উত্তর
ব্যাখ্যা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৭ / ২৮ · ২,৬০১–২,৭০০ / ২,৮২৪
• 'খপোত' শব্দের অর্থ - বিমান, উড়োজাহাজ, আকাশযান।
আরো কয়েকটি শব্দের অর্থ:
- 'খরগোশ' শব্দের অর্থ - শশক।
- 'গাড়ি' শব্দের অর্থ - পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট।
- 'হরিণ' শব্দের অর্থ - কুরঙ্গ, মৃগ, সুনয়ন।
- 'যুবক' শব্দের অর্থ - তরুণ / জোয়ান।
- ‘পাখি’ শব্দের অর্থ - পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
• কলাপী শব্দের সমার্থক শব্দ - ময়ূর।
ময়ূর' শব্দের সমার্থক শব্দ :
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
• বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
‘কবুতর’ এর সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
• সমার্থক শব্দগুচ্ছ — হয়, বাজী, মরুদ্রথ।
- এগুলো ঘোড়ার সমার্থক শব্দ।
- ঘোড়ার সমার্থক শব্দগুলো হলো-
- অশ্ব, তুরগ, তুরঙ্গম, ঘোটক, হয়, বাজী, এবং ঘোটকী, বাহ, মরুদ্রথ, বামী, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বড়বা, টাঙ্গন ইত্যাদি।
--------------------------
অন্যদিকে,
• অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো হলো: পাবক, দহন।
• অন্ধকার শব্দের সমার্থক শব্দগুলো হলো: তমিস্র, নভাক।
• আলো শব্দের সমার্থক শব্দগুলো হলো: অংশু, কর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• সমার্থক শব্দগুচ্ছ — পুত্রিকা, দারিকা, আত্মসম্ভবা।
- এগুলো 'মেয়ে' বা 'কন্যা' শব্দের সমার্থক শব্দ।
- 'মেয়ে' বা 'কন্যা' শব্দের সমার্থক শব্দগুলো হলো-
- পুত্রিকা, দারিকা, আত্মসম্ভবা, মেয়ে, কন্যা, নন্দিনী, তনয়া, দুহিতা, তনুজা, মাইয়া, দুলালি, পুত্রী, ঝি, বেটি, ঝিউড়ি ইত্যাদি।
--------------------------
অন্যদিকে,
• চুল শব্দের সমার্থক শব্দগুলো- শিরোজ, চিকুর, অলক, কচ, কুন্তল, কেশ, শিবসিজ।
• কোকিল শব্দের সমার্থক শব্দগুলো হলো: মধুবন, পিক, কলকণ্ঠ, কোয়েল, পরভৃত, পরপুষ্ট, কাকপুষ্ট, বসন্তী, কুহুমন্দ্র, কাকপুচ্ছ ইত্যাদি।
• কপাল শব্দের সমার্থক শব্দগুলো হলো: অলিক, বরাত, নসিব, ভাগ্য, নিয়তি, ভাল, ললাট, অদৃষ্ট।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কোকিল শব্দের সমার্থক হলো পিক, কলকন্ঠ, বসন্তদূত ইত্যাদি।
সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
• প্রতিশব্দ:
- ‘বিটপী’ বৃক্ষ শব্দটির প্রতিশব্দ।
- 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ: গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী ইত্যাদি।
----------------------------------
অন্যদিকে,
• চন্দ্র এর প্রতিশব্দগুলো হল:
- চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।
• সূর্যের অনেক প্রতিশব্দ রয়েছে, যেমন:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, দিবাকর, প্রভাকর, অর্ক, দিনমণি, মিহির, অরুণ, অংশুমান, মার্তণ্ড, ইত্যাদি।
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
- পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ, মহীধর ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- কুহেলিকা শব্দের অর্থ কুয়াশা, কুজ্ঝটিকা।
- প্রভাকর মানে সূর্য, ভাস্কর।
- শৈল মানে পর্বত, গিরি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।
অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।
'হরিণ' শব্দের সমার্থক:
- এণ, কুরঙ্গ, মৃগ।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• অপশন - খ এর সবগুলো শব্দ - 'নদী' শব্দের সমার্থক শব্দ।
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।
অন্যদিকে,
অপশন - ক:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ - মরুৎ।
'নদী' শব্দের সমার্থক শব্দ - মন্দাকিনী, কল্লোলিনী।
অপশন - গ:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ - পবন।
'নদী' শব্দের সমার্থক শব্দ - নির্ঝরণী, তরঙ্গিণী।
অপশন - ঘ:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - পয়োধি, জলনিধি।
'নদী' শব্দের সমার্থক শব্দ - নির্ঝরণী।
উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'মৃগরাজ' শব্দটি অন্যটি থেকে ভিন্ন।
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কুহেলি, কুহেলী, কুহেলিকা
(বিশেষ্য) কুয়াশা, কুজ্ঝটিকা
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
অন্যদিকে,
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• অম্বু শব্দের সমার্থক শব্দঃ
- জল,
- জীবন,
- নীর,
- পানি,
- সলিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• বাঞ্ছা শব্দের অর্থ:
- ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, সাধ।
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
অন্যদিকে,
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
অন্যদিকে,
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
• 'তুষার' শব্দের সমার্থক শব্দ: বরফ; হিমানী; নীহার।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর; জীমূত; বারিদ; নীরদ; পায়োদ; ঘন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
গৃহ - বাড়ি; বাটী; ভবন; ধাম; সদন; নিকেতন; বাসস্থান; আবাস।
নীর - পানি; জল; বারি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
• 'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া- ত্রিদিব, সুরপুর।
• সুরপুর (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্বর্গ,
- অমরা-বতী।
• ত্রিদিব (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্বর্গ, অমরাবতী, দেবলোক।
- আকাশ।
• 'স্বর্গ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
দেবলোক, দেবপুরী, দেবালয়, স্বর্গলোক, স্বর্গধাম, স্বর্গরাজ্য, স্বর্গপুরী, দ্যুলোক, অমর্ত্যলোক, অমর্ত্যভুবন, অমরা, অমরাবতী, অমরালয়, অমরালোক, ত্রিদিব, ধ্রুবলোক, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, পুণ্যলোক, অমৃতলোক, ঊর্ধ্বলোক, বেহেশত।
অন্যদিকে,
• সূর্যের সমার্থক শব্দ- দিনমণি, দিন নাথ, হরিদশ্ব।
• পৃথিবী এর সমার্থক শব্দ- ক্ষিতি, উর্বী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'মাতঙ্গ' হাতি এর প্রতিশব্দ।
• 'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
• হাতি এর প্রতিশব্দ:
- হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।