বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা / ২৮ · ৬০১৭০০ / ২,৮২৪

৬০১.
সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি?
  1. মৃগ, মৃগাঙ্ক
  2. অরুণ, পাষাণ
  3. লহর, গজ
  4. বিহগ, দ্বিজ
সঠিক উত্তর:
বিহগ, দ্বিজ
উত্তর
সঠিক উত্তর:
বিহগ, দ্বিজ
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি?

সমাধান:
বিহগ, দ্বিজ = পাখি এর সমার্থক শব্দ।

কিন্তু,
'মৃগ' = 'হরিণ' এর সমর্থক
'মৃগাঙ্ক' = 'চাঁদ' এর সমর্থক

'অরুণ' = 'সূর্য' এর সমার্থক শব্দ।
'পাষাণ' = 'পাহাড়' এর সমার্থক শব্দ।

'লহর' = 'ঊর্মি' এর সমার্থক শব্দ।
'গজ' = 'হাতি' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬০২.
'আধি' শব্দের অর্থ কী?
  1. মূল
  2. উৎকণ্ঠা
  3. প্রবল ঝড়
  4. পুরাতন
সঠিক উত্তর:
উৎকণ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
উৎকণ্ঠা
ব্যাখ্যা
• আধি (বিশেষ্য পদ),
অর্থ:
- দুশ্চিন্তা;
- ভাবনা;
- উৎকণ্ঠা;
- বিপদ (ভণয়ে বিদ্যাপতি আর নাহি আধি-বিদ্যাপতি)।

অন্যদিকে, 
• আধি - মনঃকষ্ট। 
• আঁধি - প্রবল ঝড়। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৩.
'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. হাত
  2. কন্যা
  3. স্ত্রী
  4. বন
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা


• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৪.
'উৎকোচ' শব্দের অর্থ কী?
  1. ক) নিক্ষেপ
  2. খ) উন্নতি
  3. গ) ঘুষ
  4. ঘ) আক্ষেপ
সঠিক উত্তর:
গ) ঘুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঘুষ
ব্যাখ্যা
উৎকোচ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: অবৈধ পারিতোষিক, ঘুষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬০৫.
'কুজ্ঝটিকা' শব্দের অর্থ:
  1. অমাবস্যা
  2. অত্যধিক
  3. কটূক্তি
  4. কুয়াশা
সঠিক উত্তর:
কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
কুয়াশা
ব্যাখ্যা

- 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ: কুহেলিকা, কুয়াশা।
- সন্ধিবিচ্ছেদ: কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।

৬০৬.
'অভ্যাগত' শব্দের সমার্থক শব্দ -
  1. অকর্মণ্য
  2. অনুসন্ধান
  3. নিরুদ্যম
  4. অতিথি
সঠিক উত্তর:
অতিথি
উত্তর
সঠিক উত্তর:
অতিথি
ব্যাখ্যা
'অতিথি' শব্দের সমার্থক শব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, কুটুম।

অন্যদিকে,
'অলস' শব্দের সমার্থক শব্দ:
- আলসে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রমকাতর, অকেজো, অকর্মণ্য, শ্রমবিমুখ, নিরুদ্যম, জড়প্রকৃতি।

'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
৬০৭.
'জ্যোৎস্না' এর প্রতিশব্দ কোনটি?
  1. নিশাকর
  2. চন্দ্রিকা
  3. শশী
  4. অন্তরিক্ষ
সঠিক উত্তর:
চন্দ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রিকা
ব্যাখ্যা

• 'জ্যোৎস্না' এর প্রতিশব্দ: 'চন্দ্রিকা'।

• 'জ্যোৎস্না' এর আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক, কৌমুদী।
--------------------------- 
• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
- অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ

• 'চাঁদ' এর প্রতিশব্দ: 
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৬০৮.
কোনটি সমার্থক নয়?
  1. বারিধি
  2. বারীশ
  3. সুধাকর
  4. রত্নাকর
সঠিক উত্তর:
সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
সুধাকর
ব্যাখ্যা

• সঠিক উত্তর - সুধাকর। 
- 'সুধাকর' সমার্থক নয় এটি 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ।
- বারিধি, বারীশ, এবং রত্নাকর - 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬০৯.
‘বিত্ত’ শব্দের অর্থ কী?
  1. গোল
  2. ঐশ্বর্য
  3. আংটা
  4. বংশ
সঠিক উত্তর:
ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
ঐশ্বর্য
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘বিত্ত’ শব্দের অর্থ- ঐশ্বর্য।

• ‘বিত্ত’ এর অন্যান্য সমার্থক শব্দ:
- ধন, বিভব, অর্থ, সম্পদ, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১০.
'গৌরচন্দ্রিকা' এর প্রতিশব্দ কী?
  1. রসপূর্ণ রচনা
  2. ভূমিকা
  3. উপসংহার
  4. প্রীতি
সঠিক উত্তর:
ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা
ব্যাখ্যা

গৌরচন্দ্রিকা শব্দের অর্থ:
১) মুখবন্ধ, ভূমিকা
২) গীতি-কাহিনির ভূমিকারূপে শ্রীচৈতন্যের বন্দনা।

অন্যদিকে,
• রসপূর্ণ রচনা:
যে রচনায় রস বা আনন্দের উপাদান আছে — যেমন কবিতা, গল্প বা নাটক যা পাঠকের মনে আনন্দ সৃষ্টি করে।

• উপসংহার:
রচনার শেষাংশ বা সমাপ্তি অংশ, যেখানে মূল আলোচনার সারসংক্ষেপ বা সিদ্ধান্ত দেওয়া হয়।

• প্রীতি:
- ভালোবাসা, স্নেহ বা অনুরাগ বোঝায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬১১.
'অদ্রি' শব্দের অর্থ কী?
  1.  বৃক্ষ
  2. পর্বত
  3. সূর্য
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'অদ্রি' শব্দের অর্থ:

১. পর্বত।
২. বৃক্ষ।
৩. সূর্য।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬১২.
নিচের কোনটি 'বাতাস' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. অনিল
  2. অপ
  3. পবন
  4. প্রভঞ্জন
সঠিক উত্তর:
অপ
উত্তর
সঠিক উত্তর:
অপ
ব্যাখ্যা

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে,
'পানি' শব্দের সমার্থক শব্দ:
- অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬১৩.
'প্রভঞ্জন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বাতাস
  2. অনিল
  3. সমীর
  4. দামিনী
সঠিক উত্তর:
দামিনী
উত্তর
সঠিক উত্তর:
দামিনী
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬১৪.
'স্ত্রী' এর সমার্থক শব্দ -
  1. তনয়া
  2. বনিতা
  3. কনক
  4. অংশুমালী
সঠিক উত্তর:
বনিতা
উত্তর
সঠিক উত্তর:
বনিতা
ব্যাখ্যা
• 'স্ত্রী' এর সমার্থক শব্দ - বনিতা। 

• স্ত্রী শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

অন্যদিকে, 
• কনক 'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ নয়। 
- 'কনক' - স্বর্ণের সমার্থক শব্দ। 

• অংশুমালী- সূর্য এর সমার্থক শব্দ।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬১৫.
‘হেলাল' শব্দের সমার্থক -
  1. ক) আদিত্য
  2. খ) রাকা
  3. গ) আংশুমান
  4. ঘ) ফাল্গুনী
সঠিক উত্তর:
খ) রাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) রাকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
হেলাল্‌(বিশেষ্য)

- আরবি শব্দ।
অর্থ:
- নব শশিকলা;
- নতুন চাঁদ।

রাকা (বিশেষ্য)
- তৎসম বা সংস্কৃত
অর্থ:
- পূর্ণিমাতিথি;
- পূর্ণিমা (রাকা শশী);
- নবঋতুমতী স্ত্রীলোক। 
- রাকাপতি,
- রাকেশ (বিশেষ্য) চন্দ্র।

উভয় শব্দের অর্থ চাঁদ সম্পর্কিত। তাই এই দুইটি সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬১৬.
'শিলীমুখ' শব্দের অর্থ কী?
  1. বানর
  2. ময়ূর
  3. সাপ
  4. মৌমাছি
সঠিক উত্তর:
মৌমাছি
উত্তর
সঠিক উত্তর:
মৌমাছি
ব্যাখ্যা

• 'মৌমাছি' শব্দের অর্থ - মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ, ভূঙ্গ, দ্বিরেফ, ভ্রমর, মধুলেহ, অলি প্রভৃতি।

অন্যদিকে,
'বানর' শব্দের অর্থ - শাখামৃগ, বাঁদর, বান্দর।
'ময়ূর' শব্দের অর্থ - কলাপী, কেকা, কেকী, শিখী
'সাপ' শব্দের অর্থ - সর্প, অহি, আশীবিষ, নাগ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১৭.
‘সাগর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীলাম্বর
  2. খ) স্রোতস্বিনী
  3. গ) পয়োধি
  4. ঘ) জলদ
সঠিক উত্তর:
গ) পয়োধি
উত্তর
সঠিক উত্তর:
গ) পয়োধি
ব্যাখ্যা

সমুদ্র - পয়োধি, বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, সিন্ধু, সাগর ইত্যাদি।

অপরদিকে,
‘নীলাম্বর’ এর সমার্থক শব্দ - নীল আকাশ।
‘স্রোতস্বিনী’ এর সমার্থক শব্দ - নদী
‘জলদ’ এর সমার্থক শব্দ - মেঘ

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬১৮.
'পাণিগ্রহ' শব্দের অর্থ কী?
  1. বিজলি
  2. পরিণয়
  3. পৃথিবী
  4. পানি পান
সঠিক উত্তর:
পরিণয়
উত্তর
সঠিক উত্তর:
পরিণয়
ব্যাখ্যা
• 'পাণিগ্রহ' শব্দের অর্থ – পরিণয়

‘বিবাহ’ শব্দের প্রতিশব্দ:
- বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, নিকা, শাদি।

অন্যদিকে,
বিজলি শব্দের অর্থ - বিদ্যুৎ।

'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১৯.
নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয়
  1. পাঁশুটে: পাণ্ডুর
  2. অয়: লোহা
  3. পদ্ম: পঙ্কজ
  4. অনিকেত: অপবিত্র
সঠিক উত্তর:
অনিকেত: অপবিত্র
উত্তর
সঠিক উত্তর:
অনিকেত: অপবিত্র
ব্যাখ্যা
উত্তর:
ঘ) অনিকেত: অপবিত্র।

• প্রদত্ত অপশনগুলোর মধ্যে ঘ) অনিকেত: অপবিত্র সমার্থক শব্দজুটি নয়।

অনিকেত অর্থ "বাসস্থানহীন" বা "যার কোনো নির্দিষ্ট আবাস নেই"।
অপবিত্র অর্থ "অশুচি" বা "নোংরা"।

অন্যদিকে,
বাকি জুটি সমার্থক:
ক) পাঁশুটে: পাণ্ডুর: উভয়ই "ফ্যাকাশে" বা "হালকা হলুদাভ" বোঝায়।
খ) অয়: লোহা: "অয়" (প্রাচীন বাংলা) ও "লোহা" (আধুনিক) উভয়েই লৌহ ধাতুকে নির্দেশ করে।
গ) পদ্ম: পঙ্কজ: "পদ্ম" ও "পঙ্কজ" (পঙ্কে জন্মে যে) উভয়ই কমল ফুলের প্রতিশব্দ।

সুতরাং, ঘ নম্বর জুটি অসমর্থক।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬২০.
'বায়ু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সমীরণ
  2. অনিল
  3. অগ্নিসখ
  4. পাবক
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
• 'বাতাস' শব্দের সমার্থক — 'সমীরণ, অনিল, অগ্নিসখ'।
----------------
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে,
পাবক- আগুন শব্দের সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬২১.
'ইতিকথা' শব্দের অর্থ কী?
  1. উপকথা
  2. পূর্বকথা
  3. কল্পকাহিনি
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে -
'ইতিকথা' শব্দের অর্থ: কল্পকাহিনি

ইতিকথা (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ইতি+কথা। 

অর্থ:
- পূর্বকথা
- কল্পকাহিনি, 
- (বাংলায়) ইতিহাস। 

• অভিগম্য অভিধান অনুসারে - 
ইতিকথা (বিশেষ্য) শব্দের অর্থ:
উপকথা; কাহিনী। 
২ বানানো গল্প; কল্পিত কাহিনী। 
৩ ইতিহাস।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬২২.
'পর্ণ' শব্দের অর্থ কী?
  1. হাতি
  2. পাখি
  3. চূড়া
  4. গাছের পাতা
সঠিক উত্তর:
গাছের পাতা
উত্তর
সঠিক উত্তর:
গাছের পাতা
ব্যাখ্যা

• 'পর্ণ' শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা।

অন্যদিকে, 
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬২৩.
'শিকড়' শব্দের অর্থ কী?
  1. রাজস্ব
  2. শীর্ষ
  3. জলবিন্দু
  4. মূল
সঠিক উত্তর:
মূল
উত্তর
সঠিক উত্তর:
মূল
ব্যাখ্যা
• 'শিকড়' শব্দের অর্থ - মূল

অন্যদিকে,
- 'শীকর' শব্দের অর্থ - বাতাসে ভাসমান জলকনা, জলবিন্দু।
- 'রাজস্ব' শব্দের অর্থ - সরকারের প্রদেয় কর বা খাজনা।
- 'শীর্ষ' শব্দের অর্থ - শিখর, চূড়া, মাথা, অগ্রভাগ, সর্বোচ্চ স্থান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২৪.
নিচের কোনটি 'মর্ত্য' শব্দের সমার্থক নয়?
  1. ধরা
  2. মহী
  3. সংসার
  4. ভূধর
সঠিক উত্তর:
ভূধর
উত্তর
সঠিক উত্তর:
ভূধর
ব্যাখ্যা
• 'মর্ত্য/পৃথিবী' শব্দের সমার্থক নয় - ভূধর

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে: 
'পাহাড়' এর সমার্থক শব্দ:
পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৬২৫.
‘শশধর’ শব্দটি কীসের সমার্থক?
  1. সূর্য
  2. চাঁদ
  3. খরগোশ
  4. নক্ষত্র
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
• 'শশধর’ শব্দের সমার্থক শব্দ - চাঁদ।

• 'চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬২৬.
‘ইরা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আত্মজা
  2. তোয়
  3. ময়ূখ
  4. কল্লোল
সঠিক উত্তর:
তোয়
উত্তর
সঠিক উত্তর:
তোয়
ব্যাখ্যা

জল - জল, বারি, সলিল, অম্বু, অপ্‌, নীর, উদক, অম্ভ, তোয়, বারুণ, প্রানদ, ইরা ইত্যাদি।
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
কন্যা - মেয়ে, নন্দিনী, দুহিতা, আত্মজা, সুতা, তনয়া, তনজা, ঝি, বেটি৷।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৬২৭.
'তাশকন্দ থেকে এসেছে সামোভার নিয়ে' - এখানে সামোভার শব্দটির অর্থ কি?
  1. শীত নিবারক শয্যা
  2. গরম পানির পাত্রবিশেষ
  3. শস্য ভাণ্ডার
  4. ভোজন করার বাসন
সঠিক উত্তর:
গরম পানির পাত্রবিশেষ
উত্তর
সঠিক উত্তর:
গরম পানির পাত্রবিশেষ
ব্যাখ্যা
সামোভার (বিশেষ্য)
- গরম পানির পাত্রবিশেষ 
- চা জ্বাল দেওয়ার বৃহৎ ধাতুনির্মিত পাত্রবিশেষ,
- এর নিচে কয়লার আগুন থাকে ও নল দিয়ে উত্তপ্ত চায়ের পানি বের করে নেওয়া হয়
(তাশকন্দ থেকে এসেছে সামোভার নিয়ে-সৈয়দ মুজতবা আলী)।
{(রুশীয়) samovar}
উৎস : বাংলা একাডেমি অভিধান, একাদশ - দ্বাদশ শ্রেণি, বাংলা সাহিত্য।
৬২৮.
‘ফুল’ - এর প্রতিশব্দ -
  1. ক) পক্ষী
  2. খ) ভ্রমর
  3. গ) প্রসূন
  4. ঘ) ফল
সঠিক উত্তর:
গ) প্রসূন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রসূন
ব্যাখ্যা
‘ফুল’ - এর প্রতিশব্দ-'প্রসূন'।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রসূন' এর অর্থ: পুষ্প, ফুল, মুকুল ইত্যাদি।

• ফুল শব্দের প্রতিশব্দ: পুষ্প, মঞ্জুরি, রঙ্গন, সুমন, প্রসূন, কুসুম, পুষ্পক ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
৬২৯.
'পর্ণ' শব্দের অর্থ কী?
  1. করী
  2. তাম্বুল
  3. শিখর
  4. পাখি
সঠিক উত্তর:
তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
তাম্বুল
ব্যাখ্যা

• 'পর্ণ' শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা।

অন্যদিকে, 
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৩০.
'কোকিল'- এর সমার্থক শব্দ কোনটি?
  1. মহি
  2. বিধু
  3. কলকণ্ঠ
  4. ইন্দু
সঠিক উত্তর:
কলকণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
কলকণ্ঠ
ব্যাখ্যা

• 'কোকিল' এর সমার্থক শব্দ:
অন্যপুষ্ট, কলকণ্ঠ, পরপুষ্ট, বসন্তদূত, মধুসখা, মধুস্বর, কাকপুষ্ট, পরভূত।

অন্যদিকে,
• 'বিধু' অর্থ- চন্দ্র; শশাঙ্ক; শশধর।
• 'ইন্দু' অর্থ- চন্দ্র।
• 'মহি' অর্থ- পৃথিবী, ধরণি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩১.
নিচের কোন শব্দগুচ্ছটি সমার্থক?
  1. ক) বিজলি, কলেবর
  2. খ) দেহ, ভানু
  3. গ) চপলা, প্রভাকর
  4. ঘ) দিবাকর, দিনপতি
সঠিক উত্তর:
ঘ) দিবাকর, দিনপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিবাকর, দিনপতি
ব্যাখ্যা
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, দামিনী, ক্ষণপ্রভা।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬৩২.
‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হিমারাতি
  2. খ) শুচি
  3. গ) সর্বভুক
  4. ঘ) তুরগ
সঠিক উত্তর:
ঘ) তুরগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুরগ
ব্যাখ্যা

অশ্ব বা ঘোড়ার সমার্থক শব্দ 'তুরগ'

'অগ্নি' শব্দের কিছু সমার্থক শব্দ হলো
- হিমারাতি
- অনল
- বহ্নি
- পাবক
- বায়ুসখা 
- পিঙ্গল
- সপ্তাংশু
- হুতাশন
- শিখিন
- শুচি
- সর্বভুক

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

৬৩৩.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) নৃপতি, নরপতি
  2. খ) কর, বাহু
  3. গ) জলধি, সলিল
  4. ঘ) আদিত্য, দিবাকর
সঠিক উত্তর:
গ) জলধি, সলিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জলধি, সলিল
ব্যাখ্যা
নৃপতি,নরপতি রাজার সমার্থক শব্দ। কর,বাহু হলো হাতির সমার্থক শব্দ। আদিত্য, দিবাকর হলো সূর্যের সমার্থক শব্দ।জলধি হলো সমুদ্রের সমার্থক শব্দ এবং সলিল হলো জলের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬৩৪.
'বাতায়ন' শব্দের অর্থ কি?
  1. দরজা
  2. জানালা
  3. বাড়ি
  4. সিঁড়ি
সঠিক উত্তর:
জানালা
উত্তর
সঠিক উত্তর:
জানালা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বাতায়ন' :
- অর্থ: জানালা, গবাক্ষ
- এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
- প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৬৩৫.
নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. উরগ
  2. পন্নগ
  3. দ্বিরদ
  4. ভুজগ
সঠিক উত্তর:
দ্বিরদ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিরদ
ব্যাখ্যা

'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

অন্যদিকে,
'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৩৬.
'গোমায়ু' শব্দের অর্থ -
  1. গয়াল
  2. নেকড়ে
  3. শিয়াল
  4. নেউলে
সঠিক উত্তর:
শিয়াল
উত্তর
সঠিক উত্তর:
শিয়াল
ব্যাখ্যা
গোমায়ু:
- শব্দটি বিশেষ্য। 
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: শিয়াল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩৭.
'কপাল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কিরণ
  2. খ) গাল
  3. গ) বিধিলিপি
  4. ঘ) উদক
সঠিক উত্তর:
গ) বিধিলিপি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিধিলিপি
ব্যাখ্যা

কপাল এর সমার্থক শব্দ বিধিলিপি, দৈব, ভাগ্য, ললাট, অলীক, অদৃষ্ট, নিয়তি, ভাল।
কিরণ এর সমার্থক শব্দ আলো।
কপোল শব্দের সমার্থক শব্দ গাল।
উদক এর সমার্থক শব্দ পানি।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

৬৩৮.
‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়-
  1. তরঙ্গ
  2. ঊর্মি
  3. বারিধি
  4. বীচি
সঠিক উত্তর:
বারিধি
উত্তর
সঠিক উত্তর:
বারিধি
ব্যাখ্যা
'ঢেউ' শব্দের সমার্থক শব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঊর্মি, বীচি, হিল্লোল, লহরী।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
৬৩৯.
নিচের কোনটি পাখি–এর প্রতিশব্দ নয়?
  1. ক) দ্বিজ
  2. খ) কায়া
  3. গ) কলেবর
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬৪০.
'রাজা' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নৃপতি
  2. নৃপ
  3. ক্ষিতিপ
  4. উষাপতি
সঠিক উত্তর:
উষাপতি
উত্তর
সঠিক উত্তর:
উষাপতি
ব্যাখ্যা
• 'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি,
- নরপতি,
- নৃপ,
 - ক্ষিতিপ,

- ভূপতি,
- ভূপাল,
- রাজ্যের অধীশ্বর।

অন্যদিকে,
উষাপতি - সূর্য এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৬৪১.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শিখা
  2. প্রভা
  3. অংশু
  4. সমীর
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু

অন্যদিকে: 
• 'সমীর' শব্দের সমার্থক শব্দ- বাতাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

৬৪২.
'কুরঙ্গ' শব্দের অর্থ কী?
  1. হরিণ
  2. সাপ
  3. হাতি
  4. সিংহ
সঠিক উত্তর:
হরিণ
উত্তর
সঠিক উত্তর:
হরিণ
ব্যাখ্যা

• 'কুরঙ্গ' শব্দের অর্থ - হরিণ

অন্যদিকে,
'সাপ' শব্দের অর্থ - ভুজঙ্গ। 
‘হাতি’ শব্দের অর্থ - কুঞ্জর। 
‘সিংহ' শব্দের অর্থ - মৃগেন্দ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৪৩.
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অদ্রি
  2. বিটপী
  3. শৈল
  4. শৃঙ্গধর
  5. ক ও গ
সঠিক উত্তর:
বিটপী
উত্তর
সঠিক উত্তর:
বিটপী
ব্যাখ্যা
• বিটপী অর্থ- গাছ, তরু।

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:

গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে, 
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভূৎ, নগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪৪.
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ - 
  1. যামিনী
  2. জীমূত
  3. শর্বর
  4. উদক
সঠিক উত্তর:
শর্বর
উত্তর
সঠিক উত্তর:
শর্বর
ব্যাখ্যা

'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ:
- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

অন্যদিকে,
'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ:
- রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামী, যামিনী, শর্বরী।

'অম্বুবাহ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, মেঘ, ঘন, জীমূত, অভ্র, বারিদ।

'পানি' সমার্থক শব্দ হলো:
- জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬৪৫.
'কুঞ্জ' শব্দের অর্থ কী?
  1. কুঁড়েঘর 
  2. বন
  3. পদ্ম
  4. বৃক্ষ
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা

• 'বন' শব্দের সমার্থক শব্দ: অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৪৬.
'তুরঙ্গম' শব্দের সমার্থক শব্দ-
  1. সিংহ
  2. ঘোড়া
  3. হাতি
  4. ময়ূর
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা
• তুরঙ্গম (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- ঘোড়া;
- অশ্ব।

• 'ঘোড়া' সমার্থক শব্দ:
অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরঙ্গম, তুরগ, হয়।

অন্যদিকে,
• 'সিংহ' শব্দের সমার্থক শব্দ: কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

• 'হাতি' শব্দের সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৬৪৭.
‘কুঞ্জর' শব্দের অর্থ কী?
  1. গহ্বর
  2. সিংহাসন
  3. ঝর্ণা 
  4. হাতি
সঠিক উত্তর:
হাতি
উত্তর
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

----------- 

• আরো কিছু শব্দার্থ:
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর।
- চূড়া' শব্দের অর্থ : শীর্ষদেশ, শিখর।
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৪৮.
‘ইন্দু’ কোনটি বোঝাতে ব্যবহৃত হয়?
  1. রবি
  2. কুমুদ ফুল
  3. মেঘ
  4. চাঁদ
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
• চাঁদ শব্দের সমার্থক:
সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, রাকেশ, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ।
৬৪৯.
ঐশ্বর্য : নিঃস্ব : : অনুগ্রহ : ?
  1. অনুরাগ
  2. বিষণ্ন
  3. অনাগ্রহ
  4. নিগ্রহ
  5. বিগ্রহ
সঠিক উত্তর:
নিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
নিগ্রহ
ব্যাখ্যা
ঐশ্বর্য এর বিপরীতার্থক শব্দ নিঃস্ব এবং অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ।
৬৫০.
'সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. কল্লোলিনী
  3. তোয়নিধি
  4. সীমন্তিনী
সঠিক উত্তর:
তোয়নিধি
উত্তর
সঠিক উত্তর:
তোয়নিধি
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, তোয়নিধি, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে, 
'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবলিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী

নারী শব্দের সমার্থক শব্দ = স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমন্তিনী

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৫১.
কৈবর্ত:ধীবর :: কাহার: ?
  1. ক) কামার
  2. খ) কৃষি জীবী
  3. গ) পালকি বাহক
  4. ঘ) মৃতদেহ সৎকার করে যে জাতি
সঠিক উত্তর:
গ) পালকি বাহক
উত্তর
সঠিক উত্তর:
গ) পালকি বাহক
ব্যাখ্যা
'কৈবর্ত' বলতে বুঝায় ধীবর জাতি। 
কৈবর্ত  এর অর্থ - ধীবর, জেলে, কৃষিজীবী বা ব্যবসায়ী জাতিবিশেষ। 
অন্যদিকে, 'কাহার' অর্থ = পালকি বাহক 
'ডোম' অর্থ = মৃতদেহ সৎকার করে যে জাতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৫২.
'কন্যা' এর প্রতিশব্দ কী?
  1. ক) নারী
  2. খ) রামা
  3. গ) কান্তা
  4. ঘ) নন্দিনী
সঠিক উত্তর:
ঘ) নন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নন্দিনী
ব্যাখ্যা
• 'কন্যা' এর প্রতিশব্দ - নন্দিনী।

কন্যা এর প্রতিশব্দ:
আত্মজা, দুহিতা, মেয়ে, সুতা, তনয়া, দুলালী, নন্দিনী।
নারী এর প্রতিশব্দ: স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমান্তিনী, পত্নী, বামা, রামা, ললনা, মহিলা, কামিনী, রমনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরন ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
৬৫৩.
‘মুকুল’- এর সমার্থক শব্দ কোনটি?
  1. তনু
  2. প্রসূন
  3. কমল
  4. ধাম
সঠিক উত্তর:
প্রসূন
উত্তর
সঠিক উত্তর:
প্রসূন
ব্যাখ্যা
প্রসূন (বিশেষ্য)
অর্থ: 
- ফুল 
- মুকুল 
- ফল 
 
- গৃহ এর সমার্থক শব্দ ধাম।
- দেহ এর সমার্থক শব্দঃ কলেবর, গা, তনু।
- পদ্ম এর সমার্থক শব্দঃ কমল
 


উৎস: বাংলা একাডেমি অভিধান। 
৬৫৪.
'সাপ' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. আশীবিষ
  2. নাগ
  3. ফণী
  4. মৃগরাজ
সঠিক উত্তর:
মৃগরাজ
উত্তর
সঠিক উত্তর:
মৃগরাজ
ব্যাখ্যা
• 'সাপ' শব্দের কিছু প্রতিশব্দ শব্দ:
- সৰ্প, ফণী, নাগ, ভুজগ, আশীবিষ, বিষধর, পন্নগ ইত্যাদি।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের প্রতিশব্দ শব্দ: মৃগরাজ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৫.
মন্থর
  1. ঢেউ
  2. আকাশ
  3. ধীর
  4. স্বাপদ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ধীর
উত্তর
সঠিক উত্তর:
ধীর
ব্যাখ্যা
• মন্থর (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- চটপটে নয় এমন,
- মন্দগামী,
- অলস,
- নক,
- নম্র।

অন্যদিকে,
• মন্দগামী (বিশেষণ পদ)
অর্থ:
- ধীরে চলে এমন,
- ধীরগামী।

সুতরাং অর্থ অনুসারে সঠিক উত্তর হিসেবে ‘ধীর’ শব্দটি গ্রহণ করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৬.
‘চুল’ অর্থে কোন শব্দটি সমার্থক নয়?
  1. অলক
  2. কুন্তল
  3. চিকুর
  4. তনু
সঠিক উত্তর:
তনু
উত্তর
সঠিক উত্তর:
তনু
ব্যাখ্যা
⇒  যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে।
 • “চুল” এর সমার্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে,
• “অঙ্গ” এর সমার্থক শব্দ: বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬৫৭.
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অপনোদন অর্থে
  2. পূজা অর্থে
  3. বিলানো অর্থে
  4. ‍উপহার অর্থে
সঠিক উত্তর:
পূজা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
পূজা অর্থে
ব্যাখ্যা
• নিছনি (বিশেষ্য পদ),
অর্থ-
-অর্ঘ্য; নিবেদন (যদি না দিই নিছনি সেই প্রিয় সখার পার তলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)।

এছাড়াও এটি - রূপ; লাবণ্য; উপহার; বেশবিন্যাস ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয়।

সুতরাং, প্রদত্ত পঙ্‌ক্তিটিতে ‘নিছনি’ শব্দটি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
• অপনোদন (বিশেষ্য পদ),
অর্থ: দূরীকরণ; অপসারণ; খণ্ডন।

• বিলানো (ক্রিয়া পদ),
অর্থ: বন্টন করা; দান বা বিতরণ করা।

উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
৬৫৮.
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
  1. কলাপী
  2. নীরধি
  3. বিটপী
  4. অবনি
সঠিক উত্তর:
বিটপী
উত্তর
সঠিক উত্তর:
বিটপী
ব্যাখ্যা
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - নীরধি।
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - অবনি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৬৫৯.
'জাহাকুল আবদ' শব্দের অর্থ-
  1. ক) বন্দীর হাসি
  2. খ) গোলামের হাসি
  3. গ) প্রেমিকার হাসি
  4. ঘ) সন্তানের হাসি
সঠিক উত্তর:
খ) গোলামের হাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) গোলামের হাসি
ব্যাখ্যা

Jahakul Abad translated into Bangla is Kreetadaser Hashi and translated into English it is The Laughter of a Slave.

Kreetadasher Hashi is Shaukat Osman's masterpiece dedicated to A.K.M.Ahsan, civil servant, poet Sanaul Huq, and Harihar Juglashu.
Kreetadasher Hashi was awarded the year's 1963 best literary award.
There are remembrances of atrocities committed during the rule of Ayub Khan, the period referred to in Osman's work.

Source: the daily star

৬৬০.
চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ইলা
  2. খ) অভ্র
  3. গ) ইন্দু
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
গ) ইন্দু
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দু
ব্যাখ্যা
• 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

অন্যদিকে,
• 'সূর্য'শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ইলা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত ধরা, ভূ ইত্যাদি।

• 'আকাশ' এর সমার্থক শব্দ: অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অভ্র, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৬১.
'মরুৎ' শব্দের অর্থ কী?
  1. আগুন
  2. পর্বত
  3. বাতাস
  4. বৃক্ষ
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
বাতাস এর সমার্থক শব্দ - বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, মরুৎ, অনিল, প্রভঞ্জন। 
আগুন এর সমার্থক শব্দ - অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন। 
পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অর্দ্রি, ভূধর, শৈল, গিরি, অচল।
বৃক্ষ এর সমার্থক শব্দ - গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬৬২.
'অরুণ’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. ক) পদ্ম
  2. খ) সূর্য
  3. গ) পৃথিবী
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
খ) সূর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্য
ব্যাখ্যা
'অরুণ' শব্দের সমার্থক শব্দ:
- সূর্য 
- অর্ক,
- আফতাব,
- আদিত্য,
- মিহির,
- রবি,
- তপন,
- মার্তণ্ড,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,  ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
৬৬৩.
'রণদুর্মদ' শব্দটির অর্থ -
  1. যুদ্ধ করার উপযুক্ত
  2. যুদ্ধোন্মত্ত
  3. জয় করা যাবে না এমন যুদ্ধ
  4. যুদ্ধের মুহূর্ত
  5. বীরযোদ্ধা
সঠিক উত্তর:
যুদ্ধোন্মত্ত
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধোন্মত্ত
ব্যাখ্যা

রণদুর্মদ (বিশেষণ):
অর্থ - যুদ্ধোন্মত্ত; যুদ্ধের আনন্দে অধীর; যুদ্ধ করার জন্য দিগ্বিদিক জ্ঞানশূন্য।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬৬৪.
'বিভব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিদ্যুৎ
  2. খ) ধন
  3. গ) দিবস
  4. ঘ) তনু
সঠিক উত্তর:
খ) ধন
উত্তর
সঠিক উত্তর:
খ) ধন
ব্যাখ্যা
'বিভব' শব্দের সমার্থক শব্দ অর্থ, বিত্ত, সম্পদ, ধন ইত্যাদি। দিন শব্দের সমার্থক শব্দ দিবস, তনু মানে শরীর, আর বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা, সৌদামিনী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৬৫.
'খগোল' শব্দের অর্থ কী?
  1. খরগোস
  2. রাত্রি
  3. আকাশ
  4. মেঘ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• খগোল (বিশেষ্য পদ),
অর্থ:
- নভোমণ্ডল;
- আকাশমণ্ডল। 

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্মরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তন, নভস্থল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬৬.
'হুতাশন' শব্দটির সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. ক) তুরগ
  2. খ) দ্রুম
  3. গ) বিটপী
  4. ঘ) পাবক
সঠিক উত্তর:
ঘ) পাবক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাবক
ব্যাখ্যা

অগ্নি - বহ্নি, পাবক, হুতাশন, অনল, আগুন, বায়ুসখা, সর্বভুক।
বৃক্ষ - দ্রুম, বিটপী, তরু, মহীরুহ, গাছপালা।
অশ্ব - তুরগ, তুরঙ্গম, ঘোটকী।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৬৬৭.
'কিরণ' এর সমার্থক নয়-
  1. ক) রশ্মি
  2. খ) প্রভা
  3. গ) কর
  4. ঘ) রবি
সঠিক উত্তর:
ঘ) রবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবি
ব্যাখ্যা
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ - প্রভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ।
রবি শব্দের সমার্থক শব্দ - অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
৬৬৮.
'ভার্যা' শব্দের অর্থ কী?
  1. ক) নারী
  2. খ) কন্যা
  3. গ) বন্ধু
  4. ঘ) বধূ
সঠিক উত্তর:
ঘ) বধূ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বধূ
ব্যাখ্যা
'ভার্যা' শব্দের অর্থ 'বধূ'। 

বধূ শব্দের সমার্থক শব্দ = স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধঙ্গিণী, দার, কলত্র, অঙ্গনা, বনিতা, ভার্যা, জায়া, গৃহিণী, গিন্নি ইত্যাদি। 
⇒ নারী শব্দের সমার্থক শব্দ = স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমন্তিনী, পতবী, বামা, রামা, অঙ্গনা, ললনা, মহিলা, কামিনী, রমণী। 
⇒ বন্ধু শব্দের সমার্থক শব্দ = সখা, মিত্র, সুহৃদ, বান্ধব। 
⇒ কন্যা  শব্দের সমার্থক শব্দ = নন্দিনী, আত্মজা, দুহিতা, মেয়ে, সুতা, তনয়া, দুলালী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৬৯.
সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) রূপতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা
ব্যাকরণের আলােচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা – ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

ধ্বনিতত্ত্ব: ধ্বনিতত্ত্বের আলােচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলােচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলােচ্য বাদ্যযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

রূপতত্ত্ব: রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলােচনা করা হয়।
- এই আলােচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া।

বাক্যতত্ত্ব: বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলােচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলােচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলােচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যােগ্যতা, বাক্যের উপাদান লােপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলােচিত হয়ে থাকে।

অর্থতত্ত্ব: ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলােচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলােচনা থাকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬৭০.
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শ্লেষ
  2. অংশু
  3. পরিতোষ
  4. রসিকতা
সঠিক উত্তর:
পরিতোষ
উত্তর
সঠিক উত্তর:
পরিতোষ
ব্যাখ্যা
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা

‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৭১.
'দিবারাত্র' অর্থে ব্যবহৃত শব্দ কোনটি?
  1. অহর্নিশ
  2. শবিনা
  3. প্রাতঃকাল
  4. সায়ংকাল
সঠিক উত্তর:
অহর্নিশ
উত্তর
সঠিক উত্তর:
অহর্নিশ
ব্যাখ্যা
অহর্নিশ , অহর্নিশি  ( অপপ্রয়োগ ) (ক্রিয়া বিশেষণ)
১ দিবারাত্র; নিশিদিন।
২ সতত; সর্বদা (অবগুণ্ঠন ঘুচাইয়া অহর্নিশি স্বজন স্নেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত) অহন্+নিশা; দ্বন্দ্বসমাস}
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৬৭২.
‘শ্মশ্রু’ শব্দের অর্থ কী?
  1. পত্নীর মা
  2. শান্তি
  3. দাড়িগোঁফ
  4. হাতি
  5. শ্বশুরের পুত্র
সঠিক উত্তর:
দাড়িগোঁফ
উত্তর
সঠিক উত্তর:
দাড়িগোঁফ
ব্যাখ্যা
• ‘শ্মশ্রু’ শব্দের অর্থ - দাড়িগোঁফ, (বাংলায়) দাঁড়ি।

অন্যদিকে,
- ‘ শ্বশ্রূ’ শব্দের অর্থ - শাশুড়ি, পতি বা পত্নীর মা।
- 'শ্বশুর্য' শব্দের অর্থ - শ্বশুরের পুত্র।
- 'শম' শব্দের অর্থ - শান্তি।
- কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৭৩.
কুহেলী
  1. কুয়াশা
  2. রাত্রি
  3. ঢেউ
  4. চাদর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
কুয়াশা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান: কুহেলি।
- কুহেলী বানানটি প্রচলিত অশুদ্ধ।
- কুহেলি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুয়াশা,
- নীহার,
- কুজ্ঝটিকা,
- নভোরজ ইত্যাদি।
৬৭৪.
ঐতিহ্য এর প্রতিশব্দ হল:
  1. বিভূতি
  2. বিরাগ
  3. নিপাত
  4. বিশ্রুতি
সঠিক উত্তর:
বিশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্রুতি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ঐতিহ্য' এর প্রতিশব্দ: 

- পরস্পরাগত কথা; পুরুষানুক্রমিক ধারা;
- ঐতিহাসিক কথা।
- কিংবদন্তী; বিশ্রুতি; লোক প্রসিদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।

৬৭৫.
'কপাল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তনয়া
  2. ললাট
  3. তনুজা
  4. আত্মজা
সঠিক উত্তর:
ললাট
উত্তর
সঠিক উত্তর:
ললাট
ব্যাখ্যা
• 'কপাল' শব্দের সমার্থক শব্দ:
ললাট, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, বরাত, নসিব, অলিক।

অন্যদিকে, 
'কন্যা / মেয়ে' এর সমার্থক শব্দ:
আত্মজা, সুতা, মেয়ে, কন্যা, নন্দিনী, তনয়া, দুহিতা, আত্মসম্ভবা, পুত্রিকা, দারিকা, তনুজা, মাইয়া, দুলালি, পুত্রী, ঝি, বেটি, ঝিউড়ি, ঝিয়ারি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৬৭৬.
‘অগ্নি’ শব্দের সমার্থক নয় -
  1. হুতাশন
  2. পাবক
  3. অংশু
  4. বহ্নি
সঠিক উত্তর:
অংশু
উত্তর
সঠিক উত্তর:
অংশু
ব্যাখ্যা

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬৭৭.
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক) শশধর
  2. খ) ভূধর
  3. গ) নিশাকর
  4. ঘ) সুধাকর
সঠিক উত্তর:
খ) ভূধর
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূধর
ব্যাখ্যা
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, শশী, শশধর, ,শশাঙ্ক, বিধু, সোম, সিধাংশু, নিশাকর হিমাংশু, মৃগাঙক, সুধাকর ইত্যাদি। 

'পর্বত' শব্দের সমার্থক শব্দ - পাহাড়, অর্দ্রি, ভূধর, শৈল, গিরি, অচল ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬৭৮.
নিচের কোনটি 'সুধাকর' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) অরবিন্দ
  2. খ) নিশাকর
  3. গ) রাজীব
  4. ঘ) শতদল
সঠিক উত্তর:
খ) নিশাকর
উত্তর
সঠিক উত্তর:
খ) নিশাকর
ব্যাখ্যা
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু, নিশাকর, কুমুদরঞ্জন, ইন্দু, শশধর।
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬৭৯.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. বারি
  2. অম্বু
  3. বীচি
  4. বারিধি
সঠিক উত্তর:
বীচি
উত্তর
সঠিক উত্তর:
বীচি
ব্যাখ্যা
'ঢেউ' এর সমার্থক শব্দ:
- তরঙ্গ,
- কল্লোল,
- ঊর্মি,
- বীচি,
- হিল্লোল,
- লহরী।

অন্যদিকে:
'পানি' শব্দের সমার্থক শব্দ 'বারি, অম্বু'।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ 'বারিধি'।

 উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৮০.
ল্যাটিন ভাষায় 'সেন্টি' অর্থ কী?
  1. ক) শতাংশ
  2. খ) সহস্রাংশ
  3. গ) পঞ্চমাংশ
  4. ঘ) দশমাংশ
সঠিক উত্তর:
ক) শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) শতাংশ
ব্যাখ্যা
গ্রিক ভাষায়,
- ডেকা অর্থ ১০ গুণ,
- হেক্টো অর্থ ১০০ গুণ এবং
- কিলো অর্থ ১০০০ গুণ 

ল্যাটিন ভাষায়,
- ডেসি অর্থ দশমাংশ,
- সেন্টি অর্থ শতাংশ এবং
- মিলি অর্থ সহস্রাংশ।

উৎস: অষ্টম শ্রেণি, বিজ্ঞান বোর্ড বই।
৬৮১.
পাখি শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. বিহগ
  2. খগ
  3. চিড়িয়া
  4. উরগ
সঠিক উত্তর:
উরগ
উত্তর
সঠিক উত্তর:
উরগ
ব্যাখ্যা

পাখি শব্দের প্রতিশব্দগুলো হলো :
- পক্ষী
- বিহগ
- বিগঙ্গ
- খগ
- খেচর
- চিড়িয়া
- পাখপাখালি

পক্ষান্তরে উরগ অর্থ সাপ

উৎস: ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

৬৮২.
‘কুক্কুট’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মোরগ
  2. কোয়েল
  3. কোকিল
  4. ময়ূর
সঠিক উত্তর:
মোরগ
উত্তর
সঠিক উত্তর:
মোরগ
ব্যাখ্যা
• ‘কুক্কুট’ শব্দের সমার্থক শব্দ : 'মোরগ'।
------------------
অন্য অপশনে, 
• 'কোকিল' শব্দের প্রতিশব্দ:  
- পরভৃত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, কোয়েল, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।

• 'ময়ূর' এর সমার্থক শব্দ: 
- কলাপী, বহী, শিখী, শিখণ্ডী। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৮৩.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. পৃথ্বী
  3. নীর
  4. ক্ষিতি
সঠিক উত্তর:
নীর
উত্তর
সঠিক উত্তর:
নীর
ব্যাখ্যা
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় - নীর।

• নীর এর সমার্থক শব্দ - পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

• অদিতি শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৮৪.
“অর্ণব” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উদক
  2. খ) অম্বু
  3. গ) বারিধি
  4. ঘ) প্রণাদ
সঠিক উত্তর:
গ) বারিধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বারিধি
ব্যাখ্যা
পানি এর সমার্থক শব্দ- জল, সলিল, অম্বু, নীর, উদক, প্রণাদ। জলধি এর অর্থ সমুদ্র, অর্ণব, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
৬৮৫.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নীরদ
  2. সিন্ধু
  3. দরিয়া
  4. অকূল
সঠিক উত্তর:
নীরদ
উত্তর
সঠিক উত্তর:
নীরদ
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় - নীরদ।



------------------ 
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে:
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ) এবং একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৬.
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মার্তণ্ড
  2. ভানু
  3. সর্বভুক
  4. অনিল
সঠিক উত্তর:
সর্বভুক
উত্তর
সঠিক উত্তর:
সর্বভুক
ব্যাখ্যা

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু।

অন্যদিকে,
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬৮৭.
'চারু' শব্দের অর্থ কী?
  1. সুকুমার
  2. চালাক
  3. নারী
  4. আত্মজা
সঠিক উত্তর:
সুকুমার
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'চারু' শব্দের অর্থ:
১. মনোহর, সুন্দর।
২. ললিত, সুকুমার।
৩. সৎ; উত্তম।

অন্যদিকে,
• 'নারী' শব্দের সমার্থক শব্দ:
- মানবী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, ললনা, অঙ্গনা, বনিতা।

• কন্যা শব্দের সমার্থক শব্দ:
- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬৮৮.
'চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শশী
  2. অলক
  3. লোচন
  4. পুলিন
সঠিক উত্তর:
অলক
উত্তর
সঠিক উত্তর:
অলক
ব্যাখ্যা
• 'চুল' শব্দের সমার্থক শব্দ : 'অলক'।  

 • 'চুল' এর সমর্থক শব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্য অপশনে,
• 'চাঁদ' এর সমর্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'চোখ' এর সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন

• 'পুলিন শব্দের সমার্থক শব্দ হলো:
- কূল তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৮৯.
'আগুনের ঝান্ডা' অর্থ কী?
  1. আগ্নেয়গিরি
  2. অগ্নিকান্ড
  3. অগ্নিপতাকা
  4. অগ্নিপুরুষ
সঠিক উত্তর:
অগ্নিপতাকা
উত্তর
সঠিক উত্তর:
অগ্নিপতাকা
ব্যাখ্যা
• 'ঝান্ডা' শব্দের অর্থ: পতাকা; নিশান। 
- 'আগুনের ঝান্ডা' বলতে বোঝায়- আগুনের পতাকা। 

• আরো কিছু শব্দার্থ: 
অধমর্ণ- ঋণী বা ঋণগ্রহীতা,
অভিরাম- সুন্দর,
অষ্টরম্ভা- ফাঁকি বা শূন্য,
ঐকতান- সুর,
কসরত- কায়দা, কৌশল,
কালকূট- তীব্রবিষ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৯০.
খাতা-পত্র কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
  1. ক) মিলনার্থক
  2. খ) সমার্থক
  3. গ) বিপরীতার্থক
  4. ঘ) বিরোধার্থক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সমার্থক
উত্তর
সঠিক উত্তর:
খ) সমার্থক
ব্যাখ্যা
সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণঃ- হাট-বাজার, ঘর-দুয়ার, খাতা-পত্র, কল-কারখানা।
৬৯১.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. পারাবার
  2. বারিধি
  3. স্রোতস্বতী
  4. রত্নাকর
সঠিক উত্তর:
স্রোতস্বতী
উত্তর
সঠিক উত্তর:
স্রোতস্বতী
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দঃ
- অর্ণব,
- জলধি,
- জলনিধি,
- পারাবার,
- বারিধি,
- রত্নাকর,
- সাগর,
- সিন্ধু ইত্যাদি।
• নদী শব্দের সমার্থক শব্দঃ
- স্রোতস্বতী,
- তটিনী,
- স্রোতস্বিনী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬৯২.
কোনটি ‘বাতাস’ -এর প্রতিশব্দ নয়?
  1. অনিল
  2. পবন
  3. অর্ণব
  4. হাওয়া
সঠিক উত্তর:
অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা
প্রতিশব্দ: 
- বাতাস: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

- সমুদ্র: সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, অর্ণব, পারাবার, বারীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৯৩.
'অশ্ব' এর সমার্থক শব্দ -
  1. কেশরী
  2. মৃগেন্দ্র
  3. তুরঙ্গম
  4. পশুরাজ
সঠিক উত্তর:
তুরঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
তুরঙ্গম
ব্যাখ্যা
'অশ্ব' এর সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম

অন্যদিকে, 
'সিংহ' এর সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৬৯৪.
নিচের কোনটি সমুদ্রের সমার্থক শব্দ নয়?
  1. ক) রত্নাকর
  2. খ) সাগর
  3. গ) জলধি
  4. ঘ) সমুদ্রকান্তা
সঠিক উত্তর:
ঘ) সমুদ্রকান্তা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্রকান্তা
ব্যাখ্যা
• সমুদ্রকান্তা শব্দটি সমুদ্রের সমার্থক শব্দ নয়। 

• সমুদ্রের সমার্থক শব্দ: 
- অর্ণব,
- জলধি,
- উদধি,
- পয়োধি,
-পয়োনিধি,
- তোয়ধি,
- পারাবার,
- সাগর,
- সিন্ধু,
- বারিধি,
- বারীশ,
- রত্নাকর,
- ইরাবান, 

• অন্যদিকে, সমুদ্রকান্তার অর্থ নদী।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৬৯৫.
'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অনিল
  2. খ) সমীর
  3. গ) মরুৎ
  4. ঘ) ঘন
সঠিক উত্তর:
ঘ) ঘন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘন
ব্যাখ্যা
'বারিদ' শব্দের সমার্থক শব্দ: জলদ, মেঘ, নীরদ, ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।

'বায়ু' শব্দের সমার্থক শব্দ: মরুৎ, সমীর, অনিল, বায়, পবন, হাওয়া, বাতাস ইত্যাদি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন 
৬৯৬.
'প্রতীতি' শব্দের অর্থ- 
  1. আগ্রহ 
  2. বিশ্বাস
  3. প্রতীক
  4. সহজাত
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
বিশ্বাস
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বাস
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রতীতি (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- উপলব্ধ, জ্ঞান
- বিশ্বাস, প্রত্যয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৬৯৭.
'কলেবর' শব্দের সমার্থক শব্দ -
  1. অধিপতি
  2. দেবতা
  3. দেহ
  4. দাস
সঠিক উত্তর:
দেহ
উত্তর
সঠিক উত্তর:
দেহ
ব্যাখ্যা
'দেহ' শব্দের সমার্থক শব্দ:
- অঙ্গ, কায়া, কলেবর, গা, গাত্র, বন্ধু, গতর, কন্ধ, অঙ্গক, দেহযষ্টি, দেহপিঞ্জর, তনু, শাঁর।

অন্যদিকে,
- 'দেবতা' শব্দের সমার্থক শব্দ - সুর, দেব, ত্রিদশ, অমর, অজর, ঈশ্বর, অধিপতি
- 'দাস' শব্দের সমার্থক শব্দ - ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, আজ্ঞাবহ, অধীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯৮.
নিচের কোনটি ‘উপকার’ শব্দের প্রতিশব্দ নয় -
  1. সাহায্য
  2. অনুগ্রহ
  3. কল্যাণ
  4. উৎকণ্ঠ
সঠিক উত্তর:
উৎকণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
উৎকণ্ঠ
ব্যাখ্যা
• 'উপকার' 
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- কল্যাণ,
- অনুগ্রহ,
- সাহায্য।

অন্যদিকে, 
• 'উৎকণ্ঠ
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- উদ্‌গ্রীব, ব্যগ্র, অপেক্ষমাণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯৯.
'সূর্য'-এর প্রতিশব্দ নয়-
  1. আদিত্য
  2. অর্ক
  3. ভাস্কর
  4. সুধাংশু
সঠিক উত্তর:
সুধাংশু
উত্তর
সঠিক উত্তর:
সুধাংশু
ব্যাখ্যা

• 'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, আদিত্য, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭০০.
‘দ্বিপ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হাতি
  2. খ) করী
  3. গ) কর
  4. ঘ) মাতঙ্গ
সঠিক উত্তর:
গ) কর
উত্তর
সঠিক উত্তর:
গ) কর
ব্যাখ্যা

'দ্বিপ' এর সমার্থক শব্দ হচ্ছে হাতি, হস্তী, করী, মাতঙ্গ, গজ ইত্যাদি।
অন্যদিকে 'কর' এর সমার্থক শব্দ হচ্ছে হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।