বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ঐকিক নিয়ম

মোট প্রশ্ন১,৩২৩এই পাতা১৫প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ঐকিক নিয়ম

PrepBank · পাতা ১৪ / ১৪ · ১,৩০১১,৩১৫ / ১,৩২৩

১,৩০১.
রহিম এক পৃষ্ঠা ৫ মিনিটে টাইপ করতে পারে যেখানে করিমের ঐ পৃষ্ঠা টাইপ করতে ৮ মিনিট সময় লাগে। রহিম ও করিমের কাজের গতিবেগের অনুপাত কত?
  1. ৫ঃ৮
  2. ২৫ঃ৬৪
  3. ৮ঃ৫
  4. ৬৪ঃ২৫
ব্যাখ্যা

রহিম ও করিমের টাইপ করতে সময়ের অনুপাত = ৫ঃ৮
সুতরাং তাদের কাজের গতিবেগ = ৮ঃ৫।
অর্থাৎ যার কাজ করতে কম সময় লাগে তার গতিবেগ বেশি।

১,৩০২.
একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
  1. ৩৭
  2. ৩৬
  3. ৩৫
  4. ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমর্থক সংখ্যা ক জন
১ জন প্রদান করে কমপক্ষে ৫০ টাকা

∴ উপস্থিত সমর্থক সংখ্যা ১৭৪৯/৫০ = ৩৪.৯৮ ≈ ৩৫ জন।
৩৫ জন হলে ৫০ টাকার কম দেয়া সমর্থক পাওয়া যায় যা অসম্ভব, তাই সর্বাধিক উপস্থিত সমর্থক সংখ্যা ৩৪ জন
১,৩০৩.
আরিফ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
আরিফ ও অপু এক সাথে কাজটি করতে পারে (১৫×১০)/(১৫+১০) = ৬ দিনে।
১,৩০৪.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৮০ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ৭০ জন
  2. ৭৫ জন
  3. ৮০ জন
  4. ৮৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৮০ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি,
ছাত্র-ছাত্রী সংখ্যা x জন

প্রশ্নমতে,
x(x + ২০) = ৮০ × ১০০  [১ টাকা = ১০০ পয়সা]
⇒ x + ২০x - ৮০০০ = ০
⇒ x + ১০০x - ৮০x - ৮০০০ = ০
⇒ x(x + ১০০) - ৮০(x + ১০০) = ০
⇒ (x + ১০০)(x - ৮০) = ০
হয়, (x + ১০০) = ০
∴ x = - ১০০ [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
x - ৮০ = ০
∴ x = ৮০ 

∴ ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০ জন। 
১,৩০৫.
একটি ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মকে ৩৬ সেকেন্ডে এবং দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনটির গতি ৫৪ কিমি/ঘন্টা হয়ে থাকে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ক) ১২০ মি
  2. খ) ২৪০ মি
  3. গ) ৩০০ মি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ট্রেনের গতি = ৫৪ কি.মি./ঘন্টা = ১৫ মি./সে. [শর্টকাটঃ ৫/১৮ দিয়ে গুণ দিলেই হবে]
ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার
ধরা যাক,
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = x মিটার

তাহলে,
(x + 300)/36 = 15
⇒ x + 300 = 540
x = 240 মিটার

১,৩০৬.
একজন লোক ঘন্টায় y কিমি হাঁটতে পারে। x কিমি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
  1. ক) xyxy
  2. খ) yxyx
  3. গ) 60x/y
  4. ঘ) 60y/x
ব্যাখ্যা
Y কিমি হাটতে পারে 60 মিনিটে
x কিমি হাটতে পারে 60×x/y = 60x/y মিনিটে।
১,৩০৭.
একটি ছাত্রাবাসে ১২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ৩০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
  1. ১২ দিন
  2. ১৫ দিন
  3. ১৮ দিন
  4. ১০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ৩০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?

সমাধান:
দেওয়া আছে,
১২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে।

৫ দিন পর অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন
= ১৫ দিন।

অর্থাৎ, ৫ দিন পর ১২০ জন ছাত্রের জন্য ১৫ দিনের খাবার অবশিষ্ট থাকে।

নতুন ছাত্র সংখ্যা = ৩০ জন
∴ মোট ছাত্র সংখ্যা = (১২০ + ৩০) জন = ১৫০ জন

১২০ জন ছাত্রের খাবার আছে = ১৫ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (১২০ × ১৫) দিনের
∴ ১৫০ জন ছাত্রের খাবার আছে = (১২০ × ১৫)/১৫০ দিনের
= ১২ দিন

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ১২ দিন চলবে।

১,৩০৮.
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?
  1. ৩০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২টি গরুর মূল্য ৬০০০ টাকা
১ টি গরুর মূল্য ৬,০০০/২ টাকা
৫ টি গরুর মূল্য = (৬০০০ × ৫)/২ টাকা
= ১৫০০০ টাকা

১৫ টি ভেড়ার মূল্য ১৫০০০ টাকা
∴ ১ টি ভেড়ার মূল্য ১৫০০০/১৫ টাকা
৬টি ভেড়ার মূল্য (১৫০০০ × ৬)/১৫ টাকা
= ৬০০০ টাকা
১,৩০৯.
৩ দিনে একটি কাজের (১/৮) অংশ শেষ হয়।ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?
  1. ২৪ দিন
  2. ১২ দিন
  3. ৪৮ দিন
  4. ৬০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের (১/৮) অংশ শেষ হয়।ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?

সমাধান:
১/৮ অংশ কাজ শেষ হয় ৩ দিনে।
১ অংশ কাজ শেষ হয় ৩ × ৮ দিনে।
= ২৪ দিনে।

কাজটির ২ গুন শেষ হয় = ২ × ২৪ = ৪৮ দিনে।
১,৩১০.
কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?

সমাধান:
ধরি,
কলমের মূল্য = ক টাকা
তাহলে, কাগজের মূল্য = ক - ৪০ টাকা

প্রশ্নমতে,
ক + ক - ৪০ = ২৪০
⇒ ২ক = ২৪০ + ৪০
⇒ ক = ২৮০/২
∴ ক = ১৪০ 

∴ কলমের মূল্য = ১৪০ টাকা
১,৩১১.
৪ জন শ্রমিক একটি কাজ করে ৫৬ মিনিটে। ৭ জন শ্রমিক কত মিনিটে কাজটি করতে পারবে?
  1. ৩২ মিনিটে
  2. ৩৬ মিনিটে
  3. ২৪ মিনিটে
  4. ২৮ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ জন শ্রমিক একটি কাজ করে ৫৬ মিনিটে। ৭ জন শ্রমিক কত মিনিটে কাজটি করতে পারবে?

সমাধান: 
৪ জন শ্রমিক কাজটি করে ৫৬ মিনিটে
১ জন শ্রমিক কাজটি করে (৫৬ × ৪) মিনিটে
৭ জন শ্রমিক কাজটি করে {(৫৬ × ৪)/৭} মিনিটে 
= ৩২ মিনিটে

১,৩১২.
দুজন সাইক্লিস্ট একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ শুরু করে, একজনের বেগ ঘণ্টায় 4 কি.মি. এবং অপরজনের বেগ ঘণ্টায় 5 কি.মি.। একজন অপরজনের 30 মিনিট পর গন্তব্যে পৌঁছালে, গন্তব্যটির দূরত্ব কত?  
  1. 2 কি.মি.
  2. 6 কি.মি.
  3. 10 কি.মি.
  4. 12 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন সাইক্লিস্ট একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ শুরু করে, একজনের বেগ ঘণ্টায় 4 কি.মি. এবং অপরজনের বেগ ঘণ্টায় 5 কি.মি.। একজন অপরজনের 30 মিনিট পর গন্তব্যে পৌঁছালে, গন্তব্যটির দূরত্ব কত?  

সমাধান: 
ধরি, দূরত্ব x কিমি 

প্রশ্নমতে
(x/4) - (x/5) = 1/2 [ 1 ঘণ্টা = 60 মিনিট]
⇒ (5x - 4x)/20 = 1/2
⇒ x/20 = 1/2 
∴ x = 10
১,৩১৩.
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৮ দিন লাগল। ৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ১৮ দিন।
৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (১৮x১২)/৩৬ = ৬ দিন।
১,৩১৪.
একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?
  1. ক) ৯.৫ কি.মি.
  2. খ) ৯.৬ কি.মি.
  3. গ) ১০ কি.মি.
  4. ঘ) ৮.৮ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?

সমাধান:
১ চক্কর দৌড়ালে হয় = ৪০০ মিটার
২৪ চক্কর দৌড়ালে হয় = ৪০০ × ২৪ মিটার
= ৯৬০০ মিটার
= ৯৬০০/১০০০
= ৯.৬ কি.মি.
১,৩১৫.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা আরেকটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৭০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ৯০ মিটার
  4. ঘ) ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা আরেকটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য
ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য
∴ ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে ৪২ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে ৪২/৩ মিটার
∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে (৪২ × ১৫)/৩ মিটার
= ২১০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার
= ৯০ মিটার