তুঁহু মম শ্যামসমান৷৷- পঙ্ক্তিদ্বয় কোন কবির রচনা?
উত্তর
ব্যাখ্যা
• মৃত্যু-অমৃত করে দান। তুঁহু মম শ্যামসমান৷৷- পঙ্ক্তিদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মরণ' কবিতার অন্তর্গত।
- 'মরণ' কবিতাটি তাঁর রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্যের অন্তর্গত।
কবিতার অংশবিশেষ।
মরণ রে,
রবীন্দ্রনাথ ঠাকুর
তুঁহুঁ মম শ্যামসমান।
মেঘবরন তুঝ, মেঘজটাজুট,
রক্ত কমলকর, রক্ত অধরপুট,
তাপবিমােচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান।
তুঁহু মম শ্যামসমান৷৷
----------------------
• "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" কাব্যের সারসংক্ষেপ:
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈষ্ণব পদাবলির ধারার এবং ব্রজবুলি ভাষায় লিখিত একটি কাব্য।
- ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি এ কাব্যটির প্রকাশকালে কবির নাম হিসেবে আখ্যাপত্রে লিখিত হয় ভানুসিংহ ঠাকুর। আর গ্রন্থটির প্রকাশক হন রবীন্দ্রনাথ ঠাকুর।
- প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়: ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল। ইহার অধিকাংশই পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে।
- উল্লেখযোগ্য কবিতা- মরণ, প্রশ্ন। 'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুহুঁ মম শ্যামসমান।"
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থগুলো হলো:
- মানসী,
- চিত্রা,
- চৈতালী,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- শেষ লেখা।
উৎস: 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্যগ্রন্থ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া ।