বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৭৪ / ৮২ · ৭,৩০১৭,৪০০ / ৮,১৪১

৭,৩০১.
NAND গেইট কী ধরনের গেইটের সমন্বয়ে গঠিত?
  1. AND + NOT
  2. OR + NOT
  3. XOR + AND
  4. NOR + OR
সঠিক উত্তর:
AND + NOT
উত্তর
সঠিক উত্তর:
AND + NOT
ব্যাখ্যা
◉ ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ। অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট। অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।

যৌগিক গেইট:
- এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক পেইটের সমন্বয়ে তৈরি হয়।
এগুলো হলো:

১. ন্যান্ড গেইট (NAND Gate):
- AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

২. নর পেইট (NOR Gate):
- OR পেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

৩. এক্স-অর (X-OR Gate):
- অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।

৪. এক্স-নর গেইট (X-NOR Gate):
- এক্স-অর গেইটের সাথে NOT পেইট মিলিয়ে তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।
৭,৩০২.
(10010)2 + (11101)2 = ?
  1. ক) 101110
  2. খ) 101111
  3. গ) 11111
  4. ঘ) 11011
সঠিক উত্তর:
খ) 101111
উত্তর
সঠিক উত্তর:
খ) 101111
ব্যাখ্যা
বাইনারি যোগ (Binary Addition):

বাইনারি যোগ দশমিক সংখ্যার যোগের মত। বাইনারি সংখ্যায় বিটগুলো যোগের পর হাতে যে সংখ্যা থাকে, তা বামের বিটের সাথে যোগ হয়।
দুটি বাইনারি অংক বা বিটের যোগের সময় চারটি ভিন্ন ভিন্ন অবস্থা দেখা যায়। যেমন :
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ০ এবং
হাতে থাকে ১, যা বাম দিকের সারিতে যোগ করতে হয়।

(10010)2 + (11101)2 = (101111)2

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩০৩.
নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
  1. Register
  2. ROM
  3. Flags
  4. Output Unit
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
রেজিস্টার
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- মাইক্রোপ্রসেসর ভেদে রেজিস্টারের ধারণক্ষমতা ভিন ভিন্ন হতে পারে। যেমন ৪-বিট রেজিস্টার 16-বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, 64-বিট রেজিস্টার ইত্যাদি।
- ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে রেজিস্টারগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত হয়।
- গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটের প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিক অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকিউমুলেটর (রেজিস্টার) ব্যবহৃত হয়।
- অ্যাকিউমুলেটর একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩০৪.
বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
  1. MARK-I
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
UNIVAC
উত্তর
সঠিক উত্তর:
UNIVAC
ব্যাখ্যা

UNIVAC:
- UNIVAC (Universal Automatic Computer) হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল সাধারণ-উদ্দেশ্যমূলক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৫১ সালে জন মাউচলি এবং প্রেসপার একার্ট তৈরি করেন।
- এটি মূলত ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, ম্যাগনেটিক টেপ ডেটা স্টোরেজ এবং মার্কারি ডিলে-লাইন মেমরি ব্যবহার করত। 
- ১৯৫১ সালে মার্কিন আদমশুমারি ব্যুরোতে প্রথম এটি ব্যবহার করা হয়।

অপশন আলোচনা:
ENIAC:
- এর পূর্ণরূপ: Electronic Numerical Integrator and Computer।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জন মাউচলি এবং জে. প্রেসপার একার্ট এটি তৈরি করেন।
- এটি ছিল প্রথম সাধারণ-উদ্দেশ্য সম্পন্ন এবং প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার।

MARK-I: এটি ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল (Electro-mechanical) কম্পিউটার।

EDSAC: এটি প্রথম প্রোগ্রাম সংরক্ষিত (Stored-program) কম্পিউটারগুলোর একটি।


উৎস:
১। US-CB [Link] 
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩০৫.
3A সংখ্যাটির বাইনারি কত?
  1. ক) 111010
  2. খ) 101010
  3. গ) 111011
  4. ঘ) 101111
সঠিক উত্তর:
ক) 111010
উত্তর
সঠিক উত্তর:
ক) 111010
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭,৩০৬.
পূর্ণ দশমিক সংখ্যা 4851-এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
  1. 12B4
  2. 13C7
  3. 12F3
  4. 11F8
সঠিক উত্তর:
12F3
উত্তর
সঠিক উত্তর:
12F3
ব্যাখ্যা
• পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর:
১. দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
২. ভাগফলকে পুনরায় ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
৩. এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়।
৪. সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে ১ থেকে F এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা।
৫. ভাগশেষ সংরক্ষণের ক্ষেত্রে যদি ভাগশেষ ১০ থেকে ১৫ হয় তবে যথাক্রমে ১০ A, ১১ → B, ১২ C, ১৩→D, ১৪ ও ১৫ F সংখ্যা লিখতে হবে।
৭,৩০৭.
হার্ড ডিস্ক ড্রাইভে (HDD) তথ্য সংরক্ষণের জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?
  1. বৈদ্যুতিক ডিস্ক
  2. অপটিক্যাল ডিস্ক
  3. চৌম্বকীয় ডিস্ক
  4. ফ্ল্যাশ মেমোরি
সঠিক উত্তর:
চৌম্বকীয় ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
চৌম্বকীয় ডিস্ক
ব্যাখ্যা

HDD (Hard Disk Drive)-এর ডেটা চৌম্বকীয় ডিস্ক-এর মাধ্যমে সংরক্ষিত হয়।
- HDD-এর ভিতরে ঘূর্ণায়মান চৌম্বকীয় প্লেটার (Platter) থাকে, যার উপর ডেটা চৌম্বকীয়ভাবে রেকর্ড করা হয়।
- ডেটা রিড/রাইট হেডের মাধ্যমে চৌম্বকীয়ভাবে লেখা ও পড়া হয়।
- এর দ্বারা হার্ড ডিস্কের মধ্যে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় এবং বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা অক্ষত থাকে।

• হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে নিম্নলিখিত বিষয়ের ওপর -
- ব্যবহারযোগ্য পৃষ্ঠের সংখ্যা।
- ট্র্যাকের সংখ্যা।
- ট্র্যাকে সেক্টরের সংখ্যা।
- প্রতি সেক্টরের ধারণক্ষম বাইটের সংখ্যা।

অন্যদিকে,
- বৈদ্যুতিক ডিস্ক: এটি SSD (Solid State Drive) তে ব্যবহৃত হয়, HDD-তে ব্যবহৃত হয় না।
- অপটিক্যাল ডিস্ক: এটি CD, DVD বা Blu-ray-এ ব্যবহৃত হয়।
- ফ্ল্যাশ মেমোরি: একটি নন-ভোলাটাইল মেমোরি প্রযুক্তি, যা SSD, USB ড্রাইভে ব্যবহৃত হয়, HDD-তে না।

তথ্যসূত্র:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৭,৩০৮.
অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় কোনটি?
  1. Word Star
  2. Ms-Excel
  3. Unix
  4. Oracle
সঠিক উত্তর:
Unix
উত্তর
সঠিক উত্তর:
Unix
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note ইত্যাদি।
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro ইত্যাদি।
• Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

- Unix হলো একটি অপারেটিং সিস্টেম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩০৯.
কম্পিউটারের প্রসেসিং স্পিড মূলত নির্ভর করে -
  1. মেমোরির সাইজের উপর
  2. মনিটরের রেজোলিউশনের উপর
  3. প্রসেসরের স্পিডের উপর
  4. হার্ড ডিস্কের সাইজের উপর
সঠিক উত্তর:
প্রসেসরের স্পিডের উপর
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসরের স্পিডের উপর
ব্যাখ্যা

◉ কম্পিউটারের প্রসেসিং স্পিড (Processing Speed) মূলত প্রসেসরের ক্লক স্পিড, কোর সংখ্যা এবং ক্যাশ মেমোরি ইত্যাদির উপর নির্ভর করে।

প্রসেসরের স্পিড (Clock Speed - GHz): যত বেশি GHz, তত দ্রুত কম্পিউটার ডাটা প্রসেস করতে পারে।
কোর সংখ্যা (Cores): একাধিক কোর থাকলে প্রসেসিং ক্ষমতা বাড়ে (যেমন: Dual-core, Quad-core, Octa-core)।
ক্যাশ মেমোরি (Cache Memory): দ্রুত ডাটা অ্যাক্সেস করতে সাহায্য করে।

সিপিইউ:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।

সূত্র:
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। এইচপি ওয়েবসাইট। [লিংক] 

৭,৩১০.
RAM ও ROM নিয়ে গঠিত কম্পিউটারের-
  1. প্রাইমারি মেমরি
  2. সহায়ক মেমরি
  3. হার্ড ডিস্ক
  4. ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
প্রাইমারি মেমরি
উত্তর
সঠিক উত্তর:
প্রাইমারি মেমরি
ব্যাখ্যা
• কম্পিউটার স্মৃতি:
- কম্পিউটার স্মৃতি ২ প্রকার। যথা-
১. প্রধান স্মৃতি (Primary Memory) :
- RAM ও ROM নিয়ে এই মেমরি গঠিত।
কম্পিউটারের প্রধান মেমরি হিসাবে ব্যবহৃত হয় -
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory)
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory)

২. সহায়ক স্মৃতি (Auxilary Memory):
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়।
- কয়েকটি সহায়ক স্মৃতি হচ্ছে -
- ফ্লপি ডিস্ক
- হার্ড ডিস্ক
- কম্প্যাক্ট ডিস্ক
- চৌম্বক ফিতা
- চৌম্বক ড্রাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩১১.
প্রথম ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার কোনটি?
  1. MARK-1
  2. EDVAC
  3. ENIAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
MARK-1
উত্তর
সঠিক উত্তর:
MARK-1
ব্যাখ্যা
MARK-1 হচ্ছে প্রথম ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্‌টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

• ENIAC:
- ১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মশলি ও প্রেসলার একাট যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন।
- তাঁরা কম্পিউলিরটির নাম দেন 'এনিয়াক' (ENIAC)।
- এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।

• EDVAC:
- EDVAC তৈরি হয়েছিল ১৯৪৬ সালে।
- এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার ছিল।

• UNIVAC:
-জন মশলি ও প্রেসপার একাটি ১৯৪৬ সালে একটি কোম্পানি গঠন করে ১৯৫১ সালে প্রথম ইউনিভ্যাক-(UNIVAC-1) কম্পিউটার তৈরি করেন।
- এই ইউনিভ্যাকই ছিল প্রথম ডিজিটাল কম্পিউটার।
-১৯০২ সালে IBM কোম্পানি IBM-650, 701 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বাজারজাত করে।

উৎস: মৌলিক কম্পিউদির শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
৭,৩১২.
Microprocessor এর কোন অংশ ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার হয়?
  1. ক) ALU
  2. খ) Control Unit
  3. গ) Register Array
  4. ঘ) Accumulator
সঠিক উত্তর:
ক) ALU
উত্তর
সঠিক উত্তর:
ক) ALU
ব্যাখ্যা
একটি গাণিতিক-লজিক ইউনিট (এএলইউ) একটি কম্পিউটার প্রসেসরের (সিপিইউ) অংশ যা কম্পিউটার নির্দেশের শব্দের মধ্যে অপারেন্টগুলিতে গাণিতিক এবং লজিক অপারেশনগুলি পরিচালনা করে। কিছু প্রসেসরে, এএলইউ দুটি ইউনিটে বিভক্ত হয়, একটি গাণিতিক ইউনিট এবং একটি লজিক ইউনিট। (রেফারেন্সঃ Fundamentals of Computer)
৭,৩১৩.
কোন ডিভাইসটি আউটপুট ডিভাইস?
  1. মাউস
  2. স্ক্যানার
  3. প্রজেক্টর
  4. কীবোর্ড
সঠিক উত্তর:
প্রজেক্টর
উত্তর
সঠিক উত্তর:
প্রজেক্টর
ব্যাখ্যা

পেরিফেরালস: 
- পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। 
- পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। 
যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি। 

১। ইনপুট ডিভাইস (Input Device): 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি। 

২। আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি। 

৩। ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩১৪.
Which company created Threads?
  1. Twitter
  2. Meta 
  3. Google
  4. Microsoft
সঠিক উত্তর:
Meta 
উত্তর
সঠিক উত্তর:
Meta 
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Meta।

Threads
- থ্রেডস হলো মেটার (Meta) তৈরি একটি টেক্সট-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম
- এটি ইনস্টাগ্রামের ব্যবহারকারীভিত্তি কাজে লাগিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। 
- ইনস্টাগ্রামের তথ্য ব্যবহার করে থ্রেডস ব্যবহারকারীদের জন্য অনুসরণের মতো অ্যাকাউন্ট সাজেস্ট করে, ফলে ব্যবহারকারীরা সহজে নতুন নেটওয়ার্ক তৈরি করতে পারে। 
- থ্রেডসের বৈশিষ্ট্য (২০২৩ সংস্করণ) প্রতিটি পোস্টের ৫০০ ক্যারেক্টার লিমিট। 
- টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করার সুবিধা। 
- ইনস্টাগ্রামের সাথে একীভূত সাইন-আপ সিস্টেমে নতুন অ্যাকাউন্ট তৈরি না করেও ব্যবহার শুরু করা যায়। ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার ও ভেরিফিকেশন স্ট্যাটাস সরাসরি নিয়ে আসা যায়। 
- থ্রেডস ও ইনস্টাগ্রামের মধ্যে কনটেন্ট সহজে শেয়ার করা যায়। 
- প্রথম দিকে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। 

উৎস: ব্রিটানিকা।

৭,৩১৫.
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সাধারণত AI এর জন্য ব্যবহৃত হয় না?
  1. LISP
  2. Perl
  3. Python
  4. PROLOG
সঠিক উত্তর:
Perl
উত্তর
সঠিক উত্তর:
Perl
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

• পার্ল (Perl):
- এটি একটি উচ্চস্তরের ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়না।
- ১৯৮৭ সালে ল্যারি ওয়াল এটি উদ্ভাবন করেন।

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৭,৩১৬.
সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম-
  1. ম্যাকিনটোশ
  2. ইউনিক্স
  3. উইন্ডোজ
  4. লিনাক্স
সঠিক উত্তর:
ইউনিক্স
উত্তর
সঠিক উত্তর:
ইউনিক্স
ব্যাখ্যা

- ইউনিক্স সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কিন টমসন এবং ডেনিস রিচি প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম রচনা করেন।
- মাল্টিটাস্কিং এবং মাল্টিইউজার অ্যাপ্লিকেশনের জন্য এটি খুবই উপযোগী।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

৭,৩১৭.
বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. Java
  2. FORTRAN
  3. Python
  4. Ada
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা
• FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।

• ফোরট্রান (FORTRAN):
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান I, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।

• অন্যান্য অপশন আলোচনা:
• জাভা (Java):

- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

উৎস:
১.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৭,৩১৮.
ডাটাবেজে অপ্রয়োজনীয় ডাটা কমানোর জন্য কোন বৈশিষ্ট্য ব্যবহার হয়? 
  1. Redundancy
  2. Normalization
  3. Encryption
  4. Backup
সঠিক উত্তর:
Normalization
উত্তর
সঠিক উত্তর:
Normalization
ব্যাখ্যা

- Normalization হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাটাবেজে অপ্রয়োজনীয় বা পুনরাবৃত্ত ডাটা দূর করা হয়।
- এতে ডাটা টেবিলগুলো এমনভাবে ভাগ করা হয় যাতে প্রতিটি তথ্য একবারই সংরক্ষিত থাকে এবং সম্পর্ক বজায় থাকে।

Normalization-এর প্রধান উদ্দেশ্য:
- একই তথ্য একাধিক জায়গায় না রাখা (redundancy কমানো)।
- ডাটার সঠিকতা (integrity) ও সংগতি (consistency) বজায় রাখা।
- ডাটাবেজ আপডেট বা পরিবর্তনের সময় ভুল বা বিভ্রান্তি রোধ করা।

Normalization এর স্তর (Normal Forms):
- 1NF (First Normal Form): প্রতিটি সেলে কেবল একক মান থাকবে।
- 2NF (Second Normal Form): সমস্ত নন-কী অ্যাট্রিবিউট সম্পূর্ণভাবে প্রাইমারি কী-এর উপর নির্ভর করবে।
- 3NF (Third Normal Form): নন-কী অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ট্রান্সিটিভ নির্ভরতা থাকবে না।

- Encryption হলো তথ্যকে কোড বা সংকেতে রূপান্তর করা যাতে অননুমোদিত ব্যক্তি তা পড়তে না পারে।
- Backup হলো ডাটার একটি কপি রাখা যাতে মূল তথ্য হারিয়ে গেলে পুনরুদ্ধার করা যায়।

উৎস: Database System Concepts: Silberschatz, Korth & Sudarshan. 

৭,৩১৯.
সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা হচ্ছে -
  1. ক) সুডােকোড
  2. খ) এ্যালগরিদম
  3. গ) প্রবাহচিত্র
  4. ঘ) বেসিক কমান্ড
সঠিক উত্তর:
খ) এ্যালগরিদম
উত্তর
সঠিক উত্তর:
খ) এ্যালগরিদম
ব্যাখ্যা

সুডােকোড:
প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়। Pseudo অর্থ ছদ্ম। সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

বেসিক কমান্ড:
বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

বেসিক সংরক্ষিত শব্দ:
এসব শব্দ বেসিক চলক হিসাবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

এ্যালগরিদম:
সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

প্রবাহচিত্র:
এটি এ্যালগরিদমের চিত্ররূপ। এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল। ফ্লোচার্ট অনুসরন করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।


সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩২০.
C++ কে সঠিকভাবে উপস্থাপন করে এমন অপশন কোনটি?
  1. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
  2. মার্কআপ ভাষা
  3. ফাংশনাল প্রোগ্রামিং ভাষা
  4. প্রোসিডিউরাল প্রোগ্রামিং ভাষা
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।

C++ একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) ভাষা, যা C ভাষার উপর ভিত্তি করে তৈরি। এই ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে "অবজেক্ট", যার মাধ্যমে ডেটা ও ফাংশন একত্রে সংগঠিত করা যায়। C++-এ ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদি OOP ধারণাগুলো ব্যবহার করে সফটওয়্যারকে আরও মডুলার, রিইউজেবল এবং পরিচালনাযোগ্য করা যায়। যদিও এটি প্রোসিডিউরাল প্রোগ্রামিংও সমর্থন করে, তবে এর শক্তিশালী OOP ফিচারের জন্য একে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হিসেবে ধরা হয়। তাই অপশনগুলোর মধ্যে ‘অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা’ হল সঠিক উত্তর।

• সি++:
- সি++ এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোট্রুপ (Biarne Stroustrup) যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরোটরিতে (AT&T Bell Laboratary) এটি ডেভেলপ করেন।
- মূলত সিমলা ৬৭ এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়।
- সি++ একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ স্তর এবং নিম্ন স্তর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে।
- এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফ্টওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন-সিস্টেম সফ্টওয়‍্যার, এপ্লিকেশন সফ্টওয়‍্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফ্টওয়্যার, উচ্চ মানের সার্ভার ও ক্লায়েন্ট এপ্লিকেশন, বিনোদন সফ্টওয়্যার ইত্যাদি।
- সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩২১.
বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস বা মহাকাশ অনুসন্ধানের মতো ক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য কোন ধরনের কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. Minicomputer
  2. Mainframe Computer
  3. Supercomputer
  4. Workstation
সঠিক উত্তর:
Supercomputer
উত্তর
সঠিক উত্তর:
Supercomputer
ব্যাখ্যা

Supercomputer হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, যা প্রতি সেকেন্ডে কোটি কোটি গণনা করতে সক্ষম। এগুলো মূলত জটিল বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস, পারমাণবিক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অনুসন্ধান ইত্যাদিতে ব্যবহৃত হয়।

সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।

• সুপার কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বিশাল সংখ্যার প্রক্রিয়াকরণ ইউনিট।
২. RAM টাইপ মেমরি ইউনিটের একটি বিশাল সংগ্রহ।
৩. নোডের মধ্যে উচ্চ গতির আন্তঃসংযোগ।
৪. উচ্চ ইনপুট/আউটপুট সিস্টেমের গতি।
৫. কাস্টম সফ্টওয়্যার ব্যবহার।
৬. কার্যকর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা।
৭. এটি বিপুল পরিমাণ গণনা পরিচালনা করতে সক্ষম যা মানুষের ক্ষমতার বাইরে।

অন্যান্য অপশনসমূহ,
Workstation → উচ্চক্ষমতার কম্পিউটার হলেও ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেমন গ্রাফিক্স ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন।
Minicomputer → মাঝারি আকারের ব্যবসা ও শিল্পে ব্যবহৃত হতো (আজ প্রায় বিলুপ্ত)।
Mainframe → একসাথে হাজার হাজার ব্যবহারকারীর ডেটা প্রসেস করার জন্য উপযোগী, তবে এটি সুপারকম্পিউটারের মতো বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয় না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭,৩২২.
(1101)2  কে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করুন - 
  1. ক) (11)10
  2. খ) (12)10
  3. গ) (16)10
  4. ঘ) (13)10
সঠিক উত্তর:
ঘ) (13)10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (13)10
ব্যাখ্যা
(1101)2 - কে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর- 

সমাধান :
= (1×1 এর স্থানীয় মান) + (1×1 এর স্থানীয় মান) + (0×0 এর স্থানীয় মান) + (1×1 এর স্থানীয় মান)
= 1 × 23 + 1 × 22 + 0 × 2 + 1 × 2°
= 1× 8 + 1 × 4+0×2 + 1×1
=8+4+0+1
= 13

(1101) = (13)10

সূত্র: ৯৩ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।    
৭,৩২৩.
Which function key is used to open the Help menu in most software applications?
  1. F1
  2. F3
  3. F7
  4. F10
সঠিক উত্তর:
F1
উত্তর
সঠিক উত্তর:
F1
ব্যাখ্যা

• অধিকাংশ সফটওয়্যার অ্যাপ্লিকেশনে Help মেনু দ্রুত চালু করার জন্য কিবোর্ডের F1 Function Key ব্যবহৃত হয়।

• ফাংশন কী (Function Key):
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- সাধারণত কিবোর্ডের উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি Function Key থাকে।
- প্রতিটি ফাংশন কী নির্দিষ্ট শর্টকাট কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

• F1–F12 ফাংশন কী-এর ব্যবহার:
- F1 → সাধারণত Help মেনু চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F2 → নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার জন্য ব্যবহৃত হয়।
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করতে ব্যবহৃত হয়।
- F4 → Alt + F4 চাপলে বর্তমান সক্রিয় উইন্ডো বন্ধ হয়।
- F5 → ব্রাউজার বা ডেস্কটপ Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 → ব্রাউজারের Address Bar সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F8 → Windows চালুর সময় Safe Mode চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F9 → QuarkXPress-এর Measurement Toolbar চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 → Menu Bar চালু করতে ব্যবহৃত হয়।
- F11 → Full Screen Mode চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়।
- F12 → ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি টাইপিং পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F10 → অধিকাংশ সফটওয়্যারে Menu Bar সক্রিয় করার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা।

৭,৩২৪.
নিচের কোনটি বাংলা লেখার ফন্ট?
  1. ক) Corsiva
  2. খ) Sutonny
  3. গ) Tahoma
  4. ঘ) Cosmic
সঠিক উত্তর:
খ) Sutonny
উত্তর
সঠিক উত্তর:
খ) Sutonny
ব্যাখ্যা
ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে, এদেরকে ফন্ট বলে।
- ইংরেজিতে লেখার কিছু ফন্ট -Times New Roman, Arial, Monotype, Corsiva, Optima, Cosmic, Tahoma ইত্যাদি।
- আবার বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফন্টগুলাের মধ্যে রয়েছে আদর্শলিপি, সুলেখা, সারদা, আনন্দ, সুশ্রী, মেঘনা, চন্দ্রবর্তী, সুতন্নী, যমুনা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭,৩২৫.
নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? 
  1. মনিটর
  2. প্রজেক্টর
  3. জয়স্টিক
  4. স্পিকার
সঠিক উত্তর:
জয়স্টিক
উত্তর
সঠিক উত্তর:
জয়স্টিক
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো - 
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera, ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩২৬.
নিচের কোনটি দ্বারা অ্যাসেম্বলারের আউটপুট নির্দেশ করে?
  1. Program file
  2. Task File
  3. Data File
  4. Object file
সঠিক উত্তর:
Object file
উত্তর
সঠিক উত্তর:
Object file
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- উৎস (Source) প্রোগ্রামকে বস্তু (Object) প্রোগ্রামে পরিণত করতে যে সফট্ওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক।
- কম্পিউটার একমাত্র মেশিনভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিনভাষায় অনুবাদ না করে নিলে কম্পিউটার তা কার্যকরী করতে পারে না।
- অনুবাদক সফট্ওয়্যার তিন ধরনের। যথা
১। কম্পাইলার,
২। ইন্টারপ্রেটার ও
৩। অ্যাসেম্বলার।

• অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।
- এ ভাষার অন্যতম কাজ হচ্ছে প্রধান মেমোরিতে রক্ষিত অ্যাসেম্বলি ভাষার সব নির্দেশ ঠিক আছে কিনা তা ব্যবহারকারীকে জানানো।
- এ ভাষার প্রত্যেকটি নির্দেশকে অ্যাসেম্বলার মেশিন ভাষার একটি নির্দেশে পরিণত করে।
- ভুল সংশোধনের পর এ ভাষা পুনরায় প্রথম নির্দেশ থেকে অনুবাদের কাজ শুরু করে।
- অবজেক্ট ফাইলে অবজেক্ট কোড থাকে, যা একটি অ্যাসেম্বলারের আউটপুট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. University of California.
৭,৩২৭.
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
পাঁচটি
উত্তর
সঠিক উত্তর:
পাঁচটি
ব্যাখ্যা
কম্পিউটারের হার্ডওয়্যার: 
- কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। যেমন-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware)
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware)
৩. স্টোরেজ হার্ডওয়্যার (Storage Hardware)
৪. আউটপুট হার্ডওয়‍্যার (Output Hardware)
৫. কমিউনিকেশন হার্ডওয়‍্যার (Communication Hardware).
৭,৩২৮.
(১১১০০) কে (১০০) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. ক) (১০১)
  2. খ) (১১০)
  3. গ) (১১১)
  4. ঘ) (১০০)
সঠিক উত্তর:
গ) (১১১)
উত্তর
সঠিক উত্তর:
গ) (১১১)
৭,৩২৯.
এনক্রিপ্ট করার পর যে ডেটা পাওয়া যায়, তাকে কী বলা হয়?
  1. Plain text
  2. Cipher text
  3. Cryptography
  4. Decrypted text
সঠিক উত্তর:
Cipher text
উত্তর
সঠিক উত্তর:
Cipher text
ব্যাখ্যা

এনক্রিপ্ট করার পর যে ডেটা পাওয়া যায়, তাকে সাইফার টেক্সট বলা হয়।

​• ডেটা এনক্রিপশন (Data Encryption)

- হার্ড ডিস্ক বা অন্য কোন মেমোরি ডিভাইসে ডেটা সংরক্ষণ করা কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় সেই ডেটার গোপনীয়তা বজায় রাখতে ডেটা এনক্রিপ্ট করতে হয়।
- ডেটা এনক্রিপশন হলো একটি প্রক্রিয়া, যেখানে প্লেইন টেক্সট (Plain text) ডেটাগুলো সাইফার টেক্সট (Cipher text) ডেটাতে রূপান্তরিত হয়, যাতে করে এটি সর্বসাধারণের পড়ার ক্ষেত্রে দুর্বোধ্য হয়ে ওঠে।
- যেসব অনুমোদিত ব্যক্তির কাছে এই ডেটা পড়ার কী রয়েছে, কেবল তারাই এটি পড়তে পারবেন।
- এটি হলো কোনো তথ্যে অবাঞ্ছিত প্রবেশ থেকে রক্ষা পাবার জন্য এনকোডিং-এর প্রক্রিয়া।
- অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ রাখার জন্য যে পদ্ধতিতে ডেটা ভেঙে এলোমেলো করা হয়, তাকে ডেটা এনক্রিপশন বলা হয়।
- তথ্য সঞ্চালনের ক্ষেত্রে এনক্রিপশন বিশেষভাবে প্রয়োগ করা হয়। এতে এক ধরনের ডেটা সিকুয়েন্স রাখা হয়। এই ডেটা সিকুয়েন্সকে বলা হয় এনক্রিপশন কী। ডেটাবেজে ডেটার নিরাপত্তা বিধান করার জন্য ডেটা এনক্রিপ্ট করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
- উপযুক্ত ডিসাইফার কোড বা ডিক্রিন্ট পদ্ধতি জানা না থাকলে ঐ ডেটা কেউ অ্যাকসেস করতে পারলেও ব্যবহার করতে পারবে না।
- এনক্রিপ্ট করা ডেটা ব্যবহারের পূর্বে তা ডিসাইফার কোড দিয়ে ডিক্রিপ্ট করে নিতে হবে।
- কম্পিউটার বিজ্ঞাদের যে শাখায় ডেটার এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে ক্রিপ্টোগ্রাফি (Crypography) বলা হয়।
- এনক্রিপশন পদ্ধতিতে প্রথমে প্রকৃত বা মূল ডেটাকে এনক্রিপ্ট করা হয়। প্রকৃত বা মূল ডেটাকে প্লেইন টেক্সট (Plain text) বলা হয়।
- এনক্রিপ্ট করার পর যে ডেটা পাওয়া যায়, তাকে বলা হয় সাইফার টেক্সট (Cipher text)। 
​- এটি প্রেরকের সিস্টেম। অন্যদিকে প্রাপকের সিস্টেম সাইফার টেক্সট হতে মূল বা প্রকৃত ডেটাকে উদ্ধার করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৭,৩৩০.
একটি ডাটা টেবিলের একাধিক কী একসাথে প্রাইমারি কী হিসাবে কাজ করলে তাকে কী বলে?
  1. প্রাইমারি কী
  2. সেকেন্ডারি কী
  3. কম্পোজিট প্রাইমারি কী
  4. ফরেন কী
সঠিক উত্তর:
কম্পোজিট প্রাইমারি কী
উত্তর
সঠিক উত্তর:
কম্পোজিট প্রাইমারি কী
ব্যাখ্যা
 কী-ফিল্ড:
- যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডাটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে।
- কী ৩ ধরনের হয়।
যথা-
. প্রাইমারি কী:
- যে ফিল্ড এর মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে প্রাইমারি কী বলে।
- যেমন: ID হলো ডাটা টেবিলের এমন একটি অদ্বিতীয় ফিল্ড যার ডাটা অন্য ডাটার সাথে মিলে না। একজনের ID অন্যজনের সাথে কখনোই মিলে না সাধারণত।
- রোল নম্বর, মোবাইল নম্বর একটি প্রাইমারি কী এর উদাহরণ কারণ প্রত্যাকের রোল বা মোবাইল নম্বর ভিন্ন হয়ে থাকে।

২. কম্পোজিট প্রাইমারি কী:
- যদি একটি ডাটা টেবিলের একাধিক কী একসাথে প্রাইমারি কী হিসাবে কাজ করে তাহলে তাদেরকে একসাথে কম্পোজিট প্রাইমারি কী বলে।

৩. ফরেন কী:
- একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য একটি টেবিলে থাকে তাহলে অন্য টেবিলের সেই কী কে ফরেন কী বলা হয়।
- যেমন: একটি কোম্পানির ২ টা ডাটা টেবিলের মধ্যে তাদের এমপ্লয়িদের ID ফিল্ড একই থাকলে তাকে একটি নির্দিষ্ট টেবিলের সাপেক্ষে অন্য টেবিলের ফরেন কি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৭,৩৩১.
কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে কি বলে?
  1. ফ্লিপ ফ্লপ
  2. কাউন্টার নাম্বার
  3. মোড নাম্বার
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
মোড নাম্বার
উত্তর
সঠিক উত্তর:
মোড নাম্বার
ব্যাখ্যা
• কাউন্টার:
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- কাউন্টারের ইনপুট পালস্ (যাকে কাউন্ট পালস্ও বলে) ক্লক পালস্ বা অন্য কোন পালস্ হতে পারে।
- কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স অনুসরণ করতে পারে তবে সবচেয়ে সরল ও সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলে।
- একটি n বিট বাইনারি কাউন্টার হলো n টি ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট যা বাইনারি n ফ্লিপ-ফ্লপ বিট অর্থাৎ 0 থেকে 2n -1 পর্যন্ত গণনার সিকুয়েন্সকে অনুসরণ করতে পারে।
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে তার মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।
- কোন কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস 2n
- কোন কাউন্টারের ফ্লিপ ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধি করা যায়।
- কাউন্টারের ব্যবহার
ডিজিটাল ইলেকট্রনিক্সে কাউন্টারের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন-
১। ক্লক পালসের সংখ্যা গণনার কাজে
২। টাইমিং সিগনাল প্রদানের কাজে
৩। ডিজিটাল ঘড়িতে
8। ডিজিটাল কম্পিউটারে
৫। অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করার কাজে; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৩২.
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে কোন কোম্পানি?
  1. মাইক্রোসফট
  2. ইন্টেল
  3. অ্যাপল
  4. আইবিএম
সঠিক উত্তর:
ইন্টেল
উত্তর
সঠিক উত্তর:
ইন্টেল
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর:
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি ১৯৭১ সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।
- IC (Integrated Circuit) এবং LSI (Large Scale Integration) বর্তনীর সাহায্যে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে কম্পিউটারের বহুমূখী ব্যবহার এবং পার্সোনাল কম্পিউটার তৈরি শুরু হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- Intel 4004 ছিল বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৩৩.
ডেস্কটপ হলো -
  1. সুপার কম্পিউটার
  2. মাইক্রো কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
• মাইক্রো কম্পিউটার: 
- মাইক্রো এর সাধারণ অর্থ ক্ষুদ্র। 
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে কম্পিউটার গঠিত হয় তাকে মাইক্রো কম্পিউটার বলে। 
- মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে PC বলা হয়। 
- মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন রকমের মাইক্রো কম্পিউটার বাজারে এসেছে।
যেমন -
১. পামটপ কম্পিউটার, 
২. ল্যাপটপ কম্পিউটার, 
৩. নোটবুক কম্পিউটার, 
৪. ডেস্কটপ কম্পিউটার। 
- Tablet PC, Phablet, Smartphone ইত্যাদি ও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত। 
-  ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করে। 
- অতিমাত্রায় তাপমাত্রা ওঠানামা করলে মাইক্রোকম্পিউটারের কিছু সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই কম্পিউটার সূর্যালোক, উত্তপ্ত বা খুব বেশি ঠান্ডা স্থানে রাখা বিপদজনক। 
- সক্রিয় একটি মাইক্রোকম্পিউটারের জন্য আদর্শ রুম টেম্পারেচার ৬০ থেকে ৯০ ডিগ্রী ফারেনহাইট, এবং বন্ধ থাকা অবস্থায় ৫০ থেকে ১১০ ডিগ্রী ফারেনহাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৩৪.
বাইনারিতে 111000101 থেকে 101011101 বিয়োগ করলে কত হবে?
  1. ক) 001101000
  2. খ) 101100010
  3. গ) 000101110
  4. ঘ) 001101010
সঠিক উত্তর:
ক) 001101000
উত্তর
সঠিক উত্তর:
ক) 001101000
৭,৩৩৫.
কমপিউটারের কী বোর্ড F5  কী কাজে ব্যবহত হয়?
  1. প্রোগ্রাম বন্ধ করা
  2. পেইজ রিফ্রেশ
  3. ভুল বের করা
  4. ফুলস্ক্রিন দেখা
সঠিক উত্তর:
পেইজ রিফ্রেশ
উত্তর
সঠিক উত্তর:
পেইজ রিফ্রেশ
ব্যাখ্যা
→ কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৭,৩৩৬.
প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম হলো-
  1. Intel 4004
  2. Intel 4040
  3. Intel 8008
  4. Intel 8080
সঠিক উত্তর:
Intel 4004
উত্তর
সঠিক উত্তর:
Intel 4004
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৩৭.
বুলিয়ান উপপাদ্য অনুসারে A + AB + BC + 1 = কত?
  1. ক) A
  2. খ) 0
  3. গ) C
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
বুলিয়ান উপপাদ্য অনুসারে: 
A + 1 = 1
A . 1 = A

অর্থাৎ, যেকোন সিগনালের সাথে 1 যোগ করলে আউটপুট সবসময় 1 হয় এবং যেকোন সিগনালের
সাথে 1 গুণ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়।

∴ A + AB + BC + 1 = 1
৭,৩৩৮.
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) SSD
  4. ঘ) Flash memory
সঠিক উত্তর:
ক) RAM
উত্তর
সঠিক উত্তর:
ক) RAM
ব্যাখ্যা
• র‍্যাম (RAM):
- RAM-এর পুরো অর্থ Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

• র‍্যাম (RAM) এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৩৯.
কী- বোর্ডে Esc কী কাজ করে?
  1. কমান্ড বাতিল করা
  2. Undo করা
  3. Redo করা
  4. Document save করা
সঠিক উত্তর:
কমান্ড বাতিল করা
উত্তর
সঠিক উত্তর:
কমান্ড বাতিল করা
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) কমান্ড বাতিল করা।

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Ctrl + E : Center the text.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Esc : Cancel a command.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Alt + W : Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৭,৩৪০.
Firewall এর কাজ হলো—
  1. কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার (ম্যালওয়্যার) তৈরি করা
  2. প্রসেসরের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
  3. ওয়েব অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স তৈরি করা
  4. অননুমোদিত ট্রাফিক নেটওয়ার্কে প্রবেশ করতে বাধা দেওয়া
সঠিক উত্তর:
অননুমোদিত ট্রাফিক নেটওয়ার্কে প্রবেশ করতে বাধা দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
অননুমোদিত ট্রাফিক নেটওয়ার্কে প্রবেশ করতে বাধা দেওয়া
ব্যাখ্যা

◉ Firewall হলো একটি নিরাপত্তা ব্যবস্থা (Hardware/Software) যা নেটওয়ার্কে আসা-যাওয়া করা ট্রাফিক নিয়ন্ত্রণ করে।
- এটি মূলত একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা অননুমোদিত অ্যাক্সেস এবং সাইবার হুমকি থেকে কম্পিউটার বা নেটওয়ার্ককে রক্ষা

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৪১.
Which type of software is used for creating and editing text documents?
  1. ক) Spreadsheet software
  2. খ) Database software
  3. গ) Word processing software
  4. ঘ) Graphic design software
সঠিক উত্তর:
গ) Word processing software
উত্তর
সঠিক উত্তর:
গ) Word processing software
ব্যাখ্যা
কম্পিউটারের সাহার্যে লেখালেখি, সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়োজনানুযায়ী সুসজ্জিত করে কাগজে ছাপানোর প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে। যে সব সফটওয়্যার বা প্রোগ্রামের মাধ্যমে এ ক্রিয়াকরণের কাজ করা হয় তাদের ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম বলা হয়।

বাজারে বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম প্রচলিত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ
- মাইক্রোসফট ওয়ার্ড
- ওয়ার্ড স্টার
- ওয়ার্ড পারফেক্ট
- ওয়ার্ড প্যাড
- নোটপ্যাড
- ডিসপ্লে রাইটার ইত্যাদি।

[সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২ (ভোকেশনাল)]
৭,৩৪২.
মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচয় যাচাই করার পদ্ধতিকে কী বলে?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইনফরমেটিক্স
  3. ক্রায়োসার্জারি
  4. ভার্চুয়াল রিয়েলিটি
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্স
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) বায়োমেট্রিক্স 

• ​বায়োমেট্রিক্স (Biometrics): 
​- বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে স্বয়ংক্রিয় স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি

• বায়োমেট্রিক সিস্টেমের ধরণ-
• Unimodal system: 
​- একটি ইউনিমোডাল বায়োমেট্রিক সিস্টেম একটি একক বায়োমেট্রিক মার্কার থেকে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার এবং বিশ্লেষণ করে। 
- ​উদাহরণস্বরূপ, একটি রেটিনা স্ক্যান। 
- এই সিস্টেমগুলি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বা কোনো অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।

• Multimodal system: 
​- একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিরাপত্তা আরও বাড়ানো হয় (যেমন ফিঙ্গারপ্রিন্ট + ফেস রিকগনিশন)।
​​
​উৎস: ব্রিটানিকা।

৭,৩৪৩.
Which of the following is a Spreadsheet package?
  1. WordStar
  2. Oracle
  3. FoxPro
  4. Quattro Pro
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Quattro Pro

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word, WordNote.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.
৩। Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭,৩৪৪.
ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার কি ধরণের সফটওয়্যার?
  1. ব্যবহারকারী লিখিত প্রােগ্রাম
  2. প্যাকেজ প্রােগ্রাম
  3. এপ্লিকেশন ডেভেলপার প্রােগ্রাম
  4. অনুবাদক প্রােগ্রাম
সঠিক উত্তর:
প্যাকেজ প্রােগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
প্যাকেজ প্রােগ্রাম
ব্যাখ্যা

প্যাকেজ প্রােগ্রাম: ব্যবহারিক সমস্যা সমাধানাের জন্য বেশ কিছু প্রােগ্রাম বাণিজ্যিক ভিত্তিতে পাওয়া যায়। এ ধরনের প্রােগ্রাম দিয়ে নির্দিষ্ট ধরনের কাজ করা যায়। এ প্রােগ্রামে ব্যবহারিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দেয়ার ব্যবস্থা থাকে। এ সব প্রােগ্রামকে প্যাকেজ প্রােগ্রাম বলে। নিম্নে কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের উদাহরণ দেয়া হলাে। যেমন
১। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
২। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার।
৩। স্প্রেডশিট সফটওয়্যার।
৪। ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।
৫। গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এবং প্রেজেন্টেশন সফটওয়্যার।
৬। এন্টারটেইনমেন্ট এবং এডুকেশন সফটওয়্যার।
৭। ইউটিলিটিস সফটওয়্যার।
৮। কমিউনিকেশন সফটওয়্যার ইত্যাদি।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৭,৩৪৫.
চিকিৎসা ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম-
  1. ক) SPSS
  2. খ) Database
  3. গ) Mycin
  4. ঘ) Auto Cad
সঠিক উত্তর:
গ) Mycin
উত্তর
সঠিক উত্তর:
গ) Mycin
ব্যাখ্যা
- বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে। 
- বিভিন্ন রোগের লক্ষণ এবং রোগ ভেদে রক্ত, মল, মূত্র ইত্যাদি উপাদানের সম্বন্ধে তথ্য কম্পিউটারে সঞ্চিত থাকে।
- যখন একজন রোগীর লক্ষণ, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষার ফলাফল কম্পিউটারে দেয়া হয় তখন কম্পিউটার সঞ্চিত তথ্যের সাথে ইনপুট করা তথ্যের তুলনা করে সঠিক রোগ নির্ণয় করে।
- এমনকি বর্তমানে রোগ নির্ণয় করে সঠিক ঔষধও নির্বাচন করে দিতে পারে কম্পিউটার।
- এই রোগ নির্ণয় এবং প্রেসক্রিপশন করার জন্য মাইসিন (Mycin) নামক একটি সফটওয়্যার আছে।
- এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার এসব কাজ করে থাকে।
- রোগ নির্ণয়ের মূল বিষয়, রক্ত, মল, মূত্র ইত্যাদির বিশ্লেষণও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।


উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭,৩৪৬.
মেইনফ্রেম কম্পিউটারের আকার ও ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. এটি সুপার কম্পিউটারের চেয়ে বড়
  2. এটি মাইক্রো কম্পিউটারের চেয়ে ছোট
  3. এটি কোনো নেটওয়ার্কে যুক্ত হতে পারে না
  4. এটি মিনি ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট
সঠিক উত্তর:
এটি মিনি ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট
উত্তর
সঠিক উত্তর:
এটি মিনি ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট
ব্যাখ্যা

• ডিজিটাল কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়।
যথা- মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, এবং মেইনফ্রেম কম্পিউটার।

• মেইনফ্রেম কম্পিউটার:
- যে কম্পিউটার মিনি ও মাইক্রোকম্পিউটারের চেয়ে বড় এবং সুপার কম্পিউটারের চেয়ে ছোট তাকে মেইনফ্রেম কম্পিউটার বলে।
- এতে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে এবং এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে।
- একসাথে অনেক বেশি তথ্য ও ট্রানজ্যাকশন রিয়েল-টাইমে প্রসেস করতে পারে।
- বছরের পর বছর নিরবচ্ছিন্নভাবে চলার ক্ষমতা রাখে, যা ক্রিটিকাল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়।
- ব্যাংকিং ট্রানজ্যাকশন, এয়ারলাইন রিজার্ভেশন, শুমারি, এবং শিল্প প্রতিষ্ঠানের সম্পদ পরিকল্পনায় (ERP) প্রধানত ব্যবহৃত হয়।
- সাধারণত একটি কেন্দ্রীয়, নিরাপদ রুমে থাকে এবং ব্যবহারকারীরা 'ডাম্ব টার্মিনাল' (Dumb Terminal) এর মাধ্যমে সংযুক্ত হয়ে কাজ করে।
- উদাহরণ: IBM-এর zSeries বা z/Architecture মেইনফ্রেম কম্পিউটার ১ উল্লেখযোগ্য, যা মূলত বড় ব্যবসার জন্য তৈরি করা হয়েছে।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। Sciencedirect [Link]

৭,৩৪৭.
DDL এর পূর্ণরূপ কী?
  1. Data Description Language
  2. Data Distribution Language
  3. Data Development Language
  4. Data Definition Language
সঠিক উত্তর:
Data Definition Language
উত্তর
সঠিক উত্তর:
Data Definition Language
ব্যাখ্যা
• DDL এর পূর্ণরূপ হলো Data Definition Language.

• ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ:
- যে ল্যাঙ্গুয়েেজের মাধ্যমে ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি ও ডাটা মডিফিকেশন করা হয় থাকে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বলে।
- ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ২ ধরনের -

১. Data Definition Language (DDL):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংরক্ষণ ও তথ্য অ্যাক্সেস করার জন্য DDL ব্যবহার করা হয়।

২. Data Manipulation Language (DML):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য যোগ (ইনসার্ট), মুছে ফেলা (ডিলিট), আপডেট এবং পরিবর্তন (মডিফাই) করার জন্য DML ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৪৮.
যে রেকর্ডটি একটি ডেটাবেজের বৈশিষ্ট্য বা তথ্য বর্ণনা করতে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
  1. এট্রিবিউট
  2. এনটিটি
  3. ফিল্ড
  4. ভ্যালু
সঠিক উত্তর:
এনটিটি
উত্তর
সঠিক উত্তর:
এনটিটি
ব্যাখ্যা
এনটিটি (Entity):
- কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডেটার এনটিটি। যেমন: একজন কর্মচারীর নাম, পদবী, বয়স, ঠিকানা ইত্যাদির সমন্বয়ে এনটিটি গঠিত হয়।



এট্রিবিউট (Attribute):
- প্রত্যেকটি বৈশিষ্ট্য বা গুণ যখন কোনো এনটিটিকে বর্ণনা করে তখন তাকে এট্রিবিউট বলে।
- অর্থাৎ এনটিটির অন্তর্ভুক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে। 

ভ্যালু (Value):
- প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তাকে বলা হয় ভ্যালু। 

ফিল্ড:
- ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৪৯.
ভোলাটাইল মেমরির উদাহরণ কোনটি?
  1. র‍্যাম
  2. রম
  3. চৌম্বক কোর মেমরি
  4. চৌম্বক টেপ
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
• ভোলাটাইল বা উদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন- RAM

• নন-ভোলাটাইল মেমরি বা অনুদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে অনুদ্বায়ী স্মৃতি বা নন-ভোলাটাইল মেমরি বলে। যেমন- ROM।

• ধ্বংসাত্মক মেমরি:
- যদি কোনো মেমরি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে যায় তাহলে তাকে ধ্বংসাত্মক মেমরি বলা হয়। যেমন- চৌম্বক কোর মেমরি।

• অধ্বংসাত্মক মেমরি:
- যদি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে না যায় তাহলে তাকে অধ্বংসাত্মক মেমরি বলে। যেমন- চৌম্বক টেপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৫০.
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?
  1. ক) Control Unit
  2. খ) Register Array
  3. গ) Accumulator
  4. ঘ) ALU
সঠিক উত্তর:
ঘ) ALU
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ALU
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়। ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়। মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকে, যার একটি অংশ ALU ।
৭,৩৫১.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. মনিটর
  2. প্রজেক্টর
  3. হেডফোন
  4. মাইক্রোফোন
সঠিক উত্তর:
মাইক্রোফোন
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোফোন
ব্যাখ্যা
• মাইক্রোফোন এক ধরনের ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- উদাহরণ: কী-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার, হেডফোন ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে।
- উদাহরণ: পেনড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৫২.
কোন প্রযুক্তির মাধ্যমে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি সম্ভব হয়েছিল?
  1. BIOS প্রযুক্তি
  2. LSI প্রযুক্তি
  3. VLST প্রযুক্তি
  4. CMOS প্রযুক্তি
সঠিক উত্তর:
LSI প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
LSI প্রযুক্তি
ব্যাখ্যা
LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি সম্ভব হয়েছিল। 

• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে।
- এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।

• উদ্ভব ও বিকাশ:
- LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়।
- বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ছিল Intel 4004, যা ১৯৭১ সালে বাজারে আসে।
- VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
- ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
- গাণিতিক/যুক্তির কাজ করা।
- কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
- স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৭,৩৫৩.
প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. C
  2. Fortran
  3. Ruby
  4. PHP
সঠিক উত্তর:
Fortran
উত্তর
সঠিক উত্তর:
Fortran
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।

• ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে:
- ফোরট্রান I,
- ফোরট্রান II,
- ফোরট্রান iv,
- ফোরট্রান ৭৭,
- ফোরট্রান ৯০। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭,৩৫৪.
বাংলা টাইপিং সফটওয়্যার কোনটি?
  1. ক) গুগল কিবোর্ড
  2. খ) বিজয় কিবোর্ড
  3. গ) অভ্র কিবোর্ড
  4. ঘ) বিজয় বায়ান্ন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) বিজয় বায়ান্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিজয় বায়ান্ন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭,৩৫৫.
যৌগিক গেইটের উদাহরণ কোনটি?
  1. ক) X-NOR
  2. খ) NOT
  3. গ) AND
  4. ঘ) OR
সঠিক উত্তর:
ক) X-NOR
উত্তর
সঠিক উত্তর:
ক) X-NOR
ব্যাখ্যা

X-NOR একটি যৌগিক গেইট, কারণ এক বা, একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে ইহা তৈরি হয়।

X-NOR সহ অন্যান্য যৌগিক গেইটগুলো হল:
১. NAND-Gate: AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. NOR-Gate: OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. X-OR Gate: অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. X-NOR Gate: এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি করা হয়।
অপরদিকে, মৌলিক গেইটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে। তিন প্রকার মৌলিক গেইটগুলো হল-
১. OR Gate
২. AND Gate
৩. NOT Gate

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৭,৩৫৬.
নিম্নলিখিত কোনটি পেরিফেরাল ডিভাইস হিসেবে গণ্য করা হয় না?
  1. মাদারবোর্ড
  2. প্রিন্টার
  3. মনিটর
  4. মাউস
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা

• পেরিফেরাল ডিভাইস হলো সেই সমস্ত হার্ডওয়্যার যেগুলো কম্পিউটারের মূল অংশ বা সিপিইউ-এর বাইরে থাকে এবং তথ্য ইনপুট বা আউটপুটের কাজ করে। উদাহরণস্বরূপ, মাউস, কিবোর্ড, মনিটর এবং প্রিন্টার পেরিফেরাল ডিভাইস হিসেবে গণ্য হয় কারণ এগুলো ব্যবহারকারীকে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। অন্যদিকে, মাদারবোর্ড হলো কম্পিউটারের মূল সার্কিট বোর্ড যা সিপিইউ, র‍্যাম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্টকে সংযুক্ত রাখে। এটি কম্পিউটারের অভ্যন্তরীণ অংশ, এবং পেরিফেরাল হিসেবে বিবেচিত হয় না। তাই, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মাদারবোর্ড পেরিফেরাল ডিভাইস নয়।

- উত্তর: ক) মাদারবোর্ড।
 
• কম্পিউটার  পেরিফেরাল:
- যে সকল হার্ডওয়ার কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তাকে কম্পিউটার পেরিফেরাল বলে।

• কম্পিউটার পেরিফেরাল কে তিনটি ভাগে ভাগ করা হয়-
-  ইনপুট পেরিফেরাল: কীবোর্ড, মাউস, জয়স্টিক ইত্যাদি।
-  অউটপুট পেরিফেরালl: মনিটর, প্রিন্টার।
- স্টোরেজ পেরিফেরাল: CD ROM, DVD drives।

•  কিন্তু মাদারবোর্ড হলো কম্পিউটারের ভিতরের একটি মূল (core) কম্পোনেন্ট, যেটি CPU, RAM, হার্ডডিস্কসহ সব কম্পোনেন্টকে সংযুক্ত করে রাখে। এটি কোনও ইনপুট বা আউটপুট ডিভাইস নয় এবং এটি পেরিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে না।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- "Computer Fundamentals" by P.K. Sinha.

৭,৩৫৭.
কোন নিরাপত্তা ব্যবস্থায় এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়?
  1. ক) ফার্মওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) এন্টিভাইরাস
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
খ) ফায়ারওয়াল
ব্যাখ্যা
ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। এটি এমন এক সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবস্থা যা নির্দিষ্ট নেটওয়ার্কে ডেটার প্রবেশ ও বহির্গমন ফিল্টারিং করে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করে। এটি নেটওয়ার্ককে হ্যাকিং কিংবা অনাদিষ্ট প্রবেশ থেকে রক্ষা করে।
ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডেটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়।
৭,৩৫৮.
নিচের কোনটি একটি কম্পাইলার?
  1. Codeblocks
  2. GAS
  3. GNU
  4. Java
সঠিক উত্তর:
Codeblocks
উত্তর
সঠিক উত্তর:
Codeblocks
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,৩৫৯.
সাধারণভাবে SSD গুলো HDD এর চেয়ে ______।
  1. দ্রুত 
  2. ধীর 
  3. বড়
  4. শব্দ বেশি করে
সঠিক উত্তর:
দ্রুত 
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত 
ব্যাখ্যা

• সাধারণভাবে, SSD (Solid State Drive) গুলো HDD (Hard Disk Drive) এর চেয়ে অনেক দ্রুত। কারণ SSD-এ কোনো চলমান অংশ নেই, বরং এটি NAND ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। HDD-তে ঘূর্ণায়মান ডিস্ক এবং রিড/রাইট হেড থাকে, যা ডেটা অ্যাক্সেসকে ধীর করে। SSD ডেটা পড়া ও লেখা উভয় ক্ষেত্রেই অনেক দ্রুত, তাই সিস্টেম বুট, অ্যাপ্লিকেশন লঞ্চ এবং ফাইল ট্রান্সফার প্রক্রিয়া অনেক দ্রুত হয়। এছাড়া SSD কম শব্দ করে এবং কম শক্তি ব্যবহার করে, যা ল্যাপটপ এবং মোবাইল ডিভাইসের জন্য সুবিধাজনক। তাই, দ্রুততা এবং স্থায়িত্বের কারণে SSD আজকাল বেশি ব্যবহৃত হচ্ছে।

সঠিক উত্তর: ক) দ্রুত।

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

• এছাড়াও, 
- HDD: মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর।
- Floppy Disk: খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি।
- SSD: ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত।
- SSHD: হাইব্রিড, HDD-এর চেয়ে দ্রুত কিন্তু SSD-এর তুলনায় ধীর।
- সবচেয়ে দ্রুত: SSD.

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৬০.
নিম্নলিখিত কোনটি ই-বুক ব্যবহারের জন্য বিখ্যাত?
  1. PowerPoint
  2. Excel
  3. Photoshop
  4. Kindle
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা

• অপশন গুলোর মধ্যে ই-বুক ব্যবহারের জন্য সবচেয়ে বিখ্যাত হলো ঘ) Kindle। Kindle মূলত অ্যামাজনের তৈরি একটি ই-রিডার ও সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা বিশেষভাবে ডিজিটাল বই পড়ার জন্য তৈরি। এতে ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় চোখে চাপ কম পড়ে এবং দীর্ঘ সময় পড়া আরামদায়ক হয়। Kindle-এ হাজার হাজার ইবুক সংরক্ষণ করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই বই ডাউনলোড করা সম্ভব। অন্যদিকে PowerPoint প্রেজেন্টেশনের জন্য, Excel ডেটা বিশ্লেষণের জন্য এবং Photoshop ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। তাই ই-বুক পড়ার ক্ষেত্রে Kindle সবচেয়ে উপযোগী ও জনপ্রিয়।

• ই-বুক (Ebook):
- ই-বুক এর পূর্ণাঙ্গ অর্থ হলো 'ইলেকট্রনিক বুক'।
- প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলা হয়।
- যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
- এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- ই-বুকের জনক হলেন মাইকেল এস হার্ট (Michael S Hart)।
- তাঁকে ই-বুকের আবিষ্কারক বা জনক বলা হয়, কেননা তিনি ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ই-বুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গ- এর উদ্যোক্তা ছিলেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৭,৩৬১.
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলে-
  1. হোস্ট স্টেশন
  2. চ্যানেল
  3. ওয়ার্ক স্টেশন
  4. গেটওয়ে
সঠিক উত্তর:
ওয়ার্ক স্টেশন
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্ক স্টেশন
ব্যাখ্যা

• কোনো কম্পিউটারে সংরক্ষিত রিসোর্সসমূহ যদি একসাথে এবং একই সময়ে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে বা শেয়ার করতে পারে তাকে সার্ভার বলে।
• সার্ভারের সাথে সংযুক্ত হয়ে যে সেবা গ্রহণ করে তাকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে।

৭,৩৬২.
কোন সফটওয়্যারটি ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয় না?
  1. Finder
  2. Safari
  3. Google Chrome
  4. Mozilla Firefox
সঠিক উত্তর:
Finder
উত্তর
সঠিক উত্তর:
Finder
ব্যাখ্যা
• ইন্টারনেট ব্রাউজ করার জন্য সাধারণত বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় যাদেরকে ওয়েব ব্রাউজার বলা হয়। এই ব্রাউজারগুলোর মাধ্যমে ব্যবহারকারী ওয়েবসাইট দেখতে, তথ্য খুঁজতে এবং বিভিন্ন অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারে। উদাহরণস্বরূপ, Safari, Google Chrome, এবং Mozilla Firefox সকলেই জনপ্রিয় ওয়েব ব্রাউজার। তবে Finder একটি ব্রাউজার নয়। এটি মূলত ম্যাক অপারেটিং সিস্টেমে ফাইল, ফোল্ডার এবং ডকুমেন্ট ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ, Finder ইন্টারনেটে ব্রাউজ করার কাজ করে না, বরং কম্পিউটারের ফাইল সিস্টেমে নেভিগেট করার একটি টুল। তাই, এই চারটির মধ্যে ইন্টারনেট ব্রাউজারের কাজ করে না এমন সফটওয়্যার হল Finder।

• ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- যেমন - ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 

• কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো - 
- Google Chrome, 
- Mozilla Firefox, 
- Safari, 
- Opera, 
- Microsoft Edge, 
- Maxthon, 
- Brave, 
- UC Browser.

উৎস: ব্রিটানিকা।
৭,৩৬৩.
কোনটি ক্ষতিকর প্রোগ্রাম?
  1. ক) Trojan horse
  2. খ) Google earth
  3. গ) Avast
  4. ঘ) Kaspersky
সঠিক উত্তর:
ক) Trojan horse
উত্তর
সঠিক উত্তর:
ক) Trojan horse
ব্যাখ্যা
- কম্পিটারের ক্ষতিকর প্রোগ্রামসমূহ নিম্নরূপ : 
 - Malware
- Spyware
- Ransomware
-  Worms
- Trojan Horse
- Adware
- Spam
৭,৩৬৪.
“কাসপারস্কি” কী?
  1. একটি অপারেটিং সিস্টেম
  2. একটি প্রোগ্রামিং ভাষা
  3. একটি এন্টি-ভাইরাস সফটওয়্যার
  4. একটি নেটওয়ার্ক ডিভাইস
সঠিক উত্তর:
একটি এন্টি-ভাইরাস সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
একটি এন্টি-ভাইরাস সফটওয়্যার
ব্যাখ্যা

কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।

কম্পিউটার এন্টি-ভাইরাস:
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার।
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত।
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও

৭,৩৬৫.
IoT (Internet of Things) ডিভাইসগুলো সাধারণত কোন ধরনের কম্পিউটার সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়?
  1. ওয়ার্কস্টেশন
  2. মেইনফ্রেম সিস্টেম
  3. সুপারকম্পিউটার
  4. এমবেডেড সিস্টেম
সঠিক উত্তর:
এমবেডেড সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
এমবেডেড সিস্টেম
ব্যাখ্যা

◉ এমবেডেড কম্পিউটার হল বিশেষ ধরনের কম্পিউটিং সিস্টেম, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। IoT ডিভাইসগুলি সাধারণত ছোট, শক্তিশালী এবং কম শক্তি খরচ করে, যা এমবেডেড সিস্টেমের বৈশিষ্ট্য।
উদাহরণস্বরূপ, স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট থার্মোস্ট্যাট, স্মার্ট লাইট), ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার), এবং শিল্প IoT ডিভাইসগুলি এমবেডেড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে।

ইন্টারনেট অফ থিংস (Internal of things - IOT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে।

IoT ডিভাইসের বৈশিষ্ট্য:
- কম শক্তি ব্যবহার করে কাজ করে,
- ছোট আকারের কম্পিউটার চিপ ব্যবহার করে,
- নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়,
- সেন্সর, একচুয়েটর এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে।

উৎস:
১। Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। আইবিএম ওয়েবসাইট। 

৭,৩৬৬.
কম্পিউটারের মেলওয়্যার আক্রান্ত হবার লক্ষণ কোনটি?
  1. পিসি এর পারফরমেন্সে বিঘ্ন ঘটা।
  2. পিসি এর অনাকাঙ্খিত আচরণ।
  3. ব্রাউজিং এর সময় পপ-আপ প্রদর্শন।
  4. সবগুলো।
সঠিক উত্তর:
সবগুলো।
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো।
ব্যাখ্যা


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -২, এসএসসি ও দাখিল ( ভোকেশনাল )
৭,৩৬৭.
25510 কে Hexadecimal (16 base) সংখ্যা হিসেবে প্রকাশ করলে কত হবে?
  1. EF16
  2. FE16
  3. F016
  4. FF16
সঠিক উত্তর:
FF16
উত্তর
সঠিক উত্তর:
FF16
ব্যাখ্যা

• Hexadecimal সংখ্যা (16 base): 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং A থেকে F পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়।
A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15

• প্রক্রিয়া:
- হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি 16 হওয়ায় প্রথমে সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করা হয়।
- ভাগ করার ফলে যে ভাগশেষ পাওয়া যায়, সেটিই ডানদিকের (সবচেয়ে ছোট স্থানের) হেক্সাডেসিমাল অঙ্ক হয়।
- এরপর পাওয়া ভাগফলকে আবার 16 দিয়ে ভাগ করা হয়। 
- প্রতিবার ভাগ করার পর যে ভাগশেষ পাওয়া যায়, সেটি পরবর্তী অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়। 
- ভাগফল 0 না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। 
- প্রতিটি ভাগশেষ যদি 0 থেকে 9 এর মধ্যে হয়, তবে তা একই মানে লেখা হয়। 
- মান 10 থেকে 15 হয়, তবে তা যথাক্রমে A, B, C, D, E, F দ্বারা প্রকাশ করা হয়। 
- সবশেষে উল্টো দিক থেকে অঙ্কগুলো সাজালে হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যায়।

Decimal সংখ্যা: 25510

16 দিয়ে ভাগ দিলে:
255/16 = 15 (ভাগফল), ভাগশেষ = 15 → F16
আবার ভাগফলকে 16 দিয়ে ভাগ দিলে, 
15/16 = 0 (ভাগফল), ভাগশেষ = 15 → F16

যোগফল: F + F = FF16

ফলাফল: FF16

৭,৩৬৮.
SIM এর পূর্ণরূপ হচ্ছে-
  1. ক) Superior Intelligent Machine
  2. খ) Subscriber Identity Module
  3. গ) Subscriber Intelligent Machine
  4. ঘ) Super Identity Machine
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
খ) Subscriber Identity Module
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭,৩৬৯.
কবে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়?
  1. ক) ১৯৫৭
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৮৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
ব্যাখ্যা
১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিস্কেট নামেও পরিচিত। ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লপি ডিস্ক দুই ধরনের। সাধারণ ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ৭২০ হতে ৮০০ কিলোবাইট পর্যন্ত এবং হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ১.২ হতে ১.৪ মেগাবাইট পর্যন্ত হতে পারে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭,৩৭০.
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি?
  1. ক) Windows Vista
  2. খ) MS DOS
  3. গ) PC DOS
  4. ঘ) UNIX
সঠিক উত্তর:
ক) Windows Vista
উত্তর
সঠিক উত্তর:
ক) Windows Vista
ব্যাখ্যা

Windows Vista একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

এ ধরণের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরম্যাটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং এপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে। এ সিস্টেমে গ্রাফিক্স বা চিত্র দেখে কমান্ড প্রয়োগ পরে কম্পিউটার পরিচালনা করা হয়। মাউস, কিবোর্ড বা Voice ব্যবহার করে এ অপারেটিং সিস্টেমে কমান্ড প্রধান করা হয়। যেমন- MS-WINDOWS 95/98/2000/XP/Vista, Windows NT, Mac OS, Linux ইত্যাদি।
অপরদিকে, MS DOS, PC DOS, UNIX বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৭,৩৭১.
কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা?
  1. HTML
  2. BASIC
  3. C
  4. Java
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা
♦ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৭২.
আবহাওয়ার পূর্বাভাসে সাধারণত কোন কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. সুপারকম্পিউটার
  2. মেইনফ্রেম
  3. মিনি কম্পিউটার
  4. মাইক্রোকম্পিউটার
সঠিক উত্তর:
সুপারকম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
সুপারকম্পিউটার
ব্যাখ্যা

◉ আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecasting) করার জন্য বিপুল পরিমাণ তথ্য (atmospheric data, ocean currents, satellite images, mathematical models) প্রক্রিয়াজাত করতে হয়। এই কাজের জন্য প্রয়োজন অত্যন্ত দ্রুতগতির প্রসেসিং ক্ষমতা এবং বৃহৎ স্টোরেজ ক্যাপাসিটি। সুপারকম্পিউটার-এ একসাথে কোটি কোটি গণনা করা যায় এবং জটিল গাণিতিক মডেল চালিয়ে স্বল্প সময়ে সঠিক পূর্বাভাস তৈরি করা সম্ভব হয়।

​সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।

​সুপার কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
- বিশাল সংখ্যার প্রক্রিয়াকরণ ইউনিট।
- RAM টাইপ মেমরি ইউনিটের একটি বিশাল সংগ্রহ।
- নোডের মধ্যে উচ্চ গতির আন্তঃসংযোগ।
- উচ্চ ইনপুট/আউটপুট সিস্টেমের গতি।
- কাস্টম সফ্টওয়্যার ব্যবহার।
- কার্যকর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা।
- এটি বিপুল পরিমাণ গণনা পরিচালনা করতে সক্ষম যা মানুষের ক্ষমতার বাইরে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭,৩৭৩.
যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোন একটি Web Server সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটি কী নামে পরিচিত?
  1. ক) Denial of Service
  2. খ) Man-in-the-Middle
  3. গ) Phishing
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Denial of Service
উত্তর
সঠিক উত্তর:
ক) Denial of Service
ব্যাখ্যা
• Denial of Service attack (DoS attack):
- Denial of Service হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোন কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টমের যথাযথ কার্যক্রম ধীর গতির বা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

উৎস: ব্রিটানিকা।
৭,৩৭৪.
নিচের কোনটি ব্যতিক্রমধর্মী?
  1. Oracle
  2. McAfee
  3. Bitdefender
  4. Norton
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
◉ Oracle হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অন্যদিকে, McAfee, Bitdefender ও Norton হচ্ছে Anti-virus সফটওয়্যার। 
 
• Anti-virus সফটওয়্যার: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। 
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। 
 
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার: 
• Symantec, 
• McAfee, 
• AVG Anti-Virus, 
• AVIRA, 
• AVAST Anti-Virus, 
• TREND micro, 
• ESET NOD32, 
• Kaspersky Anti-Virus, 
• Microsoft Security Essential, 
• ZoneAlarm Anti-Virus, 
• Cobra Anti-Virus, 
• Bitdefender, 
• Norton Anti-Virus, 
• Panda Anti-Virus, 
• PC Tools Anti-Virus etc. 
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭,৩৭৫.
Google AI Studio-তে কোন এআই মডেল ফ্যামিলিটি ব্যবহৃত হয়?
  1. Siri
  2. Watson
  3. Gemini
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
Gemini
উত্তর
সঠিক উত্তর:
Gemini
ব্যাখ্যা

• Google AI Studio-তে ব্যবহৃত এআই মডেল ফ্যামিলি হলো Gemini. গুগল ২০২৩ সালে Gemini উন্মোচন করে, যা তাদের সর্বাধুনিক জেনারেটিভ এআই মডেল সিরিজ। Gemini মূলত কথোপকথন, টেক্সট প্রক্রিয়াকরণ, সার্চ উন্নত করা, কোডিং সহায়তা এবং মাল্টিমোডাল কাজ (টেক্সট, ছবি, অডিও ইত্যাদি) সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। Google AI Studio হলো একটি প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপাররা সহজে Gemini মডেল ব্যবহার করে নিজেদের অ্যাপ বা প্রজেক্টে এআই ক্ষমতা যোগ করতে পারেন। Siri হলো অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, Watson হলো IBM-এর এআই সিস্টেম এবং BERT মূলত ভাষা বোঝার জন্য ব্যবহৃত হতো, তবে বর্তমানে Gemini-ই Google AI Studio-এর মূল মডেল।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- IBM [link]

৭,৩৭৬.
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী?
  1. ফার্মওয়্যার
  2. ভাইরাস
  3. ম্যালওয়্যার
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
ব্যাখ্যা
• ROM (Read Only Memory) ভিত্তিক প্রোগ্রামকে ফার্মওয়্যার (Firmware) বলা হয়। এটি একটি ধরণের সফটওয়্যার যা হার্ডওয়্যারের ভিতরে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং হার্ডওয়্যার কীভাবে কাজ করবে তা নিয়ন্ত্রণ করে।

- ফার্মওয়্যার সাধারণত পরিবর্তন বা মুছে ফেলা যায় না (যেহেতু এটি ROM-এ থাকে) এবং এটি ডিভাইস চালু হওয়ার সময় থেকেই কাজ শুরু করে।
- উদাহরণস্বরূপ: কম্পিউটারের BIOS, মোবাইল ফোনের সিস্টেম প্রোগ্রাম ইত্যাদি।

• অপশন আলোচনা:
খ) ভাইরাস: এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে ছড়িয়ে পড়ে ও ক্ষতি করে।
গ) ম্যালওয়্যার: এটি একটি সাধারণ শব্দ যা ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যারসহ সব ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বোঝাতে ব্যবহৃত হয়।

• ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS).
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ, এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।

- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ৷
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC.
- যেমন, PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ৷
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।
৭,৩৭৭.
A = 1 এবং B =1 হলে, XNOR গেইটের ক্ষেত্রে আউটপুট কী হবে?
  1. 0
  2. 11
  3. 1
  4. 10
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
এক্স-নর গেইট:
- Exclusive NOR গেইটকে সংক্ষেপে এক্স নর (XNOR)গেইট বলে।
- এক্স অর গেইট এবং নট গেইটের সমন্বয়ে এক্স নর গেইট গঠিত হয়।
- এক্স অর গেইটর বিপরীত কাজ করে।
- দুইটি ইনপুট সমান হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৭,৩৭৮.
মাদারবোর্ডে কোন গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার থাকে?
  1. HDD
  2. SSD
  3. GPU
  4. BIOS
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
মাদারবোর্ডে BIOS নামে গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার থাকে।

• BIOS (Basic Input Output System):
- BIOS হল কম্পিউটারের ফার্মওয়্যার, বা স্থায়ী সফ্টওয়্যার।
- BIOS সাধারণত মাদারবোর্ড এ থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS অপারেটিং সিস্টেম (OS) এবং মাউস, কীবোর্ডের মতো বাহ্যিক ডিভাইসগুলোর মধ্যে তথ্য পরিচালনাও করে। 
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। ব্রিটানিকা
৭,৩৭৯.
নিচের কোনটি "Non-Positional Number System"?
  1. হায়ারোগ্লিফিক্স
  2. মেয়ান
  3. ট্যালি
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• সংখ্যা পদ্ধতি (Number System):
- প্রাচীনকাল থেকেই মানুষ গণনার কাজের জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা বা অংক ইত্যাদি ব্যবহার করেছে। এ ধরনের সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা বা অংক পাশাপাশি রেখে তা প্রকাশ করার পদ্ধতিই হলো সংখ্যা পদ্ধতি।
- সংখ্যা পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি (Non-Positional Number System):
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এমন এক ধরনের পদ্ধতি, যেখানে সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধুমাত্র সংখ্যার নিজস্ব মান দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হাতিয়ার, পশুপাখি, জীবজন্তুর ছবি, গাছ, ফুল ফল ইত্যাদি প্রতীক হিসেবে ব্যবহার করা হতো।
- তবে এ ধরনের সংখ্যা পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল।
- প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স, মেয়ান, ট্যালি সংখ্যা পদ্ধতি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ।

২. পজিশনাল সংখ্যা পদ্ধতি (Positional Number System):
- কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তা অংক বা ডিজিট (Digit) নামে পরিচিত। যেমন: বাইনারি সংখ্যাকে প্রকাশ করার জন্য দুটি অংক ০ এবং ১ ব্যবহার করা হয়।
- ডিজিট ব্যবহার করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৮০.
মনিটর সাধারণত কয় ধরনের হয়ে থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• মনিটর:
- মনিটর হলো কম্পিউটারের একটি প্রধান আউটপুট ডিভাইস, যা দেখতে অনেকটা টেলিভিশনের মতো।
- টিটিভি কার্ড ব্যবহার করে মনিটরে টেলিভিশন স্টেশনের সম্প্রচারিত অনুষ্ঠান দেখা সম্ভব।

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor),
২. এলসিডি মনিটর (LCD Monitor),
৩. এলইডি মনিটর (LED Monitor) এবং
৪. এমোলেড মনিটর (AMOLED Monitor)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৮১.
মাইক্রোসফট উইন্ডোজ-এর সর্বশেষ সংস্করণ কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. Windows 10
  2. Windows 11
  3. Windows 12
  4. Windows 13
সঠিক উত্তর:
Windows 11
উত্তর
সঠিক উত্তর:
Windows 11
ব্যাখ্যা
• Windows 11 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।

• উইন্ডোজ:
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়।
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।

• উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো:
১. উইন্ডোজ একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম।
২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।
৩. পুল ডাউন বা মেন্যু বা আইকন ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
৪. অধিকাংশ কমান্ড মাউস ব্যবহার করে দেওয়া যায়।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থার সুবিধা পাওয়া যায়।
৬. ইউএসবি সাপোর্ট, ডিভিডি সাপোর্ট ইত্যাদি প্রযুক্তির সুবিধা পাওয়া যায়।
৭. মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা পাওয়া যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৮২.
মাইক্রোসফট এক্সেস হলো একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত-
  1. ডাটাবেজ প্রোগ্রাম
  2. স্প্রেডশীট প্রোগ্রাম
  3. প্রেজেন্টেশন প্রোগ্রাম
  4. ওয়ার্ড প্রোসেসিং প্রোগ্রাম
সঠিক উত্তর:
ডাটাবেজ প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ডাটাবেজ প্রোগ্রাম
ব্যাখ্যা
• মাইক্রোসফট এক্সেস:
- মাইক্রোসফট  অফিস এর একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেস।
- এটি একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাটাবেজ প্রোগ্রাম।
- এটি আকারের দিক থেকে ছোট হলেও কাজের ক্ষমতার ক্ষেত্রে শক্তিশালী একটি প্রোগ্রাম।
- ব্যাংক, বীমা, ডিপার্টমেন্টাল স্টোর, বড় হাসপাতাল ইত্যাদিতে ডাটাবেজ সংরক্ষণ, এনালাইসিস, হিসাবরক্ষণ করার জন্য এক্সেস সত্যি জনপ্রিয়, শক্তিশালী ও সংরক্ষিত একটি প্রোগ্রাম।
- অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম যেমন-ফক্সপ্রো, ফক্সবেজ, ওরাকল ইত্যাদি ডাটাবেজ প্রোগ্রামের তুলনায় এক্সেস এখন অনেক জনপ্রিয়। 

• মাইক্রোসফট এক্সেসের বৈশিষ্ট্য:
- সহজে টেবিল তৈরি করা যায়। 
- ডাটা টেবিল এর সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিল এর মধ্যে রিলেশন তৈরি করা যায়।
- অসংখ্য ডাটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডাটা খুঁজে বের করা যায়। 
- ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। 
- এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
- বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। 
- আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
- সহজে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়।

উৎস: তথ্য ওযোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৮৩.
কোন কী কমান্ড দিয়ে লেখা পেস্ট করা হয়?
  1. Shift + S
  2. Shift + V
  3. Ctrl + S
  4. Ctrl + V
সঠিক উত্তর:
Ctrl + V
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + V
ব্যাখ্যা
Ctrl + V কী কমান্ড দিয়ে লেখা পেস্ট করা হয়।

• গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + O Open a document.
- Ctrl + N Create a new document.
- Ctrl + S Save the document.
- Ctrl + W Close the document.
- Ctrl + C Copy the selected content to the Clipboard.
- Ctrl + V Paste the contents of the Clipboard.
- Ctrl + B Apply bold formatting to text.
- Ctrl + I Apply italic formatting to text.
- Ctrl + U Apply underline formatting to text.
- Ctrl + Left bracket (1) Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket (1) - Increase the font size by 1 point.
- Ctrl + E Center the text.
- Ctrl + L Align the text to the left.
- Ctrl + R Align the text to the right.
- Esc Cancel a command.
- Ctrl + Z Undo the previous action.
- Ctrl + Y Redo the previous action, if possible.
- Alt + W Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৭,৩৮৪.
FLOPS সবচেয়ে বেশি কোন সিস্টেমের কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়?
  1. স্টোরেজ ডিভাইস
  2. কম্পিউটার প্রসেসর
  3. নেটওয়ার্ক রাউটার
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
কম্পিউটার প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার প্রসেসর
ব্যাখ্যা

• FLOPS (Floating Point Operations Per Second) হলো একটি মাপকাঠি যা কম্পিউটার বা প্রসেসরের ভগ্নাংশ সংখ্যার উপর ভিত্তি করে গণনা করতে পারার ক্ষমতা পরিমাপ করে। এটি মূলত কম্পিউটার প্রসেসরের (Processor) কার্যক্ষমতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। প্রসেসর যত বেশি FLOPS করতে সক্ষম, তত দ্রুত এবং জটিল গণনা করতে পারে, যেমন বৈজ্ঞানিক সিমুলেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা গ্রাফিক্স প্রসেসিং। অন্যদিকে স্টোরেজ ডিভাইস তথ্য সংরক্ষণে, নেটওয়ার্ক রাউটার ডেটা স্থানান্তরে এবং অপারেটিং সিস্টেম কম্পিউটার পরিচালনায় গুরুত্বপূর্ণ হলেও এগুলো FLOPS দ্বারা কার্যক্ষমতা পরিমাপের জন্য প্রযোজ্য নয়। সুতরাং, FLOPS মূলত কম্পিউটার প্রসেসরের সক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

- উত্তর: খ) কম্পিউটার প্রসেসর। 

• FLOPS:
- FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক।
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪২ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

৭,৩৮৫.
নিচের কোনটি প্রথম ডিজিটাল কম্পিউটার?
  1. ক) NCR--300
  2. খ) IBM-704
  3. গ) IBM-709
  4. ঘ) UNIVAC-1
সঠিক উত্তর:
ঘ) UNIVAC-1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNIVAC-1
ব্যাখ্যা

UNIVAC-1 হল প্রথম ডিজিটাল কম্পিউটার। 

ডিজিটাল কম্পিউটার হল এমন কম্পিউটার সিস্টেম যা বাইনারি নম্বর সিস্টেম ব্যবহার করে গণনামূলক কাজ সম্পাদান করে। ডিজিটাল কম্পিউটারের তিনটি প্রধান উপাদান হল ইনপুট, প্রসেসিং এবং আউটপুট।

আকার, আকৃতি, মেমোরি ও কার্যক্ষমতার ওপর ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারগুলোকে প্রধানত চারটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।
যেমন:
১. সুপার কম্পিউটার
২. মেইনফ্রেম কম্পিউটার
৩. মিনি কম্পিউটার
৪. মাইক্রো কম্পিউটার

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৭,৩৮৬.
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
  1. Electronic Delay Storage Automatic Calculator
  2. Electronic Data System for Advanced Computing
  3. Extended Digital Storage and Arithmetic Computer
  4. Electronic Device for Scientific and Academic Calculation
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
উত্তর
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
ব্যাখ্যা

EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল বিশ্বের প্রথম stored-program electronic computer।

​EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

​উল্লেখ্য, 
​ENIAC: প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। 
​UNIVAC: এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যা 1951 সালে তৈরি করা হয়।
EDVAC: এটি ENIAC এর পরবর্তী সংস্করণ, যা 1949 সালে তৈরি করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৮৭.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. OMR
  2. Plotter
  3. Image Setter
  4. Printer
সঠিক উত্তর:
OMR
উত্তর
সঠিক উত্তর:
OMR
ব্যাখ্যা

OMR (Optical Mark Recognition) হলো একটি ইনপুট ডিভাইস। 

ইনপুট ডিভাইস:
- যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
- এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
- উদাহরণ:
-কি-বোর্ড (Keyboard), 
- ওএমআর (OMR),
- মাউস (Mouse),
- ওসিআর (OCR),
- ট্যাকবল (Trackball), 
- স্ক্যানার (Scanner),
- জয়স্টিক (Joystick),
- ডিজিটাইজার (Digitizer),
- লাইটপেন (Light pen), 
- বার কোড রিডার (Bar Code Reader),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
- পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
- আউটপুট ডিভাইসের উদাহরণ:
মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer), 
- প্লটার (Plotter), 
- স্পিকার (Speaker), 
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector), 
- ইমেজ সেটার (Image Setter), 
- হেডফোন (Headphone); ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমন:
- হার্ডডিস্ক, 
- সিডি বা ডিভিডি, 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন; ইত্যাদি।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৮৮.
GIGO বলতে বোঝায়-
  1. কম্পিউটারের মেমরি।
  2. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভুল সিনট্যাক্স।
  3. কম্পিউটারে ভুল তথ্য দেয়ায় ভুল ফলাফল প্রকাশ করা।
  4. কম্পিউটারে সাইবার আক্রমণ।
সঠিক উত্তর:
কম্পিউটারে ভুল তথ্য দেয়ায় ভুল ফলাফল প্রকাশ করা।
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারে ভুল তথ্য দেয়ায় ভুল ফলাফল প্রকাশ করা।
ব্যাখ্যা
- কম্পিউটারে যদি ভুল তথ্য দেয়া হয়, তাহলে কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে।
- কম্পিউটারের ভুলের এই প্রক্রিয়াকে বলা হয় Garbage In, Garbage Out (GIGO)।
- কম্পিউটারে ভুল তথ্য প্রদান করা হলে কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে থাকে।
- কম্পিউটারকে যা করতে বলা হবে, কম্পিউটার তাই করে দেখাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
৭,৩৮৯.
Which of the following is not a term of information technology?
  1. ক) Cyber space
  2. খ) Modem
  3. গ) Light storage
  4. ঘ) Upload
সঠিক উত্তর:
গ) Light storage
উত্তর
সঠিক উত্তর:
গ) Light storage
ব্যাখ্যা
• Cyber space ( সাইবার জগৎ), Upload ( তথ্য সংযুক্ত করা) , Modem ( একটি নেটওয়ার্ক কানেক্টর) , তথ্য প্রযুক্তির বা Information Technology সংশ্লিষ্ট Term।
• Light storage বলতে কোনো storage হয় না।
• এখানে Optical storage হলে CD ROM বা DVD ROM - কে বোঝানো যেতো অথবা Light Pen হলে একটি ইনপুট ডিভাইসকে বুঝাতো।
৭,৩৯০.
Process এবং Thread এর মধ্যে মূল পার্থক্য কী?
  1. Process হল একটি প্রোগ্রাম, Thread হল Process এর অংশ
  2. Process ও Thread সম্পূর্ণ একই জিনিস
  3. Thread আলাদা মেমরি ব্যবহার করে, Process একই মেমরি ব্যবহার করে
  4. Process সর্বদা Thread-এর ভেতরে চলে
সঠিক উত্তর:
Process হল একটি প্রোগ্রাম, Thread হল Process এর অংশ
উত্তর
সঠিক উত্তর:
Process হল একটি প্রোগ্রাম, Thread হল Process এর অংশ
ব্যাখ্যা

◉ Process একটি চলমান প্রোগ্রাম, Thread হলো সেই Process-এর অংশ। 

Process:
- অপারেটিং সিস্টেমে একটি Process হলো একটি চালু থাকা প্রোগ্রাম, যা নির্দিষ্ট CPU সময়, মেমোরি এবং অন্যান্য রিসোর্স বরাদ্দ পায়।
- প্রতিটি Process নিজস্ব অ্যাড্রেস স্পেস ব্যবহার করে এবং অপারেটিং সিস্টেম এটিকে সঠিকভাবে শিডিউল করে।
- একাধিক Process একসাথে চালানোকে multitasking বলা হয়, যেখানে OS সময় ভাগ করে ব্যবহারকারীর কাছে মনে করায় যেন প্রতিটি প্রোগ্রাম এককভাবে চলছে।
- প্রত্যেক Process এর আলাদা মেমরি স্পেস (code, data, heap, stack) থাকে।

Thread:
- একটি Thread হলো Process-এর ভেতরে কাজ করার সবচেয়ে ছোট একক বা unit of computation.
- একাধিক Thread একই Process-এর মেমোরি ভাগাভাগি করে কাজ করতে পারে, ফলে একই প্রোগ্রামের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন কাজ সম্পাদন সম্ভব হয়। - উদাহরণস্বরূপ, একটি ওয়েব ব্রাউজারে এক Thread ওয়েবপেজ লোড করছে, আরেকটি ভিডিও চালাচ্ছে। আধুনিক অপারেটিং সিস্টেমে একটি Process একাধিক Thread চালাতে সক্ষম হওয়ায় multithreading কর্মক্ষমতা ও গতি বাড়ায়।
- একাধিক Thread একই Process এর মেমরি শেয়ার করতে পারে।

উৎস: ব্রিটানিকা। 

৭,৩৯১.
GPU-এর পূর্ণরূপ কী?
  1. ক) Graph Processing Unit
  2. খ) Graphic Processing Unit
  3. গ) Graphics Processing Unit
  4. ঘ) Geographical Processing Unit
সঠিক উত্তর:
গ) Graphics Processing Unit
উত্তর
সঠিক উত্তর:
গ) Graphics Processing Unit
ব্যাখ্যা
- GPU এর পূর্ণরূপ Graphics Processing Unit.
- GPU গ্রাফিক্স সম্পর্কিত কাজ যেমন: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করতে সাহায্য করে।
- বর্তমানে ভিডিও গেইমস খেলার জন্য GPU ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট [Link]
৭,৩৯২.
RAM সম্পর্কিত সঠিক বিবৃতি কোনটি?
  1. পাওয়ার বন্ধ করলে ডেটা মুছে যায়
  2. এটি ডেটা চিরস্থায়ীভাবে সংরক্ষণ করে
  3. হার্ড ডিস্কের তুলনায় এটি ধীর
  4. রম হিসেবে কাজ করে
সঠিক উত্তর:
পাওয়ার বন্ধ করলে ডেটা মুছে যায়
উত্তর
সঠিক উত্তর:
পাওয়ার বন্ধ করলে ডেটা মুছে যায়
ব্যাখ্যা

• RAM সম্পর্কিত সঠিক বিবৃতিটি হলো ক) পাওয়ার বন্ধ করলে ডেটা মুছে যায়। RAM বা র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি একটি অস্থায়ী স্মৃতি মাধ্যম, যা কম্পিউটার চালু থাকা অবস্থায় চলমান প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ করে। কম্পিউটারের পাওয়ার বন্ধ হলে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে RAM-এ থাকা সব তথ্য মুছে যায়। এটি ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে না, তাই খ- অপশনটি ভুল। RAM হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুত, তাই গ- ভুল। এছাড়া RAM কখনোই ROM হিসেবে কাজ করে না, তাই ঘ- অপশনটিও সঠিক নয়।
 
• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৯৩.
ইনডেক্সিং করার উদ্দেশ্য কী?
  1. ফাইলের আকার বড় করা
  2. ডেটা দ্রুত খুঁজে পাওয়া
  3. ফাইলের নাম পরিবর্তন করা
  4. ফাইলের ডেটা মুছে ফেলা
সঠিক উত্তর:
ডেটা দ্রুত খুঁজে পাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ডেটা দ্রুত খুঁজে পাওয়া
ব্যাখ্যা
ইনডেক্সিং করার উদ্দেশ্য হচ্ছে ডেটা দ্রুত খুঁজে পাওয়া।

• ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়।
- তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর। সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৯৪.
ওসিআর-এর প্রধান কাজ কী?
  1. ভিডিওতে ছবি শনাক্ত করা
  2. বারকোড স্ক্যান করা
  3. মুদ্রিত বা হাতে লেখা টেক্সট পড়া
  4. অডিও থেকে টেক্সট কনভার্ট করা
সঠিক উত্তর:
মুদ্রিত বা হাতে লেখা টেক্সট পড়া
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রিত বা হাতে লেখা টেক্সট পড়া
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR-এর পূর্ণরূপ Optical Character Recognition.
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৯৫.
কম্পিউটারে টাইপ করার সময় কোনো লেখা মুছে গেলে তা কোন বাটন চেপে পুনরায় আনা যায়?
  1. ক) Shift + A
  2. খ) Shift + C
  3. গ) Ctrl + Z
  4. ঘ) Alt + Z
সঠিক উত্তর:
গ) Ctrl + Z
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + Z
ব্যাখ্যা
• কম্পিউটারে টাইপ করার সময় কোনো লেখা মুছে গেলে তা Ctrl + Z বাটন চেপে পুনরায় আনা যায়।
• আনডু (Undo) করা: ডকুমেন্টের পরিবর্তন করা অংশের পরিবর্তন বাতিল করে আদি অবস্থানে ফেরত আসাকে আনডু করা বুঝায়।
- আনডু করার জন্য Ctrl + Z বোতাম চাপতে হয়।

উৎস: Microsoft Support.
৭,৩৯৬.
কম্পিউটার চালু করার পর প্রথম যে নির্দেশগুলো কার্যকর হয়, সেগুলো সাধারণত কোথায় সংরক্ষিত থাকে?
  1. RAM
  2. Cache Memory
  3. Electronic Chip
  4. Hard Disk
সঠিক উত্তর:
Electronic Chip
উত্তর
সঠিক উত্তর:
Electronic Chip
ব্যাখ্যা

• কম্পিউটার চালু করার পর প্রথম যে নির্দেশগুলো কার্যকর হয়, সেগুলো একটি Electronic Chip-এ সংরক্ষিত থাকে, যেখানে BIOS ফার্মওয়্যার রাখা হয়।

• BIOS (Basic Input Output System):
- BIOS হল কম্পিউটারের ফার্মওয়্যার, বা স্থায়ী সফ্টওয়্যার।
- BIOS সাধারণত মাদারবোর্ড এ থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে।
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS অপারেটিং সিস্টেম (OS) এবং মাউস, কীবোর্ডের মতো বাহ্যিক ডিভাইসগুলোর মধ্যে তথ্য পরিচালনাও করে।
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।

• অন্যান্য অপশন:
- RAM → Random Access Memory, কম্পিউটারের প্রধান অস্থায়ী মেমোরি যেখানে চলমান প্রোগ্রামের ডেটা সংরক্ষণ হয়।
- Cache Memory → CPU-এর নিকটবর্তী উচ্চগতির ছোট মেমোরি, যা বারবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়।
- Hard Disk → একটি magnetic secondary storage device, যেখানে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; Encyclopaedia Britannica.

৭,৩৯৭.
মাইক্রোপ্রসেসর এবং প্রধান স্মৃতি (RAM/ROM) এর মধ্যে ব্যবহৃত মেমরিকে কী বলা হয়?
  1. রম (ROM)
  2. র‍্যাম (RAM)
  3. ক্যাশ মেমরি (Cache Memory)
  4. হার্ড ডিস্ক (Hard Disk)
সঠিক উত্তর:
ক্যাশ মেমরি (Cache Memory)
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ মেমরি (Cache Memory)
ব্যাখ্যা

◉ মাইক্রোপ্রসেসর (CPU) এবং প্রধান স্মৃতি (RAM/ROM) এর মধ্যবর্তী অস্থায়ী ডেটা স্টোরেজ হিসেবে ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। 

ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। - এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এ ধরনের পদ্ধতিতে সিপিইউয়ের কোনো নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমরিতে খোঁজ করে। সেখানেও না পেলে সহায়ক মেমরিতে খোঁজ করে।
- ক্যাশ মেমরি SRAM (Static RAM) দিয়ে তৈরি, যা DRAM (RAM-এ ব্যবহৃত) এর চেয়ে দ্রুত কিন্তু ব্যয়বহুল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৯৮.
Python কোন ধরণের প্রোগ্রামিং কনসেপ্ট বা প্যাটার্ন অনুসরণ করে?
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  3. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  4. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা

• Python মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (Object-Oriented Programming, OOP) প্যাটার্ন অনুসরণ করে, যদিও এটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ও সমর্থন করে। Python-এ সবকিছুই অবজেক্ট হিসেবে বিবেচিত হয়, যেমন সংখ্যা, স্ট্রিং, ফাংশন বা ক্লাস। OOP-এর মূল ধারণা হলো ক্লাস ও অবজেক্ট ব্যবহার করে প্রোগ্রামকে মডুলার, পুনঃব্যবহারযোগ্য এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য করা। Python-এ আপনি ক্লাস তৈরি করে ডেটা এবং ফাংশন একত্রিত করতে পারেন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি, Python স্ট্রাকচার্ড প্রোগ্রামিং প্যাটার্নও ব্যবহার করতে দেয় যেখানে কোডকে ফাংশন এবং লজিকাল ব্লকে ভাগ করা হয়। তাই Python মূলত OOP ভিত্তিক, কিন্তু নমনীয়তার কারণে বিভিন্ন প্রোগ্রামিং ধরণ সমর্থন করে।

- উত্তর: গ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটাও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৩৯৯.
EDSAC কম্পিউটারটি তৈরি করেন কে?
  1. জন এ্যাটানাসফ্
  2. মরিস উইলথিম
  3. জন মউসলি
  4. প্রেসপার একার্ট
সঠিক উত্তর:
মরিস উইলথিম
উত্তর
সঠিক উত্তর:
মরিস উইলথিম
ব্যাখ্যা
• ইলেক্ট্রনিক যুগ:
- যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানি ডঃ জন এ্যাটানাসফ্ তার নিজের এবং ছাত্রছাত্রীদের গবেষণা কাজে সহায়তার জন্য ১৯৪২ সালে বায়ুশূন্য টিউব ব্যবহার করে একটি ছোট ইলেক্ট্রনিক কম্পিউটার তৈরি করেছিলেন।
- এ্যাটানাস ও তাঁর সহকারী ব্যারীর নামানুসারে এই কম্পিউটারটি এ্যাটানাসফ্-ব্যারী কম্পিউটার (সংক্ষেপে ABC) নামে পরিচিত।
- ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন মউসলি (Dr. John W Mouchley) এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Dr. J Presper Eckert) ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর বা সংক্ষেপে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি উদ্ভাবন করেন।
- ENIAC এর জন্য ১৫০০ বর্গফুট পরিমাণ স্থানের প্রয়োজন হত এবং এটির ওজন ছিল ৩০ টন।
- যন্ত্রটি ১৯০০০ বায়ুশূন্য ইলেক্ট্রনিক টিউব দিয়ে নির্মিত হয়েছিল এবং যন্ত্রটি চালনার জন্য ১৩০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো।
- এই যন্ত্রটি নয় বৎসর চালু ছিল।
- এনিয়াক কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হত।
- প্রোগ্রামিংয়ের জন্য তারের সংযোগ বদলানোর প্রয়োজন হতো এবং শত শত সংযোগ বদলানোর জন্য কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেত।
- এই অসুবিধা দূর করার জন্য ১৯৪৯ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলথিম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার EDSAC (Electronic Delay Storage Automatic Computer) তৈরি করেন।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৪০০.
বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  2. স্প্রেডশীট সফটওয়্যার
  3. মাল্টিমিডিয়া সফটওয়্যার
  4. ডেটাবেইজ সফটওয়্যার
সঠিক উত্তর:
ডেটাবেইজ সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ডেটাবেইজ সফটওয়্যার
ব্যাখ্যা

• বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে ব্যবহৃত সফটওয়্যার:
- এখানে মূল লক্ষ্য হলো এমন একটি সফটওয়্যার ব্যবহার করা যা তথ্য সংরক্ষণ, অনুসন্ধান এবং ব্যবস্থাপনা সহজ করে।  
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: মূলত লেখালেখি, সম্পাদনা ও প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি তথ্য সংরক্ষণ বা অনুসন্ধানের জন্য উপযুক্ত নয়।  

- স্প্রেডশীট সফটওয়্যার: হিসাব-নিকাশ, চার্ট তৈরি বা ডাটা বিশ্লেষণে সাহায্য করে, কিন্তু বড় পরিমাণ তথ্য থেকে দ্রুত অনুসন্ধান করার জন্য নয়।  
- মাল্টিমিডিয়া সফটওয়্যার: ছবি, ভিডিও, অডিও ইত্যাদি তৈরী বা সম্পাদনার কাজে ব্যবহৃত হয়, তথ্য অনুসন্ধানের কাজে নয়।  

- ডেটাবেইজ সফটওয়্যার: বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ, সাজানো, অনুসন্ধান ও পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি।  
- এটি সহজে তথ্য ফিল্টার করা, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা এবং রিপোর্ট তৈরি করতে সাহায্য করে।  

- তাই বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে সবচেয়ে উপযুক্ত সফটওয়্যার হলো - ডেটাবেইজ সফটওয়্যার।  

- সঠিক উত্তর: ঘ) ডেটাবেইজ সফটওয়্যার। 

DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।