বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ১০ / ৮১ · ৯০১১,০০০ / ৮,১৭১

৯০১.
'নেপথ্যে' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. ক) সামনে
  2. খ) পেছনে
  3. গ) প্রকাশ্যে
  4. ঘ) অগোচরে
ব্যাখ্যা
'প্রকাশ্যে' এর বিপরীতার্থক শব্দ 'নেপথ্যে/পরোক্ষে' 

ফরিয়াদি - আসামি 
ফলন্ত - নিষ্ফলা 
প্রফুল্ল - ম্লান
পূর্ণ - শূণ্য 
পূজক/ পূজারি - পূজিত 
বাচাল - স্বল্পভাষী 
ব্যষ্টি - সমষ্টি 
বিকাশ - বিলয়/বিনাশ 
বন্দনা - গঞ্জনা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯০২.
'Demographic' এর বাংলা পরিভাষা কী?
  1. সমাজতন্ত্র
  2. জনতাত্ত্বিক
  3. গণতন্ত্র
  4. জনতত্ত্ব
ব্যাখ্যা
'Demographic' এর বাংলা পরিভাষা - জনতাত্ত্বিক

অন্যদিকে,
Demography - জনতত্ত্ব।
Democracy - গণতন্ত্র।
Socialism - সমাজতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৯০৩.
'নিভৃত' শব্দের অর্থ কোনটি?
  1. আবৃত
  2. উত্তরীয়
  3. নির্জন
  4. সমাপ্তি
ব্যাখ্যা
নিভৃত:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: নি + √ভৃ + ত।
- অর্থ: একান্ত; অপ্রকাশিত,গুপ্ত; নিরিবিলি, নির্জন

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৪.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) আহব - অহন
  2. খ) সরিৎ - সিমন্তিনী
  3. গ) নিকেতন - কায়
  4. ঘ) জলদ - পর্জন্য
ব্যাখ্যা
'ঘন' শব্দের সমার্থক = মেঘ, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ। 

'আহব' = 'যুদ্ধ', কিন্তু  'অহন' = 'দিবস'
'সরিৎ' = 'নদী', কিন্তু  'সিমন্তিনী' = 'নারী'।
'নিকেতন' = 'গৃহ', কিন্তু 'কায়' = 'দেহ'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০৫.
'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ -
  1. শ্রুতিমধুর
  2. শ্রুতধর
  3. শ্রুতিযোগ্য
  4. শ্রুতিগ্রাহ্য
ব্যাখ্যা
• 'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ - শ্রুতধর

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- কচুপোড়া - অখাদ্য বস্তু। 
- একবনের শিয়াল - একদলের লোক। 
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ। 
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি। 
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি। 
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি। 
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া। 
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৬.
'নিরঞ্জন' - শব্দের অর্থ কী?
  1. সম্পূর্ণ
  2. গতিশীল
  3. বিশুদ্ধ
  4. আংটা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিরঞ্জন' - শব্দের অর্থ - বিশুদ্ধ।



অন্যদিকে,
• 'জঙ্গম' শব্দটির অর্থ হলো- গতিশীল।
• 'কড়া' শব্দের অর্থ - আংটা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯০৭.
'Humid' - এর বাংলা পরিভাষা কী?
  1. ক) আর্দ্র
  2. খ) আর্দ্রতা
  3. গ) আর্দ্রাঞ্চল
  4. ঘ) আর্দ্রজল
ব্যাখ্যা
• 'Humid' - এর বাংলা পরিভাষা - আর্দ্র।

এছাড়া,
Humidity - আর্দ্রতা।
Humid region - আর্দ্রাঞ্চল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৮.
'চুলোয় যাওয়া' বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. ভূমিকা না রাখা
  2. নষ্ট হওয়া
  3. নাছোড়বান্দা
  4. কিছুই না
ব্যাখ্যা
• 'চুলোয় যাওয়া' বাগধারার অর্থ - নষ্ট হওয়া।

 অন্যদিকে:
- 'ঘোড়ার ডিম' বাগধারার অর্থ - কিছুই না।
- 'চিনে জোঁক' বাগধারার অর্থ হচ্ছে - নাছোড়বান্দা।
- 'চোখ বুঁজে থাকা' বাগধারার অর্থ - ভূমিকা না রাখা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
৯০৯.
পয়োধর, অভ্র, নীরদ শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. চাঁদ
  3. পদ্ম
  4. সাগর
ব্যাখ্যা
মেঘ -
জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কাদম্বিনী, নীরধর৷
চাঁদ -
চন্দ্র, সুধাকর, সোম, বিধু, শশধর, শশী।
পদ্ম -
অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক।
সাগর -
জলধি, বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৯১০.
'Mannerliness' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পুরুষতন্ত্র
  2. স্পষ্টতা
  3. অসভ্য
  4. ভদ্রতা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Mannerliness' এর বাংলা পরিভাষা — 'ভদ্রতা'।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Precision' - স্পষ্টতা।
• 'Latitude' - অক্ষাংশ।
• 'Longitude' - দ্রাঘিমাংশ।
• 'Fiction' - কথাসাহিত্য।
• 'Interpreter' - দোভাষী।
• 'Plosive' - ধ্বনি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৯১১.
”লহরি” শব্দের অর্থ কী?
  1. অশ্রু
  2. ঊর্মি
  3. আলো
  4. ইচ্ছা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- লহরি শব্দের অর্থ- তরঙ্গ, ঢেউ, ঊর্মি, বীচি।

অন্যদিকে,
”অশ্রু” শব্দের সমার্থক শব্দ- অশ্রুবারি, আঁখি-নীর, চোখের জল, নয়নজল,নেত্রজল, লোর।
”আলো” শব্দের সমার্থক শব্দ- উদ্ভাস, আভা, জ্যোতি, দীপ্তি, দ্যুতি, নূর, প্রভা, বিভা, 
”ইচ্ছা” শব্দের সমার্থক শব্দ- অভিপ্রায়, অভিলাষ, আগ্রহ, আকাঙ্ক্ষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১২.
‘জানার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. জিগীষা
  2. জিজ্ঞাসা
  3. জ্ঞাতব্য
  4. জিজ্ঞাসু
ব্যাখ্যা

• ‘জানার যোগ্য’ এর বাক্য সংকোচন - জ্ঞাতব্য।

অন্যদিকে,
- ‘জানার ইচ্ছা’ এক কথায় - জিজ্ঞাসা।
- ‘জানতে ইচ্ছুক’ এক কথায় - জিজ্ঞাসু।
- ‘জয় করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

৯১৩.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রায়শ - প্রচ্ছন্ন
  2. খ) পরকীয় - সকীয়
  3. গ) প্রকৃষ্ট - প্রবিষ্ট
  4. ঘ) প্রজ্বলন - নির্বাপন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দসমূহ- 

প্রজ্বলন - নির্বাপন 
প্রকৃষ্ট - নিকৃষ্ট 
প্রায়শ - কদাচিৎ
পরকীয় - স্বকীয় 
প্রবিষ্ট - প্রস্থিত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯১৪.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ - 
  1. সর্বশুচি
  2. মার্তণ্ড
  3. শিখিন
  4. শশাঙ্ক
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯১৫.
'Annex' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সূচিপত্র
  2. টীকা
  3. ক্রোড়পত্র
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Annex' এর বাংলা পারিভাষিক শব্দ- ক্রোড়পত্র।

অন্যদিকে:
• 'Annotation' অর্থ - টীকা।
• 'Index' অর্থ - সূচিপত্র। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
৯১৬.
'Manuscript' এর বাংলা প্রতিশব্দ কি?
  1. পাণ্ডুলিপি
  2. শ্বেতপত্র
  3. ইশতেহার
  4. নিশ্চয়
ব্যাখ্যা

• 'Manuscript' এর বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি

অন্যদিকে,
Manifesto - ইশতেহার।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda - আলোচ্যসূচি।
Constitution - সংবিধান।
Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
Edition- সংস্করণ।
Manual - সারগ্রন্থ।
Gazette - ঘোষণাপত্র।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Constipation- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৯১৭.
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ম্লান
  2. খ) বিষন্ন
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ = ম্লান/বিষন্ন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৯১৮.
'Morgue' এর বাংলা পরিভাষা-
  1. ক) শবাগার
  2. খ) মনোবল
  3. গ) বন্ধক
  4. ঘ) গতি
ব্যাখ্যা
- 'Morgue' এর বাংলা পরিভাষা হচ্ছে শবাগার

• প্রদত্ত প্রশ্নে অন্যান্য অপশন:
Morale = মনোবল ।
Mortgage = বন্ধক।
Motion = গতি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৯১৯.
‘অক্ষয়’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. অশেষ
  2. অন্তহীন
  3. অবিনাশী
  4. আগন্তুক
ব্যাখ্যা
• ‘অক্ষয়’ শব্দের প্রতিশব্দ নয় - আগন্তুক
- এটি 'অতিথি' শব্দের প্রতিশব্দ।

'অক্ষয়’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনিঃশেষ, অন্তহীন, অবিনাশী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৯২০.
'কুঞ্জর' শব্দটি কোন প্রাণী বোঝাতে ব্যবহৃত হয়?
  1. ঘোড়া
  2. সিংহ
  3. হাতি
  4. হরিণ
ব্যাখ্যা
উত্তর: গ) হাতি।

• ‘কুঞ্জর’ শব্দটি সংস্কৃত ব্যুৎপত্তিযুক্ত এবং এটি হাতি বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি 'হাতি' এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ।

আরো কয়েকটি প্রতিশব্দ:
- হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।

অন্য অপশনগুলোর প্রতিশব্দ:
ক) ঘোড়া = অশ্ব, হয়, তুরঙ্গ, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।
খ) সিংহ = কেশরী, মৃগেন্দ্র, পশুরাজ।
ঘ) হরিণ = কুরঙ্গ, মৃগ, সুনয়ন, সারঙ্গ।
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২  সংস্করণ)।
৯২১.
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ -
  1. স্থির
  2. ক্ষীণ
  3. স্থূল
  4. নির্বোধ
ব্যাখ্যা
• 'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - স্থূল।

উল্লেখ্য,
'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, ক্ষীণ
'স্থূল' শব্দের অর্থ - চ্যাপ্টা, ভোঁতা, সূক্ষ্ম নয় এমন।

অন্যদিকে,
'চতুর' - নির্বোধ।
'চঞ্চল' - স্থির।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২২.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ -
  1. শ্রমবিমুখ
  2. অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র
  3. অসার
  4. নিতান্ত অলস
ব্যাখ্যা
• 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার

অন্যদিকে, 
- 'আলালের ঘরের দুলাল' বাগধারার অর্থ - অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯২৩.
কলাজ্ঞান আছে যার = _________।
  1. কলাক
  2. কলাজ্ঞ
  3. কলাবিদ
  4. কলৈক
  5. কলারদ
ব্যাখ্যা
• ‘কলাবিদ’ শব্দের অর্থ: শিল্পজ্ঞানী, শিল্পরসজ্ঞ, শিল্পরসিক।

সুতরাং,
• ‘কলাজ্ঞান আছে যার’ এক কথায় বলে - কলাবিদ।

এরূপ-
• বহুবিষয়বিদ / বহু বিষয় জানে এমন - বহুজ্ঞ। 

অন্যদিকে: 
- সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
- সব বিষয়ে জানে এমনম - সবজান্তা।
- বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ - বহুদর্শী। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
৯২৪.
'কুম্ভ' শব্দের অর্থ কী?
  1. ক) কুমির
  2. খ) কুয়ো
  3. গ) কলস
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
কুম্ভ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- ঘট, কলস। 
- রাশিচক্রের একাদশ রাশি। 
- হাতির মাথার দুই পার্শ্বস্থ মাংসপিণ্ড 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯২৫.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ইন্দু
  2. শশী
  3. তুহিন
  4. সোম
ব্যাখ্যা

'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- তুহিন। 
• 'তুহিন' শব্দের অর্থ: বরফ, তুষার; হিম।

-----------------
'চাঁদ' এর সমার্থক শব্দ: চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাকর; ইন্দু; সুধাংশু; বিধু; শশীসোম; মৃগাঙ্ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯২৬.
নিচের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. ক) কুমুদ, কুবলয়
  2. খ) কুসুম, প্রসূন
  3. গ) ভুজ, পাণি
  4. ঘ) দুহিতা, সীমন্তিনী
ব্যাখ্যা
কুমুদ, কুবলয় = পদ্ম এর সমার্থক শব্দ ।
কুসুম, প্রসূন = ফুল এর সমার্থক শব্দ ।
ভুজ, পাণি = হাত এর সমার্থক শব্দ ।
দুহিতা = কন্যা এর সমার্থক শব্দ ।
সীমন্তিনী = নারী এর সমার্থক শব্দ।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২৭.
'ব্যোম' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাত
  2. সমুদ্র
  3. আকাশ
  4. চাঁদ
ব্যাখ্যা
• ব্যোম (বিশেষ্য পদ),
অর্থ:
- অম্বর;
- আকাশ;
- শূন্য।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্মরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তন, নভস্থল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৮.
'দৈবাৎ' শব্দের অর্থ কী?
  1. অকস্মাৎ
  2. আশ্চর্য
  3. নবীন
  4. সদ্য
ব্যাখ্যা

'অকস্মাৎ' শব্দের অর্থ - আকস্মিক, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ

অন্যদিকে,
'নতুন' শব্দের অর্থ - নবীন, সদ্য, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন।
'অদ্ভুত' শব্দের অর্থ - উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংল অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

৯২৯.
'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিঃসরণ
  2. নাশ
  3. উৎকর্ষ
  4. বর্ধিষ্ণু
ব্যাখ্যা

• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু

উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩০.
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কুমুদ
  2. অরবিন্দ
  3. শশধর
  4. সরিৎ
ব্যাখ্যা
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- শশধর। 

• 'চাঁদ' শব্দের সমার্থক:
সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

অন্যদিকে,
কুমুদ, অরবিন্দ - পদ্ম এর সমার্থক শব্দ।
সরিৎ - নদী এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩১.
সঠিক বিপরীত শব্দযুগল নয় কোনটি?
  1. অনুরক্ত-বিরক্ত
  2. আবির্ভাব-তিরোভাব
  3. লিপ্ত-নির্লিপ্ত
  4. অতিকায়-বৃহদাকার
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• সঠিক বিপরীত শব্দযুগল নয় - অতিকায়-বৃহদাকার। কারণ, অতিকায় শব্দের অর্থ - বৃহৎ।

অন্যদিকে,
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
• 'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ - তিরোভাব।
• 'লিপ্ত' এর সঠিক বিপরীত শব্দ = নির্লিপ্ত। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৩২.
'বিরক্ত'-এর বিপরীত শব্দ -
  1. উক্ত
  2. নিয়ত
  3. অনুরক্ত
  4. দয়া
ব্যাখ্যা
• 'বিরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে: অনুরক্ত।

 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।  

অন্যদিকে, 
 • 'উক্ত' শব্দের অর্থ: বলা বা কথিত হয়েছে এমন; ব্যক্ত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৯৩৩.
‘গভীর রাত্রি’ এক কথায় কী বলে?
  1. ত্রিযামা
  2. অমাবস্যা
  3. তমিস্রা
  4. নিশীথ
  5. সৌপ্তিক
ব্যাখ্যা
• ‘গভীর রাত্রি’ এক কথায় বলে - নিশীথ।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- 'কৃষ্ণপক্ষের শেষ তিথি' - অমাবস্যা।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ - তামসী, তমিস্রা।
- ‘রাত্রির তিন ভাগ একত্রে’ - ত্রিযামা।
- ‘রাতের শিশির’ - শবনম।
- ‘রাত্রির প্রথম ভাগ’  -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৩৪.
'দীপ-দ্বীপ' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. উজ্জ্বল - প্রাচুর্য 
  2. প্রদীপ - জলবেষ্টিত ভূখণ্ড 
  3. জলবেষ্টিত ভূখণ্ড - আলো
  4. বলিষ্ঠ - জলবেষ্টিত ভূখণ্ড 
ব্যাখ্যা

• 'দীপ' শব্দের অর্থ - প্রদীপ।
• 'দ্বীপ' শব্দের অর্থ - জলবেষ্টিত ভূখণ্ড

অন্যদিকে,
'দৃপ্ত' - বলিষ্ঠ।
'দীপ্ত' - উজ্জ্বল।

দূতী - নারী সংবাদবাহক।
দ্যুতি - আলো।

ধুম - প্রাচুর্য।
ধূম - ধোঁয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩৫.
“The idle knave get the better of the honest toiler” - এর বাংলা প্রবাদ কি?
  1. নাচতে না জানলে উঠান বাঁকা
  2. ঢিল মারলে পাটকেল খাওয়া
  3. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়
  4. যার ধন তার নয় নেপোয় মারে দই
  5. ফাঁপা ঢেঁকির শব্দ বড়ো
ব্যাখ্যা

নাচতে না জানলে উঠান বাঁকা (prov) - A bad workman quarrels with his tools.
যার ধন তার নয় নেপোয় মারে দই (prov) - The idle knave get the better of the honest toiler.
ঢিল মারলে পাটকেল খাওয়া (prov) - tit for tat.
পাপের ধন প্রায়শ্চিত্তে যায় (prov) - Ill-gotten goods/gains seldom prosper; Ill gotten ill spent.
ফাঁপা ঢেঁকির শব্দ বড়ো (prov) - An empty vessel sounds much.

Source: Bangla Academy 

৯৩৬.
'তেজী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সাহসী
  2. নিস্তেজ
  3. শান্ত
  4. অভ্র
ব্যাখ্যা
• 'তেজী' শব্দের বিপরীত শব্দ- নিস্তেজ।

আরো কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
পথ - বিপথ,
পণ্ড - সফল,
দূর - নিকট,
ঠকা - জেতা,
বিচ্ছেদ - সন্ধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম -দশম শ্রেণি, সংস্করণ -২০২২।
৯৩৭.
এক কথায় প্রকাশ করুনঃ অনেক অভিজ্ঞতা আছে যার।
  1. ক) দূরদর্শী
  2. খ) অভিজ্ঞ
  3. গ) বহুদর্শী
  4. ঘ) ত্রিকালজ্ঞ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৯৩৮.
”Agenda” শব্দের বাংলা পরিভাষা কী?
  1. আলোচ্যসূচি
  2. গণসংযোগ
  3. স্মারকলিপি
  4. ইশতেহার
ব্যাখ্যা

- Agenda শব্দের বাংলা পরিভাষা- আলোচ্যসূচি।

অন্যদিকে,
- 'Memorandum' এর বাংলা পরিভাষা- 'স্মারকলিপি'। 
- ‘Mass communication’ এর বাংলা পরিভাষা- গণসংযোগ। 
- ’Manifesto’ শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৯৩৯.
'সূর্য' শব্দের সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) তপন
  2. খ) ভানু
  3. গ) প্রত্যুষ
  4. ঘ) মিহির
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।
'প্রত্যুষ' শব্দটি 'ঊষা/প্রভাত' এর সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৪০.
'উত্তমর্ণ' বলতে বোঝায় -
  1. ঋষির ন্যায়
  2. ঋণ দেয় যে
  3. ঋণ নেয় যে
  4. ঋণশোধে অসমর্থ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'উত্তমর্ণ' বলতে বোঝায় - ঋণ দেয় যে, মহাজন।

উল্লেখ্য, 
- ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ- 'উত্তমর্ণ'।

অন্যদিকে,
• ঋষির ন্যায় - ঋষিকল্প, 
• ঋণ নেয় যে - অধমর্ণ, 
• ঋণশোধে অসমর্থ - দেউলিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪১.
'চতুর্ভুজ হওয়া' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. উৎফুল্ল হওয়া 
  2. বিস্মিত হওয়া 
  3. ঘনিষ্ট বন্ধু 
  4. উভয় সংকট 
ব্যাখ্যা
• 'চতুর্ভুজ হওয়া' বাগ্‌ধারাটির অর্থ- উৎফুল্ল হওয়া। 

অন্যদিকে, 
• 'চোখ কপালে তোলা' অর্থ - বিস্মিত হওয়া। 
• 'জোড়ের পায়রা' অর্থ - ঘনিষ্ট বন্ধু। 
• 'জলে কুমির ডাঙায় বাঘ' অর্থ - উভয় সংকট। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৪২.
'পনস' শব্দের অর্থ-
  1. নরম
  2. কাঁঠাল
  3. তুলা
  4. ফুল
ব্যাখ্যা
• পনস (বিশেষ্য) শব্দ: 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √ পন্‌ + অস। 
অর্থ: কাঁঠাল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৪৩.
প্রশ্ন (২৬ - ৩০) শব্দের অর্থ নির্ণয় করুন :
২৬. কিরীট
  1. ক) কীট পতঙ্গ
  2. খ) ছুরি
  3. গ) তলোয়ার
  4. ঘ) মুকুট
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'কিরীট' শব্দের অর্থ- 'মুকুট' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৯৪৪.
'বিজিত' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. বিজয়ী
  2. পরাজিত
  3. বিচ্যুত
  4. বর্জিত
ব্যাখ্যা
• বিজিত (বিশেষণ পদ),
- ‘বিজিত’ শব্দের অর্থ:
- জয় করে নেয়া হয়েছে এমন অর্থ্যাৎ পরাজিত।

বিজিত" শব্দের অর্থ বুঝতে হবে। "বিজিত" মানে হলো যে কাউকে পরাজিত করা হয়েছে, বা যুদ্ধ বা প্রতিযোগিতায় হারানো। অর্থাৎ, বিজিত হলো পরাজিত ব্যক্তি বা দল।

এখানে, "বিজিত" এর বিপরীত হলো - যিনি বিজয় লাভ করেছেন, যে জিতেছে, অর্থাৎ বিজয়ী।
তাই, সঠিক উত্তর - ক) বিজয়ী।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৫.
'Plateau' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সমতল ভূমি
  2. মালভূমি
  3. মরুভূমি
  4. ঊষর
ব্যাখ্যা
• 'Plateau' এর বাংলা পরিভাষা — মালভূমি। 

অন্যদিকে, 
Even/level ground — সমতল ভূমি, 
Desert — মরুভূমি, 
Barren — ঊষর। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৯৪৬.
'ইতিহাস রচনা করেন যিনি' - এককথায় কী বলা হয়?
  1. ইতিহাসবিদ
  2. পণ্ডিতস্মন্য
  3. ঐতিহাসিক
  4. ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস রচনা করেন যিনি' এর এককথায় প্রকাশ = ঐতিহাসিক।
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এককথায় প্রকাশ = ইতিহাসবেত্তা।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
আদি নেই যার = অনাদি।
আমার সদৃশ = মাদৃশ।
কষ্টে অতিক্রম করা যায়না = দুরতিক্রম্য।
কোন কিছুতে ভয় নেই যার = অকুতোভয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৪৭.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এককথায় প্রকাশ -
  1. নির্বাক
  2. হতবাগ
  3. অভিজ্ঞ
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এককথায় প্রকাশ - অবিসংবাদী

অন্যদিকে, 
• 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এককথায় প্রকাশ - অবিমৃশ্যকারী।
• 'যে ভবিষ্যতের চিন্তা করেনা বা দেখে না' এর এককথায় প্রকাশ - অপরিণামদর্শী। 
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এককথায় প্রকাশ - প্রত্যুৎপন্নমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ৷
৯৪৮.
নিচের কোন বাগ্‌ধারা জোড়টি ভিন্নার্থক অর্থ প্রকাশ করে?
  1. রামগরুড়ের ছানা - কলুর বলদ
  2. বর্ণচোরা - বিড়াল তপস্বী
  3. পোয়া বারো - জোর-কপাল
  4. ঊনপাঁজরে - কায়েতের ঘরের ঢেঁকি
ব্যাখ্যা
ভিন্ন অর্থে ব্যবহৃত বাগধারা দুটি হলো:
• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক। 
• ‘কলুর বলদ’ বাগ্‌ধারার অর্থ - একটানা খাটুনি।

অন্যদিকে, প্রায় সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
• ‘বিড়াল তপস্বী’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড লোক।

• ‘পোয়া বারো’  বাগ্‌ধারার অর্থ - সৌভাগ্য।
• ‘জোর-কপাল’ বাগ্‌ধারার অর্থ - সুপ্রসন্ন ভাগ্য।

• ‘ঊনপাঁজরে’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
• ‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ লোক।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪৯.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ-
  1. কিছু না জানা
  2. কাল্পনিক বস্তু
  3. অমিতব্যয়ী
  4. হতবুদ্ধি হওয়া
ব্যাখ্যা
• "উড়নচণ্ডী" বাগ্‌ধারা অর্থ - অমিতব্যয়ী।
বাক্য: যা উড়নচণ্ডী ছেলে- পৈতৃক সম্পত্তি দু দিনেই শেষ। 

অন্যদিকে, 
"অন্ধকারে থাকা" অর্থ - কিছু না জানা। 
"আকাশকুসুম" অর্থ - কাল্পনিক বস্তু। 
"আক্কেল গুড়ুম" অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫০.
'কুবলয়' শব্দের অর্থ কী?
  1. কবুতর
  2. ময়ূর
  3. পদ্ম
  4. অগ্নি
ব্যাখ্যা
• কুবলয় [বিশেষ্য পদ],
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- নীলপদ্ম।
- পদ্ম,
- নলিনী,
- উৎপল।

• 'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫১.
"Duty" শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. শুল্ক
  2. কর্তব্য
  3. কার্য
  4. সবগুলো
ব্যাখ্যা

"Duty" শব্দের বাংলা পরিভাষা- শুল্ক, কর্তব্য, কার্য।

• আরো কিছু গুরত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Duty ‍ad valorem-  মূল্যানুসার শুল্ক।
- Duty allowance- কার্য-ভাতা।
- Duty officer- কার্য-অফিসার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৯৫২.
"গোবর গণেশ" বাগ্‌ধারাটির অর্থ -
  1. পদ্মফুল
  2. অপদার্থ
  3. উঁচু নিচুর সহাবস্থান
  4. কপট স্বজন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'গোবর গণেশ' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য/অপদার্থ।
বাক্য গঠন: তোমার মতো গোবর গণেশ দিয়ে কোনো কাজ হবে না।
---------------
অন্য অপশনে,
• 'গুরুচণ্ডালী' বাগ্‌ধারাটির অর্থ - উঁচু নিচুর সহাবস্থান।
• 'ঘরভেদী বিভীষণ' বাগ্‌ধারাটির অর্থ - কপট স্বজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৫৩.
'দিতে হবে' - কে এক কথায় কী বলে?
  1. ক) ভূতপূর্ব
  2. খ) দেয়
  3. গ) জিতনিদ্র
  4. ঘ) অনাদ্যন্ত
ব্যাখ্যা
দেয় (বিশেষ্য) - দানের যোগ্য; দিতে হবে এমন; দাবত্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৯৫৪.
"ভাঁড়ে ভবানী" প্রবচনটির অর্থ -
  1. অনড় সংকল্প
  2. নিষ্ক্রিয় দর্শক
  3. নিঃস্ব অবস্থা
  4. অত্যন্ত ধার্মিক
ব্যাখ্যা
• "ভাঁড়ে মা ভবানী" অর্থ - নিঃস্ব অবস্থা বা হত দরিদ্র অবস্থা।

আরো কিছু প্রবাদ-প্রবচন:
 - 'ধারে না হলে ভারে কাটে' প্রবাদ প্রবচনটির অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি।
- 'ধান ভানতে শিবের-গীত্র / ধেনো হাটে ওল নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা।
- 'চোরে না শোনে ধর্মের কাহিনি' প্রবাদ প্রবচনটির অর্থ - অসাধু লোককে উপদেশ অর্থহীন।
- 'চাঁদেরও কলঙ্ক আছে' প্রবাদ প্রবচনটির অর্থ - যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৫৫.
'যা সহজে ভেদ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুর্বধ্য
  2. দুর্ভেদ্য
  3. অর্ভেদ্য
  4. দুরর্ভেদ
ব্যাখ্যা
• 'যা সহজে ভেদ করা যায় না' এক কথায় প্রকাশ - দুর্ভেদ্য।

অন্যদিকে,
- 'দুর্বধ্য' অর্থ - যা সহজে বধ করা যায় না।
- অর্ভেদ্য ও দুরর্ভেদ বানানগুলো অশুদ্ধ। 

এরকম আর কিছু এক কথায় প্রকাশ:
 -যা সহজে ভেঙে যায় - ভঙ্গুর।
- যা সহজে করা যায় না - দুষ্কর।
- যা সহজে জানা যায় না - দুর্জেয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা সহজে পাওয়া যায় না- দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫৬.
'ঘটিরাম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. মূর্খ
  2. অপদার্থ
  3. লজ্জাহীন
  4. সামান্য ব্যক্তি
ব্যাখ্যা
• 'ঘটিরাম' বাগ্‌ধারা অর্থ - অপদার্থ।
বাক্য: ইব্রাহীম একটা ঘটিরাম, ওকে দিয়ে এ কাজ হবে না।

অন্যদিকে, 
• 'গোবর গণেশ' অর্থ - মূর্খ।
• 'চশমখোর' অর্থ - লজ্জাহীন। 
• 'চুনোপুটি' অর্থ - সামান্য ব্যক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫৭.
‘উকর ধাকর’ বাগধারা টির প্রকৃত অর্থ কি?
  1. ক) কাছাকাছি
  2. খ) এলোপাথাড়ি
  3. গ) অপক্ব
  4. ঘ) ছটফটানি
ব্যাখ্যা
‘উকর ধাকর’ ( এলোপাথাড়ি ) উকর ধাকর নাচ দিয়ে আসর মাতানো যাবে না।
উৎস: বাংলা অভিধান ও বাংলা ভাষা ও জিজ্ঞাসা ডঃ. সৌমিত্র শেখর
৯৫৮.
‘ভূতের মুখে রাম নাম’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপ্রত্যাশিত প্রাপ্তি
  2. অবিশ্বাস্য ব্যাপার
  3. অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা
  4. অসম্ভব ব্যাপার
ব্যাখ্যা
• ‘ভূতের মুখে রাম নাম’ প্রবাদটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে,
• ‘ব্যঙের সর্দি’ অর্থ - অবিশ্বাস্য ব্যাপার।
• ‘সাপের পাঁচ পা দেখা’ অর্থ - অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা।
• ‘মেঘ না চাইতে জল’ অর্থ - অপ্রত্যাশিত প্রাপ্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫৯.
'খেদ' শব্দের বিপরীত শব্দ -
  1. হর্ষ
  2. অখ্যাতনামা
  3. অখণ্ড
  4. আঘাট
ব্যাখ্যা
• 'খেদ' শব্দের বিপরীত শব্দ - হর্ষ / অখেদ।

অন্যদিকে, 
- 'খ্যাতনামা' শব্দের বিপরীত শব্দ - অখ্যাতনামা।
- 'খণ্ড' শব্দের বিপরীত শব্দ - অখণ্ড।
- 'ঘাট' শব্দের বিপরীত শব্দ - আঘাট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৬০.
'অপোগণ্ড' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভণ্ড
  2. দুর্ভাগ্য
  3. অপদার্থ
  4. অকালপক্ক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে,
• অপোগণ্ড (বিশেষ্য) শব্দের অর্থ-
- অপদার্থ,
- অল্পবয়স্ক;
- নাবালক,
- অযোগ্য ইত্যাদি।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- আঠারো আনা - বাড়াবাড়ি / সম্ভাবনা। 
- আক্কেল গুড়ুম - হতবুদ্ধি / স্তম্ভিত। 
- আদাড়ের হাঁড়ি - তুচ্ছ / অনাদৃত ব্যক্তি। 
- আকাট মূর্খ - নিরেট বোকা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

৯৬১.
‘Miscible’ এর বাংলা পরিভাষা -
  1. দুশ্চরিত
  2. মিশ্রণীয়
  3. ভুলগণনা
  4. দুর্বৃত্ত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

‘Miscible’ এর বাংলা পরিভাষা - মিশ্রণীয়। 

অন্যদিকে,
Misconduct - দুশ্চরিত। 
Miscount - ভুলগণনা। 
Miscreant - দুর্বৃত্ত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৯৬২.
'গুরুত্বহীন লোক' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. উজলপাঁজল
  2. ঊনপাঁজরে
  3. উলুখাগড়া
  4. কেউকেটা
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' বাগ্‌ধারার অর্থ- গুরুত্বহীন লোক।

অন্যদিকে, 
• 'ঊনপাঁজরে' অর্থ - অপদার্থ।
• 'উজলপাঁজল' অর্থ - উথালপাথাল। 
• 'কেউকেটা'  অর্থ - বিশিষ্ট ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৬৩.
'কনাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী?
  1. ক) অগ্নি
  2. খ) চন্দ্র
  3. গ) জল
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
প্রশ্নে ভুল আছে ( যদি প্রশ্নে ‘কলাভৃৎ’ থাকতাে তাহলে উত্তর হতো ‘চন্দ্র’ কিন্তু প্রশ্নে ছিল কনাভৃৎ)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৯৬৪.
‘আমার মতো’ এক কথায় বলে-
  1. তাদৃশ
  2. ঈদৃশ
  3. মাদৃশ
  4. আদৃত
ব্যাখ্যা
• ‘আমার মতো / সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।

অন্যদিকে,
‘ইহার তুল্য’ এক কথায় বলে - ঈদৃশ।
‘সেই প্রকার বা সেই রকম’ এক কথায় বলে - তাদৃশ।
‘সদরে গৃহীত’ এক কথায় বলে - আদৃত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৫.
’ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে ?
  1. ক) সুখের পায়রা
  2. খ) খোদার খাসি
  3. গ) যক্ষের ধন
  4. ঘ) বসন্তের কোকিল
ব্যাখ্যা
• 'খোদার খাসি' বাগ্‌ধারার অর্থ ভাবনা চিন্তাহীন।
উদাহরণ- খোদার খাসির মতো চলাফেরা করলে তো আর জীবন চলে না। 

--------------------------
• 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ কৃপণের কড়ি।
• 'শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল' সবগুলো বাগ্‌ধারার অর্থ সুসময়ের বন্ধু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৯৬৬.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) বারিদ
  2. খ) জলধর
  3. গ) জীমূত
  4. ঘ) লহরী
ব্যাখ্যা
মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, অম্বুদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি। অন্যদিকে লহরী অর্থ ঢেউ, উর্মি, বীচি ইত্যাদি। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
৯৬৭.
'আগম' শব্দের বিপরীত শব্দ -
  1. লোপ
  2. নির্গমন
  3. অন্ত্য
  4. আলোক
ব্যাখ্যা
• 'আগম' শব্দের বিপরীত শব্দ - লোপ।

- অন্যান্য অপশন গুলো হলো- 
• অন্ধকার শব্দের বিপরীত শব্দ - আলোক।
• আদ্য শব্দের বিপরীত শব্দ - অন্ত্য। 
• আগমন শব্দের বিপরীত শব্দ - নির্গমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৯৬৮.
বিরল বা দুর্লভ বস্তু বোঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হবে?
  1. ক) আলেয়ার আলো
  2. খ) অমাবস্যার চাঁদ
  3. গ) ডুমুরের ফুল
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডুমুরের ফুল - দুর্লভ বস্তু
আলেয়ার আলো - দুর্লভ বস্তু
অমাবস্যার চাঁদ - দুর্লভ বস্তু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
৯৬৯.
'ত্রিশঙ্কু অবস্থা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. কঠিন সময়
  2. খারাপ অবস্থা
  3. মধ্যাবস্থা
  4. ভাল অবস্থা
ব্যাখ্যা
• 'ত্রিশঙ্কু অবস্থা' বাগ্‌ধারাটির অর্থ - মধ্যাবস্থা

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঢাকের কাঠি' বাগ্‌ধারাটির অর্থ - তোষামুদে।
• 'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭০.
'পদ্ম' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সৌদামিনী
  2. শম্পা
  3. দামিনী
  4. নলিনী
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের কিছু প্রতিশব্দ:
শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, কোকনদ, কুমুদ, পুণ্ডরীক ইত্যাদি।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' শব্দের প্রতিশব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা, শম্পা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৭১.
'অভিরাম' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অভিরুচি
  2. মনোহর
  3. একটানা
  4. সাদৃশ্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

অভিরাম (বিশেষণ) শব্দ:
অর্থ:
- মনোহর;
- সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত); 
- তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।

সুন্দর এর আরো কিছু সমার্থক শব্দ:
- চারু, রম্য, সুদৃশ্য, শোভন, মনোহর, মনোরম, রমণীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭২.
'অধীতি' ও 'অধীতী' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. অধ্যয়ন ও অধ্যয়নকারী
  2. অধ্যয়নকারী ও অধ্যয়ন
  3. কৃতি ও জানা
  4. জানা ও কৃতি
ব্যাখ্যা
• 'অধীতি' ও 'অধীতী' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - অধ্যয়ন ও অধ্যয়নকারী

শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অর্ঘ - দাম।
• অর্ঘ্য - পূজার উপকরণ।
অধীতি - অধ্যয়ন
অধীতী - অধ্যয়নকারী
• অবদান - কৃতি / কীর্তি।
• অবধান - জানা / মনোযোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭৩.
'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অত্যন্ত অলস
  2. চাটুকারিতা
  3. অপব্যয়ী
  4. প্রতিপত্তিশালী লোকজন
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

অন্যদিকে,
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'ধামাধরা' অর্থ- তোষামুদে/চাটুকারিতা।
• 'রুই-কাতলা' অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা  এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭৪.
'ঐরাবত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগ
  2. দ্বিরদ
  3. দ্বীপ
  4. সুনয়ন
ব্যাখ্যা
• 'ঐরাবত' শব্দের সমার্থক শব্দ - দ্বিরদ

'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদ।

অন্যদিকে,
- 'দ্বীপ' শব্দের অর্থ - জলবেষ্টিত ভূভাগ।

'হরিণ' এর সমার্থক শব্দ:
- মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭৫.
'দৌবারিক' - শব্দের অর্থ কী? 
  1. কবিরাজ
  2. বৈদ্য
  3. দ্বার রক্ষক
  4. দরবেশ
ব্যাখ্যা

• 'দৌবারিক' শব্দের অর্থ - দ্বার রক্ষক; দ্বারী।
- শব্দটি বিশেষ্য পদ।
- শব্দের স্ত্রীলিঙ্গ - দৌবারিকী/দোউবারিকি।

অন্যদিকে,
'কবিরাজ' শব্দের অর্থ - আয়ুর্বেদীয় চিকিৎসাশাস্ত্রে পারদর্শী ব্যক্তি, বৈদ্য
'দরবেশ' শব্দের অর্থ - মুসলমান সাধুপুরুষ,লাড্ডুজাতীয় মিঠাইবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৭৬.
'তুর্কি নাচন' বাগধারার অর্থ-
  1. অর্থের কুপ্রভাব
  2. ক্ষণস্থায়ী ঘর
  3. নাজেহাল অবস্থা
  4. ক্ষণজীবী
ব্যাখ্যা

• 'তুর্কি নাচন' বাগধারার অর্থ নাজেহাল অবস্থা,
• 'তামার বিষ' বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব,
• তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর,
• তালপাতার সেপাই বাগধারার অর্থ ক্ষণজীবী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯৭৭.
'অদ্রি' শব্দের অর্থ কী?
  1. পর্বত
  2. পানি
  3. ঢেউ
  4. মেঘ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অদ্রি' শব্দের অর্থ :
- পর্বত। 
- বৃক্ষ।
- সূর্য।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৭৮.
‘পৃথিবী’ - এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. বসুমতী
  2. সংসার
  3. অখিল
  4. প্রসূন
ব্যাখ্যা

• ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় - প্রসূন।
- এটি 'ফুল' শব্দের সমার্থক শব্দ।

• ‘পৃথিবী’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- ধরা, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ক্ষিতি, মহী, অখিল, বসুমতী, জগৎ, বিশ্ব, ভুবন, সংসার, দুনিয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৯৭৯.
‘পোখরাজ’ মানে -
  1. ক) এক জাতীয় মণি
  2. খ) এক ধরনের বিষধর সাপ
  3. গ) এক প্রকার বাদ্যযন্ত্র
  4. ঘ) প্রকৃষ্ট বীণা
ব্যাখ্যা

পোখরাজ (বিশেষ্য): এক জাতীয় মণি; পুষ্পরাগমণি
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

আরো কতিপয় প্রতিশব্দঃ
শরণ - আশ্রয়।
মাধবী - বাসন্তী ফুল;
বিরাগী - উদাসীন।
সওগাত - উপহার;
প্রতীতি - বিশ্বাস;
শম্বর - হরিণ;
প্রসবণ - ঝরনা।
বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা;
আসার - প্রবল বৃষ্টি/ জলকণা।

৯৮০.
এক কথায় প্রকাশ করুন: "বহু বিষয়ে জানেন যিনি"।
  1. নৈয়ায়িক
  2. ঋত্বিক
  3. বহুদর্শী
  4. বিদ্বান
  5. পাটনি
ব্যাখ্যা
• "বহু বিষয়ে জানেন যিনি" এর এক কথায় প্রকাশ - বহুদর্শী।

অন্যদিকে,
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ -  নৈয়ায়িক।
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ঋত্বিক।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• খেয়া পার করে যে - পাটনি।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৯৮১.
‘Duty’ এর পারিভাষিক শব্দ-
  1. অভ্যাস
  2. প্রথা
  3. শুল্ক
  4. আইন
ব্যাখ্যা
• ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

অন্যদিকে,
- ‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
৯৮২.
'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. উপচিকীর্ষা
  2. উদ্‌দ্গীর্ণ
  3. অলোলিক্য
  4. উদীচ্য
ব্যাখ্যা
• 'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ - উদ্‌দ্গীর্ণ

অন্যদিকে,
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।
উলু উলু ধ্বনি - অলোলিক্য।
উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮৩.
'আচমন' এর সমার্থক হলো-
  1. ক) স্নিগ্ধ
  2. খ) আবীর
  3. গ) প্রক্ষালন
  4. ঘ) অবহেলা
ব্যাখ্যা

আচমন (বিশেষ্য)
১ হিন্দুদের পূজাদি কর্মের পূর্বে বিধি অনুযায়ী জলদ্বারা দেহশুদ্ধি করণ
২ আহারের পর জল দ্বারা হস্ত-মুখ প্রক্ষালন; আঁচানো

{(তৎসম বা সংস্কৃত) আ + √চম্ + অন্ (ল্যুট্)

৯৮৪.
'Newscaster' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সংবাদ প্রতিবেদক
  2. বার্তা সম্পাদক
  3. সংবাদ উপস্থাপক 
  4. সংবাদপত্র বিক্রেতা
ব্যাখ্যা

• 'Newscaster' এর বাংলা পারিভাষিক শব্দ- সংবাদ উপস্থাপক। 

অন্যদিকে, 
------------ 
• 'News editor' অর্থ - বার্তা সম্পাদক। 
• 'News reporter' অর্থ - সংবাদ প্রতিবেদক। 
• 'Newsagent' অর্থ - সংবাদপত্র বিক্রেতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান। 

৯৮৫.
'অনিকেত' -কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না
  2. যে বিষয়ে কোনো বিতর্ক নেই
  3. যার বাসস্থান নেই
  4. যার আকার কুৎসিত
ব্যাখ্যা
যার বাসস্থান নেই' এর বাক্য সংক্ষেপন - অনিকেত।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদিত।
যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।
যার আকার কুৎসিত - কদাকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৯৮৬.
ছুরি হাতে একবার ধরা পড়লে নির্ঘাত লাল ঘরের ভাত খেতে হবে- এখানে 'লাল ঘরের ভাত খাওয়া' প্রবাদটির অর্থ কোনটি?
  1. ক) ধুনা তুলার মতো ছিন্নবিচ্ছিন্ন হওয়া।
  2. খ) দর্প চূর্ণ হওয়া।
  3. গ) প্রহার করে শায়েস্তা করা।
  4. ঘ) জেলে অবস্থান।
ব্যাখ্যা
- 'লাল ঘরের ভাত খাওয়া' প্রবাদটির অর্থ হচ্ছে জেলে অবস্থান।
বাক্য গঠন: ছুরি হাতে একবার ধরা পড়লে নির্ঘাত লাল ঘরের ভাত খেতে হবে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
থোঁতা মুখ ভোঁতা হলো (দর্প চূর্ণ হওয়া) - অমন বেফাস কথা বলেই তো তার থোঁতা মুখ ভোঁতা হলো।
তুলোধুনো হওয়া (ধুনা তুলার মতো ছিন্নবিচ্ছিন্ন হওয়া) - গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষে একেবারে তুলোধুনো হয়েছে।
ডান্ডা দিয়ে ঠান্ডা (প্রহার করে শায়েস্তা করা) - এখনো বলছি চলে যাও, নইলে পুলিশ এলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৯৮৭.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মার্তণ্ড
  2. বহ্নি
  3. কৃশানু
  4. বিভাবসু
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।

অন্যদিকে:
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ = মার্তন্ড

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৮৮.
"বীরবৌলি" বলতে কী বোঝায়?
  1. যে পুরুষ বিয়ে করেনি
  2. পুরুষের কর্ণভূষণ
  3. যে পুরুষ স্ত্রীর বশীভূত
  4. যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে
ব্যাখ্যা

• 'পুরুষের কর্ণভূষণ' এর এক কথায় প্রকাশ - বীরবৌলি

অন্যদিকে,
যে পুরুষ বিয়ে করেনি - অকৃতদার।
যে পুরুষ স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ।
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতভার্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮৯.
'সংযতবাক' অর্থে কোনটি ব্যবহৃত হয়?
  1. বাগ্মী
  2. স্পষ্টভাষী
  3. প্রবঞ্চক
  4. মিতভাষী
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'সংযতবাক' একটি সংস্কৃত শব্দ।
- শব্দটির অর্থ: স্বল্পভাষী, মিতভাষী।

অন্যদিকে,
• 'বাগ্মী' শব্দের অর্থ: বানিপুণ, বাকপটু, সুবক্তা।
• 'স্পষ্টভাষী' শব্দের অর্থ: স্পষ্টবক্তা।
• 'প্রবঞ্চক' শব্দের অর্থ: প্রতারক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৯০.
'পূর্বকাল সম্পর্কিত' এক কথায় কী বলে?
  1. ভূতপূর্ব
  2. মৃতকল্প
  3. পুনর্জন্ম
  4. প্রাক্তন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'পূর্বকাল সম্পর্কিত' এক কথায় বলে - প্রাক্তন।

অন্যদিকে, 
------------------
• 'পূর্বে ছিল, এখন নেই' এক কথায় বলে - ভূতপূর্ব। 
• 'প্রায় মৃত' এক কথায় বলে - মৃতকল্প।
• 'পুনরায় জীবনপ্রান্ত' এক কথায় বলে - পুনর্জন্ম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৯১.
'Capitalised' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পুঁজীভূত করা
  2. পুঁজীকরণ
  3. পুঁজীকৃত
  4. পুঁজি
ব্যাখ্যা

• 'Capitalised' বাংলা পারিভাষিক শব্দ- পুঁজীকৃত। 

অন্যদিকে, 
• 'Capitalise' বাংলা পারিভাষিক শব্দ- পুঁজীভূত করা। 
• 'Capitalisation' বাংলা পারিভাষিক শব্দ- পুঁজীকরণ।। 
• 'Capital' বাংলা পারিভাষিক শব্দ- মূলধন, রাজধানী, পুঁজি।  

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 

৯৯২.
‘ক্ষমা করার ইচ্ছা’ এককথায় বলে -
  1. চিক্ষমিষা
  2. জিগমিষা
  3. তিতীর্ষা
  4. হিতৈষা
ব্যাখ্যা
• 'ক্ষমা করার ইচ্ছা’ এককথায় বলে - চিক্ষমিষা

অন্যদিকে, 
• ‘গমন করার ইচ্ছা’ এককথায় বলে - জিগমিষা।
• 'ত্রাণ লাভ করার ইচ্ছা’ এককথায় বলে - তিতীর্ষা।
• ‘হিত করার ইচ্ছা’ এককথায় বলে - হিতৈষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯৩.
'ময়ূর' এর প্রতিশব্দ কোনটি?
  1. বিপিন
  2. শিখরী
  3. কলাপী
  4. পাদপ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলাপী' শব্দের অর্থ: ময়ূর।

- স্ত্রীলিঙ্গ: কলাপিনী/কলাপিনি।

•'ময়ূর'- এর  সমার্থক শব্দ:
- কলাপী,
- কেকী,
- শিখা,
- শিখণ্ডী,
- বর্তী,
- বর্হিণ। 

অন্যদিকে,
- বৃক্ষ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
- বন এর সমার্থক শব্দ: অরণ্য, কানন, বিপিন, অটবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৯৪.
'যা সহজে জানা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুষ্প্রাপ্য
  2. দুষ্কর
  3. দুর্জ্ঞেয়
  4. দুর্লঙ্ঘ্য
ব্যাখ্যা
• 'যা সহজে জানা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্জ্ঞেয়

অন্যদিকে,
- 'যা সহজে করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুষ্কর।
- 'যা সহজে লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্লঙ্ঘ্য।
- 'যা সহজে পাওয়া যায় না' এর এক কথায় প্রকাশ - দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯৫.
'Ceramics' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শীলপত্র
  2. খড়িমাটি
  3. মৃৎশিল্প 
  4. চীনামাটি
ব্যাখ্যা
• 'Ceramics' এর বাংলা পরিভাষা- মৃৎশিল্প।

অন্যদিকে,
Character certificate- শীলপত্র।
Chalk- খড়িমাটি।
China clay- চীনামাটি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৯৯৬.
"কচু বনের কালাচাঁদ" - বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. চক্ষুশূল
  2. অপদার্থ
  3. ভণ্ড
  4. আশায় নৈরাশ্য
ব্যাখ্যা
• 'কচুবনের কালাচাঁদ' বাগ্‌ধারাটির অর্থ- 'অপদার্থ'।  
বাক্য গঠন: আরিফের মতো কচুবনের কালাচাঁদ আর একজনও নেই।  

অন্যদিকে, 
• 'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।
• 'তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ - ভণ্ড।
• 'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯৭.
‘সৃষ্টির কথা ভাবে যারা আগে সংহারে করে ভয়’- এখানে ‘সংহার’ শব্দের অর্থ কী?
  1. ক) বিন্যাস
  2. খ) বিপদ
  3. গ) নিধন
  4. ঘ) স্থাপন
ব্যাখ্যা
• সংহার (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [সম্+√হৃ+অ]
অর্থ: বধ, নিধন, ধ্বংস, অবসান, প্রত্যাহার, সংকোচন, সংগ্রহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯৮.
‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভণ্ড লোক
  2. অপদার্থ
  3. অকেজো
  4. অসম্ভব ব্যাপার
ব্যাখ্যা
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে,
• ‘বিড়াল তপস্বী’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড লোক।
• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ, অকেজো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯৯.
'তামসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নৈসর্গিক
  2. রাজসিক
  3. পারত্রিক
  4. ঐহলৌকিক
ব্যাখ্যা
• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক।

অন্যদিকে, 
• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।
• 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
• 'ঐহলৌকিক/ ইহলৌকিক' শব্দের বিপরীত শব্দ - পরলোক/পরলৌকিক। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০০.
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তিক্ত
  2. হর্ষ
  3. বিষাদ
  4. গরল
ব্যাখ্যা
• 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ- গরল।

অন্যদিকে, 
•তিক্ত - মধুর।
• হর্ষ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।