উত্তর
ব্যাখ্যা
• ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ (DDL) হল একটি ডাটাবেস ব্যবস্থাপনার অংশ যা মূলত ডাটাবেসের কাঠামো বা স্ট্রাকচার তৈরি এবং সংজ্ঞায়িত করার কাজ করে। DDL ব্যবহার করে টেবিল, কলাম, ডাটাটাইপ, ইনডেক্স, কনস্ট্রেইন্ট ইত্যাদি নির্ধারণ করা যায়। এটি ডাটাবেসের লজিক্যাল কাঠামো নির্ধারণ করে এবং ডাটার সংরক্ষণ ও সংগঠনের জন্য ভিত্তি স্থাপন করে। DDL কমান্ড যেমন CREATE, ALTER, DROP ইত্যাদি ডাটাবেসের অবকাঠামো পরিচালনার জন্য ব্যবহৃত হয়। তাই, ডাটাবেসের রিলেশন তৈরি, ব্যাকআপ নেওয়া বা নিরাপত্তা নিশ্চিত করার কাজ DDL-এর মূল কাজের মধ্যে পড়ে না। মূলত এর প্রধান কাজ হলো ডাটাবেসের কাঠামো বা পরিকল্পনা করা।
সঠিক উত্তর: ক) ডাটাবেজের কাঠামো বা পরিকল্পনা করা।
• ডাটাবেজ ভাষা:
যে ভাষার সাহায্যে ডাটাবেজ তৈরি, ডাটা অনুসন্ধান (Query), এবং ডাটা মডিফিকেশন (পরিবর্তন) করা যায়, তাকে ডাটাবেজ ভাষা বলে।
• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL):
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ বলা হয়।
• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল-
- Create statement,
- Drop statement,
- Alter statement,
- Rename statement.
উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।