বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৬৭ / ৮২ · ৬,৬০১৬,৭০০ / ৮,১৪১

৬,৬০১.
হেক্সাডেসিমেল সংখ্যা BC46 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 136106
  2. 102428
  3. 242078
  4. 146528
সঠিক উত্তর:
136106
উত্তর
সঠিক উত্তর:
136106
ব্যাখ্যা

প্রশ্ন: হেক্সাডেসিমেল সংখ্যা BC46 এর সমতুল্য অক্টাল মান কত?

সমাধান:

সুতরাং, হেক্সাডেসিমেল সংখ্যা BC46 এর সমতুল্য অক্টাল মান হচ্ছে: 136106

৬,৬০২.
QWERTY কী-বোর্ডে কতটি ফাংশন কী আছে?
  1. ৯টি
  2. ১৮টি
  3. ১২টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

• QWERTY কী-বোর্ডে সাধারণত ফাংশন কী (Function Keys) F1 থেকে F12 পর্যন্ত থাকে, অর্থাৎ মোট ১২টি। এই কীগুলো মূলত বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, F1 সাধারণত সাহায্যের (Help) জন্য ব্যবহার হয়, F5 পেজ রিফ্রেশ করার জন্য, আর F11 সম্পূর্ণ স্ক্রীন মোড চালু বা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। ফাংশন কীগুলো প্রায় সব ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমে কার্যকর থাকে। তাই, প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো গ) ১২টি। এগুলো ব্যবহার করে ইউজার কম্পিউটার পরিচালনা আরও দ্রুত ও সহজভাবে করতে পারে।
 
• ফাংশন কী:
- একটি স্ট্যান্ডার্ড QWERTY কী-বোর্ডের একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কী-গুলো সাজানো থাকে।

- QWERTY কী-বোর্ডে 'নিউমেরিক কী' থাকে ১৭ টি।
- ফাংশন কী থাকে ১২টি।
- অ্যারো কী থাকে ৪ টি।
- নেভিগেশন কী থাকে ১০টি।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।

৬,৬০৩.
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) বায়োইনফরমেটিক্স
  3. গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
  4. ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
সঠিক উত্তর:
গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 

বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 

বায়োইনফরমেটিক্স:
- বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
- জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বায়োইনফরমেটিক্স বলা হয়। 

ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬,৬০৪.
নিচের কোনটি ভিডিও ফাইল?
  1. ক) image.pdf
  2. খ) image.mp3
  3. গ) image.avi
  4. ঘ) image.doc
সঠিক উত্তর:
গ) image.avi
উত্তর
সঠিক উত্তর:
গ) image.avi
ব্যাখ্যা
যে কোন ফাইলের ধরণ বুঝা যায় এক্সটেনশন থেকে। 
যে কোন ফাইলের নামে ডট এর পর যেই অংশ থাকে, তাকে এক্সটেনশন বলে। 
Video file এর ফাইল নেম এক্সটেনশন হচ্ছে :
.mp4, .avi, .mov, .mpeg etc.
সুতরাং, image.avi সঠিক উত্তর। 
৬,৬০৫.
(321.12)8 এর সমতুল্য দশমিক মান কোনটি?
  1. 107.22495
  2. 154.18412
  3. 196.16735
  4. 209.15625
সঠিক উত্তর:
209.15625
উত্তর
সঠিক উত্তর:
209.15625
ব্যাখ্যা
(321.12)8 = (3 × 8²) + (2 × 8¹) + (1 × 8⁰) + (1 × 8⁻¹) + (2 × 8⁻²)
= (209.15625)10
৬,৬০৬.
একটি এমবেডেড সিস্টেমে সাধারণত কোন উপাদানগুলো থাকে?
  1. মাইক্রোপ্রসেসর
  2. মেমরি
  3. ইনপুট/আউটপুট ডিভাইস
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
ব্যাখ্যা

◉ Embedded System হলো নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা বিশেষ কম্পিউটার সিস্টেম। এতে সাধারণত থাকে— মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার, মেমরি (RAM/ROM), ইনপুট/আউটপুট সিস্টেম। 

এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন, স্মার্ট ওয়াচ প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা ও বিভিন্ন টেক ওয়েবসাইট। 

৬,৬০৭.
RAM ও ROM এর মধ্যে মৌলিক পার্থক্য কি?
  1. ক) অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
  2. খ) স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন
  3. গ) অস্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন
  4. ঘ) স্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
সঠিক উত্তর:
ক) অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
ব্যাখ্যা

RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।
- অন্যদিকে বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।

উৎসঃ কম্পিউটার শিক্ষা – এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬,৬০৮.
নিচের কোন মাইক্রোপ্রসেসরটি 64-bit বিশিষ্ট?
  1. ক) Intel Core i5
  2. খ) 80186
  3. গ) 8088
  4. ঘ) 8080
সঠিক উত্তর:
ক) Intel Core i5
উত্তর
সঠিক উত্তর:
ক) Intel Core i5
ব্যাখ্যা
Intel Core i5 মাইক্রোপ্রসেসরটি 64-bit বিশিষ্ট।

মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।

• ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:  ৪০০৪, ৪০৪০।
• ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০০৮, ৮০৮০।
• ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০৮৬, ৮০৮৮,৮০১৮৬।
• ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৬,৬০৯.
কোন প্রযুক্তি বা ধারণার মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন বস্তু, যেমন গৃহস্থালি সরঞ্জাম ও যানবাহন,ইন্টারনেট ব্যবহার করে ডেটা আদান-প্রদান করতে পারে?
  1. ক্লাউড কম্পিউটিং
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস (IoT)
  4. সাইবার সিকিউরিটি
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
ব্যাখ্যা

• IoT হল এমন একটি নেটওয়ার্ক যেখানে সেন্সর সমৃদ্ধ ডিভাইস, যন্ত্রপাতি ও উপকরণ ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে এবং তথ্য সংগ্রহ, প্রেরণ ও গ্রহণ করে।

• ইন্টারনেট:
- ইন্টারনেট হলো একটি বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা, যা বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করে একটি "নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস” তৈরি করেছে।
- এটি প্রথম যুক্তরাষ্ট্রে ১৯৭০ এর দশকে শুরু হলেও সাধারণ মানুষের জন্য এটি পরিচিত হয় ১৯৯০ এর দশকের
শুরুতে।
- ২০২০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেকের বেশি, প্রায় ৪.৫ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছিলেন।
- ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার একটি বড় কারণ হলো "স্মার্ট” ডিভাইস ও "ইন্টারনেট অফ থিংস” (IoT), যেখানে বিভিন্ন যন্ত্রপাতি যেমন স্মার্টফোন, যন্ত্র, থার্মোস্ট্যাট, নিরাপত্তা ক্যামেরা, গাড়ি, এমনকি পুরো শহর ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে।

• IoT (Internet of Things) :
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান। 

৬,৬১০.
বিসিডি কোড গঠনের জন্য কয়টি বিট প্রয়োজন হয়?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
• বিসিডি কোড গঠনের জন্য ৪টি বিট প্রয়োজন হয়।

• বিসিডি কোড:

- BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- তাই ১৬ টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
- ৮৪২১ বিসিডি কোড যা Natural Binary Coded Decimal (NBCD) কোড নামেও পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,৬১১.
মাদারবোর্ডে কয়টি সিরিয়াল পোর্ট থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• সিরিয়াল পোর্ট (Serial Port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কী- বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬১২.
Which one is not an input device?
  1. ক) Keyboard
  2. খ) Mouse
  3. গ) Speaker
  4. ঘ) Scanner
সঠিক উত্তর:
গ) Speaker
উত্তর
সঠিক উত্তর:
গ) Speaker
ব্যাখ্যা
In computing, an input device is a piece of computer hardware equipment used to provide data and control signals to an information processing system such as a computer or information appliance. Examples of input devices include keyboards, mouse, scanners, digital cameras and joysticks.
Source: Computer Basic General Knowledge
৬,৬১৩.
নিচের কোনটি ওপেন সোর্স DBMS-এর উদাহরণ?
  1. SQLite
  2. Altibase
  3. MongoDB
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• SQLite, Altibase ও MongoDB সবগুলোই ওপেন সোর্স DBMS-এর উদাহরণ।

• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- Altibase,
- MySQL,
- PostgreSQL,
- Maria DB,
- MongoDB,
- Cassandra,
- SQLite,
- Cubrid.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬১৪.
কোনটিতে তথ্য সংরক্ষণ এবং পঠন কাজ করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) পেন ড্রাইভ
  3. গ) সিডি-রম
  4. ঘ) ফ্লপিডিস্ক
সঠিক উত্তর:
গ) সিডি-রম
উত্তর
সঠিক উত্তর:
গ) সিডি-রম
ব্যাখ্যা
সিডিরম (CD-ROM) এর পূর্ণনাম Compact Disk Read Only Memory। সিডি রম একটি অপটিক্যাল মাধ্যম। অপটিক্যাল মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং পঠন কাজ করার জন্য এতে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
৬,৬১৫.
কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
  1. ক) কী বোর্ড
  2. খ) মনিটর
  3. গ) বারকোড
  4. ঘ) ওএমআর
সঠিক উত্তর:
খ) মনিটর
উত্তর
সঠিক উত্তর:
খ) মনিটর
ব্যাখ্যা
সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর।
বারকোড রিডার, ওয়েবক্যাম, মাউস, ওএমআর, ওসিআর, স্ক্যানার, জয়স্টিক, ট্র্যাকবল, লাইটপেন, ডিজিটাইজার, পাঞ্চকার্ড ইত্যাদি কম্পিউটারের ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ।
৬,৬১৬.
(15)10 = (?)16
  1. ক) F
  2. খ) 91
  3. গ) 2F
  4. ঘ) 223F
সঠিক উত্তর:
ক) F
উত্তর
সঠিক উত্তর:
ক) F
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬।
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F.
এখানে,
A = 10
B = 11
C = 12
D = 13
E = 14
F = 15
সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৬,৬১৭.
2's কমপ্লিমেন্ট পদ্ধতি কেন ব্যবহার করা হয়?
  1. ডাটা এনক্রিপশন করার জন্য
  2. ফ্লোটিং পয়েন্ট সংখ্যা উপস্থাপন করার জন্য
  3. ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য
  4. ডাটা কমপ্রেশন করার জন্য
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য
ব্যাখ্যা

◉ 2's কমপ্লিমেন্ট পদ্ধতি কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। এটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা প্রকাশের একটি কার্যকরী এবং সহজ পদ্ধতি। 

২-এর পরিপূরক (2's Complement):
- কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে (0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক বলে।
- বাইনারি সংখ্যাকে ১-এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলা হয়।
- এই পদ্ধতির সাহায্যে যোগ এবং বিয়োগের মতো গাণিতিক অপারেশন সহজেই করা যায়, কারণ একই সার্কিট বা লজিক ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার অপারেশন সম্পন্ন করা সম্ভব।

উদাহরণ: 
12 এর বাইনারি মান = 1100
12 এর বিট রেজিস্টার বাইনারি মান = 00001100
1 এর পরিপূরক মান = 11110011
1 এর পরিপূরক মান + 1 = 11110100

সুতরাং, 12 এর 2's Complement 11110100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬,৬১৮.
নিচের কোনটি 16310 এর বাইনারি রূপ?
  1. 110011102
  2. 110001012
  3. 101010112
  4. 101000112
সঠিক উত্তর:
101000112
উত্তর
সঠিক উত্তর:
101000112
৬,৬১৯.
হেক্সাডেসিমেল A সংখ্যার বাইনারি মান কত?
  1. ক) 1000
  2. খ) 1001
  3. গ) 1010
  4. ঘ) 1011
সঠিক উত্তর:
গ) 1010
উত্তর
সঠিক উত্তর:
গ) 1010
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16.
- অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে।
- এই সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির A, B, C, D, E এবং F এর সমতুল্য দশমিক হচ্ছে সংখ্যা যথাক্রমে 10, 11, 12, 13, 14 এবং 15. 
- হেক্সাডেসিমেল সংখ্যা A হচ্ছে দশমিক সংখ্যা 10. 
- হেক্সাডেসিমেল সংখ্যা A এর বাইনারি মান 1010. 

এখানে, 1010
= 1 × 2+ 0 × 2+ 1 × 2+ 0 × 2
= 8 + 0 + 2 + 0
= 10 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬২০.
নিচের কোনটি লিনাক্স ডিস্ট্রিবিউশন?
  1. Ubuntu
  2. Android Studio
  3. macOS
  4. Windows 10
সঠিক উত্তর:
Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
Ubuntu
ব্যাখ্যা

• উত্তর হলো: ক) Ubuntu.

লিনাক্স ডিস্ট্রিবিউশন হলো লিনাক্স কের্নেল ব্যবহার করে তৈরি করা অপারেটিং সিস্টেমের একটি পূর্ণাঙ্গ সংস্করণ। Ubuntu একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ব্যবহারকারীদের জন্য সহজ ইন্টারফেস এবং বিভিন্ন সফটওয়্যার সুবিধা প্রদান করে। অন্যদিকে, Android Studio একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, macOS হলো অ্যাপলের অপারেটিং সিস্টেম এবং Windows 10 হলো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। সুতরাং, প্রদত্ত চারটি অপশন থেকে শুধুমাত্র Ubuntu লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বা ডিস্ট্রিবিউশন। Ubuntu এর ব্যবহার শিক্ষার্থী, ডেভেলপার এবং সার্ভার পরিচালনায় খুবই জনপ্রিয়। এটি ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটি বিনামূল্যে ব্যবহার এবং কাস্টমাইজ করতে পারে।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম: 
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী। 

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো: 
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৬,৬২১.
সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
  1. ক) ফেসবুক
  2. খ) ইউটিউব
  3. গ) মেসেঞ্জার
  4. ঘ) উপরের সব কয়টি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের সব কয়টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সব কয়টি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬,৬২২.
ভার্চুয়াল রিয়েলিটির উপাদান কোনটি?
  1. Data Glove
  2. Body Suit
  3. Head Mounted Display
  4. All above
সঠিক উত্তর:
All above
উত্তর
সঠিক উত্তর:
All above
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display- HMD),
- ডেটা গ্লোভ (Data Glove),
- একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit),
- উচ্চ মানের অডিও ব্যবস্থা,
- রিয়েলিটি ইঞ্জিন,
- বিভিন্ন ধরনের সেন্সর,
- বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬,৬২৩.
VIRUS -এর পূর্ণরূপ কী?
  1. ক) Vital Information Resources Under System
  2. খ) Various Information Resources Under Seize
  3. গ) Vital Information Resources Under Seize
  4. ঘ) Various Information Resources Under System
সঠিক উত্তর:
গ) Vital Information Resources Under Seize
উত্তর
সঠিক উত্তর:
গ) Vital Information Resources Under Seize
ব্যাখ্যা
• VIRUS -এর পূর্ণরূপ Vital Information Resources Under Seize.

কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল Vital Information Resources Under Seize.
- যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬২৪.
XOR গেইটের জন্য কোনটি সত্য?
  1. 1 ⊕ 1 = 1
  2. 0 ⊕ 1 = 1
  3. 0 ⊕ 0 = 1
  4. 1 ⊕ 0 = 0
সঠিক উত্তর:
0 ⊕ 1 = 1
উত্তর
সঠিক উত্তর:
0 ⊕ 1 = 1
ব্যাখ্যা

• এক্স অর গেইট (Exclusive OR (XOR) Gate):
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- এটি অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর ইত্যাদি গেইটের সাহায্যেও তৈরি করা যায়।
- এই গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬২৫.
নিচের কোনটি ALU-এর কাজের অন্তর্ভুক্ত নয়?
  1. যোগ ও বিয়োগ
  2. গুণ ও ভাগ
  3. ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
  4. লজিক অপারেশন
সঠিক উত্তর:
ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
ব্যাখ্যা

• সিস্টেম ইউনিট (CPU):
- কম্পিউটারের প্রধান অংশ হলো সিস্টেম ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)।
- মানুষের মত কম্পিউটারেও মস্তিষ্ক বা প্রসেসর বিদ্যমান রয়েছে।
- কম্পিউটারের সব রকমের কার্যাবলি নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এ অংশের কাজ। এ কাজগুলোর মধ্যে রয়েছে ইনপুট ও আউটপুট এর যন্ত্রাংশসমূহ নিয়ন্ত্রণ, মেমোরি থেকে ডাটা উত্তোলন ডাটা প্রক্রিয়াকরণ ও মেমোরিতে ডাটা সংরক্ষণ ইত্যাদি।
- প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ইউনিটের প্রধান অংশ তিনটি। যথা:

অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU):
- এ অংশের কাজ হলো গাণিতিক ও যৌক্তিক কাজগুলো করা। গাণিতিক কাজগুলোর মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। আর যৌক্তিক কাজগুলো হতে পারে ছোট-বড় নির্ণয় করা, সমান কী-না যাচাই করা ইত্যাদি।

কন্ট্রোল ইউনিট:
- কম্পিউটারের সব রকমের কার্যাবলি নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এ অংশের কাজ। এ কাজগুলোর মধ্যে রয়েছে ইনপুট ও আউটপুট এর যন্ত্রাংশসমূহ নিয়ন্ত্রণ, মেমোরি থেকে ডাটা উত্তোলন ও মেমোরিতে ডাটা সংরক্ষণ ইত্যাদি।

মেমোরি বা স্মৃতি:
- প্রক্রিয়াকরণের পূর্বে প্রদত্ত উপাত্ত প্রক্রিয়াকালীন সময়ে অন্তবর্তীকালীন ফলাফল এবং প্রক্রিয়াকরণের শেষে চূড়ান্ত ফলাফল জমা রাখার জন্য কম্পিউটারের যে অংশগুলো (প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরি) কাজ করে তাকে মেমোরি ইউনিট বলে।
- ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৬,৬২৬.
কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
  1. Size of Register
  2. Size of Cache Memory
  3. Size of RAM
  4. Size of ROM
সঠিক উত্তর:
Size of ROM
উত্তর
সঠিক উত্তর:
Size of ROM
ব্যাখ্যা

• কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় বিভিন্ন হার্ডওয়্যার উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন, রেজিস্টারের আকার (Size of Register) প্রসেসরের গতি ও ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতায় প্রভাব ফেলে, ক্যাশ মেমোরির আকার (Size of Cache Memory) দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করে এবং র‌্যামের আকার (Size of RAM) একই সময়ে কত ডেটা বা প্রোগ্রাম চালানো যায় তা নির্ধারণ করে। তবে, রোমের আকার (Size of ROM) সরাসরি সিস্টেমের কর্মক্ষমতায় প্রভাব ফেলে না, কারণ রোমে সাধারণত স্থায়ী প্রোগ্রাম বা ফার্মওয়্যার থাকে যা চালু হওয়ার সময় লোড হয়, কিন্তু সাধারণ প্রোগ্রাম চালানো বা প্রসেসরের গতি বৃদ্ধি করে না। সুতরাং, ROM-এর আকার কর্মক্ষমতার সাথে সম্পর্কিত নয়।

RAM:
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory.
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়।

ROM:
- এটি হচ্ছে ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন কম্পিউটার) এর স্টোরেজ সিস্টেম।
- এটিকে স্থায়ী স্টোরেজ হিসেবে ডিভাইসে ব্যবহার করা হয়।
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।

Cache Memory:
- কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত একটি মেমরি।
- সাধারনত RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
- কম্পিউটার যেসব ডাটাগুলো বারংবার ব্যবহার করে সেই ডাটা গুলো RAM থেকে এসে Cache তে অবস্থান করে।
- Cache এর গতি বেশি হওয়ায় এখান থেকে ডাটা প্রোসেসিং এ যেতে সময় কম লাগে।

Register:
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- অর্থাৎ মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়

উৎস:
১. ব্রিটানিকা
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬২৭.
কম্পিউটার আই কিউ হচ্ছে-
  1. ক) Unlimited
  2. খ) Greater than 120
  3. গ) Less than 120
  4. ঘ) Zero
  5. ঙ) 120
সঠিক উত্তর:
ঘ) Zero
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zero
ব্যাখ্যা

কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই।
এতে দেয়া ইনপুট ডেটা এর উপর ভিত্তি করে এটি ডেটা প্রক্রিয়া করে থাকে।
তাই কম্পিউটারের আই কিউ (IQ) শূন্য ধরা হয়।

৬,৬২৮.
Among the options below, which one is not an example of an input-output device?
  1. Touchscreen
  2. Mouse
  3. Modem
  4. Pen drive
সঠিক উত্তর:
Mouse
উত্তর
সঠিক উত্তর:
Mouse
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
⇒ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
⇒ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, 
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
⇒ কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬২৯.
ভগ্নাংশ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য-
  1. ক) ৮ দিয়ে গুণ করতে হবে
  2. খ) ৮ দিয়ে ভাগ করতে হবে
  3. গ) ২ দিয়ে ভাগ করতে হবে
  4. ঘ) ২ দিয়ে গুণ করতে হবে
সঠিক উত্তর:
ক) ৮ দিয়ে গুণ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ দিয়ে গুণ করতে হবে
ব্যাখ্যা

ভগ্নাংশ দশমিক সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তরঃ
ভগ্নাংশ দশমিক সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তর করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

১. ভগ্নাংশকে উপর্যুপরি ৮ দিয়ে গুণ করতে হবে। গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষণ করতে হবে।
২. এভাবে ভগ্নাংশকে উপর্যুপরি ৮ দিয়ে গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না গুণফলের ভগ্নাংশ ০ হয়।
৩. অতঃপর উপরে দিক থেকে নিচের দিকের পূর্ণ অংশগুলো বাম থেকে ডান দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রথম পত্র,এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬,৬৩০.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Adobe Reader
  2. খ) MS Word
  3. গ) MS Excel
  4. ঘ) Windows 7
সঠিক উত্তর:
ঘ) Windows 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Windows 7
ব্যাখ্যা
WINDOWS- 7 হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। 

- Adobe Reader, MS Word, MS Excel হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 

- কম্পিউটারকে সচল রেখে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে যে সফটওয়্যার প্রয়োজন হয় তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলে। - একটি কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেমের কাজ শুরু হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, সব যন্ত্রপাতিকে পরস্পরের সাথে যোগাযোগ করিয়ে দেয়, ইনপুট আউটপুট সচল করে। 
- কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন অপারেটিং সিস্টেমসমূহের নাম- 
- এমএস ডস (MS DOS)
- পিসি ডস (PC DOS)
- এমএস উইন্ডোজ (MS Windows)
- এমএস উইন্ডোজ এনটি (MS Windows NT)
- ইউনিক্স (UNIX)
- লিনাক্স (LINUX)
- ম্যাক ওএস (Mac OS)

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
৬,৬৩১.
মেমরি হতে ডেটা রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে কী বলে?
  1. ক) সিক টাইম
  2. খ) ল্যাটেন্সি টাইম
  3. গ) অপারেশনাল টাইম
  4. ঘ) অ্যাকসেস টাইম
সঠিক উত্তর:
ঘ) অ্যাকসেস টাইম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাকসেস টাইম
ব্যাখ্যা
অ্যাকসেস টাইম (Access Time) : মেমরি হতে ডেটা রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে
- প্রধান মেমরির টাইম (সময়) বলতে বুঝায় মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়। অ্যাকসেস সময় যত কম হয়, কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করে। সাধারণত মানুষের চোখের পলক পড়তে সময় লাগে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ, যা ১০ মিলিয়ন ন্যানোসেকেন্ডের সমান। কম্পিউটার উক্ত সময়ে তাহলে ১০ মিলিয়ন নির্দেশ নির্বাহ করতে পারে।

পঠনক্রিয়া (Read Operation) : মেমরির কোনো নির্দিষ্ট অ্যাড্রেসে অবস্থিত বাইনারি ওয়ার্ডকে খুঁজে নেওয়া হলে তাকে রিড অপারেশন বলে।
লিখন অপারেশন (Write Operation) : মেমরির একটি নির্দিষ্ট সেলে নতুন ওয়ার্ড সংরক্ষণ করাকে লিখন বা Write Operation বলা হয়।

সিক টাইম (Seek Time): চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে সিক টাইম বলে। 
ল্যাটেন্সি টাইম (Latency time) : রিড-রাইট হেডকে ট্র্যাকে নিয়ে যাওয়া পরে সঠিক শব্দে পৌঁছতে যে সময় লাগে তাকে ল্যাটেন্সি টাইম বলে।

• সিক ও ল্যাটেন্সি সময় যোগ করলে অ্যাকসেস সময় পাওয়া যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৬,৬৩২.
কম্পিউটার পাওয়ার সিস্টেম কী কাজ করে?
  1. DC কে AC তে রূপান্তর করে
  2. AC কে DC তে রূপান্তর করে
  3. AC কে AC তে রূপান্তর করে
  4. DC কে DC তে রূপান্তর করে
সঠিক উত্তর:
AC কে DC তে রূপান্তর করে
উত্তর
সঠিক উত্তর:
AC কে DC তে রূপান্তর করে
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) AC কে DC তে রূপান্তর করে।

​কম্পিউটার পাওয়ার সিস্টেম
- কম্পিউটার পাওয়ার সিস্টেম কম্পিউটারকে স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে।
- এটি AC কে DC তে রূপান্তর করে কম্পিউটারকে ব্যবহারযোগ্য করে তোলে।

UPS (Uninterruptible Power Source)
- UPS হলো পাওয়ার সিস্টেমের উন্নত রূপ।
- এতে থাকে স্টোরেজ ব্যাটারি, rectifier, inverter ও control circuits।
- বিদ্যুৎ লাইনে ভোল্টেজ ওঠানামা করলে ব্যাটারি থেকে AC বিদ্যুৎ সরবরাহ হয়।

​ব্যাটারির ভূমিকা
- ব্যাটারি কম ভোল্টেজের DC উৎস।
- DC কে AC তে রূপান্তর (Inversion) করে transformer দ্বারা ভোল্টেজ বাড়ানো হয়।

Inversion ও ট্রানজিস্টরের ব্যবহার
- Inversion করা হয় high-power transistor দিয়ে।
- ট্রানজিস্টর switch-এর মতো কাজ করে এবং ৫০/৬০ Hz ফ্রিকোয়েন্সিতে AC তৈরি করে।

উৎস: ব্রিটানিকা।

৬,৬৩৩.
Microprocessor এর কাজ হলো -
  1. তথ্য প্রদান করা
  2. তথ্য গ্রহণ করা
  3. তথ্য প্রক্রিয়াকরণ করা
  4. তথ্য সংরক্ষণ করা
সঠিক উত্তর:
তথ্য প্রক্রিয়াকরণ করা
উত্তর
সঠিক উত্তর:
তথ্য প্রক্রিয়াকরণ করা
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো:
- ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় সাধন করা।
- গাণিতিক/যুক্তির কাজ করা।
- কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
- স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

• এই সমস্ত কাজ সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরে প্রয়োজনীয় বর্তনী থাকে।
• উপরে উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে আবার তিনভাগে ভাগ করা হয়। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ,
২. গাণিতিক/যুক্তি অংশ ও
৩. স্মৃতি। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৩৪.
A storage system for small amounts of data is
  1. ক) Magnetic card
  2. খ) Magnetic tape
  3. গ) Punched card
  4. ঘ) Optical mark reader
সঠিক উত্তর:
ক) Magnetic card
উত্তর
সঠিক উত্তর:
ক) Magnetic card
ব্যাখ্যা
Magnetic card stores a small amount of information like id, password i.e.-ATM.
Magnetic tape is traditional way used for storage.
৬,৬৩৫.
হাইব্রিড কম্পিউটার বিশেষভাবে ব্যবহৃত হয়:
  1. লেখা সম্পাদনার জন্য
  2. ভিডিও গেম খেলার জন্য
  3. বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত কাজে
  4. ইন্টারনেটে ব্রাউজ করার জন্য
সঠিক উত্তর:
বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত কাজে
উত্তর
সঠিক উত্তর:
বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত কাজে
ব্যাখ্যা

• হাইব্রিড কম্পিউটার হলো এমন এক ধরনের কম্পিউটার যা অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য একসাথে ধারণ করে। অ্যানালগ কম্পিউটার দ্রুত এবং ধারাবাহিক তথ্য প্রক্রিয়াকরণে দক্ষ, আর ডিজিটাল কম্পিউটার সঠিক হিসাব ও ডেটা সংরক্ষণে কার্যকর। এই দুটি সুবিধা একত্রিত হয়ে হাইব্রিড কম্পিউটারকে বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা সংক্রান্ত নিরীক্ষা ও জটিল গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহৃত করে। যেমন হাসপাতালে রোগীর শরীরের তাপমাত্রা, রক্তচাপ বা হৃদস্পন্দন নিরীক্ষা করার সময় এটি দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে। তাই সঠিক উত্তর হলো: গ) বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত কাজে।

হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- একে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি। তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়; যেমন- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- এছাড়া হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃত্যন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৩৬.
একটি লাইটপেন কিভাবে স্ক্রিনে নিজের অবস্থান সনাক্ত করে?
  1. স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে
  2. ইনফ্রারেড সংকেতের মাধ্যমে
  3. চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে
  4. চাপ সংবেদনশীলতার মাধ্যমে
সঠিক উত্তর:
স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে
উত্তর
সঠিক উত্তর:
স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে
ব্যাখ্যা

• একটি লাইটপেন স্ক্রিনের ওপর তার অবস্থান সনাক্ত করার জন্য সাধারণত স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে। লাইটপেনের টিপ বা সূচটি যখন স্ক্রিনে স্পর্শ করে, তখন টেলিভিশন বা মনিটরের ক্রোমিনেন্স ও ব্রাইটনেস অনুযায়ী নির্দিষ্ট পিক্সেল থেকে আলো নির্গত হয়। লাইটপেনের সেন্সর সেই আলো সনাক্ত করে এবং প্রক্রিয়াকরণ ইউনিটের মাধ্যমে স্ক্রিনের ঠিক কোন স্থানে লাইটপেনটি স্পর্শ করছে তা নির্ধারণ করে। এটি মূলত ভিডিও সিগন্যালের সময় এবং অবস্থান অনুযায়ী কাজ করে, তাই লাইটপেন ব্যবহার করে নির্দিষ্ট পয়েন্টে ক্লিক বা ড্রইং করা সম্ভব হয়। অতএব সঠিক উত্তর হলো ক) স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে।
 
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
• তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল।
- যেমন: কী-বোর্ড, ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার, লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৩৭.
বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্র পড়তে ব্যবহৃত হয় কোন ডিভাইস?
  1. ক) বারকোড রিডার
  2. খ) স্ক্যানার
  3. গ) ওএমআর
  4. ঘ) ওয়েবক্যাম
সঠিক উত্তর:
গ) ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
গ) ওএমআর
ব্যাখ্যা
ও এম আর:
Optical Mark Recognition. এইটি এমন একটি ডিভাইস যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। পেন্সিলের দাগ বুঝা যায় পেন্সিলের সীসের গ্রাফাইটের উপাদান এর বিদ্যুৎ পরিবাহিতা দেখে। কালির দাগ বুঝা যায় আলোর প্রতিফলন দেখে। অপ্টিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই দাগ গুলো বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে। 

উৎস: ব্রিটানিকা।
৬,৬৩৮.
What does the 'F2' key typically do in the Windows operating system?
  1. Opens a new tab
  2. Refreshes the page
  3. Closes the window
  4. Rename the selected item
সঠিক উত্তর:
Rename the selected item
উত্তর
সঠিক উত্তর:
Rename the selected item
ব্যাখ্যা

• F2 কী সাধারণত কোনো ফাইল, ফোল্ডার বা শর্টকাটের নাম পরিবর্তন (Rename) করার জন্য ব্যবহৃত হয়।

• ফাংশন কী:

- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
- কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইনটারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: Microsoft website (link)

৬,৬৩৯.
Which type of output device is used to display images in high definition?
  1. ক) Speakers
  2. খ) Printers
  3. গ) Monitors
  4. ঘ) Projectors
সঠিক উত্তর:
গ) Monitors
উত্তর
সঠিক উত্তর:
গ) Monitors
ব্যাখ্যা
Monitors are used to display images in high definition.
They come in different types such as CRT, LCD, and LED, with different resolution and refresh rates, which makes them suitable for different applications such as gaming, video editing, or general use.

Reference: www.edx.org
৬,৬৪০.
নিচের কোনটি বায়োমেট্রিক্স প্রযুক্তির শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
  1. রেটিনা স্ক্যানিং
  2. কণ্ঠস্বর শনাক্তকরণ
  3. হাঁটার ধরণ বিশ্লেষণ
  4. টাইপিং গতি যাচাই
সঠিক উত্তর:
রেটিনা স্ক্যানিং
উত্তর
সঠিক উত্তর:
রেটিনা স্ক্যানিং
ব্যাখ্যা

রেটিনা স্ক্যানিং হলো একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি।
- এটি চোখের রেটিনায় রক্তনালীর জটিল এবং অদ্বিতীয় বিন্যাস ব্যবহার করে ব্যক্তিকে শনাক্ত করে।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ (ফিংগার প্রিন্ট),
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি),
- ফেইস রিকোগনিশন,
- চোখের আইরিস ও রেটিনা শনাক্তকরণ,
- ডিএনএ টেস্ট।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ (ভয়েস রিকোগনিশন),
- সিগনেচার ভেরিফিকেশন,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৬,৬৪১.
অক্টাল 124 কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলে কী মান পাওয়া যায়?
  1. 88
  2. 70
  3. 92
  4. 84
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা
• অক্টাল 124 কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলে 84 পাওয়া যায়।

• অক্টাল সংখ্যা (Octal Number):
- অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ৮।
- এই পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই ৮টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- উদাহরণ: (১০১), (৭৩১) ইত্যাদি।

এখানে,
(124)8
= 1 × 82 + 2 × 81 + 4 × 80
= 1 × 64 + 2 × 8 + 4 × 1
= 64 + 16 + 4
= 84

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬,৬৪২.
ফ্যাক্স ট্রান্সমিশনে সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. SMTP
  2. PSTN
  3. IMAP
  4. ISDN
সঠিক উত্তর:
PSTN
উত্তর
সঠিক উত্তর:
PSTN
ব্যাখ্যা
• ফ্যাক্স:
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile 
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়। 
- ১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
- ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।
- মূল নথিটিকে একটি ফ্যাক্স মেশিন দিয়ে স্ক্যান করে বিষয়বস্তুগুলোকে (টেক্সট বা ছবি) একটি একক স্থির গ্রাফিক ছবি হিসেবে প্রক্রিয়া করে, এটিকে একটি বিটম্যাপে রূপান্তর করে, এবং তারপর এটি অডিও- ফ্রিকোয়েন্সি টোন আকারে টেলিফোন সিস্টেমের মাধ্যমে প্রেরণ করে। 
- ফ্যাক্স মেশিনগুলো ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে অফিসগুলোতে অনেক প্রচলন ছিল,ইমেল এবং WWW এর মতো ইন্টারনেট-ভিত্তিক প্রযুক্তিগুলোর ফলে তা ধীরে ধীরে অপ্রচলিত হয়ে গেছে।
- ফ্যাক্স ট্রান্সমিশনে সাধারণত PSTN প্রযুক্তি ব্যবহার করা হয়।
- PSTN এর পূর্ণরূপ হচ্ছে Public Switched Telephone Networks.

উৎস: 
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. এপসন।
৬,৬৪৩.
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
  1. ক) Automation
  2. খ) Versatility
  3. গ) Unreliability
  4. ঘ) Diligence
সঠিক উত্তর:
গ) Unreliability
উত্তর
সঠিক উত্তর:
গ) Unreliability
ব্যাখ্যা

• আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলোঃ
- Accuracy,
- Memory,
- Versatility,
- Automation,
- Correctness,
- High Speed,
- Reliability,
- Diligence,
- Logical Decision,
- Endless Life ইত্যাদি।

৬,৬৪৪.
রাশিয়াতে অ্যাবাকাসকে কি বলা হয়?
  1. ক) স্কোসিয়া
  2. খ) সারোবান
  3. গ) অটরেড
  4. ঘ) সুয়ান পান
সঠিক উত্তর:
ক) স্কোসিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) স্কোসিয়া
ব্যাখ্যা
চিনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ান পান (Suan-pan), জাপানে একে বলা হয় সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)। সূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
৬,৬৪৫.
কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) সি
  2. খ) জাভা
  3. গ) সি সার্প
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
উপরের সবগুলো প্রোগ্রামিং এর ভাষা।
৬,৬৪৬.
কোনো কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা নিচের কোন লক্ষণটি দ্বারা প্রকাশিত হবে?
  1. প্রোগ্রাম লোড হতে কম সময় লাগলে
  2. ফাইলের আকার অপরিবর্তিত থাকলে
  3. কম্পিউটারের কাজের গতি কমে গেলে
  4. কম্পিউটার চালু হতে স্বাভাবিকের চেয়ে কম সময় লাগলে
সঠিক উত্তর:
কম্পিউটারের কাজের গতি কমে গেলে
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারের কাজের গতি কমে গেলে
ব্যাখ্যা
• ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ:
১. কম্পিউটার চালু হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে
২. কম্পিউটারের কাজের গতি কমে যায়
৩. প্রোগ্রাম লোড হতে বেশি সময় লাগে
৪. হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলে ফলে সকল ডেটা হারিয়ে যায়।
৫. Disk-এর Volume-এর নাম পরিবর্তন হয়ে গেলে।
৬. ফাইলের আকার পরিবর্তন হয়ে গেলে
৭. তারিখ ও সময় অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়ে গেলে।
৮. অপ্রত্যাশিত কিছু Message কাজের সময় প্রদর্শিত হলে।
৯. কাজের সময় অপ্রত্যাশিত শব্দ হলে।
১০. কম্পিউটারের Free memory-এর পরিমাণ কমে গেলে।
১১. অনেক সময় কম্পিউটারের বায়োসের ডাটা মুছে ফেলে কম্পিউটারকে অচল করে ফেলে ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৪৭.
প্রাচীনতম গণনা যন্ত্র অ্যাবাকাসকে রাশিয়ায় কী নামে ডাকা হয়?
  1. এনিয়াক
  2. স্কেটিয়া
  3. সরোবান
  4. সুয়ানপান
সঠিক উত্তর:
স্কেটিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্কেটিয়া
ব্যাখ্যা
• অ্যাবাকাস: 
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৪৮.
A = 1, B = 0 হলে AB = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 01
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
অ্যান্ড গেইটের সকল ইনপুট ১ হলেই কেবলমাত্র আউটপুট ১ হবে অন্যথায় আউটপুট ০ হবে।
৬,৬৪৯.
কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. টাচ প্যাড
  2. অপটিক্যাল স্ক্যানার
  3. মাউস প্যাড
  4. ওসিআর
সঠিক উত্তর:
মাউস প্যাড
উত্তর
সঠিক উত্তর:
মাউস প্যাড
ব্যাখ্যা
ওসিআর, টাচ প্যাড , অপটিক্যাল স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস ।
মাউস একটি ইনপুট ডিভাইস।
কিন্তু মাউস প্যাড ইনপুট ডিভাইস নয়।
মাউস প্যাড এর উপর মাউস রেখে কাজ করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি
৬,৬৫০.
লাইন ব্রেক দেওয়ার জন্য সঠিক HTML ট্যাগ কোনটি?
  1. < break >
  2. < brk >
  3. < br >
  4. < lb >
সঠিক উত্তর:
< br >
উত্তর
সঠিক উত্তর:
< br >
ব্যাখ্যা

• HTML-এ লাইন ব্রেক দেওয়ার জন্য সঠিক ট্যাগ হলো < br >। এটি একটি সেলফ-ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এর জন্য আলাদা বন্ধ ট্যাগের প্রয়োজন হয় না। যখন কোনো টেক্সটের মধ্যে নতুন লাইনে যাওয়ার দরকার হয়, তখন < br > ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, একটি অনুচ্ছেদে যদি দুটি লাইনে লেখা থাকে এবং তাদের আলাদা করতে চাই, তাহলে < br > ব্যবহার করে তা করা যায়। < break > বা, < brk > বা, < lb > কোনো valid HTML ট্যাগ নয়, তাই এগুলো কাজ করবে না। সুতরাং, লাইন ব্রেকের জন্য < br > সর্বদা ব্যবহার করাই সঠিক ও প্রচলিত। এটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি।

• HTML:

- ‘HTML’ এর পূর্ণরূপ HyperText Markup Language.
- HTML (HyperText Markup Language) হলো একটি সহজ ডাটা ফরম্যাট, যা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ হাইপারটেক্সট ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

উৎস: w3.org

৬,৬৫১.
প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে আসে কত সালে?
  1. ১৯৫৮
  2. ১৯৭১
  3. ১৯৭৬
  4. ১৯৮১
সঠিক উত্তর:
১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬
ব্যাখ্যা
- পার্সোনাল কম্পিউটারের অপর নাম মাইক্রোকম্পিউটার।
- ১৯৫৮ সালে অনেক ট্রানজিস্ট্রার, রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে ইনটেল-৪০০৪ (Intel-4004) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয় এবং কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়।
- মাইক্রো (Micro) শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকৃতি কম্পিউটারকে তাই মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলা হয়।
- একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। এজন্য মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC)- ও বলা হয়।
- প্রথম সফল মাইক্রোকম্পিউটার বাজারে ছেড়েছিল ১৯৭৬ সালে এপল নামে একটি আমেরিকান কোম্পানি।
- এই কম্পিউটারকে বলা হয় এপল গোত্রের ডেস্কটপ বা এপল পিসি।
- এরপর ১৯৮১ সালে আইবিএম নামক আমেরিকান আর একটি কোম্পানি ভিন্ন ধরনের আর একটি মাইক্রোকম্পিউটার তৈরি করে। তারা তাদের এই কম্পিউটারের নাম দেন পিসি। 
- এরপর ১৯৮৪ সালে এপল কোম্পনি তাদের তৈরি মেকিনটোশ নামে মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে।

উৎস: কম্পিউটার শিক্ষা (এস.এস.সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬,৬৫২.
IPTV এর পূর্ণরূপ কী?
  1. Internet Protocol Television
  2. Internet Provider Television
  3. Internal Protocol Telecast
  4. International Programming TV
সঠিক উত্তর:
Internet Protocol Television
উত্তর
সঠিক উত্তর:
Internet Protocol Television
ব্যাখ্যা
IPTV এর পূর্ণরূপ হচ্ছে Internet Protocol Television।

IPTV
- ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপিটিভি (Internet Protocol television-IPTV) হলো ইন্টারনেট প্রটোকল (IP) ব্যবহার করে বিশ্বব্যাপি প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল।
- আইপিটিভির সার্ভিসগুলো সাধারণত অর্থের বিনিময়ে গ্রহণ করতে হয়।
- আইপিটিভি এমন এক সিস্টেম, যা দিয়ে ইন্টারনেটে টেলিভিশন সার্ভিস পাওয়া যায়।
- আইপিটিভির সাহায্যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে টিভি প্রোগ্রাম সম্প্রচার করার সুবিধা দেয়া হচ্ছে।
- আইপিটিভির সাহায্যে লাইভ টিভি দেখার পাশাপাশি রেকর্ড করে রাখা অন্য প্রোগ্রামও দেখা যাবে, টাইম শিফট করা প্রোগ্রাম দেখা যাবে, যে কোনো প্রোগ্রাম আবার প্রথম থেকে চালু করে দেখা যাবে, ফরোয়ার্ড বা রিওয়াইনড করেও প্রোগ্রাম দেখা যাবে এবং ভিডিও অন ডিমান্ড পদ্ধতিতে ক্যাটালগ থেকে বেছে পছন্দসই ভিডিও দেখা যাবে।
- কিছু আইপিটিভি সার্ভিসের মধ্যে রয়েছে-Radient IPTV, Desh IPTV, Peotv, YouTube, Yahoo! বা Yahoo!7, ABC iView ইত্যাদি।
- এই প্রযুক্তির টিভি ওয়েব টিভি নামেও পরিচিতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬,৬৫৩.
দশমিক সংখ্যা 75 এর অক্টাল সংখ্যা কোনটি? 
  1. 313
  2. 133
  3. 113
  4. 131
সঠিক উত্তর:
113
উত্তর
সঠিক উত্তর:
113
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর: 
- দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ৮ দ্বারা (যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি ৮) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়। 
- অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Digit -MSD) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Digit-LSD) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য অক্টাল মান নির্ণয় করা হয়। 

পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর: 
১. দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
২. ভাগফলকে পুনরায় ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
৩. এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়। 
৪. সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ অক্টাল সংখ্যা। 


অর্থাৎ, (75)10 = (113)8

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৫৪.
ALU এর পূর্ণরূপ -
  1. Arithmetic Logic Unit
  2. Analog Logic Unit
  3. Automatic Logic Unit
  4. Arithmetic Linear Unit
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
উত্তর
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
ব্যাখ্যা

উত্তর: ক) Arithmetic Logic Unit

• ALU (অ্যারিথমেটিক-লজিক ইউনিট):
- ALU হল অ্যারিথমেটিক-লজিক ইউনিট।
- এটি একটি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের চারটি মৌলিক কার্যকরী উপাদানের মধ্যে একটি।
- অন্য তিনটি হলো: ইনপুট-আউটপুট সরঞ্জাম, প্রধান মেমরি এবং কন্ট্রোল ইউনিট।
- ALU-এর কাজ হল ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক এবং লজিক অ্যালগরিদমগুলো সম্পাদন করা।
- এটি অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে, যা ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে।
- ALU-তে এমন সার্কিট রয়েছে যা দুটি গাণিতিক মান যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে।
- এছাড়া লজিক অপারেশনের জন্য AND এবং OR-এর মতো সার্কিটও রয়েছে।
- ALU-তে বেশ কয়েকটি রেজিস্টার থাকে, যা গণনার ফলাফলগুলো কিছু সময়ের জন্য ধরে রাখে, যাতে সেগুলো আরও গাণিতিক অপারেশনের জন্য ব্যবহার করা যায় অথবা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়।

উৎস: ব্রিটানিকা।

৬,৬৫৫.
লেজার প্রিন্টার হলো একটি-
  1. নন-ইম্প্যাক্ট প্রিন্টার
  2. লাইন প্রিন্টার
  3. অক্ষর প্রিন্টার
  4. ইম্প্যাক্ট প্রিন্টার
সঠিক উত্তর:
নন-ইম্প্যাক্ট প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
নন-ইম্প্যাক্ট প্রিন্টার
ব্যাখ্যা
• প্রিন্টার:
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

• ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

• নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৫৬.
MICR এ I এর অর্থ কী?
  1. ক) Icon
  2. খ) Input
  3. গ) International
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘I’ stands for Ink.
MICR - Magnetic Ink Character Recognition.
৬,৬৫৭.
সবগুলো ইনপুট ১ হলে ____ গেইটের আউটপুট ১হবে; অন্যথায় আউটপুট ০ হবে।
  1. ক) অ্যান্ড
  2. খ) অর
  3. গ) নট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
ব্যাখ্যা

অ্যান্ড গেইট:
এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১ হবে; অন্যথায় আউটপুট ০ হবে।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৬,৬৫৮.
Which of the following is not a component of a processor?
  1. ALU
  2. Control Unit
  3. Register
  4. Keyboard
সঠিক উত্তর:
Keyboard
উত্তর
সঠিক উত্তর:
Keyboard
ব্যাখ্যা
• CPU:
→ কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
→ কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
→ CPU কে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
→ তিনটি প্রধান অংশ নিয়ে CPU বা  কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট গঠিত। যথা-
১. Arithmetic Logic Unit (ALU),
২. Control Unit,
৩. Register.

অন্যদিকে, 
Keyboard হচ্ছে Input Device.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৫৯.
In MS PowerPoint, what is the shortcut key to Close PowerPoint?
  1. Ctrl+Q
  2. Ctrl+K
  3. Ctrl+Y
  4. Ctrl+P
সঠিক উত্তর:
Ctrl+Q
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+Q
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support website.
৬,৬৬০.
Which key combination is used to permanently delete a file or folder ?
  1. ক) Alt + delete
  2. খ) CTRL+ delete
  3. গ) Shift + delete
  4. ঘ) End + delete
সঠিক উত্তর:
গ) Shift + delete
উত্তর
সঠিক উত্তর:
গ) Shift + delete
ব্যাখ্যা
- কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি ডিলেট কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়।
- কিন্তু তা যদি ‘Shift + delete' কমান্ড দিয়ে মুছে ফেলা হয় তবে তা স্থায়ীভাবে মুছে যায়, রিসাইকেল বিনে জমা হয় না।
৬,৬৬১.
একটি অপারেটিং সিস্টেমে শেল (Shell) বলতে কী বোঝায়?
  1. ফাইল সিস্টেমের একটি ধরন
  2. ইনপুট বা আউটপুটের জন্য যন্ত্রাংশ
  3. ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
  4. এমন একটি প্রোগ্রাম যা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে
সঠিক উত্তর:
ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
ব্যাখ্যা

• একটি অপারেটিং সিস্টেমে শেল (Shell) হলো এমন একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীকে কম্পিউটারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা দেয়। শেলের মূল কাজ হলো ব্যবহারকারীর কমান্ড গ্রহণ করা এবং সেই কমান্ড অনুযায়ী অপারেটিং সিস্টেমকে নির্দেশ প্রদান করা। এটি একটি ইন্টারফেস হিসেবে কাজ করে, যেখানে ব্যবহারকারী টেক্সট-ভিত্তিক বা গ্রাফিক্যাল কমান্ডের মাধ্যমে ফাইল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম চালানো, এবং অন্যান্য সিস্টেম ফাংশন ব্যবহার করতে পারে। সহজভাবে বলা যায়, শেল ব্যবহারকারী এবং OS-এর মধ্যে একটি মাধ্যম, যা ব্যবহারকারীকে OS-এর ফিচারগুলো ব্যবহার করার উপায় সরবরাহ করে।
- তাই সঠিক উত্তর হলো গ) ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়।


​অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
- অপারেটিং সিস্টেমের উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98, Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

Shell:
- Shell হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টার‌্যাক্ট করার সুযোগ দেয়।
- ব্যবহারকারী শেল-এর মাধ্যমে কমান্ড বা নির্দেশনা দেয়, এবং শেল সেই নির্দেশনা কোর (Kernel)-এ পাঠায়। শেল হতে পারে CLI (Command Line Interface) যেমন Bash, বা GUI (Graphical User Interface) যেমন Windows Explorer.

​Scheduler:
- CPU-তে কোন প্রসেস কখন চলবে তা নির্ধারণ করে। এটি ব্যবহারকারী ইন্টারফেস নয়।

API:
- সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম, ব্যবহারকারী-টু-OS যোগাযোগ নয়।

Kernel:
- এটি অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে, কিন্তু ব্যবহারকারীরা সরাসরি এর সাথে যোগাযোগ করতে পারে না।

​উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৬,৬৬২.
মনিটরের রেজুল্যশন কিসের উপর নির্ভর করে?
  1. মনিটরের আকারের উপর
  2. মনিটরের ব্যাকলাইটের শক্তির উপর
  3. পিক্সেলের সংখ্যার উপর
  4. ফসফরাসের রঙের উপর
সঠিক উত্তর:
পিক্সেলের সংখ্যার উপর
উত্তর
সঠিক উত্তর:
পিক্সেলের সংখ্যার উপর
ব্যাখ্যা

• পিক্সেল: 
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে (DPI)।
অর্থাৎ, সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ। 
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। 
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়। 
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ পিকচার টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি-এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে। 

- পেছনের দিকে ইলেকট্রন বিম নিক্ষেপের জন্য একটি ইলেকট্রন গান থাকে। 
- ইলেকট্রন বিম ফসফরাসের ওপরে পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে। 
- ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে। ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত, এদেরকে পিক্সেল বলা হয়। 
-  মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়। 
- পিক্সেলের সংখ্যার উপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে। 
- বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেলবিশিষ্ট হয়ে থাকে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৬৩.
(111111110)2=(?)10
  1. ক) 255
  2. খ) 510
  3. গ) 512
  4. ঘ) 256
সঠিক উত্তর:
খ) 510
উত্তর
সঠিক উত্তর:
খ) 510
ব্যাখ্যা

111111110 = 1×28 + 1×27 +1×26 +1×25 +1×24 +1×23 +1×22 +1×21 +0x20 = 256 + 128 + 64 + 32 +16 +8 +4 +2 +0 = 510

৬,৬৬৪.
৮০৮৬ কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর?
  1. ৮ বিট
  2. ১৬ বিট
  3. ৩২ বিট
  4. ৬৪ বিট
সঠিক উত্তর:
১৬ বিট
উত্তর
সঠিক উত্তর:
১৬ বিট
ব্যাখ্যা
• বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন:
• ৪ বিট মাইক্রোপ্রসেসর:
- ৪ বিট মাইক্রোপ্রসেসর ৪ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৪০০৪, ৪০৪০।

• ৮ বিট মাইক্রোপ্রসেসর:
- ৮ বিট মাইক্রোপ্রসেসর ৮ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৮০০৮, ৮০৮০।

• ১৬ বিট মাইক্রোপ্রসেসর:
- ১৬ বিট মাইক্রোপ্রসেসর ১৬ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬, ৮০১৮৮, ৮০২৮৬, ৬৮০০০।

• ৩২ বিট মাইক্রোপ্রসেসর:
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। যেমন- ৮০৩৮৬, ৮০৩৭৬, ৮০৪৮৬।

• ৬৪ বিট মাইক্রোপ্রসেসর:
- ৬৪ বিট মাইক্রোপ্রসেসর ৬৪ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- Intel core i3, core i5, core i7, xenon, Intel ITANIUM |
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। এটি ছিল Intel 4000 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর।
- কালের বিবর্তনে বর্তমানে ইন্টেল কোর আই নাইন Intel Core i9th- (13th Gen) বাজারে পাওয়ার যাচ্ছে।
- বিভিন্ন বৈশিষ্ট্যের মাইক্রোপ্রসেসর তৈরিতে বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টেল কর্পোরেশন, মটোরোলা, আইবিএম, এএমডি, সাইরিক্স, এনভিডিয়া, কোয়ালকম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৬৫.
নিচের কোনটি কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা?
  1. ক) Machine Language
  2. খ) COBOL
  3. গ) ALGOL
  4. ঘ) FORTRAN
সঠিক উত্তর:
ক) Machine Language
উত্তর
সঠিক উত্তর:
ক) Machine Language
ব্যাখ্যা
মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে। যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,৬৬৬.
‘Altair- 8800’ পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত মাইক্রোপ্রসেসর হল-
  1. ক) Intel- 4000
  2. খ) Intel- 4004
  3. গ) Intel- 8008
  4. ঘ) Intel- 8080
সঠিক উত্তর:
ঘ) Intel- 8080
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Intel- 8080
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস Altair-8800 কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এটিকে বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ধরা হয়।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
[উৎসঃ ব্রিটানিকা ও বিবিসি]
৬,৬৬৭.
নিচের কোনটি লজিকেল অ্যাড্রেস জেনারেট করে?
  1. ক) Memory Unit
  2. খ) ROM
  3. গ) CPU
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
গ) CPU
উত্তর
সঠিক উত্তর:
গ) CPU
ব্যাখ্যা
- সিপিইউ প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।
- অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা। 
- অর্থাৎ, CPU Logical অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট Physical অ্যাড্রেস প্রদর্শন করে।
- কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রামগুলো Physical Address দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।
৬,৬৬৮.
Indexing is mainly used to -
  1. organize files for easy access
  2. quickly locate specific records
  3. arrange data in different formats
  4. store data in smaller blocks
সঠিক উত্তর:
quickly locate specific records
উত্তর
সঠিক উত্তর:
quickly locate specific records
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Quickly locate specific records

ইনডেক্সিং:
- ইনডেক্সিং হলো ডাটা ফাইলে ইনপুটকৃত তথ্যকে নির্দিষ্ট নিয়মে সাজানোর প্রক্রিয়া।
- কোনো ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) ক্রমানুসারে সাজানো হলে সেটিকে ইনডেক্স করা বলা হয়।
- ডাটাবেসে নির্দিষ্ট তথ্য দ্রুত খুঁজে পেতে ফাইলের রেকর্ডগুলোকে ইনডেক্স করা হয়।
- সর্টিং-এর মতো, ইনডেক্সিং ব্যবহার করে ডাটাবেসের রেকর্ডকে কোনো ফিল্ডের ভিত্তিতে উচ্চ বা নিম্ন ক্রমানুসারে সাজানো যায়।
- তবে ইনডেক্স করা ফাইল সর্টেড ফাইলের তুলনায় দ্রুত কার্যকর হয়।
- ডাটাবেসে রেকর্ড সংশোধন বা নতুন তথ্য সংযোজন করলে ইনডেক্স করা ফাইলও আপডেট হয়।
- এ কারণে আধুনিক ডাটাবেসে সর্টিং-এর পরিবর্তে ইনডেক্সিং ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৬৯.
1F.01B হেক্সাডেসিমেল সংখ্যাটির ডেসিমেল মান কত?
  1. 35.0065918
  2. 32.0065918
  3. 31.0065918
  4. 30.0065918
সঠিক উত্তর:
31.0065918
উত্তর
সঠিক উত্তর:
31.0065918
ব্যাখ্যা
B এবং F এর মান যথাক্রমে 11 এবং 15.

(1F.01B)16
= (1 × 161 + 15 × 160 + 0 × 16- 1 + 1 × 16- 2 + 11 × 16- 3)10
= (16 + 15 + 0 + 0.00390625 + 0.00268554688)10
= (31.0065918)10
৬,৬৭০.
একটি স্ট্যান্ডার্ড কী-বোর্ডে কতটি কন্ট্রোল কী থাকে?
  1. ১০ টি
  2. ১১ টি
  3. ১২ টি
  4. ১৭ টি
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা
• একটি স্ট্যান্ডার্ড কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে। তার মধ্যে -
• আলফানিউমেরিক কী - ৫৪টি
• ফাংশন কী - ১২টি
• কন্ট্রোল কী - ১১টি
• নেভিগেশন কী - ১০টি
• নিউমেরিক কী - ১৭টি

উৎস: মাইক্রোসফট।
৬,৬৭১.
নিচের কোনটি প্রথম সুপার কম্পিউটার?
  1. ক) CDC 6600
  2. খ) Fugaku
  3. গ) Sierra
  4. ঘ) Cray-1
সঠিক উত্তর:
ক) CDC 6600
উত্তর
সঠিক উত্তর:
ক) CDC 6600
ব্যাখ্যা
- CDC 6600 হলো প্রথম সুপার কম্পিউটার। 
- এই কম্পিউটারের উদ্ভাবক হলেন Seymour Cray.
 
- In 1964, Seymour Cray designed the CDC 6600 as the fastest computer on Earth; it could successfully execute three million floating-point operations per second (FLOPS). 
- Soon, the term "supercomputer" was coined to describe it.
 
উৎস: ব্রিটানিকা 
৬,৬৭২.
কোন অ্যাডার দিয়ে n বিটের দুটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য (n-1) টি ফুল অ্যাডার প্রয়োজন?
  1. ক) হাফ অ্যাডার
  2. খ) ফুল অ্যাডার
  3. গ) প্যারালাল বাইনারি অ্যাডার
  4. ঘ) সিরিয়াল বাইনারি অ্যাডার
সঠিক উত্তর:
গ) প্যারালাল বাইনারি অ্যাডার
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারালাল বাইনারি অ্যাডার
ব্যাখ্যা
• প্যারালাল বাইনারি অ্যাডার (Parallel Binary Adder): প্যারালাল বাইনারি অ্যাডার দিয়ে n বিটের দুটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য (n-1) টি ফুল অ্যাডার এবং একটি হাফ অ্যাডার দরকার হয়।
যেমন: 4 বিটের দুটি বাইনারি (1101 ও 1011) সংখ্যা যোগ করার জন্য 3টি ফুল অ্যাডার এবং 1টি হাফ অ্যাডার দরকার হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬,৬৭৩.
XOR গেইটে আউটপুট 0 হবে, যখন ইনপুট - 
  1. A = 0, B = 1
  2. A = 1, B = 0
  3. A = 1, B = 1
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
A = 1, B = 1
উত্তর
সঠিক উত্তর:
A = 1, B = 1
ব্যাখ্যা

এক্স অর গেইট (Exclusive OR (XOR) Gate):
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- এটি অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর ইত্যাদি গেইটের সাহায্যেও তৈরি করা যায়।
- এই গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৭৪.
নিচের কোন কম্পিউটারটিকে 'সংকর কম্পিউটার' বলা হয়?
  1. অ্যানালগ কম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. হাইব্রিড কম্পিউটার
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা
• অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অঙ্কের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
- মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer):
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল, কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।

ডিজিটাল কম্পিউটারের উদাহরণ:
- মাইক্রোকম্পিউটার,
- মিনি কম্পিউটার,
- মেইনফ্রেম কম্পিউটার,
- সুপার কম্পিউটার ইত্যাদি।

• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- রপ্তানি উন্নয়ন ব্যুরো, ব্যাংক, বিমা, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানে বিপুল তথ্য আদান-প্রদান, সংরক্ষণ এবং জটিল ও সূক্ষ্মাতিসূক্ষ্ম উপাত্ত বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কর্মতৎপরতা পরিচালনা, নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য মেইনফ্রেম কম্পিউটারের প্রয়োজন হয়ে থাকে। 

• হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer):
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারকে সংকর কম্পিউটারও বলা হয়। 
- এটি বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়; যেমন: মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। 

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
৬,৬৭৫.
কোন পদ্ধতিতে প্রত্যেকটি কম্পিউটার এর দুই পাশের দুটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে?
  1. ক) রিং টপোলজি
  2. খ) বাস টপোলজি
  3. গ) স্টার টপোলজি
  4. ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর:
ক) রিং টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ক) রিং টপোলজি
ব্যাখ্যা
রিং টপোলজি
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ডাটা বা সংকেত বৃত্তাকার পথে (একমুখী প্রবাহ) কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কম্পিউটার ডাটা গ্রহণ করে।
- রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান, প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন।

সূত্রঃ তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬,৬৭৬.
1101.1101 + 1001.0011 = ?
  1. 11101.0100
  2. 10101.0000
  3. 10011.1000
  4. 10111.0000
সঠিক উত্তর:
10111.0000
উত্তর
সঠিক উত্তর:
10111.0000
ব্যাখ্যা
1101.1101 + 1001.0011 = 10111.0000 (বাইনারি)
এবং = 23 (দশমিক)
৬,৬৭৭.
১ বাইট সমান কত বিট? 
  1. ১৬ বিট
  2. ৪ বিট
  3. ৬৪ বিট
  4. ৮ বিট
সঠিক উত্তর:
৮ বিট
উত্তর
সঠিক উত্তর:
৮ বিট
ব্যাখ্যা
• বিট ও বাইট: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 

- ৮ বিট নিয়ে ১ বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট। 
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৬,৬৭৮.
UBUNTU কী?
  1. একটি অপারেটিং সিস্টেম
  2. একটি কম্পিউটার ভাইরাস
  3. একটি কম্পিউটার এন্টিভাইরাস
  4. একটি সোশ্যল নেটওয়ার্কিং সাইট
সঠিক উত্তর:
একটি অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
একটি অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• UBUNTU হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux এর একটা ভার্সনের নাম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম.
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৭৯.
(159.52)16 সংখ্যাটির সমতুল্য অক্টাল মান কত হবে?
  1. 641.255
  2. 631.244
  3. 431.244
  4. 531.244
সঠিক উত্তর:
531.244
উত্তর
সঠিক উত্তর:
531.244
ব্যাখ্যা

• (159.52)16 সংখ্যাটির সমতুল্য অক্টাল মান হবে: 531.244

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬,৬৮০.
নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের ফাংশনের অন্তর্ভুক্ত নয়?
  1. ডেটা সংরক্ষণ 
  2. নিয়ন্ত্রণ কার্যক্রম
  3. লজিক্যাল অপারেশন
  4. গাণিতিক প্রক্রিয়া
সঠিক উত্তর:
ডেটা সংরক্ষণ 
উত্তর
সঠিক উত্তর:
ডেটা সংরক্ষণ 
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসর হলো একটি ইন্টিগ্রেটেড সার্কিট যা কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (CPU) হিসেবে কাজ করে। এটি প্রধানত চারটি ধরনের কাজ সম্পাদন করে: ডেটা প্রক্রিয়াকরণ, নিয়ন্ত্রণ কার্যক্রম, গাণিতিক প্রক্রিয়া এবং লজিক্যাল অপারেশন। মাইক্রোপ্রসেসরের মধ্যে নিজস্ব মেমোরি সংরক্ষণ ক্ষমতা নেই, অর্থাৎ এটি ডেটা বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না; ডেটা সংরক্ষণ সাধারণত RAM বা অন্যান্য মেমোরি ডিভাইসের মাধ্যমে করা হয়। তাই, “ডেটা সংরক্ষণ” মাইক্রোপ্রসেসরের অন্তর্ভুক্ত ফাংশনের মধ্যে পড়ে না। অন্য তিনটি- নিয়ন্ত্রণ কার্যক্রম, লজিক্যাল অপারেশন এবং গাণিতিক প্রক্রিয়া- মাইক্রোপ্রসেসরের মূল কার্যাবলীর অংশ।

- সঠিক উত্তর: ক) ডেটা সংরক্ষণ।
 
• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৮১.
Which programming language introduced the idea of "Write once, run anywhere"?
  1. Python
  2. C++
  3. COBOL
  4. Java 
সঠিক উত্তর:
Java 
উত্তর
সঠিক উত্তর:
Java 
ব্যাখ্যা

• জাভা (Java) প্রোগ্রামিং ভাষার মূল বৈশিষ্ট্য হলো "Write Once, Run Anywhere" (WORA), যা প্রোগ্রামটির পোর্টেবিলিটি বা বহনযোগ্যতাকে নির্দেশ করে।
- এর অর্থ হলো, একবার জাভা ভাষায় প্রোগ্রাম লিখলে সেটি কোনো পরিবর্তন ছাড়াই বিভিন্ন অপারেটিং সিস্টেমে (যেমন: Windows, Linux, macOS) চালানো সম্ভব। এটি মূলত Java Virtual Machine (JVM) ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High-Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

• Ruby:
- Ruby একটি ডাইনামিক এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৬,৬৮২.
গুগলের কোন বিভাগ জেমিনি উন্নয়ন করেছে?
  1. DeepMind
  2. Google Ads
  3. Google Maps
  4. Waymo
সঠিক উত্তর:
DeepMind
উত্তর
সঠিক উত্তর:
DeepMind
ব্যাখ্যা
⚪অপশন আলোচনা:

Google Ads: Google Ads একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলি তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। এটি AI বা মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং, এটি Gemini ডেভেলপ করার জন্য কোনো ভূমিকা পালন করেনি।

DeepMind: DeepMind হলো Google-এর একটি উন্নত গবেষণা প্রতিষ্ঠান, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং নিয়ে কাজ করে। DeepMind AI প্রযুক্তির মধ্যে অনেক সেরা মডেল ডেভেলপ করেছে, যার মধ্যে অন্যতম হলো Gemini। এটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত AI মডেল তৈরি করার জন্য পরিচিত।

Google Maps: Google Maps একটি ডিজিটাল ম্যাপিং ও নেভিগেশন সেবা। এটি রাস্তা, অবস্থান, এবং ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। যদিও Google Maps-এ AI ব্যবহৃত হয়, কিন্তু এটি Gemini বা কোনো মেশিন লার্নিং মডেল তৈরি করে না।

Waymo: Waymo হলো একটি স্বচালিত গাড়ি (autonomous vehicles) প্রযুক্তি ডেভেলপ করার প্রতিষ্ঠান। যদিও Waymo প্রযুক্তি অনেক উন্নত, তবে এটি Gemini বা অন্য কোনো AI মডেল তৈরি করার জন্য পরিচিত নয়।

- DeepMind হলো সেই বিভাগ, যা Gemini মডেলটি তৈরি করেছে, এবং এটি Google-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং গবেষণার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।

৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।

৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম জেমিনি।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৮৩.
যখন একাধিক ফিল্ড একসাথে প্রাইমারি কী-এর ভূমিকা পালন করে, তখন তাকে কী বলা হয়?
  1. কম্পোজিট প্রাইমারি কী
  2. অল্টারনেট কী
  3. ফরেন কী
  4. প্রাইমারি কী
সঠিক উত্তর:
কম্পোজিট প্রাইমারি কী
উত্তর
সঠিক উত্তর:
কম্পোজিট প্রাইমারি কী
ব্যাখ্যা

• যখন কোনো টেবিলে একাধিক ফিল্ড একসাথে মিলিত হয়ে একটি রেকর্ডকে ইউনিকভাবে চিহ্নিত করে, তখন সেই ফিল্ডগুলোর সমষ্টিকে কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) বলা হয়। এটি একক কলামের পরিবর্তে একাধিক কলামের সংমিশ্রণ যা প্রতিটি রেকর্ডের স্বতন্ত্রতা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রেজিস্ট্রেশন টেবিলে student_id এবং course_id একসাথে মিলিয়ে প্রতিটি রেজিস্ট্রেশন ইউনিক হয়। এই ক্ষেত্রে, শুধুমাত্র student_id বা course_id যথেষ্ট নয়, তাই দুইটি ফিল্ড একসাথে প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হয়। কম্পোজিট কী ডেটার স্বতন্ত্রতা বজায় রাখতে এবং তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- সঠিক উত্তর: ক) কম্পোজিট প্রাইমারি কী।

• কী-ফিল্ড:
যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডাটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে।
- ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার।
যথা -
• প্রাইমারি কী,
• কম্পোজিট কী এবং
• ফরেন কী।

১. প্রাইমারি কী:
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে।
- প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।

২. ফরেন কী:
- কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
- ফরেন কী'র সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

৩. কম্পোজিট প্রাইমারি কী:
- যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
- এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৮৪.
The process of searching through large datasets to identify patterns and relationships is called:
  1. Data Entry
  2. Data Mining
  3. Data Scrubbing
  4. Data Buffering
সঠিক উত্তর:
Data Mining
উত্তর
সঠিক উত্তর:
Data Mining
ব্যাখ্যা

• ডেটা মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশাল পরিমাণ ডেটা বা বিগ ডেটা (Big Data) থেকে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক বা পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে অর্থবহ প্যাটার্ন, প্রবণতা (Trend) এবং তথ্যের মধ্যকার পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করা হয়। এটি মূলত Raw data-কে কার্যকর ব্যবসায়িক বা বৈজ্ঞানিক সিদ্ধান্তে রূপান্তর করতে সাহায্য করে।

• ডেটা মাইনিং (Data Mining): 
- ডেটা মাইনিং মূলত বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে ব্যবহৃত হয়।
- এটি ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এবং অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের মতো কৌশল ব্যবহার করে।
- এর মাধ্যমে বড় ডেটাসেট থেকে অসংলগ্ন তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছেঁকে তোলা হয়।
- ডেটা মাইনিংয়ে মেশিন লার্নিং, পরিসংখ্যান এবং ডাটাবেস সিস্টেমের সমন্বয় ঘটানো হয়।
- বিপণন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- Data Entry: এটি কেবল কম্পিউটারে তথ্য টাইপ বা ইনপুট করার কাজ, কোনো বিশ্লেষণ নয়।
- Data Scrubbing: এটি মূলত ডেটাসেট থেকে ভুল, অসম্পূর্ণ বা ডুপ্লিকেট তথ্য খুঁজে বের করে তা পরিষ্কার করার প্রক্রিয়া।
- Data Buffering: এটি ডেটা প্রসেস করার সময় মেমোরিতে সাময়িকভাবে তথ্য জমা রাখার একটি প্রক্রিয়া।

উৎস: ব্রিটানিকা। [link]

৬,৬৮৫.
কোনটি 3D Design সফটওয়্যার?
  1. ক) ওরাকল
  2. খ) মাইক্রোসফট এক্সেল
  3. গ) আটোক্যাড
  4. ঘ) পাওয়ারপয়েন্ট
সঠিক উত্তর:
গ) আটোক্যাড
উত্তর
সঠিক উত্তর:
গ) আটোক্যাড
ব্যাখ্যা

AutoCAD® is computer-aided design (CAD) software that architects, engineers, and construction professionals rely on to create precise 2D and 3D drawings. It is developed by AutoDesk.
Source: autodesk.com

৬,৬৮৬.
বিপুল পরিমাণ তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. প্রেজেন্টেশন সফটওয়্যার
  2. স্প্রেডশিট সফটওয়্যার
  3. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার 
  4. রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
সঠিক উত্তর:
রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে।
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য: 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়
• সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
• সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়।
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।  

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৮৭.
Pentium কোনটির সাথে সম্পর্কিত?
  1. Hard Disk
  2. Mouse
  3. DVD
  4. Microprocessor
সঠিক উত্তর:
Microprocessor
উত্তর
সঠিক উত্তর:
Microprocessor
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 
- উদাহরণ: CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। 


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৮৮.
NOR গেইটের আউটপুট 1 হলে ইনপুটগুলি কী কী হবে?
  1. ক) 0, 1
  2. খ) 1, 1
  3. গ) 1, 0
  4. ঘ) 0, 0
সঠিক উত্তর:
ঘ) 0, 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0, 0
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি দেখানো হলো :

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৬৮৯.
কোন ধরনের Storage Device সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন?
  1. HDD
  2. Floppy Disk
  3. SSD
  4. SSHD
সঠিক উত্তর:
SSD
উত্তর
সঠিক উত্তর:
SSD
ব্যাখ্যা

• সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন স্টোরেজ ডিভাইস হলো SSD (Solid State Drive)। SSD-তে কোনো চলমান পার্ট নেই, বরং এটি NAND ফ্ল্যাশ মেমোরিতে ডেটা সংরক্ষণ করে, যা ডেটা অ্যাক্সেসের সময়কে অনেক দ্রুত করে তোলে। তুলনায়, HDD (Hard Disk Drive) এবং SSHD (Solid State Hybrid Drive) এ মেকানিক্যাল অংশ থাকে, যেমন ঘূর্ণনশীল ডিস্ক এবং রিড/রাইট হেড, যা তথ্য পড়া ও লেখা ধীর করে। Floppy Disk সবচেয়ে ধীর, কারণ এটি খুব পুরনো এবং সীমিত ডেটা স্থান ধারণ করতে পারে। SSD দ্রুত বুটিং, ফাইল ট্রান্সফার এবং অ্যাপ্লিকেশন লোডিং-এর জন্য আদর্শ, তাই আধুনিক কম্পিউটার ও ল্যাপটপে SSD ব্যবহারের প্রবণতা বেশি।
 
• অপশন আলোচনা:
- HDD: মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর।
- Floppy Disk: খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি।
- SSD: ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত।
- SSHD: হাইব্রিড, HDD-এর চেয়ে দ্রুত কিন্তু SSD-এর তুলনায় ধীর।
- সবচেয়ে দ্রুত: SSD.

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৯০.
ডেটাকে ১, ২, ৩, ৪….ক্রমানুসারে সাজানোর পদ্ধতিকে কি বলে ?
  1. ক) সংখ্যানুক্রমিক পদ্ধতি
  2. খ) সাংকেতিক পদ্ধতি
  3. গ) অবরোহী পদ্ধতি
  4. ঘ) আরোহী পদ্ধতি
সঠিক উত্তর:
ঘ) আরোহী পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আরোহী পদ্ধতি
ব্যাখ্যা

- আরোহী বা অধঃক্রমে (Ascending) সাজানো বলতে ছোট থেকে বড় ক্রমে সাজানোকে বলা হয়।
- অবরোহী বা উর্ধ্বক্রম (Descending) সাজানো বলতে বুঝায় মানের বড় থেকে ছোট ক্রমে সাজানোকে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

৬,৬৯১.
All internal processing in a computer is done using which number system?
  1. Binary
  2. Decimal
  3. Octal
  4. Hexadecimal
সঠিক উত্তর:
Binary
উত্তর
সঠিক উত্তর:
Binary
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Binary

• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়।
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে।
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

• সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।
যেমন:
১. দশমিক সংখ্যা পদ্ধতি,
২. বাইনারি সংখ্যা পদ্ধতি,
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি এবং
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৬৯২.
(১০১০১০১) এর ২-এর পরিপূরক কোনটি?
  1. ০১০১০১১
  2. ০১০১০১০
  3. ১০১০১০০
  4. ১১০১০১০
সঠিক উত্তর:
০১০১০১১
উত্তর
সঠিক উত্তর:
০১০১০১১
ব্যাখ্যা

 (১০১০১০১) এর ২-এর পরিপূরক কোনটি?
আমরা জানি,
১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১ এবং ১ এর স্থলে ০ হবে।

(১০১০১০১) এর ১ এর পরিপূরক হবে (০১০১০১০)

১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায়।
∴ (০১০১০১০ + ১) = ০১০১০১১

সুতরাং, (১০১০১০১) এর ২-এর পরিপূরক = ০১০১০১১

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬,৬৯৩.
____ is an essential part of any backup system.
  1. Filter
  2. Recovery
  3. Security
  4. Scalability
সঠিক উত্তর:
Recovery
উত্তর
সঠিক উত্তর:
Recovery
ব্যাখ্যা
[ব্যাকআপ সিস্টেমের মূল উদ্দেশ্য হলো ডেটা সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় তা পুনরুদ্ধার করা। সেজন্য, ব্যাকআপ সিস্টেমের একটি অপরিহার্য অংশ হচ্ছে Recovery বা পুনরুদ্ধার প্রক্রিয়া, যা ডেটা ব্যাকআপ থেকে পুনরায় আনার জন্য ব্যবহৃত হয়।]

• Recovery (পুনরুদ্ধার):
- এটি যেকোনো ব্যাকআপ সিস্টেমের অপরিহার্য অংশ।
- ব্যাকআপের মূল উদ্দেশ্যই হল ডেটা পুনরুদ্ধার করা।
- ডেটা হারিয়ে গেলে বা নষ্ট হলে Recovery প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- Filter (ফিল্টার): এটি ব্যাকআপ সিস্টেমের অপশনাল ফিচার যা শুধুমাত্র নির্দিষ্ট ডেটা বাছাই করার জন্য ব্যবহৃত হয়।
- Security (নিরাপত্তা): এটি গুরুত্বপূর্ণ হলেও ব্যাকআপের অপরিহার্য অংশ নয়। এটি একটি অতিরিক্ত সুরক্ষা স্তর।
- Scalability (স্কেলেবিলিটি): বড় সিস্টেমের জন্য প্রয়োজনীয় হলেও সব ব্যাকআপ সিস্টেমের জন্য অপরিহার্য নয়। এটি সিস্টেম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখার ক্ষমতা।
৬,৬৯৪.
একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে -
  1. NAND অথবা EX-OR
  2. NOR অথবা EX-OR
  3. AND অথবা EX-NOR
  4. NOR অথবা EX-NOR
সঠিক উত্তর:
NOR অথবা EX-NOR
উত্তর
সঠিক উত্তর:
NOR অথবা EX-NOR
ব্যাখ্যা
 একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে - NAND, NOR অথবা EX-NOR
৬,৬৯৫.
(1011101)2 = (?)10
  1. ক) 89
  2. খ) 93
  3. গ) 99
  4. ঘ) 87
সঠিক উত্তর:
খ) 93
উত্তর
সঠিক উত্তর:
খ) 93
ব্যাখ্যা
(1011101)₂
= (1 × 2⁶) + (0 × 2⁵) + (1 × 2⁴) + (1 × 2³) + (1 × 2²) + (0 × 2¹) + (1 × 2⁰)
= (93)₁₀
৬,৬৯৬.
উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ হিসেবে পরিচিত কোনটি?
  1. AGP
  2. FTP
  3. POP
  4. HTP
সঠিক উত্তর:
AGP
উত্তর
সঠিক উত্তর:
AGP
ব্যাখ্যা
• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerted Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬৯৭.
ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমে ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. মোশন ট্র্যাকিং সেন্সর
  2. স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম
  3. অ্যানালগ ক্যামেরা
  4. ডিজিটাল প্রিন্টিং ডিভাইস
সঠিক উত্তর:
মোশন ট্র্যাকিং সেন্সর
উত্তর
সঠিক উত্তর:
মোশন ট্র্যাকিং সেন্সর
ব্যাখ্যা

• মোশন ট্র্যাকিং সেন্সর ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করে ভার্চুয়াল পরিবেশকে বাস্তবসম্মতভাবে আপডেট করে।

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality – VR):
- VR হলো কম্পিউটার-সৃষ্ট ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ।
- ব্যবহারকারী সেই পরিবেশে নিমজ্জিত অভিজ্ঞতা লাভ করে।
- VR দৃশ্য, শব্দ এবং কখনও স্পর্শ অনুভূতিও অনুকরণ করে।

• VR সিস্টেমের উপাদান:
- Head-Mounted Display (HMD) ব্যবহার করা হয়।
- Motion tracking sensor ব্যবহারকারীর মাথা ও শরীরের নড়াচড়া শনাক্ত করে।
- কম্পিউটার ব্যবহারকারীর গতির সঙ্গে সামঞ্জস্য রেখে 3D পরিবেশ আপডেট করে।
- Interactive software ব্যবহারকারীর সাথে পরিবেশের মিথস্ক্রিয়া নিশ্চিত করে।

• ব্যবহারক্ষেত্র:
- গেমিং,
- সামরিক প্রশিক্ষণ,
- চিকিৎসা প্রশিক্ষণ,
- শিক্ষা ও সিমুলেশন।

• অন্যান্য অপশন:
- স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম → স্থির প্রদর্শন করে, নড়াচড়া শনাক্ত করে না।
- অ্যানালগ ক্যামেরা → সাধারণ ভিডিও ধারণে ব্যবহৃত হয়।
- ডিজিটাল প্রিন্টিং ডিভাইস → মুদ্রণের জন্য ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান এবং ব্রিটানিকা [লিঙ্ক]।

৬,৬৯৮.
পার্সোনাল কম্পিউটারের যুগ কোন কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল?
  1. Altair 8800
  2. IBM PC
  3. Apple II
  4. Commodore 64
সঠিক উত্তর:
Altair 8800
উত্তর
সঠিক উত্তর:
Altair 8800
ব্যাখ্যা

◉ Altair 8800, যা 1975 সালে প্রকাশিত হয়েছিল, এটি প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার হিসেবে বিবেচিত হয়। Altair 8800 পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করেছিল এবং পরবর্তীতে Apple, IBM এবং অন্যান্য কোম্পানিগুলো পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে।

পার্সোনাল কম্পিউটার: 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা।
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

উৎস:
১। ব্রিটানিকা। 
২। National Museum of American History ওয়েবসাইট। 

৬,৬৯৯.
যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট-
  1. Alibaba
  2. Amazon
  3. Rokomari
  4. Flipkart
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬,৭০০.
কোন প্রিন্টারের রেজুলেশন ও গতি সবচেয়ে বেশি?
  1. ক) ইঙ্কজেট প্রিন্টারের
  2. খ) লেজার প্রিন্টারের
  3. গ) বাবল জেট প্রিন্টারের
  4. ঘ) ডট ম্যাট্রিক্স প্রিন্টারের
সঠিক উত্তর:
খ) লেজার প্রিন্টারের
উত্তর
সঠিক উত্তর:
খ) লেজার প্রিন্টারের
ব্যাখ্যা
LASER এর পূর্ণরূপ হচ্ছে Light Amplification by Stimulated Emission of Radiation। লেজার প্রিন্টার একটি নন-ইমপ্যাক্ট প্রিন্টার। লেজার প্রিন্টারে সাধারণত ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মতো এক একটি করে অক্ষর ছাপানোর পরিবর্তে সম্পূর্ণ পৃষ্ঠা একবার ছাপানাে হয়। এই প্রিন্টারের রেজুলেশন ও গতি অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি। প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM এ পরিমাপ করা হয়। বর্তমানে প্রচলিত একটি লেজার প্রিন্টারের রেজুলেশন ১২০০ DPI এবং গতি ২৪ PPM।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল), (২০২১ সংস্করণ)