বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন২,০০৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৪ / ২০ · ১,৩০১১,৪০০ / ২,০০৯

১,৩০১.
ΔABC ত্রিভুজের DE= 5 সে.মি. হলে, BC এর মান কত?

  1. ক) 18 সে. মি.
  2. খ) 15 সে. মি.
  3. গ) 10 সে. মি.
  4. ঘ) 12 সে. মি.
ব্যাখ্যা



আমরা জানি 
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। 
DE=BC/2 
BC = 2DE 
      = 2 ×5 
      = 10 সে.মি.
১,৩০২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ২০ বর্গ সেমি
  2. খ) ২৫ বর্গ সেমি
  3. গ) ১০০ বর্গ সেমি
  4. ঘ) ৫০ বর্গ সেমি
ব্যাখ্যা

সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য x সেমি হলে পিথাগোরাসের সূত্র অনুসারে-
x2 + x2 = 102
⇒ 2x2 = 100
⇒ x2 = 50
∴ ক্ষেত্রফল = 1/2 × 50 = 25 বর্গসেমি

১,৩০৩.
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে? 
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. সমকোণ থাকে না
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে? 

সমাধান: 
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু।
১,৩০৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2}
= 8/4 {√4(5)2 - (8)2}
= 2 {√(100 - 64)}
= 2 √36
= 2 × 6
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
১,৩০৫.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ৫২৮ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে, উচ্চতা কত?
  1. ৪০ মিটার
  2. ৪৪ মিটার
  3. ৪৮ মিটার
  4. ৩৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ৫২৮ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে, উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ৫২৮ বর্গমিটার
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ২৪ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৫২৮ = (১/২) × ২৪ × উচ্চতা
⇒ ১২ × উচ্চতা = ৫২৮
⇒ উচ্চতা = ৫২৮/১২
∴ উচ্চতা = ৪৪ মিটার
১,৩০৬.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 6 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 24 বর্গমিটার
  2. 30 বর্গমিটার
  3. 36 বর্গমিটার
  4. 49 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 6 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
লম্ব = x মিটার

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x2 + 62 = 102
বা, x2 + 36 = 100
বা, x2 = 100 - 36
বা, x2 = 64
বা, x = √64
∴ x = 8

সুতরাং, ত্রিভুজের লম্ব = 8 মিটার
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × লম্ব
= (1/2) × 6 × 8
= 3 × 8
= 24 বর্গমিটার

অতএব, মাঠটির ক্ষেত্রফল 24 বর্গমিটার।

১,৩০৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 25 বর্গ সে.মি.
  2. 50 বর্গ সে.মি.
  3. 49 বর্গ সে.মি.
  4. 64 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ 102 = a2 +a2
⇒ 100 = 2a2
⇒ a2 = 100/2
⇒a2 = 50

∴ ক্ষেত্রফল = 1/2 × ভূমি × লম্ব
=1/2 × a × a
= 1/2 × a2
= 1/2 × 50
= 25 বর্গ সে.মি.

১,৩০৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) ৬√৩ বর্গ সেন্টিমিটার
  2. খ) ৯√৩ বর্গ সেন্টিমিটার
  3. গ) ১২√৩ বর্গ সেন্টিমিটার
  4. ঘ) ৩৬√৩ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
সমাধান : 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a  =৬ সেন্টিমিটার

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
                                = (√৩/৪) (১২)2
                                 = ৩৬√৩ বর্গ সেন্টিমিটার
১,৩০৯.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?
  1. (√3/4)m2
  2. (√4/4)m2
  3. (√3/2)m
  4. (2/√3)m2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য m হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3m2/4
১,৩১০.
কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 54° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?
  1. 34°
  2. 56°
  3. 96°
  4. 124°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 54° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণ = a
∴ ১ম কোণ = 4a
৩য় কোণ = 4a + 54°

প্রশ্নমতে,
a + 4a + 4a + 54° = 180°
বা, 9a = 180° - 54°
বা, 9a = 126°
বা, a = 126°/9
∴ a = 14°

∴ ১ম কোণ = 4 × 14° = 56°

১,৩১১.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ০.১ মিটার
  2. ০.২ মিটার
  3. ০.০২ মিটার
  4. ০.৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
বা, ০.০৩ = (১/২) × (০.৩ × ক)
বা, ০.৩ × ক = ০.০৩ × ২
বা, ০.৩ × ক = ০.০৬
বা, ক = ০.০৬/০.৩
∴ ক = ০.২ মিটার

∴ অপর বাহুর দৈর্ঘ্য = ০.২ মিটার।
১,৩১২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ ব.মি.
  2. খ) ৪৮ ব.মি.
  3. গ) ৫২ ব.মি.
  4. ঘ) ৫৬ ব.মি.
ব্যাখ্যা

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²) = 16/4 √(4×10²-16²) = 4√(400-256) = 4×12 = 48 বর্গ মি.

১,৩১৩.
ABC ত্রিভুজে AB = 20 মি., BC = 24 মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমি.। তাহলে ∠B = ?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB = 20 মি., BC = 24 মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমি.। তাহলে ∠B = ?

সমাধান:

আমরা জানি,
ΔABC এর ক্ষেত্রফল = (1/2) × AB × BC × sin ∠B
বা, 120 = (1/2) × 20 × 24 × sin ∠B
বা, 120 = 240 × sin ∠B
বা, sin ∠B = 120/240
বা, sin ∠B = 1/2
বা, sin ∠B = ‍sin 30°
∴ ∠B = 30°
১,৩১৪.
একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?
  1. একটিও নেই
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?

সমাধান:

যদি কোনো সরলরেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরলরেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়।
∴ একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা আছে ৩টি।
১,৩১৫.
কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 
  1. ২, ৪, ৭
  2. ৩, ৪, ৬
  3. ২, ৪, ৫
  4. ৪, ৫, ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 

সমাধান: 
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো - 
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"। 

এখানে, 
অপশন ক) তে, ২ + ৪ = ৬ > ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। 
অপশন খ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন গ) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন ঘ) তে, ৪ + ৫ = ৯ < ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
১,৩১৬.
একটি ত্রিভুজে কতটি সমকোণ থাকতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কতটি সমকোণ থাকতে পারে?

সমাধান: 
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু।
১,৩১৭.
একটি সমবাহু ত্রিভুজের বাহু ৮৪ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?
  1. ১৪√৩
  2. ২৮√৩
  3. ৭√৩
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহু ৮৪ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের অন্তব্যাসার্ধ= বাহু/২√৩
= ৮৪/২√৩
= ৪২/√৩
= (১৪ × √৩ × √৩)/√৩
= ১৪√৩
১,৩১৮.
ABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 12 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত? 
  1. 12 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 12 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত? 
 
সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
DE = (1/2)BC
= (1/2) × 12 সে.মি.
= 6 সে.মি.
১,৩১৯.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ৩৬ বর্গ সে.মি.
  3. ৪৮ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

∴ ক্ষেত্রফল = (16/4) √(4 × 102 - 162)
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.।
১,৩২০.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 16 মিটার এবং ক্ষেত্রফল 104 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. 30°
  2. 90°
  3. 45°
  4. 60°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 16 মিটার এবং ক্ষেত্রফল 104 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?


সমাধান:

মনে করি,
ত্রিভুজ ABC এর AB = c = 13 মিটার, AC = b = 16 মিটার,
এবং Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = 104 বর্গমিটার।
AB ও BC বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ নির্ণয় করতে হবে।

∴ Δ ক্ষেত্র ABC ক্ষেত্রফল = (1/2) × c × b × sinθ
⇒ 104 = (1/2) × 13 × 16 × sinθ
⇒ 13 × 8 × sinθ = 104
⇒ sinθ = 104/104
⇒ sinθ = 1
⇒ sinθ = sin90°
⇒ θ = 90°

∴ নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ = 90°

১,৩২১.
ABC ত্রিভুজে AB = AC এবং C কোণের মান 30° হলে, A কোণের মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
ব্যাখ্যা

যেহেতু ABC ত্রিভুজে AB = AC, তাহলে B ও C কোণ সমান হবে। সুতরাং A = 180° - (B + C) = 180° - (30° + 30°) = 120°.

১,৩২২.
ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ?
  1. হেরনের সূত্র
  2. আর্কিমিডিসের সূত্র
  3. নিউটনের সূত্র
  4. গ্যালিলিওর সূত্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ?

সমাধান:
- আলেকজান্দ্রিয়ার হেরন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণোয়ের একটি সূত্র দেন যা হেরনের ফর্মুলা নামে পরিচিত।
- হেরন ছিলেন একজন গ্রীক গণিতবিদ
- যখন ত্রিভুজের সব বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন হেরনের সূত্রটি কাজ করে।

হেরনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো:

যেখানে,
a, b, c হলো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য।
s হলো অর্ধ-পরিসীমা অর্থাৎ, s = (a + b + c)/2
১,৩২৩.
একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সূক্ষ্মকোণী
  4. স্থূলকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
১,৩২৪.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12, 13 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 60 বর্গ সে.মি.
  2. 50 বর্গ সে.মি.
  3. 40 বর্গ সে.মি.
  4. 30 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12,13 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ত্রিভুজের বাহু তিনটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়।
সমকোণ সংলগ্ন বাহু গুলো 5,12 সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল  = (1/2) × 5 × 12 = 30 বর্গ সে.মি.
১,৩২৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৪৫°
  2. খ) ৫৫°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৭৫°
ব্যাখ্যা
দেওয়া আছে
ত্রিভুজের তিন কোণের অনুপাত ৬ : ৮ : ১০

ধরি,
কোণ গুলো যথাক্রমে ৬x°, ৮x° ও ১০x°

প্রশ্নমতে,
৬x° + ৮x° + ১০x° = ১৮০°
বা, ২৪x° = ১৮০°
বা, x = ৭.৫

ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ = (৭.৫ × ৬)°
                                     = ৪৫°
১,৩২৬.
একটি সমকোণী ত্রিভূজ লম্ব অতিভূজ অপেক্ষা 2 সে.মি কম দীর্ঘ এবং ভূমি 8 সে.মি হলে ত্রিভূজটির পরিসীমা কত?
  1. ক) 35 সে.মি
  2. খ) 30 সে.মি
  3. গ) 40 সে.মি
  4. ঘ) 45 সে.মি
ব্যাখ্যা

মনে করি,

লম্ব = a সে.মি 
∴ অতিঃ = (a + 2) সে.মি
∴ a2 + 82 = (a + 2)2
বা, a2 + 64 = a2 + 4a + 4
বা, 4a = 60
∴ a = 15

∴ লম্ব = 15 সে.মি
অতিঃ = 15 + 2 = 17 সে.মি

∴ পরীসীমা = 15 + 17 + 8
= 40 সে.মি

১,৩২৭.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সমকোণ
ব্যাখ্যা
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে
১,৩২৮.
PQR ত্রিভুজের PE একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র। যদি মধ্যমা PE-এর দৈর্ঘ্য 36 সে.মি. হয়, তাহলে GE-এর দৈর্ঘ্য কত?
  1. 18 সে.মি.
  2. 24 সে.মি.
  3. 12 সে.মি.
  4. 16 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PE একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র। যদি মধ্যমা PE-এর দৈর্ঘ্য 36 সে.মি. হয়, তাহলে GE-এর দৈর্ঘ্য কত?

সমাধান:

আমরা জানি,
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে শীর্ষ থেকে ভূমির দিকে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

এখানে, PE মধ্যমা এবং G ভরকেন্দ্র।
∴ PG : GE = 2 : 1
অনুপাতের যোগফল = 2 + 1 = 3
মধ্যমা PE-এর দৈর্ঘ্য = 36 সে.মি.

ভরকেন্দ্র G, মধ্যমা PE-কে দুটি অংশে বিভক্ত করেছে: PG এবং GE।
∴ GE-এর দৈর্ঘ্য = 36 এর (1/3) অংশ
= 36 × (1/3) সে.মি.
= 12 × 1 সে.মি.
= 12 সে.মি.

সুতরাং, GE-এর দৈর্ঘ্য 12 সে.মি.।

১,৩২৯.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোনের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ২৫ ডিগ্রি বড় হয় তবে ১ম কোণটি কত ডিগ্রি?
  1. ক) ৩১°
  2. খ) ৬৩°
  3. গ) ৮১°
  4. ঘ) ৯৩°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোনের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ২৫ ডিগ্রি বড় হয় তবে ১ম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি, ২য় কোণটি x
১ম কোণ 3x
৩য় কোণ x + 25
আমরা জানি, তিনটি কোণের সমষ্টি 180°

x + 3x + x + 25 = 180
⇒ 5x = 155
⇒ x = 31

∴ ১ম কোণ = 3x
= 3 × 31°
= 93°
১,৩৩০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩৬ ব. মি.
  2. ৪২ ব. মি.
  3. ৪৮ ব. মি.
  4. ৫০ ব. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = ১৬ মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = ১০ মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a - b)
= (১৬/৪)√{৪ × (১০) - (১৬)}
= ৪{√(৪০০ - ২৫৬)}
= ৪√১৪৪
= ৪ × ১২
= ৪৮ বর্গমিটার
১,৩৩১.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
  1. ৬√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ১২√৩ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × a
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a 
= (√৩/৪) × (৬)২ 
= (√৩/৪) × ৬ × ৬
= ৯√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার
১,৩৩২.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 64√3 বর্গ মি.
  2. খ) 192 বর্গ মি.
  3. গ) 64 বর্গ মি.
  4. ঘ) 32√3 বর্গ মি.
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
এখন, প্রশ্নোক্ত সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার।
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) X (16)2
= (√3/4) X 16 X 16
= 64√3

১,৩৩৩.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৭ সেন্টিমিটার
  2. খ) ১৩ সেন্টিমিটার
  3. গ) ১৪ সেন্টিমিটার
  4. ঘ) ৮ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২² + ৫²)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
১,৩৩৪.
যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে?
  1. স্থূলকোণী
  2. সূক্ষ্মকোণী
  3. সমবাহু
  4. সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x  
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
১,৩৩৫.
একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. (√3/2)a2 বর্গ একক
  2. a3 বর্গ একক
  3. (2/√3)a2 বর্গ একক
  4. (√3/4)a2 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক
ত্রিভুজটির ক্ষেত্রফল =(√3/4)a2 বর্গ একক

১,৩৩৬.
চিত্রে x এর মান কত? 
  1. ক) 15°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
চিত্রটি এইরকম হওয়া উচিত। 
 

ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

প্রশমতে 
x + 2x + 3x = 180°
6x = 180°
x = 180°/6
x =30°
১,৩৩৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x, x/3 এবং 5x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. 100°
  2. 120°
  3. 90°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x, x/3 এবং 5x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
x + (x/3) + (5x/3) = 180°
⇒ (3x + x + 5x)/3 = 180°
⇒ 9x/3 = 180°
⇒ 3x = 180°
∴ x = 60°

∴ বৃহত্তম কোণটি = (5 × 60°)/3 = 100°
১,৩৩৮.
সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 10° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 40°
  2. খ) 100°
  3. গ) 50°
  4. ঘ) 10°
ব্যাখ্যা

মনে করি ক্ষুদ্রতম কোণ = x
প্রশ্নমতে, 90° + x + x + 10° = 180°
বা, 2x = 80°
বা, x = 40°

১,৩৩৯.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6√2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 10√2 বর্গমিটার
  2. 18√3 বর্গমিটার
  3. 6√2 বর্গমিটার
  4. 10√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6√2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 6√2 মিটার

আমরা জানি,
∴ সমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 × a2)/4
= {√3 × (6√2)2}/4
= (√3 × 72)/4
= 18√3 বর্গমিটার
১,৩৪০.
একটি ত্রিভুজের কোণ গুলোর অনুপাত ৩ : ৪ : ৫ হলে এর ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ২৪°
  4. ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণ গুলোর অনুপাত ৩ : ৪ : ৫ হলে এর ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
মনে করি,
কোণ গুলো হলো যথাক্রমে ৩ক, ৪ক ও ৫ক

প্রশ্নমতে,
৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = (১৮০/১২)°
⇒ ক = ১৫°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩ক = (৩ × ১৫)° = ৪৫°
১,৩৪১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গফুট
  2. ২০ বর্গফুট
  3. ৩০ বর্গফুট
  4. ২৫ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
= (১/২) × (১০ × ৬) বর্গফুট 
= (১/২) × ৬০ বর্গফুট 
= ৩০ বর্গফুট 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = ৩০ বর্গফুট ।
১,৩৪২.
কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সূক্ষ্মকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে।
১,৩৪৩.
সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে, উচ্চতা কত?
  1. ৩√৩ সেমি
  2. √৩ সেমি
  3. ২√৩ সেমি
  4. ৪√৩ সেমি
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × ৬ --- --- --- (১)

আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা 
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে ভূমি ধরলে,
ভূমি = ৬ সেমি
অতএব, ক্ষেত্রফল = ১/২ × ৬ × উচ্চতা --- --- --- (২)

অতএব, সমীকরণ (১) ও (২) থেকে পাই,
১/২ × ৬ × উচ্চতা =  (√৩/৪) × ৬
⇒ উচ্চতা =  (√৩/৪) × ৩৬/৩
∴ উচ্চতা = ৩√৩ সেমি
১,৩৪৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?
  1. 2 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 102 = 82 + লম্ব2
 ⇒  লম্ব2 = 100 - 64
⇒ লম্ব2 = 36
∴ লম্ব = 6 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার পার্থক্য = 10 - 6 = 4 সে.মি.
১,৩৪৫.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। BC এর মধ্য বিন্দু D এবং AD = 9 মিটার হলে, ΔABC  এর ক্ষেত্রফল কত?
  1. ক) 27√3 বর্গমিটার
  2. খ) 81/√3 বর্গমিটার
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা

ADC সমকোণী ত্রিভুজের ∠ACD = 60°; ∠ADC = 90°; ∠DAC = 30°
∴ DC = AD/tan60° = 9/√3
∴ BC = 18/√3
ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) ×(18/√3)² = 27√3 or 81/√3 বর্গমিটার

১,৩৪৬.
ΔABC এর ক্ষেত্রফল -
  1. ক) abc
  2. খ) 1/2 ab sinθ
  3. গ) 1/2 bc sinθ
  4. ঘ) 1/2 ca sinθ
ব্যাখ্যা
ΔABC এর ক্ষেত্রফল = 1/2 bc sinθ [এটি একটি সূত্র।]
১,৩৪৭.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ ২টির প্রত্যেকটি কী কোণ?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) সরলকোণ
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি ৯০° অপেক্ষা ছোট। অর্থাৎ কোণ দুইটি সূক্ষ্মকোণ।
১,৩৪৮.
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160°, ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?
  1. 20°
  2. 40°
  3. 60°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160°, ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?

সমাধান: 
 
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করার ফলে ∠ACD = 160° উৎপন্ন হলো।  
∠ACB = 180° - 160° = 20°
এখন 
∠ACB + ∠ABC + ∠BAC = 180°
⇒ 20° + 7∠BAC + ∠BAC = 180°
⇒ 8∠BAC = 160°
∴ ∠BAC = 20°
১,৩৪৯.
দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?
  1. ক) সমানুপাতিক
  2. খ) ব্যস্তানুপাতিক
  3. গ) অসমান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?

দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক । 
মনেকরি, ABC ও DEF ত্রিভুজদ্বয়ের ∠A =∠D, ∠B = ∠E এবং ∠C = ∠F
 AB/DE = AC/DF = BC/EF
১,৩৫০.
চিত্রে E, F যথাক্রমে AB এবং AC এর মধ্যবিন্দু হলে BC = ?
  1. ক) EF
  2. খ) 2 EF
  3. গ) 1/2 EF
  4. ঘ) 3 EF
ব্যাখ্যা

ত্রিভূজের যেকোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের সমান।

১,৩৫১.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. দুইটি
  2. একটি
  3. তিনটি
  4. চারটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 

- একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম দুইটি বিন্দুতে ছেদ করতে পারে
কারণ, ত্রিভুজের বাহু অবশ্যই বৃত্তের দুটি বিন্দুতে ছেদ করলে উহা ছেদক হবে।
১,৩৫২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 17 cm এবং পরিসীমা 40 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 30 বর্গ সে. মি.
  2. খ) 60 বর্গ সে. মি.
  3. গ) 120 বর্গ সে. মি.
  4. ঘ) 150 বর্গ সে. মি.
ব্যাখ্যা

ধরি,
ভূমি = a, লম্ব = b এবং অতিঃ c = 17
∴ পরিসীমা = a + b + c = 40
বা, a + b = 40 - c = 40 - 17 = 23 cm
বা, (a + b)2 = 232
বা, (a2 + b2) + 2ab = 529
বা, c2 + 2ab = 529 (পিথাগোরাসের উপপাদ্য অনুসারে a2 + b2 = c2)
বা, 2ab = 529 - c2 = 529 - 172 = 529 - 289 = 240
বা, ab = 120
∴ Δ = 1/2 ab = 120/2 = 60 বর্গ সে. মি.

১,৩৫৩.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 9√3/16
  2. 3√3/8
  3. 3√3/16
  4. 9√3/8
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2
শর্তানুসারে,
√3/4(a+1)2 - (√3/4)a2 = √3
বা, √3/4(a2 + 2a + 1 - a2) = √3
বা, 2a + 1 = 4
বা, 2a = 4 - 1
বা, 2a = 3
বা, a = 3/2
ক্ষেত্রফল= √3/4 × (3/2)2
= 9√3/16

১,৩৫৪.
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD এর মান কত?
  1. 25°
  2. 75°
  3. 105°
  4. 109°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD এর মান কত?


সমাধান:
 ∠ACB + ∠ABC + ∠BAC = 180°
⇒ ∠ACB + 45° + 60° = 180°
⇒ ∠ACB + 105° = 180°
⇒  ∠ACB = 180° - 105° = 75°

 এখন,
∠BCD (সরলকোণ) = ∠ACB + ∠ACD 
⇒ ∠ACD = ∠BCD - ∠ACB = 180° - 75° = 105°

বিকল্প সমাধান:
উৎপন্ন বহিঃস্থ কোণ ∠ACD = অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি = ∠A + ∠B = 45° + 60° = 105°
১,৩৫৫.
একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল =কত?
  1. ক) ৬ বর্গমিটার
  2. খ) ৯ বর্গমিটার
  3. গ) ১২ বর্গমিটার
  4. ঘ) ১৮ বর্গমিটার
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমি × উচ্চতা)
= ১/২(৪ × ৩)
= ৬ বর্গ মিটার

১,৩৫৬.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ৪ সমকোণ
  2. ৬ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ১০ সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের সমষ্টি-

সমাধান:
ধরি,
বাহু = ক = ৫
বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি
= (ক - ২) × ১৮০°(ক - ২)

এখানে,
(৫ - ২) × ১৮০°
= ৩ × ১৮০°
= ৫৪০°
১ সমকোণ = ৯০°
অতএব,
৫৪০°/ ৯০° = ৬ সমকোণ

∴ একটি পঞ্চভুজের সমষ্টি ৬ সমকোণ।

১,৩৫৭.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার
  2. ৫ মিটার
  3. ৫.৫ মিটার
  4. ৬.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a বর্গমিটার 

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১) বর্গমিটার 

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার
১,৩৫৮.
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১২√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ৩৬ বর্গমিটার
  4. ২৭ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a বর্গ একক
= (√৩/৪) × ৬
= (√৩/৪) × ৩৬ 
= ৯√৩ বর্গমিটার

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার

১,৩৫৯.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 মিটার হলে এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
হেরনের সূত্রানুযায়ী,
অর্ধপরিসীমা = (3 + 4 + 5)/2 [∵ S = (a + b + c)/2]
= 12/2
= 6

∴ ক্ষেত্রফল = √{6(6 - 3)(6 - 4)(6 - 5)} [∵ ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}]
= √(6 × 3 × 2 × 1)
= √36
= 6 বর্গমিটার 
১,৩৬০.
কোন ত্রিভুজের তিনটি বাহু কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি?
  1. ক) 180
  2. খ) 360
  3. গ) 120
  4. ঘ) 150
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি বাহু কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি = (180-60)°+(180-60)°+(180-60)° = 360°।

১,৩৬১.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 8 মিটার
  2. 12 মিটার
  3. 4 মিটার
  4. 8√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 

∴ ক্ষেত্রফল = (√3/4) a2 বর্গমিটার

প্রশ্নমতে,
(√3/4) a2 = 4√3
বা, a2/4 = 4
বা, a2 = 16
∴ a = 4

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
= 3 × 4
= 12 মিটার
১,৩৬২.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 3.2 মিটার
  2. 4 মিটার
  3. 4.8 মিটার
  4. 5.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 1)2/4

প্রশ্নমতে,
{√3(a + 1)2/4} - {√3a2/4} = 3√3
⇒ (√3/4){(a + 1)2 - a2} = 3√3
⇒ a2+ 2a + 1 - a2 = 12
⇒ 2a + 1 = 12
⇒ 2a = 12 - 1
⇒ 2a = 11
∴ a = 5.5 মিটার
১,৩৬৩.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১০ ও ১৬ মিটার হলে ত্রিভুজটি -
  1. সমকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. ক + গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১০ ও ১৬ মিটার হলে ত্রিভুজটি - 

সমাধান: 
- ত্রিভুজটির তিন বাহু অসমান বলে এটি বিষমবাহু ত্রিভুজ।

- ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি  = ৮ + ১০
= ৬৪ + ১০০
= ১৬৪

- বৃহত্তর বাহুর বর্গ = ১৬
= ২৫৬ ≠  ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি 

অতএব এটি সমকোণী ত্রিভুজ নয়।
১,৩৬৪.
একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 12 মিটার ও 16 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 45° হয়, তবে এর ক্ষেত্রফল কত?
  1. 48√2 বর্গমিটার
  2. 42√3 বর্গমিটার
  3. 32√2 বর্গমিটার
  4. 52√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 12 মিটার ও 16 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 45° হয়, তবে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বিপরীত বাহু যথাক্রমে,
a =12 মিটার
b = 16 মিটার এবং
অন্তর্ভুক্ত কোণ, θ = 45°

আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × a × b × sinθ
=(1/2) × 12 × 16 × sin⁡45
= 6 × 16 × (1/√2)
= 48 × (√2 × √2)√2
= 48√2 বর্গমিটার
১,৩৬৫.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ৬ মিটার
  3. ১০ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = ক মিটার
∴ এর ক্ষেত্রফল = (√৩/৪)ক বর্গ মিটার

বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে, নতুন বাহুর দৈর্ঘ্য = (ক + ৪) মিটার
∴ নতুন ক্ষেত্রফল = (√৩/৪) × (ক + ৪) বর্গ মিটার

প্রশ্নমতে,
(√৩/৪) × (ক + ৪) - (√৩/৪)ক = ১৬√৩
⇒ (√৩/৪) × {(ক + ৪) - ক} = ১৬√৩
⇒ (ক + ৪) - ক = ১৬√৩ × (৪/√৩)
⇒ ক + ৮ক + ১৬ - ক = ৬৪
⇒ ৮ক + ১৬ = ৬৪ 
⇒ ৮ক = ৬৪ - ১৬ 
⇒ ৮ক = ৪৮
⇒ ক = ৪৮/৮ 
⇒ ক = ৬

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৬ মিটার।

১,৩৬৬.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি? 
  1. ২√৩ সে.মি.
  2. ৩√৩ সে.মি.
  3. ৪√৩ সে.মি.
  4. ৫√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
=  (√৩/৪) × (৮)                  
= ১৬√৩
 
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৮ × x
= ৪x 

প্রশ্নমতে,
৪x = ১৬√৩
x  = ১৬√৩/৪
x  = ৪√৩
১,৩৬৭.
ΔABC এর ∠A = 48°, ∠B = 66° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমকোণী ত্রিভুজ
  3. গ) স্থূলকোণী ত্রিভুজ
  4. ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 48°, ∠B = 66° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 

সমাধান:

ΔABC - এ ,
∠A + ∠B + ∠C = 180°
48° + 66° + ∠C = 180°
∠C = 180° - 114°
∠C = 66°
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। 

∴ ΔABC - ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ
১,৩৬৮.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
  1. ১৫ মিটার
  2. ১২ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
 
সমাধান: 
আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, উচ্চতা = ২১৬/৯ মিটার 
∴ উচ্চতা = ২৪ মিটার। 
১,৩৬৯.
ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনটি সত্য?
  1. ক) a + b = c
  2. খ) a2 + b2 = c2
  3. গ) (a + b)2 = c2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, অতিভূজ = লম্ব + ভুমি
বা, c2  =  a2 + b2 
বা, a2 + b2 = c2

১,৩৭০.
y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?
  1. একটি সমকোণী ত্রিভুজ
  2. একটি সমবাহু ত্রিভুজ
  3. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  4. একটি বিষমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?

সমাধান:
y = 3x + 2……..(i)
y = - 3x + 2…….(ii)
y= - 2……(iii)

এখানে,
(i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান।
সুতরাং এই রেখা দুটি সমান।
কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

বিকল্প:
(i) ও (ii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (0, 2) 
(i) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (- 4/3, - 2) 
(ii) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (4/3, - 2) 

(0, 2) ও (- 4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(0, 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(- 4/3, - 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √208/3

y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি সমদ্বিবাহু ত্রিভুজ।
১,৩৭১.
কোন ত্রিভুজের দুইটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রী হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (১০°+৮০°) = ৯০°, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ।

১,৩৭২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
  1. ৬ : ৫ : ৪
  2. ৬ : ৪ : ৩
  3. ১২ : ৮ : ৪
  4. ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
এখানে,
 ১৩ = ১২ + ৫
⇒ ১৬৯ = ১৪৪ + ২৫
⇒ ১৬৯ = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
১,৩৭৩.
শুধুমাত্র ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. যেকোনো ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমদ্বিবাহু ত্রিভুজ
  4. সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণ একই হওয়ায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব।
১,৩৭৪.
r ব্যাসার্ধ বিশিষ্ঠ অর্ধবৃত্তে একটি ত্রিভুজ আঁকা হলে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 
  1. 1/2πr2
  2. πr2
  3. 1/4πr2
  4. r2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধবৃত্তে একটি ত্রিভুজ আঁকা হলে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
অর্ধবৃত্তের ব্যাসার্ধ = r
অর্ধবৃত্তে সর্বোচ্চ ক্ষেত্রফলের ত্রিভুজ হবে ব্যাসার্ধকে ভিত্তি ধরে এবং কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত উঁচু।

এই ক্ষেত্রে, ত্রিভুজের ভিত্তি = 2r (অর্ধবৃত্তের ব্যাস)
উচ্চতা = r
তাহলে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র:
A = 1/2 × ভিত্তি × উচ্চতা
= 1/2 × 2r × r 
= r2

∴ r ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তে আঁকা বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল হবে r2

১,৩৭৫.
একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১০° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪০°
  2. ৫০°
  3. ৪৫°
  4. ৫৫°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০
ক্ষুদ্রতম কোণটি x হলে অপর কোণটি (x + ১০)
তাহলে, x + x + ১০ = ৯০
বা, ২x = ৮০
বা, x = ৪০
ক্ষুদ্রতম কোণটি ৪০ এবং অপর কোণটি (৪০ + ১০) বা, ৫০
১,৩৭৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 38°
  2. খ) 41°
  3. গ) 42°
  4. ঘ) 39°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 6°

এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

ক্ষুদ্রতম কোণ 42°
১,৩৭৭.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১০ মিটার হলে অপরটি কত?
  1. ১৫ মিটার
  2. ২৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১০ মিটার হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒ ১২০ = (১/২) × (১০ × অপর বাহু)
⇒ অপর বাহু = (১২০ × ২)/১০
= ২৪ মিটার
১,৩৭৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ৬ সেমি
  2. ৩ সেমি
  3. ৪ সেমি
  4. ৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
ধরি,
ত্রিভুজের উচ্চতা = ক সেমি
∴ ত্রিভুজের ভুমি = ( ২ক - ৬ ) সেমি

প্রশ্নমতে,
১/২ × ( ২ক - ৬ ) × ক = ১০
⇒ ( ২ক - ৬ ) × ক = ১০ × ২
⇒ ২ক - ৬ক = ২০
⇒ ক - ৩ক = ১০
⇒ ক - ৩ক - ১০ = ০
⇒ ক - ৫ক + ২ক - ১০ = ০
⇒ ক ( ক - ৫ ) + ২ ( ক - ৫ ) = ০
⇒ ( ক - ৫ ) ( ক + ২ ) = ০
হয়,                    
ক - ৫ = ০                 
⇒ ক = ৫                
অথবা,
ক + ২  = ০
⇒ ক = - ২
[ ইহা গ্রহণযোগ্য নয়]
কারণ ত্রিভুজের ভূমি অথবা উচ্চতা কখনোই ঋণাত্মক হয় না

অর্থাৎ ত্রিভুজের উচ্চতা = ৫ সেমি
১,৩৭৯.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) ৩২°
  2. খ) ৩৮°
  3. গ) ৪২°
  4. ঘ) ৪৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৬°

প্রশ্নমতে,
x + x + ৬°  + ৯০° = ১৮০°
২x + ৬° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৬°
২x = ৮৪°
x  = ৮৪°/২
x  = ৪২°
১,৩৮০.
একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 17 সে.মি ও 15 সে.মি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সে.মি
  2. খ) ৮ সে.মি
  3. গ) ২২ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
ব্যাখ্যা

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(তৃতীয় বাহু) = (বড় বাহু) + (ছোট বাহু) অথবা (বড় বাহু - অতিভুজ) - (ছোট বাহু)
সূত্রানুসারে,
(তৃতীয় বাহু) = ১৭ - ১৫
                  = ৮
∴ তৃতীয় বাহু = ৮ সে.মি

১,৩৮১.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১৬ গজ
  2. ১৭ গজ
  3. ১৮ গজ
  4. ২০ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ভূমি × ১০
= ৫ × ভূমি 

প্রশ্নমতে,
৫ × ভূমি = ৮৫
∴ ভূমি = ৮৫/৫ = ১৭ গজ
১,৩৮২.
একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. √3
  2. 2√3
  3. 3√2
  4. 4√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 4 মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= √3/4 × 42
= √3/4 × 16
= 4√3

১,৩৮৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 7  হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
  1. 105°
  2. 75°
  3. 55°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 7  হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ = 2a, 3a, 7a

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ প্রশ্নমতে,
2a + 3a + 7a = 180°
⇒ 12a = 180°
∴ a = 15°

সুতরাং, বৃহত্তম কোণের মান = 7 × 15° = 105°
১,৩৮৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১০৪ বর্গমিটার
  2. ৬৬ বর্গমিটার
  3. ৮৬ বর্গমিটার
  4. ৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
সমকোণী ত্রিভূজের,
লম্ব = √(অতিভূজ- ভূমি) = √(২০ - ১৬)
= √(৪০০ - ২৫৬) মিটার
= √(১৪৪)
= ১২ মিটার

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ১২ x ১৬
= ৯৬ বর্গমিটার
১,৩৮৫.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7 মি. 24 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 56 বর্গমিটার
  2. 84 বর্গমিটার
  3. 68 বর্গমিটার
  4. 75 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7 মি. 24 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য a = 7 মি. B = 24 মি. C = 25 মি.
পরিসীমা, 2s = (7 + 24 + 25) মি.
বা, s = 56/2 মি. = 28 মি.

আমরা জানি,
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{28 (28 - 7) (28 - 24) (28 - 25)} বর্গমিটার
= √(28 × 21 × 4 × 3) বর্গমিটার
= √7056 বর্গমিটার
= 84 বর্গমিটার
১,৩৮৬.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি?
  1. 90°
  2. 60°
  3. 120°
  4. 75°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি, ত্রিভুজের দ্বিতীয় কোণটি = x ডিগ্রি। 
প্রশ্নানুযায়ী,
প্রথম কোণটি দ্বিতীয় কোণের তিনগুণ, অর্থাৎ 3x ডিগ্রি। 
এবং তৃতীয় কোণটি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়,
অর্থাৎ x + 30 ডিগ্রি।  

আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°
প্রশ্নমতে,
⇒ 3x + x + (x + 30°) = 180°
⇒ 5x + 30° = 180°
⇒ 5x = 180° - 30°
⇒ 5x = 150°
∴ x = 30°

∴ প্রথম কোণটি হল  3x = 3 × 30° = 90°

১,৩৮৭.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 375 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 40 গজ
  2. 45 গজ
  3. 50 গজ
  4. 54 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 375 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি উচ্চতা
= (1/2) × ভূমি × 15
= 7.5 × ভূমি

প্রশ্নমতে,
7.5 × ভূমি = 375
⇒ ভূমি = 375/7.5
⇒ ভূমি = 50 গজ
১,৩৮৮.
একটি সমকোণী ত্রিভূজের লম্ব ভূমির 3/4 অংশ এবং অতিভূজ 25 মিঃ হলে ত্রিভূজের ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) 100
  2. খ) 120
  3. গ) 140
  4. ঘ) 150
ব্যাখ্যা

এখানে,
অতিভূজ = 25m
ধরি,
ভূমি = 4a মিঃ
উচ্চতা = 4a এর 3/4
= 3a মিঃ
∴ (4a)2 + (3a)2 = 25
বা, 16a2 + 9a2 = 625
বা, 25a2 = 625
বা, a2 = 25
∴ a = 5
∴ ভূমি = 4 × 5
= 20m
∴ উচ্চতা = 3 × 5
= 15m
∴ ক্ষেত্রফল = 1/2 × 20 × 15
= 150 বর্গমিঃ

১,৩৮৯.
ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত?
  1. ক) 180°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:

 
আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
১,৩৯০.
একটি ত্রিভুজাকার বাগানের প্রতিপাশে লাগানো বেড়ার প্রতিটির দৈর্ঘ্য সমান। যদি বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হয় তবে বাগানের ক্ষেত্রফল কত?
  1. 4√3
  2. 8
  3. 16√3
  4. 32√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকার বাগানের প্রতিপাশে লাগানো বেড়ার প্রতিটির দৈর্ঘ্য সমান। যদি বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হয় তবে বাগানের ক্ষেত্রফল কত?

সমাধান:
যেহেতু ত্রিভুজাকৃতি বাগানের প্রতিপাশের বেড়ার দৈর্ঘ্য সমান সুতরাং ত্রিভুজটি সমবাহু।

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহু, a = 4 মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
= (√3/4)a2 বর্গমিটার 
= (√3/4)(4)2 বর্গমিটার 
= (√3/4) × 16 বর্গমিটার
= 4√3 বর্গমিটার 

১,৩৯১.
কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
ক) ৬ : ৫ : ৪
খ) ৬ : ৪ : ৩
গ) ১২ : ৮ : ৪
ঘ) ১৭ : ১৫ : ৮

সমাধান: 
এখানে,
৬ : ৫ : ৪ এর ক্ষেত্রে,
+ ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৬ 
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

৬ : ৪ : ৩ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫ ≠ ৬
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

১২ : ৮ : ৪ এর ক্ষেত্রে,
+ ৮ = ১৬ + ৬৪ = ৮০ ≠ ১২
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

১৭ : ১৫ : ৮ এর ক্ষেত্রে,
+ ১৫ = ৬৪ + ২২৫ = ২৮৯ = ১৭
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। 

সঠিক উত্তর ১৭ : ১৫ : ৮ 
১,৩৯২.
সমকোণী ত্রিভুজের অতিভুজ ২০ সে.মি. ও সমকোণ সংলগ্ন একটি বাহু ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ২৪ সে.মি.
  3. গ) ৪৮ সে.মি.
  4. ঘ) ৩৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ ২০ সে.মি. ও সমকোণ সংলগ্ন একটি বাহু ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ২০ সে.মি. ও ১৬ সে.মি.

সমকোণী ত্রিভুজের অপর বাহু = ক 

আমরা জানি 
+ ১৬ = ২০
বা, ক + ২৫৬ = ৪০০
বা, ক = ৪০০ - ২৫৬
বা, ক = ১৪৪
বা, ক = ১২
  ক = ১২

ত্রিভুজটির অর্ধ-পরিসীমা = (১২ + ১৬ + ২০)/২ সে.মি.
= ২৪ সে.মি.
১,৩৯৩.
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে, অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ১১ মিটার
  3. ১২ মিটার
  4. ১৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজের ভূমি = ১২ মিটার 
সমকোণী ত্রিভুজের লম্ব = ৫ মিটার 

আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২2 + ৫2)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩

∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
১,৩৯৪.
What is the length of the equal sides of an isosceles triangle whose area is 1200 square centimeters and base measures 60 centimeters?
  1. 65 cm
  2. 30 cm
  3. 50 cm
  4. 70 cm
ব্যাখ্যা
Question: What is the length of the equal sides of an isosceles triangle whose area is 1200 square centimeters and base measures 60 centimeters?
(একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1200 বর্গ সে.মি. এবং ভূমির দৈর্ঘ্য 60সে.মি. হলে, তার সমান বাহুর দৈর্ঘ্য কত হবে?)

Solution:
দেওয়া আছে,
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, b = 60 সে. মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য = a

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)

প্রশ্নমতে,
⇒ (b/4) × √(4a2 - b2) = 1200
⇒ (60/4) × √{4a2 - 602) = 1200
⇒ √{4a2 - 602) = 1200/15 = 80
⇒ 4a2 - 602 = 802
⇒ 4a2 - 3600 = 6400
⇒ 4a2 = 6400 + 3600
⇒ 4a2 = 10000
⇒ a2 = 2500
⇒ a = √2500 = 50
∴ a = 50 সে. মি.

∴ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য = 50 cm
১,৩৯৫.
ΔPQR একটি সমবাহু ত্রিভুজ। উহার PQ এবং PR বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 360°
  4. ঘ) 240°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔPQR একটি সমবাহু ত্রিভুজ। উহার PQ এবং PR বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   

সমাধান: 

ΔPQR এ 
∠P = ∠Q = ∠R = 60°
∠SQR = 120°
∠TRQ= 120°
∠SQR + ∠TRQ = 120° + 120° = 240°
১,৩৯৬.
একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 7, 24, এবং 25 একক হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. 125 বর্গ একক
  2. 108 বর্গ একক
  3. 84 বর্গ একক
  4. 72 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 7, 24, এবং 25 একক হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
72 + 242
= 49 + 576
= 625
= 252
সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ।

∴ সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল = (1/2) × 7 × 24
= 84 বর্গ একক।
১,৩৯৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। ত্রিভুজটির ভূমির পরিমান ২৪ মিটার হলে লম্বের দৈর্ঘ্য কত মিটার?
  1. ৭ মিটার
  2. ১২ মিটার
  3. ১৭ মিটার
  4. ২৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। ত্রিভুজটির ভূমির পরিমান ২৪ মিটার হলে লম্বের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
লম্ব + ভূমি = অতিভুজ
⇒ লম্ব= ২৫- ২৪
⇒ লম্ব = ৬২৫ - ৫৭৬
⇒ লম্ব = ৪৯
⇒ লম্ব = ৭
∴ লম্ব = ৭ মিটার 
১,৩৯৮.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়? 
  1. ২, ৫ এবং ৬
  2. ৩, ৪ এবং ৫
  3. ২, ৩ এবং ৫
  4. ৫, ৬ এবং ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। 

এখানে, 
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই, 
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব, 
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব, 
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয় এবং 
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
১,৩৯৯.
নিচের কোন পরিমাপটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. 60° এবং 36°
  2. 40° এবং 50°
  3. 30° এবং 70°
  4. 80° এবং 20°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন পরিমাপটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
সমকোণী ত্রিভুজে একটি কোণ সর্বদা 90° হয়।
ত্রিভুজের কোণের সূত্র অনুসারে:
90° + অন্য দুটি কোণ = 180°
⇒ অন্য দুটি কোণ = 180° - 90° = 90°

তাহলে,
60° + 36° = 96° (90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)
40° + 50° = 90°
30° + 70° = 100° (90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)
80° + 20° = 100°(90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)

∴ 40° এবং 50° দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব।

১,৪০০.
যদি ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকত্রয় একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, এই নির্দিষ্ট বিন্দুটিকে কী বলে?
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. বহিঃকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকত্রয় একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, এই নির্দিষ্ট বিন্দুটিকে কী বলে?

সমাধান:
ভরকেন্দ্র: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে।

পরিকেন্দ্র: ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব-সমদ্বিখন্ডকত্রয় সমবিন্দুগামী হয়, এই বিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।

অন্তঃকেন্দ্র: ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকত্রয় একটি নির্দিষ্ট বিন্দগামী হয়, এই নির্দিষ্ট বিন্দুটিকে অন্তঃকেন্দ্র বলে।

বহিঃকেন্দ্র: ত্রিভুজের একটি কোণের অন্ত-সমদ্বিখন্ডক এবং অপর দুই কোণের বহি-সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহিঃকেন্দ্র বলে।