বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা / ২৯ · ৪০১৫০০ / ২,৮৬২

৪০১.
A number is doubled and 9 is added. If the resultant is trebled, it becomes 75. What is that number?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা

=> 3(2x+9) = 75
=> 2x + 9 = 25
=> x = 8
Answer : 8

৪০২.
ক, খ এর বাবা কিন্তু খ, ক এর ছেলে না; গ, খ এর মায়ের বড় ছেলে এবং ঙ যদি তার শ্বশুর হয় তবে খ, ক এর কী হবে?
  1. মেয়ে
  2. বাবা
  3. মা
  4. নাতী
সঠিক উত্তর:
মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
মেয়ে
ব্যাখ্যা

খ যদি ক এর ছেলে না হয় তবে সে অবশ্যই তার মেয়ে।

৪০৩.
সাফিন একটি ছেলেকে দেখিয়ে বললো' সে হয় আমার দাদার একমাত্র ছেলের ছেলে।' সাফিন ছেলেটির সম্পর্কে কী হয়? 
  1. ক) মামা
  2. খ) চাচা
  3. গ) ভাই
  4. ঘ) বাবা
সঠিক উত্তর:
গ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাই
ব্যাখ্যা
সাফিনের দাদার একমাত্র ছেলে হলো সাফিনের বাবা। 
তার মানে হলো ছেলেটি সাফিনের ভাই। 
সাফিন ছেলেটির সম্পর্কে ভাই হয়।
৪০৪.
The two pools are the same in length and width but not in-
  1. depth
  2. volume
  3. density
  4. size
সঠিক উত্তর:
depth
উত্তর
সঠিক উত্তর:
depth
ব্যাখ্যা
প্রশ্ন: The two pools are the same in length and width but not in-

সমাধান:
প্রদত্ত বাক্য অনুসারে, দুইটা Pools এর দৈর্ঘ্য (length) ও প্রস্থ (width) সমান হলেও গভীরতা (depth) সমান নয়।
৪০৫.
অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?
  1. প্রচ্ছন্ন প্রতিভা
  2. সস্তা দর
  3. হতভম্ব
  4. সুখের মিলন
সঠিক উত্তর:
সস্তা দর
উত্তর
সঠিক উত্তর:
সস্তা দর
ব্যাখ্যা
প্রশ্ন: অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?

সমাধান:
• ছকড়া নকড়া বাগধারাটির অর্থ- সস্তা দর।

• ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ- প্রচ্ছন্ন প্রতিভা।
• চোখে সরষের ফুল দেখা বাগধারাটির অর্থ- হতভম্ব।
• চাঁদের হাট বাগধারাটির অর্থ- সুখের মিলন।
৪০৬.
জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. শারীরবিদ্যা
  2. রোগতত্ত্ববিদ্যা
  3. বার্ধক্যবিদ্যা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শারীরবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
শারীরবিদ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?

সমাধান:
জীববিজ্ঞানের শারীরবিদ্যা শাখায় জীবদেহের বৃদ্ধি, শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি নানা ধরনের জৈবিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
 
৪০৭.
Virtue thrives best in______.
  1. Reward
  2. Dangers
  3. Adversity
  4. Safety
সঠিক উত্তর:
Adversity
উত্তর
সঠিক উত্তর:
Adversity
ব্যাখ্যা

প্রশ্ন: Virtue thrives best in______.

সমাধান: 
সঠিক উত্তর: গ) Adversity
Virtue thrives best in Adversity.
প্রশ্নে প্রদত্ত প্রবাদ বাক্যটির বঙ্গানুবাদ - 'বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়।'

৪০৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. মৃত্যুক্ষুধা
  2. মালঞ্চ
  3. গোরা
  4. চোখের বালি
সঠিক উত্তর:
মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন??

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
বাঁধন-হারা,
মৃত্যুক্ষুধা,
কুহেলিকা।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
৪০৯.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. চরিত্রহীন
  2. দেনাপাওনা
  3. পল্লীসমাজ
  4. নৌকাডুবি
সঠিক উত্তর:
নৌকাডুবি
উত্তর
সঠিক উত্তর:
নৌকাডুবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? 

• 'নৌকাডুবি' অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
- নৌকাডুবি ছাড়া বাকিগুলো (চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

• রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- নৌকাডুবি, 
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- দেবদাস,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১০.
"শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!" এখানে 'নেহারি' শব্দের অর্থ কী?
  1. মেরুদণ্ড
  2. পায়ের হাড়
  3. প্রত্যক্ষ করে
  4. উঁচু করে
সঠিক উত্তর:
প্রত্যক্ষ করে
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যক্ষ করে
ব্যাখ্যা

"বল বীর- 
বল উন্নত মম শির
শির নেহারি আমারি, নত-শির ঐ শিখর হিমাদ্রির! - পঙক্তিগুলো কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অন্তর্গত।

এখানে 'নেহারি' শব্দের অর্থ: দেখে; প্রত্যক্ষ করে।
------------------------------------

বাক্যটির অর্থ:
'শির' শব্দের অর্থ হলো=  মাথা বা মস্তক,
’নেহারি’ = দেখে; প্রত্যক্ষ করে।
'আমারি' = আমার,
'নতশির' =  নত-মস্তক,
'শিখর' = চূড়া
'হিমাদ্রি' = হিমালয়।

- শব্দগুলোর  অর্থের সমন্বয় বাক্যটির অর্থ দাঁড়ালো: আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও নতমস্তক।
- এখানে কবির প্রবল আত্মবিশ্বাস ফুটে উঠেছে যার জন্য হিমালয় ও তার কাছে মাথা নত করে।

উল্লেখ্য - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে নেহারি শব্দের অর্থ - গোরু বা ছাগলের হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড় সেদ্ধ করে রাঁধা কাথ।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।

৪১১.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণ কোনটি?
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণ কোনটি?
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ

সমাধান:
প্রথমে বর্ণমালার চতুর্থ বর্ণ "ঈ" থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দিতে হবে।
কাটা বর্ণগুলো:
ঈ, ঊ, এ, ও, ক, গ, ঙ, ছ, ঝ, ট, ড, ণ, থ

অবশিষ্ট বর্ণগুলো:
অ আ ই উ ঋ ঔ খ ঘ চ জ ঞ ঠ ঢ ত

∴বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণটি হবে ঐ।
৪১২.
শব্দ : কর্ণ :: আলো : ? 
  1. শোনা
  2. বুদ্ধি
  3. চোখ
  4. অন্ধকার
সঠিক উত্তর:
চোখ
উত্তর
সঠিক উত্তর:
চোখ
ব্যাখ্যা
প্রশ্ন: শব্দ : কর্ণ :: আলো : ? 

সমাধান: 
শব্দ যেমন কর্ণের মাধ্যমে শোনা যায়,তেমনি আলো চোখের মাধ্যমে দেখা হয়। 
৪১৩.
অর্পণ : গ্রহণ : : উদার :
  1. কোমল
  2. গ্রহীতা
  3. সংকীর্ণ
  4. কঠিন
সঠিক উত্তর:
সংকীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
সংকীর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: অর্পণ : গ্রহণ : : উদার :

সমাধান:
অর্পণ শব্দের বিপরীত গ্রহণ আর উদার শব্দের বিপরীত সংকীর্ণ
৪১৪.
বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-
  1. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা অধিক টেকসই।
  2. রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
  3. তারা চামড়ার জুতা কেনার সামর্থ্য রাখেন না।
  4. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা হালকা।
সঠিক উত্তর:
রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
উত্তর
সঠিক উত্তর:
রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-

সমাধান:
খ) রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
রাবার একটি উত্তম নিরোধক (insulator), যা বৈদ্যুতিক ঝুঁকি থেকে রক্ষা করে।
৪১৫.
নিচের কোন চিত্রটি লাভ, লভ্যাংশ এবং বোনাসের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন চিত্রটি লাভ, লভ্যাংশ এবং বোনাসের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে?

    সমাধান:
    বোনাস এবং লভ্যাংশ একে অপরের থেকে আলাদা। কিন্তু এ দুটোই লাভের অংশ।


    সুতরাং, সঠিক উত্তর খ। 
    ৪১৬.
    'বৃত্ত' যদি 'বর্গ'- এর সাথে সম্পর্কিত হয়, তবে 'ঘনক' এর সাথে কোনটি সম্পর্কিত?
    1. পরিধি
    2. গোলক
    3. কোণ
    4. পুরুত্ব
    সঠিক উত্তর:
    গোলক
    উত্তর
    সঠিক উত্তর:
    গোলক
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'বৃত্ত' যদি 'বর্গ'- এর সাথে সম্পর্কিত হয়, তবে 'ঘনক' এর সাথে কোনটি সম্পর্কিত?

    সমাধান:
    বৃত্তের ক্ষেত্রফল πr2 ও বর্গের আয়তন r2 (বাহু r একক হলে) উভয়টিতে বর্গ (2) আছে।
    ঘনকের আয়তন r3 (বাহু r একক হলে) ও গোলকের আয়তন (4/3)πr3 উভয়টিতে ঘন (3) আছে।

    ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে গোলক সম্পর্কিত।
    ৪১৭.
    রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?
    1. ক) মা
    2. খ) খালা
    3. গ) বোন
    4. ঘ) ভাগ্নী
    সঠিক উত্তর:
    গ) বোন
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) বোন
    ব্যাখ্যা
    প্রশ্ন: রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?  

    সমাধান: 
    মামার মা ⇔ নানী 
    নানীর একমাত্র মেয়ে ⇔ মা 
    মায়ের মেয়ে ⇔ বোন 
    ৪১৮.
    L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
    1. L
    2. M
    3. N
    4. P
    সঠিক উত্তর:
    P
    উত্তর
    সঠিক উত্তর:
    P
    ব্যাখ্যা

    প্রশ্ন: L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

    সমাধান:
    L, M এর চেয়ে হালকা → L < M
    P, O এর চেয়ে ভারী → O < P
    O, N এর চেয়ে ভারী → N < O
    M, O এর চেয়ে হালকা → M < O
    N, M এর চেয়ে ভারী → M < N

    অর্থাৎ, L < M < N < O < P

    সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - P

    ৪১৯.
    Proctor : Supervice, then ___
    1. Prophet : rule
    2. Profilgate : amalgamate
    3. Fudge : courtroom
    4. Prodigal : squander
    সঠিক উত্তর:
    Prodigal : squander
    উত্তর
    সঠিক উত্তর:
    Prodigal : squander
    ব্যাখ্যা
    PROCTOR - কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা; প্ররক্ষক।
    SUPERVISE - তত্ত্বাবধান/পরিদর্শন/আবেক্ষণ করা।

    সম্পর্ক: PROCTOR এর কাজ SUPERVISE করা। 

    prodigal - অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)।
    squander - অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।

    সম্পর্ক: prodigal এর কাজ squander করা। 
    ৪২০.
    F-35 : আমেরিকা : : J-15 : ?
    1. ক) রাশিয়া
    2. খ) চীন
    3. গ) ইতালি
    4. ঘ) জার্মানি
    সঠিক উত্তর:
    খ) চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) চীন
    ব্যাখ্যা
    F-35 আমেরিকার তৈরি যুদ্ধবিমান।
    J-15 চীনের তৈরি যুদ্ধবিমান।
    ৪২১.
    হরিণ : অজিন :: বাঘ : ?
    1. ক) কৃতি
    2. খ) নির্মোক
    3. গ) কৃত্তি
    4. ঘ) শিঞ্জন
    সঠিক উত্তর:
    গ) কৃত্তি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) কৃত্তি
    ব্যাখ্যা
    হরিণের চামড়া - অজিন এবং বাঘের চামড়া কৃত্তি।
    ৪২২.
    ICC : 1909 :: FIFA : ?
    1. 1886
    2. 1904
    3. 1905
    4. 1909
    সঠিক উত্তর:
    1904
    উত্তর
    সঠিক উত্তর:
    1904
    ব্যাখ্যা
    প্রশ্ন: ICC : 1909 :: FIFA : ?

    সমাধান:
    - আইসিসির (ICC) প্রতিষ্ঠিত হয় 1909 সালে।
    - ফিফার (FIFA) প্রতিষ্ঠিত হয় 1904 সালে।
    ৪২৩.
    রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?
    1. মামা
    2. দাদা 
    3. ভাই 
    4. চাচা
    সঠিক উত্তর:
    চাচা
    উত্তর
    সঠিক উত্তর:
    চাচা
    ব্যাখ্যা

    প্রশ্ন: রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?

    সমাধান:
    রিফাত হলো সানিয়ার চাচা
    রাহুল = সানিয়ার বাবা
    রিফাত = রাহুলের ভাই
    রিফাত হলো সানিয়ার বাবার ভাই। 
    অর্থাৎ, বাবার ভাই হলো চাচা বা কাকা । 

    সঠিক উত্তর ঘ) চাচা 

    ৪২৪.
    মাসুদের কয়েকজন বন্ধু ছিল হিন্দু। মাসুদের কয়েকজন বন্ধু ডাক্তার। মাসুদের কয়েকজন বন্ধু হিন্দু ডাক্তার। বিবৃতি তিনটির প্রথম দু’টি সত্য হলে, তৃতীয়টি কি?
    1. সত্য
    2. মিথ্যা
    3. অনিশ্চিত
    4. পূর্বোক্ত কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    অনিশ্চিত
    উত্তর
    সঠিক উত্তর:
    অনিশ্চিত
    ব্যাখ্যা
    • প্রথম বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু ছিল হিন্দু।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি হতে পারে।

    • দ্বিতীয় বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু ডাক্তার।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রভৃতি হতে পারে।

    • তৃতীয় বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু হিন্দু ডাক্তার।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা হিন্দু ইঞ্জিনিয়ার, মুসলমান শিক্ষক প্রভৃতি হতে পারে।

    অর্থাৎ দেখা যাচ্ছে যে, তৃতীয় বিবৃতিটি সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে অর্থাৎ তৃতীয় বিবৃতিটি অনিশ্চিত
    ৪২৫.
    আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছেলে আপনার কি হবে?
    1. ভাই
    2. মামা
    3. ভাতিজা
    4. ভাগ্নে
    সঠিক উত্তর:
    ভাগ্নে
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাগ্নে
    ব্যাখ্যা
    চাচার একমাত্র ভাইয়ের মেয়ে হচ্ছে বোন। বোনের ছেলে হবে ভাগ্নে।
    ৪২৬.
    আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তবে গত পরশুর আগের দিন কী বার ছিল?
    1. শনিবার
    2. রবিবার
    3. সোমবার
    4. শুক্রবার
    সঠিক উত্তর:
    শনিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    শনিবার
    ব্যাখ্যা

    প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তবে গত পরশুর আগের দিন কী বার ছিল?

    সমাধান:
    আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
    আগামী পরশুর পরের দিন = শুক্রবার
    আগামী পরশু = বৃহস্পতিবার
    আগামীকাল = বুধবার
    আজ = মঙ্গলবার
    গতকাল = সোমবার
    গত পরশু = রবিবার
    গত পরশুর আগের দিন = শনিবার

    ৪২৭.
    যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
     8 B 4 C 2 A 6 D 3 =?
    1. 13
    2. 16
    3. 19
    4. 22
    সঠিক উত্তর:
    19
    উত্তর
    সঠিক উত্তর:
    19
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
     8 B 4 C 2 A 6 D 3 =?

    সমাধান: 
    8 B 4 C 2 A 6 D 3
    = 8 × 4 ÷ 2 + 6 - 3
    = 8 × 2 + 6 - 3
    = 16 + 6 - 3
    = 22 - 3
    = 19
    ৪২৮.
    নাজমুল তার বন্ধুকে বলল, "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।" তাহলে মেয়েটি নাজমুলের কে?
    1. বোন
    2. মা
    3. মেয়ে
    4. নানু
    সঠিক উত্তর:
    মা
    উত্তর
    সঠিক উত্তর:
    মা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নাজমুল তার বন্ধুকে বলল, "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।" তাহলে মেয়েটি নাজমুলের কে?

    সমাধান:
    নাজমুল বললো,
    "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।"

    নাজমুলের মায়ের বাবা = নানা

    নানার একমাত্র মেয়ে = নাজমুলের মা

    ⇒ তাহলে: "এই মেয়েটি নাজমুলের মা।"

    ∴ মেয়েটি নাজমুলের মা।
    ৪২৯.
    COBBLER : SHOE : :?
    1. Jockey : Horse
    2. Contractor : Building
    3. Mason : Stone
    4. Cowboy : Boot
    সঠিক উত্তর:
    Contractor : Building
    উত্তর
    সঠিক উত্তর:
    Contractor : Building
    ব্যাখ্যা
    COBBLER - মুচি।
    SHOE - জুতা; পাদুকা

    • অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
    ক)
    Jockey - ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার।
    Horse - ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম

    খ)
    Contractor - চুক্তিকারী, ঠিকাদার।
    Building -  গৃহ; ভবন; দালান; ইমারত; অট্টালিকা।

    গ)
    Mason - রাজমিস্ত্রি, পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে।
    Stone - পাথর।

    ঘ)
    Cowboy - রাখাল বালক।
    Boot - গুল্‌ফ বা গোড়ালির গাঁট (ankle) পর্যন্ত পরিহিত বুটজুতা।

    • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of COBBLER : SHOE is Contractor : Building.
    - A cobbler makes and repairs shoes whereas a contractor builds and repairs buildings.
    ৪৩০.
    মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-
    1. এটি একটি ফ্যাশন
    2. এটি দেখতে সুন্দর
    3. এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
    4. এটি ব্যবহারে সৌন্দর্য বৃদ্ধি পায়
    সঠিক উত্তর:
    এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
    উত্তর
    সঠিক উত্তর:
    এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
    ব্যাখ্যা
    প্রশ্ন: মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-

    সমাধান:
    রেইনকোট একটি পানিরোধী পোশাক, যা বৃষ্টির পানি থেকে শরীরকে সুরক্ষিত রাখে।
    বর্ষাকালে বাইরে চলাচলের সময় মানুষ রেইনকোট ব্যবহার করে যাতে ভিজে না যায় ও অসুস্থ না হয়।

    অর্থাৎ রেইনকোট ব্যবহারের যৌক্তিক কারণ হলো এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে। 
    ৪৩১.
    সঠিক বিপরীতার্থক শব্দজোর কোনটি?
    1. ক) সমবেত - ছাত্রভঙ্গ
    2. খ) সহমত - পরমত
    3. গ) হর্ষ - হরিষ
    4. ঘ) হলাহল - অমৃত
    সঠিক উত্তর:
    ঘ) হলাহল - অমৃত
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) হলাহল - অমৃত
    ব্যাখ্যা
    সঠিক বিপরীতার্থক শব্দজোর - হলাহল - অমৃত 

    সঠিক বিপরীতার্থক শব্দজোর:
    সমবেত - ছত্রভঙ্গ 
    স্বমত - পরমত 
    হলাহল - সুধা/অমৃত 
    হর্ষ/হরিষ - বিষাদ 

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ৪৩২.
    রবি একটি ক্লাসের প্রথম থেকে ১৯তম এবং শেষ থেকে ১৭তম, ক্লাসে মোট শিক্ষার্থী কত জন?
    1. ক) ৩৪
    2. খ) ৩৫
    3. গ) ৩৬
    4. ঘ) ৩৭
    সঠিক উত্তর:
    খ) ৩৫
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৩৫
    ব্যাখ্যা
    প্রশ্ন- রবি একটি ক্লাসের প্রথম থেকে ১৯তম এবং শেষ থেকে ১৭তম, ক্লাসে মোট শিক্ষার্থী কত জন?

    সমাধান-
    - রবির সামনে আছে ১৮ জন
    - রবির পেছনে আছে ১৬ জন
    - রবি নিজে ১ জন

    মোট শিক্ষার্থী = ১৮ + ১৬ + ১ = ৩৫ জন
    ৪৩৩.
    SCRIBBLE : WRITE : :
    1. limp : walk
    2. draw : print
    3. mumble : talk
    4. float : swim
    সঠিক উত্তর:
    mumble : talk
    উত্তর
    সঠিক উত্তর:
    mumble : talk
    ব্যাখ্যা
    প্রশ্ন: SCRIBBLE : WRITE : :

    সমাধান:
    Scribble - হিজিবিজি লেখা।
    Write - কলম, পেনসিল ইত্যাদি দিয়ে কোনোকিছু লেখা।
    Mumble - অস্ফুট বা অস্পষ্টভাবে কিছু বলা; মিন মিন করা।
    Talk - কথা; কথাবার্তা।

    To Scribble (হিজিবিজি লেখা) is a type of writing and to stammer (তোতলামি) is a type of speaking.
    ৪৩৪.
    'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. একটি ফুলের নাম
    2. একটি নদীর নাম
    3. একটি প্রাণীর নাম
    4. একটি পোশাক
    সঠিক উত্তর:
    একটি প্রাণীর নাম
    উত্তর
    সঠিক উত্তর:
    একটি প্রাণীর নাম
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

    সমাধান:
    'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'MOUSE' (ইঁদুর), 
    যা একটি প্রাণীর নাম।

    সঠিক উত্তর (গ)

    ৪৩৫.
    জায়েদ খানের বুদ্ধ্যঙ্ক ১২০ এবং তার প্রকৃত বয়স ২০ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?
    1. ২০ বছর
    2. ২৪ বছর
    3. ২৬ বছর
    4. ৩০ বছর
    সঠিক উত্তর:
    ২৪ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: জায়েদ খানের বুদ্ধ্যঙ্ক ১২০ এবং তার প্রকৃত বয়স ২০ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?

    সমাধান:
    বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধ্যঙ্ক। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধ্যঙ্ক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

    তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
    বুদ্ধ্যঙ্ক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০

    এখন,
    জায়েদ খানের ক্ষেত্রে,
    বুদ্ধ্যঙ্ক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০
    ⇒ ১২০ = (মানসিক বয়স/২০) × ১০০
    ⇒ মানসিক বয়স/২০ = ১২০/১০০
    ⇒ মানসিক বয়স = (১২০ × ২০)/১০০
    ∴ মানসিক বয়স = ২৪ বছর
    ৪৩৬.
    অন্য বন্ধুবান্ধবদের সম্মুখে জনৈক বন্ধু আপনাকে মিথ্যাবাদী অভিহিত করল, এক্ষেত্রে আপনি কি করবেন?
    1. ক) কোন কিছু না বলে সোজা চলে যাবেন।
    2. খ) না শোনার ভান করে বসে থাকবেন।
    3. গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
    4. ঘ) আপনিও তাকে মিথ্যাবাদী বলবেন।
    সঠিক উত্তর:
    গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
    ব্যাখ্যা
    এমতাবস্থায় শান্ত থেকে আপনার জনৈক বন্ধুর কাছে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত।
    ৪৩৭.
    হিমালয় : নেপাল : : সাকা হাফং : ?
    1. ভারত 
    2. ভুটান 
    3. বাংলাদেশ 
    4. তিব্বত 
    সঠিক উত্তর:
    বাংলাদেশ 
    উত্তর
    সঠিক উত্তর:
    বাংলাদেশ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: হিমালয় : নেপাল :: সাকা হাফং : ?

    সমাধান:
    হিমালয় পর্বতমালা নেপালের সাথে সম্পর্কিত, কারণ হিমালয় নেপালে অবস্থিত (এটি নেপালের একটি উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্য)।

    একইভাবে,
    সাকা হাফং (Saka Haphong) বা উজাং হাফং বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্বত বা পাহাড়, যা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে (বান্দরবান) অবস্থিত। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বিবেচিত হয়।
     
    সুতরাং, সঠিক উত্তর গ) বাংলাদেশ

    ৪৩৮.
    ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
    Read, Ready, Reaction, Reactive
    1. Reaction, Reactive, Ready, Read
    2. Reaction, Reactive, Read, Ready
    3. Ready, Read, Reaction, Reactive
    4. Reactive, Reaction, Ready, Read
    সঠিক উত্তর:
    Reaction, Reactive, Read, Ready
    উত্তর
    সঠিক উত্তর:
    Reaction, Reactive, Read, Ready
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
    Read, Ready, Reaction, Reactive

    সমাধান:
    অভিধান অনুযায়ী হবে,
    Reaction
    Reactive
    Read
    Ready

    ৪৩৯.
    আপনার পরিবারের একজন বয়স্ক ব্যাক্তি করোনা ভাইরাস থেকে পরিবারকে রক্ষা করার জন্য সরকার বা প্রশাসন নির্দেশিত কোন প্রকার নির্দেশনা মেনে চলছেন না। এমতাবস্থায় আপনি কি করবেন?
    1. ক) তাঁকে এটা বলে ভয় দেখাবেন যে, যদি পরিবারের কেউ মারা যায় তাহলে বয়স্ক হিসেবে তিনি নিজেই আগে মারা যাবেন
    2. খ) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন
    3. গ) তাঁকে আর্মির হাতে তুলে দিবেন
    4. ঘ) তাঁকে ডেকে আন্তরিকভাবে করমর্দন করে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ বলে পালাবেন
    সঠিক উত্তর:
    খ) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন
    ব্যাখ্যা
    প্রবীণ ব্যক্তির সঙ্গে বেয়াদবি না করে তাঁকে বুঝিয়ে বলাই বাঞ্ছনীয়।
    ৪৪০.
    বাদী : বিবাদী :: মান :?
    1. ক) মুখ্য
    2. খ) অপমান
    3. গ) প্রজা
    4. ঘ) সম্মান
    সঠিক উত্তর:
    খ) অপমান
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) অপমান
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাদী : বিবাদী :: মান :?

    সমাধান:
    বাদী শব্দটির বিপরীত শব্দ বিবাদী।

    মান এর বিপরীতার্থক শব্দ অপমান।

    মুখ্য শব্দের বিপরীতার্থক শব্দ গৌণ।
    রাজা শব্দের বিপরীতার্থক শব্দ প্রজা। 

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।  
    ৪৪১.
    নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
    13/A, G/19, 26/N, ?/?
    1. V/34
    2. V/35
    3. W/34
    4. W/35
    সঠিক উত্তর:
    V/34
    উত্তর
    সঠিক উত্তর:
    V/34
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
    13/A, G/19, 26/N, ?/?

    সমাধান:

    উত্তর হবে V/34
    13/A, G/19, 26/N, V/34 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।
    ৪৪২.
    আগামীকালের পরদিন যদি রবিবার হয়, তাহলে গতকাল কী বার ছিল?
    1. বুধবার
    2. বৃহস্পতিবার
    3. শুক্রবার
    4. সোমবার
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আগামীকালের পরদিন যদি রবিবার হয়, তাহলে গতকাল কী বার ছিল?

    সমাধান:
    আগামীকালের পরদিন ⇒ রবিবার
    আগামীকাল ⇒ শনিবার
    আজ ⇒ শুক্রবার
    গতকাল ⇒ বৃহস্পতিবার
    ৪৪৩.
    সিডর : চোখ :: করোনা : ?
    1. ক) ভাইরাস
    2. খ) মুকুট
    3. গ) পুষ্প
    4. ঘ) সূর্য
    সঠিক উত্তর:
    খ) মুকুট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) মুকুট
    ব্যাখ্যা
    ‘সিডর’ শব্দের অর্থ চোখ এবং ‘করোনা’ শব্দের অর্থ মুকুট। [সূত্র: প্রথম আলো ও বিবিসি]
    ৪৪৪.
    আপনি একটি অফিসে কাজ করেন এবং দেখলেন আপনার সহকর্মী কাজের সময় অনৈতিক কিছু করছেন। আপনি কী করবেন?
    1. আপনার বসের কাছে ঘটনাটি জানাবেন।
    2. বিষয়টি তার সঙ্গে সরাসরি আলোচনা করবেন।
    3. বিষয়টি এড়িয়ে যাবেন।
    4. বিষয়টি নিয়ে অফিসের অন্য সহকর্মীদের সাথে আলোচনা করবেন।
    সঠিক উত্তর:
    বিষয়টি তার সঙ্গে সরাসরি আলোচনা করবেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    বিষয়টি তার সঙ্গে সরাসরি আলোচনা করবেন।
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনি একটি অফিসে কাজ করেন এবং দেখলেন আপনার সহকর্মী কাজের সময় অনৈতিক কিছু করছেন। আপনি কী করবেন?

    সমাধান:
    এই পরিস্থিতিতে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ হবে প্রথমে বিষয়টি সহকর্মীর সাথে সরাসরি আলোচনা করা। এর কারণগুলো হলো:
    - সরাসরি কথা বললে আপনি তার আচরণের পিছনের কারণ জানতে পারবেন
    - হয়তো এটি কোনো ভুল বোঝাবুঝির ফল হতে পারে।
    - তাকে নিজের আচরণ সংশোধনের সুযোগ দেওয়া হবে।

    অন্যদিকে,
    - এড়িয়ে যাওয়াটা সমস্যার সমাধান নয়।
    - সরাসরি বসের কাছে যাওয়া খুব কঠোর পদক্ষেপ হতে পারে।
    - অন্য সহকর্মীদের সাথে আলোচনা করলে অফিসে গুজব ছড়াতে পারে

    তবে যদি সরাসরি আলোচনার পরেও কোনো পরিবর্তন না আসে, তখন বিষয়টি বসের কাছে তোলা যেতে পারে। এক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি আগে সহকর্মীর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
    ৪৪৫.
    নিচের কোনটি সরল বাক্য?
    1. ক) মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
    2. খ) ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
    3. গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
    4. ঘ) উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
    ব্যাখ্যা
    সরল বাক্য : 
    যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন :
    - পাখিগুলো নীল আকাশে উড়ছে।
    - তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
     
    =======
     
    যৌগিক বাক্য : পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। 
    জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। 
     
    যেমন – ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। এখানে দুটি বাক্য আছে। যেমন :
    -  ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
    -  জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। 
    - বাক্য দুটির সংযোজক অব্যয় ‘এবং’।
     
    =======
     
    সাপেক্ষ সর্বনামের বা সাপেক্ষ যোজক ছাড়াও নিম্নের উপায়ে জটিল বাক্য হতে পারে। এই জায়গা অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে।  

    শর্টকাট : সরল বাক্য + ক্রিয়াবাচক অনুসর্গ + সরল বাক্য = জটিল বাক্য

    মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
    এই উদাহরণটি অনেক বইয়ে সরল বাক্য বা যৌগিক বাক্য হিসেবে দেখানো হয়েছে। চলুন সরল বাক্যের শর্তগুলো মনে করি।
    সরল বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আর যৌগিক বাক্যে অবশ্যই অব্যয় দ্বারা যুক্ত থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে শুধু কমা থাকবে এবং বাক্যগুলো একটা আরেকটার ওপর নির্ভর করবে না, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হবে। 
    এবার ওপরের বাক্যটিকে ভেঙে লিখি। 
        মা ছিল না। বলে। কেউ তার চুল বেঁধে দেয়নি।
    ‘মা ছিল না।’ এটি একটি সরল বাক্য এবং এখানে সমাপিকা ক্রিয়া (ছিল) আছে। 
    ‘কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটিও একটি সরল বাক্য এবং এখানেও সমাপিকা ক্রিয়া (দেয়নি) আছে।   
    ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে এবং একাধিক সরল বাক্য পাওয়া গেছে। সুতরাং এটি সরল বাক্য নয়। 
    এবার দেখি এটি যৌগিক বাক্য কি না। যৌগিক বাক্যের মূল কথা হলো দুটি সরল বা জটিল বাক্য বাক্য অব্যয় দ্বারা সংযোগ থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে কমা থাকবে। যোৗগিক বাক্যের সরল বাক্যগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে, অর্থাৎ একটি আরেকটির ওপর নির্ভর করবে না। 
    ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের অন্তর্গত ‘মা ছিল না’ এবং ‘কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের মাঝে কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় নেই এবং বাক্য দুটি স্বাধীন নয়, একটি অন্যটির ওপর নির্ভর করছে, এখানে অব্যয়ের পরিবর্তে ‘বলে’ নামক অনুসর্গ আছে, তাই এটি যৌগিক বাক্যের শর্ত পূরণ করতে পারে না। 
    এবার তবে জটিল বাক্যের শর্তের দিকে যাই। জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত  হতো তবে সেটি সরল বাক্য হতো। 
    অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই। 


    [ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]

        কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
    ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
    মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
    তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
     
    সূত্র : মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ
    ৪৪৬.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. মুখস্ত
    2. মস্তিষ্ক
    3. মিতালী
    4. মজুরী
    সঠিক উত্তর:
    মস্তিষ্ক
    উত্তর
    সঠিক উত্তর:
    মস্তিষ্ক
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

    সমাধান:
    'মস্তিষ্ক' ছাড়া সব বানান ভুল। সঠিক বানানগুলো যথাক্রমে, মুখস্থ, মজুরি, মিতালি
    ৪৪৭.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. ক) নাইজেরিয়া
    2. খ) কায়রো
    3. গ) কুয়েত
    4. ঘ) তুরস্ক
    সঠিক উত্তর:
    খ) কায়রো
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) কায়রো
    ব্যাখ্যা
    কায়রো একটি শহরের নাম, বাকিগুলো দেশের নাম।
    ৪৪৮.
    'Fancy Bear' কী?
    1. ক) একটি চুক্তি
    2. খ) হ্যাকার গ্রুপ
    3. গ) ভাড়াটে যোদ্ধা
    4. ঘ) তথ্য বিনিময় কেন্দ্র
    সঠিক উত্তর:
    খ) হ্যাকার গ্রুপ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) হ্যাকার গ্রুপ
    ব্যাখ্যা
    - Cozy Bear এবং Fancy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।
    - Cozy Bear এর বিরুদ্ধে করোনাকালীন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ভ্যাক্সিন গবেষণা তথ্যাদি চুরির অভিযোগ রয়েছে।
    - Fancy Bear হচ্ছে Cozy Bear এর সহযোগী গ্রুপ।
    - Fancy Bear বা APT28 কে GRU, Russia's military intelligence agency অংশ হিসেবে মনে করা হয়।
    - মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওপর সাইবার হামলার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র রয়েছে।

    উৎস:
    ১. বিবিসি
    ২. standard.co.uk
    ৪৪৯.

    'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
    'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
    'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
    যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-

    1. সত্য
    2. মিথ্যা
    3. অনিশ্চিত
    4. আংশিক সত্য
    সঠিক উত্তর:
    মিথ্যা
    উত্তর
    সঠিক উত্তর:
    মিথ্যা
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
    'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
    'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
    যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-

    সমাধান:
    রাসেল তানভীরের চেয়ে লম্বা। এবং ইকবাল রাসেলের চেয়ে লম্বা।
    ∴ তানভীর < রাসেল < ইকবাল 

    ∴ তানভীর ইকবালের চেয়ে খাট হবে।

    ∴ তৃতীয় উক্তি তথা 'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।' কথাটি মিথ্যা।

    ৪৫০.
    Perseverance is the key to-
    1. achieving long-term goals
    2. gaining instant wealth
    3. avoiding challenges
    4. impressing others
    সঠিক উত্তর:
    achieving long-term goals
    উত্তর
    সঠিক উত্তর:
    achieving long-term goals
    ব্যাখ্যা

    প্রশ্ন: Perseverance is the key to-

    সমাধান:
    সঠিক উত্তর ক) achieving long-term goals

    "Perseverance is the key to achieving long-term goals" (অধ্যবসায় দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের চাবিকাঠি)।
    - Perseverance অর্থ হলো অধ্যবসায়/দৃঢ়তা/ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ।

    অন্যান্য অপশন:
    খ) gaining instant wealth - তাৎক্ষণিক সম্পদ অর্জন অধ্যবসায়ের ফলাফল নয়, বরং এটি ভাগ্য বা অন্য কারণে হতে পারে।
    গ) avoiding challenges - অধ্যবসায় মানে চ্যালেঞ্জ এড়ানো নয়, বরং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তা অতিক্রম করা।
    ঘ) impressing others - অন্যদের মুগ্ধ করা অধ্যবসায়ের মূল উদ্দেশ্য নয়।

    ৪৫১.
    P ও Q পরস্পর সমান। R, P এর চেয়ে খাটো। S, R এর চেয়ে লম্বা। T, Q এর চেয়ে লম্বা। Q, S এর চেয়ে লম্বা। কে সবচেয়ে বেশি লম্বা?
    1. P, Q
    2. R
    3. S
    4. T
    সঠিক উত্তর:
    T
    উত্তর
    সঠিক উত্তর:
    T
    ব্যাখ্যা
    প্রশ্ন: P ও Q পরস্পর সমান। R, P এর চেয়ে খাটো। S, R এর চেয়ে লম্বা। T, Q এর চেয়ে লম্বা। Q, S এর চেয়ে লম্বা। কে সবচেয়ে বেশি লম্বা?

    সমাধান:
    P ও Q পরস্পর সমান
    R, P এর চেয়ে খাটো
    S, R এর চেয়ে লম্বা
    Q, S এর চেয়ে লম্বা

    ∴  R < S < Q = P 

    T, Q এর চেয়ে লম্বা
    ∴ R < S < Q = P < T

    ∴ সবচেয়ে লম্বা T.
    ৪৫২.
    পিস্টনের আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে।
    1. সত্য
    2. মিথ্যা
    3. আংশিক সত্য
    4. সম্পর্কহীন
    সঠিক উত্তর:
    মিথ্যা
    উত্তর
    সঠিক উত্তর:
    মিথ্যা
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিস্টনের  আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে।

    সমাধান:
    পিস্টনের আয়তন যতো বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে। উক্তিটি মিথ্যা

    কারণ,
    পিস্টনের আয়তনের উপর ইঞ্জিনের শক্তি নির্ভর করে না। পিস্টন ও সিলিন্ডারের সংখ্যার উপর ইঞ্জিনের শক্তি নির্ভর করে।
    ∴ উক্তিটি মিথ্যা।
    ৪৫৩.
    ক : চ : : ট : ?
    1. ত 
    2. প 
    সঠিক উত্তর:
    ত 
    উত্তর
    সঠিক উত্তর:
    ত 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ক : চ : : ট :

    সমাধান:
    ক-বর্গীয় ধ্বনির পর চ-বর্গীয় ধ্বনি এবং ট-বর্গীয় ধ্বনির পর ত-বর্গীয় ধ্বনি।

    ৪৫৪.
    শিক্ষক আসতেই ছাত্ররা ঝটিতি নিজেদের জায়গায় বসে পড়ল।
    এখানে, 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -
    1. তৎক্ষণাৎ
    2. ঝানু
    3. দেরি
    4. ঝাপসা
    সঠিক উত্তর:
    দেরি
    উত্তর
    সঠিক উত্তর:
    দেরি
    ব্যাখ্যা

    প্রশ্ন: শিক্ষক আসতেই ছাত্ররা ঝটিতি নিজেদের জায়গায় বসে পড়ল।
    এখানে, 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -

    সমাধান:
    • 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ - দেরি।

    উল্লেখ্য,
    'ঝটিতি' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, শীঘ্র, অতিদ্রুত।
    'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।

    অন্যদিকে,
    ঝানু - অপটু/আনাড়ি।
    ঝাপসা - পরিষ্কার।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ৪৫৫.
    S is heavier than X, T is thinner than Y, S is thinner than T. Who is the heaviest? 
    1. ক) X
    2. খ) Y
    3. গ) S
    4. ঘ) T
    সঠিক উত্তর:
    খ) Y
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Y
    ব্যাখ্যা
    প্রশ্ন: S is heavier than X, T is thinner than Y, S is thinner than T. Who is the heaviest? 

    সমাধান:
    S is heavier than X;  S > X
    T is thinner than Y,  Y > T
    S is thinner than T,  T > S 

    Y > T > S > X
    ৪৫৬.
    I could not sleep _____ very tired.
    1. in spite of
    2. despite of being
    3. although I was
    4. despite I was
    সঠিক উত্তর:
    although I was
    উত্তর
    সঠিক উত্তর:
    although I was
    ব্যাখ্যা
    প্রশ্ন: I could not sleep _____ very tired.

    সমাধান:
    Though বা although এর অর্থ যদিও, তথাপি, কিছু হওয়া সত্ত্বেও।
    Sentence এর দুটি clause এর কাজের বিপরীতমুখী তা বুঝাতে Though বা although ব্যবহৃত হয়।

    যেমন- I could not sleep although I was very tired.
    ৪৫৭.
    Seed : Sapling :: Egg : ?
    1. Omlette
    2. Chicken
    3. Yolk
    4. Chick
    সঠিক উত্তর:
    Chick
    উত্তর
    সঠিক উত্তর:
    Chick
    ব্যাখ্যা

    প্রশ্ন: Seed : Sapling :: Egg : ?

    সমাধান:
    Seed মানে বীজ, Sapling মানে চারা গাছ 
    বীজ থেকে যেমন চারা গাছ হয়,
    তেমনি, ডিম থেকে বাচ্চা হয়।
    তাই, Egg : Chick হবে।

    অন্য অপশনগুলো:
    Omlette - প্রস্তুত খাবার, সম্পর্ক নেই
    Chicken - পরিপূর্ণ মুরগি, কিন্তু Egg-এর সরাসরি উৎপাদিত নয়
    Yolk - শুধু ডিমের অংশ, সম্পর্ক ঠিক নয়

    সুতরাং, Seed : Sapling :: Egg : Chick

    ৪৫৮.
    যদি MCEZ হয় KACX এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সাংকেতিক প্রকাশ করে?
    1. ক) GENT
    2. খ) FDMS
    3. গ) FENT
    4. ঘ) FMSD
    সঠিক উত্তর:
    খ) FDMS
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) FDMS
    ব্যাখ্যা

    M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
    C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
    E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
    Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
    একইভাবে,
    H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
    F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
    O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
    U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S

    ৪৫৯.
    নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? 
    1. BIMSTEC
    2. ASEAN
    3. SAARC
    4. OPEC
    সঠিক উত্তর:
    OPEC
    উত্তর
    সঠিক উত্তর:
    OPEC
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? 

    সমাধান:
    সঠিক উত্তর: ঘ) OPEC
    ক) BIMSTEC ⇒ বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা (Bay of Bengal Initiative), দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা করে থাকে।

    খ) ASEAN ⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য কাজ করে থাকে।

    গ) SAARC ⇒ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।

    এই তিনটিই আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেগুলো ভৌগোলিক অঞ্চলভিত্তিক এবং বহুমুখী অর্থনৈতিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক ইত্যাদি কাজ করে থাকে। 

    কিন্তু, OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো তেল উৎপাদনকারী দেশগুলোর একটি বিশেষায়িত আন্তর্জাতিক কার্টেল, যার একমাত্র মূল উদ্দেশ্য তেলের উৎপাদন, দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করা। এটি কোনো আঞ্চলিক সংস্থা নয়, বরং একটি পণ্য-ভিত্তিক গ্রুপ।

    সুতরাং, OPEC-ই এখানে অসামঞ্জস্যপূর্ণ।

    ৪৬০.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. ক) মুরগি
    2. খ) হাঁস
    3. গ) সাপ
    4. ঘ) কুমির
    সঠিক উত্তর:
    ক) মুরগি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) মুরগি
    ব্যাখ্যা
    হাঁস, সাপ, কুমির সবাই পানিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
    কিন্তু মুরগি পানিতে  স্বাচ্ছন্দ্যবোধ করে না।
    ৪৬১.
    P > R; Q < R; R > S; S > Q
    নিচের কোনটি সবচেয়ে বড়?
    1. Q
    2. P
    3. R
    4. S
    সঠিক উত্তর:
    P
    উত্তর
    সঠিক উত্তর:
    P
    ব্যাখ্যা

    প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P > R > S > Q প্রকাশ করতে পারি।
    ∴ P > R > S > Q দেখা যায় P সবচেয়ে বড়।

    ৪৬২.
    ইলিশ যদি চাঁদপুর হয় তবে মৌলভীবাজার কী?
    1. ক) পিঠা
    2. খ) পান
    3. গ) চা
    4. ঘ) পাট
    সঠিক উত্তর:
    গ) চা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) চা
    ব্যাখ্যা
    চাঁদপুর যেমন ইলিশের জন্য প্রসিদ্ধ, তেমনি মৌলভীবাজার প্রসিদ্ধ চা’য়ের জন্য।
    ৪৬৩.
    নিচের কোন শব্দটি ভিন্ন প্রকৃতির?
    1. ক) চাঁদ
    2. খ) বৃহস্পতি
    3. গ) পৃথিবী
    4. ঘ) মঙ্গল
    সঠিক উত্তর:
    ক) চাঁদ
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) চাঁদ
    ব্যাখ্যা
    নিচের কোন শব্দটি ভিন্ন প্রকৃতির?
    ক) চাঁদ
    খ) বৃহস্পতি
    গ) পৃথিবী
    ঘ) মঙ্গল

    এখানে, চাঁদ বাদে বাকি তিনটি (বৃহস্পতি, পৃথিবী, মঙ্গল) সৌরজগতের গ্রহ।
    আর চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ।

    তাই চাঁদ ভিন্ন প্রকৃতির। 
    ৪৬৪.
    একটা ফুটবল এ শুধু বক্রতল আছে। তাহলে ফুটবল কি ধরনের বস্তু?
    1. ক) একমাত্রিক
    2. খ) দ্বিমাত্রিক
    3. গ) ত্রিমাত্রিক
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    গ) ত্রিমাত্রিক
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ত্রিমাত্রিক
    ব্যাখ্যা
    আমরা ফুটবলের আয়তন বের করতে পারি। 
    - যার আয়তন বের করা যায় তা ত্রিমাত্রিক।
    - যার ক্ষেত্রফল বের করা যায় তা দ্বিমাত্রিক।
    যার শুধু দৈর্ঘ্য বের করা যায় তা একমাত্রিক।
    সুতরাং ফুটবল ত্রিমাত্রিক।
    ৪৬৫.
    MATCH এর কোড যদি OEZKR হয়, তবে GRAIL-এর কোড কত?
    1. IVGVQ
    2. IVGQV
    3. IVVGQ
    4. VGIQV
    সঠিক উত্তর:
    IVGQV
    উত্তর
    সঠিক উত্তর:
    IVGQV
    ব্যাখ্যা

    প্রশ্ন: MATCH এর কোড যদি OEZKR হয়, তবে GRAIL-এর কোড কত?

    সমাধান:

    MATCH এর ক্ষেত্রে,
    M + 2 = O
    A + 4 = E
    T + 6 = Z
    C + 8 = K
    H + 10 = R

    GRAIL এর ক্ষেত্রে,
    G + 2 = I
    R + 4 = V
    A + 6 = G
    I + 8 = Q
    L + 10 = V

    IVGQV

    ৪৬৬.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. Andromeda
    2. Milky Way
    3. Venus
    4. Triangulum
    সঠিক উত্তর:
    Venus
    উত্তর
    সঠিক উত্তর:
    Venus
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    ​সমাধান:
    ​Andromeda, Milky Way, Triangulum → গ্যালাক্সি আর Venus → গ্রহ।

    ৪৬৭.
    A man who is averse to change and progress is said to be-
    1. ক) radical
    2. খ) democratic
    3. গ) liberal
    4. ঘ) conservative
    সঠিক উত্তর:
    ঘ) conservative
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) conservative
    ব্যাখ্যা
    প্রশ্ন: A man who is averse to change and progress is said to be-

    সমাধান:
    conservative - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী।
    যে ব্যক্তি পরিবর্তন এবং অগ্রগতি এর বিরোধীতা করে তার চিন্তা ভাবনাকে রক্ষণশীল (conservative) বলা হয়।
    ৪৬৮.
    Bird : Feather : : Fish : ?
    1. Tail
    2. Scale
    3. Beak
    4. None of these
    সঠিক উত্তর:
    Scale
    উত্তর
    সঠিক উত্তর:
    Scale
    ব্যাখ্যা
    প্রশ্ন: Bird : Feather : : Fish : ?

    সমাধান: 
    যেভাবে Bird (পাখি) এর সাথে Feather (পাখার পালক) সম্পর্কযুক্ত,
    ঠিক সেভাবে Fish (মাছ) এর সাথে Scale (মাছের গায়ে আঁশ) সম্পর্কযুক্ত।

    অর্থ-
    Scale - আঁশ; শল্ক।
    Tail - লেজ; লেজুড়; পুচ্ছ; লাঙুল
    Beak - পাখির ঠোঁট; চঞ্চু।
    ৪৬৯.
    প্রদত্ত নিয়ম অনুসরণ করে কোনটি সঠিক হবে? 
    নিয়ম: বদ্ধ চিত্রটি ধীরে ধীরে উন্মুক্ত হয় এবং খোলা চিত্রটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
    নিয়ম: বদ্ধ চিত্রটি ধীরে ধীরে উন্মুক্ত হয় এবং খোলা চিত্রটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়
    প্রদত্ত নিয়ম অনুসরণ করে সঠিক হবে অপশন গ
    ৪৭০.
    A এর একমাত্র ছেলের মেয়ে D; A এর স্ত্রী হচ্ছে E; C হচ্ছে D এর বাবার বোন; B হচ্ছে C এর ছেলে। তাহলে A হচ্ছে B এর - 
    1. ক) দাদা
    2. খ) বাবা
    3. গ) নানা
    4. ঘ) চাচা
    সঠিক উত্তর:
    গ) নানা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) নানা
    ব্যাখ্যা
    প্রশ্ন: A এর একমাত্র ছেলের মেয়ে D; C হচ্ছে D এর বাবার বোন; B হচ্ছে C এর ছেলে। তাহলে A হচ্ছে B এর - 

    সমাধান:
    - A এর একমাত্র ছেলের মেয়ে D, অর্থাৎ A হচ্ছে D এর দাদা।
    - C হচ্ছে D এর বাবার বোন, অর্থাৎ C হচ্ছে A এর মেয়ে।
    - B হচ্ছে C এর ছেলে, অর্থাৎ A হচ্ছে B এর নানা।
    ৪৭১.
    Book : Library : : Art : ?
    1. Artist
    2. Museum
    3. Painter
    4. Gallery
    সঠিক উত্তর:
    Gallery
    উত্তর
    সঠিক উত্তর:
    Gallery
    ব্যাখ্যা
    প্রশ্ন: Book : Library : : Art : ?

    সমাধান:
    বইয়ের সংগ্রহকে লাইব্রেরী বলা হয়।
    শিল্পের সংগ্রহকে গ্যালারী বলা হয়।

    A book is an individual item that is part of a collection in a library.
    Similarly, a piece of art is an individual item that forms part of a collection in a gallery.

    The analogy shows the relationship of individual items (books, art) as components of larger collections (library, gallery).
    ৪৭২.
    'একই সময়ে বর্তমান' এর একথায় প্রকাশ হলো-
    1. ক) স ম কা লী ন 
    2. খ) স ম সা ম য়ি ক
    3. গ) যু গ প ৎ
    4. ঘ) ব ক ল ম
    সঠিক উত্তর:
    খ) স ম সা ম য়ি ক
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) স ম সা ম য়ি ক
    ব্যাখ্যা
    একই সময়ে- যুগপৎ
    একই কালে বর্তমান - সমকালীন 
    একই সময়ে বর্তমান- সমসাময়িক 
    একের পরিবর্তে অপরের সই- বকলম  

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
    ৪৭৩.
    সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে।
    1. ক) আঁতে ঘা
    2. খ) একচোখা
    3. গ) খারাপ
    4. ঘ) ভালো
    সঠিক উত্তর:
    ক) আঁতে ঘা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) আঁতে ঘা
    ব্যাখ্যা
    আঁতে ঘা - অপমান বোধ করা, মনে ব্যথা পাওয়া। তাই সত্যি কথা বললে অনেকেরই মনে ব্যথা লাগে।
    ৪৭৪.
    Sin is to confess, as fault is to _____
    1. accept
    2. consider
    3. forgiveness
    4. admit
    সঠিক উত্তর:
    admit
    উত্তর
    সঠিক উত্তর:
    admit
    ব্যাখ্যা
    প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

    সমাধান:
    Sin অর্থ - পাপ।
    Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
    - (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

    Fault অর্থ - ত্রুটি; দোষ।
    Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
    - স্বীকারোক্তি করা: স্বীকার করা।
     
    Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
    Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
     
    উৎস: বাংলা একাডেমি অভিধান।
    ৪৭৫.
    একটি ছবি দেখিয়ে লতা বলল,"সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে।" ছবির ছেলেটি লতার কী হয়?
    1. ভাই
    2. চাচা
    3. ভাতিজা
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ভাই
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাই
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবি দেখিয়ে লতা বলল,"সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে।" ছবির ছেলেটি লতার কী হয়?

    সমাধান:
    লতার দাদার একমাত্র ছেলে ⇒ লতার বাবা
    লতার বাবার ছেলে ⇒ লতার ভাই
    ৪৭৬.
    একটি ছেলের ছবি দেখিয়ে জয়ন্ত বলল," সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে"। জয়ন্ত ছেলেটির কী হয়?
    1. ক) ভাই
    2. খ) বাবা
    3. গ) কাকা
    4. ঘ) দাদা
    সঠিক উত্তর:
    খ) বাবা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) বাবা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে জয়ন্ত বলল," সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে"। জয়ন্ত ছেলেটির কী হয়? 

    সমাধান: 
    মায়ের একমাত্র ছেলে ⇔ জয়ন্ত নিজে
    ∴ ছেলেটি জয়ন্তের ছেলে।
    জয়ন্ত ছেলেটির বাবা। 
    ৪৭৭.
    A person who studies ancient civilizations and artifacts _____
    1. Anthropologist
    2. Paleontologist
    3. Entomologist
    4. Archaeologist
    সঠিক উত্তর:
    Archaeologist
    উত্তর
    সঠিক উত্তর:
    Archaeologist
    ব্যাখ্যা

    প্রশ্ন: A person who studies ancient civilizations and artifacts _____

    সমাধান:
    A person who studies ancient civilizations and artifacts - Archaeologist (প্রত্নতত্ত্ববিদ)

    অর্থাৎ প্রাচীন সভ্যতা ও প্রত্নবস্তু নিয়ে গবেষণাকারী ব্যক্তিকে বলা হয় - Archaeologist

    অন্যদিকে,
    মানুষের সংস্কৃতি ও সমাজ নিয়ে গবেষক - Anthropologist
    জীবাশ্ম নিয়ে গবেষক - Paleontologist
    কীটপতঙ্গ অধ্যয়নকারী ব্যক্তিকে বলা হয় - Entomologist

    ∴ সঠিক উত্তর: ঘ) Archaeologist

    ৪৭৮.
    'অতি কর্মনিপুণ ব্যক্তি' কে এককথায় কী বলা হয়?
    1. পুণ্ডরীক
    2. মহাশ্বেতা
    3. অবিমৃশ্যকারী
    4. ধুরন্ধর
    সঠিক উত্তর:
    ধুরন্ধর
    উত্তর
    সঠিক উত্তর:
    ধুরন্ধর
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'অতি কর্মনিপুণ ব্যক্তি' কে এককথায় কী বলা হয়?

    সমাধান:
    • 'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এককথায় প্রকাশ - ধুরন্ধর।

    • অন্যান্য অপশন আলোচনা:
    - ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা।
    - ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।
    - 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী
    ৪৭৯.
    প্রকৃত শিক্ষাই মানুষকে _____ অর্জনে সহায়তা করে।
    1. জ্ঞান
    2. বাস্তবতা
    3. কর্মদক্ষতা
    4. মনুষ্যত্ব
    সঠিক উত্তর:
    মনুষ্যত্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    মনুষ্যত্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রকৃত শিক্ষাই মানুষকে _____ অর্জনে সহায়তা করে।

    সমাধান:
    মানুষের শিক্ষা অর্জনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন। প্রকৃত শিক্ষা মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে সহায়তা করে।
    ৪৮০.
    আমার কক্ষে দুই বৃদ্ধ দম্পতি ও তাদের প্রত্যেক দম্পতির সাথে আরও তিন দম্পতি পাঁচজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?
    1. ক) ১৫
    2. খ) ২১
    3. গ) ২৬
    4. ঘ) ৪৭
    সঠিক উত্তর:
    ঘ) ৪৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৪৭
    ব্যাখ্যা

    আমার কক্ষে আমি ১ জন।
    দুই বৃদ্ধ দম্পতি = ৪ জন।
    দুই বৃদ্ধ দম্পতির প্রতিটির সাথে ৩ দম্পতি অর্থাৎ, ৬ দম্পতি = ১২ জন
    প্রতি দম্পতির ৫ জন করে সন্তান হলে ৬ দম্পতির মোট সন্তান (৫ * ৬) = ৩০ জন।
    মোট মানুষ,
    = ১ + ৪ + ১২ + ৩০
    = ৪৭ জন 

    ৪৮১.
    একটি ছেলেকে দেখিয়ে এক মহিলা বলল 'তার মা হয় আমার মায়ের একমাত্র মেয়ে' মহিলাটি সম্পর্কে ছেলেটির কী হয়?
    1. ক) মা
    2. খ) বোন
    3. গ) দাদি
    4. ঘ) ফুফু
    সঠিক উত্তর:
    ক) মা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) মা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে এক মহিলা বলল' তার মা হয় আমার মায়ের একমাত্র মেয়ে' মহিলাটি সম্পর্কে ছেলেটির কী হয়?

    সমাধান: 
    মহিলাটির মায়ের একমাত্র মেয়ে মহিলা নিজেই। 
    মহিলাটি ছেলেটির মা হয়।
    ৪৮২.
    তোমার ভাইয়ের মায়ের মেয়ের বাবার মায়ের একমাত্র ছেলের স্ত্রী তোমার কী হয়?
    1. বোন
    2. চাচী
    3. ভাবী
    4. মা
    সঠিক উত্তর:
    মা
    উত্তর
    সঠিক উত্তর:
    মা
    ব্যাখ্যা
    প্রশ্ন: তোমার ভাইয়ের মায়ের মেয়ের বাবার মায়ের একমাত্র ছেলের স্ত্রী তোমার কী হয়?

    সমাধান:
    তোমার ভাইয়ের মা - তোমার মা 
    মায়ের মেয়ে - তোমার বোন
    বোনের বাবা - তোমার বাবা
    বাবা মা - তোমার দাদী
    দাদীর একমাত্র ছেলে - তোমার বাবা
    বাবার স্ত্রী - তোমার মা
    ৪৮৩.
    জাকির রানীর চেয়ে ছোট, রানী শিউলির চেয়ে বড়, আলম রানীর চেয়ে ছােট, শিউলি আলমের চেয়ে ছােট কিন্তু জাকিরের চেয়ে বড়। বড় হতে ছােট এর দিক থেকে দ্বিতীয় কে?
    1. জাকির
    2. আলম
    3. রানি
    4. শিউলি
    সঠিক উত্তর:
    আলম
    উত্তর
    সঠিক উত্তর:
    আলম
    ব্যাখ্যা

    প্রদত্ত তথ্য গুলোকে অসমতা আকারে লিখলে পাই,
    জাকির < রানী,
    শিউলি < রানী,
    আলম < রানী,
    জাকির < শিউলি < আলম
    সুতরাং উপরের অসমতা গুলাের আলােকে বড় থেকে ছোট এর ক্রমটি হবে নিম্নরূপ:
    জাকির < শিউলি < আলম < রানী

    ৪৮৪.
    একজন মহিলা একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটির সঙ্গে তার সম্পর্ক জানতে চাইলে মহিলাটি বলেন 'শিশুটির মা আমার মায়ের একমাত্র মেয়ে' মহিলাটি শিশুটির কী হন?
    1. বোন
    2. মা
    3. ভাবী
    4. চাচী
    সঠিক উত্তর:
    মা
    উত্তর
    সঠিক উত্তর:
    মা
    ব্যাখ্যা
    মহিলাটির মায়ের একমাত্র মেয়ে মহিলা নিজেই।  
    মহিলাটি শিশুটির মা হন।
    ৪৮৫.
    যদি BANGLADESH = 73 হয় তাহলে BANGABANDHU = কত?
    1. ক) 71
    2. খ) 72
    3. গ) 74
    4. ঘ) 75
    সঠিক উত্তর:
    ঘ) 75
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 75
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি BANGLADESH = 73 হয় তাহলে BANGABANDHU = কত? 


    B+A+N+G+L+A+D+E+S+H 
    2 + 1 + 14 + 7 + 12 + 1 + 4 + 5 + 19 + 8
    = 73

    তাহলে,
    B+A+N+G+A+B+A+N+D+H+U 
    2 + 1 + 14 + 7 + 1 + 2 + 1 + 14 + 4 + 8 + 21
    = 75 
    ৪৮৬.
    বাহিরে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন, এসময় বাড়িতে মেহমান এলো। এ অবস্থায় কী করবেন?
    1. তাদেরকে বলবেন "আমি বাইরে যাচ্ছি, আপনারা চলে যান"
    2. পরিচারককে দিয়ে বলে পাঠাবেন বাড়িতে কেউ নেই
    3. তাদেরকে বসিয়ে রেখে বাইরে চলে যাবেন
    4. তাদের সাথে সময় দিয়ে পরে বাইরে যাবেন
    সঠিক উত্তর:
    তাদের সাথে সময় দিয়ে পরে বাইরে যাবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    তাদের সাথে সময় দিয়ে পরে বাইরে যাবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাহিরে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন, এসময় বাড়িতে মেহমান এলো। এ অবস্থায় কী করবেন?

    সমাধান:
    সঠিক উত্তর হলো- (ঘ) তাদের সাথে সময় দিয়ে পরে বাইরে যাবেন। 

    • অপ্রত্যাশিত মেহমান এলে তাদের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সময় দেওয়া ভদ্রতা ও আতিথেয়তার গুরুত্বপূর্ণ অংশ।

    প্রয়োজনে বাইরে বেড়াতে যাওয়ার সময় পিছিয়ে দিয়ে তাদেরকে সময় দিয়ে তারপর বাইরে যাওয়া উচিত।
    তবে ,
    খুবই জরুরি প্রয়োজন হলে তাদের সাথে আলোচনা করে নেওয়া উচিত।
    ৪৮৭.
    ছয় জন সদস্যের একটা পরিবারের সদস্যের নাম ক, খ, গ, ঘ, ঙ এবং চ। খ হচ্ছে গ এর ছেলে। তবে, গ কিন্তু খ এর মা নন। ক ও গ দম্পতি। এদিকে ঙ হচ্ছে গ এর ভাই এবং ঘ হচ্ছে ক এর মেয়ে। চ হচ্ছে খ এর ভাই। ঙ ঘ এর কি হয়?
    1. ক) মা
    2. খ) মামা
    3. গ) চাচা
    4. ঘ) ভাতিজি
    সঠিক উত্তর:
    গ) চাচা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) চাচা
    ব্যাখ্যা

    প্রথমত,
    -- খ হচ্ছে গ এর ছেলে। তবে, গ কিন্তু খ এর মা নন।
    অর্থাৎ, গ হচ্ছেন বাবা।
    -- ক ও গ দম্পতি
    অর্থাৎ, ক ও গ - মা এবং বাবা।
    -- ঙ হচ্ছে গ এর ভাই।
    অর্থাৎ, ঙ হচ্ছেন চাচা।
    -- ঘ হচ্ছে ক এর মেয়ে।
    অর্থাৎ, ঘ মেয়ে।
    সুতরাং, ঙ হচ্ছেন ঘ এর চাচা। বাকী সম্পর্কগুলোর প্রয়োজন নেই।

    ৪৮৮.
    নিচের বর্গ চিত্রটি পূর্ণ করতে আর কয়টি সমাকৃতির ছোট বর্গ প্রয়োজন? 
    1. ক) 4টি 
    2. খ) 5টি 
    3. গ) 6টি 
    4. ঘ) 7টি 
    সঠিক উত্তর:
    খ) 5টি 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 5টি 
    ব্যাখ্যা
    বর্গ চিত্রটি = 3 × 3 আকারের 
    আর সমাকৃতির ছোট বর্গ প্রয়োজন = 9 - 4 = 5টি 
    ৪৮৯.
    খোলা বাক্যর ক্ষেত্রে কোনটি সত্য?
    1. বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না।
    2. বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।
    3. সর্বদা সত্য
    4. সর্বদা মিথ্যা
    সঠিক উত্তর:
    বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না।
    উত্তর
    সঠিক উত্তর:
    বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না।
    ব্যাখ্যা

    একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা টা নির্ণয় করা যায় না।

    একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।

    ৪৯০.
    নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা?
    1. রেসকোর্স ময়দান
    2. মুজিবনগর
    3. কেন্দ্রীয় শহীদ মিনার
    4. রায়বাজার বদ্ধভূমি
    সঠিক উত্তর:
    কেন্দ্রীয় শহীদ মিনার
    উত্তর
    সঠিক উত্তর:
    কেন্দ্রীয় শহীদ মিনার
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা?

    সমাধান:
    এখানে,
    রেসকোর্স ময়দান, মুজিবনগর ও রায়বাজার বদ্ধভূমি স্থানগুলো মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত।
    কিন্তু, কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে জড়িত।

    ∴ কেন্দ্রীয় শহীদ মিনার অন্য স্থানগুলো হতে আলাদা।
    ৪৯১.
    During the 1990 assessments of the families shifted remarkably, from general endorsement of it as a worthwhile, stable institution to widespread ___ it is an oppressive and bankrupt one whose ___ was both imminent and welcome.
    1. flight from - restitution
    2. fascination with - corruption
    3. rejection of - vogue
    4. censure of - dissolution
    5. relinquishment of - ascent
    সঠিক উত্তর:
    censure of - dissolution
    উত্তর
    সঠিক উত্তর:
    censure of - dissolution
    ব্যাখ্যা

    censure of - গুরুনিন্দা/ লোকনিন্দা; 
    dissolution - অবসান। 

    Complete Sentence - During the 1990 assessments of the families shifted remarkably, from general endorsement of it as a worthwhile, stable institution to widespread censure of it is an oppressive and bankrupt one whose dissolution was both imminent and welcome.

    ৪৯২.
    A কূপটি D কূপের চেয়ে গভীর, B কূপ A কূপের চেয়ে গভীর, C কূপ B কূপের চেয়ে গভীর, B কূপ D কূপের চেয়ে গভীর। কোন কূপটি সব থেকে গভীর?
    1. ক) A
    2. খ) B
    3. গ) C
    4. ঘ) D
    সঠিক উত্তর:
    গ) C
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) C
    ব্যাখ্যা

    A > D
    B > A
    C > B
    B > D
    সুতরাং C কূপ সব থেকে গভীর।

    ৪৯৩.
    ছাগলের দাম গরুর দামের চেয়ে কম তবে মুরগীর দামের চেয়ে বেশি। ভেড়ার দাম ছাগলের দামের চেয়ে কম। মুরগীর দাম ভেড়ার দামের চেয়ে কম। কম দামের দিক দিয়ে দ্বিতীয় কোনটি?
    1. গরু
    2. মুরগী
    3. ভেড়া
    4. ছাগল
    সঠিক উত্তর:
    ভেড়া
    উত্তর
    সঠিক উত্তর:
    ভেড়া
    ব্যাখ্যা
    প্রদত্ত তথ্য গুলিকে অসমতা আকারে লিখলে পাই,
    মুরগী < ছাগল < গরু, ভেড়া < ছাগল, মুরগী < ভেড়া
    সুতরাং, উপরের অসমতা গুলাের আলােকে ক্রমটি হবে নিম্নরূপ: মুরগী < ভেড়া < ছাগল < গরু
    ৪৯৪.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. Discernment
    2. Perception
    3. Penetration
    4. Insinuation
    সঠিক উত্তর:
    Insinuation
    উত্তর
    সঠিক উত্তর:
    Insinuation
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান:
    প্রদত্ত শব্দগুলোর মধ্যে "Insinuation" শব্দটি ব্যতিক্রম।

    "Discernment", "Perception", "Penetration" শব্দত্রয়ের অর্থ হলো উপলব্ধি ক্ষমতা।
    অর্থাৎ শব্দগুলো সমার্থক।

    অন্যদিকে,
    "Insinuation" শব্দটির অর্থ হলো- কটাক্ষপাত।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.

    ৪৯৫.
    P, Q এর চেয়ে লম্বা; R, S এর চেয়ে খাটো; S, T এর চেয়ে খাটো; Q, S এর চেয়ে লম্বা; T, Q এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?
    1.  P
    2. R
    3. T
    4. S
    সঠিক উত্তর:
     P
    উত্তর
    সঠিক উত্তর:
     P
    ব্যাখ্যা

    প্রশ্ন: P, Q এর চেয়ে লম্বা; R, S এর চেয়ে খাটো; S, T এর চেয়ে খাটো; Q, S এর চেয়ে লম্বা; T, Q এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?

    সমাধান:
    P, Q এর চেয়ে লম্বা → Q < P
    R, S এর চেয়ে খাটো → R < S
    S, T এর চেয়ে খাটো → S < T
    Q, S এর চেয়ে লম্বা → S < Q
    T, Q এর চেয়ে খাটো → T < Q

    এখন সবগুলো তথ্য একসাথে সাজাই:
    R < S < T < Q < P

    সুতরাং সবচেয়ে লম্বা হচ্ছে - P

    ৪৯৬.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. ঘরে বাইরে
    2. চোখের বালি
    3. শেষ প্রশ্ন
    4. নৌকাডুবি
    সঠিক উত্তর:
    শেষ প্রশ্ন
    উত্তর
    সঠিক উত্তর:
    শেষ প্রশ্ন
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

    সমাধান:
    • "শেষ প্রশ্ন" অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
    কারণ "শেষ প্রশ্ন" শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের রচিত উপন্যাস।

    ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
    ৪৯৭.
    কোন চিত্রটি অন্যগুলোর সাথে মানানসই নয়?
    1. A
    2. B
    3. C
    4. D
    সঠিক উত্তর:
    C
    উত্তর
    সঠিক উত্তর:
    C
    ব্যাখ্যা
    C ব্যতীত অন্যসব চিত্রের বাহির এবং ভেতরের আকার ভিন্ন ভিন্ন, কিন্তু এটাতে দুইটা চিত্রই ত্রিভুজ।
    ৪৯৮.
    যদি SEVEN + EIGHT= 114 হয় তাহলে, SEVEN - EIGHT  =?
    1. - 1
    2. 1
    3. 14
    4. 16
    সঠিক উত্তর:
    16
    উত্তর
    সঠিক উত্তর:
    16
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি SEVEN + EIGHT= 114 হয় তাহলে, SEVEN - EIGHT  =?

    সমাধান:
     

    ∴ S + E + V + E + N
    = 19 + 5 + 22 + 5 + 14
    = 65

    ∴ E + I + G + H + T
    = 5 + 9 + 7 + 8 + 20 
    = 49

    ∴ SEVEN + EIGHT = 65 + 49 = 114
    ∴ SEVEN - EIGHT = 65 - 49 = 16

    ৪৯৯.
    যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 কী হবে?
    1. THERE
    2. THEER
    3. THREE
    4. TEHER
    সঠিক উত্তর:
    THERE
    উত্তর
    সঠিক উত্তর:
    THERE
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 কী হবে?

    সমাধান:
    যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 হবে THERE

    ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
    COR শব্দটিতে
    3 = C,
    15 = O,
    18 = R
    এবং
    GELL শব্দটিতে
    7 = G
    5 = E
    12 = L
    12 = L

    অনুরূপভাবে,
    20 = T
    8 = H
    5 = E
    18 = R
    5 = E

    ∴ নির্ণেয় শব্দটি = THERE
    ৫০০.
    A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
    1. ভাই - বোন
    2. ননদ - ভাই
    3. স্বামী - স্ত্রী
    4. বাবা - মা
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    উত্তর
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    ব্যাখ্যা

    প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?

    সমাধান:
    - B এর ভাই হচ্ছে P
    - A এর বোন হচ্ছে S
    - S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
    - P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।