বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

মোট প্রশ্ন৭,৬৪৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

PrepBank · পাতা ৭০ / ৭৭ · ৬,৯০১৭,০০০ / ৭,৬৪৬

৬,৯০১.
"বহুদিন ধরে সাবান ছিল না বলে আবদুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হল চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আবদুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আবদুর রহমানের হৃদয়।" - কোন রচনার অন্তর্গত?
  1. চাচা-কাহিনী
  2. দেশে বিদেশে
  3. ভ্রমি দেশে দেশে
  4. মস্কোতে কয়েকদিন
সঠিক উত্তর:
দেশে বিদেশে
উত্তর
সঠিক উত্তর:
দেশে বিদেশে
ব্যাখ্যা

• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি: 
- 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা-  সৈয়দ মুজতবা আলী।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি অংশবিশেষ: 
তাকিয়ে দেখি দিকদিগন্ত বিস্তৃত শুভ্র বরফ। আর অ্যারফিল্ডের মাঝখানে, আবদুর রহমানই হবে, তার পাগড়ির ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে।

বহুদিন ধরে সাবান ছিল না বলে আবদুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হল চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আবদুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আবদুর রহমানের হৃদয়।

• সৈয়দ মুজতবা আলী: 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনি।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

উল্লেখ্য,
• ‘ভ্রমি দেশে দেশে’ নির্মলেন্দু গুণ রচিত একটি ভ্রমণ কাহিনি।
• 'মস্কোতে কয়েকদিন' নামক ভ্রমণকাহিনীর রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৯০২.
'কবর' নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জসীম উদ্দীন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) আনিসুজ্জামান
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- দণ্ডকারণ্য, চিঠি, রাজার জন্মদিনে, পলাশী ব্যারাক ও অন্যান্য ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬,৯০৩.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নয় কোনটি?
  1. মেঘমল্লার
  2. ইছামতী
  3. মৌরীফুল
  4. রূপহলুদ
সঠিক উত্তর:
ইছামতী
উত্তর
সঠিক উত্তর:
ইছামতী
ব্যাখ্যা
• 'ইছামতী' উপন্যাস:
- ‘ইছামতী’ ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ উপন্যাস।
- এই উপন্যাসের জন্য তিনি 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।
- ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।

• উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো:
- ভবানী বাঁড়ুয্যে,
- তিলু,
- বিলু,
- নীলু।

---------------------------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী’ প্রকাশিত হয় ১৯৫০ সালে।
- মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন।
- ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ,
- চাঁদের পাহাড়।

• তাঁর রচিত গল্পের বই:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- জন্ম ও মৃত্যু,
- কিন্নর দল,
- বিধু মাস্টার,
- রূপহলুদ,
- কুশল পাহাড়ী
- নবাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯০৪.
বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ:
  1. অনুরাগ
  2. মৃগপুরি
  3. মধুমতীর চর
  4. পদ্মানদীর চর
সঠিক উত্তর:
মৃগপুরি
উত্তর
সঠিক উত্তর:
মৃগপুরি
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া: 
- বন্দে আলী মিয়া একজন কবি, ঔপন্যাসিক  ও শিশু সাহিত্যিক।
- তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
- তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।

•  কাব্যগ্রন্থ:
- কাব্য ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর, 
- মধুমতীর চর ইত্যাদি। 

•  শিশুতোষ গ্রন্থ:
- চোর জামাই,
- রূপকথা ডাইনী বউ,
- মৃগপুরি,
- কুচবরণ কন্যা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯০৫.
কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়?
  1. ক) হাঁসুলি বাঁকের উপকথা
  2. খ) গণদেবতা
  3. গ) ডাকহরকরা
  4. ঘ) আরোগ্য নিকেতন
সঠিক উত্তর:
গ) ডাকহরকরা
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাকহরকরা
ব্যাখ্যা
'ডাকহরকরা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রসিদ্ধ ছোটগল্প।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে তাঁর জন্ম।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি (১৯৩২),
- ধাত্রীদেবতা (১৯৩৯),
- কালিন্দী (১৯৪০),
- গণদেবতা (১৯৪৩),
- পঞ্চগ্রাম (১৯৪৪),
- কবি (১৯৪৪),
- হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭),
- আরোগ্য নিকেতন (১৯৫৩) ইত্যাদি উল্লেখযোগ্য

তাঁর অন্যান্য ছোটগল্প:
- ‘রসকলি’,
- ‘বেদেনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯০৬.
শওকত ওসমানের রচনা কোনটি?
  1. আমলার মামলা
  2. উত্তরাধিকার
  3. তোমাকে অভিবাদন প্রিয়তমা
  4. পিঙ্গল আকাশ
সঠিক উত্তর:
আমলার মামলা
উত্তর
সঠিক উত্তর:
আমলার মামলা
ব্যাখ্যা
• 'আমলার মামলা' নাটকের রচয়িতা শওকত ওসমান।

অন্যদিকে,
- শওকত আলী রচিত ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ'।
- শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ - উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

শওকত ওসমান রচিত নাটক:
- কাঁকর মণি, 
- তস্কর লস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা,
- কাঁকর মণি,
- বাগদাদের কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯০৭.
কোনটি অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনি?
  1. দেশে বিদেশে
  2. পশ্চিমের যাত্রী
  3. বিলেতে সাড়ে সাতশ দিন
  4. ইউরোপের চিঠি
সঠিক উত্তর:
ইউরোপের চিঠি
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপের চিঠি
ব্যাখ্যা
• অন্নদাশঙ্কর রায় একজন স্বনামধন্য বাঙালি কবি, লেখক এবং সেই সাথে বিশিষ্ট ছড়াকারও।
• তিনি 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন
• পথে প্রবাসে ও ইউরোপের চিঠি তাঁর রচিত দুইটি ভ্রমণ কাহিনি।

এছাড়াও তাঁর রচিত উপন্যাস গুলো:
- অসমাপিকা প্রথম উপন্যাস,
-  কঙ্কাবতী,
-  দুঃখমোচন,
- অপসরণ,
- অজ্ঞাতবাস ইত্যাদি।

অন্যদিকে,
• ‘দেশে বিদেশে’ ভ্রমণকাহিনির রচয়িতা সৈয়দ মুজতবা আলী।
• ‘পশ্চিমের যাত্রী’ ভ্রমণকাহিনির রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ ভ্রমণকাহিনির রচয়িতা মুহম্মদ আবদুল হাই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯০৮.
ভাষা-আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদকের নাম—
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) শামসুর রাহমান
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
ঘ) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- এটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান।
- ১৯৫৩ সালে 'পুথিপত্র' প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান ।
- এই সংকলনের অসাধারণ স্কেচগুলো করেন মুর্তজা বশীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯০৯.
'আঠারো শতকের বাংলা চিঠি' - গ্রন্থটির রচয়িতা কে?
  1. আনোয়ার পাশা
  2. সৈয়দ মুজতবা আলী
  3. আনিসুজ্জামান
  4. মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
ব্যাখ্যা
• 'আঠারো শতকের বাংলা চিঠি' গ্রন্থটির রচয়িতা - আনিসুজ্জামান

আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পান।
- এছাড়াও ২০১৪ সালে ভারত সরকারের পদ্মভূষণ লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে,
- আঠারো শতকের বাংলা চিঠি,
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে,
- কাল নিরবধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯১০.
"তুরস্ক ভ্রমণ" ভ্রমণ কাহিনি বিষয়ক গ্রন্থটি কার রচনা?
  1. সানাউল হক
  2. এস ওয়াজেদ আলী
  3. সৈয়দ মুজতবা আলী
  4. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

• "তুরস্ক ভ্রমণ" এই ভ্রমণ বিষয়ক বইটি লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। তিনি ১৯১০ সালে ইসমাইল হোসেন সিরাজী মিশনের বঙ্গীয় প্রতিনিধি হিসেবে তুরস্ক ভ্রমণ করেন এবং এই সফরের বিস্তারিত বিবরণ তিনি "তুরস্ক ভ্রমণ" গ্রন্থে লিপিবদ্ধ করেন।

অন্যদিকে, 
• সানাউল হক রচিত ভ্রমণকাহিনি 'বন্দর থেকে বন্দরে'। 
• 'মোটরযোগে রাঁচী সফর' এস ওয়াজেদ আলী রচিত ভ্রমণকাহিনি। 
• সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনিগুলো হল- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙায়'।

------------------
• সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাধারে লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।তিনি ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
- সিরাজগঞ্জ জেলায় জন্ম বলেই তিনি তাঁর নামের সঙ্গে 'সিরাজী' উপাধি যুক্ত করেন।
- ইসমাইল হোসেন সিরাজী সিরাজগঞ্জে কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
- তিনি জমিদার ও মহাজন বিরোধী আন্দোলনে কৃষকদের সংগঠিত করেন।
- তিনি ১৯৩১ সালের ১৭ই জুলাই মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- আকাঙ্ক্ষা,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- নব উদ্দীপনা,
- স্পেন বিজয় কাব্য ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারা-বাঈ,
- ফিরোজা বেগম,
-নূরুদ্দীন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; "তুরস্ক ভ্রমণ" ভ্রমণকাহিনি এবং বাংলাপিডিয়া।

৬,৯১১.
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ইয়াকুব আলী চৌধুরী
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
খ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা

• গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থঃ
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসঃ
- রূপের নেশা,
- ভাঙাবুক ও
- এক মন এক প্রাণ।

• তাঁর রচিত গদ্যগ্রন্থঃ
- বিশ্বনবী,
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম।
- আমার চিন্তাধারা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৯১২.
নিচের কোনটি আবুল কালাম শামসুদ্দীন সম্পাদিত পত্রিকা?
  1. সমকাল
  2. দৈনিক আজাদ
  3. নয়া সড়ক
  4. দৈনিক নবযুগ
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
উত্তর
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন:
- ১৮৯৭ সালের ৩ নভেম্বর  ময়মনসিংহ জেলার ত্রিশালে তাঁর জন্ম।
- তিনি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক।
- তিনি ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগদান করেন।
- ১৯২৩ সালে দৈনিক 'মোহাম্মদী' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে (১৯২৬) কর্মরত ছিলেন।
- তিনি দৈনিক 'আজাদ' পত্রিকার সম্পাদনা বিভাগে ১৯৩৬ সালে যোগ দেন এবং দীর্ঘ বাইশ বছর সম্পাদনা করেন।
- তিনি ১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গ্রন্থ:
- কচি পাতা (শিশু সাহিত্য)
- ত্রিস্রোতা (তুর্গেনিঙের তিনটি গল্পের অনুবাদ),
- দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন),
- ইলিয়ড (বঙ্গানুবাদ),
- পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস),
- অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯১৩.
বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) কাজী দ্বীন মোহাম্মদ
  2. খ) নীহাররঞ্জন রায়
  3. গ) আশরাফ সিদ্দিকী
  4. ঘ) দীনেশচন্দ্র সেন
  5. ঙ) আব্দুল করিম
সঠিক উত্তর:
ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা দীনেশচন্দ্র সেন। তার অন্যান্য রচনা সমূহ হল বাংলা সাহিত্যের ইতিহাস, সাহিত্য সম্ভার ও সাহিত্য-শিল্প। নীহাররঞ্জন রায়ের বই বাঙালির ইতিহাস। আশরাফ সিদ্দিকীর গ্রন্থ হল লোকসাহিত্য। আব্দুল করিমের গ্রন্থ হলো সাহিত্যের কালক্রম। (সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর)
৬,৯১৪.
নির্মলেন্দু গুণ রচিত ভ্রমণ কাহিনি নয় কোনটি?
  1. ভ্রমি দেশে দেশে
  2. আমেরিকায় জুয়া খেলার স্মৃতি
  3. ভলগার তীরে
  4. জলে ডাঙ্গায়
সঠিক উত্তর:
জলে ডাঙ্গায়
উত্তর
সঠিক উত্তর:
জলে ডাঙ্গায়
ব্যাখ্যা
• 'জলে ডাঙ্গায়' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনি।

• নির্মলেন্দু গুণ:

- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পূর্ণ নাম 'নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী'। নির্মলেন্দু গুণের ডাকনাম ছিলো রতন। প্রিয়জনেরা 'রতু' বলে ডাকতেন।
- তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।

• তাঁর রচিত ভ্রমণ কাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো-
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চাষাভূষার কাব্য,
- পৃথিবীজোড়া গান,
- দূর হ দুঃশাসন,
- ইসক্রা,
- নেই কেন সেই পাখি,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯১৫.
আহসান হাবিব-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) ছুটির দিন দুপুরে
  2. খ) রাত্রিশেষ
  3. গ) ছায়া হরিণ
  4. ঘ) সারা দুপুর
সঠিক উত্তর:
ঘ) সারা দুপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারা দুপুর
ব্যাখ্যা
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবিব-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে ‘সারা দুপুর’ প্রকাশিত হয়।
- কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬। কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- ছায়া হরিণ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯১৬.
'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান'। - এই পঙ্‌ক্তিটি কোন গ্রন্থের অন্তর্গত?
  1. ছাড়পত্র
  2. হরতাল 
  3. অভিযান
  4. ঘুম নেই
সঠিক উত্তর:
ছাড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
ছাড়পত্র
ব্যাখ্যা

ছাড়পত্র
সুকান্ত ভট্টাচার্য

'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।'

সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও 'ছাড়পত্র'।

৬,৯১৭.
নিচের কোনটি আবু জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস নয়?
  1. ক) ভাওয়াল গড়ের উপাখ্যান
  2. খ) পদ্মা মেঘনা যমুনা
  3. গ) সংকর সংকীর্তন
  4. ঘ) প্রপঞ্চ
সঠিক উত্তর:
ঘ) প্রপঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রপঞ্চ
ব্যাখ্যা

আবু জাফর শামসুদ্দীন একজন সাংবাদিক, সাহিত্যিক ছিলেন।
‘অল্পদর্শী’ ছদ্মনামে দৈনিক সংবাদে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০), প্রপঞ্চ (১৯৮০), দেয়াল (১৯৮৫)।
এর মধ্যে ত্রয়ী উপন্যাস হল - ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৯১৮.
জোশুয়া মার্শম্যান কোন পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন?
  1. সমাচার দর্পণ
  2. সমাচার সভারাজেন্দ্র
  3. সম্বাদ কৌমুদী
  4. বাঙ্গাল গেজেট
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
ব্যাখ্যা

• জোশুয়া মার্শম্যান: 
- জোশুয়া মার্শম্যান ছিলেন পণ্ডিত, প্রাচ্যবিদ্যাবিশারদ, ধর্মতাত্ত্বিক, শ্রীরামপুর মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা।

- জোশুয়া মার্শম্যান ভারতে সংবাদপত্রের সূচনাকারীদের অন্যতম। তিনি ১৮১৮ সালে প্রথম বাংলা সাপ্তাহিক সমাচার দর্পণ প্রকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ছাড়া তিনি Friends of India নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেন। পরবর্তীকালে তাঁর পুত্র জন ক্লার্ক মার্শম্যান এটির প্রকাশনা ও সম্পাদনার কাজ চালিয়ে যান।

- ১৮২১ সালে তিনি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষামূলক গ্রন্থ School Dialogues; or Lessons on the commandments and the way of Salvation প্রকাশ করেন। মার্শম্যান প্রথম চীনা ভাষায় বাইবেল অনুবাদ করেন। এটি ১৮২১ সালে শ্রীরামপর প্রেস থেকে প্রকাশিত হয়। তিনি কিছু খ্রিস্টীয় প্রার্থনা সঙ্গীতও রচনা করেন।

তিনি যেসকল পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন সেগুল হচ্ছে-
- সমাচার দর্পণ,
- দিগদর্শন,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া।

অন্যদিকে,
--------------------
• মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্র 'সমাচার সভারাজেন্দ্র'। এর সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ, প্রকাশিত হতো কলকাতার কলিঙ্গা নামক স্থান থেকে। এটি পুরোপুরি বাংলা ভাষার পত্রিকা ছিল না। এটি ছিল বাংলা-পারসি দ্বিভাষিক পত্রিকা।

ব্রাহ্মণসেবধিসম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।

 • রাজা রামমোহন রায়ের পৃষ্ঠপোষকতায় 'বাঙ্গাল গেজেট' পত্রিকাটি প্রকাশিত হয়। গঙ্গাকিশোর ভাট্টাচার্য ছিলেন এর সম্পাদক। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬,৯১৯.
আবুল মনসুর আহমেদ এর স্মৃতিকথামূলক গ্রন্থ-
  1. আবে-হায়াৎ
  2. গালিভারের সফরনামা
  3. আত্মকথা
  4. আমার জীবনী
সঠিক উত্তর:
আত্মকথা
উত্তর
সঠিক উত্তর:
আত্মকথা
ব্যাখ্যা
• 'আত্মকথা' আবুল মনসুর আহমেদ রচিত স্মৃতিকথামূলক রচনা।

• আবুল মনসুর আহমেদ:
- আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ – ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক।
- তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা।
- ১৯৭৯ সালের ১৮ মার্চ আবুল মনসুর আহমদের মৃত্যু হয়।

• ব্যঙ্গরচনা:
- আয়না
- ফুড কনফারেন্স
- গালিভারের সফরনামা

• স্মৃতিকথা:
- আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
- শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু

• তাঁর রচিত উপন্যাস:
- সত্যমিথ্যা
- জীবন ক্ষুধা
- আবে-হায়াৎ

• অন্যান্য রচনা:
- বাংলাদেশের কালচার
- আসমানী পর্দা

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
৬,৯২০.
নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস?
  1. ক) শ্রাবণ মেঘের দিন
  2. খ) জোছনা ও জননীর গল্প
  3. গ) বাদশাহ নামদার
  4. ঘ) মেঘের ওপর বাড়ি 
সঠিক উত্তর:
খ) জোছনা ও জননীর গল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) জোছনা ও জননীর গল্প
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা হুমায়ুন আহমেদের  জনপ্রিয় উপন্যাস 'জোছনা ও জননীর গল্প'।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে রচিত উপন্যাসটি ২০০৪ সালে প্রকাশিত হয়।

হুমায়ূন আহমেদ
- জন্ম: ১৯৪৮ সালে তৎকালীন ময়মনসিংহ জেলায়। 
- তাঁর লেখা প্রথম উপন্যাস 'নন্দিত নরকে।'
- তাঁর উল্লেখযোগ্য ছায়াছবি: 'আগুনের পরশমণি','শ্রাবণ মেঘের দিন', 'দুই দুয়ারী'
- লজিক ও এন্টি লজিক নিয়ে কাজ করা তাঁর দুটি চরিত্র: মিসির আলী ও হিমু। 
- তাঁর অন্যতম সায়েন্স ফিকশন 'তোমাদের জন্য ভালোবাসা'।
- ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস: মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার।

 হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
শ্যামল ছায়া 
আগুনের পরশমণি
অনিল বাগচীর একদিন,
জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা পিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬,৯২১.
সিকান্দার আবু জাফর সম্পাদিত মাসিক সাহিত্যপত্র 'সমকাল' কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
  1. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
  2. ১৯৮৭ খ্রিষ্টাব্দে
  3. ১৯৬৭ খ্রিষ্টাব্দে
  4. ১৯৫৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
১৯৫৭ খ্রিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৭ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা
• 'সমকাল' পত্রিকা:
- সিকান্দার আবু জাফর সম্পাদিত মাসিক সাহিত্যপত্র 'সমকাল' ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়।

- এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে 'সমকালে'র ভূমিকা অনস্বীকার্য।

- পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযোগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি 'সমকালে' লেখেন নি। 'সমকালে' লেখা ছিল গর্বের।

- সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতো বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে 'সমকাল' পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন।

- 'সমকাল' ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক (সহযোগী সম্পাদক) ও দৈনিক মিল্লাত (সহযোগী সম্পাদক) পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯২২.
'চিলেকোঠার সেপাই' - উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) আখতারুজ্জামান আজাদ
  3. গ) আখতারুজ্জামান ইলিয়াস
  4. ঘ) আনোয়ার পাশা
সঠিক উত্তর:
গ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
• চিলেকোঠার সেপাই
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে। 

• আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭):

- কথাসাহিত্যিক।
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।

• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা,
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

• ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯২৩.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
  1. ক) চরিত্রহীন
  2. খ) গৃহদাহ
  3. গ) পরিণীতা
  4. ঘ) দেবদাস
সঠিক উত্তর:
খ) গৃহদাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) গৃহদাহ
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত 'গৃহদাহ' (১৯২০) উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- মহিমা ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ চরিত্রহীন, শ্রীকান্ত, পরিণীতা, বিরাজবৌ, পণ্ডিতমশাই, পল্লীসমাজ, দেবদাস, দত্তা, বড়দিদি, চরিত্রহীন, গৃহদাহ, বামুনের মেয়ে, শেষ প্রশ্ন, দেনাপাওনা, পথের দাবী, বিপ্রদাস ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

৬,৯২৪.
অদ্বৈত মল্লবর্মণ রচিত "তিতাস একটি নদীর নাম" কী ধরনের উপন্যাস?
  1. ঐতিহাসিক উপন্যাস
  2. আঞ্চলিক উপন্যাস
  3. মনস্তাত্ত্বিক উপন্যাস
  4. মহাকাব্যিক উপন্যাস
সঠিক উত্তর:
আঞ্চলিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
আঞ্চলিক উপন্যাস
ব্যাখ্যা
• আঞ্চলিক উপন্যাস:
কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনযাপন পদ্ধতি, তাদের হাসি-কান্না এমনকি তাদের আচরণ ও উচ্চারণ অবিকৃত ভঙ্গিতে যে-সকল উপন্যাসে স্থান পায় সেগুলোকে আঞ্চলিক উপন্যাস বলা যায়।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আরণ্যক'; তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলি বাঁকের উপকথা'; সতীনাথ ভাদুড়ির 'ঢোঁড়াই চরিত মানস'; দেবেশ রায়ের 'তিস্তাপারের বৃত্তান্ত'; আলাউদ্দীন আল আজাদের 'কর্ণফুলী'; অদ্বৈত মল্লবর্মণের 'তিতাস একটি নদীর নাম' প্রভৃতি আঞ্চলিক উপন্যা হিসেবে বিশেষভাবে পরিচিত।

---------------------
• "তিতাস একটি নদীর নাম" উপন্যাস:

- 'তিতাস একটি নদীর নাম' অদ্বৈত মল্লবর্মণ রচিত একটি আঞ্চলিক উপন্যাস। এটি প্রথম মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয় এবং লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

- ৪ খণ্ডে বিন্যাস্ত এই উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদীতীরের ধীবর সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনি তুলে ধরা হয়েছে।
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এর কাহিনি অবলম্বন করে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।

- উপন্যাসের প্রধান নারী চরিত্র বাসন্তী এবং প্রধান পুরুষ চরিত্র কিশোর। উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, কিশোর, বাসন্তী ও করমালীর চরিত্রের মাধ্যমে লেখক কাহিনি রূপ দিয়েছেন।

উপন্যাসটির কিছু উক্তি:
• 'মনের মত মানুস পাইলাম না।' উক্তিটি জনৈক মালো যুবক।
• 'তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ।'- করমালীর উক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৯২৫.
শওকত ওসমান কোন গ্রন্থের জন্য ফিলিপস পুরস্কার লাভ করেন?
  1. ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
  2. ক্রীতদাসের হাসি
  3. জন্ম যদি তব বঙ্গে
  4. পিঁজরাপোল
সঠিক উত্তর:
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
ব্যাখ্যা
'ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী' গল্পগ্রন্থ:
- এটি শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ। গ্রন্থটি ১৯৯০ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের জন্য তিনি ফিলিপস পুরস্কার (১৯৯১) লাভ করেন।

শওকত ওসমান:
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান ।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৮ সালের ১৪ই মে মৃত্যুবরণ করেন ।

তাঁর রচিত গল্প:
- পিঁজরাপোল,
- জুনু আপা ও অন্যান্য গল্প,
- প্রস্তর ফলক,
- উভশৃঙ্গ,
- শ্রেষ্ঠ গল্প,
- জন্ম যদি তব বঙ্গে,
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯২৬.
'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
  1. ক) শামসুল হুদা চৌধুরী
  2. খ) অ্যান্থনী মাসকারেনহাস
  3. গ) আব্দুল মোমেন
  4. ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাসঃ চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম), নাম না জানা ভোর, নীল যমুনা ও শেষ রাত্রির চাঁদ। গল্পগ্রন্থঃ কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। বাংলাদেশ কথা কয়- তার সম্পাদনা গ্রন্থ। তিনি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬,৯২৭.
রামনারায়ণ তর্করত্ন কোন নাটক রচনা করে 'নাটুকে নারায়ণ' নামে খ্যাতি লাভ করেছিল?
  1. কুলীনকুলসর্বস্ব
  2. শকুন্তলা
  3. মালতীমাধব
  4. রত্নাবলী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কুলীনকুলসর্বস্ব
উত্তর
সঠিক উত্তর:
কুলীনকুলসর্বস্ব
ব্যাখ্যা
• 'কুলীনকুলসর্বস্ব' নাটক:
- নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক 'কুলীনকুলসর্বস্ব' (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভকরে।
- তাঁর 'কুলীনকুলসর্বস্ব' নাটক তৎকালীন নাট্যসাহিত্যে প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
- 'কুলীনকুলসর্বস্ব' নাটক রচনার জন্য রামনারায়ণ রংপুরের জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী ঘোষিত পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন। এই নাটকের মাধ্যমে দর্শকদের প্রবলভাবে মাতিয়ে তোলা সম্ভব হয়েছিল। সে কারণে তিনি 'নাটুকে নারায়ণ' নামে খ্যাতি লাভ করেছিল।

সংস্কৃতে সুপণ্ডিত রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত থেকে কতিপয় নাটক বাংলায় অনুবাদ করেন:
- শকুন্তলা,
- মালতীমাধব,
- রত্নাবলী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৬,৯২৮.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
  1. দেবদাস
  2. শ্রীকান্ত
  3. চরিত্রহীন
  4. গৃহদাহ
সঠিক উত্তর:
শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকান্ত
ব্যাখ্যা
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা এবং একটি আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ পায়। 
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯২৯.
নিচের কোনটি সঠিক?
  1. নন্দিত নরকে - মুহম্মদ জাফর ইকবাল
  2. সংশপ্তক - জহির রায়হান
  3. হাঙ্গর নদী গ্রেনেড - নীলিমা ইব্রাহিম
  4. যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
সঠিক উত্তর:
যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
উত্তর
সঠিক উত্তর:
যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
ব্যাখ্যা

- আহমদ ছফা রচিত একটি প্রবন্ধ যদ্যপি আমার গুরু ।
- নন্দিত নরকে রচয়িতা হুমায়ুন আহমেদ ।
- সংশপ্তক উপন্যাসটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার ।
- হাঙ্গর নদী গ্রেনেড রচয়িতা সেলিনা হোসেন ।

আহমদ ছফা রচিত উপন্যাস :
- গাভী বিত্তান্ত
- ওঙ্কার
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।

৬,৯৩০.
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস কোনগুলো?
  1. ক) ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং সংকর সংকীর্তন
  2. খ) ভাওয়াল গড়ের উপাখ্যান, পরিত্যক্ত স্বামী এবং সংকর সংকীর্তন।
  3. গ) ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং প্রপঞ্চ
  4. ঘ) ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং দেয়াল
সঠিক উত্তর:
ক) ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং সংকর সংকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং সংকর সংকীর্তন
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস- ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং সংকর সংকীর্তন। এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দেয়াল, পরিত্যক্ত স্বামী, প্রপঞ্চ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬,৯৩১.
কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. ক) পাবনা
  2. খ) কুষ্টিয়া
  3. গ) সিলেট
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
ক) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
ক) পাবনা
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)  
সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন।
- বন্দে আলী মিয়া কবিতা,  উপন্যাস, নাটক, জীবনী,  শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।
- তাঁর রচনায় বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন ঘটেছে।

তাঁর অন্যান্য শিশুসাহিত্য
- চোর জামাই (১৯২৭),
- মেঘকুমারী (১৯৩২),
- বাঘের ঘরে ঘোগের বাসা (১৯৩২),
- সোনার হরিণ (১৯৩৯),
- শিয়াল পন্ডিতের পাঠশালা (১৯৫৬),
- কুঁচবরণ কন্যা (১৯৬০),
- সাত রাজ্যের গল্প (১৯৭৭) 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৩২.
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ' পুরষ্কার লাভ করেন-
  1. আবুল মনসুর আহমেদ
  2. হুমায়ুন আহমেদ
  3. আবদুল্লাহ আল মুতি
  4. জাফর ইকবাল
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মুতি
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মুতি
ব্যাখ্যা
• আবদুল্লাহ আল-মুতী:
- আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- আবদুল্লাহ আল-মুতী ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- আল-মুতী শরফুদ্দিন বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষ-এর প্রধান সম্পাদক ছিলেন।
- ‘মুকুল' নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- আবদুল্লাহ আল-মুতী প্রকাশিত প্রথম বইয়ের নাম “এসো বিজ্ঞানের রাজ্যে।'
- বিজ্ঞান জনপ্রিয়করার জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার (১৯৮৩) লাভ করেন। 

 • তার রচিত উল্লেখযোগ্য বইগুলো মধ্যে রয়েছে -
- বিজ্ঞান ও মানুষ,
- এ যুগের বিজ্ঞান,
- বিপন্ন পরিবেশ,
- বিজ্ঞান-জিজ্ঞাসা,
- সাগরের রহস্যপুরী,
- মেঘ বৃষ্টি রোদ এবং,
- পরিবেশের সংকট ঘনিয়ে আসছে’
- তারার দেশের হাতছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র এবং বাংলাপিডিয়া।
৬,৯৩৩.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার রচয়িতা কে?
  1. ক) আ ন ম গাজীউল হক
  2. খ) আলাউদ্দিন আজাদ
  3. গ) মাহবুব উল আলম চৌধুরী
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
গ) মাহবুব উল আলম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহবুব উল আলম চৌধুরী
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
- কবিতাটি লেখেন মাহবুব উল আলম চৌধুরী।
- ২২ ফেব্রুয়ারি ১৭ পৃষ্ঠার একটি পুস্তিকায় ছাপা হয় কবিতাটি। 

- প্রথম নির্মিত শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে আলাউদ্দিন আজাদ লিখেন 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি। 
- একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা - 'কোন এক মাকে'
- একুশের প্রথম গানের রচনা করেন আ ন ম গাজীউল হক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৩৪.
'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত একটি -
  1. নাটক
  2. গল্পগ্রন্থ
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাবতগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত - নাটক

আবদুল্লাহ আল মামুন:
- তিনি ১৯৪৩ সালের ১২ জুলাই জামালপুর জেলা সদরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।
- তাঁর এক চরিত্রনির্ভর নাটক 'কোকিলারা' (১৯৯০)।
- তিনি ২১ আগস্ট, ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৩৫.
নির্মলেন্দু গুণ কত সালে একুশে পদক লাভ করে?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ২০০১ সালে
  4. ১৯৮৪ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
১৯৪৫ সালে নেত্রকোণার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম নির্মলেন্দু প্রকাশ  গুণ চৌধুরী।
- নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী কে কবিদের কবি বলা হয়। 
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার,
- ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
৬,৯৩৬.
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে লেখেন-
  1. আবু জাফর শামসুদ্দিন
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. সৈয়দ মুজতবা আলী
  4. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
• 'ভ্রমণকারী বন্ধু' - ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম।
তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।

অন্যদিকে,
• 'আবু জাফর শামসুদ্দিন' অল্পদর্শী ছদ্মনামে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শিরোনামে দৈনিক সংবাদ পত্রিকায় কলাম লিখতেন।
• 'সৈয়দ মুজতবা আলী'র ছদ্মনাম: প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর।
• 'বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়' এর ছদ্মনাম - যাযাবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৩৭.
সত্যেন সেন রচিত ইতিহাসগ্রন্থ কোনটি?
  1. বাংলাদেশের কৃষকের সংগ্রাম
  2. মহাবিদ্রোহের কাহিনী
  3. প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত  সবগুলোই  সত্যেন সেন রচিত ইতিহাসগ্রন্থ।

• সত্যেন সেন:

- সত্যেন সেন ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
- তিনি ১৯৬৮ সালে 'উদীচী' নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৯৭০ সালে উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস হলো:
- ভোরের বিহঙ্গী,
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ,
- পদচিহ্ন,
- আলবেরুনী,
- সাত নম্বর ওয়ার্ড ইত্যাদি।

• তাঁর রচিত ইতিহাসগ্রন্থ হলো:
- মহাবিদ্রোহের কাহিনী,
- প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ,
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম ইত্যাদি।

• তাঁর রচিত শিশুসাহিত্য গ্রন্থ:
- পাতাবাহার,
- অভিযাত্রী ইত্যাদি।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
৬,৯৩৮.
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) রামমোহন রায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যার লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় তিনি - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার।
তার রচিত গ্রন্থগুলো হলো -
- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্তচন্দ্রিকা।

উৎসঃ লাল নীল দীপাবলি।

৬,৯৩৯.
“তার চেয়ে আজ আমার যুক্তি মানো
সিকতাসাগরে সাধের তরনী হও;
মরুদ্বীপের খবর তুমিই জানো
তুমি তো কখনও বিপদপ্রাজ্ঞ নও।”
- কোন কবির রচনা?
  1. ক) সুকুমার সেন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

কবিতাংশটি সুধীন্দ্রনাথ দত্তেরউটপাখী’ কবিতার অন্তর্গত।

সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি।
- বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম।
- তাকে বাংলা কবিতায় 'ধ্রুপদী রীতির প্রবর্তক' বলা হয়
সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি -
- তন্বী (১৯৩০),
- অর্কেষ্ট্রা (১৯৩৫),
- ক্রন্দসী (১৯৩৭),
- উত্তরফাল্গুনী (১৯৪০),
- সংবর্ত (১৯৫৩),
- দশমী (১৯৫৬)।

এছাড়াও তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থ আছে -
- স্বগত (১৯৩৮),
- কুলায় ও কালপুরুষ (১৯৫৭)।

তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি( ১৯৫৪)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৯৪০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিরূপ সমাজের ছবি অঙ্কিত হয়েছে ফররুখ আহমদ রচিত কোন কবিতায়?
  1. আউলাদ
  2. সিন্দাবাদ
  3. পাঞ্জেরি
  4. দরিয়ার শেষরাত্রি
সঠিক উত্তর:
আউলাদ
উত্তর
সঠিক উত্তর:
আউলাদ
ব্যাখ্যা
⇒ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ: 
- ইসলামি স্বাতন্ত্র‌্যবাদী কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিরূপ সমাজের ছবি ‘লাশ’ ও ‘আউলাদ’ কবিতায় পাওয়া যায়।
- তবে মূলত মুসলমানদের জাগরণের লক্ষ্যে তিনি এ গ্রন্থের কবিতাগুলো লিখেছেন।

⇒ ফররুখ আহমদ: 
-  ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে  জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি'
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৪১.
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি কে লিখেছেন?
  1. হুমায়ূন আহমেদ
  2. আখতারুজ্জামান ইলিয়াস
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

'চাঁদের অমাবস্যা' উপন্যাস:
- 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা- 'সৈয়দ ওয়ালীউল্লাহ'।
- এটি একটি মনোসমীক্ষণ মূলক রচনা |
- চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে
সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরিফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।

সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা, 
- কাঁদো নদী কাঁদো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬,৯৪২.
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা-
  1. স্মৃতির মিনার
  2. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
  3. মাগো ওরা বলে
  4. স্মৃতিস্তম্ভ
সঠিক উত্তর:
স্মৃতিস্তম্ভ
উত্তর
সঠিক উত্তর:
স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা
• 'স্মৃতিস্তম্ভ' কবিতা:
- ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ'।
- 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি আলাউদ্দিন আল আজাদ এর 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

• স্মৃতিস্তম্ভ কবিতার কয়েকটি লাইন নিম্নরূপ:
স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার। 

অন্যদিকে, 
• মোহাম্মদ মাহফুজউল্লাহর কবিতা ‘স্মৃতির মিনার’। 

• ভাষা আন্দোলন চলাকালে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বসে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে মাহবুবুল আলম চৌধুরী রচনা করেন ১২০ লাইনের- ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শিরোনামের কবিতা।

• আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতায় কবি এক দুঃখিনী মায়ের চিত্রকল্প এঁকেছেন।

উৎস: স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৪৩.
'আনন্দের মৃত্যু' সৈয়দ শামসুল হক রচিত-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) ছোটগল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) কাব্যনাট্য
সঠিক উত্তর:
খ) ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) ছোটগল্প
ব্যাখ্যা
আনন্দের মৃত্যু' সৈয়দ শামসুল হক রচিত-‌ ছোটগল্প। এছাড়াও তাঁর অন্যান্য ছোটগল্প- উদয়াস্ত, তাস, শীত বিকেল, রক্ত গোলাপ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৬,৯৪৪.
শিশুসাহিত্য 'দুনিয়া মাতানো বিশ্বকাপ' রচনা করেন কে?
  1. সৈয়দ আলী আহসান
  2. সিরাজুল ইসলাম চৌধুরী
  3. সিকান্দার আবু জাফর
  4. শামসুজ্জামান খান
সঠিক উত্তর:
শামসুজ্জামান খান
উত্তর
সঠিক উত্তর:
শামসুজ্জামান খান
ব্যাখ্যা
• শিশুসাহিত্য 'দুনিয়া মাতানো বিশ্বকাপ' রচনা করেন - শামসুজ্জামান খান

শামসুজ্জামান খান:

- শামসুজ্জামান খান ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৯শে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি’র মহাপরিচালক হন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা প্রসঙ্গ,
- গণসঙ্গতি,
- মাটি থেকে মহীরুহ,
- বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ প্রাসঙ্গিক কথকতা,
- ফোকলোরচর্চা।

তাঁর রচিত রম্য-রচনা:
- ঢাকাই রঙ্গরসিকতা,
- গ্রামবাংলার রঙ্গরসিকতা,
- গ্রামবাংলার রঙ্গ গল্প।

তাঁর রচিত শিশুসাহিত্য:
- দুনিয়া মাতানো বিশ্বকাপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৪৫.
‘মুজিব লেনিন ইন্দিরা’ কার লেখা?
  1. রফিক আজাদ
  2. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  3. হুমায়ুন আজাদ
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• 'মুজিব-লেনিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের রচয়িতা - নির্মলেন্দু গুণ।

নির্মলেন্দু গুণ: 
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। 
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো -
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- ও বন্ধু আমার,
- চাষাভূষার কাব্য,
- পৃথিবীজোড়া গান,
- দূর হ দুঃশাসন,
- ইসক্রা,
- নেই কেন সেই পাখি,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমণ কাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা,
- বাবা যখন ছোট্ট ছিলেন।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
৬,৯৪৬.
সুকান্ত ভট্টাচার্য রচিত "হরতাল" গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৫২ সালে
  2. ১৯৩২ সালে
  3. ১৯৪২ সালে
  4. ১৯৬২ সালে
সঠিক উত্তর:
১৯৬২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬২ সালে
ব্যাখ্যা

 • ‘হরতাল’ কবি সুকান্তের একটি গদ্যগ্রন্থ।
- এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- কবি সুকান্ত ব্যক্তি জীবনে যেমন সমাজতন্ত্রে বিশ্বাস করতেন তেমন চিন্তার ছাপ রয়েছে তার রচনায়।
- তার প্রায় সব লেখাতেই সাধারণ মানুষের কথা, দুঃখ-কষ্টের চিত্র উঠে এসেছে।

• সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

• সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৯৪৭.
'শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক ছিলেন-
  1. মোহাম্মদ নজিবর রহমান
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. বন্দে আলী মিয়া
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• মোহাম্মদ মোজাম্মেল হক:
- কবি, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- 'শান্তিপুরের কবি' হিসেবে পরিচিত মোজাম্মেল হক মুসলিম জীবনাদর্শ, ইসলামের নবজাগরন ইত্যাদি অবলম্বনে কাব্য রচনা করলেও জীবনী ও উপন্যাস রচনায় বৈশিষ্ট্য দেখিয়েছেন।
- মোজাম্মেল হক 'লহরী' , 'মোসলেম ভারত' ও 'শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক ছিলেন
- মোজাম্মেল হক ছিলেন মূলত কবি, তবে তাঁর গদ্যরচনাও আছে।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।

• তাঁর রচিত উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- জাতীয় ফোয়ারা,
- ইসলাম সংগীত,
- হযরত মুহম্মদ ইত্যাদি।

• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- মহর্ষি মনসুর,
- ফেরদৌসি চরিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৪৮.
“রাজা উজির” গল্পের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. সৈয়দ মুজতবা আলী
  4. আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী রচিত গল্পগ্রন্থ - চাচাকাহিনী, টুনি মেম ইত্যাদি।
তার রচিত কয়েকটি বিখ্যাত গল্প - রাজা উজির, ধূপছায়া, রস-গোল্লা, ক্যাফে - দে - জেনি, পাদটীকা, রাক্ষসী, বেঁচে থাক সর্দি-কাশি ইত্যাদি।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

৬,৯৪৯.
‘সাদা হাওয়া’ কোন ধরনের উপন্যাস?
  1. ক) সামাজিক
  2. খ) রোমান্টিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) ঐতিহাসিক
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক
ব্যাখ্যা

তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচিয়তা অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটি জেলে ও মৎসজীবীদের জীবন নিয়ে রচিত। 
তিনি 'সাদা হাওয়া' নামে রাজনৈতিক উপন্যাস রচনা করেন। এছাড়া অদ্বৈত মল্লবর্বণ। এছাড়াও অদ্বৈত মল্লবর্মণ নয়াবসত, রামধনু নামে গ্রন্থ রচনা করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৬,৯৫০.
টেলিভিশনে প্রচারিত সেলিম আল দীনের প্রথম নাটক কোনটি?
  1. ঘুম নেই
  2. কিত্তনখোলা
  3. নিমজ্জন
  4. জন্ডিস ও বিবিধ বেলুন
সঠিক উত্তর:
ঘুম নেই
উত্তর
সঠিক উত্তর:
ঘুম নেই
ব্যাখ্যা
• টেলিভিশনে প্রচারিত সেলিম আল দীনের প্রথম নাটক 'ঘুম নেই'।
- ১৯৭০ সালে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারিত হয়। প্রযোজক ছিলেন আতিকুল হক চৌধুরী।

---------------------
• সেলিম আল দীন:

- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার হলেন সেলিম আল দীন।
- তাঁর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৫১.
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) মেঘ বলে চৈত্রে যাবো
  2. খ) অরণ্যে নীলিমা
  3. গ) দু'হাতে দুই আদিম পাথর
  4. ঘ) বিদীর্ণ দর্পণে মুখ
সঠিক উত্তর:
খ) অরণ্যে নীলিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) অরণ্যে নীলিমা
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ

তার উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬,৯৫২.
কোনটি হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ?
  1. একাত্তরের রণাঙ্গন
  2. একাত্তর করতলে ছিন্নমাথা
  3. একাত্তরের ঢাকা
  4. আমি বিজয় দেখেছি
সঠিক উত্তর:
একাত্তর করতলে ছিন্নমাথা
উত্তর
সঠিক উত্তর:
একাত্তর করতলে ছিন্নমাথা
ব্যাখ্যা
• একাত্তর করতলে ছিন্নমাথা:
- হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ- একাত্তর করতলে ছিন্নমাথা।
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর দেখা একাত্তরের ভাষ্য শুরু করেছেন নিস্পৃহ নিরাবেগ ভঙ্গিতে। বইয়ের সূচনাবাক্যে তিনি লিখেছেন:
'আমার জানা ছিল না যে পানিতে ভাসিয়ে দিলে পুরুষের লাশ চিৎ হয়ে ভাসে আর নারীর লাশ ভাসে উপুড় হয়ে। এই জ্ঞান আমি পাই '৭১ সালের মার্চ মাসের একেবারে শেষে।'

অন্যদিকে,
• মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের রণাঙ্গন' এর রচয়িতা - শামসুল হুদা চৌধুরী। 
• এম এ আখতার মুকুল রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'আমি বিজয় দেখেছি'। 
• সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের ঢাকা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'একাত্তর করতলে ছিন্নমাথা' গ্রন্থ।
৬,৯৫৩.
দ্বিজেন্দ্রলালের গানগুলো কী নামে পরিচিতি লাভ করে?
  1. দ্বিজেন্দ্রগীতি
  2. লোকগীতি
  3. দ্বিজুবাবুর গান
  4. ক এবং গ
সঠিক উত্তর:
ক এবং গ
উত্তর
সঠিক উত্তর:
ক এবং গ
ব্যাখ্যা
• দ্বিজেন্দ্রলালের সঙ্গীত: 
- উনিশ শতকের শেষদিকে এবং বিশ শতকের প্রথমদিকে বাংলা গানের আধুনিকীকরণে যে পঞ্চ গীতিকবি বলিষ্ঠ ভূমিকা রাখেন, দ্বিজেন্দ্রলাল তাঁদের অন্যতম।
- রবীন্দ্রযুগে বাংলা কাব্যসঙ্গীতে বিভিন্ন ধারা প্রয়োগ ও  আধুনিক গান রচনায় তিনি ছিলেন একজন সার্থক রূপকার।
- নাটক রচনা ও পরিচালনায় তাঁর অসামান্য অবদান থাকলেও তিনি সঙ্গীতকার হিসেবেও সুপরিচিত ছিলেন।
- বিভিন্ন বিষয়ে তিনি প্রায় পাঁচশত গান রচনা করেন।
- প্রথমদিকে তাঁর গান ‘দ্বিজুবাবুর গান’ নামে পরিচিতি ছিল; পরবর্তীকালে তা ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে পরিচিত হয়।
- তাঁর প্রথম গীতসংকলন আর্য্যগাথা (প্রথম ভাগ) ১৮৮২ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৬,৯৫৪.
মুহম্মদ আব্দুল হাই রচিত ”বিলাতে সাড়ে সাতশ দিন” কোন ধরনের গ্রন্থ ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) ভ্রমণ কাহিনি
  3. গ) ছোটগল্প
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) ভ্রমণ কাহিনি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্রমণ কাহিনি
ব্যাখ্যা
• মুহম্মদ আবদুল হাই (২৬ নভেম্বর ১৯১৯ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ - ৩ জুন ১৯৬৯) বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
• বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর  ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ‘গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে আন্তর্জাতিক খ্যাতি দান করে। 
• ১৯৬৯ সালের ৩ জুন ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

• উল্লেখযোগ্য গ্রন্থ গুলো:
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 
- সাহিত্য ও সংস্কৃতি 
- বিলাতে সাড়ে সাত শ' দিন (ভ্রমণ কাহিনি)
- তোষামোদ ও রাজনীতির ভাষা
- ভাষা ও সাহিত্য
- মুহম্মদ আবদুল হাই সৈয়দ আলী আহসানের সঙ্গে যৌথভাবে রচনা করেন ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত‘ (আধুনিক যুগ, ১৯৬৮)। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
৬,৯৫৫.
'আমি কোন আগন্তুক নই'-কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) মেঘ বলে চৈত্রে যাবো
  2. খ) সারা দুপুর
  3. গ) বিদীর্ণ দর্পণে মুখ
  4. ঘ) দু'হাতে দুই আদিম পাথর
সঠিক উত্তর:
ঘ) দু'হাতে দুই আদিম পাথর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দু'হাতে দুই আদিম পাথর
ব্যাখ্যা
'আমি কোনো আগন্তুক নই' কবিতাটি আহসান হাবীবের 'দু'হাতে দুই আদিম পাথর' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
 - কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮০ খ্রিষ্টাব্দে। 
- কাব্যগ্রন্থের শেষ কবিতা এটি। 

আহসান হাবীব (১৯১৭-১৯৮৫) রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - 
- রাত্রিশেষ,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- আশায় বসতি,
- দু'হাতে দুই আদিম পাথর,
- বিদীর্ণ দর্পণে মুখ, 
- সারা দুপুর,
- ছায়া হরিণ, ইত্যাদি। 

তাঁর উপন্যাস -
- অরণ্যে নীলিমা ও
- রানী খালের সাঁকো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৫৬.
'সবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. গোলাম মোস্তফা
  3. কামিনী রায়
  4. কায়কোবাদ
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
'সবিতা' সত্যেন্দ্রনাথ দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ।

• সত্যেন্দ্রনাথ দত্ত:
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক।
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়।
- সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৫৭.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা-
  1. সুকুমার সেন
  2. নীহাররঞ্জন রায়
  3. দীনেশচন্দ্র সেন
  4. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
• 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা- 'দীনেশচন্দ্র সেন'। 

• 'বঙ্গভাষা ও সাহিত্য': 
- বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত।
- বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক গ্রন্থ।
- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সাথে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয় এর বর্ণনা রয়েছে।
- বঙ্গ-সাহিত্য-পরিচয় (১৯১৪), বঙ্গভাষা ও সাহিত্য, বৃহৎবঙ্গ (প্রাচীনকাল থেকে পলাশী যুদ্ধ পর্যন্ত বাংলার ইতিহাস)– গ্রন্থগুলো ড. দীনেশচন্দ্র সেন রচনা করেন।
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান কর্তৃক রচিত।
- দীনেশচন্দ্র সেন রচিত আরো উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো: History of bengali Language and Literature, বাংলার পুরনারী, প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম, ঘরের কথা ও যুগসাহিত্য, রামায়ণী কথা, কৃত্তিবাসী রামায়ণ।
- দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন– মৈমনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা।
--------------------------

 • দীনেশচন্দ্র সেন:
- তিনি পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে 'প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা' সংগ্রহ করেন।
- তাঁর সংগৃহীত পুঁথি থেকে উপকরণ সংগ্রহ করে 'বঙ্গভাষা ও সাহিত্য' রচনা করেন।
- তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
- 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ।
- তাঁর রচিত একটি গবেষণামূলক গ্রন্থ- 'বঙ্গসাহিত্য পরিচয়'।
- তাঁর রচিত 'বৃহৎবঙ্গ' সুপ্রাচীনকাল হতে পলাশীর যুদ্ধ পর্যন্ত সময়ের বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে লিখিত গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৫৮.
"কেউ আসে রাজপথে সাজাতে সংসার;
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার।" - কে লিখেছেন?
  1. হেলাল হাফিজ 
  2. রফিক আজাদ 
  3. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
হেলাল হাফিজ 
উত্তর
সঠিক উত্তর:
হেলাল হাফিজ 
ব্যাখ্যা

• "কেউ আসে রাজপথে সাজাতে সংসার;
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার।"- কবিতাংশটুকুর রচয়িতা — হেলাল হাফিজ।

• হেলাল হাফিজ:
- ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশে সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
- 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের রচয়িতা- হেলাল হাফিজ।

• 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়' এর বিখ্যাত পঙ্‌ক্তি- 
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 

• তাঁর কাব্যগ্রন্থসমূহ: 
- যে জলে আগুন জ্বলে, 
- কবিতা ৭১, 
- বেদনাকে বলেছি কেঁদোনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, যে জলে আগুন জ্বলে- হেলাল হাফিজ।

৬,৯৫৯.
'ইস্তাম্বুল যাত্রীর পত্র' ভ্রমণকাহিনি রচনা করেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. ইবরাহীম খাঁ
  3. সৈয়দ মুজতবা আলী
  4. অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
ইবরাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ইবরাহীম খাঁ
ব্যাখ্যা
'ইস্তাম্বুল যাত্রীর পত্র' ভ্রমণকাহিনি:
- 'ইস্তাম্বুল যাত্রীর পত্র' ইবরাহীম খাঁর কেবল ভ্রমণকাহিনিই নয়, এটি তাঁর অন্যতম সাহিত্যকীর্তিও।
- তিনি ১৯৫১ সালের ২২ আগস্ট করাচী থেকে ইস্তাম্বুল যাত্রা করেন।
- সহযাত্রী ছিলেন মৌলভী তমিজুদ্দীন খাঁ ও মৌলভী খোন্দকার আলী আফজাল-এঁরা তিনজনই বাঙালি।

ইব্রাহীম খাঁ:

- ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক। নাটক, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশস্ত দলিল হিসেবে বিবেচিত।
- তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- ঋণ পরিশোধ,
- আলু বোখরা,
- ইস্তাম্বুল যাত্রীর পত্র।

উৎস: বাংলাপিডিয়া; 'ইস্তাম্বুল যাত্রীর পত্র', ইবরাহীম খাঁ।
৬,৯৬০.
'রক্তাক্ত প্রান্তর' নাটকের কাহিনি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
  1. মেঘনাদবধ
  2. মহাশ্মশান
  3. রামায়ণ
  4. মহাভারত
সঠিক উত্তর:
মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্মশান
ব্যাখ্যা
• ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক:
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিনঅঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক।
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।

• উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- ইব্রাহিম কার্দি,
- জোহরা,
- হিরণবালা ইত্যাদি।

----------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী সমকালীন জাতীয় আন্দোলনের সঙ্গেও নিজেকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করেছিলেন।
- ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি পাকিস্তান সরকারের দেওয়া সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৬) খেতাব বর্জন করেন।
- মুনীর চৌধুরী মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠকের ভূমিকা পালন করেন।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৬১.
নিচের কোনটি দিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক?
  1. ক) সাজাহান
  2. খ) প্রতাপ সিংহ
  3. গ) কল্কি অবতার
  4. ঘ) দূর্গাদাস
সঠিক উত্তর:
গ) কল্কি অবতার
উত্তর
সঠিক উত্তর:
গ) কল্কি অবতার
ব্যাখ্যা

দ্বিজেন্দ্রলাল রায়-এর সামাজিক নাটকগুলো হলোঃ
- পরপারে,
- বঙ্গনারী,
- কল্কি অবতার,
- বিরহ,
- ত্র্যহস্পর্শ,
- প্রায়শ্চিত্ত,
- পুনর্জন্ম,
- আনন্দ বিদায় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৬,৯৬২.
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস রচনা করেন কে?
  1. আহমদ ছফা 
  2. আখতারুজ্জামান ইলিয়াস
  3. আনোয়ার পাশা
  4. শওকত ওসমান 
সঠিক উত্তর:
আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ার পাশা
ব্যাখ্যা

• 'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

-------------------
• আনোয়ার পাশা:
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।
- ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর তাকে হত্যা করে পাকিস্তানিরা।
- আনোয়ার পাশাকে ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর) প্রদান করে।

আনোয়ার পাশা রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।

তাঁর রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত।

গল্পগ্রন্থ:
- নিরুপায় হরিণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬,৯৬৩.
'শিয়াল পন্ডিতের পাঠশালা' শিশু সাহিত্যের রচয়িতা কে?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
- 'শিয়াল পন্ডিতের পাঠশালা' শিশু সাহিত্যের রচয়িতা হলেন বন্দে আলী মিয়া

• বন্দে আলী মিয়া:

- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- বন্দে আলী মিয়া শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি পত্রপত্রিকায় চিত্রকর ও ব্লক কোম্পানির ডিজাইনার হিসেবেও কাজ করেন।
- শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, প্রেসিডেন্ট পুরস্কার এবং উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ময়নামতির চর,
- অনুরাগ ইত্যাদি।

• তাঁর রচিত শিশুসাহিত্য:
- চোর জামাই,
- মেঘকুমারী,
- বাঘের ঘরে ঘোগের বাসা,
- সোনার হরিণ,
- শিয়াল পন্ডিতের পাঠশালা,
- কুঁচবরণ কন্যা,
- সাত রাজ্যের গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৬৪.
নিচের কোনটি তারাশঙ্করের উপন্যাস নয়?
  1. ক) হাঁসুলী বাকের উপকথা
  2. খ) অগ্রদানী
  3. গ) যতিভঙ্গ
  4. ঘ) অভিযান
সঠিক উত্তর:
খ) অগ্রদানী
উত্তর
সঠিক উত্তর:
খ) অগ্রদানী
ব্যাখ্যা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, হাঁসুলী বাকের উপকথা, গণদেবতা, আরগ্য নিকেতন, রাধা, যতিভঙ্গ, অভিযান ইত্যাদি। অগ্রদানী তার শ্রেষ্ঠ গল্পগুলোর একটি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,৯৬৫.
'বেদান্তচন্দ্রিকা' কী ধরনের সাহিত্য রচনা?
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. নাটক
  4. অনুবাদমূলক গদ্য
সঠিক উত্তর:
অনুবাদমূলক গদ্য
উত্তর
সঠিক উত্তর:
অনুবাদমূলক গদ্য
ব্যাখ্যা
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬২-১৮১৯) সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। নাটোর-রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত পন্ডিতে পরিণত হোন। তিনি উনিশ শতকের প্রথম ভালো বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।

- উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন। পরে ১৮০৫ সালে আবার কেরীর সুপারিশে তিনি বাংলার সঙ্গে সংস্কৃত বিভাগেরও হেড পন্ডিতের দায়িত্ব লাভ করেন। ১৮১৬ সালের জুলাই মাস পর্যন্ত তিনি এ কলেজে কাজ করেন। পরে কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবে।

- অনেকের মতে, তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেকার সবচেয়ে ভালো বাংলা গদ্য লেখক। তাঁর রচনা-রীতি খুব সংস্কৃত-ঘেঁষা হলেও, তিনি বাংলা ভাষার স্বাভাবিক পদক্রম, শব্দাবলীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং অন্বয় স্থাপনের মধ্য দিয়ে সঠিক এবং সাবলীল বাক্য-কাঠামোর দিক নির্দেশ করেন।

- ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি যেসব গ্রন্থ রচনা করেন, সেগুলি হলো: বত্রিশ সিংহাসন (১৮০২), হিতোপদেশ (১৮০৮), রাজাবলী (১৮০৮) এবং প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)। এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন 'বেদান্তচন্দ্রিকা'এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক। তা সত্ত্বেও তাঁর রচনা-রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া। 
৬,৯৬৬.
‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’ এ কথাটি কে বলেছেন?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্রমথ চৌধুরী
  4. মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’ এ কথাটি বলেছেন : প্রমথ চৌধুরী। 
--------------------- 
 • 'বইপড়া' প্রবন্ধ:
- 'বইপড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী।
- এটি তাঁর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থে সংকলিত হয়েছে। 

• এই প্রবন্ধের কিছু বিখ্যাত উক্তি হলো :
- ‘যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।’ 
- ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’
- ‘যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী।’

 • প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- তিনি ১৮৬৮ সালের ৭ আগষ্ট যশোরে জন্মগ্রহণ করেন। 
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' পত্রিকাটি সম্পাদনা করেন। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ। 

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।
----------------------
• প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি:
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
- বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।
- সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।
- হীরক ও কাঁচ যমজ হলেও সহোদর নয়।
- সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া-কারও মনোরঞ্জন করা নয়।
- কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।
- সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। 
- যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।
- জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।
- যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
- মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
- ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।
- মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৬৭.
কাজী ইমদাদুল হকের অসমাপ্ত উপন্যাস কোনটি?
  1. আঁখিজল
  2. নবীকাহিনী
  3. লতিকা
  4. আবদুল্লাহ্‌
সঠিক উত্তর:
আবদুল্লাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ্‌
ব্যাখ্যা

• 'আবদুল্লাহ্‌' উপন্যাস:
- 'আবদুল্লাহ্‌' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ।
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।

কাজী ইমদাদুল হক রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
• উপন্যাস: আবদুল্লাহ্।

• কাব্য:
- আঁখিজল ও
- লতিকা।

• প্রবন্ধ: প্রবন্ধমালা।
• শিশুতোষ গ্রন্থ: নবীকাহিনী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬,৯৬৮.
কায়কোবাদ ছদ্মনামে সাহিত্যচর্চা করতেন কে?
  1. কাজেম আল কোরেশী
  2. মোহাম্মদ জহিরুল্লাহ্
  3. অহিদুর রেজা
  4. মইনুদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
উত্তর
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের কয়েকজন লেখকের সাহিত্যিক নাম:
- কাজেম আল কোরেশী - কায়কোবাদ
- মোহাম্মদ জহিরুল্লাহ্ - জহির রায়হান
- অহিদুর রেজা - হাসন রাজা
- মইনুদ্দিন আহমেদ - সেলিম আল দীন
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৬,৯৬৯.
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) কবি ও কোলাহল
  2. খ) লোক লোকান্তর
  3. গ) বখতিয়ারের ঘোড়া
  4. ঘ) মায়াবী পর্দা দুলে ওঠো
সঠিক উত্তর:
ক) কবি ও কোলাহল
উত্তর
সঠিক উত্তর:
ক) কবি ও কোলাহল
ব্যাখ্যা
• আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল  ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৭০.
মহাকাব্যিক উপন্যাস কোনটি?
  1. ক) দেনাপাওনা
  2. খ) শেষপ্রশ্ন
  3. গ) সংশপ্তক
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাবহতি পূর্ববর্তী কাল থেকে বায়ান্নর ভাষা আন্দলনের পূর্বকাল অবধি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রুপান্তরকে ঘিরে শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস 'সংশপ্তক'।
এ উপন্যাসে বাংলার জনগণ সংশপ্তকের মত সর্বদা সংস্কৃতি, সম্প্রীতি ও মনুষ্যত্ব রক্ষায় সংগ্রামশীল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,৯৭১.
'ইঁদুর' গল্পের রচয়িতা কে?
  1. ক) সত্যেন সেন
  2. খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
ব্যাখ্যা
সোমেন চন্দ রচিত গল্প- ইঁদুর, দাঙ্গা, সংকেত, স্বপ্ন, বনস্পতি ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৬,৯৭২.
‘আঠারো বছর বয়স’ কবিতায় “আঠারো বছর বয়স” কথাটি কতবার ব্যবহৃত হয়েছে?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ৫ বার
  4. ৬ বার
সঠিক উত্তর:
৪ বার
উত্তর
সঠিক উত্তর:
৪ বার
ব্যাখ্যা

- এই কবিতায় ‘আঠারো বছর বয়স’ শব্দটি ৪ বার ব্যবহৃত হয়েছে।

⇒ নিন্মে উল্লিখিত কবিতার পঙক্তি গুলোতে ‘আঠারো বছর বয়স’ কথাটি সরাসরি ব্যবহৃত হয়নি। বয়স শব্দটির সাথে বিভক্তির ব্যবহার হয়েছে। সুতরাং এই কবিতায় ‘আঠারো বছর বয়স’ কথাটি সরাসরি ব্যবহৃত হয়েছে ৪ বার।

আঠারো বছর বয়সেই অহরহ।
আঠারো বছর বয়সের নেই ভয়।
আঠারো বছর বয়সে আঘাত আসে।

অন্যদিকে,
- আঠারো বছর বয়স কবিতায় ‘আঠারো বছর’ কথাটি ৭ বার ব্যবহৃত হয়েছে।
- আঠারো বছর বয়স কবিতায় ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে ৯ বার।

⇒ ‘আঠারো বছর বয়স’ কবিতা:

- সুকান্ত ভট্টাচার্য রচিত ‘আঠারো বছর বয়স’ কবিতাটি তাঁর “ছাড়পত্র” কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- কবিতাটির স্তবক সংখ্যা আট। এবং কবিতাটি ৬ মাত্রায় মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বৈশিষ্ট্য- যৌবনের উদ্দীপনা, সাসিকতা এবং দুর্বার গতি।
- ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ পঙক্তি- ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে।’

⇒ সুকান্ত ভট্টাচার্য:

- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।

৬,৯৭৩.
"লোকায়ত সাহিত্য" আবদুল কাদির রচিত কোন ধরনের সাহিত্য?
  1. কাব্যগ্রন্থ
  2. গল্পগ্রন্থ
  3. নাটক
  4. প্রবন্ধগ্রন্থ
সঠিক উত্তর:
প্রবন্ধগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা
• "লোকায়ত সাহিত্য" আবদুল কাদির রচিত - প্রবন্ধগ্রন্থ।
 
আবদুল কাদির:
- তিনি ১৯০৬ সালের ১লা জুন আড়াই সিধা গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক, সম্পাদক।
- মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) মাধ্যমে ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন সংঘটিত হয়, আবদুল কাদির ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- তিনি সংগঠনের মুখপত্র বার্ষিক 'শিখা' (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক ছিলেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা,
- কবি নজরুল,
- কাজী আবদুল ওদুদ,
- লোকায়ত সাহিত্য।

তাঁর রচিত কবিতাগ্রন্থ:
- দিলরুবা ও
- উত্তর বসন্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৭৪.
নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
  1. ক) চার ইয়ারী কথা
  2. খ) পালামৌ
  3. গ) দৃষ্টিপাত
  4. ঘ) দেশে বিদেশে
সঠিক উত্তর:
ক) চার ইয়ারী কথা
উত্তর
সঠিক উত্তর:
ক) চার ইয়ারী কথা
ব্যাখ্যা
- 'চার ইয়ারী কথা'(১৯১৬) প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ।
- পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমন কাহিনী। রচয়িতা - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। 
- ‘দৃষ্টিপাত’ - বিখ্যাত ভ্রমণকাহিনীর রচয়িতা - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি ‘যাযাবর’ ছদ্মনামে এই বইটি রচনা করেন।
- দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬,৯৭৫.
'এই গৃহ এই সন্ন্যাস' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) মহাদেব সাহা
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
খ) মহাদেব সাহা
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাদেব সাহা
ব্যাখ্যা
'এই গৃহ এই সন্ন্যাস' মহাদেব সাহার প্রথম কাব্যগ্রন্থ। 
- এটি প্রকাশিত হয় ১৯৭২ সালে। 
- এতে মোট  ৪২ টি কবিতা রয়েছে। 

• মহাদেব সাহা: 
- কবি সাংবাদিক মহাদেব সাহার জন্ম ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলায়।
- তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। 

• তাঁর অন্যান্য কাব্য হলো :
- মানব এসেছি কাছে।
- কী সুন্দর অন্ধ।
- তোমার পায়ের শব্দ। 
- ফুল কই শুধুই অস্ত্রের উল্লাস। 
- আমি ছিন্নভিন্ন। 
- তোমার জন্য অন্ত্যর্মিল। 
- ভুলি নাই তোমাকে রুমাল। 
- অন্তহীন নৃত্যের মহড়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৬,৯৭৬.
সিরাজুল ইসলাম চৌধুরীর 'ইবসেনের বুনো হাঁস' একটি -
  1. ক) প্রবন্ধ গবেষণা
  2. খ) গল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) অনুবাদগ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) অনুবাদগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুবাদগ্রন্থ
ব্যাখ্যা
'ইবসেনের বুনো হাঁস' সিরাজুল ইসলাম চৌধুরী রচিত একটি অনুবাদগ্রন্থ।

• সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বাড়ৈখালিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রাবন্ধিক ও অধ্যাপক।

তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থগুলো:
প্রবন্ধ-গবেষণা:
- আরণ্যক দৃশ্যাবলী 
- অনতিক্রান্ত বৃত্ত
-  শরৎচন্দ্র ও সামন্তবাদ
- বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক 
- স্বাধীনতা ও সংস্কৃতি ঊনবিংশ শতাব্দীর বাংলা গদ্যের সামাজিক ব্যাকরণ  
- বাঙালি কাকের বলি
- বাঙালিকে কে বাঁচাবে
- বৃত্তের ভাঙা-গড়া
- নেতা জনতা ও রাজনীতি
- ভয় পেয়ো না, বেঁচে আছি
- বাঙালীর জাতীয়তাবাদ
- গণতন্ত্রের সন্ধানে

গল্প:
- ভালো মানুষের জগৎ

ছোটদের উপন্যাস :
- বাবুলের বেড়ে ওঠা

ছোটদের গল্প:
- দরজাটা খোলো

অনুবাদ:
- এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব 
- ইবসেনের বুনো হাঁস
- হাউসম্যানের কাব্যের স্বভাব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৬,৯৭৭.
আলাউদ্দিন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ একটি?
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ক) কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) কবিতা
ব্যাখ্যা
• আলাউদ্দিন আল আজাদ (জন্ম : ৬ মে, ১৯৩২ - মৃত্যু : ৩ জুলাই, ২০০৯) বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। 
• ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি রচনা করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। স্মৃতিস্তম্ভ কবিতাটি তাঁর ‘মানচিত্র’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো:
⇒ উপন্যাস
• তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০)
• শীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২)
• কর্ণফুলী (১৯৬২)
• ক্ষুধা ও আশা (১৯৬৪)
• খসড়া কাগজ (১৯৮৬)

⇒ গল্প
• জেগে আছি (প্রথম প্রকাশিত গ্রন্থ)
• ধানকন্যা
• মৃগণাভি
• উজান তরঙ্গে
• যখন সৈকত

⇒ কবিতা
• মানচিত্র
• লেলিহান পান্ডুলিপি
স্মৃতিস্তম্ভ

⇒ নাটক
• নরকে লাল গোলাপ : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
• এহুদের মেয়ে
• মরোক্কোর জাদুকর
• মায়াবী প্রহর


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৭৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি?
  1. অপরাজিত
  2. আরণ্যক
  3. ইছামতী
  4. যাত্রাবদল
সঠিক উত্তর:
যাত্রাবদল
উত্তর
সঠিক উত্তর:
যাত্রাবদল
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী’ প্রকাশিত হয় ১৯৫০ সালে।
- মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন।
- ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ,
- চাঁদের পাহাড়।

অন্যদিকে,

• তাঁর রচিত গল্পের বই:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- জন্ম ও মৃত্যু,
- কিন্নর দল,
- বিধু মাস্টার,
- রূপহলুদ,
- কুশল পাহাড়ী
- নবাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৭৯.
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক নয় কোনটি?
  1. ক) নূরজাহান
  2. খ) আর্যগাথা
  3. গ) প্রতাপসিংহ
  4. ঘ) চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
খ) আর্যগাথা
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্যগাথা
ব্যাখ্যা
'আর্যগাথা' দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- আষাঢ়ে, হাসির গান, আলেখ্য, ত্রিবেণী, মন্দ্র ইত্যাদি। তাঁর রচিত ঐতিহাসিক নাটক- তারাবাঈ, রানা প্রতাপসিংহ, দুর্গাদাস, সোরাব রুস্তম, নূরজাহান, মেবার পতন, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬,৯৮০.
'এই গৃহ এই সন্ন্যাস' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. মহাদেব সাহা
  2. ভবানী দাস
  3. বুদ্ধদেব বসু
  4. ভীমসেন রায়
সঠিক উত্তর:
মহাদেব সাহা
উত্তর
সঠিক উত্তর:
মহাদেব সাহা
ব্যাখ্যা
এই গৃহ এই সন্ন্যাস:
-  কবি মহাদেব সাহা রচিত প্রথম কাব্য - এই গৃহ এই সন্ন্যাস
- এটি ১৯৭২ সালে প্রকাশিত হয়।
- এতে মোট ৪২টি কবিতা রয়েছে।

মহাদেব সাহা:
- কবি সাংবাদিক মহাদেব সাহার জন্ম ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলায়।
- তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ-সম্পাদক ছিলেন।

তাঁর অন্যান্য কাব্য হলো:
- মানব এসেছি কাছে।
- কী সুন্দর অন্ধ।
- তোমার পায়ের শব্দ।
- ফুল কই শুধুই অস্ত্রের উল্লাস।
- আমি ছিন্নভিন্ন।
- তোমার জন্য অন্ত্যর্মিল।
- ভুলি নাই তোমাকে রুমাল।
- অন্তহীন নৃত্যের মহড়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৮১.
সৈয়দ ওয়ালীওল্লাহ্‌ রচিত নাটক-
  1. নয়নচারা
  2. তরঙ্গভঙ্গ
  3. হরগজ
  4. কেরামতমঙ্গল
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা
• 'তরঙ্গভঙ্গ' নাটক:
- সৈয়দ ওয়ালীওল্লাহ্‌র পাশ্চাত্যরীতি অনুসারী এবসার্ডধর্মী অস্তিত্ববাদী একটি নাটক 'তরঙ্গভঙ্গ'। অভাব-দারিদ্র্যের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, ঘাত-প্রতিঘাত এ নাটকে প্রতিফলিত হয়েছে।
- এ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে বাদী মৌলবি আব্দুস সাত্তার, সাক্ষী মতলুব আলী।

- মৌলবি আবদুল সাত্তার নেওলাপুরী বিচারকের কাছে দরিদ্র চব্বিশ-পঁচিশ বছর বয়সী গৃহবধূ আমেনার বিরুদ্ধে শিশু স্বামী হত্যার অভিযোগ আমেনা অভাবের তাড়নায় অসুস্থ স্বামী কুতুব শেখকে চিকিৎসা করাতে না পেরে সে ধুতরার বিষ পান করিয়ে স্বামী হত্যা করে। আর চারটি শিশুর আহার সংস্থান করতে না পেরে ছোটটিকেও সে মেরে ফেলে। বিচারক এর বিচার করতে বসেন।
- এ নাটকের একটি সংলাপ 'ভেবেছিলেন জজ সাহেব ঘুমিয়েছিল? না, জজ কখনো ঘুমান না।'

অন্যদিকে, 
হরগজ ও কেরামতমঙ্গল সেলিম আল দীন রচিত নাটক। 

---------------
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সাহিত্যকর্মগুলো হলো-

• নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

• উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• গল্পগ্রন্থ:
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৮২.
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'- উক্তিটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কোন প্রেক্ষাপট সম্পর্কে বলেছেন? 
  1. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  2. ১৯৪৭ এর দেশ ভাগ 
  3. ভাষা আন্দোলন
  4. বাংলাদেশের মুক্তিযুদ্ধ 
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।

• তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
• ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযু্ক্ত হন।

• ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্ বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন।

• তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে। এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর সম্পাদনা করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''

• তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি। মুহম্মদ আবদুল হাই -এর সঙ্গে তাঁর যুগ্ম-সম্পাদনায় রচিত Traditional Culture in East Pakistan (১৯৬১) একখানা উল্লেখযোগ্য গ্রন্থ

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- দীওয়ান-ই-হাফিজ,
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ,
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম,
- Essays on Islam,
- আমাদের সমস্যা,
- পদ্মাবতী,
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
- বিদ্যাপতি শতক,
- বাংলা আদব কী তারিখ,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
- কুরআন শরীফ,
- অমরকাব্য,
- সেকালের রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৯৮৩.
‘বাতাসে লাশের গন্ধ’- কবিতাটির রচয়িতা কে? 
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. জয় গোস্বামী
  3. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা

‘বাতাসে লাশের গন্ধ’ কবিতাটির রচয়িতা- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

• রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন একজন প্রতিবাদী ও রোমান্টিক কবি, গীতিকার এবং সাহিত্যিক।
- তিনি ১৬ অক্টোবর ১৯৫৬ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার মোংলা উপজেলায়।
- তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ।
- পরে তিনি ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি গ্রহণ করেন।
- মাত্র ৩৫ বছর বয়সে ২১ জুন ১৯৯১ সালে তাঁর মৃত্যু ঘটে।
- স্বল্পায়ু জীবনে তিনি একাধিক কাব্যগ্রন্থ এবং অসংখ্য গান রচনা করেছেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর উল্লেখযোগ্য কবিতা হলো:
- ‘বাতাসে লাশের গন্ধ’,
- ‘উপদ্রুত উপকূলে’,
- ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’,
- ‘মানুষের মানচিত্র’,
- ‘ছোবল’,
- ‘দিয়েছিলে সকল আকাশ’,
- ‘মৌলিক মুখোশ’ ইত্যাদি।

- এছাড়া, তিনি ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা করেছেন ও সুর দিয়েছেন।
- তার কাব্যনাট্য ‘বিষ বিরিক্ষের বীজ’ও উল্লেখযোগ্য।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

৬,৯৮৪.
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি জীবনকে কোন উপমায় উপস্থাপন করেছেন?
  1. নিশার স্বপন
  2. সোনার দিন
  3. নদীর স্রোত
  4. পাহাড়ের চূড়া
সঠিক উত্তর:
নিশার স্বপন
উত্তর
সঠিক উত্তর:
নিশার স্বপন
ব্যাখ্যা

• 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি জীবনকে 'নিশার স্বপন' উপমায় উপস্থাপন করেছেন।
- কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'কবিতাবলী' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

জীবন-সঙ্গীত
  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বলো না কাতর স্বরে
বৃথা জন্ম এ সংসারে
এ জীবন নিশার স্বপন,
দারা পুত্র পরিবার,
তুমি কার কে তোমার
বলে জীব করো না ক্রন্দন;
মানব-জনম সার,
এমন পাবে না আর
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন;
কর যত্ন হবে জয়,
জীবাত্মা অনিত্য নয়,
ওহে জীব কর আকিঞ্চন

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- কবি, আইনজীবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ে জন্ম ১৮৩৮ সালের ১৭ এপ্রিল হুগলির গুলিটা গ্রামে মাতামহের বাড়িতে।
- হেমচন্দ্রের প্রধান পরিচয় একজন দেশপ্রেমিক কবি হিসেবে।
- হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ 'চিন্তাতরঙ্গিণী' ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- কিন্তু তাঁর শ্রেষ্ঠ রচনা হচ্ছে 'বৃত্রসংহার' (২ খণ্ড, ১৮৭৫-৭৭) মহাকাব্য। মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত এ কাব্যে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ:
- চিন্তাতরঙ্গিণী,
- বীরবাহু কাব্য (আখ্যান কাব্য),
- আশাকানন (রূপক কাব্য),
- কবিতাবলী (খণ্ড কবিতার সংকলন),
- ছায়াময়ী,
- দশমহাবিদ্যা,
- চিত্তবিকাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৬,৯৮৫.
‘অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থের রচয়িতা-
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) শামসুজ্জামান খান
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ- অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, পশ্চিমের যাত্রী, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ, ভারতের ভাষা ও ভাষা সমস্যা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৬,৯৮৬.
'কবিতাবলী' কাব্যের রচয়িতা কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. প্রমথ চৌধুরী
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. হেমচন্দ্র বন্দোপাধ্যায়
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
• 'কবিতাবলী' কাব্যের রচয়িতা 'হেমচন্দ্র বন্দোপাধ্যায়'। 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- তিনি হুগলির গুলিটা গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন।
- হেমচন্দ্রের প্রধান পরিচয় একজন দেশপ্রেমিক কবি হিসেবে।
- হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তাঁর রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন।
- ১৮৭২ সালের জুলাই মাসে এডুকেশন গেজেট-এ তাঁর ‘ভারতসঙ্গীত’ কবিতাটি প্রকাশিত হয়। 
-------------------
• 'কবিতাবলী': 
- হেমচন্দ্রের কবিপ্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন কবিতাবলী। 
- ২ খন্ড, ১৮৭০-৮০।
- এটি তাঁর খন্ডকবিতার সংকলন।
-------------------
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- চিন্তাতরঙ্গিণী
- আশাকানন
- ছায়াময়ী
- দশমহাবিদ্যা
- চিত্তবিকাশ
- বীরবাহু কাব্য। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
৬,৯৮৭.
মোহাম্মদ নজিবর রহমানের সাহিত্যকর্ম নয় কোনটি?
  1. ক) আনোয়ারা
  2. খ) গরীবের মেয়ে
  3. গ) পরিণাম
  4. ঘ) সাদা হাওয়া
সঠিক উত্তর:
ঘ) সাদা হাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাদা হাওয়া
ব্যাখ্যা
• সাদা হাওয়া মোহাম্মদ নজিবর রহমানের সাহিত্যকর্ম নয়। 
- এটি অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস। 

• মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন:

- পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে তাঁর জন্ম। 
- নজিবর রহমান  ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রতী হন।
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা (১৯১৪) লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর অন্যান্য উপন্যাস:
- প্রেমের সমাধি,  
- পরিণাম,  
- গরীবের মেয়ে,  
- দুনিয়া আর চাইনা ও
- মেহেরুন্নিসা।

- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৮৮.
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
  1. ক) পঞ্চতন্ত্র
  2. খ) কালান্তর
  3. গ) প্রবন্ধ সংগ্রহ
  4. ঘ) শাশ্বত বঙ্গ
সঠিক উত্তর:
ক) পঞ্চতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) পঞ্চতন্ত্র
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র(১৯৫২) দুই পর্বে বিভক্ত ব্যাক্তিগত প্রবন্ধ সংকলন।গ্রন্থটি রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
৬,৯৮৯.
'মাটির তলার মাটি' গল্পের রচয়িতা হলে-
  1. সোমেন চন্দ
  2. সৈয়দ শামসুল হক
  3. হাসান আজিজুল হক
  4. সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
হাসান আজিজুল হক রচিত ‘আমরা অপেক্ষা করছি' 'গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮৯ সালে। 
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প গুলো হলো-
- মিনি মাগনার,
- চুমকুড়ি হাওয়া নেই,
- মাটির তলার মাটি,
- সমুখে শান্তি পারাবার,
- পাব্লিক সার্ভেন্ট,
- অচিন পাখি

তাঁর রচিত গল্প :
- শীতের অরণ্য (১৯৬৪),
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭),
- জীবন ঘষে আগুন (১৯৭৩),
- নামহীন গোত্রহীন (১৯৭৫),
- পাতালে হাসপাতালে (১৯৮১),
- আমরা অপেক্ষা করছি (১৯৮৯),
- রোদে যাবো (১৯৯৫)।

তাঁর রচিত উপন্যাস :
- বৃত্তায়ন (১৯৯১),
- শিউলি (২০০৬),
- আগুনপাখি (২০০৬),
- সাবিত্রী উপাখ্যান (২০১৩)।

তাঁর রচিত প্রবন্ধ:
- কথাসাহিত্যের কথকতা (১৯৮১),
- অপ্রকাশের ভার (১৯৮৮),
- কথা লেখা কথা (২০০২)।

মুক্তিযুদ্ধ বিষয়ক :
- একাত্তর— করতলে ছিন্নমাথা।

সম্পাদনা:
- অসীমান্তিক (১৯৯৮)।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৬,৯৯০.
অতুলপ্রসাদ সেন রচিত গানের সঙ্কলন -
  1. সুরসাকী
  2. কয়েকটি গান ও গীতিগুঞ্জ
  3. বেতালপঞ্চবিংশতি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কয়েকটি গান ও গীতিগুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কয়েকটি গান ও গীতিগুঞ্জ
ব্যাখ্যা
• অতুলপ্রসাদ সেন রচিত গানের সঙ্কলনের নাম - কয়েকটি গান ও গীতিগুঞ্জ।

অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
- তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।
- 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
- 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৯১.
'সিংহল বিজয়' নাটকটি কার রচনা?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

• দ্বিজেন্দ্রলাল রায় রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটকঃ
- নূরজাহান,
- সাজাহান,
- মেবার পতন,
- চন্দ্রগুপ্ত,
- দুর্গাদাস,
- তারাবাঈ,
- রানা প্রতাপ সিংহ,
- সোরাব রুস্তম,
- সিংহল বিজয় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৬,৯৯২.
‘কঙ্কাবতী’ বুদ্ধদেব বসুর রচিত -
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) গল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ক) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• কঙ্কাবতী:
- ‘কঙ্কাবতী’ বুদ্ধদেব বসুর তৃতীয় কাব্যগ্রন্থ।
- এই কাব্যের কবিতাগুলির রচনাকাল ১৯২৯-৩৪ এবং প্রধান বিষয় প্রেম।
- সংগীতময় ভাষা এবং উচ্চারণের সংক্ষেপের জন্য কাব্যগ্রন্থটি সমকালে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। 
------------
• বুদ্ধদেব বসু:
-  বুদ্ধদেব বসু একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন।
- বাংলা কাব্যের পঞ্চপান্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।

• বুদ্ধদেব বসুর গল্প:
- ‘অভিনয়, অভিনয় নয়’,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।

• বুদ্ধদেবের উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৯৯৩.
কাজী ইমদাদুল হকের শিশুতোষ গ্রন্থের নাম কী?
  1. প্রবন্ধমালা
  2. শিক্ষক
  3. নবীকাহিনী
  4. আঁখিজল
সঠিক উত্তর:
নবীকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
নবীকাহিনী
ব্যাখ্যা
• কাজী ইমদাদুল হকের শিশুতোষ গ্রন্থের নাম- 'নবীকাহিনী'।

কাজী ইমদাদুল হক:

- তিনি ১৮৮২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- ১৯২০ সালের মে মাসে কাজী ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক'।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অন্যতম স্থপতি ছিলেন।
- তিনি ১৯২৬ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- আঁখিজল,
- লতিকা।

• প্রবন্ধগ্রন্থ:
- প্রবন্ধমালা।

• শিশুতোষ গ্রন্থ:
- নবীকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
৬,৯৯৪.
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
  1. ইছামতি
  2. মেঘমল্লার
  3. মৌরিফুল
  4. যাত্রাবদল
সঠিক উত্তর:
ইছামতি
উত্তর
সঠিক উত্তর:
ইছামতি
ব্যাখ্যা
• 'ইছামতী' উপন্যাস:
- ‘ইছামতী’ ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- উপন্যাসটি লেখকের শেষ উপন্যাস।
- এই উপন্যাসের জন্য তিনি 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।
- ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বাঁড়ুয্যে কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু।
• ‘ইছামতী’ উপন্যাসের জন্য ১৯৫১ সালে বিভূতিভূষণ মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ লাভ করেন।


-------------------------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর সাহিত্যকর্মগুলো হলো:
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৯৫.
সত্যেন সেন কোন সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন?
  1. ছায়ানট 
  2. শিল্পী সংসদ
  3. উদীচী
  4. সাহিত্য সমাজ
সঠিক উত্তর:
উদীচী
উত্তর
সঠিক উত্তর:
উদীচী
ব্যাখ্যা

সত্যেন সেন:
- সত্যেন সেন ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
- তিনি ১৯৬৮ সালে 'উদীচী' নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৯৭০ সালে উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তাঁর রচিত উপন্যাস হলো:
- ভোরের বিহঙ্গী,
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ,
- পদচিহ্ন,
- আলবেরুনী,
- সাত নম্বর ওয়ার্ড ইত্যাদি।

তাঁর রচিত ইতিহাসগ্রন্থ হলো:
- মহাবিদ্রোহের কাহিনী,
- প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ,
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম ইত্যাদি।

তাঁর রচিত শিশুসাহিত্য গ্রন্থ:
- পাতাবাহার,
- অভিযাত্রী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৬,৯৯৬.
অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাস কোনটি?
  1. ইশারা
  2. রাখী
  3. কঙ্কাবতী
  4. কামিনী কাঞ্চন
সঠিক উত্তর:
কঙ্কাবতী
উত্তর
সঠিক উত্তর:
কঙ্কাবতী
ব্যাখ্যা

• অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাস - কঙ্কাবতী।

অন্নদাশঙ্কর রায়:

- তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। 
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।

তাঁর রচিত প্রধান উপন্যাস:
- যার যথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ। 

তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- ইশারা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- আধুনিকতা,
- জীয়ন কাটি,
- প্রত্যয় ইত্যাদি।

তাঁর রচিত প্রধান কবিতা:
- রাখী,
- কালের শাসন,
- কামনা পঞ্চবিংশতি,
- নূতনা রাধা,
- লিপি,
- জার্নাল,
- ক্রীডো ইত্যাদি।

তাঁর রচিত প্রধান ছোটগল্প:
- প্রকৃতির পরিহাস,
- মন পবন,
- কামিনী কাঞ্চন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৬,৯৯৭.
শওকত আলী রচিত ত্রয়ী উপন্যাস কোনটি?
  1. দক্ষিণায়নের দিন
  2. কুলায় কালস্রোত 
  3. পূর্বরাত্রি পূর্বদিন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ‘দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন’:
- দক্ষিণায়নের দিনকুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন- গ্রন্থ তিনটি শওকত আলীর 'ত্রয়ী উপন্যাস' বলে স্বীকৃত।

- উপন্যাস তিনটিই বিশ শতকের সত্তর দশকের শেষদিকে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার পর পর কয়েক বছরের (১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮) ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশিত হয় আরো অনেক পরে।

- ঢাকার এশিয়া পাবলিকেশন্স থেকে যে শওকত আলীর উপন্যাস শিরোনামে তিনটি খণ্ড (২০০০, ২০০১, ২০০৭ সালে) প্রকাশিত হয়েছে, তাতে রচনাকালের দিক বিবেচনায়ও এই তিন উপন্যাস সেখানে স্থান পায়নি। আবার তিনটি উপন্যাসই শুধু দক্ষিণায়নের দিন শিরোনামে প্রকাশিত হয়েছে ঢাকার প্রকাশনা সংস্থা বিদ্যাপ্রকাশ থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দে।

- এই ত্রয়ী উপন্যাসের মধ্যে আলাদা করে শুধু পূর্বরাত্রি পূর্বদিন প্রথম প্রকাশিত হয়েছিল মুক্তধারা (ঢাকা) থেকে ১৯৮৬ সালে। লেখক গ্রন্থটি উৎসর্গ করেছিলেন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসকে। উৎসর্গপত্রে শওকত আলী লিখেন, 'প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, আপনাকে'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের ভূমিকা এবং বাংলাপিডিয়া।
৬,৯৯৮.
'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস' এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতা কে?
  1. বিজন ভট্টাচার্য
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
⇒ নবীনচন্দ্র সেন:
- নবীনচন্দ্র সেন ছিলেন কবি। ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম।
- নবীনচন্দ্র সেন ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন। প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে তাঁর কবিতা প্রকাশিত হতো।
- তাঁর প্রথম কাব্যসংকলন অবকাশরঞ্জিনী প্রকাশিত হয় ১৮৭১ সালে।
- ১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।

• রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস নবীনচন্দ্রের ত্রয়ী কাব্য এবং তাঁর কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ। এগুলির নায়ক  কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে। নবীনচন্দ্রের এই তিনটি কাব্যও মহাকাব্যের লক্ষণাক্রান্ত। কাহিনির বিশালতা এবং বহুমুখী বৈচিত্র্যের কারণে গ্রন্থত্রয়ের কাব্যবন্ধন অনেকটা শিথিল ও দুর্বল।

• নবীনচন্দ্রের আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- আমার জীবন,
- খৃস্ট,
- ক্লিওপেট্রা,
- ভানুমতী,
- প্রবাসের পত্র ইত্যাদি।

- তিনি ভগবদগীতা ও চণ্ডীর কাব্যানুবাদ করেন।
- তাঁর আত্মজীবনী আমার জীবন  গ্রন্থখানি উপন্যাসের মতো সুখপাঠ্য এবং সমকালীন সমাজ, রাজনীতি ও প্রশাসন সম্পর্কিত একটি প্রামাণ্য দলিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬,৯৯৯.
শহীদুল্লা কায়সারের সাংবাদিক জীবন শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
  1. যুগবাণী
  2. সাপ্তাহিক ইত্তেফাক
  3. সমকাল
  4. দৈনিক নবযুগ
সঠিক উত্তর:
সাপ্তাহিক ইত্তেফাক
উত্তর
সঠিক উত্তর:
সাপ্তাহিক ইত্তেফাক
ব্যাখ্যা
• শহীদুল্লা কায়সার:
• শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক। ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।

• ১৯৪৯ সালে ঢাকার 'সাপ্তাহিক ইত্তেফাক' পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৫৮ সালে তিনি 'সংবাদ' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন; এখানেই তাঁর সাংবাদিকতা ও সাহিত্যকর্মের গৌরবময় অধ্যায় রচিত হয়।

• শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ (১৯৬২)-এ মানুষ ও তার অস্তিত্বের সংগ্রামের কথা বর্ণিত হয়েছে। তাঁর কাম্য ছিল সুস্থ ও পরিশীলিত জীবনভিত্তিক একটি উন্নত সমাজ।সংশপ্তক (১৯৬৫), কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) তাঁর অন্যান্য উপন্যাস।

• রাজবন্দীর রোজনামচা (১৯৬২) ও পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) তাঁর স্মৃতিকথা ও ভ্রমণবৃত্তান্ত। সারেং বৌ-এর কাহিনী অবলম্বনে উন্নত মানের একটি চলচ্চিত্র এবং সংশপ্তক অবলম্বনে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল নির্মিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
৭,০০০.
‘মেহেরজান’ চরিত্রটি শওকত ওসমানের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক্রীতদাসের হাসি
  2. তস্কর লস্কর
  3. কাঁকর মণি
  4. পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা

‘মেহেরজান’ চরিত্রটি শওকত ওসমান রচিত 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের চরিত্র। 
---------------------------------------------------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান ছিলেন এক বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।  
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান।
- নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রসাত্মক লেখা থেকে শুরু করে শিশু-কিশোর সাহিত্যে পর্যন্ত তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। 

• তাঁর সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- জননী;
- ক্রীতদাসের হাসি।

• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:  
- জাহান্নাম হইতে বিদায়;
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাঙ্গী।

• তাঁর উল্লেখযোগ্য নাটক:
- আমলার মামলা;
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা;
- তস্কর লস্কর;
- কাঁকর মণি।

• শওকত ওসমান এর বিখ্যাত গল্প হল: জন্ম যদি তব বঙ্গে;
• আর তাঁর ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস : আর্তনাদ।
------------------------------------ 
'ক্রীতদাসের হাসি' উপন্যাস নিয়ে কিছু তথ্য:
- 'ক্রীতদাসের হাসি’ উপন্যাসে শওকত ওসমান স্বৈরাচারী শাসকের অধীনে মানুষের দুঃখ-কষ্ট, অধিকারহীনতা ও সমাজের অন্ধকার বাস্তবতাকে তুলে ধরেছেন।
- আইয়ুব খানের দমনমূলক শাসনব্যবস্থাকে ব্যঙ্গ করেই উপন্যাসটি নির্মিত।
- উপন্যাসটির প্রধান চরিত্র- হাবসি ক্রীতদাস তাতারী, মেহেরজান, এবং আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদ।
- এ উপন্যাসে লেখক তাতারীর হাসি এবং মেহেরজানের সঙ্গে তার সম্পর্কের মধ্য দিয়ে সমাজের শোষণ ও বঞ্চনার প্রতীকী উপস্থাপন করেছেন।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।