বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

মোট প্রশ্ন২,০১৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

PrepBank · পাতা / ২১ · ১০১২০০ / ২,০১৭

১০১.
Which of the following is also known as VDU?
  1. ক) Bus
  2. খ) Keyboard
  3. গ) Printer
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ঘ) Monitor
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Monitor
ব্যাখ্যা
- কম্পিউটার মনিটর Visual display unit(VDU) নামেও পরিচিত।
- ইহা হলো এক ধরণের আউটপুট ডিভাইস।
- মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে ভিজিএ কার্ডের উপর। 

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. এমােলেড মনিটর (AMOLED Monitor)
 
উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)। 
১০২.
নিচের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নয়?
  1. ম্যাগনেটিক টেপ
  2. ডিভিডি
  3. জিপ ড্রাইভ
  4. রম
সঠিক উত্তর:
রম
উত্তর
সঠিক উত্তর:
রম
ব্যাখ্যা
• রম প্রাইমারী স্টোরেজের উদাহরণ।

♦ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

• সেকেন্ডারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১। এ ধরনের স্টোরেজ সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে না।
২। ধারণক্ষমতা তুলনামূলভাবে অনেক বেশি।
৩। দাম তুলনামূলকভাবে অনেক কম ।
৪। অ্যাকসেস সময় প্রাইমারি স্টোরেজের চেয়ে অনেক বেশি।
৫। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না ইত্যাদি।
 
উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩.
IC অর্থ কি?
  1. ক) International Communication
  2. খ) Internal Circuit
  3. গ) Integrated Circuit
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
গ) Integrated Circuit
উত্তর
সঠিক উত্তর:
গ) Integrated Circuit
ব্যাখ্যা
IC অর্থ হল Integrated Circuit যেটি উদ্ভাবন করেন জ্যাক কেলবি ১৯৫৮ সালে।
এটির ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয়ে আসে এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।
১০৪.
কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়?
  1. মাউস
  2. টাচ স্ক্রিন
  3. ওএমআর 
  4. স্পিকার
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
ব্যাখ্যা

টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। 

• ইনপুট ডিভাইস
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কি-বোর্ড (Keyboard),
- ওএমআর (OMR),
- মাউস (Mouse),
- ওসিআর (OCR),
- ট্যাকবল (Trackball),
- স্ক্যানার (Scanner),
- জয়স্টিক (Joystick),
- ডিজিটাইজার (Digitizer),
- টাচ স্ক্রিন (Touch Screen),
- লাইটপেন (Lightpen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- পয়েন্ট অফ সেল (Point-of-Sale),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer),
- প্লটার (Ploter),
- স্পিকার (Speaker),
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector),
- ইমেজ সেটার (Image Setter),
- ফিল্ম রেকর্ডার (Flim Recoder),
- হেডফোন (Headphone), ইত্যাদি।

• ইনপুট আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়।
যেমন:
- হার্ডডিস্ক,
- সিডি বা ডিভিডি,
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন, ইত্যাদি।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০৫.
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
  1. ক) এলইডি
  2. খ) আইসি
  3. গ) এলসিডি
  4. ঘ) সিলিকন চিপ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) এলসিডি
উত্তর
সঠিক উত্তর:
গ) এলসিডি
ব্যাখ্যা

আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি সব সূক্ষ্ম সিলিকন চিপ-এর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সিলিকন চিপ এক প্রকার অতি পাতলা বিস্কুটের মতো ক্রিস্টালের ফালি/স্লাইস যা অন্তত ১০ হাজার ইলেকট্রনিক কম্পোনেন্ট ধারণ করে। বর্তমানে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে, যেমন কম্পিউটার, টেলিফোন, গাড়ি, রুটি সেঁকার যন্ত্র বা টোস্টার, বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, ইত্যাদিতে ব্যাপকভাবে ও বিপুল সংখ্যায় সমন্বিত বর্তনী ব্যবহৃত হয়।
তবে, প্রশ্নে ঝামেলা আছে,
সিলিকন চিপের উপর resistors, capacitors, transistors etc বসিয়ে IC তৈরি হয়। এবং আইসি এর কাজ শুধু ডিসপ্লের সাথে সম্পর্কিত নয়। ক্যল্কুলেটরের ডিসপ্লেতে সিলিকন চিপ নেই এবং সেটা থাকার কোন সুযোগও নেই। সহজ কথায়, যে ডিজিট দেখা যায় সেটা LCD display এর মাধ্যমে আর LCD Display তে যা দেখাচ্ছে তা আসছে অনেকগুলো কম্পোনেন্টের Combined Effort থেকে।

১০৬.
 নিচের কোনটি মাদারবোর্ডের অংশ নয়?
  1. CPU সকেট
  2. RAM স্লট
  3. হার্ড ডিস্ক
  4. পোর্ট
সঠিক উত্তর:
হার্ড ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
হার্ড ডিস্ক
ব্যাখ্যা
হার্ড ডিস্ক মাদারবোর্ডের অংশ নয়।
- হার্ড ডিস্ক একটি আলাদা স্টোরেজ ডিভাইস যা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
  • CPU (Central Processing Unit),
  • RAM (Random Access Memory),
  • Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
১০৭.
Which device converts a battery’s DC supply into AC power?
  1. Transformer
  2. Surge protector
  3. Rectifier
  4. Inverter
সঠিক উত্তর:
Inverter
উত্তর
সঠিক উত্তর:
Inverter
ব্যাখ্যা

Inverter converts a battery’s DC supply into AC power.

পাওয়ার ব্যাকআপ সিস্টেম
- মেইন পাওয়ার সাপ্লাই চলে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি চলমান রাখার জন্য ব্যাটারি ব্যাংক দ্বারা চার্জ ধরে রাখাকে পাওয়ার ব্যাকআপ বলা হয়।
- ইনভার্টার বা পাওয়ার ব্যাকআপ ডিভাইস ব্যাটারি থেকে পাওয়া ডিসি সাপ্লাইকে এসি পাওয়ার সাপ্লাই তে রূপান্তর করতে সক্ষম।
- কার্য ও প্রয়োগ অনুসারে, এই ধরনের পাওয়ার ব্যাকআপ সিস্টেমকে বিভিন্নভাবে ডাকা হয়:
  ১। IPS (Instant Power Supply),
  ২। UPS (Uninterrupted Power Supply),
  ৩। EPS (Emergency Power Supply),
  ৪। QPS (Quick Power Supply)। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

১০৮.
Compact Disk-এ কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. লেজার
  2. ম্যাগনেটিক
  3. ইলেকট্রিক্যাল
  4. সবগুলোই
সঠিক উত্তর:
লেজার
উত্তর
সঠিক উত্তর:
লেজার
ব্যাখ্যা
- সিডি-রমে ডিজিটাল ডাটা রিড করার জন্য লেজার বিম প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory)। 
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। 
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উৎস :
১. ব্রিটানিকা।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৯.
কম্পিউটারের GPU প্রধানত কোন কাজটি করে?
  1. বিদ্যুৎ সরবরাহ
  2. তথ্য ইনপুট
  3. ডেটা স্টোরেজ
  4. গ্রাফিক্স প্রক্রিয়া করা
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়া করা
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়া করা
ব্যাখ্যা
- কম্পিউটারের GPU প্রধানত গ্রাফিক্স প্রক্রিয়াকরণের কাজটি করে থাকে।
- GPU এর পূর্ণরূপ Graphics Processing Unit.
- GPU গ্রাফিক্স সম্পর্কিত কাজ যেমন: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করতে সাহায্য করে।
- বর্তমানে বেশিরভাগ কম্পিউটারে ভিডিও কার্ড ব্যবহার করা হয়না, এর পরিবর্তে কম্পিউটারের মাদারবোর্ডে একটি GPU তৈরি করা হয়েছে।
- GPU একটি বিশেষ প্রসেসর যা মূলত গ্রাফিক্স এর কাজকে ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি একই সাথে অনেকগুলি ডেটা প্রক্রিয়া করতে পারে, এবং ডেটাগুলিকে মেশিন লার্নিং, ভিডিও এডিটিং এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলির জন্য উপযোগী করে তোলে৷
- GPU গুলি কম্পিউটারের CPU এর সাথে একত্রিত থাকতে পারে অথবা আলাদা হার্ডওয়্যার ইউনিট হিসাবেও থাকতে পারে।
- গেমিংয়ে GPU অনেক অপারেশন বা কাজ করে থাকে যে কারণে CPU এর চেয়ে বেশি তাপ উৎপন্ন করে।
- ভার্চুয়াল রিয়েলিটি গেমিংয়ের উত্থানের সাথে সাথে 4K স্ক্রিন এবং উচ্চ রিফ্রেশ রেটগুলির মতো উন্নত ডিসপ্লে প্রযুক্তির সাথে গ্রাফিক্স প্রক্রিয়াকরণের চাহিদা দ্রুত বাড়ছে। GPU গুলি 2D এবং 3D উভয় ক্ষেত্রেই গ্রাফিক্স রেন্ডার করতে সক্ষম। 

উৎস:
১. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
২. School of Science and Technology, Open University.
১১০.
মডেম কম্পিউটারের একটি _____ ডিভাইস।
  1. ক) ইনপুট
  2. খ) মেমোরিকার্ড
  3. গ) আউটপুট
  4. ঘ) ইনপুট-আউটপুট
সঠিক উত্তর:
ঘ) ইনপুট-আউটপুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইনপুট-আউটপুট
ব্যাখ্যা
মডেম কম্পিউটারের একটি ইনপুট-আউটপুট ডিভাইস। টাচস্ক্রিন, প্রিন্টার-স্ক্যানার, ক্যামেরা, ভিসিআর, টেপ রেকর্ডার, ভিসিপি ইত্যাদি কম্পিউটারের ইনপুট-আউটপুট ডিভাইস।
১১১.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
  1. Scanner
  2. Mouse
  3. Touch Screen
  4. Projector
সঠিক উত্তর:
Touch Screen
উত্তর
সঠিক উত্তর:
Touch Screen
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
১১২.
MS-Word এ কোনো কিছু Copy করে সেটি Paste করার কমান্ড কী?
  1. ক) Ctrl + P
  2. খ) Ctrl + C
  3. গ) Ctrl + V
  4. ঘ) Ctrl + X
সঠিক উত্তর:
গ) Ctrl + V
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + V
ব্যাখ্যা

MS-Word এর কিছু কমান্ড
Copy - Ctrl + C
Paste - Ctrl + V
Undo - Ctrl + Z
Print - Ctrl + P

১১৩.
আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার পরিলক্ষিত হয়?
  1. এবিএস
  2. মাইক্রোকন্ট্রোলার
  3. পেসমেকার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় ।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope Website.
১১৪.
DVD এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Digital Version Disc
  2. খ) Distance Version Disc
  3. গ) Digital Versatile Disc
  4. ঘ) Digital Video-audio Disc
সঠিক উত্তর:
গ) Digital Versatile Disc
উত্তর
সঠিক উত্তর:
গ) Digital Versatile Disc
ব্যাখ্যা
DVD এর পূর্ণরূপ হচ্ছে- Digital Versatile Disc অর্থাৎ বহুমুখী ডিজিটাল ডিস্ক বা Digital Video Disc। ডিভিডি এর ধারন ক্ষমতা ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত।
১১৫.
ক্লক স্পিডের একক কী?
  1. Byte
  2. Watt
  3. GHz
  4. RPM
সঠিক উত্তর:
GHz
উত্তর
সঠিক উত্তর:
GHz
ব্যাখ্যা
ক্লক স্পিড : 
- ক্লক স্পিড হলো একটি কম্পিউটারের প্রসেসর (CPU) প্রতি সেকেন্ডে কতটি নির্দেশনা সম্পাদন করতে পারে, তার একটি পরিমাপ।

ক্লক স্পিডের একক হলো হার্টজ (Hz)
 1 GHz = 1,000,000,000 Hz
 অর্থাৎ ১ গিগাহার্টজ মানে সেকেন্ডে ১ বিলিয়ন সাইকেল।

উদাহরণস্বরূপ,
যদি কোনো প্রসেসরের স্পিড হয় 3.2 GHz, তাহলে এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩.২ বিলিয়ন অপারেশন সম্পাদন করতে পারে।

অন্যদিকে, 
Byte: মেমোরির একক (তথ্য ধারণ করার একক)।

Watt: শক্তি (Power) মাপার একক।

RPM: ঘূর্ণনের গতি বোঝায়, সাধারণত হার্ডডিস্কে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Intel Website.
১১৬.
কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ?
  1. পেন ড্রাইভ
  2. হার্ড ডিস্ক
  3. র‍্যাম
  4. ম্যাগনেটিক টেপ
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
• স্টোরেজ ডিভাইস:
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম।

• প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
- এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
- অ্যাকসেস সময় কম।
- ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
- ডেটা স্থানান্তরের গতি বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৭.
কত মেগাবাইটে ১ গিগাবাইট হয়?
  1. ১০২৮ মেগাবাইট
  2. ১০০০ মেগাবাইট
  3. ১০২৪ মেগাবাইট
  4. ১০৫০ মেগাবাইট
সঠিক উত্তর:
১০২৪ মেগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১০২৪ মেগাবাইট
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

•  ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
১১৮.
নিচের কোনটি বায়োমেট্রিক ডিভাইস?
  1. বারকোড রিডার
  2. ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
  3. ওসিআর
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যাক্তির দেহের গঠন, জৈবিক বৈশিষ্ট্য (যেমন: আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, মুখের গঠন ইত্যাদি) এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে চিহ্নিত বা সনাক্ত করা হয়। 

• বায়োমেট্রিক ডিভাইস:
- বায়োমেট্রিক ডিভাইস এমন ইনপুট ডিভাইস যা বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়। 

• ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলো একটি বায়োমেট্রিক ডিভাইস
- এটি ব্যবহারকারীর আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে এবং পূর্বে থেকে ডাটাবেজে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারে। 
- এটি মূলত ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেক্ট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে থাকে। 

অন্যদিকে,
• বারকোড রিডার → এটি পণ্য শনাক্তকরণে ব্যবহৃত হয়।
• OCR (Optical Character Recognition) → এটি কাগজে মুদ্রিত লেখা শনাক্ত করে এবং তা ডিজিটাল টেক্সটে রুপান্তর করে। 
• স্ক্যানার → এটি কাগজের তথ্য ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি; প্রকৌশলী মুজিবুর রহমান।
১১৯.
মনিটর কোন ধরনের হার্ডওয়্যার?
  1. স্টোরেজ হার্ডওয়্যার
  2. আউটপুট হার্ডওয়্যার
  3. প্রসেসিং হার্ডওয়্যার
  4. ইনপুট হার্ডওয়্যার
সঠিক উত্তর:
আউটপুট হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট হার্ডওয়্যার
ব্যাখ্যা

• মনিটর:

- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো।

- মনিটর সাদা-কালো বা রঙিন হয়ে থাকে। আবার অ্যানালগ কিংবা ডিজিটালও হতে পারে।

• প্রযুক্তির ওপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা হয়, যথা—

১। ক্যাথোড রশ্মির টিউব মনিটর (Cathode Ray Tube – CRT).
২। ফ্ল্যাট প্যানেল মনিটর (Flat Panel Monitor).
 
• ক্যাথোড রশ্মির টিউব মনিটর (CRT – Cathode Ray Tube Monitor):

- সিআরটি মনিটরের প্রধান উপাদান হলো পিকচার টিউব।
- টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি—এই তিনটি মৌলিক বর্ণের ফসফরের আবরণ থাকে।
- ফসফরের আবরণটি অসংখ্য ছোট ছোট বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত।
- এদেরকে পিক্সেল বলা হয়।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজ্যুলশন নির্ভর করে।
- বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪,০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেল বিশিষ্ট হয়ে থাকে।

উল্লেখ্য, CRT মনিটর এখন অপ্রচলিত, কারণ এটি বেশি জায়গা নেয়, বেশি বিদ্যুৎ খরচ করে এবং LCD/LED/OLED ডিসপ্লের তুলনায় কম এনার্জি এফিসিয়েন্ট।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২০.
হার্ড ডিস্কে ডেটা সংরক্ষণের একক কী?
  1. বাইট (Byte)
  2. হার্টজ (Hz)
  3. ভোল্ট (Volt)
  4. ওয়াট (Watt)
সঠিক উত্তর:
বাইট (Byte)
উত্তর
সঠিক উত্তর:
বাইট (Byte)
ব্যাখ্যা

◉ হার্ড ডিস্ক বা অন্য কোনো স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণের মৌলিক একক হলো "বাইট (Byte)"।
কম্পিউটারে ১ বাইট = ৮ বিট (Bit), যেখানে বিট (Bit) হলো ডেটার ক্ষুদ্রতম একক।

মেমোরির ধারণক্ষমতা:
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)। 

অন্যান্য অপশনসমূহ, 
খ) হার্টজ (Hz) – এটি ফ্রিকোয়েন্সি বা প্রসেসরের স্পিড পরিমাপের একক।
গ) ভোল্ট (Volt) – এটি বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপের একক।
ঘ) ওয়াট (Watt) – এটি বিদ্যুতের ক্ষমতা (Power) পরিমাপের একক।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২১.
কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী?
  1. Too slow
  2. Unreliable
  3. Volatility
  4. Too Bulky
সঠিক উত্তর:
Volatility
উত্তর
সঠিক উত্তর:
Volatility
ব্যাখ্যা
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM. 
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র‍্যামের তথ্য মুছে যায় বিধায় এটি স্থায়ী স্টোরেজ হিসেবে ব্যবহারের অনুপযোগী। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২২.
মডেম কী রূপে ব্যবহৃত হয়?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. ক ও খ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
মডেম ইনপুট আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়।
কতিপয় কিছু ইনপুট-আউটপুট ডিভাইস হলো টাচ স্ক্রিন, পাঞ্চকার্ড, প্রিন্টার-স্ক্যানার ইত্যাদি।
১২৩.
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত রেজিস্টার কোন উপাদান বা প্রযুক্তির মাধ্যমে গঠিত হয়
  1. ম্যাগনেটিক ডিস্ক
  2. ট্রানজিস্টর
  3. হার্ডডিস্ক প্লেটার
  4. ফ্লিপ-ফ্লপ
সঠিক উত্তর:
ফ্লিপ-ফ্লপ
উত্তর
সঠিক উত্তর:
ফ্লিপ-ফ্লপ
ব্যাখ্যা

◉ রেজিস্টার হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি মৌলিক উপাদান, যা ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটি ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হয়, কারণ ফ্লিপ-ফ্লপগুলি বাইনারি ডেটা (0 এবং 1) সংরক্ষণ করতে সক্ষম।

রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৪.
ALU এর গাণিতিক কাজের ফলাফল তাৎক্ষণিকভাবে কোথায় জমা থাকে?
  1. RAM
  2. ROM
  3. Register
  4. Cache
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা

• ALU যখন কোনো অপারেশন (যেমন যোগ বা তুলনা) সম্পন্ন করে, তখন সেই ফলাফলটি অত্যন্ত দ্রুত গতিতে প্রসেস করার জন্য মেমোরি হিসেবে সিপিইউ-এর ভেতরে থাকা 'অ্যাকিউমুলেটর' (Accumulator) নামক একটি বিশেষ রেজিস্টারে জমা রাখা হয়।
- এখান থেকেই কন্ট্রোল ইউনিট সিদ্ধান্ত নেয় ফলাফলটি পরবর্তী কোন ধাপে পাঠানো হবে।

• ALU (গাণিতিক যুক্তি অংশ):
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- RAM: এটি একটি মেইন মেমোরি যা সিপিইউ-এর বাইরে থাকে এবং ALU সেখানে সরাসরি তাৎক্ষণিক আউটপুট জমা করে না।
- ROM: এটি একটি রিড-অনলি মেমোরি যেখানে স্থায়ী নির্দেশনা থাকে এবং এতে প্রসেসিংয়ের কাজ চলে না।
- Cache: এটি মূলত র‍্যাম ও প্রসেসরের মধ্যে গতির ভারসাম্য রক্ষা করে, সরাসরি ALU-এর আউটপুট রেজিস্টারের মতো গ্রহণ করে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৫.
আধুনিক কম্পিউটারে প্রধান মেমোরি তৈরিতে প্রধান উপাদান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. তামা (Copper)
  2. সিলিকন (Silicon)
  3. লোহা (Iron)
  4. অ্যালুমিনিয়াম (Aluminium)
সঠিক উত্তর:
সিলিকন (Silicon)
উত্তর
সঠিক উত্তর:
সিলিকন (Silicon)
ব্যাখ্যা

• প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main/Primary Memory):
- প্রধান মেমোরি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা মাইক্রোপ্রসেসরের কাজের জায়গা বা ওয়ার্কপ্লেস হিসেবে ব্যবহৃত হয়।
- এটি প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য ও ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- আধুনিক কম্পিউটারে প্রধান মেমোরি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে চলাচল করতে পারে। এর প্রধান উপাদান হলো সিলিকন
- প্রধান মেমোরির মূল ভিত্তি হলো ফ্লিপ-ফ্লপ নামক ইলেকট্রনিক সার্কিট, যা ০ বা ১ বাইনারি বিট সংরক্ষণ করতে সক্ষম।
- কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. র‍্যাম (RAM) ও খ. রম (ROM)।

ক. RAM (Random Access Memory):
- র‍্যাম কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি যা ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
- সংরক্ষিত ডেটা যে কোনো ক্রমে অ্যাক্সেস করা যায় বিধায় একে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (RAM) বলে। এছাড়াও ডেটা পড়া এবং লেখা উভয়ই সম্ভব হওয়ায় একে রিড/রাইট মেমোরিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রাম র‍্যামে লোড হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাই একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলে।

খ. রম (ROM):
- কম্পিউটার ROM হচ্ছে Read-Only Memory যা কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে পরিচিত।
- কম্পিউটার এর স্মৃতিতে কিছু প্রোগ্রাম এবং ডকুমেন্ট এমন ভাবে দেওয়া থাকে যা আমরা কোনভাবেই রিরাইট, ডিলিট বা কিচ্ছু করতে পারি না। কম্পিউটারের সেই স্মৃতিকেই মুলত বলা হয় ROM বা রিড অনলি মেমোরি।
- ROM এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, CD ROM, Hard Disk, SSD, Pen Drive ইত্যাদি।


উৎস: 
১। Geeksforgeeks [Link]
২। Computer & ICT Cloud

১২৬.
নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার?
  1. লেজার প্রিন্টার
  2. থার্মাল প্রিন্টার
  3. লাইন প্রিন্টার
  4. ইংকজেট প্রিন্টার
সঠিক উত্তর:
লাইন প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
লাইন প্রিন্টার
ব্যাখ্যা
লাইন প্রিন্টার হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টার।

• প্রিন্টার
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২৭.
নিচের কোনটি ম্যাগনেটিক মেমরি?
  1. Hard Disk
  2. ROM
  3. RAM
  4. DVD
সঠিক উত্তর:
Hard Disk
উত্তর
সঠিক উত্তর:
Hard Disk
ব্যাখ্যা
উপাদান ভিত্তিক বিভিন্ন স্টোরেজ মিডিয়া:
অর্ধপরিবাহী মেমরি: ROM, RAM, Flash disk, Pendrive.
ম্যাগনেটিক মেমরি: Hard Disk, Floppy Disk, Magnetic Tape, Megnatic Stripes, Tape Drive.
অপটিক্যাল মেমরি: CD, DVD, Blue-ray Disk, Versatile Digital Disk, WORM.

উৎস: ব্রিটানিকা, geeksforgeeks.
১২৮.
সাধারণ কম্পিউটারের র‍্যাম এর ধারণ ক্ষমতা কত হতে পারে?
  1. ক) 2 MB
  2. খ) 2 GB
  3. গ) 2 TB
  4. ঘ) NONE
সঠিক উত্তর:
খ) 2 GB
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 GB
ব্যাখ্যা
- RAM যার পুরো নাম Random Access Memory.
- এটি হলো এক ধরণের physical hardware যেটা কম্পিউটারের motherboard এ লাগানো থাকে। 
- এটির সাইজ কয়েক জিবি (,৪,৬,৮,১৬) হয়ে থাকে।

১২৯.
নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
  1. ক) সিপিইউ
  2. খ) কী-বোর্ড
  3. গ) প্রিন্টার
  4. ঘ) মনিটর
সঠিক উত্তর:
খ) কী-বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) কী-বোর্ড
ব্যাখ্যা
- কীবোর্ড একটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ।  
- ইহা কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস।
- কী-বোর্ড দিয়ে কম্পিউটারকে কমান্ড বা নির্দেশ দেওয়া হয়। 
- ব্যবহারকারী কিবোর্ডে সংখ্যা, অক্ষর টাইপ করে থাকে।

উৎসঃ ব্রিটানিকা।
১৩০.
ছবিকে ডিজিটাল সিগন্যালে রুপান্তর করে কম্পিউটারে নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ওএমআর
  2. ওয়েব ক্যামেরা
  3. জয়স্টিক
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
স্ক্যানার
ব্যাখ্যা
• স্ক্যানার:
- কোন ছবিকে ডিজিটাল সিগন্যালে রুপান্তর করে কম্পিউটারে নেয়ার জন্য স্ক্যানার ব্যবহৃত হয়।
- স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়।
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়।
- মডেলভেদে স্ক্যানারের আকৃতি বিভিন্ন রকম হয়।

• বর্তমান সময়ে বিচিত্র ধরনের স্ক্যানার বাজারে প্রচলিত রয়েছে তবে স্ক্যানিংয়ের প্রকৃতি অনুসারে একে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
1. ফ্লাটবেড স্ক্যানার (Flatbed Scanner)
2. ড্রাম স্ক্যানার (Drum Scanner)
3. হ্যান্ড হেল্ড স্ক্যানার (Hand held Scanner)

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩১.
ক্লিপবোর্ড কমান্ড কয়টি ও কী কী?
  1. ২টি – cut, paste
  2. ৩টি – cut, copy, paste
  3. ৪টি – cut, copy, paste, delete
  4. ৫টি – cut, copy, paste, undo, redo
সঠিক উত্তর:
৩টি – cut, copy, paste
উত্তর
সঠিক উত্তর:
৩টি – cut, copy, paste
ব্যাখ্যা
• ক্লিপবোর্ড কমান্ড:
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে।
- ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste।
- যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

উৎস: Computer Hope Website.
১৩২.
ডিজিটাল ঘড়িতে কোন ধরনের মনিটর ব্যবহার করা হয়?
  1. ক) LCD
  2. খ) CRT
  3. গ) LED
  4. ঘ) Silicon Chip
সঠিক উত্তর:
ক) LCD
উত্তর
সঠিক উত্তর:
ক) LCD
ব্যাখ্যা
LCD - Liquid Crystal Display.
LCD এর পর্দা সমতল। তাই, একে ফ্ল্যাট প্যানেল মনিটর ও বলা হয়।
বিদ্যুৎ পরিবাহিতার মাধ্যমে স্বচ্ছ ক্রিস্টাল চার্জিত হয়ে ছবি ফুটিয়ে তোলে।

ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িতে LCD ডিসপ্লে ব্যবহৃত হয়। ল্যাপটপ বা নোটবুকে এ ধরনের মনিটর ব্যবহৃত হয়।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৩.
একটি টেবিলের সাথে অন্য আরেকটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় কোনটির মাধ্যমে?
  1. ক) কম্পোজিট প্রাইমারী কী
  2. খ) প্রাইমারী কী
  3. গ) ফরেন কী
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ফরেন কী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফরেন কী
ব্যাখ্যা
একটি টেবিলের সাথে অন্য আরেকটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় ফরেন কী এর মাধ্যমে। 

- রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে এ ধরণের কী ব্যবহার করা হয়। 
- ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 
- দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। 
- একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কী থাকতে পারে। 
- দু’টি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কী গঠন করা হয়ে থাকে যার সাহায্যে ঐ টেবিলের যে কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে  সনাক্ত করা যায়, তাদেরকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কী। 
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে।

সূত্র- ২৬৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৪.
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
  1.  MICR
  2. Mouse
  3. Light pen
  4. Plotter
সঠিক উত্তর:
Plotter
উত্তর
সঠিক উত্তর:
Plotter
ব্যাখ্যা

• Plotter:
- প্লটার হলো এক ধরনের কম্পিউটার আউটপুট ডিভাইস যা উচ্চমানের গ্রাফিক্স, টেকনিক্যাল ড্রইং এবং বড় আকারের প্রিন্টআউট তৈরি করতে ব্যবহৃত হয়, যা কলম বা অন্যান্য অঙ্কন সরঞ্জাম ব্যবহার করে কাগজ বা অন্যান্য মাধ্যমে রেখা ও আকার আঁকে।

ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন :
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।
 
আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৫.
অপটিক্যাল মাউসে নিচের অংশে কোনটি ব্যবহৃত হয়?
  1. বল
  2. রশ্মি
  3. চাকা
  4. চুম্বক
সঠিক উত্তর:
রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
রশ্মি
ব্যাখ্যা
অপটিক্যাল মাউসে নিচের অংশে রশ্মি ব্যবহৃত হয়।

• মাউস (Mouse):

- Mouse হচ্ছে কীবোর্ডের পাশাপাশি আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস।
- মাউস দিয়ে কীবোর্ডের চেয়ে অনেক দ্রুত কাজ করা যায়।

• মাউস দুই ধরনের হয়।
- যেমনঃ Mechanical ও Optical.
- মেকানিক্যাল (Mechanical): মাউসের নিচের দিকে একটি বল থাকে এজন্য মাউস মুভ করলে ডেস্কটপে কার্সরও উপর/নিচ/ডান/বাম মুভ করে। এ ধরণের মাউসের ব্যবহার এখন আর নেই।
- অপটিক্যাল (Optical): মাউসের নিচের দিকে বলের পরিবর্তে একটি Ray ব্যবহৃত হয় যারা মুভ হয়। এই মাউস ক্যাবলসহ হতে পারে আবার Wireless ও হতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১৩৬.
RAM সাধারণত কম্পিউটারের কোন অংশে থাকে?
  1. মাদারবোর্ড
  2. হার্ডডিস্ক
  3. এক্সপানসন বোর্ড 
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা

◉ র‍্যাম (Random Access Memory) মূলত মাদারবোর্ডে লাগানো থাকে, বিশেষভাবে ডিজাইনকৃত RAM স্লটে। এটি CPU-এর সাথে সরাসরি ডেটা আদান-প্রদান করে, তাই মাদারবোর্ডের কাছাকাছি স্থাপন করা হয়।

মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগস্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের প্রসেসর এবং র‍্যাম মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্কড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৭.
ইনপুট ডিভাইসের উদাহরণ নয় কোনটি?
  1. কীবোর্ড
  2. মাউস
  3. মনিটর
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
মনিটর
উত্তর
সঠিক উত্তর:
মনিটর
ব্যাখ্যা

• মনিটর হল আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস নয়। ইনপুট ডিভাইসের কাজ হলো কম্পিউটারে তথ্য প্রেরণ করা, যা মনিটর করে না।

- মনিটর কেবল আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
- এটি ব্যবহারকারীর কোনো তথ্য বা নির্দেশ কম্পিউটারে প্রেরণ করে না।
- তাই মনিটরকে ইনপুট ডিভাইসের উদাহরণ হিসেবে ধরা যায় না।

• ইনপুট ডিভাইস:
- ইনপুট ডিভাইস হলো এমন যন্ত্র বা ডিভাইস যা ব্যবহারকারীর নির্দেশ, ডেটা বা তথ্য সংগ্রহ করে এবং তা কম্পিউটারের কাছে পাঠায়।
- কম্পিউটার এই তথ্য ব্যবহার করে প্রক্রিয়াকরণ করে এবং প্রয়োজন অনুযায়ী ফলাফল তৈরি করে।
উদাহরণ:
⇒ কীবোর্ড: টেক্সট ও কমান্ড ইনপুট করার জন্য ব্যবহৃত।
⇒ মাউস: কার্সর নিয়ন্ত্রণ এবং নির্বাচিত কমান্ড প্রেরণের জন্য ব্যবহৃত।
⇒ স্ক্যানার: কাগজের ডকুমেন্টকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়।

• আউটপুট ডিভাইস:
- আউটপুট ডিভাইস হলো এমন যন্ত্র যা কম্পিউটার থেকে প্রক্রিয়াজাত তথ্য বা ফলাফল ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে।
উদাহরণ:
⇒ মনিটর: কম্পিউটারের প্রক্রিয়াজাত তথ্য স্ক্রিনে প্রদর্শন করে।
⇒ প্রিন্টার: ডিজিটাল তথ্যকে কাগজে মুদ্রণ করে।
⇒ স্পীকার: অডিও আউটপুট প্রদান করে।

উৎস: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৩৮.
মেশ টপোলজিতে 4 টি নোডের জন্য মোট তারের সংখ্যা-
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.

নোড n = 4 হলে, তারের সংখ্যা = 4(4 - 1)/2 = 6 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৩৯.
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
  1. ক) Read-out
  2. খ) Read from
  3. গ) Read
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) Read
উত্তর
সঠিক উত্তর:
গ) Read
ব্যাখ্যা
আমরা যখন কম্পিউটারে তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরী থেকে Read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে।
তাই উত্তর হবে- ‘Read’.
১৪০.
নিচের কোনটি ১০২৪ টেরাবাইটের সমতুল্য?
  1. ১ গিগাবাইট
  2. ১ পেটাবাইট
  3. ১ মেগাবাইট
  4. ১ ইয়োট্রাবাইট
সঠিক উত্তর:
১ পেটাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১ পেটাবাইট
ব্যাখ্যা

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪১.
Which storage mechanism uses charge leakage over time and must be periodically refreshed to retain data?
  1. SSD NAND Flash
  2. DRAM Cells
  3. Static RAM Cells
  4. EEPROM
সঠিক উত্তর:
DRAM Cells
উত্তর
সঠিক উত্তর:
DRAM Cells
ব্যাখ্যা

• DRAM (Dynamic Random Access Memory) মেমোরি সেলে তথ্য সংরক্ষণের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরগুলো সময়ের সাথে সাথে চার্জ হারিয়ে ফেলে (Charge leakage)। যদি এই চার্জ পুনরায় প্রদান করা না হয়, তবে সংরক্ষিত তথ্য মুছে যায়। এই কারণে DRAM-কে প্রতি সেকেন্ডে শত শত বার বৈদ্যুতিক চার্জ দিয়ে রিফ্রেশ (Refresh) করতে হয়।

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM):
- ডাইনামিক র‍্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র‍্যাম ব্যবহার করা হয়।

• র‍্যামের শ্রেণিবিভাগ:
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র‍্যাম (Static RAM) ও
- ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM):
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- SSD NAND Flash: এটি একটি নন-ভোলাটাইল স্টোরেজ যা ফ্লোটিং গেট ট্রানজিস্টর ব্যবহার করে এবং তথ্য ধরে রাখার জন্য রিফ্রেশ করার প্রয়োজন হয় না।
- Static RAM Cells: ডেটা ধরে রাখার জন্য ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে, তাই বিদ্যুৎ থাকা অবস্থায় একে রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না।
- EEPROM: এটি রিড-অনলি মেমোরির একটি প্রকার যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা যায় এবং এটি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে সক্ষম।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা। [link]

১৪২.
কোনটি ডিসকেট নামে পরিচিত?
  1. হার্ড ডিস্ক
  2. ফ্লপি ডিস্ক
  3. ফ্লাস ড্রাইভ
  4. এস এস ডি
সঠিক উত্তর:
ফ্লপি ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
ফ্লপি ডিস্ক: 
- অ্যালান শুগার্ট ফ্লপি ডিস্ক অবিস্কার করেন।
- এটি ডিসকেট নামেও পরিচিত।
- এটি চৌম্বকীয় স্টোরেজ মাধ্যম।
- এটি এক ধরনের সহায়ক স্মৃতি।
- প্লাস্টিকের উপর চৌম্বকের প্রলেপ দিয়ে তৈরী করা হয়।
- এর ধারণ ক্ষমতা মাত্র ১.৪৪ মেগাবাইট।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৩.
শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান-
  1. ক) Lenovo
  2. খ) Samsung
  3. গ) Fujitsu
  4. ঘ) Seagate
সঠিক উত্তর:
ঘ) Seagate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Seagate
ব্যাখ্যা

- হার্ডডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি।
- হার্ডডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে।
- সাধারণত বাজারে ২০ জিবি থেকে ৫০০ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক প্রচলিত আছে।
- বিশ্বের শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠানঃ
• Seagate,
• Toshiba ইত্যাদি

১৪৪.
The function of a microprocessor is:
  1. Providing data
  2. Receiving data
  3. Processing data
  4. Receiving the result
সঠিক উত্তর:
Processing data
উত্তর
সঠিক উত্তর:
Processing data
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের মূল কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ করা।

• মাইক্রোপ্রসেসর:
- বর্তমানে পার্সোনাল কম্পিউটারগুলোতে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক/যুক্তি ইউনিটগুলো একই সংগে মাইক্রোপ্রসেসরে থাকে।
- ফলে আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়।
- মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
১. ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
২. গাণিতিক/যুক্তির কাজ করা।
৩. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
৪. স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

• উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে তিনভাগে ভাগ করা হয়:
১। নিয়ন্ত্রণ অংশ,
২। গাণিতিক/যুক্তি অংশ,
৩। স্মৃতি।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৫.
CPU এর অংশ নয় কোনটি?
  1. আউটপুট অংশ
  2. নিয়ন্ত্রণ অংশ
  3. গাণিতিক যুক্তি অংশ
  4. স্মৃতি অংশ
সঠিক উত্তর:
আউটপুট অংশ
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট অংশ
ব্যাখ্যা
সিপিইউ (CPU):
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ- এর ওপর নির্ভরশীল।

সিপিইউ-এর সংগঠন:
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit), 
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit), 
৩. স্মৃতি অংশ (Memory Unit). 

উৎস: ব্রিটানিকা।
১৪৬.
অপারেটিং সিস্টেমের কাজ কী?
  1. হার্ডওয়্যার নিয়ন্ত্রণ
  2. গেম খেলা
  3. ভাইরাস ধ্বংস
  4. গ্রাফিক্স তৈরি
সঠিক উত্তর:
হার্ডওয়্যার নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেম (OS) হলো এমন একটি মৌলিক সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

- এটি কম্পিউটারের বিভিন্ন উপাদান যেমন প্রসেসর, মেমরি, ইনপুট-আউটপুট ডিভাইস, ফাইল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ ও সমন্বয় করে।

• অপারেটিং সিস্টেমের প্রধান কাজসমূহ:
- হার্ডওয়্যার নিয়ন্ত্রণ: ইনপুট (যেমন কিবোর্ড, মাউস) ও আউটপুট (যেমন মনিটর, প্রিন্টার) ডিভাইসগুলোর মধ্যে সমন্বয় সাধন করে।
- মেমরি ব্যবস্থাপনা: প্রোগ্রামগুলো কতটা র‍্যাম ব্যবহার করবে তা নির্ধারণ করে।
- প্রসেস ব্যবস্থাপনা: একাধিক কাজ একসাথে চললে কোনটি আগে চলবে তা নির্ধারণ করে।
- ফাইল ব্যবস্থাপনা: ডেটা সংরক্ষণ, পড়া, লেখা ও মুছে ফেলার কাজ নিয়ন্ত্রণ করে।
- User Interface প্রদান: ব্যবহারকারী যাতে কম্পিউটারের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে (CLI বা GUI আকারে)।

তথ্যসূত্র: NCTB, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১৪৭.
নিচের কোনটি মাইক্রোপ্রসেসরে অস্থায়ীভাবে ডেটা ধরে রাখে তাৎক্ষণিক প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে?
  1. DVD
  2. PROM
  3. Register 
  4. HDD
সঠিক উত্তর:
Register 
উত্তর
সঠিক উত্তর:
Register 
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসরে অস্থায়ীভাবে ডেটা ধরে রাখার জন্য ব্যবহৃত হয় Register. রেজিস্টার হলো ছোট আকারের উচ্চগতি সম্পন্ন মেমরি যা মাইক্রোপ্রসেসরের অংশ। এটি তথ্য বা নির্দেশনা সংরক্ষণ করে যাতে তাৎক্ষণিক প্রক্রিয়াকরণ করা যায়। অন্যদিকে, DVD এবং HDD স্থায়ী সংরক্ষণ মাধ্যম যা বড় পরিমাণ ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়, কিন্তু এগুলো ধীরগতির এবং মাইক্রোপ্রসেসরের সরাসরি প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত নয়। PROM একটি রিড-ওনলি মেমরি যা ডেটা স্থায়ীভাবে রাখে এবং পরিবর্তন করা যায় না। তাই, দ্রুতগতিতে ডেটা ধারণ ও প্রক্রিয়াকরণের জন্য রেজিস্টার সবচেয়ে উপযোগী।

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে। এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৮.
মাদারবোর্ডে প্যারালাল পোর্ট কত পিনবিশিষ্ট?
  1. ক) ২০টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ৩৫টি
সঠিক উত্তর:
খ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫টি
ব্যাখ্যা
• প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৯.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? 
  1. Mouse
  2. Speaker
  3. Printer
  4. Pen drive
সঠিক উত্তর:
Pen drive
উত্তর
সঠিক উত্তর:
Pen drive
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো -
- Pen drive, Modem, Touch screen ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫০.
কোনটি প্রচলিত কীবোর্ড লে-আউট নয়?
  1. QWERTY
  2. QWERTZ
  3. AZERTY
  4. QEWRTY
সঠিক উত্তর:
QEWRTY
উত্তর
সঠিক উত্তর:
QEWRTY
ব্যাখ্যা

•  কীবোর্ড লেআউট হল কম্পিউটার কীবোর্ড , মোবাইল ফোন , বা অন্যান্য কম্পিউটার-নিয়ন্ত্রিত টাইপোগ্রাফিক কী গুলোর একটি বিন্যাস। স্ট্যান্ডার্ড কীবোর্ড লেআউটগুলি বিভিন্ন দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। 

QWERTY:
- সবচেয়ে প্রচলিত লে-আউট।
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, বাংলাদেশ সহ অনেক দেশে ব্যবহৃত হয়।
- নাম এসেছে প্রথম ছয়টি অক্ষর থেকে: Q-W-E-R-T-Y

AZERTY:
- এই লেআউট টি ফ্রান্স, বেলজিয়ামে ব্যবহৃত হয়।
- এখানে A এবং Z দিয়ে শুরু হয়।

QWERTZ:
- এই লেআউট টি জার্মানি ও মধ্য ইউরোপে ব্যবহৃত হয়।
- এখানে কীবোর্ডে  Y ও Z এর অবস্থান অদলবদল হয়।

অন্যদিকে,
QEWRTY:
- এটি কোনো দেশের  প্রচলিত কীবোর্ড লে-আউট নয়।
- কোনো OS বা হার্ডওয়্যার ডিফল্ট হিসেবে এটি ব্যবহার করে না। 

তথ্যসূত্র: 
- KeyBoard layout, Microsoft.
- Introduction to Computers by Peter Norton.
১৫১.
কোন কমান্ড দিয়ে ডকুমেন্ট খোলা যায়?
  1. Ctrl + O
  2. Ctrl + N
  3. Ctrl + S
  4. Ctrl + W
সঠিক উত্তর:
Ctrl + O
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + O
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Ctrl + O

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E : Center the text.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Alt + W : Adjust the zoom magnification.
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Esc : Cancel a command.

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।

১৫২.
Order by' - SQL কমান্ড ডাটা -
  1. ইনডেক্সিং করা হয়
  2. সর্টিং করা হয়
  3. সিলেক্ট করা হয়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সর্টিং করা হয়
উত্তর
সঠিক উত্তর:
সর্টিং করা হয়
ব্যাখ্যা
সর্টিং করা মানে নির্দিষ্ট ক্রমে সাজানো। 
select query এর শেষে ORDER BY লিখে তারপরে কলামের নাম লিখলে সেই কলামের ডেটা অনুসারে ছোট থেকে বড় ক্রমে ডেটা আসবে।

সূত্র - একাদশ- দ্বাদশ শ্রেণি, বোর্ড বই
১৫৩.
নিচের কোন মেমোরীটি Non-volatile?
  1. SRAM
  2. DRAM
  3. ROM
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা
• নন-ভোলাটাইল মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় না তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
- যেমন- ROM.

• ভোলাটাইল মেমোরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমরি বলে।
- যেমন: RAM.

• SRAM:
- SRAM-এর পুরো অর্থ হচ্ছে Static Random Access Memory.
- এ ধরনের মেমোরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারনকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।

• DRAM:
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৪.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
  2. খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
  3. গ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
  4. ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
সঠিক উত্তর:
খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
ব্যাখ্যা
বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয় ।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)
১৫৫.
মনিটরের পর্দায় ডিজাইনের কাজে ব্যবহৃত হয় -
  1. ক) লাইটপেন
  2. খ) ডার্কপেন
  3. গ) পেন্সিলপেন
  4. ঘ) লিঙ্কপেন
সঠিক উত্তর:
ক) লাইটপেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লাইটপেন
ব্যাখ্যা
- লাইটপেনও এক ধরনের ইনপুট ডিভাইস যা সাধারণত অফিশিয়াল কাজে ব্যবহৃত হয়। 
- এটি দেখতে অনেকটা কলমের মতো। এটিকে ইলেকট্রনিক কলমও বলা হয়।
- এর মাথায় লাইট সেন্সর থাকে, যা আলো অনুভব করতে পারে এবং অন্য প্রান্ত কম্পিউটারের সিস্টেম ইউনিটের সঙ্গে যুক্ত থাকে।
- মনিটরের পর্দায় কোনো বিন্দুতে লাইটপেনের মাথা নিয়ে এলে সেই বিন্দুর স্থানাঙ্ক CPU বুঝতে পারে।
- এছাড়া লাইটপেনের সাহায্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা যায়, মনিটরের পর্দায় ডিজাইনের কাজ ও মাউসের মতো মেন্যু কমান্ড সিলেক্ট করা যায়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
১৫৬.
কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
পাঁচটি
উত্তর
সঠিক উত্তর:
পাঁচটি
ব্যাখ্যা
• কম্পিউটারের সংগঠন:
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।
- কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি। যথা-
১. ইনপুট অংশ (Input Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit),
৩. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
৪. স্মৃতি অংশ (Memory Unit) ও
৫. আউটপুট অংশ (Output Unit)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৭.
নিচের কোনটি CPU-এর অংশ নয়?
  1. Register
  2. Input Device
  3. ALU
  4. Control Unit
সঠিক উত্তর:
Input Device
উত্তর
সঠিক উত্তর:
Input Device
ব্যাখ্যা
CPU:
- CPU-এর পূর্ণরুপ: Central Processing Unit.
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক।

⇒ CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা:
1. গাণিতিক যুক্তি অংশ বা ALU (Arithmetic Logic Unit),
2. নিয়ন্ত্রণ অংশ বা Control Unit,
3. স্মৃতি অংশ বা Memory/Register.

উল্লেখ্য,
- Input Device CPU-এর অংশ নয়।

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১৫৮.
AGP এর পূর্ণরূপ কী?
  1. Accelerated Gaming Port
  2. Audio Graphics Processor
  3. Accelerated Graphics Port
  4. Advanced Graphics Port
সঠিক উত্তর:
Accelerated Graphics Port
উত্তর
সঠিক উত্তর:
Accelerated Graphics Port
ব্যাখ্যা

• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerated Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫৯.
ISA কম্পিউটার বাসে মোট কয়টি পিন থাকে?
  1. 36 টি
  2. 62 টি
  3. 30 টি
  4. 98 টি
সঠিক উত্তর:
98 টি
উত্তর
সঠিক উত্তর:
98 টি
ব্যাখ্যা
• আইএসএ বাস (ISA BUS):
- ISA-এর পুরো নাম Industry Standard Architecture.
- এটি একটি ধীরগতিসম্পন্ন বাস।
- ১৯৮১ সালে আইবিএম ইন্টেলের 8088 প্রসেসরে ISA বাস ব্যবহৃত হয়ে আসছে।
- তখন এটি ছিল ৪ বিট ডেটা বাস।
- এর কাজের গতি ছিল ৪ মেগাহার্টজ।
- 16 বিট ISA বাস স্লটের পয়েন্টগুলো 2 ভাগে বিভক্ত থাকে।
- এর প্রথম ভাগে 62টি পয়েন্ট এবং দ্বিতীয় ভাগে 36 পয়েন্ট থাকে।
নিচের ছকে ISA বাসের বৈশিষ্ট্য দেখানো হলো:

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬০.
Which type of scanner is used in the banking industry?
  1. ক) OCR
  2. খ) OMR
  3. গ) MICR
  4. ঘ) NMR
সঠিক উত্তর:
গ) MICR
উত্তর
সঠিক উত্তর:
গ) MICR
ব্যাখ্যা
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
১৬১.
which port is most commonly used to connect a mouse and keyboard to a computer?
  1. PN/2 Port
  2. USB Port
  3. RS-232 Port
  4. IMAP Port
  5. All of the above
সঠিক উত্তর:
USB Port
উত্তর
সঠিক উত্তর:
USB Port
ব্যাখ্যা
পোর্ট:
- কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ।
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়‍্যার সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের সংযোগ পয়েন্ট থাকে।
- এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট। কম্পিউটারে বিভিন্ন পোর্ট ব্যবহৃত হয়। যেমন-

সিরিয়াল পোর্ট (Serial Port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কি- বোর্ড ইত্যাদি হার্ডওয়‍্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।

প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

পিএসটু পোর্ট (PS/2):
- সাধারণত PS/2 পোর্টে কি-বোর্ড ও মাউস পোর্ট সংযুক্ত করা হয়।
- পোর্ট ৬ পিনবিশিষ্ট হয়।
- পূর্বে মাউস ও কি-বোর্ড PS/2 পোর্টে সংযুক্ত হতো।
- বর্তমানে ইউএসবি পোর্টের মাধ্যমে মাউস ও কি-বোর্ড সংযুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬২.
মেনুবার চালু করার জন্য কী-বোর্ডের কোন কী ব্যবহৃত হয়?
  1. F2
  2. F5
  3. F10
  4. F12
সঠিক উত্তর:
F10
উত্তর
সঠিক উত্তর:
F10
ব্যাখ্যা
মেনুবার চালু করার জন্য কী-বোর্ডের F10 কী ব্যবহৃত হয়।

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কী-বোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৩.
সিপিইউ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সিপিইউ-এর সংগঠন
সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথাঃ
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৬৪.
হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় এসএসডি সাধারণত কেমন?
  1. ধীরে চলে কিন্তু দামে কম
  2. দ্রুত চলে তবে দাম বেশি
  3. বেশি স্টোরেজ ক্ষমতা ও সস্তা
  4. ধীরগতির হলেও টেকসই
সঠিক উত্তর:
দ্রুত চলে তবে দাম বেশি
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত চলে তবে দাম বেশি
ব্যাখ্যা

• হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় এসএসডি সাধারণত অনেক দ্রুত কাজ করে, কারণ এতে কোনো যান্ত্রিক অংশ নেই এবং ডেটা সরাসরি ফ্ল্যাশ মেমরিতে সংরক্ষণ হয়। ফলে কম্পিউটার অন করা, সফটওয়্যার চালানো এবং ফাইল কপি করার সময় এসএসডি দ্রুত সাড়া দেয়। তবে এর দাম এখনও হার্ড ডিস্কের তুলনায় বেশি এবং একই মূল্যে হার্ড ডিস্কে বেশি স্টোরেজ পাওয়া যায়। এসএসডি তুলনামূলকভাবে আঘাত-সহনশীল হলেও স্টোরেজ ক্ষমতার দিক থেকে হার্ড ডিস্ক এগিয়ে। তাই সাধারণভাবে বলা যায়, এসএসডি দ্রুত চলে তবে দাম বেশি। 

​SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

SSD ও HDD:
SSD: ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, দ্রুতগতি, কম বিদ্যুৎ খরচ, কম তাপ উৎপাদন।
HDD: চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করে, তুলনামূলক ধীরগতি, যান্ত্রিক অংশ রয়েছে।

উৎস: Avast website.

১৬৫.
কম্পিউটার সিস্টেমে Scanner কোন ধরনের যন্ত্র?
  1. ক) Input Device
  2. খ) Output Device 
  3. গ) Storage Device
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Input Device
উত্তর
সঠিক উত্তর:
ক) Input Device
ব্যাখ্যা
• কম্পিউটার সিস্টেমে Scanner একটি Input Device।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম ইত্যাদি।
- কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর ইত্যাদি। 
- ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৬৬.
ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে কোনটি?
  1. স্ক্যানার
  2. মাইক্রোফোন
  3. টাচস্ক্রিন
  4. মনিটর
সঠিক উত্তর:
টাচস্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
টাচস্ক্রিন
ব্যাখ্যা

• টাচস্ক্রিন ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে থাকে।

ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

ইনপুট - আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- প্রিন্টার- স্ক্যানার,
- ডিজিটাল ক্যামেরা,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬৭.
Which one is characteristic of a monitor?
  1. ক) Resolution
  2. খ) Pixel
  3. গ) low radiation
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
ঘ) All of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of them
ব্যাখ্যা
ক) রেজুল্যুশন (Resolution) :
-একটা মনিটর-এর রেজুল্যুশন যত বেশি, মনিটরটি তত ভালো, অর্থাৎ ঐ মনিটরের অক্ষর বা চিত্র তত পরিচ্ছন্ন ও স্পষ্ট দেখাবে। -মনিটরের পর্দাকে আড়াআড়ি এবং লম্বালম্বি অনেকগুলো রেখায় ভাগ করা হয়। আর ঐ ভাগকে রেজুল্যুশন বলে।
যেমন- 640x480, 1024x764, ইত্যাদি।

খ) পিচ বা পিক্সেল (Pitch or Pixel) :
-একটি আড়াআড়ি এবং একটি লম্বালম্বি রেখার Cross –Section এর diameter-কে পিক্সেল বা পিচ বলে।
-পিক্সেল যত কম হবে, মনিটর তত ভালো হবে। অন্যদিকে পিক্সেল রেজুল্যুশনের বিপরীত অর্থে ব্যবহার হয়। 

গ) নন-ইন্টারলেড : এটা মনিটরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। টেলিভিশনের ছবি চোখে দৃশ্যমান এবং গতিময় রাখার জন্য প্রতিটি ছবিকে ফ্রেম হিসেবে পাঠানো হয়।
-একটা ফ্রেমে ২৫টি লাইন থাকে।
-কম্পিউটারের কার্যগতি টেলিভিশনের ফ্রিকোয়েন্সীর চাইতে অনেক অনেক বেশি। মনিটরের চিত্র নন-ইন্টারলেসড থাকা ভাল। ফলে চোখ ভাল থাকবে ও দৃশ্যমানতা বৃদ্ধি পাবে।

ঘ) মাল্টি ফ্রিকোয়েন্সীঃ এ বৈশিষ্ট্য থাকলে মনিটরটি অক্ষর প্রদর্শনের সময় এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যার-এ পরিবর্তনের কারণে চিত্র ও লেখা একই সংগে দেখানোর সময় কম্পমান হবে না এবং চোখের উপর কোন বাড়তি চাপ পড়বে না।

ঙ) লো-রেডিয়েশন : বর্তমানে ব্ল্যাক ট্রিট্রিন পদ্ধতি আবিষ্কারের ফলে মনিটরের পর্দাকে এমন ভাবে তৈরি করা হয় যাতে ভিতরের ইলেকট্রনসমূহ বাইরে যথাসম্ভব না বেরিয়ে পর্দায় লেখার উজ্জ্বলতা বাড়াবে আর সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
১৬৮.
সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস কোনটি?
  1. প্রজেক্টর
  2. হেডফোন
  3. মনিটর
  4. লাইটপেন
সঠিক উত্তর:
মনিটর
উত্তর
সঠিক উত্তর:
মনিটর
ব্যাখ্যা

- সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর।
- এছাড়াও কম্পিউটারের কিছু আউটপুট ডিভাইসঃ
• প্রিন্টার,
• প্রজেক্টর,
• স্পিকার,
• প্লটার,
• হেডফোন ইত্যাদি।

১৬৯.
কোনটি CPU-এর মৌলিক অংশ নয়?
  1. মাদারবোর্ড
  2. গাণিতিক যুক্তি ইউনিট
  3. কন্ট্রোল ইউনিট
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
• CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ একক একটি কম্পিউটারের প্রধান অংশ যা নির্দেশাবলি অনুসারে ডেটা প্রক্রিয়াকরণ করে। এর তিনটি মৌলিক অংশ হলো- গাণিতিক যুক্তি ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট (CU) এবং রেজিস্টার। ALU গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদন করে, CU নির্দেশাবলি নিয়ন্ত্রণ করে এবং রেজিস্টার সাময়িকভাবে তথ্য সংরক্ষণ করে।
- অপরদিকে, মাদারবোর্ড হলো একটি সার্কিট বোর্ড যেখানে CPU ছাড়াও অন্যান্য হার্ডওয়্যার উপাদান যেমন RAM, স্টোরেজ ডিভাইস ও I/O ডিভাইস সংযুক্ত থাকে। এটি CPU-এর আবাসস্থল হলেও CPU-এর মৌলিক অংশ নয়।
- তাই সঠিক উত্তর: ক) মাদারবোর্ড।


• CPU (Central Processing Unit): 
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর উপর নির্ভরশীল।

• সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit),
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit),
৩। রেজিস্টার বা মেমোরি ইউনিট।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১৭০.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
  2. খ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
  3. গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
ব্যাখ্যা

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয় ।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)

১৭১.
নিচের কোনটি ফ্ল্যাশ মেমোরি ডিভাইস?
  1. ক) সিডি রম
  2. খ) হার্ড ড্রাইভ
  3. গ) ডিভিডি ড্রাইভ
  4. ঘ) সলিড স্টেট ড্রাইভ
সঠিক উত্তর:
ঘ) সলিড স্টেট ড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সলিড স্টেট ড্রাইভ
ব্যাখ্যা
হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট - এগুলো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস।
অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে সিডি ও ডিভিডি ডিস্ক।
মেমরি কার্ড, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (SSD) - এগুলো ফ্ল্যাশ মেমোরি ডিভাইস।
১৭২.
অপটিক্যাল স্টোরেজ সিস্টেমের উদাহরণ কোনটি?
  1. Magnetic Tape
  2. Floppy disk
  3. Hard disk
  4. CD Disk
সঠিক উত্তর:
CD Disk
উত্তর
সঠিক উত্তর:
CD Disk
ব্যাখ্যা
• অপটিক্যাল স্টোরেজ সিস্টেম (Optical Storage System):
- যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
- যেমন: CD-ROM Disk বা CD Disk, DVD ইত্যাদি।

• সিডি-রম (CD-ROM - Compact Disk Read Only Memory):
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 

• Magnetic Tape, Floppy disk এবং Hard disk এগুলো মেগনেটিক স্টোরেজ ডিভাইস। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৩.
নিচের কোনটি সিপিইউ এর অংশ নয়?
  1. ক) গাণিতিক যুক্তি ইউনিট
  2. খ) নিয়ন্ত্রণ ইউনিট
  3. গ) রেজিস্টার স্মৃতি
  4. ঘ) পাওয়ার সাপ্লাই
সঠিক উত্তর:
ঘ) পাওয়ার সাপ্লাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাওয়ার সাপ্লাই
ব্যাখ্যা
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথাঃ
• গাণিতিক যুক্তি ইউনিট,
• নিয়ন্ত্রণ ইউনিট,
• রেজিস্টার স্মৃতি।

- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- এই সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
১৭৪.
কম্পিউটারের বুটিং প্রসেসের প্রথম ধাপকে কী বলে?
  1. BIOS
  2. POST
  3. Boot loader
  4. File allocation
সঠিক উত্তর:
POST
উত্তর
সঠিক উত্তর:
POST
ব্যাখ্যা

• POST হলো কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে যে স্বয়ংক্রিয় হার্ডওয়্যার পরীক্ষা সম্পন্ন হয়, তাকে Power On Self Test বলে।
- এটি বুটিং প্রক্রিয়ার প্রথম ধাপ।

• POST-এর কাজ:
- POST মূলত কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার উপাদান ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে, যেমন:
⇒ Processor
⇒ RAM
⇒ Graphics device
⇒ Hard Disk / SSD
⇒ Keyboard
⇒ BIOS settings

• ফলাফল:
- যদি সবকিছু ঠিক থাকে, POST বুট লোডার চালু করে এবং অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করে।
- যদি কোনো সমস্যা থাকে, BIOS বিপ শব্দ (beep code) বা error message দেখায়, যা সমস্যার ধরন নির্দেশ করে।

• POST এর গুরুত্ব:
- কম্পিউটার শুরুতেই নিশ্চিত হয় যে ডিভাইসগুলো সঠিকভাবে কাজ করছে।
- সমস্যা থাকলে OS লোড হওয়ার আগেই সতর্কবার্তা দেয়।
- এটি ডেটা ক্ষতি এবং সিস্টেম ত্রুটি প্রতিরোধে সহায়তা করে।

তথ্যসূত্র: 
-  মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১৭৫.
কোন কম্পোনেন্টটি CPU-এর জন্য অল্প সময়ে তথ্য অ্যাক্সেসে সবচেয়ে কার্যকর?
  1. Registers
  2. ROM
  3. Hard Drive
  4. RAM
সঠিক উত্তর:
Registers
উত্তর
সঠিক উত্তর:
Registers
ব্যাখ্যা

• CPU-এর জন্য তথ্য অ্যাক্সেসের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কম্পোনেন্ট হলো Registers। Registers হল মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকা ছোট, অতি-দ্রুত মেমোরি ইউনিট, যা তাত্ক্ষণিকভাবে ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করতে পারে। CPU যখন কোনো গণনা বা অপারেশন সম্পন্ন করে, তখন এটি প্রথমেই Registers ব্যবহার করে কারণ এগুলি RAM বা Hard Drive-এর তুলনায় অনেক দ্রুত। ROM সাধারণত শুধুমাত্র পড়ার জন্য ব্যবহৃত হয় এবং পরিবর্তনযোগ্য নয়, তাই তা CPU-র জন্য তাত্ক্ষণিক ডেটা অ্যাক্সেসে কার্যকর নয়। RAM দ্রুত, কিন্তু Registers-এর চেয়ে ধীরে কাজ করে। তাই, অল্প সময়ে তথ্য অ্যাক্সেসের জন্য Registers সবচেয়ে কার্যকর।

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ,
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। - কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাহাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ভাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

১৭৬.
কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়?
  1. ক) Modem
  2. খ) Scanner
  3. গ) Mouse
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ক) Modem
উত্তর
সঠিক উত্তর:
ক) Modem
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো: কী-বোর্ড, মাউস, ওয়েবক্যাম, ট্যাকবল, জয়স্টিক, বার কোড রিডার, পয়েন্ট অফ সেল, ওএমআর, স্ক্যানার, ডিজিটাইজার, লাইটপেন ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।
- আউটপুট ডিভাইসসমূহ হলো: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেড ফোন  ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস:
- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৭.
কোন কম্পোনেন্টটি মাদারবোর্ডে সরাসরি ইনস্টল হয় প্রোগ্রাম নির্দেশনা প্রক্রিয়ার জন্য?
  1. RAM
  2. CPU
  3. GPU
  4. Hard Drive
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা

• মাদারবোর্ডে সরাসরি ইনস্টল হওয়া প্রধান কম্পোনেন্ট যা প্রোগ্রাম নির্দেশনা প্রক্রিয়ার জন্য কাজ করে তা হলো CPU (Central Processing Unit)। এটি কম্পিউটারের “মস্তিষ্ক” হিসেবে পরিচিত, কারণ এটি সমস্ত নির্দেশনা গ্রহণ, ব্যাখ্যা ও কার্যকর করার ক্ষমতা রাখে। যখন কোনো প্রোগ্রাম চালানো হয়, তখন CPU মেমরি থেকে নির্দেশনা নিয়ে তা প্রসেস করে ফলাফল তৈরি করে। অন্যদিকে, RAM হলো অস্থায়ী ডেটা সংরক্ষণকারী, GPU গ্রাফিক্স প্রক্রিয়ার জন্য বিশেষায়িত, এবং Hard Drive হলো স্থায়ী ডেটা সংরক্ষণ করার জন্য। তাই সরাসরি প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য মাদারবোর্ডে CPU ইনস্টল করা অপরিহার্য।

• মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• গঠন ও উপাদান:
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
CPU (Central Processing Unit),
RAM (Random Access Memory),
Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।

১৭৮.
নিচের কোনটি I/O ডিভাইস?
  1. মডেম
  2. প্রজেক্টর
  3. জয়স্টিক
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
মডেম
উত্তর
সঠিক উত্তর:
মডেম
ব্যাখ্যা
•  I/O ডিভাইস বলতে সেইসব ডিভাইস কে বোঝায় যেগুলো একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।  মডেম (Modem) হলো  এক ধরনের I/O (Input/Output) ডিভাইস, যার পূর্ণরূপ হল Modulator-Demodulator।

• এটি দুটো গুরুত্বপূর্ণ কাজ করে: 

১) Modulation (আউটপুট): কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে(০,১) অ্যানালগ সিগনালে রূপান্তর করে (  টেলিফোন লাইনের মাধ্যমে  বা ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে পাঠানোর জন্য।)। আবার সিম কার্ড সম্বলিত মডেমে ডিজিটাল সিগন্যাল কে সেলুলার সিগন্যালে রুপান্তর করা হয়।

২) Demodulation (ইনপুট): টেলিফোন লাইন/ফাইবার অপটিক বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগনালকে আবার ডিজিটাল সিগনালে রূপান্তর করে যাতে কম্পিউটার সেটি বুঝতে পারে। 
ইনপুট ও অউটপুট উভয় ধরনের কাজ করতে পারে বলে মডেম কে বলা হয় I/O (Input/Output) ডিভাইস।

তথ্যসূত্র: 
-    মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
-   "Computer Fundamentals" by P.K. Sinha.
১৭৯.
MICR প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
  1. পাসপোর্ট মুদ্রণ
  2. ক্রেডিট কার্ড এনকোডিং
  3. ব্যাংকে চেক প্রক্রিয়াকরণ
  4. বারকোড স্ক্যানিং
সঠিক উত্তর:
ব্যাংকে চেক প্রক্রিয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকে চেক প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তি প্রধানত ব্যাংকিং খাতে ব্যবহৃত হয়, বিশেষ করে চেক প্রক্রিয়াকরণের জন্য। এটি এমন একটি প্রযুক্তি যা চেকের নীচে থাকা সংখ্যা এবং তথ্যকে চৌম্বকীয় কালি দিয়ে মুদ্রণ করে, যাতে মেশিন সহজে তা পড়তে পারে। এই পদ্ধতি দ্রুত এবং সঠিকভাবে চেকের তথ্য শনাক্ত করতে সাহায্য করে, যেমন চেক নম্বর, ব্যাংক কোড এবং শাখার তথ্য। MICR ব্যবহার করলে ত্রুটির সম্ভাবনা কমে এবং লেনদেন প্রক্রিয়ার সময়ও কমে। তাই এটি সাধারণত ব্যাংকে চেক প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অপরিহার্য, পাসপোর্ট, ক্রেডিট কার্ড বা বারকোডের জন্য নয়।

সঠিক উত্তর: গ) ব্যাংকে চেক প্রক্রিয়াকরণ।

• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৮০.
ধারণ ক্ষমতা সবচেয়ে কম-
  1. ক) র‍্যাম
  2. খ) রম
  3. গ) ক্যাশ
  4. ঘ) রেজিস্টার
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টার
ব্যাখ্যা
- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টর, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামুলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।
  
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
১৮১.
CPU তথ্য প্রক্রিয়াকরণের সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখে?
  1. ক) মনিটরে
  2. খ) হার্ডডিস্কে
  3. গ) র‍্যামে
  4. ঘ) রেজিস্টারে
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টারে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ এবং গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এর প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়।
১৮২.
CPU-এর ভেতরে থাকা সবচেয়ে দ্রুতগতির ক্ষুদ্র মেমোরি কোনটি?
  1. ক্যাশ মেমোরি
  2. রেজিস্টার 
  3. প্রধান মেমোরি
  4. ভার্চুয়াল মেমোরি
সঠিক উত্তর:
রেজিস্টার 
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টার 
ব্যাখ্যা

• রেজিস্টার (Register):
- এটি সিপিইউ-এর ভেতরে থাকা সবচেয়ে দ্রুতগতির ক্ষুদ্র মেমোরি, যা ALU-কে সরাসরি ডেটা সরবরাহ করে।
- এটি মূলত ফ্লিপ-ফ্লপ (Flip-flops) সার্কিট দিয়ে তৈরি এবং প্রসেসিংয়ের সময় ডেটা বা নির্দেশাবলী খুব অল্প সময়ের জন্য জমা রাখার কাজে ব্যবহৃত হয়
- সিপিইউ (CPU)-এর গাণিতিক ও যুক্তি অংশের (ALU) সাথে প্রধানত রেজিস্টার (Register) এবং প্রাথমিক মেমরি বা মেইন মেমরি (RAM - Random Access Memory)-এর প্রত্যক্ষ সংযোগ থাকে। ALU-এর কাজের জন্য প্রয়োজনীয় ডেটা ও নির্দেশাবলী সরাসরি এই মেমোরি থেকে গ্রহণ করে এবং প্রসেসিংয়ের পর ফলাফল আবার রেজিস্টার বা র‍্যাম-এ জমা রাখে।
- CPU যখন কোনো গাণিতিক বা যুক্তিমূলক কাজ করে, তখন ওই মুহূর্তের ডেটা এবং নির্দেশাবলী রেজিস্টারে থাকে।
- এটি কম্পিউটারের সব ধরণের মেমোরির (যেমন: RAM বা হার্ড ডিস্ক) চেয়ে দ্রুত কাজ করে।
- পরবর্তী কোন নির্দেশটি কাজ করবে, তার মেমোরি অ্যাড্রেস বা ঠিকানা মনে রাখে। 

উৎস: 
১। Geeksforgeeks [Link]
২। Sciencedirect [Link]

১৮৩.
দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধিত করতে পারে -
  1. ক) ট্রান্সফর্মার
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) রেকটিফায়ার
  4. ঘ) অ্যামিটার
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
ব্যাখ্যা
দুটি একই ধরনের অর্ধপরিবাহীর (n-টাইপ অথবা p-টাইপ) মাঝখানে এদের বিপরীত ধরনের (p-টাইপ অথবা n-টাইপ) অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল (Device) তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে।

ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৪.
কন্ট্রোল ইউনিট সম্পর্কে কোনটি সঠিক?
  1. এটি CPU ক্লক গতি বাড়ায়
  2. এটি স্থায়ী তথ্য সংরক্ষণ করে যেমন ROM
  3. এটি যোগ এবং বিয়োগের মতো গণনা সম্পন্ন করে
  4. এটি প্রসেসরের কার্যক্রম নির্দেশ করে
সঠিক উত্তর:
এটি প্রসেসরের কার্যক্রম নির্দেশ করে
উত্তর
সঠিক উত্তর:
এটি প্রসেসরের কার্যক্রম নির্দেশ করে
ব্যাখ্যা

• কন্ট্রোল ইউনিট প্রসেসরের কার্যক্রম নির্দেশ করে। কন্ট্রোল ইউনিট (CU) প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা CPU-এর অন্যান্য উপাদান যেমন অরিথমেটিক লজিক ইউনিট (ALU) এবং রেজিস্টারকে কীভাবে কাজ করতে হবে তা নিয়ন্ত্রণ করে। এটি মেমরি থেকে নির্দেশনা পড়ে, ডিকোড করে এবং ALU বা ইনপুট-আউটপুট ডিভাইসকে নির্দেশ দেয় কোন অপারেশন করতে হবে। কন্ট্রোল ইউনিট নিজে গণনা বা ডেটা সংরক্ষণ করে না; বরং এটি CPU-এর কার্যক্রম সঠিকভাবে সমন্বয় করে, যাতে প্রোগ্রাম ঠিকভাবে কার্যকর হয়। এটি মূলত CPU-এর “নিয়ন্ত্রক কেন্দ্র” হিসেবে কাজ করে।
 

• কম্পিউটার সংগঠন:
- কম্পিউটার  সংগঠন বলতে মূলত হার্ডওয়্যার এর সংগঠনকেই বোঝায়। 

• কম্পিউটার সংগঠনের ৫ টি অংশ রয়েছে। যথা-
- ইনপুট ইউনিট,
- কন্ট্রোল ইউনিট,
- গাণিতিক যুক্তি ইউনিট,
- মেমোরি ইউনিট,
- আউটপুট ইউনিট। 

• কন্ট্রোল ইউনিট:
- একটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের যে অংশ কম্পিউটারের কার্যাবলীর নির্দেশনা দেয় তাকে Control Unit বা নিয়ন্ত্রণ অংশ বলা হয়।

• কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি হতে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- মেমোরি ও গাণিতিক যুক্তি ইউনিটের (ALU) মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট (Control Unit)। 
- কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে ডেটা সংগ্রহ করে এবং ALU কে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে, যা ডেটার উপর গাণিতিক ও যৌক্তিক কাজ করে থাকে।
- এরপর, ALU ফলাফল মেমরিতে সংরক্ষণ করে। 
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমোরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮৫.
মনিটর সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি হার্টজ এককে মাপা হয়?
  1. ক) Resolution
  2. খ) Speed
  3. গ) Refresh Rate
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) Refresh Rate
উত্তর
সঠিক উত্তর:
গ) Refresh Rate
ব্যাখ্যা
রিফ্রেশ রেট হলো পিক্সেলের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচার্জ হয় তার সংখ্যা। Refresh Rate যত বেশি হবে ইমেজ স্ক্রীনে তত বেশি দৃঢ় দেখাবে। Refresh Rate কে হার্টজ এককে প্রকাশ করা হয়।
১৮৬.
মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি কী হিসেবে কাজ করে?
  1. ক) Register Set
  2. খ) Arithmetic Logic Unit
  3. গ) Control Unit
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Register Set
উত্তর
সঠিক উত্তর:
ক) Register Set
ব্যাখ্যা
মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।

- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- মাইক্রোপ্রসেসর ভেদে রেজিস্টারের ধারণক্ষমতা ভিন ভিন্ন হতে পারে। যেমন ৪-বিট রেজিস্টার 16-বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, 64-বিট রেজিস্টার ইত্যাদি।
- ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে রেজিস্টারগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত হয়। 

সূত্র: ৯৫ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৮৭.
নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার?
  1. অক্ষর প্রিন্টার
  2. লেজার প্রিন্টার
  3. ইংকজেট প্রিন্টার
  4. থার্মাল প্রিন্টার
সঠিক উত্তর:
অক্ষর প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
অক্ষর প্রিন্টার
ব্যাখ্যা
♦ প্রিন্টার:
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

• ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

• নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৮.
মাউস-এর আবিষ্কারক-
  1. বিল গেটস
  2. ডগলাস এঙ্গেলবার্ট
  3. স্টিভ জবস
  4. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর:
ডগলাস এঙ্গেলবার্ট
উত্তর
সঠিক উত্তর:
ডগলাস এঙ্গেলবার্ট
ব্যাখ্যা
• মাউস:
- মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুর সদৃশ একটি পয়েন্টিং ডিভাইস।
- মাউস পয়েন্টারকে মনিটর স্ক্রীনের যে কোন জায়গায় মুভ করানোকে পয়েন্টিং বলা হয়।
- মাউস কী বোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে।
- আমেরিকান উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট মাউস আবিষ্কার করেন।
- মাউস হল এক ধরনের ছোট হার্ডওয়ার ইনপুট ডিভাইস (input device) যা হাত দ্বারা ব্যবহৃত হয়।
-  এটিকে hand operated input device ও বলা হয়।
- এটি কম্পিউটারের কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহারকারীর কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট আইকন সারাতে এবং নির্বাচন করতে ব্যবহার করা হয়।

• মাউস দুই ধরণের হয়ে থাকে। যথা:
১. Mechanical এবং
২. Optical Mouse.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
২. ব্রিটানিকা।
১৮৯.
Small computer system interface (SCSI) is pronounced as ______.
  1. Asci
  2. scuzzy
  3. SCSI
  4. None
সঠিক উত্তর:
scuzzy
উত্তর
সঠিক উত্তর:
scuzzy
ব্যাখ্যা
• SCSI- pronounced SKUH-zee and sometimes colloquially known as "scuzzy".

- একটি হার্ড ডিস্ক ড্রাইভ একটি SCSI ইন্টারফেসের মাধ্যমে সরাসরি একটি পিসির সাথে সংযুক্ত হতে পারে।
- ACSI (Atari Computer Systems Interface) পেরিফেরাল বাসটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড SCSI (Small Computer Systems Interface) বাসের মতোই।
- SCSI এর পূর্ণরূপ Small Computer System Interface.
- SCSI হলো প্রোটোকলের একটি গ্রুপ যা কম্পিউটার এবং বাহ্যিক ডিভাইসগুলির মধ্যে একটি শারীরিক পদ্ধতিতে ডেটা পাঠায়।
- SCSI মূলত একটি প্রোটোকল এবং একটি সমান্তরাল পিজিক্যাল ইন্টারফেস হিসাবে বিকশিত হয়েছিল।
- SCSI প্রোটোকল একটি সিরিয়াল সংযুক্ত SCSI বাসে (SAS এবং SPL ব্যবহার করে), ফাইবার চ্যানেল পরিবেশে (FCP ব্যবহার করে), এবং IP ভিত্তিক নেটওয়ার্কে (LAN/WAN, iSCSI ব্যবহার করে) পরিবহন করা হয়।

উৎস:
১. ব্রিটানিকা।
২. Techtarget website. [Link]
১৯০.
OCR-এর প্রধান কাজ কী?
  1. তথ্য সংরক্ষণ
  2. অডিও ডেটা রেকর্ড করা
  3. ভয়েস নোট সরাসরি ডাটাবেসে রেকর্ড করা
  4. প্রিন্ট করা লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষর সনাক্ত করা
সঠিক উত্তর:
প্রিন্ট করা লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষর সনাক্ত করা
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্ট করা লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষর সনাক্ত করা
ব্যাখ্যা

OCR-এর প্রধান কাজ হচ্ছে প্রিন্ট করা লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষর সনাক্ত করা।

OCR (Optical Character Reader/Recognition)
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা নয়, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে, ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা এবং বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

উৎস:

1. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. ব্রিটানিকা।

১৯১.
মাদারবোর্ডে PCI Bus কতবিটে কাজ করে?
  1. ৩২ বিট
  2. ৬৪ বিট
  3. ১২৮ বিট
  4. ১৬ বিট
সঠিক উত্তর:
৩২ বিট
উত্তর
সঠিক উত্তর:
৩২ বিট
ব্যাখ্যা
• মাদারবোর্ডে PCI BUS ৩২ বিটে কাজ করে।

• কম্পিউটার বাস:
- বাস হচ্ছে কিছু তারের সমাহার যেগুলোর মধ্য দিয়ে ডিজিটলি সংকেত তথা ০ বা ১ চলাচল করে।
- বাস দুই প্রকার। যথা:

১. সিস্টেম বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা: অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস ও ডাটা বাস।

২. এক্সপানশনস বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়। উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে-
১. আইএসএ বাস (ISA-Industry Standards Architecture)
২. ইআইএসএ বাস (EISA - Extended Industry Standards Architecture)
৩. লোকাল বাস – ১) ভেসা (VESA-Video Electronic Standard Architecture)
২) পিসিআই (PCI- Peripheral Component Interconnect)
৪. ইউএসবি (USB- Universal Serial Bus)
৫. ফায়ারওয়্যার বাস (Firewire Bus) ev IEEE 1394
৬. এজিপি (AGP – Accelerated Graphics Port); ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯২.
কোনটি ALU দ্বারা সম্পাদিত সাধারণ অ্যারিথমেটিক অপারেশন?
  1. Addition
  2. Searching
  3. Sorting
  4. Transmitting
সঠিক উত্তর:
Addition
উত্তর
সঠিক উত্তর:
Addition
ব্যাখ্যা

• ALU বা Arithmetic Logic Unit হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত গাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পাদন করে। ALU দ্বারা সম্পাদিত সাধারণ অ্যারিথমেটিক অপারেশনগুলোর মধ্যে যোগ (Addition), বিয়োগ, গুণ এবং ভাগ প্রধান। প্রদত্ত অপশনগুলোর মধ্যে “Addition” একটি মৌলিক ও সাধারণ অ্যারিথমেটিক অপারেশন, যা সরাসরি ALU সম্পাদন করে থাকে। অন্যদিকে Searching, Sorting বা Transmitting হলো ডাটা ব্যবস্থাপনার কাজ, যেগুলো সরাসরি ALU নয় বরং প্রসেসরের অন্যান্য অংশ বা সফটওয়্যার দ্বারা সম্পাদিত হয়। তাই সঠিক উত্তর হলো ক) Addition, যা ALU-র প্রধান কার্যক্রমের একটি।
 
• ALU (অ্যারিথমেটিক-লজিক ইউনিট):
- ALU হল অ্যারিথমেটিক-লজিক ইউনিট।
- এটি একটি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের চারটি মৌলিক কার্যকরী উপাদানের মধ্যে একটি।
- অন্য তিনটি হলো: ইনপুট-আউটপুট সরঞ্জাম, প্রধান মেমরি এবং কন্ট্রোল ইউনিট।
- ALU-এর কাজ হল ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক এবং লজিক অ্যালগরিদমগুলো সম্পাদন করা।
- এটি অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে, যা ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে।
- ALU-তে এমন সার্কিট রয়েছে যা দুটি গাণিতিক মান যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে।
- এছাড়া লজিক অপারেশনের জন্য AND এবং OR-এর মতো সার্কিটও রয়েছে।
- ALU-তে বেশ কয়েকটি রেজিস্টার থাকে, যা গণনার ফলাফলগুলো কিছু সময়ের জন্য ধরে রাখে, যাতে সেগুলো আরও গাণিতিক অপারেশনের জন্য ব্যবহার করা যায় অথবা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়।

উৎস: ব্রিটানিকা।

১৯৩.
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. মাউস
  2. স্পিকার
  3. স্ক্যানার
  4. ওসিআর
সঠিক উত্তর:
স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
স্পিকার
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর, 
 - প্রিন্টার, 
- প্রজেক্টর, 
- স্পিকার
- প্লটার, 
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৯৪.
ওয়েব ব্রাউজারের ট্যাব ক্লোজ করতে ব্যবহৃত হয়?
  1. ক) Alt+F4
  2. খ) Ctrl+F4
  3. গ) Ctrl + X
  4. ঘ) Ctrl + W
সঠিক উত্তর:
ঘ) Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ctrl + W
ব্যাখ্যা

1. Click the X at the top-right corner of a window to close it.
2. Press Alt+F4 to close a window.
3. Press Ctrl+F4 to close an active document
4. Click Ctrl+W to close a web browser tab
(রেফারেন্সঃ Fundamentals of Computer)

১৯৫.
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
  1. ক) মরফোলজী
  2. খ) টেকনোলজী
  3. গ) নিউরোলজী
  4. ঘ) টপোলজী
সঠিক উত্তর:
ঘ) টপোলজী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টপোলজী
ব্যাখ্যা
টপোলজী হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থান এবং সংযোগ বিন্যাসের কাঠামো। একে নেটওয়ার্কের সংগঠন বা আর্কিটেকচার হিসেবে ও অবহিত করা হয়।
১৯৬.
হার্ডডিস্ক একটি-
  1. Primary Memory
  2. Main Memory
  3. Internal Memory
  4. Secondary Memory
সঠিক উত্তর:
Secondary Memory
উত্তর
সঠিক উত্তর:
Secondary Memory
ব্যাখ্যা
• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস ।
- হার্ড ডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয় হার্ডডিস্ক নষ্ট হওয়া বা মোছনীয় কোনো কমা ব্যতীত এখানকার তথ্যসমূহ নষ্ট হয় না।
- হার্ডডিস্ক হচ্ছে কম্পিউটারের স্টোরেজ মিডিয়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্টোরেজ মিডিয়া।
- হার্ডডিস্ক কতগুলো ট্র্যাক এবং ট্রাকগুলোর কয়েকটি সেক্টরের সমন্বয়ে গঠিত।

• সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।

• সহায়ক মেমরি (Secondary Memory) এর উদাহরণ:
- হার্ডডিস্ক
- সিডি
- ডিভিডি
- পেনড্রাইভ
- জিপ ড্রাইভ
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৭.
ALU এর পূর্ণরূপ-
  1. Advanced Logic Unit
  2. Arithmetic Logic Unit
  3. Automatic Logic Unit
  4. Algorithm Logic Unit
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
উত্তর
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
ব্যাখ্যা
• ALU (গাণিতিক যুক্তি অংশ):
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৮.
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) অ্যান্ড্রোয়েড
  2. খ) আইওএস
  3. গ) উইন্ডোজ
  4. ঘ) গুগল
সঠিক উত্তর:
ঘ) গুগল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুগল
ব্যাখ্যা
গুগল হলো সার্চ ইঞ্জিন বাকি গুলো অপারেটিং সিস্টেম।
১৯৯.
কম্পিউটার চালু করার সময় কোন অংশ প্রথম কাজ শুরু করে?
  1. CPU
  2. RAM
  3. BIOS
  4. হার্ড ডিস্ক
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) BIOS
BIOS (Basic Input/Output System) হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা EPROM-এ সংরক্ষিত থাকে এবং CPU ব্যবহার করে কম্পিউটার চালু করার সময় স্টার্টআপ প্রক্রিয়া সম্পন্ন করে। এর প্রধান কাজ হলো উপলব্ধ পেরিফেরাল ডিভাইসগুলো চিহ্নিত করা এবং অপারেটিং সিস্টেমকে প্রধান মেমোরিতে লোড করা। স্টার্টআপের পর, BIOS OS এবং পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। 

BIOS (Basic Input Output System)
- কম্পিউটার সমস্ত কাজ ধাপে ধাপে সম্পাদন করে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার অনুসরণ করে, সেগুলো একটি ইলেকট্রনিক চিপে সংরক্ষিত থাকে।
- এই চিপটিকে BIOS বলা হয় এবং এটি মাদারবোর্ডে থাকে।
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ BIOS-এর মাধ্যমে ঘটে।
- BIOS-এর নির্দেশগুলো অনুসরণ করে প্রসেসর কম্পিউটারের সকল উপাদানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং সেগুলোর নিয়ন্ত্রণ পরিচালনা করে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

২০০.
বারকোডের ব্লকগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• বারকোড: 
- বার কোড বলতে লম্বা আকারের সরু, মোটা এবং তার সাথে নম্বর সংযুক্ত পর্যায়ক্রমে কতকগুলো বার বা রেখার সমষ্টিকে বোঝায়।
- একটি বারকোডে সর্বমোট ৯৫টি ব্লক থাকে।
৯৫ টি ব্লককে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১. লেফট গার্ড
২. সেন্টার গার্ড
৩. রাইট গার্ড
৯৫টি ব্লকের মধ্যে ১২টি ব্লকে বারকোড লিখা হয়।

- তথ্যগুলো বারকোডের প্রতিটি সাদাকালো বার এবং এদের মধ্যকার ফাঁকা জায়গার মধ্যে এনকোড করে রাখা হয়।
- সাধারণত বিভিন্ন পণ্য বা দ্রব্যের প্যাকেটের ওপর বার কোডের সাহায্যে পণ্যের নাম, পণ্যের ধরন, কোম্পানির বা নির্মাণকারীর নাম, পরিমাণ, মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। 
- বার কোড সাধারণত যেকোনো ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেট ইত্যাদির পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এ ধরনের বার কোডসমূহ পড়ার জন্য একটি বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয়, যা বার কোড রিডার নামে পরিচিত।


উৎস: Live MCQ Lecture- 08.