বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন২,০০৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৬ / ২০ · ১,৫০১১,৬০০ / ২,০০৯

১,৫০১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সমকোণী ত্রিভূজের লম্ব = √(অতিভূজ-ভূমি) = √২৫ = ৫ মিটার।
∴ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২x৫x১২ = ৩০ বর্গমিটার
১,৫০২.
একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
  1. 90°
  2. 360°
  3. 270°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
∴ ∠a + ∠b + ∠c = 180° 

Δ ABC এ 
∠x = ∠a + ∠b 
∠y = ∠b + ∠c 
∠z = ∠a + ∠c 

∴ ∠x + ∠y + ∠z = ∠a + ∠b + ∠b + ∠c + ∠a + ∠c 
= 2(∠a + ∠b + ∠c) 
= 2 × 108° 
= 360° ।
১,৫০৩.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 6 গজ
  2. 10 গজ
  3. 12 গজ
  4. 14 গজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
= ১/২ × ভূমি × ১২
= ৬ × ভূমি

প্রশ্নমতে,
৬ × ভূমি = ৮৪
বা, ভূমি = ৮৪/৬
বা, ভূমি = ১৪

∴ ভূমি = ১৪ গজ

১,৫০৪.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত? 
  1. ৩০ বর্গ একক
  2. ৩৫ বর্গ একক
  3. ৯০ বর্গ একক
  4. ৩১৫ বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত? 
 
সমাধান: 

আমরা জানি, 
ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে। 

∴ BGC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল 
= (১/৩) × ১০৫ বর্গ একক 
 = ৩৫ বর্গ একক । 

১,৫০৫.
কোন ক্ষেত্রে ত্রিভুজ অংঙ্ক করা যাবে?
  1. 2, 5, 8
  2. 5, 4, 9
  3. 5, 6, 12
  4. 5, 6, 7
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষেত্রে ত্রিভুজ অংঙ্ক করা যাবে?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজ দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে।

সুতরাং,
2 + 5 = 7 > 8   ;যা সত্য নয়
5 + 4 = 9 > 9  ;যা সত্য নয়
5 + 6 = 11 > 12  ;যা সত্য নয়
5 + 6 = 11 > 7  ;যা সত্য 

সুতরাং, 5, 6, 7 বিন্দু দ্বারা ত্রিভুজ অংঙ্ক করা যাবে ।
১,৫০৬.
একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ মি., ২৪ মি., ১৮ মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৩২ মিটার
  3. গ) ৩৪ মিটার
  4. ঘ) ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ মি., ২৪ মি., ১৮ মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?


সমাধান:
ত্রিভুজের পরিসীমা ২S হলে,
আমরা জানি,

ত্রিভুজের পরিসীমা ২S = a + b + c
বা, S = (a + b + c)/২
বা, S = (৩০ + ২৪ + ১৮)/২
∴ ‍S = ৩৬ মিটার

∴ মাঠটির অর্ধপরিসীমা = ৩৬ মিটার
১,৫০৭.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ৪টি
  2. ১টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে।
১,৫০৮.
একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে- 
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সূক্ষ্মকোণী
  4. স্থূলকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে- 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
১,৫০৯.
 ত্রিভুজ ABC এর BE = FE = CF। ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 50 বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. 100 বর্গফুট
  2. 50 বর্গফুট
  3. 25 বর্গফুট
  4. 75 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এর BE = FE = CF। ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 50 বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:

ত্রিভুজ AEC তে, EF = FC এবং AF মধ্যমা।
∴ ΔAEF = ΔAFC
আবার, ত্রিভুজ ABF তে, BE = EF এবং AE মধ্যমা।
∴ ΔABE = ΔAEF
∴ ΔABE = ΔAEF = ΔAFC
এখন,
ΔAEC = 50
⇒ ΔAEF + ΔAFC = 50
⇒ ΔAFC + ΔAFC = 50
⇒ 2.ΔAFC = 50
∴ ΔAFC = 25
∴ ΔABE = ΔAEF = ΔAFC = 25
সুতরাং,
ΔABC = ΔABE + ΔAEF + ΔAFC
= 25 + 25 + 25
= 75
১,৫১০.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে 25 ডিগ্রি বড় হয় তবে ৩য় কোণটি কত ডিগ্রি?
  1. 47°
  2. 56°
  3. 73°
  4. 93°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে 25 ডিগ্রি বড় হয় তবে ৩য় কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণটি = x
তাহলে,
১ম কোণ = 3x
৩য় কোণ = x + 25°

আমরা জানি,
তিনটি কোণের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
x + 3x + x + 25° = 180°
⇒ 5x = 155°
⇒ x = 31°

∴ ৩য় কোণ = 31° + 25°
= 56°
১,৫১১.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং ভূমি ৯ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?
  1. ৮ মিটার
  2. ২ মিটার
  3. ৪ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং ভূমি ৯ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের ভূমি = ৯ মিটার 
∴ সামান্তরিকের উচ্চতা = ৩৬/৯
= ৪ মিটার
১,৫১২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য 12 সে.মি. এবং সমান সমান বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ 60° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ সে.মি 
  2. খ) 72√3 বর্গ সে.মি 
  3. গ) 72 বর্গ সে.মি 
  4. ঘ) 36√3 বর্গ সে.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য 12 সে.মি. এবং সমান সমান বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ 60° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
কোনো ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্য a ও b এবং এদের মধ্যবর্তী কোণ θ হলে, 
ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) ab sinθ। 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = (1/2) × 12 × 12 × sin60°  
= 72 × (√3/2)
= 36√3 বর্গ সে.মি
১,৫১৩.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি. হলে এর অর্ধপরিসীমা কত?
  1. ৪০ সে. মি.
  2. ৫০ সে. মি.
  3. ২০ সে. মি.
  4. ১৫ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি. হলে এর অর্ধপরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজে, ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি.

পাইথাগোরাসের সূত্র অনুসারে,
⇒ অতি = ভূমি + লম্ব
⇒ লম্ব = ১৭ - ৮
⇒ লম্ব = ২৮৯ − ৬৪
⇒ লম্ব = ২২৫
⇒ লম্ব = √২২৫
∴ লম্ব = ১৫
∴পরিসীমা = ৮ + ১৫ + ১৭ = ৪০ সে. মি.
∴ অর্ধপরিসীমা = ৪০/২ = ২০ সে. মি.
১,৫১৪.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 সে.মি. হলে উহার পরিসীমা কত? 
  1. ক) 14 সে.মি.
  2. খ) 42 সে.মি.
  3. গ) 28 সে.মি.
  4. ঘ) 52 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 সে.মি. হলে উহার পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2 এবং পরিসীমা 3a।

শর্তমতে,
(√3/4) × a2 = 49√3
বা, a2 = 49 × 4
বা, a2 = 196
বা, a = 14

পরিসীমা = 3a
= 3 × 14
= 42 সে.মি.
১,৫১৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ১৫ সে.মি.
  2. ১৮ সে.মি.
  3. ২১ সে.মি.
  4. ২৪ সে.মি.
  5. ২৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
এখন, (√৩/৪)(বাহু) = ৯√৩
⇒ (১/৪)(বাহু) = ৯
⇒ (বাহু) = ৯ × ৪
⇒ (বাহু) = ৩৬
⇒ বাহু = ৬

∴ ত্রিভুজের পরিসীমা = ৬ + ৬ + ৬
= ১৮ সে.মি.
১,৫১৬.
একটি ত্রিভূজের দুটি কোণের অনুপাত ৩ : ৪। তৃতীয় কোণটি ৪০° হলে বড় কোণটির পরিমাণ কত?
  1. ক) ৩২°
  2. খ) ৪০°
  3. গ) ৬৪°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা

ধরি,
কোণ দুটি যথাক্রমে 3x এবং 4x
প্রশ্নমতে,
3x + 4x + 40° = 180°
∴ 7x = 140°
x = 20°
বড় কোণটির পরিমাণ = 4 × 20° = 80°

১,৫১৭.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?
  1. ক) 1 : 1 : √2
  2. খ) 1 : 2 : 3
  3. গ) 1 : 1 : 2
  4. ঘ) 3 : 2 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?

সমাধান:

প্রদত্ত ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2
এখানে,
1² + 1²
= 1 + 1
= 2
= √2²
অর্থাৎ, বাহু তিনটি পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

আমরা বলতে পারি ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ 
তাহলে তার কোণগুলি হবে 45⁰ 45⁰ 90⁰

ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত হবে 45 : 45 : 90
= 1 : 1 : 2

১,৫১৮.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬√৩ বর্গ মিটার
  2. ১৮√২ বর্গ মিটার
  3. ১৪√২ বর্গ মিটার
  4. ২৫√৫ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × ৮    ; যেখানে, a = ৮ মিটার
= (√৩/৪) ×৬৪
= ১৬√৩ বর্গ মিটার
১,৫১৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/5, 2x/5 এবং 2x/5 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 62°
  2. 52°
  3. 72°
  4. 65°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/5, 2x/5 এবং 2x/5 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

ATQ,
x/5 + 2x/5 + 2x/5 = 180°
⇒ ( x + 2x + 2x )/5 = 180°
⇒ 5x/5 = 180°
∴ x = 180°

বৃহত্তম কোণ = 2x/5 = (2 × 180)/5 = 72°

১,৫২০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গ সে.মি.
  2. 36 বর্গ সে.মি.
  3. 48 বর্গ সে.মি.
  4. 56 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x

প্রশ্নমতে,
⇒ 122 = x2 + x2
⇒ 144 = 2x2
⇒ x2 = 72
∴ x = √72

∴ ক্ষেত্রফল = (1/2) × √72 × √72
= 36 বর্গ সে.মি.
১,৫২১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভূজের মান কত?
  1. ক) ৮সেমি
  2. খ) ৭ সেমি
  3. গ) ৫ সেমি
  4. ঘ) ৪ সেমি
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴  ৫ = ৪ + ৩

১,৫২২.
ত্রিভুজ ABC-এর শীর্ষবিন্দু A(4, 2), B(1, 5), C(- 2, - 1) হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত?
  1. (2, 1)
  2. (0, 0)
  3. (3, 2) 
  4. (1, 2) 
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজ ABC-এর শীর্ষবিন্দু A(4, 2), B(1, 5), C(- 2, - 1) হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত?

সমাধান:
দেওয়া আছে, 
A(4, 2), B(1, 5) এবং C(-2, -1)
আমরা জানি,  
ত্রিভুজের ভরকেন্দ্র এর স্থানাঙ্ক, 
G{(x1 + x2 + x3)/3, (y1 + y2 + y3)/3)}

এখন, 
x-স্থানাঙ্ক = (4 + 1 - 2)/3 = (5 - 2)/3 = 3/3 = 1

এবং
y-স্থানাঙ্ক = (2 + 5 - 1)/3 = (7 - 1)/3 = 6/3 = 2

সুতরাং, ত্রিভুজটির ভরকেন্দ্র G(1, 2)

১,৫২৩.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৫ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত মিটার?
  1. ৮ মিটার
  2. ১৬ মিটার
  3. ১৪ মিটার
  4. ৭.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৫ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ১৫ × উচ্চতা = ১২০ বর্গমিটার
বা, ১৫ × উচ্চতা = ২৪০ বর্গমিটার
বা, উচ্চতা = ২৪০/১৫ মিটার
∴ উচ্চতা = ১৬ মিটার।
১,৫২৪.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ২৪০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
একটি সমবাহু ত্রিভুজের উৎপন্ন প্রত্যেকটি বহিঃস্থ কোণের মান ১২০°।
যেকোনো দুইটি বাহু উৎপন্ন করলে দুইটি বহিঃস্থ কোণ উৎপন্ন হবে।
সুতরাং উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি হবে = ১২০° + ১২০° = ২৪০°
১,৫২৫.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
  1. এক সরল কোণ
  2. তিন সমকোণ
  3. দুই সরল কোণ
  4. এক প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
যেকোনো ত্রিভূজের তিনকোণের সমষ্টি= 180°
অর্থাৎ, x + y + z= 180° ............ (i)
আবার, এক সরল কোণ = 180°

∴ বহিঃস্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180°- y)+(180°- z)
= 540° - (x + y + z)
= 540° - 180°
= 360°
= 2 × 180°
= 2 সরল কোণ
১,৫২৬.
সমবাহু ত্রিভুজের এক বাহু 4 মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. 4√3 বর্গমিটার
  2. 2√3 বর্গমিটার
  3. 3√3 বর্গমিটার
  4. 16√3 বর্গমিটার
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের এক বাহু 4 মিটার হলে,
ক্ষেত্রফল = (√3/4) × 42 বর্গ মিটার
                = 4√3 বর্গমিটার
১,৫২৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান ৬০ ডিগ্রি হলে, অপর কোনটি -
  1. ক) ৩০ ডিগ্রি
  2. খ) ৪৫ ডিগ্রি
  3. গ) ৬০ ডিগ্রি
  4. ঘ) ৫০ ডিগ্রি
ব্যাখ্যা
অপর কোনটি = 180° - (90° + 60° ) = 30°
১,৫২৮.
একটি ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং মাঠটির উচ্চতা ১৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১৮.৫ মিটার
  2. ১৬ মিটার
  3. ১২ মিটার
  4. ১৪.৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং মাঠটির উচ্চতা ১৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল = ১২০ বর্গমিটার
উচ্চতা = ১৫ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১২০ = (১/২) × ভূমি × ১৫ 
⇒ ভূমি × ১৫ = ১২০ × ২ 
⇒ ভূমি = (১২০ × ২)/১৫ 
⇒ ভূমি = ৮ × ২
∴ ভূমি = ১৬ মিটার

∴ মাঠটির ভূমির দৈর্ঘ্য ১৬ মিটার।

১,৫২৯.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

সমাধান:
ভরকেন্দ্র (Centroid):
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে।
- ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকেই 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

১,৫৩০.
১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজটির উচ্চতা কত?
  1. ৪ সে.মি.
  2. √৩ সে.মি.
  3. ২√৩ সে.মি.
  4. ৩√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজটির উচ্চতা কত? 

সমাধান: 
ধরি,
উক্ত ত্রিভুজের উচ্চতা = h

ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য = ১২/৩ = ৪ সে.মি. 

প্রশ্নমতে, 
(১/২) × ৪ × h = (√৩/৪) × ৪২ 
⇒ ২h = ৪√৩ 
⇒ h = (৪√৩)/২
∴ h = ২√৩

∴ ত্রিভুজের উচ্চতা = ২√৩ সে.মি. ।
১,৫৩১.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৭ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৬
  3. গ) ১৩ : ১২ : ৫
  4. ঘ) ৬ : ৪ : ১৩
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫
সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
১,৫৩২.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ৩ সে.মি, ৪ সে.মি, ৫ সে.মি
  2. ২ সে.মি, ৫ সে.মি, ৮ সে.মি
  3. ৬ সে.মি, ৭ সে.মি, ১০ সে.মি
  4. ৫ সে.মি, ৫ সে.মি, ৭ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?

সমাধান:
ত্রিভুজের কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে।
যদি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান বা কম হয়, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব নয়।

খ) ২ + ৫ = ৭, যা তৃতীয় বাহুর চেয়ে ছোট; তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়।

১,৫৩৩.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 24 মিটার
  2. 32 মিটার
  3. 36 মিটার
  4. 48 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
 
সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 
তাহলে, ক্ষেত্রফল = (√3/4) a2 বর্গমিটার
 
প্রশ্নমতে,
(√3/4) a2 = 16√3
⇒ a2/4 = 16
⇒ a2 = 64
∴ a = 8
 
∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
= 3 × 8
= 24 মিটার
১,৫৩৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 25 বর্গ সে.মি.
  2. 36√2 বর্গ সে.মি.
  3. 49 বর্গ সে.মি.
  4. 64√2 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ = 45°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য a = b = 12 সে.মি.
আমরা জানি,
 ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × absinθ
= (1/2) × 12 × 12 × sin 45°
= 72 × (1/√2)
= 72 × (√2/2)
= 36√2 বর্গ সে.মি.

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = 36√2 বর্গ সে.মি.

১,৫৩৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. করে এবং ভূমি 6 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 24 বর্গ সে.মি.
  2. 6√55 বর্গ সে.মি.
  3. 3√55 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. করে এবং ভূমি 6 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 8 সে.মি.
ভূমির দৈর্ঘ্য b = 6 সে.মি. 

∴ ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (6/4) × √{4 × (8)2 - (6)2}
= (3/2) × √(256 - 36)
= (3/2) × √220
= (3/2) × √(4 × 55)
= (3/2) × 2 × √55
= 3√55
১,৫৩৬.
একটি সমবাহু ত্রিভুজের বাহু ৯০ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?
  1. ১০√৩
  2. ১৫√৩
  3. ১৮√৩
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহু ৯০ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহু = ৯০ সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের অন্তব্যাসার্ধ = বাহু/২√৩
= ৯০/২√৩
= ৪৫/√৩
= (১৫ × √৩ × √৩)/√৩
= ১৫√৩
১,৫৩৭.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) ৩২√৩
  2. খ) ৬৪√৩
  3. গ) ৬৪
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল = (√3/4)a²
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার।

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (16)2
= (√3/4) × (16 × 16)
= 64√3 বর্গ মিটার
১,৫৩৮.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 56 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ, b = 12 সে.মি.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 2টি সমান বাহু = ‍a

আমরা জানি,
a2 + a2 = (12)2
⇒ 2a2 = 144
⇒ a2 = 72
∴ a = √72

∴ ক্ষেত্রফল = (1/2) × √72 × √72
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল = 36 বর্গ সে.মি.
১,৫৩৯.
একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ৭ মিটার এবং ১৬ মিটার হলে, নিচের কোনটি ত্রিভুজটির বাহু হতে পারে না?
  1. ২২
  2. ১৭
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ৭ মিটার এবং ১৬ মিটার হলে, নিচের কোনটি ত্রিভুজটির বাহু হতে পারে না?

সমাধান:
আমরা জানি, 
ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 

প্রদত্ত বাহু ৭ এর  সাথে ২২ যোগ করলে হয় ২২ + ৭ = ২৯ যা ১৬ অপেক্ষা বড় । তাই ২২ মিটার দৈর্ঘ্যের বাহুটি ত্রিভুজটির বাহু হতে পারে। 
৭ + ১৭ = ২৪ , যা ১৬ অপেক্ষা বড়, তাই ১৭ মিটার দৈর্ঘ্যের বাহুটি ত্রিভুজটির বাহু হতে পারে। 
৭ + ১২ = ১৯ , যা ১৬ অপেক্ষা বড়, তাই ১২ মিটার দৈর্ঘ্যের বাহুটি ত্রিভুজটির বাহু হতে পারে। 
৭ + ৯ = ১৬ , যা ১৬ এর সমান, তাই ৯ মিটার দৈর্ঘ্যের বাহুটি ত্রিভুজটির বাহু হতে পারে না।
১,৫৪০.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৭৫ ব. মি.
  2. খ) ৮৪ ব. মি.
  3. গ) ৯২ ব. মি.
  4. ঘ) ১০৮ ব. মি.
ব্যাখ্যা

ত্রিভুজের অর্ধ-পরিসীমা (s) = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।

১,৫৪১.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ মিটার, ১০ মিটার এবং ১২ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু’টির দূরত্ব কত মিটার?
  1. ১১ মিটার
  2. ১০ মিটার
  3. ৮ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ মিটার, ১০ মিটার এবং ১২ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু’টির দূরত্ব কত মিটার?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
এখানে বৃহত্তম বাহু = ১২ মিটার
এবং ক্ষুদ্রতম বাহু = ৬ মিটার।

∴ এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ১০ মিটার এর অর্ধেক।
অর্থাৎ ৫ মিটার
১,৫৪২.
একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩৫ সে.মি.
  2. খ) ২৫ সে.মি.
  3. গ) ৩০ সে.মি.
  4. ঘ) ২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ৩ক, ৫ক, ৬ক

আমরা জানি,
∴ ত্রিভুজটির পরিসীমা = ৩ক + ৫ক + ৬ক
= ১৪ক

প্রশ্নমতে,
১৪ক = ৭০
বা, ক = ৭০/১৪
∴ ক = ৫

∴ দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য = ৬ × ৫ = ৩০ সে.মি. 
১,৫৪৩.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং ভূমি ১৮ মিটার হলে উচ্চতা কোনটি?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ২৪ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২১৬ বর্গমিটার
ভূমি = ১৮ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২১৬ = (১/২) × ১৮ × উচ্চতা 
৯ × উচ্চতা = ২১৬
উচ্চতা = ২১৬/৯
উচ্চতা = ২৪ মিটার
১,৫৪৪.
একটি ত্রিভুজের ভূমি ৪ মি. এবং উচ্চতা ৩ মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
= ১/২ × ৪ × ৩
= ৬ বর্গ মিটার 

১,৫৪৫.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : 4 : 3√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 30°
  2. 60°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : 4 : 3√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : 4 : 3√2

ধরি 
১ম বাহু = √2x
২য় বাহু = 4x
৩য় বাহু = 3√2x

এখন 
(3√2x)2 = (√2x)2 + (4x)2
⇒ 18x2 = 2x2 + 16x2
∴ 18x2 = 18x2

∴ প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°।
১,৫৪৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?
  1. ক) 36°
  2. খ) 44°
  3. গ) 42°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 2

প্রশ্নমতে,
x + x + 2 = 90°
⇒ 2x + 2 = 90°
⇒ 2x = 88°
∴ x = 44°

∴ ক্ষুদ্রতম কোণ = 44°
১,৫৪৭.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ২৪
  2. খ) ২৮√৩
  3. গ) ৩২
  4. ঘ) ৩৬√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪(বাহু)
= √৩/৪ × (১২)
= √৩/৪ × ১২ × ১২
= ৩৬√৩
১,৫৪৮.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 6 সে.মি., 8 সে.মি. এবং 10 সে.মি.হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18 বর্গ সে.মি.
  2. 20 বর্গ সে.মি.
  3. 24 বর্গ সে.মি.
  4. 32 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 6 সে.মি., 8 সে.মি. এবং 10 সে.মি.হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
কোন ত্রিভুজের তিনটি বাহু a, b, c সে.মি. হলে,
এর অর্ধপরিসীমা s = (a + b + c)/2 সে.মি.
= (6 + 8 + 10)/2 সে.মি.
= 24/ সে.মি.
= 12 সে.মি.

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √s(s - a)(s - b)(s - c) 
= =√{12(12 - 6)(12 - 8)(12 - 10)}
=√(12 × 6 × 8 × 2)
=√576 বর্গ সে.মি.
= 24 বর্গ সে.মি.
১,৫৪৯.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভৃুজটির ক্ষেত্রফল হবে-
  1. ৮√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ১২√৩ বর্গমিটার
  4. ১৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভৃুজটির ক্ষেত্রফল হবে-

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪) × a 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a 
= (√৩/৪) × (৬) 
= (√৩/৪) ×৩৬
= ৯√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার। 
১,৫৫০.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 
  1. ৩৬ একক
  2. ২৮ একক
  3. ২৪ একক
  4. ৩২ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) 
বা, ৫৭৬ =  (১/২) × ৩৬ × নির্ণেয় বাহু 
বা, নির্ণেয় বাহু = (৫৭৬ × ২)/৩৬ 
∴ নির্ণেয় বাহু = ৩২ একক ।

১,৫৫১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 24 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 13 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?
  1. 46 বর্গএকক
  2. 56 বর্গএকক
  3. 60 বর্গএকক
  4. 72 বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 24 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 13 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a একক এবং ভূমি b একক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য = 13 একক
ভূমির দৈর্ঘ্য = 24 একক

এখানে, a = 13 একক, b = 24 একক
∴ ক্ষেত্রফল = (24/4)√(4 × 132 - 242) বর্গএকক
= 6√(4 × 169 - 576) বর্গএকক
= 6√(676 - 576) বর্গএকক
= 6√100 বর্গএকক
= 6 × 10 বর্গএকক
= 60 বর্গএকক
১,৫৫২.
ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলা হয়?
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) সমদ্বিখন্ড
  4. ঘ) অতিভুজ
ব্যাখ্যা

- ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলে।
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

১,৫৫৩.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ ১৭ সেঃমিঃ এবং পরিসীমা ৪০ সেঃমিঃ হলে ত্রিভূজের ক্ষেত্রফল-
  1. ক) ৩৬ বর্গসেঃমিঃ
  2. খ) ৪০ বর্গসেঃমিঃ
  3. গ) ৫০ বর্গসেঃমিঃ
  4. ঘ) ৬০ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

ত্রিভূজের ভূমি = a,
উচ্চতা = b,
অতিভূজ c = ১৭ সেঃমিঃ হলে
পরিসীমা a + b + c = ৪০
বা, a + b = ৪০ - c
বা, a + b = ৪০ - ১৭
বা, a + b = ২৩

আবার,
a2 + b2 = ১৭2 = ২৮৯
বা, (a + b)2 - ২ab = ২৮৯
বা, ২৩2 - ২৮৯ = ২ab
বা, ২ab = ২৪০
বা, ab/2 = ২৪০/৪
∴ ক্ষেত্রফল = 1/2 ab = ৬০ বর্গসেঃমিঃ

১,৫৫৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 30°
  2. 60°
  3. 900°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180° 
বা, x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 4x/3
= {(4 × 90)/3}° 
= 120°
১,৫৫৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯ √৩ বর্গমিটার হলে, এর পরিসীমা কত ? 
  1. ১২
  2. ১৮
  3. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ৯ √৩ বর্গ মিটার হলে এর পরিসীমা কত ? 

সমাধান:
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ × বাহু  = ৯ √৩  
⇒ বাহু = ৩৬
⇒ বাহু = ৬ মিটার

সমবাহু ত্রিভুজের পরিসীমা = ৩ × এক বাহুর দৈর্ঘ্য
= ৩ × ৬ মিটার 
= ১৮ মিটার ।
১,৫৫৬.
কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. √2, √3, 5
  2. 2, 3, 7
  3. √2, √3, √5
  4. 5, 8, 13
ব্যাখ্যা

প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্যমতে,
সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বাহু (অতিভুজ)-এর বর্গের সমান হবে।
∴ ভূমি + লম্ব = অতিভুজ

অপশন ক:
√2, √3, 5
বৃহত্তম বাহু = 52 = 25
অপর দুই বাহু = (√2)2 + (√3)2 = 2 + 3 = 5
যেহেতু 25 ≠ 5, সমকোণী ত্রিভুজ নয়।

অপশন খ:
2, 3, 7
বৃহত্তম বাহু = 72 = 49
অপর দুই বাহু = 22 + 32 = 4 + 9 = 13 
যেহেতু 49 ≠ 13, সমকোণী ত্রিভুজ নয়।

অপশন গ:
√2, √3, √5
বৃহত্তম বাহু = (√5)2 = 5
অপর দুই বাহু = (√2)2 + (√3)2 = 2 + 3 = 5
যেহেতু 5 = 5, সমকোণী ত্রিভুজ

অপশন ঘ:
5, 8, 13
বৃহত্তম বাহু = 132 =169
অপর দুই বাহু = 52 + 82 = 25 + 64 = 89
যেহেতু 169 ≠ 89, সমকোণী ত্রিভুজ নয়।

সঠিক উত্তর: গ) √2, √3, √5

১,৫৫৭.
ABC ত্রিভুজে AB =24 মিটার, BC= 18 মিটার এবং ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে, ∠B =?
  1. 75°
  2. 60°
  3. 90°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB =24 মিটার, BC= 18 মিটার এবং ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে, ∠B =?

সমাধান:
দেওয়া আছে,
AB= 24 মিটার
BC= 18 মিটার
এবং ABC ত্রিভুজে ক্ষেত্রফল = 216 বর্গ মিটার


আমরা জানি,
একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় a, b হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে,
ক্ষেত্রফল = (1/2) × a × b × sinθ

∴ △ABC এর ক্ষেত্রফল = (1/2) × AB × BC × sin ∠B
⇒ 216 = (1/2) × 24 × 18 × sin ∠B
⇒ 216 = 216 × sin ∠B
⇒ 216/216 = sin ∠B
⇒ sin ∠B = 1
⇒ sin ∠B = sin 90°
∴ ∠B = 90°
১,৫৫৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. 36 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 50 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 49√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
এখন, (√3/4)(বাহু)2 = 49√3
⇒ (1/4)(বাহু)2 = 49
⇒ (বাহু)2 = 49 × 4
⇒ (বাহু)2 = 196
⇒ বাহু = 14

∴ ত্রিভুজের পরিসীমা = 14 + 14 + 14
= 42 সে.মি.
১,৫৫৯.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 30°
  2. 40°
  3. 42°
  4. 48°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান: 
ধরি,
বৃহত্তম কোণ = x°
ক্ষুদ্রতম কোণ = (x - 6)°

প্রশ্নমতে,
x + (x - 6) = 90°
বা, 2x - 6 = 90°
বা, 2x = 96°
∴ x = 48°

∴ ক্ষুদ্রতম কোণ = (48 - 6)°
= 42° ।
১,৫৬০.
একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 30 মি., 25 মি., 21 মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?
  1. 38 মিটার
  2. 44 মিটার
  3. 48 মিটার
  4. 50 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 30 মি., 25 মি., 21 মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?

সমাধান:
ত্রিভুজের পরিসীমা 2s হলে,

আমরা জানি,
2s = a + b + c
⇒ 2s = (30 + 25 + 21)
⇒ 2s = 76
∴ s = 38

∴ মাঠটির অর্ধপরিসীমা 38 মিটার
১,৫৬১.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫২° হলে অপর কোণটি হবে -
  1. ক) 40°
  2. খ) 38°
  3. গ) 20°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
অপর কোণের পরিমাপ = ১৮০° - (৯০° + ৫২°) = ৩৮°
১,৫৬২.
একটি ত্রিভূজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২০
  2. খ) ১২
  3. গ) ৮
  4. ঘ) ৬
ব্যাখ্যা
বাহুগুলো দেখে বুঝা যাচ্ছে যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজের দৈর্ঘ্য ৫ একক।
∴সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল = ১/২ × ৩ × ৪ = ৬
১,৫৬৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপরদুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গমিঃ
  2. খ) ৩৬ বর্গমিঃ
  3. গ) ৪৮ বর্গমিঃ
  4. ঘ) ৫০ বর্গমিঃ
ব্যাখ্যা

ভূমি b = ১৬ মিঃ
বাহুর দৈর্ঘ্য a = ১০ মিঃ
ত্রিভুজের ক্ষেত্রফল = b/4(√(4a²-b²))
= 16/4((√(4.10²-16²)
= 48 বর্গমিঃ

১,৫৬৪.
প্রদত্ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল √৩/২ বর্গমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ১ মিটার
  2. খ) ২ মিটার
  3. গ) √৩ মিটার
  4. ঘ) ৩√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল √৩/২ বর্গমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান: 
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
এখানে,
(১/২) × AB × AC = √৩/২
বা, AB × AC = √৩
বা, AB × ১ = √৩
∴ AB = √৩

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
BC = AC + AB 
BC = √(AC + AB)
= √(১ + √৩)
= √(১ + ৩)
= √৪
= ২
১,৫৬৫.
একটি বাড়ির দেয়ালের উচ্চতা ৪০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪১ ফুট
  2. খ) ৪৮ ফুট
  3. গ) ৪৩ ফুট
  4. ঘ) ৪৫ ফুট
ব্যাখ্যা

AC² = AB² + BC²
AC = √{(40)² + (9)²} = √1681 = 41
মইটি ৪১ ফুট লম্বা।
১,৫৬৬.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. লম্ববিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?

সমাধান:
ভরকেন্দ্র (Centroid):
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে।
- ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকেই 2 : 1 অনুপাতে বিভক্ত করে।
১,৫৬৭.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মি., 21 মি., 29 মি. হলে এর ক্ষেত্রফল-
  1. 200 বর্গমিঃ
  2. 210 বর্গমিঃ
  3. 215 বর্গমিঃ
  4. 220 বর্গমিঃ
ব্যাখ্যা

এখানে,
a = 20,
b = 21,
c = 29,
s = (a + b + c)/2
= (20 + 21 + 29)/2
= 35
∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √(35 × 15 × 14 × 6)
= 210 বর্গমিঃ

১,৫৬৮.
৮ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. ১৪৪ বর্গ সে.মি.
  2. ১৬√২ বর্গ সে.মি.
  3. ২৫৬ বর্গ সে.মি.
  4. ১২√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ​ব্যাস = ৮ সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ = ৪ সে.মি. 

আমরা জানি,
বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের বাহু = √৩ × বৃত্তের ব্যাসার্ধ
= √৩ × ৪
= ৪√৩

এখন,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
= (√৩/৪) × (৪√৩)২
= (√৩/৪) × ১৬ × ৩
= ১২√৩

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১২√৩ বর্গ সে.মি.

১,৫৬৯.
একটি ত্রিভুজের দু'টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. এবং ৭ সে.মি. হলে, ত্রিভুজের ৩য় বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ১৩ সে.মি.
  3. গ) ১৪ সে.মি.
  4. ঘ) ১৫ সে.মি.
ব্যাখ্যা

ত্রিভুজের দুই বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর।
∴ ৬ + ৭ = ১৩ > ১২

১,৫৭০.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 7 এবং 8 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 28 বর্গমিটার
  2. 18 বর্গমিটার
  3. √54 বর্গমিটার
  4. √108 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 7 এবং 8 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 3 মিটার
b = 7 মিটার
c = 8 মিটার

∴ ত্রিভুজটির অর্ধ-পরিসীমা s = (a + b + c)/2
= (3 + 7 + 8)/2 মিটার
= 9 মিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গ একক
= √{9 × (9 - 3)(9 - 7)(9 - 8)} বর্গমিটার
=√(9 × 6 × 2 × 1) বর্গমিটার
= √108 বর্গমিটার
১,৫৭১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি অপরটি থেকে ৩ মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ১৭০ বর্গমিটার হলে, সমকোণ সংলগ্ন ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ২০ মিটার
  4. ২৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি অপরটি থেকে ৩ মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ১৭০ বর্গমিটার হলে, সমকোণ সংলগ্ন ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ছোট বাহুটি = ক মিটার
বড় বাহুটি = ক + ৩ মিটার 

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒ ১৭০ = (১/২) × ক(ক + ৩)
⇒ ৩৪০ = ক+ ৩ক
⇒ ক + ৩ক - ৩৪০ = ০
⇒ ক+ ২০ক - ১৭ক - ৩৪০ = ০
⇒ ক(ক + ২০) - ১৭(ক + ২০) = ০
⇒ (ক + ২০)(ক - ১৭) = ০
হয়, ক + ২০ = ০ ⇒ ক = - ২০ [গ্রহণযোগ্য নয়]
অথবা, ক - ১৭ = ০  ⇒ ক = ১৭ মিটার
∴ সমকোণ সংলগ্ন ছোট বাহুটির দৈর্ঘ্য ১৭ মিটার।
১,৫৭২.
প্রদত্ত চিত্রে, ∠ABC +  ∠ADC এর মান কত? 

  1. ক) এক সমকোণ 
  2. খ) তিন সমকোণ 
  3. গ) দুই সমকোণ 
  4. ঘ) চার সমকোণ 
ব্যাখ্যা
 


আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠ADC  + ∠ ABC = দুই সমকোণ 
১,৫৭৩.
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে? 

সমাধান: 
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। 
 
১,৫৭৪.
PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠P শীর্ষকোণ এবং ∠Q ও ∠R দুটি ভূমিকোণ। PQ বাহু = PR বাহু এবং ∠Q = 65° হলে ∠P এর মান কত ডিগ্রী?
  1. ক) 25°
  2. খ) 50°
  3. গ) 45°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠P শীর্ষকোণ এবং ∠Q ও ∠R দুটি ভূমিকোণ। PQ বাহু = PR বাহু এবং ∠Q = 65° হলে ∠P এর মান কত ডিগ্রী?

সমাধান:
প্রদত্ত তথ্যানুসারে,
 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান এবং সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
এখানে,
∠Q = ∠R = 65°

∴ ∠P = {180° - (65° + 65°)} [যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]
= 180° - 130°
= 50°

∴ ∠P = 50°
১,৫৭৫.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x = সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভুজ = x + 2 সে.মি.

সুতরাং,
(x + 2)2 = x2 + (x - 2)2
বা, x2 + 4x + 4 = x2 + x2 - 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
হয় x = 0 যা অসম্ভব।
অথবা,  x - 8 = 0
 ∴ x = 8

∴ ভূমি 8 সে.মি.
১,৫৭৬.
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?
  1. ৫, ৬, ৭
  2. ৪, ৮, ১২
  3. ৬, ৮, ৯
  4. ১০, ১২, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?

সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
অপশনে উল্লিখিত প্রত্যেকটি অপশনের ক্ষুদ্রতম দুইটি বাহুর সাথে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ৫ + ৬ > ৭
খ) ৪ + ৮ = ১২ [দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, সুতরাং ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়]
গ) ৬ + ৮ > ৯ 
ঘ) ১০ + ১২ >১৫

∴ অপশন 'খ' অর্থাৎ, ৪, ৮, ১২ সেন্টিমিটার তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। 

১,৫৭৭.
কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 7 সে.মি. এবং 25 সে.মি. তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি. হলে একটি সমকোণী ত্রিভুজ হবে?  
  1. ক) 12 সে.মি.
  2. খ) 24 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 48 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 7 সে.মি. এবং 25 সে.মি. তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি. হলে একটি সমকোণী ত্রিভুজ হবে?  

সমাধান: 
 তৃতীয় বাহুটির দৈর্ঘ্য = x সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
72 + x2 = 252
49 +  x2 = 625
x2 = 625 - 49 
x2 = 576
x2 = 242
x = 24 
১,৫৭৮.
নিচে ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভূজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) ৪, ৫, ৬ মিঃ
  2. খ) ৩, ৪, ৫ মিঃ
  3. গ) ২, ৩, ৪ মিঃ
  4. ঘ) ১, ২, ৩ মিঃ
ব্যাখ্যা
ত্রিভূজের যেকোন দুই বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর কিন্তু ১ + ২ = ৩ যা ব্যতিক্রম এবং ত্রিভূজ গঠন করতে পারেনা।
১,৫৭৯.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ৪ সেন্টিমিটার ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ৪ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেন্টিমিটার
  2. খ) ১২ সেন্টিমিটার
  3. গ) ১৬ সেন্টিমিটার
  4. ঘ) ২০ সেন্টিমিটার
ব্যাখ্যা

ধরি, ভূমির দৈর্ঘ্য x সেমি
তাহলে, লম্বের দৈর্ঘ্য x - 4 সেমি
এবং অতিভুজের দৈর্ঘ্য x + 4 সেমি
এখন,
x2 + (x - 4)2 = (x + 4)2
⇒ x2 + x2 - 8x + 16 = x2 + 8x + 16
⇒ x2 = 16x
⇒ x = 16
∴ অতিভুজের দৈর্ঘ্য 16 + 4 = 20 সেমি।

১,৫৮০.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?
  1. ৪√২ মি.
  2. ৮ মি.
  3. ৬ মি.
  4. ৩√২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?

সমাধান:
ধরি,
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a
∴ অতিভুজ = √2a

বর্গের ক্ষেত্রফল = 72 বর্গ মি.
∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √72 মি. = 6√2 মি.

প্রশ্নমতে,
√2a = 6√2 
∴ a = 6 মি.
১,৫৮১.
একটি ত্রিভুজের পরিসীমা 75 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্যে কত?
  1. ক) 15 সে.মি.
  2. খ) 20 সে.মি.
  3. গ) 25 সে.মি.
  4. ঘ) 35 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 75 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্যে কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সে.মি.; 5x সে.মি. এবং 7x সে.মি.

শর্তমতে,
3x + 5x + 7x = 75
বা, 15x = 75
∴ x = 5
সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = 7 × 5 সে.মি.
                                            = 35 সে.মি.
১,৫৮২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, (x/2) ও (3x/2)। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? 
  1. π/6
  2. π/3
  3. π/2
  4. 2π/3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, (x/2) ও (3x/2)। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে, 
x, x/2 ও 3x/2

এখন
x + (x/2) + (3x/2) = 180° 
⇒ (2x + x + 3x)/2 = 180° 
⇒ 6x/2 = 180° 
⇒ 3x = 180° 
⇒ x = 180°/3
∴ x = 60°

সুতরাং 
তিনটি কোণের মান হবে যথাক্রমে,
x = 60°, x/2 = 60°/2 = 30° এবং 3x/2 = (3 × 60°)/2 = 90°

ক্ষুদ্রতম কোণ = 30° 

আমরা জানি, 
1° = π/180 রেডিয়ান
∴ 30° = 30° × (π/180)
= π/6

∴ ক্ষুদ্রতম কোণের মান π/6 রেডিয়ান হবে। 

১,৫৮৩.
ABC ত্রিভুজে ∠B = ∠C। এবং BC বাহুর উপর D একটি বিন্দু। এত কোন শর্তটি হবে?
  1. ক) AC
  2. খ) AB>AC
  3. গ) AC>BC
  4. ঘ) AC>AD
ব্যাখ্যা
ABC ত্রিভুজে ∠B = ∠C। এবং BC বাহুর উপর D একটি বিন্দু হলে অঙ্কিত ADC ত্রিভুজের AC হবে অতিভুজ এবং ABD ত্রিভুজের AB হবে অতিভুজ। সুতরাং AC > AD, AC = AB, AB > AD।
১,৫৮৪.
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত?
  1. 45°
  2. 90°
  3. 120°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
বা, 90° + 2 কোণ = 180° 
বা, 2 কোণ = 180° - 90° 
বা, 2 কোণ = 90° 
বা, কোণ = 90°/2 
∴ কোণ = 45°
১,৫৮৫.
ত্রিভুজের শীর্ষ গুলি থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব গুলির ছেদবিন্দুকে কী বলে?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) লম্বকেন্দ্র
  4. ঘ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের শীর্ষ গুলি থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব গুলির ছেদবিন্দুকে কী বলে?


ভরকেন্দ্র: একটি ত্রিভুজের মধ্যমা গুলির ছেদবিন্দুকে ভরকেন্দ্র (Centroid) বলে।

পরিকেন্দ্র: একটি ত্রিভুজের বাহুগুলির সমদ্বিখন্ডকগুলির ছেদবিন্দুকে পরিকেন্দ্র (Circumcenter) বলে।

লম্বকেন্দ্র: একটি ত্রিভুজের শীর্ষ গুলি থেকে বিপরীত বাহুর উপর লম্ব গুলির ছেদবিন্দুকে লম্বকেন্দ্র (Orthocenter) বলে।

অন্তঃকেন্দ্র: একটি ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্রকে অন্তঃকেন্দ্র (Incenter) বলে।

১,৫৮৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ ব. মি.
  2. খ) ৪২ ব. মি.
  3. গ) ৪৮ ব. মি.
  4. ঘ) ৫০ ব. মি.
ব্যাখ্যা

আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = b/4 X √(4a2 - b2) বর্গ একক।
এখন ধরি, ভূমি b=16 একক এবং অপর বাহুর একটি a = 10 একক |
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = 16/4 X√(4 X 102 - 162)
= 48 বর্গ একক।

১,৫৮৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 5 : 6 : 7 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি?
  1. 30°
  2. 40°
  3. 50°
  4. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 5 : 6 : 7 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 5a, 6a এবং 7a

প্রশ্নমতে,
5a + 6a + 7a = 180°
⇒ 18a = 180°
∴  a = 10°

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = (5 × 10°) = 50°
১,৫৮৮.
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয় নিচের কোনটি? 
  1. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান হবে 
  2. দুটি ত্রিভুজের ৩টি কোণ পরস্পর সমান হবে 
  3. দুটি ত্রিভুজের ৩টি বাহু পরস্পর সমান হবে 
  4. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান হবে  
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয় নিচের কোনটি? 

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত: 
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। 
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 

১,৫৮৯.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩২ বর্গমিটার
  2. ১৮√২ বর্গমিটার
  3. ৬৪ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার ক্ষেত্রফল = √(৩/৪) × a

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য (a) = ৮ মিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩/৪ × (৮)
= √৩/৪ × ৬৪
= ১৬√৩ বর্গমিটার

১,৫৯০.
একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি ১০০° হলে, তৃতীয় কোণের পরিমাণ কত?
  1. ক) ৯০°
  2. খ) ৮০°
  3. গ) ১০০°
  4. ঘ) ৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি ১০০° হলে, তৃতীয় কোণের পরিমাণ কত?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ।

সুতরাং, 
দুই কোণের সমষ্টি ১০০° হলে, তৃতীয় কোণের পরিমাণ হবে (১৮০° - ১০০°) = ৮০°
১,৫৯১.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 25 গজ
  2. 30 গজ
  3. 35 গজ
  4. 40 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × ভূমি × 15
= 7.5 × ভূমি

প্রশ্নমতে,
7.5 × ভূমি = 300
⇒ ভূমি = 300/7.5
⇒ ভূমি = 40 গজ
১,৫৯২.
একটি ত্রিভুজাকৃটি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গফুট। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ ফুট হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ১২ ফুট
  2. ৭ ফুট
  3. ১৮ ফুট
  4. ২৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃটি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গফুট। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ ফুট হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
লম্বের দৈর্ঘ্য = ক ফুট

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৮৪ = (১/২) × ১৪ × ক
⇒ ৮৪ = ৭ × ক
⇒ ক = ৮৪/৭
∴ ক = ১২ ফুট
১,৫৯৩.
চিত্রে PQ || SR, PQ = PR এবং ∠PRQ = 50° হলে ∠PRS হলে কত?
  1. ক) 50°
  2. খ) 60°
  3. গ) 80°
  4. ঘ) 100°
ব্যাখ্যা
চিত্রে PQ || SR, PQ = PR এবং ∠PRQ = 50° হলে ∠PRS হলে কত?


PQ = PR বিধায়, ∠PRQ = ∠PQR = 50° 
PQ || SR বিধায়, অনুরূপ কোণ ∠LRS = 50°

∴ ∠PRS = 180 - ∠LRS - ∠PRQ = 180 - 50 - 50 = 80°
১,৫৯৪.
একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি -
  1. ক) বিষমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সুক্ষ্মকোণী
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান (উপপাদ্য)
আবার, সমবাহু ত্রিভুজ একটি সুক্ষ্মকোণী ত্রিভুজ।
১,৫৯৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গসেমি
  2. খ) ৫০ বর্গসেমি
  3. গ) √২×১০ বর্গসেমি
  4. ঘ) ২৫ বর্গসেমি
ব্যাখ্যা

সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য x সেমি হলে পিথাগোরাসের সূত্র অনুসারে-
x² + x² = 10²
⇒ 2x² = 100
⇒ x² = 50
∴ ক্ষেত্রফল = 1/2 × 50 = 25 বর্গসেমি

১,৫৯৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৩২ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ২০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৯২ বর্গমিটার 
  2. ২০০ বর্গমিটার 
  3. ৩২০ বর্গমিটার 
  4. ১৭৬ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৩২ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ২০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = ৩২ মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = ২০ মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a - b)
= (৩২/৪)√{৪ × (২০) - (৩২)}
= ৮{√(১৬০০ - ১০২৪)}
= ৮√৫৭৬
= ৮ × ২৪
= ১৯২ বর্গমিটার 
১,৫৯৭.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে. মি. এবং ৮ সে. মি. হলে তৃতীয় বাহু কোনটি হতে পারে না?
  1. ১৫ সে. মি.
  2. ১০ সে. মি.
  3. ১২ সে. মি.
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে. মি. এবং ৮ সে. মি. হলে তৃতীয় বাহু কোনটি হতে পারে না?

সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি = ৭ + ৮ = ১৫ সে. মি.
ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর  = ৮ - ৭ = ১ সে. মি.

 তৃতীয় বাহু যা হতে পারে না:
তৃতীয় বাহুর মান ১ সে. মি. বা ১৫ সে. মি. হতে পারবে না ।
১,৫৯৮.
  1. ক) 36
  2. খ) 81
  3. গ) 162
  4. ঘ) 324
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষেত্রফল = (1/2) × 18 × 18 = 162 [সমান সমান বাহু দুইটির একটি লম্ব হলে, অপরটি ভূমি।]
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
১,৫৯৯.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি. হলে, অপর বাহু দুইটির সমষ্টি কত? 
  1. ক) 9 সে.মি.
  2. খ) 12 সে.মি.
  3. গ) 16 সে.মি.
  4. ঘ) 21 সে.মি.
ব্যাখ্যা
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি.
ধরি,
 লম্বের দৈর্ঘ্য  x
ভূমির দৈর্ঘ্য x + 3 মিটার
আমরা জানি 
লম্ব2 + ভূমি 2= অতিভুজ2
x2 + (x + 3)2 = 152
x2 + x2 + 6x + 9 = 225
2x2 + 6x = 225 - 9 
2x2 + 6x = 216 
2(x2 + 3x - 108) = 0
x2 + 3x - 108 = 0 
x2 + 12x - 9x - 108 =0
x(x + 12) - 9 (x + 12) = 0
(x + 12)(x - 9) = 0
হয়               অথবা 
x + 12 =0            x - 9 =0
x = - 12                    x = 9

অপর বাহু দুইটির সমষ্টি = x + x + 3
                                      = 2x + 3
                                      = 2 × 9 + 3
                                      = 18 + 3
                                       = 21 সে.মি.
১,৬০০.
ΔABC এ AB = AC, BA-কে D পর্যন্ত এমনভাবে বাধিত করা হল যেন AD = AC হয়। C, D যোগ করা হল। ∠BCD সমান কত?
  1. ১৮০°
  2. ৬০°
  3. ৪৫°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ AB = AC, BA-কে D পর্যন্ত এমনভাবে বাধিত করা হল যেন AD = AC হয়। C, D যোগ করা হল। ∠BCD সমান কত?

সমাধান:

ΔABC এ AB = AC 
∴ ∠ACB = ∠ABC
ধরি,
∠ACB = ∠ABC = x

আবার,
AD = AC
∴ ∠ACD = ∠ADC
ধরি,
∠ACD = ∠ADC = y

এখন,
∠BCD = ∠ACB + ∠ACD = x + y

ΔBCD এ
∠DBC + ∠BDC + ∠BCD = 180°
⇒ ∠ABC + ∠ADC + ∠BCD = 180°
⇒ x + y + x + y = 180°
⇒ 2(x + y) = 180°
∴ x + y = 90°