বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৪৪ / ৮২ · ৪,৩০১৪,৪০০ / ৮,১৪১

৪,৩০১.
ডাটাবেজ সিস্টেমের একটি অভ্যন্তরীণ উপাদান নয় কোনটি?
  1. রেকর্ড
  2. ফিল্ড
  3. র‍্যাম
  4. রিলেশনশিপ
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা

র‍্যাম (RAM) ডাটাবেজের অভ্যন্তরীন উপাদান নয় কারণ এটি মূলত একটি অস্থায়ী মেমোরি যা কম্পিউটারের চলমান প্রসেস এবং তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে।

• ডাটাবেজ (Database):
- 'ডাটা' অর্থ উপাত্ত এবং 'বেজ' অর্থ ঘাঁটি বা সমাবেশ।
- সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি হলো ডাটাবেজ।

• ডাটাবেজ এর উপাদান:
১. ডাটা (Data),
২. তথ্য (Information),
৩. রেকর্ড (Record),
৪. ফিল্ড (Field),
৫. রো (Row),
৬. কলাম (Column),
৭. ডাটা টেবিল (Data Table),
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS),
৯. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS),
১০. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল (Distributed Database Model).

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।

৪,৩০২.
নিচের কোনটি OOP ল্যাঙ্গুয়েজ নয়?
  1. C++
  2. Java
  3. C#
  4. C
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা

• C++ , Java, এবং C# হলো OOP বা অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এরা ক্লাস, অবজেক্ট, ইনহেরিট্যান্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন এর মতো মূল OOP বৈশিষ্ট্যগুলো সমর্থন করে। অন্যদিকে C হলো একটি প্রোসিজারাল বা ফাংশন-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা, যা অবজেক্ট-ওরিয়েন্টেড বৈশিষ্ট্য সমর্থন করে না। C ভাষায় ক্লাস বা অবজেক্ট ধারণা নেই এবং এটি মূলত ফাংশন এবং স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়।
- সুতরাং, উক্ত অপশনগুলির মধ্যে শুধুমাত্র C হলো OOP ল্যাঙ্গুয়েজ নয়। C++ , Java, এবং C# সবই অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে।

 
 • অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩০৩.
কম্পিউটারের কাজ করার মৌলিক ধাপ -
  1. ক) Input, Addition and Output
  2. খ) Input, Multiplication and Output
  3. গ) Input, Processing and Output
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) Input, Processing and Output
উত্তর
সঠিক উত্তর:
গ) Input, Processing and Output
ব্যাখ্যা

কম্পিউটারের কাজ করার ধাপ হচ্ছে তিনটি। যথা-
১. ব্যবহারকারীর দেওয়া তথ্য-উপাত্তকে ও নির্দেশ গ্রহণ করা (ইনপুট)
২. তথ্যের প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করা এবং
৩. প্রক্রিয়াজাত তথ্য প্রদান বা প্রকাশ করা (আউটপুট)।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

৪,৩০৪.
The octal equivalent of (101010)2 is -
  1. 52
  2. 25
  3. 62
  4. 26
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে ৩ বিট নিয়ে কাজ করতে হবে -

এখানে,

∴ (101010)2 = (52)8
সুতরাং 101010 এর সমমানের অক্টাল মান 52.
৪,৩০৫.
(১০০১০১)2 + (১১০১০১)2 = ?
  1. ১০০১১০১
  2. ১১০১১১০
  3. ১০১১০১০
  4. ১১০০১০১
সঠিক উত্তর:
১০১১০১০
উত্তর
সঠিক উত্তর:
১০১১০১০
ব্যাখ্যা

      100101
(+) 110101
    1011010

৪,৩০৬.
RDBMS-এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ডেটা ফ্ল্যাট টেক্সট ফাইলে রাখে
  2. ট্রানজেকশন সমর্থন করে না
  3. ডেটা XML ফাইলের মধ্যে রাখে
  4. ডেটা টেবিল ব্যবহার করে সংরক্ষণ করে
সঠিক উত্তর:
ডেটা টেবিল ব্যবহার করে সংরক্ষণ করে
উত্তর
সঠিক উত্তর:
ডেটা টেবিল ব্যবহার করে সংরক্ষণ করে
ব্যাখ্যা

• RDBMS বা Relational Database Management System-এর প্রধান বৈশিষ্ট্য হলো ডেটা টেবিল আকারে সংরক্ষণ করা। প্রতিটি টেবিলে সারি (Row) ও কলাম (Column) থাকে, যেখানে সারি দ্বারা রেকর্ড এবং কলাম দ্বারা অ্যাট্রিবিউট প্রকাশ করা হয়। এর মাধ্যমে ডেটাকে সহজে সংগঠিত, অনুসন্ধান ও হালনাগাদ করা যায়। এছাড়া টেবিলগুলোর মধ্যে সম্পর্ক (Relation) স্থাপন করা যায়, যা ডেটার পুনরাবৃত্তি কমায় এবং নির্ভুলতা বজায় রাখে। SQL (Structured Query Language) ব্যবহার করে এই ডেটার উপর বিভিন্ন অপারেশন চালানো যায়। তাই সঠিক উত্তর হলো— ঘ) ডেটা টেবিল ব্যবহার করে সংরক্ষণ করে।
 
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩০৭.
ASCII-7 কোডের সাথে কী যুক্ত করলে এটি ASCII-8 কোডে রূপান্তরিত হয়?
  1. জোন বিট
  2. ডাটা বিট
  3. প্যারিটি বিট
  4. স্টার্ট বিট
সঠিক উত্তর:
প্যারিটি বিট
উত্তর
সঠিক উত্তর:
প্যারিটি বিট
ব্যাখ্যা

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়
- ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩০৮.
What does the keyboard shortcut Ctrl + Z generally do?
  1. Undo the last action
  2. Redo the last action
  3. Save the current file
  4. Copy selected text
সঠিক উত্তর:
Undo the last action
উত্তর
সঠিক উত্তর:
Undo the last action
ব্যাখ্যা
• Ctrl + Z সাধারণত কম্পিউটার বা সফটওয়্যারে শেষ করা কাজ বা ক্রিয়াটি বাতিল করার জন্য ব্যবহৃত হয়। এটি Undo কমান্ড হিসেবে পরিচিত, যার মাধ্যমে ব্যবহারকারী ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে করা পরিবর্তন বা কাজ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ডকুমেন্টে কিছু লিখে এবং তা মুছে ফেলতে চায়, তাহলে Ctrl + Z চাপলেই সেই লেখা ফিরে আসবে। এটি কাজের গতিপথ সহজ এবং দ্রুত করার একটি গুরুত্বপূর্ণ শর্টকাট। তাই Ctrl + Z সাধারণত “Undo the last action” অর্থাৎ শেষ করা কাজ বাতিল করার জন্য ব্যবহৃত হয়। বাকী অপশনগুলো Ctrl + Z এর কাজ নয়।

• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ-
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+ B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য (center alignment)।

Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের অ্যাড্রেস যোগ করার জন্য।
Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।

Ctrl + S : বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৪,৩০৯.
কোনটি ডাটাবেজ সফটওয়্যার?
  1. ক) সিএসএস
  2. খ) পিএইচপি
  3. গ) মাইএসকিউএল
  4. ঘ) পিএইচপি
সঠিক উত্তর:
গ) মাইএসকিউএল
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইএসকিউএল
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে মাইএসকিউএল হচ্ছে ডাটাবেজ সফটওয়্যার।
 
• ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
• জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলো:
- মাইক্রোসফট এক্সেস,
- মাই এসকিউএল,
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার,
- কোরেল প্যারাডক্স,
- এসকিউলাইট,
- পোস্টগ্রি এসকিউএল,
- ওরাকল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,৩১০.
ডট ম্যাট্রিক্সের গতি পরিমাপক একক কোনটি?
  1. ক) DPI
  2. খ) CPS
  3. গ) IPS
  4. ঘ) SSD
সঠিক উত্তর:
খ) CPS
উত্তর
সঠিক উত্তর:
খ) CPS
ব্যাখ্যা
CPS - Character per second
৪,৩১১.
মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে যে মেমরি ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
  1. রম
  2. র‍্যাম
  3. ক্যাশ মেমরি
  4. হার্ড ডিস্ক
সঠিক উত্তর:
ক্যাশ মেমরি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ মেমরি
ব্যাখ্যা
• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা। 
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। 
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। - এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এ ধরনের পদ্ধতিতে সিপিইউয়ের কোনো নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমরিতে খোঁজ করে। সেখানেও না পেলে সহায়ক মেমরিতে খোঁজ করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,৩১২.
প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিকে কী বলা হয়?
  1. বাগ
  2. ডিবাগ
  3. অ্যালগরিদম
  4. ফ্লোচার্ট
সঠিক উত্তর:
বাগ
উত্তর
সঠিক উত্তর:
বাগ
ব্যাখ্যা

• প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিকে বাগ বলা হয়।

• বাগ (Bug):
- বাগ হলো কম্পিউটার প্রোগ্রামের মধ্যে থাকা কোনো ত্রুটি বা ভুল।
- এই ত্রুটির কারণে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতে পারে না বা প্রত্যাশিত ফলাফল দেয় না।
- প্রোগ্রাম লেখার সময় যুক্তিগত ভুল, টাইপিং ভুল বা নকশাগত ত্রুটির কারণে বাগ সৃষ্টি হতে পারে।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামের বাগ শনাক্ত ও সংশোধনের প্রক্রিয়াকে ডিবাগিং বলা হয়।
- প্রোগ্রামাররা বিভিন্ন টুল ও পদ্ধতি ব্যবহার করে বাগ খুঁজে বের করে এবং তা সংশোধন করেন।

• প্রোগ্রাম উন্নয়নে বাগের গুরুত্ব:
- বাগ থাকলে সফটওয়্যার সঠিকভাবে কাজ করে না।
- তাই সফটওয়্যার উন্নয়নের সময় পরীক্ষা ও ত্রুটি সংশোধন করা গুরুত্বপূর্ণ।

• অন্যান্য অপশন:
- ডিবাগ → প্রোগ্রামের ত্রুটি শনাক্ত ও সংশোধনের প্রক্রিয়া।
- অ্যালগরিদম → কোনো সমস্যার সমাধানের ধাপভিত্তিক নির্দেশনা।
- ফ্লোচার্ট → অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৪,৩১৩.
Shift + delete কমান্ড একটি ফাইলকে কোথায় পাঠিয়ে দেয়?
  1. Control Panel
  2. Recycle Bin
  3. My Documents
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

কম্পিউটারে হার্ডডিস্ক থেকে ডাটা ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে জমা হয়।

কিন্তু, যদি Shift + Delete কমান্ড দেয়া হয় তাহলে ডাটা রিসাইকেল বিন বা অন্য কোথাও জমা না হয়ে সরাসরি হারিয়ে যায়।

৪,৩১৪.
(FF)16 এর সমতুল্য দশমিক মান কত?
  1. 215
  2. 225
  3. 255
  4. 265
সঠিক উত্তর:
255
উত্তর
সঠিক উত্তর:
255
ব্যাখ্যা
(FF)16 = 15 × 161 + 15 × 160
= 240 + 15 × 1
= 240 + 15
= (255)10
৪,৩১৫.
“Computer Virus” এর আনুষ্ঠানিক সংজ্ঞা প্রথম প্রদান করেন কে? 
  1. অ্যালান টুরিং
  2. ফ্রেড কোহেন
  3. জন ম্যাক্যাফি
  4. জন ভন নিউম্যান
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা

◉ 1980 সালে, ফ্রেড কোহেন তার গবেষণায় কম্পিউটার ভাইরাসের আনুষ্ঠানিক সংজ্ঞা প্রদান করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে সংজ্ঞায়িত করেন যা অন্যান্য প্রোগ্রামকে সংক্রমিত করে এবং নিজেকে অনুলিপি করতে পারে। তিনি প্রথমবারের মতো একটি ভাইরাস তৈরি করে প্রদর্শন করেন এবং এটি কম্পিউটার সিস্টেমে কীভাবে ছড়িয়ে পড়তে পারে তা দেখান।

ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।

​কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
- বুট সেক্টর ভাইরাস,
- ট্রোজান হর্স ভাইরাস,
- ফাইল সংক্রামক ভাইরাস,
- ম্যাক্রো ভাইরাস,
- ওভার রাইটিং ভাইরাস,
- মেমোরি রেসিডেন্ট ভাইরাস ,
- মিউটেটিং ভাইরাস,
- স্টোন ভাইরাস,
- ভিয়েনা ইত্যাদি।

​উল্লেখ্য, 
প্রথম ভাইরাস ​তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন → জন ভন নিউম্যান
ভাইরাসের সংজ্ঞা দিয়েছিলেন → ফ্রেড কোহেন
অ্যান্টিভাইরাস তৈরি করেছিলেন → জন ম্যাক্যাফি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩১৬.
RAM-এর বৈশিষ্ট্য কোনটি? 
  1. স্থায়ী মেমোরি
  2. ভোলাটাইল মেমোরি
  3. শুধুমাত্র রিড করা যায়
  4. শুধুমাত্র BIOS সংরক্ষণ করে
সঠিক উত্তর:
ভোলাটাইল মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
ভোলাটাইল মেমোরি
ব্যাখ্যা
• RAM-এর বৈশিষ্ট্য হলো এটি একটি ভোলাটাইল মেমোরি। 

• RAM:
- RAM বা Random Access Memory হল একটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এর তথ্য মুছে যায়।
- এটি কম্পিউটারের প্রাথমিক (Primary) মেমোরি হিসেবে ব্যবহৃত হয়। 
- এটি এমন একটি স্টোরেজ ডিভাইস যেখানে কম্পিউটার প্রসেসর কাজ করার সময় প্রয়োজনীয় ডেটা ও প্রোগ্রাম সাময়িকভাবে সংরক্ষণ করে।

• RAM-এর বৈশিষ্ট্যসমূহ:
→ ভোলাটাইল মেমোরি (Volatile Memory): বিদ্যুৎ না থাকলে RAM-এর সব ডেটা মুছে যায়।
→ প্রাথমিক মেমোরি: এটি কম্পিউটারের প্রধান মেমোরি, যা প্রসেসিংয়ের সময় সক্রিয় থাকে।
→ রানিং প্রোগ্রাম ও প্রসেস: বর্তমানে চালু থাকা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের অংশবিশেষ RAM-এ লোড থাকে।
→ দ্রুত ডেটা অ্যাক্সেস: CPU, RAM থেকে খুব দ্রুত তথ্য পড়তে ও লিখতে পারে।
- কম্পিউটারের কার্যক্ষমতা নির্ভর করে RAM-এর আকার ও গতির উপর।

অন্যদিকে, 
→ স্থায়ী মেমোরি (Permanent Memory): এটি ROM বা হার্ড ডিস্ক-এর বৈশিষ্ট্য।
→ শুধুমাত্র রিড করা যায়: এটি ROM-এর বৈশিষ্ট্য, RAM থেকে ডেটা রিড এবং রাইট উভয়ই করা যায়।
→ শুধুমাত্র BIOS সংরক্ষণ করে: BIOS সাধারণত ROM বা Flash Memory-তে সংরক্ষিত থাকে, RAM-এ নয়।

তথ্যসুত্র:
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১(ভোকেশনাল), ৯ম ও ১০ম শ্রেণি।
- "Computer Organization and Design" by David A. Patterson & John L. Hennessy.
- Intel - What is RAM?
৪,৩১৭.
OCR প্রক্রিয়ার পর সাধারণত কোন ফাইল ফরম্যাট উৎপন্ন হয়?
  1. .mp3
  2. .jpg
  3. .txt
  4. .mp4 
সঠিক উত্তর:
.txt
উত্তর
সঠিক উত্তর:
.txt
ব্যাখ্যা

• OCR (Optical Character Recognition) হল একটি প্রযুক্তি যা স্ক্যান করা ছবি বা পিডিএফ থেকে লেখা চিহ্নিত করে এবং ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ছবির মধ্যে থাকা অক্ষরগুলোকে এডিটেবল এবং সার্চেবল ফরম্যাটে পরিবর্তন করা। OCR-এর পর সাধারণত যে ফাইল ফরম্যাট উৎপন্ন হয় তা হলো .txt ফাইল বা, .pdf ফাইল, কারণ এটি কেবল টেক্সট সংরক্ষণ করে এবং সহজেই বিভিন্ন প্রোগ্রামে ব্যবহারযোগ্য। অন্য ফরম্যাট যেমন .jpg বা .mp4 মূলত ছবি বা ভিডিও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, আর .mp3 শুধুমাত্র অডিও সংরক্ষণের জন্য। সুতরাং, OCR-এর আউটপুটের জন্য সঠিক উত্তর হলো গ) .txt

​OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

​OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩১৮.
পেরিফেরাল ডিভাইস কোনটি?
  1. ক) Microsoft windows
  2. খ) Monitor
  3. গ) Mac OS
  4. ঘ) Linux
সঠিক উত্তর:
খ) Monitor
উত্তর
সঠিক উত্তর:
খ) Monitor
ব্যাখ্যা
পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস। তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. ইনপুট পেরিফেরাল,
২. আউটপুট পেরিফেরাল এবং
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল।

১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। 
- যেমন: কি-বোর্ড , ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত। অর্থাৎ কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩১৯.
কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি-
  1. ফাইল
  2. ফিল্ড
  3. টেবিল
  4. বাইট
সঠিক উত্তর:
ফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড
ব্যাখ্যা

- ডেটা হায়ারার্কি বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত যা ডেটাবেসের উপাদান।
- কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি ফিল্ড।
- পরস্পর সম্পর্ক যুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।
- এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।

৪,৩২০.
কম্পিউটার দ্রুত চালু ও কাজের গতি বাড়াতে কোনটি ব্যবহৃত হয়?
  1. HDD
  2. Floppy disk
  3. Solid State Drive
  4. Zip Drive
সঠিক উত্তর:
Solid State Drive
উত্তর
সঠিক উত্তর:
Solid State Drive
ব্যাখ্যা
কম্পিউটার দ্রুত চালু ও কাজের গতি বাড়াতে Solid State Drive বা SSD ব্যবহৃত হয়।

সলিড স্টেট হার্ড ড্রাইভ (SSD) ব্যবহার: SSD ব্যবহারের ফলে কম্পিউটার দ্রুত চালু হয় ও দ্রুত কাজ করে।

• Solid-State Device (SSD)
- SSD হলো এক ধরনের সলিড-স্টেট ডিভাইস, যা হার্ড ডিস্কের মতো যান্ত্রিক অংশ ব্যবহার না করে তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করে।
- Solid-state device এমন একটি যন্ত্র, যেখানে শক্ত সেমিকন্ডাক্টর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, ট্রানজিস্টর হলো এর প্রধান উপাদান, এবং এটি আধুনিক ইলেকট্রনিক্সের মূল ভিত্তি।
- SSD-তে ব্যবহৃত ফ্ল্যাশ মেমোরি চিপ তথ্য দ্রুত পড়তে ও লিখতে পারে, তাই এটি কম্পিউটারকে দ্রুত অন ও অফ করতে সাহায্য করে।
- ২১শ শতকের শুরু থেকেই পারফরম্যান্স বাড়াতে অনেক ল্যাপটপ ও কম্পিউটারে SSD ব্যবহার শুরু হয়।

• অন্যান্য অপশন:
ক) HDD (Hard Disk Drive) - এটি একটি চৌম্বকীয় স্টোরেজ ডিভাইস।
খ) Floppy Disk - পুরনো ও অপ্রচলিত স্টোরেজ মাধ্যম।
ঘ) Zip Drive - এটি একটি পুরনো টাইপের রিমুভেবল স্টোরেজ ডিভাইস।

সোর্স: ১। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা
৪,৩২১.
নিচের কোনটি ভুল?
  1. স্ক্যানার - ইনপুট ডিভাইস
  2. প্রিন্টার - আউটপুট ডিভাইস
  3. বারকোড রিডার - আউটপুট ডিভাইস
  4. ডিজিটাইজার - ইনপুট ডিভাইস
সঠিক উত্তর:
বারকোড রিডার - আউটপুট ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
বারকোড রিডার - আউটপুট ডিভাইস
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল।
- যেমন: কী-বোর্ড , ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বারকোড রিডার ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩২২.
কোন ধরণের সফটওয়্যার ব্যবহারকারীকে তার কম্পিউটার ব্যবহারের জন্য অর্থ দিতে বাধ্য করে?
  1. অ্যাডওয়্যার
  2. র‍্যানসমওয়‍্যার
  3. স্পাইওয়্যার
  4. ওয়ার্ম 
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
ব্যাখ্যা

• কম্পিউটার ব্যবহারকারীদের তাদের ব্যবহার বা তথ্যের জন্য অর্থ দিতে বাধ্য করা হয় এমন সফটওয়্যারকে র‍্যানসমওয়্যার বলা হয়। এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম যা ব্যবহারকারীর ফাইল বা পুরো সিস্টেমকে ব্লক করে রাখে এবং পুনরায় অ্যাক্সেসের জন্য অর্থ দাবি করে। সাধারণত র‍্যানসমওয়্যার ইমেইল সংযুক্তি, সন্দেহজনক লিঙ্ক, বা অনলাইন ডাউনলোডের মাধ্যমে সংক্রমিত হয়। ব্যবহারকারী যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেয়, তবে ফাইলগুলো স্থায়ীভাবে হারানোর ঝুঁকি থাকে। এটি শুধু আর্থিক ক্ষতি নয়, তথ্যের নিরাপত্তার উপরও গুরুতর প্রভাব ফেলে। তাই র‍্যানসমওয়্যার থেকে রক্ষা পেতে নিয়মিত ব্যাকআপ রাখা এবং অজানা সোর্স থেকে সফটওয়্যার ইনস্টল না করাই সবচেয়ে কার্যকর উপায়।

- সঠিক উত্তর: খ) র‍্যানসমওয়্যার।

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে-
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms) প্রভৃতি।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware.
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

৪,৩২৩.
IBM 4341 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) ২য় প্রজন্ম
  2. খ) ৩য় প্রজন্ম
  3. গ) ৪র্থ প্রজন্ম
  4. ঘ) ৫ম প্রজন্ম
সঠিক উত্তর:
গ) ৪র্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
• চতুর্থ প্রজন্ম কম্পিউটার: 
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয়।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC এবং VLSI বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে।
- মূলত মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI চিপ।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো। 
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে।
- IBM 3033, IBM 4341, TRS 40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩২৪.
'A' অক্ষরটির ASCII কোড কি?
  1. ৬৫
  2. ৪৫
  3. ৮৫
  4. ৯৮
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
• অ্যাসকি কোড:
- ASCII একটি শব্দ সংক্ষেপ যার পূর্ণ নাম American Standard Code for Information Interchange.
- এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত। যেমন, A অক্ষরটির অ্যাসকি কোড 1000001.
- ASCII কোড দ্বারা 27 অর্থাৎ 128টি বিভিন্ন অংক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়।
- ASCII কোডের ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট এবং বামদিকের তিনটি বিটকে জোন বলা হয়।
- তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।

- 'A' এর ASCII code = 65
- 'B' এর ASCII code = 66
- 'C' এর ASCII code = 67
- 'a' এর ASCII code = 97
- 'b' এর ASCII code = 98
- 'c' এর ASCII code = 99

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩২৫.
1 nibble equals to -
  1. ক) 0.5 byte
  2. খ) 4 byte
  3. গ) 5 byte
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) 0.5 byte
উত্তর
সঠিক উত্তর:
ক) 0.5 byte
ব্যাখ্যা
১ নিবল সমান অর্ধ বাইট বা ০.৫ বাইট বা ৪ বিট
১ বাইট সমান ১ ক্যারেক্টার বা ৮ বিট।
১ কিলোবাইট সমান ১০২৪ বাইট।
১ মেগাবাইট সমান ১০২৪ কিলোবাইট।
১ গিগাবাইট সমান ১০২৪ মেগাবাইট।
১ টেরাবাইট সমান ১০২৪ গিগাবাইট।

উৎসঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৪,৩২৬.
কী-বোর্ডে Delete এবং Insert কী নামে পরিচিত?
  1. ক) কন্ট্রোল কী
  2. খ) ফাংশন কী
  3. গ) নিউম্যারিক কী
  4. ঘ) নেভিগেশন কী
সঠিক উত্তর:
ঘ) নেভিগেশন কী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেভিগেশন কী
ব্যাখ্যা
কী-বোর্ড (Keyboard):
- কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষায় বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী-বোর্ড ব্যবহৃত হয়।
- বর্তমানে কী-বোর্ডের মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব কী-গুলো ব্যবহার করে কম্পিউটারকে সরাসরি মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব ব্রাউজিং সম্পর্কে নির্দেশ প্রদান করা যায়।
- সাধারণত দুই ধরনের কী-বোর্ড পাওয়া যায়। যথা: ১. স্ট্যান্ডার্ড কী-বোর্ড ও ২. এনহ্যান্সড কী-বোর্ড।
- কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে।

নেভিগেশন কী:
কী বোর্ডের Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত। নেভিগেশন কী ১০টি রয়েছে। 

কন্ট্রোল কী:
Ctrl, Alt, the Windows logo key.

নিউম্যারিক কী:
নাম্বার 0 থেকে 9, Arithmetic operators: + (addition), - (subtraction), * (multiplication), and / (division) ইত্যাদি। 

ফাংশন কী: 
কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.
৪,৩২৭.
CPU এর মধ্যে তথ্য সাময়িকভাবে সংরক্ষণের স্থান কোনটি?
  1. ইউএসবি ড্রাইভে
  2. হার্ড ডিস্কে
  3. রেজিস্টারে
  4. ক্যাশ মেমোরিতে
সঠিক উত্তর:
রেজিস্টারে
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টারে
ব্যাখ্যা

• CPU-এর মধ্যে তথ্য সাময়িকভাবে সংরক্ষণের স্থান হলো রেজিস্টার। রেজিস্টার হলো একটি ছোট, উচ্চ-গতিসম্পন্ন মেমোরি ইউনিট যা সরাসরি CPU-র সাথে সংযুক্ত থাকে। এটি প্রসেসরের জন্য প্রয়োজনীয় ডেটা, নির্দেশনা এবং অস্থায়ী গণনার ফলাফল সংরক্ষণ করে। রেজিস্টার ব্যবহার করা হয় কারণ এটি RAM বা হার্ড ডিস্কের চেয়ে অনেক দ্রুত, যা CPU-কে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণের সুবিধা দেয়। অন্যদিকে, USB ড্রাইভ এবং হার্ড ডিস্ক দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং তাদের অ্যাক্সেসের গতি রেজিস্টারের তুলনায় অনেক ধীর। ক্যাশ মেমোরিও CPU-এর কাছাকাছি অবস্থান করলেও এটি রেজিস্টারের চেয়ে বড় এবং কিছুটা ধীর, তাই মূলত ডেটা অস্থায়ীভাবে দ্রুত অ্যাক্সেসের জন্য রেজিস্টারই ব্যবহার করা হয়।

- সঠিক উত্তর: গ) রেজিস্টার।

প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ),
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৪,৩২৮.
জার্মানির মুলার কত সালে "ডিফারেন্স ইঞ্জিন" নামে গণনাযন্ত্র তৈরির পরিকল্পনা করেন?
  1. ১৮৭১
  2. ১৭৮৬
  3. ১৮১২
  4. ১৮৩৩
সঠিক উত্তর:
১৭৮৬
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৬
ব্যাখ্যা
- ১৭৮৬ সালে জার্মানির মুলার "ডিফারেন্স ইঞ্জিন" নামে পরিচিত একটি কালকুলেটর বা গণনাযন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮১২ সালে লগারিদমিক হিসাবসহ গাণিতিক হিসাবের জন্য আরও উন্নত একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন।
- আর্থিক অনুদান বন্ধের কারণে বিশ বৎসর অক্লান্ত পরিশ্রমের পর ১৮৩২ সালে তিনি এই কাজ ছেড়ে দিতে বাধ্য হন। 
- ১৮৩৩ সালে ব্যাবেজ "এ্যানালিটিক্যাল ইঞ্জিন" নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন।
- সফল যন্ত্র তৈরি করতে বিলম্ব হওয়ায় সরকার অনুদান বন্ধ করে দিলেও ১৮৭১ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ খরচে তনি গবেষণা চালিয়ে যান।
- ব্যাবেজের এ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩২৯.
উচ্চ ফলনশীল শষ্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? 
  1. ভার্চুয়াল রিয়্যালিটি
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. ন্যানোটেকনোলজি
  4. বায়োমেট্রিক্স
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
• উচ্চ ফলনশীল শষ্য উৎপাদনে ব্যবহৃত হয় - জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:

- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ (DNA) সংযোজন কৌশল।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- এই জন্য Paul Berg কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়।
- বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টা অধিকাংশে কৃষির উপর জোরদার করা হয়েছে।
- এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধী উদ্ভিদ জন্মাতে পারে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৪,৩৩০.
EMTS ব্যবহার করার জন্য কোন ডিভাইস সাধারণত ব্যবহৃত হয়?
  1. এটিএম
  2. টেলিভিশন
  3. প্রিন্টার
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
এটিএম
উত্তর
সঠিক উত্তর:
এটিএম
ব্যাখ্যা
• EMTS বা Electronic Money Transfer Service ব্যবহার করার জন্য সাধারণত ATM (Automated Teller Machine) ডিভাইসটি ব্যবহৃত হয়। ATM হল একটি ইলেকট্রনিক মেশিন যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স চেক করা, এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সহজে ও দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। এটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের অংশ এবং টাকা স্থানান্তরের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে, টেলিভিশন এবং প্রিন্টার EMTS ব্যবহার করার জন্য উপযোগী নয়, কারণ এগুলো তথ্য প্রদর্শন বা মুদ্রণের কাজ করে, আর EMTS-এর জন্য অর্থ স্থানান্তর প্রয়োজন হয়, যা ATM দ্বারা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। তাই EMTS ব্যবহারে ATM সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস।

• ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
-বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৩১.
LLM-এর কোন কোন ক্ষেত্রে GPU অপরিহার্য?
  1. শুধুমাত্র ডেটা সংরক্ষণে
  2. শুধুমাত্র সফটওয়্যার আপডেটে
  3. ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
  4. শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারে
সঠিক উত্তর:
ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
ব্যাখ্যা

LLM ট্রেনিং ও ইনফারেন্স-দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।

• LLM :
- LLM বা Large Language Model চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো Graphics Card (GPU)।
- কারণ LLM-এর প্রশিক্ষণ ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বিপুল পরিমাণ ম্যাট্রিক্স গণনা ও প্যারালাল প্রসেসিং প্রয়োজন হয়, যা সাধারণ Processor (CPU) দিয়ে ধীরগতিতে সম্পন্ন হয়।
- শক্তিশালী GPU একসঙ্গে লক্ষাধিক অপারেশন দ্রুত সম্পাদন করতে সক্ষম, ফলে মডেল কার্যকরভাবে চালানো যায়।
- RAM, Storage Device এবং Processor অবশ্যই সহায়ক ভূমিকা রাখে, তবে মূলত GPU-এর ক্ষমতাই নির্ধারণ করে মডেল কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে।
- তাই LLM চালানোর ক্ষেত্রে Graphics Card-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

 • LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU).

 • Graphics Card (GPU):
- GPU বিশাল পরিমাণ ডেটা সমান্তরালভাবে প্রসেস করতে পারে।
- LLM মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যকরভাবে চালানোর জন্য হাজার হাজার কোর বিশিষ্ট GPU ব্যবহৃত হয়।
- CPU এর তুলনায় GPU অনেক দ্রুতগতিতে ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন করতে সক্ষম।
- LLM ট্রেনিং ও ইনফারেন্স-দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।

বর্তমান সময়ে NVIDIA A100, H100 এর মতো GPU LLM এর জন্য সবচেয়ে ব্যবহৃত।

GPU এর ক্ষমতা যত বেশি হবে, তত দ্রুত ও কার্যকরভাবে LLM চালানো সম্ভব হবে।

উৎস: geeksforgeeks.

৪,৩৩২.
যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে কী বলে?
  1. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  2. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  3. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  4. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
সঠিক উত্তর:
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ব্যাখ্যা
• প্রোগ্রাম ডিজাইন মডেল:
- প্রোগ্রামের গঠন রীতিনীতিকে প্রোগ্রাম মডেল বলে।
- সঠিকভাবে প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামকে সহজভাবে বুঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল অনুসরণ করা হয়।
- জনপ্রিয় প্রোগ্রামিং ডিজাইন মডেলসমূহ হলো:
১. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং,
২. ভিজ্যুয়াল প্রোগ্রামিং,
৩. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং,
৪. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ইত্যাদি
- যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে।
- অর্থাৎ চিত্রভিত্তিক প্রোগ্রামিংগুলোই হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৩৩.
iOS অ্যাপ রিলিজের জন্য কোন সার্ভিস ব্যবহৃত হয়?
  1. App Store
  2. Google Play Store
  3. Apple Store
  4. TestFlight
সঠিক উত্তর:
App Store
উত্তর
সঠিক উত্তর:
App Store
ব্যাখ্যা
iOS অ্যাপ রিলিজের জন্য মূলত App Store ব্যবহৃত হয়। Apple-এর App Store হলো একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপাররা তাদের তৈরি করা অ্যাপ প্রকাশ করেন এবং ব্যবহারকারীরা সেগুলো ডাউনলোড ও ব্যবহার করতে পারেন। অ্যাপ প্রকাশের জন্য ডেভেলপারকে প্রথমে Apple Developer Program-এ যোগ দিতে হয় এবং প্রয়োজনীয় গাইডলাইন অনুসরণ করতে হয়। এরপর অ্যাপটি Apple-এর রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাতে এর নিরাপত্তা, গুণগত মান ও নীতিমালা মেনে চলা নিশ্চিত হয়। অনুমোদন পাওয়ার পর অ্যাপটি বিশ্বব্যাপী App Store-এ রিলিজ হয়। তাই সঠিক উত্তর হলো – App Store.

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:
• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।
• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৩৪.
সিপিইউ-এর দ্বিতীয় সাব-ব্লককে কী বলে?
  1. Memory Unit
  2. Timing & Control Unit
  3. Arithmetic Logic Unit
  4. Register Unit
সঠিক উত্তর:
Timing & Control Unit
উত্তর
সঠিক উত্তর:
Timing & Control Unit
ব্যাখ্যা
[সিপিইউ-এর দ্বিতীয় সাব-ব্লককে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট (Timing & Control Unit) বলে। এটি কম্পিউটারের সমস্ত অংশে ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি কম্পিউটারের প্রধান ঘড়ি বা দোলক (computer's main clock or oscillator) দ্বারা চালিত হয়। প্রতি সেকেন্ডে ঘড়ির স্পন্দনের সংখ্যা বা ঘড়ির ফ্রিকোয়েন্সি সিপিইউ-এর একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটি সিদ্ধান্ত নেয় যে এক সেকেন্ডে এটি কতগুলি অপারেশন সম্পাদন করতে পারে।]

• সিপিইউ (CPU - Central Processing Unit):

- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
৩. স্মৃতি অংশ (Memory Unit)।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৩৫.
মার্ক ১ কত সালে বাজারজাত করা হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৪
  3. গ) ১৯৪০
  4. ঘ) ১৯৪৮
সঠিক উত্তর:
খ) ১৯৪৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৪
ব্যাখ্যা
আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ডঃ হাওয়ার্ড এইচ আইকেন (Dr. Howard H Aeiken) ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine – IBM) কোম্পানিক চারজন প্রকৌশলী জে ডব্লিউ ব্রাইস (J W Bryce), বি এম ডারফি (B M Darfee), এফ ই হ্যামিলটন (F E Hamilton) এবং সি ডি লেক (C D Lake) এর সহায়তায় Automatic Sequence Control Calculator (ASCC) নামে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল যন্ত্র তৈরির পরিকল্পনা করেন। ১৯৪৪ সালে আই বি এম মার্ক-১ (Mark-1) নামে এটি বাজারজাত বা বিক্রয় করতে শুরু করেন মার্ক-১ যন্ত্রের সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত। সূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
৪,৩৩৬.
মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে যে মেমরি ব্যবহার করা হয় তাকে বলা হয় -
  1. ক) র‍্যাম
  2. খ) রম
  3. গ) ক্যাশ মেমোরি
  4. ঘ) পেন ড্রাইভ
সঠিক উত্তর:
গ) ক্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
ক্যাশ মেমরি (Cache Memory) : 
এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা। 
মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। 
কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।
এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
এ ধরনের পদ্ধতিতে সিপিইউয়ের কোনো নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমরিতে খোঁজ করে। সেখানেও না পেলে সহায়ক মেমরিতে খোঁজ করে। 

সূত্র: ১২৩ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,৩৩৭.
অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম কী?
  1. শেল
  2. বায়োস
  3. চিপ
  4. কার্নেল
সঠিক উত্তর:
কার্নেল
উত্তর
সঠিক উত্তর:
কার্নেল
ব্যাখ্যা
• কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের কাজ:
- সিপিইউ শিডিউলিংয়ের দায়িত্ব পালন করা হয়।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ এবং টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট এবং ডিভাইস ম্যানেজমেন্টের কাজ পরিচালনা করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সংযোগ স্থাপন করা হয়।

উৎস:
1. Techtarget website.
2. geeksforgeeks website.
৪,৩৩৮.
Digital Device এ Decoder সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. Signal Storage
  2. Data Compression
  3. Noise Reduction
  4. Memory Addressing
সঠিক উত্তর:
Memory Addressing
উত্তর
সঠিক উত্তর:
Memory Addressing
ব্যাখ্যা

• Decoder হলো একটি ডিজিটাল সার্কিট যা n-bit ইনপুট গ্রহণ করে এবং 2n আউটপুট লাইনে রূপান্তর করে। এই আউটপুটগুলোর মধ্যে শুধুমাত্র একটি লাইন সক্রিয় থাকে, এবং বাকি সব লাইন নিষ্ক্রিয় থাকে।

কর্মপ্রক্রিয়া:
- Decoder একটি নির্দিষ্ট ইনপুট বাইনারি কোড গ্রহণ করে এবং সেই কোড অনুযায়ী আউটপুটের নির্দিষ্ট লাইনকে সক্রিয় করে। 

প্রধান ব্যবহার ক্ষেত্র:
- Memory Addressing: মেমোরির নির্দিষ্ট র‍্যাম বা রেজিস্টার লাইন সক্রিয় করার জন্য Decoder ব্যবহার করা হয়। এটি CPU এবং কন্ট্রোল ইউনিটে ডেটা সঠিকভাবে প্রেরণের জন্য অপরিহার্য।
- ডেটা রাউটিং: নির্দিষ্ট ডিভাইসে তথ্য পাঠাতে বা প্রসেস করতে ব্যবহার করা হয়।
- One-Hot Encoding: ডিজিটাল লজিক সার্কিটে নির্দিষ্ট লাইন বা ডিভাইস সিলেকশন সহজ করতে One-Hot আউটপুট তৈরি করা হয়।

গুরুত্ব:
- Decoder ডিজিটাল ডিভাইসে নির্দিষ্ট লাইন বা ডিভাইস সিলেকশন সহজ করে।
- এটি মেমোরি, CPU, এবং কন্ট্রোল ইউনিটের জন্য অপরিহার্য।

তথ্যসূত্র:
- NCTB, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
- ব্রিটানিকা [লিংক] 

৪,৩৩৯.
Which of the following is the extension for a file in Microsoft Power Point 2007?
  1. .ppt
  2. .ppt7
  3. .pptx
  4. .pptx7
  5. None of these
সঠিক উত্তর:
.pptx
উত্তর
সঠিক উত্তর:
.pptx
ব্যাখ্যা
- GIF, or Graphic Interchange Format, is a file extension for an often animated raster graphics file and is the second most common image format used on the World Wide Web after JPEG
- The default file format in PowerPoint version 2007 or newer is .pptx.
- A LIB file contains a library of information used by a specific program.
- doc is a document format in Microsoft Word document before Word 2007, docx is a document format in Microsoft Word document. 

উৎস: Microsoft support [লিঙ্ক]।
৪,৩৪০.
How many bits make up one byte?
  1. 10 bits
  2. 8 bits
  3. 16 bits
  4. 32 bits
সঠিক উত্তর:
8 bits
উত্তর
সঠিক উত্তর:
8 bits
ব্যাখ্যা

• বিট ও বাইট:
- ১ বাইট = ৮ বিট।

- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলেবিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান। ব্রিটানিকা।

৪,৩৪১.
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ____ বলে।
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রেমওয়ার্ক
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারে স্থায়ীভাবে রাখা দরকার সেইসবপ নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি সময় কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৪,৩৪২.
নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
  1. McAfee
  2. Microsoft Defender
  3. Informix
  4. Norton
সঠিক উত্তর:
Informix
উত্তর
সঠিক উত্তর:
Informix
ব্যাখ্যা
• Informix হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।
- Norton, Microsoft Defender, McAfee হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- উদাহরণ: MySQL, Oracle, PostgreSQL, Microsoft SQL Server, MongoDB, Redis ইত্যাদি।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল অ্যান্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রাম গুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- উদাহরণ: Norton, Microsoft Defender, McAfee ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৪৩.
একটি কম্পিউটার চালু হলে যে BIOS চিপ থেকে প্রাথমিক নির্দেশনা লোড হয়, সেটি কোথায় অবস্থিত থাকে?
  1. পাওয়ার সাপ্লাই ইউনিটে
  2. RAM-এর ভেতরে
  3. ক্যাশ মেমরি-এর ভেতরে
  4. মাদারবোর্ডে
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
ব্যাখ্যা

◉ BIOS Chip সাধারণত ROM (Read Only Memory) বা Flash Memory-তে সংরক্ষিত থাকে এবং কম্পিউটারের মাদারবোর্ডে স্থাপন করা হয়।

​BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৪,৩৪৪.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Worm
  2. Cobra
  3. Panda
  4. Kaspersky
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
- AVG, 
- AVAST,
- Norton,
- Panda, 
- Avira, 
- McAfee, 
- Cobra, 
- Kaspersky ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
• কয়েকটি উওল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের
ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৪,৩৪৫.
কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে কোনটি ব্যবহার করতে হবে? 
  1. স্টোন ভাইরাস
  2. ম্যাক্রো ভাইরাস
  3. এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
  4. মিউটেটিং ভাইরাস
সঠিক উত্তর:
এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। 
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন- 
১। বুট সেক্টর ভাইরাস, 
২। ট্রোজান হর্স ভাইরাস, 
৩। ফাইল সংক্রামক ভাইরাস, 
৪। ম্যাক্রো ভাইরাস, 
৫। ওভার রাইটিং ভাইরাস, 
৬। মেমোরি রেসিডেন্ট ভাইরাস, 
৭। মিউটেটিং ভাইরাস এবং 
৮। স্টোন ভাইরাস ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৪৬.
হেক্সাডেসিমেল সংখ্যা (2B6)16 এর দশমিক সংখ্যা কত? 
  1. ক) 512
  2. খ) 678
  3. গ) 694
  4. ঘ) 778
সঠিক উত্তর:
গ) 694
উত্তর
সঠিক উত্তর:
গ) 694
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ১৬ দ্বারা গুণ করতে হবে।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ১৬ এর ঘাত ০ হতে বাড়তে থাকবে।
- যেমন: একক স্থানীয় অংকটিকে 160 দ্বারা, দশক স্থানীয় অংকটিকে 161 দ্বারা, শতক স্থানীয় অংকটিকে 162 দ্বারা এভাবে গুণ করতে হবে।
- হেক্সাডেসিমেল সংখ্যাটির A,B,C,D,E ও F হলো যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়ার যাবে।

এখানে, 
(2B6)16 
= 2 × 162 + B × 161 + 6 × 160 
= 2 × 256 + 11 × 16 + 6 × 1
= 512 + 176 + 6
= (694)10

সুতরাং, (2B6)16 = (694)10

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৪৭.
প্রিন্টারের DPI কী নির্দেশ করে?
  1. ডকুমেন্ট প্রিন্টিং ইনডেক্স
  2. ডটস পার ইঞ্চ
  3. ডিজিটাল প্রিন্টিং ইন্টারফেস
  4. ডিসপ্লে পিক্সেল ইনডেক্স
সঠিক উত্তর:
ডটস পার ইঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ডটস পার ইঞ্চ
ব্যাখ্যা

◉ প্রিন্টারের DPI হলো ডটস পার ইঞ্চ (Dots Per Inch)।

পিক্সেল:
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে(DPI)।
- অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।
- DPI দ্বারা নির্দেশ করা হয় প্রতি ইঞ্চিতে কতগুলি ডট (বিন্দু) প্রিন্ট করা যায়।
- যত বেশি DPI, তত বেশি শার্প এবং ডিটেইলযুক্ত প্রিন্ট আউটপুট পাওয়া যায়। উদাহরণস্বরূপ, 300 DPI মানে প্রতি ইঞ্চিতে 300টি ডট প্রিন্ট করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৪৮.
বুলিয়ান এলজেবরায় পরিপূরক প্রক্রিয়াটির জন্য কোন ইলেকট্রনিক গেট বা লজিক গেট ব্যবহার করা হয়?
  1. ক) OR
  2. খ) NOT
  3. গ) AND
  4. ঘ) XOR
সঠিক উত্তর:
খ) NOT
উত্তর
সঠিক উত্তর:
খ) NOT
ব্যাখ্যা
বুলিয়ান এলজেবরা (Boolean Algebra): ডিজিটাল ইলেক্ট্রনিক্সের পুরাে জগৎটি বুলিয়ান এলজেবরাকে ভিত্তি করে গড়ে উঠেছে।
এটি ভিন্ন ধরনের এলজেবরা যেখানে শুধু 0 এবং 1 এর সেট {0, 1} নিয়ে কাজ করা হয়।

বুলিয়ান এলজেবরায় মাত্র তিনটি প্রক্রিয়া (operation) করা হয়।
সেগুলাে হচ্ছে -
১. পরিপূরক (Complement),
২. গুণ (Multiply) এবং
৩. যােগ (Add)

বুলিয়ান এলজেবরার তিনটি প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য তিনটি ইলেকট্রনিক গেট বা লজিক গেট ব্যবহার করা হয়।

পরিপূরক প্রক্রিয়াটির জন্য - NOT গেট,
গুণ করার জন্য - AND গেট এবং
যােগ করার জন্য - OR গেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
৪,৩৪৯.
কোনটি ফিনটেক উদ্ভাবনার অংশ হিসেবে গণ্য করা হয় না?
  1. ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম
  2. মোবাইল ব্যাংকিং অ্যাপ
  3. প্রচলিত কাগজ চেক
  4. ডিজিটাল পেমেন্ট
সঠিক উত্তর:
প্রচলিত কাগজ চেক
উত্তর
সঠিক উত্তর:
প্রচলিত কাগজ চেক
ব্যাখ্যা

• ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজি হলো এমন প্রযুক্তি যা অর্থনৈতিক লেনদেন, ব্যাংকিং, বিনিয়োগ ও পেমেন্ট সিস্টেমকে আরও সহজ, দ্রুত এবং স্বয়ংক্রিয় করে। এর মধ্যে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল পেমেন্ট সরাসরি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রমকে ডিজিটাল ও কার্যকর করে। তবে প্রচলিত কাগজ চেক হলো পুরনো, ভৌত পদ্ধতি যা প্রযুক্তিগত উদ্ভাবনের আওতায় পড়ে না। এটি ডিজিটাল নয় এবং লেনদেন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় বা দ্রুত করে না।
- সুতরাং, ফিনটেক উদ্ভাবনার অংশ হিসেবে গণ্য হয় না প্রচলিত কাগজ চেক।

 
ফিনটেক (FinTech): 
- আর্থিক (ফাইন্যান্সিয়াল) খাতে প্রযুক্তির (টেকনোলজি) ব্যবহারকে সংক্ষেপে ফিনটেক বলে।
- ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) মতে, ফিনটেক হলো প্রযুক্তিগতভাবে সক্ষম আর্থিক উদ্ভাবন। যেমন নতুন ব্যবসায়িক মডেল, মডেলের প্রয়োগ, প্রসেসিং, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ইত্যাদি, যা আর্থিক পরিষেবা খাতকে বিশেষভাবে প্রভাবিত করে।
- ফিনটেক এরই মধ্যে পি-টু-পি, চেক জমা, অর্থের লেনদেন, বিল পরিশোধ, সম্পদ ব্যবস্থাপনা, ক্রাউড ফান্ডিং ইত্যাদি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পেয়েছে। 

ফিনটেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: 
- ডিজিটাল ব্যাংকিং, 
- মোবাইল পেমেন্ট (যেমন: bKash, Nagad), 
- ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: Bitcoin), 
- অনলাইন লেনদেন ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, 
- ইন্সুরেন্স টেকনোলজি (InsurTech)। 

উৎস: 
১। আইবিএম ওয়েবসাইট। [link]
২। বণিক বার্তা পত্রিকার রিপোর্ট। 

৪,৩৫০.
ইনপুট পেরিফেরাল নয় কোনটি?
  1. Image Setter
  2. OMR
  3. Scanner
  4. Digitizer
সঠিক উত্তর:
Image Setter
উত্তর
সঠিক উত্তর:
Image Setter
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- ইনপুট পেরিফেরাল, আউটপুট পেরিফেরাল এবং ইনপুট-আউটপুট পেরিফেরাল।

• ইনপুট পেরিফেরাল (Input Peripheral):
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট পেরিফেয়ালসমূহ হলো :
১। কি-বোর্ড (Keyboard)
৮। ওএমআর (OMR)
২। মাউস (Mouse)
৯। ওসিআর (OCR)
৩। ট্যাকবল (Trackball)
১০। স্ক্যানার (Scanner)
৪। জয়স্টিক (Joystick)
১১। ডিজিটাইজার (Digitizer)
৫। টাচ স্ক্রিন (Touch Screen)
১২। লাইটপেন (Lightpen )
৬। বার কোড রিডার (Bar Code Reader)
১৩। গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
৭। পয়েন্ট অফ সেল (Point of Sale )
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

- Image Setter একটি আউটপুট পেরিফেরাল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৫১.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. AOL Search
  2. Reddit
  3. Yandex
  4. WolframAlpha
সঠিক উত্তর:
Reddit
উত্তর
সঠিক উত্তর:
Reddit
ব্যাখ্যা
• উপরের চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "রেডিট (Reddit)" একটি সার্চ ইঞ্জিন নয়। Reddit একটি সামাজিক সংবাদ সংগ্রহ ও আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট করে এবং মন্তব্যের মাধ্যমে আলোচনা করে।
- অন্যদিকে, AOL Search, Yandex, এবং WolframAlpha- তিনটিই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। AOL Search ও Yandex মূলত ওয়েব পেজ সার্চের জন্য ব্যবহৃত হয়, যেখানে WolframAlpha একটি computational search engine, যা গণনাভিত্তিক তথ্য সরবরাহ করে। কিন্তু Reddit নিজে কোনো তথ্য অনুসন্ধান ইঞ্জিন নয়, বরং এটি একটি কমিউনিটি-ভিত্তিক ফোরাম যেখানে তথ্য ব্যবহারকারীদের মাধ্যমে শেয়ার হয়।

- সঠিক উত্তর: খ) Reddit.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,৩৫২.
Android package file বা Android App file এর এক্সটেনশন-
  1. ক) .psd
  2. খ) .and
  3. গ) .apk
  4. ঘ) .inf
সঠিক উত্তর:
গ) .apk
উত্তর
সঠিক উত্তর:
গ) .apk
ব্যাখ্যা

APK: Android Application Package
File Extension: .apk
Definition: An APK file is the file format used to install the applications on Android operating system.

৪,৩৫৩.
বর্তমানে প্রচলিত কীবোর্ডগুলোতে সর্বোচ্চ কী থাকে-
  1. ক) ১০২ টি
  2. খ) ১০৩ টি
  3. গ) ১০৪ টি
  4. ঘ) ১০৫ টি
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টি
ব্যাখ্যা
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে।
- কম্পিউটারের কীবোর্ডের কীগুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়। 
- বর্তমানে প্রচলিত কীবোর্ডগুলোতে সর্বোচ্চ ১০৫ টি কী আছে
- ইংরেজি বর্ণ ও সংখ্যা এবং বিশেষ চিহ্নে চিহ্নিত কীগুলো সাধারণ টাইপরাইটারের মতো এবং বিন্যাস বা সাজানোও একই রকম। কীবোর্ড প্রায় সব কম্পিউটারেই থাকে।
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় Modifier Key। 
- কীবোর্ডের প্রত্যেক কী একটি বৈদ্যুতিক সুইচের সঙ্গে একটি এনকোডার দ্বারা যুক্ত থাকে। কীবোর্ডের কোনো কী চাপলে এনকোডার সেই বর্ণের কোডের ডিজিটাল বৈদ্যুতিক সংকেত ০ বা ১ উৎপন্ন করে। 
- তারবিহীন কীবোর্ড, ব্লুটুথ কীবোর্ড এবং ভ্রমণে কাজ করার জন্য পাতলা কীবোর্ড পাওয়া যায়।
- বিদ্যুৎ ছাড়া সোলার পাওয়ারে কাজের উপযোগি কীবোর্ড পাওয়া যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
৪,৩৫৪.
MICR-এর বিস্তারিত রূপ কী?
  1. Magnetic Ink Character Recognition
  2. Multi Ink Character Recognition
  3. Machine Integrated Code Reader
  4. Magnetic Information Code Reader
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
ব্যাখ্যা

• MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition। এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে ব্যাংকিং খাতে চেক, ড্রাফট ও অন্যান্য আর্থিক নথিতে থাকা অক্ষর ও সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করা যায়। MICR কালি ব্যবহার করে লেখা হয়, যা চৌম্বকীয়ভাবে সক্রিয় এবং বিশেষ যন্ত্র দিয়ে পড়া যায়। এটি তথ্য প্রক্রিয়াকরণকে দ্রুত এবং সঠিক করে তোলে, কারণ মানুষের হাতে পড়ার সময় ত্রুটি কম হয়। মূলত ব্যাংকগুলো চেক ক্লিয়ারিং প্রক্রিয়ায় এই প্রযুক্তি ব্যবহার করে থাকে।

উত্তর: ক) Magnetic Ink Character Recognition.

• MICR:
- MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition/Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে।
তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৪,৩৫৫.
Which of the following cache types is fastest but most expensive and usually located inside the CPU?
  1. L3 Cache
  2. Main Memory
  3. L1 Cache
  4. Virtual Memory
সঠিক উত্তর:
L1 Cache
উত্তর
সঠিক উত্তর:
L1 Cache
ব্যাখ্যা

• L1 (Level 1) ক্যাশ হলো প্রসেসরের সবচেয়ে নিকটবর্তী মেমোরি যা সরাসরি সিপিপিইউ (CPU) কোরের ভেতরে অবস্থান করে। এটি আকারে অত্যন্ত ছোট (সাধারণত কয়েক কিলোবাইট) হলেও এর গতি প্রসেসরের গতির প্রায় সমান। এটি অন্য সব মেমোরির তুলনায় সবচেয়ে দ্রুত কাজ করে এবং এর উৎপাদন খরচও সবচেয়ে বেশি। প্রসেসর যখন কোনো কাজ করে, তখন সে প্রয়োজনীয় ডেটা সবার আগে L1 ক্যাশে খুঁজে দেখে।

• Cache Memory:
- Cache Memory হলো একটি অত্যন্ত দ্রুতগতির বিশেষ ধরণের স্মৃতি, যা CPU বা প্রসেসরের খুব কাছে অবস্থান করে।
- এটি প্রধানত সেই ডেটা ও নির্দেশনা সংরক্ষণ করে, যেগুলো প্রসেসর বারবার ব্যবহার করে বা অতি দ্রুত অ্যাক্সেসের প্রয়োজন হয়।

• Cache Memory এর প্রয়োজনীয়তা:
- প্রসেসরের কাজের গতি অনেক বেশি, কিন্তু RAM বা Main Memory তুলনামূলক ধীর।
- প্রসেসর যখন RAM থেকে ডেটা আনতে চায়, তখন সময় বেশি লাগে। এই ব্যবধান কমাতে Cache Memory ব্যবহার করা হয়।
- Cache Memory প্রসেসর ও মূল স্মৃতির মধ্যে একটি উচ্চ গতির সেতু (Buffer Layer) হিসেবে কাজ করে। ফলে প্রয়োজনীয় ডেটা প্রসেসর খুব দ্রুত পায় এবং সিস্টেমের সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি পায়।

• Cache Memory ব্যবহারের উদ্দেশ্য ও সুবিধা:
- প্রসেসর অপেক্ষার সময় কমানো: RAM থেকে ডেটা আনতে যে বিলম্ব হয়, Cache সেই বিলম্ব দূর করে।
- গতি বৃদ্ধি: Cache থেকে ডেটা অ্যাক্সেস করা RAM-এর তুলনায় অনেক দ্রুত, ফলে CPU-এর কার্যক্ষমতা বাড়ে।
- প্রায়শই ব্যবহৃত ডেটা সংরক্ষণ: CPU যে নির্দেশ বা ডেটা বারবার ব্যবহার করে, তা Cache Memory-তে রাখা হয়।
- Latency কমানো: ডেটা অ্যাক্সেসের সময় কমে, যা সিস্টেমের Response Time উন্নত করে।
 
• Cache Memory এর স্তরসমূহ (L1, L2, L3):
- L1 Cache: সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে দ্রুত, সরাসরি CPU কোরের সাথে সংযুক্ত।
- L2 Cache: L1-এর তুলনায় বড়, গতি কিছুটা কম, কিন্তু এখনো RAM এর চেয়ে দ্রুত।
- L3 Cache: বহু কোরের জন্য শেয়ারড, বড় এবং অপেক্ষাকৃত ধীর কিন্তু RAM এর চেয়ে দ্রুত।
- এই স্তরগুলো মিলে CPU-এর প্রয়োজনীয় ডেটা দ্রুত পৌঁছে দেয়।

উৎস: 
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৪,৩৫৬.
ইউনিকোডে 'A' বর্ণটি কোন কোডের মাধ্যমে সনাক্ত করা যায়?
  1. ক) 0041
  2. খ) 0047
  3. গ) 0061
  4. ঘ) 0065
সঠিক উত্তর:
ক) 0041
উত্তর
সঠিক উত্তর:
ক) 0041
ব্যাখ্যা
ইউনিকোড (Unicode)
- ১৯৯১ সালে Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য ৮ বিট অপর্যাপ্ত ছিল (যেমন-চায়নিজ, কোরিয়ান, জাপানীজ ইত্যাদি) সে সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভুক্ত করা সহজতর হলো।
- শুরু থেকেই ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে Unicode Consortium কাজ করে যাচ্ছেন। 
- ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল।
- অর্থাৎ ইউনিকোডের প্রথম ২৫৬টি কোড অ্যাসকি ২৫৬টি কোডের অনুরূপ।
- এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬ বা ২ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। উদাহরণ: A = U+0041.

সূত্র:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৩৫৭.
বাইনারি সংখ্যা 110011001 এর সমতুল্য ডেসিমেল মান কত?
  1. 401
  2. 409
  3. 376
  4. 371
সঠিক উত্তর:
409
উত্তর
সঠিক উত্তর:
409
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা 110011001 এর দশমিক মান 409.

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

এখানে,
(110011001)2 = (1 × 2⁸) + (1 × 2⁷) + (0 × 2⁶) + (0 × 2⁵) + (1 × 2⁴) + (1 × 2³) + (0 × 2²) + (0 × 2¹) + (1 × 2⁰)
= 256 + 128 + 0 + 0 + 16 + 8 + 0 + 0 + 1
= (409)₁₀

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,৩৫৮.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Worm
  2. Kaspersky
  3. Avira
  4. Windows Defender
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ভিবিএস/হেল্পার,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- মেলিসা,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ (CIH) ইত্যাদি।

কয়েকটি এন্টিভাইরাসের নাম:
- Norton,
- McAfee, 
- Bitdefender,
- Kaspersky,
- AVG,
- Avast,
- Windows Defender (Microsoft Defender),
- Panda, 
- Avira,
- Comodo,
- BullGuard.

সূত্র:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,৩৫৯.
কোনটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস?
  1. RAM
  2. ক্যাশ মেমোরি
  3. হার্ড ডিস্ক ড্রাইভ 
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
হার্ড ডিস্ক ড্রাইভ 
উত্তর
সঠিক উত্তর:
হার্ড ডিস্ক ড্রাইভ 
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) হার্ড ডিস্ক

নন-ভোলাটাইল মেমোরি:
নন-ভোলাটাইল মেমোরি সেই মেমোরি যা বিদ্যুৎ বন্ধ থাকলেও সংরক্ষিত তথ্য বজায় রাখে।
হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) হলো এক ধরনের সহায়ক মেমোরি, যা নন-ভোলাটাইল, তাই এটি অ-সক্রিয় প্রোগ্রাম সংরক্ষণ এবং ডেটা আর্কাইভ করার জন্য উপযুক্ত।

• হার্ড ডিস্ক:
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম, যা অসংখ্য ফ্লপি ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা রাখে।
- এটি কম্পিউটারের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।
-  হার্ড ডিস্ক স্থায়ীভাবে কম্পিউটারের ভিতরে বসানো থাকে, তবে বহিরাগত বা বহনযোগ্য হার্ড ডিস্কও ব্যবহার করা যায়।
- হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য; একটি কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে সংযুক্ত করে তথ্য প্রসেস করা হলে, সেটি অন্য কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভেও ব্যবহার করা যায়।

অন্যদিকে,
- RAM (Random Access Memory): এটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায়।
- ক্যাশ মেমোরি: এটি CPU চিপে থাকা একটি ছোট, দ্রুত SRAM যা প্রায়ই ব্যবহৃত নির্দেশাবলী এবং ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য সংরক্ষণ করে। RAM-এর মতোই ক্যাশ মেমোরি ভোলাটাইল।
- রেজিস্টার: এগুলো ছোট, অত্যন্ত দ্রুত SRAM যা CPU বর্তমান নির্দেশাবলী এবং ডেটা ধারণ করার জন্য ব্যবহার করে। রেজিস্টারও ভোলাটাইল।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ব্রিটানিকা।

৪,৩৬০.
কোনটি ছাড়া একটি কম্পিউটার বুট করতে পারেনা?
  1. কম্পাইলার
  2. লোডার
  3. অপারেটিং সিস্টেম
  4. বুটস্ট্র্যাপ
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেমের গুরুত্ব:
- অন্যান্য সফটওয়্যার বা প্রোগামের ন্যায় অপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়্যার।
- কম্পিউটার সিস্টেম জনপ্রিয় হওয়ার পেছনে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের ব্যবহার সহজ করে দিয়েছেন।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বন্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগাম পরিচালনা সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- তাই কম্পিউটার পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন অনস্বীকার্য।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার বুট করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৬১.
CPU কোন address generate করে? 
  1. Physical address
  2. Logical Address
  3. Both physical and logical addresses
  4. উপরের কোনটি নয়
সঠিক উত্তর:
Logical Address
উত্তর
সঠিক উত্তর:
Logical Address
ব্যাখ্যা
- সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।
- অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা।
- অর্থাৎ, CPU Logical অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট Physical অ্যাড্রেস প্রদর্শন করে।
- কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রামগুলো Physical Address দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৪,৩৬২.
সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারে বর্ণনা হলো -
  1. ক) সুডোকোড
  2. খ) অ্যালগরিদম
  3. গ) প্রবাহচিত্র
  4. ঘ) বেসিক কমান্ড
সঠিক উত্তর:
খ) অ্যালগরিদম
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালগরিদম
ব্যাখ্যা

সুডােকোড: প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়। Pseudo অর্থ ছদ্ম। সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।
বেসিক কমান্ড: বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।
এ্যালগরিদম: সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।
প্রবাহচিত্র: এটি এ্যালগরিদমের চিত্ররূপ।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৪,৩৬৩.
নিচের কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস?
  1. Random Access Memory (RAM)
  2. Hard Disk Drive (HDD)
  3. Solid State Drive (SSD)
  4. Compact Disc (CD)
সঠিক উত্তর:
Random Access Memory (RAM)
উত্তর
সঠিক উত্তর:
Random Access Memory (RAM)
ব্যাখ্যা

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস হলো সেই স্টোরেজ যা কম্পিউটার সরাসরি প্রসেসরের সাথে যোগাযোগ করে তথ্য সংরক্ষণ এবং পড়ার কাজ করে। এটি সাধারণত অস্থায়ী (volatile) মেমোরি হিসেবে কাজ করে, অর্থাৎ পাওয়ার বন্ধ হলে ডেটা মুছে যায়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে Random Access Memory (RAM) হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইস। RAM ব্যবহার করে CPU দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে এবং কম্পিউটার সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলো কার্যকরভাবে চালাতে পারে। অন্যদিকে, Hard Disk Drive (HDD), Solid State Drive (SSD), এবং Compact Disc (CD) হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যা দীর্ঘমেয়াদি ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং সরাসরি প্রসেসরের সাথে যোগাযোগ করে না। তাই RAM প্রধান প্রাইমারি স্টোরেজ।
 
• প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়।
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। 
যেমন- র‍্যাম।

• প্রাইমারি স্টোরেজের বৈশিষ্ট্য:
-  এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
-  অ্যাকসেস সময় কম।
-  ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
-  ডেটা স্থানান্তরের গতি বেশি।
-  বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৬৪.
ওসিআর প্রযুক্তি কী ধরনের ফরমেটে আউটপুট প্রদান করে?
  1. অডিও
  2. ইমেজ
  3. ভিডিও
  4. টেক্সট
সঠিক উত্তর:
টেক্সট
উত্তর
সঠিক উত্তর:
টেক্সট
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- ওসিআর (OCR) এর পূর্ণরূপ Optical Character Recognition
- ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে।

• ওসিআর (OCR) এর বৈশিষ্ট্য:
১. অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার বিশেষ ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টিকে অনুধাবন করে সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। এ বৈদ্যুতিক পালস থেকে কম্পিউটার উপযোগী ডাটা তৈরি করে।
২. ওসিআর সফটওয়্যার ব্যবহার করে স্ক্যানার হতে প্রাপ্ত ইমেজকে টেক্সট ফরমেটে রূপান্তর করে প্রয়োজনীয় সংশোধন করা যায়।
৩. টাইপ রাইটার বা হাতের লেখা বর্ণসমূহকে রিড করার জন্য প্রতিটি বর্ণের আকার আকৃতি নির্দিষ্ট অবিকলের হওয়া প্রয়োজন।
৪. এ সিস্টেমে কাগজের উপস্থিতি কারেক্টারগুলোকে ওসিআর দ্বারা স্ক্যান করার পর একে কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্টের সাথে তুলনা করা হয়। যদি স্ক্যান করা কাগজের কারেক্টার এবং কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্ট মিলে যায় তবে কম্পিউটার স্ক্যান করা কারেক্টরকে সংরক্ষণ করে অন্যথায় উক্ত কাগজের তথ্য ভুল হিসেবে গণ্য করে।
৫. ওসিআর দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ ২৪০০ কারেক্টার পড়া যায়। ব্যাংক, ইনসুরেন্স কোম্পানি, এয়ার লাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে ওসিআর ব্যবহৃত হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, ভোকেশনাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪,৩৬৫.
(৫৫৩৫)৮ = ('?')১৬ 
  1. ক) B৫D
  2. খ) C৫E
  3. গ) B৬D
  4. ঘ) C৬E
সঠিক উত্তর:
ক) B৫D
উত্তর
সঠিক উত্তর:
ক) B৫D
ব্যাখ্যা
প্রশ্ন: (৫৫৩৫)৮ = ('?')১৬ 

সমাধান: 
• অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য প্রথমে অক্টাল থেকে বাইনারি এবং পরবর্তীতে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রুপান্তর করে সহজেই তা সমাধান করা যায়।

• (5535)8 কে বাইনারি রূপান্তর: অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংককে ৩ বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়।

এখানে,
অক্টাল 5 = বাইনারি 101
অক্টাল 3 = বাইনারি 11 



• (101101011101)2 হেক্সাডেসিমেলে রূপান্তর: কোন বাইনারি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ৪ বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করা হয়।

এখানে,
বাইনারি 1011 = হেক্সাডেসিমেল B
বাইনারি 0101 = হেক্সাডেসিমেলে 5
বাইনারি 1101 = হেক্সাডেসিমেলে D

∴ (5535)8 = (B5D)16
৪,৩৬৬.
ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে কোনটি?
  1. Hard disk
  2. CPU
  3. Monitor
  4. Pen Drive
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
CPU ( Central Processing Unit) ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে।

CPU ( Central Processing Unit):
CPU হলো কম্পিউটারের মস্তিষ্ক বা “ব্রেইন”। এটি ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য নিয়ে গণনা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে।

CPU-এর প্রধানত তিনটি অংশ থাকে:
১। CU (Control Unit)- পুরো কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নির্দেশ দেয় কে কখন কী করবে।
২। ALU (Arithmetic Logic Unit)- গাণিতিক ও যুক্তিগত কাজ করে। যেমন: যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি।
৩️। Memory unit - সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে প্রসেসিংয়ের সময়।

Hard disk, Monitor এসব আউটপুট ডিভাইসের উদাহরণ।
Pen Drive  ইনপুট- আউটপুট ডিভাইস

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৪,৩৬৭.
কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নয়?
  1. ক) ফক্সবেজ (FoxBASE)
  2. খ) ফোরট্রান (Fortran)
  3. গ) এম এস এক্সিস (MS Access)
  4. ঘ) ফাইলমেকার প্রাে (Filemaker Pro)
সঠিক উত্তর:
খ) ফোরট্রান (Fortran)
উত্তর
সঠিক উত্তর:
খ) ফোরট্রান (Fortran)
ব্যাখ্যা
ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।
বিভিন্ন ধরনের ডেটাবেজ প্রােগ্রাম সমূহ হচ্ছে-
-ডিবেজ (dBASE),
- ফক্স প্রাে (Foxpro),
- ডিবেজ ৩+ (dBASE Ill+),
- ফক্সবেজ (FoxBASE),
- ফাইলমেকার প্রাে (Filemaker Pro),
- এম এস এক্সিস (MS Access) ইত্যাদি।

ফোরট্রান (Fortran)- প্রোগ্রামিং ভাষা।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
৪,৩৬৮.
Python কোন ধরনের প্রোগ্রামিং ভাষা?
  1. লজিক-ভিত্তিক
  2. ইভেন্ট ড্রাইভেন
  3. অবজেক্ট ওরিয়েন্টেড
  4. ভিজুয়াল
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড
ব্যাখ্যা

◉ Python একটি High-Level, Object-Oriented Programming Language, যা একই সাথে Structured Programming এবং Functional Programming বৈশিষ্ট্যও সমর্থন করে।

​পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।

৪,৩৬৯.
হার্ডওয়্যার উপাদান নয় কোনটি?
  1. Microprocessor
  2. Mother-Board
  3. Mouse
  4. Adobe Photoshop
সঠিক উত্তর:
Adobe Photoshop
উত্তর
সঠিক উত্তর:
Adobe Photoshop
ব্যাখ্যা
হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৭০.
0x2F সংখ্যাটির বাইনারি রূপ কোনটি?
  1. 0010 1111
  2. 0011 1111
  3. 0010 1101
  4. 0011 1101
সঠিক উত্তর:
0010 1111
উত্তর
সঠিক উত্তর:
0010 1111
ব্যাখ্যা

• 0010 1111 হলো 0x2F–এর সঠিক বাইনারি রূপ, কারণ প্রতিটি হেক্স ডিজিটকে ৪-বিট বাইনারিতে রূপান্তর করলে 2 → 0010 এবং F → 1111 হয়।

• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:
- হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি ১৬।
- এতে মোট ১৬টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়।
- অঙ্কসমূহ হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং A, B, C, D, E, F.
- এখানে A, B, C, D, E, F–এর দশমিক মান যথাক্রমে 10, 11, 12, 13, 14, 15.
- হেক্সাডেসিমাল সংখ্যা সাধারণত 0x প্রিফিক্স দিয়ে লেখা হয়।
- 0x দ্বারা বোঝানো হয় এটি hexadecimal সংখ্যা।

• হেক্স থেকে বাইনারি রূপান্তর:
- হেক্স থেকে বাইনারি রূপান্তরের জন্য প্রতিটি হেক্স ডিজিটকে ৪-বিট বাইনারিতে রূপান্তর করা হয়।
- কারণ ১৬ = 24, অর্থাৎ প্রতিটি হেক্স অঙ্ক ৪ বিট দ্বারা প্রকাশ করা যায়।
- উদাহরণ:
0 → 0000,
1 → 0001,
2 → 0010,
F → 1111.

• 0x2F সংখ্যার বাইনারি রূপান্তর:
- 2 → 0010
- F → 1111
সুতরাং, 0x2F = 0010 11112
 
• অন্যান্য অপশন:
- 0011 1111 → এটি 0x3F–এর বাইনারি রূপ।
- 0010 1101 → এটি 0x2D–এর বাইনারি রূপ।
- 0011 1101 → এটি 0x3D–এর বাইনারি রূপ।
 
উৎস: আইবিএম [লিংক]।

৪,৩৭১.
IBM 1620 কোন ধরনের কম্পিউটার?
  1. ক) Micro Computer
  2. খ) Mainframe Computer
  3. গ) Supercomputer
  4. ঘ) Mini Computer
সঠিক উত্তর:
খ) Mainframe Computer
উত্তর
সঠিক উত্তর:
খ) Mainframe Computer
ব্যাখ্যা

পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার।
এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)
উৎসঃ বাংলাপিডিয়া

৪,৩৭২.
প্রিন্টারের গতি পরিমাপের একক হলো-
  1. Hertz
  2. DPI
  3. PPM
  4. Flops
সঠিক উত্তর:
PPM
উত্তর
সঠিক উত্তর:
PPM
ব্যাখ্যা
• লেজার প্রিন্টার:
- লেজার প্রিন্টার একটি নন-ইমপেক্ট প্রিন্টার।
- এ লেজার প্রিন্টিং প্রযুক্তির মূলে রয়েছে আলোক পরিবাহী পদার্থ বা আলোর উপস্থিতিতে বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর অনুপস্থিতিতে বিদ্যুৎ কুপরিবাহী।
- লেজার প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়।
- লেজার প্রিন্টার উচ্চগতি সম্পন্ন হয়ে থাকে।
- লেজার প্রিন্টারে ছাপা উন্নতমানের হয়।
- লেজার প্রিন্টারে ছাপার খরচ অনেক বেশি হয় অন্যান্য প্রিন্টারের তুলনায়।
- লেজার প্রিন্টারের রেজুলেশন, স্পিড অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি।
- প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM (Pages per minute) এ পরিমাপ করা হয়।
- বর্তমানে একটি লেজার প্রিন্টারের রেজুলেশন ১২০০ DPI এবং গতি ২৪ PPM.

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
৪,৩৭৩.
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ কী?
  1. নির্দেশাবলী কার্যকর করা
  2. ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা
  3. RAM-এর ক্ষমতা বৃদ্ধি করা
  4. সার্কিটকে বিদ্যুৎ সরবরাহ করা
সঠিক উত্তর:
নির্দেশাবলী কার্যকর করা
উত্তর
সঠিক উত্তর:
নির্দেশাবলী কার্যকর করা
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ হলো নির্দেশাবলী কার্যকর করা। এটি একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) যা কম্পিউটারের মস্তিষ্কের মতো কাজ করে। মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের ইনপুট নেয়, যেমন প্রোগ্রামের কোড বা ব্যবহারকারীর নির্দেশ, এবং এগুলিকে প্রসেস করে আউটপুট তৈরি করে। এটি গণনা, লজিক্যাল অপারেশন, এবং ডেটা স্থানান্তরসহ বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম। অন্য অপশনগুলো—ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ, RAM-এর ক্ষমতা বৃদ্ধি, বা সার্কিটকে বিদ্যুৎ সরবরাহ করা—মাইক্রোপ্রসেসরের কাজের অংশ নয়। এগুলো আলাদা উপাদান যেমন মেমোরি বা পাওয়ার সাপ্লাই দ্বারা সম্পন্ন হয়। তাই, মাইক্রোপ্রসেসরের মূল কাজ হল নির্দেশাবলী কার্যকর করা।

• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে।
- এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।

• উদ্ভব ও বিকাশ:
- LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়।
- বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ছিল Intel 4004, যা ১৯৭১ সালে বাজারে আসে।
- VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
- ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
- গাণিতিক/যুক্তির কাজ করা।
- কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
- স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৪,৩৭৪.
অ্যামাজন ডাইনামোডিবি (Amazon DynamoDB) কোন ধরনের ডাটাবেজ?
  1. রিলেশনাল ডাটাবেজ
  2. NoSQL ডাটাবেজ
  3. গ্রাফ ডাটাবেজ
  4. হাইব্রিড ডাটাবেজ
সঠিক উত্তর:
NoSQL ডাটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
NoSQL ডাটাবেজ
ব্যাখ্যা

Amazon DynamoDB হলো একটি ফুলি ম্যানেজড NoSQL ডাটাবেজ সেবা, যা উচ্চ পারফরম্যান্স এবং স্কেলেবিলিটি প্রদান করে।

• ডাটাবেজ প্রোগ্রাম: 
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
- অর্থাৎ যে কোন বড় ধরনের তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে অতি সহজে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করা যায়।
- ডিবেজ থ্রি (Debase III), ডিবেজ থ্রি প্লাস (Debase III+), ডিবেজ ফোর (Debase IV), ফক্সবেজ (Foxbase), ফক্সপ্রো (Fox Pro) ইত্যাদি ডাটাবেজ সংক্রান্ত বহুল ব্যবহুত প্যাকেজ সফট্ওয়্যার।
- মাইক্রোসফট ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট একসিস (Microsoft Access)।

• NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ (যেমন: MySQL, Oracle, SQL Server) থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি। 

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। Amazon ওয়েবসাইট। 

৪,৩৭৫.
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়‍্যার নয় কোনটি?
  1. ওরাকল
  2. ইনফরমিক্স
  3. মাইক্রোসফট এক্সিস
  4. সাফারি
সঠিক উত্তর:
সাফারি
উত্তর
সঠিক উত্তর:
সাফারি
ব্যাখ্যা
• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়।
- ১৯৭০ সালে হেনরি এফ কড রিলেশনাল ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপনা করেন।
- হেনরি এফ কড কে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রবর্তক বলা হয়।
- উল্লেখযোগ্য কয়েকটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়‍্যার হলো- মাইক্রোসফট এক্সিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি।

- সাফারি কোনো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়‍্যার নয় এটি হলো একটি ওয়য়েব ব্রাউজার।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও ব্রিটানিকা।
৪,৩৭৬.
Which of the following best defines a Web Page?
  1. A collection of multiple web pages forming a website
  2. A software used to browse information on the internet
  3. A document on the internet created using HTML
  4. A hardware device used to connect to the internet
সঠিক উত্তর:
A document on the internet created using HTML
উত্তর
সঠিক উত্তর:
A document on the internet created using HTML
ব্যাখ্যা

• Web Page হলো ইন্টারনেটে প্রদর্শিত একটি ডকুমেন্ট, যা সাধারণত HTML ব্যবহার করে তৈরি করা হয় এবং যেখানে লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি তথ্য থাকতে পারে।

• ওয়েব পেজ (Web Page):
- ইন্টারনেটে আমরা যে পেজগুলো দেখি সেগুলোকে Web Page বলা হয়।
- একটি Web Page হলো এমন একটি ডকুমেন্ট যেখানে বিভিন্ন ধরনের তথ্য যেমন লেখা, অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন ইত্যাদি সংরক্ষণ করা যায়।
- Web Page সাধারণত HTML (Hyper Text Markup Language) ব্যবহার করে তৈরি করা হয়।
- Web Page তৈরি করার পর তা Web Server-এ host করা হয় যাতে ব্যবহারকারীরা World Wide Web (WWW) এর মাধ্যমে তা দেখতে পারে।
- বর্তমানে ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের তথ্য Web Page এর মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- একটি বা একাধিক Web Page একত্রে একটি Website গঠন করে।
- প্রতিটি Web Page এর একটি নির্দিষ্ট Web Address বা URL থাকে, যার মাধ্যমে ব্যবহারকারী সেই পেজে প্রবেশ করতে পারে।

• অন্যান্য অপশন:
- A collection of multiple web pages forming a website → একাধিক Web Page এর সমষ্টিকে Website বলা হয়।
- A software used to browse information on the internet → ইন্টারনেটে Web Page দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে Web Browser বলা হয়; যেমন Chrome, Firefox, Safari।
- A hardware device used to connect to the internet → ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইস হতে পারে modem, router ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৭৭.
(101)10 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন।
  1. ক) 1101101
  2. খ) 1100101
  3. গ) 1110101
  4. ঘ) 1010011
সঠিক উত্তর:
খ) 1100101
উত্তর
সঠিক উত্তর:
খ) 1100101
ব্যাখ্যা
প্রশ্ন: (101)10 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন।

সমাধান:

এখন, নিচের থেকে শুরু করে উপরের দিকে ভাগশেষগুলো ক্রমান্বয়ে নিতে হবে।

সুতরাং, (101)10 = (1100101)2
৪,৩৭৮.
OTG-cable is not related to -
  1. ক) Smart Phone
  2. খ) RAM
  3. গ) Camcorder
  4. ঘ) DSL
সঠিক উত্তর:
খ) RAM
উত্তর
সঠিক উত্তর:
খ) RAM
ব্যাখ্যা
OTG মূলত এক ধরণের Cable যার মাধ্যমে Data transfer করা যায়।
৪,৩৭৯.
কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কী বলে?
  1. ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. খ) কাস্টমাইজড প্রোগ্রাম
  3. গ) প্যাকেজ প্রোগ্রাম
  4. ঘ) সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) কাস্টমাইজড প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাস্টমাইজড প্রোগ্রাম
ব্যাখ্যা

কাস্টমাইজড হলো কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের ব্যাংকিং সফটওয়্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম।

৪,৩৮০.
নিচের কোনটি ফ্লিপ-ফ্লপের প্রকারভেদ নয়?
  1. T Flip-flop
  2. JK Flip-flop
  3. D Flip-flop
  4. Q Flip-flop
সঠিক উত্তর:
Q Flip-flop
উত্তর
সঠিক উত্তর:
Q Flip-flop
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।

ফ্লিপ-ফ্লপের প্রকারভেদ ফ্লিপ-ফ্লপ সাধারণত ৫ প্রকার।
যথা-
১. SR ফ্লিপ-ফ্লপ,
২. D ফ্লিপ-ফ্লপ,
৩. JK ফ্লিপ-ফ্লপ,
৪ . T ফ্লিপ-ফ্লপ ও 
৫. মাস্টার-স্লেভ ফ্লিপ-ফুপ।

সুতরাং, Q Flip-flop - ফ্লিপ-ফ্লপের প্রকারভেদ নয়।


• ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৪,৩৮১.
কোন প্রজন্মের ফোনে Radio Access Technology (RAT) সুবিধা চালু হয়?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
ঘ) ৫ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ম
ব্যাখ্যা

৫ম প্রজন্মের মােবাইলফোনে স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio Technology), RAT (Radio Access technology), MIMO (Multiple Input Multiple Output) অন্যতম।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৪,৩৮২.
মাইক্রোকন্ট্রোলার একটি -
  1. ক) ছোট আকারের মাদারবোর্ড
  2. খ) ছোট আকারের মাইক্রোচিপ
  3. গ) ছোট আকারের মাইক্রোপ্রসেসর
  4. ঘ) ছোট আকারের কম্পিউটার
সঠিক উত্তর:
ঘ) ছোট আকারের কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছোট আকারের কম্পিউটার
ব্যাখ্যা
- ইংরেজি শব্দ 'Micro' অর্থ ছোট এবং 'Controller' অর্থ নিয়ন্ত্রণকারী।
- মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি কম্পিউটার।
- এটি VLSI (Very Large Scale Integration) প্রযুক্তিতে একক চিপে (Single Chip) জটিল সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটে তৈরি ছোট, প্রোগ্রামযোগ্য (Programmable) ও সর্বজনীন কম্পিউটার।
- এটি মূলত একটি আইসি (IC, Integrated Circuit), যাতে ডেস্কটপ কম্পিউটারের প্রায় সকল অংশই বিদ্যমান।
৪,৩৮৩.
অক্ট্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 
  1. ৮ 
  2. ২ 
  3. ১৬ 
  4. ১০ 
সঠিক উত্তর:
৮ 
উত্তর
সঠিক উত্তর:
৮ 
ব্যাখ্যা

অক্ট্যাল সংখ্যা পদ্ধতি: 
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্ট্যাল সংখ্যা পদ্ধতি বলে। 
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। 
- অক্ট্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। 
- ৭১৪, ৭৬৫, ৫৬৭ অক্ট্যাল সংখ্যা কিন্তু ৪৮৫ অক্ট্যাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না। 

অন্যদিকে, 
- বাইনারি সংখ্যার ভিত্তি ২। 
- দশমিক বা ডেসিমেল সংখ্যার ভিত্তি ১০। 
- হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি ১৬। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৩৮৪.
RAM বলতে কী বোঝায়?
  1. Read Write Memory
  2. Main Storage
  3. Volatile Memory
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

• RAM বলতে Random Access Memory বোঝায়, যা কম্পিউটারের মুখ্য কার্যকরী স্মৃতি (Main Storage) হিসেবে কাজ করে। এটি Volatile Memory, অর্থাৎ কম্পিউটার বন্ধ হলে এর মধ্যে থাকা তথ্য মুছে যায়। RAM-এর মাধ্যমে প্রসেসর দ্রুত তথ্য পড়তে ও লিখতে পারে, যা সিস্টেমের পারফরম্যান্স বাড়াতে সহায়তা করে। তাই RAM হলো এমন একটি মেমোরি যা ডেটা Read ও Write উভয়ভাবে সমর্থন করে এবং অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। সংক্ষেপে বলা যায়, RAM হলো Read Write Memory, Main Storage, এবং Volatile Memory-এর সব মিলিত বৈশিষ্ট্যের একটি স্মৃতি। সুতরাং সঠিক উত্তর: ঘ) সবগুলো।

• কম্পিউটার মেমরি:
- কম্পিউতার মেমরি প্রধানত ২ প্রকার। যথা:
১) প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory)
২) গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory)

• প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory):
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে Volatile Memory বলে।
- RAM( Random Access Memory) এবং ROM(Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়।
- RAM কে Volatile Memory বলে।
- RAM কে Main Storage এবং Read Write Memory ও বলা হয়।
- ROM কে Non Volatile Memory বলে।

• গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory):
- প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pem Drive.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেনী।
২। ব্রিটানিকা

৪,৩৮৫.
DRAM কী দ্বারা তৈরি হয়?
  1. মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটর
  2. রেজিস্টর ও ক্যাপাসিটর
  3. ফ্লিপ-ফ্লপ ও ট্রানজিস্টর
  4. রেজিস্টর ও ট্রানজিস্টর
সঠিক উত্তর:
মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটর
উত্তর
সঠিক উত্তর:
মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটর
ব্যাখ্যা
• সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

• স্ট্যাটিক র‍্যাম:
- SRAM-এর পূর্ণরূপ Static Random Access Memory.
- এ ধরনের মেমরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- SRAM অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

• ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর (MOSFET - Metal Oxide Semiconductor Field Effect Transistor) ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।
- DRAM দুই ধরনের হয়। যথা-
১. SDRAM (Synchronous DRAM) ও
২. ASDRAM (Asynchronous DRAM).

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৮৬.
১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে কোন কোম্পানি? 
  1. ডেল
  2. অ্যাপল
  3. এপসন
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
এপসন
উত্তর
সঠিক উত্তর:
এপসন
ব্যাখ্যা
ল্যাপটপ কম্পিউটার: 
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য। 
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়। 
১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়। 
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। 
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং dw.com
৪,৩৮৭.
কিসের উপর ভিত্তি করে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে?
  1. ক) Linux
  2. খ) Solaris
  3. গ) AIX
  4. ঘ) GNU
সঠিক উত্তর:
ক) Linux
উত্তর
সঠিক উত্তর:
ক) Linux
ব্যাখ্যা
লিনাক্স কার্নেলের উপর নির্ভর করে টাচস্ক্রিণ স্মার্টফোনের জন্য এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাণ করেছে গুগল। এন্ড্রয়েড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। গুগল সহ আরো অনেক কোম্পানি এন্ড্রয়েড ভিত্তিক ফোন বাজারজাত করে।
Source: Google
৪,৩৮৮.
কম্পিউটারের কর্মদক্ষতা ও গতি প্রধানত কোন উপাদানের দ্বারা প্রভাবিত হয়?
  1. এএলইউ
  2. সিপিইউ
  3. রেজিস্টার 
  4. মেমরি 
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা

◉ কম্পিউটারের গতি ও কর্মদক্ষতা নির্ভর করে সিপিইউ (Central Processing Unit)-এর ওপর, কারণ এটি সমগ্র সিস্টেমের "মস্তিষ্ক" হিসেবে কাজ করে। সিপিইউ-এর ডিজাইন, ক্লক স্পিড, কোর সংখ্যা এবং ক্যাশে মেমরি সরাসরি প্রসেসিং গতিকে প্রভাবিত করে।

সিপিইউ (CPU - Central Processing Unit):
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
৩. স্মৃতি অংশ (Memory Unit)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৮৯.
What is the purpose of the alphanumeric keys on a keyboard?
  1. To control the cursor movement.
  2. To adjust the screen brightness.
  3. To input letters, numbers, and symbols.
  4. To activate special functions like volume control.
সঠিক উত্তর:
To input letters, numbers, and symbols.
উত্তর
সঠিক উত্তর:
To input letters, numbers, and symbols.
ব্যাখ্যা
• আলফানিউমেরিক কোড:
→ কম্পিউটার সিস্টেমে সংখ্যাসূচক(0 - 9) চিহ্নের পাশাপাশি বিভিন্ন বর্ণ (a - z, A - Z) ও বিভিন্ন গাণিতিক এবং বিশেষ চিহ্ন (+, $, ⋆, #, % ইত্যাদি) ব্যবহৃত হয়।
→ এসকল সংখ্যা, বর্ণ ও চিহ্নের জন্য যে কোড ব্যবহৃত হয়, তাকে আলফানিউমেরিক কোড বলে।

বিভিন্ন আলফানিউমেরিক কোড:
1. ইবিসিডিক (EBCDIC),
2. অ্যাসকি (ASCII),
3. ইউনিকোড (Unicode).


উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) image source: microsoft support.

৪,৩৯০.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. মনিটর
  2. স্পিকার
  3. ডিজিটাল ক্যামেরা
  4. মাল্টিমিডিয়া প্রজেক্টর
সঠিক উত্তর:
ডিজিটাল ক্যামেরা
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল ক্যামেরা
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) ডিজিটাল ক্যামেরা

• ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কি-বোর্ড (Keyboard),
- ওএমআর (OMR),
- মাউস (Mouse),
- ওসিআর (OCR),
- ট্যাকবল (Trackball),
- স্ক্যানার (Scanner),
- জয়স্টিক (Joystick),
- ডিজিটাইজার (Digitizer),
- টাচ স্ক্রিন (Touch Screen),
- লাইটপেন (Lightpen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- পয়েন্ট অফ সেল (Point-of-Sale),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer),
- প্লটার (Ploter),
- স্পিকার (Speaker),
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector),
- ইমেজ সেটার (Image Setter),
- ফিল্ম রেকর্ডার (Flim Recoder),
- হেডফোন (Headphone); ইত্যাদি।

• ইনপুট আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়।
যেমন:
- হার্ডডিস্ক,
- সিডি বা ডিভিডি,
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন; ইত্যাদি।


উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) 
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৯১.
কোন ধরনের ম্যালওয়্যার একটি কম্পিউটার সিস্টেম লক করে ব্যবহারকারীকে তার ডিভাইস ব্যবহার করতে বাধা দেয় এবং মুক্তিপণ দাবি করে?
  1. অ্যাডওয়্যার
  2. র‍্যানসমওয়‍্যার
  3. স্পাইওয়্যার
  4. ওয়ার্ম 
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
ব্যাখ্যা

◉ র‍্যানসমওয়‍্যার হল এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার বা ফাইল লক করে দেয় বা এনক্রিপ্ট করে এবং তারপরে মুক্তিপণ (ransom) দাবি করে, যেন ব্যবহারকারী পুনরায় তার ডিভাইস বা ডেটা অ্যাক্সেস করতে পারে।

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে-
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms) প্রভৃতি।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware.
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

৪,৩৯২.
অন্যের গবেষণা হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে কী বলে?
  1. ক) Sneaking
  2. খ) Phishing
  3. গ) Spamming
  4. ঘ) Plagiarism
সঠিক উত্তর:
ঘ) Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Plagiarism
ব্যাখ্যা
প্লেজিয়ারিজম(Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবাহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 

স্নিকিং (Sneaking):
গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং (Sneaking) বলে।

ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৪,৩৯৩.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) MacFE
  4. ঘ) Elance
সঠিক উত্তর:
খ) AVG
উত্তর
সঠিক উত্তর:
খ) AVG
ব্যাখ্যা
McAfee, AVG, Norton Antivirus, Avira, Kaspersky, Symantec, Panda, Avast, Cobra ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
৪,৩৯৪.
প্রথম প্রজন্মের কম্পিউটারের সার্কিটে কী ব্যবহার করা হতো?
  1. ট্রানজিস্টর
  2. সেমিকন্ডাক্টর
  3. ভ্যাকুয়াম টিউব
  4. আইসি চিপ
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা
• কম্পিউটারের প্রথম প্রজন্ম:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো।
- চালু অবস্থায় কম্পিউটার ঠাণ্ডা রাখতে মাঝে মাঝে ঠাণ্ডা পানি ব্যবহার করা হতো।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- বাণিজ্যিক ক্ষেত্রে এসব কম্পিউটারের ব্যবহার ছিল খুবই সীমিত।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৯৫.
প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম কী?
  1. এমএস-এক্সেল
  2. আর্চি
  3. ভিসিক্যালক
  4. সিম্ফোনি
সঠিক উত্তর:
ভিসিক্যালক
উত্তর
সঠিক উত্তর:
ভিসিক্যালক
ব্যাখ্যা
• প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো ভিসিক্যালক।

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- Spreadsheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।
- প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো ভিসিক্যালক, যা ১৯৭৮ সালে বাজারে আসে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৯৬.
মাইক্রোসফট অ্যাপ্লিকেশনে 'Find' ডায়ালগ খুলতে শর্টকাট কী কোনটি?
  1. Ctrl + M
  2. Ctrl + V
  3. Ctrl + F
  4. Ctrl + A
সঠিক উত্তর:
Ctrl + F
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + F
ব্যাখ্যা
• মাইক্রোসফটের শর্টকাট কী:

সূত্র: শর্টকাট কী মাইক্রোসফট [লিংক]
৪,৩৯৭.
ই-সার্ভিসের উদাহরণ কোনটি?
  1. ইএমটিএস
  2. ই-পুর্জি
  3. ই-পর্চা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ই-সার্ভিস ও বাংলাদেশ:
• ই-পুর্জি:
- দেশের প্রথম দিককার ই-সেবাসমূহের একটি।
- এটি আখ চাষিদের জন্য প্রবর্তিত ই-সেবা।
- দেশের ১৫টি চিনিকলের সকল আখচাষি এসএমএসের মাধ্যমে ই-পুর্জি তথ্য পাচ্ছে।
- পূর্জি হচ্ছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষিদের দেওয়া একটি অনুমতিপত্র।

• ইএমটিএস:
- বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায় ।
- ১ মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো যায়।
- দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায় ।

• ই-পর্চা সেবা:
- বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই-পর্চা।

• রেলওয়ের ই-টিকেটিং ও মোবাইল টিকেটিং:
- বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকেট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায়।
- আবার অনলাইনেও টিকেট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে, নিজের সুবিধামতো সময়ে রেলস্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকেট সংগ্রহ সম্ভব হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।
৪,৩৯৮.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. হেল্পার
  2. জেরুজালেম
  3. স্টোন
  4. জাভা
সঠিক উত্তর:
জাভা
উত্তর
সঠিক উত্তর:
জাভা
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।

- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- পিকাচু
- সিআইএইচ ইত্যাদি।

- জাভা (Java) হলো একটি প্রোগ্রামিং ভাষা। 

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৯৯.
RDBMS-এর পূর্ণরূপ কী?
  1. Real Data Binary Management System
  2. Relational Database Management System
  3. Reliable Data Management System
  4. Random Database Management System
সঠিক উত্তর:
Relational Database Management System
উত্তর
সঠিক উত্তর:
Relational Database Management System
ব্যাখ্যা
RDBMS-এর পূর্ণরূপ হচ্ছে Relational Database Management System.

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪০০.
একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে কী বলে?
  1. পয়েন্টার
  2. স্ট্রাকচার
  3. ফাংশন
  4. অ্যারে
সঠিক উত্তর:
অ্যারে
উত্তর
সঠিক উত্তর:
অ্যারে
ব্যাখ্যা
• অ্যারে:
- একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়।

• অ্যারে ব্যবহারের সুবিধা:
- একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
- অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে।
- প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
- অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
- প্রোগ্রামের জটিলতা কমায়।

• অ্যারে ব্যবহারের অসুবিধা:
- প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকুলান হয় না।
- বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।