• “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।”- এই বিখ্যাত উক্তিটি প্রমথ চৌধুরীর লেখা।
-------------------------------
• প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) ছিলেন বিংশ শতাব্দীর প্রখ্যাত প্রাবন্ধিক, কবি ও লেখক।
- তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ (অনার্স) দর্শন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রী লাভ করেন।
- তিনি কিছুদিন ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
- প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিতরীতি প্রবর্তক।
- তিনি বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক প্রবন্ধের পথিকৃৎ ছিলেন।
- তিনি সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচনা করেন।
- ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’ পান।
- তার সাহিত্যকর্মে প্রবন্ধ, গল্প ও কাব্যরচনার সমৃদ্ধি রয়েছে।
- তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
• তেল-নুন-লকড়ী,
• বীরবলের হালখাতা,
• নানাকথা,
• আমাদের শিক্ষা,
• রায়তের কথা,
• নানাচর্চা।
- তাঁর গল্পগ্রন্থ:
• চার-ইয়ারী কথা,
• আহুতি,
• নীললোহিত,
• অনুকথা সপ্তক,
• ঘোষালে ত্রিকথা।
- তাঁর কাব্যগ্রন্থ:
• সনেট-পঞ্চাশৎ,
• পদচারণ।
-----------------------------------------
• প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত উক্তি হলো,
- “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”।
- এ উক্তিটি তার বিখ্যাত প্রবন্ধ "বই পড়া"-থেকে নেয়া হয়েছে।
- "বই পড়া" প্রবন্ধটি তাঁর "প্রবন্ধ সংগ্রহ" বইয়ের অন্তর্ভুক্ত
- “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-
- এই উক্তি প্রমাণ করে যে প্রকৃত শিক্ষিত হতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নিজের প্রচেষ্টা ও আগ্রহেও জ্ঞান অর্জন করতে হয়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।