বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

মোট প্রশ্ন৭,৬৪৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

PrepBank · পাতা ৪৭ / ৭৭ · ৪,৬০১৪,৭০০ / ৭,৬৪৬

৪,৬০১.
’রক্ত গোলাপ’ উপন্যাসের লেখক কে?
  1. হুমায়ূন আহমেদ
  2. সৈয়দ শামসুল হক
  3. সেলিনা হোসেন
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• সৈয়দ শামসুল হক:
- তিনি ছিলেন প্রখ্যাত কবি, কথা-সাহিত্যিক, ও নাট্যকার।
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
-  সাহিত্যের সকল শাখায় অনলস পদচারণার কারণে তিনি সর্বমহলে ‘সব্যসাচী’ লেখক হিসেবে পরিচিত।
• তাঁর রচিত উপন্যাস‘রক্ত গোলাপ’ উপন্যাস বাংলা সাহিত্যে প্রথম জাদুবাস্তবতা নিয়ে আসে।
- যে জাদুবাস্তবতা বিশ্বখ্যাত লেখক মার্কোয়েস তাঁর উপন্যাসে অনেক পরে নিয়ে আসেন।

তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬০২.
রিজিয়া রহমানের রচনা নয় কোনটি?
  1. ক) ঘর ভাঙ্গা ঘর
  2. খ) উত্তর পুরুষ
  3. গ) প্রেম আমার প্রেম
  4. ঘ) বং থেকে বাংলা
  5. ঙ) না পান্না না চু্ন্নি
সঠিক উত্তর:
ঙ) না পান্না না চু্ন্নি
উত্তর
সঠিক উত্তর:
ঙ) না পান্না না চু্ন্নি
ব্যাখ্যা
রিজিয়া রহমান রচিত গ্রন্থসমূহ হল- দিলুর গল্প, হবু রাজা গবু মন্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, উত্তর পুরুষ, সবুজ পাহাড়, ঝড়ের মুখোমুখি, প্রেম আমার প্রেম, ধবল জোসনা এবং বং থেকে বাংলা। অন্যদিকে না পান্না চুনি পান্না গ্রন্থটি পান্না কায়সার রচিত। (সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর)
৪,৬০৩.
'আসাদের শার্ট' কবিতাটির লেখক কে?
  1. ক) আব্দুল মান্নান সৈয়দ
  2. খ) আল মাহমুদ
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
- আসাদের শার্ট কবিতার লেখক শামসুর রহমান ।
- শহীদ আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’
তাতে কবি লিখেছিলেন—
''আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’'

- ১৯৬৯ সালের আজকের এই দিনে বিক্ষুব্ধ ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন ছাত্রনেতা আসাদ।
- এর পর আসাদের সেই রক্তমাখা শার্ট যেন হয়ে উঠেছিল তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর |
৪,৬০৪.
‘কাব্য কুসুমাঞ্জলি’ কার রচনা?
  1. ক) মোহাম্মদ নজিবর রহমান
  2. খ) বিষ্ণু দে
  3. গ) মোহাম্মদ মোজাম্মেল হক
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা

মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন কবি, সাংবাদিক।
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে তাঁর জন্ম।
- মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন মূলত কবি, তবে তাঁর গদ্যরচনাও আছে।

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি:
- কাব্য কুসুমাঞ্জলি (১৮৮১),
- অপূর্বদর্শন (১৮৮৫),
- প্রেমহার (১৮৯৮),
- হজরত মহাম্মদ (১৯০৩),
- জাতীয় ফোয়ারা (১৯১২),
- ইসলাম সঙ্গীত (১৯২৩);
- গদ্য রচনা মহর্ষি-মনসুর (১৮৯৬),
- ফেরদৌসী-চরিত (১৮৯৮),
- শাহনামা (১৯০৯),
- তাপসকাহিনী (১৯১৪, ২য় সং),
- খাজা ময়ীনউদ্দীন চিশতী (১৯১৮),
- হাতেমতাই (১৯১৯),
- টিপু সুলতান (১৯৩১);

উপন্যাস -
- জোহরা (১৯১৭),
- দরাফ খান গাজী (১৯১৯) ইত্যাদি।

- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬০৫.
কোনটি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত কবিতা?
  1. হায় চিল
  2. তপসে মাছ
  3. মেথর
  4. মানুষ
সঠিক উত্তর:
তপসে মাছ
উত্তর
সঠিক উত্তর:
তপসে মাছ
ব্যাখ্যা

• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) যুগসন্ধিক্ষণের কবি।
- ছদ্মনাম : ভ্রমণকারী বন্ধু
- উপাধি : যুগসন্ধিক্ষণের কবি, গুপ্ত কবি, সাংবাদিক কবি।
- সম্পাদনা : সংবাদ প্রভাকর। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক। ১৮৩১ খ্রিষ্টাব্দে সপ্তাহিক হিসেবে যাত্রা করে এবং ১৮৩৯ খ্রিষ্টাব্দে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। 
- ঈশ্বরগুপ্তের সাহিত্যকর্ম : প্রবোধ প্রভাকর (১৮৫৮) এবং  হিত প্রভাকর (১৮৬১), এটি গদ্যে-পদ্যে লেখা গল্প। 
- বিখ্যাত কবিতা : স্বদেশ, নীলকর, আনারস, পাঁঠা, তপসে মাছ, কে, বাঙালির মেয়ে। 

অন্যদিকে,
‘হায় চিল’ জীবনানন্দ দাশ রচিত কবিতা।
‘মেথর’ সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কবিতা।
‘মানুষ’ কাজী নজরুল ইসলাম রচিত কবিতা।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং লাইভ এমসিকিউ লেকচার।

৪,৬০৬.
‘কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।’- উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত?
  1. বইপড়া
  2. সাহিত্যে খেলা
  3. লাইব্রেরি
  4. শিক্ষা ও মনুষ্যত্ব
সঠিক উত্তর:
সাহিত্যে খেলা
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্যে খেলা
ব্যাখ্যা
‘কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।’- উক্তিটি প্রমথ চৌধুরী রচিত ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের অন্তর্ভুক্ত।

⇒ প্রমথ চৌধুরী:
• বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।
- ‘বীরবলেন হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
-'বীরবলের হালখাতা' গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬০৭.
'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন কে?
  1. কায়কোবাদ
  2. কালীপ্রসন্ন সিংহ
  3. কুসুমকুমারী দাশ
  4. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
কালীপ্রসন্ন সিংহ
উত্তর
সঠিক উত্তর:
কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
• কালীপ্রসন্ন সিংহ:
- তিনি ছিলেন একাধারে সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী।
- বাংলা সাহিত্যে 'হুতোমী বাংলা' রীতির প্রবর্তক কালীপ্রসন্ন সিংহ।
- কালীপ্রসন্ন সিংহ মাত্র তেরো বছর বয়সে 'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন।
- বিদ্যোৎসাহিনী সভাতে সদস্যরা প্রতি সপ্তাহে মিলিত হয়ে নিয়মিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করতেন। 

তাঁর রচিত বিখ্যাত দুইটি গ্রন্থ:
• হুতোম প্যাঁচার নকশা:
- হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা।
- এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে।
- বাংলা গদ্যের উন্নয়নে হুতোম প্যাঁচার নকশা মাইলফলক হিসেবে বিবেচিত।

• সংস্কৃত মহাভারতের গদ্য-অনুবাদ:
- সতেরো খন্ডে সংস্কৃত মহাভারতের বাংলা গদ্যানুবাদও তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।
- এটি বাংলা সাহিত্যের একটি অনন্য দৃষ্টান্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬০৮.
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) অন্য ঘরে অন্য স্বর
  2. খ) দোজখের ওম
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) আলালের ঘরের দুলাল
সঠিক উত্তর:
গ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
গ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস - রচিত ''চিলেকোঠার সেপাই'' মহাকাব্যচিত উপন্যাসটির কাহিনীর প্রেক্ষাপট - উনসত্তরের পাকিস্তান বিরোধী গণঅভ্যুত্থান। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - ওসমান। উপন্যাসটির প্রকাশকাল - ১৯৮৬ সাল। তার আরেকটি মহাকাব্যচিত উপন্যাস - খোয়াবনামা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৪,৬০৯.
'দৃষ্টিপ্রদীপ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) নজিবুর রহমান সাহিত্যরত্ন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান ইত্যাদি। উৎস: উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৪,৬১০.
'দোজখের ওম' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি- 
  1. উপন্যাস
  2. গল্পগ্রন্থ
  3. প্রবন্ধ
  4. কাব্যাট্য
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা

 • 'দোজখের ওম' গল্পগ্রন্থ:
- 'দোজখের ওম' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি গল্পগ্রন্থ।
- এই গল্পগ্রন্থের নামগল্প 'দোজখের ওম'।
- ছোট্ট এই সংকলনটিতে স্থান পেয়েছে মোট চারটি ছোটগল্প।

এগুলো হচ্ছে-
- কীটনাশকের কীর্তি,
- যুগলবন্দি,
- অপঘাত ও
- দোজখের ওম নামক।

আখতারুজ্জামান ইলিয়াস রচিত রচিত গ্রন্থসমূহ হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খোয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

• গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: 'দোজখের ওম' গল্পগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৪,৬১১.
‘বাতাসে লাশের গন্ধ’ বিখ্যাত কবিতাটি কার রচনা?
  1. শামসুদ্দীন আবুল কালাম
  2. শওকত ওসমান
  3. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা
• ‘বাতাসে লাশের গন্ধ’ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একটি বিখ্যাত কবিতা। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ইতিহাস-সচেতন কবি।
- এই কবিতায় তাঁর সংগ্রামী চেতনা ধরা পড়ে। তাঁর এ সংগ্রামী চেতনা পাঠককে বর্তমানের নৈরাশ্য থেকে আশান্বিত করে তোলে ভবিষ্যতের দিকে।

‘বাতাসে লাশের গন্ধ’ কবিতায় তিনি বলেন:

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে—
এ—দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?

-------------------------------
• রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:

- তিনি প্রতিবাদী কবি হিসেবে খ্যাত।
- তিনি ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রাম।
- তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তাঁর দুটি কাব্য - উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা বলিষ্ঠভাবে উপস্থাপিত।
- সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার’ লাভ করেন।
- ১৯৯১ সালের ২১ জুন ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছোবল,
- দিয়েছিলে সকল আকাশ,
- মৌলিক মুখোশ,
- একগ্লাস অন্ধকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬১২.
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি?
  1. ক) বাংলা ভাষার ইতিহাস
  2. খ) ব্যাকরণ কৌমুদী
  3. গ) বাংলা ধ্বনিতত্ত্ব
  4. ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।
- বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে  আন্তর্জাতিক খ্যাতি দান করে।
- ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে  দেয়।

[উৎসঃ বাংলাপিডিয়া]
৪,৬১৩.
'নবান্ন' - নাটকটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত?
  1. ভাষা আন্দোলন
  2. নীল বিদ্রোহ
  3. পঞ্চাশের মন্বন্তর
  4. সিপাহি বিদ্রোহ
সঠিক উত্তর:
পঞ্চাশের মন্বন্তর
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চাশের মন্বন্তর
ব্যাখ্যা

'নবান্ন' নাটক: 
- এটি বিজন ভট্টাচার্য রচিত নাটক।
- ‘নবান্ন' (১৯৪৪) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- তাই এই নাটকটিকে বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী বলা চলে।
- অনেকে দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে এর তুলনা করেছেন। এ নাটকটি ভারতীয় গণনাট্য সঙ্ঘ ১৯৪৪ সালে প্রথম অভিনয় করেন।

বিজন ভট্টাচার্য:
-তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা।  
- ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ক্ষীরোদবিহারী ভট্টাচার্য ছিলেন একজন স্কুলশিক্ষক। 
- বিজন ভট্টাচার্য অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) যোগ দিয়ে কারাবরণ করেন।
 
তাঁর রচিত নাটক: 
- নবান্ন, 
- জনপদ, 
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬১৪.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থে সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেন?
  1. ক) ঘরে-বাইরে
  2. খ) শেষের কবিতা
  3. গ) মালঞ্চ
  4. ঘ) চার-অধ্যায়
সঠিক উত্তর:
খ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেষের কবিতা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর 'শেষের কবিতা' গ্রন্থে সুনীতিকুমারের স্বীকৃতি আছে। তাছাড়া রবীন্দ্রনাথ তাঁকে 'ভাষাচার্য' উপাধি দেন।

• সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ সালের ২৬শে অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।

•তাঁর বিখ্যাত গ্রন্থ - অরিজিন এন্ড ডেভলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।

তাঁর অন্যান্য বিখ্যাত গ্রন্থ:

- বেঙ্গলি ফোনেটিক রিডার্স
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ
- ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচর অফ মডার্ণ ইন্ডিয়া

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৪,৬১৫.
"অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগরে দিতে পারতো না।" - মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকে-উক্তিটি কোন দ্বৈততার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. অনুযোগ-অভিমান
  2. প্রেম-ঘৃণা
  3. ধর্ম-অধর্ম
  4. রাগ-বিরাগ 
সঠিক উত্তর:
প্রেম-ঘৃণা
উত্তর
সঠিক উত্তর:
প্রেম-ঘৃণা
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) প্রেম–ঘৃণা।

--------------------------
ব্যাখ্যা:

• উক্তিটি নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে হিরণবালা (তরুণী) চরিত্রের মুখে উচ্চারিত হয়।

• উক্তিটি - "অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগরে দিতে পারতো না।"

• মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকে উক্ত বাক্যটি গভীর মানসিক দ্বৈততা প্রকাশ করে— “অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগরে দিতে পারতো না।”

এখানে—
- অমৃত → অন্তরের গভীর ভালোবাসা/প্রেম/আবেগ।
- গরল → বাহ্যিকভাবে প্রকাশিত কঠোরতা, তীব্র ভাষা, ঘৃণা।

অর্থাৎ,
চরিত্রটি বাইরে যতই বিষাক্ত ভাষা ব্যবহার করুক না কেন, তার অন্তরে আসলে এক ধরনের ভালোবাসা বা গভীর আবেগ কাজ করছে।
এই বিপরীত দুই অনুভূতির সহাবস্থানই হলো প্রেম–ঘৃণার দ্বৈততা।
-------------------
• ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকে উক্ত বাক্যটির প্রসঙ্গ:
পানিপথের তৃতীয় যুদ্ধের প্রাক্কালে দশোহরার উৎসবের রাতে ইব্রাহিম কার্দি তার স্ত্রী জোহরা বেগমকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় (কারণ সে মারাঠা বাহিনীর সাথে যুদ্ধে যোগ দেবে)। জোহরা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কার্দিকে তীব্র কটু কথা বলে চলে যায়। কার্দি এই ঘটনা হিরণবালার কাছে বললে হিরণবালা বলেন:
“অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগরে দিতে পারতো না।”
অর্থাৎ: জোহরার অন্তরে কার্দির প্রতি যদি গভীর প্রেম (অমৃত) না থাকতো, তাহলে তার মুখ থেকে এত তীব্র ঘৃণা, বিষাক্ততা ও কটুতা (গরল) বের হতো না।
নাট্যকার এখানে প্রেম ও ঘৃণার দ্বৈততা (love-hate duality) দেখিয়েছেন: প্রেম যত গভীর ও অমৃতময় হয়—বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা বা স্বজাত্যবোধের কারণে তা ঘৃণায় রূপান্তরিত হয়ে আরও তীব্র ও বিষাক্ত হয়ে ওঠে।
জোহরার চরিত্রে এই দ্বৈততা সবচেয়ে স্পষ্ট—তার প্রেমের গভীরতাই ঘৃণাকে এত তীব্র করে তুলেছে।এটি নাটকের মানবিক সম্পর্কের ট্র্যাজিক দিকের একটি শক্তিশালী প্রতীক।

অন্য অপশন বিশ্লেষণ
ক) অনুযোগ-অভিমান → এটি প্রেমের মধ্যে সাধারণ রাগ-অভিযোগের মিশ্রণ; কিন্তু উক্তি “গরল” (বিষাক্ত, তীব্র ঘৃণা) বলে অনেক বেশি গভীর ও নেতিবাচক রূপান্তর দেখায়।
গ) ধর্ম-অধর্ম → নাটকের পুরো পটভূমিতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব আছে, কিন্তু এই নির্দিষ্ট উক্তি সরাসরি প্রেম-ঘৃণার দ্বৈততা নিয়ে; ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে নয়।
ঘ) রাগ-বিরাগ → রাগ-বিরাগ প্রেমের অংশ হতে পারে, কিন্তু উক্তি প্রেমের অমৃত না থাকলে গরল বের হয় না—অর্থাৎ প্রেমের উপস্থিতিই ঘৃণার কারণ। এটি দ্বৈততা নয়, ফলাফল।

সুতরাং, উক্তিটি প্রেম-ঘৃণার দ্বৈততার সবচেয়ে শক্তিশালী প্রতীক।

উৎস: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের প্রেক্ষাপট (কলেজ সংস্করণ); মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম; বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬১৬.
'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' গবেষণা পত্রের রচয়িতা কে?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) আবদুল হাই
  3. গ) আবদুল কাদির
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
সঠিক উত্তর:
ক) আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ক) আনিসুজ্জামান
ব্যাখ্যা
অধ্যাপক ড. আনিসুজ্জামান রচিত গবেষণা পত্র 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য'।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানদের চিন্তাধারা (১৭৫৭-১৯১৮)' শিরোনামে ডক্টরেট অর্জন করেন। 
- এই গবেষণা পত্রকে তিনি 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) গ্রন্থরূপ দেন। 

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬১৭.
'রূপান্তর' নাটকের রচয়িতা কে?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) ইমদাদুল হক
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সেলিম আল দীন
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
ব্যাখ্যা
রূপান্তর' নাটকের রচয়িতা নুরুল মোমেন। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- নেমেসিস, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন, হ-য-ব-র-ল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৪,৬১৮.
'সংশপ্তক' কার রচনা? 
  1. শহীদুল্লা কায়সার
  2. আবু ইসহাক 
  3. ইমদাদুল হক মিলন 
  4. মুনীর চৌধুরী 
সঠিক উত্তর:
শহীদুল্লা কায়সার
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা
 • সংশপ্তক:
- শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক'কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়।
- এখানে ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবেই উপন্যাসে এসেছে।
- উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
 
• শহীদুল্লা কায়সার:
-  ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তাঁর অনুজ। 
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেন নি।
 
• তাঁর রচিত উপন্যাস:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
৪,৬১৯.
‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ কাব্যগ্রন্থের কবি-
  1. ক) সৈয়দ ইসমাইল হোসেন
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) মোজাম্মেল হক
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০): কবি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য-সমালোচক। তিনি প্রথমজীবনে ‘অশোক সৈয়দ’ ছদ্মনামে লিখতেন। তাঁর প্রথম গ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
কবিতা- জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭), কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২), পরাবাস্তব কবিতা (১৯৮২), পার্ক স্ট্রিটে একরাত্রি (১৯৮৩), মাছ সিরিজ (১৯৮৪) ইত্যাদি।
ছোটগল্প- সত্যের মতো বদমাশ (১৯৬৮), চলো যাই পরোক্ষে (১৯৭৩), মৃত্যুর অধিক লাল ক্ষুধা (১৯৭৭) ইত্যাদি।
উপন্যাস- পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪), পোড়ামাটির কাজ (১৯৮২), অ-তে অজগর (১৯৮২), গভীর গভীরতর অসুখ (১৯৮২), ক্ষুধা প্রেম আগুন (১৯৪৪), শ্রাবস্তীর দিনরাত্রি (১৯৯৮) ইত্যাদি।
অনুবাদ- কবিতাঃ মাতাল মানচিত্র (১৯৭০)।
স্মৃতিকথাঃ আমার বিশ্বাস (১৯৮৮), স্মৃতির নোটবুক (২০০১), ভেসেছিলাম ভাঙ্গা ভেলায় (২০০৯) ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। ]
৪,৬২০.
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির কার লেখা?
  1. ফররুখ আহমদ
  2. আহসান হাবীব
  3. সৈয়দ শামসুল হক
  4. আল মাহমুদ
  5. শামসুর রাহমান
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা
আহসান হাবিব মূলত কবি ও সাংবাদিক ছিলেন। 'মেঘ বলে চৈত্রে যাব' তাঁর একটি কাব্যগ্রন্থ।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- দুই হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬২১.
'বাদশা হারুন' চরিত্রটি কোন উপন্যাসের?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) জাহান্নাম হইতে বিদায়
  3. গ) দুই সৈনিক
  4. ঘ) নেকড়ে অরণ্য
সঠিক উত্তর:
ক) ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান
- উপন্যাসটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র হলো: বাদশা হারুন, বেগম জুবাইদা, তাতারী

• ক্রীতদাসেরে হাসি:
-  এটি শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস।
- উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানীদের বিরূপ শাসন ও সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল। 
- উপন্যাসটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র হলো: বাদশা হারুন, বেগম জুবাইদা, তাতারী, মেহেরজান।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি, 
- রাজা উপাখ্যান, 
- নেকড়ে অরণ্য, 
- পতঙ্গ পিঞ্জর, 
- রাজসাক্ষী, 
- জলাংগী, 
- পুরাতন খঞ্জর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪,৬২২.
"আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন।" - লাইনটি কে লিখেছেন?
  1. দাউদ হায়দার 
  2. আল মাহমুদ
  3. রফিক আজাদ
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা

• "আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন।" - চরণটির রচয়িতা — আল মাহমুদ।

• সোনালী কাবিন- কাব্য;
- আল মাহমুদ।

শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়াছে হাত
হিয়েনসাঙের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা,
এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত
তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তকোমা।
আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন,
পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ,
এমন প্রেমের বাক্য সাহসিনী করো উচ্চারণ
যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ।

উৎস: সোনালী কাবিন- আল মাহমুদ।

৪,৬২৩.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. কী চাহ শঙ্খচিল
  2. জন্ম যদি তব বঙ্গে
  3. আমি বীরাঙ্গনা বলছি
  4. পাক সার জমিন সাদ বাদ
সঠিক উত্তর:
পাক সার জমিন সাদ বাদ
উত্তর
সঠিক উত্তর:
পাক সার জমিন সাদ বাদ
ব্যাখ্যা

• 'পাক সার জমিন সাদ বাদ' উপন্যাস:
- হুমায়ুন আজাদ রচিত উপন্যাস 'পাক সার জমিন সাদ বাদ'। উপন্যাসটি প্রথম বেরোয় দৈনিক ইত্তেফাক- এর ঈদ সংখ্যা ২০০৩-এ। বেরোনোর পর প্রগতিশীলেরা একে অভিনন্দিত করেন, আর মৌলবাদীরা মেতে ওঠে তার বিরুদ্ধে অক্রিমণে-উপন্যাসটিকে নিষিদ্ধ করার দাবি জানায়। পুস্তকারে উপন্যাসটি পরিবর্ধিত হয়েছে।
- হুমায়ুন আজাদ এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন '১৯৭১' সালকে; পাকিস্তানের জাতীয় সঙ্গীতের নামানুসারে এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে কটাক্ষ করা হয়েছে।

উপন্যাসের পটভূমি-
১৯৬০-এর দশকে বাংলাদেশে ছিল পাকিস্তানের উপনিবেশ। তখন একটি উর্দুগানের নিরন্তর ঝালাপালা হতো আমাদের কান, যার প্রথম পংক্তি ছিলো 'পাক সার জমিন সাদ বাদ'। সামরিক শাসন আর উর্দু জাতীয় সঙ্গীতে বাঙলাদেশ ছিল পীড়িত। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সৃষ্টি করি একটি স্বাধীন দেশ; বাংলাদেশ। কিন্তু প্রতিক্রিয়াশীল অন্ধকারের শক্তিরাশি আমাদের সামনের দিকে এগোতে দেয়নি, বরং নিয়ে চলছে মধ্যযুগের দিকে; বাংলাদেশকে করে তুলছে একটি অপপাকিস্তান। মৌলবাদ এখন দিকে দিকে হিংস্ররূপ নিয়ে দেখা দিচ্ছে; ত্রাসে ও সন্ত্রাসে দেশকে আতঙ্কিত করে তুলছে। তারই এক ভয়াবহ ও শিল্পিত চিত্র রচিত হয়েছে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ উপন্যাসে।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ-
উপন্যাসটির প্রধান নায়ক একটি কাল্পনিক ইসলামপন্থী রাজনৈতিক দলের সদস্য থাকে যে একটি হিন্দু মেয়ের প্রেমে পড়ে উপন্যাসটির শেষের দিকে তাকে বিয়ে করে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলটি ত্যাগ করে।

অন্যদিকে, 
• ড. নীলিমা ইব্রাহিমের সবচেয়ে বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য গ্রন্থ হলো "আমি বীরাঙ্গনা বলছি"। 
• 'জন্ম যদি তব বঙ্গে' গল্পগ্রন্থ: এটি শওকত ওসমান রচিত একটি গল্পই ৷ ১৯৭৫ সালে গল্পগ্রন্থতে প্রথম প্রকাশিত হয়। এই বইয়ের সব গল্প স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় ১৯৭১-১৯৭২ সনে লিখিত ও প্রকাশিত।
• 'কী চাহ শঙ্খচিল'- মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

--------------------
• হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
- পেরোনোর কিছু নেই ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত)
- সবকিছু ভেঙে পড়ে,
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ,
- একটি খুনের স্বপ্ন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'পাক সার জমিন সাদ বাদ' উপন্যাস এবং বাংলাপিডিয়া।

৪,৬২৪.
‘ওটেন সাহেবের বাংলো’ শিশুতোষ গ্রন্থটি করা রচনা?
  1. শওকত ওসমান
  2. ফররুখ আহমদ
  3. সৈয়দ মুজতবা আলী
  4. শওকত আলী
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
• ‘ওটেন সাহেবের বাংলো’ শওকত ওসমান রচিত একটি শিশুতোষ গ্রন্থ।
- গ্রন্থটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়। 

-------------------------
• শওকত ওসমান:

- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাংগী,
- পুরাতন খঞ্জর।

তাঁর রচিত প্রবন্ধ:
- সংস্কৃতির চড়াই উৎরাই,
- মুসলিম মানসের রূপান্তর।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ওটেন সাহেবের বাংলো, 
- তারা দুই জন,
- ক্ষুদে সোশালিস্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬২৫.
'স্বদেশ অন্বেষা' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. ক) মোহাম্মদ আব্দুল হাই
  2. খ) মোতাহের হোসেন চৌধুরী
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
ব্যাখ্যা
আহমদ শরীফ (১৯২১-১৯৯৯) একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক। বিশ শতকের বাঙালি আহমদ শরীফ রচিত একটি প্রবন্ধ।
তার অন্যান্য প্রবন্ধের মধ্যে রয়েছে- সাহিত্য ও সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, বিচিত্র চিন্তা, স্বদেশ চিন্তা, কালের দর্পণের স্বদেশ, স্বদেশ চিন্তা, জিজ্ঞাসা ও অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, একালে নজরুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া
৪,৬২৬.
হাসান হাফিজুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. কিশোরগঞ্জ
  2. জামালপুর
  3. নেত্রকোনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
জামালপুর
উত্তর
সঠিক উত্তর:
জামালপুর
ব্যাখ্যা
• হাসান হাফিজুর রহমান জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন।

হাসান হাফিজুর রহমান: 
- তিনি ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন।  
- তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলন নিয়ে প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি'।
- 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র' তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
- তাড় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'বিমুখ প্রান্তর'।
- তিনি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- আধুনিক কবি ও কবিতা, 
- মূল্যবোধের জন্য,
- সাহিত্য প্রসঙ্গ, 
- আলোকিত গহ্বর ইত্যাদি।

তাঁর রচিত কবিতাগ্রন্থ: 
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আরো দুটি মৃত্যু। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬২৭.
'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত -
  1. প্রবন্ধ
  2. নাটক
  3. ছোটগল্প
  4. উপন্যাস
সঠিক উত্তর:
ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ছোটগল্প
ব্যাখ্যা
- 'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত - ছোটগল্প।
- এটি 'সমুদ্রের স্বাদ' গল্পগ্রন্থের প্রথম গল্প।

• মানিক বন্দ্যোপাধ্যায়:
- তিনি ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- তিনি ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস 'জননী' (১৯৩৫)।
- তাঁর রচিত প্রথম গল্প 'অতসী মামী', 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত ছোটগল্প:
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'সমুদ্রের স্বাদ', মানিক বন্দ্যোপাধ্যায়।
৪,৬২৮.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধভাতে উৎপাত' একটি -
  1. ক) ছোটগল্প
  2. খ) নাটক
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
ক) ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
ক) ছোটগল্প
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস
- একজন কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬২৯.
হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বিমুখ প্রান্তর
  2. খ) আর্ত শব্দাবলী
  3. গ) অন্তিম শরের মতো
  4. ঘ) যখন উদ্যত সঙ্গীন
সঠিক উত্তর:
ক) বিমুখ প্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) বিমুখ প্রান্তর
ব্যাখ্যা
বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, প্রতিবিম্ব ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৪,৬৩০.
শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস নয় কোনটি?
  1. কাশবনের কন্যা
  2. অনেক দিনের আশা
  3. জায়মঙ্গল
  4. কাঞ্চনমালা
সঠিক উত্তর:
অনেক দিনের আশা
উত্তর
সঠিক উত্তর:
অনেক দিনের আশা
ব্যাখ্যা
• 'অনেক দিনের আশা'- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস নয়। এটি একটি গল্পগ্রন্থ।

------------------------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’।
- ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি এবং রোমের এক্সপেরিমেন্টাল সেন্টার অব সিনেমাটোগ্রাফি থেকে চলচ্চিত্র বিষয়ক ডিপ্লোমা লাভ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
- শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন।
- ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমে তাঁর মৃত্যু হয় এবং ঢাকায় তিনি সমাহিত হন।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হূদয়ের তীর,
- শাহের বানু,
- পুঁই ডালিমের কাব্য।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৩১.
মুনীর চৌধুরীর অনুবাদ নাটক কোনটি?
  1. ক) রক্তাক্ত প্রান্তর
  2. খ) মুখরা রমণী বশীকরণ
  3. গ) কবর
  4. ঘ) ওরা কদম আলী
সঠিক উত্তর:
খ) মুখরা রমণী বশীকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুখরা রমণী বশীকরণ
ব্যাখ্যা

'মুখরা রমণী বশীকরণ' নাটকটি উইলিয়াম শেকসপিয়ারের 'The Taming of the Shrew' গ্রন্থের অনুবাদ৷ এটি মূলত কমেডি নাটক।
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট এই নাটকটি রচিত৷ এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক৷ এটি এক অঙ্ক বিশিষ্ট নাটক।
প্রাচ্য ও পাশ্চাত্য নাট্যকলার সংমিশ্রণে তার রচিত নাটক হলো 'দন্ডকারণ্য'৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৪,৬৩২.
'পেশোয়ার থেকে তাসখন্দ' ভ্রমণকাহিনীটির রচয়িতা কে?
  1. ক) শহীদ কাদরী
  2. খ) শামসুর রাহমান
  3. গ) শহীদুল্লা কায়সার
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
গ) শহীদুল্লা কায়সার
উত্তর
সঠিক উত্তর:
গ) শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা
- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- সংশপ্তক (১৯৬৫),
- সারেং বউ (১৯৬২)।

স্মৃতিকথাঃ
- রাজবন্দীর রোজনামচা (১৯৬২)।

ভ্রমণবৃত্তান্তঃ
- পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৩৩.
নিচের কোনটি নবীনচন্দ্র সেনের ত্রয়ীকাব্যের অন্তর্ভুক্ত নয়?
  1. পলাশীর যুদ্ধ
  2. প্রভাস
  3. কুরুক্ষেত্র
  4. রৈবতক
সঠিক উত্তর:
পলাশীর যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
পলাশীর যুদ্ধ
ব্যাখ্যা
• নবীনচন্দ্র সেনের 'ত্রয়ীমহাকাব্য':
- রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস নবীনচন্দ্রের ত্রয়ীমহাকাব্য
- এগুলো তাঁর কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ।
- এগুলির নায়ক কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে।

অন্যদিকে,
• পলাশির যুদ্ধ:
- এটি নবীনচন্দ্র সেনের ঐতিহাসিক আখ্যান কাব্য।
- পলাশি যুদ্ধ কাব্য প্রকাশিত হয় ১৮৭৫ সালে।
- ১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে নবীনচন্দ্র সেন ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।

• নবীনচন্দ্র সেন:
- তিনি ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩), কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫) এবং জেনারেল অ্যাসেমবিজ ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮) পাস করেন।
- ১৯০৯ সালের ২৩ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৩৪.
কৃষেকদের দুঃখ দুর্দশা ও মুক্তির পথ নির্দেশ করে আবুল হুসেনের রচয়িত গ্রন্থ কোনটি?
  1. ক) বাংলার বলশী
  2. খ) নব বসন্ত
  3. গ) মুসলীম কালচার
  4. ঘ) অনুমান
সঠিক উত্তর:
ক) বাংলার বলশী
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলার বলশী
ব্যাখ্যা
• আবুল হুসেন একজন প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
• আবুল হুসেন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
• আবুল হুসেন ছিলেন 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক
• তাঁর বিখ্যাত গ্রন্থের নামঃ - বাংলার বলশী, মুসলিম কালচার ও বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা ইত্যাদি।
বাংলার বলশী গ্রন্থে তিনি কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ নির্দেশ করেন। মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি কৃষক-সমাজের দুঃখ-দুর্দশার মুক্তির পথ নির্দেশ করেন তাঁর 'বাংলার বলশী' গ্রন্থের প্রবন্ধসমূহে।
• রুশবিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ ও ‘কৃষি বিপ্লবের সূচনা' নামক প্রবন্ধ রচনা করেন।
• ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয় তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন ।
• তিনি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) গঠন এবং এর মুখপত্র শিখা সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৩৫.
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত এর ছদ্মনাম নয়?
  1. ক) নবকুমার
  2. খ) অশীতিপর শর্মা
  3. গ) যাযাবর
  4. ঘ) কবিরত্ন
সঠিক উত্তর:
গ) যাযাবর
উত্তর
সঠিক উত্তর:
গ) যাযাবর
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর' হিসেবে পরিচিত ছিলেন।
- তিনি একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন। যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি। 
- 'যাযাবর' বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। 

তাঁর রচিত বিখ্যাত কাব্যগুলো:  
- সবিতা 
- সন্ধিক্ষণ 
- বেণু ও বীণা 
- কাব্য সঞ্চয়ন 
- কুহ ও কেকা 
- অভ্র-আবীর 
- হসন্তিকা 
- বেলা শেষের গান 
- বিদায় আরতি 

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু
- মণি মঞ্জুষা

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
৪,৬৩৬.
ব্রিটিশ আমলে ‘খান বাহাদুর” উপাধি লাভ করেন কোন সাহিত্যিক?
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) ইব্রাহীম খাঁ
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবদুল কাদির
সঠিক উত্তর:
খ) ইব্রাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইব্রাহীম খাঁ
ব্যাখ্যা
• ইব্রাহীম খাঁ (১৮৯৪-১৯৭৮) : শিক্ষাবিদ, সাহিত্যিক।
• নাটক, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনী ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
• সেগুলির মধ্যে কামাল পাশা (১৯২৭), আনোয়ার পাশা (১৯৩৯), ঋণ পরিশোধ (১৯৫৫), আলু বোখরা (১৯৬০), ইস্তাম্বুল যাত্রীর পত্র (১৯৫৪), বাতায়ন (১৯৬৭), ব্যাঘ্র মামা (১৯৫১) এবং বেদুঈনদের দেশে (১৯৫৬) প্রধান ।
• তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশ্বস্ত দলিল হিসেবে বিবেচিত।
• তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব' ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি লাভ করেন।
নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন।

উৎসঃ বাংলাপিডিয়া।
৪,৬৩৭.
'পদ্মরাগ' বেগম রোকেয়া রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. কবিতা
  2. গল্পগ্রন্থ
  3. গদ্যগ্রন্থ
  4. উপন্যাস
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

⇒ তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। কেননা উপন্যাসের গাঁথুনি এখানে নেই, শিল্প হিসেবেও অসফল। তবে ‘পদ্মরাগে’র মূল্য অন্যত্র। প্রথমত কোনো মুসলিম নারীর রচনা; দ্বিতীয়ত মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না; তৃতীয়ত অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।
এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
• ‘পদ্মরাগ’ গ্রন্থটি উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

===============
⇒ রোকেয়া সাখাওয়াত হোসেন:
• নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৩৮.
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯৩৪ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
ব্যাখ্যা

• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্তু পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্তু।
- উপন্যাসের প্রধান চরিত্র: জয়গুণ, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।
- ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসটি চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

• আবু ইসহাক:
- আবু ইসহাক (১৯২৬-২০০৩) কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'।
- তার দ্বিতীয় উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'।
- তাঁর তৃতীয় উপন্যাস ‘জাল’। এটি তাঁর রচিত গোয়েন্দা জাতীয় উপন্যাস।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ:
- 'হারেম ও
- মহাপতঙ্গ।

তাঁর রচিত একমাত্র নাটক:
- জয়ধ্বনি।

অন্যদিকে,
- ‘পদ্মার পলিদ্বীপ’ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ‘জাল’(তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

৪,৬৩৯.
নিচের কোনটি প্রমথ চৌধুরীর রচিত কাব্যগ্রন্থ?
  1. সনেট পঞ্চাশৎ
  2. আমাদের শিক্ষা
  3. অনুকথা সপ্তক
  4. সেকালের গল্প
সঠিক উত্তর:
সনেট পঞ্চাশৎ
উত্তর
সঠিক উত্তর:
সনেট পঞ্চাশৎ
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী : 
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক ও বিদ্রূপাত্নক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- তার ছদ্মনাম- বীরবল।
- চলিত রীতিতে তার রচিত প্রথম গদ্য রচনা - বীরবলের হালখাতা ।
- ১৯১৪ সালে তার সম্পাদিত মাসিক  সবুজপত্র পত্রিকা প্রকাশ পায়।
- তার বিখ্যাত উক্তি- ”সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত”
- ১৯৪৬ সালের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লকড়ি,
- নানাকথা ,
- বীরবলের হালখাতা ,
- আমাদের শিক্ষা,
- দুই ইয়ারির কথা ,
-  রায়তের কথা,

•তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ. 
- পদচারণ।

• তাঁর রচিত গল্পগ্রন্থ :
- চার ইয়ারি কথা ,
- আহুতি,
- ঘোষালের ত্রিকথা,
- নীল লোহিত ,
- অনুকথা সপ্তক,
- সেকালের গল্প,
- ট্র্যাজেডির সূত্রপাত,
- গল্পসংগ্রহ .

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং প্রথম আলো।
৪,৬৪০.
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) আহসান হাবীব
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
ব্যাখ্যা
লোক লোকান্তর, সোনালী কাবিন, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, প্রেমের কবিতা ইত্যাদি কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ, ডাহুকী, কবি ও কোলাহল, ডাহুকী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস এবং
পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৪১.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. প্রবোধচন্দ্রিকা
  2. বেদান্তচন্দ্রিকা
  3. বত্রিশ সিংহাসন
  4. বেদান্তসার
সঠিক উত্তর:
বেদান্তসার
উত্তর
সঠিক উত্তর:
বেদান্তসার
ব্যাখ্যা

 • 'বেদান্তসার' গ্রন্থটি রচনা করেন - রামমোহন রায়।

• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক।
- উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
- এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবে।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থের রচয়িতা।

তার রচিত গ্রন্থ:
- বত্রিশ সিংহাসন,
- রাজাবলী,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা,
- প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৪২.
'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি কার রচনা?
  1. সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. সৈয়দ আলী আহসান
  3. সৈয়দ শামসুল হক
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা

- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙ্গায়' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল তাঁর রচিত রম্যরচনা।
- 'চাচা কাহিনী' ও 'টুনি মেম' তাঁর রচিত ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৪,৬৪৩.
কোনটি জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সম্পাদিত গ্রন্থ?
  1. আর্য ভাষার ইতিবৃত্ত
  2. পদুমাবৎ
  3. লিংগুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া
  4. লাইলি মজনু
সঠিক উত্তর:
পদুমাবৎ
উত্তর
সঠিক উত্তর:
পদুমাবৎ
ব্যাখ্যা
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন:
- তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে ১৮৫১ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক। ভারতীয় ভাষা শিক্ষা ও অনুশীলনে বিশেষভাবে উৎসাহী ছিলেন।
- হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর 'পদুমাবৎ' জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এর সম্পাদনায় প্রকাশিত হয়।

কাশ্মিরি ভাষা সম্পর্কে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- Essays on Kashmiri Grammar.
- A Manual of the Kashmiri Language.
- A Dictionary of the Kashmiri Language.

তাঁর সম্পাদিত গ্রন্থ:
- The Kashmiri Ramayana.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৪৪.
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী- গানটির রচিয়তা কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
  3. গ) মাহবুবুল আলম
  4. ঘ) শামসুর রহমান
সঠিক উত্তর:
খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
• ''আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি......''
- গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৪৫.
ঠুমরি গানের সংকলন ‘কয়েকটি গান ও গীতিগুঞ্জ’ গ্রন্থটি কার রচনা?
  1. অদ্বৈত মল্লবর্মণ
  2. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  3. রামনিধি গুপ্ত
  4. অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
• অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার ও গায়ক।
- তিনি ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ গানটি। ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতয়িতাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।
-তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিগুঞ্জ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৪৬.
'খাই খাই' গ্রন্থটি কার রচনা?
  1. ফররুখ আহমদ
  2. সুকুমার রায়
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার রায়
ব্যাখ্যা
• সুকুমার রায়:
- সুকুমার রায় একজন শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের পিতা।
- সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:
• কবিতার বই:
- আবোল তাবোল,
- খাই খাই।

- গল্প: হযবরল।
- গল্প সংকলন: পাগলা দাশু।
- নাটক: চলচ্চিত্তচঞ্চরী।

এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে-
- অবাক জলপান,
- লক্ষণের শক্তিশেল',
-হেশোরাম হুশিয়ারের ডায়েরী,
- ঝালাপালা ও অন্যান্য নাটক এবং
- বহুরূপী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'হ-য-ব-র-ল' গ্রন্থের ভূমিকা।
৪,৬৪৭.
'শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।' কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. নির্মেলেন্দু গুণ
  3. মোহাম্মদ মনিরুজ্জামান
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
খাঁটি সোনা
- সত্যেন্দ্রনাথ দত্ত

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।

চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।

শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।

নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে
সাগর সে তার ধোয়ায় পা'টি।

নারিকেলের গোপন কোষে
অন্ন-পানী’ যোগায় গো সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শীষে বাঁধা আঁটি।

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি।
 
৪,৬৪৮.
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ আলী আহসান
  2. খ) শামসুর রাহমান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
ব্যাখ্যা

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
উৎসঃ ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও Live MCQ Lecture.

৪,৬৪৯.
“বসুন্ধরা” চলচ্চিত্রটি কোন উপন্যাসের আলোকে নির্মিত?
  1. স্মৃতিস্তম্ভ
  2. কর্ণফুলী
  3. শাশ্বতবঙ্গ
  4. তেইশ নম্বর তৈলচিত্র
সঠিক উত্তর:
তেইশ নম্বর তৈলচিত্র
উত্তর
সঠিক উত্তর:
তেইশ নম্বর তৈলচিত্র
ব্যাখ্যা

তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। 
- তেইশ নম্বর তৈলচিত্র
(পরিচালক: সুভাষ দত্ত) উপন্যাস অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
- নির্মিত চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা:
- কর্ণফুলী উপন্যাসটি পাহাড়-সমুদ্র ধরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- স্মৃতিস্তম্ভ একটি কাব্যগ্রন্থ যার উল্লেখযোগ্য কবিতা মানচিত্র।

- শাশ্বত বঙ্গ প্রবন্ধ কাজী আবদুল ওদুদ রচিত।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪,৬৫০.
সুকান্তের জীবিতাবস্থায় একমাত্র প্রকাশিত গ্রন্থ-
  1. ক) ছাড়পত্র
  2. খ) আকাল
  3. গ) হরতাল
  4. ঘ) ঘুম নেই
সঠিক উত্তর:
খ) আকাল
উত্তর
সঠিক উত্তর:
খ) আকাল
ব্যাখ্যা
সুকান্তের জীবিতাবস্থায় একমাত্র প্রকাশিত গ্রন্থ আকাল। যা বিভিন্ন পত্রিকা থেকে সংকলন করে নেয়া হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪,৬৫১.
“আনন্দের মৃত্যু” - গল্পের রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক রচিত গল্পঃ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো ইত্যাদি। তার উপন্যাসঃ সীমানা ছাড়িয়ে, অনুপম দিন, এক মহিলার ছবি, নীল দংশন, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪,৬৫২.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত 'একটি তুলসী গাছের কাহিনি' রচনাটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে?
  1. উজানে মৃত্যু
  2. কাঁদো নদী কাঁদো
  3. দুই তীর ও অন্যান্য গল্প
  4. নয়নচারা
সঠিক উত্তর:
দুই তীর ও অন্যান্য গল্প
উত্তর
সঠিক উত্তর:
দুই তীর ও অন্যান্য গল্প
ব্যাখ্যা
একটি তুলসী গাছের কাহিনি:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র এই গল্পটি ‘দুই তীর ও অন্যান্য গল্প' (১৯৬৫) গ্রন্থে সংকলিত হয়েছে।
- দেশভাগের সময় কলকাতা থেকে কিছু সংখ্যালঘু মুসলমান এদেশে এসে একটি বাড়িতে আশ্রয় নেয়।
- কদিনের মধ্যেই তারা জানতে পারে বাড়িটি এদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিত্যক্ত। এ বাড়ির লোকেরাও প্রাণভয়ে ভারতে পালিয়ে গেছে।
- বাড়িতে একটি তুলসী গাছ আবিষ্কার হয়। এরকম কাহিনি নিয়েই গল্পটি সামনের দিকে এগিয়ে গেছে।
- গল্পটির মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষের নিজস্ব জীবন যখন বিপন্ন ও অর্থহীন, তখন তার পারিপার্শ্বিক অনুষঙ্গসমূহও হয়ে পড়ে গুরুত্বহীন।
- দেখা যায় দেশবিভাগের নির্মম পরিণতিতে সর্বস্বান্ত মানুষের মানবিক মূল্যবোধও পরিস্থিতির কাছে জিম্মি ।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র সাহিত্যচর্চার সূত্রপাত হয়। 
- এ সময় তিনি হাতে লেখা পত্রিকা 'ভোরের আলো' সম্পাদনা করেন।
- তাঁর প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’ ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। 
- তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে আদমজি পুরস্কার এবং ১৯৮৩ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
- তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর, প্যারিসে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা, 
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬৫৩.
সৈয়দ শামসুল হকের কোন উপন্যাস অবলম্বনে 'গেরিলা' উপন্যাসটি নির্মিত হয়েছে?
  1. নীল দংশন
  2. নিষিদ্ধ লোবান
  3. দ্বিতীয় দিনের কাহিনী
  4. দুই সৈনিক
সঠিক উত্তর:
নিষিদ্ধ লোবান
উত্তর
সঠিক উত্তর:
নিষিদ্ধ লোবান
ব্যাখ্যা
'নিষিদ্ধ লোবান' উপন্যাস:
- 'নিষিদ্ধ লোবান' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'নিষিদ্ধ লোবান' (১৯৮১) উপন্যাসে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তির অভীপ্সা অভিব্যঞ্জিত হয়েছে।
- 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'গেরিলা'।

কাহিনি সংক্ষেপ:
এ উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে বিলকিস নামের এক নারীকে নিয়ে যে মুক্তিযুদ্ধের শুরুতে তার পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন, ঘরবাড়ি হারায়। তার স্বামী নিখোঁজ হয়ে যায়। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় প্রদীপকুমার তথা সিরাজের। পাকিস্তানি সৈন্যরা যখন তাদের গুলিতে নিহত মুক্তিযোদ্ধাদের লাশ দাফনে নিষেধাজ্ঞা জারি করে তখন রাতের অন্ধকারে লাশগুলো দাফন করতে গিয়ে তারা পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে। কিন্তু অভাবনীয়ভাবে বিলকিস প্রতিবাদে অবিচল থাকে।

----------------
সৈয়দ শামসুল হক রচিত অন্যান্য উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ।

উৎস: 'নিষিদ্ধ লোবান' উপন্যাস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৫৪.
"স্মৃতিস্তম্ভ কবিতাটি কোন বিষয়ের উপর রচিত?  
  1. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ 
  2. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  3. ঊনসত্তরের গণঅভ্যুত্থান 
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
১৯৫২ সালের ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
১৯৫২ সালের ভাষা আন্দোলন
ব্যাখ্যা

- "স্মৃতিস্তম্ভ কবিতাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। 

• 'স্মৃতিস্তম্ভ' কবিতা: 
- স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার।
- আলাউদ্দিন আল আজাদের কবিতা 'স্মৃতিস্তম্ভ' প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) সংকলনে।
- পঙ্কতিগুলো ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় প্রথম শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবে রচিত হয়েছিল।
- কবি এখানে বলতে চেয়েছেন যে কংক্রিটের তৈরি মিনার ভেঙে গেলেও, জনতা বা "চার কোটি পরিবার" এখনো টিকে আছে এবং তাদের হৃদয়ে ভাষার জন্য যে মিনার তৈরি হয়েছে, তা কেউ ভাঙতে পারবে না। 
----------------------------------
আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ ছিলেন একজন বহুমুখী সাহিত্যিক—শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সমালোচক।
-১৯৩২ সালের ৬ মে নরসিংদীর রামনগর গ্রামে তাঁর জন্ম।
- পাকিস্তান আমলে প্রগতিশীল ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত থাকাই তাঁকে সাহিত্যচর্চায় গভীরভাবে অনুপ্রাণিত করে।
- পঞ্চাশের দশকে তাঁর সাহিত্যজীবনের সূচনা হয় এবং খুব দ্রুতই তিনি সেই যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।

• ষাটের দশকে তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র ও
- কর্ণফুলী।
- তেইশ নম্বর তৈলচিত্র অবলম্বনে সুভাষ দত্ত বসুন্ধরা চলচ্চিত্র নির্মাণ করেন, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়।

• তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- শীতের শেষরাত বসন্তের প্রথমদিন;
- ক্ষুধা ও আশা।

• নাট্যকার হিসেবেও তিনি ছিলেন সফল; তাঁর উল্লেখযোগ্য নাটক:
- নিঃশব্দ যাত্রা ও
- নরকে লাল গোলাপ।

• তাঁর উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প: স্মৃতি তোমাকে ভুলবোনা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

৪,৬৫৫.
সৈয়দ মুজতবা আলীর "প্রবাস বন্ধু" গ্রন্থটিতে কোন দেশের কাহিনি বর্ণিত হয়েছে?
  1. মরক্কো
  2. আফগানিস্তান
  3. ইরাক
  4. ইরান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
‘প্রবাস বন্ধু’
- সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ গ্রন্থের পঞ্চদশ অংশ।
- প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ; সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তােলা হয়েছে।

গল্পের কাহিনী সংক্ষেপ:

- লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামমাল্লা নামক গ্রামে বাসের সময় আবদুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আবদুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। আবদুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং একই সঙ্গে নিকট-প্রতিবেশী এই জনপদের বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। আবদুর রহমানের সরল আতিথেয়তায় কখনাে লেখকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ অবধি সৈয়দ মুজতবা আলী একে গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে

উৎস: বাংলা সাহিত্য, নবম দশম শ্রেণি।
৪,৬৫৬.
তরজা হলো -
  1. ক) এক প্রকার সাহিত্য
  2. খ) প্রার্থনা সংগীত বিশেষ
  3. গ) কবিগান জাতীয় লোকসংগীত
  4. ঘ) পাঁচালীর বিবর্তিত রূপ
সঠিক উত্তর:
গ) কবিগান জাতীয় লোকসংগীত
উত্তর
সঠিক উত্তর:
গ) কবিগান জাতীয় লোকসংগীত
ব্যাখ্যা

তরজা, তর্জা (বিশেষ্য):
অর্থঃ লোকসঙ্গীতবিশেষ যাতে দুই দলের মধ্যে সদ্য-সদ্য গান রচনা করে উত্তর-প্রতু্যত্তর চলে, কবির লড়াই বা কবিগানজাতীয় সঙ্গীত।
সুত্র: বাংলা একাডেমী অভিধান

৪,৬৫৭.
'উদীচী' সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাতা করেন-
  1. ক) সমর সেন
  2. খ) আলী আহসান
  3. গ) শামসুর হক
  4. ঘ) সত্যেন সেন
সঠিক উত্তর:
ঘ) সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সত্যেন সেন
ব্যাখ্যা

- সত্যেন সেন বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
- তিনি 'উদীচী' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।
- তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ অভিশপ্ত নগরী, ভোরের বিহঙ্গী, পাপের সন্তান, সাত নম্বর ওয়ার্ড, পদচিহ্ন, রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, আলবেরুনী ইত্যাদি।
- পাতাবাহার, অভিযাত্রী তাঁর রচিত শিশু সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪,৬৫৮.
সুকুমার সেন সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম-
  1. Origin and Development of Bengali Language
  2. হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
  3. চর্যাগীতি পদাবলী
  4. Buddhist Mystic Songs
সঠিক উত্তর:
চর্যাগীতি পদাবলী
উত্তর
সঠিক উত্তর:
চর্যাগীতি পদাবলী
ব্যাখ্যা
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থরে নাম Buddhist Mystic Songs
- ড.মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs’ গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলেছেন। 
- গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম। তিনি এই গ্রন্থে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়েও আলোচনা করেন।

- হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা'  নামে 'চর্যাপদ' সম্পাদনা ও প্রকাশ করেন।
- সুকুমার সেন সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থরে নাম 'চর্যাগীতি পদাবলী' 

 [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৪,৬৫৯.
‘বন্ধু বিয়োগ’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. বুদ্ধদেব বসু
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
• ‘বন্ধু বিয়োগ’ বিহারীলাল চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি ১৮৭০ সালে প্রথম প্রকাশিত হয়।

----------------------------
• বিহারীলাল চক্রবর্তী:

- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল।

বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীতশতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেমপ্রবাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬৬০.
“বহুরূপী” - কার রচিত শিশুতোষ কাব্য?
  1. ক) সুকুমার সেন
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সুকুমার রায়
ব্যাখ্যা
সুকুমার রায় রচিত শিশুতোষ গ্রন্থঃ আবোল তাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই ইত্যাদি। তার রচিত কাব্য - অতীতের কথা। তার রম্যরচনা - হেসোরামের ডায়রী। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৪,৬৬১.
'ফুড কনফারেন্স' কোন জাতীয় গ্রন্থ?
  1. ক) প্রবন্ধ
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) শিশুসাহিত্য
সঠিক উত্তর:
গ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা

আবুল মনসুর আহমেদ: সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ।

উপন্যাসঃ
- সত্যমিথ্যা (১৯৫৩),
- জীবনক্ষুধা (১৯৫৫),
- আবে হায়াত (১৯৬৮)।
গল্পগ্রন্থ :
- আয়না (১৯৩৫),
- ফুড কনফারেন্স (১৯৪৪),
- আসমানী পর্দা (১৯৬৪)।
রাজনীতিবিষয়ক গ্রন্থ :
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯),
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২)।
স্মৃতিকথা:
-আত্মকথা (১৯৭৮)।
শিশুসাহিত্য:
- ছােটদের কসাসুল আম্বিয়া (১৯৪৯),
- গালিভারের সফরনামা (১৯৫৯)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৪,৬৬২.
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটকের রচয়িতা কে?
  1. জহির রায়হান
  2. মুনীর চৌধুরী
  3. হাসান হাফিজুর রহমান
  4. সেলিম আল দীন
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• 'কবর' নাটক:
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

'কবর' নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোর-খোদক।
কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'কবর' নাটক এবং বাংলাপিডিয়া।
৪,৬৬৩.
সিরাজুল ইসলাম চৌধুরী রচিত প্রবন্ধ -
  1. স্বাধীনতা ও সংস্কৃতি
  2. বাবুলের বেড়ে ওঠা
  3. ভালো মানুষের জগৎ
  4. দরজাটা খোলো
সঠিক উত্তর:
স্বাধীনতা ও সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা ও সংস্কৃতি
ব্যাখ্যা
• সিরাজুল ইসলাম চৌধুরী রচিত প্রবন্ধ - স্বাধীনতা ও সংস্কৃতি

সিরাজুল ইসলাম চৌধুরী:
- তিনি মূলত প্রাবন্ধিক ও অধ্যাপক।
- তিনি ১৯৩৬ সালের ২৩শে জুন বিক্রমপুরের বাড়ৈখালিতে জন্মগ্রহণ করেন।
- তিনি লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, একুশে পদক, ঋষিজ পদক লাভ করেন।

তাঁর রচিত গল্প:
- ভালো মানুষের জগৎ, 
- দরজাটা খোলো, 

তাঁর রচিত উপন্যাস:
- বাবুলের বেড়ে ওঠা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৬৪.
'শব্দকথা' গ্রন্থের রচয়িতা কে?
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. সুকুমার রায়
  3. ​রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  4. প্রমথ চৌধুরী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
​রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর
সঠিক উত্তর:
​রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ব্যাখ্যা

• ​রামেন্দ্রসুন্দর ত্রিবেদী:
- বাংলা ভাষায় বিজ্ঞান ও দর্শনবিষয়ক প্রবন্ধ রচনার পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৮৬৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমোকান্দিতে তাঁর জন্ম।
- সাধনা, নবজীবন ও ভারতী পত্রিকায় প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে রামেন্দ্রসুন্দরের সাহিত্যিক জীবনের সূচনা হয়।
- তাঁর রচিত ​'শব্দকথা' গ্রন্থে বাংলা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে।
- আর 'নানাকথা'য় স্থান পেয়েছে যুগ ও জীবন, ব্যক্তি ও সমাজ, শিক্ষানীতি ও সমাজধর্মের কতিপয় প্রচলিত সমস্যা সম্পর্কে তাঁর নিজস্ব মতামত।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রকৃতি,
জিজ্ঞাসা,
কর্মকথা,
চরিতকথা,
শব্দকথা,
বিচিত্র জগৎ,
নানাকথা প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।

৪,৬৬৫.
সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি?
  1. একটি কালো মেয়ের কথা
  2. গণদেবতা
  3. রসকলি
  4. অরণ্যবহ্নি
সঠিক উত্তর:
অরণ্যবহ্নি
উত্তর
সঠিক উত্তর:
অরণ্যবহ্নি
ব্যাখ্যা
সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'অরণ্যবহ্নি'। 
- ১৯৬৬ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। 

- 'একটি কালো মেয়ের কথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামভিত্তিক উপন্যাস।
- 'রসকলি' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোটগল্প। 
- 'গণদেবতা' শিবনাথ নামক এক ভারতীয় জাতীয়তাবাদী চরিত্রকে অবলম্বন করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। 
----------------------------

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১):
- কথাসাহিত্যিক, রাজনীতিবিদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর জন্ম ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে।
- তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ১৯২১ সালে তিনি এক বছর অন্তরীণ থাকেন। 
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। 
- ১৯৭০ সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সভাপতি নির্বাচিত হন।
- তারাশঙ্কর প্রায় দুশ গ্রন্থ রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
- চৈতালী ঘূর্ণি (১৯৩২),
- ধাত্রীদেবতা (১৯৩৯),
- কালিন্দী (১৯৪০),
- গণদেবতা (১৯৪৩),
- পঞ্চগ্রাম (১৯৪৪),
- কবি (১৯৪৪),
- হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭),
- আরোগ্য নিকেতন (১৯৫৩) ইত্যাদি উল্লেখযোগ্য।

তাঁর প্রসিদ্ধ  ছোটগল্প
- রসকলি
- বেদেনী
- ডাকহরকরা প্রভৃতি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৬৬.
'তিতাস' কবিতার রচয়িতা কে?
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) আব্দুল কাদির
  3. গ) অদ্বৈত মল্লবর্মণ
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
'তিতাস' কবি আল মাহমুদের একটি কবিতা। এই কবিতাটি তাঁর 'লোক লোকান্তর' কাব্যগ্রন্থের অন্তর্গত।
কবির শৈশবের স্মৃতি বিজড়িত নদীর নাম তিতাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৬৭.
'কমলের চোখ' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোন ধরনের গ্রন্থ?
  1. উপন্যাস
  2. গল্পগ্রন্থ
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ:
- তিনি ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'সাতনরী হার' (১৯৫৫)।
- তাঁর উল্লেখযোগ্য কবিতা: 'আমি কিংবদন্তীর কথা বলছি', কোন এক মাকে।
- তিনি ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- কখনো রং কখনো সুর,
- আমি কিংবদন্তীর কথা বলছি,
- কমলের চোখ,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬৬৮.
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের রচয়িতা -
  1. আবু ইসহাক
  2. আনিস চৌধুরী
  3. শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
আবু ইসহাক
ব্যাখ্যা
আবু ইসহাক একজন কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা।
 তিনি ১৯২৬ সালের ১ নভম্বরজন্ম শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্ম গ্রহণ করেন। 
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন সূর্য দীঘল বাড়ী (১৯৫৫)।
- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- তাঁর তৃতীয় উপন্যাস 'জাল'। এটি গোয়েন্দা কাহিনী নির্ভর উপন্যাস।

 - কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
- তাঁর স্মৃতিচারণমূলক রচনা 'স্মৃতিবিচিত্রা' প্রকাশিত হয় ২০০১ সালে।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি
- হারেম (১৯৬২) ও
- মহাপতঙ্গ  (১৯৬৩)।

তিনি ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ (মনণোত্তর, ২০০৪) লাভ করেন।  

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]


 
৪,৬৬৯.
নিচের কোন সাময়িক পত্রিকাটি কাজী আবদুল ওদুদের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল?
  1. ক) সওগাত
  2. খ) ভারতী
  3. গ) সংকল্প
  4. ঘ) শিখা
সঠিক উত্তর:
গ) সংকল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) সংকল্প
ব্যাখ্যা
- কাজী আবদুল ওদুদের সম্পাদনায় কলকাতা থেকে সংকল্প (১৩৬১) ও তরুণপত্র (১৩৭২) নামে দুটি সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছিল। 

কাজী আবদুল ওদুদ:
- তাঁর জন্ম ১৮৯৪ সালের ২৬ এপ্রিল ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে।
- ছাত্র অবস্থায়ই তাঁর একটি গল্পগ্রন্থ মীর পরিবার (১৯১৮) এবং উপন্যাস নদীবক্ষে (১৯১৯) প্রকাশিত হয়।
- আধুনিক বাংলা সাহিত্যের ধারায় কাজী আবদুল ওদুদের প্রধান পরিচয় চিন্তাশীল লেখক হিসেবে। তবে তাঁর লেখালেখি শুরু হয় কথাসাহিত্যের মাধ্যমে।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
- মীর পরিবার
- নদীবক্ষে
- শাশ্বত বঙ্গ 
- বাংলার জাগরণ 
- কবিগুরু গ্যেটে 
- কবিগুরু রবীন্দ্রনাথ
- হযরত মোহাম্মদ ও ইসলাম ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া। 
৪,৬৭০.
"সংস্কৃতির ভাঙা সেতু" প্রবন্ধগ্রন্থটি কার রচনা?
  1.  বদরুদ্দীন উমর
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

• "সংস্কৃতির ভাঙা সেতু" আখতারুজ্জামান ইলিয়াসের একটি প্রবন্ধগ্রন্থ। এই গ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং এতে তিনি সমাজ ও সংস্কৃতির বিভিন্ন সমস্যা, বিশেষ করে অপসংস্কৃতি ও বিভিন্ন মতাদর্শের মধ্যেকার বিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করেছেন। 

অন্যদিকে, 
---------------
• মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ- সংস্কৃতির কথা। 
• বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ - সংস্কৃতির সংকট। 
• আহমদ শরীফের সংস্কৃতি বিষয়ক লেখাগুলি মূলত তাঁর 'সংস্কৃতি' নামক বইটিতে সংকলিত হয়েছে। 

----------------------
• আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক। তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খোয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

• ছোটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং 'সস্কৃতির ভাঙা সেতু'।

৪,৬৭১.
'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
  1. ক) মুক্তিযুদ্ধ বিষয়ক
  2. খ) আত্মজীবনী মূলক
  3. গ) সমালোচনা মূলক
  4. ঘ) ভ্রমণ মূলক
সঠিক উত্তর:
খ) আত্মজীবনী মূলক
উত্তর
সঠিক উত্তর:
খ) আত্মজীবনী মূলক
ব্যাখ্যা
‘রেখাচিত্র’ (১৯৬৬) আবুল ফজল রচিত একটি দিনিলিপি।  

তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন। 
- এ আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকা। 
- আবুল ফজল শিখা পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন। 
- আবুল ফজল  উপন্যাস,  ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- চৌচির 
- প্রদীপ ও পতঙ্গ
- মাটির পৃথিবী
- বিচিত্র কথা
- রাঙ্গা প্রভাত
- রেখাচিত্র
- দুর্দিনের দিনলিপি প্রভৃতি।

এছাড়া 'রেখাচিত্র' (১৯৩১) গল্পের রচয়িতা বুদ্ধদেব বসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৭২.
নিচের কোনটি কবি গোলাম মোস্তফার উপন্যাস?
  1. ক) বনি আদম
  2. খ) হাসনাহেনা
  3. গ) রক্তরাগ
  4. ঘ) রূপের নেশা
সঠিক উত্তর:
ঘ) রূপের নেশা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রূপের নেশা
ব্যাখ্যা
কবি গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- রক্তরাগ, হাসনাহেনা, খোশরোজ, সাহারা, গুলিস্তান, বনি আদম, কাব্য কাহিনী, বুলবুলিস্তান ইত্যাদি। তাঁর রচিত উপন্যাস সমূহ- রূপের নেশা, ভাঙাবুক ও এক মন এক প্রাণ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪,৬৭৩.
‘মুকুল’ নামে ছোটদের জন্য প্রকাশিত ম্যাগাজিনের সম্পাদক কে?
  1. গোলাম মোস্তফা
  2. ফররুখ আহমদ
  3. লুৎফর রহমান
  4. আবদুল্লাহ আল-মুতী
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল-মুতী
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল-মুতী
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী:
- তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- তিনি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত 'বিজ্ঞান বিশ্বকোষ' এর প্রধান সম্পাদক ছিলেন।
- ‘মুকুল' নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮।
- তাঁর প্রকাশিত প্রথম বইয়ের নাম 'এসো বিজ্ঞানের রাজ্যে' (১৯৫৫)।
- তিনি ১৯৯৮ সালের ৩০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। 

তার রচিত গ্রন্থ:
- আবিষ্কারের নেশায়,
- বিজ্ঞান ও মানুষ,
- এ যুগের বিজ্ঞান,
- বিপন্ন পরিবেশ,
- বিজ্ঞান-জিজ্ঞাসা,
- সাগরের রহস্যপুরী,
- মেঘ বৃষ্টি রোদ,
- পরিবেশের সংকট ঘনিয়ে আসছে,
- তারার দেশের হাতছানি,
- বিজ্ঞানের বিস্ময়,
- শিক্ষা ও বিজ্ঞান,
- নতুন দিগন্ত, 
- মহাকাশে কী ঘটছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র এবং বাংলাপিডিয়া।
৪,৬৭৪.
'অশনি সংকেত' উপন্যাস কে রচনা করেছেন?
  1. প্রেমেন্দ্র মিত্র
  2. প্যারীচাঁদ মিত্র
  3. বিজন ভট্টাচার্য
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'অশনি সংকেত':
- উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

- এর পটভূমি দ্বিতীয় মহাযুদ্ধের বিষম ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ।
- আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা  করেন এই উপন্যাসটি।
- এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে।

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।

• তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:

• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৭৫.
মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে শওকত ওসমান রচিত কোন উপন্যাসে?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. বন্দি শিবির থেকে
  3. পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
  4. ক্রীতদাসের হাসি
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
উত্তর
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
ব্যাখ্যা
• 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাস:
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।

- এই উপন্যাসে মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে, যেখানে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে। এই উপন্যাসটি প্রকাশ পেলে বাংলাদেরশের স্বাধীনতা কামী শরণার্থী বাঙালীরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে উঠেন।

- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা। এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ।

-------------------
• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাংগী।

অন্যদিকে, 
---------------
• শামসুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।'বন্দি শিবির থেকে' কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল- ডিসেম্বর, ১৯৭১ সময়ে রচিত। কবিতাগুলো 'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থে সংকলিত হয়ে ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।

• 'পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা' শওকত ওসমান রচিত নাটক। 

• শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাস।
৪,৬৭৬.
‘মেঘ বলে চৈত্রে যাবো'- কি জাতীয় রচনা?
  1. ক) উপন্য্যাস
  2. খ) নাটক
  3. গ) সম্পাদনা
  4. ঘ) কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
আহসান হাবিব মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- 'মেঘ বলে চৈত্রে যাব' তাঁর একটি কাব্যগ্রন্থ।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- দুই হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।

- অরণ্যে নীলিমা, রানী খালের সাঁকো তাঁর রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৭৭.
'লালসালু' উপন্যাসে কোন অঞ্চলের জীবন চিত্র প্রতিফলিত হয়েছে?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সিলেট
  3. গ) নোয়াখালী
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
গ) নোয়াখালী
ব্যাখ্যা
• 'লালসালু' উপন্যাসে নোয়াখালী অঞ্চলের মানুষের জীবন চিত্র প্রতিফলিত হয়েছে।

• ‘লালসালু’ উপন্যাস:
• ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
• এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনই রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন।
• ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে অল্পবয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মোড়লদেরও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পিরের আগমন হলে, নিজের দাপট খর্ব হবে বিবেচনায়, তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে।
• তবে স্বল্পবয়সী স্ত্রী জমিলা কর্তৃক মজিদ লাঞ্ছিত হয়। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক।
• 'লালসালু'র একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
• উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।
• ঔপন্যাসিক ধর্মব্যবসায়ীদের উপলক্ষ করে লিখেছেন: 'খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।'
• উপন্যাসটি 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়ে (১৯৬৭) খ্যাতি অর্জন করে।
• ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরির ‘লালসালু'র ফরাসি অনুবাদের নাম- ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)।

-----------------------
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৭৮.
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
  1. অগ্নিসাক্ষী
  2. চিলেকোঠার সেপাই
  3. আরেক ফাল্গুন
  4. অনেক সূর্যের আশা
সঠিক উত্তর:
চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা
'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান। কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।

অন্যদিকে,
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস জহির রায়হানের 'আরেক ফাল্গুন'।

আখতারুজ্জামান ইলিয়াস:
- তিনি একজন কথাসাহিত্যিক ছিলেন।
- তিনি ১৯৪৩ খ্রিষ্টাব্দ ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে জন্ম গ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬৭৯.
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি
 নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"- উক্তিদ্বয় কোন কবির রচনা?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. আহসান হাবীব 
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. ফররুখ আহমদ 
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"-  উক্তিদ্বয় সুকান্ত ভট্টাচার্যের রচনা। 

• 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ:

- 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য।
- গ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর তিন মাস পর, ১৯৪৭ সালে।
- এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এক স্মরণীয় সংযোজন।
- এর বিখ্যাত পঙ্‌ক্তি: "এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"

-------------------
• সুকান্ত ভট্টাচার্য:
- 'কিশোর কবি' সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে। নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) 'কিশোর সভা' বিভাগ সম্পাদনা করতেন।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ছাড়পত্র,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- ঘুম নেই,
- গীতিগুচ্ছ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪,৬৮০.
"আনন্দের মৃত্যু" গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. সৈয়দ মুজতবা আলী
  3. হাসান আজিজুল হক
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

′আনন্দের মৃত্যু' গল্পটির রচয়িতা - সৈয়দ শামসুল হক। 

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- সীমানা ছাড়িয়ে (১৯৬৪) উপন্যাসের রচিয়তা তিনি। 

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৮১.
’বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির লেখক কে?
  1. মুহম্মদ আব্দুল হাই
  2. সৈয়দ আলী আহসান
  3. ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
’বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির লেখক- ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ।

• ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ:
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- প্যারিস বিশ্ববিদ্যালয়ে তিনি বৈদিক ভাষা, বৌদ্ধ সংস্কৃত, তুলনামূলক ভাষাতত্ত্ব, তিববতি ও প্রাচীন পারসিক ভাষা এবং জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে প্রাচীন খোতনি, প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত ও প্রাকৃত ভাষা শেখেন।
-  তিনিই প্রথম প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত; এর ধর্মতত্ত্ব নিয়েও তিনি আলোচনা করেন।
- তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।
- তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি। 
- গবেষণাগ্রন্থের পাশাপাশি তিনি সাহিত্য এবং শিশুসাহিত্যের অনেক মৌলিক গ্রন্থও রচনা করেন।
- তিনি বেশ কয়েকটি গ্রন্থ অনুবাদ ও সম্পাদনাও করেন।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- দীওয়ান-ই-হাফিজ,
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ,
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম,
- Essays on Islam,
- আমাদের সমস্যা,
- পদ্মাবতী,
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
- বিদ্যাপতি শতক,
- বাংলা আদব কী তারিখ,
- বাংলা সাহিত্যের ইতিহাস,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
- কুরআন শরীফ,
- অমরকাব্য,
- সেকালের রূপকথা ইত্যাদি।

অন্যদিকে,
 মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,৬৮২.
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ পঙক্তিটি কার রচনা?
  1. জসীমউদ্দীন
  2. শামসুর রাহমান
  3. জীবনানন্দ দাশ
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ পঙক্তিটি জীবনানন্দ দাশ রচিত ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

• ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ:

- 'বনলতা সেন' আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনাম গ্রন্থগুলির অন্যতম।
- এ কাব্যগ্রন্থের 'বনলতা সেন' কবিতাটি বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা।
- জীবনানন্দ দাশ তাঁর অশ্রুতপূর্ব উপমা প্রয়োগে বাংলা সাহিত্যে এই অসাধারণ কাব্যগ্রন্থ রচনা করেন।

------------------------
⇒ জীবনানন্দ দাশ:
- জীবননান্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।

• জীবনানন্দ দাশ রচিত উপন্যাসগুলো হলো:
- মাল্যবান;
- সতীর্থ;
- কল্যাণী।

• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পাণ্ডুলিপি, 
- বনলতা সেন, 
- সাতটি তারার তিমির, 
- রূপসী বাংলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
৪,৬৮৩.
'সারাদুপুর' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ফররুখ আহমদ
  2. সুফিয়া কামাল
  3. আহসান হাবীব
  4. কায়কোবাদ
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা

'সারাদুপুর' কাব্যগ্রন্থ:
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম - 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে 'সারা দুপুর' প্রকাশিত হয়।
- কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬।
- কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।

• আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ :
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারাদুপুর,
- আশায় বসতি।

• আহসান হাবীব রচিত উপন্যাস:
- অরণ্য নীলিমা,
- রানী খালের সাঁকো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৮৪.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত ভ্রমণকাহিনি -
  1. পথে প্রবাসে
  2. পেশোয়ার থেকে তাসখন্দ
  3. দেশে বিদেশে
  4. তুরস্ক ভ্রমণ
সঠিক উত্তর:
তুরস্ক ভ্রমণ
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক ভ্রমণ
ব্যাখ্যা

• সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত ভ্রমণকাহিনি - তুরস্ক ভ্রমণ

অন্যদিকে,
- সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনি - দেশে বিদেশে।
- শহীদুল্লা কায়সার রচিত ভ্রমণবৃত্তান্ত - পেশোয়ার থেকে তাসখন্দ।
- অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনি - পথে প্রবাসে।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:
- তিনি ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 
- তিনি একাধারে লেখক, বাগ্মী এবং কৃষক নেতা। 
- সিরাজগঞ্জ জেলায় জন্ম বলেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- আকাঙ্ক্ষা,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন, 
- নব উদ্দীপনা,
- স্পেন বিজয় কাব্য ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারা-বাঈ, 
- ফিরোজা বেগম,
- নূরুদ্দীন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪,৬৮৫.
আলাউদ্দিন আল আজাদের 'হাড়' কবিতার পটভূমি কী ?
  1. ক) পলাশী যুদ্ধ পরবর্তী সংগ্রাম
  2. খ) সিপাহী যুদ্ধ পরবর্তী সংগ্রাম
  3. গ) মুক্তিযুদ্ধ পরবর্তী সংগ্রাম
  4. ঘ) বুদ্ধিজীবি হত্যা
সঠিক উত্তর:
ক) পলাশী যুদ্ধ পরবর্তী সংগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) পলাশী যুদ্ধ পরবর্তী সংগ্রাম
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ রচিত 'হাড়' কবিতাটি তাঁর 'মানচিত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 
- দেশপ্রেম মূলক এই কবিতার মধ্যে এদেশের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও তাৎপর্য উন্মোচিত হয়েছে। 
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর থেকে যে শোষন, নির্যাতন, নিপীড়নের পটভূমিতে যে বিদ্রোহের সৃষ্টি হয়েছিলো কবিতাটিতে সেই সংগ্রামের পরিচয় ফুটে উঠেছে। 

আলাউদ্দিন আল আজাদের উল্লেখযোগ্য কাবগ্রন্থ:
- মানচিত্র (১৯৬১),
- ভোরের নদীর মোহনায় জাগরণ (১৯৬২),
- লেলিহান পান্ডুলিপি (১৯৭৫),
- নিখোঁজ সনেটগুচ্ছ (১৯৮৩),
- সাজঘর (১৯৯০) ,
- শ্রেষ্ঠ কবিতা (১৯৮৭)।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ)
৪,৬৮৬.
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা' - ছাত্রদের এই উপদেশ দিতেন-
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) আব্রাহাম গ্রিয়ারসন
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র
  4. ঘ) ভিভিয়ান ডিরোজিও
সঠিক উত্তর:
ঘ) ভিভিয়ান ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা
ডিরোজিও তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন।
ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল-
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'।
ডিরোজিও-র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪,৬৮৭.
'অনেক সূর্যের আশা' উপন্যাসের রচয়িতা কে?
  1. সরদার জয়েন উদ্দিন
  2. সেলিনা হোসেন
  3. সুফিয়া কামাল
  4.  রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সঠিক উত্তর:
সরদার জয়েন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
সরদার জয়েন উদ্দিন
ব্যাখ্যা

• ‘অনেক সূর্যের আশা’ উপন্যাস:
- ‘অনেক সূর্যের আশা’ দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সরদার জয়েনউদ্‌দীন রচিত একটি উপন্যাস।
- ‘অনেক সূর্যের আশা’ উপন্যাস তাঁকে খ্যাতি ও প্রতিষ্ঠা দিয়েছে।

- দ্বিতীয় মহাযুদ্ধের সময় নিদারুণ অর্থনৈতিক সংকট মানবাত্মাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিলো। এর ফলশ্রুতি-এক মুঠো আহার না পেয়ে মানুষ নিজের ইজ্জত খোলাম-কুচির মতো বিকিয়েছিলো, পশুর চেয়েও নিম্ন স্তরে নেমে গিয়েছিলো তার নৈতিক ধর্ম। সেসব দিনের অনেক ঘটনা চাক্ষুষ দেখবার দুর্ভাগ্য লেখকের হয়েছিল; সেগুলো আঘাত করেছে তাঁর মানসপটে, হৃদয়ে। এ উপন্যাস সেসব মনোবেদনারই জীবন্ত চেতনা বা ভাষারূপ।


• সরদার জয়েনউদ্‌দীন:
- সরদার জয়েনউদ্‌দীন মূলত কথাসাহিত্যিক ছিলেন।
- ১৯১৮ সালে পাবনা জেলার কামারহাটি গ্রামের এক কৃষক পরিবারে তাঁর জন্ম।
- প্রকৃত নাম মুহম্মদ জয়েনউদ্‌দীন বিশ্বাস ।
- সরদার জয়েনউদ্‌দীন ছিলেন একজন জনপ্রিয় কথাশিল্পী।
- তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘নয়ন ঢুলি’ প্রকাশিত হয় ১৯৫২ সালে এবং এর মাধ্যমেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- সরদার জয়েনউদ্‌দীনের রচনায় গণমানুষের কল্যাণ ও মুক্তিচিন্তার পাশাপাশি সমকালীন সমাজ ও রাজনীতিবিষয়ক ঘটনাবলিও প্রাধান্য পেয়েছে।
- সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭) এবং কথাসাহিত্যে আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৭) লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- আদিগন্ত,
- অনেক সূর্যের আশা,
- বেগম শেফালী মির্জা,
- রোদের ঢেউ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৮৮.
নিম্নের কোনটি সুকুমার রায় গঠিত-
  1. ক) ননসেন্স ক্লাব
  2. খ) মানডে ক্লাব
  3. গ) মন্ডা ক্লাব
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• সুকুমার রায় একজন শিশুসাহিত্যিক।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত  চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় তাঁর পুত্র।
- সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম।
- কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন।
- তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে। 
- সুকুমার রায় সিটি স্কুল থেকে প্রবেশিকা পাস করে  প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে অনার্সসহ বিএসসি (১৯১১) পাস করেন।

• সুকুমার রায় প্রেসিডেন্সিতে ছাত্র থাকাকালে ‘ননসেন্স ক্লাব’ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার মুখপত্র ছিল সাড়ে-বত্রিশ-ভাজা।
- বিলেত থেকে ফিরে তিনি গঠন করেন ‘মানডে ক্লাব’
- এখানে আলোচনা ও পাঠের সঙ্গে থাকত ভূরিভোজের ব্যবস্থা।
- তাই ব্যঙ্গ করে কেউ কেউ একে বলত ‘মন্ডা ক্লাব’

উৎস: বাংলাপিডিয়া।
৪,৬৮৯.
হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন কবে ?
  1. ১৪ নভেম্বর ২০২১
  2. ১৫ নভেম্বর ২০২১
  3. ১০ নভেম্বর ২০২১
  4. ১৬ নভেম্বর ২০২১
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২১
ব্যাখ্যা

দীর্ঘদিন বিভিন্ন অসুস্থতায় ভোগার পর, ২০২১ সালের ১৫ নভেম্বর, হাসান আজিজুল হক তার রাজশাহীর বাসভবনে মৃত্যুবরণ করেন। 
- তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাধিস্থ করা হয়।

- হাসান আজিজুল হক ১৯৩৯ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী  পরিবারে জন্মগ্রহণ করেন।
- তার পিতা মোহাম্মদ দোয়া বখশ এবং মাতা জোহরা খাতুন। 
- জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
গল্পগ্রন্থ
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)
- জীবন ঘষে আগুন (১৯৭৩)
- নামহীন গোত্রহীন (১৯৭৫)
- পাতালে হাসপাতালে (১৯৮১

উপন্যাস:
- আগুনপাখি(২০০৬)
- সাবিত্রী উপাখ্যান (২০১৩)
- শামুক (২০১৫)

আত্মজীবনীমূলক গ্রন্থ:
- ফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)
- উঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)

উৎস: প্রথম আলো রিপোর্ট ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৯০.
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছে?
  1. ১৯৪২
  2. ১৯৪৫
  3. ১৯৪৮
  4. ১৯৫৮
সঠিক উত্তর:
১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮
ব্যাখ্যা
• 'লালসালু' উপন্যাস: 
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু।
- 'লালসালু' উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- লালসালু উপন্যাসটি Tree Without Roots (১৯৬৭) নামে ইংরেজিতে অনূদিত হয়। 
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। 

• লালসালু উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র-
- মজিদ, 
- জমিলা, 
- আমেনা, 
- খালেক ব্যাপারী, 
- রহিমা, 
- তাহেরের বাপ, 
- হাসুনির মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৯১.
'ভারত পাঁচালী' কার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে?
  1. হার্মদ
  2. ছুটি খান
  3. কোরেশী মাগন ঠাকুর
  4. হুসেন শাহ
সঠিক উত্তর:
ছুটি খান
উত্তর
সঠিক উত্তর:
ছুটি খান
ব্যাখ্যা
চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খার মৃত্যুর পর তাঁর পুত্র ছুটি খাঁ সভাসদ শ্রীকর নন্দীকে মহাভারত অনুবাদের নির্দেশ দেন।
- সেই মতো শ্রীকর নন্দী 'ভারত পাঁচালী' রচনা করেন। 
- যা 'ছুটিখানী' মহাভারত নামেও পরিচিত।
- কেউ কেউ বলে পরাগলী মহাভারতের অসম্পূর্ন অংশ সম্পূর্ণ করেছেন শ্রীকর নন্দী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৯২.
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনিটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা- সৈয়দ মুজতবা আলী।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ।
- ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

সৈয়দ মুজতবা আলী 
১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য
- শবনম

তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী
- টুনি মেম

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৪,৬৯৩.
'বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।' কবিতাংশটির রচয়িতা-
  1. সৈয়দ শামসুল হক
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. সমর সেন
  4. শহীদুল্লা কায়সার
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
• 'বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।' কবিতাংশটির রচয়িতা- সুকান্ত ভট্টাচার্য। 

সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭):

- কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর বি ত মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।
-------------------------------------------
উদ্যোগ- কবিতা, 

বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত ।
মুঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন,
একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ণ ।
ঘরে তোল ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে,
গাও সারিগান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে ।
আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ কর শক্ত,
প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সাড়া অব্যক্ত ।
আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত,
আসে সংহতি; শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত ।
ভীরু অন্যায় প্রাণ-বন্যায় জেনো আজ উচ্ছেদ্য,
বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য !
সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পুব-দরজায়,
ফেণী ও আসামে, চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায় ।
বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত॥

উৎস: পূর্বাভাস কাব্য- সুকান্ত ভট্টাচার্য, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড.সৌমিত্র শেখর। 
৪,৬৯৪.
বিদ্যাপতির পদাবলী সংবলিত An introduction to Maithili Language of north India গ্রন্থটি কার লেখা?
  1. ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  2. খ) জন ক্লার্ক মার্শম্যান
  3. গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
  4. ঘ) জোশুয়া মার্শম্যান
সঠিক উত্তর:
ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
উত্তর
সঠিক উত্তর:
ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ব্যাখ্যা

১৮৮১ খ্রিস্টাব্দে এ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর মৈথিলী ভাষার ব্যাকরণ An Introduction of the Maithili Language of North India এবং এ সংক্রান্ত আলোচনা। বিহারে থাকাকালে গ্রিয়ারসন সেখানকার কৃষকদের সঙ্গে মিশে তাঁদের ভাষা ও জীবন সম্পর্কে অবহিত হন। ফলে ১৮৮৫ খ্রিস্টাব্দের শেষদিকে তিনি Bihar Peasant Life নামে এক অনন্য গ্রন্থ রচনা করেন। এ ছাড়া ১৮৮৩-৯০ খ্রিস্টাব্দের মধ্যে গ্রিয়ারসন রচিত বিহারের সাতটি উপভাষার ব্যাকরণ Seven Grammars of the Dialects and Subdialects of Bihari Language আট খন্ডে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

৪,৬৯৫.
কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ?
  1. মৃত্তিকা
  2. কুয়াশা
  3. মিছিল
  4. উপনয়ন
সঠিক উত্তর:
মৃত্তিকা
উত্তর
সঠিক উত্তর:
মৃত্তিকা
ব্যাখ্যা

প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- তাঁর জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর, 
- বেনামী বন্দর, 
- পুতুল ও প্রতিমা, 
- মৃত্তিকা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস: 
- পাঁক, 
- কুয়াশা
- মিছিল
- উপনয়ন
- আগামীকাল, 
- প্রতিশোধ, 
- প্রতিধ্বনি ফেরে ইত্যাদি। 

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৬৯৬.
'পাখী সব করে রব রাতি পোহাইল' বিখ্যাত কবিতাটি কার রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. কুসুমকুমারী দাশ
  3. আহসান হাবীব
  4. মদনমোহন তর্কালঙ্কার
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা
• মদনমোহন তর্কালঙ্কার:
- মদনমোহন তর্কালঙ্কার ছিলেন কবি ও সমাজসেবক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি 'চট্টোপাধ্যায়' হলেও প্রাপ্ত উপাধি 'তর্কালঙ্কার' হিসেবেই তিনি সুপরিচিত।
- মদনমোহন শিক্ষক হিসেবে কর্মজীবনে প্রবেশ করে
- মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় ‘সংস্কৃত-যন্ত্র’ (১৮৪৭) নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ভারতচন্দ্রের  অন্নদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়। 

- তিন খণ্ডে প্রকাশিত তাঁর 'শিশু শিক্ষা' (১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী একটি অনন্যসাধারণ গ্রন্থ; ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ শিশুপাঠ্য এই বিখ্যাত কবিতাটি তাঁরই রচনা।

- কবি-প্রতিভার জন্য  সংস্কৃত কলেজ থেকে তিনি ‘কাব্যরত্নাকর’ এবং পান্ডিত্যের জন্য ‘তর্কালঙ্কার’ উপাধি লাভ করেন। 

মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ:
- রসতরঙ্গিণী (১৮৩৪) ও
- বাসবদত্তা (১৮৩৬)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৬৯৭.
কোনটি নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ?
  1. অমৃতাভ
  2. কুরুক্ষেত্র
  3. পলাশীর যুদ্ধ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
নবীনচন্দ্র সেন:
- ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩), কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫) এবং জেনারেল অ্যাসেমবি­জ ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮) পাস করেন।

নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ:
- পলাশীর যুদ্ধ,
- কুরুক্ষেত্র,
- অমৃতাভ ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৯৮.
'স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার।'
- পঙক্তিটি কে রচনা করেছেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯): শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক। স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
আলাউদ্দিন আল আজাদ রচিত পঙক্তিটি 'স্মৃতিস্তম্ভ' কবিতা থেকে নেওয়া।
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ - জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), জীবন জমিন (১৯৮৮) প্রভৃতি।
ষাটের দশকে রচিত তাঁর উপন্যাস, তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী (১৯৬২) ব্যাপক সাড়া জাগায়।
তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে শীতের শেষরাত বসন্তের প্রথমদিন (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), শ্যামল ছায়ার সংবাদ (১৯৮৬) উল্লেখযোগ্য।
তাঁর দুটি কাব্যনাট্য- ইহুদির মেয়ে (১৯৬২) ও রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া৷
৪,৬৯৯.
‘বাদশাহ নামদার’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. হুমায়ুন আজাদ
  2. ইমদাদুল হক মিলন
  3. হুমায়ূন আহমেদ
  4. মোহাম্মদ ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
⇒ ‘বাদশাহ নামদার’ উপন্যাস:
• ‘বাদশাহ নামদার’ হুমায়ূন আহমেদ রচিত বাংলা ইতিহাসভিত্তিক উপন্যাস।
• এটি ২০১১ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়।
• বইটিকে হুমায়ূন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি বলে গণ্য করা হয়।
• হুমায়ূন আহমেদ বাদশাহ নামদার বইটি লেখার সময় গুলবদন বেগম রচিত হুমায়ুন-নামা এবং জওহর আফতাবচির তাজকিরাতুল ওয়াকিয়াত গ্রন্থ থেকে ইতিহাসের ঘটনাবলি নিয়েছেন। আফতাবচি সম্রাট হুমায়ুনকে পানি পান করাতেন।

⇒ হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক এর জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।
- গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
- তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৭০০.
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) কায়কোবাদ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
ঘ) কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কামিনী রায়
ব্যাখ্যা

• কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা।
• তিনি একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
• তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নির্মাল্য,
- মাল্য ও নির্মাল্য,
- অম্বা,
- পৌরাণিকী,
- অশোক সঙ্গীত,
- দীপ ও ধূপ,
- জীবন পথে,
- গুঞ্জন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।