বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ১৫ / ৮১ · ১,৪০১১,৫০০ / ৮,১৭১

১,৪০১.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ-
  1. ক) বনের পশু বনে থাকতেই ভালবাসে।
  2. খ) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে।
  3. গ) প্রকৃতির রূপ- সৌন্দর্য আদি ও অকৃত্রিম।
  4. ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
সঠিক উত্তর:
ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
ব্যাখ্যা
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ- 'জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।' 

"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"
- চমৎকার এ কথাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন 'পালামৌ' নামের ভ্রমণকাহিনীতে।

ভাবসম্প্রসারণ: 
- প্রকৃতিই যেকোনো সৌন্দর্যকে যথার্থকে ধারণ করে।
- প্রকৃতির বাইরে যে সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়, তা কৃত্রিম।
- তাই মাতৃকোলে যেমন তাঁর শিশুকে মানায় তেমনই বনের পরিবেশেই বন্য প্রাণীর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
১,৪০২.
'অন্ধকার' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) তমঃ
  2. খ) তন্দ্রা
  3. গ) তমিস্র
  4. ঘ) তমসা
সঠিক উত্তর:
খ) তন্দ্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) তন্দ্রা
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = তমসা, আঁধার, আধারি, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার ইত্যাদি। 
'তন্দ্রা' শব্দটি ঘুমের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০৩.
'পাটনি' বলতে বোঝায়-
  1. হাতির বাসস্থান
  2. খেয়া পার করে যে
  3. নৌকা চলাচলের যোগ্য
  4. বহু বিষয়ে জানেন যিনি
সঠিক উত্তর:
খেয়া পার করে যে
উত্তর
সঠিক উত্তর:
খেয়া পার করে যে
ব্যাখ্যা
• 'পাটনি' বলতে বোঝায়- খেয়া পার করে যে।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- ছোট নৌকা চালায় যে - মাঝি।
- হাতির বাসস্থান - গজগৃহ।
- বহু বিষয়ে জানেন যিনি - বহুদর্শী। 
- অসমতল এমন - ঘাটাল। 
- বড় নৌকার প্রধান মাঝি - কর্ণধার।
- নৌকা চালায় যে – নাবিক। 
- নৌ বা নৌকা চলাচলের যোগ্য – নাব্য। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৪০৪.
'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. সদৃশ
  2. এতাদৃশ
  3. তদ্রূপ
  4. প্রতিরূপ
সঠিক উত্তর:
তদ্রূপ
উত্তর
সঠিক উত্তর:
তদ্রূপ
ব্যাখ্যা
• 'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ - তদ্রূপ

উল্লেখ্য,
- 'ঈদৃশ' শব্দের অর্থ - এর মতো, এরূপ, এতাদৃশ।
- 'তদ্রূপ' শব্দের অর্থ - সেইরকম, তাদৃশ।
- 'অনুরূপ' শব্দের অর্থ - প্রতিরূপ, সদৃশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪০৫.
‘অন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) শেষ
  2. খ) অনন্ত
  3. গ) অবশিষ্ট
  4. ঘ) অদ্য
সঠিক উত্তর:
খ) অনন্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অনন্ত
ব্যাখ্যা
অন্ত/সান্ত -এর বিপরীত শব্দ হলোঃ অনন্ত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০৬.
'শবনম' - শব্দের অর্থ কী?
  1. আলো
  2. পদ্মফুল 
  3. শিশির
  4. নিশিভোর
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
শিশির
উত্তর
সঠিক উত্তর:
শিশির
ব্যাখ্যা

• শবনম (বিশেষ্য পদ):
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- শিশির;
- কুজ্‌ঝটিকা (ভোরের শবনাম তৃণদলে-ফররুখ আহমদ)। 
- সূক্ষ্ম মসলিন কাপড়।

অন্যদিকে,
• ‘রাতের শিশির’ কে এক কথায় বলে - শবনম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪০৭.
'যা বপন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. প্রভাতকল্পা
  2. উপ্ত
  3. উক্ত
  4. নীয়মান
সঠিক উত্তর:
উপ্ত
উত্তর
সঠিক উত্তর:
উপ্ত
ব্যাখ্যা
• 'বপন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ- 'উপ্ত'। 

অন্যদিকে,
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ- 'উক্ত'। 
• 'প্রায় প্রভাত হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ: 'প্রভাতকল্পা'। 
• 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ: 'নীয়মান'।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৪০৮.
'উনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ-
  1. নিতান্ত অলস
  2. দুর্বল
  3. অজুহাতপ্রবণ
  4. ছিঁচকে চোর
সঠিক উত্তর:
দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
দুর্বল
ব্যাখ্যা
• 'উনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ- দুর্বল। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- দহরম মহরম= ঘনিষ্ঠ সম্পর্ক।
- পুকুর চুরি= বড় রকমের চুরি।
- মণিকাঞ্চন যোগ= উপযুক্ত মিলন।
- মিছরির ছুরি= মুখে মধু অন্তরে বিষ।
- হাটে হাঁড়ি ভাঙা= গোপন কথা প্রকাশ করা।
- শাঁখের করাত= উভয় সংকট।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০৯.
‘তার সঙ্গী সাথি কেউ নেই’ বাক্যটিতে ‘সঙ্গী সাথি‘ কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অনুরূপ
  2. খ) তীব্রতা
  3. গ) পারষ্পরিকতা
  4. ঘ) একত্রতা
সঠিক উত্তর:
ক) অনুরূপ
উত্তর
সঠিক উত্তর:
ক) অনুরূপ
ব্যাখ্যা
বাক্যটিতে সঙ্গী-সাথি দ্বিরুক্তি টি অনুরূপ বোঝাতে ব্যবহৃত হয়েছে।

উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচএসসি, বাংলা দ্বিতীয় পত্র
১,৪১০.
'দ্বীপী' শব্দের অর্থ কী?
  1. দ্বীপবাসী
  2. সমুদ্র
  3. চিতাবাঘ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
দ্বীপী (বিশেষ্য):
অর্থ -
- বাঘ, চিতাবাঘ
- সমুদ্র

আবার,
বিশেষণ হিসাবে "দ্বীপী" এর অর্থ - দ্বীপবাসী।

- এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪১১.
'আবাহন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিসর্জন
  2. সম্মতি
  3. বিলম্ব
  4. তিরোভাব
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা

•  'আবাহন' এর বিপরীতার্থক শব্দ - বিসর্জন।

এখানে,
• 'আবাহন' অর্থ- আহ্বান।
• 'বিসর্জস' অর্থ- ত্যাগ।

অন্যদিকে,
- 'আপত্তি' এর বিপরীত শব্দ - সম্মতি।
- 'আশু' শব্দটির বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ - তিরোভাব।

উৎস: বাংলা ভাষা-সাহিত্য ও জিজ্ঞাসা এবং আধুনিক বাংলা অভিধান।

১,৪১২.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ -
  1. দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না।
  2. যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  3. লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
  4. মর্মান্তিক আঘাতের ওপর আঘাত
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ - লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। 

অন্যদিকে, 
• 'মরা হাতি লাখ টাকা' অর্থ - যোগ্যতার মূল্য সর্বাবস্থায়। 
• 'ভাঙবে তো মচকাবে না' অর্থ - দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না। 
• 'মড়ার ওপর খাঁড়ার ঘা' অর্থ - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪১৩.
'উভয় সংকট' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. কচ্ছপের কামড়
  2. করাতের দাঁত
  3. কলমি কাপ্তেন
  4. কিষ্কিন্ধ্যাকাণ্ড
সঠিক উত্তর:
করাতের দাঁত
উত্তর
সঠিক উত্তর:
করাতের দাঁত
ব্যাখ্যা
• 'উভয় সংকট' অর্থে 'করাতের দাঁত' বাগ্‌ধারাটি ব্যবহৃত হয় ।

অন্যদিকে,
• 'কচ্ছপের কামড়' বাগ্‌ধারাটির অর্থ - যা সহজে ছাড়ে না।
• 'কলমি কাপ্তেন' বাগ্‌ধারাটির অর্থ - দরিদ্র কিন্তু বিলাসী।
• 'কিষ্কিন্ধ্যাকাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল হট্টগোল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪১৪.
'বিদিত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবগত
  2. খ্যাত
  3. অজ্ঞাত
  4. অনুরাগ
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা

• 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত

উল্লেখ্য,
'অজ্ঞাত' শব্দের অর্থ - অজানা, অবিদিত; অপ্রকাশিত।
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে, এমন, জ্ঞাত, অবগত, খ্যাত

অন্যদিকে,
অনুরাগ - বিরাগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪১৫.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. ক) নগরাজ
  2. খ) নগাধিপ
  3. গ) নরপতি
  4. ঘ) হিমালয়
সঠিক উত্তর:
গ) নরপতি
উত্তর
সঠিক উত্তর:
গ) নরপতি
ব্যাখ্যা
নগেন্দ্র (বিশেষ্য): নগ, নগপতি, নগরাজ, নগাধিপ, নগাধিরাজ, পর্বতশ্রেষ্ঠ; সর্বোচ্চ পর্বত; হিমালয়।
নৃপতি (বিশেষ্য) - নৃপ, ভূপতি; নরপতি; রাজা; বাদশাহ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৪১৬.
"স্মিত" বলতে কী বোঝায়?
  1. ঈষৎ কম্পিত
  2. ঈষৎ উষ্ণ
  3. ঈষৎ হাস্য
  4. ঈষৎ রক্তবর্ণ
সঠিক উত্তর:
ঈষৎ হাস্য
উত্তর
সঠিক উত্তর:
ঈষৎ হাস্য
ব্যাখ্যা

• 'ঈষৎ হাস্য' এর এক কথায় প্রকাশ - স্মিত

অন্যদিকে,
ঈষৎ কম্পিত - আধুত।
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ রক্তবর্ণ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪১৭.
'ঝিউড়ি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তনয়া
  2. জীবনসাথী
  3. ভার্যা
  4. জায়া
সঠিক উত্তর:
তনয়া
উত্তর
সঠিক উত্তর:
তনয়া
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ: 
- দুহিতা, তনয়া, নন্দিনী, মেয়ে, দুলালি, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউড়ি, দুলালি, ঝি ইত্যাদি।

অন্যদিকে:
'পত্নী' শব্দের সমার্থক শব্দ:
- স্ত্রী, বউ, ভার্যা, জীবনসাথী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, জায়া, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪১৮.
'Disclose' শব্দের অর্থ কী?
  1. ত্যাজ্য করা
  2. বাতিল করা
  3. অনাবৃত করা
  4. খালাস করা
সঠিক উত্তর:
অনাবৃত করা
উত্তর
সঠিক উত্তর:
অনাবৃত করা
ব্যাখ্যা
• 'Disclose' শব্দের অর্থ - অনাবৃত করা; খুলে দেওয়া।

অন্যদিকে, 
-----------------
• 'Disclaim' অর্থ - দাবি পরিত্যাগ করা; সম্পর্ক অস্বীকার করা; ত্যাজ্য করা। 
• 'Discard' অর্থ - বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা। 
• 'Discharge' অর্থ - জাহাজ থেকে মাল খালাস করা। 

উৎস: অভিগম্য অভিধান।
১,৪১৯.
‘বাস্তঘুঘু’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক্রোধী লোক
  2. সুসময়ের বন্ধু
  3. অতি ধূর্ত লোক
  4. বিচক্ষণ ব্যক্তি
  5. নিষ্ঠুর ব্যক্তি
সঠিক উত্তর:
অতি ধূর্ত লোক
উত্তর
সঠিক উত্তর:
অতি ধূর্ত লোক
ব্যাখ্যা
• ‘বাস্তঘুঘু’ বাগ্‌ধারাটির অর্থ - অতি ধূর্ত লোক।

অন্যদিকে,
• ‘ফোঁস মনসা’ অর্থ - ক্রোধী লোক।
• ‘দুধের মাছি’ অর্থ - সুসময়ের বন্ধু।
• ‘ভূষণ্ডির কাক’ অর্থ - বিচক্ষণ ব্যক্তি।
• ‘যমের দোসর’ অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪২০.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় প্রকাশ করুন:
  1. ক) মেধাবী
  2. খ) অশ্রুতপূর্ব
  3. গ) শ্রুতিধর
  4. ঘ) জাতিস্মর
সঠিক উত্তর:
গ) শ্রুতিধর
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রুতিধর
ব্যাখ্যা
• যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। 

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
• যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব। 
• যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
• যা ক্রমশ দূরে সরে যাচ্ছে - অপসৃয়মাণ।  
• যা বহন করা হচ্ছে -নীয়মান।
• যা বলা হচ্ছে- বক্ষ্যমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪২১.
'হলাহল' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বেহাল
  2. বন্ধুর
  3. নিন্দিত
  4. অমৃত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অমৃত
উত্তর
সঠিক উত্তর:
অমৃত
ব্যাখ্যা

• 'হলাহল' এর বিপরীতার্থক শব্দ - সুধা / অমৃত। 

• 'হলাহল' অর্থ: কাল-কূট, দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ।
• 'সুধা' অর্থ: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল।

অন্যদিকে,
- হাল - বেহাল;
- মসৃণ - বন্ধুর;
- নিন্দিত - প্রশংসিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪২২.
’সন্ন্যাসী’ শব্দের  বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বাউল
  2. বৈরাগী
  3. সঞ্চয়ী
  4. গৃহী
সঠিক উত্তর:
গৃহী
উত্তর
সঠিক উত্তর:
গৃহী
ব্যাখ্যা

- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।
- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।
- ’বৈরাগী’ অর্থ- সংসারের প্রতি অনাসক্ত।

- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী। 

অন্য কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ-
এঁড়ে - বকনা। 
কৃষ্ণ - শুক্ল। 
গলগ্রহ - প্রতিপাল্য। 
গৃহীত - বর্জিত। 
গুরু - লঘু। 
গরিমা - লঘিমা। 
অন্ধ - চক্ষুষ্মান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪২৩.
‘রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে।’- এখানে ‘উৎপল’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. সুন্দর
  2. পদ্ম
  3. চোখ
  4. গোলাপ
সঠিক উত্তর:
পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
পদ্ম
ব্যাখ্যা
• উৎপল (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- পদ্ম,
- অম্বুজ,
- অরবিন্দ,
- শতদল,
- কমল,
- কুমুদ।

• ‘রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে।’- এখানে ‘উৎপল’ শব্দটি ‘পদ্ম’ অর্থ প্রকাশ করে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪২৪.
'বামী' শব্দের অর্থ কী?
  1. ঘোড়া
  2. হাতী 
  3. গাধা 
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
ব্যাখ্যা



• 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৪২৫.
'মৃদু' শব্দটির বিপরীত শব্দ নয় -
  1. প্রবল
  2. তীব্র
  3. উগ্র
  4. হালকা
সঠিক উত্তর:
হালকা
উত্তর
সঠিক উত্তর:
হালকা
ব্যাখ্যা
• 'মৃদু' শব্দটির বিপরীত শব্দ - উগ্র / তীব্র / প্রবল।

অন্যদিকে,
- 'ভারী' শব্দের বিপরীত শব্দ - হালকা।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত,
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক,
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর,
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান,
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত,
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪২৬.
'হস্তী' এর সমার্থক শব্দ -
  1. মৃগেন্দ্র
  2. মাতঙ্গ
  3. অহি
  4. শশক
সঠিক উত্তর:
মাতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
মাতঙ্গ
ব্যাখ্যা
• 'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল ইত্যাদি।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ ইত্যাদি।

• 'ফণী' শব্দের সমার্থক শব্দ:
- সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি।

• 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ:
- শশক।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৪২৭.
‘হাড়হদ্দ’ বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. গভীরভাবে
  2. প্রধান সহযোগী
  3. সবকিছু
  4. ভরপুর
  5. গুরুভার
সঠিক উত্তর:
সবকিছু
উত্তর
সঠিক উত্তর:
সবকিছু
ব্যাখ্যা
• ‘হাড়হদ্দ’ বাগ্‌ধারার অর্থ - সবকিছু।

অন্যদিকে
• ‘হাড়ে হাড়ে’ অর্থ - গভীরভাবে।
• ‘দক্ষিণ হস্ত’ অর্থ - প্রধান সহযোগী।
• 'জগদ্দল পাথর' অর্থ - গুরুভার।
• ‘টইটম্বুর’ অর্থ - ভরপুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪২৮.
কোন বিপরীত শব্দ যুগল শুদ্ধ নয়?
  1. সংহত - বিভক্ত
  2. বাউন্ডুলে - সন্যাসী
  3. সুরভি - নিন্দা
  4. তিরস্কার - পুরস্কার
সঠিক উত্তর:
বাউন্ডুলে - সন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
বাউন্ডুলে - সন্যাসী
ব্যাখ্যা
- বাউন্ডুলে ও সন্যাসী শব্দ দুটি সমার্থক।
- বাউন্ডুলে শব্দের বিপরীতার্হক শব্দ - সংসারী।
অপশনগুলোতে বর্ণিত অন্যান্য বিপরীত শব্দযুগল শুদ্ধ।
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ (২০২১)
১,৪২৯.
'অন্বয়' এর বিপরীতার্থক শব্দ কী হবে?
  1. অসংগতি
  2. ধারা
  3. সম্বন্ধ
  4. সংশয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অসংগতি
উত্তর
সঠিক উত্তর:
অসংগতি
ব্যাখ্যা

• 'অন্বয়' এর বিপরীতার্থক শব্দ - অসংগতি

উল্লেখ্য,
'অন্বয়' শব্দের অর্থ - সম্বন্ধ; মিল, ক্রম, ধারা, বংশ।
'অনন্বয়' শব্দের অর্থ - পরস্পর সম্বন্ধহীন, অসংগতি, উপমান ও উপমেয় উভয়ের ধর্ম আরোপিত হয় এমন অর্থালংকার।

অন্যদিকে,
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ - সংশয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৩০.
কোন পাখিকে 'অন্যপুষ্ট' বলা হয়?
  1. কোকিল
  2. ময়না
  3. কাক
  4. কবুতর
সঠিক উত্তর:
কোকিল
উত্তর
সঠিক উত্তর:
কোকিল
ব্যাখ্যা

• কোকিল এর সমার্থক শব্দ: অন্যপুষ্ট।

• কোকিল এর সমার্থক শব্দ: 

- কলকণ্ঠ, 
- পরপুষ্ট, 
- বসন্তদূত, 
- মধুসখা, 
- মধুস্বর,
- কাকপুষ্ট,
- পরভৃত।

অন্যান্য অপশনগুলো:
• 'কাক' শব্দের সমার্থক শব্দ: বায়স,পরভৃৎ, কানুক, বৃক, বলিভুক। 
• কবুতর এর সমার্থক শব্দ - পারাবত, কপোত, পায়রা, নোটন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৪৩১.
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
  1. ন্যায়বাগীশ
  2. নৈয়ায়িক
  3. ন্যায়পাল
  4. ন্যায়ঋদ্ধ
সঠিক উত্তর:
নৈয়ায়িক
উত্তর
সঠিক উত্তর:
নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' - ঋত্বিক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• 'মায়া জানে না যে' - অমায়িক।
• বিবাদ করে যে - বিবাদমান।
• বচনে কুশল - বাগ্মী।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।
• বেশি কথা বলে যে - বাচাল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৩২.
‘অবরে সবরে’ বাগ্‌ধারার অর্থ নিচের কোনটি?
  1. অস্পষ্ট ধারনা
  2. অপদার্থ
  3. কালে-ভদ্রে
  4. গোপন চক্রান্ত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কালে-ভদ্রে
উত্তর
সঠিক উত্তর:
কালে-ভদ্রে
ব্যাখ্যা
• 'অবরেসবরে' বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'আমড়া কাঠের ঢেঁকি' - অপদার্থ।
- 'অন্ধের যষ্টি' - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' - অর্থহীন কথা।
- 'অকালের বাদলা' - অপ্রত্যাশিত বাধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৩৩.
এক কথায় প্রকাশ করুন- 'আত্মাকে অধিকার করে'  
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আধ্যাত্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা

 • 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৩৪.
বাগ্‌ধারা বা বাগ্‌বিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের -
  1. ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
  2. খ) বিশেষ অর্থ প্রকাশ করে
  3. গ) আক্ষরিক অর্থ প্রকাশ করে
  4. ঘ) অতিরিক্ত অর্থ প্রকাশ করে
সঠিক উত্তর:
খ) বিশেষ অর্থ প্রকাশ করে
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষ অর্থ প্রকাশ করে
ব্যাখ্যা
বাগ্‌ধারা
- ‘বাগ্‌ধারা’ বা ‘বিশিষ্টার্থক' শব্দের অর্থ কথা বলার ‘বিশেষ ঢং' বা ‘রীতি’।
- এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ।
- বাগ্‌ধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। একে ‘বাগবিধি’ও বলা হয়।
- ইংরেজিতে এদের ‘ইডিয়ম’ (idiom) বলে।

- পৃথিবীর সব ভাষাতেই এমন কতকগুলো শব্দসমষ্টির সাক্ষাৎ পাওয়া যায় যাদের অর্থ বাচ্যার্থ দ্বারা প্রকাশিত হয় না বাচ্যার্থকে অতিক্রম করে লক্ষ্যার্থ বা ব্যঙ্গার্থ দ্বারা তাদের অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট হয়। এমন শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাগ্‌বিধি বলে।

- এক কথায়, আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগ্‌ধারা বা বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ বলে।

উৎস: 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৩৫.
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. লিপ্সা
  2. বুভুক্ষা
  3. বিবক্ষা
  4. দিদৃক্ষা
সঠিক উত্তর:
দিদৃক্ষা
উত্তর
সঠিক উত্তর:
দিদৃক্ষা
ব্যাখ্যা

• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।

অন্যদিকে, 
'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪৩৬.
‘পালিয়ে যাওয়া’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. অকূল পাথার
  2. ডুব মারা
  3. ভরাডুবি
  4. এণ্ডায় গণ্ডায়
সঠিক উত্তর:
ডুব মারা
উত্তর
সঠিক উত্তর:
ডুব মারা
ব্যাখ্যা
- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া

অন্যদিকে,
- 'অকূল পাথার' বাগ্‌ধারার অর্থ - ভীষণ বিপদ। 
- 'ভরাডুবি' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ।
-  ‘এণ্ডায় গণ্ডায়‘ বাগ্‌ধারার অর্থ - গোঁজামিল দেওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১,৪৩৭.
'Eruption' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অগ্ন্যুৎপাত
  2. উচ্ছেদ
  3. শুদ্ধিপত্র
  4. ঘোষণাপত্র
সঠিক উত্তর:
অগ্ন্যুৎপাত
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যুৎপাত
ব্যাখ্যা
• 'Eruption' এর বাংলা পরিভাষা - 'অগ্ন্যুৎপাত '। 

অন্যদিকে, 
'Eradication' এর বাংলা পরিভাষা হল- উচ্ছেদ। 
'Erratum' এর বাংলা পরিভাষা- 'শুদ্ধিপত্র'।  
'Gazette' শব্দের বাংলা পারিভাষা -  ঘোষণাপত্র।

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ, বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
১,৪৩৮.
অবলা -
  1. অনুক্ত
  2. নিন্দনীয়
  3. নিরীহ
  4. নির্লজ্জ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অবলা' শব্দের অর্থ - বলহীন, অক্ষম, অসমর্থ।

অন্যদিকে,
- 'নিরীহ' শব্দের অর্থ - শান্ত, নিরুদ্রব, নির্বিরোধ, ক্রোধহীন, নিস্পৃহ, নিশ্চেষ্ট।
- 'অনুক্ত' শব্দের অর্থ - অকথিত, ঊহ্য।
- 'নিন্দনীয়' শব্দের অর্থ - নিন্দার্হ, দূষণীয়।
- 'নির্লজ্জ' শব্দের অর্থ - বেহায়া, লজ্জা নাই এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৩৯.
‘Fair weather friends' এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
  1. ক) দুধের মাছি
  2. খ) চোরে চোরে মাসতুতো ভাই
  3. গ) পিরিত বিনে সুহৃদ নাই
  4. ঘ) ধামাধরা মানুষ
সঠিক উত্তর:
ক) দুধের মাছি
উত্তর
সঠিক উত্তর:
ক) দুধের মাছি
ব্যাখ্যা
• 'Fair weather friends'- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - দুধের মাছি। 

Proverb: Birds of a feather, flock together.
Bangla Meaning - চোরে চোরে মাসতুতো ভাই।

উৎস: LiveMcq Lecture প্রবাদ- প্রবচন।
১,৪৪০.
'নদী' শব্দের সমার্থক নয়-
  1. ক) ফল্গু
  2. খ) তরঙ্গিণী
  3. গ) শৈবলিনী
  4. ঘ) পাটনি
সঠিক উত্তর:
ঘ) পাটনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাটনি
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক নয় - 'পাটনি'
'পাটনি' শব্দের অর্থ = খেয়াঘাটের মাঝি। 

• 'ফল্গু' শব্দের অর্থ = ভারতের গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম।)

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৪১.
নিচের কোনটি চাঁদের সমার্থক শব্দ?
  1. সবিতা
  2. তপন
  3. কৌমুদী
  4. নিশাকর
সঠিক উত্তর:
নিশাকর
উত্তর
সঠিক উত্তর:
নিশাকর
ব্যাখ্যা
• চাঁদের সমার্থক শব্দ- 'নিশাকর'।

• চাঁদের সমার্থক শব্দ-
- চন্দ্র,
- নিশাকর,
- সুধাকর,
- হিমাংশু,
- শশাঙ্ক,
- বিধু,
- সোম,
-  শীতাংশু,
- মৃগাঙ্ক,
- শশী,
- শশধর,
- দ্বিজরাজ,
- নিশাপতি,
- তারাপতি,
- তারানাথ প্রভৃতি। 

অন্যদিকে,
• 'কৌমুদী' হলো- জ্যোৎস্না।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ - সবিতা, তপন।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
 
১,৪৪২.
Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) অর্থতত্ত্ব
  2. খ) অভিধান
  3. গ) আভিধানিক
  4. ঘ) অভিধানতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) অভিধানতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভিধানতত্ত্ব
ব্যাখ্যা
Lexicography = অভিধানতত্ত্ব 
Lexicographer = আভিধানিক
Lexicon = অভিধান

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,৪৪৩.
'চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. লোচন
  2. শর্বরী
  3. কুন্তল
  4. বিভাবরী
সঠিক উত্তর:
কুন্তল
উত্তর
সঠিক উত্তর:
কুন্তল
ব্যাখ্যা
• 'চুল' শব্দের সমার্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে,
-------------------
• 'চোখ' শব্দের সমার্থক শব্দ: চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।
• 'রাত্রি'র সমার্থক শব্দ: রাজনী; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৪৪৪.
ষোলকলা অর্থ--
  1. ক) সম্পূর্ণ
  2. খ) সুন্দর কলা
  3. গ) ষোলটি কলা
  4. ঘ) একটাকা
সঠিক উত্তর:
ক) সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্পূর্ণ
ব্যাখ্যা
ষোলো, ষোল: (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) সম্পূর্ণ; পুরোপুরি।
বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১,৪৪৫.
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. কুটিল
  2. বিষাদ
  3. মৃত
  4. মধুর
সঠিক উত্তর:
মধুর
উত্তর
সঠিক উত্তর:
মধুর
ব্যাখ্যা
• 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর

অন্যদিকে,
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত।
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৪৬.
'ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ -
  1. অবিলম্বে
  2. নম্র
  3. মুখর
  4. মন্থর
সঠিক উত্তর:
মন্থর
উত্তর
সঠিক উত্তর:
মন্থর
ব্যাখ্যা

• 'ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ - মন্থর

উল্লেখ্য,
'ত্বরা’ শব্দের অর্থ - শীঘ্র, তাড়া, অবিলম্বে
'ধীর' শব্দের অর্থ - স্থিরচিত্ত, মন্থর, সামান্য, বিনীত।

অন্যদিকে,
• ধৃষ্ট - নম্র।
• মৌন - মুখর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি ও অভিগম্য অভিধান।

১,৪৪৭.
কোনটি 'কেশ' শব্দের সমার্থক?
  1. ক) তমসা
  2. খ) উন্মুলন
  3. গ) কঞ্জ
  4. ঘ) চিকুর
সঠিক উত্তর:
ঘ) চিকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিকুর
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'চিকুর' শব্দটি 'কেশ' শব্দের সমার্থক।

• 'কেশ' শব্দের কয়েকটি সমার্থক:
- চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

• 'উচ্ছেদ' শব্দের কয়েকটি সমার্থক:
- বিনাশ, উৎপাটন, উন্মুলন, স্থানচ্যুতি।

• কঞ্জ শব্দের সমার্থক শব্দ:
পদ্ম, কমল, শতদল, উৎপল, নলিনী, পঙ্কজ, সরোজ, কুমুদ, পুষ্কর, কুবল, কুবেল, অন্তোজ, কুবলয়, রাত্রিহাস, নীরজ, ইন্দিরালয়, কুশেশয় ইত্যাদি।

• অন্ধকার শব্দের সমার্থক শব্দ:
তিমির, তম, নাভাক, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৪৮.
‘আদিষ্ট’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনাসক্ত
  2. উদ্ধত
  3. হাজির
  4. নিষিদ্ধ
সঠিক উত্তর:
নিষিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিষিদ্ধ
ব্যাখ্যা
• 'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ = নিষিদ্ধ। 

অন্যদিকে:
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ - বিরত
- 'হাজির' শব্দের বিপরীত শব্দ - গরহাজির।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৪৯.
'বেসাত' শব্দের অর্থ:
  1. চুলের মাঝের রেখা
  2. তামাক-বিশেষ
  3. ব্যবসায়ের পণ্যসামগ্রী
  4. জল ছেঁচবার পাত্র
  5. চেতনা
সঠিক উত্তর:
ব্যবসায়ের পণ্যসামগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ব্যবসায়ের পণ্যসামগ্রী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
বেসাত (বিশেষ্য) শব্দের অর্থ: ব্যবসায়ের পণ্যসামগ্রী। 

এছাড়াও– 
• বেসাতি, বেসাতী (বিশেষ্য) - 
- এটি আরবি শব্দ বসাত থেকে  বাংলা ভাষায় এসেছে।

বাংলা অর্থ:
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
৩ খরিদ; ক্রয়। 
৪ বিক্রয়। 
৫ পণ্য। 

অন্যদিকে,
'সিঁথি' শব্দের অর্থ- চুলের মাঝের রেখা,
'সুর্তি' শব্দের অর্থ- তামাক-বিশেষ,
'সেঁউতি' শব্দের অর্থ- জল ছেঁচবার পাত্র,
'হুঁশ' শব্দের অর্থ- চেতনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৫০.
'বুভুক্ষা' এর সম্প্রসারিত রূপ কোনটি?
  1. বলবার ইচ্ছা
  2. বলা হয়েছে যা
  3. ভোজন করার ইচ্ছা
  4. বলা হবে যা
সঠিক উত্তর:
ভোজন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ভোজন করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।

অন্যদিকে,
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ - উক্ত।
• 'বলা হবে যা' এর এক কথায় প্রকাশ - বক্তব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪৫১.
'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ -
  1. অবিমৃষ্যকারী
  2. অবিমৃশ্যকারী
  3. অপরিণামদর্শী
  4. ভবিতব্য
সঠিক উত্তর:
অপরিণামদর্শী
উত্তর
সঠিক উত্তর:
অপরিণামদর্শী
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী

অন্যদিকে,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না - অবিমৃশ্যকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৫২.
‘সংকীর্ণ’ এর বিপরীত শব্দ কী?
  1. বিস্তারিত
  2. বৃহৎ
  3. প্রশস্ত
  4. বৃদ্ধি
সঠিক উত্তর:
প্রশস্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রশস্ত
ব্যাখ্যা
• 'সংকীর্ণ' - এর বিপরীত শব্দ - প্রশস্ত।

অন্যদিকে,
বিস্তারিত - সংক্ষিপ্ত,
• 'বৃহৎ' - ক্ষুদ্র,
• 'হ্রাস' - 'বৃদ্ধি'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
• 'অনুরক্ত' - বিরক্ত, 
• 'অনুমেয়' - অননুমেয়, 
• 'নিয়ত' -  বিরত,
• 'প্রবিষ্ট' - প্রস্থিত,
• 'দরদি' -নির্দয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৫৩.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
  2. পরিপাটি
  3. নিরুদ্বিগ্ন
  4. অদ্ভুত ও কুৎসিত
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
ব্যাখ্যা
• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ - সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন

অন্যদিকে,
- 'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারাটির অর্থ - অদ্ভুত ও কুৎসিত।
- 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
- 'খাতির জমা' বাগ্‌ধারাটির অর্থ - নিরুদ্বিগ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৫৪.
'Intelligence' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. গুপ্তবার্তা
  2. জ্ঞানী
  3. জ্ঞানগর্ব বাণী
  4. পূর্বাভাস
সঠিক উত্তর:
গুপ্তবার্তা
উত্তর
সঠিক উত্তর:
গুপ্তবার্তা
ব্যাখ্যা

• Intelligence এর পারভাষিক শব্দ - গুপ্তবার্তা।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Intellectualism- বুদ্ধিবাদ।
- Disclosed - উদ্‌ঘাটিত।
- Aphorism - জ্ঞানগর্ব বাণী
- Intelligence Branch - গুপ্তবার্তা বিভাগ।
- Forecast - পূর্বাভাস
- Table - তালিকা,
- Tender - দরপত্র,
- Quoted - উদ্ধৃত,
- Racial - জাতীয়,
- Publish - প্রকাশ করা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,৪৫৫.
নিচের কোনটি 'বাতাস' শব্দের সমার্থক শব্দ?
  1. বিজুরি
  2. চপলা
  3. প্রভঞ্জন
  4. কান্তার
সঠিক উত্তর:
প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
প্রভঞ্জন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৪৫৬.
'জোর-কপাল' বাগধারাটির অর্থ কি?
  1. হতভাগ্য
  2. সুপ্রসন্ন ভাগ্য
  3. বিপদে দিশেহারা
  4. সর্বস্বান্ত
সঠিক উত্তর:
সুপ্রসন্ন ভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
সুপ্রসন্ন ভাগ্য
ব্যাখ্যা
'জোর-কপাল' বাগধারাটির অর্থ সুপ্রসন্ন ভাগ্য। 
উদাহরণ: এম এ পাশ করে বেরোতেই চাকরি, তোমার তো দেখছি জোর-কপাল। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
কূপমুন্ডক - সীমাবদ্ধ জ্ঞান।
ডাকাবুকো - নির্ভীক।
কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৫৭.
'Affidavit' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হলফনামা
  2. সত্যায়িত
  3. পরিপত্র
  4. লেখপ্রমাণ
সঠিক উত্তর:
হলফনামা
উত্তর
সঠিক উত্তর:
হলফনামা
ব্যাখ্যা

• 'Affidavit' এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা। 

অন্যদিকে,
• 'Circular' এর সঠিক পারিভাষিক শব্দ - পরিপত্র, বৃওাকার, চক্র।
• ‘Attested’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সত্যায়িত।
• 'Deed' শব্দের বাংলা পারিভাষিক শব্দ -  দলিল; লেখপ্রমাণ।  

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা অভিধান। 

১,৪৫৮.
'অনীক' শব্দের অর্থ -
  1. সূর্য
  2. সমুদ্র
  3. যুদ্ধক্ষেত্র
  4. সৈনিক
সঠিক উত্তর:
সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
সৈনিক
ব্যাখ্যা
• ‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।

• অনীক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+ঈক
অর্থ: 
- যুদ্ধ।
- সেনাবাহিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৫৯.
'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রবাসী
  2. পরবাসী
  3. সন্ন্যাসী
  4. গৃহহীন
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা

• 'গৃহী' শব্দের বিপরীত শব্দ - সন্ন্যাসী।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
উত্তম - অধম,
উত্তমর্ণ - অধমর্ণ,
উত্তরণ - অবতরন,
উত্তরায়ণ - দক্ষিণায়ন,
উত্তাপ - শৈত্য,
উত্তীর্ণ - অনুত্তীর্ণ,
কৃষ্ণাঙ্গ - শ্বেতাঙ্গ,
উত্থান - পতন,
কৃশ - স্কুল,
কৃপণ - বদান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

১,৪৬০.
'পানি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তোয়
  2. বারিধি
  3. পয়োধি
  4. সিন্ধু
সঠিক উত্তর:
তোয়
উত্তর
সঠিক উত্তর:
তোয়
ব্যাখ্যা
• তোয় (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদক,
- জল,
- পানি।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৬১.
'Adjournment’ এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্থগিতকরণ
  2. সংযুক্তকরণ
  3. স্থগিতাবস্থা
  4. বিভক্তকরণ
সঠিক উত্তর:
স্থগিতকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থগিতকরণ
ব্যাখ্যা
• Adjournment এর সঠিক পারিভাষিক শব্দ - স্থগিতকরণ।

অন্যদিকে,
- স্থগিতাবস্থা - Abeyance।
- সংযুক্তিকরণ - 'Annexation' অথবা Attachment।
- বিভক্তকরণ - Division, Partition, or Fragmentation।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি ও অক্সফোর্ড ডিকশনারি।
১,৪৬২.
'স্তুতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ভক্তি
  2. খ) প্রশংসা
  3. গ) নিন্দা
  4. ঘ) পূজা
সঠিক উত্তর:
গ) নিন্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) নিন্দা
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 

সুষম - অসম
স্থির চঞ্চল
স্তুতি - নিন্দা
শায়িত - উত্থিত
শাসক - শাসিত 
শর্বরী - দিবস
শৈত্য - উত্তাপ 
শঠ - সাধু
শুচি - অশুচি 
শীঘ্র - বিলম্ব 
সার্থক- নিরর্থক

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬৩.
“ধরি মাছ না ছুঁই পানি” - এটি কি?
  1. ক) খনার বচন
  2. খ) প্রবাদ বাক্য
  3. গ) কবিতার চরণ
  4. ঘ) বাগধারা
সঠিক উত্তর:
ঘ) বাগধারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগধারা
ব্যাখ্যা
ধরি মাছ না ছুঁই পানি (বিশেষ্য) - গা বাঁচিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা; কৌশলে কার্যোদ্ধার।
এটি একটি বাগধারা
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
১,৪৬৪.
'ক্ষমার যোগ্য'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) ক্ষমাপ্রদ
  2. খ) তিতিক্ষু 
  3. গ) তিতিক্ষা 
  4. ঘ) ক্ষমার্হ
সঠিক উত্তর:
ঘ) ক্ষমার্হ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষমার্হ
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য'এক কথায় প্রকাশ - ক্ষমার্হ
 
• আরও কিছু এক কথায় প্রকাশ- 
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = তিতিক্ষা। 
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা।
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ = ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ = লিপ্সা।
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ এক কথায় প্রকাশ = অধঃকায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৬৫.
'খড়্‌গ' এর প্রতিশব্দ কোনটি?
  1. খবর
  2. তরবারি
  3. অপবাদ
  4. অচল
সঠিক উত্তর:
তরবারি
উত্তর
সঠিক উত্তর:
তরবারি
ব্যাখ্যা
• 'খড়্‌গ' (বিশেষ্য) এর প্রতিশব্দ/ সমার্থক শব্দ:
- অসি;
- কৃপাণ;
- তরবারি।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১,৪৬৬.
'Exception' এর বাংলা পরিভাষা কী?
  1. প্রসারণ
  2. ব্যতিক্রম
  3. শিষ্টাচার
  4. উদার
সঠিক উত্তর:
ব্যতিক্রম
উত্তর
সঠিক উত্তর:
ব্যতিক্রম
ব্যাখ্যা

• 'Exception' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রম

অন্যদিকে,
Etiquette- শিষ্টাচার।
Expansion - প্রসারণ।
Liberal - উদার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

১,৪৬৭.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সৌদামিনী
  2. দামিনী
  3. যামিনী
  4. শম্পা
সঠিক উত্তর:
যামিনী
উত্তর
সঠিক উত্তর:
যামিনী
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ নয় 'যামিনী'।
• 'যামিনী' অর্থ রাত্রি।

• বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, সৌদামিনী, বিজলি, দামিনী, ক্ষণপ্রভা, অণুপ্রভা, চপলা, চঞ্চলা, শম্পা

• রাত্রির সমার্থক শব্দ:
রাত, রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১,৪৬৮.
'পদ্ম' - শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উৎপল
  2. নলিনী
  3. অরবিন্দ
  4. নগ
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
পদ্ম শব্দের সমার্থক শব্দঃ তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ।

নগ ১ পাহাড়; পর্বত। 
      ২ গাছ। 
নগজ ১ পাহাড়ে উৎপন্ন হয়েছে এমন; পর্বতজাত। 
          ২ হস্তী।
১,৪৬৯.
‘চপল’ এর বিপরীত শব্দ -
  1. আকস্মিক
  2. ঠাণ্ডা
  3. গম্ভীর
  4. নির্দয়
সঠিক উত্তর:
গম্ভীর
উত্তর
সঠিক উত্তর:
গম্ভীর
ব্যাখ্যা

• 'চপল' এর বিপরীত শব্দ - গম্ভীর।
কারণ, 'চপল' অর্থ - চঞ্চল।

অন্যদিকে,
• 'গরম' শব্দের বিপরীত শব্দ - ঠাণ্ডা।
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।
• 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪৭০.
'Chauvinism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অচলাবস্থা
  2. কৌশল
  3. উগ্রস্বাদেশিকতা
  4. বন্ধকী
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
উগ্রস্বাদেশিকতা
উত্তর
সঠিক উত্তর:
উগ্রস্বাদেশিকতা
ব্যাখ্যা

• 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।

অন্যদিকে,
- 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,৪৭১.
'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. দেরি
  2. ঝানু
  3. তৎক্ষণাৎ
  4. ঝাপসা
সঠিক উত্তর:
দেরি
উত্তর
সঠিক উত্তর:
দেরি
ব্যাখ্যা
• 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ - দেরি

উল্লেখ্য,
'ঝটিতি' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, শীঘ্র, অতিদ্রুত।
'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।

অন্যদিকে,
ঝানু - অপটু/আনাড়ি।
ঝাপসা - পরিষ্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৭২.
'খদ্দর' শব্দের অর্থ-
  1. ক্রেতা
  2. বিপদ
  3. ক্ষণকাল
  4. কাপড় বিশেষ
সঠিক উত্তর:
কাপড় বিশেষ
উত্তর
সঠিক উত্তর:
কাপড় বিশেষ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
​'খদ্দর' শব্দের অর্থ- কাপড় বিশেষ। 

অন্যদিকে,
'খতর' শব্দের অর্থ- বিপদ।
'খদ্দের' শব্দের অর্থ- 'ক্রেতা'।
'খনেক' শব্দের অর্থ- 'ক্ষণকাল'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৭৩.
'মৌন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিনীত
  2. উদ্ধত
  3. মুখর
  4. সিক্ত
সঠিক উত্তর:
মুখর
উত্তর
সঠিক উত্তর:
মুখর
ব্যাখ্যা

• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর।

আরো কিছু বিপরীত শব্দ- 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত;
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী' 
- 'লঘু' এর বিপরীত শব্দ-'গুরু';
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক';
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান';
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত';
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

১,৪৭৪.
'হর্ষ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সুখ
  2. বাস্তব
  3. লজ্জা
  4. শোক
সঠিক উত্তর:
শোক
উত্তর
সঠিক উত্তর:
শোক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'হর্ষ' এর বিপরীত শব্দ 'শোক'। 
• 'হর্ষ' শব্দের অর্থ:
১। আনন্দ, উল্লাস, পুলক। ২ উদ্‌গম, উদ্ভেদ। ৩ শিহরন।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ বিরক্ত,
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত,
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত,
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৭৫.
‘বহুকেন্দ্রিক’ এর ইংরেজি কি?
  1. ক) Ethnocentric
  2. খ) Geocentric
  3. গ) Regiocentric
  4. ঘ) Polycentric
সঠিক উত্তর:
ঘ) Polycentric
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Polycentric
ব্যাখ্যা
- ‘বহুকেন্দ্রিক’ এর ইংরেজি পরিভাষা হলো: Polycentric

এছাড়াও-
• Ethnocentric — জাতিকেন্দ্রিক
• Geocentric — ভূ-কেন্দ্রিক
• Regiocentric — আঞ্চলিক

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৪৭৬.
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস কোনটি?
  1. ক) হাত-পা
  2. খ) হাট-বাজার
  3. গ) জমা-খরচ
  4. ঘ) চা-বিস্কুট
সঠিক উত্তর:
গ) জমা-খরচ
উত্তর
সঠিক উত্তর:
গ) জমা-খরচ
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো: জমা – খরচ, আয় – ব্যয়, ছোট – বড়, লাভ – লোকসান ইত্যাদি।
অন্যদিকে, হাট-বাজার হলো সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
হাত - পা হলো অঙ্গবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
চা - বিস্কুট হলো মিলনার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
১,৪৭৭.
'গাম্ভীর্য' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. সরল্য
  2. চাপল্য
  3. নরম
  4. নম্র
সঠিক উত্তর:
চাপল্য
উত্তর
সঠিক উত্তর:
চাপল্য
ব্যাখ্যা
• 'গাম্ভীর্য' শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।

অন্যদিকে, 
• 'ধৃষ্ট' এর সঠিক বিপরীত শব্দ - বিনয়ী, নম্র;
• 'নরম' এর সঠিক বিপরীত শব্দ - শক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৭৮.
‘আপণ’- শব্দের অর্থ কি?
  1. ক) নিজ
  2. খ) দোকান
  3. গ) কাছের
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) দোকান
উত্তর
সঠিক উত্তর:
খ) দোকান
ব্যাখ্যা
‘আপণ’ শব্দের অর্থ - দোকান।

অন্যান্য সমোচ্চারিত শব্দ:
চীর - দীর্ঘকাল
চির - ছেঁড়া কাপড়
ছার - অধম
ছাড় - অনুমতি

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৭৯.
‘মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ -এর বাক্য সংকোচন কী?
  1. মেঘলা
  2. মেঘাচ্ছন্ন
  3. মেঘমেদুর
  4. মেঘস্নিগ্ধ
সঠিক উত্তর:
মেঘমেদুর
উত্তর
সঠিক উত্তর:
মেঘমেদুর
ব্যাখ্যা
• ‘মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ এর বাক্য সংকোচন- মেঘমেদুর।

• 'মেঘমেদুর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: মেঘ + মেদুর।
 অর্থ:
- মেঘে ঢাকা ও স্নিগ্ধ ( মেঘমেদুর আকাশ)।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৮০.
"ইহলোকে যা সামান্য নয়" এর বাক্য সংকোচন কোনটি?
  1. অনন্যসাধারণ
  2. আলোকসামান্য
  3. প্রত্যুদ্‌গমন
  4. ইহলৌকিক
সঠিক উত্তর:
আলোকসামান্য
উত্তর
সঠিক উত্তর:
আলোকসামান্য
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'।

অন্যদিকে,
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এর এক কথায় - অনন্যসাধারণ।
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায়- 'প্রত্যুদ্‌গমন'।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১,৪৮১.
'তটিনী'-র সমার্থক শব্দ কোনটি?
  1. নির্ঝর
  2. শৈবলিনী
  3. সিন্ধু
  4. হিল্লোল
সঠিক উত্তর:
শৈবলিনী
উত্তর
সঠিক উত্তর:
শৈবলিনী
ব্যাখ্যা
• 'তটিনী'-র সমার্থক শব্দ: শৈবলিনী।

অন্যদিকে,
'সিন্ধু'এর সমার্থক শব্দ: সাগর।
'হিল্লোল'এর সমার্থক শব্দ: ঢেউ, তরঙ্গ।
'নির্ঝর' এর সমার্থক শব্দ: ঝরনা।
--------------------
• 'নদী' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- নদ, 
- নদনদী, 
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৮২.
'মেদিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. ভূধর
  2. অগ
  3. অবনি
  4.  অচল
সঠিক উত্তর:
অবনি
উত্তর
সঠিক উত্তর:
অবনি
ব্যাখ্যা

• 'মেদিনী' শব্দের সমার্থক শব্দ- অবনি। 

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

অন্যদিকে,
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৪৮৩.
'দিনের অবসান ভাগ' এর এক কথায় প্রকাশ -
  1. সায়াহ্ন
  2. পূর্বাহ্ণ
  3. মধ্যাহ্ন
  4. অপরাহ্ণ
সঠিক উত্তর:
সায়াহ্ন
উত্তর
সঠিক উত্তর:
সায়াহ্ন
ব্যাখ্যা
• 'দিনের সায় (অবসান) ভাগ' এর এক কথায় প্রকাশ - সায়াহ্ন

অন্যদিকে,
- 'দিনের পূর্ব ভাগ' এর এক কথায় প্রকাশ - পূর্বাহ্ণ।
- 'দিনের মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ - মধ্যাহ্ন।
- 'দিনের অপর ভাগ' এর এক কথায় প্রকাশ - অপরাহ্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৮৪.
'নৈপুণ্য' অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
  1. ঢাকাই
  2. নেয়ে
  3. ডাক্তারি
  4. বাঘা
সঠিক উত্তর:
নেয়ে
উত্তর
সঠিক উত্তর:
নেয়ে
ব্যাখ্যা
প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়- 

অবজ্ঞা অর্থে: চোর→চোরা। 
বৃহৎ অর্থে: ডিঙি → ডিঙা।
সদৃশ  অর্থে: বাঘ→ বাঘা।
আগত অর্থে: দখিন → দখিনা।
আদর অর্থে: কানু → কানাই।
জাত অর্থে: ঢাকা → ঢাকাই। 
ভাব অর্থে: ইতর → ইতরামি।
নিন্দা অর্থে: জেঠা → জেঠামি।
পেশা অর্থে: ডাক্তার → ডাক্তারি।
মালিক অর্থে: জমিদার → জমিদারি।
উপকরণ অর্থে: মাটি → মেটে। 
নৈপুণ্য অর্থে: না → নেয়ে।
রোগগ্রস্থ অর্থে: বাত → বেতো।
যুক্ত অর্থে: টাক  → টেকো।
সংশ্লিষ্ট অর্থে: গাঁ → গেঁয়ো। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি
১,৪৮৫.
'মরদ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মরদী
  2. মরদা
  3. জেনানী
  4. জেনানা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জেনানা
উত্তর
সঠিক উত্তর:
জেনানা
ব্যাখ্যা
'মরদ' এর বিপরীত শব্দ 'জেনানা'। 

• কিছু গুরুত্বপূর্ণ  বিদেশি বিপরীত শব্দ:
- খান - খানম,
- মরদ - জেনানা,
- মালেক - মালেকা,
- মুহতারিম - মুহতারিমা,
- সুলতান - সুলতানা,
- বাদশা - বেগম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯- সংস্করণ।
১,৪৮৬.
'মার্তুণ্ড' -এর সমার্থক শব্দ কোনটি?
  1. ঔচিত্য
  2. আদিত্য
  3. দ্যুলোক
  4. ঔদ্ধত্য
সঠিক উত্তর:
আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা
মার্তুণ্ড -এর সমার্থক শব্দ:
- অর্ক
- রবি
- ভানু
- ভাস্কর
- আদিত্য
- দিবাকর
- তপন
- দিনমণি
- আফতাব 
- অর্ঘমা
- অংশুমালী
- পুষা
- সবিতা
- সুর
- প্রভাকর
- বিভাবসু
- বিবস্বান
- মিহির
- অরুণ
- দিনেশ
- দিননাথ
- কিরণমালী
- ময়ূখমালী
- বিভাকর
- বালার্ক
- দিবাবসু
- হরিদশ্ব

'যথার্থতা' এর সমার্থক শব্দ-ঔচিত্য
'আকাশ'এর সমার্থক শব্দ-দ্যুলোক
'উগ্রতা' এর সমার্থক শব্দ-ঔদ্ধত্য

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৪৮৭.
'Amusement' এর বাংলা পরিভাষা —
  1. সমবেত-সংগীত
  2. বিনোদন
  3. বিস্তার
  4. দুষ্ক্রিয়তা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিনোদন
উত্তর
সঠিক উত্তর:
বিনোদন
ব্যাখ্যা
• 'Amusement' এর বাংলা পরিভাষা — 'বিনোদন'।

অন্যদিকে,
• 'Chorus' এর বাংলা পরিভাষা — 'সমবেত-সংগীত'। 
• 'Amplitude' এর বাংলা পরিভাষা — বিস্তার'। 
• 'Delinquency' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়তা '। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
১,৪৮৮.
নিচের কোনটি ব্যাকরণগত পারিভাষিক শব্দ?
  1. ধাতু
  2. বচন
  3. সন্ধি
  4. বাচ্য
সঠিক উত্তর:
বচন
উত্তর
সঠিক উত্তর:
বচন
ব্যাখ্যা
- ‘বচন’ ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা।
- ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।
১,৪৮৯.
'দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!'- 'পারাবার' শব্দের অর্থ কী?
  1. পর্বত 
  2. সাগর
  3. নদী 
  4. যাতায়াত 
সঠিক উত্তর:
সাগর
উত্তর
সঠিক উত্তর:
সাগর
ব্যাখ্যা

• 'দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!'- বাক্যে 'পারাবার' শব্দের অর্থ - সাগর।

অন্যদিকে, 
• 'দুর্গম' শব্দের অর্থ - যাওয়া কষ্টসাধ্য এমন। 
• 'গিরি' শব্দের অর্থ - পর্বত।
• 'কান্তার' শব্দের অর্থ- নিবিড় বন।
• 'দুস্তর' শব্দের অর্থ - কষ্টসাধ্য। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৪৯০.
'ডুলি' শব্দের অর্থ কী?
  1. কেদারা
  2. পালকি
  3. পাতিল
  4. অলঙ্কার
সঠিক উত্তর:
পালকি
উত্তর
সঠিক উত্তর:
পালকি
ব্যাখ্যা

• 'ডুলি' শব্দের অর্থ - পালকি।

অন্যদিকে,
- 'চেয়ার' শব্দের অর্থ - কেদারা।
- 'পাতিল' শব্দের অর্থ - তিজেল।
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৯১.
'যা বহন করা হচ্ছে' এর বাক্য সংকোচন কী?
  1. অপসৃয়মান
  2. ক্ষীয়মান
  3. নীয়মান
  4. বীহমান
সঠিক উত্তর:
নীয়মান
উত্তর
সঠিক উত্তর:
নীয়মান
ব্যাখ্যা
• 'যা বহন করা হচ্ছে' এর বাক্য সংকোচন - নীয়মান।

অন্যদিকে,
• 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মান।
• 'যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে' এর বাক্য সংকোচন - ক্ষীয়মান।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'যা অনুভব করা হচ্ছে' এর বাক্য সংকোচন - অনুভূয়মান।
• 'যা উপলব্ধি করা হচ্ছে' এর বাক্য সংকোচন - উপলভ্যমান।
• 'যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে' এর বাক্য সংকোচন - ক্রমবিস্তার্যমান।
• 'যা পুনঃ পুনঃ দুলছে' এর বাক্য সংকোচন - দোদুল্যমান।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৯২.
"অপাঙ্‌ক্তেয়" বলতে কী বোঝায়?
  1. মাটির মত রং যার
  2. পৌষ মাসে উৎপন্ন ফসল
  3. মোটাও নয়, রোগাও নয়
  4. একসারিতে বসার অযোগ্য
সঠিক উত্তর:
একসারিতে বসার অযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
একসারিতে বসার অযোগ্য
ব্যাখ্যা

• "একসারিতে বসার অযোগ্য" এর এক কথায় প্রকাশ - অপাঙ্‌ক্তেয়

অন্যদিকে,
মাটির মত রং যার - মেটে।
পৌষ মাসে উৎপন্ন ফসল - পৌষালি।
মোটাও নয়, রোগাও নয় - দোহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৯৩.
'ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী' এক কথায় প্রকাশ কী বলে?
  1. ঐন্দ্রজালিক
  2. ঐন্দ্রিয়িক
  3. ঐন্দ্রিয়
  4. ঐন্দ্রিয়ক
সঠিক উত্তর:
ঐন্দ্রজালিক
উত্তর
সঠিক উত্তর:
ঐন্দ্রজালিক
ব্যাখ্যা
• 'ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী' এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক।

অন্যদিকে,
• 'ঐন্দ্রিয়িক'(বিশেষণ পদ),
- অর্থ: ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ।

• 'ঐন্দ্রিয়ক'/ 'ঐন্দ্রিয়' (বিশেষ্য পদ)
- অর্থ: ইন্দ্রিয় সম্বন্ধীয়; ইন্দ্রিয় পরায়ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৯৪.
‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ -
  1. শেষ যাত্রা
  2. অন্তর্গত আঘাত
  3. শেষ শয্যা
  4. অনন্যোপায়
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা
• ‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায়

অন্যদিকে:
- 'অগস্ত যাত্রা' বাগ্‌ধারার অর্থ - শেষ যাত্রা।
- 'অঙ্কুশ-তাড়না' বাগ্‌ধারার অর্থ - অন্তর্গত আঘাত।
- 'অনন্তশয্যা' বাগ্‌ধারার অর্থ - শেষ শয্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৯৫.
'পয়োধি' শব্দের অর্থ কি? 
  1. শৈল
  2. সৈকত
  3. আকাশ
  4. সমুদ্র
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা

• 'পয়োধি' শব্দের অর্থ - বারীন্দ্র, সমুদ্র

উল্লেখ্য,
'সমুদ্র' সমার্থক শব্দগুলো হলো: সাগর, রত্না কর, বারিধি, পয়োধি, পারাবার ইত্যাদি।

অন্যদিকে,
‘পর্বত’ এর সমার্থক শব্দ:
- পাহাড়, অদ্রি,  ভূধর, গিরি, শৈল, অচল ইত্যাদি।

পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

‘আকাশ’ শব্দের প্রতিশব্দ:
গগন, অম্বর, নভ, আসমান, অন্তরীক্ষ, অভ্র, খগোল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪৯৬.
'Quorum' এর বাংলা পরিভাষা কী?
  1. মূল্যজ্ঞাপন
  2. অপেক্ষসংখ্যা
  3. উদ্ধৃত করা
  4. যথাংশ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অপেক্ষসংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অপেক্ষসংখ্যা
ব্যাখ্যা
• 'Quorum' এর বাংলা পরিভাষা - গণপূর্তি / অপেক্ষসংখ্যা

অন্যদিকে,
- 'Quota' এর বাংলা পরিভাষা - যথাংশ / কোটা।
- 'Quote' এর বাংলা পরিভাষা - উদ্ধৃত করা।
- 'Quotation' এর বাংলা পরিভাষা - মূল্যজ্ঞাপন / দরপত্র / উদ্ধৃতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৯৭.
None but a fool is always right.-এর বাংলা অনুবাদ হল-
  1. মানুষ মাত্রেই ভুল হয়।
  2. কারণ বিনা কার্য হয় না।
  3. কোনো খবর না-থাকাটাই সুখবর।
  4. মিষ্টি কথায় চিড়ে ভিজে না।
সঠিক উত্তর:
মানুষ মাত্রেই ভুল হয়।
উত্তর
সঠিক উত্তর:
মানুষ মাত্রেই ভুল হয়।
ব্যাখ্যা

•None but a fool is always right.-এর বাংলা অনুবাদ হল- "মানুষ মাত্রেই ভুল হয়।"

- No news is good news.
- কোনো খবর না-থাকাটাই সুখবর।

- No smoke without fire.
- কারণ বিনা কার্য হয় না।

- Fair words butter no parsnips.
- মিষ্টি কথায় চিড়ে ভিজে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৪৯৮.
'Auditory' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. শ্রুতিগত
  2. নিরীক্ষামূলক
  3. স্নায়ুবিক
  4. সাহসী
সঠিক উত্তর:
শ্রুতিগত
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতিগত
ব্যাখ্যা

• 'Auditory' এর পারিভাষিক শব্দ - শ্রুতিগত।

অন্যদিকে,
• 'Euphony' এর পারিভাষিক শব্দ - শ্ৰুতিমাধুর্য। 
• 'Cacophony' এর পারিভাষিক শব্দ - শ্রুতিকটুতা। 
• ‘Ear-cluster' এর পারিভাষিক শব্দ - শ্রুতি-যুক্তব্যঞ্জন। 

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।

১,৪৯৯.
'নিন্দুক' এর বিপরীতার্থক শব্দ কী হবে?
  1. প্রকৃষ্ট
  2. নির্লিপ্ত
  3. মৃত
  4. স্তাবক
সঠিক উত্তর:
স্তাবক
উত্তর
সঠিক উত্তর:
স্তাবক
ব্যাখ্যা

• 'নিন্দুক' এর বিপরীতার্থক শব্দ - স্তাবক।
• স্তাবকঅর্থ: তোষামোদ-কারী, স্তুতিকারক, চাটুকার।
অন্যদিকে,
- প্রকৃষ্ট = নিকৃষ্ট।
- নিন্দুক = স্তাবক। 
- মৃত = জীবিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫০০.
নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. বিড়াল-তপস্বী
  2. বকধার্মিক
  3. লক্কা পায়রা
  4. ভিজে বিড়াল
সঠিক উত্তর:
লক্কা পায়রা
উত্তর
সঠিক উত্তর:
লক্কা পায়রা
ব্যাখ্যা
• ‘বিড়াল-তপস্বী’, ‘বকধার্মিক’ ও ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড বা কপটচারী।

অন্যদিকে,
• ‘লক্কা পায়রা’ বাগ্‌ধারার অর্থ - ফুল বাবা।
বাক্য: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।