বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ১২ / ২৯ · ১,১০১১,২০০ / ২,৮৬২

১,১০১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) উদ্ধত - বিনীত
  2. খ) সৌম্য - উগ্র
  3. গ) ঊর্মি - তরঙ্গ 
  4. ঘ) খাতক - মহাজন
সঠিক উত্তর:
গ) ঊর্মি - তরঙ্গ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ঊর্মি - তরঙ্গ 
ব্যাখ্যা
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'খাতক'-এর বিপরীত শব্দ মহাজন

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১,১০২.
আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
  1. তার কাছে দাবি করবেন বইটি আপনার।
  2. বইটি কৌশলে তার কাছ থেকে নিয়ে নেবেন।
  3. তাকে বলবেন বইটি আপনার হতে পারে তাই বইটি একটু দেখতে চান।
  4. আপনার বইটি কিনা যাচাই করবেন।
সঠিক উত্তর:
তাকে বলবেন বইটি আপনার হতে পারে তাই বইটি একটু দেখতে চান।
উত্তর
সঠিক উত্তর:
তাকে বলবেন বইটি আপনার হতে পারে তাই বইটি একটু দেখতে চান।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে
আপনি কী করবেন?

সমাধান:
গ) তাকে বলবেন বইটি আপনার হতে পারে, তাই বইটি একটু দেখতে চান।
 শালীন ও কৌশলী উপায় — এতে আপনি বইটি পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন।
১,১০৩.
আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. ইউরো
  2. গুয়ারানি
  3. রিঙ্গিত
  4. রিয়েল
সঠিক উত্তর:
রিয়েল
উত্তর
সঠিক উত্তর:
রিয়েল
ব্যাখ্যা
প্রশ্ন: আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- আর্জেনটিনার মুদ্রার নাম পেসো।
- ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল।
অতএব, আর্জেনটিনার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়েল' সম্পর্কিত।
১,১০৪.
The moon is related to the earth as the earth is to-
  1. mars
  2. sun
  3. universe
  4. stars
সঠিক উত্তর:
sun
উত্তর
সঠিক উত্তর:
sun
ব্যাখ্যা
The moon is related to the earth as the earth is to sun.
চাঁদ পৃথিবীর উপগ্রহ, পৃথিবী সূর্যের উপগ্রহ।
১,১০৫.
একটি রাষ্ট্রের জন্য অবশ্য প্রয়োজনীয় _______।
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) গণতন্ত্র
  4. ঘ) সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব
ব্যাখ্যা
সার্বভৌমত্ব ছাড়া কোন রাষ্ট্র হতে পারে না। সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের প্রথম ও প্রধান শর্ত। তাই, একটি রাষ্ট্রের জন্য অবশ্য প্রয়োজনীয় সার্বভৌমত্ব।
১,১০৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. Mercury
  2. Miranda
  3. Venus
  4. Jupiter
সঠিক উত্তর:
Miranda
উত্তর
সঠিক উত্তর:
Miranda
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
অপশনে উল্লিখিত "Miranda" ছাড়া বাকি সবগুলোই গ্রহ। Miranda হলো ইউরেনাস (Uranus)-র একটি প্রাকৃতিক উপগ্রহ।

- Mercury - বুধ 
- Venus - শুক্র
- Jupiter - বৃহস্পতি
১,১০৭.
ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?
  1. জালালাবাদ
  2. শাতিলগঞ্জ
  3. ইসলামাবাদ
  4. সুবর্ণগ্রাম
সঠিক উত্তর:
জালালাবাদ
উত্তর
সঠিক উত্তর:
জালালাবাদ
ব্যাখ্যা
প্রশ্ন: ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?

সমাধান: 
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
১,১০৮.
______ জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
  1. ক) ভিক্ষুক
  2. খ) দরিদ্র
  3. গ) পরাধীন
  4. ঘ) অহংকারী
সঠিক উত্তর:
ক) ভিক্ষুক
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিক্ষুক
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর একটি বিখ্যাত উক্তি - ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
১,১০৯.
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
  1. topic
  2. examination
  3. party
  4. participant
সঠিক উত্তর:
participant
উত্তর
সঠিক উত্তর:
participant
ব্যাখ্যা
প্রশ্ন: ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?

সমাধান:
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
- Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
১,১১০.
একটি ছবির দিকে ইঙ্গিত করে এক মহিলা রাকিবকে বললেন, "আমি এই মহিলার একমাত্র কন্যা এবং উনার ছেলে তোমার মামা।" বক্তা রাকিবের বাবার সম্পর্কে কী?
  1. বোন
  2. স্ত্রী
  3. মা
  4. ফুফু
সঠিক উত্তর:
স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছবির দিকে ইঙ্গিত করে এক মহিলা রাকিবকে বললেন, "আমি এই মহিলার একমাত্র কন্যা এবং উনার ছেলে তোমার মামা।" বক্তা রাকিবের বাবার সম্পর্কে কী?

সমাধান: 
- বক্তা ছবির মহিলার একমাত্র কন্যা এবং সেই মহিলার ছেলেই হলো রাকিবের মামা।
-  যেহেতু বক্তার ভাই-ই রাকিবের মামা, তাই নিশ্চিতভাবেই বক্তা রাকিবের মা।
- সুতরাং, বক্তা রাকিবের বাবার স্ত্রী।

১,১১১.
জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।
  1. নগরের 
  2. শ্রমিকদের 
  3. দেশের 
  4. চাকরিজীবীদের 
সঠিক উত্তর:
দেশের 
উত্তর
সঠিক উত্তর:
দেশের 
ব্যাখ্যা

প্রশ্ন: জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।

সমাধান:
জাতিকে বড় করতে হলে দেশের মানুষকে প্রথমে জাগতে হবে।

কারণ, জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য সমগ্র দেশের মানুষের, অর্থাৎ সকল শ্রেণি ও পেশার মানুষের, সচেতনতা, শিক্ষা, এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। "দেশের" শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত, কারণ এটি জাতির সামগ্রিক জনগোষ্ঠীকে নির্দেশ করে।

সঠিক উত্তর: গ)দেশের

১,১১২.
Water is to Oxygen as salt is to ____
  1. iron
  2. sodium
  3. calcium
  4. protein
সঠিক উত্তর:
sodium
উত্তর
সঠিক উত্তর:
sodium
ব্যাখ্যা
প্রশ্ন: Water is to Oxygen as salt is to ____

সমাধান:
Oxygen is a source of Water.
Similarly, Sodium is a source of Salt.
১,১১৩.
ভারতীয় মুদ্রা রুপি, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
  1. স্পেন
  2. গ্রীস
  3. ফ্রান্স
  4. ঐ সবগুলো দেশের
সঠিক উত্তর:
ঐ সবগুলো দেশের
উত্তর
সঠিক উত্তর:
ঐ সবগুলো দেশের
ব্যাখ্যা
প্রশ্ন: ভারতীয় মুদ্রা রুপি, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?

সমাধান:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।

ভারতীয় মুদ্রা রুপি, ইউরো অপশনের সবগুলো দেশের মুদ্রা।
১,১১৪.
A ও B দুই বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। A, D এর কী হয়?
  1. মেয়ে
  2. মা
  3. বোন
  4. নাতনী
সঠিক উত্তর:
নাতনী
উত্তর
সঠিক উত্তর:
নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুই বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। A, D এর কী হয়?

সমাধান:
A ও B দুই বোন।
C, B এর মা।
∴ C, A এর ও মা। 

D, C এর বাবা
∴ D হলো A ও B এর নানা। 

∴ A, D এর নাতনী হয়। 
১,১১৫.
আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) শুক্রবার
  3. গ) শনিবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?

সমাধান: 

আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন বৃহস্পতিবার বার ছিল।
১,১১৬.
Australia : Canberra : : Austria : ?
  1. ক) Copenhagen
  2. খ) Nairobi
  3. গ) Vienna
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Vienna
উত্তর
সঠিক উত্তর:
গ) Vienna
ব্যাখ্যা
প্রশ্ন: Australia : Canberra : : Austria : ?

সমাধান:
Australia এর রাজধানী Canberra
Austria এর রাজধানী Vienna
Kenya এর রাজধানী Nairobi
Denmark এর রাজধানী Copenhagen
১,১১৭.
P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. Q
  2. S
  3. P
  4. R
সঠিক উত্তর:
S
উত্তর
সঠিক উত্তর:
S
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
P > Q
T > R
S > P
Q > T

∴ R < T < Q < P < S
অতএব, সবচেয়ে লম্বা S.

১,১১৮.
The seven consonant from the beginning of this sentence is the letter-
  1. v
  2. c
  3. n
  4. s
সঠিক উত্তর:
n
উত্তর
সঠিক উত্তর:
n
ব্যাখ্যা
প্রশ্ন: The seven consonant from the beginning of this sentence is the letter-

সমাধান:
Consonants from the beginning of the sentence are t, h, s, v, n, c, n.
So “n” is the seventh consonant.
১,১১৯.
মনিপুরী : সিলেট : : সাঁওতাল : ?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) দিনাজপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
ব্যাখ্যা
- বাংলাদেশে মনিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে‌।
- রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, রাখাইনসহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ।
- গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে।
- রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
- সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ, বগুড়া প্রভৃতি জেলায় বসবাস করে।
- সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে আসে।


উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
১,১২০.
লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে। - যতিচিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?
  1. ক) ০
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ঘ) ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১
ব্যাখ্যা

লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
[বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণি); পৃষ্ঠা নং ৬৭ এর ১৮ তম লাইন থেকে নেওয়া।(আম-আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)]
প্রশ্নে ব্যকের শেষে ''।'' দেওয়া আছে কিন্তু মূল বাক্যে '' ? '' আছে। 
∴ প্রশ্নের ব্যাক্য ১ টি যতি চিহ্নের ভুল আছে।

১,১২১.
গ, ক এর ভাই; ক এর মায়ের একমাত্র মেয়ের ছেলে খ; গ, খ এর কী হয়?
  1. ক) চাচা
  2. খ) মামা
  3. গ) ভাই
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
খ) মামা
উত্তর
সঠিক উত্তর:
খ) মামা
ব্যাখ্যা
প্রশ্ন- গ, ক এর ভাই; ক এর মায়ের একমাত্র মেয়ের ছেলে খ; গ, খ এর কী হয়?

সমাধান-
- ক আর গ তাই, তাই ক এবং গ এর মা একজনই
- তাই ক এর মায়ের একমাত্র মেয়ে গ এর বোন
- গ এর বোনের ছেলে খ
- অর্থাৎ গ হবে খ এর মামা
১,১২২.
ছোট কাটরা : শায়েস্তা খান :: বড় কাটরা : ?
  1. মীরজুমলা
  2. শাহ সুজা
  3. হুমায়ূন
  4. শাজাহান
সঠিক উত্তর:
শাহ সুজা
উত্তর
সঠিক উত্তর:
শাহ সুজা
ব্যাখ্যা
মুঘল আমল:
- ছোট কাটরা হল পুরাতন ঢাকার একটি মুঘল স্থাপত্য নিদর্শন।
- এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার চকবাজারের হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত।
- মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৪ সালের দিকে এটি নির্মাণ করেন।
- শাহ সুজা নির্মাণ করেন ১৬৪৪ সালে বড় কাটরা ।
- ছোট কাটরা  নির্মান করেন শায়েস্তা খান এবং বড় কাটরা নির্মান করেন শাহ সুজা ।

উৎস: বাংলাপিডিয়া।
১,১২৩.
Find the odd one out?
  1. Intellectual
  2. Amateur
  3. Scholar
  4. Savant
সঠিক উত্তর:
Amateur
উত্তর
সঠিক উত্তর:
Amateur
ব্যাখ্যা
প্রশ্ন: Find the odd one out?

সমাধান:
• Savant, Scholar, Intellectual শব্দগুলোর অর্থ প্রায় একই।
• Amateur শব্দটি অন্য শব্দগুলোর বিপরীত ও ভিন্ন।

Meaning of the words:
- Savant (পণ্ডিতব্যক্তি)। 
- Scholar (জ্ঞানী)।
- Intellectual (বুদ্ধিজীবী)।
- Amateur (অদক্ষ)। 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১,১২৪.
আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলো, আপনার করনীয় কী হবে?
  1. শাস্তি দেবেন
  2. বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
  3. শিক্ষককে ডেকে বলবেন যাতে স্কুল থেকে বের করে দেয় 
  4. উপেক্ষা করবেন
সঠিক উত্তর:
বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
উত্তর
সঠিক উত্তর:
বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলো, আপনার করনীয় কী হবে?

সমাধান:
আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে আপনার করনীয় হলো- বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন। 

এটি সবচেয়ে যুক্তিসঙ্গত ও ইতিবাচক পদক্ষেপ।
শিশুর সাথে কথা বলে তার সমস্যা বুঝতে হবে, উৎসাহ দিতে হবে এবং ভবিষ্যতে উন্নতির জন্য সহায়তা করতে হবে।

অন্যদিকে,
শাস্তি দিলে বা অন্য কোন অতিরিক্ত কড়া পদক্ষেপ নিলে তা আপনার সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিবে এবং তার মধ্যে নেতিবাচক মনোভাব নিয়ে আসবে। 
১,১২৫.
নিউ মার্কেটে একটি বাসের সঙ্গে একটি রিক্সার সংঘর্ষে একজন মহিলা মারাত্মকভাবে আহত হলো। পরে তাকে এক ডাক্তারের কাছে নেয়া হলো। ডাক্তার বলল, 'এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে। একে আমি অপারেশন করতে পারব না।' তাহলে ডাক্তার মহিলার কি হয়?
  1. স্বামী
  2. জামাতা
  3. ভাই
  4. ছেলে
সঠিক উত্তর:
জামাতা
উত্তর
সঠিক উত্তর:
জামাতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিউ মার্কেটে একটি বাসের সঙ্গে একটি রিক্সার সংঘর্ষে একজন মহিলা মারাত্মকভাবে আহত হলো। পরে তাকে এক ডাক্তারের কাছে নেয়া হলো। ডাক্তার বলল, 'এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে। একে আমি অপারেশন করতে পারব না।' তাহলে ডাক্তার মহিলার কি হয়?

সমাধান: 
স্ত্রীর নানী = স্ত্রীর মায়ের মা
তার একমাত্র মেয়ে = স্ত্রীর মা
অর্থাৎ, আহত মহিলাটি হচ্ছে ডাক্তার স্ত্রীর মা
এখন, যদি আহত মহিলা ডাক্তারের স্ত্রীর মা হন, তাহলে ডাক্তার মহিলার মেয়ের জামাই অর্থাৎ জামাতা 
১,১২৬.
একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?
  1. ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
  2. ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
  3. ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
  4. ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
সঠিক উত্তর:
ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
উত্তর
সঠিক উত্তর:
ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?

সমাধান:
• আর্কিমিডিসের নীতি অনুযায়ী,
- একটি বস্তু যখন স্থিরভাবে ভাসছে, তখন তার ওজন এবং পানির ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সমান থাকে।
- যখন ঘনকটিকে ২ সে.মি. নিচে ঠেলে দেওয়া হয়, তখন এটি আরও বেশি আয়তনের পানি অপসারিত করে। ফলে এর ওপর প্রযুক্ত প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে বেড়ে যায়।
- যখনই হাত সরিয়ে নেয়া হবে, এই অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল ঘনকটিকে আবার ওপরের দিকে ঠেলে দেবে এবং এটি দুলতে দুলতে পুনরায় তার আগের সাম্যাবস্থায় (অর্ধেক নিমজ্জিত অবস্থা) ফিরে আসবে।

অন্যান্য অপশন:

ক) ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে: অতিরিক্ত প্লবতা বল বিদ্যমান থাকায় এটি সেখানে স্থির হয়ে থাকতে পারবে না।
খ) ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে: ঘনকের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় তা নিজে থেকে কখনোই সম্পূর্ণ নিমজ্জিত হবে না।
ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে: বস্তুর ওজন অপরিবর্তিত থাকায় এটি তার আদি সীমার ওপরে স্থির হতে পারবে না।

১,১২৭.
উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?
  1. ব্যক্তিত্ব
  2. সফলতা
  3. বুদ্ধি
  4. পরিচয়
সঠিক উত্তর:
সফলতা
উত্তর
সঠিক উত্তর:
সফলতা
ব্যাখ্যা

প্রশ্ন: উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?

সমাধান:
উৎপাদন আসে শ্রমের মাধ্যমে।
অনুরূপভাবে, খ্যাতি আসে সফলতা বা কৃতিত্বের মাধ্যমে।

সুতরাং, সঠিক উত্তর খ) সফলতা

১,১২৮.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
  1. ভাগ্নে
  2. চাচা
  3. ভাই
  4. মামা
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

সমাধান:
আপনার কাকার একমাত্র বড় ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই
১,১২৯.
দীপক রবিনকে বলল, 'ফুটবল খেলা ছেলেটা আমার বাবার স্ত্রীর মেয়ের দুই ভাইয়ের ছোট।' দীপকের সাথে ফুটবল খেলা ছেলেটির সম্পর্ক কেমন?
  1. ছেলে
  2. ভাই
  3. চাচা
  4. শ্যালক
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
পিতার স্ত্রী → মা।
তাই মায়ের মেয়ে মানে বোন। 
আর বোনের ছোট ভাই মানে ভাই। 
তাই ফুটবল খেলা ছেলেটি দীপকের ভাই।
১,১৩০.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ১০
  2. ১১
  3. ১২
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দ্মপতি মিলে = ৩ × ২ = ৬ জন
মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
আমি নিজে = ১ জন

মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন
১,১৩১.
যদি ABC = ZYX হয়, তবে UVE = ?  
  1. FEE
  2. FEV
  3. SEV
  4. FEL
সঠিক উত্তর:
FEV
উত্তর
সঠিক উত্তর:
FEV
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে UVE = ? 

সমাধান:

 
ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X

অনুরুপ প্যাটার্ন মেনেই UVE = FEV হয়।

১,১৩২.
ঘড়ির নকশা ও নির্মাণবিষয়ক বিদ্যাকে কী বলা হয়?
  1. ক) Clockology
  2. খ) Gerontology
  3. গ) Horology
  4. ঘ) Etiology
সঠিক উত্তর:
গ) Horology
উত্তর
সঠিক উত্তর:
গ) Horology
ব্যাখ্যা
Horology (Noun)
English Meaning: The study and measurement of time.
Bangla Meaning: ঘড়ির নকশা ও নির্মাণবিষয়ক বিদ্যা; ঘড়িনির্মাণবিদ্যা।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১,১৩৩.
যদি 2121311 = BLACK হয়, তাহলে WHITE = ?
  1. 2389205
  2. 2278194
  3. 24910216
  4. 2489215
সঠিক উত্তর:
2389205
উত্তর
সঠিক উত্তর:
2389205
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2121311 = BLACK হয়, তাহলে WHITE = ?

সমাধান:

BLACK ⇒ 2 12 1 3 11

WHITE ⇒ 23 8 9 20 5
১,১৩৪.
Wings : Bird : : Fins : ? 
  1. Snake
  2. Eagle
  3. Fish
  4. Turtle
সঠিক উত্তর:
Fish
উত্তর
সঠিক উত্তর:
Fish
ব্যাখ্যা

প্রশ্ন: Wings : Bird : : Fins : ?

সমাধান:
পাখির পাখা (Wings) তার চলাচলের জন্য।
একইভাবে, মাছের পাখনা (Fins) তার চলাচলের জন্য।

অন্যদিকে, 
Snake, Eagle, Turtle-এর পাখনা নেই।

সঠিক উত্তর: গ) Fish

১,১৩৫.
If n is a negative number, then which of the following is the least number?
  1. ক) 0
  2. খ) -n
  3. গ) 2n
  4. ঘ) n2
সঠিক উত্তর:
গ) 2n
উত্তর
সঠিক উত্তর:
গ) 2n
ব্যাখ্যা

n < 0 ⇒ 2n < 0,
again, - n > 0 and n2 = (-n)2 > 0.
Thus, out of the numbers 0, -n, 2n and n2
We find that 2n is the least number here. 
Answer: 2n

১,১৩৬.
১৯ দিন আগে আশিক বলেছিল যে তার জন্মদিন আগামী পরশুর পরের দিন। আজ মাসের ২৯ তারিখ হলে তার জন্মদিন কত তারিখে?
  1. ১২ তারিখ
  2. ১৩ তারিখ
  3. ১৪ তারিখ
  4. ১৫ তারিখ
সঠিক উত্তর:
১৩ তারিখ
উত্তর
সঠিক উত্তর:
১৩ তারিখ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯ দিন আগে আশিক বলেছিল যে তার জন্মদিন আগামী পরশুর পরের দিন। আজ মাসের ২৯ তারিখ হলে তার জন্মদিন কত তারিখে?

সমাধান:
আজ মাসের ২৯ তারিখ হলে ১৯ দিন আগে ছিল (২৯ - ১৯) = ১০ তারিখ।
১০ তারিখের পরের দিন হলো ১১ তারিখ।
তাহলে পরশু হবে ১২ তারিখ।
পরশুর পরের দিন হবে ১৩ তারিখ।
অর্থাৎ, আশিকের জন্মদিন ১৩ তারিখে।
১,১৩৭.
‘ল’ কততম ব্যঞ্জনবর্ণ? 
  1. ২৭
  2. ২৮
  3. ২৯
  4. ২৬
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ল’ কততম ব্যঞ্জনবর্ণ? 

ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়।
- বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা:
- ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, , শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ। 
- ব্যঞ্জনবর্ণের মধ্যে ‘ল’ ২৮তম স্থানে অবস্থিত।
১,১৩৮.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. চাঁদ
  2. শনি
  3. পৃথিবী
  4. মঙ্গল
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:
চাঁদ বাদে সবগুলো গ্রহ। কিন্তু, চাঁদ পৃথিবীর উপগ্রহ।

শনি, পৃথিবী, মঙ্গল এই সবগুলো গ্রহ।
 
১,১৩৯.
আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। এক ভদ্রলোক আপনার দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, অথচ লোকটিকে আপনি চিনেন না বলে মনে হলো। এক্ষত্রে আপনি কী করবেন? 
  1. ক) আপনি তার সাথে হাত মেলাবেন।
  2. খ) তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকবেন।
  3. গ) তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।
  4. ঘ) তাকে ধমক দিয়েই দ্রুত হাঁটা শুরু করবেন।
সঠিক উত্তর:
গ) তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।
উত্তর
সঠিক উত্তর:
গ) তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।
ব্যাখ্যা
এক্ষত্রে , তার সাথে হাত মেলানো ও পরিচয় জানতে চাওয়া যথাযথ হবে। 
১,১৪০.
A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?

সমাধান:
A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা।
∴ B > A > C

D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা।
∴ A > D > C

∴ B > A > D > C

E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা
∴ B > E > A

∴ B > E > A > D > C
∴ A উচ্চতার দিক থেকে মাঝারি।
১,১৪১.
যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
  1. অতিশয় প্রতিভাশালী
  2. প্রতিভাশালী
  3. সাধারণ
  4. মানসিক প্রতিবন্ধী
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
উত্তর
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
ব্যাখ্যা
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০



উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
১,১৪২.
Physician : Treatment :: Judge : ?
  1. ক) Punishment
  2. খ) Judgement
  3. গ) Lawyer
  4. ঘ) Court
সঠিক উত্তর:
খ) Judgement
উত্তর
সঠিক উত্তর:
খ) Judgement
ব্যাখ্যা
Physician এর কাজ Treatment করা, Judge এর কাজ Judgement দেওয়া।
১,১৪৩.
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
  1. ভাই 
  2. মামা 
  3. নাতি 
  4. ভাগ্নি 
সঠিক উত্তর:
নাতি 
উত্তর
সঠিক উত্তর:
নাতি 
ব্যাখ্যা

প্রশ্ন: ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?

সমাধান:
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে
চ, ক এর একমাত্র বোন কিন্তু জ, চ-এর মা নয় অর্থাৎ পিতা। 

∴ ক ও চ ভাইবোন।
তাদের পিতা জ। 

চ ও ঙ এর সন্তান গ ও দ
দ, গ-এর ভাই হওয়ায় দ, সম্পর্কে জ-এর নাতি নয়। 

১,১৪৪.
কুসংস্কার : শিক্ষা : : ব্যাধি : ?
  1. পরিচ্ছন্নতা
  2. হাসপাতাল
  3. চিকিৎসা
  4. পুষ্টিকর খাদ্য
সঠিক উত্তর:
চিকিৎসা
উত্তর
সঠিক উত্তর:
চিকিৎসা
ব্যাখ্যা

• কুসংস্কার দূর করতে শিক্ষা প্রয়োজন।
• একইভাবে, ব্যাধি দূর করতে চিকিৎসা প্রয়োজন।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
- পরিচ্ছন্নতা : রোগ প্রতিরোধে পারিপার্শ্বিক ভাবে সহায়ক কিন্তু ব্যাধির সমাধান নয়।
- পুষ্টিকর খাদ্য: স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাদ্য খেতে হবে, তবে তা চিকিৎসার বিকল্প নয়।
- হাসপাতাল: এটি ব্যাধি নিরাময়ের একটি স্থান। যদি কুসংস্কারের বিপরীতে 'স্কুল' বা 'বিদ্যালয়' থাকত, তবে ব্যাধির বিপরীতে 'হাসপাতাল' সঠিক হতো।

১,১৪৫.
চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :
  1. গোশালা
  2. বারান্দা
  3. অথিতিশালা
  4. বাগান
সঠিক উত্তর:
অথিতিশালা
উত্তর
সঠিক উত্তর:
অথিতিশালা
ব্যাখ্যা
প্রশ্ন: চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :

সমাধান:
চত্বর ও আঙ্গিনা পরস্পর সমার্থক এবং পান্থশালা ও অথিতিশালা পরস্পর সমার্থক।
১,১৪৬.
'যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কি হবে?
  1. কুমারী
  2. নবোঢ়া
  3. অন্যপূর্বা
  4. অবীরা
সঠিক উত্তর:
অবীরা
উত্তর
সঠিক উত্তর:
অবীরা
ব্যাখ্যা
প্রশ্ন: 'যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কি হবে?

সমাধান:
যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা

অন্য অপশন গুলো-
• যে নারীর বিয়ে হয়নি - কুমারী
• যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল - অন্যপূর্বা
• যে নারী সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া।
১,১৪৭.
আপনার বিসিএস পরীক্ষার আগেরদিন শুনলেন লটারিতে বিশ লক্ষ টাকা পেলেন। এখন আপনি কী করবেন?
  1. ওইদিনই একটি গাড়ি কিনবেন
  2. সবাইকে ট্রিট দিবেন খুশিতে
  3. লটারি আসলেই জিতেছেন কিনা সেটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাজ করবেন
  4. মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
সঠিক উত্তর:
মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
উত্তর
সঠিক উত্তর:
মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
ব্যাখ্যা
বিসিএস পরীক্ষা শুধু বিশ লক্ষ টাকার চেয়েও মূল্যবান। এখানে যেমন সম্মান আছে, স্বাচ্ছন্দ্যে জীবন যাপনেরও ব্যাবস্থা হয় এতে৷ বিশ লক্ষ টাকার কাছে এতদিনের কষ্ট ফেলনা না৷
১,১৪৮.
কম = ২৫ হলে AZ = কত?
  1. ক) ২১
  2. খ) ১২
  3. গ) ৬২
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
ঘ) ২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬
ব্যাখ্যা
কম = ১x২৫ = ২৫ (ক প্রথম বর্ণ ম ২৫ তম)
AZ = ১x২৬ = ২৬ (A প্রথম বর্ণ Z ২৬ তম)
১,১৪৯.
Choose the word which is different from the rest.
  1. Sparrow
  2. Swan
  3. Parrot
  4. Koel
সঠিক উত্তর:
Swan
উত্তর
সঠিক উত্তর:
Swan
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
১,১৫০.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) শেষ প্রশ্ন
  2. খ) শেষের পরিচয়
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) পথের দাবী
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 
অন্যদিকে 
- শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৫১.
মহাবিদ্রোহী _________ আমি সেই দিন হব শান্ত।
  1. সেনাপতি
  2. চিরশান্ত
  3. সৈনিক
  4. রণক্লান্ত
সঠিক উত্তর:
রণক্লান্ত
উত্তর
সঠিক উত্তর:
রণক্লান্ত
ব্যাখ্যা

প্রশ্ন: মহাবিদ্রোহী _________ আমি সেই দিন হব শান্ত।

সমাধান:
সঠিক উত্তর: ঘ) রণক্লান্ত
• পঙক্তিটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার শেষ অংশে কবি বলেছেন—
"মহা-বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।"
অর্থাৎ, শোষিত ও উৎপীড়িত মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত বিদ্রোহী কবি শান্ত হবেন না।

এরূপ আরও কিছু গুরুত্বপূর্ণ পঙক্তি:
- 'বল বীর— বল উন্নত মম শির!'
- 'শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!' 
- 'উন্মাদ' আমি, ঝঞ্ঝা আমি, ঘূর্ণি আমি!
- 'যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না'— এটি কবির শান্ত হওয়ার শর্ত।

১,১৫২.
আপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গীরা কম কাজ করেছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় আপনি কি করবেন?
  1. পত্রিকার প্রতিবেদককে ঘুষ দিবেন
  2. সঙ্গীকে খুব রাগের সাথে বকাবকি করবেন
  3. এ প্রতিষ্ঠানে থেকে আরো বেশি খাটবেন
  4. পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন
সঠিক উত্তর:
পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন
উত্তর
সঠিক উত্তর:
পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গীরা কম কাজ করেছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় আপনি কি করবেন?

সমাধান:
এখানে পত্রিকা বা সঙ্গীদের কোন দোষ নেই। এ ব্যাপারে পরিচালকই জানবেন। তাই পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন।
১,১৫৩.
যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—
  1. অতিশয় প্রতিভাশালী
  2. প্রতিভাশালী
  3. সাধারণ
  4. মানসিক প্রতিবন্ধী
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
উত্তর
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
ব্যাখ্যা
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০


উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
১,১৫৪.
যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?
  1. দাদী
  2. বোন
  3. চাচী
  4. মা
সঠিক উত্তর:
দাদী
উত্তর
সঠিক উত্তর:
দাদী
ব্যাখ্যা

প্রশ্ন: যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?

সমাধান:
M = N-এর মা এবং N = P-এর বাবা → তাহলে M হচ্ছে P-এর বাবার মা অর্থাৎ দাদী।

১,১৫৫.
An _________ will not change his skin.
  1. Ethiopian
  2. American
  3. Egyptian
  4. Australian
সঠিক উত্তর:
Ethiopian
উত্তর
সঠিক উত্তর:
Ethiopian
ব্যাখ্যা
প্রশ্ন: An _________ will not change his skin.

সমাধান:
An Ethiopian will not change his skin.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
''কয়লা ধুইলে ময়লা যায় না।''
১,১৫৬.
Sin is to confess, as fault is to _____
  1. admit
  2. forgiveness
  3. review
  4. debate
সঠিক উত্তর:
admit
উত্তর
সঠিক উত্তর:
admit
ব্যাখ্যা

প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

সমাধান:
Sin অর্থ - পাপ।
Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
- (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

Fault অর্থ - ত্রুটি; দোষ।
Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
- স্বীকারোক্তি করা: স্বীকার করা।
 
Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।

১,১৫৭.
একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?
  1. শিক্ষার্থীদের পরীক্ষায় পাসে সাহায্য করা
  2. শিক্ষার্থীদের কাজে ব্যস্ত রাখা
  3. বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
  4. শ্রেণীকক্ষ শান্ত রাখা
সঠিক উত্তর:
বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
উত্তর
সঠিক উত্তর:
বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?

সমাধান:
• ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা:
- শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। তাই একজন আদর্শ শিক্ষকের কিছু গুনাবলী থাকা দরকার।
- শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস।
- প্রত্যেক শিক্ষকে্র বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করার দক্ষতা থাকা দরকার।
- একজন ভালো শিক্ষকের পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করার যোগ্যতা ও দক্ষতা দরকার।
১,১৫৮.
'যে স্বামী নিজে পত্নী নির্বাচন করে' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) পতিংবরা
  2. খ) পতিবরা
  3. গ) পতিব্রতা
  4. ঘ) স্বয়ংবরা
সঠিক উত্তর:
খ) পতিবরা
উত্তর
সঠিক উত্তর:
খ) পতিবরা
ব্যাখ্যা
- পতিবরা - যে স্বামী নিজে পত্নী নির্বাচন করে। 
- পতিংবরা/স্বয়ংবরা - যে কন্যা স্বেচ্ছায় আমন্ত্রিত পাণিপ্রার্থীদের মধ্য থেকে পাত্র নির্বাচন করে। 
- পতিব্রতা - যে পতির প্রতি বিশেষভাবে অনুরক্ত। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
 
১,১৫৯.
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
  1. ক) রাজু
  2. খ) রিশাদ
  3. গ) মিনা
  4. ঘ) করিম
সঠিক উত্তর:
খ) রিশাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) রিশাদ
ব্যাখ্যা
রিনার থেকে মিনা লম্বা, মিনার থেকে রাজু লম্বা এবং রাজুর থেকে রিশাদ লম্বা।
১,১৬০.
____ was the leader of the Faraizi movement in ____ in Bengal.
  1. Mir Nesar Ali (Titu Mir), nineteenth century
  2. Munshi Meherullah, eighteenth century
  3. Haji Shariatullah, nineteenth century
  4. Reazuddin Ahmed Mashhadi, eighteenth century
  5. .
সঠিক উত্তর:
Haji Shariatullah, nineteenth century
উত্তর
সঠিক উত্তর:
Haji Shariatullah, nineteenth century
ব্যাখ্যা
প্রশ্ন: ____ was the leader of the Faraizi movement in ____ in Bengal.

সমাধান:
Haji Shariatullah was the leader of the Faraizi movement in nineteenth century in Bengal.
ফরায়েজি আন্দোলন: 
- ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- ফরায়েজী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
- ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
- দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। 
- ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
১,১৬১.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
ভিতরের উপাদানটি বড় হয়, 45° ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং বাইরের উপাদানে পরিণত হয়।
বাইরের উপাদানটি আকারে হ্রাস পায়, উল্লম্বভাবে উল্টে যায় এবং ভিতরের উপাদানে পরিণত হয়।
এই শর্তে অপশন ঘ সঠিক
১,১৬২.
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
  1. ক) ভাতিজা
  2. খ) মামা
  3. গ) চাচা
  4. ঘ) ভাই
সঠিক উত্তর:
ঘ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাই
ব্যাখ্যা
আমার চাচার একমাত্র বড় ভাই হচ্ছেন আমার বাবা। আমার বাবার মেয়ের ছোট ভাই আমারো ভাই।
১,১৬৩.
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী -
  1. ঢাকা উত্তর
  2. ঢাকা
  3. ঢাকা দক্ষিণ
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশের রাজধানী - ঢাকা।
কিন্তু, বাণিজ্য নগরী/রাজধানী বলা হয় - চট্টগ্রামকে।

[ ভাষাগত যৌক্তিকবিচার - বৈসাদৃশ্য বিচার ]
১,১৬৪.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) দৈর্ঘ্য
  2. খ) বেগ
  3. গ) তাপমাত্রা
  4. ঘ) ভর
সঠিক উত্তর:
খ) বেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগ
ব্যাখ্যা
বেগ ছাড়া সবগুলো হলো মৌলিক রাশি। বেগ হলো লব্ধ রাশি। 
 
মৌলিক রাশিঃ 
দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ- এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে। রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।

লব্ধ রাশিঃ 
যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন- বেগ, কাজ, ত্বরণ ইত্যাদি।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,১৬৫.
A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়? 
  1. কন্যা 
  2. শালা 
  3. স্বামী 
  4. ভাইয়ের বৌ 
সঠিক উত্তর:
ভাইয়ের বৌ 
উত্তর
সঠিক উত্তর:
ভাইয়ের বৌ 
ব্যাখ্যা

প্রশ্ন: A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়?  

সমাধান:
দেওয়া তথ্যমতে, 
A, C এর বাবা → A = C এর পিতা।
D, B এর ছেলে → B = D এর মা।
E, A এর ভাই → E এবং A ভাই।
C, D এর বোন → C এবং D একই পিতা-মাতার সন্তান।

এখন, 
A, C ও D এর বাবা এবং B, C ও D এর মা।
E, A এর ভাই, তাই B হলো A এবং E এর স্ত্রী।
E এর দৃষ্টিকোণ থেকে, B হলো তার ভাইয়ের (A এর) বৌ।

সুতরাং, সঠিক উত্তর ঘ) ভাইয়ের বৌ

১,১৬৬.
আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. সোমবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

সমাধান:
- গত পরশু দিনের আগের দিন (বৃহস্পতিবার)
- গত পরশু (শুক্রবার) 
- গতকাল (শনিবার) 
- আজ (রবিবার)
১,১৬৭.
নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? 
  1. ক) র বা ধী প নি
  2. খ) শ হ র্নি অ 
  3. গ) সা ব ব অ ধা
  4. ঘ) দ্র তা রি দা
সঠিক উত্তর:
খ) শ হ র্নি অ 
উত্তর
সঠিক উত্তর:
খ) শ হ র্নি অ 
ব্যাখ্যা
শ হ র্নি অ  অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়
শব্দটি হবে  = অহর্নিশ 
অহর্নিশ শব্দটির অর্থ হলো:
১/দিবারাত্র, নিশিদিন 
২/ সতত, সর্বদা

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,১৬৮.
Choose the correct spelling.
  1. Quoegmire
  2. Quogmire
  3. Quagmire
  4. Quegmire
সঠিক উত্তর:
Quagmire
উত্তর
সঠিক উত্তর:
Quagmire
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling.

সমাধান:
• The correct spelling is - Quagmire. (অপশন 'গ')

- Quagmire (noun)
English Meaning: a soft, boggy area of land that gives way underfoot; a difficult or awkward situation.
Bangla Meaning: কাদা কিংবা জটিল বিপদজনক পরিস্থিতি।

- Example Sentence:
1. The hikers got stuck in a quagmire after the heavy rain.
2. The company found itself in a financial quagmire due to poor planning.

- Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১,১৬৯.
১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?
  1. বুধবার
  2. বৃহঃপতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহঃপতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহঃপতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?

সমাধান:
• আমরা জানি যে প্রতি ৭ দিন পর পর একই বার হয়।
• সুতরাং ২, ৯, ১৬ ও ২৩ তারিখ মঙ্গলবার হবে।
• ২৪ তারিখ হবে বুধবার।
• ২৫ তারিখ হবে বৃহঃপতিবার।
১,১৭০.
পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 
  1. ভাই
  2. পিতা
  3. শ্বশুর
  4. চাচা
সঠিক উত্তর:
শ্বশুর
উত্তর
সঠিক উত্তর:
শ্বশুর
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 

সমাধান: 
ক হলেন গ এর মা; 
এবং খ হচ্ছেন বাবা 
আবার, 
গ হচ্ছে ঙ এর স্ত্রী।
অর্থাৎ, গ - ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই। 

তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।
১,১৭১.
The word 'culinary' is related to
  1. printing
  2. dress
  3. musical instruments
  4. cooking
সঠিক উত্তর:
cooking
উত্তর
সঠিক উত্তর:
cooking
ব্যাখ্যা
প্রশ্ন: The word 'culinary' is related to

সমাধান:
• The word 'culinary' is related to - cooking.
• Culinary (adjective):
English Meaning: Of or for cooking.
Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।

• Cooking (noun) 
English Meaning: The practice or skill of preparing food by combining, mixing, and heating ingredients.
Bangla Meaning: রন্ধন, রান্না।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Printing: 
English Meaning: The production of books, newspapers, or other printed material.
Bangla Meaning:মুদ্রণ।

• Dress: 
English Meaning: Put on one's clothes.
Bangla Meaning: পোশাক পরিধান করা বা করানো।

• Musical instrument:
English Meaning: An object or device for producing musical sounds.
Bangla Meaning: বাদ্যযন্ত্র।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১,১৭২.
Infallible : Error : :
  1. ক) immane : purity
  2. খ) immaterial : irrelevant
  3. গ) intolerable : severe
  4. ঘ) impeccable : flaw
সঠিক উত্তর:
ঘ) impeccable : flaw
উত্তর
সঠিক উত্তর:
ঘ) impeccable : flaw
ব্যাখ্যা
Answer: Infallible : Error : : impeccable : flaw

Infallible অর্থ হচ্ছে ভুলভ্রান্তির ঊর্ধে,  Infallible এ কোন error (ভুল) থাকে না।
তেমনি, Impeccable অর্থ হচ্ছে নিখুঁত, Impeccable এ কোন flaw (ত্রুটি) থাকে না।
১,১৭৩.
‘AEEHLPNT’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. একটি প্রাণির নাম
  2. একটি রোগের নাম
  3. একটি খেলার নাম
  4. একটা সাগরের নাম
সঠিক উত্তর:
একটি প্রাণির নাম
উত্তর
সঠিক উত্তর:
একটি প্রাণির নাম
ব্যাখ্যা
‘AEEHLPNT’বর্ণগুলো সাজালে (ELEPHANT) একটি প্রাণির নাম পাওয়া যাবে।
১,১৭৪.
SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY
Which day comes next?
  1. SUNDAY
  2. MONDAY
  3. WEDNESDAY
  4. SATURDAY
সঠিক উত্তর:
MONDAY
উত্তর
সঠিক উত্তর:
MONDAY
ব্যাখ্যা
প্রশ্ন: SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY
Which day comes next?

সমাধান:
SUNDAY
SUNDAY + 1 = MONDAY
MONDAY + 2 = WEDNESDAY
WEDNESDAY + 3 = SATURDAY
SATURDAY + 4 = WEDNESDAY
WEDNESDAY + 5 = MONDAY
১,১৭৫.
Bank : River :: Coast : ?
  1. ক) Flood
  2. খ) Waves
  3. গ) Sea
  4. ঘ) Beach
সঠিক উত্তর:
গ) Sea
উত্তর
সঠিক উত্তর:
গ) Sea
ব্যাখ্যা
নদীর তীর হচ্ছে Bank আর সাগরের তীর হচ্ছে Coast.
১,১৭৬.
প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?
M, N, O, L, R, I, V, ?
  1. ক) F
  2. খ) E
  3. গ) H
  4. ঘ) G
সঠিক উত্তর:
খ) E
উত্তর
সঠিক উত্তর:
খ) E
১,১৭৭.
'Actions speak louder than ________.'
  1. Money
  2. Words
  3. Thoughts
  4. Promises
সঠিক উত্তর:
Words
উত্তর
সঠিক উত্তর:
Words
ব্যাখ্যা

প্রশ্ন: 'Actions speak louder than ________.'

সমাধান:
সঠিক উত্তর: খ) Words
পূর্ণ প্রবাদ বাক্য: 'Actions speak louder than words.'
যার অর্থ- মুখে বড় বড় কথা বলার চেয়ে কাজ করে দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মানুষের কথা বা প্রতিশ্রুতির চেয়ে তার কাজ বা আচরণই তার প্রকৃত উদ্দেশ্য বা চরিত্রকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। 

অন্য অপশন গুলো- 
ক) Money - কোনো প্রবাদে এমন নেই।
গ) Thoughts - চিন্তা যা কথা বা কাজের সাথে মিলে না।
ঘ) Promises - প্রমিস/প্রতিশ্রুতি এটাও প্রবাদের অংশ নয়। 

১,১৭৮.
IGLOO এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?
  1. Wood
  2. Ice
  3. meta
  4. Clay
সঠিক উত্তর:
Ice
উত্তর
সঠিক উত্তর:
Ice
ব্যাখ্যা
প্রশ্ন: IGLOO এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?

সমাধান:
IGLOO মানে হলো বরফ দিয়ে তৈরি ঘর।

ice - বরফ
wood - কাঠ
metal - ধাতু
clay - মাটি

∴ IGLOO এর সাথে সর্বদা সম্পর্কিত ice।
১,১৭৯.
সাহিত্য : হান কাং :: রসায়ন : ?
  1. ডেভিড বেকার
  2. ভিক্টর অ্যামব্রোস
  3. নিহন হিদানকিও
  4. গ্যারি রাভকান
সঠিক উত্তর:
ডেভিড বেকার
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড বেকার
ব্যাখ্যা

প্রশ্ন: সাহিত্য : হান কাং :: রসায়ন : ?

সমাধান:
হান কাং, সাহিত্যে এবং ডেভিড বেকার রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছে।

- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।

১,১৮০.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
  1. খালা
  2. নানী
  3. দাদী
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়? 

সমাধান:
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। 
∴ গ, ক এর চাচা 

ঘ হচ্ছে গ এর মা
∴ ঘ, ক এর দাদী 

চ, ঘ-এর কন্যা
∴ চ, ক এর ফুফু 
১,১৮১.
If p is a positive fraction less than 1, then -
  1. ক) 1/p is less than 1
  2. খ) 1/p is a positive integer
  3. গ) p2 is less than p
  4. ঘ) 2/p - p is a positive number
সঠিক উত্তর:
ঘ) 2/p - p is a positive number
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/p - p is a positive number
ব্যাখ্যা

p < 1
⇒ 1/p > 1
⇒ 2/p > 2
2/p - p > 2 - p > 0
[∵ p < 1]
Hence, (2/p - p) is a positive number.

১,১৮২.
আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার ____
  1. ভাগ্নে
  2. ভাতিজা
  3. ভাই
  4. মামা
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার ____

সমাধান:
আপনার কাকার একমাত্র বড় ভাই আপনার বাবা। তার মেয়ের ছোট ভাই মানে আপনার ভাই
 
১,১৮৩.
নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. Linux
  2. Python
  3. Java
  4. Ruby
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?

সমাধান:

• Linux:
- Linux হলো একটি অপারেটিং সিস্টেম (Operating System) যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবস্থাপনা করে।  
- এটি একটি প্ল্যাটফর্ম বা ভিত্তি যেখানে বিভিন্ন সফটওয়্যার রান করতে পারে।  
- Linux নিজেই কোনো প্রোগ্রামিং ভাষা নয়।  
- সাধারণত সার্ভার, ডেস্কটপ, মোবাইল বা এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয়।  

• Python:
- Python হলো একটি প্রোগ্রামিং ভাষা যা সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদিতে ব্যবহৃত হয়।  
- এটি একটি ইন্টারপ্রেটেড এবং উচ্চ-স্তরের ভাষা।  
- Python Linux-এর মতো অপারেটিং সিস্টেম নয়।  

• Java:
- Java হলো একটি প্রোগ্রামিং ভাষা এবং প্ল্যাটফর্ম।  
- এটি সাধারণত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং ওয়েব সার্ভিসে ব্যবহৃত হয়।  
- Java Linux-এর মতো অপারেটিং সিস্টেম নয়।  

• Ruby:
- Ruby হলো একটি প্রোগ্রামিং ভাষা যা ওয়েব ডেভেলপমেন্ট, স্ক্রিপ্টিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়।  
- এটি Linux-এর মতো অপারেটিং সিস্টেম নয়।  

সুতরাং, অন্যগুলো প্রোগ্রামিং ভাষা হলেও Linux হলো অপারেটিং সিস্টেম।  
সঠিক উত্তর: ক) Linux.

১,১৮৪.
আপনার ছাত্র আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলো কিন্তু আপনি প্রশ্নের উত্তর জানেন না। এমতাবস্থায় কী করবেন?
  1. তাকে ধমক দিয়ে অন্য শিক্ষকের কাছে যেতে বলবেন।
  2. 'এত সহজ প্রশ্নের উত্তর পারো না' - বলেই তাড়িয়ে দিবেন।
  3. 'আপনার সময় নাই' - এ মিথ্যা অজুহাতে পরবর্তীতে উত্তর দিবেন।
  4. তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
সঠিক উত্তর:
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
উত্তর
সঠিক উত্তর:
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
ব্যাখ্যা
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন। - এই অপশনটি যৌক্তিক।

[ Topic - ভাষাগত যৌক্তিক বিচার ( সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য) ]
১,১৮৫.
Volkswagen : Germany : : Ford : ?
  1. India
  2. Japan
  3. United States
  4. France
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

প্রশ্ন: Volkswagen : Germany : : Ford : ?

সমাধান: 
সঠিক উত্তর: গ) United States

এখানে, 
সম্পর্ক হলো - গাড়ির ব্র্যান্ড : তার উৎপত্তি দেশ/প্রতিষ্ঠিত দেশ
Volkswagen ⇒ জার্মানি (Germany) - জার্মান কোম্পানি, ১৯৩৭ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত।

Ford ⇒ যুক্তরাষ্ট্র (United States) - আমেরিকান কোম্পানি, ১৯০৩ সালে হেনরি ফোর্ড মিশিগান, USA-তে প্রতিষ্ঠা করেন।

অন্য দিকে:
ক) India ⇒ Tata, Mahindra, Maruti Suzuki ইত্যাদি

খ) Japan ⇒ Toyota, Honda, Nissan, Suzuki

ঘ) France ⇒ Peugeot, Renault, Citroën

১,১৮৬.
এক মহিলাকে পরিচয় করিয়ে শিশির বলল 'সে হয় আমার ছেলের একমাত্র মেয়ের মা' মহিলাটির শিশিরের কী হয়? 
  1. কন্যা
  2. পুত্রবধূ
  3. বোন
  4. মা
সঠিক উত্তর:
পুত্রবধূ
উত্তর
সঠিক উত্তর:
পুত্রবধূ
ব্যাখ্যা
শিশিরের  ছেলের একমাত্র মেয়ে হচ্ছে শিশিরের নাতনি।  শিশিরের নাতনির মা হবে শিশিরের ছেলের বউ।  তাই মহিলাটি শিশিরের পুত্রবধূ।
১,১৮৭.
রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়? 
  1. নৈশরণ
  2. সৌপ্তিক
  3. ভুজঙ্গ
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
সৌপ্তিক
উত্তর
সঠিক উত্তর:
সৌপ্তিক
ব্যাখ্যা
প্রশ্ন: রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়? 

সমাধান:
• 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।

• কিছু গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ হলো:
- ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯)।
১,১৮৮.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে 'হিসাবনিকাশ' এর বাগধারা পাওয়া যাবে?
  1. ক) র জ গ ত্তি বৃ অ
  2. খ) ছ গা থ র পা
  3. গ) প ন্ডূ ক কূ ম
  4. ঘ) জ জং ব র
সঠিক উত্তর:
খ) ছ গা থ র পা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছ গা থ র পা
ব্যাখ্যা
গাছপাথর - হিসাবনিকাশ

অজগরবৃত্তি - আলসেমি
কূপমন্ডূক - সীমাবদ্ধ জ্ঞান
জবরজং - জমকালো কিন্তু বেমানান

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
১,১৮৯.
Find the odd one out__
  1. ক) English
  2. খ) Bangla
  3. গ) Hindi
  4. ঘ) France
সঠিক উত্তর:
ঘ) France
উত্তর
সঠিক উত্তর:
ঘ) France
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত অপশনে ফ্রান্স হলো দেশের নাম, বাকিসবগুলো হলো ভাষার নাম।
১,১৯০.
Butter : Bread :  : Bark :
  1. Shed
  2. Horse
  3. Tree
  4. Skin
সঠিক উত্তর:
Tree
উত্তর
সঠিক উত্তর:
Tree
ব্যাখ্যা
প্রশ্ন: Butter : Bread :  : Bark :

সমাধান:
পাউরুটির (bread) উপরি অংশে মাখন (butter) থাকে এবং গাছের (tree) উপরি অংশে বাকল (bark) থাকে।
১,১৯১.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
  1.  বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  2. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  3. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  4.  বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
সঠিক উত্তর:
 বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর
সঠিক উত্তর:
 বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

সমাধান:

• বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বাক্যটি শুদ্ধ।

• তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় 'ঈয়স্' প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনায় 'ইষ্ঠ' প্রত্যয় যুক্ত হয়। বাংলায় সাধারণত 'ঈয়স্' প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহৃত হয় না। যেমন-
- মূল বিশেষণ- দুয়ের তুলনায়- বহুর তুলনায়
- লঘু - লঘিয়ান - লঘিষ্ঠ।
- অল্প - কনীয়ান (বাংলায় ব্যবহার নেই) - কনিষ্ঠ।
- বৃদ্ধ - জ্যায়ান - জ্যেষ্ঠ।
- শ্রেয় - শ্রেয়ান - শ্রেষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

১,১৯২.
নিচের কোনটি ভিন্ন?
  1. Apple
  2. Orange
  3. Carrot
  4. Banana
সঠিক উত্তর:
Carrot
উত্তর
সঠিক উত্তর:
Carrot
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Apple, Banana, Orange এগুলো ফল, যেগুলি খাওয়া যায়।
Carrot একটি সবজি, যা সাধারণত রান্না করে খাওয়া হয়।

তাই Carrot অপশনটি ভিন্ন।
১,১৯৩.
অঙ্কটার বিসমিল্লায় গলদ, এখন _____ করা ছাড়া উপায় কী?
  1. ক) হম্বিতম্বি
  2. খ) রাজা উজির মারা
  3. গ) একাদশে বৃহস্পতি
  4. ঘ) কেঁচে গন্ডুস
সঠিক উত্তর:
ঘ) কেঁচে গন্ডুস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেঁচে গন্ডুস
ব্যাখ্যা
কেঁচে গন্ডুস বাগধারার অর্থ - নতুন করে/ পুনরায় শুরু করা।
১,১৯৪.
যদি SEVEN = 65 হয় তাহলে, EIGHT =?
  1. 46
  2. 49
  3. 55
  4. 58
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SEVEN = 65 হয় তাহলে, EIGHT =?

সমাধান:


∴ S + E + V + E + N
= 19 + 5 + 22 + 5 + 14
= 65

∴ E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20 
= 49
১,১৯৫.
গতিসীমার কোনো সংকেত না থাকার পরেও উচ্চগতির জন্য কোনো এলাকার পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হলে কী করবেন আপনি?
  1. ক) ঘুষ দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলবেন
  2. খ) জরিমানা ঠিকমতো দিবেন
  3. গ) কোর্টে মামলা দিতে বলবেন
  4. ঘ) পুলিশকে বুঝিয়ে বলবেন যে এখানে গতিসীমার কোনো চিহ্ন ছিলো না
সঠিক উত্তর:
ঘ) পুলিশকে বুঝিয়ে বলবেন যে এখানে গতিসীমার কোনো চিহ্ন ছিলো না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুলিশকে বুঝিয়ে বলবেন যে এখানে গতিসীমার কোনো চিহ্ন ছিলো না
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,১৯৬.
You entered the selection board at 9 : 30 AM. Your first sentence is______.
  1. Good afternoon, sir
  2. I am a graduate, Sir
  3. Good morning, Sir
  4. May i take may seat
সঠিক উত্তর:
Good morning, Sir
উত্তর
সঠিক উত্তর:
Good morning, Sir
ব্যাখ্যা

প্রশ্ন: You entered the selection board at 9 : 30 AM. Your first sentence is______.

সমাধান:
You entered the selection board at 9 : 30  AM. Your first sentence is- Good morning, Sir.

এর কারন হলো সিলেকশন বোর্ডে প্রবেশ করার পর আপনার প্রথম কর্তব্য হবে শিষ্টাচার বজায় রাখা।
প্রথমে ঢুকে 'Good morning, Sir' বলাই শিষ্টাচারমূলক।

১,১৯৭.
যদি ITRSHBD = JUSTICE হয়, RBHDMBD = কী হবে?
  1. JUDICIAL
  2. ENGLISH
  3. INDICATE
  4. SCIENCE
সঠিক উত্তর:
SCIENCE
উত্তর
সঠিক উত্তর:
SCIENCE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ITRSHBD = JUSTICE হয়, RBHDMBD = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
ITRSHBD = JUSTICE
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ RBHDMBD = SCIENCE
১,১৯৮.
বিমল এর বুদ্ধ্যঙ্ক ১৩০ এবং তার প্রকৃত বয়স ৩৫ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?
  1. ৫০ বছর
  2. ৪০.৫ বছর
  3. ৪৫.৫ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৪৫.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বিমল এর বুদ্ধ্যঙ্ক ১৩০ এবং তার প্রকৃত বয়স ৩৫ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?

সমাধান:
আগে একটু বিস্তারিত আলোচনা করা যাক,
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধ্যঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধ্যঙ্ক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০

এখন, 
বিমলের ক্ষেত্রে,
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০
বা, ১৩০ = (মানসিক বয়স/৩৫) × ১০০
বা, মানসিক বয়স/৩৫ = ১৩০/১০০
বা, মানসিক বয়স = (১৩০ × ৩৫)/১০০
∴ মানসিক বয়স = ৪৫.৫ বছর 

১,১৯৯.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ২০ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১৮ মিনিট
  2. ২০ মিনিট
  3. ২৪ মিনিট
  4. ২৮ মিনিট
সঠিক উত্তর:
২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ২০ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/২০ অংশ 

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০ - ১/২০) অংশ
= (২ - ১)/২০ অংশ
= ১/২০ অংশ 

১/২০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ২০ মিনিটে 
১,২০০.
A _______ in time saves nine.
  1. ক) work
  2. খ) stitch
  3. গ) plan
  4. ঘ) glimpse
সঠিক উত্তর:
খ) stitch
উত্তর
সঠিক উত্তর:
খ) stitch
ব্যাখ্যা
A stitch in time saves nine.

- এটি একটি প্রবাদ বাক্য।
- সময়ের এক ফোঁড় দুঃসময়ের দশ ফোঁড়
- সময়মতো একটি কাজ করে রাখলে তা ভবিষ্যতের বহু কাজের কষ্ট বাঁচিয়ে দিতে পারে।

Source: Accessible Dictionary by Bangla Academy