিন্না।

অন্যদিকে,
- ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না’ এক কথায় বলে - অঙ্গনা।
- ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল’ এক কথায় বলে - অন্যপূর্বা।
- 'যে নারীর হিংসা নেই' এক কথায় প্রকাশ - অনসূয়া।


• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- ‘যে নারী বীর সন্তান প্রসব করে’ এক কথায় বলে - বীরপ্রসূ।
- ‘যে নারী বীর’ এক কথায় বলে - বীরাঙ্গনা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে - অসূর্যম্পশ্যা ।
- 'যে নারীর হাসি পবিত্র' এক কথায় প্রকাশ - শুচিস্মিতা। 
- ‘যে নারীর হাসি সুন্দর’  এর এক কথায় প্রকাশ - সুস্মিতা/ সুহাসিনী।
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় বলে - প্রিয়ংবদা।
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া।
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।

২,০৮৬.
'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ -
  1. গলাধাক্কা দেওয়া 
  2. হতবুদ্ধি
  3. অমাবস্যা
  4. ভীষণ শত্রুতা
সঠিক উত্তর:
হতবুদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
হতবুদ্ধি
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ - 'হতবুদ্ধি'।  
বাক্য গঠন: ইঁচড়ে পাকা ছেলেটার কথা শুনে আমার আক্কেল গুড়ুম। 
-----------------
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অর্ধচন্দ্র (বিশেষ্য):
অর্থ -
১. অর্ধ - প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের কৌশল বিশেষ।
--------------------
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:
'অর্ধচন্দ্র' বাগধারাটির অর্থ - গলা ধাক্কা।  
'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা। 
'অহিনকুল সম্পর্ক' বাগধারাটির অর্থ - ভীষণ শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ। 
২,০৮৭.
‘অনু’ এবং ‘অণু’ - এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
  1. উচ্চারণে ও বানানে
  2. বানানে ও অর্থে
  3. উচ্চারণে ও অর্থে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
বানানে ও অর্থে
উত্তর
সঠিক উত্তর:
বানানে ও অর্থে
ব্যাখ্যা
• শব্দজোড়: 
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;
- এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

• অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে বানান ও অর্থের পার্থক্য রয়েছে। 

• অনু (অব্যয়):  
- সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- অনুরূপ, অনুযায়ী, 
- পশ্চাৎ, পেছন দিক। 

• ‘অণু' (বিশেষ্য):  
- সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ভাগ করলে সেই পদার্থের গুণ লুপ্ত হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,০৮৮.
'শিখণ্ডী' শব্দের সমার্থক শব্দ -
  1. মৃগরাজ
  2. কেশরী
  3. বর্হী
  4. আশীবিষ
সঠিক উত্তর:
বর্হী
উত্তর
সঠিক উত্তর:
বর্হী
ব্যাখ্যা
• 'শিখণ্ডী' শব্দের সমার্থক শব্দ - বর্হী।

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী, কেকী, শিখী , শিখণ্ডী, বর্হী, বর্হিণ

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৮৯.
‘Investiture’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অভিষেক
  2. অন্তর্দর্শন
  3. অনুপ্রবেশ
  4. আগন্তুক
সঠিক উত্তর:
অভিষেক
উত্তর
সঠিক উত্তর:
অভিষেক
ব্যাখ্যা
• ‘Investiture’ এর বাংলা পরিভাষা - অভিষেক

অন্যদিকে, 
• ‘Introspection’ এর বাংলা পরিভাষা - অন্তর্দর্শন।
• ‘Intrusion’ এর বাংলা পরিভাষা - অনুপ্রবেশ।
• ‘Incoming’ এর বাংলা পরিভাষা - আগন্তুক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,০৯০.
'Affirmation'এর বাংলা পরিভাষা
  1. মৃৎশিল্প
  2. শপথগ্রহণ
  3. ভান
  4. বৈমানিক
সঠিক উত্তর:
শপথগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
শপথগ্রহণ
ব্যাখ্যা
• 'Affirmation'এর বাংলা পরিভাষা- 'শপথগ্রহণ'। 

তাছাড়া,
• 'Affectation' এর বাংলা পরিভাষা- ভান।   
• 'Aeronaut' এর বাংলা পরিভাষা- বৈমানিক।  
• 'Ceramics' এর বাংলা পরিভাষা- মৃৎশিল্প। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।  
২,০৯১.
'পা দিয়ে যে চলেনা' তাকে এক কথায় বলে-
  1. প্লবগ
  2. বিহগ
  3. পন্নগ
  4. পদাঙ্ক
সঠিক উত্তর:
পন্নগ
উত্তর
সঠিক উত্তর:
পন্নগ
ব্যাখ্যা
• 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ - পন্নগ।

অন্যদিকে,
• পদাঙ্ক শব্দের অর্থ - পায়ের ছাপ, পদচিহ্ন।

গুরত্বপুর্ণ এক কথায় প্রকাশসমূহ:
- 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।
- 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এক কথায় প্রকাশ - উরগ।
- 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ - বিহগ।
- 'ত্বরিত গমন করতে পারে যে' এক কথায় প্রকাশ - তুরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৯২.
'তিনটি নদীর মিলন যেখানে' -এক কথায় কী হবে ?
  1. তিন মোহনা
  2. ত্রয়ী
  3. ত্রিমোহ
  4. তেমোহনা
সঠিক উত্তর:
তেমোহনা
উত্তর
সঠিক উত্তর:
তেমোহনা
ব্যাখ্যা

'তিনটি নদীর মিলন যেখানে' = তেমোহনা।



উল্লেখ্য,
- তেমাথা - তিনটি পথের সংযোগ-স্থল।
- তেমেটে- তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন।
- তেফলা- (যে জমিতে) বছরে তিনবার ফসল উৎপন্ন হয় এমন।
- তেভাগা - (উৎপাদিত ফসলের)তিন ভাগের এক ভাগ।
- তেরাত্রি - ১) দুই দিন ও তিন রাত, পরপর তিন রাত। ২) দুইদিন ও তিনরাতব্যাপী উপবাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,০৯৩.
নিচের কোন দুইটি শব্দ সমার্থক অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিভাবসু, তিমির
  2. তুরঙ্গ, স্রোতস্বিনী
  3. অবনী, বিটপী
  4. বিভাবরী, নিশিথিনী
সঠিক উত্তর:
বিভাবরী, নিশিথিনী
উত্তর
সঠিক উত্তর:
বিভাবরী, নিশিথিনী
ব্যাখ্যা

বিভাবরী, নিশিথিনী শব্দ দুইটি 'রাত্রি/রাত' শব্দের সমার্থক শব্দ।

রাত - রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

২,০৯৪.
'কুলীন' এর বিপরীতার্থক শব্দ -
  1. অন্ত্যজ
  2. অভিজাত
  3. অকুটিল
  4. সম্ভ্রান্ত
সঠিক উত্তর:
অন্ত্যজ
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যজ
ব্যাখ্যা
• 'কুলীন' এর বিপরীতার্থক শব্দ - অন্ত্যজ

উল্লেখ্য,
'কুলীন' শব্দের অর্থ - কল্পিত অভিজাত বংশে জাত, আচার বিনয় বিদ্যা প্রভৃতি গুণসম্পন্ন।
'অন্ত্যজ' শব্দের অর্থ - অনগ্রসর বংশে জাত, শূদ্র, চণ্ডাল।
'অকুটিল' শব্দের অর্থ - সরল, অকপট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৯৫.
‘শ্বশ্রূ’ শব্দের অর্থ নিচের কোনটি?
  1. ক) চোখের জল
  2. খ) দাড়ি
  3. গ) শাশুড়ি
  4. ঘ) আশ্রয়
সঠিক উত্তর:
গ) শাশুড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) শাশুড়ি
ব্যাখ্যা
অন্যান্য শব্দের অর্থ:
‘শ্বশ্রূ’ শব্দের অর্থ  - শাশুড়ি।
শ্মশ্রু - দাড়ি।
শরণ - আশ্রয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি
২,০৯৬.
'সাপ' এর সমার্থ প্রকাশ করেনা কোনটি?
  1. নাগ
  2. ভুজঙ্গ
  3. অহি
  4. করভ
সঠিক উত্তর:
করভ
উত্তর
সঠিক উত্তর:
করভ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'সাপ' এর সমার্থক শব্দ: সর্প, নাগ, ভুজঙ্গ, ফণী, অহি ইত্যাদি।
- সাপ সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।

অন্যদিকে,
- 'করভ' অর্থ হস্তীশাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,০৯৭.
'Calibrated' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ক্রমাঙ্কন
  2. খ) ক্রমাঙ্কিত
  3. গ) ক্রমাঙ্কন করা
  4. ঘ) ক্রমাঙ্কনচিত্র
সঠিক উত্তর:
খ) ক্রমাঙ্কিত
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রমাঙ্কিত
ব্যাখ্যা
• Calibrated - এর পারিভাষিক শব্দ - ক্রমাঙ্কিত।

এছাড়া, 
Calibrate - ক্রমাঙ্কন করা।
Calibration - ক্রমাঙ্কন।
Calibration chart - ক্রমাঙ্কনচিত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,০৯৮.
‘যা বলা হয় নি’ এর বাক্য সংকোচন -
  1. ক) অউক্ত
  2. খ) অব্যক্ত
  3. গ) অনুক্ত
  4. ঘ) অবাক্ত
সঠিক উত্তর:
গ) অনুক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুক্ত
ব্যাখ্যা
- 'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ = অনুক্ত।

• অনুরূপভাবে, 
- যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
- যা বলা হয়েছে = উক্ত।
- যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
- যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২,০৯৯.
'লবেজান করা' বাগধারাটির অর্থ কী?
  1. নত স্বীকার করা
  2. নাজেহাল করা
  3. আঘাত করা
  4. তোষামোদ করা
সঠিক উত্তর:
নাজেহাল করা
উত্তর
সঠিক উত্তর:
নাজেহাল করা
ব্যাখ্যা
• 'লবেজান করা' বাগধারাটির অর্থ নাজেহাল করা। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
২,১০০.
'অনাকাক্ষিত' শব্দের ইংরেজি অর্থ কোনটি?
  1. ক) Privation
  2. খ) Inadequate
  3. গ) Unwanted
  4. ঘ) Uncanny
সঠিক উত্তর:
গ) Unwanted
উত্তর
সঠিক উত্তর:
গ) Unwanted
ব্যাখ্যা
Unwanted (Adjective)
English Meaning: not or no longer desired.
Bangla Meaning: অবাঞ্ছিত; অনাবশ্যক; অনাকাক্ষিত
Synonym: unwelcome, undesirable, undesired
Example Sentence: Affairs can lead to unwanted pregnancies.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary