বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৫৪ / ৮১ · ৫,৩০১৫,৪০০ / ৮,১৭১

৫,৩০১.
'অনিন্দ্য' শব্দের অর্থ কোনটি?
  1. ক) নিন্দার অযোগ্য
  2. খ) নিন্দার যোগ্য
  3. গ) নন্দিত
  4. ঘ) নিন্দিত
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য। ‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৫,৩০২.
'আতারি কাতারি' বাগধারাটির অর্থ কী?
  1. অর্থহীন
  2. ফাঁকফোকর
  3. বেখাপ্পা
  4. ছটফটে ভাব
ব্যাখ্যা

- 'অন্ধিসন্ধি' বাগধারাটির অর্থ ফাঁকফোকর।
- আগড়ম বাগড়ম বাগধারার অর্থ অর্থহীন কথা।
- আখাম্বা বাগধারার অর্থ বেখাপ্পা।
- আতারি কাতারি বাগধারার অর্থ ছটফটে ভাব।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,৩০৩.
নিচের কোন জোড় সমার্থক শব্দটি সঠিক?
  1. ক) দেদার, বাড়তি
  2. খ) অবশ্যম্ভাবী, অত্যধিক
  3. গ) পাঠ, পর্যাপ্ত
  4. ঘ) সমাবেশ, প্রতুল
ব্যাখ্যা
• দেদার, বাড়তি হচ্ছে জোড় সমার্থক শব্দ। শব্দ দুইটি অতিরিক্ত শব্দের সমার্থক।

• অন্যান্য অপশনের সমার্থক শব্দ:
'অতিরিক্ত' শব্দের সমার্থক:
অনেক, প্রচুর, প্রতুল, অত্যধিক, বেশি, মেলা, পর্যাপ্ত, বাড়তি, দেদার

অনিবার্য শব্দের সমার্থক: অবশ্যম্ভাবী, অবধারিত, অব্যর্থ, দুর্নিবার, অমোঘ, অনিবার।

অধ্যয়ন শব্দের সমার্থক: জ্ঞানার্জন, লেখাপড়া, পাঠ, পঠন, বিদ্যালাভ, পড়া, শেখা, বিদ্যাশিক্ষা, বিদ্যার্জন।

অধিবেশন শব্দের সমার্থক: সম্মিলন, মহাসভা, সভা, সমিতি, সমাবেশ, জমায়েত, বৈঠক, দরবার, মজলিশ, কনফারেন্স, সেমিনার, কর্মশিবির।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৫,৩০৪.
'শত্রুকে জয় করেন যিনি' এর এক কথায় প্রকাশ -
  1. জিতেন্দ্রিয়
  2. ইন্দ্রজিৎ
  3. পরঞ্জয়
  4. ঐন্দ্রজালিক
ব্যাখ্যা
• 'শত্রুকে জয় করেন যিনি' এর এক কথায় প্রকাশ - পরঞ্জয়।

অন্যদিকে,
ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী - ঐন্দ্রজালিক।
ইন্দ্রকে জয় করেন যিনি - ইন্দ্রজিৎ।
ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩০৫.
‘ললনা’ শব্দের অর্থ -
  1. নারী
  2. কান্তা
  3. পত্নী
  4. সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘ললনা’ শব্দের অর্থ:
- নারী,
- কান্তা,
- পত্নী।

• আরো কিছু শব্দার্থ: 
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৩০৬.
কোনটি 'তুবড়ি' শব্দের অর্থ প্রকাশ করে?
  1. তেড়ে আসা
  2. বাজি
  3. জোরালো
  4. তাড়াতাড়ি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•তুবড়ি শব্দের অর্থ 'বাজি'।

• তুবড়ি বা তুপড়ি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- এক ধরনের আতশ-বাজি।
- সাপুড়েদের লাউয়ের খোলে দুটি নল ফিনকির মতো অনর্গল উচ্ছল কথার তোড় (কথার তুবড়ি ছোটানো)। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩০৭.
'সিতকর' শব্দের অর্থ কী?
  1. চন্দ্র
  2. তুষার
  3. মেঘ
  4. পানি
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সিতকর' শব্দের অর্থ 'চন্দ্র'।


• চাঁদের কিছু সমার্থক শব্দ:
চন্দ্র, বিধু, ইন্দু, শশী, শশাঙ্ক, শশধর, সুধাকর, শীতাকর, হিমকর, নিশাকর, নিশাপতি, কলাধর, কলানিধি, কলাভৃৎ, সোম, হিমাংশু, মৃগাঙ্ক, রজনীকান্ত।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৫,৩০৮.
'Aerodrome' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিমানঘাঁটি
  2. বিমান-পরিবহন
  3. বিস্তার
  4. বিমান শাখা
ব্যাখ্যা
• 'Aerodrome' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমানঘাঁটি।

অন্যদিকে,
- 'Aerial Section' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান শাখা।
- 'Aerial Transport এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান পরিবহন।
- 'Aerial Shoot' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৩০৯.
'বাঞ্ছিত' শব্দের অর্থ-
  1. ক) কাঙ্ক্ষিত
  2. খ) বঞ্চিত
  3. গ) বহতা
  4. ঘ) বদর
ব্যাখ্যা
• ‘বাঞ্ছিত’ শব্দের অর্থ -  কাঙ্ক্ষিত, অভিলষিত; প্রিয়।
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি-প্রত্যয় = √বাঞ্ছ+ত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩১০.
'Custom' শব্দের বাংলা পরিভাষা- 
  1. শুল্ক
  2. রাজস্বনীতি
  3. প্রথা
  4. বাণিজ্য
ব্যাখ্যা

• ‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।

অন্যদিকে,
- ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ।
- ‘Business’ এর পারিভাষিক শব্দ - বাণিজ্য।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫,৩১১.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্র
  2. অচল
  3. আদিত্য
  4. অকূল
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৩১২.
'গদাই লস্করি চাল' বাগ্‌ধারাটির অর্থ -
  1. পুরোপুরি
  2. অতি ধীর গতি
  3. পরিপাটি
  4. বিরাট আয়োজন
ব্যাখ্যা
• 'গদাই লস্করি চাল' বাগ্‌ধারাটির অর্থ - আলসেমি  / অতি ধীর গতি।

অন্যদিকে, 
- ‘কড়ায় গণ্ডায়’ বাগ্‌ধারাটির অর্থ - পুরোপুরি।
- ‘কেতাদুরস্ত’ বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
- ‘এলাহি কাণ্ড’ বাগ্‌ধারাটির অর্থ - বিরাট আয়োজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩১৩.
'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গোলযোগ
  2. ভরপুর
  3. প্রচারণা
  4. নির্ভীক
ব্যাখ্যা
• 'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ কী- গোলযোগ। 

অন্যদিকে, 
• 'টইটম্বুর' অর্থ - ভরপুর। 
• 'ঢাকঢোল পেটানো' অর্থ - প্রচারণা। 
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩১৪.
'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. সম্বন্ধ
  2. বিদ্রূপ
  3. আলিঙ্গন
  4. বিচ্যুতি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিচ্যুতি

উল্লেখ্য,
'শ্লেষ' শব্দের অর্থ - একই শব্দের একাধিক অর্থে প্রয়োগরূপ শব্দালংকার, সংস্রব, আলিঙ্গন, বিদ্রূপ, আশ্লেষ, সম্বন্ধ
'বিশ্লেষ' শব্দের অর্থ - একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ, বিভাগ, বিচ্যুতি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৩১৫.
‘স্বার্থসিদ্ধির ব্যবস্থা’ অর্থে কোন প্রবাদটি ব্যবহার করা হয়?
  1. নিজের চরকায় তেল দেয়া।
  2. নিজের ঢাক নিজে পেটানো।
  3. নিজের কোলে ঝোল টানা।
  4. মাছের তেলে মাছ ভাজা।
ব্যাখ্যা
• ‘স্বার্থসিদ্ধির ব্যবস্থা’ অর্থে ব্যবহৃত প্রবাদটি হচ্ছে: 
- নিজের কোলে ঝোল টানা - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।

অন্যান্য প্রবাদ-প্রবাচনের অর্থ:
• মাছের তেলে মাছ ভাজা - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।
• নিজের চরকায় তেল দেয়া - নিজের কাজে মনোযোগী হওয়া।
• নিজের ঢাক নিজে পেটানো - নিজেই নিজের গুণগান করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩১৬.
'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কী?
  1. সম্পূর্ণ
  2. ফাঁকি
  3. অপদার্থ
  4. অলস
ব্যাখ্যা

 • 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ - ফাঁকি, অলীক বস্তু বা ঘোড়ার ডিম। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'হস্তিমূর্খ' - নিরেট মূর্খ।
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি।
- 'দুধের মাছি' - সুসময়ের বন্ধু।
- 'তালকানা' - কাণ্ডজ্ঞানহীন।
- 'আদায় কাঁচকলায়' - ঘোর শত্রুতা।
- 'আকাশের চাঁদ'- দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' - অপব্যয়ী। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা।

৫,৩১৭.
'জীমূত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অম্বুবাহ
  2. নীরদ
  3. নীর
  4. বারিদ
ব্যাখ্যা
• 'জীমূত' শব্দের সমার্থক শব্দ নয় - নীর

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:

- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ

অন্যদিকে: 
'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৩১৮.
‘ভূষন্ডির কাক'- কথাটির অর্থ কী?
  1. ষড়যন্ত্রকারী
  2. দীর্ঘ প্রতিক্ষমাণ
  3. দীর্ঘায়ু ব্যক্তি
  4. অপ্রয়োজনীয় ব্যক্তি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ‘ভূষন্ডির কাক’ শব্দের অর্থ - দীর্ঘজীবী/ দীর্ঘায়ুব্যক্তি।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহঙ্কার।
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ - বেহায়া।
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ - ভণ্ড।
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- 'ছা-পোষা' বাগধারাটি অর্থ - অত্যন্ত গরীব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,৩১৯.
'তাসের ঘর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অদৃশ্য বস্তু
  2. স্বল্পস্থায়ী
  3. ছোটো মন
  4. বিরাট আয়োজন
ব্যাখ্যা
• 'তাসের ঘর' বাগধারার অর্থ - স্বল্পস্থায়ী। 
বাক্য গঠন: বাবার চাকরী যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।
'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।
'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩২০.
'অচল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সচল
  2. খ) নগ
  3. গ) স্থায়ী
  4. ঘ) স্থির
ব্যাখ্যা

অচল শব্দের অর্থ পাহাড়, যার সমার্থক শব্দ হলো - নগ, পর্বত, অদ্রি, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী ইত্যাদি।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

স্থিরও বলা যায়। অর্থ হিসেবে। উপসংহার টাকা কঠিন হবে। কারণ, সে হিসেবে অভিধান অনুসারে স্থায়ী ও হবে।
তবে প্রশ্নটা আগেও এসেছে। সমার্থক "নগ" ধরেই করা বলে মনে হয়েছে।
৫,৩২১.
‘গূঢ়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গ্রাহ্য
  2. ব্যক্ত
  3. শিথিল
  4. ঊহ্য
ব্যাখ্যা
⇒ ‘গূঢ়’ শব্দের অর্থ জটিল, দুর্বোধ্য, দুর্গম, নিভৃত, গুপ্ত, লুকায়িত।
অন্যদিকে,
‘ব্যক্ত’ শব্দের অর্থ প্রকটভাবে স্পষ্ট, প্রকাশিত।

• সুতরাং ‘গূঢ়’ শব্দের বিপরীতার্থক শব্দ - ব্যক্ত।

অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
ঊহ্য - স্পষ্ট;
গ্রাহ্য - অগ্রাহ্য;
দৃঢ় - শিথিল।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩২২.
"আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ" কোন প্রবাদের সাহায্যে প্রকাশ পায়?
  1. অতি দর্পে হত লঙ্কা
  2. অতি লোভে তাঁতি নষ্ট
  3. অতি ভক্তি চোরের লক্ষণ
  4. অতি চালাকের গলায় দড়ি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অতি ভক্তি চোরের লক্ষণ' প্রবাদটির অর্থ - "আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ"।

অন্যদিকে,
• 'অতি দর্পে হত লঙ্কা' অর্থ - অহঙ্কার পতনের মূল। 
• 'অতি লোভে তাঁতি নষ্ট' অর্থ - বেশি লোভে ক্ষতি। 
• 'অতি চালাকের গলায় দড়ি' অর্থ - অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৩২৩.
'Obligatory' এর বাংলা পরিভাষা -
  1. আবেশ
  2. বাধ্যতামূলক
  3. পর্যবেক্ষক
  4. বাধিত করা
ব্যাখ্যা
'Obligatory' এর বাংলা পরিভাষা - দায়িত্বমূলক, বশ্যতামূলক, বাধ্যতামূলক

অন্যদিকে,
Oblige - বাধিত করা, বাধ্য করা।
Observer - দ্রষ্টা, পর্যবেক্ষক।
Obsession - আবেশ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৩২৪.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. দিদৃক্ষা
  2. দিৎসা
  3. যদৃচ্ছা
  4. সিসৃক্ষা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'।

অন্য অপশনে,
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিৎসা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৫,৩২৫.
'কাছা-আলগা' শব্দের অর্থ কী?
  1. অসতর্ক
  2. ঢিলেঢালা স্বভাববিশিষ্ট
  3. উদাসীন
  4. উপরের সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কাছা-আলগা' শব্দের অর্থ:
- অসতর্ক;
- ঢিলেঢালা স্বভাববিশিষ্ট;
- উদাসীন।

উল্লেখ্য,
‘কাছা ঢিলা’ বাগ্‌ধারাটির অর্থ - অসাবধান।
উদাহরণ: কাছা ঢিলা লোককে কোন বড় দায়িত্ব দিতে নেই।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৩২৬.
'শবল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিচিত্র
  2. একবর্ণা
  3. সওয়াল
  4. শুচি
ব্যাখ্যা
• 'শবল' শব্দের অর্থ নানা বর্ণযুক্ত, বিচিত্র বর্ণে শোভিত
- এর বিপরীত একবর্ণা। 

অন্যদিকে: 
• সওয়াল (প্রশ্ন) এর বিপরীতার্থক শব্দ - জবাব। 
• শুচি (পবিত্র) এর বিপরীতার্থক শব্দ - অশুচি।
• বিচিত্র এর বিপরীতার্থক শব্দ - একবর্ণা। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৩২৭.
‘Suspended’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শর্তাধীন
  2. বর্জনীয়
  3. প্রমার্জিত
  4. স্থগিত
ব্যাখ্যা
• ‘Suspended’ শব্দের পারিভাষিক শব্দ - স্থগিত।

অন্যদিকে,
• ‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ - বর্জনীয়।
• ‘Condoned' শব্দের পারিভাষিক শব্দ - প্রমার্জিত।
• ‘Conditional' শব্দের পারিভাষিক শব্দ - শর্তাধীন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৩২৮.
'Scrutinizer' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সমীক্ষা
  2. অভীক্ষা
  3. সমীক্ষক
  4. সমীক্ষা করা
ব্যাখ্যা
- 'Scrutiny' শব্দের বাংলা পরিভাষা -'সমীক্ষা' 
- 'Test' শব্দের বাংলা পরিভাষা -'অভীক্ষা' 
- 'Scrutinizer' শব্দের বাংলা পরিভাষা- 'সমীক্ষক' 
- 'Scrutinize' শব্দের বাংলা পরিভাষা - 'সমীক্ষা করা' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
৫,৩২৯.
'Approbation' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুমোদন
  2. স্থগিতাদেশ
  3. প্রতিবাদ
  4. আবেদন
ব্যাখ্যা

• 'Approbation' শব্দটির বাংলা পরিভাষা - অনুমোদন, সম্মতি।

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা :
- Appreciation of evidence - সাক্ষ্য-পর্যালোচনা।
- Apprehend - আশঙ্কা করা; (আইনে) সন্দেহবশে গ্রেপ্তার করা।
- Apprentice - শিক্ষানবিস, শিক্ষাধীন।
- Apprentice clerk - শিক্ষাধীন কেরানি।
- Apprenticeship - শিক্ষানবিসী, শিক্ষাধীনতা।
- Approach - প্রবেশমুখ, প্রবেশপথ।
- Approbation - 
- Appropriate - যথোপযুক্ত, যথাযোগ্য, নির্ধারিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫,৩৩০.
'উন্নীত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিনীত
  2. অবনমিত
  3. অবনীত
  4. অবনিত
ব্যাখ্যা
• 'উন্নীত' এর বিপরীত শব্দ অবনমিত।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'উন্নীত' শব্দের অর্থ: 

১. উন্নতি বা উৎকর্ষ সাধিত হয়েছে এমন, উন্নতিপ্রাপ্ত।
২. উর্ধ্বে নীত, উত্তোলিত।

• অবনমিত শব্দের অর্থ:
- অবনত করা হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৩১.
‘অম্বর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) চন্দ্র
  2. খ) সূর্য
  3. গ) নভ
  4. ঘ) মেঘ
ব্যাখ্যা
'অম্বর' শব্দের অর্থ আকাশ।

'আকাশ' শব্দটির সমার্থক শব্দ হলো ব্যোম, নভঃ, অম্বর, গগন ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫,৩৩২.
‘মধুস্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কাকপুষ্ট
  2. কেকা
  3. পরভৃৎ
  4. নোটন
ব্যাখ্যা
• ‘মধুস্বর’ শব্দের সমার্থক শব্দ - কাকপুষ্ট

‘কোকিল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।

• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩। বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৩৩.
'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ -
  1. সৌপ্তিক
  2. যুযুৎসা
  3. সংশপ্তক
  4. যুধিষ্ঠির
ব্যাখ্যা
• 'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ - সংশপ্তক।

অন্যদিকে,
• ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় প্রকাশ = সৌপ্তিক।
• 'যুদ্ধের জন্য ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = যুযুৎসা।
• ‘যিনি যুদ্ধে স্থির থাকে’  এর এক কথায় প্রকাশ = যুধিষ্ঠির।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৩৪.
“Ordinance” শব্দের বাংলা পরিভাষা কী?
  1. অধ্যাদেশ
  2. আইন প্রণয়ন
  3. আলোচ্যসূচি
  4. সংবিধান
ব্যাখ্যা

'Ordinance' শব্দের অর্থ হলো অধ্যাদেশ। 
- সাধারণত 'Ordinance' বা 'অধ্যাদেশ' হলো- সরকার বা রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা আইনসমতুল্য নির্দেশ।
-------------------------- 
- কিছু গুরুত্বপূর্ণ পরিভাষার উদাহরণ:
Abolition = বিলোপ;
Act = আইন;
Admission = ভর্তি; 
Advice = উপদেষ্টা;
Affidavit = শপথপত্র, হলফনামা;
Agenda = আলোচ্যসূচি;
- Agent = প্রতিনিধি;
Audit = নিরীক্ষা;
Author = লেখক, গ্রন্থকার;
Bail = জামিন;
Bibliography = গ্রন্থ বিবরণী;
Bond = প্রতিজ্ঞাপত্র;
Cabinet = মন্ত্রীপরিষদ; 
Capital = মূলধন, রাজধানী;
Census = আদমশুমারি;
Constitution = সংবিধান;
Copyright = স্বত্ব / মেধাস্বত্ব;
Deposit = আমানত; 
Donation = দান; 
Dowry = যৌতুক;
Finance = অর্থ, অর্থায়ন। 

উৎস: অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমি অভিধান।

৫,৩৩৫.
‘দ্রুম’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) গাছ
  2. খ) পণী
  3. গ) মহী
  4. ঘ) পাদপ
ব্যাখ্যা

'দ্রুম' শব্দের সমার্থক - গাছ,পণী, পাদপ, মহীরুহ, বৃক্ষ, শাখী, উদ্ভিদ।
'মহী' শব্দের সমার্থক- পৃথীবি, জগৎ, অবনী, মেদিনী, ক্ষিতি, ধরা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
 

৫,৩৩৬.
'দুরুচ্চার্য' অর্থ কী?
  1. যা বাক্যে প্রকাশযোগ্য নয়
  2. যা উচ্চারণ করা যায় না
  3. যা উচ্চারণ করা কঠিন
  4. যা প্রকাশ করা হয় নি
ব্যাখ্যা

• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।

অন্যদিকে,
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়।
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৩৩৭.
'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?
  1. ক) যাদুকারী বিদ্যা অর্জন করা।
  2. খ) আচমকা বিপদ
  3. গ) সাপকে দড়ি দিয়ে বাধা
  4. ঘ) বিভ্রম
ব্যাখ্যা
'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ বিভ্রম।
৫,৩৩৮.
'বাস করার ইচ্ছা' এক কথায় কী বলে?
  1. বিবৎসা
  2. বুভুক্ষা
  3. বিবিক্ষা
  4. বিবমিষা
ব্যাখ্যা

• 'বাস করার ইচ্ছা' এক কথায় বলে - বিবৎসা।

অন্যদিকে, 
-------------
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।
- 'প্রবেশ করার ইচ্ছা'এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৫,৩৩৯.
'চুল' এর প্রতিশব্দ -
  1. শশী
  2. অলক
  3. লোচন
  4. মীনাক্ষী
ব্যাখ্যা

• 'চুল' এর প্রতিশব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্যদিকে, 
'চক্ষু' শব্দের প্রতিশব্দ - লোচন। 
'চাঁদ' শব্দের প্রতিশব্দ - শশী।
'মীনাক্ষী' শব্দের অর্থ - 'মাছের মতো সুন্দর চোখবিশিষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।

৫,৩৪০.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. সোম
  3. রাকেশ
  4. নিশাত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'নিশাত' শব্দের অর্থ: তীক্ষ্ণীকৃত, শানিত; অত্যন্ত ধারালো। 


চাঁদ শব্দের সমার্থক:
সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, রাকেশ, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৪১.
'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. বিবক্ষা
  2. জিগীষা
  3. বুভুক্ষা
  4. জুগুপ্সা
ব্যাখ্যা
• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা।
- গমন করার ইচ্ছা - জিগমিষা।
- বিজয় লাভের ইচ্ছা - বিজিগীষা।
- হনন করার ইচ্ছা - জিঘাংসা।
- জয় করার ইচ্ছা - জিগীষা।
- লাভ করার ইচ্ছা - লিপ্সা।
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- বলবার ইচ্ছা - বিবক্ষা।
- বাঁচতে ইচ্ছা - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৪২.
"যা সহ্য করা যায় না" এর বাক্য সংকোচন কোনটি?
  1. দুরতিক্রম্য
  2. দুর্বিষহ
  3. দুষ্প্রাপ্য
  4. দুর্নিবার
ব্যাখ্যা
• "যা সহ্য করা যায় না" এর বাক্য সংকোচন - দুর্বিষহ।

অন্যদিকে,
• 'যা সহজে অতিক্রম করা যায় না।' - 'দুরতিক্রম্য'।
- যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার,
- যা সহজে পাওয়া যায় না- দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৪৩.
‘বীর’ শব্দটির বিপরীত শব্দ কি?
  1. তেজস্বিনী
  2. বীরাঙ্গী
  3. বীরাঙ্গনা
  4. বিদুষী
ব্যাখ্যা
• 'বীর' এর বিপরীত শব্দ বীরঙ্গনা। 

- বীরাঙ্গনা (বিশেষ্য)
অর্থ: 
- বীরনারী; বীর্যবতী বা সাহসী নারী।
- ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাহত অথবা হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত নারী।
- বীরপত্নী। ('বীর' এর লিঙ্গার্থে বিপরীত শব্দ)। 

সূত্র: অভিগম্য অভিধান ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৪৪.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. স্বত্বাধিকারী
  2. স্বায়ত্তশাসন
  3. স্নেহাস্পদ
  4. যুপকাষ্ঠ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যুপকাষ্ঠ' - বানানটি শুদ্ধ নয়। 
 এর শুদ্ধ বানান- যূপকাষ্ঠ। 

• 'যূপকাষ্ঠ' তৎসম বা সংস্কৃত শব্দ।

• 'যূপকাষ্ঠ' শব্দের অর্থ:
যে কাঠের ওপর রেখে পশু বলি দেওয়া হয়, হাড়িকাঠ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৩৪৫.
‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) চপলা
  3. গ) অভ্র
  4. ঘ) অচল
ব্যাখ্যা

আদিত্য : রবি, সূর্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, সবিতা, ইত্যাদি।
চপলা : বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী, ইত্যাদি।
অভ্র : আকাশ, অম্বর, গগন, নভ, আসমান, অন্তরীক্ষ, ব্যোম, ইত্যাদি।
অচল : পাহাড়, গিরি, শৈল, অদ্রি, ভূধর, শৈল, নগ, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও অভিগম্য অভিধান।

৫,৩৪৬.
'বিস্ময়ে হতবাক' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) চক্ষু চড়কগাছ
  2. খ) চক্ষুশূল
  3. গ) চক্ষুস্থির
  4. ঘ) চক্ষুলজ্জা
ব্যাখ্যা
• 'চক্ষুস্থির' বাগধারাটির অর্থ- বিস্ময়ে হতবাক।
বাক্য গঠন: ফারিদের চাকরি চলে গেছে শুনে বাবার চক্ষুস্থির হয়ে গেল।

অন্যান্য অপশন ও অর্থ:
• চক্ষু চড়কগাছ (বিস্ময়ে হতবুদ্ধি)- পথচারীকে ট্রাকের চাকায় পিষ্ট হতে দেখে আমার চক্ষু চড়কগাছ।
• চক্ষুশূল (শত্রু)- সৎপুত্র বিমাতার চক্ষুশূল হবে, এ তো জানা কথা।
• চক্ষুলজ্জা (সংকোচ)- চক্ষুলজ্জায় কামাল বন্ধুর কাছে ধারার পাওনা টাকাটা চাইতে পারল না।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৫,৩৪৭.
নিচের কোনটি 'অদৃশ্য বস্তু' অর্থ প্রকাশ করছে?
  1. তুর্কি-নাচন
  2. তেল মাখানো
  3. তাসের ঘর
  4. ডুমুরের ফুল
ব্যাখ্যা

• 'ডুমুরের ফুল' বাগ্‌ধারাটির অর্থ - অদৃশ্য বস্তু।
বাক্য: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো।

অন্যদিকে,
• "তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড।
• ”তেল মাখানো” বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদ।
• "তাসের ঘর" বাগ্‌ধারাটির অর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৫,৩৪৮.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বারণ
  2. দ্বিরদ
  3. কুঞ্জর
  4. তুরঙ্গ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

​অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৩৪৯.
'আইন' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. বিধান
  2. কানুন
  3. ধারা
  4. সদন
ব্যাখ্যা
• 'আইন' শব্দের সমার্থক নয়- 'সদন'। 
'সদন' হলো 'গৃহ'- এর সমার্থক শব্দ।  

• 'গৃহ'- এর সমার্থক শব্দ:
সদন, আগার, আবাস, বাটি, কুটির, নিকেতন, নিলয়, বাড়ি, আলয় ইত্যাদি। 

• 'আইন'- এর সমার্থক শব্দ:
- বিধান,
- কানুন,
- ধারা, নিয়ম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৩৫০.
‘Louvers’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পাখি
  2. অক্ষি
  3. বকেয়া
  4. রক্ষী
ব্যাখ্যা
• ‘Louvers’ এর বাংলা পরিভাষা - পাখি

অন্যদিকে,
- ‘Arrear’ এর বাংলা পরিভাষা - বকেয়া।
- ‘Eye’ এর বাংলা পরিভাষা - অক্ষি।
- ‘Guard’ এর বাংলা পরিভাষা - রক্ষী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৩৫১.
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা - এক কথায় কি বলে?
  1. ক) অধিবিন্না
  2. খ) প্রোষিতভর্তৃকা
  3. গ) পরভৃতিকা
  4. ঘ) প্রোষিতপত্নীক
ব্যাখ্যা

যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা = পরভৃতিকা
যে যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা
যে পুরুষের বউ বিদেশ থাকে = প্রোষিতপত্নীক
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৫,৩৫২.
মার্জার শব্দের অর্থ কি?
  1. মার্জনাকারী
  2. বেড়াল
  3. কাক
  4. কুকুর
  5. ময়ুর
ব্যাখ্যা
মার্জার শব্দের অর্থ বেড়াল।
৫,৩৫৩.
নিচের কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) তরঙ্গিনী
  2. খ) শৈবালিনী
  3. গ) লহরী
  4. ঘ) স্রোতোবহা
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ
- নদনদী
- তটিনী
- প্রবাহিণী
- তরঙ্গিনী
- শৈবালিনী
- স্রোতস্বিনী
- স্রোতস্বতী
- নির্ঝরণী
- গাঙ
- সরিৎ
- সমুদ্রকান্তা
- সমুদ্রদয়িতা
- স্রোতবহা
- মন্দাকিনী
- স্রোতোবহ
- কল্লোলিনী।

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৫৪.
'অনাহুত' শব্দের অর্থ -
  1. স্থিরবুদ্ধিসম্পন্ন
  2. কোমর
  3. অনিমন্ত্রিত
  4. গহ্বর
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অনাহুত' শব্দের অর্থ - অনিমন্ত্রিত।



অন্যদিকে,
- 'স্থিতধী' শব্দের অর্থ: স্থিরবুদ্ধিসম্পন্ন। 
- 'কটি' শব্দের অর্থ - কোমর।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৩৫৫.
'ফোড়ন কাটা' বাগ্‌ধারার অর্থ -
  1. কথার মাঝে বিদ্রুপ করা
  2. অযাচিত মাতব্বরি করা
  3. সর্বস্বান্ত হওয়া
  4. সত্যবাদিতার ভান করা
ব্যাখ্যা
• 'ফোড়ন কাটা' বাগ্‌ধারার অর্থ - কথার মাঝে বিদ্রুপ করা

অন্যদিকে,
- 'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।
- 'পথে বসা' বাগ্‌ধারার অর্থ - সর্বস্বান্ত হওয়া।
- 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৫৬.
"যা আঘাত পায়নি" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনাহুত
  2. অনাঘাত
  3. অনাহত
  4. অধিঘাত
ব্যাখ্যা
• 'যা আঘাত পায়নি' এর এক কথায় প্রকাশ - অনাহত।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যা আহুত হয় নি' - অনাহুত।
- যা বলা হয়নি - অনুক্ত।
- যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত।
- যা পূর্বে শুনা যায় নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৫৭.
'শিরে-সংক্রান্তি' অর্থ কি?
  1. মাথার বোঝা
  2. মহাবিপদ
  3. আসন্ন বিপদ
  4. সামান্য বিপদ 
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

কিছু গুরুত্বপূর্ণ বান্ধারা:
'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫,৩৫৮.
‘শাঁখের করাত’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) দুরবস্থা
  2. খ) দুঃসময়
  3. গ) অর্থের অভাব
  4. ঘ) উভয়সংকট
ব্যাখ্যা
• ‘শাঁখের করাত’ বাগধারার অর্থ - উভয়সংকট।
উদাহরণ: সত্যি কথা বললে লোকটির চাকরি যাবে, আর গোপন করলে মনিবের ক্ষতি হবে- এ যে শাঁখের করাত অবস্থা।

এরকম সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘শ্যাম রাখি না কুল রাখি’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘দুই নৌকায় পা’ বাগধারার অর্থ - উভয়সংকট। 
• ‘ত্রিশঙ্কু অবস্থা’ বাগধারার অর্থ - মধ্যাবস্থা/উভয়সংকট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৫৯.
'ফলন্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিফলা
  2. মসৃণ
  3. অফলা
  4. মলিন
ব্যাখ্যা
• 'ফলন্ত' শব্দের বিপরীত শব্দ - অফলা/ নিস্ফলা।

উল্লেখ্য,
'অফলা' শব্দের অর্থ - ফল ধরে না এমন।
আবার,
'বিফল' শব্দের অর্থ - ব্যর্থ, নিরর্থক। কিন্তু, 'বিফলা' বলতে কোনো শব্দ নেই।

অন্যদিকে,
- 'বন্ধুর' শব্দের বিপরীত শব্দ - মসৃণ।
- 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - মলিন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৬০.
‘সেঁজুতি’ শব্দের অর্থ কী?
  1. জ্যোৎস্না রাত
  2. সন্ধ্যাপ্রদীপ
  3. চাঁদের আলো
  4. সন্ধ্যাতারা
ব্যাখ্যা
• সেঁজুতি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সাঁঝের বাতি,
- সন্ধ্যাপ্রদীপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৬১.
'অগাধ জলের মাছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশিষ্ট ব্যক্তি
  2. সুচতুর ব্যক্তি
  3. কূটবুদ্ধি
  4. নির্ভীক
ব্যাখ্যা

• 'অগাধ জলের মাছ' অর্থ- সুচতুর ব্যক্তি।

অন্যদিকে,
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি। 
• 'জিলাপির প্যাঁচ' অর্থ - কূটবুদ্ধি। 
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ অ নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

৫,৩৬২.
'গুবাক' শব্দের অর্থ কি?
  1. নারিকেল
  2. আতাগাছ
  3. কদমগাছ
  4. সুপারীগাছ
ব্যাখ্যা
• 'গুবাক'
- 'গুবাক' বিশেষ্য পদ।
- 'গুবাক' একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- এশিয়ার উষ্ণ ও আর্দ্র উপকূলীয় অঞ্চলে জাত শাখাবিহীন দীর্ঘ কাণ্ডবিশিষ্ট ভেষজগুণসম্পন্ন বহুবর্ষজীবী উদ্ভিদ বা তার একবীজবিশিষ্ট গোলাকার ছোটো ফল।
- সুপারি।
- গুয়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৬৩.
কোনটি “সাপ” এর সমার্থক নয়?
  1. ক) সর্প
  2. খ) ফণী
  3. গ) অলক
  4. ঘ) নাগ
ব্যাখ্যা
সাপ এর সমার্থক শব্দগুলো হচ্ছে - সাপ , ফণী, ভুজঙ্গ, নাগ, আশীবিষ, বিষধর, বায়ুভুক,ফণাধর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
এবং অলক মানে চুল বা তরঙ্গিত মেঘবিশেষ। - বাংলা একাডেমী অনুসারে।
৫,৩৬৪.
'আত্মাকে অধিকার করে' এক কথায় কী বলে?
  1. আধুত
  2. অধ্যাত্ম
  3. আদ্যন্ত
  4. আত্মভোলা
ব্যাখ্যা
• 'আত্মাকে অধিকার করে' এক কথায় বলে - অধ্যাত্ম।

অন্যদিকে, 
• 'ঈষৎ কম্পিত' - আধুত।
• 'আপনাকে ভুলে থাকে যে' - আত্মভোলা।
• 'আদি থেকে অন্ত পর্যন্ত' - আদ্যন্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৬৫.
'ওঠ ছুড়ি তোর বিয়ে' - প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ
  2. স্বার্থসিদ্ধির পরে গুরুত্ব না দেয়া বা এড়িয়ে চলা
  3. আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা
  4. অযোগ্যের বিপরীত নামকরণ
ব্যাখ্যা

• 'ওঠ ছুড়ি তোর বিয়ে' প্রবাদ প্রবচনের অর্থ - আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা

অন্যদিকে,
কানা-ছেলের নাম পদ্মলোচন - অযোগ্যের বিপরীত নামকরণ।
কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি - স্বার্থসিদ্ধির পরে গুরুত্ব না দেয়া বা এড়িয়ে চলা।
কাকের মাংস কাকে খায় না - স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৩৬৬.
"মার্তণ্ড" শব্দের অর্থ -
  1. পানি
  2. হরিণ
  3. নদী
  4. সূর্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
"মার্তণ্ড" শব্দটি মূলত সূর্যের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।

• মার্তণ্ড (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।

প্রতিশব্দ:
- সূর্য,
- দিবাকর,
- ভানু,
- তপন,
- প্রভাকর,
- দিনমণি,
- বিবস্বান,
- বিভাবসু,
- মিহির, 
- সবিতা,
- ভাস্কর।

উৎস: 
১) বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৩৬৭.
একই অর্থ প্রকাশ করে কোন দুটি বাগ্‌ধারা?
  1. ক) উড়নচণ্ডী, ভুসিমাল
  2. খ) পদ্মপাতার জল, শরতের শিশির
  3. গ) ভুসিমাল, তালপাতার সেপাই
  4. ঘ) পদ্মপাতার জল, উড়নচণ্ডী
ব্যাখ্যা
• পদ্মপাতার জলশরতের শিশির বাগ্‌ধারা দুটোর অর্থ ক্ষণস্থায়ী। 
• উড়নচণ্ডী বাগধারার অর্থ বেহিসেবি।
• গোঁফ খেঁজুরে বাগধারার অর্থ খুব অলস।
• ভুসিমাল বাগধারার অর্থ বাজে জিনিস।
• তালপাতার সেপাই বাগধারার অর্থ অতিশয় দুর্বল।  

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৬৮.
নিচের কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) বিশ্বপা
  2. খ) সর্বভুক
  3. গ) পাবক
  4. ঘ) পাংশু
ব্যাখ্যা
‘পাংশু’ শব্দটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়।

অগ্নি এর সমার্থক শব্দ: অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক ইত্যাদি।

অনুজ্জ্বল এর সমার্থক শব্দ : ম্লান, ফিকে, পাংশু, নিস্তেজ, বিবর্ণ, ফ্যাকাশে, প্রভাহীন ইত্যাদি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৩৬৯.
‘অঘাচণ্ডী’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. কপটচারী
  2. অত্যন্ত কুঁড়ে
  3. নিরেট বোকা
  4. অত্যন্ত কৃপণ
ব্যাখ্যা
• ‘অঘাচণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ - নিরেট বোকা।

অন্যদিকে,
• ‘গোঁপ-খেজুরে’ অর্থ - অত্যন্ত কুঁড়ে।
• ‘ভিজে বিড়াল’ অর্থ - ভণ্ড/কপটচারী।
• ‘কিপটের জাসু’ অর্থ - অত্যন্ত কৃপণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৭০.
যা চিরস্থায়ী নয়- এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. অস্থায়ী
  2. ক্ষণিক
  3. ক্ষণস্থায়ী
  4. নশ্বর
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ: 
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর। 

অন্যদিকে, 
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী। 
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী। 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু। 
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৩৭১.
'পারাবার' শব্দটি নিচের কোন শব্দের সমার্থক?
  1. স্রোতস্বিনী
  2. ভুজঙ্গ
  3. নিশাকর
  4. রত্নাকর
ব্যাখ্যা
• 'পারাবার' শব্দের সমার্থক শব্দ - রত্নাকর

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, রত্নাকর, পাথার, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।

অন্যদিকে:
- স্রোতস্বিনী = নদী,
- ভুজঙ্গ = সর্প,
- নিশাকর = চাঁদ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৫,৩৭২.
পা দিয়ে পান করে যে-
  1. নগ
  2. পাদপ
  3. পন্নগ
  4. পানিপান
ব্যাখ্যা
• ‘পা অর্থাৎ শেকড় দ্বারা পান করে যে’ এক কথায় বলে - পাদপ।
অর্থ: বৃক্ষ; গাছ, উদ্ভিদ।

অন্যদিকে,
• ‘যে গমন করে না’ এক কথায় বলে - নগ।
• 'পা দিয়ে যে চলেনা' এর এক কথায় বলে - পন্নগ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৭৩.
'আষাঢ়ে গল্প' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কিছু না জানা
  2. আজগুবি গল্প
  3. কাল্পনিক বস্তু
  4. বড় বেশি বাড়াবাড়ি
ব্যাখ্যা
• 'আষাঢ়ে গল্প' বাগ্‌ধারার অর্থ- আজগুবি গল্প।
বাক্য: কী এক আষাঢ়ে গল্প ফেঁদে বসেছ, এ সব কি বিশ্বাসযোগ্য কথা।

অন্যদিকে, 
• 'আকাশকুসুম' বাগ্‌ধারার অর্থ- কাল্পনিক বস্তু। 
• 'অন্ধকারে থাকা' বাগ্‌ধারার অর্থ- কিছু না জানা।
• 'আঠারো আনা' বাগ্‌ধারার অর্থ- বড় বেশি বাড়াবাড়ি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৫,৩৭৪.
‘যা পূর্বে শোনা যায়নি এমন’—এর সঠিক এক কথায় প্রকাশ কোনটি?
  1. অশ্রাব্য
  2. অশ্রুতপূর্ব
  3. প্রত্যুৎপন্নমতি
  4. অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে শোনা যায়নি এমন' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব

অন্যদিকে,
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'যার কোন কিছু থেকেই ভয় নেই' এক কথায বলে - অকুতোভয়।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• 'যা কখনো নষ্ট হয় না এমন' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৩৭৫.
'সন্তর্পণ' শব্দের অর্থ - 
  1. সাঁতার
  2. চিত্রিতকরণ
  3. সন্তুষ্টকরণ
  4. অবলোকন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'সন্তর্পণ' শব্দের অর্থ:
- (বিশেষ্য) সম্যক তৃপ্তিদান; সন্তুষ্টকরণ। 
- (বিশেষণ) তুষ্টিপ্রদ; তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
• 'সন্তরণ' শব্দের অর্থ- সাঁতার।
• 'রঙ্গন' শব্দের অর্থ - চিত্রিতকরণ। 
• 'সন্দর্শণ' শব্দের অর্থ- অবলোকন।

উৎস: সংসদ বাংলা অভিধান, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৩৭৬.
নিচের কোন বাগধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. কানখড়কে - কানকাটা
  2. ছকড়া নকড়া - ছাপোষা
  3. উজলপাঁজল - ঊনপাঁজুরে
  4. কুমড়ো কাটা বটঠাকুর - ঘন্টাগরুড়
ব্যাখ্যা
⇒ সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘ঘন্টাগরুড়’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।
• ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

অন্যান্য বাগধারাগুলোর অর্থ হলো:
• ‘ছকড়া নকড়া’ বাগধারার অর্থ - সস্তা দর।
• ‘ছাপোষা’ বাগধারার অর্থ - অত্যন্ত গরিব।

• ‘কানখড়কে’ বাগধারার অর্থ - যার কান খুব সজাগ।
• ‘কানকাটা’ বাগধারার অর্থ - নির্লজ্জ।

• ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
• ‘ঊনপাঁজুরে’ বাগধারার অর্থ - হতভাগ্য/অপদার্থ ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৩৭৭.
‘একবার ফল দিয়েই মারা যায় এমন উদ্ভিদ’—এর বাক্য সংকোচন কোনটি?
  1. ওষধি
  2. বনস্পতি
  3. ঔষধ
  4. পথ্য
ব্যাখ্যা

• 'একবার ফল দিয়েই মারা যায় এমন উদ্ভিদ' এর বাক্য সংকোচনশ - ওষধি

অন্যদিকে,
ঔষধি থেকে উৎপন্ন - ঔষধ।
ঔষধের আনুষঙ্গিক সেব্য - পথ্য।

উল্লেখ্য,
ঔষুধের বিপণি - ঔষধালয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৩৭৮.
'বশীভূত' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) হাল ছাড়া
  2. খ) হাত ধরা
  3. গ) হাত ভারি
  4. ঘ) গাড় হাভাতে
ব্যাখ্যা
• 'হাত ধরা'  বাগ্‌ধারার অর্থ - বশীভূত।

আরও কিছু বাগ্‌ধারা হলো:
- 'হাড় হাভাতে'  বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য,
- 'হাল ছাড়া'  বাগ্‌ধারার অর্থ - হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্‌ধারার অর্থ - দক্ষতা।
- 'হাত-ভারি'  বাগ্‌ধারার অর্থ - কৃপণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমির অভিধান।
৫,৩৭৯.
'অনুক্ত' - বলতে কী বোঝায়?
  1. যা বলার যোগ্য নয়
  2. যা বলা হয়নি
  3. যা পূর্বে শোনা যায়নি
  4. যা প্রকাশ করা হয়নি
ব্যাখ্যা

• 'যা বলা হয়নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত

অন্যদিকে,
যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত।
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
যা বলার যোগ্য নয় - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫,৩৮০.
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মেদিনী
  2. বসুমতী
  3. বসুমাতা
  4. নগ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'নগ' পৃথিবীর সমার্থক শব্দ নয়।

- 'নগ' অর্থ: যা গমন করে না।(পাহাড়, গাছ ইত্যাদি)।

• পৃথিবীর সমার্থক শব্দ:
- ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, বসুমাতা, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৮১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ননীর পুতুল
  2. চিনির পুতুল
  3. অজগর বৃত্তি
  4. গোবর গনেশ
ব্যাখ্যা
ব্যাখ্যা :
- ননীর পুতুল, চিনির পুতুল, অজগর বৃত্তি বাগধারাগুলোর অর্থ অত্যন্ত অলস।
কিন্তু গোবর গনেশ বাগধারার অর্থ একেবারে মূর্খ।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৩৮২.
'শোনা যায় এমন' এক কথায় বলে-
  1. শ্রুতধর
  2. শ্রুতিগোচর
  3. শ্রুতপূর্ব
  4. শ্রুতমাত্র
ব্যাখ্যা

• 'শোনা যায় এমন' এক কথায় বলে- শ্রুতিগোচর।

অন্যদিকে, 
• যে শুনেই মনে রাখতে পারে -  শ্রুতধর।
• যা পূর্বে শোনা হয়েছে এমন - শ্রুতপূর্ব।
• শোনার সঙ্গে সঙ্গে - শ্রুতমাত্র। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৩৮৩.
'চোখ' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. অক্ষি
  2. নেত্র
  3. অলক
  4. লোচন
ব্যাখ্যা
'চোখ' শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন

অন্যদিকে,
- কেশ শব্দের সমার্থক শব্দ: অলক, চিকুর, কুম্ভল, কবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৩৮৪.
'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
  1. ময়ূখ
  2. অম্বর
  3. নীলানু
  4. বিভাবরী
ব্যাখ্যা
‘অম্বর' (বিশেষ্য পদ),
অর্থ:
- আকাশ।
- বস্ত্র।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যদিকে,
- 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ- বিভাবরী।
- ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ- ময়ূখ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৮৫.
'যা চেটে খাবার যোগ্য' এক কথায় প্রকাশ কী হবে?
  1. চর্ব্য
  2. চোষ্য
  3. লেহ্য
  4. খাদ্য
ব্যাখ্যা

• 'যা চেটে খাবার যোগ্য' কে এক কথায় বলে - লেহ্য।

অন্যদিকে,
- 'যা চিবিয়ে খাবার যোগ্য' এর এককথায় প্রকাশ - চর্ব্য।
- ‘যা চুষে খাবার যোগ্য’ এর এককথায় প্রকাশ - চোষ্য।
- ‘যা খাওয়ার যোগ্য' এর এককথায় প্রকাশ - খাদ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৫,৩৮৬.
‘মাতুলালয়’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. নানাবাড়ি
  2. মায়েরবাড়ি
  3. মামাবাড়ি
  4. দাদাবাড়ি
ব্যাখ্যা
• মাতুলালয় (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মামাবাড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৮৭.
'মন্দাকিনী' নিম্নের কোনটির সমার্থক?
  1. ক) নদী
  2. খ) পর্বত
  3. গ) পাখি
  4. ঘ) পানি
ব্যাখ্যা
• 'মন্দাকিনী' = 'নদী' শব্দের সমার্থক। 

• মন্দাকিনী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: পুরানোক্ত স্বর্গের গঙ্গা নদী। 

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৮৮.
'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. আন্দোলন
  2. বিপ্লব
  3. বিদ্রোহ
  4. উপরের সবকটি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।
- 'ইনকিলাব' বিশেষ্য।
- 'ইনকিলাব' আরবি শব্দ।
- 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৫,৩৮৯.
'সপত্নী' শব্দের অর্থ কী?
  1. ক) নিজের স্ত্রী
  2. খ) সাবিত্রী
  3. গ) কামিনী
  4. ঘ) সতিন
ব্যাখ্যা
'সপত্নী' শব্দের অর্থ সতিন বা নিজের স্বামীর অন্য স্ত্রী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৫,৩৯০.
'হর্ষ' শব্দটির অর্থ কী?
  1. হলুদ
  2. চালাক
  3. আনন্দ
  4. বোকা
ব্যাখ্যা
• 'হর্ষ' শব্দটির অর্থ - আনন্দ, উল্লাস, পুলক।

অন্যদিকে,
- ‘হলুদ’ শব্দের অর্থ - হলুদ গাছ ও তার কন্দ, মসলাবিশেষ, হলুদ রং।
- 'চালাক' শব্দের অর্থ - বুদ্ধিমান, চতুর।
- 'বোকা' শব্দের অর্থ - বুদ্ধিহীন, নির্বোধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩৯১.
‘সুসময়ের বন্ধু’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
  1. ক) কংস মামা
  2. খ) দহরম মহরম
  3. গ) সুখের পায়রা
  4. ঘ) লেফাফা দুরস্ত
ব্যাখ্যা
'দুধের মাছি' এর সমার্থক বাগ্‌ধারা 'সুখের পায়রা'। 
'দুধের মাছি' এবং 'সুখের পায়রা' উভয় বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু।
অন্যদিকে, 
- 'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়।
- 'দহরম মহরম' বাগধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৯২.
‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বর্জন
  2. বিরত
  3. অগ্রাহ্য
  4. বিরক্ত
ব্যাখ্যা
• ‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য

অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৩৯৩.
'Preamble' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রস্তাবনা
  2. আলো
  3. হ্রাসকৃত
  4. প্রাথমিক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

'Preamble' এর সঠিক বাংলা পরিভাষা প্রস্তাবনা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
- 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
- Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৫,৩৯৪.
'Defaulter' এর বাংলা পরিভাষা -
  1. ব্যতিক্রমী
  2. খেলাপকারী
  3. মানহানি
  4. ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
• 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।

অন্যদিকে,
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,৩৯৫.
'স্বর্ণ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সুবর্ণ
  2. কাঞ্চন
  3. অরুণ
  4. হিরণ
ব্যাখ্যা
• ‘স্বর্ণ’ শব্দের সমার্থক শব্দ নয় - 'অরুণ'। 
- 'অরুণ' - 'লাল' এর সমার্থক শব্দ।

• 'স্বর্ণ’ শব্দের কিছু সমার্থক শব্দ:
- কাঞ্চন, হিরণ, হেম, সোনা, সুবর্ণ, কনক, হিরণ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৩৯৬.
"গভীর জলের মাছ" বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি ক্ষমতাধর
  2. কপট
  3. চালাক লোক
  4. অদর্শনীয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।

অন্যদিকে, 
- 'রাঘব বোয়াল' অর্থ - অতি ক্ষমতাধর। 
- 'ভিজা বিড়াল' অর্থ - কপট। 
-  'অমাবস্যার চাঁদ' অর্থ - অদর্শনীয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৫,৩৯৭.
'ঢেউ' এর সমার্থক শব্দ-
  1. ক) ঝটিকা
  2. খ) পারাবার
  3. গ) গর্জন
  4. ঘ) মহোর্মি
ব্যাখ্যা
• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

তাছাড়া, 
- 'পারাবার' হচ্ছে 'সমুদ্র' শব্দের সমার্থক। 
- 'গর্জন' হচ্ছে 'ঝংকার' শব্দের সমার্থক শব্দ। 
- 'ঝটিকা' হচ্ছে ঝড় শব্দের সমার্থক শব্দ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫,৩৯৮.
'সুহাসিনী' বলতে কী বোঝায়?
  1. যে নারীর হাসি পবিত্র
  2. যে নারীর স্বামী বর্তমান
  3. যে সমস্তই সহ্য করে
  4. যে নারীর হাসি সুন্দর
ব্যাখ্যা

• 'যে নারীর হাসি সুন্দর' এর এক কথায় প্রকাশ - সুহাসিনী

অন্যদিকে,
যে সমস্তই সহ্য করে - সর্বংসহ।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৩৯৯.
’সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কিরণমালী
  2. প্রভা
  3. বিধু
  4. দ্যুলোক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সূর্য' শব্দের অর্থ কিরণমালী।


যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে সমর্থক বা প্রতিশব্দ বলে।
• 'সূর্য' এর প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
- প্রভা অর্থ - কিরণ।
- বিধু অর্থ - চাঁদ।
- দ্যুলোক - স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,৪০০.
'দুধের মাছি' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ভেক ধরা
  2. খ) ধোপে টেকা
  3. গ) সুখের পায়রা
  4. ঘ) তীর্থের কাক
ব্যাখ্যা
'দুধের মাছি' এর সমার্থক বাগ্‌ধারা 'সুখের পায়রা'। 
'দুধের মাছি' এবং 'সুখের পায়রা' উভয় বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু 
অন্যদিকে, 
ভেক ধরা = ভান করা 
ধোপে টেকা = সুফল দেওয়া 
তীর্থের কাক = সাগ্রহে প্রতীক্ষাকারী 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।