বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার

মোট প্রশ্ন৮,১৪১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার

PrepBank · পাতা ৫৫ / ৮২ · ৫,৪০১৫,৫০০ / ৮,১৪১

৫,৪০১.
কোনটি কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম? 
  1. ক) DOS
  2. খ) UNIX 
  3. গ) Linux 
  4. ঘ) All of these
ব্যাখ্যা
কমান্ডভিত্তিক মানে কম্পিউটারে প্রোগ্রাম বা কোড লিখে সকল কার্য সম্পাদন করা।
উল্লেখিত সকল অপারেটিং সিস্টেমে কোড লিখে পরিচালনা করা লাগে। 
৫,৪০২.
নিচের কোনটি বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার?
  1. ক) Mosaic
  2. খ) WorldWideWeb
  3. গ) Archie
  4. ঘ) Bing
ব্যাখ্যা
টিম বার্নাস লি - সর্বপ্রথম ১৯৯০ সালে ওয়েব ব্রাউজার উদ্ভাবন করেন।
- তাঁর উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম - WorldWideWeb. এটি ১৯৯৪ সালে এই নামে চালু থাকে।
- পরবর্তীতে ১৯৯৪ সালে WorldWideWeb এর নাম পরিবর্তন করে রাখা হয় - Nexus.
------------
- Archie হলো প্রথম সার্চ ইঞ্জিন।
- Mosaic একটি ওয়েব ব্রাউজার।

উৎস: ব্রিটানিকা।
৫,৪০৩.
VLSI এর পূর্ণরূপ কী?
  1. Very Large Scale Integration
  2. Very Large System Integration
  3. Very Large System Input
  4. Very Long System Integration
ব্যাখ্যা
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন। 
- মাইক্রোপ্রসেসর হল একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিলিকন চিপ।
- এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
- মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্ট থাকে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রকৃতি ও ক্ষমতার উপর নির্ভর করে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্ষমতা। 
- আমেরিকার ইন্টেল নামক কোম্পানি সর্বপ্রথম ইন্টেল ৪০৪০ নামের মাইক্রোপ্রসেসর তৈরি করে। 
- মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারকেই আধুনিক মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪০৪.
বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের নিজেদের মধ্যে কথাবার্তা ও ফাইল আদান প্রদানের জন্য চালু হয়েছে ম্যাসেঞ্জার অ্যাপ -
  1. ক) কথা
  2. খ) আলাপন
  3. গ) GOBC
  4. ঘ) সহজিয়া
ব্যাখ্যা

সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য চালু হয়েছে মেসেজিং অ্যাপ 'আলাপন'। এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিছুটা ভাইবারের মতো এই অ্যাপের মাধ্যমে সরকারের কোনো কর্মকর্তা যে কোনো জায়গা থেকে চ্যাটিং, ভয়েস ও ভিডিও কল, গ্রুপ কনফারেন্স ছাড়াও নথি আদান-প্রদান করতে পারবেন।
কর্মকর্তারা নিজের জাতীয় পরিচয় পত্রের নম্বর ও পে-স্কেলে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আলাপন অ্যাপের অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে যে কোনো মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন যে কোনো কর্মকর্তার মোবাইল নম্বরও সংগ্রহ করা যাবে। এছাড়া আলাপন অ্যাপ ব্যবহারে ইন্টারনেট সংযোগ ছাড়া অন্য কোনো খরচ হবে না, ফলে এটি অর্থ সাশ্রয়ী হবে বলে জানানো হয়েছে।
সুত্রঃ বিবিসি

৫,৪০৫.
WiMAX এর স্পিড কত?
  1. ক) 11-300 Mbps
  2. খ) 10 meter
  3. গ) 800 Mbps - 1 Gbps
  4. ঘ) 900 Mbps - 1 Gbps
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
WiMAX এর স্পিড 800 Mbps - 1 Gbps পর্যন্ত হয়ে থাকে।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৫,৪০৬.
বিশ্বের প্রথম কমার্শিয়াল কম্পিউটার হলো- 
  1. ENIAC
  2. UNIVAC
  3. IBM 701
  4. Mark I
ব্যাখ্যা

UNIVAC-এর প্রধান পরিচয় হলো এটি ইতিহাসের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত ও বিক্রিত কম্পিউটার যা আধুনিক কম্পিউটার শিল্পের ভিত্তি স্থাপন করেছিল।

UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

• কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
- ENIAC: Electronic Numerical Integrator and Computer.
- EDVAC: Electronic Discrete Variable Automatic Computer.
- ASSC (MARK-1): Automatic Sequence Control Calculator.
- ABC: Atanasoff-Berry Computer.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪০৭.
নিচের কোনটি মনিটরের ধরণ নয়?
  1. ক) CRT Monitor
  2. খ) VDU Monitor
  3. গ) LCD Monitor
  4. ঘ) LED Monitor
ব্যাখ্যা
- কম্পিউটার মনিটর Visual display unit(VDU) নামেও পরিচিত।
- ইহা হলো এক ধরণের আউটপুট ডিভাইস।
- মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে ভিজিএ কার্ডের উপর। 

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. এমােলেড মনিটর (AMOLED Monitor)
 
উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৫,৪০৮.
পামটপ কোন ধরনের কম্পিউটার?
  1. ক) Mini Computer
  2. খ) Micro Computer
  3. গ) Super Computer
  4. ঘ) Mainframe Computer
ব্যাখ্যা
• Micro Computer:
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে।
- এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়।
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন।
- এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।

• মাইক্রোকম্পিউটারের শ্রেণীবিভাগ:
- প্রযুক্তির ক্রমাগত উন্নতির সাথে সাথে মাইক্রোকম্পিউটারের আকৃতিতে নানা রকম পরিবর্তন হয়েছে। যেমন:
১. পামটপ কম্পিউটার (Palmtop Computer) বা পিডিএ (PDA),
২. ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer),
৩. নোটবুক কম্পিউটার (Notebook Computer),
৪. ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer); ইত্যাদি
এছাড়া ট্যাবলেট পিসি (Tablet PC), ফ্যাবলেট (Phablet), স্মার্টফোন (Smartphone) ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪০৯.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Norton
  2. AVAST
  3. AVG
  4. MySQL
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
৫,৪১০.
Which of the following is not a computer virus?
  1. ILOVEYOU
  2. Trojan Horse
  3. Norton
  4. WannaCry
ব্যাখ্যা

• Norton একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা ভাইরাস শনাক্ত ও অপসারণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি নিজে কোনো ক্ষতিকারক ভাইরাস নয়।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ILOVEYOU,
- WannaCry, 
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার. আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

• কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- কিছু এন্টিভাইরাস সফটওয়্যার-
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
৪। নরটন (Norton) এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪১১.
কোনটি ডাটাবেজ মডেল নয়?
  1. Relational
  2. NoSQL
  3. Hierarchical
  4. Spreadsheets
ব্যাখ্যা
- স্প্রেডশীট এক ধরনের ডাটাবেস মডেল নয়। স্প্রেডশীটগুলি সাধারণত একটি ট্যাবুলার বিন্যাসে ডেটা সংগঠিত এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। 

বিভিন্ন ধরণের ডাটাবেজ মডেল: 

- Relational Database Model

- NoSQL Database Model

- Hierarchical Database Model

- Network Database Model

- Object-Oriented Database Model

- Entity-Relationship Model (ER Model)

- XML Database Model

- Columnar Database Model

- Time-Series Database Model

- NewSQL Database Model.

উৎস: ব্রিটানিকা। 
৫,৪১২.
একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেইটে?
  1. নট গেইট
  2. অ্যান্ড গেইট
  3. অর গেইট
  4. ন্যান্ড গেইট
ব্যাখ্যা
• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা -

১. নট গেইট:
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।

২. অর গেইট:
- এই গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট 1 হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।

৩. অ্যান্ড গেইট:
- এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪১৩.
নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?
  1. ক) গ্রাফিক্স কার্ড
  2. খ) হার্ড ডিস্ক
  3. গ) প্রসেসর
  4. ঘ) রম
ব্যাখ্যা
প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইন্জিন। যা ইন্সটাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে।
৫,৪১৪.
পাইথনে একটি সেট তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. {1, 2, 3}
  2. [1, 2, 3]
  3. (1, 2, 3)
  4. {{1, 2, 3}}
ব্যাখ্যা
• পাইথনে একটি সেট (set) তৈরি করতে  {1, 2, 3} ব্যবহার করা হয়। এটি সেট তৈরির সঠিক উপায়, যেখানে উপাদানগুলো ইউনিক বা অনন্য থাকে এবং সেটের মধ্যে উপাদানগুলোর কোন নির্দিষ্ট ক্রম (order) থাকে না।
- অপশন খ) একটি তালিকা (list) নির্দেশ করে, যা একই ধরনের উপাদান একাধিকবার রাখতে পারে এবং উপাদানগুলোর ক্রম বজায় রাখে। গ) একটি টিউপল (tuple), যা অপরিবর্তনীয় (immutable) এবং সেট নয়। ঘ) {{1, 2, 3}} একটি ভুল সিনট্যাক্স, কারণ সেট একটি অমিউটেবল ডেটা টাইপ নয়, তাই সেটের মধ্যে আরেকটি সেট রাখা যায় না। সুতরাং, পাইথনে সেট তৈরির জন্য সঠিক উত্তর হলো {1, 2, 3}।


• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৫,৪১৫.
নিচের কোন ওয়েবসাইট আউটসোর্সিং এর কাজে ব্যবহৃত হয়?
  1. bikroy.com
  2. evaly.com
  3. upwork.com
  4. rokomari.com
ব্যাখ্যা
Upwork, formerly Elance-oDesk, is an American freelancing platform where enterprises and individuals connect in order to conduct business. In 2015, the Elance-oDesk merger was rebranded as Upwork and the company's full name is now Upwork Global Inc. Upwork is currently based in Santa Clara and San Francisco, California, though it serves clients around the world.
Source: Wiikipedia
৫,৪১৬.
নিচের কোনটি Linux অপারেটিং সিস্টেম?
  1. ক) Debian
  2. খ) Windows XP
  3. গ) OS X 10.9
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো হল- Ubuntu, Linux Mint, Debian, Puppy ইত্যাদি।
অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেমগুলো হল- OS X 10.8, OS X 10.9, OS X 10.10 ইত্যাদি।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো হল- Windows XP, Windows 7, Windows 10 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫,৪১৭.
কোনটি অফ-লাইন ডিভাইস?
  1. ক) প্রজেক্টর
  2. খ) প্রিন্টার
  3. গ) জয়স্টিক
  4. ঘ) মনিটর
ব্যাখ্যা

- প্রিন্টার একটি অফলাইন আউটপুট ডিভাইস।
- যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো হয়ে থাকে প্রিন্টার বলা হয়।
- প্রিন্টারের মান কী রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর।
- প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক ডিপিআই (ডটস পার ইঞ্চ)।

৫,৪১৮.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. ক) Solaris
  2. খ) MAC OS
  3. গ) Darwin
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

• যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলা হয়। যেমন:
- Linux,
- Haiku,
- Darwin,
- Oberon,
- NetBSD,
- OpenBSD ইত্যাদি।
• Solaris অপারেটিং সিস্টেমের স্বত্বাধিকারী Sun Microsystem।
• MAC OS একটি অ্যাপল কোম্পানির তৈরি ম্যাকিনটোশ কম্পিউটার পরিচালনাকারী অপারেটিং সিস্টেম। এজন্য সংক্ষেপে একে ম্যাক ওএস বলা হয়। এটি কেবল অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা যায়। 

৫,৪১৯.
কম্পিউটারে সর্বশেষ সম্পাদিত কাজ বাতিল করার বা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার শর্টকাট কমান্ড কোনটি?
  1. Shift + Z
  2. Ctrl + X
  3. Ctrl + S
  4. Ctrl + Z
ব্যাখ্যা

• Ctrl + Z হলো কম্পিউটারে সর্বশেষ সম্পাদিত কাজ বাতিল করার বা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার (Undo) শর্টকাট কমান্ড।

• গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
Ctrl + O: Open a document.
Ctrl + N: Create a new document.
Ctrl + S: Save the document.
Ctrl + W: Close the document.
Ctrl + C: Copy the selected content to the Clipboard.

Ctrl + V: Paste the contents of the Clipboard.
Ctrl + B: Apply bold formatting to text.
Ctrl + I: Apply italic formatting to text.
Ctrl + U: Apply underline formatting to text.
Ctrl + E: Center the text.
Ctrl + L: Align the text to the left.
Ctrl + R: Align the text to the right.
Esc: Cancel a command.
Ctrl + Z: Undo the previous action.
Ctrl + Y: Redo the previous action, if possible.
Alt + W: Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৫,৪২০.
ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহৃত একক CPS এর পূর্ণরূপ কী?
  1. Characters Per Size
  2. Cycles Per Stroke
  3. Characters Per Second
  4. Cycles Per Second
ব্যাখ্যা
• ডট ম্যাট্রিক্স প্রিন্টার:
- ডট ম্যাট্রিক্স প্রিন্টার এক ধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়।
- আয়তাকার সাজানো কতগুলো বিন্দুকে ডট ম্যাট্রিক্স বলে।
- এ বিন্দু গুলোর মাধ্যমে যে কোন বর্ণ ফুটিয়ে তোলা হয়।
- ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন কার্টিজ ব্যবহৃত হয়।
- এর গতি পরিমাপক একক CPS (Characters per second).

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি, ভোকেশনাল। [২০২১ সংস্করণ]।
৫,৪২১.
এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য কী-বোর্ডের কোন কী চাপতে হয়?
  1. ক) Start
  2. খ) Home
  3. গ) Insert
  4. ঘ) Tab
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
Shortcut Keys of Microsoft Word:
Ctrl + Del:
Delete word to the right of the cursor.
Ctrl  +Backspace: Delete word to the left of the cursor.
Ctrl + End: Move the cursor to the end of the document.
Ctrl + Home: Move the cursor to the beginning of the document.
Ctrl + Spacebar: Reset highlighted text to the default font.
Ctrl + Enter: Insert a page break.

Source: Microsoft Support and Computer Hope
৫,৪২২.
বাবল মেমরি সম্পর্কে নিচের কোন তথ্যটি মিথ্যা?
  1. ক) সেমিকন্ডারের তৈরি
  2. খ) সহায়ক মেমরি
  3. গ) ঋণাত্মক চার্জযুক্ত ফিল্মের ওপর ধনাত্মক চার্জযুক্ত বাবল স্থাপন করা হয়
  4. ঘ) ভোলাইটল মেমরি
ব্যাখ্যা
বাবল মেমরি (Bubble Memory): 
- ম্যাগনেটিক বাবল মেমরি সেমিকন্ডারের তৈরি এক ধরনের সহায়ক মেমরি।
- এ ধরনের মেমরিতে ঋণাত্মক চার্জযুক্ত ফিল্মের ওপর ধনাত্মক চার্জযুক্ত বাবল স্থাপন করা হয়। বাবলের উপস্থিতি বাইনারি ১ এবং অনুপস্থিতিতে বাইনারি ০ হিসেবে বিবেচিত হয়।
- এটি এক ধরনের নন-ভোলাইটল মেমরি ( Non-Volatile Memory)।
- এ ধরনের মেমরি সাধারণত টেলিফোন সিস্টেম, রোবট, সামরিক ইত্যাদি কাজে ব্যবহৃত কম্পিউটারে ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৫,৪২৩.
ইউনিক্স অপারেটিং সিস্টেম কে ডেভেলপ করেছিলেন?
  1. কেন থমসন এবং ডেনিস রিচি
  2. স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক
  3. বিল গেটস এবং পল অ্যালেন
  4. লিনাস টরভাল্ডস
ব্যাখ্যা

◉ ইউনিক্স অপারেটিং সিস্টেমটি ১৯৬৯ সালে বেল ল্যাব্স (Bell Labs)-এ কেন থমসন (Ken Thompson) এবং ডেনিস রিচি (Dennis Ritchie) দ্বারা তৈরি করা হয়েছিল। এটি সি (C) প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছিল এবং আধুনিক অপারেটিং সিস্টেমগুলির (যেমন Linux, macOS) ভিত্তি হিসেবে কাজ করেছে।

UNIX:
- UNIX হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- ২০ শতকের শেষের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- Unix - একটি Open Source Operating System.
- UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
- তাঁরা একটি PDP-7 মিনিকম্পিউটারে জন্য UNIX- এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
- কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

অন্যান্য অপশন আলোচনা:
স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক → এরা অ্যাপল কোম্পানি এবং Apple I/II কম্পিউটারের প্রতিষ্ঠাতা।

বিল গেটস এবং পল অ্যালেন → এরা মাইক্রোসফট এবং Windows OS-এর প্রতিষ্ঠাতা, ইউনিক্সের বিকল্প হিসেবে DOS/Windows তৈরি করেছিলেন।

লিনাস টরভাল্ডস → লিনাক্স (Linux) কার্নেলের নির্মাতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। 

৫,৪২৪.
What is a portion of a document in which you set certain page formatting options?
  1. ক) Section
  2. খ) Page
  3. গ) Document
  4. ঘ) Page Setup
ব্যাখ্যা
• Section হলো document এর একটি অংশ , যা নির্দিষ্ট page formatting option গুলো সেট করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
• ডকুমেন্টকে ভাগ করা বা খন্ডায়িত করা হয় Section Break অপশন দ্বারা।
• অপশন অনুযায়ী সঠিক উত্তর (ক) হবে।
৫,৪২৫.
নিচের কোনটিতে এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ATM
  2. থার্মোস্ট্যাট
  3. সেল ফোন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্‌, ATM প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
৫,৪২৬.
ক্রিপার ভাইরাসকে কোন ধরনের প্রোগ্রামের প্রথম উদাহরণ হিসেবে ধরা হয়?
  1. স্পাইওয়্যার
  2. র‌্যানসমওয়্যার
  3. ট্রোজান
  4. কম্পিউটার ওয়ার্ম
ব্যাখ্যা

• ক্রিপার ভাইরাসকে সাধারণত কম্পিউটার ওয়ার্ম (ঘ) হিসেবে ধরা হয়। এটি ১৯৭১ সালে রবার্ট থমাস দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি নিজেই নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে সক্ষম। ক্রিপারের মূল কাজ ছিল নিজেকে কপি করে অন্য কম্পিউটারে পৌঁছে দেওয়া এবং একটি বার্তা প্রদর্শন করা, যা বলছিল “I’m the creeper, catch me if you can!”। এটি ব্যবহারকারীর ফাইল ক্ষতি বা অর্থনৈতিক ক্ষতির জন্য তৈরি হয়নি, বরং এটি কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের ধারণা প্রদর্শনের একটি পরীক্ষামূলক প্রোগ্রাম হিসেবে কাজ করেছিল। সুতরাং, ক্রিপারকে কম্পিউটার ওয়ার্মের প্রথম উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
 
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
- সত্তর দশকেই, ইন্টারনেটের আদি অবস্থা, আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়।
- সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৫,৪২৭.
76 এর বিসিডি কোড কত
  1. 01110110
  2. 01000110
  3. 00110111
  4. 01010011
ব্যাখ্যা
• 76 এর বিসিডি 01110110.

• বিসিডি কোড:

- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।

এখন,
7 এর বিসিডি 0111
6 এর বিসিডি 0110
∴ 76 এর বিসিডি 01110110.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪২৮.
HTML-এর সংক্ষিপ্ত রূপের পুরো অর্থ কী?
  1. Hyper Text Makeup Language
  2. Hyper Text Markup Language
  3. Home Tool Management Language
  4. Hyperlink and Text Management Language
ব্যাখ্যা

• HTML-এর সংক্ষিপ্ত রূপের পুরো অর্থ “Hyper Text Markup Language”। এটি একটি মানক মার্কআপ ভাষা যা ওয়েব পেজ তৈরি ও প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। HTML-এর মাধ্যমে ওয়েব ব্রাউজারকে নির্দেশ দেওয়া হয় যে কোন অংশে শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা, ছবি বা লিঙ্ক স্থাপন করতে হবে। “Hyper Text” বলতে বোঝায় এমন টেক্সট যা অন্য ওয়েব পেজের সঙ্গে সংযুক্ত (লিঙ্ক) হতে পারে। “Markup” নির্দেশ করে যে এটি মূল কনটেন্টকে চিহ্নিত ও বিন্যাস করার জন্য ট্যাগ ব্যবহার করে। HTML ওয়েব ডিজাইনের ভিত্তি হিসেবে কাজ করে এবং CSS ও JavaScript-এর সঙ্গে মিলিত হয়ে সম্পূর্ণ ইন্টারেক্টিভ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে। সুতরাং সঠিক উত্তর হলো খ) Hyper Text Markup Language.

• HTML:
- ‘HTML’ এর পূর্ণরূপ হলো  HyperText Markup Language.
- HTML হলো ওয়েব পেজ তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা। 
-  টিম বার্নার্স-লি ১৯৯১ সালে HTML উদ্ভাবন করেন। 
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়াল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

তথ্যসূত্র: W3C অফিসিয়াল ডকুমেন্টেশন।

৫,৪২৯.
Which program runs first when a computer is powered on?
  1. Operating System
  2. BIOS
  3. Application software
  4. Device driver 
ব্যাখ্যা

• কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে প্রথম যে প্রোগ্রামটি Run হয়, সেটি হলো BIOS.

• BIOS:
- BIOS (Basic Input/Output System) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার প্রোগ্রাম।
- এটি মাদারবোর্ডে থাকা ROM বা ফার্মওয়্যার চিপে সংরক্ষিত থাকে।

• কম্পিউটার চালু হলে BIOS–এর ভূমিকা:
- পাওয়ার অন করার সাথে সাথেই BIOS স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।
- BIOS প্রথমে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো ঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করে।
- এই প্রাথমিক পরীক্ষা প্রক্রিয়াকে POST (Power On Self Test) বলা হয়।

• BIOS ও অপারেটিং সিস্টেমের সম্পর্ক:
- হার্ডওয়্যার পরীক্ষা শেষ হওয়ার পর BIOS অপারেটিং সিস্টেম লোড করার কাজ শুরু করে।
- অপারেটিং সিস্টেম সম্পূর্ণভাবে লোড না হওয়া পর্যন্ত BIOS সক্রিয় থাকে।

• কেন BIOS প্রথম Run হয়:
- অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই হার্ডওয়্যার প্রস্তুত করা প্রয়োজন।
- এই কাজটি শুধুমাত্র BIOS–ই করতে পারে।

• অন্যান্য অপশন:
- Operating System BIOS–এর মাধ্যমে লোড হওয়ার পরে চালু হয়।
- Application software অপারেটিং সিস্টেম চালু হওয়ার পর ব্যবহার করা যায়।
- Device driver অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে কাজ করে।

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা [Link].

৫,৪৩০.
What type of memory is RAM?
  1. Volatile
  2. Non-volatile
  3. Permanent
  4. Output memory
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Volatile

Random Access Memory (RAM)
- যে স্মৃতিতে কোনো তথ্য মুছে দিয়ে সেই জায়গায় নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়, তাকে RAM বলে।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে RAM-এর তথ্য মুছে যায়।
- RAM কে প্রাইমারি স্টোরেজ বলা হয়, কারণ এটি সরাসরি ডেটা এবং কম্পিউটারের নির্দেশ (instruction) সংরক্ষণ ও পুনরুদ্ধারে ব্যবহৃত হয়।
- RAM এর প্রতিটি লোকেশন আলাদা এবং অন্য যেকোনো লোকেশনের মতো সহজে অ্যাক্সেস করা যায়।
- RAM হলো রিড/রাইট মেমোরি, অর্থাৎ এতে তথ্য লেখা এবং পড়া দুটোই সম্ভব।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৫,৪৩১.
একটি কম্পিউটারের ALU কোন কাজ সম্পন্ন করে না?
  1. Addition
  2. Subtraction
  3. Logical operation
  4. Data storage
ব্যাখ্যা

• ALU (Arithmetic Logic Unit) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত গাণিতিক (Arithmetic) এবং যৌক্তিক (Logical) ক্রিয়া সম্পন্ন করে।

• Data storage (তথ্য সংরক্ষণ):
- এটি মেমরি বা রেজিস্টারের কাজ, ALU তথ্য সংরক্ষণ করে না।
- ALU শুধুমাত্র প্রক্রিয়াকরণ করে, সংরক্ষণ নয়।

• ALU এর প্রধান কাজ:
- Addition (যোগ): দুই বা ততোধিক সংখ্যার যোগফল নির্ণয় করে।
- Subtraction (বিয়োগ): দুই সংখ্যার মধ্যে পার্থক্য বের করে।
- Logical operation (যৌক্তিক ক্রিয়া): AND, OR, XOR, NOT ইত্যাদি যৌক্তিক অপারেশন সম্পন্ন করে।
- Comparison (তুলনা): সংখ্যা একের থেকে বড়, ছোট বা সমান কিনা যাচাই করে।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৪৩২.
ফাইলমেকার প্রাে প্রােগ্রামটি তৈরী করেছে-
  1. আইবিএম
  2. বেল লেবরেটরী
  3. মাইক্রোসফট
  4. ক্লারিস
ব্যাখ্যা
ফাইলমেকার প্রাে প্রােগ্রামটি তৈরী করেছে যুক্তরাষ্ট্রের ক্লারিস নামক প্রতিষ্ঠান। এই প্রোগ্রামটি খুবই সহজ। এটি উইন্ডোজ এবং ম্যাকিনটোশ উভয় পরিবেশে একইভাবে কাজ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,৪৩৩.
মাল্টিমিডিয়া সফটওয়্যার নিচের কোনটি?
  1. MS Word
  2. MS Access
  3. MS PowerPoint
  4. MS Excel
ব্যাখ্যা
• মাল্টিমিডিয়া হচ্ছে একটি যোগাযোগ এর মাধ্যম। যেখানে বিভিন্ন প্রকার বিষয় বস্তু গুলো যেমন- টেক্সট, অডিও, ইমেজ, অ্যানিমেশন কিংবা ভিডিও ইত্যাদি গুলোকে একত্রিত করে বা একসাথে করে একক ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করা হয়।

পাওয়ারপয়েন্ট হচ্ছে এমন একটি প্রফেশনাল প্যাকেজ সফটওয়্যার যা আপনাকে যে কোন রকমের প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করবে।

পাওয়ারপয়েন্ট এর সুবিধাগুলো হলো-
১) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন আপনি বিভিন্ন মাধ্যম যেমন কোন কম্পিউটার স্ক্রিন, এলসিডি প্রোজেক্টর ইত্যাদিতে প্রদর্শন করতে পারবেন।
২) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন প্রিন্ট করে কাজে লাগাতে পারবেন।
৩) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন এর সংশোধন বা আপডেট করতে পারবেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৫,৪৩৪.
ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে নিচের কোন দিকটি সঠিক?
  1. ক) ROM - CPU - RAM
  2. খ) CPU - RAM - Monitor
  3. গ) RAM - CPU - Output Device
  4. ঘ) Input Device - RAM - Output Device
ব্যাখ্যা
কম্পিউটার এর কাজ করার ধরন:
- প্রসেস করার মত ডাটাগুলো সাধারনত RAM এ থাকে।
- প্রসেস করার সময় ডাটাগুলো RAM থেকে CPU তে আসে।
- প্রসেস হওয়ার পর প্রসেসড ডাটা আউটপুট ডিভাইসে যায়।

তাহলে , RAM - CPU - Output Device.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৩৫.
ডেটাবেজে কুয়েরি হলো-
  1. ডেটাবেজ শেয়ার করা
  2. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা
  3. ডেটাবেজ আপডেট রাখা
  4. ডেটাবেজে শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করা
ব্যাখ্যা
• কুয়েরি:
- ডেটাবেজে ব্যাপক তথ্য সংগৃহীত থাকতে পারে। এই ব্যাপক আয়তনের তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড বা রেকর্ডসমূহ কোন শর্ত বা বৈশিষ্ট্যের ভিত্তিতে খুঁজে বের করাকে কুয়েরি বলা হয়
- কুয়েরিতে Expression, Operator, Filter ইত্যাদি ব্যবহার করা হয়।
- কোনো ডেটা কুয়েরি করার জন্য যুক্তিমূলক এক্সপ্রেশন (Logical Expression) দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়।
- যে সকল রেকর্ড শর্ত পূরণ করে সে রেকর্ডগুলোই কুয়েরির ফলাফল হিসেবে পাওয়া যাবে। যেমন: কোনো ডেটা টেবিলে City নামক একটি ফিল্ডে বিভিন্ন শহরের নাম আছে। এক্ষেত্রে যে সকল রেকর্ডের City ফিল্ডের মান "Dhaka" আছে, সে রেকর্ডগুলো কুয়েরি করার জন্য City = "Dhaka" এ রকম এক্সপ্রেশন তৈরি করা যায়। 
- কুয়েরিতে এক্সপ্রেশন তৈরি করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করতে হয়।
- Query বিভিন্ন প্রকার হতে পারে।
যথা:
১. Select Query,
২. Parameter Query,
৩. Crosstab Query, 
৪. Action Query ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৩৬.
কোনটি কম্পিউটারে ইনপুট সরঞ্জাম নয়?
  1. প্রিন্টার
  2. মাউস
  3. ওয়েবক্যাম
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• কম্পিউটারে ইনপুট সরঞ্জাম হলো এমন যন্ত্র যা ব্যবহারকারী থেকে ডেটা বা তথ্য গ্রহণ করে কম্পিউটারে প্রেরণ করে। যেমন, মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারের স্ক্রিনে কার্সর নিয়ন্ত্রণ করি এবং বিভিন্ন কমান্ড প্রদান করি। ওয়েবক্যাম ব্যবহার করে ছবি বা ভিডিও ক্যাপচার করে কম্পিউটারে ইনপুট হিসেবে পাঠানো যায়। অন্যদিকে, প্রিন্টার হলো আউটপুট ডিভাইস, যা কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে কাগজে প্রিন্ট আকারে প্রদান করে। তাই প্রিন্টার কোনো ইনপুট সরঞ্জাম নয়। সঠিক উত্তর হবে: ক) প্রিন্টার।

• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। 

- তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১. কি-বোর্ড  
২. মাউস  
৩. ট্যাকবল 
৪. জয়স্টিক 
৫. বার কোড রিডার   
৬. পয়েন্ট অফ সেল
৭. ওএমআর
৮. স্ক্যানার 
৯. ডিজিটাইজার 
১০. লাইটপেন ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।

- উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়্যার সমূহ হলো:
১. মনিটর 
২. প্রিন্টার 
৩. প্লটার  
৪. স্পিকার 
৫. মাল্টিমিডিয়া প্রজেক্টর 
৬. ইমেজ সেটার 
৭. ফিল্ম রেকর্ডার 
৮. হেড ফোন  ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৩৭.
কোন ইনপুট ডিভাইসের মাধ্যমে বাচ্চাদের স্লেট এর মত লেখা বা ছবি আঁকা যায়?
  1. ক) স্ক্যানার
  2. খ) লাইট পেন
  3. গ) গ্রাফিক্স প্যাড
  4. ঘ) ডিজিটাল ক্যামেরা
ব্যাখ্যা

গ্রাফিক্স প্যাড (Graphics Pad):
গ্রাফিক্স প্যাডকে স্লেটের সাথে তুলনা করা হয়। স্লেটে যেমন পেন্সিল দিয়ে লেখা হয় তেমনি গ্রফিক্স প্যাডে বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা বা আঁকা যায় এবং কম্পিউটার এই লেখা বা আঁকা বুঝতে পারে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫,৪৩৮.
এক্সপানশন বাসের উদাহরণ নয় কোনটি?
  1. PCI Bus
  2. VESA Bus
  3. Data Bus
  4. EISA Bus
ব্যাখ্যা

Data Bus বা ডেটা বাস হচ্ছে সিস্টেম বাসের অংশ। এটি এক্সপানশন বাসের অন্তর্ভুক্ত নয়।

• এক্সপানশন বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।

• উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে-
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture),
২. ইআইএসএ বাস (EISA - Extended Industry Standards Architecture),
৩. লোকাল বাস (Local Bus):
i. ভেসা (VESA-Video Electronic Standard Architecture),
ii. পিসিআই (PCI- Peripheral Component Interconnect),
৪. ইউএসবি (USB - Universal Serial Bus),
৫. ফায়ারওয়‍্যার বাস (Fireware Bus) বা IEEE
৬. এজিপি (AGP - Accelerated Graphics Port); ইত্যাদি।

• সিস্টেম বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।

• সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১। ডেটা বাস (Data Bus),
২। অ্যাড্রেস বাস (Address Bus) ও
৩। কন্ট্রোল বাস (Control Bus)।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৩৯.
অফিস অটোমেশনে ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. AutoCAD
  2. Adobe Photoshop
  3. Acrobat Reader
  4. Visual Studio
ব্যাখ্যা
• অফিস অটোমেশন:
- অফিস পরিচালনায় তথ্য প্রযুক্তির একটি কার্যকরী উপকরণ হলো অফিস অটোমেশন সিস্টেম।
- অফিস অটোমেশন হল এমন একটি প্রযুক্তিনির্ভর কার্যক্রম, যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিং এবং অন্যান্য প্রযুক্তি ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়।
- বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে ঘর থেকে অফিসের সকল কার্যক্রম পরিচালনা এবং অফিসের নির্দেশনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রদান করা সম্ভব হয়েছে।
- চব্বিশ ঘণ্টা সক্রিয় থাকা এই ধরনের অফিসকে ভার্চুয়াল অফিস এবং প্রদত্ত সার্ভিসকে 24/7 সার্ভিস বলা হয়।
- অফিস পরিচালনায় ব্যবহৃত তথ্য ও প্রযুক্তিনির্ভর ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্স, স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি টেলিফোন, পিএবিএক্স, এবং কর্মীদের হাজিরার জন্য বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি।
- সিস্টেমের মাধ্যমে অফিসের সকল পেপার ওয়ার্ক এবং যোগাযোগের কাজ পরিচালনা করা হয়।

• অফিস অটোমেশনে ব্যবহৃত সফটওয়‍্যারগুলো:
- মাইক্রোসফট অফিস,
- ওপেন অফিস অর্গ,
- অ্যাক্রোবেট রিডার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫,৪৪০.
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হোন কোন বিজ্ঞানী?
  1. ক) জগদীশ চন্দ্র বসু
  2. খ) অ্যাডা লাভলেস
  3. গ) জেমস ক্লার্ক ম্যাক্স অয়েল
  4. ঘ) গুগ্লিয়েলমো মার্কনি
ব্যাখ্যা

বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল জগদীশ চন্দ্র বসু। অ্যাডা লাভলেস algotithm programming এর ধারনা দেন। জেমস ক্লার্ক ম্যাক্স অয়েল electo-magnetic force এর ধারনা দেন। গুগ্লিয়েলমো মার্কনি বেতার যন্ত্রের আবিষ্কারক।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৩ ও ৪।

৫,৪৪১.
হার্ডডিস্ক কোন ধরণের মেমরি?
  1. প্রাইমারি মেমরি
  2. সেকেন্ডারি মেমরি
  3. ক ও খ উভয়ই সঠিক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• সহায়ক মেমরি:
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।

• সহায়ক মেমরি (Secondary Memory) এর উদাহরণ:
- হার্ডডিস্ক,
- সিডি,
- ডিভিডি,
- পেনড্রাইভ,
- জিপ ড্রাইভ,
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৪২.
Fire Fox OS কে সংক্ষেপে কী বলা হয়?
  1. FFS
  2. F4S
  3. O2F
  4. B2G
ব্যাখ্যা
- Firefox OS কে প্রায়শই এর কোড নাম (এবং মূল নাম) B2G দ্বারা উল্লেখ করা হয়।
- ডিভাইসে ফ্ল্যাশ করার জন্য যে ফাইলগুলি আমরা ব্যবহার করি সেগুলিকে images, ROMs বা builds বলা হয়।
- Firefox OS এর সঠিক সংক্ষিপ্তরূপ হল FxOS।
- ফ্ল্যাশিং প্রক্রিয়া বলতে বোঝায় অপারেটিং সিস্টেমকে ভিন্ন ভার্শনে আপডেট করার জন্য ROM গুলিকে ডিভাইসে লেখার প্রক্রিয়া।
- Flatfish হল ১০ ইঞ্চি ট্যাবলেটগুলির পরীক্ষার জন্য ব্যবহৃত কোড নাম।

উৎস: Mozilla Wiki. [Link]
৫,৪৪৩.
ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারের মধ্যে মূল পার্থক্য কী?
  1. ল্যাপটপ সহজে বহনযোগ্য
  2. ডেস্কটপ সহজে বহনযোগ্য
  3. ল্যাপটপ ইন্টারনেটে যোগাযোগ করতে পারে না
  4. ডেস্কটপে সিপিইউ নেই
ব্যাখ্যা

• ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের বহনযোগ্যতা এবং ব্যবহার সুবিধা। ল্যাপটপ একটি কম্প্যাক্ট, হালকা ও ব্যাটারি-চালিত ডিভাইস, যা সহজে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া যায়। এর মধ্যে মনিটর, কীবোর্ড, মাউস ও সিপিইউ একত্রে থাকে, তাই অতিরিক্ত যন্ত্রপাতির প্রয়োজন হয় না। অন্যদিকে ডেস্কটপ স্থিরভাবে ব্যবহারের জন্য তৈরি এবং সাধারণত বেশি শক্তিশালী ও কনফিগারযোগ্য, তবে এটি সহজে বহনযোগ্য নয়। ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়ই ইন্টারনেটে সংযোগ করতে সক্ষম এবং উভয়েই সিপিইউ থাকে। সুতরাং, সঠিক উত্তর হলো – ক) ল্যাপটপ সহজে বহনযোগ্য।

ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- ল্যাপটপ কম্পিউটারে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: ব্রিটানিকা।

৫,৪৪৪.
ডেটাবেজে কোন তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. XML
  2. SQL
  3. HTML
  4. HTP
ব্যাখ্যা
• ডেটাবেজে কোন তথ্য খোঁজার জন্য SQL ব্যবহার করা হয়। 

- SQL এর পূর্ণরূপ হচ্ছে- Structured Query Language. 
- SQL এর ব্যবহার:
১. ডেটাবেজে কুয়েরি সম্পাদন করা যায় ।
২. নতুন ডেটাবেজ তৈরি করা যায় ।
৩. ডেটাবেজে নতুন টেবিল তৈরি করা যায় ।
৪. ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার করা যায় ।
৫. ডেটাবেজে তথ্য সংরক্ষন করা যায় ।
৬. ডেটাবেজে তথ্য হালনাগাদ করা যায় ।
৭. ডেটাবেজ থেকে তথ্য মুছে ফেলা(delete) যায় ।
৮. ডেটাবেজের মধ্যে তথ্য সংরক্ষণ পদ্ধতি তৈরি করা যায় ।
৯. ডেটাবেজের ভিউ(view) তৈরি করা যায় ।
১০. ডেটাবেজে টেবিল, কার্যপ্রনালী এবং ভিউ এর উপর পারমিশন সেট করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫,৪৪৫.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. ক) google.com
  2. খ) yahoo.com
  3. গ) bing.com
  4. ঘ) microsoft.com
ব্যাখ্যা
- আজকাল কোনো কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে গুগল।

- নিচে উল্লেখযোগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলো :
১. গুগল ( https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

---------------
• মাইক্রোসফট (www.microsoft.com) একটি বৃহৎ টেক প্রতিষ্ঠান, যাদের মালিকানাধীন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং (https://www.bing.com/)

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫,৪৪৬.
একটি বাইনারি সংখ্যায় সর্বোচ্চ কয়টি digit থাকতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ১০টি
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্য পদ্ধতি।
-  এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। 
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- একটি বাইনারি সংখ্যায় অসংখ্য digit থাকতে পারে। যেমন : ১০১১১০১১১১১১
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২। (১১০), (১১০১), (১০১.০১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে। 



সূত্রঃমৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,৪৪৭.
নিচের কোনটি (১৪) এর সঠিক বাইনারি রূপ?
  1. (001100)2
  2. (010100)2
  3. (111100)2
  4. (101010)2
ব্যাখ্যা
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর:
- যে সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংক কে তিন বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমন-
১ = ০০১
২ = ০১০
৩ = ১০১
৪ = ১০০

∴ (১৪) = (001100)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৪৮.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Explorer
  2. খ) Edge
  3. গ) DOS
  4. ঘ) IIS
ব্যাখ্যা
System সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য আবশ্যক। 
যেমন, Microsoft Edge, Internet Explorer ব্রাউজ করার জন্য ব্যবহৃত্ত হয়, কিন্তু এটি না থাকলে যে কোন কম্পিউটার  চালাতে অসুবিধা হয় না। 
কিন্তু কোন কম্পিউটারের যদি অপারেটিং সিস্টেম (সিস্টেম সফটওয়্যার ) না থাকে ,তাহলে এটি ব্যবহার করা সম্ভব হয় না। 
যেহেতু DOS একটি অপারেটিং সিস্টেম, তাই এটি সিস্টেম সফটওয়্যার। 
৫,৪৪৯.
Panda হলো একটি-
  1. ভাইরাস
  2. এন্টিভাইরাস
  3. অপারেটিং সিস্টেম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৫০.
বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন কম্পিউটার কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. পার্সোনাল কম্পিউটার (PC)
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. সুপারকম্পিউটার
  4. ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা

◉ কম্পিউটারের ভিন্ন ভিন্ন শ্রেণির মধ্যে সবচেয়ে দ্রুতগতির হলো সুপারকম্পিউটার। এরা Floating Point Operations Per Second (FLOPS) এককে তাদের কর্মক্ষমতা মাপা হয়। আধুনিক সুপারকম্পিউটারগুলো পেটাফ্লপস (1015 FLOPS) থেকে শুরু করে এক্সাফ্লপস (1018 FLOPS) পর্যন্ত ক্ষমতাসম্পন্ন।

​সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৫১.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ২৫৬টি
  2. ৬৫৬৩৬টি
  3. ৫১২ টি
  4. ৬৫৫৩৬টি
ব্যাখ্যা

- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- এই কোডের মাধ্যমে ২১৬ বা ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৪৫২.
নিচের কোনটির Memory Capacity সর্বোচ্চ?
  1. Kilobyte
  2. Megabyte
  3. Terabyte
  4. Gigabyte
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।  
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৫,৪৫৩.
পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে 5 এর ডাটা টাইপ কোনটি?
  1. str
  2. float
  3. bool
  4. int
ব্যাখ্যা
পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

• Python-এ 5 এর ডেটা টাইপ হলো int।

কারণ:
• int মানে ইন্টিজার বা পূর্ণসংখ্যা। 5 একটি পূর্ণসংখ্যা, যা দশমিকবিহীন এবং এতে কোনো ভগ্নাংশ নেই। Python সংখ্যাগুলোকে ডেটা টাইপ অনুযায়ী শ্রেণীবদ্ধ করে।

এখন বাকি অপশনগুলো ব্যাখ্যা করা যাক:
- str (স্ট্রিং): এটি টেক্সট বা অক্ষরযুক্ত মানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: '5' বা "Hello".
- float: এটি দশমিক সংখ্যার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: 5.0.
- bool: এটি বুলিয়ান মানের জন্য ব্যবহৃত হয়, যেমন True বা False.
- তাই, 5 একটি পূর্ণসংখ্যা এবং এর ডেটা টাইপ int।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৫,৪৫৪.
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কোন অক্ষরটি দশমিক মান 15 নির্দেশ করে? 
  1. D
  2. E
  3. F
  4. A
ব্যাখ্যা

• হেক্সাডেসিমেলে A=10 থেকে F=15 পর্যন্ত মান নির্দেশ করে।
- অর্থাৎ A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15.

• সংখ্যা লেখার বা প্রকাশ করার যে নিয়ম অনুসরণ করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ লক্ষ করা যায় নিচের মতো—

• সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:

- দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
- বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
- অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System),
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System).

• দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System):

- মানুষ সাধারণত হিসাব–নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 10.

- এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো—
0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.

- উদাহরণ: (13)10, (95)10 .
 
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক— 0 ও 1 ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 2।

- কম্পিউটার যেহেতু বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে, তাই এটি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে।

- উদাহরণ: (101)2, (1000111).

• অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 8.

- এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো—
0, 1, 2, 3, 4, 5, 6, 7.

- উদাহরণ: (105)8, (765).
 
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি চিহ্ন ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 16.

- এই পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নগুলো হলো—

- সংখ্যা: 0–9.
- বর্ণ: A, B, C, D, E, F.
এখানে—
A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15.

উদাহরণ: (15)16, (ABC)16 .

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৫৫.
(110110)2 এর সমকক্ষ মান - 
  1. (66)8
  2. (54)10
  3. (36)16
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
(110110)2 = (66)8
(110110)2 = (54)10
(110110)2 = (36)16
৫,৪৫৬.
কম্পিউটার কীবোর্ডের F5 কী - কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. ফুলস্ক্রিন দেখা
  2. ভুল বের করা
  3. পেইজ রিফ্রেশ
  4. স্পেলিং চেক করা
ব্যাখ্যা
• কম্পিউটারের কী বোর্ডের F5 কী সাধারণত পেইজ রিফ্রেশ বা রিফ্রেশ করার জন্য ব্যবহৃত হয়। ওয়েব ব্রাউজার বা অন্য সফটওয়্যারে কোনো পেইজ বা তথ্য হালনাগাদ করতে এই কী চাপানো হয়। এতে বর্তমান পেইজটি আবার লোড হয় এবং নতুন তথ্য বা পরিবর্তনগুলো দেখা যায়। উদাহরণস্বরূপ, ইন্টারনেট ব্রাউজারে যখন কোন ওয়েবসাইটের নতুন আপডেট দেখতে চান, তখন F5 চাপালে পেইজটি রিফ্রেশ হয়। তাই F5 এর কাজ ভুল বের করা বা প্রোগ্রাম বন্ধ করা নয়, এবং ফুলস্ক্রিন দেখানোর জন্য সাধারণত F11 কী ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: গ) পেইজ রিফ্রেশ।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৫,৪৫৭.
প্রথম প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত কোনটি?
  1. Assembly
  2. ADA
  3. C
  4. HTML
ব্যাখ্যা
ADA প্রোগ্রামিং ভাষা:
- ADA হচ্ছে কম্পিউটার এর প্রথম প্রোগ্রামিং ভাষা
- লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে এই ভাষার নামকরণ করা হয়।
- বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা অ্যাডা বায়রন (Augusta Ada Byron)। ডাক নাম ছিল 'কাউন্টেস অফ লাভলেস' বা 'অ্যাডা লাভলেস'।
- চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।

উৎস: ব্রিটানিকা।
৫,৪৫৮.
নিচের কোন স্টোরেজ ডিভাইসটিতে কোনো চলমান অংশ (moving parts) থাকে না?
  1. CD-ROM
  2. SSD
  3. HDD
  4. Floppy Disk
ব্যাখ্যা
• SSD (Solid State Drive) হলো একটি স্টোরেজ ডিভাইস যা কোনো যান্ত্রিক বা চলমান অংশ ছাড়াই তথ্য সংরক্ষণ করে।
এটি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক চিপ (Flash Memory) দ্বারা তৈরি, যার কারণে এতে ডিস্ক ঘোরা বা হেড মুভ করার প্রয়োজন নেই, যেমনটা দেখা যায় HDD বা CD-ROM-এ।

•  SSD এর বৈশিষ্ট্য-
-  দ্রুত ডেটা প্রসেস করে,
-  বিদ্যুৎ খরচ কম করে,
-  নীরবভাবে কাজ করে, এবং
-  ধাক্কা বা কম্পনের প্রতি অনেক বেশি সহনশীল। 

অন্যদিকে, 
CD-ROM, HDD, Floppy Disk এগুলোতে ডিস্ক থাকে যা ঘুরে এবং ডাটা প্রসেস করে। 

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), একাদশ ও দ্বাদশ শ্রেণী। 
- Intel – Solid State Drive Basics.
- Samsung – SSD vs HDD.
- PCMag Encyclopedia.
৫,৪৫৯.
কোনটি কম্পিউটারের সংরক্ষণ key বাটন?
  1. ক) F8
  2. খ) F6
  3. গ) F10
  4. ঘ) F12
ব্যাখ্যা
• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত কীসমূহ ফাংশন কী নামে পরিচিত।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহৃত হয়।

F6: মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে যাবার জন্য এ কী ব্যবহার করা হয়।
F8: অপারেটিং সিস্টেম Safe Mood এ চালু করার জন্য ব্যবহৃত হয়। F8 দুবার চাপলে একটি ওয়ার্ড, তিনবার চাপলে একটি Sentence এবং চারবার চাপলে একটি Paragraph এবং পাঁচবার চাপলে পুরো Document সিলেক্ট হয়।
F10: এটি দ্বারা ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।
F12: মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটার শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করা যাবে।

উৎস: Microsoft Website.
৫,৪৬০.
নিচের কোনটি অক্টাল নাম্বার নয়?
  1. ক) ১৭৫
  2. খ) ১৬৫
  3. গ) ২৩১
  4. ঘ) ১৭৯
ব্যাখ্যা

অকটাল নাম্বার সিস্টেম বলতে ৮ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
অঙ্কগুলি হল ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত।
১৭৯ এখানে ৯ অক্টাল নাম্বার নয়। তাই এটি দশমিক সংখ্যা ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

৫,৪৬১.
বাইনারিতে 11001110 এবং 11001100 এর যোগফল কত হবে?
  1. ক) 110011011
  2. খ) 1100110100
  3. গ) 110011010
  4. ঘ) 110101110
ব্যাখ্যা

৫,৪৬২.
বর্তমানে (২০২৪) সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
  1. মাইক্রোসফট এক্সেল
  2. ভিসিক্যালক
  3. লোটাস-১২৩
  4. ওপেন অফিস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল।

স্প্রেডশিট (Spreadsheet):

- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে।
- এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি।

• MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS PowerPoint- প্রেজেন্টেশন সফটওয়্যার।
• MS Outlook- ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: i) TechRadar ওয়েবসাইট।
         ii) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৬৩.
The basic architecture of computer was developed by-
  1. ক) Garden Moore
  2. খ) Blaise Pascal
  3. গ) John Von Neumann
  4. ঘ) Charles Babbage
ব্যাখ্যা
- জন ভন নিউম্যান, আসল নাম জ্যানোস নিউম্যান, (জন্ম 28 ডিসেম্বর, 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি—মৃত্যু 8 ফেব্রুয়ারি, 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.), হাঙ্গেরিয়ান-বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ। 
- ভন নিউম্যান তার বিশের দশকের মাঝামাঝি সময়ে  বিশ্বের অন্যতম প্রধান গণিতবিদ হয়ে
- ফলিত গণিতের জন্য ভন নিউম্যানের উপহার কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে এমন দিকগুলিতে তার কাজ নিয়েছিল।
- ভন নিউম্যান গেম তত্ত্বের পথপ্রদর্শক এবং অ্যালান টুরিং এবং ক্লড শ্যাননের সাথে সঞ্চিত-প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটারের ধারণাগত উদ্ভাবকদের একজন ছিলেন।
- ভন নিউম্যান মেশিন, আধুনিক, বা ক্লাসিক্যাল, কম্পিউটারের মৌলিক নকশা করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC-এর নির্মাণে জড়িত তিনজন প্রধান বিজ্ঞানী-আর্থার বার্কস, হারম্যান গোল্ডস্টাইন এবং জন ভন নিউম্যান-"ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা" (1946)-এ ধারণাটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন।
- যদিও অনেক গবেষক কাগজটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধারণাগুলি অবদান রেখেছিলেন, ভন নিউম্যান ছিলেন প্রধান লেখক, এবং এটি প্রায়শই কম্পিউটার বিজ্ঞানের জন্ম শংসাপত্র হিসাবে উল্লেখ করা হয়।

উৎস: ব্রিটানিকা 
৫,৪৬৪.
Which keyboard shortcut is wrong for windows 10?
  1. Maximize Window: F11
  2. Open Task View: Windows logo key + tab
  3. Display and hide the desktop: Windows logo key + D
  4. Switch between open apps: Alt + S
  5. Lock your PC: Windows logo key + L
ব্যাখ্যা
• Maximize Window: F11 or Windows logo key + Up arrow
• Open Task View: Windows logo key + tab
• Display and hide the desktop: Windows logo key + D
• Switch between open apps: Alt + Tab
• Open the Quick Link menu: Windows logo key + X
• Lock your PC: Windows logo key + L

Source: Microsoft Support. [Link]
৫,৪৬৫.
Which function key quickly opens the search option?
  1. F2
  2. F4
  3. F6
  4. F3
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) F3

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। 

৫,৪৬৬.
একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) রাউটার
  2. খ) এডাপ্টার
  3. গ) রিপিটার
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
নেটওয়ার্ক এডাপ্টার:
- একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না।
- সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) লাগাতে হয়।
- সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে।
- আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
৫,৪৬৭.
ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো -
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) হিউমেনওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ফার্মওয়্যার (Farmware) :
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

হার্ডওয়্যার (Hardware) :
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড প্রভৃতি যন্ত্রপাতি নিয়ে সুষ্ঠুভাবে সম্পাদন ও সহায়তা করার জন্য রয়েছে অন্য ডিভাইসসমূহ যেমন-ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রপাতি। উল্লিখিত সকল যন্ত্রপাতিই কম্পিউটারের হার্ডওয়্যার।

হিউম্যানওয়্যার (Humanware) :
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।
- একজন কম্পিউটারের ব্যবহারকারী (হিউম্যানওয়্যার) প্রথমত ডেটা সংগ্রহ করেন। কম্পিউটার প্রসেস করার জন্য কম্পিউটারের সিস্টেম ডিজাইন করেন এবং কম্পিউটারের প্রোগ্রাম লেখেন। এরপর কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার চালনার মাধ্যমে প্রোগ্রামটিকে চালিয়ে দেখেন এবং ডেটাগুলোকে পরীক্ষা করেন। এ সব কাজই হিউম্যানওয়্যারের অন্তর্ভুক্ত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৬৮.
মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র কোনটি?
  1. ক) প্রধান মেমোরি
  2. খ) সহায়ক মেমোরি
  3. গ) কোর মেমোরি
  4. ঘ) ম্যাগনেটিক মেমোরি
ব্যাখ্যা
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। 
প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইস সমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‌্যাম।
৫,৪৬৯.
আমাজন ডাইনামোডিবি (Amazon DynamoDB) কোন ধরনের ডাটাবেজ?
  1. রিলেশনাল ডাটাবেজ
  2. NoSQL ডাটাবেজ
  3. গ্রাফ ডাটাবেজ
  4. হাইব্রিড ডাটাবেজ
ব্যাখ্যা

◉ Amazon DynamoDB হলো একটি ফুলি ম্যানেজড NoSQL ডাটাবেজ সেবা, যা উচ্চ পারফরম্যান্স এবং স্কেলেবিলিটি প্রদান করে।

ডাটাবেজ প্রোগ্রাম: 
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
- অর্থাৎ যে কোন বড় ধরনের তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে অতি সহজে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করা যায়।
- ডিবেজ থ্রি (Debase III), ডিবেজ থ্রি প্লাস (Debase III+), ডিবেজ ফোর (Debase IV), ফক্সবেজ (Foxbase), ফক্সপ্রো (Fox Pro) ইত্যাদি ডাটাবেজ সংক্রান্ত বহুল ব্যবহুত প্যাকেজ সফট্ওয়্যার।
- মাইক্রোসফট ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট একসিস (Microsoft Access)।

NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ (যেমন: MySQL, Oracle, SQL Server) থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি। 

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। Amazon ওয়েবসাইট। 

৫,৪৭০.
SSD সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
  1. এদের নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন প্রয়োজন
  2. এদের চলমান চৌম্বকীয় অংশ থাকে
  3. এগুলো HDD-এর তুলনায় বেশি শব্দ করে
  4. এরা HDD-এর তুলনায় কম বিদ্যুৎ খরচ করে
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ঘ) এরা HDD-এর তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।
- SSD বা সলিড-স্টেট ড্রাইভে কোনো চলমান চৌম্বকীয় অংশ নেই, বরং ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করা হয়। এর ফলে এগুলো চুপচাপ কাজ করে এবং HDD-এর মতো নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন প্রয়োজন হয় না। SSD-এর ডেটা অ্যাক্সেস দ্রুত এবং কার্যকর হওয়ায় বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে HDD-তে চুম্বকীয় প্ল্যাটার এবং স্পিনিং হেড থাকে, যা শব্দ সৃষ্টি করে এবং বেশি বিদ্যুৎ ব্যবহার করে। 

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

• এছাড়াও, 
- HDD: মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর।
- Floppy Disk: খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি।
- SSD: ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত।
- SSHD: হাইব্রিড, HDD-এর চেয়ে দ্রুত কিন্তু SSD-এর তুলনায় ধীর।
- সবচেয়ে দ্রুত: SSD.

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৭১.
হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে কোনটি পালন করে?
  1. এএলইউ
  2. হার্ডডিস্ক
  3. অপারেটিং সিস্টেম
  4. সিপিইউ
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেমের গুরুত্ব:
- অন্যান্য সফটওয়্যার বা প্রোগ্রামের ন্যায় অপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়‍্যার।
- কম্পিউটার সিস্টেম জনপ্রিয় হওয়ার পেছনে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বণ্টন, তত্ত্বাবধান, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগ্রাম পরিচালনা- সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৭২.
'Polymorphism' কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  4. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ব্যাখ্যা
• 'Polymorphism' অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:

- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৭৩.
মাদারবোর্ডে কোন সংযোগটি গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়?
  1. SATA Port
  2. AGP Slot
  3. USB Port
  4. RAM Slot
ব্যাখ্যা
• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন: কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।

• মাদারবোর্ডের স্লট:
1. AGP slot
2. RAM slot
3. PCI slot; ইত্যাদি।

- মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড সংযোগ করার জন্য প্রাথমিকভাবে AGP স্লট ব্যবহার করা হয়।
- মাদারবোর্ডের সাথে keyboard, speaker ইত্যাদি সংযোগ করার জন্য USB ব্যবহার করা হয়।
- মাদারবোর্ডের সাথে hard drive, SSD ইত্যাদি সংযোগ করার জন্য SATA ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৭৪.
কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
  1. পাঞ্চকার্ড
  2. লাইটপেন
  3. বারকোড
  4. প্রজেক্টর
ব্যাখ্যা

• প্রজেক্টর কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
• কম্পিউটারের ইনপুট ডিভাইসঃ
- পাঞ্চকার্ড,
- বারকোড রিডার,
- ওয়েবক্যাম,
- মাউস,
- ওএমআর,
- ওসিআর,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ট্র্যাকবল,
- লাইটপেন,
- ডিজিটাইজার ইত্যাদি।

৫,৪৭৫.
How is the amount of RAM in a computer measured?
  1. ক) In bytes
  2. খ) In mega bytes
  3. গ) In giga bytes
  4. ঘ) In tera bytes
ব্যাখ্যা
According to the University of Virginia, "The amount of RAM (Random Access Memory) in a computer is measured in gigabytes (GB)." 

Source: University of Virginia Website
৫,৪৭৬.
The decimal number (175)10 converted to octal is -
  1. 250
  2. 357
  3. 257
  4. 355
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) 257

পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া:
ধাপ-১: দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যার ভিত্তি ৮ দিয়ে ভাগ করুন এবং ভাগশেষটি সংরক্ষণ করুন।
ধাপ-২: প্রাপ্ত ভাগফলকে আবার ৮ দিয়ে ভাগ করুন এবং নতুন ভাগশেষটিও সংরক্ষণ করুন।
ধাপ-৩: এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না ভাগফল শূন্য (০) হয়।
ধাপ-৪: সংরক্ষিত ভাগশেষগুলোকে উল্টো ক্রমে (শেষ ভাগশেষ থেকে প্রথম ভাগশেষ পর্যন্ত) লিখলে সংখ্যাটির সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

৫,৪৭৭.
(159.69)16 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 531.322
  2. 571.644
  3. 854.511
  4. 893.533
ব্যাখ্যা
প্রশ্ন: (159.69)16 এর সমতুল্য অক্টাল মান কত?

সমাধান:

৫,৪৭৮.
কোনটি Universal Gate হিসেবে পরিচিত?
  1. OR
  2. AND
  3. NOR
  4. XOR
ব্যাখ্যা

• NOR গেট ব্যবহার করে মৌলিক তিনটি গেট (NOT, OR, AND) তৈরি করা যায়, তাই এটি Universal Gate বা সার্বজনীন গেইট হিসেবে পরিচিত।

সার্বজনীন গেইট (Universal Gate):
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৪৭৯.
নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. AVAST
  2. COBOL
  3. Disk fragmentation
  4. AVG
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।
• নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
- এন্টিভাইরাস, 
- অনুবাদক সফটওয়্যার,
- ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
- ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
- ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
- ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
- সর্ট মার্জ প্রোগ্রাম,
- লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করাইত্যাদি।
- তাছাড়া সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
• COBOL একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৮০.
অ্যালগরিদমের চিত্ররূপকে ________ বলা হয়।
  1. ফ্লোচার্ট
  2. ছদ্ম-প্রােগ্রাম
  3. সুডােকোড
  4. বেসিক কমান্ড
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ক) ফ্লোচার্ট

অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলা হয়। এটি একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি প্রক্রিয়া বা অ্যালগরিদমের ধাপগুলোকে বিভিন্ন আকারের মাধ্যমে নির্দেশ করে, যেমন বর্গাকার, আয়তাকার, ডায়মন্ড শেপ ইত্যাদি, যা প্রক্রিয়াটিকে স্পষ্ট করে তোলে।

⚪ প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

⚪ সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

⚪ বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

⚪ বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

⚪ অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৮১.
নিচের কোন ডেটা টাইপটি সকল ধরনের ডেটাবেজেই বিদ্যমান?
  1. টেক্সট (text)
  2. পূর্ণসংখ্যা (integer)
  3. তারিখ (date)
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- টেক্সট (text), পূর্ণসংখ্যা (integer) , তারিখ (date) ও দশমিক সংখ্যা (decimal number) এই ডেটা টাইপগুলো সব ডেটাবেজেই পাওয়া যায়।
[উৎস - ICT, একাদশ - দ্বাদশ শ্রেণি, পৃষ্ঠা - ২০২]
৫,৪৮২.
Keys labeled F1 to F12 are typically found on computer keyboards and are collectively known as -
  1. Alphabet keys
  2. Numeric keys
  3. Function keys
  4. Modifier keys
ব্যাখ্যা
Function keys:
→ বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
→ বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
→ ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেন্যুর বিভিন্ন কমাণ্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী-বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমাণ্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেন্যুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

কন্ট্রোল কী:
→ কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়।
→ কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
৫,৪৮৩.
স্মার্ট হোমে কোন প্রযুক্তির মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে?
  1. অপটিকাল কেবল
  2. আইওটি
  3. সিঙ্গল-মোড ফাইবার
  4. মাল্টি-মোড ফাইবার
ব্যাখ্যা
স্মার্ট হোমে আইওটি (IOT) মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে।

স্মার্ট হোম:
-স্মার্ট হোম হলো একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বিভিন্ন গ্যাজেট বা ডিভাইস নিয়ন্ত্রিত হয়।
-এতে বিভিন্ন যন্ত্রপাতি যেমন লাইট, এসি, ফ্যান, হোম সিকিউরিটি সিস্টেম, ইত্যাদি ইন্টারনেট বা অন্যান্য স্মার্ট প্রযুক্তি দ্বারা পরিচালিত হয়।

IOT (Internet of Things)
- IOT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে। 
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৫,৪৮৪.
কোনটিকে ফিজিক্যাল এড্রেস বলা হয়?
  1. ক) MAN
  2. খ) MAC
  3. গ) IEEE
  4. ঘ) PDA
ব্যাখ্যা
MAC বা MAC address হলো- ''Media Access Control address'' এবং এটি Apple Macintosh কম্পিউটার সম্পর্কিত নয়। MAC address হলো একটি হার্ডওয়্যার identification নম্বর যা কোনও নেটওয়ার্কের প্রতিটি ডিভাইস আলাদাভাবে চিহ্নিত করে। MAC address প্রতিটি নেটওয়ার্ক কার্ডে তৈরি করা হয় যেমন Ethernet কার্ড বা Wi-Fi কার্ড এবং তা পরিবর্তন করা যায় না।
৫,৪৮৫.
Linux অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কোনটি?
  1. শুধু মোবাইলের জন্য
  2. কোড পরিবর্তনের সুযোগ নেই
  3. ওপেন সোর্স
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত এবং যেকেউ এটি পরিবর্তন, উন্নয়ন ও বিতরণ করতে পারে।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৪৮৬.
ব্যবহারকারী CUI-এর সাথে কীভাবে ইন্টার‍্যাক্ট করে?
  1. টেক্সট কমান্ড টাইপ করে
  2. আইকনে ক্লিক করে
  3. ভয়েস কমান্ড ব্যবহার করে
  4. স্ক্রিন স্পর্শ করে
ব্যাখ্যা

• ব্যবহারকারী CUI (Command-Line User Interface)-এর সাথে টেক্সট কমান্ড টাইপ করে ইন্টার‍্যাক্ট করে। এখানে গ্রাফিক্যাল উপাদান যেমন আইকন, বোতাম বা মেনু থাকে না। ব্যবহারকারী কীবোর্ড ব্যবহার করে নির্দিষ্ট কমান্ড লিখে সিস্টেমকে নির্দেশ দেয়, এবং সিস্টেম সেই কমান্ড অনুযায়ী কাজ করে। CUI-তে প্রতিটি ক্রিয়া স্পষ্টভাবে কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা কার্যকর এবং দ্রুত হতে পারে, বিশেষ করে অভিজ্ঞ ব্যবহারকারীর জন্য। ভয়েস কমান্ড, টাচ বা আইকন ক্লিক সাধারণত GUI (Graphical User Interface)-তে ব্যবহৃত হয়, তাই CUI-এর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। এটি প্রায়শই প্রশাসক বা প্রোগ্রামারদের মধ্যে জনপ্রিয়।

সঠিক উত্তর: ক) টেক্সট কমান্ড টাইপ করে। 

​• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৫,৪৮৭.
DOS কী ধরনের অপারেটিং সিস্টেম?
  1. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
  2. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
  3. ভার্চুয়াল অপারেটিং সিস্টেম
  4. মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

• DOS (Disk Operating System)
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৫,৪৮৮.
PNG এর পূর্ণরূপ -
  1. ক) Picture Network Graphics
  2. খ) Personal Network Gateway
  3. গ) Portable Network Graphics
  4. ঘ) Pixel Network Gateway
ব্যাখ্যা
PNG
- PNG এর পূর্ণরূপ Portable Network Graphics.
- PNG একটি Image ফাইল এক্সটেনশন। 
- PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল।
- ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: Adobe.com
৫,৪৮৯.
কোন ওপেন-সোর্স ফাইল কম্প্রেশন টুল .7z এবং .zip এর মতো ফরম্যাট সাপোর্ট করে?
  1. StuffIt
  2. PeaZip
  3. 7-Zip
  4. WinRAR
ব্যাখ্যা

• উত্তর: গ) 7-Zip.

7-Zip একটি জনপ্রিয় ওপেন-সোর্স ফাইল কম্প্রেশন টুল যা .7z, .zip, .tar, .gzip, .bzip2 এবং আরও অনেক ফরম্যাট সাপোর্ট করে। এটি উচ্চ কম্প্রেশন রেট এবং শক্তিশালী AES-256 এনক্রিপশন প্রদান করে। ব্যবহারকারীরা 7-Zip ব্যবহার করে বড় ফাইল ছোট আকারে রূপান্তর করতে পারে এবং ডেটা সংরক্ষণ ও স্থান সাশ্রয় করতে পারে। এছাড়া, এটি উইন্ডোজ সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ এবং সহজ ইন্টারফেসের কারণে নতুন ব্যবহারকারীরাও দ্রুত ফাইল কম্প্রেশন ও এক্সট্র্যাকশন করতে সক্ষম। ওপেন-সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং সম্প্রদায় দ্বারা নিয়মিত আপডেট হয়।

• ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

• কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৫,৪৯০.
IBM-PC/AT তে ব্যবহারের জন্য মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত 'UNIX' অপারেটিং সিস্টেমের নতুন ভার্শনের নাম কী?
  1. ক) Xenix
  2. খ) Linux
  3. গ) CP/M
  4. ঘ) Windows
ব্যাখ্যা
ইউনিক্স (UNIX)
- ইউনিক্স মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি ১৯৭০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন থমসম (Ken Thompson) ও ডেনিস রিসি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে হাই লেভেল ল্যাংগুয়েজ সি (C) ভাষার মাধ্যমে তৈরি করেন।
- ১৯৮০ সালে মাইক্রোসফট কর্পোরেশন IBM-PC/AT তে ব্যবহারের জন্য ইউনিক্সের একটি নতুন ভার্শন Xenix বের করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৯১.
নিচের কোনটি সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় না?
  1. Excel
  2. Ruby
  3. Java
  4. Python
ব্যাখ্যা

• সফটওয়্যার ডেভেলপমেন্টে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা এবং টুল ব্যবহৃত হয়। Java, Python এবং Ruby হলো প্রোগ্রামিং ভাষা, যা সফটওয়্যার তৈরি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা প্রসেসিং এবং অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন্যদিকে, Excel মূলত একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডেটা বিশ্লেষণ, হিসাবনিকাশ, চার্ট তৈরি এবং রিপোর্টিং-এর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে কোডিং বা প্রোগ্রামিং এর জন্য ব্যবহৃত হয় না। তাই, সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রোগ্রামিং ভাষা হিসেবে Excel ব্যবহৃত হয় না, যদিও এটি ডেটা ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণের জন্য সহায়ক।

- উত্তর: ক) Excel.

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৫,৪৯২.
ইনডেক্সিং এ কোন ক্রমে ডাটা সাজানো হয়?
  1. আরোহী বা অবরোহী আকারে
  2. র‍্যান্ডমলি
  3. গ্রাফ আকারে
  4. এলোমেলোভাবে
ব্যাখ্যা
কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।

• ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়।
- তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর। সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়।

• ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধাগুলো হলো:
- ডাটা সাজানোর জন্য সময় কম লাগে।
- ডাটা ফাইলকে ইনডেক্স করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজে থেকেই সাজানো হয়ে যায়।
- ডাটা ফাইলকে ইনডেক্স করার পর একটি ইনডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
-একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি সহজ হয়।

• ইনডেক্সিং-এর অসুবিধা:
- ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ডগুলোকে সাজানো হলে মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
- সর্টেড ডাটাগুলো নিয়ে ইনডেক্স ফাইল তৈরি হয়।
- ইনডেক্স ফাইলকে সংরক্ষণ করার জন্য কম্পিউটারের স্মৃতিতে অতিরিক্ত জায়গা লাগে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৯৩.
কোনটিতে প্রথম Punched Card ব্যবহার করা হয়?
  1. ক) Analytical Engine
  2. খ) ENIAC
  3. গ) Hollerith Machine
  4. ঘ) Magnetic Machine
ব্যাখ্যা
বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে HOLLERITH MACHINE, এটি আবিষ্কার করেন HERMAN HOLLERITH, এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং সুতাে এবং অন্য মেশিনের রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতো।
এই মেশিনে নাম্বার এবং Text উভয়ই পড়তে পারতাে। এটিতেই প্রথম Punched card ব্যবহার করা হয়। এটির অপর নাম Tabulating Machine.
সুত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রথম পত্র, নবম দশম শ্রেণি।
৫,৪৯৪.
অপারেটিং সিস্টেমের প্রধান অংশকে কী বলা হয়?
  1. Compiler
  2. Driver
  3. Shell
  4. Kernel
ব্যাখ্যা
• কার্নেল (Kernel):
- কার্নেল হল অপারেটিং সিস্টেমের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
- এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেমকে কার্যকর ও পরিচালিত করে।

• কার্নেলের প্রধান কাজ:
- সিপিইউ শিডিউলিং: প্রসেসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সিপিইউ বরাদ্দ করে।
- মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট: কম্পিউটারের মেমোরি ও সংযুক্ত ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
- ইনপুট/আউটপুট ব্যবস্থাপনা: ইনপুট ও আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও পারফরম্যান্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Techtarget website.
৫,৪৯৫.
নিম্নের কোন লজিক গেইটটি যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে?
  1. ক) OR Gate
  2. খ) AND Gate
  3. গ) NOT Gate
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অ্যান্ড গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। 

- AND গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট।
- বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে AND গেইট বলা হয়।
- AND গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে।  
- যেহেতু AND গেইট যৌক্তিক গুণের গেইট তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে।
- এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ০ হলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।

সূত্র: ১২৬ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৫,৪৯৬.
কম্পিউটার অপারেশনে কোন ধরনের গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. জ্যামিতি
  2. বুলিয়ান
  3. দশমিক
  4. বাইনারি
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্য পদ্ধতি।-  এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। 
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২। (১১০)২, (১১০১)২, (১০১.০১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে। 
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৪৯৭.
কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. MacOS
  2. Windows
  3. Linux
  4. Solaris
ব্যাখ্যা

Linux হচ্ছে একটি  ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং Windows, macOS ও Solaris হলো ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৪৯৮.
অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
  1. রোবোটিক্সে
  2. বায়োইনফরমেটিক্সে
  3. বায়োমেট্রিক্সে
  4. ভার্চুয়াল রিয়্যালিটিতে
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫,৪৯৯.
ইবিসিডিক কোড (EBCDIC Code) কত বিটের কোড?
  1. ক) ৪ বিটের কোড
  2. খ) ৭ বিটের কোড
  3. গ) ৮ বিটের কোড
  4. ঘ) ১৬ বিটের কোড
ব্যাখ্যা
ইবিসিডিক কোড (EBCDIC Code):
EBCDIC শব্দের পূর্ণরূপ হলাে Extended Binary Coded Decimal Interchange Code.
EBCDIC কোডটি IBM কর্তৃক তৈরীকৃত একটি 8 (৮) বিটের কোড যার মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়। এ ধরনের কোডের ডান দিকের চারটি বিটকে নিউমেরিক এবং বাম দিকের চারটি বিটকে জোন বলা হয়।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)
৫,৫০০.
What is the primary function of the F11 key on a keyboard?
  1. Refresh the page
  2. Toggle full-screen mode
  3. Open the Help menu
  4. Open Task Manager
ব্যাখ্যা
F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কীবোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কীবোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।