বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬১ / ৮১ · ৬,০০১৬,১০০ / ৮,১৭১

৬,০০১.
'অনিন্দ্য' কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. নিবারণ করা যায় না যা
  2. কেউ যা জানে না
  3. নিন্দার যোগ্য নয় যা
  4. নিজেকে হত্যা করে যে
ব্যাখ্যা
• "নিন্দার যোগ্য নয় যা" এর এক কথায় - অনিন্দ্য।

অন্যদিকে,
দমন করা যায় না যাকে = অদম্য;
নিবারণ করা যায় না যা = অনিবার্য।
কেউ যা জানে না = অজ্ঞাত/অজানা।

উৎস: ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০০২.
‘আটপৌরে’ শব্দটি কোন বাক্যের সংক্ষিপ্ত রূপ?
  1. ক) যা সারাদিন পরে থাকে।
  2. খ) যা সারাদিন ব্যবহার করা হয়।
  3. গ) আট বেলা পরে থাকা হয় যা।
  4. ঘ) গ্রামীন ব্যবহার্য জিনিস।
ব্যাখ্যা

যা সারাদিন ব্যবহার করা হয় - আটপৌরে
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
যা উড়ছে - উড্ডীয়মান
যা বর্ণনা করা যায় না - অবর্ণ্নীয়
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা দ্বিতীয় পত্র (দ্বাদশ শ্রেণি)।

৬,০০৩.
'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. অম্বর
  2. নীলিমা
  3. অনল
  4. দ্যুলোক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা

অন্যদিকে,
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,০০৪.
'Hoarder' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ফেরিওয়ালা
  2. খ) মাতব্বর
  3. গ) মজুতদার
  4. ঘ) দরকষাকষি
ব্যাখ্যা
'Hoarder' এর বাংলা পরিভাষা- মজুতদার 

তাছাড়া, 
Hawker এর বাংলা পরিভাষা- ফেরিওয়ালা  
Headman এর বাংলা পরিভাষা - মাতব্বর 
Higgling এর বাংলা পরিভাষা- দরকষাকষি 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৬,০০৫.
'অন্তরঙ্গ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. দুষ্কৃত
  2. অনাস্থা
  3. বহিরঙ্গ
  4. অনন্ত
ব্যাখ্যা
• 'অন্তরঙ্গ' এর বিপরীতার্থক শব্দ - বহিরঙ্গ

অন্যদিকে,
- 'সুকৃত' এর বিপরীতার্থক শব্দ - দুষ্কৃত।
- 'আস্থা' এর বিপরীতার্থক শব্দ - অনাস্থা।
- 'অন্ত' এর বিপরীতার্থক শব্দ - অনন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
৬,০০৬.
'উষ্মা' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. চাঁদ 
  2. ক্রোধ 
  3. কৃষ্ণ 
  4. কুহক 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• উষ্মা শব্দের সমার্থক শব্দ - উষ্মা।
 

• 'ক্রোধ' এর সমার্থক শব্দ:
রাগ, রোষ, গোসা, কোপ, উত্তেজনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬,০০৭.
'শত্রুকে দমন করে যে' এর এক কথায় প্রকাশ -
  1. নির্ভীক
  2. কূজন
  3. অরিন্দম
  4. শত্রুঘ্ন
ব্যাখ্যা
• 'শত্রুকে দমন করে যে' এর এক কথায় প্রকাশ - অরিন্দম।

তাছাড়া,
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ - শত্রুঘ্ন।
'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন।
'ভয় নেই যার' এর এক কথায় প্রকাশ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০০৮.
‘লৌকিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) পরলৌকিক
  2. খ) অলৌকিক
  3. গ) পার্থিব
  4. ঘ) ইহলৌকিক
ব্যাখ্যা
লৌকিক শব্দের বিপরীতার্থক শব্দ অলৌকিক।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৬,০০৯.
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. আধার
  2. কালো
  3. আঁধার
  4. অসীত
ব্যাখ্যা
• 'আলো' এর বিপরীত শব্দ আঁধার।
- 'আঁধার' অর্থ: অন্ধকার।

অন্যদিকে, 
- 'আধার' অর্থ: যাতে কোনো কিছু রাখা যায়, পাত্র; স্থান; আশ্রয়; অবলম্বন।
- 'অসীত' অর্থ: কালো।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- উন্মুখ - বিমুখ,
- উন্মীলন - নিমীলন,
- উন্নয়ন - অবনমন,
- ঔদাসীন্য - আসক্তি,
- ঔচিত্য - অনৌচিত্য,
- ঔদার্য - কার্পণ্য,
- ঐহিক - পারত্রিক,
- ঐকমত্য- মতভেদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০১০.
'Hand book' শব্দটির বাংলা পারিভাষিক রূপ-
  1. ক) হাতের বই
  2. খ) গ্রন্থপঞ্জি
  3. গ) ছোটদের বই
  4. ঘ) পথপুঞ্জি
ব্যাখ্যা
'Hand book' শব্দটির বাংলা পারিভাষিক রূপ পথপুঞ্জি। উৎস: শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।
৬,০১১.
'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গভীরভাবে
  2. সর্বস্বান্ত হওয়া
  3. সবকিছু
  4. ভরপুর
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ- সবকিছু। 
বাক্য- তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।

অন্যদিকে, 
• 'হাড়ে হাড়ে' অর্থ - গভীরভাবে। 
• 'পথে বসা' অর্থ - সর্বস্বান্ত হওয়া। 
• 'টইটম্বুর' অর্থ - ভরপুর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০১২.
'সুকৃত' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিয়ত
  2. দুষ্কৃত
  3. বর্জন
  4. সংশয়
ব্যাখ্যা

• 'সুকৃত' এর বিপরীতার্থক শব্দ - দুষ্কৃত

উল্লেখ্য,
'সুকৃত' শব্দের অর্থ: ভালো কাজ; পুণ্যকর্ম।
'দুষ্কৃত' শব্দের অর্থ: খারাপ কাজ; পাপকর্ম।

অন্যদিকে,
নিয়ত - বিরত।
'গ্রহণ' - বর্জন।
'প্রত্যয়' - সংশয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০১৩.
'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) মূর্খ
  2. খ) অপদার্থ
  3. গ) তোষামুদে
  4. ঘ) কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
গোঁয়ার গোবিন্দ = কাণ্ডজ্ঞানহীন 
উদাহরণ - গোঁয়ার গোবিন্দ হলে কোন কাজই ঠিকভাবে করতে পারবে না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০১৪.
‘অঙ্গনা’ শব্দের অর্থ কী?
  1. দাসী
  2. বৃদ্ধ নারী
  3. সুন্দর নারী
  4. কন্যা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,০১৫.
'তরঙ্গ উঠেছে যাতে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. তারঙ্গায়িত
  2. তরঙ্গায়িত
  3. তারঙ্গিত
  4. তরঙ্গমান
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'তরঙ্গ উঠেছে যাতে' এর এক কথায় প্রকাশ - তরঙ্গায়িত।



কিছু এক কথায় প্রকাশ:
- তোপের ধ্বনি  - গুডুম।
- তাল জ্ঞান নেই যার - তালকানা।
- তির নিক্ষেপ করে যে - তিরন্দাজ।
- তরঙ্গ উঠেছে যাতে - তরঙ্গায়িত।
- তালু থেকে উচ্চারিত - তালব্য।
- ত্বরায় গমন করে যে - তুরঙ্গম।
- তার মতো - তাদৃশ।
- তোমার মতো - ত্বাদৃশ।
- তন্তু থেকে জাত - তন্তুজ।
- তিন ভাগের এক ভাগ - তেহাই।
- তনুর ভাব - তনিমা।
- তবলায় নিপুণ - তবলচি।
- তেজ আছে যার - তেজস্বী।
- নির্মিত প্রতিমা - তিলোত্তমা।
- তিন ফলের সমাহার - ত্রিফলা।
- ত্রিকাল দর্শন করেন যিনি - ত্রিকালদর্শী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০১৬.
‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।’- ‘বাট’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. নৌকা
  2. হৃদয়
  3. পথ
  4. বাগান
ব্যাখ্যা
• বাট (বিশেষ্য পদ),
- এটি দেশি শব্দ।
- অর্থ: পথ; রাস্তা (যখন পড়বে না মোর পাযের চিহ্ন এই বাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)।

• বাট (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: ভিটা, গুহ, খেত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০১৭.
"যা মুছে ফেলা যায় না।" এর বাক্য সংকোচন কোনটি?
  1. অনপনেয়
  2. দুর্মোচ্য
  3. দূরপনেয়
  4. অপসৃয়মাণ
ব্যাখ্যা
• "যা মুছে ফেলা যায় না।" এর বাক্য সংকোচন - দুর্মোচ্য।

অন্যদিকে,
'যা অপনয়ন করা যায় না' এর বাক্য সংকোচন - অনপনেয়;
'যা অপনয়ন করা কষ্টকর' এর বাক্য সংকোচন- দূরপনেয়;
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মাণ।

উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০১৮.
'যা সারাদিন ব্যবহার করা হয়' এর এক কথায় প্রকাশ -
  1. হিতৈষী
  2. সুহৃদ
  3. সুলভ
  4. আটপৌরে
ব্যাখ্যা
• 'যা সারাদিন ব্যবহার করা হয়' এর এক কথায় প্রকাশ - আটপৌরে

অন্যদিকে,
- 'যা সহজে লাভ করা যায়' এর এক কথায় প্রকাশ - সুলভ।
- 'যার হৃদয় শোভন' এর এক কথায় প্রকাশ - সুহৃদ।
- 'মঙ্গল করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - হিতৈষী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০১৯.
নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. মণিকাঞ্চন যোগ
  2. সোনায় সোহাগা
  3. আদায়-কাঁচকলায়
  4. আমে দুধে মেলা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে। 

• 'আদায় কাঁচকলায়' বাগ্‌ধারাটির অর্থ - শত্রুতা।
- বাক্য: রীনা আর রীমার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। 

অপরদিকে,
• মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা ও আমদুধে মেশা বাগ্‌ধারাগুলোর অর্থ - উপযুক্ত মিলন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি মুহাম্মদ আসাদুজ্জামান।
৬,০২০.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'অষ্টমঙ্গলা'
  1. আনন্দের রেশ থাকাবস্থা
  2. বিশাল ব্যবধান
  3. হতবুদ্ধি হওয়া
  4. অসম্ভব জিনিস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'অষ্টমঙ্গলা' বাগ্‌ধারার অর্থ - আনন্দের রেশ থাকাবস্থা

অন্যদিকে,
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি হওয়া।
আকাশ-পাতাল - বিশাল ব্যবধান।
অকালকুসুম - অসম্ভব জিনিস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,০২১.
Editorial- শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদক
  2. সম্পাদকীয়
  3. সংস্করণ
  4. সম্পাদনা
ব্যাখ্যা

Editorial- শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদকীয়।

অন্যদিকে,
Editor. - শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদক।
Editing.- শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদনা।
Edition.- শব্দের পারিভাষিক শব্দ- সংস্করণ।

উৎস:- প্রশাসনিক পরিভাষা,  বাংলা একাডেমি।

৬,০২২.
‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - 
  1. বচসা
  2. বাচাল
  3. বাগ্মী
  4. বক্ষ্যমাণ
ব্যাখ্যা

• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।

অন্যদিকে:
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০২৩.
'সমুদ্রদয়িতা' কোনটির সমার্থক শব্দ?
  1. পর্বত
  2. সমুদ্র
  3. নদী
  4. মেঘ
ব্যাখ্যা
• 'সমুদ্রদয়িতা' 'নদী' এর সমার্থক শব্দ।

• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০২৪.
'হর্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শিহরন
  2. বিদ্রুপ
  3. রসিকতা
  4. কঠোর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হর্ষ' অর্থ:
১. আনন্দ, উল্লাস, পুলক।
২. উদ্‌গম, উদ্ভেদ।
৩. শিহরন।

• ‘আনন্দ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
• ‘ঠাট্টা’ শব্দের সমার্থক শব্দ: বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০২৫.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) খদ্দর- কাপড়
  2. খ) ছাদ- চাল
  3. গ) কুল- তীর
  4. ঘ) কূজন- পাখির ডাক
ব্যাখ্যা
কুল শব্দের অর্থ হিসেবে- তীর; সঠিক নয়। 
কুল শব্দের সঠিক অর্থ- বংশ
 
অন্যদিকে,
'কূল' শব্দের সঠিক অর্থ- 'তীর'

শব্দার্থ জোড়া,
খদ্দর শব্দের অর্থ- কাপড় 
খদ্দের শব্দের অর্থ- গ্রাহক,

ছাঁদ শব্দের অর্থ- আকৃতি
ছাদ শব্দের অর্থ- চাল

কুজন শব্দের অর্থ- খারাপ লোক
কূজন শব্দের অর্থ- পাখির ডাক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০২২ সংস্করণ)।
৬,০২৬.
নিচের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দজোড় নয়?
  1. ক) অধমর্ণ – উত্তমর্ণ
  2. খ) খুঁত – নিখুঁত
  3. গ) সাকার – নিরাকার
  4. ঘ) আপদ – বিপদ
ব্যাখ্যা
আপদ/বিপদ - নিরাপদ
- অধমর্ণ - উত্তমর্ণ
- খুঁত - নিখুঁত
- সাকার – নিরাকার।
(সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশ শ্রেনী)
৬,০২৭.
শরতের শিশির -বাগধারার অর্থ কী? 
  1. সুসময়ের বন্ধু
  2. সুসময়ের সঞ্চয়
  3. শরতের শোভা
  4. শরতের শিউলি ফুল
ব্যাখ্যা
• 'শরতের শিশির' বাগ্‌ধারার অর্থ - সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।
'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
'তাসের ঘর' বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'।
'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।
'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০২৮.
বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
  1. ক) ডালভাত
  2. খ) আদান-প্রদান
  3. গ) অলিগলি
  4. ঘ) পথঘাট
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দ যোগে দ্বিরুক্ত শব্দ হলো আদান-প্রদান। এরূপ আরো কয়েকটি হলো- ছোট-বড়, আসা-যাওয়া, জন্ম-মৃত্যু। অন্যদিকে ডালভাত, অলিগলি, পথঘাট হলো ভিন্নার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৬,০২৯.
কোন বাগ্‌ধারাটি দিয়ে ‘শপথ করা’ বুঝায়?
  1. মাথা ব্যথা
  2. মাথা দেওয়া
  3. মাথা ঘামানো
  4. মাথা খাওয়া
ব্যাখ্যা
• 'মাথা খাওয়া' বাগ্‌ধারাটি দিয়ে শপথ করা বুঝায়।

‘মাথা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ।
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল।
- মাথা খাওয়া = শপথ করা
- মাথা ঘামানো = ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,০৩০.
'Chauvinism' এর বাংলা পরিভাষা-
  1. দুষ্ক্রিয়তা
  2. বিনোদন
  3. উগ্রস্বাদেশিকতা
  4. বিস্তার
ব্যাখ্যা
• 'Chauvinism' এর বাংলা পরিভাষা — 'উগ্রস্বাদেশিকতা'। 

অন্যদিকে,
• 'Amusement' এর বাংলা পরিভাষা — 'বিনোদন'। 
• 'Amplitude' এর বাংলা পরিভাষা — বিস্তার'। 
• 'Delinquency' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়তা '। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৬,০৩১.
‘লক্ষ্মীর বরযাত্রী’ বাগধারার অর্থ-
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) সুসময়ের সঞ্চয়
  3. গ) শরতের শোভা
  4. ঘ) শরতের শিউলি ফুল
ব্যাখ্যা
শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
৬,০৩২.
'ভীতু' শব্দের বিপরীতার্থক শব্দ কােনটি?
  1. নির্ভিক
  2. সাহসী
  3. চালাক
  4. সাহস
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ভীতু' (বিশেষণ পদ)।
শব্দের অর্থ: সহজে ভয় পাই এমন, ভীরু, সাহস নেই এমন।

• 'ভীতু' শব্দের বিপরীতার্থক শব্দ - সাহসী।

অন্যদিকে,
• 'নির্ভিক' অশুদ্ধ শব্দ। এর শুদ্ধরূপ হলো- নির্ভীক।
• ভয় - সাহস। সাহস বিশেষ্য পদ, অর্থ- স্পর্ধা। যা 'ভীতু' শব্দের শুদ্ধ বিপরীতার্থক অর্থ প্রকাশ করে না।
• বোকা - চালাক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬,০৩৩.
‘সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে'।
  1. ক) খারাপ
  2. খ) আঁতে ঘা
  3. গ) ভালো
  4. ঘ) একচোখা
ব্যাখ্যা
আঁতে ঘা
- অপমান বোধ করা,
- মনে ব্যথা পাওয়া।

- (সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।)
৬,০৩৪.
'Revival' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রবেশাধিকার
  2. পুনরুজ্জীবন
  3. সংশোধন
  4. দৃঢ়তা
ব্যাখ্যা
• 'Revival' এর বাংলা পরিভাষা - পুনরুজ্জীবন।

অন্যদিকে,
• Right of access - প্রবেশাধিকার;
• Revision - সংশোধন;
• Rigidity - দৃঢ়তা।

উৎস: বাংনা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
 
৬,০৩৫.
‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) প্রসূন
  2. খ) খগ
  3. গ) পাখি
  4. ঘ) খেচর
ব্যাখ্যা
- ‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় - প্রসূন। 

সমার্থক শব্দ: 

- ‘বিহগ’ এর সমার্থক শব্দ হলো - 
• পাখি, 
• খগ, 
• খেচর, 
• পক্ষী। 

অন্যদিকে, 
- প্রসূন হলো ফুলের সমার্থক শব্দ। 
- প্রসূন শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো - 
• পুষ্প, 
• কুসুম। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৬,০৩৬.
'তুবড়ি' শব্দের অর্থ - 
  1. বজ্র
  2. চোখ
  3. আলো
  4. উদ্ভাস
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর - কোনটিই নয়

• 'তুবড়ি' শব্দের অর্থ - মাটির খোলে বারুদ পুরে তৈরি বাজিবিশেষ, আতশবাজি

অন্যদিকে,
'বজ্র' শব্দের অর্থ - বাজ, অশনি, কুলিশ।
'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন।
'আলো' শব্দের অর্থ - উদ্ভাস, আভা, জ্যোতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,০৩৭.
'শকল' শব্দের অর্থ কী?
  1. আঁশ
  2. কথিত
  3. সব
  4. সুর
ব্যাখ্যা
• 'শকল' শব্দের অর্থ - আঁশ

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অবিহিত - অন্যায়।
• অভিহিত - কথিত।
• শর - তির।
• স্বর - সুর।
• শকল - আঁশ।
• সকল - সব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,০৩৮.
"জানা উচিত এমন" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দ্রষ্টা
  2. দ্রষ্টব্য
  3. দিদৃক্ষা
  4. দূরদর্শী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• "জানা উচিত এমন" এর এক কথায় প্রকাশ - 'দ্রষ্টব্য'।

অন্যদিকে,
• দেখেছে এমন - দ্রষ্টা;
• দেখিবার ইচ্ছা- দিদৃক্ষা;
• ভবিষ্যৎ দেখেন যিনি - দূরদর্শী।

উৎস: বাংলা একাডেমই আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,০৩৯.
শব্দের আগে বসে কোনটি?
  1. ক) টুকুন
  2. খ) টি
  3. গ) গাছা
  4. ঘ) তা
  5. ঙ) গুলিন
ব্যাখ্যা
তা (,দশ তা কাগজ), পাটি (একপাটি জুতো), গোটা (গোটা দেশ) পদাশ্রিত নির্দেশকগুলো শব্দের আগে বসে। টুকুন (দুধটুকুন), গুলিন (পটলগুলিন), গাছা(লাঠিগাছা), টি (বইটি) শব্দগুলো শব্দের পরে বসে। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৬,০৪০.
'সরস' এর বিপরীতার্থক শব্দ -
  1. রসিক
  2. সহৃদয়
  3. সদয়
  4. নীরস
ব্যাখ্যা
• 'সরস' এর বিপরীতার্থক শব্দ - নীরস

অন্যদিকে,
- 'সদয়' এর বিপরীতার্থক শব্দ - নির্দয়।

উল্লেখ্য,
- 'সরস' শব্দের অর্থ - সহৃদয়, রসিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,০৪১.
'ক্রোক' শব্দটির অর্থ কী?
  1. সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ
  2. রাগ
  3. নির্দয়
  4. বন্য প্রাণির ডাক
ব্যাখ্যা
ক্রোক - (আরবি শব্দ) - সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ।

- অন্যান্য অপশন গুলো - 
• ক্রোধ শব্দটির অর্থ হচ্ছে - রাগ, রোষ।
• ক্রূর শব্দটির অর্থ হচ্ছে - নির্দয়, হিংস্র।

উৎস: ভাষা - বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৬,০৪২.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. জুগুপ্সা
  2. দিদৃক্ষা
  3. বিবক্ষা
  4. বুভুক্ষা
ব্যাখ্যা

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা

অন্যদিকে,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০৪৩.
‘মেদিনী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. সমুদ্র
  3. পৃথিবী
  4. অম্বর
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, ধরা, বসুন্ধরা, মর্ত্য, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, নভ, ব্যোম, অম্বর, আসমান।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,০৪৪.
'ঊনপাঁজরে' বাগধারাটির অর্থ কী?
  1. ক) অপদার্থ
  2. খ) পাগলামি
  3. গ) গোঁজামিল দেওয়া
  4. ঘ) প্রবল প্রতিদ্বন্দ্বী
ব্যাখ্যা
'ঊনপাঁজরে' - অপদার্থ
ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি
এন্ডায় গন্ডায় - গোঁজামিল দেওয়া
এক বনে দুই বাঘ - প্রবল প্রতিদ্বন্দ্বী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬,০৪৫.
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - এর সঠিক বাক্য সংকোচন হলো:
  1. ক) ইতিহাসবিদ
  2. খ) ইতিহাসবেত্তা
  3. গ) ঐতিহাসিক
  4. ঘ) ইতিহাসবিদ্যা
ব্যাখ্যা
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী
৬,০৪৬.
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
  1. কুমুদিন
  2. কৌমুদী
  3. প্রভাবতী
  4. বিভা
ব্যাখ্যা
• ‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় - কৌমুদি।

অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০৪৭.
'প্রবিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রতীচ্য
  2. প্রস্থিত
  3. প্রকৃষ্ট
  4. প্রচ্ছন্ন
ব্যাখ্যা
• প্রবিষ্ট অর্থ - প্রবেশ করেছে এমন। 
• প্রস্থিত অর্থ - চলে করেছে এমন। 

• 'প্রবিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রস্থিত। 

অন্যদিকে, 
• প্রতীচ্য শব্দের অর্থ- পশ্চিম দিকস্থ। 
• প্রকৃষ্ট - নিকৃষ্ট।  
• প্রচ্ছন্ন - ব‍‍্যপ্তি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০৪৮.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ -
  1. সুধাকর
  2. বিজুরি
  3. দিবাকর
  4. সৌদামিনী
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০৪৯.
'পয়জার' শব্দের অর্থ কী?
  1. দাঁড়িপাল্লা
  2. পাদুকা
  3. উন্মাদ
  4. ছুতার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পয়জার' শব্দের অর্থ - জুতা, পাদুকা

অন্যদিকে,
'ছুতার' শব্দের অর্থ - পদবি বিশেষ।
'উন্মাদ' শব্দের অর্থ - ক্ষিপ্ত, পাগল।
'দাঁড়িপাল্লা' শব্দের অর্থ - ওজন করার দণ্ড বিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০৫০.
ব্যর্থ শব্দের বিপরীত অর্থ-
  1. ক) সার্থক
  2. খ) স্বার্থক
  3. গ) পরার্থ
  4. ঘ) অসর্থ
ব্যাখ্যা

ব্যর্থ শব্দের বিপরীত শব্দ সার্থক।
স্বার্থ শব্দের বীপরিত শব্দ পরার্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০৫১.
"ভাঁড়ে মা ভবানী" অর্থ - 
  1. স্থূল রসিকতা
  2. শূন্য ভাণ্ডার
  3. ভাঁড়ের আচরণ
  4. ক্ষুদ্র মাটির ভাণ্ড
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) শূন্য ভাণ্ডার।
--------------------------
ভাঁড়: (বিশেষ্য) ক্ষুদ্র মাটির ভাণ্ড (ভাঁড়ে যদি জল খায়-দাশরথি রায়)।
ভাঁড়: ভাঁড়ে মা ভবানী- শূন্য ভাণ্ডার।
ভাঁড়ানো  : ভাঁড়ের আচরণ; স্থূল রসিকতা।
সেলাম: সেলাম-গাহ (বিশেষ্য) যেখানে দাঁড়িয়ে আগত ব্যক্তি রাজাকে সালাম করে (ভাঁড়ে করে ভাঁড়াই নর্তকে নাচে গায়।

ব্যাখ্যা:
বাগ্‌ধারা “ভাঁড়ে মা ভবানী” এর অর্থ হলো — শূন্য ভাণ্ডার / অর্থশূন্যতা / কিছুই না থাকা / খালি হাত।
- এই বাগধারা ব্যবহার করা হয় যখন কারো কাছে কোনো সম্পদ, অর্থ, সামর্থ্য বা সাহায্য একেবারেই থাকে না।
অর্থাৎ, ভাঁড়ে (পাত্রে) কোনো কিছু নেই, তাই দেবী ভবানীও (মা লক্ষ্মী) সেখানে বসবাস করেন না।
লোকমুখে এর অর্থ: “ভাঁড় খালি থাকলে মা ভবানীও থাকেন না” — অর্থাৎ টাকা-পয়সা/সম্পদ না থাকলে লক্ষ্মী থাকেন না।
উদাহরণ:
“তার ব্যাংক অ্যাকাউন্টে এখন ভাঁড়ে মা ভবানী।” (অর্থ: একদম খালি, কিছুই নেই)।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯); বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,০৫২.
'দুইয়ের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ -
  1. অন্যতম
  2. অন্যান্য
  3. অনন্য
  4. অন্যতর
ব্যাখ্যা
• 'দুইয়ের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ - অন্যতর

অন্যদিকে,
- একক, অভিন্ন ও অদ্বিতীয় অর্থ - অনন্য।
- ‘অপরাপর ব্যক্তি বা বস্তু’ এক কথায় বলে - অন্যান্য।
- 'বহুর মধ্যে এক / অনেকের মধ্যে এক’ এর এক কথায় প্রকাশ - অন্যতম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০৫৩.
কোনটির কাছাকাছি বাংলা অর্থ ‘সম্ভাবনা’ বলা যায়?
  1. ক) prospectus
  2. খ) prosperous
  3. গ) prosperity
  4. ঘ) prospect
ব্যাখ্যা
Prospectus -প্রস্তাবিত কর্মপন্থা; Prosperous – উন্নতিশীল; Prospect – সম্ভাবনা।
৬,০৫৪.
'Obstructive' - এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রতিবন্ধক
  2. বাধাদান করা
  3. প্রতিবন্ধকসৃষ্টিকারী
  4. বাধাপ্রাপ্ত
ব্যাখ্যা
Obstructive- এর পারিভাষিক শব্দ - প্রতিবন্ধকসৃষ্টিকারী।

এছাড়া, 
Obstruct - বাধাদান করা।
Obstructed - বাধাপ্রাপ্ত।
Obstruction - প্রতিবন্ধক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,০৫৫.
'অন্ধিসন্ধি' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. দীর্ঘসূত্রিতা
  2. নিষ্ফল আবেদন
  3. বাড়াবাড়ি
  4. গোপন তথ্য
ব্যাখ্যা
• ‘অন্ধিসন্ধি’ শব্দের অর্থ: 
- ছিদ্র; ফাঁক; রন্ধ্র।
- ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)।

• ‘অন্ধিসন্ধি’ বাগ্‌ধারার অর্থ - গোপন তথ্য/ ফাঁকফোকর।

অন্যদিকে,
• ‘আঠারো মাসে বছর’ বাগ্‌ধারার অর্থ - দীর্ঘসূত্রিতা।
• ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারার অর্থ - বাড়াবাড়ি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬,০৫৬.
'চৌহদ্দি' শব্দের অর্থ কি?
  1. ক) চালাক
  2. খ) সীমানা
  3. গ) শকট
  4. ঘ) চার কোনা
ব্যাখ্যা
চৌহদ্দি, চৌহুদ্দি [চৌ + (আরবি) হদ্দ্‌ + (বাংলা) ই] (বিশেষ্য) চারদিকের সীমানা; চতুঃসীমা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৬,০৫৭.
'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী?
  1. টঙ্কার
  2. ঝংকার
  3. নিক্বণ
  4. শিঞ্জন
ব্যাখ্যা

- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।

এছাড়াও
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার' 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার' 
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'নিক্বণ' 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,০৫৮.
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
  1. দীঘি, নদী, প্রণালী
  2. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
  3. গাঙ, তটিনী, অর্ণব
  4. স্রোতশ্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
ব্যাখ্যা

শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ - হলো 'নদী’ শব্দের সমার্থক শব্দ।
তাই সঠিক সঠিক উত্তর - অপশন (খ)।

নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
অপশন (ক):
“দিঘি” শব্দের অর্থ - খনন করা হয়েছে এমন গভীর ও বৃহদাকার স্থির জলাশয়, সরোবর।
“প্রণালি” শব্দের অর্থ - নর্দমা, জলনালি, দুটি সাগর বা মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ জলভাগ।

অপশন (গ):
“নদী” শব্দের অর্থ - গাঙ, তটিনী। 
“অর্ণব” শব্দের অর্থ -  সাগর, জলধি, বারিধি, সমুদ্র।

অপশন (ঘ):
“নদী” শব্দের অর্থ - স্রোতশ্বিনী, নির্ঝরিণী। 
“সিন্ধু” শব্দের অর্থ - সমুদ্র, সাগর।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০৫৯.
'পাদপ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পা
  2. জুতা
  3. মেঘ
  4. গাছ
ব্যাখ্যা
• 'পাদপ' এর সমার্থক শব্দ 'গাছ'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পাদপ অর্থ: উদ্ভিদ বা গাছ( পা অর্থাৎ শেকড় দিয়ে পানি পান করে বলে

•'গাছ' শব্দের সমার্থক শব্দ:
বৃক্ষ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০৬০.
‘বিকর্ষণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উহ্য
  2. খ) উক্ত
  3. গ) বিযুক্ত
  4. ঘ) আকর্ষণ
ব্যাখ্যা
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’। আকর্ষণ শব্দের বিপরীতার্থক শব্দ বিকর্ষণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,০৬১.
যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে?
  1. বৃদ্ধ
  2. নবীন
  3. শিশু
  4. যুবতী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে
• 'প্রবীণ' শব্দের অর্থ,
- বৃদ্ধ,
- বহুদর্শী,
- অভিঙ্গ।

• 'নবীন' শব্দের অর্থ,
- নতুন,
- নব্য,
- তরুণ,
- তাজা।

• তাই অর্থ অনুসারে বলা যায়,
- 'যে প্রবীণ নয়' এর কথায় প্রকাশ- নবীন।
৬,০৬২.
‘উর্বী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. অর্ণব
  2. বসুন্ধরা
  3. আফতাব
  4. ঢেউ
ব্যাখ্যা

উর্বি শব্দের সঠিক প্রতিশব্দ - পৃথিবী।
এর আরো কয়েকটি প্রতিশব্দ -
ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি অভিধান।

৬,০৬৩.
কোনটি ‘বন’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) গহন
  2. খ) কানন
  3. গ) অটবী
  4. ঘ) বিটপী
ব্যাখ্যা
• ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ হলো: বৃক্ষ, গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী ইত্যাদি।
• ‘বন’ শব্দের সমার্থক শব্দ হলো: অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী এবং ড. হায়াৎ মামুদ।
৬,০৬৪.
'Migrant' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপজাতি
  2. অভিবাসী
  3. বিজাতি
  4. আদিবাসী
ব্যাখ্যা
• ‘Immigrant / Migrant’  শব্দের পারিভাষিক অর্থ - অভিবাসী।

অন্যদিকে,
• ‘Tribe’ শব্দের পারিভাষিক অর্থ - উপজাতি।
• ‘Citizen’ শব্দের পারিভাষিক অর্থ - অধিবাসী।
• 'Different race/cast; Hostile race' শব্দের পারিভাষিক অর্থ - বিজাতি।
• ‘Emigrant’ শব্দের পারিভাষিক অর্থ - প্রবাসী।
• 'The Aborigines' শব্দের পারিভাষিক অর্থ - আদিবাসী। 

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৬,০৬৫.
নিচের কোনটি মেঘের সমার্থক শব্দ নয়? 
  1. বলাহক
  2. জীমূত
  3. বারিদ
  4. জলধি
ব্যাখ্যা

• জলধি শব্দের অর্থ সমুদ্র।
- ​সুতরাং ‘মেঘ’ এর সমার্থক শব্দ নয়- জলধি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলধর, জীমূত, বারিদ, নীরদ, বলাহক, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০৬৬.
নিচের কোন বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. তাসের ঘর-তামার বিষ
  2. অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  3. অহিনকুল-দাকুমড়া
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘অহিনকুল সম্পর্ক’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘দা-কুমড়া সম্বন্ধ’ বাগ্‌ধারার অর্থ - শত্রুতা।

অন্যদিকে,
- 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ?)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৬৭.
'প্রবণতা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অনিশ্চয়তা
  2. অনৈতিকতা
  3. উদাসীনতা
  4. বাধাহীনতা
ব্যাখ্যা
• 'প্রবণতা' এর বিপরীত শব্দ - উদাসীনতা

অন্যদিকে,
• 'অনিশ্চয়তা' এর বিপরীত শব্দ - নিশ্চয়তা
• 'অনৈতিকতা' এর বিপরীত শব্দ - নৈতিকতা।
• 'বাধাহীনতা' এর বিপরীত শব্দ - বাধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৬৮.
'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নগ
  2. মহি
  3. ক্ষিতি
  4. অখিল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

অন্যদিকে,
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৬৯.
বরুণ, পাথার, অর্ণব শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) ঢেউ
  2. খ) পাথর
  3. গ) জলধি
  4. ঘ) মেঘ
ব্যাখ্যা
জলধি - বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,০৭০.
'সভার সদস্য' কে এক কথায় কী বলে?
  1. ক) সভ্য
  2. খ) সাদস্য
  3. গ) সভাসদস্য
  4. ঘ) সভাসদ্য
ব্যাখ্যা
'সভার সদস্য' কে এক কথায় বলে = সভ্য 
আবার, 
সভাসদ = সভায় যোগদানকারী ব্যক্তি।

সভ্য  
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় 
অর্থ: 
(বিশেষ্য) মার্জিত রুচিসম্মত শিষ্ট।
(বিশেষণ) কোনো প্রতিষ্ঠান বা সভার সদস্য।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৭১.
'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রতিহত
  2. সুস্থ
  3. উন্মুক্ত
  4. চাপা
ব্যাখ্যা

• 'রুদ্ধ' এর বিপরীতার্থক শব্দ - উন্মুক্ত

উল্লেখ্য,
'রুদ্ধ' শব্দের অর্থ - বন্ধ, প্রতিহত, বাধাপ্রাপ্ত, অবরুদ্ধ, আটক, চাপা
'মুক্ত' শব্দের অর্থ - অব্যাহতিপ্রাপ্ত (দায়মুক্ত); নিষ্কৃতিপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, আরোগ্যপ্রাপ্ত, উন্মুক্ত

অন্যদিকে,
সুস্থ - অসুস্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,০৭২.
'ধুম-ধূম' প্রায় সমোচ্চারিত শব্দ দুইটি কী অর্থ প্রকাশ করে?
  1. বলিষ্ঠ - অনেক 
  2. উজ্জ্বল - প্রাচুর্য
  3. প্রাচুর্য - ধোঁয়া
  4. দাপট - নতুন
ব্যাখ্যা

• 'ধুম' শব্দের অর্থ - প্রাচুর্য। 
• 'ধূম' শব্দের অর্থ - ধোঁয়া

এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো
দৃপ্ত - বলিষ্ঠ। 
দীপ্ত – উজ্জ্বল। 

দেশ - রাজ্য। 
দ্বেষ - হিংসা। 

ধরণ - ধরা। 
ধরন - প্রকার। 

ধাতৃ - বিধাতা। 
ধাত্রী - দাই। 

ধাপ - সিঁড়ির সোপান। 
দাপ - দাপট। 

ধোয়া - ধৌত। 
ধোঁয়া - ধূম। 

নভ - আকাশ। 
নব - নতুন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 

৬,০৭৩.
'বিজয় লাভের ইচ্ছা' -এর এক কথায় প্রকাশিত রূপ হলো-
  1. জিজ্ঞাসা
  2. জিজীবিষা
  3. জিগীষা
  4. বিজিগীষা
ব্যাখ্যা

“বিজয় লাভের ইচ্ছা" -এর এক কথায় প্রকাশিত রূপ হলো বিজিগীষা।
- 'যুদ্ধ' বা 'বিজয়' সম্পর্কিত ইচ্ছা বাংলা ব্যাকরণে এক কথায় বিজিগীষা দ্বারা প্রকাশিত হয়। 

অন্যদিকে,
∗ জিজ্ঞাসা – জানবার ইচ্ছা বোঝায়;
∗ জিজীবিষা – বেঁচে থাকার ইচ্ছা বোঝায়;
∗ জিগীষা –  জয় করার ইচ্ছা বোঝায়।

• কিছু এক কথায় প্রকাশ:
- নিন্দা করার ইচ্ছা = জুগুপ্সা;
- করার ইচ্ছা = চিকীর্ষা;
- মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা;
- প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা;
- বাস করার ইচ্ছা=বিবৎসা;
- বমন করিবার ইচ্ছা=বিবমিষা;
- রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা;
- দান করার ইচ্ছা = দিৎসা;
- জিষ্ণু = জয়লাভ করতে অভ্যস্ত;
- জিগমিষা = গমন করার ইচ্ছা;
- তিতীর্ষা = ত্রাণ লাভের ইচ্ছা;
- ঈপ্সা = পেতে ইচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,০৭৪.
‘কোকিল’ শব্দের প্রতিশব্দ - 
  1. নোটন
  2. পিক
  3. পরভৃৎ
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

‘কোকিল’ শব্দের প্রতিশব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
 
অন্যদিকে,
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন
 
‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,০৭৫.
'ত্বরা' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিম্নস্থ
  2. নিস্তেজ
  3. লঘু
  4. বিলম্ব
ব্যাখ্যা

‘ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ - বিলম্ব

অন্যদিকে,
তেজ - নিস্তেজ।
পদস্থ - নিম্নস্থ।
তীব্র - লঘু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০৭৬.
'সায়ন্তন' শব্দের অর্থ-
  1. সন্ধ্যাকালীন
  2. কেনাবেচা
  3. নিরাপত্তা
  4. সাজসজ্জা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'সায়ন্তন' শব্দের অর্থ: 
- সন্ধ্যাকালীন;
- সন্ধ্যাবেলার;
- বেলা শেষের।

উৎস: Accessible Dictionary, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,০৭৭.
'পুষ্প' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ফুল
  2. পৃথিবী
  3. কুসুম
  4. প্রসূন
ব্যাখ্যা
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

'ফুল' শব্দের সমার্থক শব্দ:
- কুসুম, প্রসূন, পুস্প।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০৭৮.
'মনীষা' শব্দের সঙ্গে বেমানান -
  1. ক) প্রতিভা
  2. খ) বিচক্ষণ
  3. গ) এষণা
  4. ঘ) প্রজ্ঞা
ব্যাখ্যা

মনীষা (বিশেষ্য) - প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা; বিচক্ষণ; জ্ঞানী; বিদ্বান; পণ্ডিত।
অপরদিকে,
এষণা - অন্বেষন; অনুসন্ধান।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৬,০৭৯.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দিনেশ
  2. তপন
  3. অর্ণব
  4. সবিতা
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: 
- রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন, দিননাথ, দিবাবসু, আদিত্য, মার্তন্ড, উষাপতি, চিত্রভানু ইত্যাদি।ত

অন্যদিকে,
‘অর্ণব’ শব্দের অর্থ- 'সমুদ্র'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৬,০৮০.
‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. পরিশিষ্ট
  2. শিক্ষানবিশ
  3. শিষ্টাচার
  4. গণশিক্ষা
ব্যাখ্যা
• ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।

অন্যদিকে,
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - পরিশিষ্ট।
• 'Etiquette' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - শিষ্টাচার।
• 'Mass Education’ এর বাংলা পরিভাষিক শব্দ - গণশিক্ষা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৮১.
'Freight note' শব্দের পারিভাষিক শব্দ -
  1. ক) মাশুল
  2. খ) চালানি রসিদ
  3. গ) মাল-ভাড়া বিমা
  4. ঘ) মাল-জাহাজ
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ - 
• Freight note - চালানি রসিদ। 
• Freight - মালের ভাড়া, মাল-ভাড়া, ভাড়া, মাশুল। 
• Freighter - মাল-জাহাজ; মাল-বিমান। 
• Freight insurance - মাল-ভাড়া বিমা। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,০৮২.
উদ্বাসন শব্দের অর্থ কী?
  1. বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
  2. বাসভূমির সম্মুখস্থ ভূমি
  3. অজ্ঞাত বিষয় প্রকাশ করা
  4. বিকাশ
ব্যাখ্যা
• উদ্বাসন (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: উৎ+√বস্‌+ণিচ্‌+অন(ল্যুট্)}
অর্থ:
- স্বদেশ বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া।
- বাস্তত্যাগ;
- বিসর্জন;
- ত্যাগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০৮৩.
'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. প্রচুর
  2. ভাগ্যবান
  3. গম্ভীর
  4. সবসুদ্ধ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ - প্রচুর

অন্যদিকে,
- 'চাঁদ-কপালে' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
- 'ঝাড়েবংশে' বাগ্‌ধারাটির অর্থ - সবসুদ্ধ।
- 'তোলা হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - গম্ভীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০৮৪.
'নভঃ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চাঁদ
  2. রাত
  3. আকাশ
  4. বাতাস
ব্যাখ্যা
• নভঃ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ,
- গগন,
- শূন্য;
- স্বর্গ;
- মেঘ;
- জল।

• 'আকাশ' এর সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, গগন, অন্তরিক্ষ, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৮৫.
'অরুণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রক্ত
  2. রশ্মি
  3. চাঁদ
  4. সূর্য
ব্যাখ্যা
• অরুণ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- নবোদিত সূর্য;
- সূর্য;
- উষা বা সন্ধ্যাকালীন সূর্যের আভা।

• 'সূর্য' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,০৮৬.
‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কেশরী
  2. মৃগরাজ
  3. মৃগাঙ্ক
  4. মৃগেন্দ্র
ব্যাখ্যা
• ‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ নয় - মৃগাঙ্ক
- 'মৃগাঙ্ক', 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ।

‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,০৮৭.
'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী?
  1. কূজন
  2. মন্দ্র
  3. ঝংকার
  4. গুঞ্জন
ব্যাখ্যা
• 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।

 তাছাড়া, 
- ‘পাখির ডাক’ এক কথায় প্রকাশ - কূজন।
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'ভ্রমরের শব্দ' এর এক কথায় প্রকাশ: 'গুঞ্জন'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০৮৮.
নিচের কোনটি ’পদ্ম’ শব্দের সমার্থক শব্দ?
  1. অরবিন্দ
  2. অটবী
  3. তরু
  4. কুঞ্জ
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬,০৮৯.
‘Mentalanguage' শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. অধিভাষা
  2. মানসিক অভিধান
  3. আধার বাক্য
  4. আঞ্চলিক ভাষা
ব্যাখ্যা
• ‘Mentalanguage' এর বাংলা পারিভাষিক শব্দ - অধিভাষা।

অন্যদিকে,
• ‘Mental Lexicon' শব্দের বাংলা পরিভাষা - মানসিক অভিধান।
• ‘Patois’ শব্দের বাংলা পরিভাষা - আঞ্চলিক ভাষা।
• ‘Matrix Sentence’ শব্দের বাংলা পরিভাষা - আধার বাক্য।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং অভিগম্য অভিধান।
৬,০৯০.
'নীরস' এর বিপরীতার্থক শব্দ -
  1. কর্কশ
  2. অপ্রসন্ন
  3. কোমল
  4. গরম
ব্যাখ্যা

• 'নীরস' এর বিপরীতার্থক শব্দ - কোমল

উল্লেখ্য,
'নীরস' শব্দের অর্থ - রসহীন, বৈচিত্র্যহীন, অপ্রসন্ন, স্নান, রসবোধশূন্য, বেরসিক, রুক্ষ; কর্কশ
'কোমল' শব্দের অর্থ - নরম, ললিত, মধুর, মৃদু।

অন্যদিকে,
ঠাণ্ডা - গরম

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,০৯১.
'ইচ্ছা' এর প্রতিশব্দ—
  1. পুলক
  2. আহ্লাদ
  3. পরিতোষ
  4. বাঞ্ছা
ব্যাখ্যা

• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।

অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬,০৯২.
'খপোত' - শব্দের অর্থ কী?
  1. পাখি
  2. খরগোশ
  3. উড়োজাহাজ
  4. আকাশ
ব্যাখ্যা

• 'খপোত' শব্দের অর্থ - বিমান, উড়োজাহাজ, আকাশযান।

আরো কয়েকটি শব্দের অর্থ:
- 'খরগোশ' শব্দের অর্থ - শশক।
- 'গাড়ি' শব্দের অর্থ - পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট।
- 'হরিণ' শব্দের অর্থ - কুরঙ্গ, মৃগ, সুনয়ন।
- ‘পাখি’ শব্দের অর্থ - পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

৬,০৯৩.
'রাজা' শব্দের সমার্থক শব্দ -
  1. যামিনী
  2. রাজ্ঞী
  3. নৃপ
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

অন্যদিকে,
'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
৬,০৯৪.
'সুন্দর' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) মনোরম
  2. খ) ললিত
  3. গ) রম্য
  4. ঘ) রঙ্গন
ব্যাখ্যা
'সুন্দর' শব্দের সমার্থক শব্দ নয়- 'রঙ্গন'
ফুল শব্দের সমার্থক শব্দ- 'রঙ্গন'

'সুন্দর' শব্দের সমার্থক- 
- লাবণ্যময়
- চারু,
- ললিত, 
- রম্য,
- সুদৃশ্য,
- শোভন,
- মনোহর,
- মনোরম,
- রমণীয়
- সুদর্শন
- সুকান্ত
- সুরম্য ইত্যাদি। 
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।  
৬,০৯৫.
বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?
  1. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  2. বক ধার্মিক, বিড়াল তপস্বী
  3. রুই কাতলা, কেউকেটা
  4. বক ধার্মিক, ভিজে বিড়াল 
ব্যাখ্যা

- 'বিড়াল তপস্বী', এবং 'বক ধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড সাধু।

অন্যদিকে,
'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
'আকাশ কুসুম' বাগ্‌ধারার অর্থ - অসম্ভব কল্পনা।
‘রুই কাতলা’ বাগ্‌ধারার অর্থ - ক্ষমতাশালী ব্যক্তি। 
'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ ব্যক্তি।
'ভিজে বিড়াল' বাগ্‌ধারার অর্থ - কপটাচারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,০৯৬.
নিচের কোন শব্দার্থযুগল শুদ্ধ নয়?
  1. ক) বিচি - বীজ
  2. খ) বাজি - ঘোড়া
  3. গ) বাদী - ফরিয়াদি
  4. ঘ) ভোজন - আহার
ব্যাখ্যা
• 'বাজি- ঘোড়া' শব্দার্থযুগল শুদ্ধ নয়। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
বাজি শব্দের অর্থ- 'ভেলকি'। 

অন্যদিকে, 
• বাজী শব্দের অর্থ- 'ঘোড়া'।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড.হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
৬,০৯৭.
'কচুবনে কালাচাঁদ' বাগ্‌ধারাটির অর্থ-
  1. অপদার্থ
  2. অস্থানে মূল্যবান রত্ন
  3. অবহেলিত বস্ত
  4. বাহিরে পরিপাটি
ব্যাখ্যা
'কচুবনের কালাচাঁদ' বাগধারাটির অর্থ- 'অপদার্থ।
- বাক্য গঠন: সুমনের মতো কচুবনের কালাচাঁদ আর দেখিনি। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কূপমুন্ডক = সীমাবদ্ধ জ্ঞান।
- কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
- পায়া ভারি - অহঙ্কার।
- কানকাটা - বেহায়া।
- বকধার্মিক - ভণ্ড।
- বুদ্ধির ঢেঁকি -  নির্বোধ।
- ভিজে বিড়াল - কপট ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,০৯৮.
'Audio' এর বাংলা পরিভাষা -
  1. শ্রাব্য
  2. শ্রুতি
  3. শ্রাব্যতা
  4. ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
• 'Audio' এর বাংলা পরিভাষা - (শ্রাব্য; শ্রুতি) উভয়ই।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• 'Deadlock' - 'অচলাবস্থা'।
• 'Apprentice' - 'শিক্ষানবিস'।
• ‘Edition’ - 'সংস্করণ'।
• 'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
• 'Deceit' - 'প্রতারণা'।
• 'Manual’ - 'সারগ্রন্থ'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,০৯৯.
'Bachelors’ wives and maids children are always well taught.' প্রবাদটির অর্থ কি?
  1. ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া
  2. মাথা নেই তার মাথা ব্যথা
  3. বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি
  4. দূরের জিনিস ভালো মনে হয়
ব্যাখ্যা
• Bachelors’ wives and maids children are always well taught.
অর্থ- মাথা নেই তার মাথা ব্যথা।

Other options-
Beggars must not be choosers- ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া।
Be sure before you marry of a house wherein to tarry- বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি।
Blue are the hills that are far from us- দূরের জিনিস ভালো মনে হয়।
৬,১০০.
’মনীষা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. দয়ালু
  2. স্থিরতা
  3. নির্বোধ
  4. উপলব্ধি
ব্যাখ্যা
• ’মনীষা’ শব্দের বিপরীত শব্দ - নির্বোধ।

• 'মনীষা' শব্দের অর্থ = প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
• 'নির্বোধ' শব্দের অর্থ = বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।

• 'মনীষা' শব্দের অর্থ 'তীক্ষ্ণবুদ্ধি' এবং 'নির্বোধ' শব্দের অর্থ 'বুদ্ধিশূন্য'।

তাই,
’মনীষা’ শব্দের বিপরীত শব্দ 'নির্বোধ' নেওয়া হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।