বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

মোট প্রশ্ন৭,৬৪৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

PrepBank · পাতা ৫৩ / ৭৭ · ৫,২০১৫,৩০০ / ৭,৬৪৬

৫,২০১.
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কোন গ্রন্থের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান?
  1. ঠাকুরদাদার ঝুলি
  2. ঠাকুরমার ঝুলি
  3. দাদা মশায়ের থলে
  4. বাংলার সোনার ছেলে
সঠিক উত্তর:
ঠাকুরমার ঝুলি
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুরমার ঝুলি
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার:
- বাংলা শিশুসাহিত্যের ধারায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
- প্রধানত 'ঠাকুরমার ঝুলি' শীর্ষক অবিস্মরণীয় গ্রন্থের জন্যই বাঙালি পাঠকসমাজে সমধিক পরিচিত তিনি।
- ১৮৭৭ সালের ১৫ এপ্রিল (১২৮৪ বঙ্গাব্দের ২ বৈশাখ) ঢাকা জেলার অন্তর্গত সাভারের উলাইল গ্রামের সম্ভ্রান্ত মিত্র মজুমদার বংশে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্মগ্রহণ করেন।
- ১৯০১ সালে দক্ষিণারঞ্জনের সম্পাদিত মাসিক 'সুধা' পত্রিকা প্রকাশিত হয়। চার বছর ধরে গোটা বিশেক সংখ্যা প্রকাশিত হয়।
- দক্ষিণারঞ্জনের প্রথম গ্রন্থ 'উত্থান' কাব্য প্রকাশিত হয় ১৯০২ সালে।

তাঁর উল্লাখযোগ্য গ্রন্থ:
- ঠাকুরমার ঝুলি,
- ঠাকুরদাদার ঝুলি,
- দাদা মশায়ের থলে,
- বাংলার সোনার ছেলে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২০২.
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস নয়? 
  1. লালসালু
  2. চাঁদের অমাবস্যা
  3. বহিপীর
  4. কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর:
বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
বহিপীর
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

তাঁর রচিত নাটক:
- বহিপীর
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৫,২০৩.
“মেঘনা নদী দেবো পাড়ি
কল অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলী গাঁয়ে।” কবিতাংশের রচয়িতা-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শহীদ কাদরী
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সানাউল হক
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা

- শামসুর রাহমান আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।
- তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।
- তিনি তাঁর 'প্রিয় স্বাধীনতা' কবিতায় সেটা উল্লেখ করেছেন।
- তাঁর 'প্রিয় স্বাধীনতা' কবিতাটি হলো-
মেঘনা নদী দেব পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলী গাঁয়ে।
গাছ-ঘেরা ঐ পুকুরপাড়ে
বসব বিকাল বেলা।
দু-চোখ ভরে দেখব কত
আলো-ছায়ার খেলা।
বাঁশবাগানে আধখানা চাঁদ
থাকবে ঝুলে একা।
ঝোপে ঝাড়ে বাতির মতো
জোনাক যাবে দেখা।
ধানের গন্ধ আনবে ডেকে
আমার ছেলেবেলা।
বসবে আবার দুচোখে জুড়ে
প্রজাপতির মেলা।
হঠাৎ আমি চমকে উঠি
হলদে পাখির ডাকে।
ইচ্ছে করে ছুটে বেড়াই
মেঘনা নদীর বাঁকে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

৫,২০৪.
'রসকলি' গল্পের রচয়িতা কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) জসীম উদদীন
  3. গ) কাজী মোতাহার হোসেন
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক। রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫,২০৫.
নবনাট্য আন্দোলনের পুরোহিত নিচের কোন নাটকটি রচনা করেন?
  1. সাত ঘাটের কানাকড়ি
  2. কৃষ্ণকুমারী
  3. নবান্ন
  4. দণ্ডকারণ্য
সঠিক উত্তর:
নবান্ন
উত্তর
সঠিক উত্তর:
নবান্ন
ব্যাখ্যা
• 'নবান্ন' নাটক:
- ‘নবান্ন’ হলো বিজন ভট্টাচার্যের লেখা একটি বাংলা নাটক।
- নাটকটি পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত। 
- বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অন্যদিকে,
• 'সাত ঘাটের কানাকড়ি' - মমতাজ উদদীন আহমদ রচিত নাটক।
• 'কৃষ্ণকুমারী' - মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক।
• 'দণ্ডকারণ্য' - মুনীর চৌধুরী রচিত নাটক।
------------------
• বিজন ভট্টাচার্য:
- তিনি নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন।
- ১৯০৬ সালে, ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।

বিজন ভট্টাচার্য রচিত অপরাপর নাটকগুলো হলো:
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২০৬.
বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
  1. ক) কেশব চন্দ্র সেন
  2. খ) গিরিশচন্দ্র সেন
  3. গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
  4. ঘ) মওলানা আকরাম খাঁ
সঠিক উত্তর:
খ) গিরিশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা

 গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) ধর্মবেত্তা ও অনুবাদক।
বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

গিরিশচন্দ্র সেন ছাত্রজীবনে ফারসি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেন। কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ইসলামি সাহিত্য-সাধনায় আত্মনিয়োগ করেন। এ উপলক্ষে আরবি ভাষা ও ইসলামিক ধর্মশাস্ত্র চর্চার জন্য তিনি ১৮৭৬ সালে লক্ষ্ণৌ গমন করেন। সেখান থেকে প্রত্যাবর্তন করে কুরআনের বঙ্গানুবাদ (১৮৮১-৮৬) সম্পন্ন করেন। বাংলা সাহিত্যে এটা তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ, চারিত্রিক উদারতা এবং সত্যবাদিতার জন্য গিরিশচন্দ্র ব্রাহ্ম-হিন্দু-মুসলমান-খ্রিস্টান সকলের শ্রদ্ধা অর্জন করেন। এক কথায় তিনি ছিলেন সর্বধর্মসমন্বয়ের প্রতীক। তাই সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

উৎস:  বাংলাপিডিয়া

৫,২০৭.
'মধুমালতী' গ্রন্থের রচয়িতা-
  1. মাগন ঠাকুর
  2. আব্দুল হাকিম
  3. দৌলত কাজী
  4. মুহম্মদ কবীর
সঠিক উত্তর:
মুহম্মদ কবীর
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ কবীর
ব্যাখ্যা
হিন্দি কবি মনঝনের 'মধুমালত' বা সাধনের 'মৈনাসত' কাব্যের অনুসরণে মুহম্মদ কবীর বাংলায় রচনা করেন 'মধুমালতী'।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫,২০৮.
'রঙ্গিলাবাঈ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) মীর মোশারফ হোসেন
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
ক) মোজাম্মেল হক
ব্যাখ্যা
জোহরা, দরাফখান গাজী ও রঙ্গিলাবাঈ মোহাম্মদ মোজাম্মেল হক রচিত উপন্যাস।
কুসুমাঞ্জলি, অপূর্ব দর্শন, প্রেমহার, হযরত মুহম্মদ, জাতীয় ফোয়ারা, ইসলাম সংগীত ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,২০৯.
'অন্য ঘরে অন্য স্বর' আখতারুজ্জামান ইলিয়াসের কোন জাতীয় গ্রন্থ?
  1. উপন্যাস
  2. ছোটগল্প
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ছোটগল্প
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮২), 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ (১৯৯৬) লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই, 
- খােয়াবনামা।

তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর
- খোঁয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম। 

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২১০.
একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির রচয়িতা কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আব্দুল লতিফ
  3. গ) সুধীন দাস
  4. ঘ) আব্দুল গাফ্ফর চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফ্ফর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফ্ফর চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরীর অমর-কর্ম হচ্ছে ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত (একুশের গান) শিরোনামের  গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো /একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি।
• হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) সংকলন গ্রন্থে গানটি প্রথম প্রকাশিত হয়।
• গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
• ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে- যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
৫,২১১.
দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক কোনটি?
  1. সীতা
  2. পাষাণী
  3. চন্দ্রগুপ্ত
  4. ভীষ্ম
সঠিক উত্তর:
চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা
• 'চন্দ্রগুপ্ত' নাটক:
'চন্দ্রগুপ্ত' (১৯১১) দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক। গ্রিক-ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই তিনদিক থেকে বাংলা নাটকের ইতিহাসে 'চন্দ্রগুপ্ত' বিশেষভাবে আলোচিত হয়।

----------------------
• দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হলো- 
- 'তারাবাঈ' (১৯০৩),
- 'প্রতাপ-সিংহ' (১৯০৫),
- 'দুর্গাদাস' (১৯০৬),
- 'নূরজাহান' (১৯০৮),
- 'মেবার পতন' (১৯০৮),
- 'সাজাহান' (১৯০৯),
- 'চন্দ্রগুপ্ত' (১৯১১),
- 'সিংহলবিজয়' (১৯১৫) ইত্যাদি।

['চন্দ্রগুপ্ত' ব্যতীত সকল নাটকের কাহিনি মোগল আমলের ইতিহাস থেকে সংগৃহীত। ইতিহাসের কাহিনি অনুসরণে নাট্যকার অত্যন্ত সাবধানতা ও সত্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। এই সব নাটকে ইতিহাসের পাতা থেকে সংগৃহীত চরিত্রগুলো যেন জীবন্ত করে স্থান দেওয়া হয়েছে।]

• দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক উপাদানজাত নাটকগুলো হলো-
- 'পাষাণী' (১৯০০),
- 'সীতা' (১৯০৮),
- 'ভীষ্ম' (১৯১৪)। 

[এইসব নাটকে পৌরাণিক চরিত্রগুলো আধুনিক বাস্তবের পরিদৃশ্যমান পটভূমিকায় সন্নিবেশিত হয়েছে। এগুলোতে অলৌকিকতা ও আধ্যাত্মিকতা ক্ষুণ্ণ হওয়ার নিদর্শন মিলে। প্রকৃতপক্ষে দ্বিজেন্দ্রলালের বস্তুবাদী, ইহসর্বস্ব মন পৌরাণিক ধর্মাদর্শ এবং দেবদেবীর চরিত্রের অলৌকিক মহিমা সম্পর্কে শ্রদ্ধাবান হতে পারে নি। তাই তাঁর নাটক এ ধরনের আধ্যাত্মিক ভাবে মহিমান্বিত না হয়ে মানবীয় ভাবাত্মক হয়ে পড়েছে।]

• দ্বিজেন্দ্রলাল রায় কতকগুলো প্রহসন রচনা করেছিলেন, প্রহসনের নাম হচ্ছে:
- 'কল্কি অবতার' (১৮৯৫),
- 'বিরহ' (১৮৯৭),
- 'এ্যহস্পর্শ' (১৯০০),
- 'প্রায়শ্চিত্ত', (১৯০২)
- 'পুনর্জন্ম' ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড মাহাবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২১২.
"মানুষের হাতে অবাক সূর্যোদয়,
যায় পরে যায় মর্তের অমানিশা
শঙ্কার সংশয়।" - কার রচিত কবিতা থেকে লাইনগুলো উদ্ধৃত হয়েছে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. এখন সকল শব্দই
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
"মানুষের হাতে অবাক সূর্যোদয়, 
যায় পরে যায় মর্তের অমানিশা 
শঙ্কার সংশয়।" - পঙক্তিগুলো হাসান হাফিজুর রহমান রচিত 'অবাক সূর্যোদয়' কবিতার অন্তর্ভূক্ত। 

হাসান হাফিজুর রহমান, (১৯৩২-১৯৮৩):  
- সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম রচনা একটি  ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
- পরে ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা।

- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। 

- তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে:
- বিমুখ প্রান্তর (১৯৬৩),
- আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
- সীমান্ত শিবিরে (১৯৬৭),
- আর্ত শব্দাবলী (১৯৬৮),
- আরো দুটি মৃত্যু (১৯৭০),
- মূল্যবোধের জন্যে (১৯৭০),
- যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
- সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩),
- দক্ষিণের জানালা (১৯৭৪),
- প্রতিবিম্ব (১৯৭৬),
- শোকার্ত তরবারী (১৯৮২),
- আমার ভেতরের বাঘ (১৯৮৩) ইত্যাদি।

এছাড়া তিনি যৌথভাবে সম্পাদনা করেন উত্তর বঙ্গের মেয়েলী গীত (১৯৬২) এবং এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি (১৯৮৭)।
 

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।
৫,২১৩.
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ২০০০
সঠিক উত্তর:
গ) ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৯
ব্যাখ্যা
শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক আহমদ শরীফের জন্ম ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে।
- পিতা আবদুল আজিজ ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের করণিক।
- খ্যাতনামা পুথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন তাঁর চাচা এবং এ করিম দম্পতির স্নেহ-আদরেই গড়ে ওঠে আহমদ শরীফের ভবিষ্যৎ জীবন।
- অধ্যাপক শরীফের চাচা আবদুল করিম সাহিত্যবিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছয়শ পুথি দান করেন। সেগুলি অবলম্বন করেই আহমদ শরীফের গবেষণা-জীবনের সূচনা হয় এবং অচিরেই তিনি পুথিপাঠে পারদর্শিতা অর্জন করেন। 
- বাংলা একাডেমীর প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁরই সম্পাদিত ষোল শতকের কবি দৌলত উজির বাহরাম খাঁর  লায়লী-মজনু (১৯৫৭)।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরও প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁর সম্পাদিত পুথি পরিচিতি (১৯৫৮)। এতে সাহিত্যবিশারদ প্রদত্ত ছয়শ পুথির সংক্ষিপ্ত পরিচিতি আছে।
- অধ্যাপক শরীফ মধ্যযুগের চল্লিশোর্ধ্ব কাব্যের পুথি সম্পাদনা করেছেন। 

তাঁর উল্লেখযোগ্য কয়েকটিসম্পাদিত গ্রন্থ হলো:
- আলাওলের তোহফা (১৯৫৮)
- সিকান্দরনামা (১৯৭৭),
- মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯),
- মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১),
- জয়েনউদ্দীনের  রসুলবিজয় (১৯৬৪),
- মুজাম্মিলের নীতিশাস্ত্রবার্তা (১৯৬৫),
- মধ্যযুগের রাগতালনামা (১৯৬৭),
- বাঙলার সূফীসাহিত্য (১৯৬৯),
- আফজল আলীর নসিহতনামা (১৯৬৯),
- বাউলতত্ত্ব (১৯৭৩),
- সৈয়দ সুলতানের  নবীবংশ,  
- রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে, কিন্তু তার আগেই তিনি তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য।

উৎস: বাংলাপিডিয়া।
৫,২১৪.
"উত্তম পুরুষ" - কোন প্রকার সাহিত্য?
  1. নাটক
  2. উপন্যাস
  3. কাব্যগ্রন্থ
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা

"উত্তম পুরুষ" উপন্যাস:
- রশীদ করীম রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের চরিত্রে মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব করেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।

রশীদ করীম:
- তিনি ১৪ই আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১), জনকণ্ঠ পুরস্কার (২০০১) লাভ করেন।
- তিনি ২০১১ সালের ২৬শে নভেম্বর মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।

• প্ৰবন্ধ:
- আর এক দৃষ্টিকোণ,
- মনের গহীনে তোমার মুরতিখানি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,২১৫.
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. পদ্মা মেঘনা যমুনা
  2. ভাওয়াল গড়ের উপাখ্যান
  3. সংকর সংকীর্তন
  4. দেয়াল
সঠিক উত্তর:
দেয়াল
উত্তর
সঠিক উত্তর:
দেয়াল
ব্যাখ্যা

• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় - দেয়াল।

আবু জাফর শামসুদ্দীন:
- আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
- ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তাঁর জন্ম। 

আবু জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন।

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:
• উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান, 
- পদ্মা মেঘনা যমুনা,
- সংকর সংকীর্তন,
- দেয়াল,
- পরিত্যক্ত স্বামী।

• গল্পগ্রন্থ:
- জীবন,
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা,
- ল্যাংড়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২১৬.
‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. শেখ ফজলুল করিম
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. গোলাম মোস্তফা
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা
গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা গোলাম রববানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- তিনি গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর গানের বিষয় ছিল ইসলামি সংস্কৃতি ও দেশপ্রেম।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনি আদম ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫,২১৭.
'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা কে?
  1. শওকত আলী
  2. নুরুল মোমেন
  3. মুনীর চৌধুরী
  4. সেলিম আল দীন
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা

• 'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা- মুনীর চৌধুরী । 

• দণ্ডকারণ্য(১৯৬৬): তিনটি নাটকের সমন্বয়।
যথা:
- দণ্ড,
- দণ্ডধর,
- দন্ডকারণ্য।

মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য।
- চিঠি (১৯৬৬),
- কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক, নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন। 
- দণ্ডকারণ্য (১৯৬৬): রূপকাশ্রয়ী নাটক।
- পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯)।
- মানুষ(১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
- নষ্ট ছেলে(১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৫,২১৮.
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
  1. তিলোত্তমা কাব্য
  2. মেঘনাদ বধ কাব্য
  3. বেতাল পঞ্চবিংশতি
  4. বীরাঙ্গনা
সঠিক উত্তর:
বেতাল পঞ্চবিংশতি
উত্তর
সঠিক উত্তর:
বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা
• 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।

---------------------
• 'তিলোত্তমাসম্ভব' কাব্য: 
- তিলোত্তমাসম্ভব কাব্য হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত কাব্য। 
- মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচিত কাব্য ‘তিলোত্তমাসম্ভব কাব্য’।
- ১৮৬০ সালের এই কাব্যটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- 'তিলোত্তমাসম্ভব কাব্য' অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধূসূদন দত্তের প্রথম কাব্য। 

• মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। 
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

• 'বীরাঙ্গনা কাব্য':
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- রোমান কাব্য ‘হেরোইদাইদ্স’ কাব্যের অনুসরণে ‘বীরাঙ্গনা’ কাব্যগ্রন্থটি বাংলায় রচিত।
- এই কাব্যে মোট ১১টি পত্র আছে।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২১৯.
স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) বন্দী শিবির থেকে
  2. খ) জাহান্নাম হইতে বিদায়
  3. গ) জাগ্রত বাংলাদেশ
  4. ঘ) নিহত নক্ষত্র
সঠিক উত্তর:
গ) জাগ্রত বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জাগ্রত বাংলাদেশ
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত 'জাগ্রত বাংলাদেশ' (১৯৭১) স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ। বন্দী শিবির থেকে শামসুর রাহমানের রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ, জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ও নিহত নক্ষত্র আহমদ ছফা গল্প সংগ্রহ। উৎস: শীকর, বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,২২০.
‘ছন্দের জাদুকর’ হিসেবে পরিচিত কে?
  1. শামসুর রাহমান
  2. সমর সেন
  3. সত্যেন সেন
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• সত্যেন্দ্রনাথ দত্ত:
 - কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি ও ছান্দসিক।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত  ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
-  বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। 
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়  ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম  লিখেন।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা, 
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা,
- অভ্র আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান, 
- বিদায় আরতি, 
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৫,২২১.
নিচের কোনটি কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ?
  1. উপমহাদেশ
  2. বখতিয়ারের ঘোড়া
  3. সৌরভের কাছে পরাজিত
  4. আগুনের মেয়ে
সঠিক উত্তর:
বখতিয়ারের ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
বখতিয়ারের ঘোড়া
ব্যাখ্যা

• 'বখতিয়ারের ঘোড়া' কবি আল মাহমুদ রচিত একটি কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
- বখতিয়ারের ঘোড়া - নামে একটা নাম কবিতা রয়েছে।

এই কাব্যগ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য কবিতা:
- কালো চোখের কাসিদা, নারী, চেতনাবিন্দু, গিফারীর শেষ দিন।

-----------------------
• আল মাহমুদ:
- আল মাহমুদ একজন প্রথিতযশা কবি। তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- পাখির কাছে ফুলের কাছে,
- দোয়েল ও দয়িতা,
- দ্বিতীয় ভাঙন,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত প্রধান উপন্যাস:
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- আগুনের মেয়ে ইত্যাদি।

• তাঁর রচিত প্রধান গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- গন্ধবণিক,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'বখতিয়ারের ঘোড়া' কাব্যগ্রন্থ এবং বাংলাপিডিয়া।

৫,২২২.
শওকত আলীর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
  1. ক) দুই সৈনিক
  2. খ) ওয়ারিশ
  3. গ) নেকড়ে অরণ্য
  4. ঘ) যাত্রা
সঠিক উত্তর:
ঘ) যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যাত্রা
ব্যাখ্যা

• শওকত আলী ১৯৩৬ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'। এটি প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- উত্তরের খেপ
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- যাত্রা,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- দলিল,
- হিসাবনিকাশ,
- উপরে ছাপ ইত্যাদি তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,২২৩.
এন্টনি ফিরিঙ্গি কোন কাব্যরীতির জন্য বিখ্যাত ছিলেন?
  1. মঙ্গলকাব্য
  2. কবিগান
  3. প্রণয়কাব্য
  4. শাক্ত পদাবলি
সঠিক উত্তর:
কবিগান
উত্তর
সঠিক উত্তর:
কবিগান
ব্যাখ্যা

• এন্টনি ফিরিঙ্গি — কবিগান এর জন্য বিখ্যাত ছিলেন। 

• এন্টনি ফিরিঙ্গি: 
- ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল। 
- তাঁর  প্রকৃত নাম হেনসম্যান এন্টনি (Hensman Anthony)।
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিস্টান।
- পশ্চিমবঙ্গের চন্দননগরের ফরাসডাঙায় তিনি বসবাস করতেন।
- তিনি খ্রিস্টান হলেও বাঙালি কালি সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। 
- তিনি হিন্দু বিধবা কে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কাকীমন্দির প্রতিষ্ঠা করেন।

• তাঁর একটি বিখ্যাত গান-
‘আমি ভজন সাধন জানি নে মা
নিজে ত ফিরিঙ্গি।
যদি দয়া করে কৃপা কর
হে শিবে মাতঙ্গী।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

৫,২২৪.
‘নদী ও নারী’ কোন ধরনের সাহিত্য?
  1. কাব্যগ্রন্থ
  2. ভ্রমণকাহিনি
  3. উপন্যাস
  4. নাটক
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
হুমায়ুন কবির:
- তিনি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ।
- লেখক ও রাজনীতিবিদ হিসেবে তিনি বেশ খ্যাতি কুঁড়িয়েছেন।
- 'নদী ও নারী' উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- ধারাবাহিক।
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব।
- বাংলার কাব্য।
- মার্কসবাদ।
- শিক্ষক ও শিক্ষার্থী।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নসাধ।
- সাথী।
- অষ্টাদশী।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২২৫.
কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনি?
  1. দেশে বিদেশে
  2. ইউরোপের চিঠি
  3. ভ্রমি দেশে দেশে
  4. রাশিয়ার চিঠি
সঠিক উত্তর:
দেশে বিদেশে
উত্তর
সঠিক উত্তর:
দেশে বিদেশে
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলী: 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনি।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

অন্যদিকে,
- ‘ইউরোপের চিঠি’ অন্নদাশঙ্কর রায় রচিত একটি ভ্রমণ কাহিনি।
- ‘ভ্রমি দেশে দেশে’ নির্মলেন্দু গুণ রচিত ভ্রমণ কাহিনি।
- ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২২৬.
সৈয়দ ওয়ালীওল্লাহ্‌র পাশ্চাত্যরীতি অনুসারী এবসার্ডধর্মী অস্তিত্ববাদী নাটক কোনটি?
  1. বহিপীর
  2. সুড়ঙ্গ
  3. তরঙ্গভঙ্গ
  4. নয়নচারা
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা

• ‘তরঙ্গভঙ্গ’ নাটক:
- সৈয়দ ওয়ালীওল্লাহ্‌র পাশ্চাত্যরীতি অনুসারী এবসার্ডধর্মী অস্তিত্ববাদী একটি নাটক ‘তরঙ্গভঙ্গ’।
- অভাব-দারিদ্র্যের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, ঘাত-প্রতিঘাত এ নাটকে প্রতিফলিত হয়েছে।
- এ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে- বাদী মৌলবি আব্দুস সাত্তার, সাক্ষী মতলুব আলী।

- মৌলবি আবদুল সাত্তার নেওলাপুরী বিচারকের কাছে দরিদ্র চব্বিশ-পঁচিশ বছর বয়সী গৃহবধূ আমেনার বিরুদ্ধে শিশু স্বামী হত্যার অভিযোগ আমেনা অভাবের তাড়নায় অসুস্থ স্বামী কুতুব শেখকে চিকিৎসা করাতে না পেরে  সে ধুতরার বিষ পান করিয়ে স্বামী হত্যা করে। আর চারটি শিশুর আহার সংস্থান করতে না পেরে ছোটটিকেও সে মেরে ফেলে। বিচারক এর বিচার করতে বসেন।

- এ নাটকের একটি সংলাপ ‘ভেবেছিলেন জজ  সাহেব ঘুমিয়েছিল? না, জজ কখনো ঘুমান না।’

----------------------
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সাহিত্যকর্মগুলো হলো-
• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

৫,২২৭.
সারদামঙ্গল লিখেছেন কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ভারতচন্দ্র
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
• রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সারদামঙ্গল (এটি তাঁর শ্রেষ্ঠ রচনা),
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধুবিয়োগ,
- সাধের আসন,
- ধুমকেতু ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,২২৮.
মুনীর চৌধুরী রচিত 'রূপার কৌটা' একটি-
  1. ক) কবিতা
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটক
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত 'রূপার কৌটা' একটি- নাটক।
- এটি তাঁর অনুবাদ নাটক।

• মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।

মুনীর চৌধুরীর অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস 
- তুলনামূলক সমালোচনা  
- বাংলা গদ্যরীতি 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২২৯.
নিচের কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. দুই সৈনিক
  3. আর্তনাদ 
  4. নেকড়ে অরণ্য
সঠিক উত্তর:
আর্তনাদ 
উত্তর
সঠিক উত্তর:
আর্তনাদ 
ব্যাখ্যা

• ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত — ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
- এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।

অন্যদিকে,
• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:   
- জাহান্নম হইতে বিদায়;
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাঙ্গী।

• শওকত ওসমান: 
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস:
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী।

• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ-
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৫,২৩০.
'A Grammar of the Bengal Language' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৭৮৪ সালে
  2. ১৭৭৬ সালে
  3. ১৭৮৭ সালে
  4. ১৭৭৮ সালে
সঠিক উত্তর:
১৭৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৭৮ সালে
ব্যাখ্যা
• ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড:
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক ছিলেন।
- ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে হ্যালহেডের জন্ম। তিনি জাতিতে একজন ব্রিটিশ ছিলেন।
- তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন।
- এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেন। কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।

তাঁর সাহিত্যকর্মগুলো হলো:
'A Grammar of the Bengal Language' গ্রন্থ:
ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড তাঁর দ্বিতীয় প্রকল্প বাংলা ভাষার ব্যাকরণ রচনায় ব্যাপৃত হন। তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। গ্রন্থটি হুগলি থেকে প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। এ গ্রন্থ প্রকাশের পর হ্যালহেড লন্ডনে ফিরে যান এবং ১৭৮৪ সালে আবার কলকাতায় ফিরে আসেন।

'A Code of Gento Laws, or Ordinations of the Pundits' গ্রন্থ:
হেস্টিংসের অনুরোধে তিনি এক বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws, or Ordinations of the Pundits। গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পন্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন। পরে একজন মুন্সি এটি প্রথমে ফারসি ভাষায় অনুবাদ করেন এবং সেখান থেকে হ্যালহেড ইংরেজিতে অনুবাদ করেন। কাজেই এটি ছিল একটি ত্রি-স্তরীয় কাজ, যদিও প্রথম দুই স্তরের পন্ডিতদের নাম গ্রন্থে উল্লিখিত হয়নি। পরবর্তী দশকে এ গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়। ফরাসি ও জার্মান ভাষায়ও এর অনুবাদ হয়। এর মাধ্যমেই বয়স তিরিশে পৌঁছার আগেই হ্যালহেডের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়ে।

উৎস: বাংলাপিডিয়া।
৫,২৩১.
'আমি কিংবদন্তীর কথা বলছি' - এর রচয়িতা কে?
  1. ক) সিকান্‌দার আবু জাফর
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ ৩৯টি কবিতা সম্বলিত 'আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্যগ্রন্থটি রচনা করেন।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- সাতনরী হার আবু জাফর ওবায়দুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ। 
- মসৃন কৃষ্ণ গোলাপ তার সর্বশেষ কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২৩২.
‘রসকলি’ ছোটগল্পের সংগ্রহটি কার রচনা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• ‘রসকলি’ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোটগল্পের সংগ্রহ।

----------------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- কবি,
- হাঁসুলী বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য,
- নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২৩৩.
‘আমেনা’ চরিত্রটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত কোন উপন্যাসের?
  1. ক) বহিপীর
  2. খ) লালসালু
  3. গ) সুড়ঙ্গ
  4. ঘ) কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর:
খ) লালসালু
উত্তর
সঠিক উত্তর:
খ) লালসালু
ব্যাখ্যা
• লালসালু: 
- এটি ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- এটি একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস। 
- উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস ইত্যাদি। 
- এই উপন্যাসে জমিলা বিদ্রোহিণী ও প্রতিবাদের প্রতীক।

সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যচর্চার সূত্রপাত হয়।
- এ সময় তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো  সম্পাদনা করেন।
- তাঁর প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’  ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
-  তিনি কনটেম্পোরারি নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন।
- ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত তিনি কলকাতার দৈনিক  স্টেটস্ম্যান পত্রিকার সাব-এডিটর ছিলেন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস  লালসালু ফরাসি ভাষায় অনুবাদ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস:
- লালসালু, 
- চাঁদের অমাবস্যা ও,
- কাঁদো নদী কাঁদো। 

গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ ও,
- সুড়ঙ্গ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
৫,২৩৪.
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কোন উপন্যাসের জন্য ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন?
  1. আদর্শ হিন্দু হোটেল
  2. অপরাজিত
  3. ইছামতি
  4. পথের পাঁচালী
সঠিক উত্তর:
ইছামতি
উত্তর
সঠিক উত্তর:
ইছামতি
ব্যাখ্যা

'ইছামতি' উপন্যাস:
- ইছামতি, ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। উপন্যাসটি লেখকের শেষ উপন্যাস।
- এই উপন্যাসের জন্য তিনি 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।
- ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বাঁড়ুয্যে কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৫,২৩৫.
'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) কাজী মোতাহার হোসেন
  2. খ) আবুল হুসেন
  3. গ) কাজী আবদুল ওদুদ
  4. ঘ) কাজী আনোয়ারুল কাদির
সঠিক উত্তর:
গ) কাজী আবদুল ওদুদ
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
কাজী আবদুল ওদুদ একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, চিন্তাবিদ। 
- তিনি ১৮৯৪ সালের ২৬ এপ্রিল ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- কাজী আবদুল ওদুদ রচিত প্রবন্ধের সংকলন ‘শাশ্বতবঙ্গ’।
- এটি একটি সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ গ্রন্থ।
- এটি ১৯৫১ সালে সংকলন করা হয়।
- 'শাশ্বতবঙ্গ’ এর প্রবন্ধগুলো ৬টি ভাগে বিভক্ত করা যায়। 

উপন্যাস :
- নদীবক্ষে (১৯১৮)।

সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ:
- শাশ্বতবঙ্গ (১৯৫১),
- কবিগুরু রবীন্দ্রনাথ,
- নজরুল প্রতিভা।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৫,২৩৬.
বাংলায় ঠুমরি গানের প্রবর্তক কে?
  1. ক) লালন সাই
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) অতুলপ্রসাদ সেন
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
ঠুমরি (ঠুম্রি/ঠুংরি)
- ঠুমরি এক প্রকার লঘু রাগসঙ্গীত; খেয়ালের পরেই এর স্থান।
- এ গানের সুর অতি মিষ্টি, তাই এর নাম হয়েছে ঠুমরি।
- বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন অতুল প্রসাদ সেন। 
------------------
অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার, গায়ক।
- তিনি ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায়  জন্মগ্রহণ করেন ।
- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
- তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিপুঞ্জ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর।
৫,২৩৭.
'আয়নায় বন্ধুর মুখ' আবদুল্লাহ আল মামুন রচিত-
  1. নাটক
  2. উপন্যাস
  3. স্মৃতিকথা
  4. প্রবন্ধগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• আয়নায় বন্ধুর মুখ:
- "আয়নায় বন্ধুর মুখ" আবদুল্লাহ আল মামুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক  ।
- এটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছে।
- যুদ্ধ-পরবর্তী সময়ে পথ হারানো তারুণ্য, ঘরের বাইরে বাঙালি মেয়েদের সীমাবদ্ধতা- এসবই ছিল আয়নায় বন্ধুর মুখ-এর উপজীব্য।

• আবদুল্লাহ আল মামুন:

- তিনি ১৯৪৩ সালের ১২ জুলাই জামালপুর জেলা সদরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।
- তাঁর এক চরিত্রনির্ভর নাটক 'কোকিলারা' (১৯৯০)।
- তিনি ২১ আগস্ট, ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৩৮.
আহসান হাবীব রচিত উপন্যাস কোনটি?
  1. মেঘ বলে চৈত্রে যাবো
  2. বিদীর্ণ দর্পণে মুখ
  3. রানিখালের সাঁকো
  4. আশায় বসতি
সঠিক উত্তর:
রানিখালের সাঁকো
উত্তর
সঠিক উত্তর:
রানিখালের সাঁকো
ব্যাখ্যা
• 'রানিখালের সাঁকো' উপন্যাস:
- ছোটদের জন্য আহসান হাবীবের লেখা উপন্যাস 'রানিখালের সাঁকো'। উপন্যাসটি চিরায়ত কিশোর সাহিত্যের মর্যাদা পেয়েছে কয়েক প্রজন্মের পাঠপ্রিয়তার কারণেই।

কাহিনি সংক্ষেপ:
রানিখালের সাঁকো সবার সাঁকো। সে সাঁকো পারাপারের অধিকার সবারই সমান। তবু স্কুল ছুটির পরে জয়নালের জন্য অপেক্ষা করে এপারেই দাঁড়িয়ে থাকতে হয় সব ছেলের। কিন্তু কেন, কেন এমন হবে? এই প্রশ্ন আজীজের মনে একদিন আগুন ছড়িয়ে দিলো।
এই প্রশ্নই এতিম ছেলে আজীজকে গ্রাম ছাড়িয়ে টেনে নিয়ে এলো বিচিত্র মানুষের মেলা রাজধানী শহরে। একটি মাত্র প্রতিজ্ঞায় অটল তার অন্তরকে কোন বাধাই বুঝি টলাতে পারবে না।

------------------
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৩৯.
কোন কবির কবিতার ভাষা ও ছন্দ-অলঙ্কার ছিলো মধ্যযুগীয়?
  1. বুদ্ধদেব বসু
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) ছিলেন একজন কবি, সাংবাদিক। 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
• তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
• তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
• ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
৫,২৪০.
‘গ্রানাডার শেষ বীর’ কোন ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) ভ্রমণকাহিনী
  3. গ) ঐতিহাসিক উপন্যাস
  4. ঘ) রাজনৈতিক উপন্যাস
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক উপন্যাস
ব্যাখ্যা
এস ওয়াজেদ আলী: প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন।
- 'গ্রানাডার শেষ বীর' একটি ইতিহাসিক উপন্যাস। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
গল্প:
- গুলদাস্তা (১৯২৭),
- মাশুকের দরবার (১৯৩০),
- বাদশাহী গল্প (১৯৪৪),
- গল্পের মজলিশ (১৯৪৪);

ভ্রমণকাহিনী:
- পশ্চিম ভারত (১৯৪৮),
- মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]



 
৫,২৪১.
'আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. হাসান আজিজুল হক
  3. সৈয়দ শামসুল হক
  4. সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার হাসান আজিজুল হক এর জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি।

তাঁর রচিত গল্পগ্রন্থ
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)
- জীবন ঘষে আগুন (১৯৭৩)
- নামহীন গোত্রহীন (১৯৭৫)
- পাতালে হাসপাতালে (১৯৮১)
- আমরা অপেক্ষা করছি (১৯৮৮)
- রোদে যাবো (১৯৯৫) ইত্যাদি 

উপন্যাস
আগুনপাখি (২০০৬)
সাবিত্রী উপাখ্যান (২০১৩)
শামুক (২০১৫)

আত্মজা ও একটি করবী গাছ: দেশবিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিকস্খলন সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি নিয়ে  রচিত হয় গ্রন্থটি। বাংলাদেশের বাংলা ছোটগল্পের ধারায় এটি খুবই গুরুত্বপূর্ণ।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৪২.
‘ধাবমান’ নাটকের রচয়িতা কে?
  1. দীনবন্ধু মিত্র 
  2. মুনীর চৌধুরী
  3. সৈয়দ শামসুল হক
  4. সেলিম আল দীন 
সঠিক উত্তর:
সেলিম আল দীন 
উত্তর
সঠিক উত্তর:
সেলিম আল দীন 
ব্যাখ্যা

• ‘ধাবমান’ নাটক (২০০৭):
- সেলিম আল দীন রচিত ভিন্নরকম এক নাটক ‘ধাবমান’। সোহরাব নামে এক মহিষকে নিয়ে এ নাটকের কাহিনি গড়ে উঠে।

- মানুষ ও পশুর সম্পর্ক নিয়ে এমন একটি গল্প যেখানে একটি মোষ, তার রাগ-দুঃখ আছে, সে মানুষের মতো ভাবতে পারে। বস্তুত সেই পশু ও মানুষের মধ্যে কোনো পার্থক্যই নেই। তার কেবল বেঁচে থাকার অধিকার রয়েছে তা-ই নয়, সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারও রয়েছে। এমনকি মৃত্যুর পর স্বর্গ-নরকের জগৎ-ঊর্ধ্ব রাজ্যেও তার স্থান হওয়া উচিত। 

- ধাবমান শুধু মানুষ ও পশুর সম্পর্কের গল্প নয়। এই নাটক অন্য একটি বাস্তবতার প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেটি হলো—পশু ও মানুষ পাশাপাশি বাস করবে, সেটাই স্বাভাবিক। একসময় মানুষ এভাবেই বাস করত, অনেক ক্ষেত্রে এখনো করে। কিন্তু পশুর চেয়ে মানুষ অনেক বেশি শক্তিশালী, তার হাতে রয়েছে মারণাস্ত্র, চাইলেই সে যেকোনো পশুকে নিধন করতে পারে। তাই এই পশু যদি আমাদের নিকটাত্মীয়ই হবে, তাহলে তাকে হত্যা নয়—তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের।

সেলিম আল দীন রচিত অন্যান্য নাটকগুলো হলো- 
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'ধাবমান’ নাটক; 'প্রথম আলো' রিপোর্টস এবং বাংলাপিডিয়া।

৫,২৪৩.
সৈয়দ মুজতবা আলী রচিত 'ময়ূরকণ্ঠী' একটি-
  1. উপন্যাস
  2. ছোটগল্পগ্রন্থ
  3. রম্য-রচনা
  4. ভ্রমণকাহিনি
সঠিক উত্তর:
রম্য-রচনা
উত্তর
সঠিক উত্তর:
রম্য-রচনা
ব্যাখ্যা
• ময়ূরকণ্ঠী:
- এটি সৈয়দ মুজতবা আলী রচিত রম্য-রচনা
- এটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
- গুরুদেব, বড় দিন, পাণ্ডা, গীতা-রহস্য, ইঙ্গ-ভারতীয় কথোপকথন, শিক্ষা-সংস্কার, কালো মেয়ে ইত্যাদি সংকলিত হয়েছে গ্রন্থটি।

• সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন  শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২৪৪.
'অনল প্রবাহ' কাব্যের রচয়িতা কে?
  1. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  2. ফররুখ আহমেদ
  3. সৈয়দ আলী আহসান
  4. রোকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

• 'অনল প্রবাহ' কাব্য:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' প্রকাশিত হয় ১৯০০ সালে।
- 'যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য'-এই বাণীতে মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করা হয়েছে এই কাব্যটিতে।
- 'অনল প্রবাহে' কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'ভারত ভিক্ষা', 'ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
- ১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ বের হয়।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি। এগুলো হচ্ছে: অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ: ছাত্রগণের প্রতি, মরক্কো-সঙ্কটে, আমীর- আগমনে, দীপনা, আমীর-অভ্যর্থনা।
- বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
- সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন।
- পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

----------------
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত সাহিত্যকর্মগুলো হলো-
• উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- ফিরোজা বেগম।

• প্রবন্ধ:
- স্বজাতি প্রেম,
- তুর্কি নারী জীবন,
- স্পেনীয় মুসলান সভ্যতা।

• কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- স্পেন বিজয় কাব্য ইত্যাদি।

• ভ্রমণকাহিনি:
- তুরস্ক ভ্রমণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,২৪৫.
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
  1. অমিয় চক্রবর্তী
  2. অনুরূপা দেবী
  3. অন্নদাশঙ্কর রায়
  4. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
• অন্নদাশঙ্কর রায়:
- অন্নদাশঙ্কর রায় ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।

- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।
- তাঁর প্রথম উপন্যাসের নাম 'অসমাপিকা' (১৯৩০)।
- তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম 'রাখী' (১৯৩২)।
- তিনি 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন।

--------------
• তাঁর রচিত উপন্যাস:
- অসমাপিকা,
- আগুন নিয়ে খেলা,
- পুতুল নিয়ে খেলা। 

• তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- পথে প্রবাসে,
- ইউরোপের চিঠি।

• তাঁর রচিত ছোটগল্প:
- প্রকৃতির পরিহাস,
- মন পবন,
- কামিনী কাঞ্চন ইত্যাদি।

অন্যদিকে, 
অনুরূপা দেবীর ছদ্মনাম - অনুপমা দেবী। 
অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম - নীহারিকা দেবী। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৪৬.
বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষ - কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিলো?
  1. ক) ড. আহমদ শরীফ
  2. খ) আব্দুল মান্নান সৈয়দ
  3. গ) আল-মুতী শরফুদ্দিন
  4. ঘ) আব্দুল হাই
সঠিক উত্তর:
গ) আল-মুতী শরফুদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) আল-মুতী শরফুদ্দিন
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- আবদুল্লাহ আল-মুতী ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- আল-মুতী শরফুদ্দিন বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষ-এর প্রধান সম্পাদক ছিলেন।
- ‘মুকুল’ নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮।
- আবদুল্লাহ আল-মুতী প্রকাশিত প্রথম বইয়ের নাম ‘এসো বিজ্ঞানের রাজ্যে।’ 

তার রচিত উল্লেখযোগ্য বইগুলো মধ্যে রয়েছে -
- বিজ্ঞান ও মানুষ,
- এ যুগের বিজ্ঞান,
- বিপন্ন পরিবেশ,
- বিজ্ঞান-জিজ্ঞাসা,
- সাগরের রহস্যপুরী,
- মেঘ বৃষ্টি রোদ এবং
- পরিবেশের সংকট ঘনিয়ে আসছে।
- তারার দেশের হাতছানি 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]
৫,২৪৭.
জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) মহাপৃথিবী
  2. খ) ধূসর পাণ্ডলিপি
  3. গ) সতীর্থ
  4. ঘ) বেলা অবেলা ও কালবেলা
সঠিক উত্তর:
গ) সতীর্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) সতীর্থ
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ রচিত উপন্যাস হচ্ছে 'সতীর্থ'
- তাঁর অন্য একটি উপন্যাসের নাম- মাল্যবান।

• জীবনানন্দ দাশ: 
- কবি জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ। পেশায় ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- গ্রামবাংলার নিসর্গ প্রকৃতি ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়।
- তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত বিশেষ খ্যাতি অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
- তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি ও রূপসী বাংলার কবিও বলা হয়।
- তিনি ট্রামের নিচে পড়ে আহত হন এবং হাসপাতালে মারা যান।

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:
- ঝরাপালক।
- ধূসর পাণ্ডলিপি।
- বনলতা সেন।
- মহাপৃথিবী।
- সাতটি তারার তিমির।
- রূপসী বাংলা।
- বেলা অবেলা ও কালবেলা।

‘কবিতার কথা’ হচ্ছে জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ।
- এই প্রবন্ধে তাঁর একটি বিখ্যাত উক্তি- সকলেই কবি নন,কেউ কেউ কবি।

সোর্স: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
৫,২৪৮.
’দৃষ্টিপ্রদীপ’ উপন্যাসের লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- তিনি ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- পথের পাঁচালী বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা।
- প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে:
- পথের পাঁচালী;
- অপরাজিতা,
- আরণ্যক,
- ইছামতী,
- দৃষ্টিপ্রদীপ;
- অনুবর্তন;
- আদর্শ হিন্দু হোটেল;
- দেবযান;
- অশনি সংকেত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
৫,২৪৯.
কারাগারের রোজনামচা
  1. নাটক
  2. কাব্য
  3. উপন্যাস
  4. দিনলিপি
সঠিক উত্তর:
দিনলিপি
উত্তর
সঠিক উত্তর:
দিনলিপি
ব্যাখ্যা
• কারাগারের রোজনামচা - দিনলিপি

কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো 'কারাগারের রোজনামচা'।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে ।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়েরি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন ।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- নামকরণ করেন শেখ রেহেনা

উৎস: কারাগারের রোজনামচা, শেখ মুজিবুর রহমান।
৫,২৫০.
'অর্কেষ্ট্রা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
খ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। তাকে বাংলা কবিতায় 'ধ্রুপদী রীতির প্রবর্তক' বলা হয়। সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি- তন্বী (১৯৩০), অর্কেষ্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩), দশমী (১৯৫৬)। এছাড়াও তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থ আছে- স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি( ১৯৫৪)।
৫,২৫১.
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
  1. ক) বনী আদম
  2. খ) জননী
  3. গ) চৌরসন্ধি
  4. ঘ) ক্রীতদাসের হাসি
সঠিক উত্তর:
ঘ) ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
- 'পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা' ও 'আমলার মামলা' তাঁর রচিত নাটক।
- তাঁর উল্লেখযোগ্য উপন্যাসঃ
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী (প্রথম প্রকাশিত) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
৫,২৫২.
আবুল ফজল তাঁর রচিত কোন গ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
  1. চৌচির
  2. মাটির পৃথিবী
  3. রাঙ্গা প্রভাত
  4. রেখাচিত্র
সঠিক উত্তর:
রেখাচিত্র
উত্তর
সঠিক উত্তর:
রেখাচিত্র
ব্যাখ্যা
আবুল ফজল:
- তিনি ১লা জুলাই, ১৯০৩ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক।
- মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন।
- এ আন্দোলনের মুখপত্র 'শিখা' পত্রিকা।
- তিনি 'শিখা' পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন।
- তিনি মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে আখ্যায়িত হন।
- তিনি 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজি পুরস্কার (১৯৬৬) লাভ করেন।
- তিনি ১৯৮৩ সালের ৪ঠা মে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- রাঙ্গা প্রভাত।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা।

তাঁর রচিত আত্মকাহিনি ও দিনলিপি:
- রেখাচিত্র

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৫৩.
'বাংলা গদ্যরীতি' প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. মুনীর চৌধুরী
  3. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• 'বাংলা গদ্যরীতি' প্রবন্ধগ্রন্থের রচয়িতা - মুনীর চৌধুরী।

মুনীর চৌধুরী:

- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস,
- তুলনামূলক সমালোচনা,
- বাংলা গদ্যরীতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২৫৪.
'দুঃখবাদের কবি' হিসেবে পরিচিত কে?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) যতীন্দ্রনাথ বাগচী
  4. ঘ) সুভাষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) যতীন্দ্রনাথ বাগচী
উত্তর
সঠিক উত্তর:
গ) যতীন্দ্রনাথ বাগচী
ব্যাখ্যা
যতীন্দ্রনাথ বাগচী দুঃখবাদের কবি হিসেবে পরিচিত। মোজাম্মেল হক শান্তিপুরের কবি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি এবং সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি হিসেবে পরিচিত। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৫,২৫৫.
দীনেশচন্দ্র সেন সম্পাদিত 'পূর্ব্ববঙ্গ-গীতিকা'র কোন খণ্ড 'মৈমনসিংহ-গীতিকা' নামে প্রকাশিত?
  1. ক) প্রথম খণ্ড
  2. খ) দ্বিতীয় খণ্ড
  3. গ) তৃতীয় খণ্ড
  4. ঘ) চতুর্থ খণ্ড
সঠিক উত্তর:
ক) প্রথম খণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম খণ্ড
ব্যাখ্যা
‘পূর্ব্ববঙ্গ গীতিকা’র চারটি খণ্ডে মোট ৫৫টি পালা আছে। 

‘পূর্ব্ববঙ্গ গীতিকা’র প্রথম খণ্ডটি ‘মৈমনসিংহ গীতিকা' নামে ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়।
এতে ১০টি পালা আছে :
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ানা ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা। 

সূত্র: পূর্ব্ববঙ্গ গীতিকা, (১ম ও ২য় খন্ড এর মুখবন্ধ থেকে নেয়া)
৫,২৫৬.
কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
  1. জ্যোতিপ্রকাশ দত্ত
  2. রিজিয়া রহমান
  3. শহীদুল জহির
  4. দিলারা হাশেম
সঠিক উত্তর:
শহীদুল জহির
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল জহির
ব্যাখ্যা
• জাদুবাস্তবতার রচনাভঙ্গি / ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের রচনায়।

-  তাঁর প্রতিটি রচনায় জীবনবোধ খুব ঘনিষ্ঠভাবে ফুটে উঠেছে। বাস্তব-পরাবাস্তবের মাঝখানে অনিশ্চিত একটা অঞ্চলে ঘুরে বেড়াতে তিনি পছন্দ করতেন।
- চরিত্রদের একই সঙ্গে অন্তরঙ্গ ও অনিশ্চিত করে তুলতে পারেন, বিমূর্ত একটা ভাষায়, কিন্তু ঘনিষ্ঠ একটা বয়ানে তিনি বাস্তবের পর্দাপরা মানুষ ও প্রকৃতির জীবনের ভেতরের খবরটি বর্ণনা করতে পারেন। তাঁর ভাষায় বিমূর্ততা একটা স্তরে ছিল গভীর দ্যোতনা ও নিহিতার্থের একটা অবয়ব রচনার প্রয়াস।

-----------------
শহীদুল জহির:
- শহীদুল জহিরের জন্ম ঢাকায় নারিন্দার ভূতের গলিতে। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
- বাংলা সাহিত্যে পরিচিত ও প্রতিষ্ঠিত কথাশিল্পী শহীদুল জহির। পরিচিত এ অর্থে যে তিনি সমগ্র বাংলা কথাশিল্পে লাতিন আমেরিকার জাদুবাস্তবরীতির একনিষ্ঠ সাধনা করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

- তার রচনায় প্রথম এ রীতির প্রয়োগ ঘটেছে, না কি তার পূর্বেও কেউ কেউ এ রীতিতে লেখার চেষ্টা করেছেন, লিখেছেন, তা গবেষণার ক্ষেত্রে প্রযোজ্য হলেও একবাক্যে শহীদুল জহির ও জাদুবাস্তবতা সমার্থক।

- উত্তর-আধুনিক প্রগতিবাদী লেখক হিসেবেও শহীদুল জহিরকে মূল্যায়ন করা হয়েছে। শহীদুল জহির তাঁর রচিত সাহিত্যে ভাষা ব্যবহারে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন, হয়তো সফলও হয়েছেন। সাধারণভাবে বলা যায়, তিনি নিম্নবর্গের মানুষের মুখের অকৃত্রিম ভাষাকে পুঁজি হিসেবে নিয়েছিলেন।

- বাংলা সাহিত্য জগতের ব্যতিক্রমী স্রষ্টা শহীদুল জহির অকালপ্রয়াত। বিগত শতাব্দীর সত্তরের দশকে সৃজনশীল সাহিত্য অঙ্গনে তাঁর আগমন ঘটেছিল।
- শহীদুল জহির জীবদ্দশায় আলাওল সাহিত্য পুরস্কার, 'আজকের কাগজ সাহিত্য পুরস্কার' এবং 'প্রথম আলো বর্ষসেরা সাহিত্য পুরস্কার (মরণোত্তর) অর্জন করেছেন।

◉ তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ:
গল্পগ্রন্থ:
- পারাপার,
- ডুমুরখেকো,
- মানুষ ও অন্যান্য গল্প,
- ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প। 

উপন্যাস:
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা,
- সে রাতে পূর্ণিমা ছিল,
- মুখের দিকে চেয়ে দেখি ইত্যাদি।

উৎস: শহীদুল জহির ‘গল্পসমগ্র’; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং কালি কলম।
৫,২৫৭.
'জিজ্ঞাসা' গ্রন্থটি কার লেখা?
  1. প্রমথ চৌধুরী
  2. অতুলচন্দ্র গুপ্ত
  3. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  4. মনোজ গুপ্ত
সঠিক উত্তর:
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর
সঠিক উত্তর:
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ব্যাখ্যা
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী: 
- বাংলা ভাষায় বিজ্ঞান ও দর্শনবিষয়ক প্রবন্ধ রচনার পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৮৬৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমোকান্দিতে তাঁর জন্ম। 
- সাধনা, নবজীবন ও  ভারতী পত্রিকায় প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে রামেন্দ্রসুন্দরের সাহিত্যিক জীবনের সূচনা হয়।
- ১৯১৯ সালের ৬ জুন তাঁর মৃত্যু হয়। 

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের  মধ্যে রয়েছে:
- প্রকৃতি,
- জিজ্ঞাসা,
- কর্মকথা,
- চরিতকথা,
- শব্দকথা,
- বিচিত্র জগৎ, 
- নানাকথা প্রভৃতি।

• 'শব্দকথা'য় বাংলা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে।

• আর 'নানাকথা'য় স্থান পেয়েছে যুগ ও জীবন, ব্যক্তি ও সমাজ, শিক্ষানীতি ও সমাজধর্মের কতিপয় প্রচলিত সমস্যা সম্পর্কে তাঁর নিজস্ব মতামত।

উৎস: বাংলাপিডিয়া।
৫,২৫৮.
জীবনানন্দ দাশ কোন বইটি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন?
  1. ক) ধূসর পাণ্ডুলিপি
  2. খ) রূপসী বাংলা
  3. গ) মহাপৃথিবী
  4. ঘ) সাতটি তারার তিমির
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ ধূসর পান্ডুলিপির কাব্যগ্রন্থটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তাঁর সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।
সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন হুমায়ুন কবির কে। ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৫,২৫৯.
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. সোমেন চন্দ
  2. আহমদ ছফা
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. জসীমউদ্‌দীন
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
'বেনের মেয়ে' উপন্যাস:
- 'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা - হরপ্রসাদ শাস্ত্রী। 
- এটি প্রকাশিত হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে। 
- এর চরিত্রগুলি প্রায় সবই কাল্পনিক কিন্তু এর পরিবেশ ঐতিহাসিক। 
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুনরুত্থানের কালে সপ্তগ্রামের এর বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে। 

হরপ্রসাদ শাস্ত্রী:

- তিনি ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পন্ডিত।
- হরপ্রসাদ ভট্টাচার্য (শাস্ত্রী)-র জন্ম ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে নৈহাটি, পশ্চিমবঙ্গে। এ পরিবারের আদি নিবাস ছিল খুলনা জেলার কুমিরা গ্রামে।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
- তিনি বাংলা ভাষার প্রথমগ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন। 
- তিনি ১৮৯৮-তে 'মহামহোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯২৭) লাভ করেন।
- ১৯৩১ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
- বেণের মেয়ে (উপন্যাস),
- বাল্মীকির জয়,
- মেঘদূত,
- প্রাচীন বাংলার গৌরব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৬০.
'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. সেলিনা হোসেন
  3. আল মাহমুদ
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
⇒ 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থ:
- 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচিয়তা আল মাহমুদ।
- আল মাহমুদ প্রকাশিত শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'সোনালী কাবিন'
- সোনালী কাবিন কাব্য গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালি কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে।  এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।
-------------------------- 
⇒ আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস, 
- মায়াবী পর্দা দুলে ওঠো ,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না,
- দিনযাপন,
- দ্বিতীয় ভাঙ্গন,
- একটি পাখি লেজ ঝোলা,
- পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২৬১.
’নীল দর্পণ’ নাটকের উপজীব্য কী?
  1. পঞ্চাশের মন্বন্তর
  2. নীল চাষিদের দুরবস্থা
  3. দেশভাগ
  4. ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
নীল চাষিদের দুরবস্থা
উত্তর
সঠিক উত্তর:
নীল চাষিদের দুরবস্থা
ব্যাখ্যা
নীল দর্পণ:
- নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষিদের দুরবস্থা অবলম্বনে রচিত নাটক।
- 'নীল-দর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- মাইকেল মধুসূদন দত্ত ' A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন
- ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
------------------------------------
দীনবন্ধু মিত্র:
- তিনি একজন নাট্যকার।
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। 
- দীনবন্ধু কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে  সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন।
- তবে নাটক ও  প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
- নীলদর্পণ (১৮৬০) তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- সমকালের নীলচাষ ও  নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্ত্ত।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।

তাঁর রচিত অন্যান্য নাটক:
- নবীন তপস্বিনী,
- লীলাবতী,
- কমলে কামিনী।

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস।
৫,২৬২.
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সত্যজিৎ রায়
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা- 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়' 

• পথের পাঁচালী:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।

- এছাড়াও 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।

উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো- 
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৬৩.
আল মাহমুদের কাব্য কোনটি?
  1. ক) বন্দী শিবির থেকে
  2. খ) তবক দেওয়া পান
  3. গ) সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
  4. ঘ) কালের কলস
সঠিক উত্তর:
ঘ) কালের কলস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালের কলস
ব্যাখ্যা

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।

৫,২৬৪.
আহসান হাবীব প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. অরণ্য নীলিমা
  2. রাত্রিশেষে
  3. ছায়া হরিণ
  4. আশায় বাসতি
সঠিক উত্তর:
রাত্রিশেষে
উত্তর
সঠিক উত্তর:
রাত্রিশেষে
ব্যাখ্যা

• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
-  ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
-  তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ”রাত্রিশেষে” (১৯৪৭)।

• তাঁর দুটি বিশিষ্ট  উপন্যাস হলো:
- অরণ্য নীলিমা ;
- রাণী খালের সাঁকো। 

• আহসান হাবীব রচিত  কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- আশায় বাসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৬৫.
'আমার পূর্ব বাংলা' কবিতাটির রচয়িতা-
  1. সৈয়দ শামসুল হক
  2. সৈয়দ আলী আহসান
  3. অমিয় চক্রবর্তী
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
• ‘আমার পূর্ব বাংলা' সৈয়দ আলী আহসানের একটি বিখ্যাত কবিতা।

• সৈয়দ আলী আহাসান:
- সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
- সমুদ্রেই যাব,
- রজনীগন্ধা ইত্যাদি।

• অনুবাদগ্রন্থ:
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।

• প্রবন্ধ:
- সতত স্বাগত।

• আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।
----------------------------------------
আমার পূর্ব বাংলা- কবিতা;
-----------------সৈয়দ আলী আহসান

আমার পূর্ব-বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ/ অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়/ একটি প্রগাঢ় নিকুঞ্জ
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
রাশি রাশি ধান মাটি আর পানির/ কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর- এক দুই তিন/ দশটি (বৈষ্ণব কবিতায় বর্ণিত রাধার বিরহের দশটি অবস্থার প্রতি কবি ইঙ্গিত করেছেন।)
ঘর আর বিদেশ আঙিনা
তিনটি ফুল আর একটি পাতা নিয়ে/ কদম্ব তরুর একটি শাখা মাটি/ ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা/ নীল হলুদ বেগুনি অথবা সাদা
কাকের চোখের মতো কালোচুল/ এলিয়ে
হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে দেহ ঘিরে (বৃষ্টিভেজা পূর্ব বাংলা যেনো নীল শাড়ি পরা কোনো নারী)
তুমি আমার পূর্ব-বাংলা-/ পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ।।

উল্লেখ্য,
কবিতাটি লেখকের ''একক সন্ধ্যায় বসন্ত'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, আমার পূর্ব বাংলা- কবিতা, বাংলাপিডিয়া। 
৫,২৬৬.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
  1. সত্যজিৎ রায়
  2. গৌতম ঘোষ
  3. ঋত্বিক ঘটক
  4. মৃণাল সেন
সঠিক উত্তর:
ঋত্বিক ঘটক
উত্তর
সঠিক উত্তর:
ঋত্বিক ঘটক
ব্যাখ্যা
'তিতাস একটি নদীর নাম' উপন্যাস:
- অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'।
- এ উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদীতীরের ধীবর (জেলে) সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনি তুলে ধরা হয়েছে।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৩৫২ বঙ্গাব্দে, মোহাম্মদী পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম 'তিতাস'। উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনি রূপ দিয়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২৬৭.
‘ওরা কয়েকজন’ আবুল হাসান রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) কাব্যনাট্য
সঠিক উত্তর:
ঘ) কাব্যনাট্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাব্যনাট্য
ব্যাখ্যা
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া
- আবুল হাসান তাঁর সাহিত্যিক নাম।
- তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে (১৯৭২),
- যে তুমি হরণ করাে (১৯৪৭),
- পৃথক পালঙ্ক (১৯৭৫)।
- তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮);
- গল্প সংকলন: আবুল হাসান গল্প সংগ্রহ (১৯৯০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।
৫,২৬৮.
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির কার লেখা?
  1. ক) আহসান হাবীব
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
Source: Live MCQ Lecture
৫,২৬৯.
'মাগো ওরা বলে' কবিতাটি কার রচনা?
  1. অমিয় চক্রবর্তী
  2. আব্দুল্লাহ আল মামুন
  3. আনিসুজ্জামান
  4. আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
• বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা, 'মাগো ওরা বলে'।

মাগো ওরা বলে
আবু জাফর ওবায়দুল্লাহ
“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?

-----------------------------
• আবু জাফর ওবায়দুল্লাহ:

- আবু জাফর ওবায়দুল্লাহ কবি, সরকারি কর্মকর্তা।
- ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান।
- আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো :
- সাত নরীর হার,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- আমি কিংবদন্তির কথা বলছি,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- প্রেমের কবিতা,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
৫,২৭০.
শওকত ওসমান রচিত নাটক কোনটি?
  1. ক্রীতদাসের হাসি
  2. বনি আদম
  3. জন্ম যদি তব বঙ্গে
  4. আমলার মামলা
সঠিক উত্তর:
আমলার মামলা
উত্তর
সঠিক উত্তর:
আমলার মামলা
ব্যাখ্যা

'আমলার মামলা' শওকত ওসমান রচিত নাটক।

শওকত ওসমান:

- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি
- সমাগম
- রাজা উপাখ্যান
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাঙ্গী
- পুরাতন খঞ্জর
- বনি আদম
- জননী
- চৌরসন্ধি

• শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর নস্কর
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৭১.
'জলে-ডাঙায়' সৈয়দ মুজতবা আলী রচিত -
  1. ছোটগল্প
  2. উপন্যাস
  3. ভ্রমণকাহিনি
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
ভ্রমণকাহিনি
উত্তর
সঠিক উত্তর:
ভ্রমণকাহিনি
ব্যাখ্যা
• 'জলে-ডাঙায়' সৈয়দ মুজতবা আলী রচিত - ভ্রমণকাহিনি।

সৈয়দ মুজতবা আলী:

- সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনি প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:

তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- দেশে-বিদেশে,
- জলে-ডাঙায়।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম ,
- শহ্র-ইয়ার;

তাঁর রচিত রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী এবং

তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২৭২.
কবি 'আলাউদ্দিন আল আজাদ' জন্মগ্রহণ করেন-
  1. ক) কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  2. খ) রায়পুরা, নরসিংদী
  3. গ) নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) তিতাস, কুমিল্লা
সঠিক উত্তর:
খ) রায়পুরা, নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
খ) রায়পুরা, নরসিংদী
ব্যাখ্যা
‌কবি আলাউদ্দিন আল আজাদ ছিলেন বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। ৬ মে ১৯৩২ সালে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৩ জুলাই, ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।
৫,২৭৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের ”গল্পগুচ্ছ” এর অন্তর্ভুক্ত গল্প কোনটি?
  1. রবিবার
  2. শেষকথা
  3. ল্যাবরেটরি
  4. পোস্টমাস্টার
সঠিক উত্তর:
পোস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
পোস্টমাস্টার
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত আধুনিক নরনারীর মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

তিনসঙ্গী:
- 'তিনসঙ্গী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সংকলন।
- এটি ১৯৪০ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে লেখা তিনটি গল্প প্রকাশ পায় এ গ্রন্থে।
- গল্প তিনটি: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি।

অন্যদিকে,
• 'পোস্টমাস্টার' ছোটগল্প:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের প্রধান চরিত্র রতন ও পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি, 'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।'
- ছোটগল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ”গল্পগুচ্ছ” সংকলনের অন্তর্ভুক্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৫,২৭৪.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস কোনটি?
  1. কাঁদো নদী কাঁদো
  2. চাঁদের অমাবস্যা
  3. সুড়ঙ্গ
  4. লালসালু
সঠিক উত্তর:
লালসালু
উত্তর
সঠিক উত্তর:
লালসালু
ব্যাখ্যা

'লালসালু' উপন্যাস: 
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু'। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- লালসালু উপন্যাসটি Tree Without Roots (১৯৬৭) নামে ইংরেজিতে অনূদিত হয়। 
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। 

লালসালু উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র-
- মজিদ,
- জমিল,
- আমেন,
- খালেক ব্যাপার,
- রহিম,
- আক্কা,
- তাহেরের বাপ,
- হাসুনির মা ইত্যাদি।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:  
- তিনি একজন আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার ছিলেন।
- তিনি ১৯২২ সালে, ১৫ আগস্ট চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস: 
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- চাঁদের অমাবস্যা।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৫,২৭৫.
'অরণ্য নীলিমা' উপন্যাস কে রচনা করেছেন?
  1. বন্দে আলী মিয়া
  2. শামসুর রাহমান
  3. আহসান হাবীব
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা
•'অরণ্য নীলিমা' উপন্যাস:
• আহসান হাবীবের রচিত উপন্যাস 'অরণ্য নীলিমা'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটক এ উপন্যাসের উপজীব্য।

• আহসান হাবীব:
- ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম।
- তিনি 'দৈনিক বাংলা' পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই 'রাত্রিশেষ' প্রকাশিত হয় ১৯৪৭ সালে।

• তাঁর রচিত উপন্যাস:
- অরণ্য নীলিমা,
- জাফরানী রং পায়রা ও
- রানী খালের সাঁকো।

• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

• উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
- জ্যোৎস্না রাতের গল্প,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
- ছুটির দিন দুপুরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২৭৬.
আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি বলা হয় কাকে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. কাজী নজরুল ইসলাম
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
'সারদামঙ্গল' কাব্যগ্রন্থ:
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল' ১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত।
- এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত।
- কাব্যের প্রথম সর্গে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, দ্বিতীয় সর্গে হারানো আনন্দ লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, তৃতীয় সর্গে কবিচিত্তের দ্বন্দ্ব, চতুর্থ সর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্তের আশ্বাস লাভ, পঞ্চম সর্গে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র পাওয়া যায়।
- ‘সারদামঙ্গল' কাব্য সম্পূর্ণরূপে জীবনরহিত, বিশেষ সৌন্দর্যধ্যান।
- শেলির মতো বিহারীলাল তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রিশিখরে ভাব-সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।

বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।

বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেম প্রবাহিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৫,২৭৭.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
  1. ক) নন্দিত নরকে
  2. খ) নিখোঁজ সনেটগুচ্ছ
  3. গ) মায়াবী প্রহর
  4. ঘ) নরকে লাল গোলাপ
সঠিক উত্তর:
ঘ) নরকে লাল গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরকে লাল গোলাপ
ব্যাখ্যা
'নরকে লাল গোলাপ‌' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- মরোক্কোর জাদুঘর, ধন্যবাদ, মায়াবী প্রহর, সংবাদ শেষাংশ ইত্যাদি। নিখোঁজ সনেটগুচ্ছ তাঁর রচিত কাব্যগ্রন্থ এবং নন্দিত নরকে হুমায়ুন আহমেদ এর উপন্যাস। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৫,২৭৮.
সিরাজুল ইসলাম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন?
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
সিরাজুল ইসলাম চৌধুরী একজন প্রাবন্ধিক ও অধ্যাপক।  
তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৬ সালে একুশে পদক লাভ করেন।  

সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ:
- অন্বেষা,
- দ্বিতীয় ভুবন,
- নিরাশ্রয় গৃহী,
- আরণ্যক দৃশ্যাবলী,
- স্বাধীনতা ও সংস্কৃতি,
- বাঙালিকে কে বাঁচাবে,
- নেতা জনতা ও রাজনীতি,
- ভয় পেয়ো না, বেঁচে আছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৭৯.
'টুনটুনির বই' কী জাতীয় রচনার সংকলন?
  1. গ্রাম্যগীতিকা
  2. ছোটগল্প
  3. রূপকথা
  4. নাটক
সঠিক উত্তর:
রূপকথা
উত্তর
সঠিক উত্তর:
রূপকথা
ব্যাখ্যা
রূপকথা শিশুতোষ কল্পকাহিনী এবং লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা।
- বাংলায় সাহিত্যিক রূপকথার স্রষ্টা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রূপকথার সংগ্রহের নাম 'টুনটুনির বই'
- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথার সংগ্রহের নাম 
- ঠাকুরমার ঝুলি 
- ঠাকুর দাদারঝুলি 


[উৎস : লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ, বাংলাপিডিয়া]
৫,২৮০.
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) তোতা কাহিনী
  2. খ) তোতা ইতিহাস
  3. গ) ইতিহাস মালা
  4. ঘ) পুরুষ পরীক্ষা
সঠিক উত্তর:
খ) তোতা ইতিহাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তোতা ইতিহাস
ব্যাখ্যা
• চণ্ডীচরণ মুনশী অষ্টাদশ শতাব্দীতে আবির্ভূত ব্রিটিশ ভারতের একজন বাঙ্গালী লেখক এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাঙালা ভাষার অন্যতম অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
- তাঁর রচিত গ্রন্থ 'তোতা ইতিহাস' একটি উপাখ্যান যা বাঙালা গদ্য সাহিত্যের অন্যতম আদি নিদর্শন।
- এটি প্রকাশিত হয় ১৮০৫ খ্রিষ্টাব্দে। 
- এটি ফরাসি সাহিত্য থেকে অনুবাদকৃত। 

• অন্যদিকে:
- ‘তোতা কাহিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের 'লিপিকা' নামের সংকলনের একটা লেখা।
- ইতিহাস মালা গ্রন্থের রচয়িতা উইলিয়াম কেরি। 
- হরপ্রসাদ রায় রচিত গ্রন্থের নাম - পুরুষ পরীক্ষা। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
৫,২৮১.
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা -----
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) গোলকনাথ শর্মা
  3. গ) রামরাম বসু
  4. ঘ) হরপ্রসাদ রায়
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
ব্যাখ্যা
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ।
- লিপিমালা - নামে তাঁর আরেকটি গ্রন্থ রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৮২.
'বেদান্তচন্দ্রিকা' গ্রন্থ কে রচনা করেছেন?
  1. রামরাম বসু
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. রাজা রামমোহন রায়
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা
• 'বেদান্তচন্দ্রিকা' গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 

• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:

- তিনি আনুমানিক ১৭৬২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থের রচয়িতা।
- বাংলা গদ্যের সূচনা পর্বে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।
- তিনি ১৮১৯ সালে মৃত্যুবরণ করেন।

• তার রচিত গ্রন্থ:
- বত্রিশ সিংহাসন,
- রাজাবলী,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা,
- প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫,২৮৩.
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয় কোনটি?
  1. ভাওয়াল গড়ের উপাখ্যান
  2. পদ্মা মেঘনা যমুনা
  3. দেয়াল
  4. সংকর সংকীর্তন
সঠিক উত্তর:
দেয়াল
উত্তর
সঠিক উত্তর:
দেয়াল
ব্যাখ্যা
• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয়- 'দেয়াল'।

• আবু জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন।
-------------------
• দেয়াল (উপন্যাস):
আবু জাফর শামসুদ্দীন-এর ‘দেয়াল’ (১৯৮৬) উপন্যাসটির সূচনা ঘটেছে পঁচিশে মার্চের ভয়াল কালরাত্রির নারকীয় গণহত্যার বর্ণনা দিয়ে।
সারা জীবন পাকিস্তানি আদর্শের ধ্বজাধারী আবদুল্লাহর স্ত্রী ও কিশোরী কন্যার বলাৎকারের মাধ্যমে সে যে মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল তার উন্মোচন ও উদ্ভাসন হয়েছে এতে। 
------------------- 
• আবু জাফর শামসুদ্দীন:
আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
তিনি ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্ম। 

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:
উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান, 
- পদ্মা মেঘনা যমুনা,
- সংকর সংকীর্তন,
- দেয়াল,
- পরিত্যক্ত স্বামী।

গল্পগ্রন্থ:
- জীবন,
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা,
- ল্যাংড়ী।

প্রবন্ধ:
- চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য,
- Sociology of Bengal Politics,
- সোচ্চার উচ্চারণ,
- লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি ইত্যাদি।

তাঁর অনুবাদগ্রন্থ: 
- শিল্পীর সাধনা ও
- পার্ল বাকের সেরা গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৮৪.
”তাহেরা, মজিদ” চরিত্রদ্বয় কোন নাটকের?
  1. সুড়ঙ্গ
  2. বহিপীর
  3. উজানের মৃত্যু
  4. তরঙ্গভঙ্গ
সঠিক উত্তর:
বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
বহিপীর
ব্যাখ্যা

• 'বহিপীর' নাটক:
-'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত সামাজিক নাটক।
- ১৯৫৫ সালে 'বহিপীর' রচিত এবং নাটকটি ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর।
-  এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।


উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর মজিদ,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৫,২৮৫.
কোনটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত জনপ্রিয় নাটক?
  1. ত্রিবেণী
  2. আলেখ্য
  3. চন্দ্রগুপ্ত
  4. আর্য্যগাথা
সঠিক উত্তর:
চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা

‘চন্দ্রগুপ্ত’ নাটক:
- ‘চন্দ্রগুপ্ত’ (১৯১১) দ্বিজেন্দ্রলাল রায় রচিত জনপ্রিয় নাটক
- গ্রিক-ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে।
- এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই তিনদিক থেকে বাংলা নাটকের ইতিহাসে ‘চন্দ্রগুপ্ত’ বিশেষভাবে আলোচিত হয়।

দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) কবি, নাট্যকার, গীতিকার। 
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত কাব্য:
- আর্য্যগাথা,
- আলেখ্য,
- ত্রিবেণী।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৮৬.
'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে।’- সংলাপটির রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'কবি' উপন্যাস:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কবি'।
- ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস।
- এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিতাই।

- উপন্যাসের ক্লাসিক সংলাপ-
'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এতো ছোট ক্যানে? এই ভুবনে। '
-------------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। 
 
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস: 
- চৈতালি ঘূর্ণি, 
- ধাত্রীদেবতা, 
- কালিন্দী, 
- কবি, 
- হাঁসুলী বাঁকের উপকথা, 
- গণদেবতা, 
- আরগ্য নিকেতন, 
- পঞ্চপুণ্ডলী, 
- রাধা ইত্যাদি। 
 
• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি, 
- বেদেনী, 
- ডাকহরকরা। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া; 'কবি' উপন্যাস।
৫,২৮৭.
কোনটি আবুল ফজল রচিত উপন্যাস?
  1. মৃতের আত্মহত্যা
  2. মাটির পৃথিবী
  3. প্রদীপ ও পতঙ্গ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রদীপ ও পতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
প্রদীপ ও পতঙ্গ
ব্যাখ্যা
আবুল ফজল:
- তিনি একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং কথাসাহিত্যিক ছিলেন। 
- তিনি ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।

আবুল ফজল রচিত উপন্যাস:
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- রাঙ্গা প্রভাত।

আবুল ফজল রচিত গল্পগ্রন্থ:
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,২৮৮.
সেলিম আল দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. চট্টগ্রাম 
  2. নেত্রকোনা 
  3. ফেনী
  4. ঢাকা 
সঠিক উত্তর:
ফেনী
উত্তর
সঠিক উত্তর:
ফেনী
ব্যাখ্যা

• সেলিম আল দীন:
- বাংলা আধুনিক নাট্যকারদের অন্যতম। জন্ম: ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ।
- ১৯৬৮ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় প্রথম বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্য' প্রকাশিত।
- প্রথম রেডিও নাটক: 'বিপরীত তমসায়' (১৯৬৯)।
- প্রথম টেলিভিশন নাটক: 'লিব্রিয়াম' (পরবর্তীতে 'ঘুম নেই', ১৯৭০)।
- নাটকে বাংলাদেশের শ্রমজীবী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গ্রামের মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে।
- তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরুষকার, ইত্যাদি পদক পান।

রচিত নাট্যগ্রন্থসমূহ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- হাতহদাই,
- জুলান,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- নিমজ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,২৮৯.
‘সিরাজ-উদ-দৌলা’ নাটকের রচয়িতা কে?
  1. সিকান্দার আবু জাফর
  2. শওকত আলী
  3. সেলিম আল দীন 
  4. মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
সিকান্দার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা

‘সিরাজ-উদ-দৌলা’ নাটকের রচয়িতা- সিকান্দার আবু জাফর।
----------------------------------------------
সিকান্দার আবু জাফর:
- সিকান্দার আবু জাফর ছিলেন একজন প্রখ্যাত কবি, নাট্যকার, সাংবাদিক ও গীতিকার।
- তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তিনি ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তিনি দেশপ্রেমমূলক কবিতা, নাটক ও গণসংগীত রচনার মাধ্যমে মানুষকে আন্দোলন ও সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।
- পেশাগত জীবনে তিনি কবিতা, নাটক, প্রবন্ধ, অনুবাদ ও সাংবাদিকতা—সাহিত্যের নানা শাখায় সক্রিয় ছিলেন।
- ১৯৫৮ সালে তিনি ‘সমকাল’ নামে একটি মাসিক পত্রিকা প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন।
- বিশেষ করে ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি এবং সিরাজ-উদ-দৌলা নাটকটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

• তাঁর বিখ্যাত নাটক:
- সিরাজ-উদ-দৌলা;
- মহাকবি আলাওল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৫,২৯০.
'কুলায় ও কালপুরুষ' প্রবন্ধগ্রন্থটির রচয়িতা কে?
  1. সুকুমার রায়
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'কুলায় ও কালপুরুষ' প্রবন্ধগ্রন্থটির রচয়িতা- 'সুধীন্দ্রনাথ দত্ত'। 

----------------- 
• সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ১৯০১ সালে কলকাতার জন্মগ্রহন করেন।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকার সম্পাদক ছিলেন একাধারে ১২ বছর। 
- 'তন্বী' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।

• সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেষ্ট্রা, 
- ক্রন্দসী,
- সংবর্ত,
- প্রতিদিন,
- উত্তর ফাল্গুনী,
- দশমী। 

• তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ আছে- স্বগত, কুলায় ও কালপুরুষ।

• তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫,২৯১.
সেলিম আল দীনের যে সৃষ্টিকর্মটি ব্যতিক্রমধর্মী -
  1. ক) নিমজ্জন
  2. খ) হরগজ
  3. গ) প্রাচ্য
  4. ঘ) ঊষা উৎসব ও স্বপ্নরমনীগণ
সঠিক উত্তর:
ঘ) ঊষা উৎসব ও স্বপ্নরমনীগণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঊষা উৎসব ও স্বপ্নরমনীগণ
ব্যাখ্যা

সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।

স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুন্তাসীর ফ্যান্টাসী’ নাটকটি।
- হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷

তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটকঃ
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- ধাবমান ইত্যাদি।

ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ ২০০৭ সালে প্রকাশিত নৃত্যনাট্য

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

৫,২৯২.
‘বহুরূপী' কার রচিত গ্রন্থ?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) সুকুমার রায়
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) হুমায়ুন কবির
সঠিক উত্তর:
খ) সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুকুমার রায়
ব্যাখ্যা
সুকুমার রায় একজন ছড়াকার ও শিশুসাহিত্যিক। তার রচিত শিশুতােষ গ্রন্থ- 'আবােল-তাবোল' (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), ব্যাঙের সমুদ্র দেখা, খাইখাই। উল্লেখ্য উপেন্দ্রকিশোর রায় চৌধুরী তার পিতা, সত্যজিৎ রায় তার ছেলে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৫,২৯৩.
"হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো" কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) পূর্বাভাস
  2. খ) হরতাল
  3. গ) অভিযান
  4. ঘ) ছাড়পত্র
সঠিক উত্তর:
ঘ) ছাড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছাড়পত্র
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'হে মহাজীবন' কবিতার অন্তর্গত। 
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
কবিতাটি নিম্নরূপ- 

হে মহাজীবন
(ছাড়পত্র) - সুকান্ত ভট্টাচার্য

হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ গুলো হল:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য
৫,২৯৪.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
  1. শেষ লেখা
  2. শেষের কবিতা
  3. শেষের পরিচয়
  4. শেষ কথা
সঠিক উত্তর:
শেষের পরিচয়
উত্তর
সঠিক উত্তর:
শেষের পরিচয়
ব্যাখ্যা
• শেষের পরিচয়:
- 'শেষের পরিচয়' (১৯৩৯) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর পূর্বে শেষ করতে পারেন নি।
- পঞ্চদশ পরিচ্ছেদের 'রাখাল এ প্রশ্নে নীরবে বাহির হইয়া গেল' পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
- বাকি অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত।
- উপন্যাসটি ধারাবাহিকভাবে 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
-  তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়। 
- তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে। 
- তবে নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দি জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক, বিশেষত গ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙালি নারীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও শ্রদ্ধা তুলনাহীন। 
- সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
- বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- বড়দিদি,
- পরিণীতা, 
- বিরাজ বৌ, 
- পণ্ডিত মশাই, 
- পল্লী সমাজ, 
- দেবদাস, 
- চরিত্রহীন, 
- দত্তা, 
- গৃহদাহ, 
- বামুনের মেয়ে, 
- দেনা পাওনা, 
- পথের দাবী, 
- শেষ প্রশ্ন, 
- বিপ্রদাস ইত্যাদি।

অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ - শেষ লেখা।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প - শেষ কথা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস - শেষের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,২৯৫.
বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি?
  1. বঙ্গভাষা ও সাহিত্য
  2. বঙ্গসাহিত্য পরিচয়
  3. বাঙ্গালা ব্যাকরণ
  4. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
সঠিক উত্তর:
বঙ্গভাষা ও সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গভাষা ও সাহিত্য
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ - বঙ্গভাষা ও সাহিত্য

বঙ্গভাষা ও সাহিত্য: 
- 'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ
- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সাথে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয়ের মনোজ্ঞ 
বিবিরণ লিপিবদ্ধ আছে এই গ্রন্থে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ যেখানে সাহিত্য ও সমাজের গূঢ় সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়।

দীনেশচন্দ্র সেন:
- তিনি ১৮৬৬ সালের ৩ নভেম্বর মাতুলালয়, বগজুড়ি গ্রাম, ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।
- তিনি পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা সংগ্রহ করেন।
- তাঁর সংগৃহীত পুঁথি থেকে উপকরণ সংগ্রহ করে 'বঙ্গভাষা ও সাহিত্য' রচনা করেন।
- 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ।
- তাঁর রচিত একটি গবেষণামূলক গ্রন্থ - 'বঙ্গসাহিত্য পরিচয়' (১৯১৪)।
- তিনি 'মৈমনসিংহ-গীতিকা' (১৯২৩) ও 'পূর্ববঙ্গ গীতিকা (১৯২৬)' সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
- ১৯৩৯ সালের ২০ নভেম্বর বেহালায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে,
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ রচিত গবেষণা কর্ম - বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৯৬.
‘বাতাসে লাশের গন্ধ’ বিখ্যাত কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. দিয়েছিলে সকল আকাশ
  2. একগ্লাস অন্ধকার
  3. ছোবল
  4. উপদ্রুত উপকূল
সঠিক উত্তর:
উপদ্রুত উপকূল
উত্তর
সঠিক উত্তর:
উপদ্রুত উপকূল
ব্যাখ্যা
• ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতা:
- ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতাটি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত 'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- কাব্যগ্রন্থটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়। 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ইতিহাস-সচেতন কবি। ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতায় তাঁর কবিস্বরূপ আপনাতেই ধরা পড়ে। তাঁর এ সংগ্রামী চেতনা পাঠককে বর্তমানের নৈরাশ্য থেকে আশান্বিত করে তোলে ভবিষ্যতের দিকে।

‘বাতাসে লাশের গন্ধ’ কবিতায় কবি বলেন- 

‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে—
এ—দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?’

---------------
'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অন্যান্য কবিতাগুলো হলো: 
- অভিমানের খেয়া,
- আজীবন জন্মের ঘ্রানে,
- বাতাসে লাশের গন্ধ,
- আধখানা বেলা,
- মুখরিত মর্মমূল,
- বিমানবালা,
- নষ্ট অন্ধকারে,
- স্মৃতি বন্টন,
- ইচ্ছের দরােজায়,
- শব্দ-শ্রমিক,
- এ কেমন ভ্রান্তি আমার। 

----------------
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে-
- ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১),
- ছোবল (১৯৮৬),
- গল্প (১৯৮৭),
- দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮),
- মৌলিক মুখোশ (১৯৯০) ও
- একগ্লাস অন্ধকার (১৯৯২)। 

উৎস: বাংলাপিডিয়া এবং 'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
৫,২৯৭.
এন্টনি ফিরিঙ্গি কী ধরনের সাহিত্যের রচয়িতা?
  1. পুঁথিসাহিত্য
  2. মৈমনসিংহ গীতিকা 
  3. কবিগান
  4. নাথ সাহিত্য
সঠিক উত্তর:
কবিগান
উত্তর
সঠিক উত্তর:
কবিগান
ব্যাখ্যা
• এন্টনি ফিরিঙ্গি কবিগানের রচয়িতা।

• এন্টনি ফিরিঙ্গি:
- তিনি ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল।
- তাঁর প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান ।
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিষ্টান।
- তিনি খ্রিষ্টান হলেও বাঙালি কালী সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। 
- তিনি হিন্দু বিধবাকে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কালীমন্দির প্রতিষ্ঠা করেন।
- তিনি চমৎকার বাংলা কবিগান গাইতে ও গান বাঁধতে পারতেন। 

•তাঁর একটি বিখ্যাত গান -

‘আমি ভজন সাধন জানি নে মা
নিজেত ফিরিঙ্গি
যদি দয়া করে কৃপা কর
হে শিব মাতঙ্গী।’ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৯৮.
ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
  1. জোহরা
  2. সারাবেলা
  3. বখতিয়ারের ঘোড়া
  4. আসায় বসতি
সঠিক উত্তর:
সারাবেলা
উত্তর
সঠিক উত্তর:
সারাবেলা
ব্যাখ্যা

 • ইমদাদুল হক মিলন রচিত উপন্যাস ‘সারাবেলা’।

• ইমদাদুল হক মিলন:

-  জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন ৮ সেপ্টেম্বর ১৯৫৫ বিক্রমপুরে জন্ম।
- তাঁর রচিত প্রথম গল্প ‘বন্ধু’ ১৯৭৩ । প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন' ১৯৭৬। বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে।
- তাঁর রচিত তিন পর্বের দীর্ঘ উপন্যাস 'নূরজাহান' কালজয়ী সাহিত্য হিসেবে গণ্য। 

•তাঁর রচিত উপন্যাস:
- দুঃখ কষ্ট,
- ও রাধা ও কৃষ্ণ,
- এক দেশ,
- প্রিয় নারী জাতি,
- ভূমিপুত্র,
- পরবাস,
- নায়ক,
- সারাবেলা,
- রূপনগর,
- কালো ঘোড়া,
- নূরজাহান,
- তখন ছিলাম আমি, 
- কথা ছিলো,
- আশায় আশায় থাকি,
- কোন কাননের ফুল ইত্যাদি।

অন্যদিকে,
- জোহরা উপন্যাসটি মোজাম্মেল হক রচনা করেন। 
- 'বখতিয়ারের ঘোড়া' কাব্যগ্রন্থের রচয়িতা- 'আল মাহমুদ'। 
- 'আসায় বসতি' কাব্যগ্রন্থের রচয়িতা - আহসান হাবীব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৯৯.
"কাশবনের কন্যা" - উপন্যাসটি রচনা করেন কে?
  1. শামসুদ্দীন আবুল কালাম
  2. শওকত আলী
  3. আবুল কালাম শামসুদ্দীন
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা

'কাশবনের কন্যা' উপন্যাস:
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' (১৯৫৪) উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ- উ দারিদ্র্য থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত।
- সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান প্রমুখের মুখের আঞ্চলিক কথা, লোকসঙ্গীত, প্রচলিত লোকবচন ইত্যাদির ব্যবহার উপন্যাসটিকে সুখপাঠ্য ও বিশ্বস্ত করেছে।
- 'কাশবনের কন্যা' গুরুত্বপূর্ণ এ জন্য যে, এ উপন্যাসে ঔপন্যাসিক রোম্যান্টিক মনোভঙ্গিতে এমন এক গ্রাম, গ্রামের মানুষ ও পরিবেশ তুলে এনেছেন, যা দুঃখ অতিক্রমকারী, সুখস্বপ্ন আশা সঞ্চারী।

শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস:
- আলমনগরের উপকথা, 
- কাশবনের কন্যা, 
- কাঞ্চনমালা, 
- জায়জঙ্গল,
- কাঞ্চনগ্রাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৫,৩০০.
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. মতিন
  2. সুদীপ্ত শাহীন
  3. নুরুল হুদা
  4. গাজী রাহমান
সঠিক উত্তর:
সুদীপ্ত শাহীন
উত্তর
সঠিক উত্তর:
সুদীপ্ত শাহীন
ব্যাখ্যা
• 'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- আনোয়ার পাশা রচিত 'রাইফেল রোটি আওরাত' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত।

- 'রাইফেল, রোটি, আওরাত' বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সর্বপ্রথম উপন্যাস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘটে যাওয়া গণহত্যা এবং তার পরবর্তী দিনের প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনি  উপন্যাসে বর্ণিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাঠে এই উপন্যাস একটি অমূল্য দলিলরূপে গণ্য করা হয়।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
সুদীপ্ত শাহীন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। স্ত্রী আমিনাসহ তিন বাচ্চা নিয়ে থাকতেন বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের ২৩ নম্বর বিল্ডিংয়ে। ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনীর আক্রমণে ২৩ নম্বর বিল্ডিংয়ের সবাই মারা গেলেও বেঁচে যান তিনি ও তাঁর পরিবার। চারপাশে লাশের স্তূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকেরা নিহত হয়েছেন সপরিবার। রাতের আঁধারে ইয়াহিয়া খানের লেলিয়ে দেওয়া পশুরা মেরে ফেলেছে তাঁর সহকর্মীদের। গণহত্যার বলী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেহাই পায়নি শহরের সাধারণ জনগণ। শিক্ষক হিসেবে নিজের সন্তানতুল্য ছাত্রদের রক্ষা করতে না পারার আক্ষেপ, সহকর্মীদের মধ্যে ব্যতিক্রমী হয়ে নিজে জীবিত থাকার যে অপরাধবোধ-এসবই কুরে কুরে খাচ্ছিল সুদীপ্তকে। মরে গিয়ে তাঁরা বেঁচে গিয়েছেন। লেখক যেন সুদীপ্ত শাহিনের মধ্যে সে সময়ের হতাশা এবং আক্ষেপ প্রকাশ করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।