ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) আধিদৈবিক।
ব্যাখ্যা:
"দেবতা থেকে উৎপন্ন" → “দেবতা-সম্বন্ধীয়” বা “দেবতা থেকে উদ্ভূত”—এর সংকোচন হয় আধিদৈবিক।
• আধিদৈবিক- (বিশেষণ) অর্থ- প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক; অনাবৃষ্টি; ভূমিকম্প; বজ্রপাত প্রভৃতি জাত। এই সব প্রাকৃতিক দুর্যোগকে আধিদৈবিক বলা হয়, কারণ এগুলো দেবতা/প্রকৃতি থেকে উৎপন্ন বলে মনে করা হয়।
সুতরাং আধিদৈবিক = দেবতা-সম্পর্কিত / দেবতা-উদ্ভূত।
ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে,
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন- আধিদৈবিক।
অন্যদিকে,
• 'দৈবিক' অর্থ:
- দেব সম্পর্কিত।
- দৈবঘটিত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।