বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা৫০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা ১৬ / ১৬ · ১,৫০১১,৫৫০ / ১,৫৫৯

১,৫০১.
কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক?
  1. বর্ণচোরা
  2. লেফাফা দূরন্ত
  3. চশমখোর
  4. তীর্থের কাক
ব্যাখ্যা
’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ: কপট বা ভণ্ড।

’তীর্থের কাক’ বাগধারাটির অর্থ: সাগ্রাহে প্রতিক্ষাকারী।
’চশমখোর’ বাগধারাটির অর্থ: নির্লজ্জ।
’লেফাফা দূরন্ত ’ বাগধারাটির অর্থ: পরিপাটি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎমামুদ।
১,৫০২.
'রাজযোটক' বাগ্‌ধারাটির অর্থ -
  1. বেহিসেবি
  2. গম্ভীর প্রকৃতির
  3. চমৎকার মিল
  4. গভীর মমত্ববোধ
ব্যাখ্যা
• 'রাজযোটক' বাগধারাটির অর্থ- চমৎকার মিল। 
বাক্য গঠন: পাত্র-পাত্রী দু জনেই রূপে- গুণে অপূর্ব- একেই বলে রাজযোটক। 

অন্যদিকে, 
'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ- বেহিসেবি।
'রাশভারি' বাগধারাটির অর্থ- গম্ভীর প্রকৃতির।
'নাড়ির টান' বাগধারাটির অর্থ - গভীর মমত্ববোধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫০৩.
'আঁকুপাঁকু করা' বাগধারাটির অর্থ -
  1. মনে কষ্ট দেওয়া
  2. ছটফটানি
  3. বাড়াবাড়ি করা
  4. যে অল্পতেই আকুল হয়
ব্যাখ্যা
• 'আঁকুপাঁকু করা' বাগধারাটির অর্থ - ছটফটানি।
বাক্য গঠন: আগামীকাল পরীক্ষার ফল বের হবে,  তাই নিশাতের বুকের ভিতরে আঁকুপাঁকু করছে। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা, 
- 'চিনে জোঁক' বাগধারার অর্থ নাছোড়বান্দা, 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,৫০৪.
`জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) ব্যর্থ হওয়া
  2. খ) অসম্ভব ঘটনা
  3. গ) ক্ষণস্থায়ী বস্তু
  4. ঘ) সামান্য সম্পদ
ব্যাখ্যা
• `জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।

তাছাড়া,
• ‘জাল খাটানো’ বাগ্‌ধারাটির অর্থ - ব্যর্থ হওয়া।
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ঘটনা।
• ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারাটির অর্থ - সামান্য সম্পদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫০৫.
'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ-
  1. ক) অপদার্থ
  2. খ) শত্রুতা
  3. গ) বোকামির দন্ড
  4. ঘ) হতভাগ্য
ব্যাখ্যা
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ: শত্রুতা
- বাক্য: রীনা আর রীমার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। 

অন্যান্য বাগধারা:
- আক্কেল সেলামি: বোকামির দন্ড 
- বাক্য: বিনা টিকেটে গাড়িতে চড়ায় পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিতে হলো। 
- আটকপালে: হতভাগ্য
- বাক্য: আটকপালে মেয়েটি সুনামিতে তার পরিবারের সবাইকে হারিয়েছে। 
- আমড়া কাঠের ঢেঁকি: অপদার্থ 
- বাক্য: শিপুকে দিয়ে কোনো কাজ হবে না, সে একটা আমড়া কাঠের ঢেঁকি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫০৬.
'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশৃঙ্খল অবস্থা
  2. তোষামুদে
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. লুকোচুরি
ব্যাখ্যা

• 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ- অপচয়/বিশৃঙ্খল অবস্থা।

অন্যদিকে, 
• 'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
• 'ধামাধরা' অর্থ - তোষামুদে। 
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

১,৫০৭.
কোন শব্দগুচ্ছকে বাগধারা বুঝায়?
  1. চৈত্র সংক্রান্তি
  2. শিরে সংক্রান্তি
  3. পৌষ সংক্রান্তি
  4. শিব সংক্রান্তি
ব্যাখ্যা
বাগ্‌ধারা মানে হলো — এমন কিছু শব্দগুচ্ছ, যেগুলির আক্ষরিক অর্থের চেয়ে ভিন্ন, গূঢ় অর্থ থাকে।

• "শিরে সংক্রান্তি" একটি বাগধারা।

• 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ - আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি। 

অন্যান্যগুলো (চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, শিব সংক্রান্তি) —
এগুলো মূলত কোনো বিশেষ সময় বা উৎসবের নাম, বাগধারা নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫০৮.
‘উড়নপেকে’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অকালপক্ব
  2. সুচতুর ব্যক্তি
  3. ঝগড়াটে স্বভাব
  4. অপব্যয়ী
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘উড়নপেকে’ বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী।

অন্যদিকে,
• ‘ইঁচড়ে পাকা’ অর্থ - অকালপক্ব।
• ‘অগাধ জলের মাছ’ অর্থ - সুচতুর ব্যক্তি।
• ‘কুঁজড়োপনা’ অর্থ - ঝগড়াটে স্বভাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫০৯.
'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারা?
  1. খয়ের খাঁ
  2. তীর্থের কাক
  3. চীনেজোঁক
  4. মণিকাঞ্চন যোগ
ব্যাখ্যা
• ‘চিনে জোঁক’ বাগ্‌ধারাটির অর্থ - 'নাছোড়বান্দা'। 
বাক্য গঠন: লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে। 

অন্যদিকে, 
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '।
- তীর্থের কাক বাগধারাটির অর্থ 'সুযোগ সন্ধানী'। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ 'তোষামোদকারী'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি, (২০২২ সংস্করণ')। 
১,৫১০.
'নদের চাঁদ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সুখের সংসার
  2. দুর্লভ
  3. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  4. বিশিষ্ট ব্যক্তি
ব্যাখ্যা

• 'নদের চাঁদ' অর্থ- সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
বাক্য- তুমি তো বাবা নদের চাঁদ-তোমাকে দিয়ে এ কাজ হবে না।

অন্যদিকে, 
------------
• 'চাঁদের হাট' অর্থ- সুখের সংসার। 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।

১,৫১১.
নিচের কোন বাগধারাটির অর্থ ব্যতিক্রম?
  1. সোনায় সোহাগা
  2. আদায় কাঁচকলায়
  3. আমদুধে মেশা
  4. মণিকাঞ্চন যোগ
ব্যাখ্যা
'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা।
অপরদিকে, মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা ও আমদুধে মেশা বাগধারাগুলোর অর্থ উপযুক্ত মিলন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১,৫১২.
'মড়ার উপর খাঁড়ার ঘা' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. স্বার্থসচেতন
  2. বিধি প্রসন্ন হলে বিপদ এড়ানো যায়
  3. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  4. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
ব্যাখ্যা
• 'মড়ার উপর খাঁড়ার ঘা' প্রবাদ প্রবচনের অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত

অন্যদিকে,
- 'যম-জামাই-ভাগনা তিন নয় আপনা' প্রবাদ প্রবচনের অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না।
- 'রাখে আল্লাহ্‌ মারে কে' প্রবাদ প্রবচনের অর্থ - বিধি প্রসন্ন হলে বিপদ এড়ানো যায়।
- 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনের অর্থ - স্বার্থসচেতন।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৫১৩.
'ঠারে ঠারে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ইঙ্গিতে
  2. অনুমান করে
  3. মাঝে মধ্যে
  4. ঘন ঘন
ব্যাখ্যা
• 'ঠারে ঠারে' বাগ্‌ধারার অর্থ ইঙ্গিতে।

• বাক্য: ঠারে ঠারে না বলে যা বলার সরাসরি বলো।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গাছপাথর = হিসাব নিকাশ
- ডামাডোল = গোলযোগ 
- তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী 
- ভূশণ্ডির কাক  = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
- ধোপদুরস্ত =  বাবুয়ানি 
- ধোপে টেকা = সুফল দেয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫১৪.
'অঘাচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কুঁড়ে
  2. মূর্খ
  3. অতিশয় ক্রুদ্ধ
  4. চতুর ব্যক্তি
ব্যাখ্যা
• 'অঘাচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ, মূর্খ, বোকা। 

অন্যদিকে, 
• 'অজগর বৃত্তি' অর্থ - আলসেমি, কুঁড়ে। 
• 'অগাধ জলের মাছ' অর্থ - চতুর ব্যক্তি। 
• 'অগ্নিশর্মা' অর্থ - অতিশয় ক্রুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫১৫.
'পদ্মপাতায় জল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অহঙ্কার
  2. ক্ষণস্থায়ী
  3. তীব্র জ্বালা
  4. তোষামোদকারী
ব্যাখ্যা

পদ্মপাতায় জল' বাগ্‌ধারা অর্থ - ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
- খয়ের খাঁ = তোষামোদকারী।
- পায়াভারী = অহঙ্কার।
- কুল কাঠের আগুন = তীব্র জ্বালা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫১৬.
“মটকা” শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) অনিষ্ট চিন্তা
  4. ঘ) কপট নিদ্রা
ব্যাখ্যা

কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,৫১৭.
‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুই দিকে পথ
  2. খ) দুই দিকে বিপদ
  3. গ) আসন্ন সংকট
  4. ঘ) ভুলপথে গমন
ব্যাখ্যা
উভয়সংকট (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উভয়+সংকট
অর্থ: কোনো দিকেই পরিত্রানের উপায় নেই এমন অবস্থা। 
বা দুই দিকে বিপদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫১৮.
'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বাধাবন্ধহীন
  2. অপদার্থ
  3. ফাঁকি
  4. দুর্লভ বস্তু
ব্যাখ্যা
• 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ — 'ফাঁকি'। 

অন্য অপশনে,
• 'অলছ-তলছ' — বাগ্‌ধারাটির অর্থ — বাধাবন্ধহীন। 
• 'অকাল কুষ্মাণ্ড' — বাগ্‌ধারাটির অর্থ — অপদার্থ। 
• 'অমাবস্যার চাঁদ' — বাগ্‌ধারাটির অর্থ — দুর্লভ বস্তু । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,৫১৯.
'সামান্য ব্যক্তি' বোঝাতে কোন বাগ্‌ধারা ব্যবহৃত হয়?
  1. চুনোপুঁটি
  2. তাল পাতার সেপাই
  3. ভিজে বিড়াল
  4. ছাপোষা
ব্যাখ্যা
চুনোপুঁটি- সামান্য ব্যক্তি।
তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল ।
ভিজে বিড়াল - কপটচারী।
ছাপোষা - অত্যন্ত গরিব।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২০.
’সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ - এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি ?
  1. ক) নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি
  2. খ) উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
  3. গ) নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
  4. ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
ব্যাখ্যা
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস প্রবাদটির অর্থ- সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন। 

কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস  এর ইংরেজি Proverb- A pet lamb makes a cross ram.
বাক্য গঠন: সময়মতো মানুষ করার চেষ্টাও করনি, এখন আর তা করে কী হবে- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ। 
১,৫২১.
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটির অর্থ কি?
  1. চির-রূগ্‌ণ
  2. সুবেশে দুর্বৃত্ত
  3. ক্রোধী লোক
  4. অতি মাত্রায় ধূর্ত
ব্যাখ্যা

তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে সুবেশে দুর্বৃত্ত।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
বাস্তুঘুঘু - অতি ধূর্ত।
বিন্দু-বিসর্গ - সামান্য বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৫২২.
'দুর্দিনের সূত্রপাত' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. অকালের বাদলা
  2. কলির সন্ধ্যা
  3. কলমি কাপ্তেন
  4. ওঝার ঘাড়ে ভূত
ব্যাখ্যা
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারার অর্থ - দুর্দিনের সূত্রপাত

অন্যদিকে,
কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী।
ওঝার ঘাড়ে ভূত - বিপদগ্রস্থ কাণ্ডারি।
অকালের বাদলা - অপ্রত্যাশিত বাধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৩.
'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) শোকে পাথর
  2. খ) নিষ্ঠুর
  3. গ) মিথ্যা শোক
  4. ঘ) মমত্ববোধ
ব্যাখ্যা

মিথ্যা শোক - মাছের মায়ের পুত্রশোক;
অর্থের কু-প্রভাব - তামার বিষ;
অপদার্থ- আমড়া কাঠের ঢেঁকি;
মন্দ ভাগ্য- ইঁদুর কপালে।

১,৫২৪.
কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?
  1. ক) দুধের মাছি
  2. খ) বসন্তের কোকিল
  3. গ) ননির পুতুল
  4. ঘ) সুখের পায়রা
ব্যাখ্যা
• 'দুধের মাছি' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'।  
• 'বসন্তের কোকিল' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'। 
• 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

» 'দুধের মাছি', বসন্তের কোকিল এবং 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

অন্যদিকে, 
ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১,৫২৫.
'ধামাধরা' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. গোঁফ খেজুরে
  3. তালকানা
  4. গয়ংগচ্ছ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকার।
- বাক্য গঠন: খয়ের খাঁ হয়ে ভাগ্য ফেরানো যায় না।

• ‘চাটুকার’ শব্দের অর্থ: তোষামোদকারী।

অন্যদিকে,
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ- তোষামোদে।

সুতরাং ‘ধামাধরা’ ও 'খয়ের খাঁ' বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে।

অন্যান্য বাগ্‌ধারাগুলো হলো:
• ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ- অত্যন্ত অলস।
• ‘গয়ংগচ্ছ’ অর্থ - ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৬.
'অর্থই অনর্থের মূল' প্রবাদের অর্থ কী? 
  1. বেশি অর্থ বিপদজনক
  2. অর্থলোভ কুকর্মের সহায়ক
  3. অর্থ বিপদ ডেকে আনে
  4. অর্থ দুশ্চিন্তার কারণ
ব্যাখ্যা

• 'অর্থই অনর্থের মূল' প্রবাদের অর্থ - অর্থলোভ কুকর্মের সহায়ক। 
বাক্য: ছিল সৎ, টাকার পেছনে ছুটে ছুটে হয়েছে পুরোদস্তুর জালিয়াত-অর্থই যত অনর্থের মূল।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ হলো:
• 'অল্প শোকে কাতর অধিক শোকে পাথর' অর্থ- শোক কম হলে দুঃখ ভারাক্রান্ত এবং অধিক হলে বাক্‌রহিত হতে হয়। 
• আদার ব্যাপারির জাহাজের খবর' অর্থ- সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ)। 
• 'আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট' অর্থ- কষ্টের মধ্য দিয়েই ফল লাভ। 
• 'আপনি বাঁচলে বাপের নাম' অর্থ- সবার আগে নিজের স্বার্থই বড়। 
• 'ইটটি (ঢিলটি) মারলে পাটকেলটি খেতে হয়' অর্থ- যেমন কাজ তেমন তার ফল। 
• 'ইচ্ছা থাকলে উপায় হয়' অর্থ- ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ। 

১,৫২৭.
নিচের কোন বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. আদায় কাঁচকলায় - সাপে-নেউলে
  2. কানকাটা- কান-পাতলা
  3. উনপাঁজুরে - উড়নচণ্ডী
  4. আক্কেল গুড়ুম - আক্কেল দাঁত
ব্যাখ্যা
সমর্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হচ্ছে:
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারার অর্থ - ঘোর শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।

অন্যান্য বাগধারার অর্থ:
• ‘উনপাঁজুরে’ বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
• ‘উড়নচণ্ডী’ বাগ্‌ধারার অর্থ - অমিত্যবায়ী।

• ‘কানকাটা’ বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ।
• ‘কান-পাতলা’ বাগ্‌ধারার অর্থ - সব কথাই বিশ্বাস করে যে।

• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
• ‘আক্কেল দাঁত’ বাগ্‌ধারার অর্থ - বুদ্ধির পরিপক্বতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৮.
_____ আয়োজন হবার পর সব স্থগিত করা হলো।
  1. ক) এণ্ডায় গণ্ডায়
  2. খ) ঊনকোটি চৌষট্টি
  3. গ) কিষ্কিন্ধ্যা কাণ্ড
  4. ঘ) গয়ংগচ্ছ
ব্যাখ্যা

এণ্ডায় গণ্ডায় - গোঁজামিল দেওয়া
কিষ্কিন্ধ্যা কাণ্ড - তুমুল হট্টগোল
গয়ংগচ্ছ - ঢিলেমি
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর।

১,৫২৯.
'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিশাল আয়োজন করা 
  2. টুকরো টুকরো করা
  3. অহেতুক উচ্চবাচ্চ করা
  4. দীর্ঘসূত্রিতা করা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ টুকরো টুকরো করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- এলেবেলে - নিকৃষ্ট/ গুরুত্বহীন।
- ঊনপাঁজুরে - হতভাগ্য / অপদার্থ / দুর্বল
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল।
- ইতুনিদকুঁড়ে - অলস। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৩০.
‘কূর্ম অবতার’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অলস
  2. দুর্লভ বস্তু
  3. কদাচিৎ
  4. অসম্ভব বস্তু
ব্যাখ্যা
• ‘কূর্ম অবতার’ বাগ্‌ধারার অর্থ - অলস।

অন্যদিকে,
• ‘ডুমুরের ফুল’ অর্থ - অলীক বস্তু বা দুর্লভ বস্তু ।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব বস্তু।
• 'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ।

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১,৫৩১.
‘টুপি পরানো’ বাগধারাটির অর্থ-
  1. ক) সূচনা করা
  2. খ) তোষামোদ করা
  3. গ) নাজেহাল করা
  4. ঘ) জব্দ করা
ব্যাখ্যা
টুপি পরানো বাগধারাটির অর্থ তোষামোদ করা। সূচনা করা, নাজেহাল করা ও জব্দ করা অর্থে ব্যবহৃত বাগধারা হলো যথাক্রমে ঢাকে কাঠি পড়া, লবেজান করা ও থুরে দেওয়া।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর)
১,৫৩২.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘কান কাটা’ -
  1. ধার্মিক
  2. ভণ্ড সাধু
  3. বেহায়া
  4. পক্ষপাতদুষ্ট
ব্যাখ্যা
• ‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।

অন্যদিকে,
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘কূপমুণ্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৩.
'রামগরুড়ের ছানা' বাগধারাটির অর্থ- 
  1. কাল্পনিক জন্তু
  2. গোমড়ামুখো লোক
  3. মুরগি
  4. পুরাণোক্ত পাখি
ব্যাখ্যা

‘রামগরুড়ের ছানা’ বলতে বোঝায় গোমড়ামুখো বা সবসময় রাগী-রাগী মুখ করা লোক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- ধামাধরা : তোষামোদ করতে অভ্যস্ত ব্যক্তি,
- যমের দোসর : অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের মানুষ,
- ভাঁড়ে মা ভবানী : চরম দারিদ্র্য বা অত্যন্ত অভাবগ্রস্ত অবস্থা।
- বুদ্ধির ঢেঁকি : একেবারে বোকা বা নির্বোধ লোক,
- ফেকলু পার্টি : কদরহীন বা গুরুত্বহীন ব্যক্তি,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা = বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাবিদ ব্যাকরণ।

১,৫৩৪.
'রাই কুড়িয়ে বেল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নাজেহাল করা
  2. সর্বগ্রাসী ব্যক্তি
  3. ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

• 'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ হচ্ছে - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
বাক্যগঠন: ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।

• অন্যদিকে,  
→ ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারাটির অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
→ 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
→ 'লবেজান করা' বাগ্‌ধারাটির অর্থ - নাজেহাল করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,৫৩৫.
তালকানা লোকটির ওপর এমন দায়িত্ব দিলে? সব না পণ্ড হয়! -এ বাক্যে ’তালকানা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. নির্ভীক
  2. অপদার্থ
  3. ভণ্ড
  4. কান্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
’তালকানা’ বাগধারা অর্থ - কান্ডজ্ঞানহীন।
যেমন : তালকানা লোকটির ওপর এমন দায়িত্ব দিলে? সব না পণ্ড হয়!

অন্যদিকে,
• ’বকধার্মিক’ বাগধারাটি অর্থ - ভণ্ড।
যেমন : তোমার মতো বকধার্মিকের মুখে ধর্মের ধর্মের কাহিনি শোভা পায় না ।

• ’ডাকাবাবু’ বাগধারাটি অর্থ - নির্ভীক।
যেমন : এমন ডাকাবাবু ছেলে না হলে এমন কাজ সমাধান হতো না।

• ’নদের চাঁদ’  বাগধারা অর্থ -অপদার্থ।
যেমন : তুমি বাবা নদের চাঁদ - তোমাকে দিযে এমন কাজ হবে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৬.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'কাকভূষণ্ডী'
  1. ভণ্ড
  2. দীর্ঘজীবী
  3. নির্ভীক
  4. অহঙ্কারী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘কাকভূষণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘজীবী।

অন্যদিকে,
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কারী।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৫৩৭.
'মাছি মেরে হাত কালো করা' প্রবাদটির অর্থ কী?
  1. অহেতুক দুর্ভাবনা পোহানো
  2. সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
  3. দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
  4. প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
ব্যাখ্যা
• 'মাছি মেরে হাত কালো করা' অর্থ- সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া। 
বাক্য: সামান্য কটা টাকার জন্যে সাক্ষ্য দিতে পারব না-মাছি মেরে হাত কালো করে লাভ কী?

অন্যদিকে, 
• 'মাথা নেই তার মাথাব্যথা' অর্থ - অহেতুক দুর্ভাবনা পোহানো। 
• 'যত দোষ নন্দ ঘোষ' অর্থ - দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ। 
• 'মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত' অর্থ - প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৮.
'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ কি?
  1. ক) ফুলবাবু
  2. খ) ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  3. গ) উভয়সংকট
  4. ঘ) মৃত্যু আসন্ন
ব্যাখ্যা
'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
বাক্যগঠন: ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।

অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
• 'লক্কা পায়রা' বাগধারার অর্থ হচ্ছে ফুলবাবু।
- বাক্য গঠন: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

• 'শিয়রে শমন' বাগধারার অর্থ হচ্ছে মৃত্যু আসন্ন।
বাক্যগঠন:  আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।

• 'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারার অর্থ হচ্ছে উভয়সংকট।
বাক্যগঠন: জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৩৯.
ধনে জনে রায় বাবুর বাড়ি যেন _____
  1. ক) তাসের ঘর
  2. খ) ডুমুরের ফুল
  3. গ) চাঁদের হাট
  4. ঘ) মনিকাঞ্চন যোগ
ব্যাখ্যা

মনিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন
চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য। অর্থ অনুযায়ী এই বাগধারাটিই এই বাক্যে উপযুক্ত।
ডুমুরের ফুল - দূর্লভ বস্তু
তাসের ঘর - খণস্থায়ী বস্তু

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।

১,৫৪০.
'কাক-ভূষণ্ডি' এর অর্থ কী?
  1. ষড়যন্ত্রকারী
  2. বাকসর্বস্ব
  3. দীর্ঘ প্রতীক্ষমান
  4. দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যা
• ‘কাক-ভূষণ্ডি’ - এর অর্থ : দীর্ঘায়ু ব্যক্তি।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
• 'কাঁচা পয়সা' বাগ্‌ধারাটির অর্থ - নগদ উপার্জন।
• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - নির্জীব, অসার।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫৪১.
‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ-
  1. নির্বোধ লোক
  2. অপ্রয়োজনীয়
  3. অনভিজ্ঞ
  4. বিবাদের বিষয়
ব্যাখ্যা

• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৫৪২.
‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নিষ্ঠুর ব্যক্তি
  2. সর্বগ্রাসী ব্যক্তি
  3. কপটচারী ব্যক্তি
  4. প্রতিপত্তিশালী লোকজন
ব্যাখ্যা
• ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারার অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।

অন্যদিকে,
• ‘যমের দোসর’ বাগ্‌ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘রুই-কাতলা’ বাগ্‌ধারার অর্থ - প্রতিপত্তিশালী লোকজন।
• ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারার অর্থ - কপটচারী ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৪৩.
'ঠেকা মেয়ে' বাগধারার অর্থ-
  1. ক) চিরকুমারী
  2. খ) অদর্শণীয়
  3. গ) পরমা সুন্দরী
  4. ঘ) অদৃশ্য বস্তু
ব্যাখ্যা

- ঠেকা মেয়ে বাগধারার অর্থ চিরকুমারী।
- ডানাকাটা পরী বাগধারার অর্থ পরমা সুন্দরী (ব্যঙ্গার্থে)।
- ডুমুরের ফুল বাগধারার অর্থ অদর্শনীয় বা অদৃশ্য বস্তু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৫৪৪.
'শিয়রে শমন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামনেই বিপদ
  2. মৃত্যু আসন্ন
  3. উভয়সংকট
  4. সাময়িক বৈরাগ্য
ব্যাখ্যা
• 'শিয়রে শমন' বাগ্‌ধারা অর্থ - মৃত্যু আসন্ন।
বাক্য: আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।

অন্যদিকে, 
• 'শিরে সংক্রান্তি' অর্থ - সামনেই বিপদ। 
• 'শ্যাম রাখি না কুল রাখি' অর্থ - উভয়সংকট। 
• 'শ্মশান-বৈরাগ্য' অর্থ - সাময়িক বৈরাগ্য।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
১,৫৪৫.
'ভণ্ড' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা নয় কোনটি?
  1. ক) বক ধার্মিক
  2. খ) বিড়াল তপস্বী
  3. গ) চিনির পুতুল
  4. ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
'বক ধার্মিক', 'বিড়াল তপস্বী', 'বর্ণচোরা', 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।
অন্যদিকে, 
'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ = যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪৬.
'Desperate disease requires desperate remedies' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন -
  1. ক) বাড়া ভাতে ছাই
  2. খ) যেমন কর্ম তেমন ফল
  3. গ) যেমন কুকুর তেমনি মুগুর
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা

'Desperate disease requires desperate remedies' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - যেমন কুকুর তেমনি মুগুর।

অপরদিকে,
যেমন কর্ম তেমন ফল - As you make your bed, so you must lie on it.
নাচতে না জানলে উঠান বাঁকা - A bad workman quarrels with his tools.

১,৫৪৭.
‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’ এখানে ‘মুখ’ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) প্রত্যঙ্গ
  2. খ) দিক
  3. গ) তিরষ্কার
  4. ঘ) মর্যাদা
ব্যাখ্যা
‘মুখ' শব্দযোগে বাগ্‌ধারার উদাহরণ:
(ক) এ ছেলে বংশের মুখ রক্ষা করবে (সম্মান বাঁচানো)। 
(খ) শুধু শুধু ছেলেটাকে মুখ করছ কেন? (গালমন্দ করা)। 
(গ) এবার গিন্নির মুখ ছুটেছে। (গালিগালাজের আরম্ভ)। 
(ঘ) টক খেয়ে মুখ ধরে আসছে। (মুখের স্বাদ নষ্ট হওয়া)। 
(ঙ) খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায়ে লাভ হবে। (অনুগ্রহ লাভ করা)

এরুপ, 
- নদীটি উত্তর মুখে প্রবাহিত। 
এখানে “মুখ” মোহনা (নদীর ‍মুখ) বা দিক নির্দেশ করে।

উৎস: বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণির বোর্ড বই (২০১৯ সংস্করণ)।
১,৫৪৮.
‘আটকপালে’ এর বিপরীত বাগধারা কোনটি?
  1. অদৃষ্টের পরিহাস
  2. অন্ধকার দেখা
  3. একাদশে বৃহস্পতি
  4. কেউকেটা
ব্যাখ্যা
• ‘আটকপালে’ এর বিপরীত বাগধারা - একাদশে বৃহস্পতি; যার অর্থ: মহাসৌভাগ্য।

অন্যদিকে, 
অদৃষ্টের পরিহাস, আটকপালে এর সমার্থক বাগধারা; যার অর্থ: হতভাগ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ = দিশেহারা হয়ে পড়া। 
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ = সামান্য।
- ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ = ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = শত্রুতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৪৯.
'ছা-পোষা' বাগধারাটির অর্থ কী?
  1. সামান্য ব্যক্তি
  2. খুব অলস
  3. চাটুকার
  4. অত্যন্ত গরীব
ব্যাখ্যা

• 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরীব'। 
• বাক্য গঠন: ছা- পোষা লোক আমি, দেশ নিয়ে ভাবার সময় কোথায়? 

অন্যদিকে,
- 'গোঁফ খেঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ- 'খুব অলস'। 
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
- 'আদাড়ের হাড়ি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৫০.
‘অর্থের কু প্রভাব’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) ডাকাবুকো
  2. খ) তুলসীবনের বাঘ
  3. গ) তামার বিষ
  4. ঘ) ঢাকের বায়া
ব্যাখ্যা

• যার কোন মূল্য নেই - ঢাকের বাঁয়া,
• ডাকাবুকা - দুরন্ত বা নির্ভীক,
• তুলসী বনের বাঘ - ভন্ড সাধু,
• তামার বিষ - অর্থের কু প্রভাব।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।