বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা৪৬প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ২৯ / ২৯ · ২,৮০১২,৮৪৬ / ২,৮৬২

২,৮০১.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। ঙ, ঘ এর কন্যা। সম্পর্কে ঙ, ক এর কী হয়?
  1. খালা
  2. দাদি
  3. মা
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। ঙ, ঘ এর কন্যা। সম্পর্কে ঙ, ক এর কী হয়?

সমাধান:
খ ও গ পরস্পর ভাই।
ঘ, গ এর মা হওয়ায় খ এরও মা।
ঙ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ এবং ঙ পরস্পরের ভাই-বোন।

এখন, ক, খ এর পুত্র হওয়ায় ঙ হবে ক এর ফুফু।

২,৮০২.
হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?
  1. রোমান
  2. নোমান
  3. আমান
  4. হাসান
সঠিক উত্তর:
নোমান
উত্তর
সঠিক উত্তর:
নোমান
ব্যাখ্যা
প্রশ্ন: হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?

সমাধান:
হাসান, জামান থেকে লম্বা।
হাসান > জামান

আমান, রোমান থেকে খাট।
রোমান > আমান

হাসান, নোমান থেকে খাট।
নোমান > হাসান

জামান, রোমান থেকে লম্বা।
জামান > রোমান

∴ নোমান > হাসান > জামান > রোমান > আমান
নোমান সবচেয়ে লম্বা।
২,৮০৩.
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়?
  1. বাবা
  2. ভাই
  3. চাচা
  4. দাদা
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
আমার চাচার একমাত্র বড় ভাই হচ্ছেন আমার বাবা। আমার বাবার মেয়ের ভাই আমারও ভাই হবে।
২,৮০৪.
'কর্মই ধর্ম, _____ মুক্তি' - শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. ক) তাতেই
  2. খ) ধর্মেই
  3. গ) কর্মেই
  4. ঘ) এতেই
সঠিক উত্তর:
গ) কর্মেই
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মেই
ব্যাখ্যা
রবীন্দ্র রচনাবলীর মার্ক করা অংশ পড়ে বুঝতে পারা যায় যে কর্মই ধর্ম, কর্মেই মুক্তি৷
২,৮০৫.
ইংরেজি বর্ণমালার কোন বর্ণগুলো আয়নায় ও  বাস্তবে একই হবে? 
  1. ক) VUPO
  2. খ) VSMO
  3. গ) VUMO
  4. ঘ) VUMR
সঠিক উত্তর:
গ) VUMO
উত্তর
সঠিক উত্তর:
গ) VUMO
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
২,৮০৬.
মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি। স্নেহ বিনিময় ছাড়া সে ____ হতে পারে না।
  1. ক) সুখী
  2. খ) ভালো
  3. গ) উন্নত
  4. ঘ) গঠন
সঠিক উত্তর:
ক) সুখী
উত্তর
সঠিক উত্তর:
ক) সুখী
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২,৮০৭.
প্রদত্ত শব্দগুলোর আলোকে সঠিক বিন্যাস হবে কোনটি?
Cotton, Polyester, Silk, Handloom, Rayon, Nylon
  1. C P S H N R
  2. C P S H R N
  3. C P R H N S
  4. C P S R H N
সঠিক উত্তর:
C P S H R N
উত্তর
সঠিক উত্তর:
C P S H R N
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে সঠিক বিন্যাস হবে কোনটি?
Cotton, Polyester, Silk, Handloom, Rayon, Nylon

সমাধান:
Cotton, Polyester, Silk, Handloom, Rayon, Nylon শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
C P S H R N
২,৮০৮.
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
পাশের ২ টি চিত্রে দেখা যায় যে, ১ম এ ১/২ অংশ তার পরে ১/৪ অংশ এবং শেষে আবার ১/২ অংশ কালো রঙ করা। সুতরাং ৪ নং ছবি হবে সঠিক উত্তর।
২,৮০৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) ফুটবল
  2. খ) ক্রিকেট
  3. গ) ভলিবল
  4. ঘ) বাস্কেটবল
সঠিক উত্তর:
খ) ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিকেট
ব্যাখ্যা
ক্রিকেট খেলায় ব্যাট ব্যবহার করা হয়। ফুটবল, ভলিবল ও বাস্কেটবল খেলায় ব্যাটের ব্যবহার নেই।
২,৮১০.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
  1. বোন
  2. খালা
  3. নানি
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?

সমাধান:
খ ও গ পরস্পর ভাই।
ঘ, গ এর মা হওয়ায় খ এরও মা।
চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ এবং চ পরস্পরের ভাই বোন।
এখন, ক, খ এর পুত্র হওয়ায় চ হবে ক এর ফুফু
২,৮১১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ইকুয়েডর
  2. সুরিনাম
  3. নামিবিয়া
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
নামিবিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর (দেশের নাম) মধ্যে ব্যাতিক্রম হলো নামিবিয়া।

প্রদত্ত দেশগুলোর মধ্যে ইকুয়েডর, সুরিনাম ও কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ।

অন্যদিকে, 
নামিবিয়া হলো আফ্রিকা মহাদেশের একটি দেশ, অর্থাৎ এটি ভৌগলিক ভাবে অন্য তিনটির থেকে ব্যতিক্রম। 
 
উৎস: Worldatlas.com
২,৮১২.
যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-
  1. ঈ, উ, ঊ, ঋ
  2. র, ল, ব, ষ
  3. ফ, ব, ভ, ম
  4. ঙ, চ, ছ, জ
সঠিক উত্তর:
র, ল, ব, ষ
উত্তর
সঠিক উত্তর:
র, ল, ব, ষ
ব্যাখ্যা
প্রশ্ন: যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-

সমাধান:
র, ল, ব, ষ ক্রমটি সঠিক নয়। সঠিক ক্রমটি হলো র, ল, শ, ষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮১৩.
কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
বাইরে থেকে B চিত্রের কেন্দ্রে পৌছাতে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতে হয়।
২,৮১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নরপতি
  2. ভূপাল
  3. কনক
  4. সম্রাট
সঠিক উত্তর:
কনক
উত্তর
সঠিক উত্তর:
কনক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
অপশনে উল্লিখিত নরপতি, ভূপাল ও সম্রাট হলো 'রাজা' শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে কনক হলো 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ।

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
- সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।
২,৮১৫.
কিছুতেই টাকা জোগাড় আর হয় না বাঁধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল - বাক্যটির যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) কিছুতেই টাকা জোগাড় আর হয় না? বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়- সাত বাকি রহিল?
  2. খ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
  3. গ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া। বিক্রয় করিয়া। অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল?
  4. ঘ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না, বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল?
সঠিক উত্তর:
খ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
উত্তর
সঠিক উত্তর:
খ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
ব্যাখ্যা

কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্প থেকে নেওয়া
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি; ২১ পৃষ্ঠা]

২,৮১৬.
Cryolite : Aluminum : : Calamine : ?
  1. Copper
  2. Zinc
  3. Nickel
  4. Potassium
সঠিক উত্তর:
Zinc
উত্তর
সঠিক উত্তর:
Zinc
ব্যাখ্যা

প্রশ্ন: Cryolite : Aluminum : : Calamine : ?

সমাধান: 
Cryolite হলো Aluminum-এর একটি খনিজ/আকরিক। 

একইভাবে, Calamine হলো Zinc-এর একটি খনিজ/আকরিক। 

অন্য অপশনগুলো:
Copper-এর আকরিক → Malachite, Azurite, Chalcopyrite ইত্যাদি
Nickel-এর আকরিক → Pentlandite, Garnierite
Potassium-এর আকরিক → Sylvite, Carnallite (না Calamine)

সুতরাং, Cryolite : Aluminum : : Calamine : Zinc

২,৮১৭.
Crime : Punishment : : ?
  1. ক) Fun : Enjoyment
  2. খ) Misdeed : Penalty
  3. গ) Theft : Law
  4. ঘ) Robbery : Police
সঠিক উত্তর:
খ) Misdeed : Penalty
উত্তর
সঠিক উত্তর:
খ) Misdeed : Penalty
ব্যাখ্যা
প্রশ্ন: Crime : Punishment : : ?

সমাধান:
Crime করলে তাকে Punishment দেওয়া হয়।
তেমনি, Misdeed (অপকর্ম) করলে Penalty (অপরাধ বা ত্রুটির জন্য বা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য প্রদত্ত দণ্ড বা শাস্তি) দিতে হয়।
২,৮১৮.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. অনল-প্রবাহ
  2. নূরউদ্দীন
  3. রায়নন্দিনী
  4. আনন্দমঠ
সঠিক উত্তর:
আনন্দমঠ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দমঠ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
ক) অনল-প্রবাহ; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ।
খ) নূরউদ্দীন; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস।
গ) রায়নন্দিনী; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস। [যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়াস্বরূপ লেখা]

এই তিনটি রচনা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর লেখা।  তিনি মুসলিম জাগরণের কবি, অনল-প্রবাহের কবি নামে পরিচিত।

অন্যদিকে, 
ঘ) আনন্দমঠ; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।

সুতরাং, আনন্দমঠ অন্য তিনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

সঠিক উত্তর: ঘ) আনন্দমঠ

২,৮১৯.
ABC = ZYX হলে, DEAF = ?
  1. WVZU
  2. YUVW
  3. WYUV
  4. YWVU
সঠিক উত্তর:
WVZU
উত্তর
সঠিক উত্তর:
WVZU
ব্যাখ্যা

এখানে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণের অবস্থানের সমান হয়েছে শেষ বর্ণের অবস্থান। ১ম বর্ণ = ২৬ তম বর্ণ; ২য় বর্ণ = ২৫ তম; ৩য় বর্ণ = ২৪ তম বর্ণ।
সুতরাং, DEAF = WVZU

 
২,৮২০.
চিত্রের উপরের কাগজটি ভাঁজ করলে অপশনের কোনটি সঠিক হবে?

  1. 1, 2
  2. 1, 3
  3. 2, 3
  4. 4, 1
সঠিক উত্তর:
1, 3
উত্তর
সঠিক উত্তর:
1, 3
ব্যাখ্যা
অপশনের ১ ও ৩ সঠিক হবে।
২,৮২১.
'য়ে ম ত না' এর সাথে নিচের কোনটি যোগ করে সাজিয়ে একটি দেশের নাম পাওয়া যাবে? 
  1. ক) না
  2. খ) ভি
  3. গ) ল
  4. ঘ) ন্ড
সঠিক উত্তর:
খ) ভি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভি
ব্যাখ্যা
'য়ে ম ত না' এর সাথে 'ভি' যোগ করে সাজিয়ে একটি দেশের নাম পাওয়া যাবে।
দেশটির নাম হলো = ভিয়েতনাম 
২,৮২২.
ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?
  1. চাচী
  2. মেয়ে
  3. মা
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?

সমাধান:
পিতামহীর একমাত্র কন্যা ⇒ ফুফু
ফুফুর স্বামী ⇒ ফুফা
তাহলে, খ, ক এর ফুফা
∴ খ এর স্ত্রী ক এর ফুফু।
২,৮২৩.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?
  1. Game
  2. Gate
  3. Garden
  4. Gain
সঠিক উত্তর:
Gain
উত্তর
সঠিক উত্তর:
Gain
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Gain, Game, Garden সর্বশেষে Gate।

Gain (লাভ করা)
Game (খেলা)
Garden (উদ্যান)
Gate (প্রবেশদ্বার)।
২,৮২৪.
"Understanding" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Stand
  2. Ring
  3. Sand
  4. Share
সঠিক উত্তর:
Share
উত্তর
সঠিক উত্তর:
Share
ব্যাখ্যা
প্রশ্ন: "Understanding" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়? 

সমাধান:
"Share" শব্দটির h বর্ণটি "Understanding" শব্দটিতে নেই। এজন্য "Share" শব্দটি তৈরি করা যাবে না।
২,৮২৫.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা


বাইরের উপাদানের অনুরূপ ছোট একটি উপাদান ভিতরের উপাদান হিসাবে প্রদর্শিত হয়।
এটি লাইনের অংশগুলির অংশগুলিকে লুকিয়ে রাখে।
২,৮২৬.
A এবং B দুই বন্ধু, S A - এর বোন, P B - এর ভাই। S - এর মেয়ের ভাইয়ের পিতা P । P এবং S - এর সম্পর্ক কী?
  1. ক) ভাই - বোন
  2. খ) স্বামী - স্ত্রী
  3. গ) বাবা - মা
  4. ঘ) কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
খ) স্বামী - স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বামী - স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন- A এবং B দুই বন্ধু, S A - এর বোন, P B - এর ভাই। S - এর মেয়ের ভাইয়ের পিতা P । P এবং S - এর সম্পর্ক কী?

সমাধান-
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী
২,৮২৭.
Canvas : Painter : :
  1. kitchen : cook
  2. hammer : carpenter
  3. marble : sculptor
  4. road : driver
সঠিক উত্তর:
marble : sculptor
উত্তর
সঠিক উত্তর:
marble : sculptor
ব্যাখ্যা

প্রশ্ন: Canvas : Painter : :

সমাধান:
Canvas যেমন Painter এর শিল্পকর্মের মাধ্যম, ঠিক তেমনি Marble হলো Sculptor এর শিল্পকর্মের মাধ্যম।

ক)kitchen : cook - রান্নাঘর হলো একটি স্থান, রান্নার মাধ্যম নয়।

খ) hammer : carpenter - হাতুড়ি হলো একটি যন্ত্র/সরঞ্জাম, কাজের মাধ্যম নয়।

গ) marble : sculptor - মার্বেল (মর্মর পাথর) হলো একটি মাধ্যম/উপকরণ যার উপর sculptor (ভাস্কর) তার ভাস্কর্য সৃষ্টি করেন।

ঘ) road : driver - রাস্তা হলো চলাচলের স্থান, সৃষ্টির মাধ্যম নয়।

সঠিক উত্তর: গ) marble : sculptor

২,৮২৮.
Sun : Solar System : : Earth : ?
  1. Galaxy
  2. Ecosystem
  3. Moon
  4. Atmosphere
সঠিক উত্তর:
Ecosystem
উত্তর
সঠিক উত্তর:
Ecosystem
ব্যাখ্যা
প্রশ্ন: Sun : Solar System : : Earth : ?

সমাধান:
Sun Solar System এর কেন্দ্রস্থল।
Earth একটি Ecosystem তৈরি করে।
অতএব, সঠিক উত্তর হলো Ecosystem।
২,৮২৯.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. বাংলাদেশ
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ - চীন।

এছাড়াও ইন্টারনেট ব্যবহারে - 
- দ্বিতীয় দেশ ভারত।
- তৃতীয় দেশ - যুক্তরাষ্ট্র।
- চতুর্থ দেশ - ইন্দোনেশিয়া।
- পঞ্চম দেশ - ব্রাজিল।
- ষষ্ঠ দেশ - নাইজেরিয়া।
- সপ্তম দেশ - বাংলাদেশ।
- অষ্টম দেশ - রাশিয়া।
- নবম দেশ- জাপান।
- দশম দেশ - পাকিস্তান।
২,৮৩০.
নিচের চারটি শব্দের কোনটি অপর তিনটি হতে পৃথক?
  1. ক) পবন
  2. খ) অগ্নি
  3. গ) শুচি
  4. ঘ) সপ্তাংশু
সঠিক উত্তর:
ক) পবন
উত্তর
সঠিক উত্তর:
ক) পবন
ব্যাখ্যা
অগ্নি, শুচি, সপ্তাংশু শব্দ তিনটি হল আগুন শব্দের সমার্থক শব্দ। পবন হল বায়ু এর সমার্থক শব্দ।
২,৮৩১.
The novelist has a hold of ____ in writing.
  1. manner
  2. history
  3. tradition
  4. style
সঠিক উত্তর:
style
উত্তর
সঠিক উত্তর:
style
ব্যাখ্যা
প্রশ্ন: The novelist has a hold of ____ in writing.

সমাধান:
In writing, "style" refers to the distinctive way in which a writer uses language, including choices in sentence structure, word choice, tone, and overall approach. When we say "The novelist has a hold of style in writing," it means the writer has developed or mastered a unique and effective way of expressing ideas.

Here's why the other options don't fit as well:
Manner (ক): This refers to behavior or way of doing things, but it's less specific to writing than "style."

History (খ): This refers to past events or records, and while it can influence writing, it's not something a writer "has a hold of" in the act of writing itself.

Tradition (গ): This refers to established practices or customs, but it doesn't quite capture the idea of a personal mastery of writing technique like "style" does.

"Style" is the best fit because it directly relates to the craft of writing.
২,৮৩২.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ১১১
  2. ১২৫
  3. ১৫৭
  4. ১৬২
সঠিক উত্তর:
১৫৭
উত্তর
সঠিক উত্তর:
১৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
১৫৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা। অন্যগুলো যৌগিক সংখ্যা।
২,৮৩৩.
ঊনপাঁজরে : অপদার্থ :: ঊনকোটি চৌষট্টি : ?
  1. সমুদ্র
  2. প্রায় সম্পূর্ণ
  3. সামান্য
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা
- 'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ।
- 'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো - প্রায় সম্পূর্ণ।
- 'ঊর্মিমালী' বাগ্‌ধারাটির অর্থ = সমুদ্র।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।
- 'তাসের ঘর' বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৩৪.
একটি ছবিকে দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে হারুন ঐ ছেলের কী হয়?
  1. দাদা
  2. বাবা
  3. চাচা
  4. ভাই
সঠিক উত্তর:
বাবা
উত্তর
সঠিক উত্তর:
বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে হারুন ঐ ছেলের কী হয়?

সমাধান:
হারুণের মায়ের একমাত্র ছেলে হারুণ নিজে। তাহলে হারুণের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো হারুণের ছেলে।
তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে।
 
২,৮৩৫.
যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
16 B 4 C 2 A 10 D 5 =?
  1. 25
  2. 30
  3. 34
  4. 37
সঠিক উত্তর:
37
উত্তর
সঠিক উত্তর:
37
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
16 B 4 C 2 A 10 D 5 =?

সমাধান:
16 B 4 C 2 A 10 D 5
= 16 × 4 ÷ 2 + 10 - 5
= 16 × 2 + 10 - 5
= 32 + 10 - 5
= 42 - 5
= 37
২,৮৩৬.
খাবারের সাথে কোনটি সবসময় থাকবে?
  1. টেবিল
  2. থালাবাসন
  3. ক্ষুধা
  4. খাদ্যসামগ্রী
সঠিক উত্তর:
খাদ্যসামগ্রী
উত্তর
সঠিক উত্তর:
খাদ্যসামগ্রী
ব্যাখ্যা
প্রশ্ন: খাবারের সাথে কোনটি সবসময় থাকবে?

সমাধান:
টেবিল, থালাবাসন ও ক্ষুধা সবই আছে কিন্তু খাদ্যসামগ্রী নেই, সেক্ষেত্রে খাবারের পূর্ণতা পাবে না।
তাই, খাবারের সাথে সবসময় খাদ্যসামগ্রী সবসময় থাকবে।
২,৮৩৭.
যদি 621512 = FUEL হয় তাহলে 15162093 = ?
  1. TOXIC
  2. STONE
  3. OPTIC
  4. PRONE
সঠিক উত্তর:
OPTIC
উত্তর
সঠিক উত্তর:
OPTIC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 621512 = FUEL হয় তাহলে 15162093 = ?

সমাধান:
FUEL শব্দটিতে,
6 = F
21 = U
5 = E
12 = L

অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.
২,৮৩৮.
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
  1. how
  2. what
  3. why
  4. who
সঠিক উত্তর:
why
উত্তর
সঠিক উত্তর:
why
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

সমাধান:
- কোনো কিছুর কারণ জানতে why ব্যবহৃত হয়।
- কোনো কিছুর কিভাবে জানতে how ব্যবহৃত হয়। 
- কী দ্বারা প্রশ্ন করলে what ব্যবহৃত হয়। 
- কর্তাকে নিয়ে প্রশ্ন করলে who ব্যবহৃত হয়। 
২,৮৩৯.
আয়নায় ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় এমন ইংরেজি বর্ণ কতটি?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
সঠিক উত্তর:
গ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ টি
ব্যাখ্যা
আয়নায় ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় এমন ইংরেজি বর্ণ ১১ টা। এগুলো হলো - A H I O M T U V W X Y.
২,৮৪০.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. বাবুই
  2. বাদুড়
  3. হাঁস
  4. মুরগী
সঠিক উত্তর:
বাদুড়
উত্তর
সঠিক উত্তর:
বাদুড়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
বাদুড় স্তন্যপায়ী প্রাণী আর বাকিগুলো পাখি।
বাবুই, হাঁস, এবং মুরগী - এরা সবাই পাখি এবং ডিম পাড়ে।
বাদুড় - একমাত্র প্রাণী এখানে যা স্তন্যপায়ী। এটি ডিম পাড়ে না, বাচ্চা জন্ম দেয়।
২,৮৪১.
প্রদত্ত চিত্রে তিনটি বিন্দু বিশিষ্ট পৃষ্ঠের বিপরীত পাশে কতটি বিন্দু বিশিষ্ট পৃষ্ঠ থাকবে?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা

 
প্রদত্ত চিত্র থেকে দেখা যায় 
3 এর পাশাপাশি অবস্থান করছে 1,2,4,6
3এর বিপরীত পাশে 5 রয়েছে।
২,৮৪২.
রাফা, রাহি, রিমা, নিহা এবং মনি এর মধ্যে রাফা, রিমা থেকে লম্বা। রাহি, নিহা থেকে খাটো। মনি, রাফা থেকে লম্বা। রিমা, নিহা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
  1. রিমা
  2. নিহা
  3. রাফা
  4. রাহি
সঠিক উত্তর:
রাহি
উত্তর
সঠিক উত্তর:
রাহি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফা, রাহি, রিমা, নিহা এবং মনি এর মধ্যে রাফা, রিমা থেকে লম্বা। রাহি, নিহা থেকে খাটো। মনি, রাফা থেকে লম্বা। রিমা, নিহা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

সমাধান:
দেওয়া আছে,
রাফা > রিমা (রাফা, রিমা থেকে লম্বা)
নিহা > রাহি (রাহি, নিহা থেকে খাটো)
মনি > রাফা (মনি, রাফা থেকে লম্বা)
রিমা > নিহা (রিমা, নিহা থেকে লম্বা)

মনি > রাফা থেকে ⇒  মনি সবচেয়ে লম্বা।
রাফা > রিমা এবং রিমা > নিহা থেকে ⇒ মনি > রাফা > রিমা > নিহা
নিহা > রাহি থেকে ⇒ মনি > রাফা > রিমা > নিহা > রাহি
সুতরাং, সম্পূর্ণ ক্রমটি হলো: মনি > রাফা > রিমা > নিহা > রাহি

অতএব, সবচেয়ে খাটো হলো রাহি।
২,৮৪৩.
নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
  1. Ephemeral
  2. Transient
  3. Perpetual
  4. Fleeting
সঠিক উত্তর:
Perpetual
উত্তর
সঠিক উত্তর:
Perpetual
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?

সমাধান:
ephemeral = অত্যন্ত স্বল্পস্থায়ী,
transient = ক্ষণস্থায়ী,
perpetual = চিরস্থায়ী, চিরন্তন (অবিরাম চলমান),
fleeting = দ্রুতগামী, ক্ষণকালীন।

• ephemeral, transient, এবং fleeting - এই তিনটি শব্দই অস্থায়ীত্ব বা স্বল্পস্থায়িত্ব বোঝায়।
• perpetual শব্দটি চিরস্থায়ী বা অনন্তকালীন বোঝায়, যা অন্য শব্দগুলোর বিপরীত।

২,৮৪৪.
'যা বহন করা যাচ্ছে' এর বাক্য সংকোচন -
  1. ক) নীয়মান 
  2. খ) অনপনেয়
  3. গ) দূরপনেয় 
  4. ঘ) অপসৃয়মাণ 
সঠিক উত্তর:
ক) নীয়মান 
উত্তর
সঠিক উত্তর:
ক) নীয়মান 
ব্যাখ্যা
'যা অপনয়ন করা যায় না' এর বাক্য সংকোচন - অনপনেয় 
'যা অপনয়ন করা কষ্টকর' এর বাক্য সংকোচন- দূরপনেয় 
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মাণ 
'যা বহন করা যাচ্ছে' এর বাক্য সংকোচন - নীয়মান 

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
২,৮৪৫.
এক মহিলাকে দেখিয়ে আরিফ বলেন, 'তার নাতনি আমার ভাইয়ের একমাত্র মেয়ে।' আরিফের সঙ্গে মহিলাটির সম্পর্ক কী?
  1. ক) বোন
  2. খ) দাদি
  3. গ) খালা
  4. ঘ) মা
সঠিক উত্তর:
ঘ) মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মা
ব্যাখ্যা
আরিফের ভাইয়ের মেয়ে → আরিফের ভাতিজি
 মহিলার নাতনি হলেন আরিফের ভাতিজি।
তাই ঐ মহিলা আরিফের মা।
২,৮৪৬.
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Carry coals to Newcastle.
  2. Constant dripping wears away a stone
  3. Care kills the cat
  4. Cast pearls before swine
সঠিক উত্তর:
Care kills the cat
উত্তর
সঠিক উত্তর:
Care kills the cat
ব্যাখ্যা

প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?

সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat

অন্য অপশন গুলোর মধ্যে 
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।