ব্যাখ্যা
=> 3(2x+9) = 75
=> 2x + 9 = 25
=> x = 8
Answer : 8
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫ / ২৯ · ৪০১–৫০০ / ২,৮৬২
=> 3(2x+9) = 75
=> 2x + 9 = 25
=> x = 8
Answer : 8
খ যদি ক এর ছেলে না হয় তবে সে অবশ্যই তার মেয়ে।
প্রশ্ন: Virtue thrives best in______.
সমাধান:
সঠিক উত্তর: গ) Adversity
Virtue thrives best in Adversity.
প্রশ্নে প্রদত্ত প্রবাদ বাক্যটির বঙ্গানুবাদ - 'বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়।'
"বল বীর-
বল উন্নত মম শির
শির নেহারি আমারি, নত-শির ঐ শিখর হিমাদ্রির! - পঙক্তিগুলো কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অন্তর্গত।
এখানে 'নেহারি' শব্দের অর্থ: দেখে; প্রত্যক্ষ করে।
------------------------------------
বাক্যটির অর্থ:
'শির' শব্দের অর্থ হলো= মাথা বা মস্তক,
’নেহারি’ = দেখে; প্রত্যক্ষ করে।
'আমারি' = আমার,
'নতশির' = নত-মস্তক,
'শিখর' = চূড়া
'হিমাদ্রি' = হিমালয়।
- শব্দগুলোর অর্থের সমন্বয় বাক্যটির অর্থ দাঁড়ালো: আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও নতমস্তক।
- এখানে কবির প্রবল আত্মবিশ্বাস ফুটে উঠেছে যার জন্য হিমালয় ও তার কাছে মাথা নত করে।
উল্লেখ্য - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে নেহারি শব্দের অর্থ - গোরু বা ছাগলের হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড় সেদ্ধ করে রাঁধা কাথ।
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।
প্রশ্ন: L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
সমাধান:
L, M এর চেয়ে হালকা → L < M
P, O এর চেয়ে ভারী → O < P
O, N এর চেয়ে ভারী → N < O
M, O এর চেয়ে হালকা → M < O
N, M এর চেয়ে ভারী → M < N
অর্থাৎ, L < M < N < O < P
সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - P
প্রশ্ন: রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?
সমাধান:
রিফাত হলো সানিয়ার চাচা।
রাহুল = সানিয়ার বাবা
রিফাত = রাহুলের ভাই
রিফাত হলো সানিয়ার বাবার ভাই।
অর্থাৎ, বাবার ভাই হলো চাচা বা কাকা ।
সঠিক উত্তর ঘ) চাচা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তবে গত পরশুর আগের দিন কী বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
আগামী পরশুর পরের দিন = শুক্রবার
আগামী পরশু = বৃহস্পতিবার
আগামীকাল = বুধবার
আজ = মঙ্গলবার
গতকাল = সোমবার
গত পরশু = রবিবার
গত পরশুর আগের দিন = শনিবার
প্রশ্ন: 'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'MOUSE' (ইঁদুর),
যা একটি প্রাণীর নাম।
সঠিক উত্তর (গ)
প্রশ্ন: হিমালয় : নেপাল :: সাকা হাফং : ?
সমাধান:
হিমালয় পর্বতমালা নেপালের সাথে সম্পর্কিত, কারণ হিমালয় নেপালে অবস্থিত (এটি নেপালের একটি উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্য)।
একইভাবে,
সাকা হাফং (Saka Haphong) বা উজাং হাফং বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্বত বা পাহাড়, যা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে (বান্দরবান) অবস্থিত। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বিবেচিত হয়।
সুতরাং, সঠিক উত্তর গ) বাংলাদেশ
প্রশ্ন: ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
Read, Ready, Reaction, Reactive
সমাধান:
অভিধান অনুযায়ী হবে,
Reaction
Reactive
Read
Ready
'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-
প্রশ্ন: 'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-
সমাধান:
রাসেল তানভীরের চেয়ে লম্বা। এবং ইকবাল রাসেলের চেয়ে লম্বা।
∴ তানভীর < রাসেল < ইকবাল
∴ তানভীর ইকবালের চেয়ে খাট হবে।
∴ তৃতীয় উক্তি তথা 'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।' কথাটি মিথ্যা।
প্রশ্ন: Perseverance is the key to-
সমাধান:
সঠিক উত্তর ক) achieving long-term goals
"Perseverance is the key to achieving long-term goals" (অধ্যবসায় দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের চাবিকাঠি)।
- Perseverance অর্থ হলো অধ্যবসায়/দৃঢ়তা/ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ।
অন্যান্য অপশন:
খ) gaining instant wealth - তাৎক্ষণিক সম্পদ অর্জন অধ্যবসায়ের ফলাফল নয়, বরং এটি ভাগ্য বা অন্য কারণে হতে পারে।
গ) avoiding challenges - অধ্যবসায় মানে চ্যালেঞ্জ এড়ানো নয়, বরং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তা অতিক্রম করা।
ঘ) impressing others - অন্যদের মুগ্ধ করা অধ্যবসায়ের মূল উদ্দেশ্য নয়।
প্রশ্ন: ক : চ : : ট :
সমাধান:
ক-বর্গীয় ধ্বনির পর চ-বর্গীয় ধ্বনি এবং ট-বর্গীয় ধ্বনির পর ত-বর্গীয় ধ্বনি।
প্রশ্ন: শিক্ষক আসতেই ছাত্ররা ঝটিতি নিজেদের জায়গায় বসে পড়ল।
এখানে, 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -
সমাধান:
• 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ - দেরি।
উল্লেখ্য,
'ঝটিতি' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, শীঘ্র, অতিদ্রুত।
'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।
অন্যদিকে,
ঝানু - অপটু/আনাড়ি।
ঝাপসা - পরিষ্কার।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: Seed : Sapling :: Egg : ?
সমাধান:
Seed মানে বীজ, Sapling মানে চারা গাছ
বীজ থেকে যেমন চারা গাছ হয়,
তেমনি, ডিম থেকে বাচ্চা হয়।
তাই, Egg : Chick হবে।
অন্য অপশনগুলো:
Omlette - প্রস্তুত খাবার, সম্পর্ক নেই
Chicken - পরিপূর্ণ মুরগি, কিন্তু Egg-এর সরাসরি উৎপাদিত নয়
Yolk - শুধু ডিমের অংশ, সম্পর্ক ঠিক নয়
সুতরাং, Seed : Sapling :: Egg : Chick
M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
একইভাবে,
H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S
প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
সঠিক উত্তর: ঘ) OPEC
ক) BIMSTEC ⇒ বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা (Bay of Bengal Initiative), দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা করে থাকে।
খ) ASEAN ⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য কাজ করে থাকে।
গ) SAARC ⇒ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
এই তিনটিই আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেগুলো ভৌগোলিক অঞ্চলভিত্তিক এবং বহুমুখী অর্থনৈতিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক ইত্যাদি কাজ করে থাকে।
কিন্তু, OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো তেল উৎপাদনকারী দেশগুলোর একটি বিশেষায়িত আন্তর্জাতিক কার্টেল, যার একমাত্র মূল উদ্দেশ্য তেলের উৎপাদন, দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করা। এটি কোনো আঞ্চলিক সংস্থা নয়, বরং একটি পণ্য-ভিত্তিক গ্রুপ।
সুতরাং, OPEC-ই এখানে অসামঞ্জস্যপূর্ণ।
প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P > R > S > Q প্রকাশ করতে পারি।
∴ P > R > S > Q দেখা যায় P সবচেয়ে বড়।
প্রশ্ন: MATCH এর কোড যদি OEZKR হয়, তবে GRAIL-এর কোড কত?
সমাধান:
MATCH এর ক্ষেত্রে,
M + 2 = O
A + 4 = E
T + 6 = Z
C + 8 = K
H + 10 = R
GRAIL এর ক্ষেত্রে,
G + 2 = I
R + 4 = V
A + 6 = G
I + 8 = Q
L + 10 = V
IVGQV
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
সমাধান:
Andromeda, Milky Way, Triangulum → গ্যালাক্সি আর Venus → গ্রহ।
প্রশ্ন: A person who studies ancient civilizations and artifacts _____
সমাধান:
A person who studies ancient civilizations and artifacts - Archaeologist (প্রত্নতত্ত্ববিদ)
অর্থাৎ প্রাচীন সভ্যতা ও প্রত্নবস্তু নিয়ে গবেষণাকারী ব্যক্তিকে বলা হয় - Archaeologist
অন্যদিকে,
মানুষের সংস্কৃতি ও সমাজ নিয়ে গবেষক - Anthropologist
জীবাশ্ম নিয়ে গবেষক - Paleontologist
কীটপতঙ্গ অধ্যয়নকারী ব্যক্তিকে বলা হয় - Entomologist
∴ সঠিক উত্তর: ঘ) Archaeologist
আমার কক্ষে আমি ১ জন।
দুই বৃদ্ধ দম্পতি = ৪ জন।
দুই বৃদ্ধ দম্পতির প্রতিটির সাথে ৩ দম্পতি অর্থাৎ, ৬ দম্পতি = ১২ জন
প্রতি দম্পতির ৫ জন করে সন্তান হলে ৬ দম্পতির মোট সন্তান (৫ * ৬) = ৩০ জন।
মোট মানুষ,
= ১ + ৪ + ১২ + ৩০
= ৪৭ জন
প্রদত্ত তথ্য গুলোকে অসমতা আকারে লিখলে পাই,
জাকির < রানী,
শিউলি < রানী,
আলম < রানী,
জাকির < শিউলি < আলম
সুতরাং উপরের অসমতা গুলাের আলােকে বড় থেকে ছোট এর ক্রমটি হবে নিম্নরূপ:
জাকির < শিউলি < আলম < রানী
প্রথমত,
-- খ হচ্ছে গ এর ছেলে। তবে, গ কিন্তু খ এর মা নন।
অর্থাৎ, গ হচ্ছেন বাবা।
-- ক ও গ দম্পতি
অর্থাৎ, ক ও গ - মা এবং বাবা।
-- ঙ হচ্ছে গ এর ভাই।
অর্থাৎ, ঙ হচ্ছেন চাচা।
-- ঘ হচ্ছে ক এর মেয়ে।
অর্থাৎ, ঘ মেয়ে।
সুতরাং, ঙ হচ্ছেন ঘ এর চাচা। বাকী সম্পর্কগুলোর প্রয়োজন নেই।
একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা টা নির্ণয় করা যায় না।
একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।
censure of - গুরুনিন্দা/ লোকনিন্দা;
dissolution - অবসান।
Complete Sentence - During the 1990 assessments of the families shifted remarkably, from general endorsement of it as a worthwhile, stable institution to widespread censure of it is an oppressive and bankrupt one whose dissolution was both imminent and welcome.
A > D
B > A
C > B
B > D
সুতরাং C কূপ সব থেকে গভীর।
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "Insinuation" শব্দটি ব্যতিক্রম।
"Discernment", "Perception", "Penetration" শব্দত্রয়ের অর্থ হলো উপলব্ধি ক্ষমতা।
অর্থাৎ শব্দগুলো সমার্থক।
অন্যদিকে,
"Insinuation" শব্দটির অর্থ হলো- কটাক্ষপাত।
উৎস: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: P, Q এর চেয়ে লম্বা; R, S এর চেয়ে খাটো; S, T এর চেয়ে খাটো; Q, S এর চেয়ে লম্বা; T, Q এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?
সমাধান:
P, Q এর চেয়ে লম্বা → Q < P
R, S এর চেয়ে খাটো → R < S
S, T এর চেয়ে খাটো → S < T
Q, S এর চেয়ে লম্বা → S < Q
T, Q এর চেয়ে খাটো → T < Q
এখন সবগুলো তথ্য একসাথে সাজাই:
R < S < T < Q < P
সুতরাং সবচেয়ে লম্বা হচ্ছে - P
প্রশ্ন: যদি SEVEN + EIGHT= 114 হয় তাহলে, SEVEN - EIGHT =?
সমাধান:
∴ S + E + V + E + N
= 19 + 5 + 22 + 5 + 14
= 65
∴ E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20
= 49
∴ SEVEN + EIGHT = 65 + 49 = 114
∴ SEVEN - EIGHT = 65 - 49 = 16
প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
সমাধান:
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।