বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা / ১৬ · ২০১৩০০ / ১,৫৫৯

২০১.
'চশমখোর' বাগ্‌ধারার অর্থ -
  1. লজ্জা
  2. অতি মূর্খ
  3. নির্লজ্জ
  4. অযাচিত
ব্যাখ্যা

• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ

অন্যদিকে,
চোখের পর্দা - লজ্জা। 
গোমূর্খ - অতি মূর্খ। 
গায়ে পড়া - অযাচিত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০২.
'গুরুত্বহীন লোক' - অর্থে কোন বাগ্‌ধারটি ব্যবহৃত হয়েছে?
  1. উলুখাগড়া
  2.  ঘণ্টাগরুড় 
  3. কুমড়ো কাটা বটঠাকুর
  4. গোঁয়ার গোবিন্দ
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' বাগ্‌ধারার অর্থ - গুরুত্বহীন লোক

অন্যদিকে,
গোঁয়ার গোবিন্দ - কাণ্ডজ্ঞানহীন।
কুমড়ো কাটা বটঠাকুর - অকর্মণ্য লোক।
ঘণ্টাগরুড় - অকর্মণ্য লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০৩.
'মুখচোরা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) লাজুক
  2. খ) ভীতু
  3. গ) স্পষ্টভাষী
  4. ঘ) বাচাল
ব্যাখ্যা
মুখচোরা (বিশেষণ)- লাজুক; অল্প কথা বলে এমন (বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২০৪.
'অন্তর্বেদনা' অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
  1. ক) মার চেয়ে মাসির দরদ
  2. খ) ভস্মে ঘি ঢালা
  3. গ) মড়ার ওপর খাঁড়ার ঘা
  4. ঘ) বুকের মাঝে ঢেঁকির পাড়
ব্যাখ্যা
- 'বুকের মাঝে ঢেঁকির পাড়' প্রবাদ প্রবচনটির অর্থ অন্তর্বেদনা
- বাক্য: অহনার কথাগুলো শুনে আমার মনে হলো যেন বুকের মাঝে ঢেঁকির পাড় পড়লো। 

অন্যান্য প্রবাদ প্রবচনগুলোর অর্থ: 
- মার চেয়ে মাসির দরদ: কপট মমতা
- মড়ার ওপর খাঁড়ার ঘা: মর্মান্তিক আঘাতের ওপর আঘাত   
- ভস্মে ঘি ঢালা: নিরর্থক অপব্যয় 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২০৫.
'গলাকাটা' বাগ্‌ধারার অর্থ -
  1. হিসাবনিকাশ
  2. নির্লজ্জ
  3. অযাচিত
  4. অত্যন্ত চড়া
ব্যাখ্যা
• 'গলাকাটা' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত চড়া

অন্যদিকে,
- 'গায়ে পড়া' বাগ্‌ধারার অর্থ - অযাচিত।
- 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ।
- 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ - হিসাবনিকাশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০৬.
‘বকধার্মিক’ বাগ্‌ধারাটি কী প্রকাশ করে?
  1. নির্বোধ
  2. ভণ্ড
  3. নিষ্ক্রিয় দর্শক
  4. তোষামোদকারী
ব্যাখ্যা
• ‘বকধার্মিক’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই।

অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• ‘বুদ্ধির ঢেকি’ অর্থ - নির্বোধ।
• ‘খয়ের খাঁ’ অর্থ - তোষামোদকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০৭.
"ধর্মের কল বাতাসে নড়ে" — এই প্রবাদবাক্যটি কী বোঝায়?
  1. ধর্ম ছাড়া মানুষ অন্ধ
  2. ধর্ম প্রচার সহজ নয়
  3. সত্য একদিন প্রকাশ পায়
  4. মানুষকে সতর্ক থাকতে হয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ - সত্য একদিন প্রকাশ পায়।

আরো কয়েকটি প্রবাদ-প্রবচন:
• 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
• ‘চোরের দশ দিন গৃহস্থের এক দিন’ অর্থ - অসাধুতা একদিন না একদিন ধরা পড়ে।
• ‘শাক দিয়ে মাছ ঢাকা’ অর্থ - অপরাধ ঢাকার চেষ্টা।

• 'ধর্মের কল' বাগধারাটির অর্থ- 'সত্য'
বাক্য গঠন: মিথ্যা চিরদিন চাপা থাকেনা, কেননা ধর্মের কল বাতাসে নড়ে।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২০৮.
অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কী বলে?
  1. ক) ভিজে বেড়াল
  2. খ) শাপে বর
  3. গ) কপাল ফেরা
  4. ঘ) অদৃষ্টের পরিহাস
ব্যাখ্যা
'শাপে বর' বাগধারাটির অর্থ- 'অনিষ্ট করতে গিয়ে ভালো করা'
বাক্য গঠন: চাকরি চলে যাওয়ায় তাঁর শাপে বর হয়েছে- ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে। 

তাছাড়া, 
'কপাল ফেরা' বাগধারাটির অর্থ- 'সৌভাগ্য লাভ'।
'ভিজে বেড়াল' বাগধারাটির অর্থ- 'সাধু বেশে অসৎ লোক'। 
'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- 'ভাগ্যের নিষ্ঠুরতা'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২০৯.
“সব শেয়ালের এক রা” বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. অপদার্থ ব্যক্তির সমাবেশ
  2. বিরোধ
  3. ঐকমত্য
  4. বিভাজন
ব্যাখ্যা

“সব শেয়ালের এক রা” বাগ্‌ধারাটির অর্থ হলো- ঐকমত্য। 
- অর্থাৎ, কোনো বিষয়ে সকলের একমত জ্ঞাপন করা। 
----------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া: প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা: বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

২১০.
নিচের কোন দুইটি বাগধারা সমার্থক বোঝাতে ব্যবহৃত হয়?
  1. অকাল কুষ্মান্ড ও অন্ধের ষষ্ঠি
  2. বর্ণচোরা ও বকধার্মিক
  3. অন্ধের নড়ি ও অকাল কুষ্মান্ড
  4. অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি
  5. খ ও ঘ
ব্যাখ্যা
বর্ণচোরা ও বকধার্মিক বাগধারা দুইটির অর্থ ভন্ড।
অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি বাগধারা দুইটির অর্থ একমাত্র সম্বল। 
কুষ্মান্ড বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)
২১১.
'পাগলামি' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ঊনপাঁজরে
  2. খ) ঊর্মিমালী
  3. গ) ঊনপঞ্চাশ বায়ু
  4. ঘ) ঊনকোটি চৌষট্টি
ব্যাখ্যা
'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ = 'পাগলামি' 

অন্যদিকে
'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ
'ঊর্মিমালী' বাগ্‌ধারাটির অর্থ = সমুদ্র 
'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ = প্রায় সম্পূর্ণ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১২.
‘কানু ছাড়া গীত নাই’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. একমাত্র অবলম্বন
  2. হতভাগ্য
  3. অত্যন্ত একগুঁয়ে
  4. অনভিজ্ঞ
ব্যাখ্যা

• ‘কানু ছাড়া গীত নাই’ বাগধারার অর্থ - একমাত্র অবলম্বন।
উদাহরণ: এই শর্মাকে সব কাজে ডাকতেই হবে। জানই তো, কানু ছাড়া গীত নাই।

অন্যদিকে,
‘কাঁজি ভক্ষণ নামে গোয়ালা’ বাগধারার অর্থ - হতভাগ্য।
‘কাট-গোঁয়ার’ বাগধারার অর্থ - অত্যন্ত একগুঁয়ে।
‘কেবলা হাকিম’ বাগধারার অর্থ - অনভিজ্ঞ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১৩.
'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারার অর্থ -
  1. গুরুভার
  2. বড়ো বড়ো কথা বলা
  3. জমকালো কিন্তু বেমানান
  4. সামান্য ব্যক্তি
ব্যাখ্যা

• 'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারার অর্থ - বড়ো বড়ো কথা বলা

অন্যদিকে,
জগদ্দল পাথর - গুরুভার।
জবরজং - জমকালো কিন্তু বেমানান।
চুনোপুটি - সামান্য ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১৪.
'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সুখে থাকা
  2. দুই স্বামী থাকা
  3. দ্বিতীয়বার বিয়ে করতে চায় যে ছেলে
  4. আয়ুশেষ
ব্যাখ্যা
• 'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ - দ্বিতীয়বার বিয়ে করতে চায় যে ছেলে।

অন্যদিকে,
- দুধে ভাতে থাকা মানে - সুখে থাকা।
- দিন ফুরানো মানে - আয়ুশেষ।

গুরুত্বপুর্ণ কয়েকটি বাগ্‌ধারা:
- 'দক্ষযজ্ঞ' অর্থ -ব্যাপক আয়োজন,
- 'ধর্মের ষাড়' অর্থ - যথেচ্ছাকারী,
- 'পঞ্চত্ব প্রাপ্ত' অর্থ - মারা যাওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।
২১৫.
"ঘনিষ্ঠ সম্পর্ক" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. দুধের মাছি
  2. বসন্তের কোকিল
  3. কংস মামা
  4. দহরম মহরম
ব্যাখ্যা

• 'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।

অন্যদিকে,
• 'দুধের মাছি' বাগ্‌ধারাটির অর্থ - সুসময়ের বন্ধু।
• 'বসন্তের কোকিল' বাগ্‌ধারাটির অর্থ- সুসময়ের বন্ধু। 
• 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ- নির্মম আত্মীয় 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২১৬.
কোনো শব্দ বা শব্দসমষ্টির বিশেষ অর্থে ব্যবহার হয়-
  1. সমার্থক শব্দ
  2. বাগ্‌বিধি
  3. বিপরীতার্থক শব্দ
  4. ভিন্নার্থক শব্দ
ব্যাখ্যা
⇒ 'বাগ্বিধি বা বাগ্‌বিধি' বাগ্‌ধারা এর অপর নাম, যা সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। 

• বাগ্‌বিধি  (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = বাক্‌+বিধি;
অর্থ: 
- কথা বলার ধরণ, 
- বাক্য প্রয়োগের রীতি, 
- কোনো শব্দ বা শব্দসমষ্টির বিশেষ অর্থে ব্যবহার। 
- বাগ্‌ধারা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১৭.
‘নিষ্ঠুর ব্যক্তি’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. লোহার কার্তিক
  2. রাবণের গোষ্ঠী
  3. যশুরে কই
  4. যমের দোসর
ব্যাখ্যা
• ‘যমের দোসর’ বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।

অন্যদিকে,
• 'লোহার কার্তিক' অর্থ - কালো সুদর্শন।
• ‘রাবণের গোষ্ঠী’ অর্থ - বড় পরিবার।
• ‘যশুরে কই’ অর্থ - বেঢপ/স্ফীত মস্তক শীর্ণ দেহী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১৮.
'পুঁটি মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. একই স্বভাবের লোক
  2. যা সহজে মরে না
  3. সহজলভ্য
  4. ক্ষীণজীবী লোক
ব্যাখ্যা

• 'পুঁটি মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ - ক্ষীণজীবী লোক।

অন্যদিকে, 
•  'উজানের কৈ' অর্থ - সহজলভ্য।
• 'কৈ মাছের প্রাণ' অর্থ - যা সহজে মরে না। 
• 'ঝাঁকের কৈ' অর্থ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১৯.
'অরণ্যে রোদন’ বাগধারাটির ইংরেজি অনুবাদ করুন-
  1. Wild cries
  2. Wild forest
  3. Cry in the wilderness
  4. Weep at forest
ব্যাখ্যা

• Cry in the wilderness:
English Meaning: someone who is pointing out the dangers in a situation or the truth about it, but nobody is paying any attention.
বাংলা অর্থ: অরণ্যে রোদন করা।

২২০.
'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ-
  1. অনুভূতিহীন
  2. দুঃখ পেয়ে কাতর
  3. হিসাব নিকাশ
  4. নিষ্ঠুর
ব্যাখ্যা
• 'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ- হিসাব নিকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'কূপমণ্ডুক' - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কেঁচে গণ্ডুষ' - পুনরায় আরম্ভ করা।
- 'তালকানা' - কান্ডজ্ঞানহীন।
- 'শরতের শিশির' - ক্ষণস্থায়ী।
- 'তালকানা' - কান্ডজ্ঞানহীন।
- 'নদের চাঁদ' - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
- 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২১.
'ইতর বিশেষ' বাগ্‌ধারার অর্থ -
  1. নাছোড়বান্দা
  2. মূর্খ
  3. পার্থক্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ইতর বিশেষ' বাগ্‌ধারার অর্থ - পার্থক্য। 

অন্যদিকে:
- 'গোবর গণেশ' বাগ্‌ধারার অর্থ - মূর্খ।
- 'চিনে জোঁক' বাগ্‌ধারার অর্থ - নাছোড়বান্দা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২২.
'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য ইঙ্গিত
  2. সচেতন হওয়া
  3. বিবেচনা করা
  4. মাত্র সূচনা
ব্যাখ্যা
• 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - সচেতন হওয়া। 

অন্যদিকে, 
• 'ঘুণাক্ষর' বাগ্‌ধারার অর্থ - সামান্য ইঙ্গিত। 
• 'খতিয়ে দেখা' বাগ্‌ধারার অর্থ - বিবেচনা করা। 
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারার অর্থ - মাত্র সূচনা।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২২৩.
'অরাজকতা' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ক) ভস্মে ঘি ঢালা
  2. খ) মেও ধরা
  3. গ) মগের মুল্লুক
  4. ঘ) মেঘ না চাইতেই জল
ব্যাখ্যা
- 'মগের মুল্লুক' প্রবাদটি দ্বারা 'অরাজকতা' কে বুঝায়। 

এছাড়াও 
»
'ভস্মে ঘি ঢালা' প্রবাদটি দ্বারা 'নিরর্থক অপব্যায়' কে বুঝায়। 
» 'মেও ধরা' প্রবাদটি দ্বারা 'তোষামদ করা' কে বুঝায়। 
» 'মেঘ না চাইতেই জল' প্রার্থিত বস্তু কল্পনা করার আগেই পাওয়া' কে বুঝায়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২২৪.
'যত গর্জে তত বর্ষে না' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অহেতুক দুর্ভাবনা পোহানো
  2. শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
  3. রটনা একেবারে মিথ্যে হয় না
  4. সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
ব্যাখ্যা
• 'যত গর্জে তত বর্ষে না' অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।

অন্যদিকে, 
• 'যা রটে তা ঘটে/ যা কিছু রটে তা কিছু তো বটে' অর্থ - রটনা একেবারে মিথ্যে হয় না। 
• 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' অর্থ - শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া। 
• 'মাথা নেই তার মাথাব্যথা' অর্থ - অহেতুক দুর্ভাবনা পোহানো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২৫.
‘নাড়াবুনে’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. গম্ভীর
  2. মূর্খ
  3. ক্ষীণজীবী
  4. কপটচারী
ব্যাখ্যা
• ‘নাড়াবুনে’ বাগ্‌ধারাটির অর্থ - মূর্খ।
বাক্য: নাড়াবুনেদের স্বর্গে ধর্মের কথার মূল্য নেই।

অন্যদিকে,
• ‘তোলা হাঁড়ি’ অর্থ - গম্ভীর।
• ‘তাল পাতার সেপাই’ অর্থ - ক্ষীণজীবী।
• ‘ভিজে বিড়াল’ অর্থ - কপটচারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২৬.
'কুল কাঠের আগুন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. লুকায়িত প্রতিভা
  2. পারিবারিক শত্রুতা
  3. তীব্র জ্বালা
  4. কম শক্তিশালী
ব্যাখ্যা
• কুল কাঠের আগুন বাগ্‌ধারার অর্থ - তীব্র জালা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কাঠের পুতুল = ব্যক্তিত্বহীন মানুষ।
- কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান।
- কেতাদুরস্ত = পরিপাটি।
- আক্কেল সেলামি =নির্বুদ্ধিতার দণ্ড।
- তামার বিষ = অর্থের কুপ্রভাব।
- গোঁফ খেজুরে = নিতান্ত অলস।
- একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২৭.
'মুখ তোলা' বাগধারাটির অর্থ—
  1. ক) নিজের মুখ উপরে তোলা
  2. খ) অন্যের মুখ তুলে ধরা
  3. গ) প্রসন্ন হওয়া
  4. ঘ) নষ্ট করা
ব্যাখ্যা

‘মুখ তোলা’ অর্থ - অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।

উদাহরণ -
- খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

২২৮.
"এক ক্ষুরে মাথা কামানো" দ্বারা কী বুঝায়?
  1. একসাথে কাজ করা
  2. কৃপণস্বভাব
  3. অর্থসংকট
  4. একই মতের অনুসারী
ব্যাখ্যা
'এক ক্ষুরে মাথা কামানো' বাগ্‌ধারার অর্থ - একই মতের অনুসারী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ফেকলু পার্টি - কদরহীন লোক।
- বক দেখানো - অশোভন ভাবে বিদ্রূপ করা।
- অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো।
- ইলশে গুঁড়ি - গুড়ি গুড়ি বৃষ্টি।
- ইতর বিশেষ - পার্থক্য।
- উত্তম মধ্যম -  প্রহার।
- উড়নচন্ডী - অমিতব্যয়ী।
- উভয় সংকট - দুই দিকেই বিপদ।
- উলু বনে মুক্ত ছড়ানো - অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান।

 উৎস: বাংলা  ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২২৯.
'জগদ্দল পাথর' বলতে মূলত কী বুঝায়?
  1. মূল্যবান রত্ন
  2. গুরুভার
  3. বৃথা চেষ্টা
  4. হিসাবনিকাশ
ব্যাখ্যা

• 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ - গুরুভার।
বাক্য গঠন: সে আমার উপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য। 
- 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ- বৃথা চেষ্টা। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা। 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ - অত্যন্ত অলস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৩০.
'বাস্তুঘুঘু' বাগ্‌ধারার অর্থ -
  1. অতি ধূর্ত লোক
  2. কথায় পটু
  3. অতিরিক্ত চালবাজি
  4. ক্রোধী লোক
ব্যাখ্যা
• 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারার অর্থ - অতি ধূর্ত লোক

অন্যদিকে,
ফোঁস মনসা - ক্রোধী লোক।
ফপর দালালি - অতিরিক্ত চালবাজি।
বচনবাগীশ - কথায় পটু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩১.
‘কেউকাটা’ বাগধারাটির অর্থ-
  1. কর্কশ সুর
  2. মন্দভাগ্য
  3. সামান্য
  4. ছিঁচকে চোর
ব্যাখ্যা
• ‘কেউকাটা’ বাগধারাটির অর্থ - সামান্য।

অন্যদিকে,
• ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
• ‘ঘটি-চোর’ বাগধারাটির অর্থ - ছিঁচকে চোর।
• ‘গর্দভরাগিণী’ বাগধারাটির অর্থ - কর্কশ সুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩২.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'কূপমণ্ডূক'
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. বেহায়া
  3. একগুঁয়ে
  4. অতি ধার্মিক 
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

'কূপমণ্ডূক' বাগধারাটির অর্থ হলো- সীমাবদ্ধ জ্ঞান বা সংকীর্ণমনা। 
- “কূপমণ্ডূক” এমন একজন ব্যক্তিকে বোঝায় যার জ্ঞান বা অভিজ্ঞতা খুবই সীমিত। 
- কূপমণ্ডূক হলো এমন ব্যক্তি যিনি নিজের ছোট দুনিয়ার বাইরে কোনো ধারণা রাখেন না।
----------------------------
অন্যদিকে,
- ঠোঁটকাটা - বেহায়া।
- নেই আঁকড়া - একগুঁয়ে।
- ধর্মপুত্র যুধিষ্ঠির- অতি ধার্মিক।
------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ননীর পুতুল: শ্রমবিমুখ।
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- তামাটের বিষ: অর্থের কুপ্রভাব।
- গড্ডলিকা প্রবাহ: অন্ধ অনুকরণ।
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

২৩৩.
'যা উচ্চারণ করা কঠিন' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচ্চার্য
  2. অব্যক্ত
  3. অনুক্ত
  4. দুরুচ্চার্য
ব্যাখ্যা
• 'যা উচ্চারণ করা কঠিন' এর এক কথায় প্রকাশ - দুরুচ্চার্য

অন্যদিকে,
- 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত।
- ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩৪.
'কুঁজড়োপনা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কৃপণতা
  2. আলসেমি
  3. ঝগড়াটে স্বভাব
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব।

উল্লেখ্য,
- কেউ কেটা - সামান্য।
- কিম্ভুতকিমাকার  - অদ্ভুত ও কুৎসিত।
- কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

২৩৫.
'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ -
  1. অর্বাচীন
  2. ভান করা
  3. কৃপণের ধন
  4. অনিষ্টকারী
ব্যাখ্যা
• 'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টকারী

অন্যদিকে,
- 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের ধন।
- 'ভেক ধরা' বাগ্‌ধারার অর্থ - ভান করা।
- 'ভুইফোঁড়' বাগ্‌ধারার অর্থ - অর্বাচীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩৬.
'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. শেষ সম্বল
  2. কৃপণের ধন
  3. কষ্টার্জিত ধন
  4. লুটের মাল
ব্যাখ্যা
• 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের ধন। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অগাধ জলের মাছ = খুব চালাক।
- এলাহি কাণ্ড = বিরাট আয়োজন।
- অরণ্যে রোদন = বৃথা আবেদন।
- অকালকুষ্মাণ্ড = অপদার্থ।
- অন্ধের যষ্টি = একমাত্র সম্বল।
- বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু।
- ভূশণ্ডি কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
- ভিজা বিড়াল = সাধু বেশে অসৎ লোক।
- তুষের আগুন = দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩৭.
'রাবণের চিতাসম জ্বলিছে হৃদয় মম'
বাক্যে উল্লেখিত বাগধারাটির অর্থ কি?
  1. ক) মনঃকষ্ট
  2. খ) বিশাল আয়োজন
  3. গ) চির অশান্তি
  4. ঘ) বিশাল অগ্নিকান্ড
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত বাক্যের বাগধারাটি হলঃ রাবণের চিতা।
রাবণের চিতা = চির অশান্তি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৩৮.
'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. দীর্ঘস্থায়ী শত্রুতা
  2. অর্থের কুপ্রভাব
  3. পারিবারিক কুশিক্ষা
  4. অপদ্রব
ব্যাখ্যা

 • 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।

- দীর্ঘস্থায়ী শত্রুতার বাগ্‌ধারাগুলো হলো 'দা-কুমড়া সম্পর্ক', 'অহি-নকুল সম্পর্ক', 'আদায়-কাঁচকলায়' এবং 'সাপে-নেউলে'।

উল্লেখ্য,
- 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের' ঢেঁকি বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৩৯.
'গণেশ উল্টানো' এর বাগ্‌ধারার অর্থ -
  1. অসাবধান
  2. তুমুল কাণ্ড
  3. নষ্ট হওয়া
  4. ফেল মারা
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'গণেশ উল্টানো' এর বাগ্‌ধারার অর্থ - ফেল মারা

অন্যদিকে,
- 'গোল্লায় যাওয়া' এর বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
- 'খণ্ড প্রলয়' এর বাগ্‌ধারার অর্থ - তুমুল কাণ্ড।
- 'কাছা ঢিলা' এর বাগ্‌ধারার অর্থ - অসাবধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪০.
'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সমমনা
  2. জমকালো কিন্তু বেমানান
  3. বিশৃঙ্খল
  4. সামান্যতে কেঁদে ফেলে
ব্যাখ্যা

• 'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারার অর্থ - সামান্যতে কেঁদে ফেলে

অন্যদিকে,
জবরজং - জমকালো কিন্তু বেমানান।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
ঝাঁকের কই - সমমনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪১.
’মন না মতি’ বাগ্‌ধারাটির অর্থ-
  1. অরাজগ
  2. মূল্যবান
  3. উপযুক্ত মিলন
  4. অস্থির মানব মন
ব্যাখ্যা
• ’মন না মতি’ বাগ্‌ধারাটির অর্থ- অস্থির মানব মন।
যেমন:
মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে- 'মন না মতি'।

অন্যদিকে,
মণিকাঞ্চন যোগ বাগ্‌ধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
যেমন:
যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
২৪২.
’হাতভারী’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভান করা
  2. নষ্ট করা
  3. লায়ন করা
  4. ব্যয়কুণ্ঠ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ’হাতভারী’ বাগ্‌ধারার অর্থ  - ব্যয়কুণ্ঠ। 

অন্যদিকে,
মাথা খাওয়া - নষ্ট করা।
ভেক ধরা - ভান করা।
গা ঢাকা দেয়া - পলায়ন করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪৩.
কথার তবুড়ি এর অর্থ কি?
  1. ক) অকাট্য যুক্তি
  2. খ) মিথ্যা কথা
  3. গ) অনর্গল কথা
  4. ঘ) অন্তরে জটিলতা
ব্যাখ্যা
'কথার তবুড়ি' এর অর্থ অনর্গল কথা।
২৪৪.
'গুরুভার' অর্থ প্রকাশে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. জবড়জং
  2. জগদ্দল পাথর
  3. গৌড়চন্দ্রিকা
  4. টুপ ভুজঙ্গ
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারাটির অর্থ - গুরুভার।

অন্যদিকে,
• ‘জবড়জং’ অর্থ - এলোমেলো।
• 'গৌড়চন্দ্রিকা' অর্থ - ভুমিকা।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশাগ্রস্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪৫.
’অজগর বৃত্তি’ বাগধারার অর্থ কী?
  1. আলসেমি
  2. পেটুক
  3. অপদার্থ
  4. লোভী
ব্যাখ্যা

• ‘অজগর বৃত্তি’ বাগ্‌ধারার অর্থ - আলসেমি

অন্যদিকে,
- 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ - অপদার্থ/অকেজো।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটির অর্থ = প্রায় সম্পূর্ণ।
- ‘আকাট মূর্খ’ বাগধারাটির অর্থ = নিরট বোকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪৬.
'আলেয়ার আলো' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ক্ষণস্থায়ী
  2. অফুরন্ত ঐশ্বর্য
  3. দুর্লভ বস্তু
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা
• ‘আলেয়ার আলো’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

অন্যদিকে,
• 'তাসের ঘর' - ক্ষণস্থায়ী।
• ‘কুবেরের ভাণ্ডার’ - অফুরন্ত ঐশ্বর্য।
• ‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪৭.
"হিসাবনিকাশ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. গৌরচন্দ্রিকা
  2. খতিয়ে দেখা
  3. গাছপাথর
  4. কাঠখোট্টা
ব্যাখ্যা

• 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ - হিসাবনিকাশ।

অন্যদিকে,
গৌরচন্দ্রিকা - ভূমিকা। 
খতিয়ে দেখা - বিবেচনা করা। 
কাঠখোট্টা - নীরস ও অনমনীয়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪৮.
'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ -
  1. সহজলভ্য
  2. ভূমিকা না রাখা
  3. বিপদে দিশেহারা হওয়া
  4. কূটবুদ্ধি
ব্যাখ্যা
• 'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ - ভূমিকা না রাখা

অন্যদিকে,
চোখে সরষে ফুল দেখা - বিপদে দিশেহারা হওয়া।
ছেলের হাতের মোয়া - সহজলভ্য।
জিলাপির প্যাঁচ - কূটবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২৪৯.
'পায়া ভারি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অত্যন্ত অলস
  2. অহঙ্কার
  3. ঢিলেমি
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'পায়া ভারি' বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।

অন্যদিকে, 
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'তালকানা' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'গয়ংগচ্ছ' অর্থ - ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫০.
‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  2. দীর্ঘসূত্রতা
  3. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  4. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
ব্যাখ্যা
• ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না

অন্যদিকে,
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
- 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ - দীর্ঘসূত্রতা।
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ - সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫১.
'শিব গড়তে বাঁদর' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. অপরাধ ঢাকার চেষ্টা
  2. ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ
  3. নাজেহাল হওয়া
  4. অকিঞ্চিৎকর সংগ্রহ
ব্যাখ্যা
'শিব গড়তে বাঁদর' প্রবাদ প্রবচনের অর্থ - ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ

অন্যদিকে,
- 'সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ প্রবচনের অর্থ - অকিঞ্চিৎকর সংগ্রহ।
- 'সাত ঘাটের জল খাওয়া' প্রবাদ প্রবচনের অর্থ - নাজেহাল হওয়া।
- 'শাক দিয়ে মাছ ঢাকা' প্রবাদ প্রবচনের অর্থ - অপরাধ ঢাকার চেষ্টা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫২.
'He can hardly keep the wolf from the door'. বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হলো—
  1. ক) সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না ।
  2. খ) তার এখন শিরে সংক্রান্তি।
  3. গ) তার নুন আনতে পান্তা ফুরায়।
  4. ঘ) সে না পারে সইতে না পারে কইতে।
ব্যাখ্যা
- 'He can hardly keep the wolf from the door' এর সঠিক অনুবাদ হলো- 'তার নুন আনতে পান্তা ফুরায়'।

 আরও কিছু গুরুত্ত্বপূর্ণ অনুবাদ হলো-
• Better late than never.– একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
• Birds of a feather flock together.– চোরে চোরে মাসতুতো ভাই।
• Blue are the hills that are far from us.– দূরের জিনিস ভালো মনে হয় 
• Brevity is the soul of wit.– মানিকের খানিক ভালো।
• Build castles in the air.– আকাশকুসুম রচনা করা বা অলীক কল্পনা করা।
• Butter will/would not melt in somebody's mouth.– ভাজা মাছটি উলটে খেতে জানে না।
• Bypass the immediate superior/proper channel.– ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৫৩.
'অত্যন্ত গরিব' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ছকড়া-নকড়া
  2. চেটেনেটে
  3. ছা-পোষা
  4. ঘটিরাম
ব্যাখ্যা
• 'ছা-পোষা' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত গরিব। 

অন্যদিকে, 
• 'ছকড়া-নকড়া' অর্থ - সস্তা দর। 
• 'ঘটিরাম' অর্থ - অপদার্থ/অযোগ্য।  
• 'চেটেনেটে' অর্থ - কমবয়সি বধূ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫৪.
'দক্ষিণ হস্ত' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অন্তরঙ্গতা
  2. প্রধান সহযোগী
  3. অবস্থা নাগালে আসা
  4. সত্যবাদিতার ভান করা
ব্যাখ্যা

• 'দক্ষিণ হস্ত বাগ্‌ধারার অর্থ - প্রধান সহযোগী

অন্যদিকে,
দহরম মহরম - অন্তরঙ্গতা।
থই পাওয়া - পথ পাওয়া/ অবস্থা নাগালে আসা।
ধর্মপুত্র যুধিষ্ঠির - সত্যবাদিতার ভান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৫৫.
"ধামাধরা লোকজন সব সময় বসের পাশে থাকে" — বাক্যটি কোন ধরনের আচরণকে নির্দেশ করে?
  1. নির্লিপ্ততা
  2. কদরহীন লোক
  3. যথেচ্ছাচারী
  4. তোষামোদকারী
ব্যাখ্যা

সঠিক উত্তর — ঘ) তোষামোদকারী।

উল্লখ্য,
'ধামাধরা' বাগধারাটির অর্থ = তোষামোদকারী/ যে ব্যক্তি অন্যের প্রশংসা করে নিজের স্বার্থ হাসিল করে।

বাক্যের বিশ্লেষণ:
 • "ধামাধরা লোকজন সব সময় বসের পাশে থাকে" - এখানে বোঝানো হচ্ছে যে তোষামোদকারী লোকেরা সবসময় ক্ষমতাবান ব্যক্তির (বস) কাছাকাছি থাকে তাদের খুশি রাখার জন্য এবং নিজেদের সুবিধা আদায়ের জন্য।

অন্যান্য অপশনগুলো:
নির্লিপ্ততা অর্থ- উদাসীনতা।
কদরহীন লোক অর্থ- যার মূল্য নেই।
যথেচ্ছাচারী অর্থ- ইচ্ছামতো আচরণকারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৫৬.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ -
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. তুচ্ছ ব্যাক্তি
  4. সীমাবন্ধ জ্ঞানবিশিষ্ট
ব্যাখ্যা

 • 'কূপমণ্ডূক' বাগ্‌ধারা অর্থ - সীমাবন্ধ জ্ঞানবিশিষ্ট।

উল্লেখ্য,
- কেউকেটা - তুচ্ছ ব্যক্তি।
- খয়ের খাঁ - তোষামোদকারী।
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৫৭.
কোনটি বাগধারার শব্দ পরিবর্তন জনিত ভুল?
  1. ক) অষ্টকপাল
  2. খ) আটকপালে
  3. গ) ঘোড়ায় গলদ
  4. ঘ) ঘোড়ার ডিম
ব্যাখ্যা
সঠিক বাগধারা সমূহঃ অষ্টকপাল - হতভাগ্য; আটকপালে - হতভাগ্য; ঘোড়ার ডিম - অবাস্তব; গোড়ায় গলদ - প্রথমেই ত্রুটি।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৫৮.
'ভাগ্যের নিষ্ঠুরতা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অদৃষ্টের পরিহাস
  2. খ) কপাল ফেরা
  3. গ) ভিজে বেড়াল
  4. ঘ) শাপে বর
ব্যাখ্যা
'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- 'ভাগ্যের নিষ্ঠুরতা'।

তাছাড়া, 
• 'কপাল ফেরা' বাগধারাটির অর্থ- 'সৌভাগ্য লাভ'।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ- 'অনিষ্ট করতে গিয়ে ভালো করা'।
• 'ভিজে বেড়াল' বাগধারাটির অর্থ - 'সাধু বেশে অসৎ লোক'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২৫৯.
‘উড়নপেকে’ বাগধারার অর্থ কোনটি?
  1. উড়তে পারে না এমন
  2. অচল ব্যক্তি
  3. নিঃসঙ্গ
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• 'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী।
বাক্য গঠন: উড়নপেকের মতো দুহাতে টাকা খরচ করলে দুর্দিনে সব শেষ হয়ে যাবে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কেবলা হাকিম’ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ - দুর্বল ছেলে।
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ‘ক-অক্ষর গোমাংশ’ - সম্পূর্ণ মূর্খ।
- 'চুলোয় যাওয়া' - নষ্ট হওয়া।
- 'গুড়ে বালি' - আশায় নৈরাশ্য।
- 'গোড়ায় গলদ' - শুরুতেই ভুল।
-  ‘উজলপাঁজল’ - উথালপাথাল।
- ‘উলুখাগড়া’ - গুরুত্বহীন লোক।
- ‘উপোসি ছারপোকা’ - অভাবগ্রস্ত লোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬০.
কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না?
  1. চোখের জল
  2. চোখের পর্দা
  3. চোখের মনি
  4. চোখের বালি
ব্যাখ্যা
'চোখের জল'- বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না। 

অপরদিকে, 
• ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ - চক্ষুশূল/বিরক্তিকর বস্তু। 
বাক্য গঠন: আমি তো তার চোখের বালি, আমি তার কাছে যাব না৷

• 'চোখের পর্দা' বাগ্‌ধারাটির অর্থ - লজ্জা।
বাক্য গঠন: তোমার দেখছি চোখের পর্দা নেই; কেমন করে এ কাজ করলে। 

• 'চোখের মণি' বাগ্‌ধারাটির অর্থ - অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু। 
বাক্য গঠন: ছেলেটা তাঁর চোখের মণি।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬১.
‘হঠাৎ ধনী হওয়া’- অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) পোয়া বারো
  2. খ) আঙ্গুল ফুলে কলাগাছ
  3. গ) অমাবশ্যার চাঁদ
  4. ঘ) ছেলের হাতে মোয়া
ব্যাখ্যা
`আঙ্গুলে ফুলে কলাগাছ’ বাগধারার অর্থ - হঠাৎ ধনী হওয়া

এছাড়া, 
অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ - দুর্লভ বস্তু।
ছেলের হাতের মোয়া বাগধারার অর্থ - সহজলভ্য।

কয়েকটি বাগধারা হলো:
• 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না
• 'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন
• 'তানকানা' বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন
• 'তিলকে তাল করা' বাগধারার অর্থ - ছোটকে বড় করা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
২৬২.
'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভয়ানক বস্তু
  2. অস্থায়ী বস্তু
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. দুঃসাধ্য বস্তু
ব্যাখ্যা

'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ দুঃসাধ্য বস্তু।

অন্যদিকে,
- বালির বাঁধ বাগ্‌ধারার অর্থ অস্থায়ী বস্তু।
- তাসের ঘর বাগ্‌ধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু।
- কাঁঠালের আমসত্ত্বা বাগ্‌ধারার অর্থ অসম্ভব বস্তু। 
- অমাবস্যার চাঁদ বাগ্‌ধারার অর্থ দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২৬৩.
'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারাটি কোন অর্থ নির্দেশ করে? 
  1. দুর্বল
  2. বিপর্যস্ত
  3. ব্যক্তিত্বহীন
  4. সামান্যতে কেঁদে ফেলে
ব্যাখ্যা

• 'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারাটির অর্থ- সামান্যতে কেঁদে ফেলে।
• বাক্য গঠন- এম.এ. পাশ করেও মেয়েটার ছিঁচকাঁদুনে স্বভাব গেল না।

অন্যদিকে, 
• 'উনপাঁজুরে' অর্থ- দুর্বল ও ব্যক্তিত্বহীন। 
• 'ঝড়ো কাক' অর্থ- বিপর্যস্ত অবস্থা।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কড়ি কপালে, লগন চাঁদা' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
• 'কপাল ফেরা' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্য লাভ।
• ‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ মূর্খ।
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য।
• ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্বল ছেলে।
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড।

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

২৬৪.
'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ -
  1. অলীক কল্পনা
  2. অপচয়
  3. তোষামুদে
  4. বেহায়া
ব্যাখ্যা

'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।

অন্যদিকে,
দুকান কাটা - বেহায়া / নির্লজ্জ।
নয়-ছয় - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
দিবাস্বপ্ন - অলীক কল্পনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৬৫.
'অরণ্যে রোদন’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. নিঃসঙ্গ অবস্থায় কান্না
  2. নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা
  3. অনাবশ্যক অভিযোগ
  4. একাকীত্বে হতাশা প্রকাশ
ব্যাখ্যা

 'অরণ্যে রোদন' বাগধারাটির অর্থ হলো নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা।
- এর মানে হলো এমন কোনো আবেদন বা চেষ্টা করা যা কোনো ফল দেবে না

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা = বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

২৬৬.
নিচের কোনটি ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ প্রকাশ করেছে?
  1. ক) পরিপাটি
  2. খ) নিরেট মূর্খ
  3. গ) শয়তান
  4. ঘ) অপদার্থ
ব্যাখ্যা

- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি' 
- 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ 'অপদার্থ' 
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ 'শয়তান'
- 'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ নিরেট 'মূর্খ'

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

২৬৭.
’শাপে বর’ -বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভীষণ শত্রুতা
  2. বৃহৎ বিষয়
  3. অমঙ্গলে মঙ্গল ঘটা
  4. সম্পূর্ণ
ব্যাখ্যা

’শাপে বর’ -বাগ্‌ধারার অর্থ- অমঙ্গলে মঙ্গল ঘটা।

অন্যদিকে,
’সাপে নেউলে’- বাগ্‌ধারার অর্থ- ভীষণ শত্রুতা।
’সপ্তকাণ্ড রামায়ণ’- বাগ্‌ধারার অর্থ- বৃহৎ বিষয়।
’ঘোল কলা’- বাগ্‌ধারার অর্থ- সম্পূর্ণ।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

২৬৮.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ-
  1. ক) বনের পশু বনে থাকতেই ভালবাসে।
  2. খ) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে।
  3. গ) প্রকৃতির রূপ- সৌন্দর্য আদি ও অকৃত্রিম।
  4. ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
ব্যাখ্যা
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ- 'জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।' 

"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"
- চমৎকার এ কথাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন 'পালামৌ' নামের ভ্রমণকাহিনীতে।

ভাবসম্প্রসারণ: 
- প্রকৃতিই যেকোনো সৌন্দর্যকে যথার্থকে ধারণ করে।
- প্রকৃতির বাইরে যে সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়, তা কৃত্রিম।
- তাই মাতৃকোলে যেমন তাঁর শিশুকে মানায় তেমনই বনের পরিবেশেই বন্য প্রাণীর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২৬৯.
'উনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ-
  1. নিতান্ত অলস
  2. দুর্বল
  3. অজুহাতপ্রবণ
  4. ছিঁচকে চোর
ব্যাখ্যা
• 'উনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ- দুর্বল। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- দহরম মহরম= ঘনিষ্ঠ সম্পর্ক।
- পুকুর চুরি= বড় রকমের চুরি।
- মণিকাঞ্চন যোগ= উপযুক্ত মিলন।
- মিছরির ছুরি= মুখে মধু অন্তরে বিষ।
- হাটে হাঁড়ি ভাঙা= গোপন কথা প্রকাশ করা।
- শাঁখের করাত= উভয় সংকট।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭০.
‘তার সঙ্গী সাথি কেউ নেই’ বাক্যটিতে ‘সঙ্গী সাথি‘ কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অনুরূপ
  2. খ) তীব্রতা
  3. গ) পারষ্পরিকতা
  4. ঘ) একত্রতা
ব্যাখ্যা
বাক্যটিতে সঙ্গী-সাথি দ্বিরুক্তি টি অনুরূপ বোঝাতে ব্যবহৃত হয়েছে।

উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচএসসি, বাংলা দ্বিতীয় পত্র
২৭১.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ -
  1. দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না।
  2. যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  3. লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
  4. মর্মান্তিক আঘাতের ওপর আঘাত
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ - লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। 

অন্যদিকে, 
• 'মরা হাতি লাখ টাকা' অর্থ - যোগ্যতার মূল্য সর্বাবস্থায়। 
• 'ভাঙবে তো মচকাবে না' অর্থ - দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না। 
• 'মড়ার ওপর খাঁড়ার ঘা' অর্থ - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭২.
'উভয় সংকট' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. কচ্ছপের কামড়
  2. করাতের দাঁত
  3. কলমি কাপ্তেন
  4. কিষ্কিন্ধ্যাকাণ্ড
ব্যাখ্যা
• 'উভয় সংকট' অর্থে 'করাতের দাঁত' বাগ্‌ধারাটি ব্যবহৃত হয় ।

অন্যদিকে,
• 'কচ্ছপের কামড়' বাগ্‌ধারাটির অর্থ - যা সহজে ছাড়ে না।
• 'কলমি কাপ্তেন' বাগ্‌ধারাটির অর্থ - দরিদ্র কিন্তু বিলাসী।
• 'কিষ্কিন্ধ্যাকাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল হট্টগোল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭৩.
‘বাস্তঘুঘু’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক্রোধী লোক
  2. সুসময়ের বন্ধু
  3. অতি ধূর্ত লোক
  4. বিচক্ষণ ব্যক্তি
  5. নিষ্ঠুর ব্যক্তি
ব্যাখ্যা
• ‘বাস্তঘুঘু’ বাগ্‌ধারাটির অর্থ - অতি ধূর্ত লোক।

অন্যদিকে,
• ‘ফোঁস মনসা’ অর্থ - ক্রোধী লোক।
• ‘দুধের মাছি’ অর্থ - সুসময়ের বন্ধু।
• ‘ভূষণ্ডির কাক’ অর্থ - বিচক্ষণ ব্যক্তি।
• ‘যমের দোসর’ অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭৪.
‘হাড়হদ্দ’ বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. গভীরভাবে
  2. প্রধান সহযোগী
  3. সবকিছু
  4. ভরপুর
  5. গুরুভার
ব্যাখ্যা
• ‘হাড়হদ্দ’ বাগ্‌ধারার অর্থ - সবকিছু।

অন্যদিকে
• ‘হাড়ে হাড়ে’ অর্থ - গভীরভাবে।
• ‘দক্ষিণ হস্ত’ অর্থ - প্রধান সহযোগী।
• 'জগদ্দল পাথর' অর্থ - গুরুভার।
• ‘টইটম্বুর’ অর্থ - ভরপুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭৫.
‘অবরে সবরে’ বাগ্‌ধারার অর্থ নিচের কোনটি?
  1. অস্পষ্ট ধারনা
  2. অপদার্থ
  3. কালে-ভদ্রে
  4. গোপন চক্রান্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অবরেসবরে' বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'আমড়া কাঠের ঢেঁকি' - অপদার্থ।
- 'অন্ধের যষ্টি' - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' - অর্থহীন কথা।
- 'অকালের বাদলা' - অপ্রত্যাশিত বাধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
২৭৬.
বাগ্‌ধারা বা বাগ্‌বিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের -
  1. ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
  2. খ) বিশেষ অর্থ প্রকাশ করে
  3. গ) আক্ষরিক অর্থ প্রকাশ করে
  4. ঘ) অতিরিক্ত অর্থ প্রকাশ করে
ব্যাখ্যা
বাগ্‌ধারা
- ‘বাগ্‌ধারা’ বা ‘বিশিষ্টার্থক' শব্দের অর্থ কথা বলার ‘বিশেষ ঢং' বা ‘রীতি’।
- এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ।
- বাগ্‌ধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। একে ‘বাগবিধি’ও বলা হয়।
- ইংরেজিতে এদের ‘ইডিয়ম’ (idiom) বলে।

- পৃথিবীর সব ভাষাতেই এমন কতকগুলো শব্দসমষ্টির সাক্ষাৎ পাওয়া যায় যাদের অর্থ বাচ্যার্থ দ্বারা প্রকাশিত হয় না বাচ্যার্থকে অতিক্রম করে লক্ষ্যার্থ বা ব্যঙ্গার্থ দ্বারা তাদের অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট হয়। এমন শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাগ্‌বিধি বলে।

- এক কথায়, আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগ্‌ধারা বা বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ বলে।

উৎস: 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭৭.
‘পালিয়ে যাওয়া’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. অকূল পাথার
  2. ডুব মারা
  3. ভরাডুবি
  4. এণ্ডায় গণ্ডায়
ব্যাখ্যা
- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া

অন্যদিকে,
- 'অকূল পাথার' বাগ্‌ধারার অর্থ - ভীষণ বিপদ। 
- 'ভরাডুবি' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ।
-  ‘এণ্ডায় গণ্ডায়‘ বাগ্‌ধারার অর্থ - গোঁজামিল দেওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২৭৮.
‘Fair weather friends' এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
  1. ক) দুধের মাছি
  2. খ) চোরে চোরে মাসতুতো ভাই
  3. গ) পিরিত বিনে সুহৃদ নাই
  4. ঘ) ধামাধরা মানুষ
ব্যাখ্যা
• 'Fair weather friends'- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - দুধের মাছি। 

Proverb: Birds of a feather, flock together.
Bangla Meaning - চোরে চোরে মাসতুতো ভাই।

উৎস: LiveMcq Lecture প্রবাদ- প্রবচন।
২৭৯.
ষোলকলা অর্থ--
  1. ক) সম্পূর্ণ
  2. খ) সুন্দর কলা
  3. গ) ষোলটি কলা
  4. ঘ) একটাকা
ব্যাখ্যা
ষোলো, ষোল: (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) সম্পূর্ণ; পুরোপুরি।
বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২৮০.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
  2. পরিপাটি
  3. নিরুদ্বিগ্ন
  4. অদ্ভুত ও কুৎসিত
ব্যাখ্যা
• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ - সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন

অন্যদিকে,
- 'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারাটির অর্থ - অদ্ভুত ও কুৎসিত।
- 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
- 'খাতির জমা' বাগ্‌ধারাটির অর্থ - নিরুদ্বিগ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮১.
'জোর-কপাল' বাগধারাটির অর্থ কি?
  1. হতভাগ্য
  2. সুপ্রসন্ন ভাগ্য
  3. বিপদে দিশেহারা
  4. সর্বস্বান্ত
ব্যাখ্যা
'জোর-কপাল' বাগধারাটির অর্থ সুপ্রসন্ন ভাগ্য। 
উদাহরণ: এম এ পাশ করে বেরোতেই চাকরি, তোমার তো দেখছি জোর-কপাল। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
কূপমুন্ডক - সীমাবদ্ধ জ্ঞান।
ডাকাবুকো - নির্ভীক।
কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৮২.
“ধরি মাছ না ছুঁই পানি” - এটি কি?
  1. ক) খনার বচন
  2. খ) প্রবাদ বাক্য
  3. গ) কবিতার চরণ
  4. ঘ) বাগধারা
ব্যাখ্যা
ধরি মাছ না ছুঁই পানি (বিশেষ্য) - গা বাঁচিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা; কৌশলে কার্যোদ্ধার।
এটি একটি বাগধারা
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
২৮৩.
‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ -
  1. শেষ যাত্রা
  2. অন্তর্গত আঘাত
  3. শেষ শয্যা
  4. অনন্যোপায়
ব্যাখ্যা
• ‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায়

অন্যদিকে:
- 'অগস্ত যাত্রা' বাগ্‌ধারার অর্থ - শেষ যাত্রা।
- 'অঙ্কুশ-তাড়না' বাগ্‌ধারার অর্থ - অন্তর্গত আঘাত।
- 'অনন্তশয্যা' বাগ্‌ধারার অর্থ - শেষ শয্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮৪.
নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. বিড়াল-তপস্বী
  2. বকধার্মিক
  3. লক্কা পায়রা
  4. ভিজে বিড়াল
ব্যাখ্যা
• ‘বিড়াল-তপস্বী’, ‘বকধার্মিক’ ও ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড বা কপটচারী।

অন্যদিকে,
• ‘লক্কা পায়রা’ বাগ্‌ধারার অর্থ - ফুল বাবা।
বাক্য: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮৫.
‘নাছোড়বান্দা’ অর্থে কোন বাগ্‌ধারার ব্যবহার প্রযোজ্য?
  1. ক) চিনে জোঁক
  2. খ) চশমখোর
  3. গ) কলুর বলদ
  4. ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা

চিনে জোঁক অর্থ নাছোড়বান্দা।
যেমন- লোকটি এ কাজটি পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মত লেগে আছে
এছাড়াও ‘কচ্ছপের কামড়’ বাগ্‌ধারাটিও নাছোরবান্দা অর্থে ব্যবহৃত হয়।

চশমখোর = বেহায়া,
কলুর বলদ = একটানা খাটুনি
খয়ের খাঁ = চাটুকার

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।

২৮৬.
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. ক) কুরুক্ষেত্র কাণ্ড
  2. খ) খণ্ড প্রলয়
  3. গ) নবমী দশা
  4. ঘ) ধুন্ধুমার
ব্যাখ্যা
কুরুক্ষেত্র, খণ্ড প্রলয় এবং ধুন্ধুমার অর্থ তুমুল কাণ্ড। অন্যদিকে নবমী দশা অর্থ মূর্ছা।
(সূত্রঃ বাগধারা বাগবিধি : মুহাম্মদ আসাদুজ্জামান)
২৮৭.
'বেহায়াপনা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) ভূষণ্ডির কাক
  2. খ) বিড়ালের আড়াই পা
  3. গ) ইঁদুর কপালে
  4. ঘ) তামার বিষ
ব্যাখ্যা
• 'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ - বেহায়াপনা। 
বাক্য গঠন: হাজার বকলেও লাভ নেই, তাঁর হচ্ছে বিরালের আড়াই পা।

আরো কিছু গুরত্বপূর্ণ বাগধারা সমূহ:
- খয়ের খাঁ বাগধারার অর্থ - চাটুকার।
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ- মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৮৮.
'পালের গোদা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. একগুঁয়ে
  2. দলপতি
  3. শ্রমবিমুখ
  4. কপট ব্যক্তি
ব্যাখ্যা
• 'পালের গোদা' বাগ্‌ধারার অর্থ - দলপতি। 

অন্যদিকে, 
• 'ননীর পুতুল' অর্থ - শ্রমবিমুখ। 
• 'নেই আঁকড়া' অর্থ - একগুঁয়ে। 
• 'বর্ণচোরা' অর্থ - কপট ব্যক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৮৯.
‘একগুয়ে স্বভাবের’ অর্থ প্রকাশে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. সাক্ষী গোপাল
  2. নেই আঁকড়া
  3. লেফাফা দূরস্ত
  4. বর্ণচোরা
ব্যাখ্যা
• ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ - একগুয়ে স্বভাবের।
- বাক্য: তোমার মত নেই আঁকড়াকে দিয়ে কিছুই হবে না।

অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• ‘লেফাফা দূরস্ত’ বাগধারাটির অর্থ - পরিপাটি।
• ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ - কপট ব্যক্তি।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘হস্তিমূর্খ’ বাগধারাটির অর্থ - নিরেট বোকা।
- ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ - চির অশান্তি।
- ‘বুদ্ধির ঢেকি’ বাগধারাটির অর্থ - নির্বোধ।
- ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ - অসমভব বস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯০.
‘গোঁজমিল দেওয়া’ অর্থ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অকালবোধন
  2. খ) অজগড় বৃত্তি
  3. গ) এণ্ডায় গণ্ডায়
  4. ঘ) কুমিরের সান্নিপাত
ব্যাখ্যা
• ‘এণ্ডায় গণ্ডা‘ বাগধারার অর্থ = গোঁজমিল দেওয়া।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯১.
বাগ্‌ধারা নয় কোনটি?
  1. চোখে সরষে ফুল দেখা
  2. চোখের নেশা
  3. চোখের ছাই
  4. চক্ষু চড়ক গাছ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাগ্‌ধারা নয়- চোখের ছাই। 

অন্যদিক, 
• চক্ষু চড়ক গাছ - বিস্ময়।
বাক্য- ওইটুকু ছেলের কথার মারপ্যাঁচ শুনে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবার জোগাড়। 

• চোখে সরষে ফুল দেখা - বিপদে দিশেহারা হওয়া।
বাক্য- বাবার মৃত্যুতে শরীফ চোখে সরষে ফুল দেখছে।

• চোখের নেশা - মোহ।
বাক্য- চোখের নেশা দুদিনেই কেটে যাবে, তখন বুঝতে পারবে সবই ভুল ছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৯২.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ -
  1. ঢিলেমি
  2. ফাঁকি দেওয়া
  3. চাটুকার
  4. নিরুদ্বিগ্ন
ব্যাখ্যা
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি

অন্যদিকে,
- খাতির জমা' বাগ্‌ধারার অর্থ - নিরুদ্বিগ্ন।
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - চাটুকার।
- 'কলা দেখানো' বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।  
২৯৩.
'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নির্বুদ্ধিতার দণ্ড
  2. হতবুদ্ধি
  3. হতভাগ্য
  4. অপদার্থ
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি, স্তম্ভিত। 
- বাক্য: ইঁচড়ে পাকা ছেলেটার কথা শুনে আমার আক্কেল গুড়ুম।

অন্যদিকে, 
• 'আক্কেল সেলামি' অর্থ- নির্বুদ্ধিতার দণ্ড। 
• 'আমড়া কাঠের ঢেঁকি' অর্থ- অপদার্থ। 
• 'আটকপালে' অর্থ- হতভাগ্য। 

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 
২৯৪.
'হাতে খড়ি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. উপার্জন শুরু
  2. বিদ্যারম্ভ
  3. কারিগরি কাজ
  4. খাতা-কলম দেওয়া
ব্যাখ্যা
• 'হাতে খড়ি' বাগ্‌ধারার অর্থ - বিদ্যারম্ভ।

'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ-

• হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।
• হাতে হাতে (অবিলম্বে): হাতে হাতে এ কাজের ফল পাবেন।
• হাতে খড়ি (বিদ্যারম্ভ): এ মাসেই খোকার হাতে খড়ি হবে।
• হাতে কলমে (স্বহস্তে, কার্যকর ভাবে): হাতে-কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৯৫.
”তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তুমুল কাণ্ড
  2. ক্ষণস্থায়ী
  3. অনুসন্ধান
  4. তোষামোদ
ব্যাখ্যা

”তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ = তুমুল কাণ্ড।

অন্যদিকে,
”তাসের ঘর” বাগ্‌ধারাটির অর্থ = ক্ষণস্থায়ী।
”টুঁ - মারা” বাগ্‌ধারাটির অর্থ = অনুসন্ধান।
”তেল মাখানো” বাগ্‌ধারাটির অর্থ = তোষামোদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯৬.
’যে সহ্য করতে পারে’- বাগ্‌ধারার অর্থ কী?
  1. সুহৃদ
  2. সরোজ
  3. সর্বাজ্ঞা
  4. সহিষ্ণু
ব্যাখ্যা

’যে সহ্য করতে পারে’- বাগ্‌ধারার অর্থ- সহিষ্ণু।

অন্যদিকে,
’সু হৃদয় যাঁর’- বাগ্‌ধারার অর্থ- সুহৃদ।
’যা সরোবরে জন্মে’- বাগ্‌ধারার অর্থ- সরোজ।
’যে সব জানে’- বাগ্‌ধারার অর্থ- সর্বাজ্ঞা।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

২৯৭.
'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. অস্থির
  2. প্রায় সম্পূর্ণ
  3. উচ্ছৃঙ্খল
  4. বোকা
ব্যাখ্যা
• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
বাক্য গঠন: ঊনকোটি চৌষট্টি আয়োজন করার পর সব স্থগিত করা হল।

অন্যদিকে,
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'উড়ো উড়ো ভাব' বাগ্‌ধারাটিরঅর্থ- অস্থির।
• 'উদোমারা' বাগ্‌ধারাটিরঅর্থ- বোকা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯৮.
'দুর্লভ বস্তু' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. আঠার মাসে বছর
  2. আকাশ পাতাল
  3. আকাশ কুসুম
  4. অমাবস্যার চাঁদ
ব্যাখ্যা
• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু। 

অন্যদিকে, 
• 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
• 'আকাশ পাতাল' অর্থ - প্রচুর ব্যবধান। 
• 'আঠার মাসে বছর' অর্থ - দীর্ঘসূত্রতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
২৯৯.
নিচের কোন বাগধারাটি 'সর্বনাশ' অর্থে ব্যবহৃত হয় না?
  1. ঘুঘু চরানো
  2. ছুরি মারা
  3. ভরাডুবি
  4. গলাকাটা
ব্যাখ্যা
গলাকাটা বাগধারার অর্থ অত্যন্ত চড়া। (নতুন দোকানে জিনিসপত্রের গলাকাটা দাম)।
অন্যদিকে,
- ছুরি মারা, ভরাডুবি ও ঘুঘু চরানো - বাগধারাগুলো সর্বনাশ বা ক্ষতি করা অর্থে ব্যবহৃত হয়।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০০.
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?
  1. ক) বকধার্মিক - বিড়াল তপস্বী
  2. খ) মণিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
  3. গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
  4. ঘ) অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
ব্যাখ্যা
ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- সামান্য পুঁজি হলেও যা গর্বের।
 ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- অসম্ভব ব্যাপার।
এই দুইটি বাগধারার অর্থ ভিন্নার্থক। 

তাছাড়া, বাকি অপশনের বাগধারার অর্থ প্রায় সমার্থক।
বকধার্মিক বাগধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে।
বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ- ভণ্ড লোক।

মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- সুন্দর মিল।

অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন। 
অন্ধের নড়ি বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।