উত্তর
ব্যাখ্যা
• পাইথন প্রোগ্রামিং ভাষার প্রবর্তক হিসেবে Guido van Rossum পরিচিত। তিনি ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডসের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ম্যাথমেটিকাল রিসার্চ-এ কাজ করার সময় পাইথন তৈরি করেন। পাইথনের উদ্দেশ্য ছিল একটি সহজ, পাঠযোগ্য এবং শক্তিশালী প্রোগ্রামিং ভাষা তৈরি করা, যা নতুন শিক্ষার্থী থেকে পেশাদার ডেভেলপার সবাই ব্যবহার করতে পারে। এটি কোডিংয়ে সরলতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। অন্য উল্লেখিত নামগুলোও গুরুত্বপূর্ণ প্রোগ্রামার বা ভাষার স্রষ্টা, যেমন James Gosling জাভা প্রবর্তক, Dennis Ritchie C ভাষার স্রষ্টা, এবং Brendan Eich জাভাস্ক্রিপ্টের জনক। তাই পাইথনের জন্য সঠিক উত্তর হলো গ) Guido Van Rossum.
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।
উল্লেখ্য,
- Dennis Ritchie: 'C' প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
- James Gosling: Java প্রোগ্রামিং ভাষার প্রধান উদ্ভাবক।
- Brendan Eich: JavaScript প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা।