উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
ABC একটি ত্রিভুজ। D ও E যথাক্রমে ত্রিভুজটির AB ও AC বাহুর মধ্যবিন্দু।
DE = BC/2
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২০ / ২০ · ১,৯০১–১,৯৮৬ / ২,০০৯
ধরি, ভূমি b = ১৬ মিটার এবং বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a2 - b2)
= (১৬/৪)√(৪×১০2 - ১৬2)
= ৪ × ১২
= ৪৮ বর্গমিটার
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
সমান সমান বাহুঃভূমি = 5:6
সুতরাং 5x + 5x + 6x = 16
Or, 16x = 16
Or, x = 1
ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
= 6/4 × √(100 - 36)
= 6/4 × 8
= 12 বর্গমিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক একক হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ক একক
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)ক২ বর্গএকক
- সমবাহু ত্রিভুজের সকল বাহু সমান।
- একটি মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমদ্বিবাহু ত্রিভুজে ভাগ করে।
মধ্যমার দৈর্ঘ্য= √{ক২ - (ক/২)২}
= √{ক২ - (ক২/৪)}
= √(৩ক২/৪)
= (√৩/২)ক
বিকল্প:
ধরি
মধ্যমার দৈর্ঘ্য বা উচ্চতা = খ
আমরা জানি
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ক × খ = (√৩/৪)ক২
বা, খ/২ = (√৩/৪)ক
∴ খ = √৩/২)ক
মধ্যমার দৈর্ঘ্য = (√৩/২)ক
ত্রিভুজের তিনটি বাহু কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
= (180 - 60)° + (180 - 60)° + (180 - 60)°
= 360°।
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রী?
সমাধান:
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°।
BOC ত্রিভুজে বহিঃস্থ ∠AOB = ∠OBC + ∠OCB
∠AOB + x = 180°
∠OBC + ∠OCB + x = 180°
y + y = 180° - x
y = 68/2
y = 34°
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 30 মিটার, 25 মিটার, 21 মিটার হলে মাঠটির অর্ধপরিসীমা কত?
সমাধান:
ত্রিভুজের পরিসীমা 2s হলে,
আমরা জানি,
2s = a + b + c
⇒ 2s = (30 + 25 + 21)
⇒ 2s = 76
∴ s = 38
∴ মাঠটির অর্ধপরিসীমা 38 মিটার
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং ভূমির দৈর্ঘ্য 8 মিটার হলে সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার
এবং ভূমির দৈর্ঘ্য 8 মিটার
ধরি, সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য, a = ?
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √{4(a)2 - (b)2}
⇒ (b/4) × √{4(a)2 - (b)2} = 12
⇒ (8/4) {√{4(a)2 - (8)2} = 12
⇒ 2 × {√{4(a)2 - (8)2} = 12
⇒ {√{4(a)2 - (8)2} = 6
⇒ [√{4(a)2 - 64}]2 = 62 ; [বর্গ করে]
⇒ 4a2 - 64 = 36
⇒ 4a2 = 36 + 64
⇒ 4a2 = 100
⇒ a2 = 100/4
⇒ a2 = 25 = 52
∴ a = 5
সুতরাং, সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 মিটার।
সমান কোণদ্বয়ের সমষ্টি = 55° + 55°
= 110°
∴ অপর কোণ = 180° - 110°
= 70°
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৫০ মিটার। ত্রিভুজটির ভূমি ১০০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫০ মিটার
∴ বর্গের ক্ষেত্রফল = (৫০ × ৫০) বর্গ মিটার
= ২৫০০ বর্গ মিটার
যেহেতু, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = ২৫০০ বর্গ মিটার
∴ ত্রিভুজটির ভূমি = ১০০ মিটার
আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ১০০ × উচ্চতা = ২৫০০
বা, উচ্চতা = (২৫০০ × ২)/১০০
∴ উচ্চতা = ৫০ মিটার
∴ ত্রিভুজটির উচ্চতা = ৫০ মিটার ।
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)2
বা, বাহু2 = (৪ × ২৫√৩)/√৩ = ১০০
বা, বাহু = ১০ সেমি
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × a২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২
= (√৩/৪) × (২)২
= (√৩/৪) × ৪
= √৩
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার।
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ২+৩ = ৫ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৮° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান:
আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°।
ধরি, ক্ষুদ্রতম কোণটি ক।
∴ অপর কোণটি হবে (ক + ১৮)°
প্রশ্নমতে,
ক + (ক + ১৮)° = ৯০°
বা, ২ক + ১৮ = ৯০
বা, ২ক = ৯০ - ১৮
বা, ২ক = ৭২
বা, ক = ৭২/২
∴ ক = ৩৬
সুতরাং, ক্ষুদ্রতম কোণের মান হলো ৩৬°।
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি কোণ ৭০° হলে, ত্রিভুজের তৃতীয় কোণের মান কত হবে?
সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় ১৮০°।
সমান দুটি কোণ ৭০° হলে,
তৃতীয় কোণ 'ক' হবে
৭০° + ৭০° + ক = ১৮০°
⇒ ক = ১৮০° - ১৪০°
ক = ৪০°
∴ত্রিভুজের তৃতীয় কোণের মান ৪০°
ধরি, অপর বাহুটি = x
∴ ১ম বাহু = x এর 5/6 = 5x/6
প্রশ্নমতে,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, 30² = x² + (5x/6)²
বা, 900 = x² + (25x²/36)
বা, 900 = 61x²/36
∴ x = 23.046 মি.
বা, অপর বাহুটি = x = 23.046 মি.
∴ ১ম বাহু = x এর 5/6 = 5x/6 = (5/6)× 23.046 মি. = 19.20 মি.
ধরি, ২য় কোণ ক
∴ ১ম কোণ ৩ক
এবং ৩য় কোণ ক + ৩০°
শর্তমতে, ক + ৩ক + ক + ৩০° = ১৮০°
বা, ৫ক = ১৫০°
বা, ক = ৩০°
∴ ১ম কোণ ৩ ×৩০° = ৯০°