বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

মোট প্রশ্ন২,২৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

PrepBank · পাতা ১৮ / ২৩ · ১,৭০১১,৮০০ / ২,২৩৯

১,৭০১.
যদি 4x + 12 = 36 হয়, তাহলে x + 3 এর মান কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4x + 12 = 36 হয়, তাহলে x + 3 এর মান কত?

সমাধান:
4x + 12 = 36
⇒ 4x = 24
∴ x = 6

∴ x + 3 = 6 + 3 = 9
১,৭০২.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫,............... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৭৯
  2. ৮৯
  3. ২১
  4. ১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫,............... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এটি একটি Fibonacci Series.
প্রতিটি পদ = আগের দুইটি পদের যোগফল।
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
...................
৩৪ + ৫৫ = ৮৯

∴ পরবর্তী সংখ্যাটি = ৮৯
১,৭০৩.
০.০০০০১০২৪ এর বর্গমূল কত?
  1. ০.০৩২
  2. ০.০০৩২
  3. ০.০০০০০০৩২
  4. ০.৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০১০২৪ এর বর্গমূল কত? 
 
সমাধান:
০.০০০০১০২৪ এর বর্গমূল = √(০.০০০০১০২৪)
= ০.০০৩২
১,৭০৪.
নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?
  1. ২৩
  2. ২৪
  3. ২১
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১, ?। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭,  প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে জোড় স্থানীয়। যা ১৭ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ১৭ + ৬ = ২৩
১,৭০৫.
১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ............ ধারাটির পরের পদটি কত? 
  1. ২০২ 
  2. ১৬৪ 
  3. ২৩৬ 
  4. ১৭৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ............ ধারাটির পরের পদটি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ১৬
২য় পদ = ১৬ + (৬ × ১) = ২২
৩য় পদ = ২২ + (৬ × ২) = ৩৪
৪র্থ পদ = ৩৪ + (৬ × ৪) = ৫৮
৫ম পদ = ৫৮ + (৬ × ৮) = ১০৬
৬ষ্ঠ পদ = ১০৬ + (৬ × ১৬) = ২০২ 

সুতরাং, ধারাটির পরের পদটি হলো ২০২

১,৭০৬.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১, ?
  1. ১৯
  2. ১৭
  3. ২০
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১,?

সমাধান:
প্রদত্ত সিরিজে ২টি ধারা আছে,
১ম ধারা, ১৭, ১৫, ১৩, ১১, ....... অর্থাৎ ২ করে কমছে।
২য় ধার, ২৪, ২২, ২০, ১৮, ....... অর্থাৎ ২ করে কমছে।

∴ সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে ১৮ বসবে।

 
১,৭০৭.
৭, ৯, ১৩, ২১, ৩৭,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৬৭
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ৯, ১৩, ২১, ৩৭,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ৭ 
২য় পদ = ৭  + ২ = ৯ 
৩য় পদ = ৯ + ৪ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৮ = ২১
৫ম পদ = ২১ + ১৬ = ৩৭
৬ষ্ঠ পদ = ৩৭ + ৩২ = ৬৯
১,৭০৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
২য় চিত্রে:
(১৯ + ১৭)/(৩ + ৬) = ৩৬/৯ = ৪

৩য় চিত্রে:
(১৩ + ২৭)/(৬ + ২) = ৪০/৮ = ৫

১ম চিত্রে:
(১৭ + ১৩)/(২ + ৩) = ৩০/৫ = ৬
১,৭০৯.
যদি ৪ × ৬ = ১০২
৩ × ৭ = ১০৪
৫ × ৬ =১১১
৬ × ৭ = ?
  1. ১২১
  2. ১৫১
  3. ১৩১
  4. ১৬১
ব্যাখ্যা
সংখ্যা দুটি একবার যোগ একবার বিয়োগ হয়ে পাশাপাশি বসছে। 
(৪ + ৬), (৬ - ৪) = ১০২
(৩ + ৭), (৭ - ৩) = ১০৪
(৫ + ৬), (৬ - ৫) = ১১১
(৬ + ৭), (৭ - ৬) = ১৩১
১,৭১০.
একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২২
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x

প্রশ্নমতে,
x/২ + ৬ = ২x - ২৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২
১,৭১১.
শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে,
২ × ৩ = ৬
৫৪ ÷ ৩ = ১৮

একইভাবে,
৩ × ৩ = ৯
৮১ ÷ ৩ = ২৭
১,৭১২.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
  1. ক) 36
  2. খ) 48
  3. গ) 38
  4. ঘ) 30
ব্যাখ্যা

(0+6+4+2)-2 = 10
(2+10+8+6)-2 = 24
(14+12+10+4)-2 = 38

১,৭১৩.
১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ২৫
  2. খ) ২৯
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
প্রদত্ত ধারা হতে দেখা যায় যে, পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পরবর্তী পদ পাওয়া যায়।
৩ + ১ = ৪
৪ + ৩ = ৭
৪ + ৭ = ১১
৭ + ১১ = ১৮

∴ পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯
১,৭১৪.
১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
১, ২, ৪, ৭ ......... 

১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
১,৭১৫.
০.০২, ০.০৬, ০.১৮, ০.৫৪ …… ধারাটির পরবর্তী সংখ্যাটি কি হবে?
  1. ক) ০.১৬২
  2. খ) ০.১৬৬
  3. গ) ১.৬২০
  4. ঘ) ১.১৪০
ব্যাখ্যা

প্রতিটি সংখ্যার সাথে ৩ গুণ করে পরবর্তী সংখ্যাটি লিখা হয়েছে। সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে ০.৫৪×৩ = ১.৬২ বা ১.৬২০।

১,৭১৬.
যদি সবগুলো ব্লকের আকৃতি একই হয় তবে চিত্রে কয়টি ব্লক আছে?
  1. ১২ টি
  2. ১৩ টি
  3. ১৪ টি
  4. ১৫ টি
ব্যাখ্যা
এখানে কয়টা ব্লক আছে তা গণনার ক্ষেত্রে X ব্লকের নিচে লুকায়িত ব্লকটিও বিবেচনায় নিতে হবে।
১,৭১৭.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়?
  1. ক) ভাইপো
  2. খ) ভাই
  3. গ) মামা
  4. ঘ) ভাতিজি
ব্যাখ্যা
আপনার কাকার একমাত্র বড় ভাই আপনার বাবা। তার মেযের ছোট ভাই মানে আপনার ভাই।
১,৭১৮.
Fill in the missing number of the series 6, 13, 28, ____, 122, 249.
  1. ক) 35
  2. খ) 48
  3. গ) 59
  4. ঘ) 79
ব্যাখ্যা
Fill in the missing number of the series 6, 13, 28, ____, 122, 249.

Solution: 
১ম পদ = 6
২য় পদ = 6 × 2 + 1 = 13
৩য় পদ = 13 × 2 + 2 = 28
৪র্থ পদ = 28 × 2 + 3 = 59
৫ম পদ = 59 × 2 + 4 = 122
৬ষ্ঠ পদ =122 × 2 + 5 = 249
১,৭১৯.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
  1. 3
  2. 9
  3. 55
  4. 97
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?

সমাধান:
১ম চিত্রে, (27 + 54 + 105)/3 = 186/3 = 62
২য় চিত্রে, (35 + 67 + 86)/4 = 188/4 = 47
৩য় চিত্রে, (53 + 74 + ?)/5 = 26
⇒ 127 + ? = 130
⇒ ? = 130 - 127
∴ ? = 3
১,৭২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 218
  2. 206
  3. 169
  4. 225
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম কলাম = (5)2 + (2)2 + (3)2 = 25 + 4 + 9 = 38
২য় কলাম = (8)2 + (4)2 + (7)2 = 64 + 16 + 49 = 129

একই ভাবে,
৩য় কলাম = (7)2 + (5)2 + (12)2 = 49 + 25 + 144 = 218

১,৭২১.
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, __, ৩, ১।
  1. ১৫
  2. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,_____, ৩, ১

সমাধান:
প্রথম পদ = ৮১ ÷ ৩ = ২৭
দ্বিতীয় পদ = ২৭ ÷ ৩ = ৯
তৃতীয় পদ = ৯ ÷ ৩ = ৩
চতুর্থ পদ = ৩ ÷ ৩ = ১

∴ লুপ্ত সংখ্যা = ৯

১,৭২২.
১, ১, ২, ৩, ৫, ৮, .............. এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
  1. ২১
  2. ১৩
  3. ১৯
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?

 সমাধান:
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ =  ১
তৃতীয় পদ = ১ + ১ = ২
চতুর্থ পদ = ১ + ২ = ৩
পঞ্চম পদ =২ + ৩ = ৫
ষষ্ঠ পদ = ৩ + ৫ = ৮
সপ্তম পদ= ৫ + ৮ = ১৩ 
অষ্টম পদ= ১৩ + ৮ = ২১
১,৭২৩.
১৭, ৯, ১৯, ১১, ২১, ১৩, ... ধারার পরের সংখ্যাটি কত হবে?
  1. ১৫
  2. ২৩
  3. ২২
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭, ৯, ১৯, ১১, ২১, ১৩, ... ধারার পরের সংখ্যাটি কত হবে? 

সমাধান:
এখানে,
বিজোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
১৭, ১৯, ২১,...
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ২ বেশি।

আবার,
জোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
৯, ১১, ১৩,... 
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ২ বেশি।

যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে সেটি বিজোড় অবস্থানের 
তাই সংখ্যাটি হবে, ২১ + ২ = ২৩ 
১,৭২৪.
√27 + √75 = ?
  1. 8√3
  2. 8
  3. 16√3
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: √27 + √75 = ?

সমাধান:
√27 + √75 
= √(9 × 3) + √(25 × 3)
= 3√3 + 5√3
= 8√3
১,৭২৫.
৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১৫৯
  2. ২২৫
  3. ২৫৬
  4. ২৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
প্রতি ৩ অন্তর সংখ্যাগুলোর বর্গ আকারে ধারাটি সাজানো হয়েছে।
১ম পদ = ৩ = ৯
২য় পদ = ৬ = ৩৬
৩য় পদ = ৯ = ৮১
৪র্থ পদ = ১২= ১৪৪
৫ম পদ = ১৫ = ২২৫
১,৭২৬.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
  1. ১০
  2. ২৯
  3. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬

এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।
১,৭২৭.
নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) ২/৯
  2. খ) ৫/৮
  3. গ) ১/৫
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
সমাধানঃ

২/৯ = ০.২২
৫/৮ = ০.৬২৫
১/৫ = ০.২
৭/১২ = ০.৫৮

৫/৮ সংখ্যাটি বৃহত্তম
১,৭২৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১২
ব্যাখ্যা
(6 × 6) - (8 × 2) = 20
(3 × 7) - (3 × 5) = 6
(3 × 17) - (4 × 11) = 7
১,৭২৯.
৯৫, ৮৭, ৮০, ৭৪, ... ধারাটির অষ্টম পদ হবে-
  1. ৬০
  2. ৬১
  3. ৬২
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫, ৮৭, ৮০, ৭৪, ... ধারাটির অষ্টম পদ হবে-

সমাধান:
১ম পদ = ৯৫
২য় পদ = ৯৫ - ৮ = ৮৭ 
৩য় পদ = ৮৭ - ৭ = ৮০ 
৪র্থ পদ = ৮০ - ৬ = ৭৪ 
৫ম পদ = ৭৪ - ৫ = ৬৯ 
৬ষ্ঠ পদ = ৬৯ - ৪ = ৬৫ 
৭ম পদ = ৬৫ - ৩ = ৬২ 
৮ম পদ = ৬২ - ২ = ৬০ 
১,৭৩০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৫৮
  2. ৬০
  3. ৬২
  4. ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান: 
১ম চিত্রে,
(৯ × ৫) - ৩
= ৪৫ - ৩
= ৪২

২য় চিত্রে,
(৮ × ৭) - ৪
= ৫৬ - ৪
= ৫২

৩য় চিত্রে,
(৭ × ৯) - ৫
= ৬৩ - ৫
= ৫৮

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
১,৭৩১.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
  1. ৭৫
  2. ১০০
  3. ১৫০
  4. ১৮০
ব্যাখ্যা
 
প্রশ্ন: ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর ৩২% = ৪৮ 
বা, ৩২x/১০০ = ৪৮
বা, ৩২x = ৪৮০০
বা, x = ৪৮০০/৩২
∴ x = ১৫০ 

∴ সংখ্যাটি ১৫০
১,৭৩২.
36, 34, 30, 28, 24, ... পরবর্তী সংখ্যা কত?
  1. 26
  2. 23
  3. 22
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: 36, 34, 30, 28, 24, ... পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
36 - 34 = 2
34 - 30 = 4
30 - 28 = 2
28 - 24 = 4

এখানে প্রথমে ২ কমে পরে ৪ কমে। আবার ২ কমে পরে ৪ কমে। এভাবে চলতে থাকে। 
সেই হিসেবে 24 এর পরের সংখ্যাটি ২ কমবে।
∴ সংখ্যাটি হবে 24 - 2 = 22
১,৭৩৩.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?
  1. ১৮
  2. ২০
  3. ১১
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?

সমাধান:
প্রথম সিরিজ (বিজোড় পজিশন)-
১৯, ১৭, ১৫, ১৩ →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ১৩ - ২ = ১১

আবার,
দ্বিতীয় সিরিজ (জোড় পজিশন)-

২৬, ২৪, ২২, ? →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ২২ - ২ = ২০

∴ এখন পুরো সিরিজটি হবে = ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০
১,৭৩৪.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?

সমাধান-
১৫ ÷ ৩ = ৫ × ৮ = ৪০
৪৫ ÷ = ৫ × ১০ = ৫০
১,৭৩৫.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?


সমাধান:
১ম চিত্রে, √(১ + ৬ + ৮ + ১০) = √২৫ = ৫

২য় চিত্রে, √(২ + ২৩ + ৭ + ১৭) = √৪৯ = ৭

৩য় চিত্রে, √(৩ + ৫ + ৪ +) = √১৬ = ৪
১,৭৩৬.
প্রশ্নবোধক স্থানে কত হবে?
  1. 85
  2. 82
  3. 81
  4. 79
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত হবে?

সমাধান:
14 + 9 = 23
23 + 11 = 34
34 + 13 = 47
47 + 15 = 62
62 + 17 = 79

∴ প্রশ্নবোধক স্থানে 79 হবে।
১,৭৩৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        17  (112)  39
        28   ( ? )   49
  1. 84
  2. 96
  3. 148
  4. 154
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        17  (112)  39
        28   ( ? )   49

সমাধান:
বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
17 + 39 = 56 ⇒ 56 × 2 = 112
28 + 49 = 77 ⇒ 77 × 2 = 154

১,৭৩৮.
যদি 8 × 3 = 4015 , 4 × 5 = 2025 হয় তবে, 6 × 7 =কত?
  1. ক) 2435
  2. খ) 3028
  3. গ) 2428
  4. ঘ) 3035 
ব্যাখ্যা
প্রত্যেকটিকে ৫ দ্বারা গুণ করে পাশাপাশি লেখা হলো 
8 × 3 = 4015 ,
4 × 5 = 2025 ,
6 × 7 =3035 
১,৭৩৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
2, 5, 10, 17, 26, 37, 50, ?
  1. ক) 56
  2. খ) 58
  3. গ) 62
  4. ঘ) 65
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
2, 5, 10, 17, 26, 37, 50, ?

সমাধান:
১ম পদ = 12 + 1 = 2
২য় পদ = 22 + 1 = 5
৩য় পদ =  32 + 1 = 10
৪র্থ পদ =42 + 1 = 17
৫ম পদ = 52 + 1 = 26
৬ষ্ঠ পদ = 62 + 1 = 37
৭ম পদ = 72 + 1 = 50
৮ম পদ = 82 + 1 = 65
১,৭৪০.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ৭০০
  2. ৮০০
  3. ১২০০
  4. ২০০০
ব্যাখ্যা
অপশনের যে শতাব্দিকে ৪০০ দ্বারা ভাগ করা যায় না সেটি লিপ ইয়ার হবে না। ৭০০ কে ৪০০ দ্বারা ভাগ করা যায় না, তাই এটি লিপ ইয়ার না।
১,৭৪১.
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
১,৭৪২.
৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৮
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৩ = ৬
৩য় পদ = ৬ + ৫ = ১১
৪র্থ পদ = ১১ + ৭ = ১৮
৫ম পদ = ১৮ + ৯ = ২৭ 
৬ষ্ঠ পদ = ২৭ + ১১ = ৩৮ 
১,৭৪৩.
৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ২৮
  2. ৩০
  3. ৩২
  4. ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
৬৪ - ২ = ৬৪ - ১৬ = ৪৮
৪৮ - ২ = ৪৮ - ৮ = ৪০
৪০ - ২ = ৪০ - ৪ = ৩৬
৩৬ - ২ = ৩৬ - ২ = ৩৪
৩৪ - ২ = ৩৪ - ১ = ৩৩
১,৭৪৪.
১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, __ ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ২০২
  2. ১৯২
  3. ১৫৪
  4. ১৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, __ ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ১৬
২য় পদ = ১৬ + (৬ × ১) = ২২
৩য় পদ = ২২ + (৬ × ২) = ৩৪
৪র্থ পদ = ৩৪ + (৬ × ৪) = ৫৮
৫ম পদ = ৫৮ + (৬ × ৮) = ১০৬
৬ষ্ঠ পদ = ১০৬ + (৬ × ১৬) = ২০২
১,৭৪৫.
3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 71
  2. 79
  3. 61
  4. 69
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।

বিজোড় স্থানের সংখ্যা নিয়ে ধারা: 3, 5, 7, 9 
প্রতিক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায়।

জোড় স্থানের সংখ্যা নিয়ে ধারা: 5, 19, 41, ?
22 + 1 = 4 + 1 = 5
42 + 3 = 16 + 3 = 19
62 + 5 = 36 + 5 = 41
82 + 7 = 64 + 7 = 71

∴ প্রশ্নবোধক স্থানে 71 বসবে।
১,৭৪৬.
If 4x + 12 = 36, what is the value of (x + 3)?
  1. 12
  2. 9
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: If 4x + 12 = 36, what is the value of (x + 3)?

সমাধান:
এখানে,
4x + 12 = 36
বা, 4x = 36 - 12
বা, 4x = 24
বা, x = 24/4
বা, x = 6
বা, x + 3 = 6 + 3
∴ x + 3 = 9
১,৭৪৭.
কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?
(২৫/?) = (?/৬২৫)
  1. ক) ২৫
  2. খ) ৭৫
  3. গ) ১২৫
  4. ঘ) ২২৫
১,৭৪৮.
প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?
  1. ৪০৫
  2. ৩৯২
  3. ৪১১
  4. ৩২৯
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?


সমাধান:
প্রদত্ত প্রশ্নের উপরের অংশে,
৫ × ৩ = ১৫
১৫ × ৩ = ৪৫
৪৫ × ৩ = ১৩৫
১৩৫ × ৩ = ৪০৫

∴ প্রশ্নবোধক স্থানে ৪০৫ বসবে।

১,৭৪৯.
১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?
  1. ৩৪
  2. ৪৩
  3. ৪৬
  4. ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?

সমাধান: 
এখানে 
১ম পদ = ১ 
২য় পদ = ১ + ৩ = ৪ 
৩য় পদ = ৪ + ৬ = ১০ 
৪র্থ পদ = ১০ + ৯ = ১৯ 
৫ ম পদ = ১৯ + ১২ = ৩১ 
৬ষষ্ঠ পদ = ৩১ + ১৫ = ৪৬ 
১,৭৫০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 28
  2. 26
  3. 22
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এটি একটি অনন্য সমাধান যেখানে প্রদত্ত সংখ্যা থেকে 12 বিয়োগ করলে সঠিক উত্তর পাওয়া যায়।
58 -12= 46
46 -12= 34
34 -12= 22

∴ প্রশ্নবোধক স্থানে 22 সংখ্যাটি বসবে।
১,৭৫১.
বন্ধনীতে কোন সংখ্যা বসবে?
  1. 340
  2. 232
  3. 216
  4. 250
ব্যাখ্যা
প্রশ্ন: বন্ধনীতে কোন সংখ্যা বসবে?

সমাধান:
466 - 341 = 125 ⇒ 125 × 2 = 250
398 - 282 = 116 ⇒ 116 × 2 = 232
১,৭৫২.
6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
  1. ক) 421
  2. খ) 241
  3. গ) 412
  4. ঘ) 142
ব্যাখ্যা
(6 ÷ 3) × (48 ÷ 4) = 2  12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(36 ÷ 3) × (64 ÷ 4)= 12  16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(123 ÷ 3) × (8 ÷ 4) = 41  2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
১,৭৫৩.
যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 7 × 6 = ?
  1. 1412
  2. 2824
  3. 2248
  4. 2428
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 7 × 6 = ?

সমাধান:
এখানে,
2 × 4 = 8, 3 × 4 = 12; 812
4 × 4 = 16, 5 × 4 = 20; 1620

একইভাবে,
7 × 4 = 28, 6 × 4 = 28; 2824
১,৭৫৪.
১ থেকে ১০৪ পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেগুলো ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ১৫ টি
  2. খ) ১৬ টি
  3. গ) ১৭ টি
  4. ঘ) ১৮ টি
ব্যাখ্যা

১০৪÷৬ = ১৭.৩৩ ; অর্থাৎ ১৭ টি সংখ্যা আছে।

১,৭৫৫.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১২৫
  3. ২৭৫
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

শর্তমতে,
ক এর ৭৫% + ৭৫ = ক
বা, ক × ৭৫/১০০ + ৭৫ = ক
বা, ৩ক/৪ + ৭৫ = ক
বা, ক - ৩ক/৪ = ৭৫
বা, (৪ক - ৩ক)/৪ = ৭৫
বা, ক = ৭৫ × ৪
⸫ ক = ৩০০
১,৭৫৬.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৪৩, ৮১, __  , ৯, ৩, ১
  1. ক) ২১
  2. খ) ২৭
  3. গ) ২৪
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৪৩, ৮১, __  , ৯, ৩, ১

সমাধান: 
২৪৩ ÷ ৩ = ৮১
৮১ ÷ ৩ = ২৭,
২৭ ÷ ৩ = ৯,
৯ ÷ ৩ = ৩,
৩ ÷ ৩ = ১

অতএব, লুপ্ত সংখ্যা = ২৭ 
১,৭৫৭.
২ - ১.৯৯৯......... = কত?
  1. ক) ০
  2. খ) ০.১
  3. গ) ০.০১
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২ - ১.৯৯৯......... = কত?

সমাধান:
মনে করি,
x = ১.৯৯৯.............
∴ ১০x = ১৯.৯৯৯............

এখন,
১০x - x = ১৯.৯৯৯.......... - ১.৯৯৯...........
⇒ ৯x = ১৮
⇒ x = ২

∴  ১.৯৯৯............ এর মান = ২

∴ ২ - ১.৯৯৯......... = ০

বিকল্প সমাধান:
১.৯৯৯........... থেকে ২ এর মধ্যে কোন সংখ্যা নেই।
তাই ২ থেকে ১.৯৯৯.......... বিয়োগ করলে বিয়োগফল ০ শুন্য হবে।
১,৭৫৮.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ দ্বিতীয়টির দ্বিগুণের চেয়ে ৩ বেশি। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত? 
  1. ক) ৭
  2. খ) ৯
  3. গ) ১১
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ দ্বিতীয়টির দ্বিগুণের চেয়ে ৩ বেশি। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
১ম বিজোড় সংখ্যা = ক 
২য় বিজোড় সংখ্যা = ক + ২ 
৩য় বিজোড় সংখ্যা = ক + ২ + ২ = ক + ৪

প্রশ্নমতে,
৩ক = ২(ক + ২) + ৩
বা, ৩ক = ২ক + ৪ + ৩
বা, ৩ক - ২ক = ৭ 
∴ ক  = ৭ 

∴ ২য় বিজোড় সংখ্যা  = ক + ২ = ৭ + ২ = ৯
১,৭৫৯.
নিচের সিরিজের ৯ম সংখ্যাটি কত হবে?
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, __, __।
  1. ক) ৮৭
  2. খ) ৮০
  3. গ) ৭৯
  4. ঘ) ৮১
ব্যাখ্যা

০ + ৩ = ৩
৩ + ৫ = ৮
৮ + ৭ = ১৫
১৫ + ৯ = ২৪
২৪ + ১১ = ৩৫
৩৫ + ১৩ = ৪৮
৪৮ + ১৫ = ৬৩
৬৩ + ১৭ = ৮০(উত্তর)
(প্রতিটির সাথে পর্যায়ক্রমে বিজোড় সংখ্যা যোগ হয়েছে)

১,৭৬০.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ১৩১
  2. খ) ১৩৩
  3. গ) ১৪৯
  4. ঘ) ১৫১
ব্যাখ্যা
১৩১, ১৪৯ এবং ১৫১ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। ১৩৩ মৌলিক সংখ্যা নয়৷ একে ৭ এবং ১৯ দ্বারা ভাগ করা যায়৷
১,৭৬১.
2, 3, 6, 11, 18, 27, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 36
  2. 37
  3. 38
  4. 39
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 3, 6, 11, 18, 27, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
2, 3, 6, 11, 18, 27, ?

2 + 1 = 3
3 + 3 = 6
6 + 5 = 11
11 + 7 = 18
18 + 9 = 27
27 + 11 = 38
১,৭৬২.
TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?
  1. 97862
  2. 97826
  3. 97682
  4. 69782
ব্যাখ্যা
প্রশ্ন: TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?

সমাধান:
TRAIN = 98726 থেকে আমরা লিখতে পারি,
T = 9, R = 8, A = 7, I = 2, & N = 6

সুতরাং, TARIN = 97826.
 
১,৭৬৩.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
26 × 8 ÷ 24 - 3 + 2 = কত?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
26 × 8 ÷ 24 - 3 + 2 = কত?

সমাধান: 
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
26 + 8 - 24 ÷ 3 × 2 
26 + 8 - 8 × 2 
26 + 8 - 16
34 - 16 
18
১,৭৬৪.
প্রশ্নবোধক স্থানে কত সংখ্যা হবে?
  1. ক) 25
  2. খ) 32
  3. গ) 42
  4. ঘ) 30
ব্যাখ্যা

প্রতিটি ত্রিভুজটিতে, নিম্নোক্ত 2 টি সংখ্যাকে যোগ করে উপরের সংখ্যা দিয়ে গুণ দিলে ত্রিভুজের কেন্দ্রে লিখিত মান পাওয়া যায়।
2 + 3 = 5; 5 × 6 = 30
4 +1 = 5 ; 5 × 5 = 25
6 + 2 = 8; 8 × 4 = 32

১,৭৬৫.
০.০৩০ × ০.০০৩০ × ০.৩০ ÷ ০.০০৩০ = ?
  1. ক) ০.০০৯
  2. খ) ০.০০০৯
  3. গ) ০.০০২৭
  4. ঘ) ০.০০০২৭
ব্যাখ্যা
০.০৩০ × ০.০০৩০ × ০.৩০ ÷ ০.০০৩০
= ০.০৩০ × ০.০০৩০ × ১০০
= ০.০০৯
১,৭৬৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৯১, ৮৫, ৭৩, ৫৫, ?, ১
  1. ৩২
  2. ৩৫
  3. ২৮
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৯১, ৮৫, ৭৩, ৫৫, ?, ১

সমাধান:
১ম পদ = ৯১
২য় পদ = ৯১ - ৬ = ৮৫
৩য় পদ = ৮৫ - ১২ = ৭৩
৪র্থ পদ = ৭৩ - ১৮ = ৫৫
৫ম পদ = ৫৫ - ২৪ = ৩১
৬ষ্ঠ পদ = ৩১ - ৩০ = ১
১,৭৬৭.
নিচের ধারার পরবর্তী সংখ্যাটি কত?
19648, 1728, 112, ?
  1. 56
  2. 2
  3. 12
  4. 26
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারার পরবর্তী সংখ্যাটি কত?
19648, 1728, 112, ?

সমাধান:
19648
1 × 9 × 6 × 4 × 8 = 1728
1 × 7 × 2 × 8 = 112
1 × 1 × 2 = 2

১,৭৬৮.
৩৬, ২৮, ২১, ১৫, ১০, ......... ধারার পরবর্তী পদ কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০, ......... ধারার পরবর্তী পদ কত?

সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫

∴ ১০ - পরবর্তী পদ = ৪
বা, পরবর্তী পদ = ১০ - ৪ = ৬ 
১,৭৬৯.
যদি 2 × 3 = 1015 এবং 4 × 6 =2030 হয় তবে 3 × 6 = কত?
  1. 2450
  2. 1530
  3. 3050
  4. 1610
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2 × 3 = 1015 এবং 4 × 6 =2030 হয় তবে 3 × 6 = কত? 

সমাধান:
এখানে,
2 × 5 = 10, 3 × 5 = 15 ∴ 2 × 3 = 1015
4 × 5 = 30, 6 × 5 = 30 ∴ 4 × 5 = 2030

একইভাবে,
3 × 5 = 15, 6 × 5 = 30, ∴ 3 × 6 = 1530

১,৭৭০.
1, 4, 9, 16, 20, 36, 49 - এখানে কোন সংখ্যাটি বেমানান?
  1. 1
  2. 9
  3. 20
  4. 49
ব্যাখ্যা

ধারাটি হচ্ছে - 12, 22, 32, 42, 52, 62, 72
এখানে 52 = 25 না হয়ে 20 হয়েছে

১,৭৭১.
(3.8 × 3.8 × 3.8 + 1.2 × 1.2 × 1.2)/(3.8 × 3.8 - 3.8 × 1.2 + 1.2 × 1.2) এর মান কত? 
  1. ক) 2.6
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: (3.8 × 3.8 × 3.8 + 1.2 × 1.2 × 1.2)/(3.8 × 3.8 - 3.8 × 1.2 + 1.2 × 1.2) এর মান কত? 

সমাধান: 
(3.8 × 3.8 × 3.8 + 1.2 × 1.2 × 1.2)/(3.8 × 3.8 - 3.8 × 1.2 + 1.2 × 1.2)
= (3.83 + 1.23 )/(3.82 + 1.22 - 3.8 × 1.2)
= (3.8 + 1.2) (3.82 + 1.22 - 3.8 × 1.2)/(3.82 + 1.22 - 3.8 × 1.2)
= 3.8 + 1.2 
= 5
১,৭৭২.
  1. 5
  2. 7
  3. 9
  4. 12
ব্যাখ্যা
চিত্রের প্রতিটি বক্সের অন্তর্ভুক্ত সংখ্যাগুলোর সমষ্টি 22।
সুতরাং, প্রশবোধক স্থানে হবে = 22 - (8 + 1 + 4) = 9
১,৭৭৩.
একটি ট্যাংক ২/৫ অংশ পূর্ণ আছে। যদি ঐ ট্যাংকে ১৬ লিটার পানি যোগ করা হয় তাহলে, ট্যাংকটির ৬/৭ অংশ পূর্ণ হয়। ট্যাংক এর ধারণ ক্ষমতা কত?
  1. ক) ২৮ লিটার
  2. খ) ৩২ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ৩৮ লিটার
ব্যাখ্যা

ধরি ট্যাংক এর ধারণ ক্ষমতা = x লিটার
তাহলে, ৬x/৭ - ২x/৫ = ১৬
x = ৩৫

১,৭৭৪.
একজন ছাত্র একটি সংখ্যাকে ৩/৫ দিয়ে গুণ না করে ৫/৩ দিয়ে গুণ করে ফেলেছিলো। হিসাবের ভুল শতকরায় কত হবে?
  1. ক) ১৩৪%
  2. খ) ১৭৭.৭৭%
  3. গ) ৬৪%
  4. ঘ) ৬৯.৩৩%
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি ক
তাহলে, ভুল = (৫/৩)ক - (৩/৫)ক = ১৬ক/১৫
ভুলের হার =
{(১৬ক/১৫) / (৩ক/৫)} × ১০০
= {(১৬/১৫)ক X (৫/৩)ক} × ১০০
= ১৭৭.৭৭ %

১,৭৭৫.
৪, ৩, ১৬, ৬, ৬৪, ১২, ?, ২৪
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ১২৮
  2. ১১২
  3. ২৫৬
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৩, ১৬, ৬, ৬৪, ১২, ?, ২৪
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৪, ১৬, ৬৪, ২৫৬
প্রথম অনুক্রমটিতে ৪ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৪
২য় পদ = ৪ × ৪ = ১৬
৩য় পদ = ১৬ × ৪ = ৬৪
৪র্থ পদ = ৬৪ × ৪ = ২৫৬

দ্বিতীয় অনুক্রম: ৩, ৬, ১২, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৩
২য় পদ = ৩ × ২ = ৬
৩য় পদ = ৬ × ২ = ১২
৪র্থ পদ = ১২ × ২ = ২৪
১,৭৭৬.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যকে দুইজন করে সন্তানসহ কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে তাহলে মোট কত জন লোক হল?
  1. ক) ৯ জন
  2. খ) ১০ জন
  3. গ) ১১ জন
  4. ঘ) উত্তর নেই
ব্যাখ্যা

কক্ষে মোট তিন দম্পতি = ৬ জন
দুইজন দম্পতির মোট সন্তান = (২ x ২) বা ৪ জন
আমি = ১ জন
মোট = ১১ জন

১,৭৭৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?


সমাধান:
১ম ত্রিভুজে = (4 + 7 + 4)/3 = 15/3 = 5

২য় ত্রিভুজে = (5 + 8 + 2)/3 = 15/3 = 5

∴ ৩য় ত্রিভুজে = (6 + 9+ 6)/3 = 21/3 = 7
১,৭৭৮.
6, 8, 10, 11, 14, 14, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 17
  2. 18
  3. 20
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 8, 10, 11, 14, 14, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি ধারা আছে,
বিজোড় স্থানে অবস্থিত সংখ্যা গুলোর ধারা: 6, 10, 14, ? 
যা 4 করে বাড়ে।

জোড় স্থানে অবস্থিত সংখ্যা গুলোর ধারা: 8, 11, 14
যা 3 করে বাড়ে।

প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি বিজোড় স্থানের তাই সংখ্যাটি হবে: 14 + 4 =18
১,৭৭৯.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২,১ ও ৩ সে.মি.। এতে কত লিটার পানি ধরবে?
  1. ক) ০.৬
  2. খ) ০.০৬
  3. গ) ০.০০৬
  4. ঘ) ০.০০০৬
ব্যাখ্যা
চৌবাচ্চাটির আয়তন = ১ × ২ × ৩ = ৬ ঘন সে.মি.
সুতরাং, চৌবাচ্চাটিতে পানি ধরে = ৬/১০০০ লিটার = ০.০০৬ লিটার
১,৭৮০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 29
  2. খ) 47
  3. গ) 37
  4. ঘ) 41
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
(5 × 3) + 4 = 19
(6 × 4) + 5 = 29
(7 × 5) + 6 = 41
১,৭৮১.
Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)
  1. ÷, -
  2. +, -
  3. ×, +
  4. none of the above
ব্যাখ্যা
প্রশ্ন: Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)

সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78
১,৭৮২.
যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়, তাহলে
18 + 6 ÷ 3 - 2 × 8 = কত?
  1. 10
  2. 5
  3. 4
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়, তাহলে
18 + 6 ÷ 3 - 2 × 8 = কত?

সমাধান:
যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়
প্রশ্নে নির্দেশিত তথ্য অনুসারে চিহ্ন পরিবর্ত্ন করে পাই

18 + 6 ÷ 3 - 2 × 8 এর পরিবর্তিত রূপ
18 ÷ 6 - 3 × 2 + 8
= 3 - 3 × 2 + 8
= 3 - 6 + 8
= 11 - 6
= 5

১,৭৮৩.
কোন সংখ্যার সাথে ৭ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ২০
  3. গ) ৭৫
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
{৫(x+৭)/৯} - ৩ = ১২
বা, ৫(x+৭)/৯ = ১৫
বা, ৫x + ৩৫ = ১৩৫
বা, ৫x = ১০০
∴ x = ২০

১,৭৮৪.
যদি ২ × ৩ = ৩৬, ৩ × ৪ = ১৪৪, ৪ × ৫ = ৪০০ , ৩ × ৫ = কত? 
  1. ক) ২২৫
  2. খ) ২৫৬
  3. গ) ১৬৯
  4. ঘ) ১৮৮
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি সংখ্যা গুণফলের বর্গ করে লেখা হয়েছে। 
২ × ৩ = ৩৬
৩ × ৪ = ১৪৪
৪ × ৫ = ৪০০
৩ × ৫ = ২২৫
১,৭৮৫.
  1. ১/১২
  2. ১/৩
  3. ১/৬
  4. ১/৮
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৭৮৬.
দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত হবে?
  1. ১১
  2. ১৩
ব্যাখ্যা
১ম ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৩
২য় ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৫
৩য় ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৭
প্রদত্ত সংখ্যাগুলো                                 ৩       ৫          ৭
পাশাপাশি দুটো সংখ্যার পার্থক্য                   ২         ২
চতুর্থ ত্রিভুজে কাঠির সংখ্যা হবে ৭ + ২ = ৯

[ সংখ্যাগত দক্ষতা (সিরিজ সম্পন্নকরণ) ]
১,৭৮৭.
  1. √১০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

১,৭৮৮.
৮, ২৪, ৪৮, ৮০, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৯৪
  2. ৯৮
  3. ১১২
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ২৪, ৪৮, ৮০, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ৩ - ১ = ৯ - ১ = ৮
২য় পদ = ৫ - ১ = ২৫ - ১ = ২৪
৩য় পদ = ৭ - ১ = ৪৯ - ১ = ৪৮
৪র্থ পদ = ৯ - ১ = ৮১ - ১ = ৮০
∴ ৫ম পদ = ১১- ১ = ১২১ -১ = ১২০
১,৭৮৯.
কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
  1. ৮, ৯
  2. ১২, ১৫
  3. ১৪, ২১
  4. ১৮, ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি।

এখানে,
৯ = ১ × ৩ × ৩
৮ = ১ × ২ × ২ × ২

যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং (৯, ৮) পরস্পর সহ-মৌলিক।
১,৭৯০.
৭৫ কোন সংখ্যার এক তৃতীয়াংশের ৭৫%?
  1. ক) ১২০০
  2. খ) ৪০০
  3. গ) ৩০০
  4. ঘ) ২২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি হচ্ছে x
তাহলে x এর ১/৩ এর ৭৫% = ৭৫
বাঁ, x × ১/৩ × ৭৫% = ৭৫
বাঁ, x  × ১/৩ × ৭৫/১০০ = ৭৫
বাঁ, x = ৭৫ × ৩ × ৪/৩ = ৩০০

১,৭৯১.
নিচের কোনটি ফিবোনাক্বি সংখ্যার সিরিজ?
  1. ক) ৫, ৮, ১৩
  2. খ) ২, ৩, ৭
  3. গ) ১, ৩, ৫
  4. ঘ) ৪, ৯, ১৬
ব্যাখ্যা
পর পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, তবে তাদেরকে ফিবোনাক্বি সংখ্যা বলে। এখানে 5 + 8 = 13.
১,৭৯২.
'?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 4
  2. 6
  3. 18
  4. 36
ব্যাখ্যা

প্রশ্ন: '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান: 
প্রতিটি কলামে নিচের সংখ্যা থেকে মাঝের সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে ওপরের সংখ্যাটি পাওয়া যাবে।

∴ ১ম কলামে,
27 - (7× 2)
= 27 - 14
= 13
২য় কলামে,
144 - (45 × 2) 
= 144 - 90
= 54
এবং ৩য় কলামে,
68 - (32 × 2)
= 68 - 64
= 4

১,৭৯৩.
যদি MENTAL = NGQXFR হয়, তবে ABILITY = ?
  1. ক) BDLPNZF
  2. খ) BELPMZF
  3. গ) DFLONZF
  4. ঘ) BDSPNYF
ব্যাখ্যা
M = N
E = G (F)
N = Q (O, P)
T = X (U, V, W)
A = F (B, C, D, E)
L = R (M, N, O, P, Q)

A = B
B = D (C)
I = L (J, K)
L = P (M, N, O)
I = N (J, K, L, M)
T = Z (U, V, W, X, Y)
Y = F (Z, A, B, C, D, E)
১,৭৯৪.
243, 81, 27, 9, 3 ধারাটির পরবর্তী পদটি কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/3
  4. ঘ) - 3
ব্যাখ্যা
35, 34, 33, 32, 31, 30
243, 81, 27, 9, 3, 1
১,৭৯৫.
১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৪
  3. গ) ১৯০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?

সমাধান:
২২ - ১০ = ১২
৪৬ - ২২ = ২৪ = ১২ × ২
৯৪ - ৪৬ = ৪৮ = ২৪ × ২

প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ।

∴ পরের সংখ্যাটি হবে, ৯৪ + (৪৮ × ২)
= ৯৪ + ৯৬
= ১৯০ 
১,৭৯৬.
4, 2, 1, (1/2), (1/4) ……………... ধারাটির পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) 1/8
  2. খ) 2/8
  3. গ) 1/6
  4. ঘ) 1/9
ব্যাখ্যা

এটি একটি সাধারণ ভাগ সিরিজ; প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার অর্ধেক।
4/2 = 2
2/2 = 1
1/2 = 1/2
(1/2) / 2 = 1/4
(1/4) / 2 = 1/8 এবং আরও।
অতএব, ধারাটির পরের সংখ্যাটি হবে 1/8

১,৭৯৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 9
  2. 17
  3. 15
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
বিমানের দুই হাতলের সংখ্যার পার্থক্যের তিনগুণ হলো বিমানের লেজের সংখ্যাটি।
8 - 3 = 5 ⇒ 5 × 3 = 15

6 - 2 = 4 ⇒ 4 × 3 = 12

9 - 3 = 6 ⇒ 6 × 3 = 18
১,৭৯৮.
যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ ও '-' অর্থ ভাগ হয়, তাহলে ১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪ = কত?
  1. ২০
  2. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ ও '-' অর্থ ভাগ হয়, তাহলে ১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪ = কত?

সমাধান:
১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪
= ১৬ + ৩ - ৬ ÷ ২ × ৪
= ১৬ + ৩ - ৩ × ৪
= ১৬ + ৩ - ১২
= ৭
১,৭৯৯.
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভিন্ন রকম?
৩৩১,৫৫১,৪৮২,২৬৩,৩৮৩,২৪২,১১১
  1. ক) ৩৩১
  2. খ) ৪৮২
  3. গ) ৩৮৩
  4. ঘ) ২৪২
ব্যাখ্যা
এখানে,
৩৮৩ ভিন্ন রকম।  
বাকিগুলো ১ম ও শেষ অঙ্ক গুণ করলে মাঝের অঙ্কটি পাওয়া যায়।
১,৮০০.
যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 5
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?

সমাধান:
4864 × 9P2
এখানে স্পষ্টত 4864 সংখাটি 4 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়।
∴ 4864 × 9P2 কে 12 দ্বারা বিভাজ্য হতে হলে 9P2 কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
(9 + P + 2) কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
∴ P = 1 হলে, (9 + P + 2) = 1 যা 3 দ্বারা বিভাজ্য।