বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৫১ / ৮২ · ৫,০০১৫,১০০ / ৮,১৪১

৫,০০১.
মাদারবোর্ডের কোন ব্র্যান্ডগুলি বাজারে পাওয়া যায়?
  1. HP, Samsung, LG, Dell
  2. Apple, Acer, Lenovo
  3. Intel, GIGABYTE, ASUS, MSI
  4. Microsoft, Sony, Toshiba
সঠিক উত্তর:
Intel, GIGABYTE, ASUS, MSI
উত্তর
সঠিক উত্তর:
Intel, GIGABYTE, ASUS, MSI
ব্যাখ্যা
• মাদারবোর্ড (Motherboard):
- মাদারবোর্ড হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত, এটি কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থল হিসেবে ব্যবহৃত হয়।
- কম্পিউটারের প্রসেসর, যা কম্পিউটারের "ব্রেইন" হিসেবে পরিচিত, তা মাদারবোর্ডের মধ্যেই অবস্থান করে।
- মাদারবোর্ডকে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযোগ করার ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন, প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। তাই মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

• মাদারবোর্ড এর ব্র্যান্ড:
- Intel,
- GIGABYTE,
- ASUS,
- MSI ইত্যাদি

• মাদারবোর্ডের স্লট:
1. AGP slot,
2. RAM slot,
3. PCI slot, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০০২.
একটি কম্পিউটারের ব্যবহৃত দ্রুততম মেমোরি কী?
  1. ক) ডিস্ক ড্রাইভ
  2. খ) কী -বোর্ড
  3. গ) মনিটর
  4. ঘ) রেজিস্টার
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেজিস্টার
ব্যাখ্যা
নিচের ছবিতে দেখুন - (University Book)
৫,০০৩.
এম এস এক্সেলে কলাম বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়?
  1. ক) 1, 2, 3 ...
  2. খ) A1, B1, C1 ...
  3. গ) A, B, C ...
  4. ঘ) I, II, III ...
সঠিক উত্তর:
গ) A, B, C ...
উত্তর
সঠিক উত্তর:
গ) A, B, C ...
ব্যাখ্যা
মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরি স্প্রেডশীট বিশ্লেষনী প্রোগ্রাম। এই প্রোগ্রাম মাইক্রোসফট অফিস স্যুটের সাথেই বিতরণ করা হয়। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গানিতিক, পরিসাংখ্যানিক, লজিক সহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল ২০১৯ যা মাইক্রোসফট অফিস ২০১৯ এর সাথে বাজারে এসেছে। মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কার্যক্ষেত্র (ওয়ার্কশীট) বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে আবার ২৫৬টি কলাম এবং ৬৫৫৩৬ টি রো থাকে।
MSExcel এ কলামগুলোকে A, B, C, ... এবং Row গুলোকে 1, 2, 3, ... এভাবে দেখানো হয়।
৫,০০৪.
পাওয়ার পয়েন্ট কী?
  1. কম্পিউটার সফটওয়্যার
  2. কম্পিউটার হার্ডওয়্যার
  3. কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বিত রূপ
  4. সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর:
কম্পিউটার সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার সফটওয়্যার
ব্যাখ্যা
এ্যাপ্লিকেশন প্রোগ্রাম বিশেষ ধরনের কাজ বা ব্যবহারিক কাজের জন্য তৈরি সফট্ওয়্যার। আর্থিক ব্যবস্থাপনার জন্য স্প্রেডসিট এ্যানালাইসিস প্যাকেজ যেমন- লোটাস, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহৃত হয়।
কম্পিউটারের বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। ছোট, বড়, অতি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ যেমন যন্ত্রই হোক না কেন, যন্ত্র মানেই হার্ডওয়্যার। হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। কী-বোর্ড, মনিটর, প্রিন্টার, মাউস, সিলিকন চিপ ইত্যাদি হার্ডওয়্যারের অংশ। হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে।

[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
৫,০০৫.
(726.48)10 = (?)16
  1. 2D5.7AE14.....
  2. 2C6.7AE14.....
  3. 2D6.7AE14.....
  4. 2D2.8AE24.....
সঠিক উত্তর:
2D6.7AE14.....
উত্তর
সঠিক উত্তর:
2D6.7AE14.....
৫,০০৬.
Which device is not used for both input and output purposes?
  1. Pendrive
  2. Digitizer
  3. Hard Disk
  4. Touch screen
সঠিক উত্তর:
Digitizer
উত্তর
সঠিক উত্তর:
Digitizer
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। 
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০০৭.
Which function key is used to refresh a webpage or desktop?
  1. F3
  2. F4
  3. F5
  4. F6
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা
F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কী-বোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়।
- সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০০৮.
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
  1. ক) পাঞ্চ কার্ড
  2. খ) ইন্টিগ্রেটেড সার্কিট
  3. গ) বায়ুশূন্য টিউব
  4. ঘ) ট্রানজিস্টর
সঠিক উত্তর:
খ) ইন্টিগ্রেটেড সার্কিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্টিগ্রেটেড সার্কিট
ব্যাখ্যা
ইন্টিগ্রেটেড সার্কিট:
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। মাইক্রোইলেকট্রনিকসের অগ্রযাত্রা মূলত তখন থেকে শুরু হয়।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়। একই সাথে কম্পিউটারের মেমরিব্যবস্থারও উন্নতি ঘটে।
- IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০০৯.
আইবিএম কত সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে?
  1. ক) 1979
  2. খ) 1980
  3. গ) 1981
  4. ঘ) 1983
সঠিক উত্তর:
গ) 1981
উত্তর
সঠিক উত্তর:
গ) 1981
ব্যাখ্যা
The first IBM PC, formally known as the IBM Model 5150, was based on a 4.77 MHz Intel 8088 microprocessor and used Microsoft´s MS-DOS operating system.
৫,০১০.
In which of the following scenarios would you typically use the Ctrl + S shortcut?
  1. To print the document
  2. To open a new file
  3. To save changes made to an open document
  4. To copy selected text
সঠিক উত্তর:
To save changes made to an open document
উত্তর
সঠিক উত্তর:
To save changes made to an open document
ব্যাখ্যা
• Ctrl + S শর্ট-কাটটি ফাইল সেভ করতে ব্যবহৃত হয়।

• গুরুত্বপূর্ণ কিছু কমান্ড :
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.

Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.

Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.

Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: microsoft.com [লিংক]
৫,০১১.
কম্পিউটারের কাজ করার ধাপ হচ্ছে-
  1. ক) দুটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
খ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনটি
ব্যাখ্যা
কম্পিউটারের কাজ করার ধাপ হচ্ছে তিনটি। যথা- ১. ব্যবহারকারীর দেওয়া তথ্য-উপাত্তকে ও নির্দেশ গ্রহণ করা (ইনপুট), ২. তথ্যের প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করা এবং ৩. প্রক্রিয়াজাত তথ্য প্রদান বা প্রকাশ করা (আউটপুট)। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৫,০১২.
নিচের কোনটি ওপেন-সোর্স ডকুমেন্ট ডাটাবেজ?
  1. ক) Oracle
  2. খ) MongoDB
  3. গ) MS SQL
  4. ঘ) MS Access
সঠিক উত্তর:
খ) MongoDB
উত্তর
সঠিক উত্তর:
খ) MongoDB
ব্যাখ্যা
- MongoDB হল একটি ওপেন-সোর্স ডকুমেন্ট ডাটাবেজ যা একটি অনুভূমিক স্কেল-আউট আর্কিটেকচারে নির্মিত।
- MongoDB ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় ।

উৎস : MongoDB Website
৫,০১৩.
প্রাইমারি স্টোরেজ ডিভাইসের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. অ্যাকসেস সময় কম।
  2. ডেটা স্থানান্তরের গতি কম।
  3. ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
  4. এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
সঠিক উত্তর:
ডেটা স্থানান্তরের গতি কম।
উত্তর
সঠিক উত্তর:
ডেটা স্থানান্তরের গতি কম।
ব্যাখ্যা
• প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device):
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম।

• প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
- এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
- অ্যাকসেস সময় কম।
- ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
- ডেটা স্থানান্তরের গতি বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০১৪.
Windows 95 কত বিটের অপারেটিং সিস্টেম?
  1. ক) ১৬
  2. খ) ৩২
  3. গ) ৬৪
  4. ঘ) ১২৮
সঠিক উত্তর:
খ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২
ব্যাখ্যা
- Windows 95 হল ৩২ বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম।
- ১৯৯৫ সালের ২৪ এটি বাজারে আসে এবং সারা দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় ।
- উইন্ডোজ-৯৫ এ সর্বপ্রথম Start Menu button ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)
৫,০১৫.
স্বয়ংক্রিয়ভাবে নিজেকে নকল করে এমন ভাইরাসের নাম কী?
  1. Worm
  2. Adware
  3. Spyware
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
• স্বয়ংক্রিয়ভাবে নিজেকে নকল করে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম হলো Worm. এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিজে নিজেই কপি হয়ে যেতে পারে। Worm ভাইরাস মূলত ইমেইল, নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে ছড়ায় এবং খুব দ্রুত সংক্রমিত হয়। এটি সিস্টেমের পারফরম্যান্স কমিয়ে দেয় এবং অনেক সময় পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে।
- অপরদিকে, Adware বিজ্ঞাপন দেখায়, Spyware গোপনে তথ্য চুরি করে এবং Navigator কোনো ভাইরাস নয়।
- তাই, Worm-ই একমাত্র ভাইরাস যা নিজে নিজে ছড়াতে সক্ষম।

- সঠিক উত্তর: ক) Worm.

• কম্পিউটার ওয়ার্ম:
- কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে সংক্রমিত করে।
- নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন 'হোস্ট' বা কোন সাহায্যের প্রয়োজন হয় না।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এই ভাইরাসের নামকরণ করা হয়েছে তার নামের আদ্যাক্ষর "CIH" থেকে।

- CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস ১৯৯৯ সালের ২৬ এপ্রিল সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করে।
এই ভাইরাসকে "Chernobyl" বা "Spacefiller" নামেও ডাকা হয়।
- সত্তর দশকে, ইন্টারনেটের প্রাথমিক রূপ ARPANET-এ "Creeper" নামক প্রথম ভাইরাস চিহ্নিত হয়েছিল।
- Creeper ভাইরাসের মোকাবেলায় "Reaper" নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, যা ভাইরাসটি মুছে ফেলতে সক্ষম ছিল। তবে তখন ভাইরাসটি সাধারণত শুধুমাত্র তার উৎপত্তিস্থলে সীমাবদ্ধ থাকত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০১৬.
নিচের কোনটি অপটিক্যাল ডিস্কের উদাহরণ?
  1. Digital Versatile Disk
  2. Magnetic Disk
  3. Memory Disk
  4. Data Bus Disk
সঠিক উত্তর:
Digital Versatile Disk
উত্তর
সঠিক উত্তর:
Digital Versatile Disk
ব্যাখ্যা
অপটিক্যাল মিডিয়া বা ডিস্ক একটি বিশেষ ধরনের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
যেমন- CD, DVD, Blu-Ray ইত্যাদি।
বহুমুখী ডিজিটাল ডিস্ক (Digital Versatile Disk- DVD) একটি অপটিক্যাল ডিস্ক এবং এতে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বই।
৫,০১৭.
প্রসেসরের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
ক) দুই
উত্তর
সঠিক উত্তর:
ক) দুই
ব্যাখ্যা

প্রসেসরের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়।
১. Single Processing Operating System
২. Multi Processing Operating System

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৫,০১৮.
Which of the following is an example of antivirus software used to protect computers from virus attacks?
  1. AVG
  2. Jerusalem
  3. CIH
  4. Stone
সঠিক উত্তর:
AVG
উত্তর
সঠিক উত্তর:
AVG
ব্যাখ্যা

• AVG একটি পরিচিত এন্টিভাইরাস সফটওয়্যার, যা কম্পিউটারকে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারে ভাইরাস প্রবেশের আগেই তা শনাক্ত করে প্রতিরোধ করতে পারে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- AVG,
- Avast,
- Norton,
- Avira,
- Panda, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করার পর নিজের বংশবিস্তার করতে থাকে।
- একপর্যায়ে এটি পুরো কম্পিউটার সিস্টেমকে সংক্রমিত করে এবং সিস্টেমকে অচল বা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
- প্রখ্যাত গবেষক Fred Cohen “Computer Virus” শব্দটির নামকরণ করেন।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- VBS/Helper,
- Worm,
- VBS/Aqui,
- Trojan Horse,
- X97M/Hopper,
- Boot Sector Virus,
- Jerusalem,
- Stone,
- Dhaka Virus,
- Vienna,
- CIH, ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Jerusalem → একটি পরিচিত কম্পিউটার ভাইরাস যা ১৯৮০-এর দশকে শনাক্ত হয়।
- CIH → “Chernobyl Virus” নামে পরিচিত একটি ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস।
- Stone → একটি Boot Sector ধরনের কম্পিউটার ভাইরাস।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৫,০১৯.
কাউন্টার কী?
  1. একটি মেমরি স্টোরেজ সার্কিট
  2. একটি সিকুয়েন্সিয়াল সার্কিট
  3. একটি কম্বিনেশনাল সার্কিট
  4. একটি ডিজিটাল টাইমার সার্কিট
সঠিক উত্তর:
একটি সিকুয়েন্সিয়াল সার্কিট
উত্তর
সঠিক উত্তর:
একটি সিকুয়েন্সিয়াল সার্কিট
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) একটি সিকুয়েন্সিয়াল সার্কিট

কাউন্টার:
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- কাউন্টারের ইনপুট পালস্ (যাকে কাউন্ট পালস বলা হয়) ক্লক পালস্ বা অন্য কোন পালস্ হতে পারে। কাউন্ট নির্দিষ্ট সময় পরপর আসতে পারে বা অনিয়মিতভাবেও আসতে পারে।
- কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স (Sequence) বা ক্রম অনুসরণ করতে পারে, তবে সবচেয়ে সরল ও সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলা হয়।
- একটি n বিট বাইনারি কাউন্টার হলো n টি ফ্লিপ-ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট যা বাইনারি n বিট অর্থাৎ 0 থেকে 2ⁿ-1 পর্যন্ত গণনার সিকুয়েন্সকে অনুসরণ করতে পারে।
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে তার মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।
- কোন কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস 2ⁿ হয়।
- কাউন্টারের ফ্লিপ-ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধি করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০২০.
Which of the following is an example of a text-based OS?
  1. Windows 7
  2. Mac OS
  3. MS-DOS
  4. Android
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) MS-DOS

অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ: অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System)

বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS
- PC DOS
- CP/M, ইত্যাদি।

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7
- Mac OS, ইত্যাদি।

সোর্স: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০২১.
বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার -
  1. ক) ABC
  2. খ) ENIAC
  3. গ) UNIVAC
  4. ঘ) EDSAC
সঠিক উত্তর:
ক) ABC
উত্তর
সঠিক উত্তর:
ক) ABC
ব্যাখ্যা
বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার - ABC (Atanasoff-Berry Computer)

From Britannica -
Atanasoff-Berry Computer (ABC)
, an early digital computer. It was generally believed that the first electronic digital computers were the Colossus, built in England in 1943, and the ENIAC, built in the United States in 1945.



ENIAC: ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন। এটি হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDSAC: EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,০২২.
এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে খুচরা বা পাইকারি লেনদেনসমূহকে কী বলে?
  1. B2B
  2. G2B
  3. B2C
  4. C2C
সঠিক উত্তর:
B2C
উত্তর
সঠিক উত্তর:
B2C
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business- B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer- B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে খুচরা বা পাইকারি লেনদেনসমূহকে বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business- C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer- C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০২৩.
43 সংখ্যাটির বাইনারি রূপ কোনটি?
  1. ক) 111001
  2. খ) 101101
  3. গ) 101011
  4. ঘ) 110101
সঠিক উত্তর:
গ) 101011
উত্তর
সঠিক উত্তর:
গ) 101011
ব্যাখ্যা

- ডান পাশ থেকে শুরু, 1 থেকে দ্বিগুণ করে যতটা বাইনারি সংখ্যা থাকবে ততটা দশমিক সংখ্যার দ্বিগুণ লিখতে হবে।
- তারপর বাইনারি সংখ্যার যেগুলোতে 1 থাকবে তত তম দশমিক সংখ্যার সাথে 1 গুণ করতে হবে। যেমন এখানে 6টি বাইনারি সংখ্যা আছে। তাহলে 32-16-8-4-2-1 ছয়টি সংখ্যা লেখা হলো। এখন কোন কোন সংখ্যার যোগফল 43 হবে সেই সংখ্যার জায়গায় 1 বসিয়ে বাকী গুলোতে 0 বসিয়ে বাইনারি সংখ্যা পাওয়া যাবে।
(32×1) +(16×0) + (8×1) + (4×0) + (2×1) + (1×1)
= 32 + 0 + 8 + 0 + 2 + 1
= 43

৫,০২৪.
বাংলাদেশের প্রথম কম্পিউটার কোথায় স্থাপিত হয়?
  1. ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে
  2. খ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
  3. গ) বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্রে
  4. ঘ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্রে
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্রে
ব্যাখ্যা
১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায় বাংলাদেশের প্রথম IBM-1620 মডেলের একটি কম্পিউটার স্থাপন করা হয়। এটি বর্তমানে বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
[সূত্রঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন]
৫,০২৫.
যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১ ট্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে পারে, তবে তাকে বলা হয়:
  1. ১ TFLOPS
  2. ১ PFLOPS
  3. ১ MFLOPS
  4. ১ GFLOPS
সঠিক উত্তর:
১ TFLOPS
উত্তর
সঠিক উত্তর:
১ TFLOPS
ব্যাখ্যা

• যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১ ট্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে পারে, তাহলে তাকে বলা হয় ১ TFLOPS। এখানে TFLOPS এর অর্থ হলো Tera Floating Point Operations Per Second, যেখানে "Tera" মানে ১০১২ বা এক ট্রিলিয়ন। কম্পিউটারের গতি বা পারফরম্যান্স পরিমাপের জন্য FLOPS ব্যবহার করা হয়, যা একটি সেকেন্ডে কতটি ফ্লোটিং পয়েন্ট গণনা সম্পন্ন করতে পারে তা নির্দেশ করে। উদাহরণস্বরূপ, যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১০১২টি ফ্লোটিং পয়েন্ট হিসাব করতে সক্ষম হয়, তাহলে এটি উচ্চ ক্ষমতার সুপারকম্পিউটার হিসেবে গণ্য হয়। অন্যদিকে, GFLOPS, MFLOPS বা PFLOPS পৃথক মাপের জন্য ব্যবহৃত হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো ক) ১ TFLOPS.

• FLOPS:
- FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক। 
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। [link]

৫,০২৬.
ইলেক্ট্রনিক্সের শুরু হয় কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে? 
  1. ক) আইসি (IC)
  2. খ) রোবট 
  3. গ) ট্রানজিস্টর 
  4. ঘ) কম্পিউটার 
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর 
ব্যাখ্যা
ইলেক্ট্রনিক্সের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে।  ১৯৪৮ সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়। 
তবে বিপ্লব ঘটে IC আবিষ্কারের ফলে। ১৯৫৮ সালে IC আবিষ্কার হয়।
 
৫,০২৭.
Multimedia applications are most effective in which type of operating system?
  1. Text Based Operating System
  2. Graphics Based Operating System
  3. A and B
  4. None
সঠিক উত্তর:
Graphics Based Operating System
উত্তর
সঠিক উত্তর:
Graphics Based Operating System
ব্যাখ্যা

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম: 
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

অন্যদিকে,
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম: 
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়। Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়।
২. ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, নতুন ডিভাইস শনাক্তকরণ সকল পর্যায়ের কাজই কমান্ড দিয়ে করতে হয়।
৩. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়।
৪. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে বলে দিতে হয় কোথায় সংযোগ করা হয়েছে।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা
ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়।
৬. অল্প কিছু কমান্ড মুখস্থ করেই কম্পিউটার পরিচালনা করা যায়।
৭. এ ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রুত কাজ করতে পারে।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫,০২৮.
McAfee কী?
  1. এন্টিভাইরাস
  2. হ্যাকার গ্রুপ
  3. ভাইরাস
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
এন্টিভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
এন্টিভাইরাস
ব্যাখ্যা
• এন্টিভাইরাস:
- এন্টিভাইরাস এক ধরনের প্রোগ্রাম বিশেষ যা কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করে।
- কম্পিউটার প্রোগ্রামসমূহকে ভাইরাসমুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ।
- অর্থাৎ এন্টিভাইরাস হলো কম্পিউটারকে ভাইরাসমুক্ত করা বা ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রোগ্রামবিশেষ।

• বর্তমানে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস সফটওয়‍্যার হচ্ছে-
- Anti-Virus Toolkit,
- Dr.Solomon's Anti-Virus,
- Cure Anti-Virus,
- Norton Anti-Virus,
- PC-Cilin Anti-Virus,
- Mcafee Anti-Virus,
- Panda Anti-Virus,
- AVG Anti-Virus; ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০২৯.
What is the shortcut key to insert a new comment in PowerPoint?
  1. Ctrl+K
  2. Ctrl+Alt+M
  3. Ctrl+V
  4. Ctrl+O
সঠিক উত্তর:
Ctrl+Alt+M
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+Alt+M
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support.
৫,০৩০.
AND গেইটে A ও B এর মান শূন্য হলে আউটপুট কী হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 10
  4. ঘ) 11
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
অ্যান্ড গেইট:
এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট
ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে। সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১
হবে; অন্যথায় আউটপুট ০ হবে। নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো:

 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ- দ্বাদশ শ্রেণি
৫,০৩১.
কোনটি মাউসের বিকল্প হিসেবে কাজ করে?
  1. ক) ট্যাবলেট
  2. খ) ট্র্যাকবল
  3. গ) স্ক্যানার
  4. ঘ) মাউসপ্যাড
সঠিক উত্তর:
খ) ট্র্যাকবল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্র্যাকবল
ব্যাখ্যা
- ট্র্যাকবল হলো মাউস ছাড়া মাউসের কাজ করার জন্য ব্যবহৃত একটি বিশেষ ইনপুট যন্ত্র।
- সাধারণত হাতের আঙুল দিয়ে এটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।

- ট্র্যাকবলের অভ্যন্তরীণ গঠন মাউসের গঠনের মতোই।
- তবে ট্র্যাকবলের বলটি একটি সকেটের মধ্যে বসানো থাকে এবং সকেটের মধ্যেই এটি স্বাধীনভাবে ঘুরতে পারে।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৩২.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) তালিপাম
  2. খ) ভিয়েনা
  3. গ) সিমেন্টেক
  4. ঘ) এন্ডোরা
সঠিক উত্তর:
গ) সিমেন্টেক
উত্তর
সঠিক উত্তর:
গ) সিমেন্টেক
ব্যাখ্যা

• অতি পরিচিত কিছু ভাইরাস:
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৫,০৩৩.
কোন মেমোরিটি সহায়ক বা স্থায়ী (non-volatile) নয়?
  1. ডিভিডি
  2. সিডি
  3. র‍্যাম
  4. হার্ডডিস্ক
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা

• স্থায়ী (non-volatile) মেমোরি হলো এমন মেমোরি যা বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা সংরক্ষণ করতে পারে। ডিভিডি, সিডি, এবং হার্ডডিস্ক সবই স্থায়ী মেমোরি, কারণ এগুলোতে তথ্য বিদ্যুৎ বন্ধ থাকার পরও থাকে। তবে র‍্যাম (RAM) হলো অস্থায়ী বা ভলাটাইল মেমোরি, যা কেবল কম্পিউটার চালু থাকা অবস্থায় তথ্য রাখে। কম্পিউটার বন্ধ হলেই র‍্যামের সব তথ্য মুছে যায়। তাই ডিভিডি, সিডি, এবং হার্ডডিস্কের তুলনায় র‍্যাম তথ্য সংরক্ষণের জন্য স্থায়ী নয়। ফলে, প্রশ্নে অপশন চারটির মধ্যে শুধুমাত্র র‍্যামই non-volatile নয়। এটি মূলত কম্পিউটারের কাজ করার জন্য অস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

• মেমোরি:
- কম্পিউটারের অভ্যন্তরে যে অংশে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে তাকে কম্পিউটারের মেমোরি বলা হয়। 

• মেমোরির শ্রেণিবিভাগ:
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-
-  প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory,
-  সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory),
-   ইন্টারনাল মেমোরি (Internal Memory)।

• সহায়ক মেমোরি:
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।

• উদাহরণ:
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

• সহায়ক মেমোরির বৈশিষ্ট্য:
- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না, ফলে ধীরগতির হয়। 
- এ ধরনের মেমরিকে নন-ভোলাটাইল মেমোরিও (Non-Volatile Memory) বলা হয়।
- যেকোনো তথ্য বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- ধারণক্ষমতা অত্যধিক।
- সহজে পরিবহন করা যায়।
- পুরাতন তথ্য মুছা যায় এবং নতুন তথ্য সংরক্ষণ করা যায়।
- কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সংরক্ষিত তথ্যসমূহ সাধারণত মুছে যায় না।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৩৪.
নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়?
  1. Laser
  2. Dot Matrix
  3. Ink-Jet
  4. Duel core
সঠিক উত্তর:
Duel core
উত্তর
সঠিক উত্তর:
Duel core
ব্যাখ্যা
- Duel core প্রিন্টারের প্রকারভেদ নয়।

• প্রিন্টার:

- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

• ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

• নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৩৫.
কম্পিউটার চালু বা রিসেট করার প্রক্রিয়া হল-
  1. BIOS
  2. START
  3. CACHE
  4. BOOT
সঠিক উত্তর:
BOOT
উত্তর
সঠিক উত্তর:
BOOT
ব্যাখ্যা
কম্পিউটার চালুর প্রক্রিয়াকে বুট বা বুটিং বলে। 

- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।

- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।

- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৩৬.
টেবিল বা সারণি আকারে তথ্য সন্নিবেশ করা এবং এগুলির উপর গাণিতিক বিভিন্ন অপারেশন প্রয়োগ করা --- নিচের কোন প্রোগ্রামের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য?
  1. Microsoft Access
  2. Microsoft SQL Server
  3. Amazon RDS
  4. Microsoft Excel
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা
স্প্রেডশিট সফটওয়্যার:
যে সকল প্রোগ্রামের সাহায্যে টেবিল বা সারণি আকারে তথ্য সন্নিবেশ করা এবং এগুলির উপর গাণিতিক বিভিন্ন অপারেশন প্রয়োগ করা হয়, ঐ সকল প্রোগ্রামকে স্প্রেডশিট সফটওয়্যার বলে।

কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম:
- Google Sheets,
- Microsoft Excel,
- Apple Numbers,
- Smartsheet,
- WPS Office Spreadsheets,
- Apache OpenOffice Calc.

ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার:
যে সকল প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজ তৈরি, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং ডেটা প্রসেসের কাজ করে, ঐ সকল প্রোগ্রামকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বলে।

কয়েকটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের নাম:
- Microsoft Access,
- Amazon RDS (Relational Database Service),
- Oracle Database,
- Microsoft SQL Server,
- Redis.

সূত্র:
১) ব্রিটানিকা।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,০৩৭.
১ পেটাবাইট =
  1. 250 বাইট
  2. 240 বাইট
  3. 230 বাইট
  4. 220 বাইট
সঠিক উত্তর:
250 বাইট
উত্তর
সঠিক উত্তর:
250 বাইট
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক:

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর।
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1KB).
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1MB).
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1GB).
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1TB).
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1PB).

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৩৮.
Which mechanism ensures coordinated access to shared resources in a multiprocessing system?
  1. Memory Management
  2. Synchronization
  3. Thrashing
  4. Transmission 
সঠিক উত্তর:
Synchronization
উত্তর
সঠিক উত্তর:
Synchronization
ব্যাখ্যা

মাল্টিপ্রসেসিং সিস্টেমে একই সময়ে Shared Resource-এর একক এবং সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে এবং ডেটা অসামঞ্জস্যতা (Data Inconsistency) এড়াতে সিনক্রোনাইজেশন (Synchronization) ব্যবহার করা হয়।

• মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম (Multiprocessing Operating System):
- মাল্টিপ্রসেসিং বলতে দুই বা ততোধিক নির্দেশনা সমান্তরালভাবে দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ কর্তৃক পরিচালিত হওয়া বুঝায়।
- এসব সিপিইউ একই সময়ে কোনো প্রোগ্রামের আলাদা নির্দেশ পালন করে কিংবা সম্পূর্ণভাবে আলাদা আলাদা প্রোগ্রামও নির্বাহ করতে পারে।
- মাল্টিপ্রসেসিং পদ্ধতিতে কাজের গতি অত্যন্ত দ্রুত হয়।
- এ পদ্ধতিতে একাধিক প্রসেসর ব্যবহৃত হয় বলে এর উপর বেশি নির্ভরশীল হওয়া যায়, কারণ একটি প্রসেসর খারাপ হয়ে গেলেও কাজ একেবারে বন্ধ হয়ে যায় না।
- মহাকাশযান, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও বড় কলকারখানা এসব ক্ষেত্রে মাল্টিপ্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়।
- যেহেতু এ পদ্ধতিতে একাধিক প্রসেসর থাকে তাই একাধিক প্রসেসর যাতে একসাথে একই প্রোগ্রাম প্রসেস করতে না পারে সে জন্য একটা ব্যবস্থা থাকে যাকে সিনক্রোনাইজেশন (Synchronization) বলে।
- মাল্টিপ্রসেসিং-এ প্রতিটি প্রোগ্রামের সাথে একটি ফ্ল্যাগ বিট (Flag bit) যুক্ত থাকে।
- কোনো প্রোগ্রামের ফ্ল্যাগ বিট শূন্য (০) হলেই কোনো প্রসেসর সেই প্রোগ্রাম প্রসেস করে এবং ফ্ল্যাগ বিট এক (১) করে রাখে।
- সুতরাং যে প্রোগ্রামের ফ্ল্যাগ বিট এক (১) ঐ প্রোগ্রাম কোনো প্রোসেসর প্রসেস করবে না।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৫,০৩৯.
ন্যানোসেকেন্ড কী?
  1. এক সেকেন্ডের এক কোটি ভাগের একভাগ
  2. এক সেকেন্ডের একশত ভাগের একভাগ
  3. এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
  4. এক সেকেন্ডের এক হাজার ভাগের একভাগ
সঠিক উত্তর:
এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
উত্তর
সঠিক উত্তর:
এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
ব্যাখ্যা
কম্পিউটার: 
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। 
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। 
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। 
- সাধারণত ন্যানোসেকেন্ড -এ কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয়। 
- ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। 
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। 
- মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে। 
- ব্যবহারকারী ডাটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪০.
অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক্রায়োসার্জারি
  2. হোমোসার্জারি
  3. ক্রোমোসার্জারি
  4. বায়োসার্জারি
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪১.
Pentium Pro একটি -
  1. ক) র‍্যাম
  2. খ) হার্ডডিস্ক
  3. গ) প্রসেসর
  4. ঘ) সিডিরম
সঠিক উত্তর:
গ) প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রসেসর
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 
- উদাহরণ: CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪২.
প্লটার সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
  1. একটি আউটপুট ডিভাইস
  2. মানচিত্র মুদ্রণে ব্যবহৃত হয়
  3. প্লটার সাধারণত ২ প্রকার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত সবগুলো তথ্যই প্লটারের জন্য সঠিক।

প্লটার:
- প্লটার হলো এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইস যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ণ যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
- প্লটার সাধারণত ২ প্রকার। যথা-
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
২. ড্রাম (Drum) প্লটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪৩.
অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
সঠিক উত্তর:
দুই ভাগে
উত্তর
সঠিক উত্তর:
দুই ভাগে
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program) ও
২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program)।

• সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম:
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরি যে সমস্ত বাণিজ্যিক সফটওয়্যার পাওয়া যায় তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয়।
- যেমন এমএসওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়; এমএস এক্সেল প্রোগ্রামের সাহায্যে হিসাব-নিকাশের কাজ করা যায়; এমএস এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ করা যায় ইত্যাদি।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো এমএস অফিস, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, নেটস্কেপ কমিউনিকেটর, ইলেকট্রনিক মেইল, পেজ মেকার, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি।

• অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
- যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪৪.
দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটিকে কত দ্বারা ভাগ দিতে হয়?
  1. ক) ২
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ দিতে হয়। 

- মানুষ তার দৈনন্দিন জীবনে গণনা কিংবা হিসাব-নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে শুন্য। 
- যে পদ্ধতিতে শুন্য এবং এক এই দুইটিমাত্র সংখ্যা বা, অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই।   

পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর- 
- দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করবার জন্য দশমিক সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
- ভাগফলকে পুনরায় দুই দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
- এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য শুন্য হয়। 
- সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা।

সূত্র: ৮৬ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪৫.
কোন ‘কী’র সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়? 
  1. প্রাইমারি কী
  2. ফরেন কী
  3. কম্পোজিট ফরেন কী
  4. কম্পোজিট প্রাইমারি কী 
সঠিক উত্তর:
ফরেন কী
উত্তর
সঠিক উত্তর:
ফরেন কী
ব্যাখ্যা
কী ফিল্ড: 
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে। 
- কী ফিল্ড ৩ ধরনের হতে পারে। 
যথা- 
১. প্রাইমারি কী (Primary Key): 
- যে ফিল্ড কোন রেকর্ডকে ইউনিকভাবে (অদ্বিতীয়) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে। 

২. ফরেন কী (Foreign Key): 
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে। 
- ফরেন কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। 

৩. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key): 
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৪৬.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়? 
  1. Java
  2. Python
  3. HTML
  4. MATLAB 
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা

- HTML (Hypertext Markup Language) একটি প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি একটি মার্কআপ ভাষা। এটি ওয়েবপেজের কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয়

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence): 
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। 
- প্রায় সব ধরনের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করার জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা নানা ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, যা কিছুটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে।

- কম্পিউটারের জন্য গাণিতিকভাবে এমন কিছু কৃত্রিম নিউরন তৈরি করা হয়, যাকে পারসেপট্রন (perceptron) বলা হয়ে থাকে। এই কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকেই নিউরাল নেটওয়ার্ক বলে। সাধারণত একটি নিউরাল নেটওয়ার্কে তিনটি স্তর থাকে ইনপুট স্তর, লুক্কায়িত স্তর (hidden layer) ও আউটপুট স্তর।
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত C/C++, Java, MATLAB, Python, SHRDLU, PROLOG, LISP, CLISP, R ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়। 
- কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি শাখা হচ্ছে ডিপ লার্নিং (Deep Learning), এটিও এক ধরনের মেশিন লার্নিং। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ব্যবহার করে বর্তমানে উচ্চক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) সফটওয়্যার তৈরি করা হচ্ছে। যেমন: ChatGPT, Microsoft Copilot এবং Goggle Bard। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৫,০৪৭.
Which generation of computers used vacuum tubes?
  1. First generation
  2. Second generation
  3. Third generation 
  4. Fourth generation 
সঠিক উত্তর:
First generation
উত্তর
সঠিক উত্তর:
First generation
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) First generation
- এই প্রজন্মের কম্পিউটারগুলোতে সার্কিট হিসেবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হত। 
- প্রোগ্রামিং ভাষা হিসেবে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হত।
- ENIAC (Electronic Numerical Integrator and Computer), যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।

• প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২-১৯৫৯):
- আকারে বড় ও ভারী।
- উচ্চ শব্দ ও উত্তাপ সমস্যা।
- সীমিত তথ্য ধারণ ক্ষমতা।
- ধীর গতিসম্পন্ন।
- প্রথমে মেশিন ভাষা, তারপর এসেম্বলি ভাষার ব্যবহার।
- যেমন: ABC, ENIAC, UNIVAC.

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম বা জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্রিটানিকা।  

৫,০৪৮.
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
  1. Lotus
  2. Python
  3. উভয়ই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 


 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৫,০৪৯.
পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডাটা টাইপ (যেমন- int, float) বলে দিতে হয় না কেন?
  1. পাইথনে কোনো ডাটা টাইপ নেই
  2. এটি মেমরি সাশ্রয় করার জন্য করা হয়
  3. এটি একটি ডাইনামিকালি টাইপড (Dynamically Typed) ভাষা
  4. এটি কেবল স্ট্রিং ডাটা নিয়ে কাজ করে
সঠিক উত্তর:
এটি একটি ডাইনামিকালি টাইপড (Dynamically Typed) ভাষা
উত্তর
সঠিক উত্তর:
এটি একটি ডাইনামিকালি টাইপড (Dynamically Typed) ভাষা
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) এটি একটি ডাইনামিকালি টাইপড (Dynamically Typed) ভাষা
• পাইথন একটি ডাইনামিকালি টাইপড ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো, যখন আপনি কোনো ভেরিয়েবলে মান (Value) প্রদান করেন, পাইথন ইন্টারপ্রেটার রানটাইমে সেই মানের ধরন দেখে স্বয়ংক্রিয়ভাবে ভেরিয়েবলের ডাটা টাইপ নির্ধারণ করে নেয়। আগে থেকে বলে দিতে হয় না যে এটি পূর্ণসংখ্যা নাকি ভগ্নাংশ। ফলে প্রোগ্রামারকে আলাদা করে ভেরিয়েবলের টাইপ ঘোষণা করতে হয় না।

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
২. Python.org [link]

৫,০৫০.
কোনটি কম্পিউটারের প্রধান মেমোরি?
  1. হার্ডডিস্ক
  2. সিডি
  3. র‌্যাম
  4. জিপ ড্রাইভ
সঠিক উত্তর:
র‌্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‌্যাম
ব্যাখ্যা
• প্রধান মেমোরি (Main Memory):
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরি সংগ্রহ করে রাখে।
- র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ।

• সহায়ক মেমরি (Secondary Memory):

- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।
- এ ধরনের মেমোরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
• সহায়ক মেমরি (Secondary Memory) এর উদাহরণ:
- হার্ডডিস্ক,
- সিডি,
- ডিভিডি,
- পেনড্রাইভ,
- জিপ ড্রাইভ,
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৫১.
উচ্চ স্তরের ভাষা কোনটি?
  1. ক) সি++
  2. খ) পাইথন
  3. গ) জাভা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• উচ্চ স্তরের ভাষা সি++, পাইথন এবং জাভা। 

উচ্চ স্তরের ভাষা:
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

উচ্চ স্তরের ভাষার সুবিধা:
১. এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
২. এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
৩. প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
৪. উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৫২.
(0.3125)10 = (?)8
  1. 0.87
  2. 0.46
  3. 0.24
  4. 0.86
সঠিক উত্তর:
0.24
উত্তর
সঠিক উত্তর:
0.24
৫,০৫৩.
FOCUS কোন প্রজন্মের ভাষা?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা: 
১) প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫-১৯৫০)- machine Language বা যান্ত্রিক ভাষা। 
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০-১৯৬০)- assembly language বা অ্যাসেম্বলি ভাষা। 

৩) তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০-১৯৭০)- high level language বা উচ্চস্তরের ভাষা। 
যেমন- C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl. 

৪) চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০-১৯৮০)- very high level language বা অতি উচ্চস্তরের ভাষা। 
যেমন- SQL, NOMAD, FOCUS

৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০-বর্তমান)- natural language বা স্বাভাবিক ভাষা। 
যেমন- Prolog, OPSS, Mercury. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি। 
৫,০৫৪.
নিচের কোন ক্ষেত্রে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে?
  1. দুটি ইনপুট 0
  2. একটি ইনপুট 1 ও একটি ইনপুট 0
  3. দুটি ইনপুট 1
  4. অ্যান্ড গেইটে আউটপুট 1 হয় না
সঠিক উত্তর:
দুটি ইনপুট 1
উত্তর
সঠিক উত্তর:
দুটি ইনপুট 1
ব্যাখ্যা

উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৫,০৫৫.
Which of these is used in online shopping websites for secure data transfer?
  1. HTTP
  2. HTTPS
  3. FTP
  4. SMTP
সঠিক উত্তর:
HTTPS
উত্তর
সঠিক উত্তর:
HTTPS
ব্যাখ্যা

HTTPS is used in online shopping websites for secure data transfer.
HTTPS (Hypertext Transfer Protocol Secure) ব্যবহার করা হয় অনলাইন শপিং ওয়েবসাইটে নিরাপদ ডেটা ট্রান্সফারের জন্য।

HTTPS
- HTTPS-এর পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure
- এটি একটি প্রোটোকল, যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং ওয়েবসাইটের মধ্যে তথ্য ও যোগাযোগ সুরক্ষিতভাবে স্থানান্তর নিশ্চিত করে।
- ওয়েবসাইটের ঠিকানায় যে ‘S’ ব্যবহৃত হয়, তা বোঝায় যে ওয়েবসাইটটি Secured বা সুরক্ষিত।
- এটি HTTP-র সাথে SSL (Secure Sockets Layer) প্রোটোকল যুক্ত করে, যা ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য এনক্রিপশন নিশ্চিত করে।
- HTTPS প্রোটোকল ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে।
- এটি HTTP-এর তুলনায় অধিক নিরাপদ
- সাধারণত প্রায় সব ওয়েব ঠিকানা শুরু হয় http:// দিয়ে।
- তবে অনেক সময় ওয়েব ঠিকানায় www দিয়ে সরাসরি শুরু করা হয়।

উৎস: ১। ব্রিটানিকা।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি – মাহবুবুর রহমান। 

৫,০৫৬.
কম্পিঊটার সিস্টেমে সংযুক্ত নির্দিষ্ট কোনো Device এর কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে-
  1. ক) Device Driver
  2. খ) Compiler
  3. গ) Interpreter
  4. ঘ) Assembler
সঠিক উত্তর:
ক) Device Driver
উত্তর
সঠিক উত্তর:
ক) Device Driver
ব্যাখ্যা
ডিভাইস ড্রাইভার অপারেটিং সিস্টেম এবং পেরিফেরাল ডিভাইস এর মধ্যে দ্বিমুখী সংযোগ স্থাপন করে ইন্সটলকৃত ডিভাইস্কে কার্যোপযোগী করে তোলে। যেমন- নতুন কেনা প্রিন্টারকে কম্পিঊটারের সাথে সংযোগ করে ঐ প্রিন্টারের ডিভাইস ড্রাইভার ইন্সটল করে নিতে হয়।
৫,০৫৭.
What type of microprocessor is used in most personal computers?
  1. ক) RISC microprocessor
  2. খ) CISC microprocessor
  3. গ) DSP microprocessor
  4. ঘ) ARM microprocessor
সঠিক উত্তর:
খ) CISC microprocessor
উত্তর
সঠিক উত্তর:
খ) CISC microprocessor
ব্যাখ্যা
- CISC (Complex Instruction Set Computer) microprocessor is used in most personal computers.
- CISC microprocessors include a large number of complex instructions that can perform several operations in a single instruction.
- This allows them to execute more complex tasks with fewer instructions than RISC microprocessors.

Reference: University of Illinois at Chicago website
৫,০৫৮.
Mercury কোন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. প্রথম
  2. চতুর্থ
  3. তৃতীয়
  4. পঞ্চম
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা
• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- ১৯৪৫ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত অনেক প্রোগ্রামিং ভাষা উদ্ভব হয়েছে।
১. প্রথম প্রজন্মের ভাষা: মেশিন ভাষা,
২. দ্বিতীয় প্রজন্মের ভাষা: অ্যাসেম্বলি ভাষা,
৩. তৃতীয় প্রজন্মের ভাষা: উচ্চতর ভাষা,
৪. চতুর্থ প্রজন্মের ভাষা: অতি উচ্চতর ভাষা এবং
৫. পঞ্চম প্রজন্মের ভাষা: স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা।

• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ।
- এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়।
- ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে ।
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়।
- Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫,০৫৯.
ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার জন্য কোন লজিক গেইটের ব্যবহার করা হয়?
  1. ক) ন্যান্ড গেইট
  2. খ) নর গেইট
  3. গ) নট গেইট
  4. ঘ) অ্যান্ড গেইট
সঠিক উত্তর:
খ) নর গেইট
উত্তর
সঠিক উত্তর:
খ) নর গেইট
ব্যাখ্যা
নর গেইট (NOR Gate)
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- বর্তমানে ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার জন্য নর গেইটের ব্যবহার করা হয়।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫,০৬০.
'Ctrl + Z' কমান্ডটি কী কাজ করে?
  1. Undo
  2. Redo
  3. Save
  4. Open
সঠিক উত্তর:
Undo
উত্তর
সঠিক উত্তর:
Undo
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ-
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+ B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য (center alignment)।
Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের অ্যাড্রেস যোগ করার জন্য।
Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S : বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৫,০৬১.
SQL-এ নিচের কোন কমান্ডটি DDL (Data Definition Language)-এর অন্তর্ভুক্ত নয়?
  1. CREATE TABLE
  2. ALTER TABLE
  3. SELECT
  4. DROP INDEX
সঠিক উত্তর:
SELECT
উত্তর
সঠিক উত্তর:
SELECT
ব্যাখ্যা

SELECT হলো DQL (Data Query Language) কমান্ড, এটি DDL-এর অন্তর্ভুক্ত নয়।

SQL:
- SQL এর পূর্ণরূপ হলো Structured Query Language।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।
- ডেটা ডেফিনেশন ও ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ হিসেবে বিভিন্ন RDBMS (যেমন- DB2, SQL/DS ORACLE, INGRES, FOXPRO ইত্যাদি) এ ব্যবহৃত হয়।
- Tuple Calculas এর উপর ভিত্তি করে SQL তৈরি করা হয়েছে।

SQL ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে। যেমন-
১. ডেটা কুয়েরি ল্যাংগুয়েজ (Data Query Language - DQL):
- ডেটা কুয়েরি ল্যাংগুয়েজের সাহায্যে ডেটাবেজ থেকে প্রয়োজনীয় ডেটা কুয়েরি করে ব্যবহার করা হয়।
- SELECT স্টেটমেন্টের সাহায্যে ডেটা পুনরুদ্ধার করা হয়।

২. ডেটা ডেফিনেশন ল্যাংগুয়েজ (Data Definition Language - DDL):
- DDL এর সাহায্যে টেবিলের গঠন পরিবর্তন যেমন- টেবিল তৈরি, টেবিল আপডেট, টেবিল মুছে ফেলা ইত্যাদি পরিবর্তনগুলি করা হয়।
- CREATE স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেজে নতুন টেবিল তৈরি করা হয়
- ALTER স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেজের স্ট্রাকচার পরিবর্তন যেমন- টেবিলে নতুন কোন ফিল্ড যোগ করা বা ডিলিট করা ইত্যাদি কাজ করা হয়।
- ডেটাবেজের টেবিল মুছে ফেলতে DROP স্টেটমেন্টেটি ব্যবহৃত হয়।

৩. ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ (Data Manipulation Language - DML):
- এক বা একাধিক রেকর্ড মুছে ফেলার জন্য DELETE কমান্ড ব্যবহার করা হয়।
- এক বা একাধিক রেকর্ড এন্ট্রি করার জন্য INSERT কমান্ড ব্যবহার করা হয়।
- এক বা একাধিক রেকর্ড হালনাগাদ বা আপডেট করার জন্য UPDATE কমান্ড ব্যবহার করা হয়।

৪. ডেটা কন্ট্রোল ল্যাংগুয়েজ (Data Control Language - DCL):
- DCL এর সাহায্যে ডেটাবেস ব্যবহারকারীর ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৬২.
কোনটির মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায়?
  1. MICR check
  2. POS
  3. ATM
  4. CRM
সঠিক উত্তর:
CRM
উত্তর
সঠিক উত্তর:
CRM
ব্যাখ্যা
- CRM Stand for Cash Recycling Machines যার মাধ্যমে দিন ও রাত ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন করা যায় ।
- POS-point of sale মার্চেন্টরা ব্যবহার করে।
- MICR চেক ও অন্যান্য নথি প্রক্রিয়াকরণ এবং ক্লিয়ারিং এর জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি করতে ব্যবহৃত একটি অক্ষর স্বীকৃত প্রযুক্তি ।
- ATM (automated teller machine) নগদ টাকা উত্তোলনের জন্য ব্যবহার হয় ।

উৎস: ব্রিটানিকা।
৫,০৬৩.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  2. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
  3. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
  4. রিড-রাইট অপারেশনের জন্য
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। 
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা।
৫,০৬৪.
যেসব দেশের ভাষা ৮-বিটের বেশি কোডিং চায়, তাদের ক্ষেত্রে কোন কোড ব্যবহৃত হয়?
  1. ইউনিকোড
  2. অ্যাসকি কোড
  3. ইবিসিডিক কোড
  4. সবগুলোই
সঠিক উত্তর:
ইউনিকোড
উত্তর
সঠিক উত্তর:
ইউনিকোড
ব্যাখ্যা

• যেসব দেশের ভাষায় ইংরেজির মতো সীমিত অক্ষরের বাইরে অতিরিক্ত অক্ষর, চিহ্ন ও লিপি ব্যবহৃত হয়, সেসব ভাষা প্রকাশের জন্য ৮-বিটের বেশি কোডিং প্রয়োজন হয়। ASCII কোড মূলত ৭-বিট এবং সীমিত ইংরেজি অক্ষরের জন্য ব্যবহৃত হয়, তাই এটি যথেষ্ট নয়। EBCDIC-ও সীমিত পরিসরের এবং প্রধানত কিছু নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হয়। কিন্তু ইউনিকোড এমন একটি মান যা ৮-বিটের সীমা অতিক্রম করে বিশ্বের প্রায় সব ভাষার অক্ষর, সংখ্যা ও প্রতীক সমর্থন করে। তাই সঠিক উত্তর হলো ক) ইউনিকোড।

• ইউনিকোড:
- ইউনিকোড ১৬ বিট বিশিষ্ট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,536 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয়, সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৬৫.
১৯৭২ সালে কে বানরের ভাইরাস SV40 ও lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করে?
  1. Alec Jeffreys
  2. Richard Feynman
  3. Paul Berg
  4. John McCarthy
সঠিক উত্তর:
Paul Berg
উত্তর
সঠিক উত্তর:
Paul Berg
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ (DNA) সংযোজন কৌশল।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- এই জন্য Paul Berg কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় ৷
- বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টা অধিকাংশে কৃষির উপর জোরদার করা হয়েছে।
- এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধী উদ্ভিদ জন্মাতে পারে।

• Alec Jeffreys - ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক।
• Richard Feynman - ন্যানো প্রযুক্তির জনক।
• John McCarthy - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৬৬.
কোন কোডটি সাধারণত IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই শুধু ব্যবহৃত হয়?
  1. BCD
  2. EBCDIC
  3. UNICODE
  4. ASCII
সঠিক উত্তর:
EBCDIC
উত্তর
সঠিক উত্তর:
EBCDIC
ব্যাখ্যা
♦ ইবিসিডিক কোড (EBCDIC):
- ৮-বিট বিসিডি কোড Extended Binary Coded Decimal Information Code বা ইবিসিডিক কোড নামে পরিচিত।
- ইবিসিডিক (EBCDIC) কোডে ০ থেকে ৯ সংখ্যার জন্য ১১১১, A থেকে Z বর্ণের জন্য ১১০০, ১১০১ ও ১১১০ এবং বিশেষ চিহ্নের জন্য ০১০০, ০১০১, ০১১০ ও ০১১১ জোন বিট হিসাবে ব্যবহার করা হয়।
- ২৫৬টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে।
- এ কোডটি সাধারণত IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই শুধু ব্যবহৃত হয়।
- যেমন IBM মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে EBCDIC কোড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫,০৬৭.
Which two gates are known as Universal Gates?
  1. AND and OR
  2. XOR and XNOR
  3. NAND and NOR
  4. OR and NOT
সঠিক উত্তর:
NAND and NOR
উত্তর
সঠিক উত্তর:
NAND and NOR
ব্যাখ্যা
NAND এবং NOR গেইট - এই দুটি গেইটকেই সার্বজনীন গেইট বলা হয়, কারণ এদের দিয়ে বাকি সব গেইটের কাজ করা যায়।

সার্বজনীন গেইট:
- যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন গেইট বলা হয়।
- অর, অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সকল প্রকার লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- আবার শুধুমাত্র ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- এর কারণ ন্যান্ড গেইট দিয়ে অর, অ্যান্ড এবং নট গেইট বাস্তবায়ন সম্ভব।
- একইভাবে শুধু নর গেইট দিয়েই অর, অ্যান্ড এবং নট গেইট তথা যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা সম্ভব।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৬৮.
কোনটি উচ্চ মানের মুদ্রণযন্ত্র?
  1. ক) ইংকজেট প্রিন্টার
  2. খ) লেজার প্রিন্টার
  3. গ) ইমপ্যাক্ট প্রিন্টার
  4. ঘ) ডট প্রিন্টার
সঠিক উত্তর:
খ) লেজার প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
খ) লেজার প্রিন্টার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫,০৬৯.
Save এবং Save As -এর মধ্যে পার্থক্য কী?
  1. Save নতুন স্থানে সংরক্ষণ করে
  2. Save As নতুন স্থানে সংরক্ষণ করে
  3. Save এবং Save As একই বিষয়
  4. Save As মূলত কম্পিউটারের যন্ত্রাংশ সচল রাখে
সঠিক উত্তর:
Save As নতুন স্থানে সংরক্ষণ করে
উত্তর
সঠিক উত্তর:
Save As নতুন স্থানে সংরক্ষণ করে
ব্যাখ্যা
Save:
যখন আপনি আপনার পরিবর্তনগুলির সাথে একটি বিদ্যমান ফাইল আপডেট করতে চান তখন "Save" ব্যবহার করুন এবং আপনি  নতুন অনুলিপি তৈরি করতে বা ফাইলের নাম বা অবস্থান পরিবর্তন করতে চান না।

Save As:
আপনি যখন বর্তমান ফাইলটির উপর ভিত্তি করে একটি নতুন ফাইল তৈরি করতে চান, সম্ভবত একটি ভিন্ন নাম, ফাইলের ধরন (যেমন, .txt থেকে .docx তে পরিবর্তন করা) বা অন্য কোনও ফোল্ডারে তৈরি করতে চান তখন "Save As" ব্যবহার করুন৷ 

উৎস: ব্রিটানিকা। 
৫,০৭০.
শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য কোনটি?
  1. HPFS
  2. NTFS
  3. FAT 32
  4. FAT16
সঠিক উত্তর:
HPFS
উত্তর
সঠিক উত্তর:
HPFS
ব্যাখ্যা
[HPFS (High-Performance File System) শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি IBM দ্বারা তৈরি এবং OS/2 অপারেটিং সিস্টেমে ফাইল সিস্টেমের কর্মদক্ষতা উন্নত করার জন্য ব্যবহৃত হয়।]

• HPFS:
- HPFS-এর পূর্ণ অর্থ High Performance File System.
- এটি শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।

• NTFS:

- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।

• FAT 32:
- FAT 32-এর পূর্ণ অর্থ হলো "File Allocation Table-32".
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর। কারণ এ ধরনের পার্টিশন এরিয়ায় সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করা যায়।
- FAT 32 পার্টিশন এরিয়ার সর্বোচ্চ ক্ষমতা 2TB বা 2048GB ৷
- অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথে মাল্টি বুট করার জন্য FAT 32 ব্যবহার করা হয়।
- হার্ডডিস্কে FAT 32 এর আওতায় Windows 95, Windows ME, Windows 200, Windows XP ইত্যাদি অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- Windows 2000 অপারেটিং সিস্টেমকে NTFS পার্টিশনেও পরিচালনা করা সম্ভব।

• FAT16:
- FAT16-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-16.
- এটি DOS-এর আদর্শমান। অর্থাৎ MS DOS-এর ওপর ভিত্তি করে FAT16-এর ফাইল সিস্টেম উন্নয়ন করা হয়েছিল।
- FAT-16 -এ Windows 95, OS/2 এবং Windows NT অপারেটিং সিস্টেম চালানো যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৭১.
SQL একটি _______ ল্যাংগুয়েজ।
  1. প্রোগ্রামিং
  2. মার্কআপ
  3. নন-প্রসিডিউরাল
  4. স্ক্রিপ্টিং
সঠিক উত্তর:
নন-প্রসিডিউরাল
উত্তর
সঠিক উত্তর:
নন-প্রসিডিউরাল
ব্যাখ্যা

◉ SQL (Structured Query Language) হলো একটি নন-প্রসিডিউরাল ল্যাংগুয়েজ। 

SQL: 
- SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

SQL ফিচার সুবিধা: 
- SQL ইংরেজি ভাষার কাছাকাছি একটি কুয়েরি ল্যাংগুয়েজ। এতে SELECT, INSERT, DELETE এ রকম শব্দ দ্বারা কমান্ডসেট তৈরি করা হয়েছে।
- SQL একটি non-procedural ল্যাংগুয়েজ। যে তথ্যাবলি দরকার কেবল তা বলে দিলেই হয়, কিভাবে কুয়েরি করা যাবে তা বলার দরকার হয় না।
- SQL একই সময়ে এক একটি রেকর্ডকে প্রসেস না করে বরং এক সেট রেকর্ড প্রসেস করে।

SQL বিভিন্ন শ্রেণির কার্যসম্পাদনের জন্য ব্যবহার করা যায়। যেমন: 
- ডাটা কুয়েরি করা।
- ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা।
- ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা।
- ডাটাবেজ অবজেক্ট এ্যাকসেস নিয়ন্ত্রণ।
- ডাটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান।

অন্যান্য অপশনসমূহ, 
ক) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ: C, C++, Java ইত্যাদি। 
খ) মার্কআপ ল্যাংগুয়েজ: HTML, XML, Markdown ইত্যাদি। 
গ) স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ: Python, JavaScript, PHP ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৭২.
নিচের কোনটি বাইপোলার মেমোরি?
  1. ক) DRAM
  2. খ) EPROM
  3. গ) EAPROM
  4. ঘ) PROM
সঠিক উত্তর:
ঘ) PROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) PROM
ব্যাখ্যা
অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমরি প্রধানত দুটি উপায়ে তৈরি করা হয়। যথা-
১। বাইপোলার মেমরি ও
২। ইউনিপোলার মেমরি

♦ বাইপোলার মেমরি:
- ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক (Transistor Transistor Logic : TTL ) দিয়ে বাইপোলার মেমরি তৈরি করা হয়।
- SRAM, PROM ইত্যাদি এ জাতীয় মেমরির উদাহরণ।

♦ ইউনিপোলার মেমরি:
- ইউনিপোলার মেমরি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (Metal Oxide Semiconductor Field Effect Transistor : MOSFET) বা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ( Complementory Metal Oxide Semiconductor : CMOS) দিয়ে তৈরি করা হয়।
- DRAM, EPROM, EAPROM ইত্যাদি এ জাতীয় মেমরির উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৭৩.
তৃতীয় প্রজন্মের কম্পিউটার কীসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল?
  1. ক) ভ্যাকুয়াম টিউব
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) মাইক্রোপ্রসেসর
  4. ঘ) ইন্টিগ্রেটেড সার্কিট
সঠিক উত্তর:
ঘ) ইন্টিগ্রেটেড সার্কিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টিগ্রেটেড সার্কিট
ব্যাখ্যা
- প্রথম প্রজন্মের কম্পিউটার ছিলো ভ্যাকুয়াম টিউব ভিত্তিক৷
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ভিত্তি ছিলো ট্রানজিস্টর।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার ছিলো সিলিকন চিপ ভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট বা IC বেজড৷
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে VLSI এবং মাইক্রোপ্রসেসরের প্রসার ও প্রচলন হয়। সরাসরি ব্যবহারের জন্য প্রোগ্রাম প্যাকেজের প্রচলন শুরু হয়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫,০৭৪.
যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে কাজের ফলাফল প্রদর্শিত হয় -
  1. মেমোরি
  2. সিপিইউ
  3. ইনপুট ডিভাইস
  4. আউটপুট ডিভাইস
সঠিক উত্তর:
আউটপুট ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট ডিভাইস
ব্যাখ্যা
যে সমস্ত যন্ত্র কম্পিউটারে তথ্য বা ইনপুট দেবার জন্য ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস।
যেমন কী-বোর্ড, মাউস ইত্যাদি।
যে সমস্ত যন্ত্রের সাহায্যে কম্পিউটারের কাজের ফলাফল প্রদর্শিত হয় সেই সব যন্ত্রকে বলা হয় আউটপুট ডিভাইস।
যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি।
এই সমস্ত যন্ত্রপাতি ক্যাবল বা তারের সাহায্যে কম্পিউটারের সিপিইউ-এর সঙ্গে যুক্ত থাকে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,০৭৫.
235 এর বিসিডি কোড কত?
  1. ক) 000101010110
  2. খ) 001001110101
  3. গ) 001000110101
  4. ঘ) 000111001010
সঠিক উত্তর:
গ) 001000110101
উত্তর
সঠিক উত্তর:
গ) 001000110101
ব্যাখ্যা


∴ 235 এর বিসিডি কোড হলো 001000110101
৫,০৭৬.
কিসের সমন্বয়ে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত হয়?
  1. ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
  2. খ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
  3. গ) অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
  4. ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ব্যাখ্যা
কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। এটিই সবকিছুর নিয়ন্ত্রক। ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।
Source: Britannica
৫,০৭৭.
ফ্লিপ-ফ্লপ কী নামে পরিচিত?
  1. সিঙ্গেল ভাইব্রেটর
  2. বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর
  3. সিকোয়েন্সিয়াল ভাইব্রেটর
  4. ডিজিটাল ভাইব্রেটর
সঠিক উত্তর:
বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর
উত্তর
সঠিক উত্তর:
বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।

• ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৫,০৭৮.
In the B2C e-commerce model, transactions occur between—
  1. Business and individual consumers
  2. Two business organizations
  3. Two individual consumers
  4. Consumers and government agencies
সঠিক উত্তর:
Business and individual consumers
উত্তর
সঠিক উত্তর:
Business and individual consumers
ব্যাখ্যা

• B2C (Business to Consumer) মডেলে ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার কাছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে।

• ই-কমার্স (E-commerce):
- Electronic commerce বা E-commerce হলো ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় এবং আর্থিক লেনদেন পরিচালনার প্রক্রিয়া।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়।
- ই-কমার্স আধুনিক ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ব্যবসা পরিচালনার পদ্ধতিকে দ্রুত ও বৈশ্বিক করেছে।

• ই-কমার্সের প্রধান মডেল:
- ই-কমার্স সাধারণত বিভিন্ন ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে কয়েকটি মডেলে বিভক্ত।

• Business to Business (B2B):
- এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইনে পণ্য বা সেবার লেনদেন করে।
- সাধারণত পাইকারি ব্যবসা, সরবরাহ চেইন ও কর্পোরেট লেনদেনে এই মডেল ব্যবহৃত হয়।

• Business to Consumer (B2C):
- ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ব্যক্তিগত গ্রাহকের কাছে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে।
- আধুনিক অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো সাধারণত এই মডেলের উপর ভিত্তি করে পরিচালিত হয়।

• Consumer to Consumer (C2C):
- একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করে।

• Consumer to Business (C2B):
- ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে বা মূল্য নির্ধারণ করে।

• অন্যান্য অপশন:
- Consumer to Consumer (C2C) → একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রি করে।
- Business to Business (B2B) → এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইন লেনদেন করে।
- Consumer to Business (C2B) → ভোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।

উৎস: ব্রিটানিকা, ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৭৯.
OR গেইটের কাজ হলো-
  1. +
  2. -
  3. ×
  4. /
সঠিক উত্তর:
+
উত্তর
সঠিক উত্তর:
+
ব্যাখ্যা
♦ অর গেইট:
- অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট । হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট হবে 0।
- দুইটি ইনপুট সংকেত A ও B এবং আউটপুট X হলে অর গেইটের সমীকরণ, সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নিম্নরূপ-



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৮০.
বিট (Bit) কী?
  1. একটি বাইটের সমান
  2. ডেটা স্টোরেজ ডিভাইস
  3. দশমিক সংখ্যা
  4. বাইনারি ডিজিট
সঠিক উত্তর:
বাইনারি ডিজিট
উত্তর
সঠিক উত্তর:
বাইনারি ডিজিট
ব্যাখ্যা

• বিট (Bit) হলো বাইনারি ডিজিট (০ বা ১)।

• বিট ও বাইট:
- ১ বাইট = ৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অঙ্ককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহৃত হয়।
 
• ডেটার এককসমূহ:
- ১ কিলোবিট = ১০০০ বিট,
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট,
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট,
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
 
- ৮ বিট নিয়ে ১ বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট,
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট,
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট,
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট,
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি (প্রফেসর মুজিবুর রহমান)।

৫,০৮১.
APK এর পূর্ণরূপ কী?
  1. Apple Package Key
  2. Automated Process Kit
  3. Android Application Package
  4. Application Program Kernel
সঠিক উত্তর:
Android Application Package
উত্তর
সঠিক উত্তর:
Android Application Package
ব্যাখ্যা
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৫,০৮২.
একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয়-
  1. Dot per inch
  2. Dots per square inch
  3. Dots printed per unit
  4. সবগুলো
সঠিক উত্তর:
Dot per inch
উত্তর
সঠিক উত্তর:
Dot per inch
ব্যাখ্যা
- যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার বলা হয়। অন্যান্য আউটপুট ডিভাইসের তুলনায় প্রিন্টার একটি ধীরগতি আউটপুট ব্যবস্থা।
- প্রিন্টারের আউটপুটের মান কী রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর।
- প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক - ডিপিআই (DPI)।
- DPI এর পূর্ণরূপ হল- Dots Per Inch.
- PPM = Pages Per Minute. এর মাধ্যমে প্রিন্টারের গতি পরিমাপ করা হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫,০৮৩.
নিচের কোন অপারেটিং সিস্টেমে Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়?
  1. ক) CP/M
  2. খ) Unix
  3. গ) MS-DOS
  4. ঘ) উপরের সবগুলোতে
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোতে
ব্যাখ্যা
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম হলাে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- এই ধরনের অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রােগ্রামের সব কাজ কি-বাের্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
৫,০৮৪.
ER (Entity-Relationship) Diagram-এ Entity বলতে কী বোঝানো হয়?
  1. SQL command
  2. Database table এর নাম
  3. Real-world object
  4. Database software
সঠিক উত্তর:
Real-world object
উত্তর
সঠিক উত্তর:
Real-world object
ব্যাখ্যা

Entity হলো বাস্তব জগতের এমন কোনো Object বা ধারণা, যার Data ডাটাবেজে সংরক্ষণ করা হয়। 

এনটিটি: 
- কোন ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাকে ডাটার এনটিটি বলে।
- একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট বলা হয়।
- এনটিটির অন্তর্ভূক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে।
- প্রত্যেকটি এট্রিবিউটের যে মান থাকে তাকে বলা হয় ভ্যালু।
- পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৮৫.
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স?
  1. হাতের রেখা শনাক্তকরণ
  2. মুখমন্ডলের অবয়ব
  3. স্বাক্ষর শনাক্তকরণ
  4. আঙুলের ছাপ
সঠিক উত্তর:
স্বাক্ষর শনাক্তকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্বাক্ষর শনাক্তকরণ
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) স্বাক্ষর শনাক্তকরণ

বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান। 

৫,০৮৬.
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) পেন ড্রাইভ
  3. গ) র‍্যাম
  4. ঘ) ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
গ) র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
গ) র‍্যাম
ব্যাখ্যা
যে মেমােরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে যুক্ত থাকে, তাকে প্রাইমারি মেমােরি বা প্রধান মেমােরি (Main Memory) বলা হয়। এই মেমোরিকে প্রাথমিক স্টোরেজ (Primary Storage) হিসাবেও উল্লেখ করা হয়। চলমান প্রােগ্রাম, ডেটা, নির্দেশ, প্রক্রিয়াকরণের ফলাফল ইত্যাদি সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। প্রাথমিক মেমােরিকে অত্যন্ত দ্রুতগতিসমম্পন্ন হতে হয়। এজন্য এর ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম হয় কিন্তু খরচ বেশি হয়। সিপিইউ এর গাণিতিক/যৌক্তিক অংশ যখন যে গণনা করে তার জন্য প্রয়ােজনীয় উপাত্ত ও নির্দেশ সহায়ক মেমােরি হতে সাময়িকভাবে প্রাইমারি মেমােরিতে উত্তোলন করে রাখা হয়। যেমন- র‌্যাম (RAM)।
৫,০৮৭.
যখন কোনো প্রোগ্রামে একটি ভুল থাকে যা প্রোগ্রামটিকে ভুলভাবে চলতে বাধ্য করে, তখন সেই ভুলটিকে কী বলা হয়?
  1. আপডেট
  2. ট্রোজান
  3. বাগ
  4. ফায়ারওয়াল
সঠিক উত্তর:
বাগ
উত্তর
সঠিক উত্তর:
বাগ
ব্যাখ্যা

• যখন কোনো প্রোগ্রামে একটি ভুল থাকে যা প্রোগ্রামটিকে ভুলভাবে চলতে বাধ্য করে, তখন সেই ভুলটিকে বাগ বলা হয়।
- বাগ হল একটি ত্রুটি বা ভুল যা সফটওয়্যারের কোডে ঘটে এবং যার ফলে প্রোগ্রামটি প্রত্যাশিতভাবে কাজ না করে। এটি কার্যকারিতা নষ্ট করতে পারে, ভুল ফলাফল দিতে পারে বা প্রোগ্রামকে পুরোপুরি থামিয়েও দিতে পারে। প্রোগ্রাম লেখার সময় অসাবধানতাবশত এই বাগ তৈরি হয়। সফটওয়্যার উন্নয়নের সময় এগুলো শনাক্ত করে ঠিক করার প্রক্রিয়াটিকে বলা হয় ডিবাগিং। বাগ কোনো ভাইরাস নয় এবং এটি নিরাপত্তা হুমকি সৃষ্টি না করলেও সফটওয়্যারের গুণগত মান ও নির্ভরযোগ্যতা কমিয়ে দেয়।

• ম্যালওয়্যার (malware): 
- ম্যালওয়্যার হলো ইংরেজি Malicious Software এর সংক্ষিপ্ত রূপ।
- ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফ্টওয়‍্যারকে ম্যালওয়্যার বলে।
- এই সফটওয়্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে।
- যদি কোনো সফ্টওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না; একে সফটওয়্যার বাগ (bug) বলা হয়।
- ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফ্টওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়।

• ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। যথা-
- কম্পিউটার ভাইরাস (computer viruses),
- ওয়ার্ম (worms),
- ট্রোজান হর্স (trojan horses),
- স্পাইওয়‍্যার (spyware),
- র‍্যানসামওয়‍্যার (ransomware),
- অ্যাডওয়্যার (adware),
- রুটকিটস্ (rootkits) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৫,০৮৮.
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) রোগীর রক্তচাপ ও হৃৎযন্ত্রের ক্রিয়া মাপার জন্য কোন কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. ল্যাপটপ
  2. অ্যানালগ কম্পিউটা
  3. ডিজিটাল কম্পিউটার
  4. হাইব্রিড কম্পিউটার
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা

হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer):
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। একে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি। তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়; যেমন- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- এছাড়াও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃত্যন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,০৮৯.
ইউএসবি ইন্টারফেস থাকায় কোনটিতে হট প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়?
  1. ক) হার্ডডিস্কে
  2. খ) ফ্ল্যাশ ডিস্কে
  3. গ) কম্প্যাক্ট ডিস্কে
  4. ঘ) অপ্টিক্যাল ডিস্কে
সঠিক উত্তর:
খ) ফ্ল্যাশ ডিস্কে
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্ল্যাশ ডিস্কে
ব্যাখ্যা
অত্যন্ত হালকা এবং সহজে বহনযোগ্য ফ্ল্যাশ মেমোরি ইউএসবি ইন্টারফেস ব্যবহার করে অতি দ্রুত ডেটা রিড/কপি করতে পারে। কলমের ক্যাপের মত দেখতে এই মাধ্যমটিকে ফ্ল্যাশ ডিস্ক বা পেনড্রাইভ বলা হয়। ইউএসবি পোর্ট থেকেই পাওয়ার গ্রহণ করে বলে এর আলাদা কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়ােজন হয় না। ইউএসবি ইন্টারফেস থাকায় ফ্ল্যাশ ডিস্ক বা পেনড্রাইভ হট প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
৫,০৯০.
HTML আবিষ্কার করেন কে?
  1. টিম বার্নাস-লী
  2. জন বার্ডিন
  3. প্রেসপার একার্ট
  4. রে টমলিসন
সঠিক উত্তর:
টিম বার্নাস-লী
উত্তর
সঠিক উত্তর:
টিম বার্নাস-লী
ব্যাখ্যা
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language.
- এটি মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত।
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫,০৯১.
10101111 এর 1's complement কোনটি?
  1. 1111 1111
  2. 0000 0000
  3. 0101 0000
  4. 1100 0011
সঠিক উত্তর:
0101 0000
উত্তর
সঠিক উত্তর:
0101 0000
ব্যাখ্যা
• 10101111 এর 1's complement 0101 0000.

• ১ এর পরিপূরক গঠন (1's complement form):
- বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
- অর্থাৎ সংখ্যার বিট গুলোকে উল্টিয়ে দেয়া হয়।

এখানে,
10101111 এর স্থানে বিট গুলোকে উল্টিয়ে 0101 0000 হলো ১ এর পরিপূরক (1's complement).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫,০৯২.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর
  2. ডিভাইস ড্রাইভার
  3. অপারেটিং সিস্টেম
  4. ওয়ার্ড প্রসেসর
সঠিক উত্তর:
ওয়ার্ড প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্ড প্রসেসর
ব্যাখ্যা
- সফটওয়‍্যারকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- সিস্টেম সফটওয়্যারটি ব্যবহারকারীকে কম্পিউটার সিস্টেম চালাতে সহায়তা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কম্পিউটারের ক্ষমতাগুলিকে সরাসরি কোনও কাজের জন্য নিযুক্ত করে।
- সিস্টেম সফটওয়্যার আমাদের একটি পরিবেশ তৈরি করে দেয় যেখানে অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারকে চালানো যেতে পারে।


উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৯৩.
কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদাহরণ নয়?
  1. MS Word
  2. Oracle
  3. SQLite
  4. Postgre SQL
সঠিক উত্তর:
MS Word
উত্তর
সঠিক উত্তর:
MS Word
ব্যাখ্যা
MS Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
যে সফটওয়্যার ডেটা সংরক্ষণ, ব্যবহার ও ব্যবস্থাপনায় সাহায্য করে তা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান ৩টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন ও
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি DBMS উদাহরণ হচ্ছে-
১. মাইএসকিউএল (MySQL),
২. ওরাকল (Oracle),
৩. মাইক্রোসফট অ্যাকসেস (Micorsoft Access),
৪. মাইক্রোসফট এসকিউএল সার্ভার (Microsoft SQL Server),
৫. পোস্টগ্রি এসকিউএল (Postgre SQL),
৬. এসকিউলাইট (SQLite), ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান
৫,০৯৪.
কোনটি সিপিইউ এর অংশ নয়?
  1. ক) Control Unit
  2. খ) Output Unit
  3. গ) Main Memory Unit
  4. ঘ) Arithmetic Logic Unit
সঠিক উত্তর:
খ) Output Unit
উত্তর
সঠিক উত্তর:
খ) Output Unit
ব্যাখ্যা
সিপিইউ (CPU):
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• সিপিইউ-এর সংগঠন: সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)

আউটপুট ইউনিট (Output Unit):
- আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
- আউটপুট ইউনিটের এ ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস ব্যবহৃত হয়।
- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি হলো আউটপুট ডিভাইসের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৯৫.
OCR প্রযুক্তির মূল উদ্দেশ্য কী?
  1. ডিজিটাল চেক তৈরিতে ব্যবহার করা
  2. উত্তরপত্র মূল্যায়নে ব্যবহার করা।
  3. পণ্যের বাজার জরিপ করা।
  4. ছবিকে টেক্সটে রূপান্তর করা।
সঠিক উত্তর:
ছবিকে টেক্সটে রূপান্তর করা।
উত্তর
সঠিক উত্তর:
ছবিকে টেক্সটে রূপান্তর করা।
ব্যাখ্যা
• OCR:
- OCR এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- OCR প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো ছবিকে টেক্সট সনাক্ত করা।  
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

• MICR:
- ব্যাংকিং সেক্টরে ডিজিটাল চেক তৈরিতে ব্যবহার করা হয় MICR. চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়। 

• OMR: 
- OMR এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগান্বিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে। 
- সাধারণত নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ, জনমত জরিপ, পরিচিতিমূলক তথ্যাবলি ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৯৬.
Operating System কোন ক্যাটাগরির সফটওয়্যারের অন্তর্ভুক্ত?
  1. System Software
  2. Virus
  3. Utility Software
  4. Application Software
সঠিক উত্তর:
System Software
উত্তর
সঠিক উত্তর:
System Software
ব্যাখ্যা

• Operating System হলো System Software ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কারণ অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে লোড হয় এবং মেমোরি ব্যবস্থাপনা, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট–আউটপুট নিয়ন্ত্রণসহ মৌলিক সব কার্যক্রম পরিচালনা করে। অপারেটিং সিস্টেম ছাড়া কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সঠিকভাবে কাজ করতে পারে না। Virus ক্ষতিকর প্রোগ্রাম, Utility Software সহায়ক টুল এবং Application Software ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর হলো ক) System Software.

• Operating System (OS):
- Operating System (OS) হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ইউজারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমন: Windows, Linux, macOS, Android, ইত্যাদি।
- এটি System Software শ্রেণির অন্তর্ভুক্ত কারণ এটি কম্পিউটারের মূল কাজগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, যেমন:
- মেমোরি ম্যানেজমেন্ট
- প্রসেস ম্যানেজমেন্ট
- ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ
- ফাইল ম্যানেজমেন্ট
- ডিভাইস কন্ট্রোল

- Application Software ব্যবহারকারী নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন MS Word, Excel, Photoshop ইত্যাদি।
- Utility Software হলো সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত সহায়ক সফটওয়্যার, যেমন Antivirus, Disk Cleaner, ইত্যাদি।
- Virus কোনো সফটওয়্যার শ্রেণি নয়; এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম (Malicious Software)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫,০৯৭.
পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সের প্রধান ধরণ নয় কোনটি?
  1. ক) B2B
  2. খ) C2B
  3. গ) C2C
  4. ঘ) D2B
সঠিক উত্তর:
ঘ) D2B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D2B
ব্যাখ্যা
কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে - B2B, B2C, C2B, C2C।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৫,০৯৮.
(727.6) কে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন-
  1. 111010111.110
  2. 110010101.110
  3. 101010011.111
  4. 11101101.1101
সঠিক উত্তর:
111010111.110
উত্তর
সঠিক উত্তর:
111010111.110
ব্যাখ্যা
প্রশ্ন: (727.6) কে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন-

সমাধান:
৫,০৯৯.
iOS ডিভাইসের জন্য অ্যাপ ডিস্ট্রিবিউশনের প্ল্যাটফর্ম কোনটি?
  1. Apple Store
  2. App Store
  3. iOS Store
  4. Play Store
সঠিক উত্তর:
App Store
উত্তর
সঠিক উত্তর:
App Store
ব্যাখ্যা

• iOS ডিভাইসের জন্য অ্যাপ ডিস্ট্রিবিউশনের প্রধান প্ল্যাটফর্ম হলো App Store। এটি Apple দ্বারা পরিচালিত একটি ডিজিটাল মার্কেটপ্লেস যেখানে ব্যবহারকারীরা iPhone, iPad এবং iPod Touch-এর জন্য অ্যাপ্লিকেশন খুঁজে ডাউনলোড করতে পারে। App Store ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করে, যেখানে প্রতিটি অ্যাপ Apple-এর মান ও নিরাপত্তা পরীক্ষা অতিক্রম করতে হয়। অন্য প্ল্যাটফর্ম যেমন Play Store মূলত Android ডিভাইসের জন্য, এবং iOS Store বা Apple Store নামে কোনো অফিসিয়াল অ্যাপ ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম নেই। তাই সঠিক উত্তর হলো খ) App Store.

• কম্পিউটার অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- উদাহরণসমূহ:
- Microsoft Windows,
- Linux,
- UNIX,
- SUN SOLARIS,
- MacOS,
- Ubuntu ইত্যাদি।

• মোবাইল অপারেটিং সিস্টেম:
- মোবাইল অপারেটিং সিস্টেম হলো একটি OS যা শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়, যেমন একটি স্মার্টফোন, ব্যক্তিগত ডিজিটাল সহকারী (PDA), ট্যাবলেট বা অন্যান্য এম্বেডেড মোবাইল OS।
- উদাহরণসমূহ:
- iOS,
- Symbian,
- Windows Phone OS,
- Android,
- Blackberry OS ইত্যাদি।

• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- স্লোগান: Think Different.
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

৫,১০০.
'আসিমো' কোন কোম্পানির তৈরিকৃত রোবট?
  1. মুরাতা
  2. সনি
  3. হোন্ডা
  4. হ্যানসন
সঠিক উত্তর:
হোন্ডা
উত্তর
সঠিক উত্তর:
হোন্ডা
ব্যাখ্যা
• রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- আর প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- এই প্রযুক্তির মাধ্যমে রোবটের দর্শন ক্ষমতা, স্পর্শ ক্ষমতা, হাত ও পায়ের যথাযথ পরিচালন, চলাচলের ক্ষমতা, শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে।
- রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র।
- রোবটের সাহায্যে যে কোন প্রতিকূল পরিবেশে কাজ করা যায়। 
- জাপানের মুরাতা কোম্পানির "মুরাতা বয়", হোন্ডা কোম্পানির "আসিমো", সনি কর্পোরেশনের "আইবো" ইত্যাদি রোবট প্রায় মানুষের মতই বিশেষ কোন কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।