ব্যাখ্যা
- বাজার স্থিতিশীল করার জন্য পণ্যদ্রব্য বা সংরক্ষণ করে রাখার কৌশলকে বলা হয় বাফার স্টক।
- অর্থনীতিতে যখন রাজস্ব ঘাটতি থাকে না, অর্থাৎ রাজস্ব উদ্বৃত্ত থাকে, তখন পণ্যদ্রব্য কেনা হয়। অর্থনৈতিক সংকট দেখা দিলে এই পণ্যদ্রব্য বিক্রি করে ফেলা হয়। এটাই হলো বাফার স্টক।
- এটি একটি "নিরাপত্তা মজুত" হিসেবে কাজ করে, যা পণ্যের দাম ওঠানামা বা সরবরাহে সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- কৃষি পণ্যের উৎপাদন মৌসুমের বাইরের সময়ে বা বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সরবরাহ কমে যায়, তবে সরকার বাফার স্টক থেকে সেই পণ্যগুলি বাজারে সরবরাহ করতে পারে।
- অর্থনৈতিক ক্ষেত্রে, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিদেশী মুদ্রার বাফার স্টক রাখতে পারে।
- এটি মূলত অর্থনৈতিক নিরাপত্তা এবং বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়।