বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ১৫ / ৮২ · ১,৪০১১,৫০০ / ৮,১৪১

১,৪০১.
প্রধান মেমোরীর মধ্যে থাকে -
  1. সম্পূর্ণ সমাধান
  2. প্রয়োজনীয় তথ্য
  3. গাণিতিক তথ্য
  4. অন্তর্বর্তী ফল
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
ব্যাখ্যা
মেমোরির শ্রেণিবিভাগ: 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১. প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory), 
২. সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory) ও 
৩. ইন্টারনাল মেমোরি (Internal Memory)। 

প্রধান মেমোরি (Main Memory): 
- কম্পিউটারের কর্ম এরিয়া হিসেবে প্রধান মেমোরি পরিচিত। 
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। 
- এ ধরনের মেমোরিতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- প্রধান মেমোরিকে মেইন বা প্রাথমিক মেমোরিও বলা হয়। 
- এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। 
- মূলত প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরি সংগ্রহ করে রাখে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০২.
IoT (Internet of Things) ডিভাইসের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সাধারণত কোন প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে? 
  1. DNS ও DHCP
  2. IP ও TCP 
  3. HTTP ও HTTPS
  4. FTP ও SMTP
সঠিক উত্তর:
IP ও TCP 
উত্তর
সঠিক উত্তর:
IP ও TCP 
ব্যাখ্যা

• IoT (Internet of Things) ডিভাইসের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সাধারণত খ) IP ও TCP প্রোটোকল ব্যবহৃত হয়। IP (Internet Protocol) নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসকে একটি স্বতন্ত্র ঠিকানা প্রদান করে এবং ডেটা প্যাকেটকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে TCP (Transmission Control Protocol) ডেটা আদান-প্রদানকে নির্ভরযোগ্য ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে, যাতে ডেটা হারিয়ে না যায় বা ভুলভাবে না পৌঁছায়। IoT ডিভাইস যেমন স্মার্ট সেন্সর, স্মার্ট হোম ডিভাইস বা স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র- এসবের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য IP ও TCP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ও নির্ভরযোগ্য ডেটা যোগাযোগ নিশ্চিত করতে এই দুই প্রোটোকল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ইন্টারনেট অফ থিংস (IoT):
ইন্টারনেট অফ থিংস (IoT) হলো এমন একটি নেটওয়ার্ক যা যন্ত্রপাতি ও ডিভাইসকে ইন্টারনেট এবং একে অপরের সাথে সংযুক্ত হতে সক্ষম করে, ইন্টারনেট প্রোটোকল (IP) এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (TCP) ব্যবহার করে। এই প্রোটোকলগুলো ইথারনেট, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ৫জি-র মতো সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা বিনিময় সহজ করে, শারীরিক ও ডিজিটাল জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

IoT ডিভাইসের ধরণ:
১. ডিজিটাল-প্রথম (Digital-first): যেমন স্মার্টফোন, যেগুলিতে বিল্ট-ইন কানেক্টিভিটি থাকে এবং যন্ত্র থেকে যন্ত্রে (M2M) যোগাযোগ করে।
২. শারীরিক-প্রথম (Physical-first): প্রচলিত বস্তু যেমন যানবাহন বা মেডিক্যাল ডিভাইস, যেগুলিতে মাইক্রোচিপ বা সেন্সর যুক্ত করে তাদের কার্যকারিতা এবং ট্র্যাকিং সক্ষমতা বাড়ানো হয়।

IoT-এর ব্যবহার:
- ব্যক্তিগত স্বাস্থ্য মনিটরিং
- স্মার্ট ট্রাফিক নেটওয়ার্ক
- সংযুক্ত স্টোরেজ ট্যাংক
- COVID-19 মহামারীর সময় সংযুক্ত থার্মোমিটার জ্বর মনিটর করে ভাইরাসের বিস্তার ট্র্যাক করেছে।
- কৃষি, পরিবহন, এবং স্বাস্থ্যসেবায় সম্পদ ব্যবহার ও কার্যকারিতা বাড়ানো।

ইতিহাস:
- ব্রিটিশ প্রযুক্তিবিদ কেভিন অ্যাশটন ১৯৯৯ সালে "Internet of Things" শব্দটি প্রবর্তন করেন।

সুরক্ষা ও গোপনীয়তা চ্যালেঞ্জ:
- সংযুক্তি বৃদ্ধি ডেটা লঙ্ঘন এবং অবৈধ প্রবেশের সম্ভাবনা বাড়ায়।
- নিরাপত্তার অভাবে ব্যক্তিগত স্বাস্থ্য ও আর্থিক তথ্যসহ ডেটা হারানো, চুরি হওয়া বা অপব্যবহার হতে পারে।

উৎস: ব্রিটানিকা। 

১,৪০৩.
কার্যনীতি, আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা

কার্যনীতি, আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা- 
এনালগ কম্পিউটার:
- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে।
- সাধারণত বিদ্যুতের তারের ভোল্টেজের উঠা-নামা, কোন পাইপের ভেতরের বাতাসের চাপ কম-বেশি হওয়া ইত্যাদি পরিমাপণের ভিত্তিতে এনালগ কম্পিউটার কাজ করে।

ডিজিটাল কম্পিউটার:
- যে কম্পিউটার প্রতীকী সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার নিয়ে এবং বাইনারি কোড অর্থাৎ ভোল্টেজের উপস্থিতি শনাক্ত করে তার মাধ্যমে কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
- অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের কাজে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়।

হাইব্রিড কম্পিউটার:
- এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় সংকর বা হাইব্রিড কম্পিউটার। এতে ডেটা গ্রহণ করে এনালগ প্রক্রিয়ার এবং প্রসেসের জন্য সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

১,৪০৪.
1010101 বাইনারি সংখ্যার সাথে 1010111 বাইনারি সংখ্যার যোগফল কত?
  1. ক) 10101110
  2. খ) 10101110
  3. গ) 11101100
  4. ঘ) 10101100
সঠিক উত্তর:
ঘ) 10101100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10101100
ব্যাখ্যা
(1010101)2 + (1010111)2 = (10101100)2
১,৪০৫.
নিচের কোন সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে গ্রহণযোগ্য?
  1. 19G
  2. 12H
  3. 7F
  4. 8Z
সঠিক উত্তর:
7F
উত্তর
সঠিক উত্তর:
7F
ব্যাখ্যা

• হেক্সাডেসিমালে কেবল ০–৯ ও A–F গ্রহণযোগ্য।

• হেক্সাডেসিমাল সংখ্যা:

- হেক্সাডেসিমাল সংখ্যা হলো এমন সংখ্যা যা ১৬ ভিত্তিতে লেখা হয়।
- এই সংখ্যাগুলোতে ব্যবহার করা হয় ০ থেকে ৯ পর্যন্ত ডিজিট এবং A থেকে F পর্যন্ত অক্ষর।
- যেখানে A, B, C, D, E, F যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ মানে ব্যবহৃত হয়।
- হেক্সাডেসিমাল সংখ্যায় G, H, Z প্রভৃতি অক্ষর থাকতে পারে না, কারণ এগুলো হেক্সাডেসিমাল ভিত্তিতে বৈধ নয়।

• সংখ্যা পদ্ধতি :

কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়, যথা—
১। দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
২। বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
৩। অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System),
৪। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System).

- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪০৬.
Q DOS অপারেটিং সিস্টেমটি তৈরি করেন কে?
  1. ডেনিস রিচি
  2. টিম প্যাটার্সন
  3. অ্যাডা অগাস্টা
  4. ভন নিউম্যান
সঠিক উত্তর:
টিম প্যাটার্সন
উত্তর
সঠিক উত্তর:
টিম প্যাটার্সন
ব্যাখ্যা
• MS DOS:
- সত্তরের দশকের শেষ দিকে টিম প্যাটার্সন Q DOS নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- Q DOS থেকেই আধুনিক MS DOS এর উদ্ভব।
- CP/M নামের আরেকটি অপারেটিং সিস্টেম ছিল Q DOS-এর ভিত্তি।
- ১৯৮০ সালে IBM সিদ্ধান্ত নেয় তাদের মাইক্রোকম্পিউটারের জন্য ডস ব্যবহার করবে।
- IBM, মাইক্রোসফট কর্পোরেশনকে এই অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয়।
- মাইক্রোসফট CP/M ভিত্তিক MS DOS তৈরি করে।
- ১৯৮১ সালে MS DOS-এর প্রথম সংস্করণ বাজারে আসে।
- এটি কম মেমোরি সম্পন্ন কম্পিউটারেও কার্যকরভাবে চালানো সম্ভব।
- MS DOS বর্তমানে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০৭.
MICR প্রযুক্তি দ্বারা ডেটা পড়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
  1. স্ক্যানার
  2. ওয়েবক্যাম
  3. MICR রিডার
  4. প্রিন্টার
সঠিক উত্তর:
MICR রিডার
উত্তর
সঠিক উত্তর:
MICR রিডার
ব্যাখ্যা
• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
- MICR হলো চুম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষর পড়ার প্রযুক্তি, MICR রিডার এই চুম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষর বা সংখ্যা পড়তে ব্যবহৃত হয়।

• অন্য যন্ত্রগুলির ব্যবহার:
- স্ক্যানার: কাগজের ডকুমেন্ট ডিজিটাল রূপান্তরের জন্য।
- ওয়েবক্যাম: ভিডিও ক্যাপচার করার জন্য।
- প্রিন্টার: ডিজিটাল ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪০৮.
হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত হয় নিচের কোন প্যাকেজ প্রোগ্রাম?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  3. স্প্রেডশিট সফটওয়্যার
  4. ব্রাউজিং সফটওয়্যার
সঠিক উত্তর:
স্প্রেডশিট সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
স্প্রেডশিট সফটওয়্যার
ব্যাখ্যা
• স্প্রেডশিট সফটওয়্যার হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত হয়।

• স্প্রেডশিট সফটওয়্যার:

- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।

• স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৪০৯.
What is the name of the chip which has more than once processor on it?
  1. ক) Parallel chip
  2. খ) Multi-processor chip
  3. গ) Transputer
  4. ঘ) Parallel processor
সঠিক উত্তর:
গ) Transputer
উত্তর
সঠিক উত্তর:
গ) Transputer
ব্যাখ্যা

Transputer : is a microprocessor with integral memory designed for parallel processing, for scientific, real-time control and AI applications.
It contains a CPU, memory and communications capability all in a single chip.

১,৪১০.
একাধিক ব্যবহারকারীকে একসঙ্গে প্রোগ্রাম চালানোর ক্ষমতা কোন অপারেটিং সিস্টেমে থাকে?
  1. Embedded OS
  2. Real-time OS
  3. Single-user OS
  4. Multi-user OS
সঠিক উত্তর:
Multi-user OS
উত্তর
সঠিক উত্তর:
Multi-user OS
ব্যাখ্যা

• একাধিক ব্যবহারকারীকে একসঙ্গে প্রোগ্রাম চালানোর ক্ষমতা Multi-user Operating System-এর মধ্যে পাওয়া যায়। এই ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক ব্যক্তি একই সময়ে একই কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে এবং তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেশন বা পরিবেশ তৈরি করা হয়। ব্যবহারকারীদের প্রোগ্রামগুলো একসঙ্গে চললেও সিস্টেম সঠিকভাবে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি বণ্টন ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, যাতে একে অপরের কাজের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে। উদাহরণস্বরূপ UNIX, Linux এবং Windows Server হলো বহুল ব্যবহৃত Multi-user OS, যা নেটওয়ার্ক সার্ভার, ডেটাবেস সিস্টেম বা প্রতিষ্ঠানের একাধিক ব্যবহারকারীর কাজ দক্ষতার সঙ্গে পরিচালনা করতে ব্যবহৃত হয়।

অপারেটিং সিস্টেম: 
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- এটি কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যক্ষম নয়, কারণ এটি ব্যবহারকারীর সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে।
অপারেটিং সিস্টেমের প্রধান কার্যাবলি:
- প্রসেস ম্যানেজমেন্ট: এটি CPU-তে চলমান বিভিন্ন প্রসেস নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে।
- মেমোরি ম্যানেজমেন্ট: এটি কম্পিউটারের RAM এবং অন্যান্য মেমোরির কার্যকর ব্যবহার নিশ্চিত করে।
- ফাইল ম্যানেজমেন্ট: ফাইল তৈরি, সংরক্ষণ, মুছে ফেলা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- ডিভাইস ম্যানেজমেন্ট: ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম পরিচালনা করে।
- সিকিউরিটি ও এক্সেস কন্ট্রোল: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং অনুমোদিত ব্যবহারকারীদের প্রবেশাধিকার প্রদান করে।
অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
- অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। যথা:

1. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবলমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। সাধারণত এটি ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

2. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi-User Operating System):
- যখন একাধিক ব্যবহারকারী একই সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি সাধারণত সার্ভার ও নেটওয়ার্ক ভিত্তিক পরিবেশে ব্যবহৃত হয়।
- উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগাম বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪১১.
HDD প্ল্যাটারের গতি মাপার সাধারণ একক কী?
  1. GHz
  2. RPM
  3. MBps
  4. Newtons
সঠিক উত্তর:
RPM
উত্তর
সঠিক উত্তর:
RPM
ব্যাখ্যা
• HDD প্ল্যাটারের গতি মাপার সাধারণ একক হলো RPM, অর্থাৎ Revolutions Per Minute। এটি নির্দেশ করে যে প্ল্যাটারটি এক মিনিটে কতবার ঘোরে। হার্ড ডিস্ক ড্রাইভের কার্যক্ষমতা এবং ডাটা অ্যাক্সেস স্পিড নির্ভর করে প্ল্যাটারের গতি কত দ্রুত ঘোরে তার উপর। GHz (গিগাহার্জ) সাধারণত প্রসেসর বা সিপিইউর গতি মাপার একক, আর MBps (মেগাবাইট পার সেকেন্ড) ডাটা ট্রান্সফার স্পিড বা ব্যান্ডউইথ বোঝাতে ব্যবহৃত হয়। Newtons একটি বলের একক, যা এখানে প্রযোজ্য নয়। তাই HDD প্ল্যাটারের ঘূর্ণনের গতি বুঝতে RPM সবচেয়ে সঠিক ও প্রচলিত একক।

• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
- হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না।
- ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে।
- অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

- কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ এবং
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১,৪১২.
Which of the following is not correct?
  1. 1 kilobyte = 1000 bytes
  2. 1 byte = 8 bits
  3. 1 terabyte = 1024 gigabytes
  4. 1 gigabyte = 1024 megabytes
সঠিক উত্তর:
1 kilobyte = 1000 bytes
উত্তর
সঠিক উত্তর:
1 kilobyte = 1000 bytes
ব্যাখ্যা
• 1 byte (B) = 8 bits,
• 1 kilobyte (KB) = 1024 bytes,
• 1 megabyte (MB) = 1024 kilobytes,
• 1 gigabyte (GB) = 1024 megabytes,
• 1 terabyte (TB) = 1024 gigabytes,
• 1 petabyte (PB) = 1024 terabytes,
• 1 exabyte (EB) = 1024 petabytes,
• 1 zettabyte (ZB) = 1024 exabytes,
• 1 yottabyte (YB) = 1024 zettabytes.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১,৪১৩.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ক) 28
  2. খ) 216
  3. গ) 232
  4. ঘ) 264
সঠিক উত্তর:
খ) 216
উত্তর
সঠিক উত্তর:
খ) 216
ব্যাখ্যা
ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,536 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১৪.
PSD কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ক) Document
  2. খ) Audio
  3. গ) Video
  4. ঘ) Image
সঠিক উত্তর:
ঘ) Image
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Image
ব্যাখ্যা
• ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র। কোন একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে। আবার কোন ব্যক্তি বা বস্তুর ছবিও ইমেজের মাধ্যমে প্রকাশ করা যায়।
- ইমেজের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .jpg, .png, .gif, .psd, .bmp, .dds, .pspimage ইত্যাদি।

• অডিও:
- যে কন্টেন্ট থেকে কেবল শব্দ বা সাউন্ড শোনা যায়, তাকে অডিও কন্টেন্ট বলা যায়।
- অডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে: .mp3, .wma, .wav, .aif, .iff, .m3u, .m4a, .mid, .mpa ইত্যাদি।

• ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও।
- ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে।
- যে কোনো মুভি, অ্যানিমেশন, কার্টুন কিংবা ডুকমেন্টারি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .mp4, .mpeg, .avi, .flv, .3gp, .vob, .mov, .wmv, .srt, .swf ইত্যাদি।

• ডকুমেন্ট:
- মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের মাধ্যমে তৈরি বা ব্যবহারকৃত সব ফাইলই ডকুমেন্ট। তাছাড়া, Portable Document Format (PDF) বা পিডিএফ, নোটপ্যাডে সকল অ্যাপ্লিকেশনে তৈরি বা ব্যবহৃত সকল ফাইলই ডকুমেন্ট।
- একটি ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন কয়েক ধরনের হতে পারে। যথা: .doc, .docx, .rtf, .txt, .pdf ইত্যাদি।

উৎস: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১৫.
কোন ভাইরাসের আক্রমণে সারাবিশ্ব বিপর্যয়ের সম্মুখীন হয়?
  1. ক) CIH
  2. খ) SQL Slammer
  3. গ) CryptoLocker
  4. ঘ) Morris Worm
সঠিক উত্তর:
ক) CIH
উত্তর
সঠিক উত্তর:
ক) CIH
ব্যাখ্যা

১৯৯৯ সালের ২৬শে এপ্রিল, বাংলাদেশসহ সারা বিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার CIH অথবা, চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
২০০১ ও ২০০২ এ মেলিসা নামক ইন্টারনেট ভাইরাসের আক্রমণে অনেক ওয়েব সার্ভার ক্ষতিগ্রস্ত্র হয়।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল

১,৪১৬.
Secondary Memory- এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না
  2. তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না
  3. ধারণক্ষমতা অত্যাধিক
  4. সহজে পরিবহন করা যায়
সঠিক উত্তর:
তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না
উত্তর
সঠিক উত্তর:
তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না
ব্যাখ্যা
• গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory):
- প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive ইত্যাদি।

• Secondary Memory বা সহায়ক মেমরি- এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না।
২) যেকোনো তথ্য বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
৩) ধারণক্ষমতা অত্যধিক।

৪) সহজে পরিবহন করা যায়।
৫) পুরাতন তথ্য মুছা যায় এবং নতুন তথ্য সংরক্ষণ করা যায়।
৬) কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সংরক্ষিত তথ্যসমূহ সাধারণত মুছে যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪১৭.
C প্রোগ্রামিং ভাষা কোন ধরনের প্রোগ্রামিং পদ্ধতি অনুসরণ করে?
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. ইভেন্ট ড্রাইভেন
  3. অবজেক্ট ওরিয়েন্টেড
  4. সবগুলোই
সঠিক উত্তর:
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এমন এক ধরনের প্রোগ্রামিং যেখানে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।
- C, Pascal, QBASIC, ALGOL, PL/I, Ada ইত্যাদি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ।

• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে।
- উদাহরণ: C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১৮.
CPU গঠিত হয় -
  1. ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
  2. খ) অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রন অংশের সমন্বয়ে
  3. গ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
  4. ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit) অভ্যন্তরীণ স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক/যুক্তি অংশ নিয়ে গঠিত। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ।
[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১,৪১৯.
নিচের কোনটি সাধারণত কম্পিউটার ভাইরাস স্ক্যান এবং অপসারণ করতে ব্যবহৃত হয়?
  1. Operating system
  2. Antivirus program
  3. Cloud storage
  4. সবগুলো
সঠিক উত্তর:
Antivirus program
উত্তর
সঠিক উত্তর:
Antivirus program
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস স্ক্যান এবং অপসারণ করতে ব্যবহৃত হয় - Antivirus program.

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার এন্টিভাইরাসের নাম:
- Norton Antivirus
- McAfee Total Protection
- Avast Antivirus
- Kaspersky Antivirus
- Bitdefender Antivirus
- Windows Defender (Microsoft Defender Antivirus)
- ESET NOD32 Antivirus
- Trend Micro Antivirus+ Security
- Sophos Home
- AVG Antivirus, ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২০.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Mac OS
  2. খ) Google sheet
  3. গ) Firefox
  4. ঘ) Microsoft Excel
সঠিক উত্তর:
ক) Mac OS
উত্তর
সঠিক উত্তর:
ক) Mac OS
ব্যাখ্যা
কাজের প্রকৃতি বা ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যারকে দুই প্রকারে ভাগ করা যায়। যথা-

১) সিস্টেম সফটওয়্যার (System Software)
২) ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

সিস্টেম সফটওয়্যার (System Software): সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে একটি ইন্টারফেস গঠন করে।
Windows OS, Mac OS, Linux OS, Android ইত্যাদি।

ব্যবহারিক সফটওয়্যার (Application Software): এপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহার করে বিভিন্ন রকম চাহিদা পূরণ করে থাকি। এপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে অ্যাপ বলে। এই সফটওয়্যার মূলত ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কাজ করে থাকে।
Spreadsheet Software, Google sheet, Microsoft Excel, Google Chrome, Firefox ইত্যাদি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২১.
URL এর কয়টি অংশ থাকে ?
  1. ২টি
  2. ৩টি
  3. ১টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

URL এর পুর্নরূপ হলো Uniform Resources Locator .
URL এর তিনটি অংশ থাকে।
যথা -
(১) প্রটোকলের নাম,
(২) হোস্টনেইম ও
(৩) ফাইলের নাম
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -২৯৫ ]

১,৪২২.
কী-বোর্ডে ব্যবহৃত একটি ফাংশন কী হলো—
  1. Shift
  2. F5
  3. Ctrl
  4. Alt
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা

◉ ফাংশন কী সাধারণত কী-বোর্ডের উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত থাকে। এগুলি বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন— F5 সাধারণত রিফ্রেশ (Refresh) বা প্রেজেন্টেশনে স্লাইড শো শুরু করার জন্য ব্যবহার করা হয়।

কী-বোর্ড (Key-board):
- কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষায় বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী-বোর্ড ব্যবহৃত হয়।
- বর্তমানে কী-বোর্ডের মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব কী-গুলো ব্যবহার করে কম্পিউটারকে সরাসরি মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব ব্রাউজিং সম্পর্কে নির্দেশ প্রদান করা যায়।
- সাধারণত দুই ধরনের কী-বোর্ড পাওয়া যায়। যথা: ১. স্ট্যান্ডার্ড কী-বোর্ড ও ২. এনহ্যান্সড কী-বোর্ড।
- কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে।

• ফাংশন কী:
- কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।

• নেভিগেশন কী:
- কী-বোর্ডের Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত। নেভিগেশন কী ১০টি রয়েছে।

• মডিফায়ার কী:
- Ctrl, Alt, the Windows logo key.

• নিউম্যারিক কী:
- নাম্বার 0 থেকে 9, Arithmetic operators: + (addition), - (subtraction), * (multiplication), and / (division) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.

১,৪২৩.
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. পিসি
  3. মাইক্রোকম্পিউটার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
ব্যাখ্যা
• পার্সোনাল কম্পিউটার (PC) বা বিজনেস কম্পিউটার (BC) এর কারিগরি নাম মাইক্রোকম্পিউটার।

- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ ( Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে, এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়।
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন।
- কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।
- পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট।
- বাণিজ্যিকভাবে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair 8800 আবিষ্কার করেন হেনরি এডওয়ার্ড রবার্ট।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভােকেশনাল)।
১,৪২৪.
৪টি ইনপুট লাইন বিশিষ্ট এনকোডারে সর্বাধিক কতটি ইনপুট ১ হতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা
এনকোডার:
- এনকোডার হলো এক ধরনের সমবায় সার্কিট যা কোন ডেটা, সিগন্যাল বা সংকেতকে ডিজিটাল সিস্টেমে বোধগম্য কাঙ্ক্ষিত কোন কোডে পরিবর্তন করে।
- এটি দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।
- এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক ইত্যাদি কোডে পরিণত করা যায়।
- সেজন্য ইনপুট ব্যবস্থায় কী-বোর্ডের সঙ্গে এনকোডার যুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২৫.
কোনটি একটি বিশেষ বৈশিষ্ট্য যার মাধ্যমে এক ক্লাস অন্য ক্লাসের ভেরিয়েবল ও ফাংশন নিয়ে কাজ করতে পারে?
  1. ক) পলিমরফিজম
  2. খ) মেসেজ আদান-প্রদান
  3. গ) ইনহেরিটেন্স
  4. ঘ) অ্যাবস্ট্রাকশন
সঠিক উত্তর:
গ) ইনহেরিটেন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনহেরিটেন্স
ব্যাখ্যা
ইনহেরিটেন্স (Inheritance): Inheritance হলো একটি বিশেষ বৈশিষ্ট্য, যার মাধ্যমে এক ক্লাস অন্য ক্লাস থেকে কোনো বিষয়বস্তু উত্তরাধিকারসূত্রে পায় অর্থাৎ এক ক্লাস অন্য ক্লাসের ভেরিয়েবল ও ফাংশন নিয়ে কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,৪২৬.
নিচের কোনটি Optical Storage Device-এর উদাহরণ?
  1. Hard Disk
  2. USB Flash Drive
  3. DVD
  4. Magnetic Tape
সঠিক উত্তর:
DVD
উত্তর
সঠিক উত্তর:
DVD
ব্যাখ্যা

• DVD একটি Optical Storage Device, যা লেজার প্রযুক্তি ব্যবহার করে অপটিক্যাল ডিস্কে ডেটা সংরক্ষণ ও পড়া-লেখা করে।

• Storage Device:
- Storage device হলো এমন একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারে ডেটা, তথ্য বা প্রোগ্রাম সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- এটি সাময়িক (temporary) অথবা স্থায়ী (permanent)ভাবে ডেটা সংরক্ষণ করতে পারে।
- উদাহরণ: Hard Disk, SSD, USB Flash Drive, CD, DVD।

• Primary Storage (Main Memory):
- Primary storage সরাসরি CPU দ্বারা অ্যাক্সেস করা যায়।
- এটি দ্রুতগতির কিন্তু সাধারণত কম ধারণক্ষমতার হয়।
- উদাহরণ: RAM, ROM, Cache Memory।

• Secondary Storage:
- Secondary storage ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।
- এটি CPU দ্বারা সরাসরি নয়, ইনপুট/আউটপুট অপারেশনের মাধ্যমে অ্যাক্সেস করা হয়।
- উদাহরণ: Hard Disk, SSD, CD, DVD, USB Flash Drive।

• Hard Disk Drive (HDD):
- Hard disk drive একটি magnetic storage device।
- এটি ঘূর্ণায়মান ডিস্ক (platter) ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
- দীর্ঘদিন ধরে কম্পিউটারের প্রধান secondary storage হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Solid State Drive (SSD):
- SSD একটি flash memory-based storage device।
- এতে কোনো moving part নেই, তাই HDD-এর তুলনায় দ্রুত এবং নির্ভরযোগ্য।

• Optical Storage Device:
- Optical storage device লেজার প্রযুক্তি ব্যবহার করে ডেটা পড়া ও লেখা হয়।
- উদাহরণ: CD (Compact Disc), DVD (Digital Versatile Disc), Blu-ray Disc।

• Flash Memory Storage:
- Flash memory হলো non-volatile memory, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও ডেটা সংরক্ষিত থাকে।
- USB Flash Drive এবং SSD এই প্রযুক্তি ব্যবহার করে।

• Magnetic Storage Device:
- Magnetic storage ডেটা সংরক্ষণ করে magnetic coating ব্যবহার করে।
- উদাহরণ: Hard Disk, Magnetic Tape, Floppy Disk।

• Magnetic Tape:
- Magnetic tape একটি sequential access storage device।
- সাধারণত backup ও archival storage-এ ব্যবহৃত হয়।

• CD (Compact Disc):
- CD একটি optical storage medium।
- সাধারণত প্রায় 700 MB ডেটা সংরক্ষণ করতে পারে।

• অন্যান্য অপশন:
- Hard Disk → magnetic storage device, যা platter ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
- USB Flash Drive → flash memory ভিত্তিক portable storage device।
- Magnetic Tape → sequential access magnetic storage device, backup ও archival storage-এ ব্যবহৃত হয়।

উৎস:
-  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), নবম-দশম শ্রেণি।
- Encyclopaedia Britannica.
- Oxford Dictionary of Computing.
- Computer Fundamentals by P.K. Sinha.

১,৪২৭.
IC চিপের উপাদান কী?
  1. কপার
  2. সিলিকন 
  3. অ্যালুমিনিয়াম
  4. আয়রন
সঠিক উত্তর:
সিলিকন 
উত্তর
সঠিক উত্তর:
সিলিকন 
ব্যাখ্যা

- IC হলো একটি ছোট চিপ যা বিভিন্ন ইলেকট্রনিক উপাদান যেমন ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি একত্র করে।
- এটি কম্পিউটার, মোবাইল, টেলিভিশন, এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়।

- IC চিপ তৈরি করা হয় সেমিকন্ডাক্টর উপাদান সিলিকন (Silicon) ব্যবহার করে।
- সিলিকন একটি সেমিকন্ডাক্টর, যার বৈদ্যুতিক পরিবাহী ক্ষমতা তাপমাত্রা, আলোক বা অন্যান্য উপায়ে নিয়ন্ত্রণ করা যায়।
- এটি খুব ছোট ট্রানজিস্টর এবং অন্যান্য উপাদান তৈরি করার জন্য আদর্শ।

- কপার ও অ্যালুমিনিয়াম প্রধানত IC-এর ভিতরে সংযোগ তার হিসেবে ব্যবহার হয়, কিন্তু চিপের মূল সেমিকন্ডাক্টর হিসেবে নয়।

উৎস: Britannica. [লিংক]

১,৪২৮.
কোন ধরনের ম্যালওয়্যার নিজে নিজে প্রতিলিপি তৈরি করতে পারে এবং হোস্ট ফাইলের সাথে যুক্ত না হয়েও নেটওয়ার্কে ছড়িয়ে পরতে পারে?
  1. Trojan
  2. Adware
  3. Worm
  4. Rootkit
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা

• সযে ধরনের ম্যালওয়্যার নিজে নিজে প্রতিলিপি তৈরি করতে পারে এবং হোস্ট ফাইলের সাথে যুক্ত না হয়েও নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে সক্ষম, সেটি হলো Worm। Worm হলো এক ধরনের স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়া ক্ষতিকারক সফটওয়্যার, যা কোনো প্রোগ্রাম বা ফাইলের সাথে যুক্ত না থেকেও কম্পিউটার নেটওয়ার্কের দুর্বলতা ব্যবহার করে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ছড়ায়। ভাইরাসের মতো এটিকে সক্রিয় করতে ম্যানুয়াল পদক্ষেপের প্রয়োজন হয় না। Worm সাধারণত নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি করে, সিস্টেমের পারফরম্যান্স কমিয়ে দেয় এবং ডেটা চুরি বা ক্ষতির ঝুঁকি তৈরি করে। তাই সঠিক উত্তর হলো গ) Worm.

• ম্যালওয়্যার (malware): 
- ম্যালওয়্যার হলো ইংরেজি Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। 
- ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফ্টওয়‍্যারকে ম্যালওয়্যার বলে।
- এই সফটওয়্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে। 
- যদি কোনো সফ্টওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না; একে সফটওয়্যার বাগ (bug) বলা হয়। 
- ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফ্টওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়। 

• ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। যথা- 
- কম্পিউটার ভাইরাস (computer viruses), 
- ওয়ার্ম (worms), 
- ট্রোজান হর্স (trojan horses), 
- স্পাইওয়‍্যার (spyware), 
- র‍্যানসামওয়‍্যার (ransomware), 
- অ্যাডওয়্যার (adware), 
- রুটকিটস্ (rootkits) ইত্যাদি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
- geeksforgeeks [link]

১,৪২৯.
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 29 এর পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. 30
  2. 2A
  3. 28
  4. 2B
সঠিক উত্তর:
2A
উত্তর
সঠিক উত্তর:
2A
ব্যাখ্যা
• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভূল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

হেক্সাডেসিমাল সংখ্যা:
0, 1, 2, 3, ........... , 24, 25, 26, 27, 28, 29, 2A, 2B, 2C, 2D, 2E, 2F..........

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩০.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন?
  1. .mp3
  2. .vcf
  3. .gif
  4. .flv
সঠিক উত্তর:
.flv
উত্তর
সঠিক উত্তর:
.flv
ব্যাখ্যা
.mp3 (MP3 Audio File) - Audio file extension.
.vcf (vCard File) - Data file extension.
.gif (Graphical Interchange Format File) - Raster image file extension.
.flv (Flash Video File) - Video file extension.
১,৪৩১.
Power Supply Unit কী ধরনের আউটপুট দেয়?
  1. High Voltage AC
  2. Pure Sine Wave
  3. Low Frequency AC
  4. Regulated DC
সঠিক উত্তর:
Regulated DC
উত্তর
সঠিক উত্তর:
Regulated DC
ব্যাখ্যা
• PSU (Power Supply Unit):
- পাওয়ার সাপ্লাই ইউনিট এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়।

• কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট কম্পোনেটগুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে।
- এটি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় ২২০ ভোল্ট বিদ্যুৎ সাপ্লাইকে রূপান্তর রেগুলেটেড ডিসি ভোল্টেজ আউটপুট প্রদান করে। 
- পাওয়ার সাপ্লাই একটি ধাতব বক্স, যা কম্পিউটারের কেসিংয়ের ওপরের কোনায় থাকে।
- সাধারণত কেসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই ইনস্টল করা থাকে।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩২.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
  1. Adobe Photoshop
  2. Microsoft Windows
  3. Google Chrome
  4. Word Perfect
সঠিক উত্তর:
Microsoft Windows
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Windows
ব্যাখ্যা
• সফটওয়্যার প্রধানত দুই ধরনের।
যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) এবং
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software).

• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
-  সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সিস্টেমে হার্ডওয়্যার পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।, নিশ্চিত করে যে হার্ডওয়্যার সংস্থানগুলি দক্ষতার সাথে ব্যবহার করা হয় এবং বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামগুলি বিরোধ ছাড়াই একযোগে চলতে পারে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop
- Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Browsing  Program:  Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome
- Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (এসএসসি প্রোগ্রাম), মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রােগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
১,৪৩৩.
কোন অপারেটিং সিস্টেমে নিদিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হয় নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়?
  1. ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  2. ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  3. রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
  4. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
রিয়েলটাইম অপারেটিং সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুর্নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনাে ক্ষতি না হয়। এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং। তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না। কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নিদিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
পরিবর্তনশীল পদ্ধতিতে যখন তাৎক্ষণিক নির্দেশনা প্রয়ােজন যেমন- স্যাটেলাইটের কক্ষপথ নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে রিয়েলটাইম অপারেটিং সিস্টেম মূল সিস্টেম পরিচালনার সাথে কাজ করে। এই অপারেটিং সিস্টেমে উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে প্রােগ্রামগুলাে প্রসেস করা হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ শেষ না হওয়া পর্যন্ত রিসাের্স ব্যবহার করা যায় না। উদাহরণ- টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১,৪৩৪.
HPFS-এর পূর্ণরূপ কোনটি?
  1. Hadoop Distributed File System
  2. Hexadecimal Pneumeric File System
  3. Hadoop Partitioned File System
  4. High Performance File System
সঠিক উত্তর:
High Performance File System
উত্তর
সঠিক উত্তর:
High Performance File System
ব্যাখ্যা
• HPFS:
- HPFS-এর পূর্ণ অর্থ High Performance File System.
- HPFS (High-Performance File System) একটি উন্নত ফাইল সিস্টেম যা মূলত IBM OS/2 অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল।
- HPFS ফাইল সিস্টেমটি FAT (File Allocation Table) থেকে অনেক দ্রুত এবং কার্যকরী, এবং এটি বৃহৎ আকারের ফাইল সমর্থন করতে পারে।

- HPFS-এর প্রধান বৈশিষ্ট্য হল এটি একাধিক তথ্য নিরাপত্তা এবং ডেটা এক্সেসের জন্য উন্নত কার্যকারিতা প্রদান করে।
- HPFS ফাইল সিস্টেমটি একে অপরের সাথে তুলনা করলে FAT এবং NTFS থেকে দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স প্রদানে সক্ষম।
- HPFS ফাইল সিস্টেমে অধিকতর দীর্ঘ ফাইল নাম এবং আরও বেশি মেটা ডেটা সঞ্চয় করার ক্ষমতা রয়েছে।

- এটি ডিরেক্টরি সঠিকভাবে ইনডেক্স করে এবং উচ্চ পারফরম্যান্স অ্যাক্সেস প্রদান করে, যা বিশেষত বৃহৎ তথ্যভান্ডার বা ডেটাবেস ব্যবস্থায় উপকারী।
- HPFS ফাইল সিস্টেমটি একাধিক ড্রাইভ পার্টিশন সাপোর্ট করে, যার ফলে একাধিক ড্রাইভের মধ্যে তথ্য স্থানান্তর সহজ হয়।
- যদিও HPFS এক সময় জনপ্রিয় ছিল, তবে আধুনিক যুগে NTFS এবং exFAT এর তুলনায় এটি কম ব্যবহৃত হয়।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) microsoft [লিংক]
১,৪৩৫.
MPEG কোন ধরনের ফাইল এক্সটেনশন ?
  1. ক) Image
  2. খ) Audio
  3. গ) Video
  4. ঘ) Flash
সঠিক উত্তর:
গ) Video
উত্তর
সঠিক উত্তর:
গ) Video
ব্যাখ্যা

- MPEG (.mpg এবং .mp4) হল Video ফাইল এক্সটেনশন।
- .flv-Flash video file এক্সটেনশন ।
- .doc -Microsoft word file extension.
- .mp3-audio file extension.
- .jpg, .jpeg - image file extension.

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

১,৪৩৬.
Spyware এর উদাহরণ কোনটি?
  1. Kaspersky
  2. McAfee
  3. Pegasus
  4. Norton
সঠিক উত্তর:
Pegasus
উত্তর
সঠিক উত্তর:
Pegasus
ব্যাখ্যা
• Pegasus:
- Pegasus হচ্ছে একটি Spyware যা Israeli cyber-arms company NSO Group দ্বারা ডিজাইন করা।
- Pegasus এর মাধ্যমে দূরবর্তী যে কোনো মোবাইল ফোনের messages, photos, emails, calls সবকিছুই জানা সম্ভব।
- Avast, Avira, Norton, Kaspersky, McAfee - হচ্ছে এন্টিভাইরাসের উদাহরণ।

• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমণ করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).

•Malware (ম্যালওয়ার):
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware),
- Rootkits,
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৩৭.
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত সালে কম্পিউটারে আক্রমণ করে?
  1. ক) ২৬ এপ্রিল, ১৯৯৭
  2. খ) ২৬ মে, ১৯৯৮
  3. গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
  4. ঘ) ২৬ জুন, ১৯৯৬
সঠিক উত্তর:
গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
ব্যাখ্যা
২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১,৪৩৮.
কোনটি Social Media Network নয়?
  1. ক) Linkedin
  2. খ) google+
  3. গ) twitter
  4. ঘ) Internet Explorer
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) Internet Explorer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Internet Explorer
ব্যাখ্যা
Internet Explorer, Google chrome, Opera, Mozilla Firefox, Safari প্রভৃতি হল web browser সফটওয়্যার।
১,৪৩৯.
নিচের কোনটি OCR -এর কাজ নয়?
  1. হাতের লেখা বা টাইপ করা বর্ণকে পড়তে পারে।
  2. হার্ড টেক্সট হতে কোনো বর্ণকে সনাক্ত করতে পারে।
  3. হাতের লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে।
  4. নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
সঠিক উত্তর:
নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
উত্তর
সঠিক উত্তর:
নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
ব্যাখ্যা


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১,৪৪০.
কোন OS ব্যবহারকারীর জন্য ভিজ্যুয়াল ইন্টারফেস প্রদান করে?
  1. Mac OS
  2. Linux
  3. Unix
  4. PC DOS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা

• ভিজ্যুয়াল ইন্টারফেস বা গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের মধ্যে সরাসরি চিত্র এবং আইকনের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়। এই প্রসঙ্গে, Mac OS হলো একটি অপারেটিং সিস্টেম যা ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ ভিজ্যুয়াল ইন্টারফেস প্রদান করে। Mac OS এর মাধ্যমে ব্যবহারকারী মাউস এবং উইন্ডো ভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে অ্যাপ্লিকেশন চালাতে, ফাইল ম্যানেজ করতে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। অন্যদিকে Linux এবং Unix মূলত কমান্ড-লাইন ইন্টারফেসের জন্য পরিচিত, যদিও Linux-এ পরবর্তীতে GUI যোগ করা যায়। PC DOS মূলত টেক্সট-ভিত্তিক অপারেটিং সিস্টেম। তাই GUI মূলত Mac OS ব্যবহারকারীদের জন্য স্বাভাবিকভাবে উপলব্ধ।
 
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
→ গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
→ বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ ̄ করতে হয় না। যেমন:

- Windows Xp,
- Windows 2007, 
- Mac OS, ইত্যাদি।

বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
→ এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। 
→ ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
→ তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেক ̧লো কমান্ড মুখস্থ করতে হয়। যেমন:

- Linux, 
- Unix, 
- MS-DOS, 
- PC DOS, 
- CP/M, ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৪১.
'HarmonyOS' অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে?
  1. ক) হুয়াওয়েই
  2. খ) গুগল
  3. গ) মাইক্রোসফট
  4. ঘ) অ্যাপল
সঠিক উত্তর:
ক) হুয়াওয়েই
উত্তর
সঠিক উত্তর:
ক) হুয়াওয়েই
ব্যাখ্যা
iOS: আইফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে iOS. এর উদ্ভাবক হচ্ছে অ্যাপল।
Android: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে Android। বর্তমানে এটি গুগলের মালিকাধীন।
Symbian: মোবাইল অপারেটিং সিস্টেম, বর্তমানে এর প্রচলন কম।
HarmonyOS: যুক্তরাষ্ট্র কর্তৃক চায়নিজ টেক জায়ান্ট হুয়াওয়েই (Huawei) ব্যান করার পর হুয়াওয়েই তাদের স্মার্টোফোনে গুগলের এন্ড্রয়েড  অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারছে না। ফলশ্রুতিতে  হুয়াওয়েই HarmonyOS নামক মোবাইল অপারেটিং সিস্টেম উদ্ভাবন করে।
১,৪৪২.
WAV কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ক) Audio
  2. খ) Video
  3. গ) Document
  4. ঘ) Image
সঠিক উত্তর:
ক) Audio
উত্তর
সঠিক উত্তর:
ক) Audio
ব্যাখ্যা
অডিও:
- যে কন্টেন্ট থেকে কেবল শব্দ বা সাউন্ড শোনা যায়, তাকে অডিও কন্টেন্ট বলা যায়।
- অডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে: .mp3, .wma, .wav, .aif, .iff, .m3u, .m4a, .mid, .mpa ইত্যাদি।

ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও।
- ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে।
- যে কোনো মুভি, অ্যানিমেশন, কার্টুন কিংবা ডুকমেন্টারি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .mp4, .mpeg, .avi, .flv, .3gp, .vob, .mov, .wmv, .srt, .swf ইত্যাদি।

ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র। কোন একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে। আবার কোন ব্যক্তি বা বস্তুর ছবিও ইমেজের মাধ্যমে প্রকাশ করা যায়।
- ইমেজের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .jpg, .png, .gif, .psd, .bmp, .dds, .pspimage ইত্যাদি।

ডকুমেন্ট:
- মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের মাধ্যমে তৈরি বা ব্যবহারকৃত সব ফাইলই ডকুমেন্ট। তাছাড়া, Portable Document Format (PDF) বা পিডিএফ, নোটপ্যাডে সকল অ্যাপ্লিকেশনে তৈরি বা ব্যবহৃত সকল ফাইলই ডকুমেন্ট।
- একটি ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন কয়েক ধরনের হতে পারে। যথা: .doc, .docx, .rtf, .txt, .pdf ইত্যাদি।

উৎস: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৪৩.
বাংলাদেশের কোন ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করে?
  1. ক) সোনালী ব্যাংক
  2. খ) রূপালি ব্যাংক
  3. গ) ইউনাইটেড ব্যাংক
  4. ঘ) জনতা ব্যাংক
সঠিক উত্তর:
গ) ইউনাইটেড ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনাইটেড ব্যাংক
ব্যাখ্যা
ষাটের দশকের শেষ দিকে তদানীন্তন হাবিব ব্যাংক IBM 1401 কম্পিউটার এবং ইউনাইটেড ব্যাংক IBM 1901 কম্পিউটার স্থাপন করে। সূত্রঃ বাংলাপিডিয়া।
১,৪৪৪.
সি প্রোগ্রামিং ভাষায় কী-বোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়?
  1. printf()
  2. abs()
  3. scanf()
  4. get input()
সঠিক উত্তর:
scanf()
উত্তর
সঠিক উত্তর:
scanf()
ব্যাখ্যা
• সি প্রোগ্রামিং ভাষার প্রয়োজনীয় লাইব্রেরি ফাংশন:
- প্রোগ্রামের শুরুতে #include স্টেটমেন্টের সাহায্যে কোন হেডার ফাইল সংযুক্ত করা হলে তা ঐ ফাইলে বর্ণিত সকল ফাংশনের জন্য কাজ করে।
- কোন লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল এবং ব্যবহারবিধি কি তা জানার জন্য ঐ লাইব্রেরি ফাংশনের উপর কার্সর রেখে বা সিলেক্ট করে Ctrl+F1 চাপলে হেল্প ফাইল থেকে তা জানা যায়।
- সি প্রোগ্রামিং এর কয়েকটি লাইব্রেরি ফাংশনের নাম ও ব্যবহার নিচে দেওয়া হলো:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৪৪৫.
কোন কম্পিউটারকে প্রথম "এমবেডেড কম্পিউটার" হিসেবে গণ্য করা হয়?
  1. Ferranti Mark 1
  2. Colossus
  3. The Apollo Guidance Computer 
  4. Altair 8800
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer 
উত্তর
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer 
ব্যাখ্যা

• প্রথম “এমবেডেড কম্পিউটার” হিসেবে The Apollo Guidance Computer (AGC) কে গণ্য করা হয়। এটি ১৯৬০-এর দশকে নাসার অ্যাপোলো মহাকাশযানের জন্য তৈরি করা হয়েছিল এবং সরাসরি মহাকাশযানের নিয়ন্ত্রণ, নেভিগেশন ও গাইডেন্সে ব্যবহৃত হয়। এমবেডেড কম্পিউটার সাধারণত এমন একটি কম্পিউটার যা একটি নির্দিষ্ট কাজ বা ডিভাইসের মধ্যে একীকৃত থাকে এবং সেই নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। AGC মূলত একটি ছোট, দক্ষ, এবং নির্দিষ্ট ফাংশনের কম্পিউটার ছিল যা মহাকাশযান পরিচালনার জন্য আবিষ্কৃত হয়েছে। অন্য অপশনগুলো যেমন Ferranti Mark 1, Colossus বা Altair 8800 সাধারণ ব্যক্তিগত বা সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার হিসেবে পরিচিত, যা এমবেডেড হিসেবে গণ্য হয় না।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবল সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্ করে থাকে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।

১,৪৪৬.
100111 (base 2) সংখ্যাটি ডেসিমেলে কত হয়?
  1. 45
  2. 43
  3. 41
  4. 39
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা

• বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যা (বিট) হলো ২-এর ঘাতের ভিত্তিতে মান নির্ধারণ করে। সংখ্যা 1001112 কে ডেসিমেলে রূপান্তর করতে, আমরা প্রতিটি বিটের মান লিখব এবং ২-এর ঘাত অনুযায়ী গুণ করব। পরিশেষে, 100111 (base 2) সংখ্যাটি ডেসিমেলে 39  হয়। 

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান বা ডেসিমেল নাম্বার পাওয়ার যাবে।

এখানে,
100111
= 1 × 25 + 0 × 24 + 0 × 23 + 1 × 22 + 1 × 21 + 1 × 20
= 32 + 0 + 0 + 4 + 2 + 1
= 39

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৪৪৭.
হার্ড ডিস্ক সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ডেটা সংরক্ষণে ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে
  2. কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়
  3. প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
ব্যাখ্যা
• হার্ড ডিস্ক:
- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪৪৮.
কোন বুলিয়ান এক্সপ্রেশনটি AND গেইটকে প্রকাশ করে?
  1. A . B
  2. A + B
  3. A ⊕ B 
  4. A ⇔ B
সঠিক উত্তর:
A . B
উত্তর
সঠিক উত্তর:
A . B
ব্যাখ্যা

◉ AND গেইটের বুলিয়ান এক্সপ্রেশন হলো A · B (অথবা A AND B লিখেও প্রকাশ করা হয়)।

অ্যান্ড গেইট:
- এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
- অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে।

নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো:

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৪৯.
SWIFT কি?
  1. একটি পরিশোধ পদ্ধতি
  2. একটি সমিতি
  3. ফরমায়েশ বুকিং পদ্ধতি
  4. একটি ব্যাংকিং পদ্ধতি
সঠিক উত্তর:
একটি পরিশোধ পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
একটি পরিশোধ পদ্ধতি
ব্যাখ্যা
Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম। বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য। এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
১,৪৫০.
নিচের কোনটি ডাটাবেজে ডাটা এন্ট্রি, মডিফাই ও ডিলিট করার পদ্ধতি?
  1. ইনডেক্সিং
  2. ক্রিপটোগ্রাফি
  3. কুয়েরি
  4. সর্টিং
সঠিক উত্তর:
কুয়েরি
উত্তর
সঠিক উত্তর:
কুয়েরি
ব্যাখ্যা
• কুয়েরি: 
- কোন ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণে ডাটা থেকে শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করা, সংরক্ষণ করা ও প্রদর্শন করার প্রক্রিয়াকে কুয়েরি বলে।
- ডাটাবেজে ডাটা এন্ট্রি, মডিফাই, ডিলিট ও পুনরুদ্ধার করা হয় কুয়েরির মাধ্যমে।
- কোন ডাটা কুয়েরি করার জন্য logical expression দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়।
- কাজের উপর ভিত্তি করে কুয়েরিকে কয়েক ভাগে ভাগ করা হয়।
যেমন-
Select Query: 
- একাধিক ডাটা টেবিল থেকে ফিল্ড বেছে নিয়ে কুয়েরি করার জন্য ব্যবহার করা হয়। 

Parameter Query: 
- প্যারামিটার বা তথ্য নির্বাচন করে কুয়েরি করার জন্য ব্যবহার করা হয়।

Crosstab Query: 
- ফলাফলকে সামারি আকারে ডাটা শিট প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়।

Action Query: 
- কুয়েরির ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। 

• ইনডেক্সিং:
- ইনডেক্সিং হচ্ছে ডাটাবেজের মধ্যে ক্রম সাজানোর একটি বিশেষ পদ্ধতি।
- ইনডেক্সিং এর মাধ্যমে ডেটা দ্রুত সময়ে খুব সহজেই খুঁজে পাওয়া যায়।

• ক্রিপটোগ্রাফি:
- কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে কাজ ও গবেষণা করা হয় থাকে ক্রিপটোগ্রাফি বলে। 

• সর্টিং:
- এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে রেকর্ডসমূহকে Ascending বা Descending  অর্ডারে সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,৪৫১.
ওয়েবপেজে ছবি দেখানোর জন্য কোন HTML ট্যাগটি ব্যবহৃত হয়?
  1. < figure >
  2. < img >
  3. < image >
  4. < pic >
সঠিক উত্তর:
< img >
উত্তর
সঠিক উত্তর:
< img >
ব্যাখ্যা

• ওয়েবপেজে ছবি দেখানোর জন্য প্রধান HTML ট্যাগ হলো < img >। এটি একটি self-closing ট্যাগ, অর্থাৎ এটি বন্ধ করার জন্য আলাদা closing ট্যাগের প্রয়োজন হয় না। < img > ট্যাগ ব্যবহার করে আমরা পেইজে ছবি যোগ করতে পারি এবং তার উৎস বা লোকেশন নির্দিষ্ট করতে src attribute ব্যবহার করি। এছাড়া, ছবি লোড না হলে বা ব্যবহারকারী স্ক্রীন রিডার ব্যবহার করলে প্রদর্শনের জন্য alt attribute দেওয়া গুরুত্বপূর্ণ। অন্য ট্যাগগুলো যেমন < figure > মূলত ছবি এবং তার ক্যাপশন একত্রে প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, < image > বা < pic > HTML-এ বৈধ ট্যাগ নয়। তাই ওয়েবপেজে ছবি দেখানোর জন্য সঠিক ট্যাগ হলো < img >

• এইচটিএমএল (HTML):
- HTML-এর পূর্ণরূপ হলো HyperText Markup Language। এটি World Wide Web-এ তথ্য উপস্থাপন ও ফরমেট করার জন্য ব্যবহৃত হয়।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।
- উল্লেখ্য যে, HTML ফাইলের এক্সটেনশন হলো ".html বা.htm" ।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- Mozilla. [link]

১,৪৫২.
নিম্নের কোনটি পরিবর্তনযোগ্য মেমোরির অন্তর্ভুক্ত?
  1. ক) ROM
  2. খ) পাঞ্চ কার্ড
  3. গ) ডিস্ক
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
ঘ) RAM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) RAM
ব্যাখ্যা
RAM, Magnetic Disc হচ্ছে পরিবর্তনযোগ্য মেমোরির উদাহরণ। 

-পরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে নতুন করে লেখা যায়। যেমন- RAM, Magnetic Disc ইত্যাদি। 

- অপরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে যায় না। যেমন- পাঞ্চ কার্ড, ROM ইত্যাদি। 

- উদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে উদ্ধায়ী মেমোরি বলে। যেমন- RAM ইত্যাদি। 

- অনুদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অনুদ্বায়ী মেমোরি বলে। যেমন- ROM, ডিস্ক, টেপ ইত্যাদি। 

সূত্র- ৩৯ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
১,৪৫৩.
What is an assembler?
  1. Software used to write web code.
  2. A type of programming language C.
  3. A hardware component in a computer system.
  4. A tool used to convert assembly language into machine code.
সঠিক উত্তর:
A tool used to convert assembly language into machine code.
উত্তর
সঠিক উত্তর:
A tool used to convert assembly language into machine code.
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৪৫৪.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন ফরম্যাট?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
গ) .mpg
উত্তর
সঠিক উত্তর:
গ) .mpg
ব্যাখ্যা
- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।
১,৪৫৫.
ন্যান্ড গেইট কোন কোন গেইটের সমন্বিত রূপ?
  1. ক) অ্যান্ড গেইট ও নট গেইট
  2. খ) অর গেইট ও নট গেইট
  3. গ) অ্যান্ড গেইট ও অর গেইট
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) অ্যান্ড গেইট ও নট গেইট
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যান্ড গেইট ও নট গেইট
ব্যাখ্যা
ন্যান্ড গেইট:
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে। 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৫৬.
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়?
  1. Java
  2. Python
  3. PROLOG
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা: 
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত Java, MATLAB, Python, SHRDLU, PROLOG LISP, CLISP, R ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়। 
- কার্যকারিতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ডেভেলপারগণ তাঁদের পছন্দসই প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিং-এর কথা বলা যায়। 
- মেশিন লার্নিং-কে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা - 
১। সুপারভাইজড (Supervised) লার্নিং, 
২। আনসুপারভাইজড (unsupervised) লার্নিং এবং 
৩। রিইনফোর্সমেন্ট (reinforcement) লার্নিং। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১,৪৫৭.
'১১০১' এর ১ এর পরিপূরক কত?
  1. ক) ১০১১
  2. খ) ১০১০
  3. গ) ০০১০
  4. ঘ) ০১০০
সঠিক উত্তর:
গ) ০০১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০০১০
ব্যাখ্যা
আমরা জানি,
১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১  এবং ১ এর স্থলে ০ হবে।

⇒ '১১০১' এর ১ এর পরিপূরক হবে ০০১০.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪৫৮.
যে স্থায়ী মেমোরিতে প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হলো-
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) PROM
  4. ঘ) EPROM
সঠিক উত্তর:
ঘ) EPROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) EPROM
ব্যাখ্যা
EPROM (erasable programmable read-only memory) is programmable read-only memory (programmable ROM) that can be erased and re-used.
১,৪৫৯.
শিল্প-কারখানায় অটোমেশনের অসুবিধা কী?
  1. ক) দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি
  2. খ) উৎপাদন ব্যয় বৃদ্ধি
  3. গ) শক্তির অপচয়
  4. ঘ) বেকারত্ব সমস্যা সৃষ্টি
সঠিক উত্তর:
ঘ) বেকারত্ব সমস্যা সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেকারত্ব সমস্যা সৃষ্টি
ব্যাখ্যা

কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদনের সুবিধাগুলো হচ্ছেঃ
- কম শ্রমিকের প্রয়োজন হয়;
- উৎপাদনের মান উন্নততর হয়,
- দুর্ঘটনার সম্ভাবনা কম, শক্তির অপচয় হয় না,
- কাঁচামালের অপচয় কম হয়,
- তৈরী পণ্যের মান নির্খুঁত হয়।
এক কথায় বলা যায় সামগ্রিকভাবে উৎপাদনের খরচ কমে, পণ্যের চাহিদা বাড়ে এবং মুনাফা বেশী হয়।
অন্যদিকে, অসুবিধাগুলো হলোঃ
- শ্রমিকের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় বেকারত্ব বৃদ্ধি পাবে।
- প্রোগ্রামিং -এ ভুল থাকলে পুরো উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
- প্রযুক্তিগত অগ্রসরতা (Technological Advencement) সম্পর্কিত প্রতিযোগীতার সম্মুখীন হওয়া।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রা্‌ম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৬০.
অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার প্রক্রিয়া কোনটি?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. বায়োসার্জারি
  3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬১.
র‍্যাম কোথায় থাকে?
  1. এক্সপানসন বোর্ড
  2. সিপিইউ
  3. হার্ড ডিস্ক
  4. মাদারবোর্ড
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
• মাদারবোর্ড: 
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত। তাই মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।
- বর্তমানে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো বাজারে পাওয়ার যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬২.
এমএস ওয়ার্ডে, ক্লিপবোর্ডে নির্বাচিত বিষয়বস্তু কাট করার জন্য নিচের কোন শর্টকাট কী ব্যবহার করা হয়?
  1. Ctrl + X
  2. Ctrl + N
  3. Ctrl + V
  4. Ctrl + C
সঠিক উত্তর:
Ctrl + X
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + X
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ডে, ক্লিপবোর্ডে নির্বাচিত বিষয়বস্তু কাট করার জন্য Ctrl + X শর্টকাট কী ব্যবহার করা হয়।

মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:

• Open a document. - Ctrl + O
• Create a new document. - Ctrl + N
• Save the document. - Ctrl + S

• Close the document. - Ctrl + W
• Cut the selected content to the Clipboard. - Ctrl + X
• Copy the selected content to the Clipboard. - Ctrl + C

• Paste the contents of the Clipboard. - Ctrl + V
• Select all document content. - Ctrl + A
• Apply bold formatting to text. - Ctrl + B

• Apply italic formatting to text. - Ctrl + l
• Apply underlined formatting to the text. - Ctrl + U
• Decrease the font size by 1 point. - Ctrl + [
• Increase the font size by 1 point. - Ctrl + ]
• Center the text. - Ctrl + E

উৎস: Microsoft Support.
১,৪৬৩.
The computer system which uses a drum plotter is known as?
  1. ক) Mainframe computer
  2. খ) Mini Computer
  3. গ) Both 'a' and 'b'
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Both 'a' and 'b'
উত্তর
সঠিক উত্তর:
গ) Both 'a' and 'b'
ব্যাখ্যা
প্লটার (Plotter):
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।

প্লটার সাধারণত ২ প্রকার। যথা:
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
২. ড্রাম (Drum) প্লটার 

- মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারে ড্রাম প্লটার ব্যবহার করা হতো।
১,৪৬৪.
কোন টপোলজি কেন্দ্রীয় হাবের মাধ্যমে নোডগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে?
  1. Bus Topology
  2. Ring Topology
  3. Star Topology
  4. Mesh Topology
সঠিক উত্তর:
Star Topology
উত্তর
সঠিক উত্তর:
Star Topology
ব্যাখ্যা
• Star Topology এমন একটি নেটওয়ার্ক টপোলজি যেখানে সব নোড বা ডিভাইস একক কেন্দ্রীয় হাব, সুইচ বা রাউটারের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি নোডের সঙ্গে সরাসরি কেন্দ্রীয় ডিভাইসের লিংক থাকে, ফলে নোডগুলো পরোক্ষভাবে একে অপরের সাথে যোগাযোগ করে। এই কেন্দ্রীয় হাবই সকল ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং প্রেরণ বা গ্রহণ করে। এক্ষেত্রে যদি কোন নির্দিষ্ট নোডে সমস্যা হয়, তাহলে পুরো নেটওয়ার্কে প্রভাব পড়ে না; তবে কেন্দ্রীয় হাবে সমস্যা হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এটি ইন্সটলেশন ও ম্যানেজমেন্টে সহজ এবং বেশি ব্যবহৃত।

• স্টার টপোলজি:
- স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- এটি হাব ডিভাইস ব্যবহৃত হয়।
- এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
- কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়।
- নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬৫.
'মডিফায়ার কী' নয় কোনটি?
  1. Insert
  2. Control
  3. Shift
  4. Alt
সঠিক উত্তর:
Insert
উত্তর
সঠিক উত্তর:
Insert
ব্যাখ্যা
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে।
- কম্পিউটারের কীবোর্ডের কীগুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। নেভিগেশন কী এর মধ্যে রয়েছে: Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• আলফানিউমেরিক কী:
- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।
১,৪৬৬.
নিম্নের কোনটি ইউনিকোড এনকোডিং ফরম্যাট হিসেবে ব্যবহৃত হয়?
  1. MP3
  2. JPG
  3. UTF-8
  4. ASCII
সঠিক উত্তর:
UTF-8
উত্তর
সঠিক উত্তর:
UTF-8
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) UTF-8

ইউনিকোড একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যা বিশ্বের সমস্ত ভাষার অক্ষরকে সংখ্যার মাধ্যমে প্রদর্শন করতে সক্ষম। ইউনিকোড এনকোডিং ফরম্যাট বিভিন্ন ধরণের থাকতে পারে, যার মধ্যে UTF-8 সবচেয়ে বহুল ব্যবহৃত। UTF-8 এ প্রতিটি অক্ষরকে এক বা একাধিক বাইট ব্যবহার করে সংরক্ষণ করা হয়, যা ইংরেজি অক্ষরের জন্য সাধারণত এক বাইট এবং অন্যান্য ভাষার অক্ষরের জন্য একাধিক বাইট নেয়। এটি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল এবং ইন্টারনেট ও সফটওয়্যারে সহজে ব্যবহারযোগ্য। অন্যদিকে, MP3 হলো অডিও ফাইল ফরম্যাট, JPG হলো ইমেজ ফাইল ফরম্যাট, আর ASCII হলো একটি সীমিত অক্ষর সেট যা শুধুমাত্র ইংরেজি অক্ষর ও কিছু বিশেষ চিহ্নকে সমর্থন করে। UTF-8-এর মাধ্যমে ইউনিকোড অক্ষরগুলো বিশ্বের যেকোনো ভাষায় উপস্থাপন করা যায়।
 
• ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,535 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে ৪ বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৬৭.
নিচের কোনটি দ্যা মরগানের সূত্র?
  1. ক) A ∪ B = B ∪ A
  2. খ) (A∪B)∪C = A∪(B∪C)
  3. গ) (A∪B)' = A'∩B'
  4. ঘ) A ∩ B' = A - B
সঠিক উত্তর:
গ) (A∪B)' = A'∩B'
উত্তর
সঠিক উত্তর:
গ) (A∪B)' = A'∩B'
ব্যাখ্যা

দ্যা মরগানের সূত্রদ্বয়ঃ
(A∩B)' = A'∪B'
(A∪B)' = A'∩B'

১,৪৬৮.
অ্যাপল মেকিনটোশ কম্পিউটার বাজারে আসে কত সালে?
  1. ক) ১৯৮১
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৮৪
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৪
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৪৬৯.
IPv6 অ্যাড্রেস সাধারণত কোন ফরম্যাটে লেখা হয়?
  1. বাইনারি
  2. অক্টাল
  3. ডেসিমেল
  4. হেক্সাডেসিমেল
সঠিক উত্তর:
হেক্সাডেসিমেল
উত্তর
সঠিক উত্তর:
হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
-  আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
 
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪৭০.
কম্পিউটার টার্ন অন এর সময় সঠিক অর্ডার নিচের কোনটি?
  1. POST → Kernel → Bootloader
  2. Kernel → POST → Bootloader
  3. Kernel → Bootloader → POST
  4. POST → Bootloader → Kernel
সঠিক উত্তর:
POST → Bootloader → Kernel
উত্তর
সঠিক উত্তর:
POST → Bootloader → Kernel
ব্যাখ্যা

Booting প্রক্রিয়ায় ধাপগুলো হলো: Power On → POST (হার্ডওয়্যার চেক) → Bootloader Execution → OS Loading → User Interface Ready.
- অর্থাৎ কম্পিউটার চালু হলে BIOS/UEFI POST করে, Bootloader Kernel লোড করে এবং শেষে ইউজার ইন্টারফেস প্রস্তুত হয়।

• বুটিং (Booting):
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।

• Booting-এর ধাপগুলো:
1) Power On → ককম্পিউটার চালু করলে মাদারবোর্ডের ফার্মওয়্যার (BIOS/UEFI) সক্রিয় হয়।
2) POST (Power-On Self Test) → হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা চেক করা হয়। BIOS/UEFI হার্ডওয়্যার চেক করে (RAM, CPU, Keyboard, Monitor, Storage)।
3) Boot Loader Execution → অপারেটিং সিস্টেমের boot manager (যেমন Windows Boot Manager বা GRUB) চালু হয়।
4) OS Loading → Bootloader নির্বাচিত Kernel মেমরিতে লোড করে। Kernel hardware initialize করে এবং প্রয়োজনীয় ড্রাইভার, সার্ভিস লোড করে। এরপর অপারেটিং সিস্টেম পূর্ণভাবে চালু হয়।
5) User Interface Ready → ইউজার login করতে পারে এবং সিস্টেম ব্যবহার করতে পারে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Lenovo Website.
৩। geeksforgeeks [link]

১,৪৭১.
প্রথমবারের মতো ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে কোন প্রতিষ্ঠান?
  1. IBM
  2. Epson
  3. Dell
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
Epson
উত্তর
সঠিক উত্তর:
Epson
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে Epson প্রতিষ্ঠান। ১৯৮১ সালে Epson তাদের তৈরি করা Epson HX-20 নামে একটি পোর্টেবল কম্পিউটার বাজারে আনে, যেটিকে ইতিহাসে প্রথম ল্যাপটপ কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। এটি ছিল ব্যাটারিচালিত, ছোট ডিসপ্লে ও বিল্ট-ইন কীবোর্ডসহ একটি পূর্ণাঙ্গ কম্পিউটার, যা সহজে বহনযোগ্য ছিল। এরপর IBM এবং অন্যান্য প্রতিষ্ঠান ল্যাপটপের উন্নত সংস্করণ বাজারে আনে।
- যদিও Dell এবং IBM পরবর্তীতে জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত হয়, Epson-ই প্রথম এই প্রযুক্তি বাজারে চালু করে।
- সঠিক উত্তর: খ) Epson.

• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

- ল্যাপটপ কম্পিউটারে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: ব্রিটানিকা।
১,৪৭২.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরিকৃত সফটওয়্যার অনুমতি ব্যতিত কপি করাকে কী বলে?
  1. সফটওয়্যার কপি
  2. সফটওয়্যার অ্যাটাক
  3. সফটওয়্যার এনালাইসিস
  4. সফটওয়্যার পাইরেসি
সঠিক উত্তর:
সফটওয়্যার পাইরেসি
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়্যার পাইরেসি
ব্যাখ্যা
• সফটওয়্যার পাইরেসি (Software Piracy):
- সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায়। 
- এর ফলে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 
- Business Software Alliance (BSA) এর সূত্রমতে, ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় ৩৬ ভাগই পাইরেটেড সফটওয়্যার। 
- উন্নত দেশগুলোসহ বাংলাদেশেও কপিরাইট আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা করছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,৪৭৩.
ডকুমেন্টের বিটম্যাপ ছবি তৈরির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. Optical Character Reader
  2. Bar Code Reader
  3. Optical Mark Recognition
  4. Magnetic Ink Character Recognition
সঠিক উত্তর:
Optical Character Reader
উত্তর
সঠিক উত্তর:
Optical Character Reader
ব্যাখ্যা
• ডকুমেন্টের বিটম্যাপ (Bitmap) ছবি তৈরির জন্য "Optical Character Reader (OCR)" ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ ধরণের ইনপুট ডিভাইস যা মুদ্রিত বা হাতে লেখা পাঠ্য স্ক্যান করে এবং সেটিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে। OCR প্রযুক্তি মূলত কাগজে লেখা বা মুদ্রিত অক্ষর শনাক্ত করে এবং তার ছবি তুলে কম্পিউটারে পাঠ্য হিসেবে সংরক্ষণ করে, যার মাধ্যমে বিটম্যাপ ছবি তৈরি হয়। অন্যদিকে, Bar Code Reader বারকোড পড়ে, OMR (Optical Mark Recognition) সংখ্যাগত চিহ্ন শনাক্ত করে এবং MICR (Magnetic Ink Character Recognition) ব্যাংক চেকের মতো নথিতে ব্যবহৃত চুম্বকীয় কালি শনাক্ত করতে ব্যবহৃত হয়। সুতরাং, বিটম্যাপ ছবি তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি হলো OCR.

• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৭৪.
কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
  1. ক) ADA
  2. খ) C
  3. গ) COBOL
  4. ঘ) QBE
সঠিক উত্তর:
ঘ) QBE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) QBE
ব্যাখ্যা
ন্যাচারাল ল্যাংগুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাংগুয়েজ, নন-প্রসিডিউরাল ল্যাংগুয়েজ এবং একেট্রাল ল্যাংগুয়েজ এর সমন্বয়ে চতুর্থ প্রজন্মের ভাষা গঠিত। এই ভাষার স্বপ্নদ্রষ্টা হলো বিল গেটস। এই ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে ইন্টেলিজেন্ট কম্পাইলার। বর্তমানে এই ভাষা উন্নয়নাধীন রয়েছে। QBE, SQL, ADF, CSP ইত্যাদি কিছু চতুর্থ প্রজন্মের ভাষা। ADA, C এবং COBOL তৃতীয় প্রজন্মের ভাষা। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাহজাহান সজীব)
১,৪৭৫.
UPDATE ও ALTER কমান্ডদ্বয় যথাক্রমে কোন ধরনের স্টেটমেন্ট? 
  1. DML , DDL
  2. DDL , DML
  3. DML , DML
  4. DDL , DDL
সঠিক উত্তর:
DML , DDL
উত্তর
সঠিক উত্তর:
DML , DDL
ব্যাখ্যা

- ডেটাবেজ টেবিলে তথ্য (Insert) ইনসার্ট, (Update) আপডেট এবং ডিলিট (Delete) করার জন্য ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা DML ব্যবহার করা হয়।

• DML এর সাহায্যে ডেটাবেজে নিম্নলিখিত কাজ করা হয়:

- টেবিলে নতুন কোনো তথ্য ইনসার্ট করা: ইনসার্ট অপারেশন (Insert).
- টেবিলের কোনো তথ্য ডিলিট করা: ডিলিট অপারেশন (Delete).
- টেবিলের তথ্য আপডেট করা: আপডেট অপারেশন (Update).

• উদাহরণ:
- টেবিলের রেকর্ড পরিবর্তন / আপডেট করতে:
- গঠন: UPDATE SET Column =  WHERE Condition
- উদাহরণ: UPDATE student SET Age = 05 WHERE Roll = 063
- ব্যাখ্যা: Student নামের টেবিলে Age=05 পরিবর্তন করা হবে যে রেকর্ডের Roll = 063

- ডেটাবেজে টেবিল তৈরি, টেবিল সংশোধন, টেবিল বাদ দেয়া ইত্যাদির জন্য যে SQL স্টেটমেন্ট ব্যবহার হয় তাকে ডেটা ডেফিনিশন/ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বা DDL বলা হয়।
- ডেটার কাঠামো নির্ধারণ, ইউজারের সুবিধার্থে নতুন টেবিল তৈরি করা, টেবিল সংশোধন করা, ডেটার টাইপ পরিবর্তন করা, টেবিল বাদ দেয়া ইত্যাদির ক্ষেত্র DDL এ পড়ে।
- DDL এর মাধ্যমে ডেটাবেজ/ডিসক্রিপশনে কাঠামোগত কাজগুলো করা হয়।

• উদাহরণ:
- টেবিলের কলাম পরিবর্তন করতে:
- গঠন: SQL > ALTER TABLE ADD/ DROP Column definitions
- উদাহরণ: SQL > ALTER TABLE student ADD Age NUMBER (3)
- ব্যাখ্যা: এখানে student নামের টেবিলে Age নামে একটি নতুন কলাম যোগ হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৪৭৬.
BIOS কোথায় সংরক্ষিত থাকে ?
  1. Hard Disk
  2. EPROM
  3. SRAM
  4. DRAM
সঠিক উত্তর:
EPROM
উত্তর
সঠিক উত্তর:
EPROM
ব্যাখ্যা
BIOS, in full Basic Input/Output System, Computer program that is typically stored in EPROM and used by the CPU to perform start-up procedures when the computer is turned on.
Source: Britannica.com
১,৪৭৭.
চেরনোবিল ভাইরাস কী নামে পরিচিত?
  1. ক) Sasser
  2. খ) CIH
  3. গ) SQL
  4. ঘ) QUEL
সঠিক উত্তর:
খ) CIH
উত্তর
সঠিক উত্তর:
খ) CIH
ব্যাখ্যা
• চেরনোবিল ভাইরাস CIH নামে পরিচিত।
- CIH (Chernobyl) হল একটি ভাইরাস যা 1999 সালে তাইওয়ানে প্রথম শনাক্ত হয়, যা Windows 95 এবং Windows 98 EXE ফাইলগুলিকে সংক্রমিত করে।

• কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

উৎস: Computerhope website.
১,৪৭৮.
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৮
  2. ১৯৮৯
  3. ১৯৯০
  4. ১৯৯১
সঠিক উত্তর:
১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০
ব্যাখ্যা
বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল: 
- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দেশকে অগ্রগামী করে তুলতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। 
- বিসিসি সরকারি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, ই-গভা‍র্ন্যান্স প্রতিষ্ঠা, কানেক্টিভিটি স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আইসিটি সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্পের উন্নয়ন, আইসিটিতে বাংলা ভাষার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ব্রান্ডিং এবং সর্বোপরি দেশে উদ্ভাবনী ও স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। 
- প্রথমে ভিন্ন নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ধাপে বিসিসি হিসেবে প্রতিষ্ঠিত হয়- 
• জাতীয় কম্পিউটার কমিটি: ১৯৮৩ 
• জাতীয় কম্পিউটার বোর্ড: ১৯৮৮ 
• বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ: ১৯৮৯ 
• বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন: ১৯৯০। 

- জাতীয় সংসদের ১৯৯০ সালের ৯নং আইন বলে জাতীয় কম্পিউটার বোর্ড-কে রূপান্তরিত করে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল” নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয় যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। 
- ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (পরবর্তীকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীনস্ত করা হয়। 

উৎস: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ওয়েবসাইট।
১,৪৭৯.
প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি? 
  1. PDP-11
  2. MARK-1
  3. ENIAC
  4. EDVAC
সঠিক উত্তর:
MARK-1
উত্তর
সঠিক উত্তর:
MARK-1
ব্যাখ্যা
1930 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Howard Aiken ও IBM (International Business Machine) যৌথভাবে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন। এটির নাম ছিল MARK 1 ।
এখান থেকেই শুরু হয় প্রথম প্রজন্মের কম্পিউটার।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১ , এসএসসি ও দাখিল ভোকেশনাল
১,৪৮০.
কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করে কোনটি?
  1. ক) মনিটর
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম:

- কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে অপারেটিং সিস্টেম।
- অপারেটিং সিস্টেম সংক্ষিপ্ত আকারে, এটি ওএস বলা হয়, একটি কম্পিউটার প্রোগ্রাম যা অন্যান্য কম্পিউটার প্রোগ্রাম পরিচালনা করে।
- অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- এটি কম্পিউটারে নির্দেশাবলী প্রদান করে।
- অন্যান্য সফটওয়্যার প্রোগ্রাম এবং হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়।
- কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS DOS, Microsoft Windows, Linux, UNIX, Mac OS ইত্যাদি।

তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৮১.
নিম্নের কোনটি স্টোরেজ ডিভাইস?
  1. ক) Monitor
  2. খ) Magnetic Tape
  3. গ) Mouse
  4. ঘ) Printer
সঠিক উত্তর:
খ) Magnetic Tape
উত্তর
সঠিক উত্তর:
খ) Magnetic Tape
ব্যাখ্যা
স্টোরেজ ডিভাইস (Storage Hardware):
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের সুবিধার জন্য স্টোরেজ মিডিয়াতে ডেটা ও নির্দেশাবলি জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। 

Magnetic Tape:
- ম্যাগনেটিক টেপ সাধারণত অডিও বা ভিডিও টেপের মতোই যা আয়রন অক্সাইডের প্রলেপযুক্ত এক ধরনের প্লাস্টিকের ফিতা। এ ফিতা রিলে জড়ানো অবস্থায় বা ক্যাসেট আকারে পাওয়া যায়।
- এ ধরনের টেপের ডেটা সংরক্ষণ পদ্ধতি হার্ডডিস্কের সংরক্ষণ পদ্ধতির অনুরূপ। এটি ইনপুট/আউটপুট ও সহায়ক মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৮২.
ন্যানো সেকেন্ড হলো-
  1. ক) এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
  2. খ) এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
  3. গ) এক সেকেন্ডের ১ কোটি ভাগের এক ভাগ
  4. ঘ) এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ
সঠিক উত্তর:
খ) এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
ব্যাখ্যা

১ মিলি সেকেন্ড =  ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের একলক্ষ কোটি ভাগের এক ভাগ

১,৪৮৩.
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত রেজিস্টার কোন প্রযুক্তির মাধ্যমে গঠিত হয়?
  1. Magnetic Disk
  2. Transistor
  3. Hard Disk
  4. Flip-Flop
সঠিক উত্তর:
Flip-Flop
উত্তর
সঠিক উত্তর:
Flip-Flop
ব্যাখ্যা
◉ রেজিস্টার হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি মৌলিক উপাদান, যা ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটি ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হয়, কারণ ফ্লিপ-ফ্লপগুলি বাইনারি ডেটা (0 এবং 1) সংরক্ষণ করতে সক্ষম।

রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৮৪.
IC তৈরীতে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি?
  1. ক) জার্মেনিয়াম
  2. খ) কার্বন
  3. গ) সিলিকন
  4. ঘ) পটাশিয়াম
সঠিক উত্তর:
গ) সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলিকন
ব্যাখ্যা
IC(Integrated Circuit):
- আই.সি. এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট।
- আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়।
- এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট সিলিকন চিপের উপর নির্মান করে জোড়া লাগানো হয়।
- এটি দেখতে চ্যাপটা, ছোট, কালো বা ধুসর রঙের হয়।
- আই.সি. ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদিতে ব্যবহার করা হয়।
- আই.সি. ব্যাবহারের ফলে সার্কিট অনেক ছোট এবং অধিক কর্মক্ষমতা সম্পন্ন হয়।

উৎস: Live MCQ লেকচার।
১,৪৮৫.
কোন তাত্ত্বিক ধারণার ওপর ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর করে?
  1. সিমুলেশন তত্ত্ব
  2. শিক্ষণ তত্ত্ব
  3. অভিবাসন তত্ত্ব
  4. কানেকটিভিটি তত্ত্ব
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) মূলত সিমুলেশন তত্ত্ব-এর ওপর নির্ভর করে। সিমুলেশন তত্ত্ব অনুযায়ী, বাস্তব বা কল্পিত পরিবেশকে কম্পিউটার প্রোগ্রাম বা প্রযুক্তির মাধ্যমে অনুকরণ করা যায়, যাতে ব্যবহারকারী সেই পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং বাস্তবতার অভিজ্ঞতা লাভ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে একটি কৃত্রিম কিন্তু বাস্তবসম্মত অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়, যেখানে দৃষ্টি, শ্রবণ এবং স্পর্শের মাধ্যমে পরিবেশকে অনুভব করা যায়। এটি শিক্ষার, প্রশিক্ষণ বা বিনোদনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, কারণ ব্যবহারকারী বাস্তব পরিবেশের ঝুঁকি বা সীমাবদ্ধতা ছাড়াই বিভিন্ন পরিস্থিতি অনুশীলন করতে পারে।
- সুতরাং, VR-এর মূল ভিত্তি হল পরিবেশের সিমুলেশন এবং বাস্তব অভিজ্ঞতার অনুকরণ।


• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৮৬.
বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য কোন কোড ব্যবহৃত হয়?
  1. ক) EBCDIC
  2. খ) Unicode
  3. গ) ASCII
  4. ঘ) BCD
সঠিক উত্তর:
খ) Unicode
উত্তর
সঠিক উত্তর:
খ) Unicode
ব্যাখ্যা
• ইউনিকোড (Unicode):
- Apple Computer Corporation এবং Xerox Corporation -এর বিভিন্ন প্রকৌশলী ১৯৯১ সালে Unicode আবিষ্কার করেন।
- Unicode-এর পুরো নাম হলো Universal Code. একটি হলো 16 বিটের কোড যার সাহায্যে 216 বা 65536টি কোড গ্রুপ তৈরি করা যায়।
- কম্পিউটার টেকনোলজিতে ইউনিকাডকে কোড পয়েন্ট (Code Point) বলা হয়।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- MS Windows, Mac OS, Linux ইত্যাদি অপারেটিং সিস্টেম Unicode সাপোর্ট করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৮৭.
কম্পিউটার সিস্টেমে মনিটরের কাজ কী?
  1. ডেটা ইনপুট করা
  2. ডেটা স্টোর করা
  3. ডেটা আউটপুট করা
  4. ডেটা প্রসেস করা
সঠিক উত্তর:
ডেটা আউটপুট করা
উত্তর
সঠিক উত্তর:
ডেটা আউটপুট করা
ব্যাখ্যা
• মনিটর (Monitor):
- কম্পিউটারের সাহায্যে ডেটা প্রক্রিয়াকরণের পর তৈরীকৃত ফলাফল যখন কোনো ডিভাইস বা হার্ডওয়্যারের সাহায্যে প্রদর্শিত হয় বা শোনা যায় তাকে সফটকপি বলে। আর ব্যবহৃত ডিভাইস বা হার্ডওয়্যারসমূহকে সফটকপি আউটপুট হার্ডওয়্যার বলে।
- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো।
- মনিটর সাদা-কালো বা রঙিন হয়ে থাকে। আবার অ্যানালগ কিংবা ডিজিটালও হতে পারে।
- কম্পিউটারের সাথে সংযুক্ত মনিটর সাধারণত ১৪ থেকে ২৯ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তবে ১৪ থেকে ১৯ ইঞ্চি মনিটর সচরাচর বেশি ব্যবহৃত হয়।

• প্রযুক্তির ওপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. ক্যাথোড রশ্মির টিউব মনিটর (Cathod Ray Tube - CRT) ও
২. ফ্ল্যাট প্যানেল মনিটর (Flat Panel Monitor)।

ইনপুট ডিভাইস: 

- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর, 
 - প্রিন্টার, 
- প্রজেক্টর, 
- স্পিকার, 
- প্লটার, 
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে- 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
১,৪৮৮.
(928)10 সংখ্যাটির সমতুল্য অক্টাল মান কোনটি?
  1. 1520
  2. 1640
  3. 1680
  4. 1720
সঠিক উত্তর:
1640
উত্তর
সঠিক উত্তর:
1640
ব্যাখ্যা

এখানে, (928)10 =(1640)8
১,৪৮৯.
প্রথম প্রজন্মের কম্পিউটার নয় কোনটি ?
  1. এনিয়াক (ENIAC)
  2. এডসেক (EDSAC)
  3. ইউনিভ্যাক (UNIVAC)
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা

১৯৪২ হতে ১৯৫৯ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে সাধারণত প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়।
এবিসি (ABC), প্রথম প্রজন্মের কম্পিউটারসমূহ: এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC)

১৯৫৯ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারসমূহ: IBM-1400, CDC 1604, RCA 301, RCA 501, NCR 300, GE 200

১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
তৃতীয় প্রজন্মের কম্পিউটারসমূহ: IBM 360, IBM 370, PDP II, GE 600

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হল ১৯৭১ সাল হতে বর্তমান সময় পর্যন্ত।
চতুর্থ প্রজন্মের কম্পিউটারসমূহ: IBM-3033, IBM-4341, IBM-PC, HP-3000, TRS-80, Apple Macintosh

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

১,৪৯০.
কম্পিউটারে ক্যাশ মেমোরি ব্যবহারের উদ্দেশ্য—
  1. ব্যাকআপ নেওয়া
  2. স্ক্রিন রিফ্রেশ করা
  3. প্রসেসিং গতি বাড়ানো
  4. তথ্য পুনরুদ্ধার করা
সঠিক উত্তর:
প্রসেসিং গতি বাড়ানো
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসিং গতি বাড়ানো
ব্যাখ্যা

◉ ক্যাশ মেমোরি হল একটি উচ্চ-গতিসম্পন্ন অস্থায়ী স্টোরেজ এলাকা যা মূল প্রসেসর (CPU) এবং প্রধান মেমোরির (RAM) মধ্যে অবস্থান করে। এর প্রধান উদ্দেশ্য হল প্রসেসরের কার্যকারিতা বৃদ্ধি করা।

ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১,৪৯১.
কম্পিউটারের কোন অংশকে তার "মস্তিস্ক" বলা হয়?
  1. মনিটর
  2. কীবোর্ড
  3. মাউস
  4. সিপিইউ
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা

কম্পিউটার সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ (CPU) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ
- সিপিইউ (CPU)-এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
৩. স্মৃতি অংশ (Memory Unit)। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৯২.
Which of the following is not a part of the CPU
  1. ক) storage unit
  2. খ) arithmetic and logic unit
  3. গ) program unit
  4. ঘ) control unit
সঠিক উত্তর:
গ) program unit
উত্তর
সঠিক উত্তর:
গ) program unit
ব্যাখ্যা
CPU contains Arithmetic and Logic Unit, Control Unit and Primary storage i.e. Storage Unit. Hence, Program Unit is correct answer
১,৪৯৩.
দশমিক সংখ্যা 5 এর বাইনারি মান কত?
  1. ক) 101
  2. খ) 110
  3. গ) 100
  4. ঘ) 111
সঠিক উত্তর:
ক) 101
উত্তর
সঠিক উত্তর:
ক) 101
১,৪৯৪.
ন্যান্ড গেইট কোন কোন গেইটের সমন্বিত রূপ?
  1. অ্যান্ড গেইট ও অর গেইট
  2. অ্যান্ড গেইট ও নট গেইট
  3. অর গেইট ও নট গেইট
  4. সবগুলো
সঠিক উত্তর:
অ্যান্ড গেইট ও নট গেইট
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্ড গেইট ও নট গেইট
ব্যাখ্যা
ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।

ন্যান্ড গেইট:
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৯৫.
হিসাব-নম্বর কোন ধরনের ফিল্ড?
  1. ক) সংখ্যা সূচক
  2. খ) বর্ণসূচক
  3. গ) সময় সূচক
  4. ঘ) স্মৃতি সূচক
সঠিক উত্তর:
ক) সংখ্যা সূচক
উত্তর
সঠিক উত্তর:
ক) সংখ্যা সূচক
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৪৯৬.
'.rtf' কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. টেক্সট ও ডকুমেন্ট ফাইলস
  2. ভিডিও ফাইলস
  3. অডিও ফাইলস
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
টেক্সট ও ডকুমেন্ট ফাইলস
উত্তর
সঠিক উত্তর:
টেক্সট ও ডকুমেন্ট ফাইলস
ব্যাখ্যা
• ফাইল এক্সটেনশন:
- ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix. 
- এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়। 

• বিভিন্ন ধরণের ইমেইজ এক্সটেনশন: 
- GIF: Graphics Interchange Format.
- JPG: Joint Photographic Group.
- PNG: Portable Network Graphics.
- BMP: Bitmap Image File.
- JPEG: Joint Photographic Experts Group.

• এছাড়াও, অডিও ফাইলস: 
- .mp3
- .wav

• টেক্সট ও ডকুমেন্ট ফাইলস: 
- .doc
- .docx
- .rtf
- .txt

• ভিডিও ফাইলস: 
- .flv 
- .avi 
- .mp4 

উৎস: 
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। [লিঙ্ক] 
১,৪৯৭.
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে কী বলে?
  1. ভোলাটাইল মেমোরি
  2. নন-ভোলাটাইল মেমোরি
  3. অস্থায়ী মেমোরি
  4. সেকেন্ডারি মেমোরি
সঠিক উত্তর:
নন-ভোলাটাইল মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
নন-ভোলাটাইল মেমোরি
ব্যাখ্যা
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৯৮.
কম্পিউটারে সাধারণত কয় ধরনের স্মৃতি থাকে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
কম্পিউটারে সাধারনত দুই ধরনের স্মৃতি থাকে।  যথা - 
১। প্রধান স্মৃতি (Main Memory)
২। সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
 
কম্পিউটারের সিপিইউ আবার তিনটি অংশে বিভক্ত। যথা - নিয়ন্ত্রন অংশ (Control Unit), গাণিতিক-যুক্তিক অংশ (Arithmetic-logic Unit) এবং স্মৃতি (Memory)। 
 
তথ্যসূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৪৯৯.
CAD এর পূর্ণরূপ-
  1. Computer Aided Document
  2. Computer Analog Design
  3. Computer Accessible Document
  4. Computer Aided Design
সঠিক উত্তর:
Computer Aided Design
উত্তর
সঠিক উত্তর:
Computer Aided Design
ব্যাখ্যা
• CAD:
- CAD এর পূর্ণরূপ  হচ্ছে Computer Aided Design.
- CAD বলতে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ডিজাইন তৈরি করা বা বিশ্লেষণের কাজে ব্যবহৃত সফটওয়্যারকে বোঝায়।
- একজন স্থপতি রেখা বা লাইনের সাহায্যে যন্ত্রপাতি বা প্রয়োজনীয় উপকরণের সাহায্যে বিভিন্ন নক্সার কাজ করতে পারেন ক্যাড এর সাহায্যে। 
- CAD সাধারণত ব্যবহৃত হয় আর্কিটেকচার, আর্টস বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস এর ক্ষেত্রে। 
- AutoCAD, CorelCAD, IronCAD, OpenSCAD ইত্যাদি CAD সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: ব্রিটানিকা। 
১,৫০০.
কোনটি Backup and Recovery Tool নয়?
  1. Google drive
  2. Dropbox
  3. Microsoft one drive
  4. Windows
সঠিক উত্তর:
Windows
উত্তর
সঠিক উত্তর:
Windows
ব্যাখ্যা
Google drive, Dropbox, Microsoft one drive হচ্ছে Backup and Recovery Tool.
Windows হচ্ছে একটি Operating system.

• Backup and Recovery Tool:
পুনরায় dataগুলো রিকভার করতে অর্থাৎ ইউটিলিটি সফটওয়‍্যার এর টুল ডাটা ব্যাকআপ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাটা ব্যাকআপ রাখার বিভিন্ন রকম টুল হল:
Google drive, Dropbox, Microsoft one drive ইত্যাদি।

• বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো-
- DOS,
- WINDOWS,
- UNIX,
- LINUX,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।