সঠিক উত্তর: ক) Adjective, noun, verb.
◉ 'Back' শব্দটি বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-
Back (noun):
English Meaning - The inside or outside part of an object, vehicle, building, etc.
Bangla Meaning - কোনো বস্তুর সম্মুখভাগ থেকে সবচেয়ে দূরবর্তী অংশ; পিছন; পশ্চাদ্ভাগ।
Back (adjective):
English Meaning - At or near the back of something.
Bangla Meaning - পিছনে বা সূচনা বিন্দুর দিকে; পশ্চাৎ।
Back (verb):
English Meaning - To move backward.
Bangla Meaning - পিছানো; পিছিয়ে যাওয়া/ দেওয়া; পিছে হটা/হটানো।
Back up - পিছন দিকে যাওয়া।
→ In the sentence "The back door was at the back of the house, so I had to back up carefully."
- প্রথম 'back' শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, এটি door (noun) শব্দটিকে বিশেষায়িত করছে।
- দ্বিতীয় 'back' শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, এটি ঘরের পিছন দিক (location) বুঝাচ্ছে।
- তৃতীয় 'back' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, এটি পিছন দিকে যাওয়া (action) বুঝাচ্ছে।
Source:
1. Cambridge Dictionary. [Link]
2. Accessible Dictionary by Bangla Academy.