বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৪৭ / ৮২ · ৪,৬০১৪,৭০০ / ৮,১৪১

৪,৬০১.
ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) সাইটোগ্রাফি
  2. খ) ক্রিস্টালোগ্রাফি
  3. গ) স্টেনোগ্রাফি
  4. ঘ) ক্রিপ্টোগ্রাফি
সঠিক উত্তর:
ঘ) ক্রিপ্টোগ্রাফি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রিপ্টোগ্রাফি
ব্যাখ্যা
ক্রিপটোগ্রাফি
- ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে ক্রিপটোগ্রাফি বলে।
- ক্রিপ্টোগ্রাফি হ'ল কয়েকটি কোডের মাধ্যমে সুরক্ষিত ডেটা এবং যোগাযোগের সঞ্চারিত করার পদ্ধতি যা কেবলমাত্র ভাগ্যবান ব্যক্তিই সঞ্চারিত প্রকৃত তথ্য সম্পর্কে জানতে পারে।
- প্রক্রিয়া এই ফর্ম তথ্য জন্য অননুমোদিত অ্যাক্সেসযোগ্যতা বাধা দেয়। সুতরাং, পরিষ্কারভাবেই নামটি ইঙ্গিত করে যে 'ক্রিপ্ট' 'লুকানো' লেখার সাথে বোঝায়। - ক্রিপ্টোগ্রাফিতে তথ্যের এনকোডিং গাণিতিক অনুমান এবং অ্যালগরিদম হিসাবে বর্ণিত কয়েকটি গণনা অনুসরণ করে।
- এনকোডড ডেটা এমনভাবে সংক্রমণ করা হয় যাতে এটি মূল ডেটা খুঁজে পাওয়া শক্ত করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৪,৬০২.
BIOS সাধারণত কোথায় থাকে?
  1. হার্ডড্রাইভে
  2. মাদারবোর্ডে
  3. RAM-এ
  4. CPU-তে
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
ব্যাখ্যা
BIOS সাধারণত মাদারবোর্ডে থাকে
• BIOS (Basic Input Output System):
- BIOS হল কম্পিউটারের ফার্মওয়্যার, বা স্থায়ী সফ্টওয়্যার।
- BIOS সাধারণত মাদারবোর্ড এ থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS অপারেটিং সিস্টেম (OS) এবং মাউস, কীবোর্ডের মতো বাহ্যিক ডিভাইসগুলোর মধ্যে তথ্য পরিচালনাও করে। 
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। ব্রিটানিকা।


৪,৬০৩.
ENIAC (Electronic Numerical Integrator And Computer) কম্পিউটার তৈরি করেন-
  1. ক) মার্কস উইলকিস এবং প্রেসপার একার্ট
  2. খ) ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট
  3. গ) ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং ক্লিফ ব্যারি
  4. ঘ) ড. জন মউসলি এবং ক্লিফ ব্যারি
সঠিক উত্তর:
খ) ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট
ব্যাখ্যা
১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Presper Eckert) যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলাে প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
৪,৬০৪.
নিচের কোনটি "প্রেজেন্টেশন সফটওয়্যার"?
  1. Macromedia Flash
  2. MS Access
  3. MS Word
  4. Oracle
সঠিক উত্তর:
Macromedia Flash
উত্তর
সঠিক উত্তর:
Macromedia Flash
ব্যাখ্যা
• সফটওয়্যারের প্রকারভেদ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১.  সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- MS DOS, LINUX, UNIX, MS WINDOWS 98, MS WINDOWS, MAC OS, SYMBIAN, ANDROID, PC DOS, XENIX, AIX, ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: Word Pad, Note Pad, MS Word, Latet.
- ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার: Oracle, Ms Access, Poxpro.
- প্রেজেন্টেশন সফটওয়্যার: Microsoft Powerpoint, Macromedia Flash.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬০৫.
প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে -
  1. ENIAC-1
  2. EDSAC
  3. UNIVAC-1
  4. MARK-1
সঠিক উত্তর:
ENIAC-1
উত্তর
সঠিক উত্তর:
ENIAC-1
ব্যাখ্যা

◉ ENIAC (Electronic Numerical Integrator and Computer) ছিল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক, ডিজিটাল, এবং প্রোগ্রামযোগ্য কম্পিউটার।

ENIAC:
- ENIAC এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যান্য অপশনসমূহ, 
খ) এডস্যাক (EDSAC) – এটি ছিল প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে চালু হয়েছিল।
(গ) পিডিপি-৮ (PDP-8) – এটি ছিল প্রথম মিনি কম্পিউটার, যা ১৯৬৫ সালে বাজারে আসে।
(ঘ) MARK-1 - MARK-1 ছিল বিশ্বের প্রথম ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার। 

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬০৬.
ASCII-8 কোড দ্বারা প্রকাশযোগ্য অংক, অক্ষর এবং চিহ্নের সংখ্যা কত?
  1. 1024 টি
  2. 512 টি
  3. 524 টি
  4. 256 টি
সঠিক উত্তর:
256 টি
উত্তর
সঠিক উত্তর:
256 টি
ব্যাখ্যা

• ASCII-8 কোড হলো এক ধরনের অক্ষর সংরক্ষণ প্রণালী যা প্রতিটি অক্ষরকে ৮ বিট বা ১ বাইট ব্যবহার করে প্রকাশ করে। যেহেতু ৮ বিটে সর্বোচ্চ 28 = 256টি পৃথক মান প্রকাশ করা সম্ভব, তাই ASCII-8 কোড দ্বারা সর্বাধিক ২৫৬টি ভিন্ন অক্ষর, সংখ্যা, ও বিশেষ চিহ্নের প্রতিনিধিত্ব করা যায়। এর মধ্যে প্রথম ১২৮টি মান মূল ASCII মান হিসেবে ব্যবহৃত হয় এবং বাকিগুলো বিভিন্ন প্রসারিত বা বিশেষ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। ASCII-8 কোড দ্বারা সর্বোচ্চ ২৫৬টি অক্ষর, সংখ্যা ও চিহ্ন প্রকাশযোগ্য। সঠিক উত্তর: ঘ) 256 টি।

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়।
- ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬০৭.
File compression helps to -
  1. delete duplicate files
  2. encrypt data automatically
  3. to increase file size
  4. save storage space
সঠিক উত্তর:
save storage space
উত্তর
সঠিক উত্তর:
save storage space
ব্যাখ্যা
File compression helps to save storage space.

• File Compression Programs:
- বেশিরভাগ অপারেটিং সিস্টেমে ফাইল কম্প্রেস (compress) এবং আনকম্প্রেস (uncompressed) করার জন্য বিভিন্ন রকমের টুল ব্যবহার করা হয়।
- ফাইলের আকার (size) কমানোর জন্য এই টুল গুলো ব্যবহার করা হয়।
- কিছু compression টুল এর উদাহরণ হল:
• WinZip,
• WINRAR,
• 7-ZIP,
• PeaZip, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬০৮.
অ্যাসকি কোড কত বিটের কোড?
  1. ৪ বিট
  2. ৭ বিট
  3. ৮ বিট
  4. ৩ বিট
সঠিক উত্তর:
৭ বিট
উত্তর
সঠিক উত্তর:
৭ বিট
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

• 'A' এর ASCII code = 65.
• 'B' এর ASCII code = 66.
• 'C' এর ASCII code = 67.
• 'a' এর ASCII code = 97.
• 'b' এর ASCII code = 98.
• 'c' এর ASCII code = 99.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬০৯.
নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়?
  1. ক) 101
  2. খ) 367
  3. গ) 452
  4. ঘ) 681
সঠিক উত্তর:
ঘ) 681
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 681
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- 0, 1, 2, 3, 4, 5, 6, 7.
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। যেমন- 101, 367, 452 কিন্তু 681 অক্টাল সংখ্যা নয় কারণ 8 অঙ্কটি অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৬১০.
নিচের কোন লজিক গেইটের ক্ষেত্রে সবগুলো ইনপুট 1 হলে, আউটপুট 1 হবেনা?
  1. AND
  2. NAND
  3. XNOR
  4. OR
সঠিক উত্তর:
NAND
উত্তর
সঠিক উত্তর:
NAND
ব্যাখ্যা
• AND + NOT = NAND গেট।
• NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
৪,৬১১.
ফাইলমেকার প্রো কী ধরণের প্রোগ্রাম?
  1. ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  2. খ) ডাটাবেজ প্রোগ্রাম
  3. গ) স্প্রেডশিট প্রোগ্রাম
  4. ঘ) এনিমেশন প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) ডাটাবেজ প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ডাটাবেজ প্রোগ্রাম
ব্যাখ্যা
ফাইলমেকার প্রো একটি ডাটাবেজ প্রোগ্রাম যেটি যুক্তরাষ্ট্রের ক্লারিস নামক প্রতিষ্ঠান তৈরী করেছে। এটি উইন্ডোজ ও মেকিনটোশ উভয় পরিবেশে একইভাবে কাজ করে।
ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,৬১২.
ড. হারমান হলেরিথ প্রতিষ্ঠিত কোম্পানিটি পরবর্তীতে কোন নামে পরিচিত হয়?
  1. Microsoft
  2. IBM
  3. Intel
  4. Apple
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

• ড. হারমান হলেরিথ প্রতিষ্ঠিত Tabulating Machine Company পরবর্তীতে একীভূত হয়ে IBM (International Business Machines) নামে পরিচিত হয়।

 • ট্যাবুলেটিং মেশিন(Tabulating Machine):
- ট্যাবুলেটিং মেশিন হলো একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল গণনা যন্ত্র, যা তথ্য প্রক্রিয়াকরণ ও পরিসংখ্যান বিশ্লেষণে ব্যবহৃত হতো।
- এটি বিশেষভাবে জনগণনা ও বৃহৎ পরিসরের ডেটা প্রক্রিয়াকরণের জন্য তৈরি করা হয়েছিল।
 
• ট্যাবুলেটিং মেশিনের আবিষ্কার:
- ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানবিদ ড. হারমান হলেরিথ (Dr. Herman Hollerith) ট্যাবুলেটিং মেশিন আবিষ্কার করেন।
- এই যন্ত্রে পাঞ্চ কার্ড (Punched Card) ব্যবহার করে ডেটা ইনপুট দেওয়া হতো।
- ১৮৮০ সালের আদমশুমারিতে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণে এই মেশিন সফলভাবে ব্যবহৃত হয়।
 
• ট্যাবুলেটিং মেশিনের বৈশিষ্ট্য:
- পাঞ্চ কার্ডের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হতো।
- স্বল্প সময়ে বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব ছিল।
- মানুষের হাতে করা গণনার তুলনায় দ্রুত ও নির্ভুল ফলাফল প্রদান করত।
 
• IBM-এর সাথে সম্পর্ক:
- ১৮৯৬ সালে ড. হারমান হলেরিথ Tabulating Machine Company প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে এই কোম্পানি একীভূত হয়ে IBM (International Business Machines) নামে পরিচিত হয়।
- ট্যাবুলেটিং মেশিন আধুনিক কম্পিউটার শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
• ট্যাবুলেটিং মেশিনের গুরুত্ব:
- ডেটা প্রক্রিয়াকরণে স্বয়ংক্রিয়তার সূচনা করে।
- আধুনিক কম্পিউটার ও ডেটা প্রসেসিং সিস্টেমের ভিত্তি স্থাপন করে।
- ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার যুগের সূচনা ঘটায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,৬১৩.
একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তি নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা কোন রেজিস্টার নির্দেশ করে?
  1. ইন্সট্রাকশন রেজিস্টার
  2. প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
  3. অ্যাকিউমুলেটর
  4. মেমরি অ্যাড্রেস রেজিস্টার
সঠিক উত্তর:
প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
ব্যাখ্যা
• একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তি নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।

• প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার:
- প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে মেমরি অ্যাড্রেসের পর্যায়ক্রম সংরক্ষিত থাকে।
- একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ মেমরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।
- অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে সব সময় পরবর্তী নির্দেশের অ্যাড্রেস থাকে।
- এ ধরনের রেজিস্টারকে ইনস্ট্রাকশন পয়েন্টারও বলা হয়।
- মাইক্রোপ্রসেসর এ ধরনের রেজিস্টারের সাহায্যে নির্দেশসমূহের ধারাবাহিকতা বজায় রাখে।

• আ্যাকিউমুলেটর: আ্যাকিউমুলেটর একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার। গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটের প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিক অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য আ্যাকিউমুলেটর ব্যবহৃত হয়।

• মেমরি অ্যাড্রেস রেজিস্টার: প্রধান মেমরির কোন ঠিকানায় উপাত্ত বা নির্দেশ পাওয়া যাবে বা লিখতে হবে তার ঠিকানা মেমরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর মেমরি অ্যাড্রেস রেজিস্টারের সাহায্যে মেমরি হতে ডেটা বা নির্দেশসমূহ পড়া ও লেখার কাজ সম্পন্ন করে।

• ইনস্ট্রাকশন রেজিস্টার: Instruction বা নির্দেশ সংরক্ষণের জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার ব্যবহৃত হয়। নির্বাহের প্রয়োজনে প্রসেসর কোনো ইনস্ট্রাকশন যখন মেমরি থেকে তুলে আহরণ করে তখন তাৎক্ষণিকভাবে তা ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬১৪.
'Mainframe Computer' এর চেয়ে বৃহৎ কম্পিউটারকে কী বলা হয়?
  1. ক) Super Computer
  2. খ) Mini Computer
  3. গ) Micro Computer
  4. ঘ) Nano Computer
সঠিক উত্তর:
ক) Super Computer
উত্তর
সঠিক উত্তর:
ক) Super Computer
ব্যাখ্যা
সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার। 

আকার, আকৃতি, দক্ষতা, ক্ষমতা ও কার্যকারিতা প্রভৃতির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা
হয়।
১. অতিবৃহৎ কম্পিউটার (Super Computer)
২. বৃহৎ কম্পিউটার (Mainframe Computer)
৩. ছোট কম্পিউটার (Mini Computer)
৪. ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer)
এছাড়াও মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়।
যেমন - সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার বই (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৪,৬১৫.
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
  1. ক) Data Analysis
  2. খ) File Management
  3. গ) Memory Management
  4. ঘ) Security
সঠিক উত্তর:
ক) Data Analysis
উত্তর
সঠিক উত্তর:
ক) Data Analysis
ব্যাখ্যা
• মেমোরি ম্যানেজমেন্ট:
- অপারেটিং সিস্টেম সঠিকভাবে মেমোরি ম্যানেজমেন্ট করে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি করে।
- কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ প্রধান মেমোরিতে সংরক্ষণ এবং নির্দেশ অনুযায়ী কার্যাবলি সম্পাদন করে। অর্থাৎ‍ তথ্য কীভাবে মেমোরিতে সংরক্ষিত হবে বা মেমোরি হতে কীভাবে উত্তোলিত হবে তা নিয়ন্ত্রণ করে।
- প্রয়োজনে তথ্যসমূহ স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহার করে।

• ফাইল ম্যানেজমেন্ট:
- অপারেটিং সিস্টেম ফাইল তৈরি, ডিলেট, অ্যাকসেস, কপি, মুভ, সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।
- তাছাড়া ফাইলের মধ্যে ডেটা আদান-প্রদান, সংরক্ষণ ইত্যাদি কাজও করে থাকে।

• সিকিউরিটি:
- কম্পিউটারের ডেটা বা তথ্যসমূহ নিরাপদে সংরক্ষিত থাকলে অবাঞ্ছিত ব্যবহার হয় না কিংবা ডেটা চুরি বা নষ্ট হয় না।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের রিসোর্সকে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করে।

• এছাড়াও অপারেটিং সিস্টেমের অন্যান্য কাজ গুলো হলো: ইউজার ইন্টারফেস, ইউজার ম্যানেজমেন্ট, ইনপুট-আউটপুট ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ইউটিলিটিস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬১৬.
কোন প্রক্রিয়ার মাধ্যমে ডাটাবেজের তথ্যকে বর্ণানুক্রম বা সংখ্যানুক্রমে সাজানো হয়?
  1. সর্টিং
  2. ক্রিপ্টোগ্রাফি
  3. ইনডেক্সিং
  4. কুয়েরি
সঠিক উত্তর:
সর্টিং
উত্তর
সঠিক উত্তর:
সর্টিং
ব্যাখ্যা

• ডাটাবেজে তথ্যকে নির্দিষ্ট ক্রমে সাজানোর প্রক্রিয়াকে সার্টিং (Sorting) বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তথ্যকে বর্ণানুক্রমিক (Alphabetical) বা সংখ্যানুক্রমিক (Numerical) - ভাবে বিন্যস্ত করা হয়, যাতে তথ্য সহজে খুঁজে পাওয়া যায় এবং ব্যবস্থাপনা করা সহজ হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যবহারকারী যদি কর্মচারীর নাম বা তাদের আইডি অনুযায়ী তালিকা দেখতে চায়, তখন সার্টিং ব্যবহার করে তা দ্রুত পাওয়া যায়। অন্যদিকে, ক্রিপ্টোগ্রাফি তথ্যকে নিরাপদ করার জন্য ব্যবহৃত হয়, ইনডেক্সিং তথ্যের দ্রুত অনুসন্ধান সহজ করে এবং কুয়েরি ডাটাবেজ থেকে তথ্য বের করার নির্দেশ। তাই তথ্য সাজানোর ক্ষেত্রে সঠিক উত্তর হলো সর্টিং।

- উত্তর: ক) সর্টিং। 

- একটি টেবিলে ডাটা এন্ট্রি করার পর যে কোনো ফিল্ড বা কলামের ভিত্তিতে ডাটাবেজকে বর্ণানুক্রমিক এবং সংখ্যানুক্রমিক সাজানো বা বিন্যস্ত (Sort) করা যায়।
- ডাটাবেজের ডাটাগুলো প্রয়োজন অনুযায়ী বর্ণানুক্রমিক বা সংখ্যানুক্রমিক সাজানোকেই বলা হয় সর্টিং।

অন্যদিকে, 
- কোনো ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমান ডাটা থেকে শর্ত সাপেক্ষে খুব দ্রুত ও সহজ উপায়ে যে কোন ডাটা খুঁজে বের করার পদ্ধতিকে কুয়েরি বলে।
- ডেটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলে।
- কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে কাজ ও গবেষণা করা হয় থাকে ক্রিপ্টোগ্রাফি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬১৭.
ডিস্ক ডিফ্রেগমেন্টার ব্যবহার করা হয় কেন?
  1. ক) ডিস্ক ফরমেট করতে
  2. খ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
  3. গ) ভাইরাস দূর করতে
  4. ঘ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
সঠিক উত্তর:
খ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
উত্তর
সঠিক উত্তর:
খ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
ব্যাখ্যা
- ডিস্ক ডিফ্রেগমেন্টার শুধুমাত্র হার্ডডিস্কের ডেটাসমূহ বা তথ্যসমূহ সাজিয়ে রাখে।
- ফলে প্রক্রিয়াকরণের সময় কম্পিউটার তাড়াতাড়ি প্রয়োজনীয় ডেটাসমূহ খুঁজে পায়।
- এতে প্রোগ্রাম লোড হতে কম সময় লাগে এবং প্রোগ্রাম দ্রুত রান হয় বিধায় কম্পিউটারের স্পিড ঠিক থাকে।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,৬১৮.
Boot Process নিয়ন্ত্রণ করার কাজটি করে থাকে -
  1. CPU
  2. BIOS
  3. GPU
  4. UPS
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি প্রথম Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৪,৬১৯.
XML এর পূর্ণরূপ কী?
  1. Xclusive Markup Language
  2. Extension Module Language
  3. Extensible Markup Language
  4. Xtensible Module Language
সঠিক উত্তর:
Extensible Markup Language
উত্তর
সঠিক উত্তর:
Extensible Markup Language
ব্যাখ্যা
• XML:
- XML এর পূর্ণরূপ Extensible Markup Language.
- এক্সটেনসিবল মার্কআপ ল্যাংগুয়েজ হলো ওয়েব ডকুমেন্টসকে উন্নত করার জন্য একটি নতুন বিশিষ্ট পরিকল্পনা।
- এটা অন্যান্য মার্কআপ ল্যাংগুয়েজ বা ভাষা তৈরির একটি জেনারেল পারপাস ল্যাংগুয়েজ বা সাধারণ উদ্দেশ্যজনক ভাষা.
- সহজেই পরিবর্তনশীল গঠিত ডকুমেন্টস তৈরিতে এবং সহজেই যথাযথ লিখিত এ্যাপ্লিকেশন বোঝার জন্য ব্যবহৃত হয়।
- HTML বহুবিধ ডকুমেন্টসের জন্য লিংকসকে সমর্থন করে এবং ডাটা পরিচালনার জন্য অনুমতি প্রদান করে।
- HTML উভয় ওয়েব এবং নন-ওয়েব বেইজ এ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬২০.
রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে কী বলে?
  1. ক) Status Bar
  2. খ) Formula Bar
  3. গ) Scroll Bar
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Formula Bar
উত্তর
সঠিক উত্তর:
খ) Formula Bar
ব্যাখ্যা

রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলে।

- হিসাব-নিকাশ ও ডাটা এনালাইসি কাজের জন্য ব্যবহৃত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সক্রিয় ঘরের বিষয়বস্তু আনুভূমিকভাবে অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর লম্বা যে ঘরে প্রদর্শন করে সে ঘরটিকে ফর্মূলা বার বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৪,৬২১.
The hexadecimal number (5DF)16 to decimal is -
  1. 1503
  2. 1513
  3. 1403
  4. 1523
সঠিক উত্তর:
1503
উত্তর
সঠিক উত্তর:
1503
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) 1503

পূর্ণ হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর:
১। হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ 16 দ্বারা গুণ করতে হবে।
২। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16-এর ঘাত 0 হতে বাড়াতে হবে। উদাহরণস্বরূপ: একক স্থানীয় অংককে 160 দ্বারা, দশক স্থানীয় অংককে 161 দ্বারা, শতক স্থানীয় অংককে 162 দ্বারা গুণ করতে হবে।
৩। হেক্সাডেসিমেল সংখ্যার কোনো অংক যদি A, B, C, D, E বা F হয়; তাহলে যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে।
৪। প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে দশমিক সমতুল্য মান পাওয়া যাবে।



সুতরাং (5DF)16 = (1503)10

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,৬২২.
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়?
  1. ক) মাল্টিপ্রসেসিং।
  2. খ) ইন্টার-একটিভ মোড।
  3. গ) ব্যাচ প্রসেসিং।
  4. ঘ) মাল্টি প্রোগ্রামিং।
সঠিক উত্তর:
ক) মাল্টিপ্রসেসিং।
উত্তর
সঠিক উত্তর:
ক) মাল্টিপ্রসেসিং।
ব্যাখ্যা

মহাকাশযান, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও বড় কলকারখানায় মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।

- মাল্টিপ্রসেসিং বলতে দুই বা ততোধিক নির্দেশনা সমান্তরালভাবে দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ কর্তক পরিচালিত হওয়া বুঝায়।
- এসব সিপিইউ একই সময়ে কোন প্রোগ্রামের আলাদা আলাদা নির্দেশ পালন করে কিংবা সম্পূর্ণভাবে আলাদা আলাদা প্রোগ্রামও নির্বাহ করতে পারে। -মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমের সাথে মাল্টিপ্রসেসিং সিস্টেমের মূল পার্থক্য হলো মাল্টিপ্রোগ্রামিং-এ একটিমাত্র প্রসেসর ব্যবহৃত হয়, আর মাল্টিপ্রসেসিং-এ একাধিক প্রসেসর ব্যবহৃত হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৪,৬২৩.
তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ______ ব্যবহার করে।
  1. ক) ডেসিমাল ডিজিট
  2. খ) হেক্সাডেসিমাল ডিজিট
  3. গ) বাইনারি ডিজিট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) বাইনারি ডিজিট
উত্তর
সঠিক উত্তর:
গ) বাইনারি ডিজিট
ব্যাখ্যা
• ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল, কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে বাইনারি ডিজিট (0/1) ব্যবহার করে।
- ডিজিটাল কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মনিটরে প্রদর্শিত হয়।
- ডিজিটাল কম্পিউটারের গতি ও কার্যকারিতা অ্যানালগ কম্পিউটারের চেয়ে অনেক বেশি ও ভালো।
- আবার ডিজিটাল কম্পিউটারের ফলাফলের সূক্ষ্মতা অ্যানালগ কম্পিউটারের তুলনায় অনেক বেশি।
- বর্তমান বাজারে প্রচলিত প্রায় সকল কম্পিউটারই ডিজিটাল পদ্ধতির কম্পিউটার। মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬২৪.
এসএসডি-তে কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়?
  1. Magnetic Tape
  2. DRAM
  3.  SRAM 
  4. Flash Memory
সঠিক উত্তর:
Flash Memory
উত্তর
সঠিক উত্তর:
Flash Memory
ব্যাখ্যা

• এসএসডি (Solid State Drive) হল একটি আধুনিক স্টোরেজ ডিভাইস যা হার্ড ডিস্কের মতো ডেটা সংরক্ষণ করে, তবে এটি কোনো ঘূর্ণমান পার্ট নেই। এসএসডিতে ফ্ল্যাশ মেমোরি (Flash Memory) ব্যবহার করা হয়, যা অস্থায়ী নয়, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও ডেটা সংরক্ষিত থাকে। ফ্ল্যাশ মেমোরি দ্রুত ডেটা পড়া ও লেখা করতে সক্ষম, ফলে কম্পিউটার বা ল্যাপটপের বুটিং এবং অ্যাপ্লিকেশন লোডিং অনেক দ্রুত হয়। এটি DRAM বা SRAM এর মতো ভলাটাইল মেমোরি নয়, যেখানে বিদ্যুৎ বন্ধ হলে ডেটা মুছে যায়। এছাড়া Magnetic Tape বা হার্ড ডিস্কের চেয়ে এটি কম শক্তি খরচ করে এবং কম জায়গা দখল করে। তাই এসএসডি দ্রুত, নির্ভরযোগ্য এবং শক্তি সাশ্রয়ী স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়।

SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬২৫.
Which of the following are extensions of graphics file?
  1. .bmp
  2. .xml
  3. .doc
  4. .exe
সঠিক উত্তর:
.bmp
উত্তর
সঠিক উত্তর:
.bmp
ব্যাখ্যা
• ইমেজ ফাইল ফরমেট ও এক্সটেনশন:
- list of the most common image file extensions:
.ai - Adobe Illustrator file
.bmp - Bitmap image
.gif - GIF image
.ico - Icon file
.jpeg or .jpg - JPEG image
.png - PNG image
.ps - PostScript file
.psd - PSD image
.svg - Scalable Vector Graphics file
.tif or . tiff - TIFF image
.webp - WebP image.
• GUI (GUI) এর পূর্ণরূপ হল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (Graphical User Interface) GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমকে বোঝায়।

উৎস: কম্পিউটার হোপ।
৪,৬২৬.
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত সফটওয়্যার নয় কোনটি? 
  1. এসকিউএল সার্ভার
  2. মাইএসকিউএল
  3. মাইক্রোসফট এক্সেস
  4. ক্যাসপারস্কি
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
ব্যাখ্যা
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত সফটওয়্যার নয়- কাসপারেস্কি। এটি একটি এন্টি-ভাইরাস সফটওয়‍্যার। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 

- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে।
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য হল- 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
• অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়।
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়।
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬২৭.
(1100101)2 + (1000101)2 = ?
  1. ক) 10011011
  2. খ) 10101010
  3. গ) 10011001
  4. ঘ) 10101101
সঠিক উত্তর:
খ) 10101010
উত্তর
সঠিক উত্তর:
খ) 10101010
ব্যাখ্যা
(1100101)2 + (1000101)2 = (10101010)2
৪,৬২৮.
নিম্নের কোনটি নন-ইমপ্যাক্ট প্রিন্টার?
  1. ক) চেইন প্রিন্টার
  2. খ) ড্রাম প্রিন্টার
  3. গ) থার্মাল প্রিন্টার
  4. ঘ) ডট ম্যাট্রিক্স প্রিন্টার
সঠিক উত্তর:
গ) থার্মাল প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) থার্মাল প্রিন্টার
ব্যাখ্যা
- প্রিন্টার হলো কম্পিউটারের অন্যতম বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সিপিইউ কর্তৃক প্রক্রিয়াকরণের ফলাফল কাগজে প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- প্রিন্টারের সাহায্যে কোনো তথ্যাবলি প্রিন্ট করা হলে কম্পিউটারের ভাষায় তাকে হার্ডকপি বলে।

প্রিন্টার দুই ধরনের হয়ে থাকে। যথা:
১। ইমপ্যাক্ট প্রিন্টার:
• লাইন প্রিন্টার:
     ক) চেইন প্রিন্টার
     খ) ড্রাম প্রিন্টার
• ক্যারেক্টার বা সিরিয়াল প্রিন্টার:
     ক) ভেইজি হুইল প্রিন্টার
     খ) ডট ম্যাট্রিক্স প্রিন্টার
২। নন-ইমপ্যাক্ট প্রিন্টার:
• লেজার প্রিন্টার
• ইঙ্কজেট প্রিন্টার
• থার্মাল প্রিন্টার
• স্থির বৈদ্যুতিক প্রিন্টার ।

- প্রিন্টারের সাহায্যে বর্ণ, সংখ্যা, চিহ্ন, ছবি ইত্যাদির হার্ডকপি তৈরি করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
৪,৬২৯.
কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে নিচের কোনটি?
  1. এনকোডার
  2. ডিকোডার
  3. এডার
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
ডিকোডার
উত্তর
সঠিক উত্তর:
ডিকোডার
ব্যাখ্যা

এডার: কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে এডার।
এনকোডার: এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে
কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
ডিকোডার: ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
রেজিস্টার: রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৪,৬৩০.
DVD এর পুর্ণরূপ কি?
  1. ক) Digital Versatile Disk
  2. খ) Digital Version Disk
  3. গ) Digital Video-audio Disk
  4. ঘ) Distance Version Disk
সঠিক উত্তর:
ক) Digital Versatile Disk
উত্তর
সঠিক উত্তর:
ক) Digital Versatile Disk
ব্যাখ্যা
ডিভিডি যা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) নামেও পরিচিত, এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি।
৪,৬৩১.
কম্পিউটারের প্রাথমিক রূপ কোনটি?
  1. আর্পানেট
  2. এবিসি
  3. টেবুলেটিং মেশিন
  4. এডসাক
সঠিক উত্তর:
টেবুলেটিং মেশিন
উত্তর
সঠিক উত্তর:
টেবুলেটিং মেশিন
ব্যাখ্যা
• টেবুলেটিং মেশিন:
- ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড. হারম্যান হলিরিথ নামের একজন পরিসংখ্যানবিদ সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।
- তাঁর উদ্ভাবিত যন্ত্রে তিনি পাঞ্চ কার্ড ব্যবহার করে ১৮৯০ সালের শুমারি মাত্র তিন বছরে শেষ করেন।
- এ ধরনের মেশিন ছাড়া ১৮৮০ সালের শুমারি করতে সময় লেগেছিল দশ বছর।
- সেন্সাস মেশিন ব্যবহার করে অনেক দিন পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যেত।
- ড. হলিরিথ ১৮৯৬ সালে 'টেবুলেটিং মেশিন কোম্পানি' নাম দিয়ে একটি ব্যবসায়ীপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
- পরবর্তীতে তাঁর কোম্পানি আরো কয়েকটা কোম্পানির সঙ্গে একীভূত হয়ে IBM (International Business Machine) কোম্পানি গঠিত হয়।
- টেবুলেটিং মেশিন উদ্ভাবিত হওয়ার পর হতেই ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে কম্পিউটার তৈরির যুগ শুরু হয়।
- টেবুলেটিং মেশিনটির প্রধান অংশগুলো ছিল কার্ড পাঞ্চার (Card puncher), কার্ড রিডার (Card reader) এবং ইলেক্ট্রোমেকানিক্যাল কার্ড সর্টার (Electromechanical card sorter)।
- হলিরিথ এর এই গবেষণা ও উন্নয়নের প্রচেষ্ঠার ফলেই 'এনালগ কম্পিউটার' নামক নতুন শ্রেণির গণনাকারী যন্ত্রের উদ্ভব ঘটে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৩২.
কম্পিউটার ভাইরাসকে নামকরণের জনক কে?
  1. ফ্রেড কোহেন
  2. জন মশলি
  3. গ্রেস হপার
  4. এলেন টুরিং
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা

- কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৩৩.
ডাটাবেজের উপাদান হতে পারে-
i. ফিল্ড
ii. রেকর্ড
iii. ডাটা টেবিল
  1. i ও iii
  2. i ও ii
  3. ii ও iii
  4. i, ii ও iii
সঠিক উত্তর:
i, ii ও iii
উত্তর
সঠিক উত্তর:
i, ii ও iii
ব্যাখ্যা
♦ ডাটাবেজ:
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
- ডাটাবেজ এর ব্যবহার:
• অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়।
• সংরক্ষিত ডাটাকে পরবর্তীতে আপডেট করা যায়। ডাটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং (Ascending) ও ডিসেন্ডিং (Descending) অর্ডারে সাজানো যায়।
• অল্প সময়ে ডাটার বিন্যাস ঘটানো যায়।
• বিভিন্ন শিল্প কারখানায় পণ্যের উৎপাদন, চাহিদা, পরিমান, মজুদ, লেনদেনের হিসাব ইত্যাদি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণে ডাটাবেজ ব্যবহার করা হয়।
• বৈজ্ঞানিক গবেষণা কর্মের জন্য এবং পরবর্তীতে ফলাফল বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও অন্যান্য আরো অনেক কাজে ডাটাবেজ ব্যবহৃত হয়।

- ডাটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো:
১. ডাটা (Data), 
২. রেকর্ড (Record), 
৩. ফিল্ড (Field) ও
৪. ডাটা টেবিল (Data Table)।
৪,৬৩৪.
নর (NOR) গেইটের আউটপুট ১ পেতে হলে ইনপুট কত দিতে হবে?
  1. ক) ০, ০
  2. খ) ১, ০
  3. গ) ০, ১
  4. ঘ) ১, ১
সঠিক উত্তর:
ক) ০, ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০, ০
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি দেখানো হলো -



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,৬৩৫.
টাইপিং কীস্ট্রোক এর জন্য ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
  1. ক) মেশিন লার্নিং
  2. খ) বায়োমেট্রিক
  3. গ) রোবোটিক্স
  4. ঘ) ডাটা মাইনিং
সঠিক উত্তর:
খ) বায়োমেট্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়োমেট্রিক
ব্যাখ্যা
গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।

দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। 
যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান 
৪,৬৩৬.
IPv4 এর সাহায্যে কত সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়?
  1. ক) 2128
  2. খ) 232
  3. গ) 216
  4. ঘ) 264
সঠিক উত্তর:
খ) 232
উত্তর
সঠিক উত্তর:
খ) 232
ব্যাখ্যা

(1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের যা 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলাে IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

৪,৬৩৭.
নিচের কোনটি আনুবাদক প্রোগ্রাম নয়?
  1. কম্পাইলার
  2. লিংকার
  3. ইন্টারপ্রেটার
  4. অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
লিংকার
উত্তর
সঠিক উত্তর:
লিংকার
ব্যাখ্যা
• আনুবাদক প্রোগ্রাম: 
- অনুবাদক প্রোগ্রামের কাজ হলো উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রুপান্তরিত করা।
তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১) কম্পাইলার: সম্পূর্ন প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।
২) ইন্টারপ্রেটার: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুর হয়।
৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস প্রোগ্রাম:
- হিউম্যান লেঙ্গুয়েজে রচিত প্রোগ্রামকে সাধারনত উৎস প্রোগ্রাম বলা হয়।
- কম্পিউটার এইসব উৎস প্রোগ্রাম বুঝে না।

বস্তু প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার এর গ্রহন উপযোগী প্রোগ্রামে রুপান্তরিত করা হয়। এই প্রোগ্রামকেই বস্তু প্রোগ্রাম বলা হয়।
- বস্তু প্রোগ্রামে রুপান্তরিত না করলে কম্পিউটারকে নির্দেশনা দেয়া যায় না।
- কম্পিউটার শুধুই বস্তু প্রোগ্রাম বুঝে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৬৩৮.
Which of the following key combination is used to create a new document in MS Word?
  1. ক) Ctrl + W
  2. খ) Shift + N
  3. গ) Ctrl + N
  4. ঘ) Alt + N
সঠিক উত্তর:
গ) Ctrl + N
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + N
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl +O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
৪,৬৩৯.
ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত স্ট্যান্ডার্ড কোনটি?
  1. Cypher Code
  2. CSS
  3. HTML
  4. Caesar Code
সঠিক উত্তর:
Caesar Code
উত্তর
সঠিক উত্তর:
Caesar Code
ব্যাখ্যা

ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত স্ট্যান্ডার্ড  হলো Caesar Code.

• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস থেকে গন্তব্যে পাঠানোর আগে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে পাঠকের পাঠানো ডেটা অন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা পাঠক ডেটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের’ ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য সেই এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের আগে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয়।

• ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম নিচে দেওয়া হলো:
১. সিজার কোড (Caesar Code)
২. ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard–DES)

• ডেটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট:
- যে ডেটা সাধারণভাবে করা হয়।
২. সাইফার টেক্সট:
- মূল মেসেজকে এনক্রিপ্ট করার পর প্রাপ্ত টেক্সট। এনক্রিপশনের ফলে টেক্সটটি দুর্বোধ্য হয়ে যায়।
৩. এনক্রিপশন অ্যালগরিদম:
- গাণিতিক ফর্মুলা যা মেসেজ এনক্রিপ্ট করার সময় ব্যবহার করা হয়।
৪. কী:
- গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার কাজে ব্যবহার করা হয়। সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৪০.
কম্পিউটার কে আবিষ্কার করেন?
  1. ইউলিয়াম অটরেড
  2. ব্লেইসি প্যাসকেল
  3. হাওয়ার্ড এইকিন
  4. আবাকাস
সঠিক উত্তর:
হাওয়ার্ড এইকিন
উত্তর
সঠিক উত্তর:
হাওয়ার্ড এইকিন
ব্যাখ্যা
• কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।

- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভাড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৪১.
নিচের কোনটি অকটাল সংখ্যা নয়?
  1. ক) ৪১৭
  2. খ) ২৫৬
  3. গ) ৩৫০
  4. ঘ) ৬৫৮
সঠিক উত্তর:
ঘ) ৬৫৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৫৮
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৭১৪, ৭৬৫, ৫৬৭ কিন্তু ৪৫৮ অকটাল সংখ্যা নয় কারণ ৮ অকটাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।
৪,৬৪২.
ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি?
  1. প্রাথমিক খরচ কম
  2. কম বিদ্যুৎ ব্যবহার করে
  3. উন্নত রঙ্গের মান
  4. উচ্চ প্রিন্টিং গতি
সঠিক উত্তর:
উচ্চ প্রিন্টিং গতি
উত্তর
সঠিক উত্তর:
উচ্চ প্রিন্টিং গতি
ব্যাখ্যা

• ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা: 
- লেজার প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারের তুলনায় দ্রুত কাজ করতে সক্ষম।  
- এটি প্রতি মিনিটে অনেক বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে পারে, যা অফিস বা বাণিজ্যিক কাজে বিশেষভাবে উপযোগী।  
- লেজার প্রযুক্তিতে টোনার ব্যবহার করা হয়, যা দ্রুত শুকায় এবং স্পষ্ট প্রিন্ট দেয়।  
- ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রিন্টিং গতি অনেক বেশি, এবং বৃহৎ পরিমাণে প্রিন্ট করার জন্য এটি বেশি কার্যকর।  
- যদিও লেজার প্রিন্টারের প্রাথমিক খরচ কিছুটা বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বেশি সাশ্রয়ী ও সময়-সাশ্রয়ী।  

সুতরাং, ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা হলো এর - উচ্চ প্রিন্টিং গতি।
সঠিক উত্তর:  ঘ) উচ্চ প্রিন্টিং গতি।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৬৪৩.
ইন্টেল এর প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি?
  1. ক) ৪০৪০
  2. খ) ৪৪৪৪
  3. গ) ৪০০৪
  4. ঘ) ৪০০০
সঠিক উত্তর:
গ) ৪০০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০৪
ব্যাখ্যা
- প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, যা ১৯৭১ সালে উদ্ভাবিত হয়। 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

উৎস: ব্রিটানিকা।
৪,৬৪৪.
নিচের চিত্রে, x = 1 এবং y = 1 হলে, আউটপুট কত?
 
  1. 1
  2. 0
  3. 1 অথবা 0
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
চিত্রে, x = 1 এবং y = 1 হলে, আউটপুট 1
৪,৬৪৫.
গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটের প্রক্রিয়াকরণের ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহৃত হয়?
  1. ক) অ্যাকিউমুলেটর
  2. খ) প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
  3. গ) মেমোরি অ্যাড্রেস রেজিস্টার
  4. ঘ) ইন্সট্রাকশন রেজিস্টার
সঠিক উত্তর:
ক) অ্যাকিউমুলেটর
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাকিউমুলেটর
ব্যাখ্যা
• আ্যাকিউমুলেটর: 
- আ্যাকিউমুলেটর একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার। গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটের প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিক অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য আ্যাকিউমুলেটর ব্যবহৃত হয়। 

• মেমোরি অ্যাড্রেস রেজিস্টার:

- প্রধান মেমোরির কোন ঠিকানায় উপাত্ত বা নির্দেশ পাওয়া যাবে বা লিখতে হবে তার ঠিকানা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে।
- অর্থাৎ মাইক্রোপ্রসেসর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের সাহায্যে মেমোরি হতে ডেটা বা নির্দেশসমূহ পড়া ও লেখার কাজ সম্পন্ন করে।

• প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার:
- প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে মেমোরি অ্যাড্রেসের পর্যায়ক্রম সংরক্ষিত থাকে।
- একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।

• ইনস্ট্রাকশন রেজিস্টার:
- Instruction বা নির্দেশ সংরক্ষণের জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার ব্যবহৃত হয়। নির্বাহের প্রয়োজনে প্রসেসর কোনো ইনস্ট্রাকশন যখন মেমোরি থেকে তুলে আহরণ করে তখন তাৎক্ষণিকভাবে তা ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৪৬.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. AVIRA
  2. Symantec
  3. ZoneAlarm
  4. CIH
সঠিক উত্তর:
CIH
উত্তর
সঠিক উত্তর:
CIH
ব্যাখ্যা
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারঃ
Symantec,
• McAfee,
• AVG Anti-Virus,
AVIRA,
• AVAST Anti-Virus,
• TREND micro,
• ESET NOD32,
• Kaspersky Anti-Virus,
• Microsoft Security Essential,
ZoneAlarm Anti-Virus,
• Cobra Anti-Virus,
• Bitdefender,
• Norton Anti-Virus,
• Panda Anti-Virus,
• PC Tools Anti-Virus etc.

অপরদিকে, কতিপয় ভাইরাস হলোঃ
• AIDS,
• Bye Bye,
• Bad boy,
• Cindrella,
CIH
৪,৬৪৭.
বায়োমেট্রিক্স-এ পাসওয়ার্ড কোনটি?
  1. ক) মানুষের বৈশিষ্ট্য
  2. খ) নির্দিষ্ট সংখ্যা
  3. গ) নির্দিষ্ট শব্দ
  4. ঘ) শব্দ ও সংখ্যা
সঠিক উত্তর:
ক) মানুষের বৈশিষ্ট্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মানুষের বৈশিষ্ট্য
ব্যাখ্যা

গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৪,৬৪৮.
চেরনোবিল ভাইরাসে সংক্রমিত ফাইলগুলোতে সাধারণত কী ধরনের এক্সটেনশন থাকে?
  1. .mp3
  2. .jpg
  3. .txt
  4. .exe
সঠিক উত্তর:
.exe
উত্তর
সঠিক উত্তর:
.exe
ব্যাখ্যা
• চেরনোবিল ভাইরাস, যেটি CIH ভাইরাস নামেও পরিচিত। এই ভাইরাস প্রধানত .exe এক্সটেনশনযুক্ত ফাইলগুলিকে সংক্রমিত করে। .exe হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যা সরাসরি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। CIH ভাইরাস এই ধরণের ফাইলের মাধ্যমে নিজের কোড সিস্টেমে প্রবেশ করায় এবং সংক্রমণ ঘটায়। ব্যবহারকারী যখন এই সংক্রমিত .exe ফাইল চালায়, তখন ভাইরাসটি সক্রিয় হয় এবং ডেটা ধ্বংস করা, অথবা BIOS মুছে ফেলার মতো বিপজ্জনক কার্যক্রম শুরু করতে পারে। তাই, সঠিক উত্তর: ঘ) .exe

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৪৯.
তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. বাযুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্টর এর ব্যবহার
  2. IC এর ব্যবহার
  3. মুদ্রণের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার
  4. আউটপুট হিসেবে মনিটরের ব্যবহার
সঠিক উত্তর:
বাযুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্টর এর ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
বাযুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্টর এর ব্যবহার
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।
- এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ ন্যানো সেকেন্ড সময় লাগত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি এবং জ্যাক কিলবি IC (Integrated Circuit) আবিষ্কার করেন। 

• তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ হলো- 
- IC এর ব্যবহার।
- অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব ও বিকাশ (RAM, ROM এর ব্যবহার শুরু)।
- আকৃতি ছোট, কম দাম এবং ক্ষমতা বৃদ্ধি।
- মুদ্রণের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার।
- আউটপুট হিসেবে মনিটরের ব্যবহার।
- অপারেটিং সিস্টেম ব্যবস্থার উন্নয়ন।
- সহজে স্থানান্তরযোগ্য।
- রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতি, টাইম শেয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্টের ব্যবহার।
- যান্ত্রিক গোলযোগ কম বলে রক্ষণাবেক্ষণ খরচ কম ইত্যাদি।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার। 

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে বাযুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্ট্রর ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৫০.
একটি কম্পিউটারের ফাইল এর নাম content.mp3 হলে ফাইলটি কোন ধরনের ফাইল?
  1. ক) অডিও
  2. খ) ভিডিও
  3. গ) ইমেজ
  4. ঘ) এন্টিভাইরাস
সঠিক উত্তর:
ক) অডিও
উত্তর
সঠিক উত্তর:
ক) অডিও
ব্যাখ্যা
কম্পিউটারে অডিও ফাইল বুঝাতে .mp3, .3gp ইত্যাদি ব্যবহৃত হয়। ভিডিও ফাইল বুঝাতে .mp4, .flv ইত্যাদি ব্যবহৃত হয় এবং ইমেজ বুঝাতে .jpg, .png ইত্যাদি ব্যবহৃত হয়।
৪,৬৫১.
HPFS কী?
  1. ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
  2. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  3. সাইবার অপরাধ
  4. হ্যাকিং গ্রুপ
সঠিক উত্তর:
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা
• ফাইল ম্যানেজমেন্ট: 
- ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি।
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা ও কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা।
- বর্তমানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চার প্রকার ফাইল সিস্টেমের যেকোনো একটি অবলম্বন করতে পারে।
 
- ফাইল সিস্টেমগুলো হলো,
• FAT16.
• FAT32.
HPFS.
• NTFS.
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৫২.
আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার পরিলক্ষিত হয়?
  1. মাইক্রোচিপ
  2. মাইক্রোপ্রসেসর
  3. মাইক্রোকন্ট্রোলার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
ব্যাখ্যা
♦ এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

উৎস:  Computer Hope website.
৪,৬৫৩.
৫টি আউটপুট বিশিষ্ট এনকোডারের ইনপুট সংখ্যা কত?
  1. ৪৮টি
  2. ৬৪টি
  3. ৩২টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

৫টি আউটপুট বিশিষ্ট এনকোডারের ইনপুট সংখ্যা হলো ৩২টি।

এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 24 = 16টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে।
- যদি 25 = 32টি ইনপুট হয় তাহলে 5টি আউটপুট হবে।
- যদি 26 = 64টি ইনপুট হয় তাহলে 6টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৫৪.
বিভিন্ন উৎস থেকে ডেটা গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করে -
  1. ক) নিয়ন্ত্রণ অংশ
  2. খ) ইনপুট অংশ
  3. গ) গাণিতিক অংশ
  4. ঘ) আউটপুট অংশ
সঠিক উত্তর:
খ) ইনপুট অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনপুট অংশ
ব্যাখ্যা
কম্পিউটারের ইনপুট অংশ বিভিন্ন উৎস থেকে ডেটা গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করে। 
- কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে।
- গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা, CPU বলে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৫৫.
নিচের কোন দুটি সিগনালকে প্রথমে NOR গেইট এবং পরে NOT গেইটে পাঠালে আউটপুট মিথ্যা হবে?
  1. ক) 0, 0
  2. খ) 1, 0
  3. গ) 0, 1
  4. ঘ) 1, 1
সঠিক উত্তর:
ক) 0, 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0, 0
ব্যাখ্যা
 
অর্থাৎ, 0, 0 এই দুটি সিগনালকে প্রথমে NOR তারপর NOT এ পাঠালে আউটপুট মিথ্যা আসবে।
৪,৬৫৬.
বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক এবং ১ এর পরিপূরক এর মধ্যে পার্থক্য -
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ১০
  4. ঘ) ০ অথবা ১
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
আমরা জানি,
১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১  এবং ১ এর স্থলে ০ হবে।

⇒ ১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায় ।

⇒ অর্থাৎ বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক এবং ১ এর পরিপূরক এর মধ্যে পার্থক্য ১.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৬৫৭.
OCR কীভাবে কাজ করে?
  1. কেবলমাত্র ইমেজ প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে
  2. ডকুমেন্টকে সরাসরি ASCII টেক্সটে রূপান্তরিত করে
  3. সফটওয়্যার দ্বারা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে
  4. শুধুমাত্র স্ক্যানিংয়ের মাধ্যমে কাজ করে
সঠিক উত্তর:
সফটওয়্যার দ্বারা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়্যার দ্বারা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে
ব্যাখ্যা
• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৫৮.
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি ছিল-
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মিনি কম্পিউটার
  3. গ) মেইনফ্রেম কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
সঠিক উত্তর:
গ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
গ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় আইবিএম ১৬২০ মডেলের মেইনফ্রেম কম্পিউটার। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৪,৬৫৯.
প্যাকেজ প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) এসএস ওয়ার্ড
  2. খ) ভিসিক্যাল
  3. গ) ক্যাড
  4. ঘ) নরটন
সঠিক উত্তর:
ঘ) নরটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরটন
ব্যাখ্যা
বিভিন্ন ব্যবহারিক কাজের জন্যে প্যাকেজ প্রোগ্রাম তৈরি করা হয়। এসব প্রোগ্রামে ব্যবহারকারীরা কোন ধরনের পরিবর্তন করতে পারেন না। প্যাকেজ প্রোগ্রামগুলো কাজের মধ্যে বেশ মিল বা সাদৃশ্য থাকে । যেমন: মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসেস এসবের কাজের ধরন একটি থেকে আরেকটি পুরোপুরি ভিন্ন নয়। ভিসিক্যাল হল প্রথম তৈরিকৃত স্পেডশীট প্রোগ্রাম।ক্যাড একপ্রকার গ্রাফিকস প্রোগ্রাম। নরটন হলো এক প্রকার এন্টিভাইরাস প্রোগ্রাম যা ইউটিলিটি প্রোগ্রাম হিসেবে বিবেচিত।
৪,৬৬০.
ভাইরাস হলো এক ধরণের-
  1. স্পাইওয়্যার
  2. সফটওয়্যার
  3. ম্যালওয়ার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
ম্যালওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ম্যালওয়ার
ব্যাখ্যা
♦ প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়-
ক. কম্পিউটার ভাইরাস
খ. কম্পিউটার ওয়ার্ম
গ. ট্রোজান হর্স

- কম্পিউটার ভাইরাস হলো এমন ধরনের ম্যালওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের (Executable File) সঙ্গে যুক্ত হয়।
- যখন ওই প্রোগ্রামটি (এক্সিকিউটিবল ফাইল) চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়।
- অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
- ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৪,৬৬১.
সফটওয়্যার পাইরেসি রোধে কোন সংস্থা গঠিত হয়েছে?
  1. BSA
  2. BCS
  3. BSTI
  4. BTRC
সঠিক উত্তর:
BSA
উত্তর
সঠিক উত্তর:
BSA
ব্যাখ্যা

- BSA (Business Software Alliance) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা সফটওয়্যার সংক্রান্ত কপিরাইট লঙ্ঘন এবং পাইরেসি রোধে কাজ করে।
- বাংলাদেশে সফটওয়্যার পাইরেসি এই সংস্থা মূল ভূমিকা পালন করছে।
- তারা নিয়মিত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম, আইনগত পদক্ষেপ এবং প্রতিষ্ঠানগুলোকে লিগ্যাল সফটওয়্যার ব্যবহারে উৎসাহিত করে।

- BCS (Bangladesh Computer Society): এটি মূলত বাংলাদেশের কম্পিউটার পেশাজীবী ও শিক্ষাব্যক্তিদের সমিতি, পাইরেসি রোধের জন্য নয়।
- BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission): এটি টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণকারী সংস্থা, মূলত ইন্টারনেট ও টেলিযোগাযোগ নীতি ও লাইসেন্স তদারকি করে।
- BSTI (Bangladesh Standards and Testing Institution): এটি মূলত বাংলাদেশে মান নির্ধারণ ও পণ্য/সেবা পরীক্ষা ও প্রত্যয়ন সংস্থা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৪,৬৬২.
GPS সিগন্যাল কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে প্রেরণ করা হয়?
  1. রেডিও তরঙ্গ
  2. আলো তরঙ্গ
  3. ইনফ্রারেড তরঙ্গ
  4. শব্দ তরঙ্গ
সঠিক উত্তর:
রেডিও তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
রেডিও তরঙ্গ
ব্যাখ্যা

• GPS (Global Positioning System) সিগন্যাল মূলত রেডিও তরঙ্গ ব্যবহার করে প্রেরিত হয়। এই সিগন্যাল পৃথিবীর চারপাশে অবস্থান নির্ধারণ করতে সক্ষম স্যাটেলাইট থেকে রিসিভার পর্যন্ত পৌঁছায়। রেডিও তরঙ্গকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সহজে প্রেরণ করা যায় এবং এটি বড় দূরত্বে প্রায় ক্ষতি ছাড়া পৌঁছাতে সক্ষম। আলোর তরঙ্গ বা ইনফ্রারেড তরঙ্গ প্রধানত দৃষ্টি সরাসরি থাকা অবস্থায় ব্যবহার হয়, এবং শব্দ তরঙ্গ বায়ুমণ্ডলে গমন করতে প্রয়োজনীয় মাধ্যমের উপর নির্ভর করে। তাই সঠিক ও কার্যকর GPS যোগাযোগের জন্য রেডিও তরঙ্গই সবচেয়ে উপযুক্ত মাধ্যম। স্যাটেলাইট থেকে প্রাপ্ত এই সিগন্যাল সময় এবং অবস্থানের তথ্য প্রদান করে, যা রিসিভারকে সঠিক স্থান ও গতিবেগ নির্ধারণে সাহায্য করে।

- সঠিক উত্তর: ক) রেডিও তরঙ্গ।

• জিপিএস (Global Positioning System – GPS):
- জিপিএস হলো একটি স্যাটেলাইট-নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম।
- আধুনিক তথ্য প্রযুক্তির কারণে, মোবাইল ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে যেকোনো ব্যক্তি বা বস্তু ট্র্যাক করা এবং অবস্থান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব।
- জিপিএস নিরন্তর স্যাটেলাইট থেকে তথ্য গ্রহণ করে এবং তা পৃথিবীর বিভিন্ন সার্ভারে প্রেরণ করে।
- বর্তমানে, জিপিএস রিসিভারগুলো উচ্চ নির্ভুলতা (high accuracy) প্রদান করে।
- গাড়ি, জাহাজ, বিমান, ল্যাপটপ, স্মার্টফোনসহ আধুনিক অধিকাংশ ডিভাইসে জিপিএস রিসিভার সংযুক্ত থাকে।
- বাংলাদেশে একটি জনপ্রিয় জিপিএস ভিত্তিক সেবা হলো ট্রেনের অবস্থান সম্পর্কে আগাম তথ্য পাওয়া।
- নির্দিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে মেসেজ পাঠিয়ে যাত্রীরা বাংলাদেশ রেলের যে কোনো ট্রেনের সুনির্দিষ্ট অবস্থান জানতে পারে।
- এর ফলে যাত্রীরা স্টেশনে সময়মতো পৌঁছাতে পারে।
- বাংলাদেশের এই সেবাটি গ্রামীণফোন ও রেলের যৌথ উদ্যোগে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে প্রদান করা হয়।

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান। 

৪,৬৬৩.
(123)8 সংখ্যার সমতুল্য দশমিক মান কত?
  1. ক) 85
  2. খ) 84
  3. গ) 83
  4. ঘ) 80
সঠিক উত্তর:
গ) 83
উত্তর
সঠিক উত্তর:
গ) 83
ব্যাখ্যা
(123)8
= (1 x 82) + (2 x 81) + (3 x 80)
= 83
৪,৬৬৪.
(5C)16 = (?)10
  1. 86
  2. 88
  3. 90
  4. 92
সঠিক উত্তর:
92
উত্তর
সঠিক উত্তর:
92
ব্যাখ্যা
⚪ হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ১৬ দ্বারা গুণ করতে হবে।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16 এর ঘাত 0 হতে বাড়তে থাকবে।
- যেমন: একক স্থানীয় অংকটিকে 160 দ্বারা, দশক স্থানীয় অংকটিকে 161 দ্বারা, শতক স্থানীয় অংকটিকে 162 দ্বারা এভাবে গুণ করতে হবে।
- হেক্সাডেসিমেল সংখ্যাটির A, B, C, D, E ও F হলো যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়ার যাবে।

এখানে,
(5C)16
= 12 × 160 + 5 × 161
= 12 × 1 + 5 × 16
= 12 + 80
= 92
সুতরাং, (5C)16 = (92)10

.................................
............................................
⚪ দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System):

এটি আমাদের দৈনন্দিন গাণিতিক কাজে ব্যবহৃত সাধারণ সংখ্যা পদ্ধতি। এটি Base-10 অর্থাৎ ১০টি অঙ্ক (০ থেকে ৯) ব্যবহার করে।

উদাহরণ:

345 মানে হচ্ছে

= 3 × 10² + 4 × 10¹ + 5 × 10⁰

= 300 + 40 + 5

= 345

⚪ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System):

এটি Base-16 অর্থাৎ মোট ১৬টি চিহ্ন ব্যবহার করে:

০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F

যেখানে A = 10, B = 11, ..., F = 15

উদাহরণ:

2F মানে হচ্ছে

= 2 × 16¹ + 15 × 16⁰

= 32 + 15 = 47 (Decimal)

⚪ রূপান্তর (Conversion):

⚪ Hex → Decimal:

প্রতিটি অক্ষরকে তার দশমিক মানে রূপান্তর করো এবং base-16 অনুসারে গুন করো।

উদাহরণ: (3B)16 = 3 × 16 + 11 = 59 (Decimal)

⚪ Decimal → Hex:

দশমিক সংখ্যাকে ১৬ দিয়ে ভাগ করো। ভাগশেষকে নিচ থেকে উপরের দিকে সাজাও।

উদাহরণ: 9210

92 ÷ 16 = 5, বাকি 12 → 12 = C

ফলাফল: (5C)16

⚪ ব্যবহার:
-
Hexadecimal সাধারণত ব্যবহৃত হয় কম্পিউটার প্রোগ্রামিং, মেমোরি অ্যাড্রেস, কালার কোডিং ইত্যাদিতে।
- Decimal ব্যবহার হয় আমাদের প্রতিদিনের সংখ্যার কাজে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৬৫.
অর গেইটের বিপরীত গেইট কোনটি?
  1. নর গেইট
  2. এক্স অর গেইট
  3. এক্স নর গেইট 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নর গেইট
উত্তর
সঠিক উত্তর:
নর গেইট
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

এক্স অর গেইট
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (XOR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- এটি অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর ইত্যাদি গেইটের সাহায্যেও তৈরি করা যায়।
- এই গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হবে।

এক্স নর গেইট
- Exclusive NOR গেইটকে সংক্ষেপে এক্স নর (XNOR)গেইট বলে।
- এক্স অর গেইট এবং নট গেইটের সমন্বয়ে এক্স নর গেইট গঠিত হয়।
- এক্স অর গেইটর বিপরীত কাজ করে।
- দুইটি ইনপুট সমান হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,৬৬৬.
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর সম্পর্কে ধারণা কে প্রদান করেন?
  1. ক) Ed Roberts
  2. খ) Maurice Wilkes
  3. গ) Howard H. Aiken
  4. ঘ) Charles Babbage
সঠিক উত্তর:
খ) Maurice Wilkes
উত্তর
সঠিক উত্তর:
খ) Maurice Wilkes
ব্যাখ্যা
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর সম্পর্কে Maurice Wilkes ১৯৫১ সালে ধারণা প্রবর্তন করেন। 

- মাইক্রোপ্রসেসর (Microprocessor) হল একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিলিকন চিপ।
- এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
- মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্ট থাকে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়।

সূত্র- Computer History [লিঙ্ক]
৪,৬৬৭.
নিচের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে না?
  1. ৬১৩
  2. ৩৮৭
  3. ৬৭
  4. ১৭১০
সঠিক উত্তর:
৩৮৭
উত্তর
সঠিক উত্তর:
৩৮৭
ব্যাখ্যা
• ৩৮৭ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

• অক্টাল সংখ্যা পদ্ধতি:

- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের(.) আগের অঙ্কগুলোকে MSD (বেশি গুরুত্বের অঙ্ক) এবং পরের অঙ্কগুলোকে LSD (কম গুরুত্বের অঙ্ক) বলে।
- অক্টাল সংখ্যার আবিষ্কারক সুইডেনের রাজা ৭ম চার্লস।
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৬১৩, ১৭১০, ৬৭ কিন্তু ৩৮৭ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।
- বাইনারি সংখ্যার ভিত্তি - ২
- দশমিক বা ডেসিমেল সংখ্যার ভিত্তি - ১০
- হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি - ১৬

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৪,৬৬৮.
কম্পিউটারের পঞ্চম প্রজন্মে কোন ধরনের কম্পিউটার উদ্ভাবিত হয়েছে?
  1. ফ্লপি ডিস্ক কম্পিউটার
  2. মেকানিক্যাল কম্পিউটার
  3. সুপার কম্পিউটার
  4. এনালগ কম্পিউটার
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
ব্যাখ্যা

কম্পিউটারের পঞ্চম প্রজন্মে সুপার কম্পিউটার উদ্ভাবিত হয়েছে।

• কম্পিউটারের পঞ্চম প্রজন্ম:
- সাধারণত ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নির্মিত কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ধরা হয়।
- প্রকৃতপক্ষে, পঞ্চম প্রজন্ম বলতে ভবিষ্যতের উন্নততর প্রযুক্তির কম্পিউটারকেও নির্দেশ করে।
- এ প্রজন্মের কম্পিউটারগুলো মানুষের ভাষায় যোগাযোগ করতে ও কথার অর্থ বুঝতে সক্ষম হবে। অর্থাৎ, এগুলো হবে বুদ্ধিমান কম্পিউটার।
- পঞ্চম প্রজন্মের প্রযুক্তি VLSI থেকে UVLSI (Ultra Very Large Scale Integration) পর্যায়ে উন্নীত হয়েছে।

• পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. একীভূত বর্তনীর (Integrated Circuit) মাধ্যমে বহু মাইক্রোপ্রসেসরের ব্যবহার।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তির অন্তর্ভুক্তি ও ব্যাপক ব্যবহার।
৩. স্বয়ংক্রিয় অনুবাদক ও শ্রবণযোগ্য শব্দের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণের সুবিধা।
৪. উন্নত প্রোগ্রামিং প্রযুক্তি ও সফটওয়‍্যার ব্যবস্থাপনা।
৫. তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতায় অসাধারণ অগ্রগতি।
৬. হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের উল্লেখযোগ্য উন্নতি।
৭. উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থার সহজলভ্যতা।
৮. শক্তিশালী সুপার কম্পিউটারের উদ্ভাবন ও ক্রমোন্নয়ন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৬৯.
মাউস প্রথম কখন এবং কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল?
  1. ১৯৬৪ সালে, কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য
  2. ১৯৬৪ সালে, সহজে এবং দ্রুত বিভিন্ন প্রোগ্রাম নিয়ন্ত্রণ করার জন্য
  3. ১৯৭০ সালে, কম্পিউটার সিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য
  4. ১৯৭০ সালে, কম্পিউটারের স্ক্রীন প্রদর্শন উন্নত করার জন্য
সঠিক উত্তর:
১৯৬৪ সালে, সহজে এবং দ্রুত বিভিন্ন প্রোগ্রাম নিয়ন্ত্রণ করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪ সালে, সহজে এবং দ্রুত বিভিন্ন প্রোগ্রাম নিয়ন্ত্রণ করার জন্য
ব্যাখ্যা
• মাউস:
- ১৯৬৪ সালে প্রথম মাউস তৈরি করা হয় সহজে এবং দ্রুত বিভিন্ন প্রোগ্রাম নিয়ন্ত্রণ করার জন্য।
- আমেরিকান উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট মাউস আবিষ্কার করেন।
- বর্তমানে মাউস হচ্ছে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্র।
- মাউস হাত দিয়ে নিয়ন্ত্রিত একটি পয়েন্টিং ডিভাইস।
- সাধারণত কম্পিউটারকে নির্দেশনা দেবার জন্য দুই অথবা তিনটি বোতামে সমন্বিত ইনপুট ডিভাইসটিকে মাউস নামে অভিহিত করা হয়।
- মাউস বিভিন্ন পোর্টের মাধ্যমে কম্পিউটারে সরাসরি যুক্ত।
- এটি কি-বোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে।
- বিভিন্ন মেন্যুর ওপর মাউস পয়েন্টার নিয়ে এটির বাম পাশের বোতামটি চাপলে উক্ত মেন্যু সচল হয়।
- ডান পাশের বোতামটি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়।
- সাধারণত Graphical User Interface অপারেটিং সিস্টেমে ফাইল ব্যবস্থা থেকে শুরু করে সকল কাজেই মাউসের সাহায্যে করা হয়।
- এছাড়া ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ একই কার্সর কি দিয়ে করা গেলেও মাউসের সাহায্যে দ্রুত করা যায়।

উৎস:
১. ব্রিটানিকা।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৭০.
What is the full form of 'LPT'?
  1. ক) laser printer
  2. খ) Low print typewriter
  3. গ) line per text
  4. ঘ) line printer
সঠিক উত্তর:
ঘ) line printer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) line printer
ব্যাখ্যা
- LPT পূর্ণরুপ line printer.
- একটি লাইন প্রিন্ট করার পর এটি পরবর্তী লাইনে যায়।
- ১৯৫৫ সালে এর ব্যবহার শুরু হয়। 

উৎস: merriam-webstar
৪,৬৭১.
নিচের কোনটি Spyware এর উদাহরণ?
  1. ক) Key loggers 
  2. খ) Avast
  3. গ) Norton
  4. ঘ) Kasparasky
সঠিক উত্তর:
ক) Key loggers 
উত্তর
সঠিক উত্তর:
ক) Key loggers 
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার) 
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

• Key loggers হচ্ছে এক ধরনের স্পাইওয়্যার (Spyware), যেটা সাধারণত keystroke logger নামেও পরিচিত। এটি কম্পিউটারের কীবোর্ডে টাইপিং ডাটা ট্র্যাক এবং রেকর্ড করে।
• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট [Link]
৪,৬৭২.
(2AF)16 = (?)10
  1. ক) 687
  2. খ) 532
  3. গ) 456
  4. ঘ) 367
সঠিক উত্তর:
ক) 687
উত্তর
সঠিক উত্তর:
ক) 687
৪,৬৭৩.
RFID-এর পূর্ণরূপ কী?
  1. Radio Frequency Detector
  2. Radio Frequency Identification
  3. Remote Frequency Identification
  4. Radio Frequency Instrument
সঠিক উত্তর:
Radio Frequency Identification
উত্তর
সঠিক উত্তর:
Radio Frequency Identification
ব্যাখ্যা

RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।

RFID-এর পরিচিতি ও ব্যবহার:
- RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।
- এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
- এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
- প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়; এগুলো ক্যাপসুল আকৃতির হয়।
- সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয়।

RFID-এর ব্যবহার:
- কোনো প্রাণী ট্র্যাক (track) করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা।
- স্ক্রু আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো, যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়।
- ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস-বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা।
- দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা (ট্যাগ দোকানের বাইরে গেলে অ্যালার্ম বেজে উঠবে)।
- শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহণের সময় RFID ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৬৭৪.
নিচের কোনটি গ্রাফিকস বেজড অপারেটিং সিস্টেম?
  1. MS-DOS
  2. Windows Xp
  3. PC DOS
  4. CP/M
সঠিক উত্তর:
Windows Xp
উত্তর
সঠিক উত্তর:
Windows Xp
ব্যাখ্যা
♦ অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. Text Based Operating System:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
- এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ-  MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি।

২. Graphics Based Operating System:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৭৫.
কোন গেট ব্যবহার করে যেকোনো বুলিয়ান ফাংশন বাস্তবায়ন সম্ভব?
  1. NOR
  2. XNOR Gate
  3. NAND
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা

• NAND এবং NOR উভয়কেই বলা হয় Universal Gate. কারণ শুধু NAND অথবা শুধু NOR দিয়েই যেকোনো বুলিয়ান ফাংশন (AND, OR, NOT, XOR ইত্যাদি) তৈরি করা যায়।

লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0.
- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়। 

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৬৭৬.
HPFS-এর পূর্ণরূপ -
  1. ক) High Performance Frequency System
  2. খ) Hexadecimal Pneumeric File System
  3. গ) High Performance File System
  4. ঘ) High Pneumeric File System
সঠিক উত্তর:
গ) High Performance File System
উত্তর
সঠিক উত্তর:
গ) High Performance File System
ব্যাখ্যা
HPFS:
- HPFS-এর পূর্ণ অর্থ High Performance File System.
- এটি শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।

• NTFS:
- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB.

• FAT16:
- FAT16-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-16.
- এটি DOS-এর আদর্শমান। অর্থাৎ MS DOS-এর ওপর ভিত্তি করে FAT16-এর ফাইল সিস্টেম উন্নয়ন করা হয়েছিল।
- FAT-16 -এ Windows 95, OS/2 এবং Windows NT অপারেটিং সিস্টেম চালানো যায়। 

• FAT 32:
- FAT 32-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-32.
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর। কারণ এ ধরনের পার্টিশন এরিয়ায় সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৭৭.
EVM এর পূর্ণরূপ কী?
  1. Elastic Voting Machine
  2. Elemental Voting Machine
  3. Electronic Voting Machine
  4. External Voting Machine
সঠিক উত্তর:
Electronic Voting Machine
উত্তর
সঠিক উত্তর:
Electronic Voting Machine
ব্যাখ্যা
• EVM:
- EVM এর পূর্ণরূপ: Electronic Voting Machine বা ইলেকট্রনিক ভোটিং মেশিন।
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বলে সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত।
- এতে একটি মেশিনে প্রায় চার হাজারটি পর্যন্ত ভোট দেয়া যায়।
- সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তালিকা থাকে।
- বাটন চাপ দিয়ে অক্ষরজ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে।
- ইভিএম পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে।
- ২০০৭ সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি।
২. যুগান্তর পত্রিকা রিপোর্ট, [সেপ্টেম্বর ২০১৮]।
৪,৬৭৮.
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড লেআউট কোনটি?
  1. ক) QWERTZ
  2. খ) QWERTY
  3. গ) AZERTY
  4. ঘ) QWRETY
সঠিক উত্তর:
খ) QWERTY
উত্তর
সঠিক উত্তর:
খ) QWERTY
৪,৬৭৯.
ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে কী বলা হয়?
  1. পিক্সেল
  2. ইন্টারলেস্ড
  3. রেজুল্যশন
  4. রেডিয়েশন
সঠিক উত্তর:
রেজুল্যশন
উত্তর
সঠিক উত্তর:
রেজুল্যশন
ব্যাখ্যা
• ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে রেজুল্যশন বলে।

• মনিটরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
১. পিক্সেল:
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।

২. রেজুল্যশন:
- ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে রেজুল্যশন বলে।
- একটি মনিটরের রেজুলাশন যত বেশি হবে, মনিটরটি তত বেশি ভাল হবে।
- অর্থাৎ মনিটরে অক্ষর বা ইমেজ তত পরিচ্ছন্ন ও স্পষ্ট হবে।
- একটি CRT তে যতগুলো পিক্সেল কলাম ও সারি থাকে, তার গুণিতক মান হলো উক্ত CRIটির রেজুলাশন।
- যেমন- একটি CRT তে 640টি কলাম এবং 4৪০টি পিক্সেল সারি আছে, তাহলে CRT এর রেজুলাশন হবে 640 x 4801.

৩. নন-ইন্টারলেস্ড:
- মনিটরের জন্য নন-ইন্টারলেসড গুরুত্বপূর্ণ।
- টেলিভিশনের ছবি চোখে দৃশ্যমান এবং গতিমান রাখার জন্যে একটা ছবিকে ফ্রেম হিসেবে পাঠানো হয়।
- একটা ফ্রেমে ২৫টি লাইন থাকে এবং পরবর্তী ফ্রেমের ২৫টি লাইন থাকে।
- এখন গতিময়তা দেবার জন্যে এক ফ্রেমকে অন্য ফ্রেমের ওপর ১,৩,৫,৭,৬২,৪. ৬. ৮ পদ্ধতিতে উপস্থাপন করা হয়। একে ইন্টারলেসিং বলে।
- যেহেতু কম্পিউটারের কার্যগতি টেলিভিশনের ফ্রিকোয়েন্সির চেয়ে অনেক অনেক বেশি, তাই মনিটরের চিত্র নন-ইন্টারলেসড হওয়া ভাল। এতে মানুষের চোখ ভালো থাকবে এবং দৃশ্যমানতা বৃদ্ধি পাবে।

৪. লো-রেডিয়েশন:
- বর্তমানে ব্লাক ট্রনিট্রিন পদ্ধতি আবিষ্কারের ফলে মনিটরের পর্দাকে এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের ইলেকট্রনসমূহ বাইরে যথাসম্ভব না বেরিয়ে পর্দায় লেখার উজ্জ্বলতা বাড়াবে আর সম্ভাব্য ক্ষতির হাত থেকে মানুষের চোখ রক্ষা পাবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৮০.
কোন অপারেশনটি একটি ALU দ্বারা সম্পাদিত হয় না?
  1. Addition
  2. Subtraction
  3. Multiplication
  4. File storage
সঠিক উত্তর:
File storage
উত্তর
সঠিক উত্তর:
File storage
ব্যাখ্যা

• ALU বা Arithmetic Logic Unit একটি কম্পিউটারের কেন্দ্রীয় অংশ যা মূলত গণিতীয় এবং যৌক্তিক (arithmetic and logical) অপারেশন সম্পাদন করে। ALU সাধারণত Addition (যোগ), Subtraction (বিয়োগ) এবং Multiplication (গুণ) এর মতো মৌলিক গণিত অপারেশন এবং AND, OR, NOT এর মতো যৌক্তিক অপারেশন করতে সক্ষম। তবে File storage (ফাইল সংরক্ষণ) ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি একটি ইনপুট/আউটপুট বা মেমরি-সংক্রান্ত কাজ, যা প্রক্রিয়াকরণ ইউনিটের বাইরে মেমরি বা স্টোরেজ ডিভাইস দ্বারা পরিচালিত হয়। সুতরাং, ALU গণিত ও যৌক্তিক কাজ করে, কিন্তু ডেটা সংরক্ষণ বা ফাইল ম্যানেজমেন্টে সরাসরি অংশ নেয় না।

সঠিক উত্তর: ঘ) File storage.

• মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit) ও
৩. রেজিস্টারসমূহ (Register Set)।

গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৮১.
DBMS এ Database Engine কি করে?
  1. ক) OQL
  2. খ) CQR
  3. গ) CRUD
  4. ঘ) LANQ
সঠিক উত্তর:
গ) CRUD
উত্তর
সঠিক উত্তর:
গ) CRUD
ব্যাখ্যা

CRUD:
The term CRUD is strongly connected with managing digital data.
To be more precise, CRUD refers to an acronym of four fundamental operators of persistent database applications:
- Create (create a dataset)
- Read or Retrieve (read datasets)
- Update (update datasets)
- Delete or Destroy (destroy datasets)

৪,৬৮২.
'GIF' এর পূর্ণরূপ -
  1. ক) Graphics Interface Framework
  2. খ) Graphics Interface Format
  3. গ) Graphics Interchange Format
  4. ঘ) Graphics Interchange Framework
সঠিক উত্তর:
গ) Graphics Interchange Format
উত্তর
সঠিক উত্তর:
গ) Graphics Interchange Format
ব্যাখ্যা
⇒ 'GIF' এর পূর্ণরূপ Graphics Interchange Format.
⇒ .gif এক ধরনের ইমেজ ফরম্যাট।

⇒ .odt (Open Document text document) হচ্ছে Text file extension.
⇒ .jpeg, .gif, .bmp হচ্ছে ছবি বা ইমেজের এক্সটেনশন ফাইল।
⇒ .jpeg হচ্ছে Joint Photographic Experts Group Image.
⇒ .bmp হচ্ছে Bitmap Image File.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,৬৮৩.
কোন ধরনের RFID ট্যাগের নিজস্ব বিদ্যুৎ উৎস থাকে?
  1. ইন্ডাকটিভ ট্যাগ
  2. সেমি-প্যাসিভ ট্যাগ
  3. প্যাসিভ ট্যাগ
  4. অ্যাক্টিভ ট্যাগ
সঠিক উত্তর:
অ্যাক্টিভ ট্যাগ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাক্টিভ ট্যাগ
ব্যাখ্যা

• যে ধরনের RFID ট্যাগের নিজস্ব বিদ্যুৎ উৎস থাকে, তাকে অ্যাক্টিভ ট্যাগ বলা হয়। এই ট্যাগে একটি অন্তর্নির্মিত ব্যাটারি থাকে যা ট্যাগকে শক্তি সরবরাহ করে, ফলে এটি নিজেই সংকেত পাঠাতে সক্ষম হয়। অন্যদিকে প্যাসিভ এবং ইন্ডাকটিভ ট্যাগের কোনো ব্যাটারি থাকে না; তারা রিডারের সিগন্যাল থেকে শক্তি গ্রহণ করে কাজ করে। সেমি-প্যাসিভ ট্যাগে ব্যাটারি থাকে কিন্তু শুধুমাত্র ট্যাগের চিপ এবং সেন্সর চালাতে ব্যবহৃত হয়, তা নিজে থেকে সংকেত প্রেরণ করে না। অ্যাক্টিভ ট্যাগের নিজস্ব শক্তি থাকার কারণে এটি দূরত্বে রিডার থেকে অনেক দূরে থাকলেও সিগন্যাল পাঠাতে সক্ষম হয় এবং সাধারণত উচ্চ ব্যান্ডউইথ এবং দীর্ঘ রেডিয়াসের জন্য ব্যবহৃত হয়।

- সঠিক উত্তর: ঘ) অ্যাক্টিভ ট্যাগ।

RFID-এর পরিচিতি ও ব্যবহার:
- RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।
- এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
- এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
- প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়; এগুলো ক্যাপসুল আকৃতির হয়।
- সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয়।

RFID-এর ব্যবহার:
- কোনো প্রাণী ট্র্যাক (track) করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা।
- স্ক্রু আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো, যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়।
- ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস-বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা।
- দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা (ট্যাগ দোকানের বাইরে গেলে অ্যালার্ম বেজে উঠবে)।
- শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহণের সময় RFID ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৬৮৪.
কন্ট্রোল ইউনিটের জন্য কোন তথ্য সঠিক?
  1. ALU এর সমতুল্য
  2. প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে
  3. লজিক্যাল ক্যালকুলেশন করে
  4. মেমরি, CPU এবং I/O ডিভাইস নিয়ন্ত্রণ করে
সঠিক উত্তর:
মেমরি, CPU এবং I/O ডিভাইস নিয়ন্ত্রণ করে
উত্তর
সঠিক উত্তর:
মেমরি, CPU এবং I/O ডিভাইস নিয়ন্ত্রণ করে
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) মেমরি, CPU এবং I/O ডিভাইস নিয়ন্ত্রণ করে।

কন্ট্রোল ইউনিট (CU) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা CPU-এর নিয়ন্ত্রণ এবং সমন্বয় পরিচালনা করে। এটি প্রোগ্রামের নির্দেশাবলী পড়ে এবং সেগুলি অনুযায়ী মেমরি, ALU এবং ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। CU কোনো ক্যালকুলেশন বা তথ্য সংরক্ষণ করে না, বরং সব ইউনিটের মধ্যে নির্দেশ ও সময়সীমা নিয়ন্ত্রণ নিশ্চিত করে, ফলে CPU সঠিকভাবে এবং কার্যকরভাবে কাজ করতে পারে।

কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটি অংশ হলো:
১। ইনপুট ইউনিট (Input Unit)
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
৩। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৪। মেমোরি ইউনিট (Memory Unit)
৫। আউটপুট ইউনিট (Output Unit)

​নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ হলো মেমোরি থেকে নির্দেশনা কোড পড়া ও ডিকোড করা।
- মাইক্রোপ্রসেসরের অন্য অংশগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা। যেমন—গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে নির্দেশ প্রদান করা।
- নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি থেকে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট থেকে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে - এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,৬৮৫.
হেক্সাডেসিমাল সংখ্যা A5 এর দশমিক রূপ—
  1. 161
  2. 180
  3. 163
  4. 165
সঠিক উত্তর:
165
উত্তর
সঠিক উত্তর:
165
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি হলো base-16 সংখ্যা পদ্ধতি, যেখানে ১৬টি অক্ষর ব্যবহার হয়:

অক্ষরগুলো হলো 0, 1, 2, ..., 9, A, B, C, D, E, F
এখানে A = 10, B = 11, ..., F = 15

A5 হেক্সাডেসিমাল এর অর্থ হলো:
A = 10 (Hex), 5 = 5

এখন,
A5 এর দশমিক রূপ, 
 = (A × 16¹) + (5 × 16⁰)
= (10 × 16) + (5 × 1)
= 160 + 5
= 165 (Decimal)

তথ্যসূত্র:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ২; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।
- M. Morris Mano, Digital Logic and Computer Design.
৪,৬৮৬.
নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার নয়?
  1. Safari
  2. Edge
  3. Sheets
  4. Firefox
সঠিক উত্তর:
Sheets
উত্তর
সঠিক উত্তর:
Sheets
ব্যাখ্যা
• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।
 
স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।
 
• Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:
 
- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)
 
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,৬৮৭.
কোন ইলেক্ট্রনিক লজিক গেইটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে?
  1. ক) OR
  2. খ) AND
  3. গ) NOR
  4. ঘ) XOR
সঠিক উত্তর:
গ) NOR
উত্তর
সঠিক উত্তর:
গ) NOR
ব্যাখ্যা
NOR ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট 1 হবে শুধুমাত্র যখন সকল ইনপুট 0 হয়।

নর গেইট (NOR Gate):
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে। 


 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৮৮.
বাংলা ভাষায় ই-লার্নিং এর প্লাটফর্ম কোনটি?
  1. টেন মিনিট স্কুল
  2. মুক্তপাঠ
  3. শিক্ষক ডট কম
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত। এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।

বর্তমানে আমাদের দেশেও রয়েছে একাধিক ই-লার্নিং কার্যক্রম। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেবার জন্য বেশ কিছু ওয়েবসাইট পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে মুক্তপাঠ, শিক্ষক ডট কম, জাগো অনলাইন স্কুল, টেন মিনিট স্কুল প্রভৃতি।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৮৯.
NOR গেইটে আউটপুট 1 পেতে হলে-
  1. সবগুলো ইনপুট 1 হতে হবে
  2. সবগুলো ইনপুট 0 হতে হবে
  3. যেকোনো একটি ইনপুট 0 হতে হবে
  4. যেকোনো একটি ইনপুট 1 হতে হবে
সঠিক উত্তর:
সবগুলো ইনপুট 0 হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো ইনপুট 0 হতে হবে
ব্যাখ্যা
♦ নর গেইট:
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে। 
- NOR গেইটে সবগুলো ইনপুট 0 হলে কেবলমাত্র আউটপুট 1 হবে।


                    চিত্র: NOR গেইট


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৯০.
ক্রায়োসার্জারি সাধারণত কোন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়? 
  1. উচ্চ রক্তচাপ
  2. ডায়াবেটিস
  3. ত্বকের ক্যান্সার
  4. হৃদরোগ
সঠিক উত্তর:
ত্বকের ক্যান্সার
উত্তর
সঠিক উত্তর:
ত্বকের ক্যান্সার
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারি ত্বকের ক্যান্সার ও অবাঞ্ছিত টিস্যু অপসারণে ব্যবহৃত হয়।

• ক্রায়োসার্জারি:

- ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা (যেমন, তরল নাইট্রোজেন ব্যবহার করে) প্রয়োগ করে অস্বাভাবিক কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।
- এটি সাধারণত ত্বকের ক্যান্সার, মাংসপিণ্ড বা অন্যান্য অবাঞ্ছিত টিস্যু অপসারণে ব্যবহৃত হয়।
- চিকিৎসার সময় শরীরের নির্দিষ্ট অংশে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস প্রয়োগ করা হয়, যা কোষের তাপমাত্রা অত্যন্ত নিচে নামিয়ে দেয় এবং কোষগুলো ধ্বংস করে।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিম্নে দেওয়া হলো:

- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

৪,৬৯১.
SQLite সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
  1. একটি ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ সফটওয়‍্যার
  2. ডক্টর রিচার্ড হিপ এটি তৈরি করেন
  3. মোবাইল, ডেস্কটপ ও ওয়েব অ্যাপ্লিকেশনে এ ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করা যায়
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• এসকিউলাইট (SQLite):
- SQLite একটি ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ সফটওয়‍্যার।
- ২০০০ সালে ডক্টর রিচার্ড হিপ এটি তৈরি করেন।
- SQLite তৈরিতে C প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে।
- এটি সি-ভাষার লাইব্রেরি, যা একটি ছোট, দ্রুত ও হাই রিলায়েবল SQL ডেটাবেজ ইঞ্জিন প্রয়োগ করে।
- SQLite বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ডেটাবেজ ইঞ্জিন।
- মোবাইল, ডেস্কটপ ও ওয়েব অ্যাপ্লিকেশনে এ ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করা যায়।
- বিভিন্ন ডেটাবেজ সফটওয়্যারের তুলনায় এটি অনেক সহজ বলে ডেটাবেজ শেখার জন্য খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৬৯২.
সিস্টেম সফটওয়্যার নয় কোনটি?
  1. DOS
  2. Linux
  3. Windows Xp
  4. Oracle
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা: 
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।
 
• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। 
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
 
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৯৩.
কম্পিউটারের কোন প্রজন্মে প্রথম আইসি ব্যবহৃত হয়?
  1. চতুর্থ প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. দ্বিতীয় প্রজন্ম
  4. প্রথম প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ইন্টেগ্রেটেড সার্কিট (আইসি) ব্যবহৃত হয়।

• কম্পিউটারের তৃতীয় প্রজন্ম:
- ১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- Integrated Circuit, অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারিতা, নির্ভরশীলতা এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- একীভূত বর্তনীতে অনেক ট্রানজিস্ট্রর, অর্ধপরিবাহী ডায়োড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে।
- কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে, কাজের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়।
- এই প্রজন্মের কম্পিউটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে- অধিক সংখ্যক ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোজন, অধিক প্রক্রিয়াকরণ ক্ষমতা, সুর ও শব্দ সৃষ্টির ক্ষমতা, তারের সাহায্যে দূরবর্তী কোন কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ক্ষমতা ইত্যাদি।
- এই সময়ে মিনি কম্পিউটারের উদ্ভব ঘটে।
- এই প্রজন্মে উচ্চতর ভাষার প্রচলন এবং নির্বাহী পদ্ধতির উন্নয়ন ঘটে।
- IBM 360, IBM 370, GE 600 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৯৪.
CPU performance বৃদ্ধি করতে বারবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য কোন মেমোরি ব্যবহৃত হয়?
  1. RAM
  2. Cache Memory
  3. ROM
  4. Hard Disk
সঠিক উত্তর:
Cache Memory
উত্তর
সঠিক উত্তর:
Cache Memory
ব্যাখ্যা

• Cache Memory CPU-এর নিকটবর্তী একটি ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির মেমোরি, যা বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে CPU performance বৃদ্ধি করে।

• CPU Performance:
- CPU performance বোঝায় একটি প্রসেসর কত দ্রুত ও দক্ষভাবে নির্দেশনা (instructions) সম্পাদন করতে পারে।
- CPU performance সাধারণত clock speed, number of cores, cache memory, এবং processor architecture-এর উপর নির্ভর করে।

• Clock Speed:
- Clock speed হলো CPU প্রতি সেকেন্ডে কতটি clock cycle সম্পন্ন করতে পারে তার পরিমাপ।
- এটি Hertz (Hz) এককে মাপা হয়।
- আধুনিক প্রসেসরে clock speed সাধারণত Gigahertz (GHz) এ প্রকাশ করা হয়।

• CPU Core:
- Core হলো CPU-এর একটি স্বাধীন processing unit।
- Multi-core processor একই সময়ে একাধিক instruction বা task প্রক্রিয়া করতে পারে।
- উদাহরণ: Dual-core, Quad-core, Octa-core processor।

• Cache Memory:
- Cache memory হলো একটি ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির মেমোরি যা CPU-এর কাছাকাছি অবস্থান করে।
- এটি বারবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য সংরক্ষণ করে।
- Cache memory ব্যবহারের ফলে CPU-এর ডেটা অ্যাক্সেস সময় কমে এবং performance বৃদ্ধি পায়।

• Instruction Per Cycle (IPC):
- Instruction per cycle (IPC) বোঝায় CPU একটি clock cycle-এ গড়ে কতটি instruction সম্পাদন করতে পারে।
- IPC বেশি হলে একই clock speed-এ CPU বেশি কাজ সম্পন্ন করতে পারে।

• CPU Architecture:
- CPU architecture বোঝায় প্রসেসরের নকশা এবং instruction set structure।
- উন্নত architecture সাধারণত বেশি efficient processing নিশ্চিত করে।

• Multithreading:
- Multithreading এমন একটি প্রযুক্তি যেখানে একটি CPU core একই সময়ে একাধিক thread পরিচালনা করতে পারে।
- এটি CPU utilization এবং performance বৃদ্ধি করতে সাহায্য করে।

• Benchmark:
- Benchmark হলো CPU performance পরিমাপের একটি standard test।
- বিভিন্ন প্রসেসরের performance তুলনা করার জন্য benchmark ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন:
- RAM → Primary memory, যা চলমান প্রোগ্রামের ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে।
- ROM → Non-volatile memory, যেখানে স্থায়ীভাবে firmware সংরক্ষিত থাকে।
- Hard Disk → Magnetic secondary storage device, যা স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে।

Source:
- Encyclopaedia Britannica,
- Intel CPU Performance Guide,
- IBM CPU Overview,
- ৯ম ও ১০ম শ্রেণী কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১(ভোকেশনাল),
- Computer Organization and Design – David A. Patterson & John L. Hennessy.

৪,৬৯৫.
বিশ্বের প্রথম পূর্নাঙ্গ ইলেকট্রনিক কমপিউটার- 
  1. UNIVAC
  2. PDP
  3. EDSAC
  4. ENIAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

ENIAC:
- ENIAC এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক, ডিজিটাল, এবং প্রোগ্রামযোগ্য কম্পিউটার।
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যদিকে,
- এডস্যাক (EDSAC) এটি ছিল প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে চালু হয়েছিল। -
- পিডিপি-৮ (PDP-8) এটি ছিল প্রথম মিনি কম্পিউটার, যা ১৯৬৫ সালে বাজারে আসে।
- UNIVAC হল ইলেকট্রনিক ডিজিটাল সঞ্চিত-প্রোগ্রাম কম্পিউটারের একটি লাইনের নাম।

উৎস: ¡) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
       ¡¡)   কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৯৬.
বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় প্রতিটি অক্টাল ডিজিটে কয়টি বিট ব্যবহৃত হয়?
  1. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় প্রতিটি অক্টাল (octal) সংখ্যা ৮-এর ঘাত অনুযায়ী তৈরি হয়। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে মাত্র ৮টি ডিজিট (0 থেকে 7) ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যা ২-এর ঘাত অনুযায়ী তৈরি হয় এবং প্রতিটি ডিজিটকে ০ বা ১ দ্বারা প্রকাশ করা হয়। অক্টাল সংখ্যা পেতে, বাইনারি সংখ্যাকে তিনটি করে বিটে ভাগ করা হয়, কারণ ২ = ৮। অর্থাৎ, তিনটি বাইনারি বিট একেকটি অক্টাল সংখ্যা প্রকাশ করতে যথেষ্ট। উদাহরণস্বরূপ, বাইনারি 101 কে তিনটি বিট হিসেবে নেওয়া হলে এটি অক্টাল 5 হিসাবে প্রকাশ করা যায়। সুতরাং, প্রতিটি অক্টাল ডিজিটের জন্য ৩টি বিট ব্যবহার করা হয়। উত্তর: গ) ৩।

• বাইনারি থেকে অক্ট্যাল রূপান্তর: 
- একটি অক্ট্যাল সংখ্যা তিন বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়।
- আমরা জানি, বাইনারি সংখ্যার ভিত্তি ২ এবং অক্ট্যাল সংখ্যার ভিত্তি ৮।
- বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে সংখ্যাটির অংকগুলোকে তিন বিট বিশিষ্ট ছোট ছোট ভাগে ভাগ করা হয়।
- এরপর প্রতিটি গ্রুপের সমতুল্য অক্ট্যাল মান বসালে তা বাইনারি থেকে অক্টালে রূপান্তরিত হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৯৭.
যেসকল অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম প্রসেসর ব্যবহার করে না তা কোথায় জমা করা হয়?
  1. ক) Primary Storage
  2. খ) Static Storage
  3. গ) Dynamic Storage
  4. ঘ) Secondary storage
সঠিক উত্তর:
ঘ) Secondary storage
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Secondary storage
ব্যাখ্যা
Secondary storage devices কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ, র‌্যাম এবং ক্যাশ মেমরির পাশাপাশি কাজ করে। এই ডিভাইসগুলি প্রায় সব ধরণের প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন সংরক্ষণ করে। এতে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীর ডেটা আইটেম থাকতে পারে। উদাহরণস্বরূপ, internal secondary storage devices এর মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ, টেপ ডিস্ক ড্রাইভ এবং কমপ্যাক্ট ডিস্ক ড্রাইভ অন্তর্ভুক্ত।
৪,৬৯৮.
প্লেজিয়ারিজম বলতে কী বুঝায়?
  1. ক) প্রোগ্রামিং
  2. খ) খেলা করা 
  3. গ) চৌর্যবৃত্তি
  4. ঘ) শুরু করার প্রক্রিয়া
সঠিক উত্তর:
গ) চৌর্যবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) চৌর্যবৃত্তি
ব্যাখ্যা
অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম।
অর্থাৎ, তথ্যসূত্র উল্লেখ ব্যতিত কোন ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা হলো প্লেজিয়ারিজম।

প্লেজিয়ারিজম একটি অন্যায় কাজ ও অপরাধ।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।
৪,৬৯৯.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড নয়?
  1. ক) EANC
  2. খ) ASCII
  3. গ) UNICODE
  4. ঘ) উপরের সবগুলোই আলফানিউমেরিক কোড
সঠিক উত্তর:
ক) EANC
উত্তর
সঠিক উত্তর:
ক) EANC
ব্যাখ্যা

৮-বিট বিসিডি কোডের সাহায্যে সংখ্যা, অক্ষরসহ প্রায় সব ধরণের বিশেষ চিহ্ন বা ক্যারেক্টার (যেমন- +, -, ⋆, /, @, $ ইত্যাদি) প্রকাশ করা যায়। এ ধরণের কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়।
অন্যভাবে বলা যায়, সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্নের জন্য কম্পিউটারে যে কোড ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে।
আলফানিউমেরিক কোডগুলো হলো : অ্যাসকি কোড (ASCII Code), ইবিসিডিক কোড (EBCDIC Code) ও ইউনিকোড (Unicode)

৪,৭০০.
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Design
  3. গ) Review
  4. ঘ) Data
সঠিক উত্তর:
ক) Insert
উত্তর
সঠিক উত্তর:
ক) Insert
ব্যাখ্যা
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন Insert ট্যাব এ পাওয়া যায়।