ব্যাখ্যা
অন্যদিকে:
- 'যা কষ্টে জয় করা যায়' এক কথায় প্রকাশ - দুর্জয়।
- 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- 'যেখানে যাওয়া কষ্টকর' এক কথায় প্রকাশ - দুর্গম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬৫ / ৮১ · ৬,৪০১–৬,৫০০ / ৮,১৭১
• ভিন্নধর্মী শব্দ - প্রভাকর। এখানে 'প্রভাকর' 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।
- নিশাকর, হিমাংশু এবং সুধাকর - ’চাঁদ' শব্দের সমার্থক শব্দ।
’চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• Consul এর বাংলা পরিভাষা - বাণিজ্যদূত, দূত।
গুরুত্বপূর্ণ পরিভাষা:
- Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
- Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
- Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
- Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
- Consultant - উপদেষ্টা।
- Consultation - পরামর্শ।
উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
• জয় করার ইচ্ছা এর বাক্য সংকোচন- 'জিগীষা'।
অন্যদিকে:
- 'জানার ইচ্ছা' এর বাক্য সংকোচন- 'জিজ্ঞাসা'।
- জানতে ইচ্ছুক এর বাক্য সংকোচন- 'জিজ্ঞাসু'।
- জীবিত থাকার ইচ্ছা এর বাক্য সংকোচন- 'জিজীবিষা'।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
• 'Null and Void' শব্দের অর্থ বাংলা অর্থ:
- অকার্যকর;
- বাতিল;
- খারিজ;
- বৈশিষ্ট্যহীন;
- আইনত কার্যকর নয়।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
• 'কৈ মাছের প্রাণ' বাগ্ধারার অর্থ - যা সহজে মরে না।
অন্যদিকে,
- 'কুয়োর ব্যাঙ' বাগ্ধারার অর্থ - সংকীর্ণমনা লোক।
- 'গভীর জলের মাছ' বাগ্ধারার অর্থ - খুব চালাক।
- 'গোঁফ খেজুরে' বাগ্ধারার অর্থ - খুব অলস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।
উল্লেখ্য,
'দরদি' শব্দের অর্থ - সমব্যথী, সহানুভূতিশীল।
'নির্দয়' শব্দের অর্থ - দয়াশূন্য, নিষ্ঠুর।
'নম্র' শব্দের অর্থ - বিনীত, নরম, কোমল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ
- আকাশ,
- গগন,
- নভঃ,
- ব্যোম ইত্যাদি।
• অম্বু শব্দের সমার্থক শব্দঃ
- জল,
- নীর,
- পানি,
- সলিল ইত্যাদি।
• ধরা মানে পৃথিবী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• 'কেতা-দুরস্ত' বাগ্ধারার অর্থ - পরিপাটি।
অন্যদিকে,
- কেবলা হাকিম - অনভিজ্ঞ।
- কানকাটা - নির্লজ্জ।
- জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘চশমখোর’ শব্দের অর্থ হলো চক্ষুলজ্জাহীন বা বেহায়া।
- অর্থাৎ যে ব্যক্তি লজ্জা-শরম ছাড়া এমন কাজ করে যা অন্যকে লজ্জিত করবে কিন্তু চশমখোর ব্যক্তিটি তা অবলীলায় করে।
- উদাহরণস্বরূপ, “সে এত বড় অন্যায় করল, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র চক্ষুলজ্জা নেই, সে একেবারে চশমখোর।”
-----------------------------
অন্যদিকে,
- উড়নচন্ডী = অমিতব্যয়ী;
- একচোখা = পক্ষপাতদুষ্ট;
- কাঁচা হাত = অপটু।
--------------------------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা-
- অক্কা পাওয়া = মারা যাওয়া;
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা;
- কংস মামা = নির্মম আত্মীয়;
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু;
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- ওজন বুঝে চলা = অবস্থা বুঝে চলা;
- কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব;
- ঘর ভাঙানো = সংসার বিনষ্ট করা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
• 'Expatriation' এর বাংলা পারিভাষিক শব্দ - স্বদেশত্যাগ।
কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা :
- Expediency - উপযুক্তি
- Expedient - বিধেয়, কর্তব্য, উচিত
- Expedite - ত্বরান্বিত করা, জলদি করা
- Expedition fee - জলদি-ফি
- Expeditiously - জলদি
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।
অন্যদিকে,
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ - মহীরুহ।
উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• যিনি বিদ্যালাভ করেছেন - কৃতবিদ্য।
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বিদ্যা আছে যার - বিদ্বান অর্থ,
- বুদ্ধিসম্পন্ন ব্যক্তি - বুদ্ধিমান,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'উলুখাগড়া' শব্দটির অর্থ গুরুত্বহীন লোক।
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- কেঁচেগণ্ডূষ = নতুন করে আরম্ভ করা।
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- কলির সন্ধ্যা = মাত্র সূচনা ।
- বিসমিল্লায় গলদ = গোড়ায় ভুল।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
- গুণ-গান বিপরীত শব্দ নয়।
-গুণ এর বিপরীত শব্দ দোষ ।
-গুণ এর সমার্থক শব্দ:দক্ষতা, নৈপুণ্য, স্বভাব, সুফল, যোগ্যতা।
- বিপরীত শব্দযুগল :
- টক-মিষ্টি
- উন্মুখ-বিমুখ
- শ্রী- বিশ্রী
উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)
• ছাই চাপা আগুন বাগধারার অর্থ: অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ।
- বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ - অহঙ্কার।
- ‘কানকাটা’ - বেহায়া।
- ‘বকধার্মিক’ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
দুস্তর (বিশেষণ) - দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন
দুর্গম (বিশেষণ) -যাওয়া কষ্টসাধ্য বা কষ্টকর এমন; দুরধিগম্য।
দুর্জ্ঞেয় (বিশেষণ) - জানা অত্যন্ত কষ্টকর এমন।
দুর্জয়, দুর্জ্জয় (বিশেষণ) - জয় বা দমন করা কঠিন এমন; অজেয়; অদম্য।
দুর্লভ (বিশেষণ) - দুষ্প্রাপ্য; পাওয়া কঠিন এমন; দুর্মূল্য; মহামূল্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
ঔজ্জ্বল্য এর সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে ম্লানিমা।
প্রবণতা - উদাসীনতা
ঐহিক - পারত্রিক
ঐহলৌকিক - পারলৌকিক
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী।
অন্যদিকে,
- 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।
- 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।
- 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।
আর কিছু শব্দার্থ:
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।
- 'অবিরাম' শব্দের অর্থ- অনবরত।
• 'উপাধান' শব্দের অর্থ- বালিশ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অকালের বাদলা' বাগ্ধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।
অন্যদিকে,
- 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ - অপরিহার্য অবলম্বন।
- 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ - অর্থহীন কথা।
- 'অবরেসবরে' বাগধারার অর্থ - কালে-ভদ্রে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
আরো কিছু শব্দার্থ:
- ‘অঙ্গনা’ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' - সূর্য।
- 'বিবর' - গহ্বর।
- চূড়া' - শীর্ষদেশ, শিখর।
- পর্ণ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- 'সলিল' - 'জল'।
- 'খগ'- পাখি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা।
অন্যদিকে,
'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।
'শীকর' শব্দের অর্থ - জলকণা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• “এক বনে দুই বাঘ” প্রবাদটি এমন পরিস্থিতি বোঝায়- যেখানে একই জায়গায় বা ক্ষেত্রে দুইজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়।
- মূল অর্থ হলো শক্তি বা ক্ষমতার সমান প্রতিদ্বন্দ্বী।
- এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)।
-------------------
অন্যদিকে,
- অহিনকুল-সম্বন্ধ = ভীষণ শত্রুতা।
- এক ক্ষুরে মাথা মুড়ানো = একই দলভুক্ত।
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা।
-----------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা-
ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য),
ইঁচড়ে পাকা = (অকালপক্ব),
ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি),
ইতর বিশেষ = (পার্থক্য),
উত্তম মধ্যম = (প্রহার),
উড়নচন্ডী = (অমিতব্যয়ী),
উভয় সংকট = (দুই দিকেই বিপদ),
উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান),
উড়ো চিঠি = (বেনামি পত্র),
উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার),
উজানে কৈ = (সহজলভ্য),
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো),
ঊনপাঁজুড়ে = (অপদার্থ),
ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি),
এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের),
এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট),
এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে),
এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা),
এসপার ওসপার = (মীমাংসা),
একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
• 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত।
অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- ‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• কয়েকটি বাক্য সংকোচনঃ
- বাঘের চামড়াঃ কৃত্তি।
- সাপের খোলসঃ নির্মোক, কুঞ্চক
- হরিণের চর্ম/ চামড়াঃ অজিন।
- হরিণের চামড়ার আসনঃ অজিনাসন।
- হাতির শাবকঃ করভ।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
• ‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক উগ্র।
- ‘সৌম্য’ বলতে বোঝায় নম্র, শান্ত বা মনোরম স্বভাব;
- বিপরীতে ‘উগ্র’ মানে রূঢ় বা কর্কশ আচরণ, আর ‘করাল’ শব্দটি ভীতিজনক বা ভয়ংকর কিছু বোঝায়।
অন্যদিকে,
- মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রবল বা কঠিন বা রুক্ষ।
- শান্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অশান্ত এবং গতিশীল
- সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ হলো দুর্জন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
পর্তুগিজ শব্দ: আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তােয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, ক্ৰশ, পরাত (বৃহৎ থালা), নােনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বােতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বােমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাস্তুল, মাইরি, গুদাম ইত্যাদি।
অন্যদিকে,
কুপন ফরাসি শব্দ;
ইস্কাপন ওয়লন্দাজ শব্দ
নমুনা ফারসি শব্দ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'বাতাস' এর সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।
অন্যদিকে,
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ- অনল, পাবক।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- ইন্দু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
শৃঙ্গী (বিশেষণ) - শৃঙ্গবিশিষ্ট; শৃঙ্গযুক্ত; পর্বত; অদ্রি; অচল; বৃক্ষ; গাছ।
গিরি (বিশেষ্য) - পর্বত; পাহাড়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
• 'গোঁফ খেজুরে' বাগ্ধারার অর্থ - নিতান্ত অলস।
অন্যদিকে,
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
খয়ের খাঁ - চাটুকার।
ইঁদুর কপালে - মন্দভাগ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'Typography' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষরবিদ্যা।
অন্যদিকে,
------------------
• 'Typographical mistake' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রণপ্রমাদ।
• 'Typist' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষরিক।
• 'Type' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।