উত্তর
ব্যাখ্যা
যারে দেখতে নারি তার চলন বাঁকা। ( Faults are thick where love is thin.)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১ / ২৯ · ১–১০০ / ২,৮৬২
প্রশ্ন: P, Q এর পিতা হয় ও Q, R এর মাতা হয় ও R, S এর কন্যা হয় তাহলে P ও S এর মধ্যে সম্পর্ক হবে:
সমাধান:
P, Q এর পিতা হয় এবং Q, R এর মাতা হয়
∴ P, R এর নানা হবে।
R, S এর কন্যা হয় এবং Q, R এর মাতা হয়
∴ Q এর স্বামী হলো S
P, Q এর পিতা হলে এবং Q এর স্বামী S হলে
P, S এর শ্বশুর হবে
∴ P এবং S এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।
প্রশ্ন: যদি "জেট ইঞ্জিন" উড়োজাহাজের সাথে যুক্ত হয়, তাহলে "সার্চ ইঞ্জিন" কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
সমাধান:
- যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
- যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি।
• যদি "জেট ইঞ্জিন" উড়োজাহাজের সাথে যুক্ত হয়, তাহলে "সার্চ ইঞ্জিন" - "ইন্টারনেটের" সাথে যুক্ত।
প্রশ্ন: "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।"
- বাক্যটির জটিল বাক্যে রূপান্তর নিচের কোনটি হবে?
সমাধান:
• প্রশ্নের বাক্যটি "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।" একটি সরল বাক্য। এর জটিল রূপ - যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
সরল বাক্য থেকে জটিল বাক্য:
যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
• সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
• জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
• সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
• জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
প্রশ্ন: ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন। আপনি তখন কী করবেন?
সমাধান:
ভাইবা বোর্ডে আত্মবিশ্বাস ও শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড সদস্যের মতের বিপরীতে আপনার অবস্থান থাকলে তা যুক্তিনির্ভরভাবে এবং শালীন ভঙ্গিতে ব্যাখ্যা করা উচিত। এটি আপনার যুক্তি প্রদানের দক্ষতা, নিজস্ব মতামতের প্রতি আত্মবিশ্বাস, এবং অন্যদের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতার পরিচয় বহন করে।
খ) বিষয়টি এড়িয়ে যাওয়া আপনার মতামতের স্পষ্টতা ও আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করবে।
গ) নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যের সঙ্গে একমত হওয়া সঠিক সিদ্ধান্ত নয়, কারণ এটি আপনার আত্মবিশ্বাসের অভাব এবং স্বাধীন চিন্তার ঘাটতি দেখাবে।
ঘ) তর্কে জড়ানো অনুচিত, কারণ এটি অশ্রদ্ধাজনক এবং আপনার ব্যক্তিত্বের নেতিবাচক দিক প্রকাশ করতে পারে।
সুতরাং, যুক্তিসম্মতভাবে নিজের মত ব্যাখ্যা করাই সবচেয়ে ভালো পন্থা।
প্রশ্ন: 'Samiul, Tania, Farhana, Rakib, Amina' এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
সমাধান:
Samiul এ a আছে = ১টা
Tania এ a আছে = ২টা
Farhana এ a আছে = ৩টা
Rakib এ a আছে = ১টা
Amina এ a আছে = ২টা
∴ মোট বর্ণ আছে = ১ + ২ + ৩ + ১ + ২ = ৯ বার
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের একটি অঙ্গের বা নালির নাম হয়?
সমাধান:
সঠিক উত্তর: (খ) RETERU → URETER
• RETERU → URETER (ইউরেটার বা মূত্রনালি - এটি বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র বহনকারী নালি)।
- URETER (ইউরেটার) হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ নালি, যা কিডনি থেকে মূত্রাশয়ে (bladder) মূত্র বহন করে।
প্রশ্ন: আমি কক্ষে থাকাকালীন এক বৃদ্ধ দম্পতি এবং তাঁদের সাথে আরও দুই দম্পতি প্রবেশ করলেন। যদি ঐ দুই দম্পতির প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান থাকে, তবে বর্তমানে কক্ষে মোট কতজন লোক আছে?
সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দম্পতি মিলে = ৩ × ২ = ৬ জন
মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
আমি নিজে = ১ জন
∴ মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন
টোকিও হলো জাপানের রাজধানী।
প্যারিস হলো ফ্রান্সের রাজধানী।
লন্ডন হলো যুক্তরাজ্যের রাজধানী।
অন্যদিকে, চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ।
তাই চিলি ভিন্ন।
প্রশ্ন: একটি পার্টিতে হাসান ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
সমাধান:
মোট লোক = হাসান + তাঁর স্ত্রী + তাদের তিন পুত্র + তিন পুত্রের স্ত্রী + পুত্রদের মোট ৯ সন্তান
= ১৭ জন।
∴ পার্টিতে মোট উপস্থিত ছিল ১৭ জন।
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
Cylinder (সিলিন্ডার) → ৩-মাত্রিক (3D) আকার
Prism (প্রিজম) → ৩-মাত্রিক (3D) আকার
Circle (বৃত্ত) → ২-মাত্রিক (2D) আকার
Sphere (গোলক) → ৩-মাত্রিক (3D) আকার
∴ ভিন্নটি হলো ২-মাত্রিক আকার — Circle।
L.C.M of A and B is ''B'';
L.C.M of B and C is ''B';
⇒ L.C.M of A, B, C is ''B''
Answer : B
প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে?
সমাধান:
সুতরাং, বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের অবস্থান ত বর্গের চতুর্থ।
প্রশ্ন: নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
i. পেন্সিলের দাম কলমের চেয়ে কম।
ii. খাতার দাম পেন্সিলের চেয়ে বেশি।
iii. কলমের দাম খাতার চেয়ে কম।
সমাধান:
প্রদত্ত বাক্যগুলো থেকে আমরা নিচের সম্পর্কগুলো পাই,
i. পেন্সিল < কলম ; [পেন্সিলের দাম কলমের চেয়ে কম]
ii. খাতা > পেন্সিল ; [খাতার দাম পেন্সিলের চেয়ে বেশি]
তথ্য (i) এবং (ii) থেকে পাই, কলম এবং খাতা - উভয়ই পেন্সিলের চেয়ে দামি।
এখন প্রশ্ন হলো, কলম এবং খাতার মধ্যে কার দাম বেশি?
কিন্তু, কলম এবং খাতার নিজেদের মধ্যে দামের তুলনা করার মতো কোনো তথ্য এখানে দেওয়া নেই।
তাই 'কলমের দাম খাতার চেয়ে কম' - এই বাক্যটি সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।
যেহেতু বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তাই উত্তর হবে অনিশ্চিত
প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Zephyr, 2. Zodiac, 3. Zigzag, 4. Zenith, 5. Zoology
সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
4. Zenith
1. Zephyr
3. Zigzag
2. Zodiac
5. Zoology
সঠিক উত্তর 41325
Canvas - তৈলচিত্রের পট হিসেবে ব্যবহৃত মজবুত, মোটা কাপড়বিশেষ;
Painter - চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।
সম্পর্ক: Painter ছবি আঁকার জন্য Canvas ব্যবহার করেন।
অপশনসমূহ,
leather - চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ; shoe - জুতা।
brush - ব্রাশ; palette - চিত্রকরের রং গোলা ও মেশানোর জন্য ব্যবহৃত বোর্ড বা তক্তা।
chisel - বাটালি; wood - কাঠ।
marble - মার্বেল; sculptor - ভাস্কর।
সম্পর্ক: sculptor ভাস্কর্য তৈরির জন্য marble ব্যবহার করেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.
সূর্য → গাছ = ৮০০০০০ kcal
গাছ → ১ম স্তরের খাদক = ৮০০০০০ kcal এর ১০% = ৮০০০০ kcal
১ম স্তরের খাদক → ২য় স্তরের খাদক = ৮০০০০ kcal এর ১০% = ৮০০০ kcal
২য় স্তরের খাদক → ৩য় স্তরের খাদক = ৮০০০ kcal এর ১০% = ৮০০ kcal
সহজভাবে বললে,
- গাছ সূর্য থেকে ৮ লাখ নিয়ে ৮০ হাজার ১ম স্তরের খাদককে দিতে পেরেছে।
- ১ম স্তরের খাদক ৮০ হাজার থেকে ২য়কে দিতে পেরেছে ৮ হাজার।
- ২য় স্তরের খাদক সেই ৮ হাজার থেকে ৩য় স্তরের খাদককে দিতে পারল ৮০০।
অর্থাৎ, তৃতীয় স্তরের খাদক সূর্য থেকে প্রাপ্ত সেই শক্তি থেকে পেল ৮০০ kCal.
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
প্রশ্ন: সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____
সমাধান:
সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় প্রতিযোগিতাপূর্ণ।
কেননা, জীবনে চলতে গেলে পদে পদে সমস্যা গুলোকে নিয়ে প্রতিযোগিতা সহকারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন একজন ছাত্র তার ছাত্রত্ব জীবনে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়।
প্রশ্ন: সাদিয়া এক ভদ্র মহিলার ঘরে ঢুকে দেখল দেয়ালে একটি ছবি টাঙানো, সাদিয়া জানতে চাইল ছবিটি কার? ভদ্রমহিলা বললেন, সে আমাকে মা বলে ডাকে। তবে ছবিটি কোনো ছেলের নয়। আবার ভদ্রমহিলার কোনো মেয়ে সন্তান নেই। তাহলে ছবিটির ব্যক্তি হলো ভদ্রমহিলার-
সমাধান:
ছবিটি অবশ্যই ভদ্র মহিলার পুত্রবধূর।
কারণ,
পুত্রবধূও শাশুড়িকে 'মা' বলে ডাকে।
পুত্রবধূ একজন মেয়ে, তাই ছবিটি ছেলের নয়।
ভদ্র মহিলার নিজের কোনো মেয়ে নেই, কিন্তু পুত্রবধূ তার মেয়ে সমতুল্য।
সুতরাং, ছবিটির ব্যক্তি হলো ভদ্র মহিলার পুত্রবধূ বা ছেলের বউ।
Amorphousness - নির্দিষ্ট আকারহীনতা;
Definition - সুস্পষ্টতা।
lassitude - অবসন্নতা;
energy - শক্তি।
• সম্পর্ক: Definition এর অভাবে Amorphousness হয়, ঠিক তেমনই energy এর অভাবে lassitude হয়।
Purloin - চুরি করা।
অপশনসমূহ,
Transgression - পরিচালনা করা; লেনদেন করা।
Invade - হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা।
Anathema - (গির্জা) চার্চ কর্তৃক কাউকে বহিষ্কার বা ধর্মচ্যুত কিংবা কোনো কিছুকে অশুভ হিসেবে চিহ্নিত করার আনুষ্ঠানিক ঘোষণা।
Obscure - অস্পষ্ট বা অন্ধকারময় করা; আড়াল করা।
অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, Purloin শব্দটির Synonym হচ্ছে Obscure.
Source: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: Hepatitis : Liver :: Nephritis : ?
সমাধান:
এখানে সম্পর্কটি হলো 'রোগ : আক্রান্ত অঙ্গ' (Disease : Affected Organ)।
- হেপাটাইটিস (Hepatitis) হলো লিভার বা যকৃতের একটি প্রদাহজনিত রোগ।
- একইভাবে, নেফ্রাইটিস (Nephritis) হলো কিডনি বা বৃক্কের একটি প্রদাহজনিত রোগ।
কিডনির কার্যকারী একক 'নেফ্রন' (Nephron) থেকে নেফ্রাইটিস শব্দটি এসেছে।
উল্লেখ্য:
- Eyes: চোখের প্রদাহজনিত রোগ হলো Conjunctivitis (কনজাংটিভাইটিস)।
- Joints: হাড়ের জোড়া বা জয়েন্টের প্রদাহজনিত রোগ হলো Arthritis (আর্থ্রাইটিস)।
- Lungs: ফুসফুসের প্রদাহজনিত সংক্রমণ হচ্ছে Pneumonia (নিউমোনিয়া) বা Bronchitis (ব্রঙ্কাইটিস)।
Chairman অর্থ সভাপতি, Chair অর্থ সভাপতিত্ব করা। সভাপতি সচরাচর সভাপতিত্ব করেন।
Teacher অর্থ শিক্ষক/শিক্ষিকা, Teach অর্থ শিক্ষা দেওয়া। শিক্ষক/শিক্ষিকা সচরাচর শিক্ষা দেন।
সঠিক অপশন Teach।