বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন২,০০৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৫ / ২০ · ১,৪০১১,৫০০ / ২,০০৯

১,৪০১.
কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 63° বড় হয়, তাহলে ৩য় কোণটি কত ডিগ্রি?
  1. 115°
  2. 78°
  3. 52°
  4. 105°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 63° বড় হয়, তাহলে ৩য় কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণ = x
∴ ১ম কোণ = 4x
৩য় কোণ = 4x + 63°

প্রশ্নমতে,
x + 4x + 4x + 63° = 180°
⇒ 9x = 180° - 63°
⇒ 9x = 117°
⇒ x = 117°/9
∴ x = 13°

∴ ৩য় কোণ = 4x + 63 = 52° + 63° = 115°

১,৪০২.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণের পরিমাণ কত? 
  1. ১৪০°
  2. ১২০°
  3. ১১০°
  4. ১০০°
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
আমরা জানি,
কোন ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান।

সুতরাং, বহিঃস্থ কোণের পরিমাণ = ৬০° + ৬০° = ১২০°।
১,৪০৩.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2a একক হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) √3/4a2 বর্গ একক
  2. খ) √3/3a2 বর্গ একক
  3. গ) 4√3a2 বর্গ একক
  4. ঘ) √3a2 বর্গ একক
ব্যাখ্যা
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2a একক
অতএব, ক্ষেত্রফল
= √3/4 × (2a)2 বর্গ একক
=  √3/4 × 4a2 বর্গ একক
= √3a2 বর্গ একক
১,৪০৪.
একটি ত্রিভুজের তিনটি কোনের অনুপাত ১:১:২ হলে, ত্রিভুজটি কি হবে?
  1. ক) সূক্ষকোনী ত্রিভুজ
  2. খ) সমকোনী ত্রিভুজ
  3. গ) সমবাহু ত্রিভুজ
  4. ঘ) স্থুলকোনী ত্রিভুজ
ব্যাখ্যা

ধরি, কোন গুলোর অনুপাত x : x : 2x
x + x + 2x = 180
x = 45
তাহলে , কোনগুলো হল, ৪৫. ৪৫ ৯০ । ইহা একটি সমকোনী ত্রিভুজ।

১,৪০৫.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ১৫ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৭ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু = (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সে.মি.
 
সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৮ + ৮ = ২৪ সে.মি.
১,৪০৬.
চিত্রে x এর মান কত?
  1. ক) 10°
  2. খ) 12°
  3. গ) 15°
  4. ঘ) 20°
ব্যাখ্যা
চিত্রে, AB = AC
∴ ∠B = ∠C
বা, y = 2x
এখন, 2x + 8y = 180°
বা, 2x + 8.2x = 180°
বা, 2x + 16x = 180°
বা, 18x = 180°
∴ x = 10°
১,৪০৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?
  1. 4 মিটার
  2. 6 মিটার
  3. 8 মিটার
  4. 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি = r মিটার.
সমান সমান বাহুর দৈর্ঘ্য = 5r/6

প্রশ্নমতে,
r + (5r/6) + (5r/6) = 16
⇒ (6r + 5r + 5r)/6 = 16
⇒ 16r/6 = 16
⇒ r/6 = 1
∴ r = 6 মিটার
১,৪০৮.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গ মিটার । ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১৮ মিটার 
  2. ১৪ মিটার 
  3. ১২  মিটার 
  4. ২৪ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গ মিটার । ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ভূমি × ১৪
= ৭ × ভূমি

প্রশ্নমতে,
৭ × ভূমি = ৮৪
⇒ ভূমি = ৮৪/৭ 
∴ ভূমি = ১২

∴ ভূমির দৈর্ঘ্য = ১২  মিটার 

১,৪০৯.
ΔABC এর কোণগুলোর সমদ্বিখন্ডক O বিন্দুতে মিলিত হলে, O ত্রিভূজের-
  1. ক) অন্ত:কেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) ভরকেন্দ্র
  4. ঘ) লম্বকেন্দ্র
ব্যাখ্যা

অন্ত:কেন্দ্রের বৈশিষ্ট্য অনুসারে।

১,৪১০.
∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠A এর মান কত?
  1. 60°
  2. 45°
  3. 30°
  4. 50°
ব্যাখ্যা
প্রশ্ন:  ∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠A এর মান কত?


সমাধান:
∆ABC এ লম্ব = AB এবং অতিভূজ = AC

দেওয়া আছে,
AC = 2AB
∴ AB/AC = 1/2

মনে করি,
∠ACB = ∠C = θ 

আমরা জানি,
sin∠ACB = লম্ব/অতিভূজ 
⇒ sinθ = AB/AC
⇒  sinθ = 1/2
⇒  sinθ = sin30°
⇒ θ = 30°

∴  ∠C = 30°

∠A + ∠B + ∠C = 180°
∠A + 90° + 30° = 180°
∠A = 180° - 120°
∠A = 60°
১,৪১১.
সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. √৩ বর্গমিটার
  2. √২ বর্গমিটার
  3. ৪√৩ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল হবে = (√৩/৪) × a বর্গ একক 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a বর্গ একক 
= (√৩/৪) × (২)
= (√৩/৪) × ৪
= √৩

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার।

১,৪১২.
ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
  1. স্থূলকোণী
  2. সমকোণী
  3. সমবাহু
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-

সমাধান:
ধরি, ত্রিভুজের তিনটি কোণ হলো ∠A, ∠B এবং ∠C

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
অর্থাৎ, ∠A + ∠B + ∠C = 180° ... (১)

প্রশ্নমতে,
∠A = ∠B + ∠C ... (২)

সমীকরণ (২) কে সমীকরণ (১) তে বসিয়ে পাই,
∠A + ∠A = 180°
বা, 2∠A = 180°
বা, ∠A = 90°

যেহেতু ত্রিভুজের একটি কোণ ৯০°, তাই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।

১,৪১৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 
  1. 25
  2. 20
  3. 15
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:


দেওয়া আছে,
অতিভুজ, AC = 25 মিটার

ধরি,
একিটি বাহু, BC = y মিটার
অপর বাহু, AB = y(3/4) মিটার 
= 3y/4 মিটার 

এখন,
পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
AB2 + BC2 = AC2
বা, (3y/4)2 + y2 = 252
বা, 9y2/16 + y2 = 625
বা, (9y2 + 16y2)/16 = 625 
 বা, 9y2 + 16y2 = 625 × 16
বা, 25y2 = 625 × 16
বা, y2 = (625 × 16)/25
বা, y2 = 400
বা, y = √400
∴ y = 20

∴ একটি বাহু = 20 মিটার
এবং,
অপর বাহু = (3 × 20)/4 মিটার
= 15 মিটার

∴ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 15 মিটার।
১,৪১৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর প্রত্যেকটি 20 একক এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 100√2 বর্গ একক হলে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 35°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর প্রত্যেকটি 20 একক এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 100√2 বর্গ একক হলে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত?

সমাধান:
ধরি,
সমান বাহুদ্বয়ের অন্তভুক্ত কোণ = θ
সমান বাহুর দৈর্ঘ্য = a = b = 20 একক

আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × a × b × sinθ

প্রশ্নমতে,
(1/2) × a × b × sinθ = 100√2
বা, (1/2) × 20 × 20 × sinθ = 100√2
বা, 200 × sinθ = 100√2
বা, sinθ = 100√2/200
বা, sinθ = √2/2
বা, sinθ = 1/√2
বা, sinθ = sin45°
∴ θ = 45°
১,৪১৫.
একটি ত্রিভুজের ভূমি ১০ মিটার এবং উচ্চতা ৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমি × উচ্চতা)
= ১/২(১০ × ৪)
= ২০ বর্গ মিটার

১,৪১৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-
  1. সূক্ষ্মকোণী
  2. সমকোণী
  3. সমবাহু
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে = ক, ২ক এবং ৩ক

প্রশ্নমতে,
ক + ২ক + ৩ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
⇒ ক = ১৮০°/৬
⇒ ক = ৩০°

সুতরাং, ৩ক = (৩ × ৩০°) = ৯০°

∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
১,৪১৭.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 14 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 18 সে.মি.
  2. 24 সে.মি.
  3. 21 সে.মি.
  4. 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 14 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ XE : EF = 2 : 1
⇒ 14 : EF = 2 : 1
⇒ 14/EF = 2/1
⇒ 2EF = 14
⇒ EF = 7

∴ ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 14 + 7 = 21 সে.মি.
১,৪১৮.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৭° ও ৫৩° হলে, ত্রিভুজটি হলো-
  1. সমবাহু
  2. স্থূলকোণী
  3. সমকোণী
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের  তিন কোণের সমষ্টি ১৮০°

ত্রিভুজের তৃতীয় কোণ= ১৮০° - (৩৭° + ৫৩°)
                                 = ৯০°  

যেহেতু ত্রিভুজের একটি কোণ  ৯০° 
সুতরাং, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
১,৪১৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) সরলকোণ
  3. গ) সূক্ষ্মকোণ
  4. ঘ) পূূরককোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

সমাধান:

সূক্ষকোণ:  এক সমকোণ অথবা ৯০ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।

সমকোণ:  একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = ৯০ডিগ্রী।

একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। 
অতএব, ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি অপর দুইটি কোন ৯০ ডিগ্রী অপেক্ষা কম।
১,৪২০.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5মি., 12মি. এবং 13মি. হলে, ক্ষেত্রফল কত?
  1. 45 বর্গমিটার
  2. 36 বর্গমিটার
  3. 30 বর্গমিটার
  4. 28 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5মি., 12মি. এবং 13মি. হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/2 = (5 + 12 + 13)/2 = 30/2 = 15 মি.

∴ ক্ষেত্রফল = √{15 (15 - 5) (15 - 12) (15 - 13)}
= √(15 × 10 × 3 × 2)
= √900
= 30 বর্গমিটার
১,৪২১.
ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. বহিঃকেন্দ্র
  4. অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?

সমাধান:
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
বহিঃকেন্দ্রঃ যে বিন্দু হতে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দূরত্ব সমান তাকে বহিঃকেন্দ্র বলে।
১,৪২২.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 150 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 25 একক হলে অপরটি কত একক?  
  1. 8 একক
  2. 12 একক
  3. 15 একক
  4. 6 একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 150 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 25 একক হলে অপরটি কত একক? 

সমাধান: 
দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 150 বর্গ একক
এবং সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 25 একক

আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
⇒ 150 = (1/2) × 25 × অপর বাহু 
⇒ 25 × অপর বাহু = 300 
⇒ অপর বাহু = 300/25 
∴ অপর বাহু = 12 একক 

সুতরাং, অপর বাহুর দৈর্ঘ্য = 12 একক

১,৪২৩.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  2. খ) ১/২ (ভূমি × উচ্চতা)
  3. গ) ভূমি × উচ্চতা
  4. ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
১,৪২৪.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল কত? 
  1. 60°
  2. 120°
  3. 240°
ব্যাখ্যা
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° + 120° = 240°
১,৪২৫.
একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সে.মি, 15 সে.মি, 8 সে.মি হলে বৃহত্তম কোণের পরিমাণ -
  1. 90°
  2. 100°
  3. 110°
  4. 120°
ব্যাখ্যা

এখানে,
172 = 152 + 82
∴ ত্রিভূজটি সমকোণী ত্রিভূজ
যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90° অপর কোণদ্বয়ের প্রতিটি সুক্ষকোণ।
∴ বৃহত্তম কোণ = 90°

১,৪২৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গ সে.মি.
  2. ১০০√২ বর্গ সে.মি.
  3. ৪০০ বর্গ সে.মি.
  4. ১০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি সমান বাহু = ক সে.মি.

আমরা জানি,
অতিভুজ= লম্ব + ভূমি
⇒ ২০ = ক + ক
⇒ ২ক = ৪০০
⇒ ক = ৪০০/২
⇒ ক = √২০০
∴ ক = ১০√২

∴ক্ষেত্রফল =(১/২) × ( ১০√২) × ( ১০√২)
= (১/২) × ১০০ × ২
= ১০০ বর্গ সে.মি.
১,৪২৭.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৮টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান: 

একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ ৬টি বিন্দুতে ছেদ করতে পারে।

অপর দিকে একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে নূন্যতম ২টি বিন্দুতে ছেদ করতে পারে।
১,৪২৮.
△XYZ এর XY ও XZ এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N হলে MN = কত?
  1. ক) (1/2)(XY + XZ)
  2. খ) 2YZ
  3. গ) (1/2)YZ
  4. ঘ) (1/2) XY
ব্যাখ্যা
প্রশ্ন: △XYZ এর XY ও XZ এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N হলে MN = কত?

সমাধান:
কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হলে, এর দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক। 
চিত্র হতে, MN = (1/2)YZ
১,৪২৯.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
  1. √3a2/2
  2. 3a2/√2
  3. 4a2/√3
  4. √3a2/4
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে - 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
১,৪৩০.
একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত ৫: ১২ : ১৩ এবংপরিসীমা ১৯৫ সে: মি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) ১১০.৫
  2. খ) ১১৭
  3. গ) ১২৭
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ ৫x সে.মি., ১২xসে.মি. এবং ১৩x সে.মি.
প্রশ্নমতে,
৫x + ১২x + ১৩x = ১৯৫
৩০x = ১৯৫
x = ১৯৫/৩০
x  = ৬.৫

বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি  = (১৩x  + ৫x)সে.মি.
                                                         = ১৮x সে.মি.
                                                         = (১৮ × ৬.৫) সে.মি.
                                                         =  ১১৭ সে.মি.
১,৪৩১.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. 110 মিটার
  2. 120 মিটার
  3. 169 মিটার
  4. 210 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে  a = 20 মিটার, b = 21 মিটার, c = 29 মিটার, 21m,
অর্ধপরিসীমা, s = (a + b + c​)/2 
= (20 + 21 + 29​)/2
= 70/​2
= 35

আমরা জানি, 
ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √{35 × 15  × 14  × 6}
= √44100
= 210 মিটার 

১,৪৩২.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪, ৫
  2. ২, ৫, ৬
  3. ২, ৪, ৭
  4. ৫, ৬, ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৪ = ৬ < ৭ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
১,৪৩৩.
দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
  1. ক) একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
  2. খ) একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
  3. গ) একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান
  4. ঘ) একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
কটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
১,৪৩৪.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ৬ সেমি
  2. ৫ সেমি
  3. ৮ সেমি
  4. ৭ সেমি
ব্যাখ্যা
অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ সেমি
১,৪৩৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে, ত্রিভুজটি নিচের কোনটি?
  1. ক) সমকোণী
  2. খ) স্থূলকোণী
  3. গ) সমবাহু
  4. ঘ) বিষমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

সমাধান:
ধরি,
কোণ তিনটি = x, x এবং 2x
প্রশ্নমতে,
x + x + 2x = 180°
4x = 180°
∴x = 45°
এবং 2x = 90°

সুতরাং ত্রিভুজটি সমকোণী।
১,৪৩৬.

  1. 30°
  2. 40°
  3. 70°
  4. 110°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের দুইটি অন্তঃস্থ কোণের যোগফল তার বিপরীত বহিঃস্থ কোণের সমান।
নির্ণেয় কোণের পরিমাপ = 30° + 40° = 70°
১,৪৩৭.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 64√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা কত?
  1. 60 সেন্টিমিটার
  2. 42 সেন্টিমিটার
  3. 48 সেন্টিমিটার
  4. 56 সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 64√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহু)2

প্রশ্নমতে, 
(√3/4) × (বাহু)2 = 64√3 
⇒ (1/4) × (বাহু)2 = 64 
⇒ (বাহু)2 = 64 × 4 
⇒ (বাহু)2 = 256
⇒ (বাহু)2 = (16)2
∴ বাহু = 16

∴ ত্রিভুজের পরিসীমা = (16 + 16 + 16) সেন্টিমিটার 
= 48 সেন্টিমিটার ।
১,৪৩৮.
বাহু a = 12, বাহু b = 35, এবং বাহু c = 37 হলে, ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সূক্ষ্মকোণী
  2. সমকোণী
  3. স্থূলকোণী
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: বাহু a = 12, বাহু b = 35, এবং বাহু c = 37 হলে, ত্রিভুজটি কোন ধরনের হবে?

সমাধান:
122 + 352
= 144 + 1225
= 1369
= 372
সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ।
১,৪৩৯.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ১ঃ২ঃ৩ হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ত্রিভুজের কোণগুলো x, 2x ও 3x
প্রশ্নমতে,
x + 2x + 3x = 180°
বা, 6x = 180°
বা, x = 30°
সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 3x - x = 2x = 2×30° = 60°

১,৪৪০.
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ২৫√৩ বর্গ সে.মি.
  4. ঘ) ৫০√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 10 সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (10)2 বর্গ সেমি
=(√3/4) × 100 বর্গ সে.মি. 
= 25√3 বর্গ সে.মি. 
১,৪৪১.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. ক) 60°
  2. খ) 30°
  3. গ) 120°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° 
বা,  x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 4x/3 
= {(4 × 90)/3}° 
= 120° 
১,৪৪২.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সে.মি, 15 সে.মি, 8 সে.মি হলে ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সূক্ষকোণী
ব্যাখ্যা

যেহেতু, 152 + 82 = 172 
∴ ত্রিভুজটি সমকোণী।

১,৪৪৩.
একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সুক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে
১+২+৩ = ৬x
৬x= ১৮০°
x=৩০°
১ম দুইটি কোণ= যথাক্রমে ৩০° ও ৬০°
তৃতীয় কোণ=৯০°
আমরা জানি ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।

১,৪৪৪.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপক্ষে ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সে. মি.
  2. খ) ৮ সে. মি.
  3. গ) ৪ সে. মি.
  4. ঘ) ৬ সে. মি.
ব্যাখ্যা

ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে , x²+ (x - 2)² = (x + 2)²
বা, x²+ x² - 4x + 4 = x² + 4x + 4
বা, x² - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8
∴ অতিভূজ = x + 2 = 8 + 2 = 10c.m.

১,৪৪৫.
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ২√৩ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ১৫ বর্গ একক
  2. ৮√ বর্গ একক
  3. ৪√৩ বর্গ একক
  4. ১২√ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ২√৩ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের উচ্চতা, h = √3a/2
∴ 2√3 = √3a/2
a = 4

ক্ষেত্রফল = (√3/4)a2
= (√3/4)(4)2
= 4√3 বর্গ একক
১,৪৪৬.
কোনো ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুন  এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৩০° ডিগ্রী বড় হয়, তবে তৃতীয় কোণটি কত ডিগ্রী?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুন  এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৩০° ডিগ্রী বড় হয়, তবে তৃতীয় কোণটি কত ডিগ্রী?  

সমাধান
ধরি, 
দ্বিতীয় কোণ = x 
∴ প্রথম কোণ = ৩x 
এবং তৃতীয় কোণ = x + ৩০° 

শর্তমতে,
x + ৩x + x + ৩০° = ১৮০° 
বা, ৫x = ১৮০° - ৩০° 
বা, ৫x = ১৫০° 
বা, x = ১৫০°/৫ 
∴ x = ৩০° 
সুতরাং প্রথম কোণ = ৩ × ৩০° = ৯০°  
দ্বিতীয় কোণ = ৩০°
এবং তৃতীয় কোণ = ৩০° + ৩০° = ৬০°

∴ তৃতীয় কোণ = ৬০°
১,৪৪৭.
কোন ত্রিভুজের ভূমি ৫ মিটার এবং উচ্চতা ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গমিটার
  2. ২০ বর্গমিটার
  3. ৩৫ বর্গমিটার
  4. ৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের ভূমি ৫ মিটার এবং উচ্চতা ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের ভূমি = ৫ মিটার
ত্রিভুজের উচ্চতা = ১০ মিটার

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৫ × ১০ বর্গমিটার
= ২৫ বর্গমিটার
১,৪৪৮.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরণের?
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) স্থুলকোণী
ব্যাখ্যা
ত্রিভুজের দুইটি কোণের যোগফল (৩৫+৫৫)° = ৯০°। সুতরাং, আপর কোণটি অবশ্যই ৯০° হবে। অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
১,৪৪৯.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ৩ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ৩ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. 6 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ৩ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ৩ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = (x - 3) সে.মি.
অতিভুজ = (x + 3) সে.মি.

সুতরাং,
(x + 3)2 = x2 + (x - 3)2
⇒ x2 + 6x + 9 = x2 + x2 - 6x + 9
⇒ x2 + 6x + 9 - x2 - x2 + 6x - 9 = 0
⇒ x2 + 12x = 0
⇒ x(x - 12) = 0

হয়,
x = 0 
যা অসম্ভব।

অথবা, x - 12 = 0
∴ x = 12 সে.মি.
১,৪৫০.
ΔABC একটি সমবাহু ত্রিভূজ এবং ∠ACE = 3∠ECD হলে ∠ACE = ?
  1. ক) 80°
  2. খ) 90°
  3. গ) 100°
  4. ঘ) 110°
ব্যাখ্যা

ΔABC সমবাহু ত্রিভূজে ∠A = ∠B = ∠C = 60°
∴ ∠ACD = 120°
বা, ∠ACE + ∠ECD = 120°
বা, 3∠ECD + ∠ECD = 120°
বা, 4∠ECD = 120°
∴ ∠ECD = 30°
∴ ∠ACE = 3∠ECD
= 3 × 30°
= 90°

১,৪৫১.
একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩৬√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ৮√৩ বর্গমিটার
  4. ১০√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a বর্গ একক
= {(√৩/৪) × ৬} বর্গমিটার
= {(√৩/৪) × ৩৬} বর্গমিটার
= ৯√৩ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার
১,৪৫২.
একটি সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 64 বর্গফুট। এখানে BC = AB/2 হলে অতিভুজ AC এর মান কত?
  1. ক) √310
  2. খ) √340
  3. গ) √320
  4. ঘ) 18
ব্যাখ্যা

ত্রভুজের ক্ষেত্রফল = (1/2) × AB × BC = 64
⇒ (1/2) × 2BC × BC = 64
⇒ BC2 = 64
⇒ BC = 8
∴ AB = 16
∴  AC2 = AB2 + BC2= 82 + 162 = 320
∴ AC = √320

১,৪৫৩.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 8 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 20√3 বর্গসে.মি. 
  2. 40√3 বর্গসে.মি. 
  3. 41.97 বর্গসে.মি. 
  4. ক ও গ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 8 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 8 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60°

আমরা জানি, 
ত্রিভুজের দুটি বাহু a ও b হলে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে, 
ক্ষেত্রফল = (1/2) × absinθ
= (1/2) × 8 × 10 × sin60°
=  (1/2) × 8 × 10 × (√3/2)
= 20√3 বর্গসে.মি. 

১,৪৫৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং অতিভুজ 20 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 84 বর্গমিটার
  2. 96 বর্গমিটার
  3. 120 বর্গমিটার
  4. 72 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং অতিভুজ 20 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের,
লম্ব = √{(অতিভূজ)2 - (ভূমি)2}
= √{(20)2 - (12)2}
= √(400 - 144)
= √256
= 16 মিটার

∴ ক্ষেত্রফল =(1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 16 × 12
= 96 বর্গমিটার
১,৪৫৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 10 মিটার
  3. 8 মিটার
  4. 6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য b মিটার

পিথাগোরাসের সূত্র অনুযায়ী,
152 = 92 + b2
⇒ b2 = 225 - 81= 144
∴ b = 12
১,৪৫৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভূজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ধরি, লম্বের দৈর্ঘ্য = x
তাহলে, ভূমির দৈর্ঘ্য = x - 1
অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
⇒ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
তাহলে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = 4 + 1 = 5
১,৪৫৭.
ত্রিভুজ হওয়ায় শর্ত কি?
  1. ক) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা ক্ষুদ্রত্তর
  2. খ) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর
  3. গ) ৩টি বাহুর দৈর্ঘ্য সমান
  4. ঘ) ১টি কোণ সমকোন
ব্যাখ্যা
তিনটি বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করতে হলে অবশ্যই সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুটির চেয়ে বড় হতে হবে। যেমনঃ ১ সেমি, ২ সেমি ও ৩ সেমি দৈর্ঘ্যের তিনটি বাহু দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। কারণ সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্য ৩ সেমি; যা অপর বাহুর সমান। অর্থাৎ অপর বাহুর চেয়ে বড় নয়। আবার ২ সেমি, ৪ সেমি ও ৫ সেমি দৈর্ঘ্যের বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব। কারণ এ ক্ষেত্রে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়।
১,৪৫৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ৩০ সে.মি.
  2. ৩৩ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ২৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x সে.মি.
ভূমি = (2x + 6) সে.মি.

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [যা গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 সে.মি.
১,৪৫৯.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ক) ৬টি
  2. খ) ৯টি
  3. গ) ৭টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
 
সমাধান :
 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
১,৪৬০.
সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
  1. একটি কোণ সমকোণ
  2. তিনটি কোণই সূক্ষ্মকোণ
  3. একটি কোণ স্থূলকোণ
  4. একটি সূক্ষ্মকোণ একটি সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?

সমাধান:
- সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
১,৪৬১.
ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে 2∠BAD এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে 2∠BAD এর মান কত?

সমাধান:

ABD সমকোণী ত্রিভুজ হতে,
∠ABD + ∠BAD + ∠ADB = 180°
বা, 60° + ∠BAD + 90° = 180°
বা, ∠BAD = 180° - 150°
বা, ∠BAD = 30°
∴ 2∠BAD = 60°
১,৪৬২.
কোনো‌ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 16° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 43°
  2. 41°
  3. 39°
  4. 37°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90 - ক)।
শর্তমতে,
ক - (90 - ক) = 16
বা, ক - 90 + ক = 16
বা, 2ক = 106
বা, ক = 53
সুতরাং অপর কোণ = 90 - ক
= 90 - 53
= 37°

১,৪৬৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সে.মি. এবং লম্ব ১২ সে.মি. হলে ভূমি কত সে.মি.?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ৫ সে.মি.
  3. গ) ৬ সে.মি.
  4. ঘ) ৮ সে.মি.
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে -
অতিভুজ = লম্ব + ভূমি
⇒ ভূমি = √(অতিভুজ - লম্ব)
⇒ ভূমি = √(১৩- ১২)
⇒ ভূমি = √(১৬৯ - ১৪৪)
⇒ ভূমি = √২৫
∴ ভূমি = ৫
১,৪৬৪.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত অপর কোণের মান 60° হলে অপর কোণটি কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 50°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত অপর কোণের মান 60° হলে অপর কোণটি কত?

সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
ত্রিভুজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের 60 ডিগ্রি হওয়ায়
অপর কোণের মান (180 - 90 - 60) = 30 ডিগ্রি
১,৪৬৫.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৩√৩ বর্গমিটার
  3. গ) ৪√৩ বর্গমিটার
  4. ঘ) ৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১২/৩ মিটার = ৪ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (√৩ ÷ ৪) × ৪  বর্গমিটার
= (√৩ ÷ ৪) × ১৬ বর্গমিটার
=৪√৩ বর্গমিটার
১,৪৬৬.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
  1. ৬৮°
  2. ৪২°
  3. ৯০°
  4. ১০২°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০°
_____________
সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম কোণের মান:
ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক°
বৃহত্তর কোণ = (ক + ৬)°

প্রশ্নমতে,
ক + ক + ৬ = ৯০° [সমকোনী ত্রিভুজের সমকোণ ব্যাতিত অপর কোণ দুটির সমষ্টি ৯০°]
⇒ ২ক = ৮৪°
∴ ক = ৪২°

ক্ষুদ্রতম কোণ = ৪২°
বৃহত্তর কোণ = (৪২ + ৬)° = ৪৮°
১,৪৬৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 96 বর্গ একক
  2. 120 বর্গ একক
  3. 24 বর্গ একক
  4. 48 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক

আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক ।
১,৪৬৮.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩২° ও ৫৮°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. সূক্ষ্মকোণী
  2. স্থূলকোণী
  3. সমকোণী
  4. সমদ্বিবাহু সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩২° ও ৫৮°। ত্রিভুজটি কোন ধরনের?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।

ধরি,
৩য় কোণটি ‘ক’

প্রশ্নমতে,
⇒ ৩২° + ৫৮° + ক = ১৮০°
⇒ ৯০° + ক = ১৮০°
⇒ ক = ১৮০° - ৯০°
∴ ক = ৯০°

অর্থাৎ তৃতীয় কোণ ৯০°, যা একটি সমকোণ।
সুতরাং, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ
১,৪৬৯.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
  1. 200m2
  2. 210m2
  3. 290m2
  4. 300m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
a = 20 মিটার
b = 21 মিটার
c = 29 মিটার

অর্ধ পরিসীমা s = (a + b + c)/2 মিটার
= (20 + 21 + 29)/2 মিটার
= 70/2 মিটার
= 35 মিটার

∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)} বর্গমিটার
= √(35 × 15 × 14 × 6) বর্গমিটার
= √44100 বর্গমিটার
= 210 বর্গমিটার
১,৪৭০.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ উহার AB এবং AC বাহুকে বর্থিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ২৪০°
  2. খ) ১২০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৬০°
ব্যাখ্যা


∠B = ∠C = ৬০°
∴ ∠CBD = ∠BCE = ১৮০° - ৬০° = ১২০°
∴ ∠CBD + ∠BCE
= ১২০° + ১২০°
= ২৪০°
১,৪৭১.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে- 
  1. ২০√৩ বর্গমিটার
  2. ১৬√৩ বর্গমিটার
  3. ৩২√৩ বর্গমিটার
  4. ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে- 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪)×a
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × (৮)
= (√৩/৪) × ৮ × ৮ 
= ১৬√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার।
১,৪৭২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 30°
  2. 60°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
x/3 + x/3 + (4x)/3 = 180°
⇒ x + x + 4x = 3 × 180°
⇒ 6x = 3 × 180°
∴ x = 90°

∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
ক্ষুদ্রতম কোণ = 90°/3 = 30°

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 120° - 30° = 90°
১,৪৭৩.
একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু যোগ করলে কোনটি গঠিত হয়?
  1. ক) সরলরেখা
  2. খ) বিন্দু
  3. গ) ত্রিভুজ
  4. ঘ) যেকোনটি হতে পারে
ব্যাখ্যা
ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ। (উপপাদ্যের প্রমান আছে)
১,৪৭৪.
ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) সরলকোণ
ব্যাখ্যা
স্থুলকোণী ত্রিভুজে স্থুলকোণটি থাকে বৃহত্তম বাহুর বিপরীতে।
∴ বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দু’টি সর্বদা সুক্ষ্ম কোণ।

১,৪৭৫.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 10 সে.মি. ও 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 60√3 বর্গ সে.মি.
  2. খ) 45√3 বর্গ সে.মি.
  3. গ) 36√3 বর্গ সে.মি.
  4. ঘ) 30√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 10 সে.মি. ও 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 

মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 10 সে.মি. ও b = 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 10 × 12× sin60°
                               = (1/2) × 10 × 12 × (√3/2)
                               = 30√3 বর্গ সে.মি.
১,৪৭৬.
সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. ও ৩ সে.মি.। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭ সে.মি.
  2. খ) ১২ সে.মি.
  3. গ) ১ সে.মি.
  4. ঘ) ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. ও ৩ সে.মি.। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
অতিভুজ = ৩ + ৪
অতিভুজ = ৯ + ১৬
অতিভুজ = ২৫
অতিভুজ = √২৫
অতিভুজ = ৫
১,৪৭৭.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল কত?
  1. ৬০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ২৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের উৎপন্ন প্রত্যেকটি অন্তঃস্থকোণের মান = ৬০°
এবং, প্রতিটি বহিঃস্থকোণের মান = ১২০°
দুটি বাহু বর্ধিত করায় দুটি বহিঃস্থকোণ উৎপন্ন হবে।

∴ উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল = ১২০° + ১২০°
= ২৪০°
১,৪৭৮.
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-
  1. ক) পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর
  2. খ) পরিসীমা অপেক্ষা বৃহত্তর
  3. গ) পরিসীমার সমান
  4. ঘ) পরিসীমার অর্ধেকের চেয়ে ক্ষুদ্রতর
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-

সমাধান:
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। 

১,৪৭৯.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা

এখানে তিনটি বৃত্তের চিত্রে,
প্রথম চিত্রের ভিতরে তীর দুটি বিপরীত দিকে আছে।
দ্বিতীয় চিত্রের ভিতরে তীরটি যেদিকে আছে তৃতীয় চিত্রে তীরটি তার বিপরীত দিকে আছে।একই ভাবে তিনটি ত্রিভুজের চিত্রে,
প্রথম ত্রিভুজের(চিত্র-৪) ভিতরে বৃত্ত দুইটি বিপরীত দিকে আছে।
দ্বিতীয় ত্রিভুজের(চিত্র-৫) ভিতরের বৃত্তটি আছে উপরের দিকে, তাহলে এর পরবর্তী ত্রিভুজটির ভিতরে বৃত্তটি হবে নিচের দিকে।
অতএব, ত্রিভুজ-৩(চিত্র-৬) হবে অপশন ক এর অনুরূপ।

১,৪৮০.
একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে- 
  1. সমবাহু
  2. স্থূলকোণী
  3. সমকোণী
  4. সূক্ষ্মকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-

সমাধান:
ধরি,
বড় কোণ = x
∴ অপর দুই কোণের সমষ্টি = x

শর্তমতে,
x + x = 180°
বা, 2x = 180°
বা, x = 180°/2
∴ x = 90°
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী। 
১,৪৮১.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি হলে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য কত?
  1. 3√3 সে.মি
  2. 6√3 সে.মি
  3. 9√2 সে.মি
  4. 11√3 সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি হলে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহু)2
= (√3/4) × 62
= (√3/4) × 36
= 9√3 বর্গ সে.মি।

আবার,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 6 × h = 3h বর্গ সে.মি।

প্রশ্নমতে,
3h = 9√3
⇒ h = (9√3)/3
= 3√3 সে.মি।

∴ ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য 3√3 সে.মি।

১,৪৮২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না?
  1. ক) ৩ : ৪ : ৫
  2. খ) ১৩ : ১২ : ৫
  3. গ) ৯ : ১২ : ১৫
  4. ঘ) ৮ : ৪ : ১২
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।
এখানে,
 = ৩ + ৪
১৩ = ১২ + ৫
 + ১২ = ১৫
 + ৪ ≠ ১২
সুতরাং, ৮ : ৪ : ১২ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না।

১,৪৮৩.
সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) 0°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?

সমাধান: 

 সমবাহু ত্রিভুজের ১টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ ১২০°।
∴ সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল ১২০° - ১২০° = ০
১,৪৮৪.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 36
  2. 48
  3. 56
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
a2 + a2 = 122
⇒ 2a2 = 144
⇒ a2 = 144/2
⇒ a2 = 72

∴ সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
১,৪৮৫.
একটি ত্রিভুজের ভূমি ৫ মি. এবং উচ্চতা ৪ মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
= ১/২ × ৫ × ৪
= ১০ বর্গ মিটার 

১,৪৮৬.
নিচের কোনটি দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয়?
  1. দুটি ত্রিভুজের ৩টি কোণ পরস্পর সমান
  2. দুটি ত্রিভুজের ৩টি বাহু পরস্পর সমান
  3. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান
  4. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয়?

সমাধান:
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত:
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।

১,৪৮৭.
একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৪ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?
  1. ৪৮ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ৩২ সে.মি.
  4. ১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা ২৪ সে.মি. হলে, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
মধ্যমা, AE = ২৪
ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

∴ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, AD = (২/৩) × ২৪ = ১৬ সে.মি.
১,৪৮৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহু √48 সে.মি. হলে, ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 8√2 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 6√3 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহু √48 সে.মি. হলে, ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের মধ্যমা = (√3/2) × বাহু
= (√3/2) × √48
= (√3/2) × √(16 × 3)
= (√3/2) × 4√3
= 6 সে.মি.
১,৪৮৯.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ৪টি
  2. খ) ১টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে।

১,৪৯০.
একটি সমকোণী ত্রিভুজ এর সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪২°
  2. ৫২°
  3. ৫°
  4. ৩২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজ এর সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ধরি, সূক্ষ্মকোণদ্বয় যথাক্রমে x ও x - 6 ডিগ্রী
প্রশ্নমতে,
x + (x - 6) = 90
বা, 2x - 6 = 90
বা, 2x = 96
বা, x = 48
সুতরাং ক্ষুদ্রতম কোণের মান = 48 - 6 = 42 ডিগ্রী।
১,৪৯১.
কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 25°
  2. 30°
  3. 35°
  4. 40°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:

ধরি,
একটি কোণ = A
তাহলে, অপর কোণ = A - 30°

শর্তমতে,
A + A - 30° = 90°
⇒ 2A = 90° + 30°
⇒ A = 120°/2
⇒ A = 60°

∴ একটি কোণ = 60°
অপর কোণ = 60° - 30° = 30°

∴  ক্ষুদ্রতম কোণটির মান 30°
১,৪৯২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে (x/3)°, (x/3)° এবং (4x/3)° হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 160°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে (x/3)°, (x/3)° এবং (4x/3)° হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

∴ (x/3) + (x/3) + (4x/3) = 180°
বা, (x + x + 4x)/3 = 180°
বা, 6x/3 = 180°
বা, 2x = 180°
∴ x = 90°

বৃহত্তম কোণ = 4x/3 = 4 × 90°/3 = 120°
১,৪৯৩.
ΔABC এ ∠A = 70° এবং ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সূক্ষ্মকোণী
  4. সমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ ∠A = 70° এবং ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
আমরা জানি,
ΔABC এর 
∠A + ∠B +∠C = 180°
⇒ 70° + 20° + ∠C = 180°
⇒ 90° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 90°
⇒ ∠C = 90°

যেহেতু ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে ত্রিভুজটি সমকোণ হয়, 
সেহেতু ΔABC ত্রিভুজের একটি কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী। 
১,৪৯৪.
একটি ত্রিভুজের একটি কোণের মান 90° ; অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণের মান কত?
  1. ক) 36°
  2. খ) 144°
  3. গ) 54°
  4. ঘ) 126°
ব্যাখ্যা

ত্রিভুজের একটি কোণের মান 90° হলে অপর দুইটি কোণের সমষ্টি হবে 90°।
ধরি, অপর দুইটি কোণ 2x ও 3x.
∴ 2x+3x = 90
⇒ 5x = 90
∴ x = 18
∴ ছোট কোণ 2x এর পূরক কোণ = 3x = 3×18 = 54°

১,৪৯৫.
৫ সেমি, ১২ সেমি ও ১৩ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা
+ ১২ = ১৩ ;
অতএব, ত্রিভুজটি সমকোণী 

[ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, লম্ব + ভুমি = অতিভুজ ]
১,৪৯৬.
একটি সমকোণী ত্রিভুজের 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি.। সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 9 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 11 সে.মি.
  4. ঘ) 14 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি.। সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি
সমকোণী ত্রিভুজের এক বাহু = x
সমকোণী ত্রিভুজের অপর বাহু = x + 3
এখন 
∴ (x + 3)2 + x2 = 152
x2 + 2.x.3 + 32 + x2 = 225
x2 + 6x +9 + x2 = 225 
2x2 + 6x + 9 - 225 = 0
2x2 + 6x - 216 = 0
2(x2 + 3x - 108) = 0
x2 + 3x - 108 = 0
x2 + 12x - 9x - 108 =0
x(x + 12) - 9(x + 12) = 0
(x + 12)(x - 9) = 0

হয় 
x - 9 = 0
x = 9
অথবা 
x + 12 = 0
x = - 12[দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না ]

সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য = 9 সে.মি.
১,৪৯৭.
একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5cm এবং ক্ষেত্রফল 6 বর্গ সেঃমিঃ তাহলে ত্রিভুজের লম্ব এবং ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 3cm, 4cm
  2. খ) 6cm, 2cm
  3. গ) 12cm, 1cm
  4. ঘ) 24cm, 1/2cm
ব্যাখ্যা
এখানে, 32 + 42 = 52 এবং (1/2) × 3 × 4 = 6
∴ উত্তরঃ ক।
১,৪৯৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. এবং উচ্চতা, x সে.মি. হলে, x এর মান কোনটি?
  1. √2 সে.মি
  2. √3 সে.মি
  3. 2 সে.মি
  4. 3 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. এবং উচ্চতা, x সে.মি. হলে, x এর মান কোনটি?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (2)2
= (√3/4) × (2)2
= √3

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 2 × x
= x

প্রশ্নমতে,
x = √3
 
১,৪৯৯.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. ক) a2 = b2 + c2
  2. খ) b2 = c+ a2
  3. গ) c2 = a2 + b2 
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ  c 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
১,৫০০.
চিত্রে  ∠RPS এর মান কত?
  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 80°
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রে ∠RPS এর মান কত? 

সমাধান:
চিত্রে,
∠PQR = 30° এবং ∠PRQ = 40°
সুতরাং, ত্রিভুজ QPR–এর অন্তঃকোণগুলোর সমষ্টি অনুযায়ী,
∠QPR = 180° - (30° + 40°)
= 180° - 70°
= 110°

এখন, P বিন্দুতে PQ সরলরেখাটি S পর্যন্ত বাড়ানো হয়েছে।
অতএব, ∠RPS হলো ∠QPR–এর বহিঃকোণ।

যেহেতু, বহিঃকোণের মান = বিপরীত দুই অন্তঃকোণের সমষ্টি
∴ ∠RPS = 30° + 40° = 70°