বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

মোট প্রশ্ন২,২৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

PrepBank · পাতা ১৯ / ২৩ · ১,৮০১১,৯০০ / ২,২৩৯

১,৮০১.
৬, ১৪, ৩০, ৬২, ?, ২৫৪ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ১২৬
  2. ১৯৮ 
  3. ১৪২ 
  4. ৮৮
ব্যাখ্যা

প্রশ্ন:  ৬, ১৪, ৩০, ৬২, ?, ২৫৪ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

সমাধান:
প্রতিটি সংখ্যার সাথে আগের সংখ্যাকে ২ দিয়ে গুণ করে ২ যোগ করা হয়েছে। 
১ম সংখ্যা = ৬
২য় সংখ্যা = ৬ × ২ + ২ = ১৪ 
৩য় সংখ্যা = ১৪ × ২ + ২ = ৩০
৪র্থ সংখ্যা = ৩০ × ২ + ২  = ৬২
৫ম সংখ্যা = ৬২ × ২ + ২  = ১২৬
৬ষ্ঠ সংখ্যা = ১২৬ × ২ + ২ = ২৫৪

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১২৬ বসবে। 

১,৮০২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১৪৪
  2. ১৫৫
  3. ১৬৯
  4. ১৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
(৬ + ৪) = (১০) = ১০০

(৭ + ৮) = (১৫) = ২২৫

একই নিয়মে,
(৯ + ৫) = (১৪) = ১৯৬

∴ প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হলো ১৯৬
১,৮০৩.
নিচের কোনটি ব্যতিক্রম? 
  1. ১২৫
  2. ৫১২
  3. ৩৪৩
  4. ৭৪৩
ব্যাখ্যা
৭৪৩ ছাড়া বাকি সব সংখ্যাই ঘন সংখ্যা।  

১২৫ = ৫
৫১২ = ৮
৩৪৩ = ৭
১,৮০৪.
1, 8, 27, 64, 124, 216, 343 - Which number doesn’t belong here?
  1. ক) 8
  2. খ) 27
  3. গ) 64
  4. ঘ) 124
ব্যাখ্যা

এখানের সংখ্যাগুলো হচ্ছে 13, 23, 33, 43 
সুতরাং, 124 সংখ্যাটি এখানে না হয়ে 53 = 125 হওয়া উচিত ছিলো 

১,৮০৫.
8, 27, 64, 100, 125, 216, 343 - কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. 27
  2. 100
  3. 125
  4. 343
ব্যাখ্যা

এখানে প্যাটার্নটি হচ্ছে - 23, 33, 43, 53, 63, 73.
কিন্তু 100 কোন পূর্ণ ঘন সংখ্যা নয়। .

১,৮০৬.
৭,১১,১২,১৪,১৭,১৭,২২,? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ২০
  2. খ) ২২
  3. গ) ২৪
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
এখানে, দুটি ধারা বিদ্যমান যার একটি ক্রমান্বয়ে ৫ করে বৃদ্ধি পাচ্ছে এবং অপরটি ৩ করে বৃদ্ধি পাচ্ছে।
১,৮০৭.
৫, ৯, ১৭, ৩৩, ৬৫, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৪০
  2. ১৩৫
  3. ১২৯
  4. ১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৫ + (২ × ২) = ৯
৯ + (৪ × ২) = ১৭
১৭ + (৮ × ২) = ৩৩
৩৩ + (১৬ × ২) = ৬৫
৬৫ + (৩২ × ২) = ১২৯
১,৮০৮.
কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?
  1. ৭/২
  2. ২/৭
  3. ২৪/৭
  4. ৩/২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭ = ৬/৭
বা, ক = (৬/৭) × (৭/৪)
∴ ক = ৩/২

∴ সংখ্যাটি ৩/২
১,৮০৯.
হলে x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
√{1 + (25/144)} = 1 + (x/12)
⇒ √{(144 + 25)/144)} = (12 + x)/12
⇒ √(169/144) = (12 + x)/12
⇒ 13/12 = (12 + x)/12
⇒ 12 + x = (13 × 12)/12
 ⇒ x = 13 - 12
∴ x = 1
১,৮১০.
নিচের সিরিজে একটি ভুল সংখ্যা আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজে একটি ভুল সংখ্যা আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।

বিজোড় স্থানের সংখ্যা: ১, ২, ৩, ৪, ৫, ৬ 
(এগুলো ১ থেকে শুরু করে ১ করে বাড়ছে)
সম্পূর্ণ সঠিক।

জোড় স্থানের সংখ্যা: ৪, ৫, ৬, ৭, ৯ 
(এগুলো ৪ থেকে শুরু করে ১ করে বাড়ার কথা)
 এখানে ভুল আছে।
সঠিক ধারা হওয়া উচিত: ৪, ৫, ৬, ৭, ৮
কিন্তু দেওয়া আছে: ৪, ৫, ৬, ৭, ৯

অতএব, ভুল সংখ্যাটি হলো ৯।
 ৯ এর জায়গায় ৮ হলে সিরিজটি সঠিক হতো।

সঠিক সিরিজ: ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৮, ৬

∴ ভুল সংখ্যাটি হলো ৯।

১,৮১১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 89
  2. 79
  3. 75
  4. 98
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
আমরা পাই,
(6 x 3) + (5 x 15) = 93
(4 x 8) + (18 x 1) = 50
একইভাবে,
(9 x 6) + (7 x 5) = 89
১,৮১২.
(7 + 3√5) (7 - 3√5) এর বর্গমূল কত?
  1. ক) 4
  2. খ) √2
  3. গ) 2
  4. ঘ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: (7 + 3√5) (7 - 3√5) এর বর্গমূল কত?

সমাধান: 
(7 + 3√5) (7 - 3√5) এর বর্গমূল
= √{(7 + 3√5) (7 - 3√5)} 
= √{72 - (3√5)2}
=√(49 - 45)
= √4
= 2
১,৮১৩.
11, 9, 17, 15, 23, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?
  1. 22
  2. 24
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: 11, 9, 17, 15, 23, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে মোট দুটি ধারা রয়েছে।
বিজোড় স্থানের সংখ্যাগুলো 11, 17, 23 প্রতিবারে 6 বৃদ্ধি পায়।
জোড় স্থানের সংখ্যাগুলো 9, 15. প্রতিবারে 6 বৃদ্ধি পায়।

এখানে,
উপরের ধারার পরবর্তী পদটি জোড়তম স্থানের। 
∴ সংখ্যাটি হবে 15 + 6 = 21
১,৮১৪.
১১, ১৫, ২৩, ৩৯, ........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৭১
  2. ৫৫
  3. ৭৫
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৫, ২৩, ৩৯, ........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
১ম পদ= ১১
২য় পদ = ১ম পদ + ৪ = ১১+৪ = ১৫;
৩য় পদ = ২য় পদ + ৮ = ১৫+৮ = ২৩;
৪র্থ পদ = ৩য় পদ + ১৬ = ২৩+১৬ = ৩৯;
৫ম পদ = ৪র্থ পদ + ৩২= ৩৯ + ৩২ = ৭১
১,৮১৫.
৫ এবং ১২৫ এর মধ্যসমানুপাতী কোনটি?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ৫০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এবং ১২৫ এর মধ্যসমানুপাতী কোনটি?

সমাধান:
মধ্যসমানুপাতী = √(১ম রাশি × ৩য় রাশি)

সুতরাং ৫ এবং ১২৫ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী = √(৫ × ১২৫)
= √৬২৫
= ২৫
১,৮১৬.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ১৯
  2. ২৯
  3. ১১
  4. ৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
৩৯ সংখ্যাটি মৌলিক নয়।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১১, ১৯, ২৯ সংখ্যাগুলো মৌলিক।

অন্যদিকে,
৩৯ সংখ্যাটি মৌলিক নয়। কারন ৩৯ সংখ্যাটি ৩ এবং ১৩ দ্বারা বিভাজ্য। 

১,৮১৭.
কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ১৪
  2. ৫৬
  3. ৭২
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
৭২ সংখ্যাটি ব্যতিক্রম।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ১৪, ৫৬, ৯৮ সংখ্যাগুলো ৭ এর গুণিতক। 

অন্যদিকে,
৭২ সংখ্যাটি ৭ এর গুণিতক নয়।
১,৮১৮.
1, 2, 6, 24, 120, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?
  1. 362880
  2. 40320
  3. 5040
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 6, 24, 120, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
1! = 1
2! = 2
3! = 6
4! = 24
5! = 120
6! = 720
১,৮১৯.
প্রশ্নবোধক স্থানে কত হবে?
  1. ক) 87
  2. খ) 93
  3. গ) 97
  4. ঘ) 89
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কত হবে?

সমাধান:
12 + 11 = 23
23 + 13 = 36
36 + 15 = 51
51 + 17 = 68
68 + 19 = 87
১,৮২০.
০.১ × ০.১ × ০.১ = ?
  1. ক) ০.০১
  2. খ) ০.০০১
  3. গ) ০.০০০১
  4. ঘ) ০.০০০০১
ব্যাখ্যা
প্রশ্নঃ ০.১ × ০.১ × ০.১ = ?

সমাধানঃ

০.১ × ০.১ × ০.১ 
= ০.০০১ 
এখানে তিনটি সংখ্যার আগে দশমিক হবে বিধায় অতিরিক্ত দুটি শুন্য নেওয়া হয়েছে ।
১,৮২১.
০.০২ × ০.০০২ × ০.১০ = কত?
  1. ক) ০.০০০৪
  2. খ) ০.০০০০৪
  3. গ) ০.০০০০০৪
  4. ঘ) ০.০০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২ × ০.০০২ × ০.১০ = কত?

সমাধান:
 ০.০২ × ০.০০২ × ০.১০ = ০.০০০০০৪
১,৮২২.
5, 7, 11, 13, 17, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?
  1. 21
  2. 19
  3. 23
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 7, 11, 13, 17, ...... ধারার পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে মোট দুটি ধারা রয়েছে।
বিজোড় স্থানের সংখ্যাগুলো 5, 11, 17. প্রতিবারে 6 বৃদ্ধি পায়।
জোড় স্থানের সংখ্যাগুলো 7, 13. প্রতিবারে 6 বৃদ্ধি পায়। 
এখানে,
উপরের ধারার পরবর্তী পদটি জোড়তম স্থানের। 
∴ সংখ্যাটি হবে 13 + 6 = 19
১,৮২৩.
যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
  1. 2428
  2. 2442
  3. 42
  4. 1214
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

সমাধান:
2 × 3 = 812 [এখানে ১ম সংখ্যার 4 গুণ এবং পরে ২য় সংখ্যার 4 গুণ বসেছে]
4 × 5 = 1620 [এখানে ১ম সংখ্যার 4 গুণ এবং পরে ২য় সংখ্যার 4 গুণ বসেছে]

6 × 7 = 2428
১,৮২৪.
An accurate clock shows 7:45 o’clock in the evening. Through how many degrees will the hour hand rotate when the clock shows 4:30 o’clock the next morning?
  1. 120°
  2. 225.5° 
  3. 262.5°
  4. 125°
ব্যাখ্যা

Question: An accurate clock shows 7:45 o’clock in the evening. Through how many degrees will the hour hand rotate when the clock shows 4:30 o’clock the next morning?

Solution:
The hour hand completes 360° in 12 hours
So, 1 hour takes = 360/12 = 30°

From 7:45 evening to 4:30 morning = 8 hours 45 minutes [45 min is 3/4 = 0.75]
= 8.75 hour
So, 8.75 × 30 = 262.5°

∴  Hour hand will rotate 262.5° 

১,৮২৫.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) √2
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
• √2 = 21/2 = 2(1/2) × 12 = 26 = 64

• = 31/3 = 3(1/3)× 12 = 34 = 81

• = 41/4 = 4(1/4) × 12 = 43 = 64

• = 61/6 = 6(1/6)  × 12 = 62 = 36
১,৮২৬.
মৌলিক সংখ্যা কোন গুলো?
  1. ক) ১, ৩, ৭
  2. খ) ২, ১১, ২১
  3. গ) ২, ৭, ১৩
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
১, ৩, ৭ এ ১ মৌলিক সংখ্যা নয় এবং ২, ১১, ২১ এ ২১ মৌলিক সংখ্যা নয়, ২, ৭, ১৩ সবকয়টি মৌলিক সংখ্যা।
১,৮২৭.
যদি ২ + ১ = ১২ , ৯ + ২ = ৭১৮, ৫ + ১ = ৪৫ হয়, তবে ৪ + ২ = ?
  1. ১৫
  2. ২৮
  3. ১৩
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২ + ১ = ১২ , ৯ + ২ = ৭১৮, ৫ + ১ = ৪৫ হয়, তবে ৪ + ২ = ?

সমাধান:
এখানে
২ + ১ = ১২ ⇒ ২ - ১ = ১, ২ × ১ = ২
৯ + ২ = ৭১৮ ⇒ ৯ - ২ = ৭, ৯ × ২ = ১৮
৫ - ১ = ৪৫ ⇒ ৫ - ১ = ৪, ৫ × ১ = ৫ 

∴ ৪ + ২ এর ক্ষেত্রে,
৪ - ২ = ২, ৪ × ২ = ৮ ⇒ ৪ + ২ = ২৮
১,৮২৮.
কোন সংখ্যাটি বড়?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০৭
  3. গ) ০.১
  4. ঘ) ০.০০০১
ব্যাখ্যা

০.০০১ = ১/১০০০
০.০৭ = ৭/১০০
০.১ = ১/১০
০.০০০১ = ১/১০০০০
১/১০ অপশনে সংখ্যার মধ্যে সবচেয়ে বড়।

১,৮২৯.
কোন সংখ্যার ৭৫% = ৩?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ২
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি = ক
ক এর ৭৫% = ৩
⇒ ৭৫ক/১০০ = ৩
⇒ ক = ৪।
১,৮৩০.
একটি সংখ্যার বর্গমূল 0.5 হলে, সংখ্যাটি কত? 
  1. 0.5
  2. 0.2
  3. 0.25
  4. 0.75
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূল 0.5 হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
√x = 0.5
বা, √x = 5/10
বা, (√x)2= (5 / 10)2
বা, x = 25/100
বা, x = 0.25

সুতরাং নির্ণেয় সংখ্যাটি হলো = 0.25

১,৮৩১.
খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
12/2 = 6,
56/4 = 14
126/6 = 21
∴ 152/8 = 19
১,৮৩২.
নিচের সিরিজের দশম সংখ্যাটি কত?
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, ____, ____, ____?
  1. ১০১
  2. ১২১
  3. ৯৯
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজের দশম সংখ্যাটি কত?
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, ____, ____, ____?

সমাধান:
প্রথম পদ = ০
দ্বিতীয় পদ = ০ + ৩ = ৩
তৃতীয় পদ = ৩ + ৫ = ৮
চতুর্থ পদ = ৮ + ৭= ১৫
পঞ্চম পদ = ১৫ + ৯ = ২৪
 ষষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
সপ্তম পদ = ৩৫ + ১৩ = ৪৮
অষ্টম পদ = ৪৮ + ১৫ = ৬৩
নবম পদ = ৬৩ + ১৭ = ৮০
দশম পদ = ৮০ + ১৯ = ৯৯

অর্থাৎ ৩, ৫, ৭, ৯ ..... এভাবে বৃদ্ধি পেয়েছে।

১,৮৩৩.
যদি + অর্থ বিয়োগ, × অর্থ ভাগ, ÷ অর্থ যোগ , - অর্থ গুণ বুঝায়, তবে 90 × 9 - 5 + 42 ÷ 82 এর মান কত? 
  1. ক) 80
  2. খ) 90
  3. গ) 100
  4. ঘ) 110
ব্যাখ্যা
প্রশ্ন: যদি + অর্থ বিয়োগ, × অর্থ ভাগ, ÷ অর্থ যোগ , - অর্থ গুণ বুঝায়, তবে 90 × 9 - 5 + 42 ÷ 82 এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে, 
 + অর্থ বিয়োগ, × অর্থ ভাগ, ÷ অর্থ যোগ , - অর্থ গুণ

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
90 ÷ 9 × 5 - 42 + 82 
= 10 × 5 - 42 + 82 
= 50 - 42 + 82  
= 132 - 42 
= 90  
১,৮৩৪.
ব্যতিক্রম সংখ্যা কোনটি?
  1. ১৭
  2. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যতিক্রম সংখ্যা কোনটি?

সমাধান:
৭, ৩, ১৭ সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কিন্তু, ৫১ মৌলিক সংখ্য়া নয়।
তাই, ৫১ ব্যতিক্রম সংখ্যা।
১,৮৩৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 44
  2. খ) 26
  3. গ) 42
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
১ম চিত্রে 
6 × 8 - 3 = 45
২য় চিত্রে 
5 × 7 - 9 = 26
৩য় চিত্রে 
 11 × 5 - 6 = 49
১,৮৩৬.
৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
 
সমাধান:
এখানে,
১ম ত্রিভুজে, ৮ + ৩ = ১১ ⇒ ১১ × ৪ = ৪৪
২য় ত্রিভুজে, ৭ + ৯ = ১৬ ⇒ ১৬ × ২ = ৩২

একইভাবে,
৩য় ত্রিভুজে, ৭ + ৮ = ১৫,
∴ ৭৫ ÷ ১৫ = ৫
১,৮৩৭.
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 
  1. ক) ১০টি
  2. খ) ৯টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
৩ থেকে ৩০ পর্যন্ত  মৌলিক সংখ্যা = ৯টি 

৩ থেকে ৩০ পর্যন্ত  মৌলিক সংখ্যাগুলো হলো = ৩, ৫, ৭ ,১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯
১,৮৩৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 73
  2. খ) 110
  3. গ) 48
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
1 + 7 = 8 × 3 = 24 
3 + 9 = 12 × 3 = 36
5 + 11 = 16 × 3  = 48 
১,৮৩৯.
যদি E = 15, J = 30, O = 45 এবং T = 60 হয়, তাহলে C + E + S + T = ?
  1. 138
  2. 141
  3. 153
  4. 157
ব্যাখ্যা
প্রশ্ন: যদি E = 15, J = 30, O = 45 এবং T = 60 হয়, তাহলে C + E + S + T = ?

সমাধান:
ইংরেজী বর্ণমালা অনুসারে,
E এর অবস্থান 5
E = 5 × 3 = 15

J এর অবস্থান 10
J = 10 × 3 = 30

T এর অবস্থান 20
T = 20 × 3 = 60

একইভাবে,
C = 3 × 3 = 9
E = 5 × 3 = 15
S = 19 × 3 = 57
T = 20 × 3 = 60

∴ B + E + S + T = (9 + 15 + 57 + 60) = 141
১,৮৪০.
8, 27, 64, 125, 208, 343, 512
সিরিজে একটি ভুল সংখ্যা আছে। সংখ্যাটি কত?
  1. 125
  2. 208
  3. 343
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 27, 64, 125, 208, 343, 512
সিরিজে একটি ভুল সংখ্যা আছে। সংখ্যাটি কত?

সমাধান:
8, 27, 64, 125, 208, 343, 512
সিরিজিটিতে,
১ম পদ = 23 = 8
২য় পদ 33 = 27
৩য় পদ 43 = 64
৪র্থ পদ = 53 = 125
৫ম পদ = 63 = 216
ষষ্ঠ পদ = 73 = 343
৭ম পদ = 83 = 512

∴ ভুল সংখ্যাটি 208 এবং 208 এর স্থলে সঠিক নম্বর 216.
১,৮৪১.
x একটি দুই অংকের সংখ্যা। দুই অংকের বিয়োগফল ৮ এবং তাদের বর্গের বিয়োগফল ৮০। x সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) ১৯
  2. খ) ৭৮
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

প্রশ্নঃ x একটি দুই অংকের সংখ্যা। দুই অংকের বিয়োগফল ৮  এবং তাদের বর্গের বিয়োগফল  ৮০। x সংখ্যাটি নির্ণয় করুন।

সমাধানঃ 
ধরি,  x সংখ্যাটি হল pq । 
প্রশ্নমতে, p - q = 8 ………..(Ⅰ) (ধরে নেই p অংকটি বড় )
              p2 - q2 = 80
                ⇒(p-q) (p+q) = 80
                ⇒(p+q  = 80/8 = 10   ……….(Ⅱ)

(Ⅰ) ও (Ⅱ) সমাধান করে, 
p = 9 , q = 1 
আবার, 
q বড় ধরে , q - p = 8………..(Ⅰ)
                q2 - p2 = 80 ……….(Ⅱ)

(Ⅰ) ও (Ⅱ) সমাধান করে, 
p = 1 , q = 9
অতএব সংখ্যাটি ৯১ বা ১৯ দুটিই হতে পারে।
১,৮৪২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

  1. ক) ৫৬
  2. খ) ১১০
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা

   প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধানঃ
 ৮ + ৬ = ১৪
৯ + ৪৮ = ৫৭
১০ + ১০০ = ১১০
১,৮৪৩.
৪, ১২, ?, ১০৮, ৩২৪
অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ১২, ?, ১০৮, ৩২৪
অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
অনুক্রমটির,
প্রথম পদ = ৪
২য় পদ = ৩ × ৪ = ১২
৩য় পদ = ১২ × ৩ = ৩৬
৪র্থ পদ = ৩৬ × ৩ = ১০৮
৫ম পদ = ১০৮ × ৩ = ৩২৪
১,৮৪৪.
নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?
  1. ৪/৫
  2. ৭/৮
  3. ৬/৭
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০

(৪/৫) × ২৮০ = ২২৪
(৭/৮) × ২৮০ = ২৪৫
(৬/৭) × ২৮০ = ২৪০
(৩/৪) × ২৮০ = ২১০

∴ ৭/৮ সংখ্যাটি বৃহত্তম।
১,৮৪৫.
একটি সারিতে অহনার অবস্থান ২৭ তম। তার পরে আরো পাঁচজন লোকের অবস্থান হলে সেই সারিতে মোট লোক আছে কতজন?
  1. ক) ২৯
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
সেই সারিতে লোকের সংখ্যা
= বা দিক থেকে অহনার অবস্থান + অহনার অবস্থানের পরের লোক সংখ্যা
= ২৭ + ৫ = ৩২
১,৮৪৬.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
৩১, ৩০, ২৮, ২৫, ২১, ?
  1. ১৫
  2. ১৮
  3. ১৭
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
৩১, ৩০, ২৮, ২৫, ২১, ?

সমাধান:
এখানে,
১ম পদ = ৩১
২য় পদ = ৩১ - ১ = ৩০
৩য় পদ = ৩০ - ২ = ২৮
৪র্থ পদ = ২৮ - ৩ = ২৫
৫ম পদ = ২৫ - ৪ = ২১
৬ষ্ঠ পদ = ২১ - ৫ = ১৬
১,৮৪৭.
প্রশ্নবোধক চিহ্নিতস্থানে কোন সংখ্যা বসবে?
1, 9, 25, 49, 81, ?
  1. ক) 121
  2. খ) 125
  3. গ) 201
  4. ঘ) 181
ব্যাখ্যা
প্রদত্ত ধারাটি
1, 9, 25, 49, 81, ?  

ধারটি ধারাবাহিক বিজোড় সংখ্যার বর্গ নিয়ে গঠিত
অর্থাৎ
12, 32, 52, 72, 92,.....

সংখ্যাটি হবে 112 = 121.
১,৮৪৮.
১, ৩, ৬, ১০, ১৫, ২১,........... ধারাটির দশম পদ কত?
  1. ৭৫
  2. ৬৫
  3. ৪৫
  4. ৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১,........... ধারাটির দশম পদ কত?

সমাধান:
দেওয়া আছে, 
প্রদত্ত ধারা, ১, ৩, ৬, ১০, ১৫, ২১,...........

প্রথম পদ = ১
দ্বিতীয় পদ = ১ + ২ = ৩
তৃতীয় পদ = ৩ + ৩ = ৬
চতুর্থ পদ = ৬ + ৪ = ১০
পঞ্চম পদ = ১০ + ৫ = ১৫
ষষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
সপ্তম পদ = ২১ + ৭ = ২৮
অষ্টম পদ = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫
দশম পদ = ৪৫ + ১০ = ৫৫

সুতরাং, ধারাটির দশম পদ হলো ৫৫।

১,৮৪৯.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ০.৫৭
  2. √০.৩৬
  3. ২/৩
  4. (০.৮)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
০.৫৭
√০.৩৬ = ০.৬
২/৩ = ০.৬৭
(০.৮) = ০.৬৪

∴ সবচেয়ে বড় হলো ২/৩।
১,৮৫০.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬ 
১,৮৫১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 46
  2. 60
  3. 75
  4. 86
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
১ম চিত্রে,
(30 - 24) × 8 = 6 × 8 = 48

২য় চিত্রে,
(23 - 12) × 8 = 11 × 8 = 88

৩য় চিত্রে,
(92 - ?) × 8 = 48
⇒ (92 - ?) = 6
⇒ ? = 92 - 6
∴ ? = 86
১,৮৫২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. 91
  2. 57
  3. 47
  4. 87
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
47 সংখ্যাটি মৌলিক। 

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে,
91 = 13 × 7
87 = 29 × 3
57 = 19 × 3
কিন্তু,
47 × 1 = 47

আমরা জানি,
মৌলিক সংখ্যাসমূহ ঐ সংখ্যা নিজে এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
অতএব,
 47 সংখ্যাটি মৌলিক। 
১,৮৫৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১১
  2. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭

 ২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮

৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

১,৮৫৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা

১ম ত্রিভুজে, (১+৩+৪)/২ = ৪
২য় ত্রিভুজে, (৭+৭+৬)/২ = ১০
৩য় ত্রিভুজে, (৫+৩+৪)/২ = ৬
সুতরাং, উত্তর ৪।

১,৮৫৫.
√3, 1, 1/√3, 1/3, 1/(3√3),..... ধারার পরের পদটি কত হবে?
  1. ক) 1/6
  2. খ) 1/(6√3)
  3. গ) 1/9
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: √3, 1, 1/√3, 1/(3√3),...... ধারার পরের পদটি কত হবে?

সমাধান: 
২য় পদ ÷ ১ম পদ = 1 ÷ √3 = 1/√3
৩য় পদ ÷ ২য় পদ = 1/√3 ÷ 1 = 1/√3
 ∴ পরবর্তী পদটি তার আগের পদের 1/√3 গুণ 

1/(3√3) এর পরের পদ হবে {1/(3√3)} × (1/√3)
= 1/9
১,৮৫৬.
হাবিব একটি 5 × 5 গ্রিডের অঙ্কন করল। হাবিব তার বন্ধুকে বলল উক্ত গ্রিডের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সংখ্যা নির্ধারন করতে। গ্রিডে বর্গক্ষেত্রের সংখ্যা কত?
  1. 55
  2. 44
  3. 33
  4. 66
ব্যাখ্যা

প্রশ্ন: হাবিব একটি 5 × 5 গ্রিডের অঙ্কন করল। হাবিব তার বন্ধুকে বলল উক্ত গ্রিডের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সংখ্যা নির্ধারন করতে। গ্রিডে বর্গক্ষেত্রের সংখ্যা কত?
  
সমাধান:
গ্রিডের ধরন:
হাবিবের 5 × 5 গ্রিড মানে:
- 5টি সারি এবং 5টি কলাম
- মোট সেল সংখ্যা = 5 × 5 = 25

বর্গক্ষেত্রের সংখ্যা গণনা:
1 × 1 বর্গক্ষেত্র: মোট সেল = 5 × 5 = 25

2 × 2 বর্গক্ষেত্র: উপরের-বাম কোণ 4×4 গ্রিডে রাখা যায় → 4 × 4 = 16

3 × 3 বর্গক্ষেত্র: উপরের-বাম কোণ 3×3 গ্রিডে রাখা যায় → 3 × 3 = 9

4 × 4 বর্গক্ষেত্র: উপরের-বাম কোণ 2×2 গ্রিডে রাখা যায় → 2 × 2 = 4

5 × 5 বর্গক্ষেত্র: পুরো গ্রিড = 1

মোট বর্গক্ষেত্রের সংখ্যা:
25 + 16 + 9 + 4 + 1 = 55

∴ গ্রিডে বর্গক্ষেত্রের সংখ্যা = 55

১,৮৫৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
1632 : 4284 : : 1530 :  ? 
  1. 3248
  2. 3678
  3. 3572
  4. 3468
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
1632 : 4284 : : 1530 :  ? 

সমাধান: 
প্রথম সংখ্যার প্রথম দুই অঙ্ক × 2 = প্রথম সংখ্যার শেষ দুই অঙ্ক ; [প্রত্যেকটার জন্য আলাদাভাবে এই শর্ত প্রযোজ্য]

এখানে, 
16 × 2 = 32 ⇒ 1632
42 × 2 = 84 ⇒ 4284
15 × 2 = 30 ⇒ 1530

একইভাবে, 
34 × 2 = 68 ⇒ 3468

অন্য অপশনগুলো এই শর্তপূরণ করে না। 

সুতরাং, সঠিক উত্তর ঘ) 3468

১,৮৫৮.
2, 5, 10, 17, 26 ধারাটির সপ্তম পদ কত?
  1. ক) 37
  2. খ) 39
  3. গ) 47
  4. ঘ) 50
ব্যাখ্যা
2, 5, 10, 17, 26 ধারাটির প্রতিটি পদ 3, 5, 7, 9 এভাবে করে বাড়ছে।

তাই, ধারাটির ৬ষ্ঠ পদ হবে = 26 + 11 = 37
এবং ধারাটির ৭ম পদ হবে = 37 + 13 = 50
১,৮৫৯.
664, 332, 340, 170, ____, 89
  1. ক) 85
  2. খ) 97
  3. গ) 109
  4. ঘ) 178
ব্যাখ্যা
এই ধারায় প্রথম সংখ্যার অর্ধেক করলে ২য় সংখ্যা এবং এর সাথে ৮ যোগ করলে তৃতীয় সংখ্যা পাওয়া যাবে। এরপর আবার অর্ধেক, এবং আবার ৮ যোগ; এভাবেই চলতে থাকবে।
১,৮৬০.
নিচের কোন জোড়াটি ভিন্ন?
  1. ক) ৫-২৫
  2. খ) ৩-৮
  3. গ) ৪-১৬
  4. ঘ) ২-৪
ব্যাখ্যা
৩-৮ জোড়াটি বাদে প্রতি জোড়াতে প্রথমটির বর্গ হলো দ্বিতীয়টি। তাই সঠিক উত্তর হবে ৩-৯।
১,৮৬১.
৬, ১২ ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি ____।
  1. ১৫
  2. ১৬
  3. ১২
  4. ২৪
  5. .
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ১২ ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি ____।

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৬ × ৪র্থ সংখ্যা = ১২ × ৮
বা, ৪র্থ সংখ্যা = (১২ × ৮)/৬
বা, ৪র্থ সংখ্যা = ১৬
১,৮৬২.
- 81, - 27, - 9, - 3, - 1,................. অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত ?
  1. 1/3
  2. - 1/3
  3. - 3
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: - 81, - 27, - 9, - 3, - 1...... অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত ?

সমাধান:
এখানে,
- 81/- 27 = 3
- 27/- 9 = 3
- 9/- 3 = 3
- 3/- 1 = 3

সুতরাং পরবর্তী পদ হবে = - 1/3
১,৮৬৩.
ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ______, ২১, ৩৪
  1. ১০
  2. ১২
  3. ১৩
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ______, ২১, ৩৪

সমাধান:
যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ................

∴ ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি = ১৩
১,৮৬৪.
49 : 81 : : 100 : ?
  1. ক) 64
  2. খ) 12
  3. গ) 144
  4. ঘ) 169
ব্যাখ্যা

7² : 9² : : 10² : (10 + 2)² বা 12²
49 : 81 : : 100 : 144
সম্পর্কটি হল x² : (x + 2)²

১,৮৬৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 13
  2. 15
  3. 50
  4. 54
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
25 × 5 = 125
6 × 5 = 30
9 × 5 = 45

∴ 65 ÷ 5 = 13
১,৮৬৬.
যদি SUM = 53 হয় তাহলে TUM = ?
  1. 51
  2. 52
  3. 54
  4. 55
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে S=19, U=21, M=13 T=20. সুতরাং SUM = 19+21+13 = 53. তাহলে TUM = 20+21+13 = 54.
১,৮৬৭.
নিচের কোন সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক?
  1. ক) ২, ৩
  2. খ) ২, ৪
  3. গ) ২,১১০
  4. ঘ) ২,৬
ব্যাখ্যা
যদি ২টি সংখ্যার ১ ব্যতীত কোন সাধারণ গুননীয়ক না থাকে, তাহলে সংখ্যা ২টি পরস্পর সহমৌলিক।
এখানে ২ ও ৩ সংখ্যা দুটির ১ ব্যতীত সাধারণ গুননীয়ক নেই। অতএব ২ ও ৩ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।
১,৮৬৮.
যদি + বলতে ×, × বলতে +, ÷ বলতে -, - বলতে ÷ বোঝায়, তাহলে 7 × 4 ÷ 10 × 2 + 5 =?
  1. 7
  2. 11
  3. 9
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি + বলতে ×, × বলতে +, ÷ বলতে -, - বলতে ÷ বোঝায়, তাহলে 7 × 4 ÷ 10 × 2 + 5 =?

সমাধান:
7 × 4 ÷ 10 × 2 + 5
≈ 7 + 4 - 10 + 2 × 5
= 7 + 4 - 10 + 10
= 11
১,৮৬৯.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
  1. ৭৪
  2. ৭৯
  3. ৭৩
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ধারাবাহিক তিনটি বিজোড় সংখ্যা
ক,  ক + ২,  ক + ৪
তাদের যোগফল ২১৯,

তাহলে,
ক + (ক + ২) + (ক + ৪) = ২১৯
⇒ ৩ক + ৬ = ২১৯
⇒ ৩ক = ২১৩
⇒ ক = ৭১

শেষ সংখ্যা = ক + ৪ = ৭১ + ৪ = ৭৫

∴ শেষ সংখ্যা ৭৫

১,৮৭০.
41, 43, 47, 53, 61, 71, 73, 81 - বেমানান সংখ্যাটি চিহ্নিত করুন।
  1. 41
  2. 61
  3. 71
  4. 81
ব্যাখ্যা
81 ব্যাতীত বাকি সব সংখ্যা মৌলিক।
১,৮৭১.
১, ১, ২, ৩, ৫, ৮,................ধারাটির ১১তম পদ-
  1. ক) ৩৪
  2. খ) ৫৫
  3. গ) ৮৯
  4. ঘ) ১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,................ধারাটির ১১তম পদ-

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১
৩য় পদ = ১ + ১ = ২
৪র্থ পদ =২ + ১ = ৩
৫ম পদ = ৩ + ২ = ৫
৬ষ্ঠ পদ = ৫ + ৩ = ৮
৭ম পদ =৮ + ৫ = ১৩
৮ম পদ = ১৩ + ৮ = ২১
৯ম পদ = ২১ + ১৩ = ৩৪
১০ম পদ = ৩৪ + ২১ = ৫৫
১১তম পদ = ৫৫ + ৩৪ = ৮৯

∴ ১১ তম সংখ্যাটি ৮৯
১,৮৭২.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৮৬
  2. ৯২
  3. ১০০
  4. ৯৭
ব্যাখ্যা

 প্রশ্ন: প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
৯ + ৮ = ১৭
১৭ + ৯ = ২৬
২৬ + ১০ = ৩৬
৩৬ + ১১ = ৪৭
৪৭ + ১২ = ৫৯
৫৯ + ১৩ = ৭২
৭২ + ১৪ = ৮৬

∴ প্রশ্নবোধক স্থানে ৮৬ সংখ্যাটি বসবে।

১,৮৭৩.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩২০ টাকা
  2. খ) ৩৬০টাকা
  3. গ) ৩৮০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা।
১,৮৭৪.
নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1
  1. 9
  2. 27
  3. 12
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1


সমাধান: 
১ম পদ = 243
২য় পদ = 243 ÷ 3 = 81
৩য় পদ = 81 ÷ 3 = 27
৪র্থ পদ = 27 ÷ 3 = 9
৫ম পদ = 9 ÷ 3 = 3
৬ষ্ঠ পদ = 3 ÷ 3 = 1

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 

বিকল্প:
243, 81, ___ , 9, 3, 1
35, 34, 33, 32, 31, 30

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 33 = 27

১,৮৭৫.
81 : 144 : : 121 : ?
  1. 289
  2. 216
  3. 225
  4. 196
ব্যাখ্যা

প্রশ্ন: 81 : 144 : : 121 : ?

সমাধান:
সম্পর্কটি হল x2 : (x + 3)2
92 : 122 : : 112 : (11 + 3)2
⇒ 92 : 122 : : 112 : 142
⇒ 81 : 144 : : 121 : 196

∴ নির্ণেয় সংখ্যা- 196

১,৮৭৬.
১/২, ২/৩, ৩/৪, ৪/৫........ প্রদত্ত শ্রেণির দশম ভগ্নাংশ কত?
  1. ৯/১০
  2. ১০/১১
  3. ১১/১০
  4. ১০/৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ২/৩, ৩/৪, ৪/৫........ প্রদত্ত শ্রেণির দশম ভগ্নাংশ কত? 

সমাধান: 
প্রথম ভগ্নাংশের লব = ১, হর = ২
২য় ভগ্নাংশের লব = ২, হর = ৩
৩য় ভগ্নাংশের লব = ৩, হর = ৪

একই ভাবে,
n তম ভগ্নাংশের লব = n, হর = n + 1 


∴দশম ভগ্নাংশের লব = ১০, হর = ১০ + ১ = ১১ 
১,৮৭৭.
কোন সংখ্যাজোড়টি ব্যতিক্রম?
  1. ৬,৫
  2. ১৫,২
  3. ৮,৩
  4. ১০,৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাজোড়টি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ,
৬ × ৫ = ৩০ 
১৫ × ২ = ৩০
১০ × ৩ = ৩০

অর্থাৎ প্রতিটি জোড়ার সংখ্যাগুলোর পরস্পরের গুনফল ৩০ ।

কিন্তু অপর জোড়ায়,
৮ × ৩ = ২৪ 

সুতরাং ৮, ৩ সংখ্যাজোড়টি ব্যতিক্রম। 
১,৮৭৮.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, ৪, ১৬, ৯৬, ?
  1. ১৯২
  2. ৩৮৪
  3. ৫১২
  4. ৭৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, ৪, ১৬, ৯৬, ?

সমাধান:
১ম পদ = ২
২য় পদ = ২ × ২ = ৪
৩য় পদ = ৪ × ৪ = ১৬
৪র্থ পদ = ১৬ × ৬ = ৯৬
৫মপদ = ৯৬ × ৮ = ৭৬৮
১,৮৭৯.
A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 
  1. 12
  2. 36
  3. 42
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 

সমাধান: 
42 বাদে বাকি 12, 24, 36, 48 সবগুলো 12 এর গুণিতক। 
১,৮৮০.
০, ৩, ৮, ১৫, ........ ধারাটির দশম পদ কত?
  1. ৯৭
  2. ৯৩
  3. ৮০
  4. ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির দশম পদ হবে?

সমাধান:
এখানে,
১ম পদ = ০
২য় পদ = ০ + ৩ = ৩
৩য় পদ = ৩ + ৫ = ৮
৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
৫ম পদ = ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩
৯ম পদ = ৬৩ + ১৭ = ৮০
১০ম পদ = ৮০ + ১৯ = ৯৯
১,৮৮১.
‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 9
  2. খ) 36
  3. গ) 27
  4. ঘ) 65
ব্যাখ্যা
(ডানের সংখ্যা ÷ বামের সংখ্যা) - (উপরের সংখ্যা ÷ নিচের সংখ্যা) = মধ্যের সংখ্যা। অর্থাৎ, (36÷3) - (27÷9) = 9
১,৮৮২.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
  1. ২২৩
  2. ২৫৫
  3. ২৯৪
  4. ৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

সমাধান:
১ম পদ = ৭
২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১
৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫

১,৮৮৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
(১ম কলাম + ২য় কলাম) ÷ ৩য় কলাম = ৪র্থ কলাম
১৭ + ৮ = ২৫ ÷ ৫ = ৫
১৪ + ১০ = ২৪ ÷ ৬ = ৪
৮ + ১৮ = ২৬ ÷ ২ = ১৩
১২ + ৮ = ২০ ÷ ৪ =

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৫ বসবে।
১,৮৮৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 190
  2. 221
  3. 236
  4. 255
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রশ্নবোধক স্থানে " 255 " সংখ্যাটি বসবে। 

(7 × 2) + 1 = 14 + 1 = 15
                ↓
(15 × 2) + 1 = 30 + 1 = 31
                ↓
(31 × 2) + 1 = 62 + 1 = 63
                ↓
(63 × 2) + 1 = 126 + 1 = 127 
                ↓
(127 × 2) + 1 = 254 + 1 = 255
১,৮৮৫.
৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?
  1. ৪১
  2. ৩৪
  3. ৩৩
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?

সমাধান:
১১ - ৫ = ৬
১৯ - ১১ = ৮
২৯ - ১৯ = ১০

এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৬, ৮, ১০…। অর্থাৎ পার্থক্যগুলো ২ করে বৃদ্ধি পাচ্ছে।

সুতরাং ২৯ এর সাথে ১২ যোগ করে পরবর্তী সংখ্যা ৪১।
১,৮৮৬.
10, 17, 26, 37, 50, 65, 82,....., 122 এই ধারার শূন্যস্থানে কত হবে?
  1. 101
  2. 97
  3. 112
  4. 108
ব্যাখ্যা

প্রশ্ন: 10, 17, 26, 37, 50, 65, 82,....., 122 এই ধারার শূন্যস্থানে কত হবে?

সমাধান:
10 = 32 + 1
17 = 42 + 1
26 = 52 + 1
37 = 62 + 1
50 = 72 + 1
65 = 82 + 1
82 = 92 + 1
101 = 102 + 1
122 = 112 + 1

∴ এই ধারার শূন্যস্থানে 101 হবে।

১,৮৮৭.
২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ৪ ফুট
  2. খ) ৬ ফুট
  3. গ) ৮ ফুট
  4. ঘ) ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২০
বা, (৩x + ২x)/৩ = ২০
বা, ৫x = ৬০
∴ x = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ = ৮ ফুট।
১,৮৮৮.
৩০ কে অর্ধ ধারা ভাগ করে ১০ যোগ করলে সংখ্যা টি কত হবে?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৫০
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
(30 ÷ 0.5) + 10 = 60 + 10 = 70.
১,৮৮৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 208
  2. 141
  3. 320
  4. 256
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
বৃত্তের উপরের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা থেকে বৃত্তের নিচের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ করলে বৃত্তের মাঝের সংখ্যা পাওয়া যায়।
১ম বৃত্তে, 734 - 562 = 172
২য় বৃত্তে, 348 - 259 = 89
 একইভাবে, ৩য় বৃত্তে, 684 - 543 = 141

১,৮৯০.
যখন 5 সংখ্যাটি নিচে থাকবে তখন কোন সংখ্যাটি তার উপরের পৃষ্ঠে থাকবে?
  1. 1
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
ডাইসের দুইটি চিত্রেই 2 নম্বর এর অবস্থান একই জায়গায় রয়েছে ৷
আবার একটি চিত্রে ডাইসের উপরে ও ডানে যথাক্রমে 1 ও 4 রয়েছে এবং অপর চিত্রে উপরে ও ডানে যথাক্রমে 5 ও 6 রয়েছে।
এ থেকে বুঝা যায় ডাইসটিতে 2 এর বিপরীতে 3; 1 এর বিপরীতে 5 এবং 4  এর বিপরীতে 6 রয়েছে।
সুতরাং, যখন 5 সংখ্যাটি নিচে থাকবে তখন 1 সংখ্যাটি উপরে থাকবে।
১,৮৯১.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৭তম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৬৮
  2. খ) ৬০
  3. গ) ৫২
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৭তম সংখ্যাটি কত হবে?

সমাধান: 
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই,

৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৭ তম সংখ্যাটি হবে = ৬০
১,৮৯২.
4, 6, 12, 14, 28, 30, ......
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 32
  2. 60
  3. 62
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 6, 12, 14, 28, 30, ......
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান
১) 4, 12, 28, (.....)
২) 6, 14, 30.

১ম ধারায়
+ 8, + 16, + 32 করে বাড়ে

∴ পরবর্তী সংখ্যা = (28 + 32) = 60
১,৮৯৩.
২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…......................... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ১৩
  2. ৪২
  3. ১০
  4. ৩৮
ব্যাখ্যা

প্রশ্ন: ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…......................... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান: 
এখানে 
দুইটি ধারা বিদ্যমান
১ম ধারাটি ২০, ১৮, ১৬, ১৪, ১২................ [পার্থক্য ২ করে কমেছে]
২য় ধারাটি ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]
ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৮

১,৮৯৪.
০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?
  1. ০.০০২১
  2. ০.০০০২১
  3. ০.০২১
  4. ২.১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?

সমাধান:
০.৫ × ০.০৬ × ০.০০৭
= ০.০০০২১
১,৮৯৫.
9 : 14 :: 15 : ?
  1. 12
  2. 13
  3. 26
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: 9 : 14 :: 15 : ?

সমাধান:
এখানে
সাধারণ সম্পর্ক হলো  2x - 4
x = 9 হলে 2x - 4 = 2 × 9 - 4 = 18 - 4 = 4
x = 15 হলে 2x - 4 = 2 × 15 - 4 = 30 - 4 = 26
১,৮৯৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
একদম বামের চিত্র, (১৪ + ১৬ + ৩০)/৬ = ১০
মাঝের চিত্রে, (১৬ + ২৪ + ৪০)/৮ = ১০ 
অর্থাৎ, উপরের সংখ্যাগুলোর যোগফলকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে ১০ পাওয়া যাবে। 

তাই, একদম ডানের চিত্রের ক্ষেত্রে, উপরের সংখ্যাগুলোর যোগফল = (৪০ + ৪৫ + ১৫) = ১০০
এখন এই যোগফলকে শুধুমাত্র ১০ দ্বারা ভাগ করলেই ১০ পাওয়া যাবে।
তাই প্রশ্নবোধক স্থানে ১০ বসবে।

১,৮৯৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 192
  2. 24
  3. 25
  4. 75
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
বন্ধনীর বাহিরের প্রতিটি অংকের যোগফল হলো বন্ধনীর ভিতরের সংখ্যাটি। যেমন:
1 + 9 + 6 + 3 + 2 + 4 = 25

∴ 3 + 2 + 9 + 1 + 3 + 7 = 25
১,৮৯৮.
প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কী হবে? 
4, 5, 7, 11, 19, ____
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 34
  4. ঘ) 35
ব্যাখ্যা
এখানে, 
১ম সংখ্যা = 4
২য় সংখ্যা = 4 × 2 - 3 = 5
৩য় সংখ্যা = 5 × 2 - 3 = 7 
৪র্থ সংখ্যা = 7 × 2 - 3 = 11
৫ম সংখ্যা = 11 × 2 - 3 = 19
ষষ্ঠ সংখ্যা = 19 × 2 - 3 = 35
১,৮৯৯.
যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, ৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ = ?
  1. ক) ০
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, ৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ = ?

সমাধান: 
৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ চিহ্ন পরিবর্তন করে পাই,
= ৪ × ৪ ÷ ৪ + ৪ - ৪ + ৪
= ৪ × ১ + ৪ - ৪ + ৪
= ৪ + ৪ - ৪ + ৪
= ৮ 
১,৯০০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 189
  2. 206
  3. 225
  4. 216
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম কলাম = (5)2 + (2)2 + (3)2 = 25 + 4 + 9 = 38
২য় কলাম = (6)2 + (4)2 + (7)2 = 36 + 16 + 49 = 101

একই ভাবে,
৩য় কলাম = (7)2 + (6)2 + (11)2 = 49 + 36 + 121 = 206