• সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন কবি ও ছান্দসিক। কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।
অন্যদিকে,
• সৈয়দ মুজতবা আলী মূলত 'সত্যপীর' ছদ্মনামে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। এছাড়াও তিনি 'ওমর খৈয়াম', 'প্রিয়দর্শী' এবং 'মুসাফির' ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় (দেশ, আনন্দবাজার, মোহাম্মদী) কলাম ও লেখা প্রকাশ করতেন।
• 'কলম সৈনিক' মূলত বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সম্পাদক আবদুল হক-এর উপাধি।
• সুনীল গঙ্গোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম- নীল লোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।