বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

মোট প্রশ্ন২,২৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

PrepBank · পাতা ২২ / ২৩ · ২,১০১২,২০০ / ২,২৩৯

২,১০১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 44
  2. 45
  3. 46
  4. 47
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:

(1 + 1) × 2 = 4
(4 + 1) × 2 = 10
(10 + 1) × 2 = 22
(22 + 1) × 2 = 46
২,১০২.
5 + 8 + 11 + 14……….ধারাটির কোন পদ 383?
  1. ক) 122
  2. খ) 133
  3. গ) 125
  4. ঘ) 127
ব্যাখ্যা

ধরি, n তম পদ = 383
এখানে a = 5, d = 8 - 5 = 3
প্রশ্নমতে,
a + (n - 1)d = 383
বা, 5 + (n - 1)×3 = 383
বা, (n - 1)×3 = 383 - 5
বা, (n - 1) = 378/3
বা, n - 1 = 126
∴ n = 127

২,১০৩.
'13 Q 64 P 8 R 3 S 14' এখানে যদি 'P' দ্বারা বােঝায় '÷', Q দ্বারা বােঝায় '+', 'R' দ্বারা বােঝায় '×' এবং 'S' দ্বারা বােঝায় '-' তাহলে সঠিক উত্তর হবে-
  1. 23
  2. 19
  3. 26
  4. 17
ব্যাখ্যা
প্রশ্নমতে,
13 + 64 ÷ 8 × 3 - 14
= 13 + 8 × 3 - 14
= 23
২,১০৪.
৩ টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি ১২৩ হলে, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুনফল কত?
  1. ক) ১৪৬৪
  2. খ) ১৬৪০
  3. গ) ৯০০
  4. ঘ) ৬২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে x, x+1 ও x + 2
প্রশ্নমতে,
x + x +1 + x + 2 = 123
বা, 3x + 3 = 123
বা, 3x = 123 - 3
বা, 3x = 120
বা, x = 120/3 = 40
সুতরাং সংখ্যা তিনটি যথাক্রমে 40, 41 ও 42
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুনফল = 40 × 41 = 1640.

২,১০৫.
নিচের কোন সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা সবচেয়ে কম? 
  1. ৫৫
  2. ৪৭
  3. ৮৭
  4. ৯১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা সবচেয়ে কম? 

সমাধান:
প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ,
৯১ = ১ × ৯১; ১৩ × ৭ 
৪৭ = ৪৭ × ১
৮৭ = ১ × ৮৭; ২৯ × ৩
৫৫ = ১ × ৫৫; ১১ × ৫

যেহেতু ৪৭ সংখ্যাটি ৪৭ ও ১ ছাড়া অন্যকোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাই ৪৭ সংখ্যাটি মৌলিক।
সুতরাং, ৪৭ সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা সবচেয়ে কম।

২,১০৬.
দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে, অপরটি কত? 
  1. ক) ৩০
  2. খ) ৩৬
  3. গ) ৪০
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে, অপরটি কত? 

সমাধান:

আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল .সা .গু ও গ. সা .গু র গুণফল
⟹  অপর সংখ্যাটি = (সংখ্যা দুটির ল .সা .গু ও গ. সা .গু র গুণফল) / একটি সংখ্যা 
= (১৪৪ × ১২) / ৪৮
= ৩৬
২,১০৭.
কোন সংখ্যার বর্গফলের সাথে ১২ যোগ করলে যোগফল ৪৮ হয়?
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার বর্গফলের সাথে ১২ যোগ করলে যোগফল ৪৮ হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি  ক
+ ১২ = ৪৮
⇒ ক= ৪৮ - ১২
⇒ ক= ৩৬
⇒ ক = ৬

২,১০৮.
কোন সংখ্যাটি ভিন্ন রকম?
392, 326, 414, 248
  1. 326
  2. 392
  3. 414
  4. 248
ব্যাখ্যা
392 ছাড়া অন্য সংখ্যাগুলোর অংকগুলোর গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। 
3 × 2 × 6 = 36 
3 × 9 × 2 = 54
4 × 1 × 4 = 16
2 × 4 × 8 = 64
২,১০৯.
২৩ ও ১০০ এর মাঝে কতগুলো স্বাভাবিক সংখ্যা রয়েছে যা ৬ দ্বারা বিভাজ্য?
  1. ৮টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩ ও ১০০ এর মাঝে কতগুলো স্বাভাবিক সংখ্যা রয়েছে যা ৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
২৩ ও ১০০ এর মাঝে ৬ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো:
২৪, ৩০, ৩৬, ৪২, ৪৮, ৫৪, ৬০, ৬৬, ৭২, ৭৮, ৮৪, ৯০, ৯৬ = ১৩টি
২,১১০.
'?' স্থানে কত হবে?
  1. ক) 30
  2. খ) 24
  3. গ) 48
  4. ঘ) 36
ব্যাখ্যা
'?' স্থানে কত হবে?

4 × 5 × 6 = 120 / 2 = 60
2 × 3 × 4 = 24 / 2 = 12
3 × 4 × 6 = 72 / 2 = 36
২,১১১.
x একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. 2x - 1
  2. x - 2
  3. 2x + 1
  4. 2(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি, 
x = 3

ক) 2x - 1 = 2 × 3 - 1 = 6 - 1 = 5, যা একটি বিজোড় সংখ্যা।

খ) x - 2 = 3 - 2 = 1, যা একটি বিজোড় সংখ্যা।

গ) 2x + 1 = 2 × 3 + 1 = 6 + 1 = 7, যা একটি বিজোড় সংখ্যা।

ঘ) 2(x + 1) = 2(3 + 1) = 2 × 4 = 8, যা একটি জোড় সংখ্যা।
২,১১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 28
  2. 18
  3. 32
  4. 22
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
নিচের দুইটা ত্রিভুজের গুণফল ÷ উপরের ত্রিভুজ = মাঝখানের সংখ্যা
১ম চিত্রে,
(12 × 8) ÷ 6 = 16

২য় চিত্রে,
(9 × 14) ÷ 21 = 6

৩য় চিত্রে,
(16 × 11) ÷ 8 = 22
২,১১৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) ৬৮
  2. খ) ৬৭
  3. গ) ৪৪
  4. ঘ) ৫২
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
 
সমাধান: 
8 x 4 + 7 = 39
3 x 6 + 9 = 27
7 x 9 + 5 = 68
২,১১৪.
বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
  1. ক) ৯০°
  2. খ) ১০৫°
  3. গ) ১১৫°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রতিটি ঘন্টার কাটার ঘরের মধ্যবর্তী ব্যবধান ৩০ ডিগ্রী। মিনিটের কাঁটা থাকবে ছয়টার ঘরে এবং ঘন্টার কাঁটা থাকবে দুই টা এবং তিন টার ঘরের মাঝখানে। ৬-২.৫=৩.৫×৩০°=১০৫°।
২,১১৫.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. √49
  2. √7
  3. √(8/18)
  4. 0.5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118...,√7 = 2.645751............. ইত্যাদি অমূলদ সংখ্যা।

কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............

এখানে,
√7 বাদে বাকীসব মূলদ সংখ্যা।
২,১১৬.
যদি A দিয়ে যোগ (+), B দিয়ে বিয়োগ (-), C দিয়ে গুণ (×) এবং D দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে 20 D 4 A 6 C 2 B 3 = ?
  1. 19
  2. 13
  3. 14
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A দিয়ে যোগ (+), B দিয়ে বিয়োগ (-), C দিয়ে গুণ (×) এবং D দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে 20 D 4 A 6 C 2 B 3 = ?

সমাধান:
দেওয়া আছে,
A = +
B = -
C = ×
D = ÷

এখন
20 D 4 A 6 C 2 B 3
= 20 ÷ 4 + 6 × 2 - 3
= 5 + 12 - 3
= 17 - 3
= 14
২,১১৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
১০৫, ১০০১, ২৪৩৬ এর গ.সা.গুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

১০৫ = ৩ × ৫ × ৭
১০০১ = ৭ × ১১ × ১৩
২৪৩৬ = ২ × ২ × ৩ × ৭ × ২৯

∴ গ.সা.গু = ৭
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৭।
২,১১৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 2, 3, 6, 9, 18, ?, 54
  1. 18
  2. 27
  3. 36
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 2, 3, 6, 9, 18, ?, 54

সমাধান:
ধারাটি লক্ষ্য করি,
1 × 2 = 2
2 × 1.5 = 3
3 × 2 = 6
6 × 1.5 = 9
9 × 2 = 18
18 × 1.5 = 27
27 × 2 = 54

অর্থাৎ, পর্যায়ক্রমে 2 দিয়ে গুণ এবং 1.5 দিয়ে গুণ করা হচ্ছে।
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 27 বসবে।

২,১১৯.
যদি, ৬ + ৩ = ৩৯, ৮ + ৪ = ৪১২, ৩ + ২ = ১৫ হয় তবে, ৮ + ৭ = ?
  1. ১৬৫
  2. ৫৬
  3. ১৫১
  4. ১১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৬ + ৩ = ৩৯, ৮ + ৪ = ৪১২, ৩ + ২ = ১৫ হয় তবে, ৮ + ৭ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৬ + ৩ = (৬ - ৩) এবং (৬ + ৩) = ৩৯
৮ + ৪  = (৮ - ৪) এবং (৮ + ৪) = ৪১২,
৩ + ২ = (৩ - ২) এবং (৩ + ২) = ১৫
এবং 
৮ + ৭ = (৮ - ৭) এবং (৮ + ৭) = ১১৫
২,১২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

  1. 47
  2. 51
  3. 78
  4. 62
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
সারি বরাবর অংক দুইটির বর্গের সমষ্টি - কলাম বরাবর অংক দুইটির গুণফল = মাঝখানের সংখ্যা
 
এখানে,
১ম চিত্রে, 
(62 + 22) - (3 × 4)
= (36 + 4) - 12
= 40 - 12
= 28

২য় চিত্রে,
(62 + 52) - (5 × 2)
= (36 + 25) - 10
= 61 - 10
= 51

৩য় চিত্রে
(92 + 32) - (5 × 5)
= (81 + 9) - 25
= 90 - 25
= 65

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 51 বসবে। 

২,১২১.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ?
  1. ১৪
  2. ১৫
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬ 
২,১২২.
একটি সংখ্যা ৫৪০ থেকে যত ছোট ৩৭২ থেকে তত বড় হলে সংখ্যাটি কত?
  1. ৪৫৬
  2. ৫২০
  3. ৪৫০
  4. ৪৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৪০ থেকে যত ছোট ৩৭২ থেকে তত বড় হলে সংখ্যাটি কত?

সমাধান :
সংখ্যাটি হবে = ( ৫৪০ + ৩৭২)/২
= ৯১২/২
= ৪৫৬
২,১২৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?
  1. ৪২
  2. ৩৮
  3. ৪৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?

সমাধান:
৬ - ২ = ৪
১২ - ৬ = ৬
২০ - ১২ = ৮
৩০ - ২০ = ১০

প্রতি ধাপে ২ করে বাড়ছে।

তাহলে পরবর্তী পার্থক্য = ১০ + ২ = ১২
প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি = ৩০ + ১২ = ৪২
২,১২৪.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৫
  3. গ) ১০২
  4. ঘ) ২০৩
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

২,১২৫.
নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1
  1. 27
  2. 6
  3. 12
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1


সমাধান: 
১ম পদ = 243
২য় পদ = 243 ÷ 3 = 81
৩য় পদ = 81 ÷ 3 = 27
৪র্থ পদ = 27 ÷ 3 = 9
৫ম পদ = 9 ÷ 3 = 3
৬ষ্ঠ পদ = 3 ÷ 3 = 1

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 

বিকল্প:
243, 81, ___ , 9, 3, 1
35, 34, 33, 32, 31, 30

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 33 = 27

২,১২৬.
Which one will replace the question mark?
  1. 115
  2. 130
  3. 135
  4. 140
ব্যাখ্যা
(5 x 6 x 8) + (7 x 4 x 9) = 492
এবং (7 x 5 x 4) + (6 x 8 x 9) = 572
সুতরাং, (4 x 3 x 5) + (7 x 2 x 5) = 130.
২,১২৭.
৯, ২১, ১১, ২১, ১৩ …… ধারাটির ৭ম সংখ্যাটি কী হবে?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
ব্যাখ্যা
এই ধারায় জোড় অবস্থানের সংখ্যাটি সবসময় ২১ এবং বিজোড় অবস্থানের সংখ্যাটি আগের বিজোড় অবস্থানের সংখ্যার চেয়ে ২ বেশি।
অর্থাৎ, বিজোড় অবস্থানের পরবর্তী সংখ্যা তথা ৭ম সংখ্যাটি হবে ১৫।
২,১২৮.
x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. x + y + 1
  2. xy
  3. xy + 2
  4. x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?

সমাধান:
আমরা জানি,
সমজাতীয় দুইটি সংখ্যার (জোড় বা বিজোড়) যোগফল বা বিয়োগফল সবসময় জোড় হবে।

সুতরাং x এবং y বেজোড় সংখ্যা হওয়ায় (x + y) সবসময় জোড় সংখ্যা হবে।  
২,১২৯.
ইংরেজি বর্ণমালায় শেষের দিক থেকে 16তম বর্ণের বামদিকে সপ্তম বর্ণ কোনটি?
  1. ক) C
  2. খ) D
  3. গ) E
  4. ঘ) F
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় ডান থেকে 16তম বর্ণ K 
বর্ণের বামদিকে সপ্তম বর্ণ D 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
২,১৩০.
১৮ জন শ্রমিক ৫ দিনে ৩২০ টাকা আয় করে। তবে ৬ জন শ্রমিক সমপরিমান টাকা কত দিনে আয় করবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২১
ব্যাখ্যা
১৮ জন আয় করে ৫ দিনে
১ জন আয় করে ১৮ × ৫ দিনে
৬ জন আয় করে (১৮ × ৫)/৬ দিনে বা ১৫ দিনে
২,১৩১.
নিচের কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. ক) 13, 169
  2. খ) 17, 269
  3. গ) 14, 196
  4. ঘ) 16, 256
ব্যাখ্যা
সমাধান: 
এখানে
 (13)2 = 169
 (17)2 = 269 ≠ 289
 (14)2 = 196
 (16)2 = 256

17, 269 হলো ব্যতিক্রম। 
২,১৩২.
Which number is missing?
  1. ক) 56
  2. খ) 67
  3. গ) 78
  4. ঘ) 89
ব্যাখ্যা

Here, (6×3)+(5×15) = 93
(4×8)+(18×1) = 50
(9×6)+(7×5) = 89

২,১৩৩.
৫৪৩ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। ক এর মান কত ?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা

প্রশ্নঃ ৫৪৩ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য । ক এর মান কত ?

সমাধানঃ
একটি সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হয় ।
৫ + ৪ + ৩ = ১২ , আর ৬ যোগ করলে ১৮ হয় যা ৯ দ্বারা বিভাজ্য। 
সুতরাং ক এর মান ৬ হবে ।

২,১৩৪.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) ২৮৪
  2. খ) ৩৬১
  3. গ) ২২৬
  4. ঘ) ৩৩৬
ব্যাখ্যা
এখানে, 
৩৬১ = ১৯ × ১৯, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

বাকি অপশনের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।
২,১৩৫.
যদি Q দিয়ে যোগ (+), J দিয়ে গুণ (×) ,T দিয়ে বিয়োগ ( - ) এবং K দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে
36 K 4 Q 3 J 6 T 8 এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Q দিয়ে যোগ (+), J দিয়ে গুণ (×) ,T দিয়ে বিয়োগ ( - ) এবং K দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে
36 K 4 Q 3 J 6 T 8 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
K = ÷,  Q = +, J = ×, T = - 
এখন
36 K 4 Q 3 J 6 T 8 
= 36 ÷ 4 + 3 × 6 - 8
= 9 + 18 - 8
= 27 - 8 
= 19
২,১৩৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 25
  2. 36
  3. 41
  4. 49
ব্যাখ্যা
এখানে,
5 × 3 + 4 = 19,
6 × 4 + 5 = 29
এবং 7 × 5 + 6 = 41।
২,১৩৭.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? 
৪, ১১, ৯, ১৪, ১৪, ১৭, ১৯, ?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা
এখানে,
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = ৪, ৯, ১৪, ১৯, ২৪ [যা ৫ করে বাড়ছে]
২য় সিরিজ = ১১, ১৪, ১৭, ২০ [যা ৩ করে বাড়ছে]
২,১৩৮.
যদি ৩ × ৮ = ২২, ৩ × ৫ = ১৬ এবং ২ × ৭ = ১৮ তবে ৪ × ৬ = ? 
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ৩ × ৮ = ২২, ৩ × ৫ = ১৬ এবং ২ × ৭ = ১৮ তবে ৪ × ৬ = ? 

সমাধান: 
(৩ + ৮) × ২ = ২২
(৩ + ৫) × ২ = ১৬
(২ + ৭) × ২ = ১৮
(৪ + ৬) × ২ = ২০

২,১৩৯.
কোন স্বাভাবিক বর্ষের ১ জানুয়ারি শুক্রবার হলে সেই বর্ষে কতটি শুক্রবার থাকবে?
  1. ৫০ টি
  2. ৫২ টি
  3. ৫৩ টি
  4. ৫১ টি
ব্যাখ্যা
৩৬৫ দিন = ৫২ সপ্তাহ ১ দিন। সুতরাং বছরের প্রথম দিন শুক্রবার হলে ওই বর্ষে শুক্রবারের সংখ্যা হবে ৫২+১ = ৫৩টি।
২,১৪০.
নিচের কোনটি ছোট?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৫
  4. ঘ) √৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ছোট?

সমাধান:
০.৩
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
√৩ = ১.৭৩২
উপরিক্ত মান গুলো হতে দেখা যায় যে, ০.৩ এর মান সবচেয়ে ছোট।
২,১৪১.
চিত্রের '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 90
  2. 116
  3. 142
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রের '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান: 
এখানে,
১ম চিত্রে, (101 + 15) - (35 + 43) = 116 - 78
= 38 

২য় চিত্রে, (48 + 184) - (56 + 34) = 232 - 90
= 142

∴ চিত্রের '?' চিহ্নিত স্থানে 142 বসবে।

২,১৪২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
  1. 2
  2. 3
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 

সমাধান:
১ম চিত্র,
√(60 + 61) - √(45 + 55)
= √121 - √100
= 11 - 10
= 1

২য় চিত্র,
√(82 + 87) - √(49 + 32)
= √169 - √81
= 13 - 9
= 4

৩য় চিত্র,
√(79 + 65) - √(37 + 12)
= √144 - √49
= 12 - 7
= 5
২,১৪৩.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৩৩.৩৩%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬৬.৬৭%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

২,১৪৪.
FACE = 5316 হয়, তবে BHAI = ?
  1. 2819
  2. 2198
  3. 2918
  4. 9182
ব্যাখ্যা
এখানে ইংরেজি বর্ণমালাকে ক্রমিক সংখ্যায় রূপান্তর করার পর ক্রমধারা উল্টে দেওয়া হয়েছে ৷
F, A, C, E যথাক্রমে ইংরেজি বর্ণমালার 6, 1, 3, 5 নং বর্ণ৷
একে উল্টে দিলে হবে 5316।
সুতরাং B, H, A, I হবে যথাক্রমে 2, 8, 1 এবং 9 নং বর্ণ। উল্টে দিলে হচ্ছে - 9182
২,১৪৫.
8 থেকে 80 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা এবং 8 থেকে 80 পর্যন্ত যে সংখ্যার অংকগুলোর যোগফল 9, সে সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজানো হলে, কোন সংখ্যাটি 7তম স্থানে থাকবে?
  1. ক) 45
  2. খ) 27
  3. গ) 49
  4. ঘ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: 8 থেকে 80 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা এবং 8 থেকে 80 পর্যন্ত যে সংখ্যার অংকগুলোর যোগফল 9, সে সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজানো হলে, কোন সংখ্যাটি 7তম স্থানে থাকবে?

সমাধান: 
8 থেকে 80 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা
9, 16, 25, 36, 49, 64,

যে সকল সংখ্যার অংকগুলোর যোগফল 9 
9, 18, 27, 36, 45, 54, 63, 72

সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজিয়ে পাই 
72, 64, 63, 54, 49, 45, 36, 27, 25, 18, 16, 9

 7তম স্থানে = 36
২,১৪৬.
২, ৩, ১, ৪, .........ধারাটির নবম পদ কত?
  1. - ২
  2. - ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ১, ৪, .........ধারাটির নবম পদ কত?

সমাধান: 
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ২, ১,০, - ১, - ২......[যা ১ করে কমছে]
২য় ধারা= ৩, ৪, ৫, ৬ ....[যা ১করে বাড়ছে]

৮ম পদ = ৭
৯ম পদ = - ২
২,১৪৭.
নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) ২/৫
  2. খ) ১/৩
  3. গ) ০.৩
  4. ঘ) √০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম?

সমাধান: 
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩
০.৩ = ০.৩ 
 √০.৩ = ০.৫৪ 
২,১৪৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১৪ : ৯ : : ২৬ : ?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২২ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১৪ : ৯ : : ২৬ : ?

সমাধান:
সম্পর্কটি হচ্ছে, প্রথম সংখ্যা = (দ্বিতীয় সংখ্যা × ২) - ৪

প্রথম ক্ষেত্রে,
১৪ : ৯
 = (৯ × ২) - ৪ : ৯

∴ দ্বিতীয় ক্ষেত্রে,
(১৫ × ২) - ৪ : ১৫
= ২৬ : ১৫

২,১৪৯.
যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) BOLESSO
  2. খ) SSBOOLE
  3. গ) BSSOOLE
  4. ঘ) BOSSOLE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

এখানে,
P → 3 
O → 2
S → 1
S → 1
I → 4
B → 6
L → 5
E → 7 

6211257 → BOSSOLE
২,১৫০.
প্রশ্নবোধক স্থানে কোনগুলো বসবে? 
C - 3, E - 5, G - 7, I - 9, ?, ?
  1. M - 18, K - 14
  2. K - 11, M - 13
  3. X - 24, M - 21
  4. O - 15, X - 24
ব্যাখ্যা
C এর শুরু করে প্রতিটি বর্ণ দুইধাপ করে এগিয়েছে। 
C - 3E - 5, G - 7, I - 9, K - 11 , M - 13

২,১৫১.
কোন সংখ্যাটি ব্যতিক্রম? 
  1. ৪২ 
  2. ৫১ 
  3. ৭৪ 
  4. ৮৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
৭৪ সংখ্যাটি ব্যতিক্রম।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ৪২, ৫১, ৮৭ সংখ্যাগুলো ৩ এর গুণিতক। 

অন্যদিকে,
৭৪ সংখ্যাটি ৩ এর গুণিতক নয়।

২,১৫২.
27 : 93 :: ? : 31
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: 27 : 93 :: ? : 31

Solution:
27 : 93 :: x : 31
⇒ 27/93 = x/31
⇒ 93x = 837
⇒ x = 9
২,১৫৩.
6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
  1. 412
  2. 421
  3. 142
  4. 241
ব্যাখ্যা
(6 ÷ 3) × (48 ÷ 4) = 2  12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(36 ÷ 3) × (64 ÷ 4)= 12  16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(123 ÷ 3) × (8 ÷ 4) = 41  2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
২,১৫৪.
প্রশ্নবোধক স্থানে কোন ভগ্নাংশটি বসবে?
  1. 22/35
  2. 34/45
  3. 21/25
  4. 23/32
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন ভগ্নাংশটি বসবে?


সমাধান:
লবগুলো 3, 4, 5, 6 করে বাড়ে
হরগুলো 2 গুণ করে বাড়ে

5/2
(5 + 3)/(2 × 2) = 8/4
(8 + 4)/(4 × 2) = 12/8
(12 + 5)/(8 × 2) = 17/16
(17 + 6)/(16 × 2) = 23/32

২,১৫৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?
  1. 38
  2. 46
  3. 34
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?

সমাধান:
8 + 2 = 10
10 + 4 = 14
14 + 8 = 22

∴ পরবর্তী সংখ্যা = 22 + 16 = 38
২,১৫৬.
২৫৬, ৬৪, ? , ৪, ১
  1. ক) ৩২
  2. খ) ১৬
  3. গ) ১২৮
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
২৫৬/৪=৬৪,
৬৪/৪= ১৬,
১৬/৪= ৪,
৪/৪= ১
২,১৫৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 24
  2. 18
  3. 36
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে, 
(8 × 2) + 4 = 20

২য় সারিতে,
(3 × 2) + 9 = 15

৩য় সারিতে,
(6 × 2) + 6 = 18

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 18 সংখ্যাটি বসবে। 

২,১৫৮.
নিম্নে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কী হবে?
৩, ৫, ১৬, ৬০, ২৬০?
  1. ক) ১৪৩০
  2. খ) ১৩৩০
  3. গ) ১৩৩৪
  4. ঘ) ১৩৪৩
ব্যাখ্যা

(3 × 1) + (1 × 2) = 3 + 2 = 5
(5 × 2) + (2 × 3) = 10 + 6 = 16
(16 × 3) + (3 × 4) = 48 + 12 = 60
(60 × 4) + (4 × 5) = 240 + 20 = 260
(260 × 5) + (5 × 6) = 1300 + 30 = 1330

২,১৫৯.
৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?
  1. ৪৩
  2. ৩৭
  3. ৩৪
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?

সমাধান:
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ৪ = ৮
৩য় পদ = ৮ + ৫ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৬ = ১৯
৫ম পদ = ১৯ + ৭ = ২৬
৬ষ্ঠ পদ = ২৬ + ৮ = ৩৪
৭ম পদ = ৩৪ + ৯ = ৪৩
২,১৬০.
  1. ক) 13
  2. খ) 2
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা
তারকার নিচের তিনটি সংখ্যার সমষ্টি থেকে উপরের তিনটি সংখ্যার সমষ্টির পার্থক্য নিলে কেন্দ্রের সংখ্যা পাওয়া যাবে।
২,১৬১.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
25 × 8 ÷ 24 - 4 + 3 = কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
25 × 8 ÷ 24 - 4 + 3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
25 + 8 - 24 ÷ 4 × 3
= 25 + 8 - 6 × 3 
= 25 + 8 - 18
= 33 - 18
= 15
২,১৬২.
8, 7, 11, 12, 14, 17, 17, 22, (....)
  1. 27
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা
এখানে দুটো ধারা আছে (8, 11, 14, 17, 20) এবং (7, 12, 17, 22) যা যথাক্রমে 3 এবং 5 করে বৃদ্ধি পাচ্ছে।
২,১৬৩.
(০.১ × ০.০৩× ০.০০৪)/(০.৩ × ০.০৪ × ০.০০৪) এর মান কত?
  1. ১/৪
  2. ৩/৫
  3. ৩/৮
  4. ৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০৩× ০.০০৪)/(০.৩ × ০.০৪ × ০.০০৪) এর মান কত?

সমাধান: 
(০.১ × ০.০৩× ০.০০৪)/(০.০৩ × ০.০৪ × ০.০০৪)
= ০.০০০০১২/০.০০০০৪৮
= ১২/৪৮
= ১/৪
২,১৬৪.
8, 10, 14, 18, ?, 34, 50, 66
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 20
  2. 26
  3. 28
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 10, 14, 18, ?, 34, 50, 66
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি সিরিজ বিধ্যমান।
১ম সিরিজ: 8, 14, ?, 50
২য় সিরিজ: 10, 18, 34, 66

১ম সিরিজে,
8
8 + 6 = 14
14 + 12 = 26
26 + 24 = 50

২য় সিরিজে,
10
10 + 8 = 18
18 + 16 = 34
34 + 32 = 66
২,১৬৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 3, 5,7,11,?, 17
  1. ক) 13
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 12
ব্যাখ্যা
ধারাটি মৌলিক সংখ্যার ধারা 
2, 3, 5,7,11,?, 17

প্রশ্নবোধক স্থানে  13 বসবে 
২,১৬৬.
a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি অব্যশই জোড় সংখ্যা হবে?
  1. ab
  2. a + b + 1
  3. a + b
  4. ab + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি অব্যশই জোড় সংখ্যা হবে?

সমাধান:
সমজাতীয় দুইটি সংখ্যার ( জোড় বা বিজোড় ) যোগফল বা বিয়োগফল জোড় সংখ্যা হবে।
সুতরাং, a এবং b উভয়ই বিজোড় বলে a + b জোড় সংখ্যা হবে।

যেমন,
a = 5 এবং b = 3
∴ a + b = 5 + 3 = 8  ; জোড়
আবার,
a - b = 5 - 3 = 2 ; জোড়
২,১৬৭.
ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত? ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ______, ৫৫, ৮৯
  1. ৩৪
  2. ৩২
  3. ২৮
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ______, ৫৫, ৮৯

সমাধান:
যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯................

∴ ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি = ৩৪
২,১৬৮.
What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?
  1. ÷
  2. ×
  3. .
ব্যাখ্যা
প্রশ্ন: What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?

সমাধান:
এখানে, 2 ও 3 এর মধ্যে দশমিক বসালে সংখ্যাটি হয় 2.3, যা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট।
২,১৬৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. - ৬
  2. - ৩
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম সারিতে,
৮ - ৫ = ৩      • ২১ ⇒ ২ + ১ = ৩

২য় সারিতে,
৩৫ - ৩২ = ৩      • ১২ ⇒ ১ + ২ = ৩

৩য় সারিতে,
৩২ - ২৮ = ৪      • ৩১ ⇒ ৩ + ১ = ৪

৪র্থ সারিতে,
• ২৮ ⇒ ২ + ৮ = ১০   

∴ ৪ - ? = ১০
বা, ? = ৪ - ১০
∴ ? = - ৬
২,১৭০.
নিচের ফিবোনাচ্চি সিরেজের পরবর্তী সংখ্যাটি কি হবে?
১, ___, ২, ৩, ৫, ৮, ১৩, ২১
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

১+১ =২
১+২ = ৩
২+৩ = ৫
৩+৫ = ৮
৫+৮ = ১৩
৮+১৩ = ২১

২,১৭১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৫, ৮, ১৪, ২৬, ৫০, ৯৮, ?
  1. ১৩৮
  2. ১৬৪
  3. ১৯৪
  4. ২১০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১৪, ২৬, ৫০, ৯৮, ?

সমাধান:
৮ - ৫ = ৩
১৪ - ৮ = ৬
২৬ - ১৪ = ১২
৫০ - ২৬ = ২৪
৯৮ - ৫০ = ৪৮

প্রতিটি পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ- ৩, ৬, ১২, ২৪, ৪৮.......
তাই পরবর্তী পার্থক্য হবে = ৪৮ × ২ = ৯৬

সুতরাং পরবর্তী সংখ্যা = ৯৮ + ৯৬ = ১৯৪

২,১৭২.
নিচের ধারার প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
7, 13, 25, 43, 67, ?
  1. 91
  2. 97
  3. 105
  4. 87
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারার প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
7, 13, 25, 43, 67, ?

সমাধান:
ধারাটির প্রতিটি পদের পার্থক্য নির্ণয় করি:
13 - 7 = 6
25 - 13 = 12
43 - 25 = 18
67 - 43 = 24

পার্থক্যগুলো হলো: 6, 12, 18, 24 অর্থাৎ প্রতি ধাপে 6 করে বৃদ্ধি পাচ্ছে।
অতএব পরবর্তী পার্থক্য হবে 30
সুতরাং পরবর্তী সংখ্যা = 67 + 30 = 97

∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 97 বসবে।

২,১৭৩.
'8 + 4 ÷ 3 × 5 - 9' এখানে যদি '+' দ্বারা '÷', '÷'দ্বারা '-', '-' দ্বারা '×', এবং '×' দ্বারা '+' বােঝায় তাহলে নিচের কোনটি সঠিক হবে?
  1. 34
  2. 38
  3. 43
  4. 44
ব্যাখ্যা
প্রশ্নমতে, 8 ÷ 4 - 3 + 5 × 9
= 2 - 3 + 45
= 44
২,১৭৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 13
  2. 29
  3. 11
  4. 26
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
এখানে, বৃত্তের উপর নিচ সংখ্যাদ্বয়ের অন্তর + পাশপাশি সংখ্যাদ্বয়ের অন্তর = মাঝের সংখ্যা
১ম বৃত্তে, 
(23 - 7) + (15 - 8) = 16 + 7 = 23

২য় বৃত্তে, 
(24 - 5) + (18 - 9) = 19 + 9 = 28

৩য় বৃত্তে, 
(28 - 8) + (13 - 4) = 20 + 9 = 29

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 29 সংখ্যাটি বসবে। 

২,১৭৫.
নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?
  1. ১৮
  2. ২৮
  3. সবগুলোই আদর্শ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন-

৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা

আবার,
২৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮
২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭ এবং১৪
এখানে,
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান
সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা

আবার,
১৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৬, ৯, এবং ১৮
১৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৬ এবং ৯
এখানে,
১ + ২ + ৩ + ৬ + ৯ = ২১, যা সংখ্যাটির সমান নয়
সুতরাং, ১৮ সংখ্যাটি আদর্শ সংখ্যা নয়
২,১৭৬.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ......................... ধারার ১০তম পদ কত?
  1. ৫৩
  2. ৬৭
  3. ৩৪
  4. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ......................... ধারার ১০তম পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ = ১

১ + ১ = ২
২ + ১ = ৩
৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৫ = ১৩
১৩ + ৮ = ২১
২১ + ১৩ = ৩৪
৩৪ + ২১ = ৫৫

∴ ধারার ১০তম পদ = ৫৫
২,১৭৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৬ : ২৬ : : ৩৬ : ?
  1. ৫৬
  2. ৫৪
  3. ৫২
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৬ : ২৬ : : ৩৬ : ?

সমাধান: 
১৬ : ২৬ = ৪ : (৪ + ১) + ১
এখানে 
সম্পর্কটি হলো x2 : (x + 1)2 + 1
: (৬ + ১) + ১ 
= ৩৬ : ৫০
২,১৭৮.
১২১ : ১২ : : ২৫ : ?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
⇒ ১২১ : ১২
= ১১ : ১১ + ১

⇒ ২৫ : ?
= ৫ : ৫ + ১
= ২৫ : ৬

সম্পর্কটি = x2 : (x + 1)
২,১৭৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 47
  2. খ) 28
  3. গ) 49
  4. ঘ) 37
ব্যাখ্যা
(73 + 25) ÷ 2
২,১৮০.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ১০
  2. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়, যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।

যেমন-
১০ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৫ এবং ১০
১০ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৫
এখানে,
১ + ২ + ৫ = ৮, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ১০ আদর্শ সংখ্যা নয়।

৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।

৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪ এবং ৮
৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৪
এখানে,
১ + ২ + ৪ = ৭, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ৮ আদর্শ সংখ্যা নয়।
২,১৮১.
সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ব্যাখ্যা

সংখ্যাবাচক শব্দ দুই প্রকার।
যথা :
১. ক্রমবাচক
২. পূরণবাচক
পূরণবাচক আবার ৩ প্রকার।
যথা :
ক. সাধারণ পূরণবাচক
খ. তারিখ পূরণবাচক
গ. ভগ্নাংশ পূরণবাচক
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১)

২,১৮২.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. 2/3
  2. √5
  3. 1/5
  4. √9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118...,√7 = 2.645751............. ইত্যাদি অমূলদ সংখ্যা।

কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।
যেমন: 1.1010010001.............

এখানে,
√5 বাদে বাকীসব মূলদ সংখ্যা।
২,১৮৩.
প্রশ্নবোধক স্থানে কত সংখ্যা হবে?
  1. ক) 0
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 1
ব্যাখ্যা

কলাম গুলিতে কাজ করতে হবে, উপরের সংখ্যাটি সাথে কেন্দ্রের সংখ্যাটি বিয়োগ করলে, নীচের সারির সংখ্যা পাওয়া যায়।
9 - 2 = 7
3 - 1 = 2
সুতরাং 7 - 6 = 1 হবে

২,১৮৪.
0.16 : 0.0016 : : 1.02 : ?
  1. 0.1002
  2. 1.020
  3. 10.10
  4. 0.0102
ব্যাখ্যা

প্রশ্ন: 0.16 : 0.0016 : : 1.02 : ?

সমাধান:
0.16 : 0.0016
= 0.16 : (0.16/100)

একইভাবে,
1.02 : (1.02/100)
= 1.02 : 0.0102

২,১৮৫.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 88
  2. খ) 152
  3. গ) 132
  4. ঘ) 96
ব্যাখ্যা
2 থেকে শুরু করে (2×2)+2 = 6 ; (6×2)+3 = 15 ; (15×2)+4 = 34 ; (34×2)+5 = 73 ; (73×2)+6 = 152.
২,১৮৬.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত?
  1. ০.২
  2. ০.০২
  3. ০.০০২
  4. ০.০০০২
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪)
= ০.০০০০০৮/০.০০৪
= ০.০২
২,১৮৭.
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P একটি -
  1. একটি স্বাভাবিক সংখ্যা
  2. একটি পূর্ণ সংখ্যা
  3. একটি মূলদ সংখ্যা
  4. একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P একটি -

সমাধান:
 - যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p অমূলদ সংখ্যা।
২,১৮৮.
২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ৩৬
  2. ২৭
  3. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
১ম বৃত্তে : ৮১ ÷ ৯ = ৯; ৫৬ ÷ ৭ = ৮ ∴ ৯ - ৮ = ১
৩য় বৃত্তে : ৩৬ ÷ ৯ = ৪; ২৭ ÷ ৯ = ৩ ∴ ৪ - ৩ = ১
২য় বৃত্তে : ৩৬ ÷ ৩ = ১২; ২৭ ÷ ৯ = ৩ ∴ ১২ - ৩ = ৯

∴ ২য় বৃত্তে (?) এর স্থানে বসবে।
২,১৮৯.
৭, ৮, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৬ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ৮, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৬ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলো = ৭, ৮, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৬
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো = ৯,৩,৬,৬
সংখ্যাগুলোর যোগফল = ৯ + ৩ + ৬ + ৬ = ২৪
২৪ ÷ ৮ = ৩
ভাগশেষ = ০
২,১৯০.
৩, ৩, ৬, ৯, ১৫, ২৪, ৩৯, ৬৩ ...... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ৯৯
  2. ১০২
  3. ১০৫
  4. ১১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৩, ৬, ৯, ১৫, ২৪, ৩৯, ৬৩ ...... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান:
এখানে,
৩ + ৩ = ৬
৩ + ৬ = ৯
৬ + ৯ = ১৫
৯ + ১৫ = ২৪
১৫ + ২৪ = ৩৯
২৪ + ৩৯ = ৬৩

∴ পরবর্তী পদ = ৩৯ + ৬৩ = ১০২

ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান। অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা।

২,১৯১.
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা এবং চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত?
  1. ৯৮৯৯৯
  2. ৮৯৯৯৯
  3. ৯১৯৯৯
  4. ৮৯৮৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা এবং চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত?

সমাধান: 
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
 চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

অন্তরফল  = ৯৯৯৯৯ - ১০০০ = ৯৮৯৯৯
২,১৯২.
নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ১১/১৫
  2. ​৫/৮
  3. ​১/৪
  4. ৭/১২
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
১১/১৫ = ০.৭৩৩
​৫/৮ = ০.৬২৫
​১/৪ = ০.২৫
৭/১২ = ০.৫৮৩

২,১৯৩.
30 ? 4 - 25 ? 80 = 175 হলে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের চিহ্নগুলো হবে যথাক্রমে-
  1. ×, ÷
  2. ×, -
  3. +, -
  4. ×, +
ব্যাখ্যা
প্রশ্ন: 30 ? 4 - 25 ? 80 = 175 হলে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের চিহ্নগুলো হবে যথাক্রমে

সমাধান:
30 ? 4 - 25 ? 80
= 30 × 4 - 25 + 80
= 120 - 25 + 80
= 95 + 80
= 175
২,১৯৪.
১, ৫, ১৩, ২৯, ৬১ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৮০
  2. খ) ১০০
  3. গ) ১২০
  4. ঘ) ১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ  = ১
২য় পদ = ৫
৩য় পদ  = ৫ + ৮ = ১৩
৪র্থ পদ = ১৩ + ( ৮ × ২) = ২৯
৫ম পদ = ২৯ + ( ১৬ × ২) = ৬১
৬ষ্ঠ পদ  = ৬১ + ( ৩২ × ২) = ১২৫
২,১৯৫.
৩৬, ২৮, ২১, ১৫, ১০, ... ধারার পরবর্তী পদ কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০, ... ধারার পরবর্তী পদ কত?

সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫

∴ ১০ - পরবর্তী পদ = ৪
বা, পরবর্তী পদ = ১০ - ৪ = ৬ 
২,১৯৬.
.১ × ৩.৩৩ × ৭.১ = ?
  1. ৭.১৫
  2. ৫.১৮
  3. ২.৩৬
  4. ১.৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: .১ × ৩.৩৩ × ৭.১ = ?

সমাধান:
.১ × ৩.৩৩ × ৭.১
= ২.৩৬৪৩
= ২.৩৬ (প্রায়)
২,১৯৭.
প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ১৫
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)

সমাধান: 
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,...

এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৩, ৯, ২৭, ৮১, ২৪৩

জোড় স্থানীয় ধারা,
১০, ৮, ৬, ৪, (?)
এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ কম 
∴ (?) চিহ্নিত স্থানে হবে ৪ - ২ = ২
২,১৯৮.
√0.25 + √0.04 = ? 
  1. 0.10
  2. 0.7 
  3. 0.5
  4. 0.8
ব্যাখ্যা

প্রশ্ন: √0.25 + √0.04 = ?

সমাধান:
√0.25 + √0.04
= √( 25/100 ) + √( 4/100 )
= ( 5/10 ) + ( 2/10 )
= ( 5+2 )/10
= 7/10  
= 0.7 

২,১৯৯.
F2, ___, D8, C16, B32 - শূন্যস্থানে কোন উত্তরটি হবে?
  1. ক) A16
  2. খ) G4
  3. গ) E4
  4. ঘ) E3
ব্যাখ্যা
এখানে বর্ণগুলো এক করে কমছে এবং সংখ্যাগুলো দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে।
২,২০০.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৭' সংখ্যাটি কতবার আসে?
  1. ১০ বার
  2. ২০ বার
  3. ১১ বার
  4. ২১ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৭' সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "১" সংখ্যাটি আছে ২১ বার।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯" সংখাগুলো আছে ২০ বার করে।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "০" আছে ১১ বার।