বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Present Tense

মোট প্রশ্ন৮১এই পাতা৮১প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Present Tense

PrepBank · পাতা / · ৮১ / ৮১

.
I will call you after I _______ my dinner.
  1. finish
  2. finished
  3. have finished
  4. finishes
ব্যাখ্যা

The correct answer is - গ) have finished.
The complete sentence: I will call you after I have finished my dinner.

After দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clause টির verb present বা future tense-এর হলে পরের clauseটির verb হবে present perfect tense-এর [have/has + V (p.p.)]

Example:
- Rezina will swim after she has changed her dress.
- Bangla Meaning: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
- I shall go to the cinema after I have completed my work.
- Bangla Meaning: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।

Other options
ক) finish
এটি Present Simple, tense rule অনুযায়ী সঠিক নয়।

খ) finished
Past Simple, future এর সাথে মেলে না। তাই ভুল।

ঘ) finishes
Present Simple 3rd person form, ভুল subject agreement।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
When she ___ at the station, we will receive her.
  1. arrived
  2. arrives
  3. will arrive
  4. has arrived
ব্যাখ্যা

Correct Answer: খ) arrives.

- When she arrives at the station, we will receive her.
- যখন কোনো বাক্যে "as soon as," "when," "after," "before" ইত্যাদি ব্যবহৃত হয় এবং বাক্যটি ভবিষ্যৎ সময় বোঝায়,
- Principle clause এ future tense হলেও,
- Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়,

- বাক্যটিতে তাই Principle clause এ future tense হয়েছে কিন্তু প্রথম অংশে "when" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে।

Other Options:
ক) arrived
- past tense এর ব্যবহার ভুল।

গ) will arrive
- future indefinite tense এর ব্যবহার ভুল।

ঘ) has arrived
- present perfect ভুল।

.
Which sentence is correctly structured in Present Indefinite Tense in the negative form?
  1. She does not likes coffee.
  2. He do not plays Football.
  3. They do not work on Sundays.
  4. I do not reads the newspaper.
ব্যাখ্যা
• Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর base form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর base form + Extension.

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
"They do not work on Sundays" বাক্যটি সঠিক Structure অনুসরণ করে গঠিত হয়েছে।


অন্য বিকল্পগুলো-
ক) "She does not likes coffee."
এখানে "likes" এর পরিবর্তে "like" হবে। কারণ "does not" ব্যবহার করলে verb এর base form হয়।

গ) "I do not reads the newspaper."
এখানে "reads" এর পরিবর্তে "read" হবে।

ঘ) "He do not plays football."
এখানে "do not" এর পরিবর্তে "does not" হবে এবং "plays" এর পরিবর্তে "play" হবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
Choose the correct sentence from the following options:
  1. I have been working here since five years.
  2. I am working here for five years.
  3. I have been working here for five years.
  4. I worked here since five years.
ব্যাখ্যা

◉ The correct sentence is - I have been working here for five years. 
এখানে, কাজের পরিধি পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝাচ্ছে এবং 'Period of time' আছে বিধায় Present Perfect Continuous Tense ব্যবহার করতে হবে। 

Present Perfect Continuous Tense: 
আমরা সাধারণত দুটি ক্ষেত্রে Present Perfect Continuous tense ব্যবহার করি। যথা—

১) যখন কোনো কাজ past-এ শুরু হয়ে এখনো চলতে থাকে।
২) যখন কোনো কাজ just শেষ হয়েছে, কিন্তু চলমান অবস্থায় এটি একটি continuous action ছিল। 
Structure: (Subject + has/have + been + v1 + ing)

Present Perfect Continuous চেনার জন্য prepositions—
⇒ Since – Point of time (নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে) কোনো কাজ নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়েছে এবং এখনো চলছে, তখন "Since" ব্যবহার করা হয়।
⇒ For – Period of time (সময়ের স্থিতিকাল বোঝাতে) কোনো কাজ কতক্ষণ ধরে চলছে তা বোঝাতে "For" ব্যবহার করা হয়।

Examples: 
- I have been writing a novel since 2015.
- He has been waiting there for 2 hours. 

উল্লেখ্য, Present Perfect Continuous-এর passive form ব্যবহার করা হয় না।

Source: English Two, SSC Programme, Bangladesh Open University. 

.
Fill in the gap with the right tense :
When water ___ it turns into ice.
  1. will freeze
  2. freezes
  3. would freeze
  4. froze
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - freezes.
- Complete sentence: When water freezes it turns into ice.

• দুইটি চিরন্তন সত্য, অভ্যাস গত কর্মের বাক্য অথবা দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টিই Present Indefinite tense এ হয়।
- এভাবেও বলা যায় যে, যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।

Examples:
1.  When the wind blows, it rustles the leaves in the trees.
2. I still feel tired when I wake up early in the morning.
3. When metal becomes hot, it expands.
.
He _________ on a big project at the moment.
  1. was working
  2. is working
  3. has worked
  4. were working
ব্যাখ্যা

Correct answer: is working.
- He is working on a big project at the moment.
- বর্তমানে কোনো কাজ 'চলছে' বা 'ঘটছে' এরূপ বোঝালে verb-এর Present continuous tense হয়।

• বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়।
- তেমনিভাবে বর্তমানে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ, যেমন-look, listen, hush ইত্যাদি থাকলেও present continuous হয়। 
- উল্লেখ্য যেসব verb এর continuous হয় না সে গুলোকে present indefinite এ ব্যবহার করতে হয়।

Other options:
ক) was working
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়।

গ) has worked
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়। এখানে 'has worked' verb হিসেবে গ্রহন করলে বাক্যটি Present Perfect Tense হয়। তাই এটি সঠিক নয়।

ঘ) were working
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়। এখানে 'were working' verb হিসেবে গ্রহন করলে বাক্যটি Past continuous tense হয়। তাই এটি সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Dolly (to be) ill for about fortnight.
  1. has been 
  2. was
  3. is 
  4. has
ব্যাখ্যা

Correct answer: Dolly has been ill for about fortnight.
- Just, Just now, Already, Recently, Yet, Ever, Fortnight, so far, up to now, up to the present, থাকলে Sentence টি Present Perfect Tense হয়।
- Fortnight (A period of 14 days: two weeks) দিয়ে Point of time উল্লেখ করা হয়েছে।
- Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটি Present Perfect Continuous Tense হবে।

Present Perfect Tense:
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।


Structure: Subject + has/ have + V3 + extension.

Example sentence:
- I have done it.
- She has used the pen.
- My father has been transferred to Khulna recently.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
The company (have) significant growth this year.
  1. has not had
  2. have not had
  3. have not have
  4. has not have
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - has not had
Complete sentence: The company has not had significant growth this year.

• Point of time(For) উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
• Structure: Sub + have/has + past participle form + ….......... + for/since + time.

• Examples:
- He has not had much free time since the beginning of the month.
- We have not had much workload for a few days.
.
They still (clean) up the kitchen.
  1. hadn't cleaned
  2. didn't cleaned
  3. haven't cleaned
  4. aren't cleaned
ব্যাখ্যা
Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

• সুতরাং, নিয়মানুযায়ী, বাক্যে still থাকায়, 
- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - haven't cleaned
Complete sentence: They still haven't cleaned up the kitchen.
১০.
'সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।' -বাক্যটির ইংরেজি কি হবে?
  1. It has been raining cats and dogs from morning.
  2. It has been raining cats and dogs since morning.
  3. It is raining raining cats and dogs from morning.
  4. Rain has starts cats and dogs from morning.
ব্যাখ্যা

Cats and dogs:
- English Meaning: In great quantities/ very hard.
- Bangla Meaning: মুষলধারে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present Perfect Continuous tense এ আছে।
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।

Structure: Subject + have been / has been + verb(ing) + time.

- আবার,
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It has been raining cats and dogs since morning.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১১.
We ___________ for the exam at the moment.
  1. study
  2. will study
  3. are studying 
  4. studied
ব্যাখ্যা

Correct answer: are studying.
- Complete sentence: We are studying for the exam at the moment.

• বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।
- Present Continuous Tense: বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
- শূন্যস্থানে verb এর present form বসবে এবং অর্থগত দিকে থেকে বিবেচনা করলে এখানে present continuous tense ব্যবহার করতে হবে।
-  যে কোনো কাজ এই মুহূর্তে চলছে, সাময়িক কাজ বা নিকট ভবিষ্যতে ঘটবে অর্থে Present Continuous Tense হয়।
- Structure: Subject + am/is/are+ Verb(ing) + Object.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১২.
He ___ in this school since 2015.
  1. works
  2. worked
  3. has been working
  4. is working
ব্যাখ্যা

• Correct answer: has been working.

- বাক্যে “since 2015” সময়কাল শুরু থেকে এখন পর্যন্ত নির্দেশ করে।
- এধরনের সময়কাল বোঝাতে English-এ সাধারণত Present Perfect Continuous Tense ব্যবহার করা হয়।
- তাই “has been working” মানে “২০১৫ সাল থেকে এখনও কাজ করছে”।

Other options:
ক) works: সাধারণ Present Simple, কিন্তু “since 2015” সঙ্গে মিলায় না।

খ) worked: Past Simple, যা শেষ হয়ে গেছে এমন কাজ বোঝায়।

ঘ) is working: Present Continuous, যা মুহূর্তের কাজ বোঝায়, দীর্ঘ সময় ধরে নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৩.
Anik ____ in this city since 2020.
  1. is living
  2. had been living
  3. are living
  4. has been living
ব্যাখ্যা
Complete Sentence: Anik has been living in this city since 2020.
Bangla Meaning: অনিক এই শহরে ২০২০ সাল থেকে বসবাস করছে।

Present Perfect Continuous Tense:
যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
Structure: Subject + have been/has been মূল verb + ing + Extension.

- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
১৪.
Identify the correct sentence.
  1. Scholarships are available for students who demonstrates exceptional talent.
  2. Scholarships are available for students who demonstrate exceptional talent.
  3. Scholarships are available for students who have demonstrate exceptional talent.
  4. Scholarships are available for students who has demonstrated exceptional talent.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - Scholarships are available for students who demonstrate exceptional talent.
- এই বাক্যের Principal clause টি present tense এ আছে, তাই এর subordinate clause টি যেকোনো tense এ হতে পারে।
- আবার, Who বাক্যে students কে represent করছে যা plural.
- তাই এর পরবর্তী verb টিও plural হবে।
- তাই who demonstrate হবে।

• অন্য অপশনগুলর মধ্যে -
- ক) এবং who demonstrate হলে
- গ) নং বাক্যে who have demonstrated হলে
- এবং ঘ) বাক্যে who have demonstrated হলে বাক্যগুলো শুদ্ধ হতো।
১৫.
Rafiq often ___ his temper.
  1. lost
  2. loose
  3. looses
  4. loses
ব্যাখ্যা
The correct answer is: ঘ) loses.

Complete Sentence: Rafiq often loses his temper.
Bangla Meaning: রফিক প্রায় তার মেজাজ খারাপ করে ফেলে।

Loose (Adjective, Verb)
Bangla Meaning: মুক্ত; ছাড়া; বাঁধনমুক্ত।
English Meaning: not rigidly fastened or securely attached.

Lose (Verb)
Bangla Meaning: হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া।
English Meaning: to fail to keep control of or allegiance, to miss from one's possession.

• বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।
- অর্থ অনুসারে loses হবে।
- এবং Subject 3rd person singular বিধায়, verb এর সাথে s যোগ হবে।

Source:
1. Advanced Learner’s by Chowdhury and Hossain.
2. Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৬.
Use the right tense:
The team _____ remarkable success lately.
  1. achieved
  2. has achieved
  3. had achieved
  4. have achieved
ব্যাখ্যা
• Complete sentence: The team has achieved remarkable success lately.

• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.

- Tense indicator হিসেবে sentence -এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।

- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হলো- has achieved.
১৭.
Our examination ________ on 13 March 2020.
  1. has begun
  2. is beginning
  3. begins
  4. begun
ব্যাখ্যা
• Present indefinite tense ব্যবহারের কিছু ক্ষেত্র:
1. চিরন্তন সত্য বা (Universal truth) বুঝাতে;
- The sun rises in the east .

2. অভ্যাসগত কর্ম বা (Habitual fact) বুঝাতে;
- She goes to bed at ten o'clock everyday.

3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense হয় ।
- Ramadan begins in the next month.

• সঠিক উত্তর: গ) begins.

• বাক্যটি ভবিষ্যতে নির্ধারিত একটি পরিকল্পনার কথা বলছে, যেখানে Simple Present Tense ব্যবহার করা হয়। ভবিষ্যতে ঘটতে চলা নিশ্চিত ঘটনা বোঝাতে Simple Present প্রায়ই ব্যবহৃত হয়।

Complete sentence: Our examination begins on 13 March 2020.
১৮.
I hope she _______ the flowers. 
  1. like
  2. likes
  3. did like
  4. will likes
  5. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - likes.
- Complete sentence: I hope she likes the flowers. 

• Hope as a verb
- After hope, we often use present verb forms even when there is reference to the future.
- অর্থাৎ, বাক্যে যদি hope verb হিসেবে ব্যবহৃত হয়ে ভবিষ্যতের উল্লেখ করে তবে এর সাথে সাধারণত present verb forms বসে।

• More examples:
- We hope she passes her driving test next week.
- I just hope the bus is on time tomorrow.

Source: Cambridge Dictionary.
১৯.
The committee (be) debating over their decisions regarding the project timeline for hours.
  1. has
  2. has been
  3. have
  4. have been
ব্যাখ্যা
- Committee হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

• কিন্তু, 
- সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়, 
-  Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

• নিয়মানুযায়ী তাই, সঠিক উত্তর হবে - have been
- কারণ - এখানে committee membersদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং বিভাজিত সমষ্টিকে নির্দেশ করছে।
- আবার বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে।
- Complete Sentence: The committee have been debating over their decisions regarding the project timeline for hours.
২০.
She usually _____ coffee, but she has never _____ tea.
  1. drinks, tries
  2. drinks, tried
  3. drink, try
  4. drinking, tried
ব্যাখ্যা
She usually drinks coffee, but she has never tried tea.

• প্রদত্ত sentence -টির প্রথম অংশে usually থাকায় present indefinite tense এবং দ্বিতীয় অংশে has never থাকায় present perfect tense অনুযায়ী verb হবে।

• Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।
- অর্থাৎ, সুনির্দিষ্ট সময় উল্লেখ না থেকে যদি এই নির্দেশকগুলো থাকে, তাহলে present indefinite tense হবে।

• Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর base form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর base form + Extension.

- Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।
• Example:
He usually plays tennis twice a week.

• Present Perfect Tense:
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।

• Structure:
Subject + has/have + V3 + extension.

• Example:
He has done the work.

- সুতরাং, সঠিক sentence -টি হবে - She usually drinks coffee, but she has never tried tea.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২১.
Please wait a bit longer, they'll announce the winners when____________
  1. the cultural programme ends.
  2. the cultural programme will end.
  3. the cultural programme will be end.
  4. the cultural programme will be ended.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the cultural programme ends.
- Complete sentence: Please wait a bit longer, they'll announce the winners when the cultural programme ends.
 
• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 
 
• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
২২.
He ________ at the company since January.
  1. is working
  2. is being working
  3. has been working
  4. has been being working
ব্যাখ্যা
• নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has been working.
- Complete sentence: He has been working at the company since January.

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- এক্ষেত্রে বাক্যে since, for, how long ইত্যাদি উল্লেখ থাকে।
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension.

• Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।
২৩.
As soon as the meeting begins,____________
  1. than I am going to update you on the agenda.
  2. I'll update you on the agenda.
  3. than I'll update you on the agenda.
  4. I am going update you on the agenda.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - As soon as the meeting begins, I'll update you on the agenda.

• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- Example sentence: I shall ring you up as soon as I arrive.

• অন্যদিকে,  
- As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- যেমন - I opened the door as soon as I heard the bell.
২৪.
He _______ much free time since the beginning of the month.
  1. did not have
  2. is not having
  3. had not had
  4. has not had
ব্যাখ্যা
Correct answer: has not had.

Complete sentence: He has not had much free time since the beginning of the month.

• Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটি Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand মূল verb হলে Present Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়
- Structure: Sub + have/ has + past participle form + ......... + for/ since + time.

Example sentence:
- They have not had a meeting since last month.
- I have not had a good night's sleep in days.
২৫.
There are _____ types of present tense.
  1. Three
  2. Four
  3. Five
  4. Six
ব্যাখ্যা
• There are four main types or forms of the present tense in the English language.
Namely-
- Simple Present Tense.
- Present Continuous Tense.
- Present Perfect Tense.
- Present Perfect Continuous Tense
২৬.
Despite the company's rapid growth and market expansion, its profits have remained relatively stagnant, largely because of an inability to control costs, which ________ rising steadily over the past three years.
  1. has been
  2. is
  3. have been
  4. were
  5. had been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have been.
- Complete sentence: Despite the company's rapid growth and market expansion, its profits have remained relatively stagnant, largely because of an inability to control costs, which have been rising steadily over the past three years.
- Bangla Meaning: কোম্পানির দ্রুত বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ সত্ত্বেও, এর মুনাফা তুলনামূলকভাবে স্থবির রয়ে গেছে, মূলত খরচ নিয়ন্ত্রণে অক্ষমতার কারণে, যা গত তিন বছরে ধারাবাহিকভাবে বাড়ছে।

• বাক্যটি দ্বারা বুঝা যাচ্ছে, কোম্পানির দ্রুত বৃদ্ধির পরেও, লাভ প্রায় একই রয়েছে। মূল কারণ হল ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারা। গত তিন বছর ধরে ব্যয় নিরন্তর বেড়ে চলেছে, যা কোম্পানির আর্থিক ভারসাম্যে প্রভাব ফেলছে।
- অর্থাৎ, The sentence requires a verb form that indicates continuous action from the past to the present moment.
- বাক্যে "costs" একটি plural noun, যার জন্য plural verb প্রয়োজন এবং "rising steadily over the past three years" এর দ্বারা বুঝা যাচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমান প[অর্যন্ত একই ধরনের লাভ হচ্ছে অর্থাৎ,  perfect continuous tense নির্দেশ করছে, তাই "have been" সঠিক হবে।
২৭.
Choose the right form of verb: I (see) him recently.
  1. see
  2. saw
  3. had seen
  4. have seen
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -have seen.
- Complete sentence: I have seen him recently.

• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

অর্থাৎ Present Perfect = have/has + past participle. 
- "Recently" এর সাথে Present Perfect Tense (have seen) সবচেয়ে উপযুক্ত,
- কারণ এটি সম্প্রতি ঘটে যাওয়া এবং বর্তমানের সাথে সম্পর্কিত কাজ বোঝায়।
২৮.
As the sun ____ , I decided to go out.
  1. has shone
  2. shines
  3. was shining
  4. shine
ব্যাখ্যা
• Grammatical Rules:
- অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- পরবর্তী clause টি যদি past indefinite tense হয় তাহলে কারণ বর্ণনা করতে, as conjunction যুক্ত sentence এর প্রথম clause past continuous tense হয়।

• সুতরাং,
নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।

Complete Snetence- As the sun was shining, I decided to go out.
২৯.
How long has it been since ___________
  1. you have visited your hometown?
  2. you visited your hometown?
  3. you had visited your hometown?
  4. you visits your hometown?
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
• আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন: 
- Many years have passed since his father died. 
- It was many years since they had first met. 

• প্রদত্ত বাক্যে since এর প্রথম অংশে has it been অর্থাৎ Present Perfect Tense বিধায় পরের অংশ Past Indefinite Tense হবে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - How long has it been since you visited your hometown?
৩০.
We ___________ a location for the event yet.
  1. didn't choose
  2. hadn't chosen
  3. don't choose
  4. aren't chosen
  5. None of the above
ব্যাখ্যা
• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect  tense এ হয়।

Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
- She has met her mother just now.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - haven't chosen.
- Complete sentence: We haven't chosen a location for the event yet.
- অপশনে "haven't chosen" না থাকায় None of the above উত্তর হবে।

• Yet যদি 'এখনও' অর্থে ব্যবহৃত হয় তাহলে Present Perfect Tense এ Auxiliary verb এবং Principal verb এর মাঝখানে বসে। 
যেমন:
- He has not yet come.
- The tree has not yet born fruit. 

• আর Yet যদি 'তবুও/তথাপি' অর্থে ব্যবহৃত হয় তাহলে সাধারণত বাক্যের শুরুতে অথবা শেষে বসে।
যেমন:
- He did not behave with me well. Yet, I respect him.
৩১.
Which one is the example of present indefinite tense?
  1. They study English every Friday.
  2. They are watching a movie right now.
  3. He has done the work.
  4. He has been working on this project for months.
ব্যাখ্যা
• The example of Present Indefinite Tense: They study English every Friday.

Present Indefinite Tense এর গঠন হচ্ছে -
- Sub + মূল verb এর present form + object/extension.
- Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।

Example:
- I eat rice.
- He reads a book.

Note:
- চিরন্তন সত্য (universal truth), ঐতিহাসিক সত্য (historical truth), অভ্যাসগত কর্ম (habitual fact), কোনো বক্তা/লেখকের উক্তি (quotation), প্রবাদ বাক্য (proverb) -এর ক্ষেত্রে সর্বদাই Present Indefinite Tense হয়।

• More Example:
- The earth moves round the Sun.
- He watches talk show every night.

Other options:
• They are watching a movie right now. (Present Continuous Tense)
• He has done the work. (Present perfect Tense)
• He has been working on this project for months. (Present Perfect Continuous Tense)

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৩২.
Fill in the gap with the right tense:
When water _______, it turns into steam.
  1. boil
  2. boils
  3. will boil
  4. boiled
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - boils.
- Complete sentence: When water boils, it turns into steam.

• দুইটি চিরন্তন সত্য, অভ্যাস গত কর্মের বাক্য অথবা দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টিই Present Indefinite tense এ হয়।
- এভাবেও বলা যায় যে, যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।

Examples:
1. When the wind blows, it rustles the leaves in the trees.
2. I still feel tired when I wake up early in the morning.
3. When metal becomes hot, it expands.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৩.
The market ________ some turbulence lately.
  1. saw
  2. seen
  3. has seen
  4. had seen
ব্যাখ্যা

Correct answer: has seen.
Complete sentence: The market has seen some turbulence lately.
- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।

• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Tense indicator হিসেবে sentence-এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।
- Structure: Subject + has/have + V3 + extension.

- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হলো- has seen.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৪.
My parents ________ in this city since 2020.
  1. is living
  2. had been living
  3. are living
  4. have been living
ব্যাখ্যা
• My parents have been living in this city since 2020.

Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।

Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৫.
The ‘Present Indefinite Tense’ refers to-
  1. An action is continued for a time in present
  2. An action in the present time, habitual or eternal
  3. An action has already been finished at present
  4. All of above
ব্যাখ্যা
সঠিক উত্তর: An action in the present time, habitual or eternal.

Present indefinite tense ব্যবহারের কিছু ক্ষেত্র:
1. চিরন্তন সত্য বা (Universal truth) বুঝাতে;
- The sun rises in the east .
2. অভ্যাসগত কর্ম বা (Habitual fact) বুঝাতে;
- She goes to bed at ten o'clock everyday.
3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense হয় ।
- Ramadan begins in the next month.
4. সাধারণ ঘটনা (General facts):
- Water boils at 100°C.

অর্থাৎ Present Indefinite Tense বা Simple Present Tense সাধারণত বর্তমান সময়ের জন্য ব্যবহৃত হয়,
- যা An action in the present time, habitual or eternal. বুঝায়। 

Source: A passage to the English Language- S.M. Jakir Hussain & High School English Grammar and Composition by Wren and Martin
৩৬.
If the sentence is a universal truth or habitual fact, the tense will be
  1. Past Indefinite Tense
  2. Present Indefinite Tense
  3. Future Indefinite Tense
  4. Present Continuous Tense
ব্যাখ্যা

The required answer is - Present Indefinite Tense.

Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.

- Negative Sentence: Subject + do/ does + not + মূল Verb এর present form + extension.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৩৭.
I don't make a noise while your father _________.
  1. is being asleep
  2. is sleeping
  3. asleep
  4. has slept
ব্যাখ্যা

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:

• দুটি বর্তমান ঘটনা যদি while / when দ্বারা যুক্ত হয় তাহলে while / when যুক্ত অংশটি present continuous হয়। যেমন:

Complete sentence: I don't make a noise while your father is sleeping.

• While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 

Example: I bought a magazine while I was waiting for the train.

৩৮.
Choose the sentence in the Present Indefinite Tense.
  1. He drinks coffee every morning.
  2. She is drinking coffee.
  3. He has drunk coffee already.
  4. He has been drinking coffee all day.
ব্যাখ্যা
Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে, Present Indefinite Tense এর নির্দেশক।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর present form + extension.
- Present Indefinite Tense এর Subject যদি Third Person Singular Number হয় তাহলে verb এর সাথে s/ es যোগ করতে হয়।

Example:
- I eat rice.
- He reads a book.
- The Earth moves round the Sun.

Correct Answer: He drinks coffee every morning.
- প্রদত্ত Sentence টি একটি Present Indefinite Tense এর উদাহরণ।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• She is drinking coffee.
- Present Continuous Tense.

• He has drunk coffee already.
- Present Perfect Tense.

• He has been drinking coffee all day.
- Present Perfect Continuous Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩৯.
Choose the correct sentence:
  1. The principal has praised the teachers who is diligent.
  2. The principal has praised the teachers who was diligent.
  3. The principal has praised the teachers who were diligent.
  4. The principal has praised the teachers who being diligent.
ব্যাখ্যা

→ Correct Answer: The principal has praised the teachers who were diligent.

- যদি principal clause-এ present perfect tense ব্যবহৃত হয়, তাহলে subordinate clause যে কোনো tense-এ থাকতে পারে।
- Who বাক্যে যে noun বা pronoun কে represent করে, তার singular বা plural অনুযায়ী verb ব্যবহৃত হয়।

উল্লিখিত বাক্যে "who" subordinate clause এর Subject এটি the teachers (Noun) কে represent করছে যা plural.
→ তাই, the teachers = plural অনুযায়ী who- এর পরে verb = were বসেছে।
- Past tense এ plural এর ক্ষেত্রে "were" সঠিক helping verb.


অন্যান্য অপশনগুলির মধ্যে:
ক) "who is" ভুল কারণ: "is" singular, কিন্তু "teachers" plural.
খ) "who was" ভুল কারণ: "was" singular এর জন্য, কিন্তু "teachers" plural.
ঘ) "who being" ভুল কারণ: বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল।

Example Sentence:
1. A scholarship is available for students who have demonstrated exceptional academic achievement.
2. There's a special bonus for athletes who have broken records this season.
3. An award ceremony will be held to honor individuals who have contributed significantly to the community.

৪০.
I have just hired a typewriter and I _______ type now-a-days.
  1. am learning
  2. have learnt
  3. learnt
  4. will learn
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - am learning.
- Complete sentence: I have just hired a typewriter and I am learning type now-a-days.
- Bangla Meaning:  আমি সবেমাত্র একটি টাইপরাইটার ভাড়া করেছি এবং আমি এখন টাইপ শিখছি।

• Nowadays
English Meaning: At the present time, in contrast with the past.
Bangla Meaning: আজকাল; আজকের দিনে।
 
• Nowadays, At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।
 
• Present Continious Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
অর্থাৎ, শূন্যস্থানে verb এর present form বসবে এবং অর্থগত দিকে থেকে বিবেচনা করলে এখানে present continuous tense ব্যবহার করতে হবে।
৪১.
Which of the following sentences is correct? 
  1. Why have you done this?
  2. Why you had done this?
  3. Why you have done this?
  4. Why did you done this?
ব্যাখ্যা
• সঠিক উত্তর: Why have you done this?

• WH -question-এর structure:
- WH + + auxiliary verb + subject + principal verb + object or others + question mark.
- Why দিয়ে বাক্য শুরু হয়েছে এবং বাক্যটি interrogative এ আছে,
- তাই Why + auxiliary verb (have) + subject (you) + principal verb (done) + object or others + question mark এসেছে।

• Example:
• Where has she gone for the vacation?
- (WH-word: Where, Auxiliary: has, Subject: she, Principal Verb: gone)

• Why have they not completed their assignments?
- (WH-word: Why, Auxiliary: have, Subject: they, Principal Verb: completed)

• How long have you lived in this city?
- (WH-word: How long, Auxiliary: have, Subject: you, Principal Verb: lived)

• Who has helped you with your project?
- (WH-word: Who, Auxiliary: has, Subject: you, Principal Verb: helped)
৪২.
Stay here until I............
  1. do not return
  2. not return
  3. return
  4. should return
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - return
Complete Sentence: Stay here until I return.
Bangla Meaning: আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো।

• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি present indefinite হলে , till/until এর পরের clause টি ও present indefinite হয়।
- Until - যতক্ষণ না পর্যন্ত।
৪৩.
Anika ____ for her final exams at this moment.
  1. will study
  2. was studying
  3. is studying
  4. studies
ব্যাখ্যা
Complete Sentence: Anika is studying for her final exams at this moment.
Bangla Meaning: আনিকা এই মুহূর্তে তার চূড়ান্ত পরীক্ষার জন্য পড়াশোনা করছে।

Present continuous tense
- বর্তমানে কোনো কাজ 'চলছে' বা 'ঘটছে' এরূপ বোঝালে verb-এর Present continuous tense হয়।

Structure: Subject + auxiliary verb (am/is/are) + (verb+ing) + Ext.

আবার, কোনো বাক্যে Now, right now, at present, at this moment/time, this year, day by day, gradually, rapidly, year after year ইত্যাদি উল্লেখ থাকলে verb-টির Present continuous tense হয়।

• Anika is studying for her final exams at this moment.
- বাক্যে, পড়ার কাজটি বর্তমানে চলছে, তাই verb-টির Present continuous tense হবে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৪.
Though the old man is weak, he can walk fast. (make it compound)
  1. The old man is weak, but he can walk fast.
  2. The old man is weak and he can walk fast.
  3. The old man is weak, or he can walk fast.
  4. The old man is weak, so he can walk fast.
ব্যাখ্যা

Complex Sentence: Though the old man is weak, he can walk fast.
Compound Sentence: The old man is weak, but he can walk fast.
-
প্রদত্ত Complex sentence টিতে এই দুটি স্বাধীন clause-কে "but" দিয়ে যুক্ত হয়েছে। যেহেতু মূল বাক্যের "Though" শব্দটি বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাই Compound Sentence-এ একই বৈপরীত্য বোঝানোর জন্য coordinating conjunction "but" ব্যবহার করতে হয়।
 
• Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ although উঠে যায়।
- ১ম Clause টি বসে।
- মাঝে But বসে।
- ২য় Clause টি বসে।

খ) The old man is weak and he can walk fast.
- ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি  clause-কে "but" দিয়ে যুক্ত হয়।

গ) The old man is weak, or he can walk fast.
-  ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি  clause-কে "but" দিয়ে যুক্ত হয়।

ঘ) The old man is weak, so he can walk fast.
- ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি  clause-কে "but" দিয়ে যুক্ত হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৫.
I (have) a passion for photography for over a decade.
  1. had
  2. had had
  3. have had
  4. had have
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - have had
Complete sentence: I have had a passion for photography for over a decade.

• Point of time(For) উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
• Structure: Sub + have/has + past participle form + ….......... + for/since + time.

• Examples:
- He has not had much free time since the beginning of the month.
- We have not had much workload for a few days.
৪৬.
He always ___ to school before 8 a.m.
  1. come
  2. comes
  3. came
  4. coming
ব্যাখ্যা

• Correct Answer: খ) comes.

- He always comes to school before 8 a.m.
- সে সবসময় বিদ্যালয়ে সকাল ৮ টার আগে পৌঁছায়।

Come
- Bangla Meaning: আসা; আগমন করা; পৌঁছানো।
- English Meaning: to move toward something.

• বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪৭.
I _________ seen my neighbors recently. (Fill in the gap)
  1. hadn't
  2. haven't
  3. shall have not
  4. hasn't
ব্যাখ্যা

Correct answer: haven't.
Complete sentence: I haven't seen my neighbors recently. 
- বাক্যটিতে "recently" শব্দটি রয়েছে। বাক্যে recently, just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি থাকলে সেটি Present Perfect Tense হয়।

• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Tense indicator হিসেবে sentence-এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।
- Structure: Subject + has/have + V3 + extension.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৮.
What type of tense is used in the following sentence:
He has broken his phone again.
  1. Past Perfect Continuous
  2. Present Perfect Continuous
  3. Past Perfect
  4. Present perfect
ব্যাখ্যা
• He has broken his phone again.
- বাক্যটি - Present perfect tense - এ রয়েছে।

বাক্যটি বিশ্লেষণ করলে:
- বাক্যের গঠন:
- He has broken: এটি Subject + Have/Has + Past Participle গঠনের একটি উদাহরণ।
- এটি Present Perfect Tense-এর কাঠামো।

• "Present Perfect Tense" সাধারণত এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বা ফল বর্তমানেও রয়েছে। 

• অপশন আলোচনা:
ক) Past Perfect Continuous:
- এটি বোঝায় যে একটি কাজ অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল। উদাহরণ: "I had been studying for two hours before the power went out." এটি প্রাসঙ্গিক নয়।

খ) Present Perfect Continuous:
- এই কাল বোঝায় যে কাজটি অতীতে শুরু হয়েছে এবং এখনও চলমান। উদাহরণ: "I have been studying for two hours." এটি এই বাক্যের সাথে প্রাসঙ্গিক নয়।

গ) Past Perfect:
- এটি বোঝায় যে কাজটি অতীতে অন্য আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে। উদাহরণ: "I had forgotten to pay my exam fees before the deadline." এটি প্রাসঙ্গিক নয়।

ঘ) Present Perfect:
- এটি সঠিক উত্তর। বাক্যটি "Present Perfect Tense"-এ লেখা।

সুতরাং, সঠিক উওর - Present Perfect.
৪৯.
Which is the example of Present Indefinite Tense?
  1. He plays basketball every Tuesday.
  2. They are watching a movie right now.
  3. She will bake a cake for her birthday.
  4. He has been working on this project for months.
ব্যাখ্যা
• The example of Present Indefinite Tense: He plays basketball every Tuesday.

• Present Indefinite Tense এর গঠন হচ্ছে -
- Sub + verb এর present form + object/extension.
Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।
Example:
- I eat rice.
- He plays cricket.

অপশন আলোচনা:
• They are watching a movie right now.
- Present Continuous Tense.

• She will bake a cake for her birthday.
- Future Indefinite Tense.

• He has been working on this project for months.
- Present Perfect Continuous Tense.
৫০.
We _____ a movie at this moment.
  1. watched
  2. watching
  3. are watching
  4. watch
ব্যাখ্যা

• The correct form of verb is - are watching.
- Complete sentence: We are watching a movie at this moment.

• At this moment হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে At this moment থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continuous Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

৫১.
She reviews her notes before the exam (start).
  1. start
  2. starts
  3. will start
  4. will be start
ব্যাখ্যা
•  সঠিক উত্তর হবে - starts.
- Complete sentence: She reviews her notes before the exam starts.

কারণ নিয়মানুযায়ী,
- Present indefinite + before + present indefinite হয়।
- যেমন - I submit my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি Present indefinite tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতে Present indefinite tense হয়ছে।

• অথবা
• Future perfect + before + present indefinite হয়।
- যেমন - I will have submitted my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি Future perfect tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতেresent indefinite tense হয়ছে।

• আরো দুটি উদাহরণ -
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.
৫২.
We ________ a lot of books this year.
  1. read
  2. had read
  3. are reading
  4. have read
ব্যাখ্যা
• The correct answer is - have read.

• Present perfect tense
-
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, এরূপ ক্ষেত্রে verb -এর Present perfect tense হয়।

Structure: Subject + has/have + V3 + extension.
-যেমন:  I have read the news.

Complete sentence: We have read a lot of books this year.
- Bangla meaning: আমরা এই বছর অনেক বই পড়েছি।

- অর্থাৎ, এখানে বই পড়ার কাজটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান। তাই এটি Present perfect tense হবে।

উল্লেখ্য,
- কোনো sentence -এ just, just now, already, yet, never, ever, lately, recently ইত্যাদি adverb এবং so far, up to now, up to the present (এখন পর্যন্ত) ইত্যাদি adverbial phrase থাকলে সেই sentence টি Present perfect tense হয়।

Note: Just, already, never, ever ইত্যাদি adverb গুলো Present perfect tense -এ auxiliary verb এবং principal verb -এর মাঝে বসে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৫৩.
She ______ for her final exams at this moment.
  1. will study
  2. was studying
  3. is studying
  4. studies
ব্যাখ্যা
• The correct answer is - is studying.
- Complete sentence:
She is studying for her final exams at this moment.

Present continuous tense
- বর্তমানে কোনো কাজ 'চলছে' বা 'ঘটছে' এরূপ বোঝালে verb-এর Present continuous tense হয়।

Structure: Subject + auxiliary verb (am/is/are) + (verb+ing) + Ext.

• আবার, কোনো বাক্যে Now, right now, at present, at this moment/time, this year, day by day, gradually, rapidly, year after year ইত্যাদি উল্লেখ থাকলে verb -টির Present continuous tense হয়।
- যেমন: She is studying for her final exams at this moment.
- Bangla meaning: সে এই মুহূর্তে তার ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। 
- অর্থাৎ, পড়ার কাজটি বর্তমানে চলছে, তাই verb -টির Present continuous tense হবে।

Note: খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজের ক্ষেত্রেও verb -এর Present continuous tense ব্যব্যহৃত হয়। তবে এক্ষেত্রে, ভবিষ্যত কালবাচক শব্দ (যেমন: next week/month/year, future time ইত্যাদি) উল্লেখ থাকে।
- যেমন: They are going to Rangamati tomorrow.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৫৪.
My father ______ newspaper after getting up.
  1. read
  2. reads
  3. is read
  4. am read
  5. reading
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: খ) reads.

Complete sentence "My father reads newspaper after getting up."

• এখানে subject "My father" হলো third person singular.
 
• কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

Present Indefinite Tense এর গঠন হচ্ছে -
- Sub + verb এর present form + object/extension
- Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।
৫৫.
She ________ in this company for five years.
  1. is working
  2. had worked
  3. works
  4. has been working
ব্যাখ্যা
She has been working in this company for five years.

• Present perfect continuous tense
- অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে verb টির Present perfect continuous tense হয়।
- এক্ষেত্রে সাধারণত বাক্যে since, for, how long ইত্যাদি উল্লেখ থাকে।

• Structure: Sub + have/has + been + verb -এর সাথে ing (verb+ing) + object + (since + point of time)/(for + period of time).

• যেমন:
-
She has been working in this company for five years.
- Bangla meaning: সে পাঁচ বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে।

- অর্থাৎ, পাঁচ বছর আগে থেকে শুরু করে এখনও সে এই কোম্পানিতে কাজ করছে। তাই এটি Present perfect continuous tense হবে।
- সুতরাং, এই বাক্যটি Present perfect continuous tense -এর structure অনুসরণ করবে।

More Example:
1. I have been waiting here since five O'clock.
2. He has been sleeping for five hours.

Note: প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত How long ব্যব্যহৃত হয়।
- যেমন: How long have you been learning English?

উল্লেখ্য
- যেসব verb -এর continuous tense হয় না, বাক্যে since/for থাকলেও সেটি Present perfect tense হয়।
- সাধারণত Be, Have, See, know ইত্যাদি verb -এর perfect continuous tense হয় না।
- যেমন: I have known him for five years.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৫৬.
Which sentence correctly follows the 'Present Perfect Continuous' rule?
  1. They work here for five years.
  2. They worked here for five years.
  3. They have been working here for five years.
  4. They are working here since five years.
ব্যাখ্যা
Answer: c) They have been working here for five years.

Present Perfect Continuous Tense:
আমরা সাধারণত দুটি ক্ষেত্রে Present Perfect Continuous tense ব্যবহার করি। যথা—

১) যখন কোনো কাজ past-এ শুরু হয়ে এখনো চলতে থাকে।
২) যখন কোনো কাজ just শেষ হয়েছে, কিন্তু চলমান অবস্থায় এটি একটি continuous action ছিল।
Structure: (Subject + has/have + been + v1 + ing)

Present Perfect Continuous চেনার জন্য prepositions—
⇒ Since – Point of time (নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে) কোনো কাজ নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়েছে এবং এখনো চলছে, তখন "Since" ব্যবহার করা হয়।
⇒ For – Period of time (সময়ের স্থিতিকাল বোঝাতে) কোনো কাজ কতক্ষণ ধরে চলছে তা বোঝাতে "For" ব্যবহার করা হয়।

Examples:
- I have been writing a novel since a month.
- He has been waiting there for 2 hours. 
৫৭.
She usually _____ breakfast at 7 a.m.
  1. eat
  2. eats
  3. ate
  4. eating
ব্যাখ্যা

Correct answer: She usually eats breakfast at 7 a.m.

• Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।

- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর present form + extension

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫৮.
The children will go out to play after _____________.
  1. they cleaned their rooms.
  2. they had cleaned their rooms.
  3. they have cleaned their rooms.
  4. they will be cleaned their rooms.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - they have cleaned their rooms.
- Complete sentence: The children will go out to play after they have cleaned their rooms.

After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷

- উল্লিখিত প্রশ্নে, After এর পূর্বে  যেহেতু Future Indefinite রয়েছে তাই পরের অংশ Present Perfect tense হবে।
৫৯.
Which of the following sentences is correct?
  1. Several months have passed since she moved to the city.
  2. Several months have passed since she has moved to the city.
  3. Several months have passed since she had moved to the city.
  4. Several months have passed since she has had moved to the city.
ব্যাখ্যা
• Since যুক্ত sentence এ,
1) Present indefinite/ present perfect + since (সময় বুঝাতে) + Past Indefinite.
- Example:
- It is ten years since his father died.
- Many years have passed since his father died.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - Several months have passed since she moved to the city.

• অন্যদিকে,
2) Past + since + Past Perfect
- Example:
- It was ten years since his father had died.
৬০.
Correct the sentence: Have you ever ____ (swim) in ice-cold water?
  1. swim
  2. swum
  3. swam
  4. swimming
ব্যাখ্যা

• Complete sentence: Have you ever swum in ice-cold water?

• Present perfect tense এর ক্ষেত্রে:
- বাক্যে just, just now, ever, never, always, occasionally, often, already, lately, recently, ইত্যাদি, adverb থাকলে Present perfect tense ব্যবহৃত হয়।
- Present perfect tense -এ verb এর past participle ব্যবহৃত হয়।

​• Structure: Subject + has/have + V3+ extension.

​- সুতরাং, প্রদত্ত বাক্যটি interrogative হওয়ায় এবং 'Have you ever' থাকায় শূন্যস্থানে verb এর past participle (swum) হবে।
- swim -এর past form হলো- swam এবং past participle form হলো swum.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৬১.
When it _______ , the ground gets wet.( Fill in the gaps)
  1. will rain
  2. rains
  3. would rain
  4. rained
ব্যাখ্যা

Correct answer: rains.
Complete sentence: When it rains, the ground gets wet.

• দুইটি চিরন্তন সত্য, অভ্যাস গত কর্মের বাক্য অথবা দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টিই Present Indefinite tense এ হয়।
- এভাবেও বলা যায় যে, যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।

Other options:
ক) will rain
- দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টি ই Present Indefinite tense এ হয়। তাই এটি সঠিক নয়।

গ) would rain
- দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টি ই Present Indefinite tense এ হয়। তাই এখানে past  tense এর ব্যবহার সঠিক নয়।

ঘ) rained
দুইটি বৈজ্ঞানিক সত্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause টি ই Present Indefinite tense এ হয়। তাই এখানে past  tense এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬২.
She ____ to a new apartment recently.
  1. has been moved
  2. has moved
  3. moved
  4. were moved
ব্যাখ্যা
• Complete sentence: She has moved to a new apartment recently.
- Bangla meaning: সে সম্প্রতি একটি নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে।

• Present Perfect Tense:
- কোনো বাক্যে already, just, just now, yet, recently, lately, never, ever, still ইত্যাদি শব্দ থাকলে বাক্যটি সাধারণত present perfect tense -এ হয়।
- অর্থাৎ, এগুলো হচ্ছে- present perfect tense indicator বা নির্দেশক।
- Structure: Subject + has/have + past participle + ext.

- প্রদত্ত বাক্যে 'recently' থাকায় এটি present perfect tense.
- সুতরাং, present perfect tense -এর গঠন অনুযায়ী শূন্যস্থানে সঠিক verb form হবে- খ) has moved

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary.
৬৩.
She _____ to school every day.
  1. go
  2. goes
  3. is going
  4. went
ব্যাখ্যা
• Complete Sentence: She goes to school every day.
- Bangla Meaning: সে প্রতিদিন স্কুলে যায়।

- এটি একটি নিয়মিত অভ্যাস বা habit, তাই present simple tense ব্যবহৃত হয়েছে।
- She, Third person singular number হওয়ায় go এর সাথে -s যোগ করে goes হয়।

• Other options:
• go – ভুল, কারণ third person singular-এর সঙ্গে s/es লাগে।

• is going – এটি present continuous tense; "every day" থাকলে মানানসই নয়।

• went – past tense; কিন্তু বাক্যে বর্তমান সময় বোঝানো হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৬৪.
I _____ my keys. Can you help me find them?
  1. lose
  2. lost
  3. have lost
  4. had lost
ব্যাখ্যা
• Complete Sentence: I have lost my keys. Can you help me find them?
-  Bangla Meaning: আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি (এখনও খুঁজে পাইনি)। তুমি কি আমাকে চাবি খুজতে সাহায্য করবে?

- I have lost my keys অর্থ-
- আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি (এখনও খুঁজে পাইনি)।
- এখানে Present Perfect Tense ব্যবহার হয়েছে কারণ কাজটি অতীতে ঘটেছে, কিন্তু এর পরিণতি এখনও বর্তমানেও রয়েছে।

• Other options:
• lose – Present tense; কিন্তু কাজটি অতীতে ঘটেছে।

• lost – Simple past; কিন্তু বর্তমানের ফল বোঝাতে যথেষ্ট নয়।

• had lost – Past perfect; এটি তখন ব্যবহৃত হয় যখন অতীতে অন্য আরেকটি ঘটনার আগেই কিছু ঘটেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৬৫.
The teacher said, "Water __________ of hydrogen and oxygen."
  1. will consist
  2. have consisted
  3. consisted
  4. consists
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - consists.
- Complete sentence: The teacher said, "Water consists of hydrogen and oxygen."

• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'consists'.
৬৬.
You have been working since morning, (you have) your lunch yet?
  1. have you
  2. do you have
  3. have you have
  4. have you had
ব্যাখ্যা
• Already, just, yet recently, lately, ever, just now, still ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে yet, just, just now, recently, already, lately, ever, just now, still ইত্যাদি থাকলে নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

- নিয়মানুযায়ী যেহেতু প্রশ্নে উলেখিত বাক্যটিতে yet রয়েছে -
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have you had
- সঠিক বাক্যটি হবে - You have been working since morning, have you had your lunch yet?

Source: Longman Dictionary of Contemporary English
৬৭.
Fill in the blank: Have you ever ____ Europe?
  1. gone to
  2. went on
  3. went to
  4. been to
ব্যাখ্যা

• Complete sentence: Have you ever been to Europe?
- Bangla meaning: তুমি কি কখনো ইউরোপে গিয়েছো?

• Present perfect tense এর ক্ষেত্রে:
- ever, never, always, occasionally, often, several times ইত্যাদির সাথে Present perfect tense ব্যবহৃত হয়।

• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place.
- অর্থাৎ, কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been to' (past participle of 'be') ব্যবহৃত হয়।
- অর্থাৎ, জানতে চাওয়া হয় কখনো যাওয়া হয়েছিল কিনা?
- এই ধরনের প্রশ্ন সাধারণত কারো life experience (ever in your life) সম্পর্কে করা হয় এবং মূল verb এর past participle “been + to” ব্যবহৃত হয়।

More examples:
- Have you ever been to Sylhet?
- Have you ever been to St. Martin's?

অন্যদিকে,
• Have you gone to Europe?” → Implies you are still in Europe or on the way there now.
- অর্থাৎ, কেউ কোথাও গিয়ে এখনো সেখানে অবস্থান করছে বুঝাতে 'gone to' ব্যবহৃত হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৬৮.
It has been raining all afternoon.
The above sentence is an example of-
  1. Present indefinite tense
  2. Past indefinite tense
  3. Present perfect continuous tense
  4. Past perfect continuous tense
ব্যাখ্যা

Correct answer: Present perfect continuous tense.
-
কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে এটি ব্যবহৃত হয়।

• যখন কোন verb-এর কাজ অতীত কালের কোন এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনও চলছে বুঝালে verb-এর present perfect continuous tense হয়।
- কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে এটি ব্যবহৃত হয়।
- কোনো কাজ অতীতে শুরু হয়ে সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে এমন বোঝালেও এটি ব্যবহৃত হয়।
- The structure of the present perfect continuous tense is:
- Subject + has/have + been + present participle (verb + ing).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৯.
What is the correct form of the sentence?
  1. They have inviting to the party by her.
  2. They has been invited to the party by her.
  3. They had been inviting to the party by her.
  4. They have been invited to the party by her.
ব্যাখ্যা
Correct Answer: They have been invited to the party by her.

• উল্লিখিত সঠিক বাক্যটি (অপশন-ঘ ) একটি Passive Voice sentence এবং এটি Present Perfect Tense-এ রয়েছে।
- মূল verb হচ্ছে invite, এবং এটি একটি past participle রূপে ব্যবহৃত হয়েছে (invited)।

• সঠিক গঠন (Present Perfect Passive Voice):
- Subject + have/has been + past participle (V3) + by + agent (Subject টির Object Form)
- They have been invited to the party by her. 

অন্যান্য অপশনগুলোর ভুল:
ক) They have inviting to the party by her. - "inviting" ভুল; Passive এর জন্য "invited" দরকার।
খ) They has been invited to the party by her. কারণ They plural subject → এর সাথে have বসে, has নয়।
গ) They had been inviting to the party by her. "inviting" Active structure, এবং সময়কাল Past Perfect হওয়ায় context ঠিক মিলছে না।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
৭০.
Choose the correct sentence-
  1. We can't trust him because he often told lies.
  2. We can't trust him because he often tells lies.
  3. We can't trust him because he will often tell lies.
  4. We can't trust him because he often tell lies.
ব্যাখ্যা

Correct answer: We can't trust him because he often tells lies.
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "often" থাকায় Present Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'tells' বসেছে।

• বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।
- এবং Subject 3rd person singular বিধায়, verb এর সাথে "s" বা "es" যোগ হবে।
- তাই Correct answer: We can't trust him because he often tells lies.

Other options:
ক) We can't trust him because he often told lies.
-  বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়। তাই এখানে verb হিসেবে "told" এর ব্যবহার সঠিক নয়।

গ) We can't trust him because he will often tell lies.
- বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়। তাই এখানে future tense এর ব্যবহার সঠিক নয়।

ঘ) We can't trust him because he often tell lies.
- বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।
- এবং Subject 3rd person singular বিধায়, verb এর সাথে "s" বা "es" যোগ হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭১.
She ___ in the library for two hours.
  1. is reading
  2. has been reading
  3. had read
  4. read
ব্যাখ্যা

• Correct Answer: খ) has been reading.

- She has been reading in the library for two hours.
- তিনি লাইব্রেরীতে ২ ঘণ্টা ধরে পড়ছে।

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject + have been/has been মূল verb + ing + Extension.

- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৭২.
What type of tense is used in the following sentence 'I have forgotten to pay my exam fees'
  1. Present perfect
  2. Present Perfect Continuous
  3. Past Perfect
  4. Past Perfect Continuous
ব্যাখ্যা
• এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে, "I have forgotten to pay my exam fees" বাক্যে কোন ধরনের কাল (tense) ব্যবহৃত হয়েছে।

বাক্যটি বিশ্লেষণ করলে:
- বাক্যের গঠন:
- I have forgotten: এটি Subject + Have/Has + Past Participle গঠনের একটি উদাহরণ।
- এটি Present Perfect Tense-এর কাঠামো।

• "Present Perfect Tense" সাধারণত এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বা ফল বর্তমানেও রয়েছে। উদাহরণস্বরূপ, এখানে বলা হয়েছে যে পরীক্ষার ফি দেওয়া ভুলে যাওয়ার ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু তার প্রভাব (ফি এখনও না দেওয়া) বর্তমানেও বিদ্যমান।

অপশনগুলোর বিশ্লেষণ:
ক) Present Perfect:
- এটি সঠিক উত্তর। বাক্যটি "Present Perfect Tense"-এ লেখা।

খ) Present Perfect Continuous:
- এই কাল বোঝায় যে কাজটি অতীতে শুরু হয়েছে এবং এখনও চলমান। উদাহরণ: "I have been studying for two hours." এটি এই বাক্যের সাথে প্রাসঙ্গিক নয়।

গ) Past Perfect:
- এটি বোঝায় যে কাজটি অতীতে অন্য আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে। উদাহরণ: "I had forgotten to pay my exam fees before the deadline." এটি প্রাসঙ্গিক নয়।

ঘ) Past Perfect Continuous:
- এটি বোঝায় যে একটি কাজ অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল। উদাহরণ: "I had been studying for two hours before the power went out." এটি প্রাসঙ্গিক নয়।
সঠিক উত্তর:

সুতরাং, সঠিক উওর - ক) Present Perfect.
৭৩.
We _________ not booked the tickets for the concert yet.
  1. did 
  2. have 
  3. had 
  4. has
ব্যাখ্যা

Correct answer: have.
- Complete sentence: We have not booked the tickets for the concert yet.
- Sentence এ "yet" থাকায় Present Perfect tense এর নিয়মানুসারে "have not" এর পর Verb এর Past Participle হয়েছে।

• Right form of verb অনুযায়ী,
- Sentence এ Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে sentence টি present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ verb এর past participle হয়।
- Present perfect tense এর structure: Subject+ has/have + Verb এর past participle + object.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৭৪.
She _____________ living in Japan for the last 3 years.
  1. is
  2. has been
  3. have lived
  4. lived
ব্যাখ্যা

 Correct Answer: has been.
- She has been living in Japan for the last 3 years.
- বাক্যটি Present Perfect Continuous Tense এর হবার কারণে has been+মূল verb+ing যুক্ত হয়েছে।

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject+ have been/has been মূল verb+ ing+ Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর   পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৭৫.
The teacher ______  in the class at this moment. (Fill in the blank)
  1. teaches
  2. was teaching
  3. is teaching
  4. taught
ব্যাখ্যা

Correct answer: is teaching.
Complete sentence: The teacher is teaching in the class at this moment.


• যে Tense দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে, ঘটছে বা নিকট ভবিষ্যতে চলবে এমন বোঝায়, তাকে Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল বলে।
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়।
- Subject + am/is/are + verb + ing + rest of the sentence.
- Example:
- They are playing football now.
 - He usually sleeps at this time, but today he is working at this time.
 - He is writing a new novel at present.
 - He is still waiting for his friend.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

৭৬.
I have lost my pen again. _______ things.
Choose the correct option to fill in the gap.
  1. I lost always
  2. I’m always losing
  3. I have been losing
  4. I have lost
ব্যাখ্যা

• Complete sentence: I have lost my pen again. I’m always losing things.
- Bangla meaning: আমি আবার আমার কলম হারিয়ে ফেলেছি। আমি সবসময়ই জিনিসপত্র হারিয়ে ফেলি।

• Always (adverb)
- We can use 'always' with continuous verb forms to refer to regular events or states, especially ones which are problematic or which we do not like or want.
- অর্থাৎ, বাক্যে 'Always' যখন Very often (বারংবার; ক্রমাগত) অর্থে ব্যবহৃত হয় তখন 'always' এর সাথে সাধারণত continuous form ব্যবহৃত হয়।

- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে যে, "আমি আবার আমার কলম হারিয়ে ফেলেছি।" অর্থাৎ, এটি দ্বারা habitual or repeated action বুঝাচ্ছে, তাই পরবর্তী অংশে "I’m always losing" ব্যবহৃত হবে।
- অর্থাৎ, always -এর সাথে present continuous form ব্যবহৃত হবে।

More examples:
- She's always criticizing me.
- She’s always complaining about her job. Why doesn’t she get a new one?

৭৭.
I am tired I ______ (go) to bed now
  1. going
  2. will go
  3. am going
  4. go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - am going 
- Complete sentence: I am tired I am going to bed now.

Now, at this moment, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
• Present Continuous tense এর structure: 
- Subject + am/is/are + sub + verb + ing + extension.
৭৮.
They __________ all the decorations and arranged the chairs long before the guests started arriving.
  1. would have set up
  2. would already set up
  3. had already set up
  4. have been set up
ব্যাখ্যা
Past Perfect Tense এর ব্যবহার
• Past perfect tense + before + past indefinite tense
- অর্থাৎ  before এর পূর্বে Past perfect tense এবং পরে Past indefinite tense হয়।
- The cyclist had looked cautiously before he crossed the main street.

• Past indefinite tense + after + Past perfect tense
- অর্থাৎ after এর পরে Past perfect tense এবং পূর্বে Past indefinite tense হয়।
- He crossed the main street after the cyclist had looked cautiously.

Complete Sentence: They had already set up all the decorations and arranged the chairs long before the guests started arriving.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৭৯.
Farhana ______ here since December.
  1. is not
  2. has not
  3. is not being
  4. has not been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has not been 
- Complete Sentence: Farhana has not been here since December.

• Period of time (since) উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে Present Perfect continuous হলেও, গঠনগতভাবে Present Perfect Tense.
- কারণ Passive Voice এ Present Perfect Continuous Tense এর স্থলে Present Perfect Tense বসে।
- কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।
৮০.
They ___ (play) cricket since morning.
  1. played
  2. have played
  3. have been playing
  4. are playing
ব্যাখ্যা
• Complete Sentence: They have been playing cricket since morning.

- এই বাক্যটিতে "since morning" ব্যবহার করা হয়েছে, যা একটি অনির্দিষ্ট সময়ের ধারাবাহিকতা বোঝায় (সকাল থেকে এখন পর্যন্ত ক্রিকেট খেলছে)।
- এমন ক্ষেত্রে Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়, যার গঠন হলো:
- Subject + have been/has been + verb-ing.
- এখানে "have been playing" সঠিক কারণ:
- "have been" (plural subject "they"-এর জন্য)।
- "playing" (ক্রিকেট খেলার ধারাবাহিকতা বোঝাতে)।

• Other options:
ক) played : Past Simple Tense, যা শুধু অতীতের ঘটনা বোঝায় (ধারাবাহিকতা নয়)।
খ) have played : Present Perfect Tense, যা সম্পূর্ণ কাজ বোঝায় (শুরু থেকে শেষ পর্যন্ত), কিন্তু ধারাবাহিকতা নয়।
ঘ) are playing : Present Continuous Tense, যা বর্তমানে চলছে এমন কাজ বোঝায়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৮১.
As soon as he _____ home, we will discuss the issue.
  1. have returned
  2. came back
  3. returns
  4. will return
ব্যাখ্যা
Complete Sentence: As soon as he returns home, we will discuss the issue.
Bangla Meaning: যখন তিনি বাসায় ফিরবে, তখন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।

- যখন কোনো বাক্যে "as soon as," "when," "after," "before" ইত্যাদি ব্যবহৃত হয় এবং বাক্যটি ভবিষ্যৎ সময় বোঝায়,
- Principle clause এ  future tense হলেও,
- Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়,

- বাক্যটিতে তাই Principle clause এ future tense হয়েছে কিন্তু প্রথম অংশে "as soon as" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে।

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.