বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

SAT and NAT Act

মোট প্রশ্ন১৯৪এই পাতা৯৪প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

SAT and NAT Act

PrepBank · পাতা / · ১০১১৯৪ / ১৯৪

১০১.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৫০ ধারা অনুসারে, কোন পরিস্থিতিতে রাজস্ব কর্মকর্তার আদেশ পর্যালোচনা করা যাবে না?
  1. আদেশটি মৌখিক হলে
  2. আদেশটি বাতিল না হলে
  3. আবেদনকারী অনুপস্থিত থাকলে
  4. আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
সঠিক উত্তর:
আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
উত্তর
সঠিক উত্তর:
আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
১০২.
অকৃষি ভূমির উন্নয়ন সম্পর্কিত ডেপুটি কমিশনার কর্তৃক আদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করা যাবে?
  1. কমিশনার
  2. জেলা জজ
  3. যুগ্ম জেলা জজ
  4. কালেক্টর
সঠিক উত্তর:
জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ
ব্যাখ্যা
• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:

১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।

Section 66- Collector to decide question as to right to make improvement, etc.

(1) If a question arises between the non-agricultural tenant and his landlord- 
(a) as to the right to make an improvement, or 
(b) as to whether a particular work is an improvement, 
the Deputy Commissioner may, on the application of either party, decide the question. 

(2) An appeal, if presented within thirty days from the date of the order appealed against, shall lie to the District Judge from every order passed by the Deputy Commissioner under sub-section (1) and the order passed by the District Judge on such appeal shall be final.
১০৩.
জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব (reformation in situ) হলে, তাতে মূল মালিকের স্বত্ব-স্বার্থ অক্ষুন্ন থাকবে?
  1. ১৫ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

• The State Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারায় সিকস্থি [Diluvion] এবং ৮৭ ধারায় পয়স্তি [Alluvion] সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে।

ধারা ৮৬ (২) মোতাবেক:
সিকস্তির কারণে নদীগর্ভে সিকস্তি জমি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পুনরায় জেগে উঠলে [Reformation-in-situ] অনুরূপ জমির স্বত্বাধিকারী বা তার স্বার্থের উত্তরাধিকারীর স্বত্ব, স্বার্থ এবং মালিকানা বজায় থাকবে।

বি.দ্র:
সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক বা কোনো আইনের অধীনে উন্নয়নমূলক কাজের ফলে কৃত্রিম বা যান্ত্রিক পদ্ধতিতে জমিটি পুনঃউদ্ভব হলে সে ক্ষেত্রে উক্ত ধারার বিধান প্রযোজ্য হবে না (ধারা ৮৬ (৭))।

১০৪.
The State Acquisition and Tenancy Act, 1950 এর বিধান অনুযায়ী একই গ্রামে এক প্রজার মালিকানাধীন পৃথক ভূখণ্ড সংযুক্ত করার উদ্দেশ্যে আদেশ প্রদান করেন:
  1. আদালত
  2. রাজস্ব কর্মকর্তা
  3. উপজেলা নির্বাহী অফিসার
  4. স্থানীয় সরকার প্রতিনিধি
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
ব্যাখ্যা
• The State Acquisition and Tenancy Act, 1950 এর ১১৬ ধারা- একই গ্রামে প্রজার জোতের সংযুক্তকরণ:
একই গ্রামের মধ্যে একই প্রজার যদি পৃথক একাধিক ভূখণ্ড থাকে, তবে উক্ত ভূখণ্ডগুলি কিংবা উহার কতিপয় যদি পৃথক প্রজাস্বত্বের অধীন হয়, তবে উক্ত ভূখণ্ডগুলি রাজস্ব কর্মকর্তার আদেশক্রমে একই প্রজাস্বত্বে সংযুক্ত করা যাইবে।

Section 116- Amalgamation of holdings of a tenant in the same village:
Where various parcels of land are held by one tenant within one village, and such parcels of land or some of them are the subject of separate tenancies, such parcels of land shall, under the orders of the Revenue-officer, be amalgamated into one tenancy.
১০৫.
একজন আদিবাসী রায়ত তার জমি উইলের মাধ্যমে আদিবাসী নয়, এমন কোনো ব্যক্তির কাছে কীভাবে হস্তান্তর করতে পারে?
  1. ভূমি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে
  2. নিজের গোষ্ঠি প্রধানের অনুমতি সাপেক্ষে
  3. রাজস্ব কর্মকর্তার অনুমতি সাপেক্ষে
  4. কোনরকম অনুমতি ছাড়া হস্তান্তর করতে পারে
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তার অনুমতি সাপেক্ষে
উত্তর
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তার অনুমতি সাপেক্ষে
ব্যাখ্যা
• রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯৭ ধারায় আদিবাসীদের ভূমি হস্তান্তরে বাধানিষেধ আরোপ করা হয়েছে।
 
৯৭(২) ধারায় বলা হয়েছে,
আদিবাসী রায়ত কর্তৃক কোন হোল্ডিং বা উহার কোন অংশে তার অধিকার হস্তান্তর বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না এমন হস্তান্তর করা হয়, অন্যকোন স্থায়ীভাবে বসবাসরত আদিবাসীর নিকট। অর্থাৎ আদিবাসীরা আদিবাসীদের কাছে জমি বিক্রি বা অন্য কোনভাবে হস্তান্তর করতে চাইলে অনুমতি ছাড়াই তা করতে পারে।
 
৯৭(৩) ধারায় বলা হয়েছে,
যদি কোন আদিবাসী রায়ত হোল্ডিং বা হোল্ডিং-এর কোন অংশ ব্যক্তিগত বিক্রয়, দান বা উইলের মাধ্যমে এমন কোন ব্যক্তির নিকট হস্তান্তর করতে চাই যে আদিবাসী না, সে রেভিনিউ কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তার নিকট অনুমতির জন্য আবেদন করতে পারে এবং রাজস্ব কর্মকর্তা এই বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ৯৭ (৩) ধারায় উল্লেখিত এমন ধরণের জমি হস্তান্তর অবশ্যই নিবন্ধিত দলিল) যারা সম্পাদিত হতে হবে। অর্থাৎ অআদিবাসীরা আদিবাসীদের নিকট হতে ভূমি ক্রয় বা দান বা উইল গ্রহণ করতে চাইলে, অবশ্যই রাজস্ব কর্মকর্তা বা স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)র কাছ থেকে অনুমতি নিতে হবে।
 
উল্লেখ্য, ৯৭ ধারায় উল্লেখিত বিধান লঙ্ঘনপূর্বক কোন ভূমি হস্তান্তর করলে উক্ত হস্তান্তর বাতিল বলে গণ্য হবে (ধারা ৯৭(৭))।
১০৬.
জেলা কালেক্টরের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে-
  1. হাইকোর্টে
  2. ভূমি মন্ত্রণালয়ে
  3. ভূমি প্রশাসন বোর্ডে
  4. বিভাগীয় কমিশনারের কাছে
সঠিক উত্তর:
বিভাগীয় কমিশনারের কাছে
উত্তর
সঠিক উত্তর:
বিভাগীয় কমিশনারের কাছে
ব্যাখ্যা
ধারা ১৪৭: আপিল (Appeals):
এই অংশে বা এই আইনের অধীনে প্রণীত বিধিমালায় আপিল সংক্রান্ত যেকোনো বিশেষ বিধানের অধীন থাকা সাপেক্ষে, এই অংশের অধীন রাজস্ব কর্মকর্তার দ্বারা গৃহীত প্রতিটি মূল বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাবে—

(ক) যদি আদেশ কোনো কালেক্টরের অধীনস্থ রাজস্ব কর্মকর্তা দ্বারা প্রদান করা হয়ে থাকে, তবে আপিল করা যাবে জেলা কালেক্টরের কাছে;

(ক)(১) যদি আদেশ জেলা কালেক্টর দ্বারা প্রদান করা হয়ে থাকে, তবে আপিল করা যাবে বিভাগীয় কমিশনারের কাছে;

(গ) যদি আদেশ বিভাগীয় কমিশনার দ্বারা প্রদান করা হয়ে থাকে, তবে আপিল করা যাবে ভূমি প্রশাসন বোর্ড (Board of Land Administration)-এর কাছে।
১০৭.
The State Acquisition and Tenancy Act 1950 এর ধারা ১৪৫ক(৭ক) অনুযায়ী, চূড়ান্ত শুনানির তারিখ থেকে কত দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে?
  1. ৯০ দিন
  2. ১২০ দিন
  3. ১৮০ দিন
  4. ৩৬০ দিন
সঠিক উত্তর:
১৮০ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৮০ দিন
ব্যাখ্যা

⇒The State Acquisition and Tenancy Act 1950 এর ধারার ১৪৫ক  উপধারা (৭ক) এর বিধান চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
-------------
⇒ The State Acquisition and Tenancy Act 1950 section-145A (7) A suit may be admitted within next one year after the expiry of the period specified in sub-section (6), if the Land Survey Tribunal is satisfied with the reasons for delay shown by the plaintiff.

- (7A) The Land Survey Tribunal shall conclude the trail of a suit within 180 (one hundred and eighty) days from the date fixed for its final hearing.

১০৮.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৩ ধারা অনুসারে স্বত্বলিপি হালনাগাদ সংরক্ষণ কার্যক্রমে কোন কারণপ্রসূতঃ পরিবর্তন স্বত্বলিপিতে সন্নিবেশযোগ্য নয়?
  1. হস্তান্তরের ফলে নামজারী
  2. জোতের একত্রীকরণ
  3. রিসিভার নিয়োগ
  4. জমি সিকন্তি হেতু খাজনা মওকুফ
সঠিক উত্তর:
রিসিভার নিয়োগ
উত্তর
সঠিক উত্তর:
রিসিভার নিয়োগ
ব্যাখ্যা

⇒ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৩ ধারা অনুসারে স্বত্বলিপি হালনাগাদ সংরক্ষণ কার্যক্রমে গ) রিসিভার নিয়োগ কারণপ্রসূতঃ পরিবর্তন স্বত্বলিপিতে সন্নিবেশযোগ্য নয়।
- ১৪৩ ধারায় সুনির্দিষ্টভাবে যে কারণগুলিতে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, সেগুলি হল:
ক) হস্তান্তর অথবা উত্তরাধিকারের ভিত্তিতে নামজারী।
খ) জোত ক্ষুদ্রতর অংশ ভাগকরণ, একত্রীকরণ বা সংযুক্তকরণ।
গ) সরকার কর্তৃক ক্রয় করা ভূমি অথবা জোতের নূতন বন্দোবস্ত।
ঘ) ভূমি পরিত্যাগ অথবা সিকস্তি অথবা অধিগ্রহণজনিত কারণে খাজনা মওকুফ।
রিসিভার নিয়োগ একটি প্রশাসনিক বা আদালতের আদেশ, যা জমির স্বত্বের সরাসরি পরিবর্তন ঘটায় না, তাই এটি ১৪৩ ধারা অনুযায়ী খতিয়ান হালনাগাদ করার কারণ হিসেবে গণ্য হয় না।

⇒  রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৩ ধারার বিধান খতিয়ান সংরক্ষণ: কালেক্টর অত্র আইনের ৪র্থ খণ্ড অথবা এই খণ্ড অনুযায়ী প্রস্তুতকৃত অথবা পুনঃপরীক্ষিত খতিয়ান নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন, প্রকৃত ভুল শুদ্ধ করিয়া ও উহাতে নিম্নলিখিত হেতুতে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করিবেন-
ক) হস্তান্তর অথবা উত্তরাধিকারের ভিত্তিতে নামজারী।
খ) জোত ক্ষুদ্রতর অংশ ভাগকরণ, একত্রীকরণ বা সংযুক্তকরণ,
গ) সরকার কর্তৃক ক্রয় করা ভূমি অথবা জোতের নূতন বন্দোবস্ত: এবং
ঘ) ভূমি পরিত্যাগ অথবা সিকস্তি অথবা অধিগ্রহণজনিত কারণে খাজনা মওকুফ। 
----------- 
⇒ The State Acquisition and Tenancy Act, 1950, Section 143. Maintenance of the record-of-rights:
- The Collector shall maintain up-to-date, in the prescribed manner, the record-of-rights prepared or revised under Part IV or under this Part by correcting clerical mistakes and by incorporating therein the changes on account of- 
(a) the mutation of names as a result of transfer or inheritance; 
(b) the subdivision, amalgamation or consolidation of holdings; 
(c) the new settlement of lands or of holdings purchased by the Government; and 
(d) the abatement of rent on account of abandonment or diluvion or acquisition of land.

১০৯.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৭ ধারার অধীনে ভূমি প্রশাসন বোর্ড এর নিকট আপিলের তামাদি মেয়াদ-
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ১৫ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারার বিধান আপিল: 
- এই ভাগ বা এই আইনের অধীন প্রণীত বিধিমালাতে আপিলের বিশেষ বিধানসাপেক্ষে, এই ভাগের অধীন রাজস্ব কর্মকর্তার প্রত্যেক মূল বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাইবে, যথা:
(ক) কালেক্টরের অধস্তন রাজস্ব কর্মকর্তা কর্তৃক আদেশ প্রদান করা হইলে, কালেক্টরের নিকট;
(কক) বিভাগের মধ্যে জেলার কালেক্টর কর্তৃক আদেশ প্রদান করা হইলে, বিভাগীয় কমিশনারের নিকট; এবং
(গ) বিভাগীয় কমিশনার কর্তৃক আদেশ প্রদান করা হইলে, ভূমি প্রশাসন বোর্ডএর নিকট

The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৮ ধারার বিধান আপিল: আপিলের জন্য তামাদির মেয়াদ:
- ধারা ১৪৭ অনুযায়ী আপিলের জন্য তামাদির মেয়াদ যে আদেশের বিরুদ্ধে আপিল করা হয় সেই আদেশের তারিখ হইতে চলিতে থাকিবে এবং উহা নিম্নরূপ হইবে, অর্থাৎ-
       (ক) কালেক্টরের নিকট আপিল__________ত্রিশ দিন।
       (খ) বিভাগীয় কমিশনারের নিকট আপিল________ষাট দিন। 
       (খখ) ভূমি প্রশাসন বোর্ড এর নিকট আপিল___________নব্বই দিন।

-----------
- Section 147. Appeals:
-Subject to any special provisions for appeal made in this Part or in any rules made under this Act, an appeal shall lie from every original or appellate order made under any of the provisions of this Part by a Revenue-officer as follows, namely:- 
(a) to the Collector, when the order is made by a Revenue-officer subordinate to the Collector; 
(aa) to the Commissioner of the division, when the order is made by the Collector of a district within the division; and
(c) to the Board of Land Administration, when the order is made by the Commissioner of a division.

- Section 148. Limitation for appeals:
The period of limitation for an appeal under section 147 shall run from the date of the order appealed against and shall be as follows, that is to say- 
(a) when the appeal lies to the Collector .............................. thirty days. 
(b) when the appeal lies to the Commissioner of a division ............ sixty days.
(bb) when the appeal lies to the Board of Land Administration ........................ ninety days.
১১০.
কত সালে সি. এস খতিয়ান তৈরি করা হয়?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৪০ সালে
  4. ১৯৬০ সালে
সঠিক উত্তর:
১৯৪০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪০ সালে
ব্যাখ্যা
• মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা(অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

বাংলাদেশে সাধারণত ৪ ধরনের খতিয়ান রয়েছে। যথা-
১. সি. এস খতিয়ান;
২. এস. এ খতিয়ান;
৩. আর. এস খতিয়ান;
৪. বি. এস খতিয়ান / সিটি জরিপ।

সি. এস খতিয়ান: 
১৯৪০ সালে ব্রিটিশ সরকার জরিপ করে যে খতিয়ান তৈরি করে তাকে সি. এস খতিয়ান বলা হয়। আমাদের দেশে এটিই প্রাথমিক খতিয়ান হিসাবে বিবেচিত।

এস. এ খতিয়ান:
পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquisition) খতিয়ান বলে।

আর. এস খতিয়ান:
বাংলাদেশ সরকার পূর্বের তৈরিকৃত খতিয়ানের ভুল ত্রুটি সংশোধন করার জন্য নতুনভাবে উদ্যোগ নিয়ে যে খতিয়ান প্রস্তুত করেন তা আর. এস (Revisional Survey) খতিয়ান নামে পরিচিত।

বি. এস খতিয়ান / সিটি জরিপ:
১৯৯৮-৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান জরিপকে বি. এস খতিয়ান বা সিটি জরিপ বলে। এই খতিয়ান প্রস্তুতের কার্যক্রম এখনো চলছে।
১১১.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ৯৬(৩)(গ) অনুযায়ী সুদ হিসাবের হার কত?
  1. ৫% বার্ষিক সরল সুদ
  2. ৮% বার্ষিক সরল সুদ
  3. ১০% বার্ষিক সরল সুদ
  4. ১২% বার্ষিক সরল সুদ
সঠিক উত্তর:
৮% বার্ষিক সরল সুদ
উত্তর
সঠিক উত্তর:
৮% বার্ষিক সরল সুদ
ব্যাখ্যা

- রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ৯৬(৩)(গ) অনুযায়ী, অগ্রক্রয়ের আবেদনের সময় আবেদনকারীকে বিক্রয় দলিল সম্পাদনের তারিখ থেকে আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সময়ের জন্য বিক্রিত জোতের বিনিময় মূল্যের উপর শতকরা ৮ ভাগ (৮%) বার্ষিক সরল সুদ হিসাব করে অর্থ জমা দিতে হবে।

- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (৩) অগ্রক্রয়ের জন্য দায়েরকৃত আবেদন খারিজ হইবে যদি আবেদনকারী অথবা আবেদনকারীগণ উহা দায়ের করিবার সময় আদালতে নিম্নরূপ অর্থ জমা প্রদান না করেন, যথা:-
(ক) ধারা ৮৯ এর অধীন নোটিশে অথবা হস্তান্তর দলিলে, ক্ষেত্রমত, বর্ণিত বিক্রিত জোত অথবা অংশ-বিশেষ বা শেয়ারের বিনিময় মূল্য;
(খ) দফা (ক) এ উল্লিখিত পরিমাণ অর্থের শতকরা পঁচিশ ভাগ ক্ষতিপূরণ; এবং
(গ) বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রক্রয়ের আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সময়ের জন্য দফা (ক) এ উল্লিখিত পরিমাণের উপর শতকরা বার্ষিক আট ভাগ হারে সরল সুদের হিসাবকৃত অর্থ।
--------------
Section 96 Right of pre-emption (3) An application under sub-section (1) shall be dismissed unless the applicant or applicants, at the time of making it, deposit in the Court- 
(a) the amount of the consideration money of the sold holding or portion or share of the holding as stated in the notice under section 89 or in the deed of sale, as the case may be; 
(b) compensation at the rate of twenty five per centum of the amount referred to in clause (a); and 
(c) an amount calculated at the rate of eight per centum simple annual interest upon the amount referred to in clause (a) for the period from the date of the execution of the deed of sale to the date of filing of the application for preemption. 

১১২.
ভূমি প্রশাসন বোর্ড এর নিকট ১৪৭ ধারা অনুযায়ী আপিলের জন্য তামাদির মেয়াদ-
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারার বিধান আপিল: 
- এই ভাগ বা এই আইনের অধীন প্রণীত বিধিমালাতে আপিলের বিশেষ বিধানসাপেক্ষে, এই ভাগের অধীন রাজস্ব কর্মকর্তার প্রত্যেক মূল বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাইবে, যথা:
(ক) কালেক্টরের অধস্তন রাজস্ব কর্মকর্তা কর্তৃক আদেশ প্রদান করা হইলে, কালেক্টরের নিকট;
(কক) বিভাগের মধ্যে জেলার কালেক্টর কর্তৃক আদেশ প্রদান করা হইলে, বিভাগীয় কমিশনারের নিকট; এবং
(গ) বিভাগীয় কমিশনার কর্তৃক আদেশ প্রদান করা হইলে, ভূমি প্রশাসন বোর্ডএর নিকট

The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৮ ধারার বিধান আপিল: আপিলের জন্য তামাদির মেয়াদ:
- ধারা ১৪৭ অনুযায়ী আপিলের জন্য তামাদির মেয়াদ যে আদেশের বিরুদ্ধে আপিল করা হয় সেই আদেশের তারিখ হইতে চলিতে থাকিবে এবং উহা নিম্নরূপ হইবে, অর্থাৎ-
       (ক) কালেক্টরের নিকট আপিল__________ত্রিশ দিন।
       (খ) বিভাগীয় কমিশনারের নিকট আপিল________ষাট দিন। 
       (খখ) ভূমি প্রশাসন বোর্ড এর নিকট আপিল___________নব্বই দিন।

-----------
- Section 147. Appeals:
-Subject to any special provisions for appeal made in this Part or in any rules made under this Act, an appeal shall lie from every original or appellate order made under any of the provisions of this Part by a Revenue-officer as follows, namely:- 
(a) to the Collector, when the order is made by a Revenue-officer subordinate to the Collector; 
(aa) to the Commissioner of the division, when the order is made by the Collector of a district within the division; and
(c) to the Board of Land Administration, when the order is made by the Commissioner of a division.

- Section 148. Limitation for appeals:
The period of limitation for an appeal under section 147 shall run from the date of the order appealed against and shall be as follows, that is to say- 
(a) when the appeal lies to the Collector .............................. thirty days. 
(b) when the appeal lies to the Commissioner of a division ............ sixty days.
(bb) when the appeal lies to the Board of Land Administration ........................ ninety days.
১১৩.
No non-agricultural tenant shall be ejected from the tenancy which he holds except in execution of ______________.
  1. collector's order
  2. landlord’s written notice
  3. a decree of a competent Civil Court
  4. a order of land administration board
সঠিক উত্তর:
a decree of a competent Civil Court
উত্তর
সঠিক উত্তর:
a decree of a competent Civil Court
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949 ধারা ৭০: 
No non-agricultural tenant shall be ejected from the tenancy or from any non-agricultural land which he holds except in execution of a decree of a competent Civil Court.
কোনো অকৃষি ভাড়াটিয়াকে তার ভাড়া নেওয়া জমি বা অকৃষি জমি থেকে উচ্ছেদ (eject) করা যাবে না, যদি না তা কোনো উপযুক্ত দেওয়ানি আদালতের ডিক্রির (decree) মাধ্যমে কার্যকর করা হয়।

অর্থাৎ,
ভাড়াটিয়াকে সরিয়ে দিতে হলে-
- অবশ্যই আদালতের ডিক্রি থাকতে হবে;
- এবং সেটি কার্যকর করতে হবে আইনগতভাবে।
১১৪.
অ-কৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ২৪ অনুসারে, ভূমি হস্তান্তরের পর কোনো দালান, স্থাপনা বা উন্নয়নের জন্য ব্যয়ের উপর কত শতাংশ হারে বার্ষিক সুদ প্রদান করতে হবে?
  1. ৫%
  2. ৬.২৫%
  3. ৭.৫%
  4. ৮%
সঠিক উত্তর:
৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫%
ব্যাখ্যা

⇒ অ-কৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ২৪(৩) অনুযায়ী, ভূমি হস্তান্তরের পর কোনো দালান, স্থাপনা বা উন্নয়নের জন্য ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান করতে হবে। এই সুদ হস্তান্তরের তারিখ থেকে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখ পর্যন্ত প্রযোজ্য।

⇒ The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারায় যে সকল বিষয় অগ্রক্রয়ের মামলার সাথে আদালতে জমা দিতে হবে তার বিধান আছে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]। 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ।
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
-----------
⇒The Non-Agricultural Tenancy Act, 1949 Section 24. Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
- (1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be.

- (2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.

-(3) If such deposit is made, the Court shall give notice to the transferee to appear within such period as it may fix and to state what other sums he has paid in respect of rent for the period after the date of transfer or in annulling encumbrances on the property and also what other amounts, if any, have been spent by him, between the date of the transfer and the date of service of the notice of the application, in erecting any building or structure or in making any other improvement in the portion or share of the property transferred. The Court shall then direct the applicant, including any person whose application under sub-section (4) is granted, to deposit within such period as the Court thinks reasonable such amount as the transferee has paid or spent on these accounts together with interest at the rate of six and a quarter per centum per annum with effect from the date on which the transferee made such payments or spent such amounts.

১১৫.
অকৃষি প্রজাস্বত্ব আইনের অধীনে মামলা দাখিলে নোটিশে উল্লিখিত মূল্যের উপর শতকরা কতভাগ হারে ক্ষতিপূরণ দিতে হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ৬.২৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারায় যে সকল বিষয় অগ্রক্রয়ের মামলার সাথে আদালতে জমা দিতে হবে তার বিধান আছে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]। 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ।
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
-----------
⇒ Section 24. Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
- (1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be.

- (2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.

-(3) If such deposit is made, the Court shall give notice to the transferee to appear within such period as it may fix and to state what other sums he has paid in respect of rent for the period after the date of transfer or in annulling encumbrances on the property and also what other amounts, if any, have been spent by him, between the date of the transfer and the date of service of the notice of the application, in erecting any building or structure or in making any other improvement in the portion or share of the property transferred. The Court shall then direct the applicant, including any person whose application under sub-section (4) is granted, to deposit within such period as the Court thinks reasonable such amount as the transferee has paid or spent on these accounts together with interest at the rate of six and a quarter per centum per annum with effect from the date on which the transferee made such payments or spent such amounts.

Provided that if the correctness of any amount claimed to have been paid or spent by the transferee on any such account is disputed by any applicant the Court shall enquire into such dispute and, after giving the transferee an opportunity of being heard, determine the amount actually paid or spent by the transferee on any such account and shall then direct the applicant to deposit the amount so determined with interest at the rate of six and quarter per centum per annum as aforesaid within such period as the Court thinks reasonable. 
 
(4) (a) When an application has been made by one or more co-sharer tenants under sub-section (1) any of the remaining co-sharer tenants including the transferee, if one of them, may within the period of four months referred to in the said sub-section or within one month of the service of notice of the application, whichever is later, apply to join in the said application, and any co-sharer tenant who has not applied under sub-section (1) or has not applied to join under this sub-section, shall not have any further right to purchase under this section. 
 
(b) Such application to join as a co-applicant shall be dismissed unless within such period as the Court may fix, the applicant deposits in Court for payment to the applicant under sub-section (1), such sum, as the Court shall determine as the share to be paid by him for the purposes of sub-section (2). 
 
(c) If such deposit is made, the Court shall grant the application to join and thereafter such applicant shall be deemed to be an applicant under sub-section (1). 
 
(5) If the deposits required under sub-section (2) or clause (b) of sub-section (4), as the case may be, and under sub-section (3) are made, the Court shall make an order allowing the application and directing that the deposits made under sub-sections (2) and (3) shall be paid to the transferee or to such persons as the Court thinks fit. 
 
(6) Notwithstanding anything contained in any other law for the time being in force the Court shall, if the applicant under sub-section (1) or any person whose application under sub-section (4) is granted disputes the correctness of the amount of the consideration money as stated in the notice issued under section 23, inquire into such dispute before making an order under sub-section (5) and after giving the transferee an opportunity of being heard determine for the purposes of this section the amount of the consideration money which the transferee has actually paid for the transfer of the portion or share of the property and the amount so determined shall be deemed to be the consideration money referred to in sub-section (2) and where the amount of the consideration money has been so determined the deposit made under that sub-section shall for the purposes of sub-section (5) be the amount so determined together with the compensation at the rate of five per centum of such amount. 
 
(7) In making an order under sub-section (5) in favour of more than one co-sharer tenant, the Court may apportion the property comprised in the portion or share transferred among the applicants in such manner as it deems equitable after taking existing possession into consideration; the Court shall so apportion the said property or portion thereof on the request of any applicant and, in this case, may require the applicant who makes such request to deposit, within such period as the Court may fix, such further sums as the Court considers necessary for equitable distribution among the remaining applicants: 
Provided that no apportionment order under this sub-section shall operate as a division of the tenancy. 
 
(8) From the date of making of the order under sub-section (5)- 
(i) the right, title and interest in the share or portion of the non-agricultural land accruing to the transferee from the transfer shall, subject to any order passed under sub-section (7), vest free from all encumbrances, which have been created after the date of transfer, in the co-sharer tenant whose application to purchase has been allowed under sub-section (5), 
(ii) the liability of the transferee for the rent due from him on account of the transfer shall cease, and 
(iii) the Court, on further application of such applicant, may place him in possession of the property vested in him. 
 
(9) An appeal from any order of a Court under this section shall lie to the Civil Appellate Court having jurisdiction to entertain such appeals. 
(10) Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by Muhammadan Law. 

(11) Nothing in this section shall apply to- 
(a) a transfer to a co-sharer in the tenancy whose existing interest has accrued otherwise than by purchase, or 
(b) a transfer by exchange, or partition, or 
(c) a transfer by bequest or gift (including heba but excluding heba-bil-ewaz for any pecuniary consideration) in favour of the husband or wife of the testator or the donor or of any relation by consanguinity within three degrees of the testator or donor, or 
(d) a wakf in accordance with the provisions of the Muhammadan Law, or 
(e) a debottor or any other dedication for religious or charitable purposes without any reservation of pecuniary benefit for any individual. 

Explanation.- A relation by consanguinity shall for the purposes of this sub-section, include a son adopted under the Hindu Law.
১১৬.
অকৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে কে আবেদন করতে পারেন?
  1. প্রতিবেশী
  2. সম্পত্তির সহ-অংশীদার
  3. ক্রয়কৃত সম্পত্তির সুবিধাভোগী
  4. পার্শ্ববর্তী জমির মালিক
সঠিক উত্তর:
সম্পত্তির সহ-অংশীদার
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তির সহ-অংশীদার
ব্যাখ্যা
NAT ACT 1949 এর ধারা ২৪ (Section 24):

অগ্রক্রয়ের ধারণা:
অগ্রক্রয়ের অধিকার হল একটি অধিকার যার মাধ্যমে কোন ব্যক্তি জমি কিনতে চাওয়া হলে অন্য একটি ব্যক্তি প্রাথমিক অধিকার রাখে সেই জমি কেনার। সাধারণত এটি তখন ঘটে যখন জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

ধারা ২৪ অনুযায়ী, আবেদন করতে পারবে:
কোন প্রজা অ-কৃষি জমির অংশ/শেয়ার হস্তান্তর/বিক্রয় করলে, ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার [co-sharer] ঐ জমির অংশ/শেয়ার হস্তান্তর/ক্রয় করতে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা:
১. নোটিশ প্রদান করা হলে- নোটিশ জারি/প্রদানের তারিখ হইতে ৪ মাসের মধ্যে।
২. নোটিশ প্রদান করা না হলে- হস্তান্তর/বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে।

আদালতে জমা দিতে হবে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]; 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ;
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
১১৭.
The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী কৃষি বর্ষ এর প্রথম তারিখ কোনটি?
  1. ১ বৈশাখ
  2. ১ অগ্রহায়ণ
  3. ১ ফাল্গুন
  4. ১ চৈত্র
সঠিক উত্তর:
১ বৈশাখ
উত্তর
সঠিক উত্তর:
১ বৈশাখ
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ২(৩০) অনুযায়ী- বর্ষ বা কৃষিবর্ষ বলতে ১ লা বৈশাখ থেকে শুরু হওয়া বাংলা সনকে বুঝায়। 
-----------
⇒ The State Acquisition and Tenancy Act, 1950 Section 2(30) 'year' or 'agricultural year' means the Bengali year commencing on the 1st day of Baishakh.
১১৮.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারায় কৃষি প্রজাগণকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
  1. ১ শ্রেণি
  2. ২ শ্রেণি
  3. ৩ শ্রেণি
  4. ৪ শ্রেণি
সঠিক উত্তর:
১ শ্রেণি
উত্তর
সঠিক উত্তর:
১ শ্রেণি
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা: রায়তি কৃষকের শ্রেণিবিভাগ এবং তাহাদের অধিকার ও দায়িত্বসমূহ নিয়ন্ত্রণ:
(১) কোনো এলাকায় এই ভাগ সম্পূর্ণরূপে কার্যকর হইবার তারিখে অথবা তারিখ হইতে উক্ত এলাকায় কেবল মালিক নামে কৃষি জমির এক শ্রেণির অধিকারী থাকিবে এবং উক্ত ভূমি মালিকদের অধিকার ও দায়সমূহ এই ভাগের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারা উক্তরূপ কোনো মালিককে তাহার জোতের খনিজ সম্পদের অধিকারসহ ভূনিম্নস্থ কোনো স্বার্থের উপর কোনো অধিকার প্রদান করিবে না:
আরও শর্ত থাকে যে, যেক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো ভূমি ইজারা প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত ইজারা-গ্রহীতার অধিকার ও দায়সমূহ ইজারায় বর্ণিত শর্তাবলি অনুযায়ী পরিচালিত হইবে।

Section 81- Class of agricultural tenants and regulation of their rights and liabilities:
(1) On and from the date of coming into force of the whole of this Part in any area, there shall, within that area, be only one class of holders of agricultural land, namely, maliks, and the rights and liabilities of every such land-holder shall be regulated by the provisions of this Part: 
Provided that nothing in this section shall confer on any such malik any right to any interests in the sub-soil including rights to minerals in his holding:
Provided further that when the Government lease out any land for any particular period, the rights and liabilities of such a lessee shall be governed by such terms and conditions as may be set forth in the lease.
১১৯.
ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল কোন মামলার আপিল শুনানি করতে পারে?
  1. সকল ভূমি সংক্রান্ত আপিল
  2. সাধারন দেওয়ানি আদালতের ভূমি সংক্রান্ত আপিল
  3. শুধুমাত্র ভূমি জরিপ ট্রাইব্যুনালের আপিল
  4. দেওয়ানি, রাজস্ব আদালত এবং ভূমি জরিপ ট্রাইব্যুনালের আপিল
সঠিক উত্তর:
শুধুমাত্র ভূমি জরিপ ট্রাইব্যুনালের আপিল
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র ভূমি জরিপ ট্রাইব্যুনালের আপিল
ব্যাখ্যা

রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৫খ ধারার বিধান: ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল:
(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে, প্রয়োজনে যতগুলি প্রয়োজন হয় ততগুলি ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, যা ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির জন্য গঠিত হবে।

(২) সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারাধীন এলাকার সীমা নির্ধারণ বা পরিবর্তন করতে পারবে।

(৩) সরকার, জেলা জজদের মধ্য থেকে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে।

(৩ক) যতক্ষণ না (৩) উপধারার অধীনে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সরকার প্রত্যেক জেলায় জেলা জজকে আপাতভাবে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ক্ষমতাপ্রাপ্ত করতে পারবে।
(৩খ) (৩ক) উপধারায় ক্ষমতাপ্রাপ্ত জেলা জজকে এই ধারার অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক বলে গণ্য করা হবে।
(৩গ) প্রয়োজনে সরকার এক বা একাধিক অতিরিক্ত জেলা জজকে এই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে, যিনি মূল বিচারকের কাছ থেকে স্থানান্তরিত আপিল শুনানি করবেন।

(৪) ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ থেকে উদ্ভূত আপিল ব্যতীত অন্য কোনো আপিল ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য নয়।

(৫) যে কোনো ব্যক্তি যিনি ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশে ক্ষতিগ্রস্ত, তিনি রায়ের তারিখ থেকে তিন মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন।

(৬) যদি আপিলকারী যথাযথ বিলম্বের কারণ ব্যাখ্যা করতে পারেন, তবে ট্রাইব্যুনাল সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে পরবর্তী তিন মাসের মধ্যে আপিল গ্রহণ করতে পারে।

১২০.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন অনুসারে বকেয়া খাজনা আদায়ের তামাদির মেয়াদ-
  1. ৩ বছর
  2. ২ বছর
  3. ১ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪২ ধারার বিধান: তামাদি:
- যে বছরের খাজনা বকেয়া পড়ে সেই বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ সেই বছরের শেষ দিন হতে তিন বছর হবে।
-----------
Section 142. Limitation:
- The period of limitation for the recovery of an arrear of rent shall be three years running from the last day of the year in which the arrear fell due.
১২১.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪ ধারার অধীনে খতিয়ান প্রস্তুত বা সংশোধনের আদেশ দিলে কোন ধারানুযায়ী ঐ আদেশের বিরুদ্ধে দেওয়ানী আদালতে কোনো প্রতিকার চাওয়া যাবে না?
  1. ১৪৪
  2. ১৪৪A
  3. ১৪৪B
  4. ১৪৫
সঠিক উত্তর:
১৪৪B
উত্তর
সঠিক উত্তর:
১৪৪B
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪খ ধারার বিধান দেওয়ানি আদালতের এখতিয়ারে বিধি-নিষেধ:
-এই অধ্যায় অনুযায়ী কোন খতিয়ান বা স্বত্বলিপি বা তার অংশ বিশেষ প্রস্তুতকরণ, প্রকাশনা, স্বাক্ষরকরণ বা প্রত্যয়ন সম্পর্কে দেওয়ানি আদালতে কোন ধরনের মোকদ্দমা বা আবেদন দাখিল করা যাবে না।
- উক্ত মোকদ্দমা এবং আবেদন যদি দেওয়ানি আদালতে বিচারাধীন থাকে তা আর অগ্রসর হবে না এবং বাতিল হবে।
- উক্তরূপ কোন মোকদ্দমার রায়, ডিক্রি বা আদেশ প্রদান করা হয় তা অকার্যকর হবে এবং কোন আইনগত বৈধতা থাকবে না।
---------------
The State Acquisition and Tenancy Act, 1950 Section 144B. Bar to jurisdiction of civil court: 
 (1) When an order has been made under sub-section (1) of section 144 directing the preparation or revision of record-of-rights in respect of any area, then, subject to the provisions of section 111, a civil court shall not entertain any suit or application for the alteration of any rent or determination of the status of any tenant of the incidents of any tenancy in such area and if any such suit or application relating to such area is pending before a civil court on or after the date of such order, it shall not be further proceeded with and shall abate and if any judgement, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, after the said date, it shall be inoperative and of no legal effect. 

(2) No suit or application shall be brought in a civil court in respect of any order directing the preparation or revision of record-of-rights under this Chapter or in respect of framing, publication, signing or attestation of such a record or a ny part of it, and if any such suit or application is pending before a civil court, it shall not be further proceeded with and shall abate and if any judgment, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, it shall be inoperative and of no legal effect.
১২২.
রায়তের জোতের ক্ষেত্রে সম্পূর্ণ খাইখালাসী বন্ধকের মেয়াদ সর্বোচ্চ কত বছর হবে?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা
ধারা ৯৫- রায়তের হোল্ডিং বন্ধকের ওপর সীমাবদ্ধতা:
(১) বর্তমানে কার্যরত অন্য কোনো আইনে যা কিছুই বলা থাকুক না কেন, কোনো রাইয়ত তার হোল্ডিং বা তার কোনো অংশ বা অংশীদারিত্বের ওপর সম্পূর্ণ খাইখালাসী বন্ধক (complete usufructuary mortgage) ছাড়া অন্য কোনো ধরনের উপভোগাধিকারী বন্ধকে প্রবেশ করতে পারবে না। এবং এমন প্রতিটি সম্পূর্ণ উপভোগাধিকারী বন্ধক ধারা ৯০-তে রাইয়তের হোল্ডিং-এর স্থানান্তরের ওপর আরোপিত সীমাবদ্ধতার অধীন থাকবে।

এছাড়াও, কোনো রায়ত স্পষ্ট বা অনুমিত কোনো চুক্তির মাধ্যমে যে সম্পূর্ণ খাইখালাসী বন্ধক দেবে, তার মেয়াদ সর্বোচ্চ সাত বছর হবে - তার বেশি নয়। তবে শর্ত থাকে যে, এই ধরনের কোনো উপভোগাধিকারী বন্ধক উক্ত মেয়াদ শেষ হওয়ার আগেও যে কোনো সময় বন্ধকদাতা পুরো টাকা ফেরত দিয়ে বন্ধক মুক্ত করতে পারবেন। ফেরত দেওয়ার পরিমাণ হবে- মোট বন্ধকের অর্থের অনুপাতে, বাকি থাকা সময়কাল যতটুকু আছে, সেই সময়কালের অনুপাতে নির্ধারিত। অর্থাৎ, বন্ধকের মোট সময় এবং বাকি সময়ের অনুপাতে টাকা হিসাব করে তা ফেরত দিলে বন্ধক ফেরত পাওয়া যাবে।
১২৩.
The Non-Agricultural Tenancy Act,1949 এর ৩(১) ধারায় অকৃষি প্রজাকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• ধারা ৩- অকৃষি প্রজার শ্রেণী:
 
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ৩(১) ধারার অধীন অকৃষি প্রজাকে ২ শ্রেণিতে ভাগ করা হয়েছে-
ক. প্রজা বা ভাড়াটে (Tenants);
খ. অধীনস্থ প্রজা বা অধীনস্থ ভাড়াটে (Under Tenants)।
 
সুতরাং, এই ধারায় অধীনস্থ প্রজা বা ভাড়াটেও একজন অকৃষি প্রজা বলে গণ্য হবে, কিন্তু অধীনস্থ প্রজা বলে গণ্য হবে।
 
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এরঅধীন রায়ত এবং অধীনস্থ রায়ত এবং অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর অধীন প্রজা এবং অধীনস্থ প্রজা একই অর্থ বহন করে।
১২৪.
The State Acquisition and Tenancy Act, 1950 এর কোন ধারায় খাজনা আদায়ের তামাদি মেয়াদ বর্ণিত হয়েছে?
  1. ধারা ১৪৩
  2. ধারা ১৪২
  3. ধারা ১৪১
  4. ধারা ১৪০
সঠিক উত্তর:
ধারা ১৪২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪২
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪২ ধারার বিধান: তামাদি:
- যে বছরের খাজনা বকেয়া পড়ে সেই বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ সেই বছরের শেষ দিন হতে তিন বছর হবে।
-----------
⇒ The State Acquisition and Tenancy Act, 1950, Section 142. Limitation:
- The period of limitation for the recovery of an arrear of rent shall be three years running from the last day of the year in which the arrear fell due.

১২৫.
জমির দখল, মালিকানা নির্ধারণ ও ভূমি উন্নয়ন কর নির্ধারণের জন্য জরিপের মাধ্যমে যে দলিল তৈরি করা হয়, তাকে _______ বলা হয়।
  1. পর্চা
  2. খতিয়ান
  3. রেকর্ড অব রাইটস
  4. উল্লিখিত সব
সঠিক উত্তর:
উল্লিখিত সব
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সব
ব্যাখ্যা
খতিয়ান(Record of Rights - RoR):
- "খতিয়ান" শব্দটি ফারসি (Persian) শব্দ।
- খতিয়ান হলো জমি চিহ্নিতকরণের একটি দলিল।
- জমির দখল, মালিকানা নির্ধারণ ও ভূমি উন্নয়ন কর (Land Development Tax) নির্ধারণের জন্য জরিপের মাধ্যমে যে দলিল তৈরি করা হয়, তাকে খতিয়ান বলা হয়।
- এটি Record of Rights (অধিকার লিপি), সত্তলিপি বা পরচা নামেও পরিচিত।
- খতিয়ান মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়, এটি শুধুমাত্র জমির উপর অধিকার বা দখলের রেকর্ড।
১২৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী  Land Survey Tribunal এ মামলা করার তামাদির মেয়াদ?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ১৪৫ক(৬) অনুযায়ী, ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা দায়েরের তামাদির মেয়াদ হলো ১ বছর। এই সময়সীমা গণনা করা হয় সর্বশেষ রিভিশনকৃত খতিয়ানের চূড়ান্ত প্রকাশনার তারিখ অথবা ভূমি জরিপ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার তারিখ, যেটি পরে ঘটে, সেটি থেকে। অর্থাৎ, কোনো ব্যক্তি যদি খতিয়ানের চূড়ান্ত প্রকাশনায় সংক্ষুব্ধ হন, তবে তিনি উক্ত তারিখ থেকে ১ বছরের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন।

⇒ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৫ক ধারার বিধান: ভূমি জরিপ ট্রাইব্যুনাল:
উপ-ধারা(৬): উপ-ধারা (৭) এর বিধান সাপেক্ষে, ধারা ১৪৪ এর অধীন প্রস্তুতকৃত সর্বশেষ রিভিশনকৃত খতিয়ানের চূড়ান্ত প্রকাশনায় সংক্ষুব্ধ কোনো ব্যক্তি, উক্ত প্রকাশনার তারিখ অথবা ভূমি জরিপ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার তারিখ, যাহা পরে ঘটে, হইতে এক বৎসরের মধ্যে যেকোনো মামলা উক্ত ট্রাইব্যুনালে দায়ের করিতে পারিবেন।
উপ-ধারা(৭): কোনো মামলা, বাদী কর্তৃক প্রদর্শিত বিলম্বের কারণ বিষয়ে ভূমি জরিপ ট্রাইব্যুনাল সন্তুষ্ট হইলে, উপ-ধারা (৬) এ উল্লিখিত মেয়াদ উত্তীর্ণ হইবার পরবর্তী এক বৎসরের মধ্যে দাখিল করা যাইবে।
------------
Section 145A Land Survey Tribunal:
(6) Subject to the provision of sub-section (7), any person aggrieved by the final publication of the last revised record-of-rights prepared under section 144 may, within one year from the date of such publication or from the date of the establishment of the Land Survey Tribunal, whichever is later, file a suit in such Tribunal.
(7) A suit may be admitted within next one year after the expiry of the period specified in sub-section (6), if the Land Survey Tribunal is satisfied with the reasons for delay shown by the plaintiff.
(7A) The Land Survey Tribunal shall conclude the trail of a suit within 180 (one hundred and eighty) days from the date fixed for its final hearing. 

১২৭.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪ ধারা অনুসারে-
  1. খতিয়ান সংশোধন করা যায়
  2. খতিয়ান সংশোধন ও প্রস্তুত উভয়টিই করা যায়
  3. খতিয়ান প্রস্তুত করা যায়
  4. কোনোটিই করা যায় না
সঠিক উত্তর:
খতিয়ান সংশোধন ও প্রস্তুত উভয়টিই করা যায়
উত্তর
সঠিক উত্তর:
খতিয়ান সংশোধন ও প্রস্তুত উভয়টিই করা যায়
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৪ ধারার অধীন সরকার কোন জেলা, জেলার অংশ বা স্থানীয় এলাকার জন্য রাজস্ব কর্মকর্তা [Revenue Officer] দ্বারা খতিয়ান প্রস্তুত বা সংশোধন করার আদেশ দিতে পারে।
- অর্থাৎ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪ ধারা অনুসারে খতিয়ান সংশোধন ও প্রস্তুত উভয়টিই করা যায়।
১২৮.
SAT Act, 1950 এর ১৪২ ধারার বিধান অনুসারে বকেয়া খাজনা আদায়ের তামাদির মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪২ ধারার বিধান: তামাদি:
"যে বছরে খাজনা বাকি থাকে, সেই বছরের শেষ দিন থেকে তিন বছরের মধ্যে খাজনা আদায় করা যাবে।"

Section 142. Limitation:

The period of limitation for the recovery of an arrear of rent shall be three years running from the last day of the year in which the arrear fell due.
১২৯.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর অধীনে অগ্রক্রয়ের মামলা দাখিলের সময় নোটিশে উল্লিখিত মূল্যের উপর শতকরা কতভাগ হারে ক্ষতিপূরণ আদালতে জমা দিতে হবে?
  1. ২%
  2. ৫%
  3. ৬.২৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
⇒ The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারায় যে সকল বিষয় অগ্রক্রয়ের মামলার সাথে আদালতে জমা দিতে হবে তার বিধান আছে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]। 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ।
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
-----------
⇒ Section 24. Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
- (1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be.

- (2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.

-(3) If such deposit is made, the Court shall give notice to the transferee to appear within such period as it may fix and to state what other sums he has paid in respect of rent for the period after the date of transfer or in annulling encumbrances on the property and also what other amounts, if any, have been spent by him, between the date of the transfer and the date of service of the notice of the application, in erecting any building or structure or in making any other improvement in the portion or share of the property transferred. The Court shall then direct the applicant, including any person whose application under sub-section (4) is granted, to deposit within such period as the Court thinks reasonable such amount as the transferee has paid or spent on these accounts together with interest at the rate of six and a quarter per centum per annum with effect from the date on which the transferee made such payments or spent such amounts.
১৩০.
The Non-Agricultural Tenancy Act, 1949 এর কত ধারায় সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ প্রয়োগের বৈধতা দেয়া হয়েছে?
  1. ধারা ৭০
  2. ধারা ৭১
  3. ধারা ৭২
  4. ধারা ৭৩
সঠিক উত্তর:
ধারা ৭১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৭১
ব্যাখ্যা
ধারা ৭১: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর প্রয়োগ এবং অন্যান্য আইন-
যে সমস্ত ভাড়াটিয়াদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য, সেসব ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এবং অন্য যে কোনও প্রযোজ্য আইন, যদি এই আইনের বিধানের সাথে বিরোধ না করে, সেগুলো প্রযোজ্য থাকবে এবং প্রয়োগ চালু থাকবে।

[The provisions of the Transfer of Property Act, 1882, and of any other law for the time being in force, in so far as they may be applicable and in so far as they are not inconsistent with the provisions of this Act shall continue to apply to all tenancies to which the provisions of this Act apply.]
১৩১.
Under section 145G of SAT Act, 1950, who has the authority to abolish Land Survey Tribunals?
  1. The Supreme Court
  2. The Government
  3. The Land Commission
  4. The District Judge
সঠিক উত্তর:
The Government
উত্তর
সঠিক উত্তর:
The Government
ব্যাখ্যা
ধারা ১৪৫ছ: ট্রাইব্যুনাল বিলুপ্ত করার ক্ষমতা-
সরকার, যেকোনো সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে, ধারা ১৪৫ক এর অধীনে গঠিত ভূমি জরিপ ট্রাইব্যুনাল এবং ধারা ১৪৫খ এর অধীনে গঠিত ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল বিলুপ্ত করতে পারবে।
এবং এ ধরনের বিলুপ্তির সময়, একই প্রজ্ঞাপনে সরকারকে উল্লেখ করতে হবে- যেসব মামলা, আপিল বা অন্যান্য কার্যক্রম ঐ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, সেগুলো কোন আদালতে স্থানান্তরিত হবে এবং সেই আদালত কর্তৃক তা নিষ্পত্তি করা হবে।

[The Government may, by notification in the official Gazette, at any time, abolish any Land Survey Tribunal established under section 145A and any Land Survey Appellate Tribunal established under section 145B, and while so abolishing, the Government shall, in the same notification, specify the courts where the suits, appeals and other proceedings pending in such Tribunals at the time of such abolition shall be transferred to and be disposed of.]
১৩২.
Land Survey Tribunal এর কোন রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে Land Survey Appellate Tribunal এ আপীল করা যায়?
  1. ২ মাসের মধ্যে
  2. ৩ মাসের মধ্যে
  3. ৬ মাসের মধ্যে
  4. ১ মাসের মধ্যে
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
ব্যাখ্যা
• রাষ্ট্রীয় অধিগ্রহন এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৫খ ধারা অনুসারে, সরকার ল্যান্ড সার্ভে আপীলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোন আপীল শুনানীর জন্য সরকার প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ড সার্ভে আপীলেট ট্রাইব্যুনাল গঠন করতে পারে। 
বিচারক নিয়োগ (ধারা ১৪৫খ (৩):
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকগণের মধ্যে হতে কোন ব্যক্তিকে সরকার ল্যান্ড সার্ভে আপীলেট বিচারক নিযুক্ত করবর।

আপীল এখতিয়ার (ধারা ১৪৫খ (৪)]:
শুধুমাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে আপীলো ট্রাইব্যুনালে আপীল দায়ের করা যাবে। ইহা ব্যতীত অন্যকোন আপীল দায়ের করা যাবে না।

আপীল দায়েরের সময়সীমা (ধারা ১৪৫খ (৫)):
Land Survey Tribunal এর কোন রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Land Survey Appellate Tribunal এ আপীল করা যায়। ১৪৫খ ধারার (৫) উপ-ধারায় উল্লেখিত ৩ মাস অতিবাহিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে আপীল গ্রহণ করা যেতে পারে, যদি আপীল প্রথম ৩ মাসের মধ্যে দায়ের করতে না পারার যথেষ্ট কারণ আপীলকারী দেখাতে পারে।
১৩৩.
সি.এস(C.S) খতিয়ানের পূর্ণরূপ কী?
  1. Central Survey
  2. Colonial Survey
  3. Cadastral Survey
  4. Computer Survey
সঠিক উত্তর:
Cadastral Survey
উত্তর
সঠিক উত্তর:
Cadastral Survey
ব্যাখ্যা

⇒ সি.এস (C.S) খতিয়ানের পূর্ণরূপ হলো Cadastral Survey। "Cada" শব্দের অর্থ ভূখণ্ড বা মাঠ।
- এই সার্ভে জমির মালিকানা, দখল, পরিমাণ এবং খাজনার তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে পরিচালিত হয়, যা সি.এস খতিয়ান নামে পরিচিত।
- এই Survey'র মাধ্যমে প্রণীত খতিয়ানই C.S Khatian নামে পরিচিত।
- সর্বপ্রথম ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে এ সার্ভে শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়।
- সি.এস খতিয়ান লম্বালম্বিভাবে লেখা থাকে।
- সি.এস খতিয়ানে জমিদারদের নাম, ভোগদখলকারী রায়তের নাম, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখ আছে।
- C.S Khatian সর্বাধিক সঠিক; যা মালিকানা ও দখল উভয়ের অনুমানের প্রমাণ দেয়।
- খতিয়ানগুলোর মধ্যে এ খতিয়ান সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ, এটি সরেজমিনে গিয়ে প্রস্তুত করা হয়েছিল।

১৩৪.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর কত ধারায় আপিল সম্পর্কিত বিধান আছে?
  1. ৮৬
  2. ৮৫ক
  3. ৮৭
  4. ৮৫
সঠিক উত্তর:
৮৫ক
উত্তর
সঠিক উত্তর:
৮৫ক
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারার বিধান আপীল:
- অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৯ (১) ধারার বিধান অনুসারে বা ২০ ধারার বিধান মোতাবেক ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ধারণ করলে তার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে।
------------
Section 85A.  Appeal:
- An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge. 

১৩৫.
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪ ধারা অনুযায়ী কালেক্টরের আদেশে বিরুদ্ধে কত দিনের মধ্য আপিল করতে হবে?
  1. ১৫
  2. ৩০
  3. ৬০
  4. ৯০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
⇒ The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪ ধারার বিধান আপিল: ১১ ধারার (২) উপধারায় কালেক্টরের আদেশে ক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত আদেশের তারিখ হইতে ৩০ দিনের মধ্যে উক্ত এলাকার এখতিয়ারবান জেলা জজের নিকট আপিল দায়ের করিতে পারিবে এবং উক্ত আপিলে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে ।
-------------------
- Section 14. Appeal:
Any person who is aggrieved by an order of the Collector under sub-section (2) of section 11 or under sub-section (2) of section 13, may prefer an appeal to the District Judge having jurisdiction over the area within thirty days from the date of such order; and the decision of the District Judge having jurisdiction over the area, on such appeal, shall be final.
১৩৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন অগ্রক্রয়ের আবেদন করাকালে সংশ্লিস্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের উপর শতকরা বার্ষিক কত হারে সুদ জমা দিতে হয়?
  1. ৫%
  2. ১০%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (৩) অগ্রক্রয়ের জন্য দায়েরকৃত আবেদন খারিজ হইবে যদি আবেদনকারী অথবা আবেদনকারীগণ উহা দায়ের করিবার সময় আদালতে নিম্নরূপ অর্থ জমা প্রদান না করেন, যথা:-
(ক) ধারা ৮৯ এর অধীন নোটিশে অথবা হস্তান্তর দলিলে, ক্ষেত্রমত, বর্ণিত বিক্রিত জোত অথবা অংশ-বিশেষ বা শেয়ারের বিনিময় মূল্য;
(খ) দফা (ক) এ উল্লিখিত পরিমাণ অর্থের শতকরা পঁচিশ ভাগ ক্ষতিপূরণ; এবং
(গ) বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রক্রয়ের আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সময়ের জন্য দফা (ক) এ উল্লিখিত পরিমাণের উপর শতকরা বার্ষিক আট ভাগ হারে সরল সুদের হিসাবকৃত অর্থ।
--------------
Section 96 Right of pre-emption (3) An application under sub-section (1) shall be dismissed unless the applicant or applicants, at the time of making it, deposit in the Court- 
(a) the amount of the consideration money of the sold holding or portion or share of the holding as stated in the notice under section 89 or in the deed of sale, as the case may be; 
(b) compensation at the rate of twenty five per centum of the amount referred to in clause (a); and 
(c) an amount calculated at the rate of eight per centum simple annual interest upon the amount referred to in clause (a) for the period from the date of the execution of the deed of sale to the date of filing of the application for preemption. 
১৩৭.
ভূমি জরিপ ট্রাইব্যুনাল মামলার চূড়ান্ত শুনানির তারিখ থেকে কত দিনের মধ্যে বিচার শেষ করতে বাধ্য থাকবে?
  1. ৬০ দিনের মধ্যে
  2. ৯০ দিনের মধ্যে
  3. ১৮০ দিনের মধ্যে
  4. ৩৬০ দিনের মধ্যে
সঠিক উত্তর:
১৮০ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
১৮০ দিনের মধ্যে
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 ধারা ১৪৫ক: ভূমি জরিপ ট্রাইব্যুনাল (Land Survey Tribunal) – 
(১) সরকার প্রয়োজন অনুযায়ী, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এমন সংখ্যক ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন করতে পারবে যা ধারা ১৪৪ অনুযায়ী প্রস্তুতকৃত সর্বশেষ সংশোধিত রেকর্ড অব রাইটসের চূড়ান্ত প্রকাশনার ভিত্তিতে উদ্ভূত মামলাসমূহ নিষ্পত্তির জন্য প্রয়োজন হবে।

(২) সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যেকোনো ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারাধীন এলাকার সীমা নির্ধারণ বা পরিবর্তন করতে পারবে।

(৩) সরকার, সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যুগ্ম জেলা জজদের মধ্য থেকে নিয়োগ প্রদান করবে।

(৩ক) যতক্ষণ না (৩) উপধারার অধীনে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সরকার প্রত্যেক জেলায় একজন যৌথ জেলা জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ক্ষমতাপ্রাপ্ত করতে পারবে।

(৩খ) (৩ক) উপধারায় ক্ষমতাপ্রাপ্ত যৌথ জেলা জজকে এই ধারার অধীনে নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনালের বিচারক বলে গণ্য করা হবে।

(৩গ) প্রয়োজনে, সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ-কে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে, যারা ট্রাইব্যুনালের প্রধান বিচারক কর্তৃক স্থানান্তরিত মামলা নিষ্পত্তি করবেন।

(৪) ধারা ১৪৪ অনুযায়ী প্রস্তুতকৃত রেকর্ড অব রাইটসের চূড়ান্ত প্রকাশনার ভিত্তিতে উদ্ভূত মামলাসমূহ ছাড়া অন্য কোনো মামলা ভূমি জরিপ ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য হবে না।

(৫) যদি ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বে সংশ্লিষ্ট মামলা কোনো দেওয়ানি আদালতে দায়ের করা হয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনাল স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।

(৬) যে কেউ চূড়ান্ত রেকর্ড অব রাইটস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি প্রকাশের তারিখ থেকে এক বছরের মধ্যে অথবা ট্রাইব্যুনাল স্থাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে (যেটি পরবর্তীতে ঘটে) মামলা দায়ের করতে পারবেন।

(৭) যথাযথ কারণ দেখাতে পারলে, ট্রাইব্যুনাল পরবর্তী এক বছর পর্যন্ত বিলম্ব মঞ্জুর করতে পারে।

(৭ক) ট্রাইব্যুনাল মামলার চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে বাধ্য থাকবে।

(৮) ট্রাইব্যুনাল রেকর্ড অব রাইটস ভুল ঘোষণা করতে পারবে, সংশ্লিষ্ট অফিসকে সংশোধন করার নির্দেশ দিতে পারবে, এবং প্রয়োজনীয় অন্য যে কোনো আদেশ দিতে পারবে।
১৩৮.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৫০ ধারায় কাকে আদেশ পর্যালোচনার ক্ষমতা দেয়া হয়েছে?
  1. হাইকোর্ট বিভাগ
  2. রাজস্ব কর্মকর্তা
  3. ভূমি জরিপ ট্রাইব্যুনাল
  4. ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
ব্যাখ্যা

 SAT, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।

১৩৯.
অকৃষি জমির অগ্রক্রয়ের আবেদনের সাথে কত শতাংশ ক্ষতিপূরণ জমা দিতে হয়?
  1. ২%
  2. ৫%
  3. ৬.২৫%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
NAT ACT 1949 এর ধারা ২৪:
অগ্রক্রয়ের ধারণা:
অগ্রক্রয়ের অধিকার হল একটি অধিকার যার মাধ্যমে কোন ব্যক্তি জমি কিনতে চাওয়া হলে অন্য একটি ব্যক্তি প্রাথমিক অধিকার রাখে সেই জমি কেনার। সাধারণত এটি তখন ঘটে যখন জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

ধারা ২৪ অনুযায়ী, আবেদন করতে পারবে:
কোন প্রজা অ-কৃষি জমির অংশ/শেয়ার হস্তান্তর/বিক্রয় করলে, ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার [co-sharer] ঐ জমির অংশ/শেয়ার হস্তান্তর/ক্রয় করতে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা:
১. নোটিশ প্রদান করা হলে- নোটিশ জারি/প্রদানের তারিখ হইতে ৪ মাসের মধ্যে।
২. নোটিশ প্রদান করা না হলে- হস্তান্তর/বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে।

আদালতে জমা দিতে হবে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money];
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ;
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।

The Non-Agricultural Tenancy Act, 1949 এর ধারা ২৪ অনুযায়ী, অকৃষি জমির অগ্রক্রয়ের আবেদন করার সময় আবেদনকারীর কাছ থেকে নোটিশে উল্লেখিত মূল্যের ওপর ৫% হারে ক্ষতিপূরণ (compensation) জমা দিতে হয়।
৬.২৫% বার্ষিক সুদ জমা দিতে হতে পারে জমি হস্তান্তরের পর উন্নয়নের জন্য খরচের ওপর, কিন্তু ক্ষতিপূরণের নির্দিষ্ট শতাংশ ৫%।
১৪০.
The Non-Agricultural Tenancy Act, 1949 অনুসারে বাংলা বৎসর বলতে অন্তর্ভুক্ত হবে-
  1. বৈশাখ মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  2. ফাল্গুন মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  3. মাঘ মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  4. চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
সঠিক উত্তর:
চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
উত্তর
সঠিক উত্তর:
চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
ব্যাখ্যা
-  অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ অনুসারে, বাংলা বৎসর অর্থ চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন একটি বৎসর।
- অন্যদিকে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন বাংলা বৎসর বলতে ১লা বৈশাখে শুরু হয় এমন কোন বৎসর বোঝানো হয়েছে।
- সুতরাং অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এ উল্লেখিত বাংলা বৎসর একই অর্থে ব্যবহৃত হয়েছে।
- কারণ চৈত্র মাস শেষের মাধ্যমে ১লা বৈশাখ শুরু হয়।
---------------
- Section 2(1) “Bengali year” means a year ending on the last day of the Bengali month of Chaitra.
১৪১.
The State Acquisition Tenancy Act, 1950 এর কত ধারায় "Bar to jurisdiction of civil court" এর বিধান আছে?
  1. ১৪৪
  2. ১৪৪ক
  3. ১৪৪খ
  4. ১৪৫
সঠিক উত্তর:
১৪৪খ
উত্তর
সঠিক উত্তর:
১৪৪খ
ব্যাখ্যা
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৪খ ধারার বিধান: দেওয়ানি আদালতের এখতিয়ারে বিধি-নিষেধ (Bar to jurisdiction of civil court):
-এই অধ্যায় অনুযায়ী কোন খতিয়ান বা স্বত্বলিপি বা তার অংশ বিশেষ প্রস্তুতকরণ, প্রকাশনা, স্বাক্ষরকরণ বা প্রত্যয়ন সম্পর্কে দেওয়ানি আদালতে কোন ধরনের মোকদ্দমা বা আবেদন দাখিল করা যাবে না।
- উক্ত মোকদ্দমা এবং আবেদন যদি দেওয়ানি আদালতে বিচারাধীন থাকে তা আর অগ্রসর হবে না এবং বাতিল হবে।
- উক্তরূপ কোন মোকদ্দমার রায়, ডিক্রি বা আদেশ প্রদান করা হয় তা অকার্যকর হবে এবং কোন আইনগত বৈধতা থাকবে না।

⇒ The State Acquisition Tenancy Act, 1950 Section 144B. Bar to jurisdiction of civil court:
(1) When an order has been made under sub-section (1) of section 144 directing the preparation or revision of record-of-rights in respect of any area, then, subject to the provisions of section 111, a civil court shall not entertain any suit or application for the alteration of any rent or determination of the status of any tenant of the incidents of any tenancy in such area and if any such suit or application relating to such area is pending before a civil court on or after the date of such order, it shall not be further proceeded with and shall abate and if any judgement, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, after the said date, it shall be inoperative and of no legal effect. 

(2) No suit or application shall be brought in a civil court in respect of any order directing the preparation or revision of record-of-rights under this Chapter or in respect of framing, publication, signing or attestation of such a record or a ny part of it, and if any such suit or application is pending before a civil court, it shall not be further proceeded with and shall abate and if any judgment, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, it shall be inoperative and of no legal effect.
১৪২.
SAT Act, 1950 এর ধারা ৮১ অনুযায়ী, কোনো এলাকায় কৃষি ভূমির অধিকারী হিসাবে কোন শ্রেণি স্বীকৃত?
  1. প্রজা
  2. মালিক
  3. ইজারাদার
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
মালিক
উত্তর
সঠিক উত্তর:
মালিক
ব্যাখ্যা
ধারা ৮১: কৃষি প্রজাদের শ্রেণী এবং তাদের অধিকার ও দায়-দায়িত্ব নিয়ন্ত্রণ (বাংলা অর্থ)
(১) কোনো এলাকায় এই অংশের (Part) সব ধারা কার্যকর হওয়ার তারিখ থেকে, ওই এলাকায় শুধুমাত্র এক শ্রেণির কৃষিজমির অধিকারী থাকবে, যার নাম হবে "মালিক" (Malik), এবং সেই মালিকদের অধিকার ও দায়-দায়িত্ব এই অংশের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

- এই ধারার কোনো কিছুই কোনো মালিককে তার খতিয়ানের উপ-মাটি বা খনিজ সম্পদের ওপর অধিকার প্রদান করে না।
- যখন সরকার কোনো নির্দিষ্ট সময়ের জন্য কারো কাছে জমি ইজারা দেয়, তখন সেই ইজারাদারের অধিকার ও দায়-দায়িত্ব ইজারার চুক্তিতে নির্ধারিত শর্তাবলী অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
১৪৩.
Land Survey Appellate Tribunal এর বিচারক হবেন-
  1. আপীল বিভাগের বিচারক
  2. হাইকোর্ট বিভাগের বিচারক
  3. জেলা জজ
  4. বিভাগীয় কমিশনার
সঠিক উত্তর:
জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ
ব্যাখ্যা
- Section 145B. Land Survey Appellate Tribunal:
(1) The Government may, by notification in the official Gazette, establish as many Land Survey Appellate Tribunals as may be required to hear the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunals.
(2) The Government may, by notification in the official Gazette, fix and alter the territorial limits of the jurisdiction of any Land Survey Appellate Tribunal.
(3) The Government shall appoint the judge of the Land Survey Appellate Tribunal from among the persons who are District judges.
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower the District Judge as the judge of the Land Survey Appellate Tribunal of the district.
(3B) The District Judge, empowered under sub-section (3A), shall be deemed to be the judge of the Land Survey Appellate Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Additional District Judges as a judge of the Land Survey Appellate Tribunal to hear appeals transferred by the judge of the Land Survey Appellate Tribunal appointed or empowered under this section.]
(4) No appeal other than the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunal shall lie in the Land Survey Appellate Tribunal.
(5) Subject to the provision of sub-section (6), any person aggrieved by any judgment, decree or order of the Land Survey Tribunal may, within three months from the date of such judgment, decree or order, prefer an appeal to the Land Survey Appellate Tribunal.
(6) An appeal may be admitted within next three months even after the expiry of the period specified in sub-section (5), if the Land Survey Appellate Tribunal is satisfied with the reasons for delay shown by the appellant.
১৪৪.
The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারা অনুযায়ী বিভাগীয় কমিশনারের [Commissioner of Division] নিকট আপিলের তামাদির মেয়াদ-
  1. ত্রিশ দিন
  2. ষাট দিন
  3. নব্বই দিন
  4. ছয় মাস
সঠিক উত্তর:
ষাট দিন
উত্তর
সঠিক উত্তর:
ষাট দিন
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারার বিধান আপিল:
- এই ভাগ বা এই আইনের অধীন প্রণীত বিধিমালাতে আপিলের বিশেষ বিধানসাপেক্ষে, এই ভাগের অধীন রাজস্ব কর্মকর্তার প্রত্যেক মূল বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাইবে, যথা:
(ক) কালেক্টরের অধস্তন রাজস্ব কর্মকর্তা কর্তৃক আদেশ প্রদান করা হইলে, কালেক্টরের নিকট;
(কক) বিভাগের মধ্যে জেলার কালেক্টর কর্তৃক আদেশ প্রদান করা হইলে, বিভাগীয় কমিশনারের নিকট; এবং
(গ) বিভাগীয় কমিশনার কর্তৃক আদেশ প্রদান করা হইলে, ভূমি প্রশাসন বোর্ডএর নিকট

The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৮ ধারার বিধান আপিল: আপিলের জন্য তামাদির মেয়াদ:
- ধারা ১৪৭ অনুযায়ী আপিলের জন্য তামাদির মেয়াদ যে আদেশের বিরুদ্ধে আপিল করা হয় সেই আদেশের তারিখ হইতে চলিতে থাকিবে এবং উহা নিম্নরূপ হইবে, অর্থাৎ-
       (ক) কালেক্টরের নিকট আপিল__________ত্রিশ দিন।
       (খ) বিভাগীয় কমিশনারের নিকট আপিল________ষাট দিন। 
       (খখ)ভূমি প্রশাসন বোর্ড এর নিকট আপিল___________নব্বই দিন।

-----------
- Section 147. Appeals:
-Subject to any special provisions for appeal made in this Part or in any rules made under this Act, an appeal shall lie from every original or appellate order made under any of the provisions of this Part by a Revenue-officer as follows, namely:- 
(a) to the Collector, when the order is made by a Revenue-officer subordinate to the Collector; 
(aa) to the Commissioner of the division, when the order is made by the Collector of a district within the division; and
(c) to the Board of Land Administration, when the order is made by the Commissioner of a division.

- Section 148. Limitation for appeals:

- The period of limitation for an appeal under section 147 shall run from the date of the order appealed against and shall be as follows, that is to say- 
 (a) when the appeal lies to the Collector .............................. thirty days. 
(b) when the appeal lies to the Commissioner of a division ............ sixty days.
(bb) when the appeal lies to the Board of Land Administration ........................ ninety days.
১৪৫.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর কত ধারায় কালেক্টরের সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ২(৩) ধারায়
  2. ২(৫) ধারায়
  3. ২(৭) ধারায়
  4. ২(৯) ধারায়
সঠিক উত্তর:
২(৩) ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২(৩) ধারায়
ব্যাখ্যা
কালেক্টর [Collector]

রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ২(৩) ধারায় কালেক্টরের সংজ্ঞা দেওয়া হয়েছে। কালেক্টর বলতে জেলার কালেক্টর এবং ডেপুটি কমিশনার এবং এই আইনের অধীনে একজন কালেক্টরের সকল অথবা যে কেন দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হতে পারে এইরুপ অন্যান্য কর্মকর্তা অন্তর্ভুক্ত হবে।

সুতরাং, কালেক্টর বলতে-
i. জেলার কালেক্টর; এবং
ii. ডেপুটি কমিশনার; এবং
III. এই আইনের অধীনে একজন কালেক্টরের সকল অথবা যে কোন দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হতে পারে এইরুপ অন্যান্য কর্মকর্তা; অন্তর্ভুক্ত হবে।
১৪৬.
অকৃষি প্রজাকে কোর্ফা পত্তন থেকে কোন ধারা নিষিদ্ধ করে?
  1. NAT Act, 1949 এর ৯৩ ধারা
  2. SAT Act, 1950 এর ২৬ ধারা
  3. NAT Act, 1949 এর ২৬ক ধারা
  4. SAT Act, 1950 এর ৯৩ ধারা
সঠিক উত্তর:
NAT Act, 1949 এর ২৬ক ধারা
উত্তর
সঠিক উত্তর:
NAT Act, 1949 এর ২৬ক ধারা
ব্যাখ্যা
NAT Act, 1949 ধারা ২৬ক: কোর্ফা পত্তন নিষিদ্ধ (Bar to Sub-let):
(১) এই আইন, বা প্রচলিত অন্য কোনো আইন, কিংবা কোনো চুক্তিতে ভিন্ন কিছু থাকলেও, কোনো অকৃষি প্রজা (non-agricultural tenant) তার ভাড়া নেওয়া জমির পুরোটা বা কোনো অংশ অন্য কাউকে কোর্ফা পত্তন দিতে পারবে না- যে কোনো শর্তেই হোক না কেন।

(২) যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার ভাড়াকৃত জমি বা তার কোনো অংশ কোর্ফা পত্তন করে, তাহলে-
- সেই প্রজার জমির ওপর অধিকার বাতিল (extinguished) হয়ে যাবে।
- এবং সেই জমি বা তার অংশ সকল দায়-দেনা মুক্তভাবে সরকার (প্রাদেশিক সরকার)-এর অধীনে চলে যাবে।
১৪৭.
অকৃষি প্রজা X এবং জমির মালিক Y এর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ডেপুটি কমিশনার জমির মালিকের পক্ষে সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অকৃষি প্রজা X এর প্রতিকার কী?
  1. ১৫ দিনের মধ্যে জেলা জজের নিকট রিভিউ
  2. ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট রিভিশন
  3. ১৫ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
  4. ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
সঠিক উত্তর:
৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
ব্যাখ্যা

উত্তর: ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল।

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারা- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:

১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।

১৪৮.
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৫চ ধারার বিধান-
  1. Bar to jurisdiction of Civil Courts
  2. Finality of Tribunals decisions and orders
  3. Power to abolish Tribunals, etc.
  4. Overriding effect
সঠিক উত্তর:
Bar to jurisdiction of Civil Courts
উত্তর
সঠিক উত্তর:
Bar to jurisdiction of Civil Courts
ব্যাখ্যা
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৫চ ধারার বিধান: দেওয়ানি আদালতের এখতিয়ারে প্রতিবন্ধকতা:
- ধারা ১৪৪ এর অধীন সর্বশেষ সংশোধিত খতিয়ান চূড়ান্ত প্রকাশের ফলে সৃষ্ট কোন মোকদ্দমা ১৪৫ক ধারার অধীনে প্রতিষ্ঠিত ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের আঞ্চলিক এখতিয়ারের অধীন কোন দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না।
--------
Section 145F. Bar to jurisdiction of Civil Courts:

- No suit arising out of the final publication of the last revised record-of-rights prepared under section 144 shall lie in any civil court within the territorial limits of the jurisdiction for which a Land Survey Tribunal is established under section 145A.
১৪৯.
The State Acquisition and Tenancy Act,1950 এর ধারা ৯৬ অনুযায়ী, যদি নোটিশ দেওয়া না হয়ে থাকে, তবে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের সময়সীমা কবে থেকে গণনা হবে?
  1. বিক্রয়ের তারিখ থেকে
  2. নিবন্ধনের তারিখ থেকে
  3. বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
  4. আদালতের আদেশের তারিখ থেকে
সঠিক উত্তর:
বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
ব্যাখ্যা

The State Acquisition and Tenancy Act,1950 এর ধারা ৯৬- অগ্রক্রয়ের অধিকার:
(১) যদি কোনো রায়তের হোল্ডিং-এর কোনো অংশ বা অংশীদারিত্ব এমন একজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, যিনি ওই হোল্ডিং-এর সহ-প্রজা (co-sharer tenant) নন, তবে ঐ হোল্ডিং-এর একজন বা একাধিক সহ-প্রজাভোগী, ধারা ৮৯ অনুযায়ী নোটিশ প্রাপ্তির তারিখ থেকে দুই মাসের মধ্যে, অথবা যদি এমন কোনো নোটিশ না দেওয়া হয়ে থাকে, তবে বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে দুই মাসের মধ্যে, আদালতে আবেদন করতে পারবেন- যাতে উক্ত অংশ বা অংশীদারিত্ব তাদের নামে বিক্রয় করা হয়।

তবে শর্ত থাকে যে, এই ধারার অধীনে আবেদন গ্রহণযোগ্য হবে না যদি না আবেদনকারী—
(ক) উত্তরাধিকারের মাধ্যমে উক্ত হোল্ডিং-এর একজন সহ-প্রজাভোগী হন; এবং
(খ) এমন ব্যক্তি হন, যিনি ধারা ৯০ অনুযায়ী হোল্ডিং বা তার কোনো অংশ/শেয়ার ক্রয় করতে পারেন।

আরও শর্ত থাকে যে, বিক্রয় রেজিস্ট্রেশনের তারিখ থেকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পর আর এই ধারা অনুযায়ী কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৫০.
অকৃষি জমির উন্নয়ন কাজ সংক্রান্ত প্রশ্ন দেখা দিলে, কে সিদ্ধান্ত দিবেন?
  1. ভূমি রাজস্ব কর্মকর্তা
  2. ডেপুটি কমিশনার
  3. ভূমি জরিপ কর্মকর্তা
  4. দেওয়ানি আদালত
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
ব্যাখ্যা
• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 

তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।
১৫১.
এস, এ খতিয়ান কোন আইনের অধীনে তৈরি?
  1. Bengal Tenancy Act, 1885
  2. The Survey Act, 1875
  3. State Acquisition and Tenancy Act, 1950
  4. Cadastral Survey Act, 1888
সঠিক উত্তর:
State Acquisition and Tenancy Act, 1950
উত্তর
সঠিক উত্তর:
State Acquisition and Tenancy Act, 1950
ব্যাখ্যা

এস.এ (SA) খতিয়ান:
- SA খতিয়ান বলতে বোঝায় State Acquisition খতিয়ান, অথবা Settlement Attestation খতিয়ান।
- এটি অনেক সময় PS খতিয়ান বা Pakistan Survey খতিয়ান নামেও পরিচিত।
- এই খতিয়ান State Acquisition and Tenancy Act, 1950 এর অধীনে প্রস্তুত করা হয়েছিল।
- এটি বাস্তব/মাঠ জরিপের ভিত্তিতে তৈরি নয়, বরং জমিদার বা মালিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- এই খতিয়ান খুব একটা নির্ভরযোগ্য নয়।

১৫২.
The Non-Agricultural Tenancy Act, 1949, ধারা ৮৭ এর অধীনে কোন কোন ব্যক্তি আবেদন করতে পারেন?
  1. যেকোন ব্যক্তি
  2. শুধুমাত্র জমির মালিক
  3. শুধুমাত্র অ-কৃষি ভূমির প্রজা
  4. জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
সঠিক উত্তর:
জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
উত্তর
সঠিক উত্তর:
জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949, ধারা ৮৭: এই আইনের অধীন কার্যধারায় বিচারব্যবস্থার এখতিয়ার:
যখন এই আইনের অধীনে কোনো আদালতকে কোনো আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়, যেটি কোনো জমিদার বা অ-কৃষি ভূমির প্রজা (non-agricultural tenant) আবেদনক্রমে দেওয়া হবে, তখন উক্ত আবেদন সেই দেওয়ানি আদালতে (Civil Court) দাখিল করতে হবে, যে আদালত উক্ত ভাড়াকৃত অ-কৃষি ভূমির দখল সংক্রান্ত মামলা গ্রহণের এখতিয়ার রাখে, যার প্রেক্ষিতে উক্ত আবেদনটি করা হয়েছে।

সারাংশ:
যে দেওয়ানি আদালত অ-কৃষি জমির দখল সংক্রান্ত মামলা গ্রহণ করতে পারে, সেই আদালতেই এই আইনের অধীনে landlord বা tenant আবেদন করতে পারবেন।
১৫৩.
খসড়া রেকর্ড অব রাইটস প্রকাশের উদ্দেশ্য কী?
  1. ভূমি কর নির্ধারণ
  2. কৃষকদের তালিকা তৈরি
  3. জমি বিক্রির অনুমোদন
  4. আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
সঠিক উত্তর:
আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
উত্তর
সঠিক উত্তর:
আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
ব্যাখ্যা
ধারা ১৯: Draft and final publication of the record-of-rights (রেকর্ড অব রাইটস-এর খসড়া ও চূড়ান্ত প্রকাশনা)-
(১) যখন কোনো রেকর্ড অব রাইটস (খতিয়ান) প্রস্তুত বা সংশোধিত হয়ে ধারা ১৮-এ উল্লেখিত তথ্যসমূহ অন্তর্ভুক্ত করে তখন রাজস্ব কর্মকর্তা নির্ধারিত পদ্ধতি ও নির্ধারিত সময়সীমা অনুযায়ী উক্ত রেকর্ড অব রাইটস-এর একটি খসড়া প্রকাশ করবেন এবং প্রকাশনার সময়সীমার মধ্যে উক্ত রেকর্ডের কোনো তথ্যের বিরুদ্ধে বা কোনো তথ্য বাদ পড়ার বিষয়ে আপত্তি জানালে তা গ্রহণ ও বিবেচনা করবেন।

(২) উপ-ধারা (১) অনুযায়ী করা আপত্তির ওপর রাজস্ব কর্মকর্তার দ্বারা প্রদত্ত আদেশে কেউ যদি অসন্তুষ্ট হন, তাহলে তিনি নির্ধারিত নিয়ম ও নির্ধারিত সময়সীমার মধ্যে সহকারী সেটেলমেন্ট অফিসার-সমমর্যাদার বা তদূর্ধ্ব কোনো নির্ধারিত রাজস্ব কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।

(৩) উপর্যুক্ত সকল আপত্তি ও আপিল সরকার কর্তৃক প্রণীত বিধি অনুসারে বিবেচনা ও নিষ্পত্তি করার পর, রাজস্ব কর্মকর্তা রেকর্ডটি চূড়ান্তভাবে প্রণয়ন করবেন এবং নির্ধারিত পদ্ধতিতে তা চূড়ান্তভাবে প্রকাশ করবেন। এই চূড়ান্ত প্রকাশনা একটি চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হবে যে রেকর্ডটি এই অধ্যায় অনুযায়ী সঠিকভাবে প্রস্তুত বা সংশোধিত হয়েছে।

(৪) উপ-ধারা (৩) অনুযায়ী যখন রেকর্ড অব রাইটস চূড়ান্তভাবে প্রকাশিত হবে, তখন রাজস্ব কর্মকর্তা রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে এই চূড়ান্ত প্রকাশনা ও তার তারিখ উল্লেখ করে একটি সনদ প্রস্তুত করবেন এবং উক্ত সনদে তার নাম ও পদবিসহ তারিখ লিখে স্বাক্ষর করবেন।
১৫৪.
"Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by Muhammadan Law." Non-Agricultural Tenancy Act, 1949 এর কত ধারার বিধান?
  1. 24(8)
  2. 24(10)
  3. 24(9)
  4. 24(7)
সঠিক উত্তর:
24(10)
উত্তর
সঠিক উত্তর:
24(10)
ব্যাখ্যা
Non-Agricultural Tenancy Act, 1949 Section 24 Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:

- Section 24(10) Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by Muhammadan Law.

-এটি Non-Agricultural Tenancy Act, 1949 এর 24(10) ধারার বিধান।
১৫৫.
খতিয়ান প্রস্তুতকরণ সম্পর্কিত কোনো মোকদ্দমায় দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ-
  1. কার্যকর হবে
  2. আইনগত বৈধতা থাকবে
  3. অবৈধ হবে
  4. ক ও খ
সঠিক উত্তর:
অবৈধ হবে
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ হবে
ব্যাখ্যা
ধারা ১৪৪খ- দেওয়ানি আদালতের এখতিয়ারে বিধি-নিষেধ (Bar to jurisdiction of civil court)

১৯ অধ্যায় অনুযায়ী কোন খতিয়ান বা স্বত্বলিপি বা তার অংশ বিশেষ প্রস্তুতকরণ, প্রকাশনা, স্বাক্ষরকরণ বা প্রত্যয়ন সম্পর্কে দেওয়ানি আদালতে কোন ধরনের মোকদ্দমা বা আবেদন দাখিল করা যাবে না।

⇒ উক্ত মোকদ্দমা এবং আবেদন যদি দেওয়ানি আদালতে বিচারাধীন থাকে তা আর অগ্রসর হবে না এবং বাতিল হবে।
উক্তরূপ কোন মোকদ্দমার রায়, ডিক্রি বা আদেশ প্রদান করা হয় তা অকার্যকর হবে এবং কোন আইনগত বৈধতা থাকবে না।
১৫৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে ১৪৩ ধারার বিধান অনুযায়ী হালনাগাদ খতিয়ান রক্ষণাবেক্ষণ করবে-
  1. সেটেলমেন্ট কর্মকর্তা
  2. কালেক্টর
  3. রাজস্ব কর্মকর্তা
  4. জেলা জজ আদালত
সঠিক উত্তর:
কালেক্টর
উত্তর
সঠিক উত্তর:
কালেক্টর
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৩ ধারার বিধান খতিয়ান সংরক্ষণ: কালেক্টর অত্র আইনের ৪র্থ খণ্ড অথবা এই খণ্ড অনুযায়ী প্রস্তুতকৃত অথবা পুনঃপরীক্ষিত খতিয়ান নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন, প্রকৃত ভুল শুদ্ধ করিয়া ও উহাতে নিম্নলিখিত হেতুতে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করিবেন-

ক) হস্তান্তর অথবা উত্তরাধিকারের ভিত্তিতে নামজারী।
খ) জোত ক্ষুদ্রতর অংশ ভাগকরণ, একত্রীকরণ বা সংযুক্তকরণ,
গ) সরকার কর্তৃক ক্রয় করা ভূমি অথবা জোতের নূতন বন্দোবস্ত: এবং
ঘ) ভূমি পরিত্যাগ অথবা সিকস্তি অথবা অধিগ্রহণজনিত কারণে খাজনা মওকুফ। 
----------- 
Section 143. Maintenance of the record-of-rights:
- The Collector shall maintain up-to-date, in the prescribed manner, the record-of-rights prepared or revised under Part IV or under this Part by correcting clerical mistakes and by incorporating therein the changes on account of- 
(a) the mutation of names as a result of transfer or inheritance; 
(b) the subdivision, amalgamation or consolidation of holdings; 
(c) the new settlement of lands or of holdings purchased by the Government; and 
(d) the abatement of rent on account of abandonment or diluvion or acquisition of land.
১৫৭.
অ-কৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৩ ধারায় অ-কৃষি প্রজাকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে?
  1. এক শ্রেণী
  2. দুই শ্রেণী
  3. তিন শ্রেণী
  4. চার শ্রেণী
সঠিক উত্তর:
দুই শ্রেণী
উত্তর
সঠিক উত্তর:
দুই শ্রেণী
ব্যাখ্যা

অ-কৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ৩: অ-কৃষি প্রজার শ্রেণী-
(১) এই আইনের উদ্দেশ্যে, অ-কৃষি প্রজা নিম্নবর্ণিত শ্রেণীসমূহে বিভক্ত, যথা:
(ক) প্রজা, এবং
(খ) অধস্তন প্রজা।

(২) “প্রজা” অর্থ যে ব্যক্তি এই আইনে বর্ণিত যে কোনো উদ্দেশ্যে মালিক বা ভোগ দখলের স্বত্বাধিকারীর নিকট হইতে অ- কৃষি জমি অধিকারে রাখার অধিকার অর্জন করিয়াছেন, এবং এইরূপ অধিকার অর্জনকারীর স্বার্থের উত্তরাধিকারীগণও ইহার অন্তর্ভুক্ত।

(৩) “অধস্তন প্রজা” অর্থ যে ব্যক্তি এই আইনে বর্ণিত যে কোনো উদ্দেশ্যে কোনো প্রজার সরাসরি বা দূরবর্তী অধীনে অ-কৃষি জমি অধিকারে রাখার অধিকার অর্জন করিয়াছেন, এবং এইরূপ অধিকার অর্জনকারীদের স্বার্থের উত্তরাধিকারিগণও ইহার অন্তর্ভুক্ত।

১৫৮.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ১০ অনুসারে, সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে ইজারা দেওয়া প্রজাস্বত্ব সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. এটি ধারা ৬ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
  2. এটি ধারা ৭ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
  3. এটি ধারা ৮ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
  4. এটি ধারা ৯ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
সঠিক উত্তর:
এটি ধারা ৭ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
উত্তর
সঠিক উত্তর:
এটি ধারা ৭ এর অধীন প্রজাস্বত্ব হিসেবে গণ্য হবে
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ১০- সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যের প্রজাস্বত্ব সমূহের প্রতি প্রযোজ্য বিশেষ বিধানাবলি- 
এই আইনের অন্য কোথাও অথবা আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে অথবা কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো প্রজাস্বত্বের অন্তর্ভুক্ত অ-কৃষি জমি লিখিত ইজারা চুক্তির অধীন কোনো সময়ের জন্য সুনির্দিষ্টভাবে কোনো ধর্মীয় উদ্দেশ্যে, যাহার উল্লেখ উক্ত ইজারা চুক্তিতে রহিয়াছে, অধিকৃত থাকে, তাহা হইলে উক্ত প্রজাস্বত্ব ধারা ৭ এ বর্ণিত শ্রেণীর প্রজাস্বত্ব বলিয়া গণ্য হইবে:
তবে শর্ত থাকে যে, উক্ত জমির অধিকারসম্পন্ন প্রজা কর্তৃক উক্ত জমি উক্ত ধর্মীয় উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার, অথবা তিন বৎসরের অধিক সময়ের জন্য উক্ত ধর্মীয় উদ্দেশ্যে উক্ত জমি ব্যবহার না করার, কারণ ব্যতীত উক্ত প্রজাকে তাহার ভূমি মালিক কর্তৃক উচ্ছেদ করা যাইবে না।

সুতরাং যেকোনো লিখিত ইজারায় যদি সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্য (যেমন—মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, ইদগাহ ইত্যাদি) উল্লেখ থাকে, তবে সেই প্রজাস্বত্ব স্বয়ংক্রিয়ভাবে ধারা ৭-এর শ্রেণীভুক্ত হয়ে যায়—অন্য কোনো আইন বা চুক্তি যাই থাকুক না কেন।

⇒ The Non-Agricultural Tenancy Act, 1949: Section-10. Special provisions applicable to tenancies for specific religious purposes:
Notwithstanding anything elsewhere contained in this Act or in any other law for the time being in force or in any contract, if the non-agricultural land comprised in any tenancy is held specifically for any religious purpose for any period under a lease in writing in which such purpose is specified, then such tenancy shall be deemed to be a tenancy of the class specified in section 7:
Provided that the tenant holding such land shall not be ejected by his landlord from such land except on the ground that he has used such land for any purpose other than the said religious purpose or has not used the land for the said religious purpose for more than three years.

১৫৯.
SAT, 1950 এর ১৫০ ধারার অধীনে রিভিউ আবেদন দাখিলের নির্ধারিত সময় কত দিন?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
SAT, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
১৬০.
"১২ বছর মেয়াদি ইজারা চিরস্থায়ীভাবে নবায়ন করার অধিকার" অকৃষি প্রজাস্বত্ব আইনের কত ধারায় দেয়া আছে?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ অকৃষি প্রজাস্বত্ব আইনের ৮ ধারা মতে কোন অকৃষি জমি লিখিত ইজারার অধীন কমপক্ষে ১২ বছর দখলে থাকে এবং লিখিত ইজারার উক্ত মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৪ অধ্যায়ের অধীন ন্যায় ও যুক্তিসঙ্গত খাজনা নির্ধারণ করে ইজারাটি চিরস্থায়ীভাবে নবায়ন করার অধিকারী হবে।
-------------
⇒ Section 8. Renewals of lease of tenancies held for not less than twelve years and succession to, and transfer of, such tenancies:
(1) Notwithstanding anything contained in any other law for the time being in force or in any contract, where any non-agricultural land is held under a lease in writing for a term of not less than twelve years specified in such lease, the tenant holding such land shall, on the expiration of the period so specified, be entitled to the renewal of such lease for perpetuity on such fair and reasonable rent as may be determined under Chapter XIV of the 7 State Acquisition and Tenancy Act, 1950: 
 Provided that no premium or salami shall be payable in respect of such renewal.
১৬১.
১ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম সময় অকৃষি ভূমির দখলে থাকলে, কোনটি করা যাবে না?
  1. বৃক্ষ রোপণ
  2. বৃক্ষের ফুল, ফল ভোগ
  3. পাকা অবকাঠামো নির্মাণ
  4. পাকা অবকাঠামো ব্যতীত যেকোন অবকাঠামো নির্মাণ
সঠিক উত্তর:
পাকা অবকাঠামো নির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
পাকা অবকাঠামো নির্মাণ
ব্যাখ্যা
• 'পাকা অবকাঠামো নির্মাণ' করা যাবে না।

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯: ধারা ৬- অকৃষি ভূমি ব্যবহারের পদ্ধতি:
যেক্ষেত্রে কোন অকৃষি প্রজা ১২ বৎসর বা তার অধিক সময়ের জন্য কোন অকৃষি ভূমিতে দখলে থাকে সেই ক্ষেত্রে উক্ত অকৃষি ভূমিতে সে নিম্নলিখিত কার্য করার অধিকারী হবে-
ক. পাকা অবকাঠামোসহ যেকোন অবকাঠামো নির্মাণ করতে;
খ. মসজিদ, মন্দির বা অন্য যেকোন উপাসানালয়ের স্থান নির্মাণ করতে;
গ. যেকোন পুকুর খনন করতে; এবং
ঘ. এমন ভূমিতে গাছ রোপণ, উক্ত বৃক্ষের ফুল, ফল এবং অন্যান্য পণ্য ভোগ করতে এবং উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার বা হস্তান্তর করতে;

অন্যদিকে,
যেক্ষেত্রে কোন অকৃষি প্রজা ১২ বৎসরের কম কিন্তু ১ বৎসরের অধিক সময়ের জন্য কোন অকৃষি ভূমিতে দখলে থাকে সেই ক্ষেত্রে সে উক্ত অকৃষি ভূমিতে নিম্নলিখিত কার্য করার অধিকারী হবে-
ক. পাকা অবকাঠামো ব্যতীত যেকোন অবকাঠামো নির্মাণে;
খ. যেকোন বৃক্ষ রোপন করতে, এবং এমন বৃক্ষের ফুল, ফল এবং অন্যান্য পণ্য ভোগ করতে;
গ. উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার বা হস্তান্তর করতে।
১৬২.
কোন আইন অনুসারে সিলেটে সি এস (CS) খতিয়ান প্রস্তুত করা হয়?
  1. The State Acquisition and Tenancy Act, 1950
  2. The Non-Agricultural Tenancy Act, 1949
  3. The Sylhet Tenancy Act, 1936
  4. The Bengal Tenancy Act, 1885
সঠিক উত্তর:
The Sylhet Tenancy Act, 1936
উত্তর
সঠিক উত্তর:
The Sylhet Tenancy Act, 1936
ব্যাখ্যা
CS Khatian: 
CS অর্থ Cadastral Survey. এই Survey'র মাধ্যমে প্রণীত খতিয়ানই CS খতিয়ান নামে পরিচিত।
- এটি The Bengal Tenancy Act, 1885'র ১০১ ধারা অনুসারে প্রণয়ন করা হয়।
- CS খতিয়ান প্রণয়নের কাজ ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজারের রামু থানায় শুরু হয়ে ১৯৪০ সালে দিনাজপুর জেলায় এসে শেষ হয়।
- তবে, সিলেট জেলায় CS খতিয়ান প্রণয়ন করা হয় The Sylhet Tenancy Act, 1936'র ১১৭ ধারার অধীনে।
- SAT Act'র ১৫৭(২) ধারায় স্পষ্ট বলা আছে যে, The Sylhet Tenancy Act, 1936 অনুসারেই সিলেট অঞ্চলের খতিয়ান প্রস্তুত করতে হবে।
১৬৩.
SAT Act, 1950 এর ধারা ৩০(২) অনুযায়ী, কোন বিষয়ে সিভিল কোর্টে মামলা করা যাবে না?
  1. ঋণ চুক্তি
  2. জমি ক্রয়ের চুক্তি
  3. জমির মালিকানা পরিবর্তন
  4. রেকর্ড-অফ-রাইটস প্রস্তুত সংক্রান্ত আদেশ
সঠিক উত্তর:
রেকর্ড-অফ-রাইটস প্রস্তুত সংক্রান্ত আদেশ
উত্তর
সঠিক উত্তর:
রেকর্ড-অফ-রাইটস প্রস্তুত সংক্রান্ত আদেশ
ব্যাখ্যা
SAT Act, 1950 ধারা ৩০: সিভিল কোর্টের বিচারাধীন ক্ষমতার সীমাবদ্ধতা-
(১) ধারা ১৭ অনুযায়ী যদি কোনো এলাকায় রেকর্ড-অফ-রাইটস প্রস্তুত বা সংশোধনের আদেশ দেয়া হয়, তাহলে সেই এলাকার কোনো ভাড়ার পরিবর্তন, প্রজার মর্যাদা, বা সম্পত্তির অধিকার-অধিকার সম্পর্কিত বিষয়ে সিভিল কোর্ট কোনো মামলা বা আবেদন গ্রহণ করবে না।
যদি আদেশের দিন যেকোনো সিভিল কোর্টে এমন মামলা চলমান থাকে, তবে তা আর চলবে না এবং অবসান ঘটবে।

ব্যাখ্যা: এখানে ‘মামলা’ শব্দের মধ্যে আপিলও অন্তর্ভুক্ত।

(২) এই অধ্যায়ের অধীনে রেকর্ড-অফ-রাইটস প্রস্তুত বা সংশোধনের আদেশ, অথবা এর ফ্রেমিং, প্রকাশনা, স্বাক্ষর বা স্বীকৃতি বিষয়ক কোনো আদেশের বিরুদ্ধে সিভিল কোর্টে মামলা করা যাবে না।

(৩) কোনো সিভিল কোর্ট বা হাইকোর্টে জমি সম্পর্কিত মামলা, আপিল বা বিচার কোনোভাবেই রেকর্ড-অফ-রাইটস বা ক্ষতিপূরণ নির্ধারণের কাজকে বাধা দিতে পারবে না।
১৬৪.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা অনুযায়ী, কোন সম্পদের উপর কোনো মালিককে অধিকার প্রদান করা হয় না? 
  1. জমির উপরিভাগের ফসল
  2. জমিতে নির্মিত স্থাপনা
  3. জমির ভাড়া আদায়ের অধিকার
  4. খনিজ সম্পদ বা ভূ-অভ্যন্তরীণ সম্পদ
সঠিক উত্তর:
খনিজ সম্পদ বা ভূ-অভ্যন্তরীণ সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
খনিজ সম্পদ বা ভূ-অভ্যন্তরীণ সম্পদ
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ৮১-এর প্রথম শর্তাংশে (প্রথম প্রভাইজো) স্পষ্টভাবে বলা হয়েছে: "এই ধারা উক্তরূপ কোনো মালিককে তাহার জোতের খনিজ সম্পদের অধিকারসহ ভূনিম্নস্থ কোনো স্বার্থের উপর কোনো অধিকার প্রদান করিবে না।"
অর্থাৎ, এই আইন মালিককে খনিজ সম্পদ (যেমন: কয়লা, গ্যাস, তেল, অন্যান্য খনিজ) এবং ভূ-অভ্যন্তরীণ অন্যান্য সম্পদের অধিকার প্রদান করে না। এই অধিকার রাষ্ট্র সংরক্ষণ করে।

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা: রায়তি কৃষকের শ্রেণিবিভাগ এবং তাহাদের অধিকার ও দায়িত্বসমূহ নিয়ন্ত্রণ:
(১) কোনো এলাকায় এই ভাগ সম্পূর্ণরূপে কার্যকর হইবার তারিখে অথবা তারিখ হইতে উক্ত এলাকায় কেবল মালিক নামে কৃষি জমির এক শ্রেণির অধিকারী থাকিবে এবং উক্ত ভূমি মালিকদের অধিকার ও দায়সমূহ এই ভাগের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারা উক্তরূপ কোনো মালিককে তাহার জোতের খনিজ সম্পদের অধিকারসহ ভূনিম্নস্থ কোনো স্বার্থের উপর কোনো অধিকার প্রদান করিবে না:
আরও শর্ত থাকে যে, যেক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো ভূমি ইজারা প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত ইজারা-গ্রহীতার অধিকার ও দায়সমূহ ইজারায় বর্ণিত শর্তাবলি অনুযায়ী পরিচালিত হইবে।

⇒ The State Acquisition and Tenancy Act, 1950- Section 81- Class of agricultural tenants and regulation of their rights and liabilities:
(1) On and from the date of coming into force of the whole of this Part in any area, there shall, within that area, be only one class of holders of agricultural land, namely, maliks, and the rights and liabilities of every such land-holder shall be regulated by the provisions of this Part: 
Provided that nothing in this section shall confer on any such malik any right to any interests in the sub-soil including rights to minerals in his holding:
Provided further that when the Government lease out any land for any particular period, the rights and liabilities of such a lessee shall be governed by such terms and conditions as may be set forth in the lease.

১৬৫.
Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে?
  1. 144
  2. 144A
  3. 144B
  4. 145B
সঠিক উত্তর:
144A
উত্তর
সঠিক উত্তর:
144A
ব্যাখ্যা
Section 144A: Presumption as to Correctness of Record of Rights

খতিয়ানের বিশুদ্ধতার অনুমান বা Presumption as to correctness of record of rights' শিরোনামে ১৪৪ক ধারার অধীন প্রণীত এবং পরিমার্জিত খতিয়ানে প্রত্যেকটি বিষয়ের লিখন অনুরূপ লিখনে বর্ণিত বিষয়ের সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে, যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা অশুদ্ধ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ বলে Presumption বা অনুমান করা হবে।
১৬৬.
Extinguishment of interest of Raiyats in certain cases- বিধানটি The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় বর্ণিত আছে?
  1. 89
  2. 90
  3. 92
  4. 95A
সঠিক উত্তর:
92
উত্তর
সঠিক উত্তর:
92
ব্যাখ্যা
Section 92: Extinguishment of interest of raiyats in certain cases:

The State Acquistion and Tenancy Act, 1950-এর ধারা ৯২ অনুসারে কোনো জোত বা হোল্ডিং-এ একজন রায়তের স্বার্থ বিলোপ হতে পারে, নিম্নোক্ত ক্ষেত্রে-

(ক) উত্তরাধিকারী না রেখে বা সম্পত্তির জন্য কোনো প্রকার উইল সম্পাদন না করে কোনো জোতের বা হোল্ডিং এর মালিক বা রায়ত মারা গেলে।

(খ) রাজস্ব কর্মকর্তার নিকট জোত সমর্পণ করলে।

(গ) বকেয়া খাজনা পরিশোধ না করে স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করে বা যে ক্ষেত্রে কোনো রায়ত নিজে বা তার পরিবারের সদস্যগণ দ্বারা বা কর্মচারীগণ দ্বারা অথবা শ্রমিক দ্বারা অথবা বর্গাদারের সাহায্যে একনাগাড়ে ৩ বছর পর্যন্ত তার জোত চাষাবাদ হতে বিরত থাকে।

(ঘ) যে ক্ষেত্রে কোনো রায়ত উত্তরাধিকারসূত্রে কোনো ভূমির স্বত্ব পেয়ে থাকে, যে নিজে খাঁটি চাষী নয় ও যে নিজে অথবা তার পরিবারের লোকজন, কর্মচারী বা বর্গাদারগণের সহায়তায় এক নাগাড়ে ৫ বছর চাষাবাদ করতে ব্যর্থ হয়।
১৬৭.
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী ‘Agricultural Year’ কখন শুরু হয়?
  1. জানুয়ারির প্রথম দিন থেকে
  2. বৈশাখের প্রথম দিন থেকে
  3. আষাঢ়ের প্রথম দিন থেকে
  4. অক্টোবরের প্রথম দিন থেকে
সঠিক উত্তর:
বৈশাখের প্রথম দিন থেকে
উত্তর
সঠিক উত্তর:
বৈশাখের প্রথম দিন থেকে
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ২ (Definitions) অনুযায়ী, ‘Agricultural Year’ বা কৃষি বছর বলতে বাংলা বছরকে বোঝানো হয়, যা বৈশাখের প্রথম দিন থেকে শুরু হয়। এই সংজ্ঞা কৃষি হিসাব এবং জমির ভাড়া বা অন্যান্য কৃষি-সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রযোজ্য। বাংলা ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাস সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়, এবং এটি বাংলাদেশের কৃষি কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়।

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ২(৩০) অনুযায়ী- বর্ষ বা কৃষিবর্ষ বলতে ১ লা বৈশাখ থেকে শুরু হওয়া বাংলা সনকে বুঝায়। 
-----------
⇒ The State Acquisition and Tenancy Act, 1950 Section 2(30) 'year' or 'agricultural year' means the Bengali year commencing on the 1st day of Baishakh.

১৬৮.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৬ ধারার কত উপ-ধারায় বলা হয়েছে, "Nothing in this section shall be deemed to apply to homestead land"
  1. 96(13)
  2. 96(15)
  3. 96(16)
  4. 96(17)
সঠিক উত্তর:
96(16)
উত্তর
সঠিক উত্তর:
96(16)
ব্যাখ্যা
• SAT Act, 1950 এর ৯৬ ধারায় অগ্রক্রয় [Pre-emption] -এর আলোচনা আছে। 

অগ্রক্রয়ের অধিকার:
০১. যদি প্রজার জোতের খণ্ড বা অংশ এমন ব্যক্তির নিকট বিক্রি করা হলো; যিনি ঐ জোতের সহ-শরিক নয়, তাহলে ঐ জোতের সহ-শরিক বা শরিকরা আদালতে অগ্রক্রয়ের জন্য আবেদন করতে পারবেন।
০২. অগ্রক্রয় হচ্ছে বিক্রিত জমি বিক্রয়মূল্য ফেরত দিয়ে পুনঃকেনার অধিকার।

৯৬ ধারায় যে বা যারা অগ্রক্রয়ের আবেদন করতে পারে: (ধারা ৯৬ (১) (ক), (খ))

SAT Act, 1950-এর ৯৬ ধারার ২০০৬ সালের সংশোধনীতে বলা হয়েছে যে, শুধু উত্তরাধিকারসূত্রে 'হোল্ডিং' এর সহ-শরিক প্রজা এই আইনের অধীন অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারে। মুসলিম আইনে অগ্রক্রয় শুফা নামে পরিচিত।

মুসলিম আইন অনুসারে ৩ শ্রেণির ব্যক্তি অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারে। এরা ক্রমিক অনুযায়ী অগ্রগণ্য হবেন। তারা হলেন-
০১. শাফি-ই-শরিক অর্থাৎ সহ-অংশীদারঃ যাদের স্বার্থ সম্পত্তিতে উত্তরাধিকার বা ক্রয়সূত্রে অর্জিত হয়।
০২. শাফি.ই. খালিত অর্থাৎ দায়মুক্তি ও আনুষঙ্গিক বস্তুতে অংশগ্রহণকারী [Participator] ব্যক্তি; যেমন: রাস্তা ব্যবহার/পানি নিষ্কাশনের অধিকার রয়েছে এমন ব্যক্তি।
০৩. শাফি-ই-জার অর্থাৎ সংলগ্ন বা পার্শ্ববর্তী স্থাবর সম্পত্তির মালিক।

অগ্রক্রয়ের মামলা দায়েরের সময়সীমা/তামাদি মেয়াদ: [ধারা ৯৬(১)]

০১. ৮৯ ধারা অনুযায়ী নোটিশ জারি/বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় নোটিশের ২ মাসের মধ্যে।
০২. যদি বিক্রয়ের নোটিশ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিক্রয় হয়েছে অবগত হওয়ার পর ২ মাসের মধ্যে।
০৩. বিক্রয় দলিল নিবন্ধনের তারিখ হতে ৩ বছরের মধ্যে।
০৪. ধারা ৯৬(১) অনুযায়ী- ৩ বছরের পর আর আবেদন করা যাবে না।

অগ্রক্রয়ের আবেদনের সাথে যা জমা দিতে হবে: (ধারা ৯৬(৩))

i. বিক্রিত জমির বিক্রয় মূল্য [Consideration Money],
ii. বিক্রয় অর্থের উপর ২৫% হারে ক্ষতিপূরণ,
iii. বিক্রয় অর্থের উপর ৮% হারে বার্ষিক সুদ (বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হতে অগ্রক্রয়ের আবেদনের তারিখ পর্যন্ত)।

বিচার্য আদালত ধারা ৯৬(১৪)]: এই ধারার অধীন অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হবে সংশ্লিষ্ট ভূমির দখল সংক্রান্ত মামলা যে আদালতে করা যেত সেই আদালতে।
আপিল [ধারা ৯৬ (১৫)]: এই ধারায় প্রদত্ত আদালত কর্তৃক যেকোনো আদেশের বিরুদ্ধে দেওয়ানি আপিল আদালতে আপিল দায়ের করা যাবে।

Homestead land এর ক্ষেত্রে বিধিনিষেধ [ধারা ৯৬(১৬)]: এই ধারার কোনো কিছুই অর্থাৎ, অগ্রক্রয় বসতবাড়ির ভূমির (Homestead Land)-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১৬৯.
বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করার মেয়াদ-
  1. এক মাস
  2. তিন মাস
  3. ছয় মাস
  4. দুই মাস
সঠিক উত্তর:
ছয় মাস
উত্তর
সঠিক উত্তর:
ছয় মাস
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৯ ধারার বিধান রিভিশন:
- (১) এই ভাগের আওতায় রিভিশনের বিশেষ বিধান সাপেক্ষে, কালেক্টর স্বীয় উদ্যোগে তাহার অধস্তন কোনো রাজস্ব কর্মকর্তা কর্তৃক এই ভাগের অধীন প্রদত্ত কোনো আদেশের তারিখ হইতে এক মাসের মধ্যে বা এইরূপ আদেশের তারিখ হইতে এক মাসের মধ্যে দাখিলকৃত কোনো আবেদনের ভিত্তিতে এইরূপ আদেশ রিভিশন করিতে পারিবে।
- (১ক) কোনো বিভাগীয় কমিশনার স্ব-উদ্যোগে তাহার বিভাগের মধ্যকার কোনো জেলার কালেক্টর কর্তৃক এই অংশের অধীন প্রদত্ত কোনো আদেশের তারিখ হইতে তিন মাসের মধ্যে অথবা উক্তরূপ আদেশের তারিখ হইতে তিন মাসের মধ্যে দাখিলকৃত কোনো আবেদনের ভিত্তিতে এইরূপ আদেশ রিভিশন করিতে পারিবে।
- (৩) ভূমি প্রশাসন বোর্ড স্বীয় উদ্যোগে এই অংশের অধীন কোনো বিভাগীয় কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশের তারিখ হইতে ছয় মাসের মধ্যে অথবা এইরূপ আদেশের তারিখ হইতে ছয় মাসের মধ্যে দাখিলকৃত কোনো আবেদনের ভিত্তিতে এইরূপ আদেশ রিভিশন করিতে পারিবে।
- (৪) ভূমি প্রশাসন বোর্ড সরল বিশ্বাসে কৃত ভুল রহিয়াছে মর্মে সন্তুষ্ট হইলে যেকোনো সময় এই ভাগের অধীন সংরক্ষিত খতিয়ানের যেকোনো ভুক্তি অথবা এই ভাগের অধীন প্রস্তুতকৃত এবং চূড়ান্তভাবে প্রকাশিত সেটেলমেন্ট খাজনা-বিবরণীতে পুনঃআদেশ প্রদান করিতে পারিবে।

তবে শর্ত থাকে যে, উক্তরূপ আদেশের বিরুদ্ধে আপিল করা হইয়া থাকিলে এই ধারার অধীন আদেশের রিভিশন করা যাইবে না।

আরও শর্ত থাকে যে, আপিলের সংশ্লিষ্ট পক্ষগণকে বিষয়টির উপর শুনানির জন্য যুক্তিসংগত নোটিশ প্রদান না করিয়া উপ-ধারা (৪) এর অধীন কোনো রিভিশনের আদেশ প্রদান করা যাইবে না।
-------------
Section 149. Revision:
- (1) Subject to any special provision for revision made in this Part, the Collector may of his own motion within one month of the date of any order passed under this Part by a Revenue-officer subordinate to him or on application made in that behalf within one month of the date of such order, revise such order. 
- (1a) The Commissioner of a division may, of his own motion, within three months of the date of any order passed under this Part by the Collector of a district within the division or on an application made in that behalf within three months of the date of such order, revise such order.
- (3) The Board of Land Administration may, of its own motion, within six months of the date of any order passed under this Part by the Commissioner of a division or on an application made in that behalf within six months of the date of such order, revise such order.

- (4) The 96[Board of Land Administration] may at any time order the correction of any entry in a record-of-rights maintained under this Part or in a settlement rent-roll prepared and finally published under this Part which, it is satisfied, has been made owing to a bona fide mistake: 

Provided that an order shall not be revised under this section if an appeal has been preferred against such order: 

Provided further that no order for correction shall be made under sub-section (4) until reasonable notice has been given to the parties concerned to appeal and be heard in the matter.
১৭০.
জোত-জমা বিভক্তিকরণ এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোত-জমা বিভক্তিকরণের নির্দেশনা কে দিতে পারেন?
  1. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
  2. উপজেলা নির্বাহী অফিসার
  3. রাজস্ব কর্মকর্তা
  4. সেটেলমেন্ট কর্মকর্তা
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
ব্যাখ্যা
জোত-জমা বিভক্তিকরণ এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোত-জমা বিভক্তিকরণের নির্দেশনা রাজস্ব কর্মকর্তা দিতে পারেন।

AMALGAMATION, SUBDIVISION AND CONSOLIDATION OF HOLDINGS
The State Acquisition and Tenancy Act, 1950 (East Bengal Act), Section 117. Subdivision of holding and restrictions thereon:
(1) Notwithstanding anything contained elsewhere in this part, the Revenue-officer may,- 
 
(a) for the purpose of amalgamation of tenancies under section 116, either on his own motion or on an application made to him by one or more co-sharer tenants, in that behalf, or 
(b) for the purpose of consolidation of holdings of a malik, under section 119, either on his own motion or on an application made to him, in that behalf, or 
(c) for the purpose of subdivision of a joint tenancy for distribution of rent thereof, on an application made to him by one or more co-sharer tenants, 
direct, by order in writing, such subdivision of a joint tenancy amongst the co-sharer tenants and distribution of rent thereof, including arrears of rent, if any, as he may consider fair and equitable: 

Provided that no such order shall be passed unless reasonable notice is given to the parties concerned to appear and be heard in the matter: 

Provided further that where an order under clause (c) is passed, and distribution of rent, by reason thereof, results in bringing the rent of a portion of the tenancy below rupee one, a fraction of rupee one shall be rounded off into rupee one. 
(2) Omitted by section 19 of the State Acquisition and Tenancy (Amendment) Ordinance, 1967 (East Pakistan Ordinance No. VIII of 1967). 
(3) When an order under sub-section (1) has been passed subdividing a joint holding, such subdivision may be demarcated on the ground and also shown on the cadastral survey map.
১৭১.
অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে যদি কোন কাজ উন্নয়নমূলক কি না তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়, কে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন?
  1. আদালত
  2. জমির মালিক
  3. ভূমি পরিদর্শক
  4. ডেপুটি কমিশনার
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
ব্যাখ্যা
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারা- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।

Section 66- Collector to decide question as to right to make improvement, etc.:
(1) If a question arises between the non-agricultural tenant and his landlord- 
(a) as to the right to make an improvement, or 
(b) as to whether a particular work is an improvement, 
the Deputy Commissioner may, on the application of either party, decide the question. 

(2) An appeal, if presented within thirty days from the date of the order appealed against, shall lie to the District Judge from every order passed by the Deputy Commissioner under sub-section (1) and the order passed by the District Judge on such appeal shall be final.
১৭২.
“অকৃষি জমি” বলতে কোন ধরনের জমিকে বোঝানো হয়?
  1. শুধুমাত্র শহরের জমি
  2. সরকারি খাস জমি
  3. যা কৃষি কাজে ব্যবহৃত হয়
  4. যা কৃষি বা উদ্যানবিদ্যার সঙ্গে সম্পর্কিত নয়
সঠিক উত্তর:
যা কৃষি বা উদ্যানবিদ্যার সঙ্গে সম্পর্কিত নয়
উত্তর
সঠিক উত্তর:
যা কৃষি বা উদ্যানবিদ্যার সঙ্গে সম্পর্কিত নয়
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ধারা ২(৪):
“অকৃষি জমি” বলতে এমন জমিকে বোঝায় যা কৃষি বা উদ্যানবিদ্যার (horticulture) সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না এবং এর মধ্যে এমন জমিও অন্তর্ভুক্ত যা কৃষি বা উদ্যানবিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন উদ্দেশ্যে লিজে ধরা হয়েছে - এমনকি বাস্তবে কৃষি বা উদ্যানবিদ্যা কাজে ব্যবহার না হলেও।

তবে এর মধ্যে অন্তর্ভুক্ত নয়:
(খ) যে জমি মূলত কৃষি বা উদ্যানবিদ্যার উদ্দেশ্যে লিজে দেওয়া হয়েছিল কিন্তু এখন তা মালিকের সরাসরি বা পরোক্ষ সম্মতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে এবং এভাবে ব্যবহার করার সময়কাল ১২ বছরের কম।

(গ) যে জমি চা চাষ বা চা প্রস্তুতকারণের সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্যে ধরে রাখা হয়েছে।
শর্ত থাকে যে, যদি ধারা ৭২-এর অধীনে কোনো জমিকে (যা অকৃষি জমি নয়) এমন ভাড়াটিয়া ব্যবস্থায় রূপান্তরিত করা হয় যাতে এই আইনের বিধান প্রযোজ্য হয়, তাহলে সেই জমিকে অকৃষি জমি হিসেবে গণ্য করা হবে।
১৭৩.
Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীনে নোটিশ জারি না হলে হস্তান্তর সম্পর্কে অবগত হওয়ার কত দিনের মধ্যে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের আবেদন দায়ের করতে পারে?
  1. ৩ মাস
  2. ৪ মাস
  3. ৬ মাস
  4. ২ মাস
সঠিক উত্তর:
৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
৪ মাস
ব্যাখ্যা
Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারার বিধান সহ-শরীকের ক্রয় করার ক্ষমতা:
(১) আদালতে আবেদন দাখিল:  অকৃষি প্রজার দখলে থাকা অকৃষি জমির কোন অংশ বা শেয়ার যদি হস্তান্তর করা হয় সেক্ষেত্রে ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার ঐ জমির অংশ বা শেয়ার তাদের নিকট হস্তান্তর করার জন্য আদালতে আবেদন দায়ের করতে পারে- ২৩ ধারার অধীনে নোটিশ জারি করার ৪ মাসের মধ্যে বা নোটিশ জারি না হলে হস্তান্তর সম্পর্কে অবগত হওয়ার তারিখ থেকে ৪ মাসের মধ্যে।
----------
Section 24. Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
(1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be. 
 
(2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.
১৭৪.
'কোনো রায়তের তাহার জোতের অন্তর্ভুক্ত ভূমি তাহার ইচ্ছামাফিক ভোগ-দখল করার অধিকার থাকিবে।'- SAT Act, 1950 এর কত ধারায় বলা আছে?
  1. ৮০ ধারায়
  2. ৮৩ ধারায়
  3. ৮৬ ধারায়
  4. ৮৭ ধারায়
সঠিক উত্তর:
৮৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৮৩ ধারায়
ব্যাখ্যা
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ৮৩ ধারার বিধান- রায়তের ভূমি ব্যবহার সম্পর্কিত অধিকার:
কোনো রায়তের তাহার জোতের অন্তর্ভুক্ত ভূমি তাহার ইচ্ছামাফিক ভোগ-দখল করার অধিকার থাকিবে।

⇒ Section 83- Rights of raiyat in respect of use of land:
A raiyat shall have the right to occupy and use the land comprised in his holding in any manner he likes.
১৭৫.
এস. এ (State Acquisition) খতিয়ান তৈরির কাজ কোন জেলা থেকে শুরু হয়?
  1. ফরিদপুর
  2. কক্সবাজার
  3. পটুয়াখালী
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
পটুয়াখালী
ব্যাখ্যা
এস. এ খতিয়ান:
পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquisition) খতিয়ান বলে।
- এটা করতে The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৭ ধারার অধীন State Acquisition Survey এর উপর ভিত্তি করে এস.এ খতিয়ান তৈরী করা হয়েছিল। তাই এই খতিয়ানকে এস.এ খতিয়ান বলা হয়।
- এটা ১৯৫৪ সালে পটুয়াখালীতে শুরু হয়ে ১৯৬৫ সালে ফরিদপুরে শেষ হয়েছিল।

- মূলত, জমিদারী ও মধ্যস্বত্ব বিলোপ করে জমিদারগণকে প্রদেয় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে/রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে সে সময় একটি সংক্ষিপ্ত জরিপ ও রেকর্ড সংশোধনী কার্যক্রম পরিচালিত হয় যা পরবর্তীতে এস.এ. খতিয়ান বলে পরিচিত পায়।
- ১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। জরিপে ভূমি মালিকের নাম ও জমির বিবরণাদি সম্বলিত হাতেলেখা রেকর্ড/খতিয়ান প্রস্তুত করা হয়।
- সে সময় এই রেকর্ড মোট তিন কপি প্রস্তুত করা হয় যার মধ্যে একটি জেলা রেকর্ড রুমে, এক কপি তহশলি ( ইউনিয়ন ভূমি অফিস) অফিসে এবং অন্যটি সার্কেল পরিদর্শক (উপজেলা রাজস্ব) অফিসে প্রদান করা হয়।
- জরুরী তাগিদে জমিদারগন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ বা খাতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল।
১৭৬.
The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে অগ্রক্রয়ের মামলা মঞ্জুর হলে আবেদনকারীর অনুকূলে কতদিনের মধ্যে দলিল কার্যকর করতে হবে?
  1. ৪৫
  2. ৬০
  3. ৩০
  4. ৯০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
⇒ আইনে অগ্রক্রয় একটি আলোচিত বিধান। জমির সহ-অংশীদারদের জন্য কোনো জোতের কোনো শরিক বা সহ-শরিকরা যদি ওই জোতে অবস্থিত তার জমির কোনো অংশ বা অংশ-বিশেষ ওই জোতের কোনো শরিক বা সহ-শরিক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে, তবে ওই জোতের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির অন্য কোনো শরিক বা সহ-শরিক ওই সম্পত্তির বিক্রয়মূল্য ও নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদান করে আদালতের মাধ্যমে ওই জোতের বিক্রয়কৃত জমিটি আবার ক্রয় করার অধিকার অর্জন করতে পারে। সহ-শরিক কর্তৃক অর্জিত এ ধরনের অধিকারকে অগ্রক্রয় বলে। 
- কৃষি জমির অগ্রক্রয়ের অধিকার সম্পর্কে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর ৯৬ ধারায় বলা হয়েছে। 
এ আইনের ৯৬ (১) ধারা মতে, 
৮৯ ধারার অধীন সহ-শরিককে নোটিশ দেয়া হলে, নোটিশ পাওয়ার তারিখ থেকে পরবর্তী ২ (দুই) মাসের মধ্যে এবং নোটিশ না পেলে হস্তান্তর সম্পর্কে জানার পরবর্তী ২ (দুই) মাসের মধ্যে দেওয়ানী আদালতে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হয়।
-আইনের ৯৬ (১) (ক) ধারা মতে, 
কেবল উত্তরাধিকার সূত্রে কোনো হোল্ডিংয়ের সহ-শরিক অগ্রক্রয়ের আবেদন করতে পারবে। 
-৯৬ (১) (ঘ) ধারা মতে, বিক্রয় দলিল রেজিস্ট্রেশনের ৩ (তিন) বছর পর অগ্রক্রয়ের মামলা দায়ের করা যায় না। ৯৬ (২) ধারা মতে, আদালতে অগ্রক্রয় মামলা দায়েরের সময় ওই জোতের উত্তরাধিকার সূত্রের সব শরিক ও কবলা ক্রেতাকে পক্ষ করতে হবে।
-আইনের ৯৬ (৩) (ক) ধারা মতে, জমির কবলা দলিলে উলিস্নখিত মূল্য; ৯৬ (৩) খ) ধারা মতে, ২৫% ক্ষতিপূরণ এবং ৯৬ (৩) (গ) ধারা মতে, ৮% সরল সুদ জমা দিয়ে অগ্রক্রয় মামলা দায়ের করতে হবে।
এই আইনের ৯৬ (৯) (ঙ) ধারা মতে, আদালতে অগ্রক্রয়ের আবেদন মঞ্জুর হলে সংশ্লিষ্ট আদালত কবলা দলিলের ক্রেতাকে পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে আবেদনকারীর বরাবরে দলিল রেজিস্ট্রেশনের নির্দেশ দিবেন। এ ধারার দলিল রেজিস্ট্রেশন সব শুল্ক, ফি ও কর মুক্ত হবে। আইনের ৯৬ (১০) ধারা মতে, কবলা দলিলের ক্রেতা ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আদালত পরবর্তী ৬০ দিনের মধ্যে কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য দাখিল করবেন।

অর্থাৎ The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে অগ্রক্রয়ের মামলা মঞ্জুর হলে আবেদনকারীর অনুকূলে ৬০ দিনের মধ্যে দলিল কার্যকর করতে হবে।
১৭৭.
এস. এ (S.A) খতিয়ান তৈরির কাজ কোন জেলা থেকে শুরু হয়?
  1. কক্সবাজার
  2. পটুয়াখালী
  3. ফরিদপুর 
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
পটুয়াখালী
ব্যাখ্যা
এস. এ খতিয়ান:
পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquision) খতিয়ান বলে।
- এটা করতে The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৭ ধারার অধীন State Acquisition Survey এর উপর ভিত্তি করে এস.এ খতিয়ান তৈরী করা হয়েছিল। তাই এই খতিয়ানকে এস.এ খতিয়ান বলা হয়।
- এটা ১৯৫৪ সালে পটুয়াখালীতে শুরু হয়ে ১৯৬৫ সালে ফরিদপুরে শেষ হয়েছিল।
১৭৮.
The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে কোনো ব্যক্তির খাস দখলে থাকা ভূমি 'সাব-লেট' দিলে উক্ত ভূমি সরকার কী করবে?
  1. অধিগ্রহণ
  2. বাজেয়াপ্ত
  3. অবরুদ্ধ
  4. হুকুমদখল
সঠিক উত্তর:
বাজেয়াপ্ত
উত্তর
সঠিক উত্তর:
বাজেয়াপ্ত
ব্যাখ্যা
• The State Acquisition and Tenancy Act, 1950- ধারা–৭৫ক (কোর্ফা পত্তনের ক্ষেত্রে বিধিনিষেধ)-
(১) ১৭ ধারার (৩) উপধারার অধীনে বা ৩১ ধারার (১) উপধারার অধীনে যেদিন নোটিফিকেশন প্রকাশিত হইয়াছে সেই দিন হইতে কোনো ব্যক্তি তাহার দখলীয় খাস ভূমি কোর্ফা পত্তন দিতে পারিবে না।
(২) (১) উপধারার পরিপন্থী কোনো কোর্ফা পত্তন করা হইলে উহা বাতিল হইবে এবং উক্তরূপে যে ভূমি কোর্ফা পত্তন করা হইয়াছে উহা বাজেয়াপ্ত হইবে এবং সরকারের উপর ন্যস্ত হইবে।
(৩) ৩৯ ধারার নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে ৩ ধারার (২) উপধারায় তাহার কোনো খাস ভূমি অধিগ্রহণ করার জন্য যে কোনো সময় সরকারের কাছে দরখাস্ত দিতে পারিবেন।
--------------
The State Acquisition and Tenancy Act, 1950, Section-75A. Prohibition of subletting:
(1) On and from the date of publication of a notification under sub-section (3) of section 17 or under sub-section (1) of section 31, no person shall sublet any land in his khas possession in the area to which such notification relates.
(2) Any subletting made in contravention of sub-section (1) shall be null and void and the land so sublet shall be forfeited to the Government.
(3) Any person may, at any time, apply to the Government for the acquisition of any of his khas lands under sub-section (2) of section 3 on payment of compensation at the rate prescribed for such land in section 39.
১৭৯.
NAT ACT, 1949 এর ২০ ধারার অধীন ডেপুটি কমিশনার কোন অধীনস্থ প্রজাকে উচ্ছেদের আদেশ দিলে, উক্ত আদেশের বিরুদ্ধে ___________ আপিল করা যাবে।
  1. ভূমি প্রশাসনের নিকট, ৩০ দিনের মধ্যে
  2. জেলা ম্যাজিস্ট্রেটের নিকট, ১৫ দিনের মধ্যে
  3. জেলা জজের নিকট, ৩০ দিনের মধ্যে
  4. রাজস্ব কর্মকর্তার নিকট, ১৫ দিনের মধ্যে
সঠিক উত্তর:
জেলা জজের নিকট, ৩০ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজের নিকট, ৩০ দিনের মধ্যে
ব্যাখ্যা
NAT ACT, 1949 এর ৮৫ক ধারা- আপিল:
ডেপুটি কমিশনার কর্তৃক ধারা ৯ এর উপ-ধারা (১) এ প্রদত্ত বিধি বা ধারা ২০-এর বিধির অধীনে নির্ধারিত ক্ষতিপূরণের বিষয়ে কোনো আদেশ দিলে, উক্ত আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে।

Section 85A- Appeal:
An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge.
১৮০.
The State Acquisition and Tenancy Act, 1950 ও The Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীন যথাক্রমে ৯৬ ধারা ও ২৪ ধারায় অগ্রক্রয়ের দাবীতে কোর্ট ফি পরিশোধ করতে হয়-
  1. নির্দিষ্ট ১০০/- টাকা
  2. নির্দিষ্ট ২০০/- টাকা
  3. জমির বাজার দর অনুপাতে ad valorem
  4. বিক্রয় মূল্যের উপর ad valorem
সঠিক উত্তর:
নির্দিষ্ট ২০০/- টাকা
উত্তর
সঠিক উত্তর:
নির্দিষ্ট ২০০/- টাকা
ব্যাখ্যা
• দেওয়ানী মামলা করতে গেলে, প্রতি মামলায় আদালতকে একটি নিদিষ্ট পরিমাণ ফি বা খরচ দিতে হয়, আদালতকে দেওয়া এই খরচ কে কোর্ট ফি বলে। কোর্ট ফি সরকারের আয়ের একটি উৎস, সাধারণত প্রতি বছর সরকার তার বার্ষিক অর্থ পরিকল্পনায় কি বা কত হারে কোন বিষয়ে কেমন কোর্ট ফি নেয়া হবে তা নির্ধারণ করে।

কিভাবে কোর্ট ফি নির্ধারণ করা হবে তা Court Fees Act 1870 এর Chapter III এবং Schedule I এবং II তে বলা আছে। কোর্ট ফি ২ ধরনের-
১/ মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee],
২/ নির্দিষ্ট [Fixed court fee]।

মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee]
কোন মোকদ্দমার মূল্যমান এর উপর বা দাবীর মূল্যমানের উপর ভিত্তি করে এই কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে।

নির্দিষ্ট [Fixed court fee]
কিছু বিষয়ে বিচারের বিষয়টি যাই থাকুক না কেন আদালতেকে সুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমান ফি দিতে হয়। মোকদ্দমার মূল্যমানের উপর কোর্ট ফি নির্ভর করে না। 

The State Acquisition and Tenancy Act, 1950 ও The Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীন যথাক্রমে ৯৬ ধারা ও ২৪ ধারায় অগ্রক্রয়ের দাবীতে নির্দিষ্ট ২০০/- টাকা কোর্ট ফি পরিশোধ করতে হয়।
১৮১.
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১খ ধারা অনুযায়ী, ইজারাকৃত সরকারি খাসজমিতে প্রজাস্বত্ব সৃষ্টি করতে হলে-
  1. মৌখিক চুক্তি করতে হবে
  2. চাহিদাপত্র জমা দিতে হবে
  3. ইজারা দলিল নিবন্ধন করতে হবে
  4. ভূমি অফিসের অনুমতি নিতে হবে
সঠিক উত্তর:
ইজারা দলিল নিবন্ধন করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
ইজারা দলিল নিবন্ধন করতে হবে
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১খ ধারার বিধান ইজারা দলিল নিবন্ধন: 
ধারা ৮১ বা ৮১ক অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি সরকারি খাসজমি ইজারা প্রদানের উপযুক্ত কর্তৃপক্ষ বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইজারা দলিল সম্পাদিত এবং নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ১৭ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর বিধানানুসারে নিবন্ধিত না হয়, তাহা হইলে এমনকি ইজারা-গ্রহীতার নিকট হইতে সেলামি বা খাজনা গ্রহণ করা হইলেও, কৃষি অথবা অকৃষি কোনো প্রকার প্রজাস্বত্বই সৃষ্টি হইবে না বা হইয়াছে বলিয়া গণ্য হইবে না।
----------
Section 81B. Registration of lease deed:
Notwithstanding anything contained in sections 81 and 81A or any other law for the time being in force, no agricultural or non-agricultural tenancy shall in law be created or deemed to have been created, even after acceptance of salami and/or rent from the lessee, till a deed of lease has been executed in favour of the lessee by an authority competent to grant lease of Government khas land or any other gazetted officer duly authorised in this behalf and the said lease has been duly registered under the provision of clause (d) of sub-section (1) of section 17 of the Registration Act, 1908.
১৮২.
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ৩ ধারায় অকৃষি প্রজাগণকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ The Non-Agricultural Tenancy Act, 1949 এর ৩ ধারার বিধান: অকৃষি প্রজাদের শ্রেণিসমূহ:
-এই আইনের উদ্দেশ্যে নিম্নোক্ত শ্রেণির অকৃষি প্রজা থাকবে, যথা:-
ক) প্রজা (Tenant); এবং
খ) অধীন প্রজা (Under-tenant).

অর্থাৎ The Non-Agricultural Tenancy Act, 1949 এর ৩ ধারায় অকৃষি প্রজাগণকে ২টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
-----------
The Non-Agricultural Tenancy Act, 1949 Section 3. Classes of non-agricultural tenants:
(1) There shall be, for the purposes of this Act, the following classes of non-agricultural tenants, namely:- 
(a) tenants, and 
(b) under-tenants.

(2) “Tenant” means a person who has acquired from a proprietor or a tenure-holder a right to hold non-agricultural land for any of the purposes provided in this Act, and includes also the successors-in-interest of persons who have acquired such a right. 
(3) “Under-tenant” means a person who has acquired a right to hold non-agricultural land for any of the purposes provided in this Act either immediately or mediately under a tenant and includes also the successors-in-interest of persons who have acquired such a right.
১৮৩.
Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারেন-
  1. পাশ্ববর্তী ভূমির মালিক
  2. উত্তরাধিকারসূত্রে সহ-শরীক
  3. যেকোনো ধরনের সহ-শরিক
  4. উল্লিখিত সকলে
সঠিক উত্তর:
যেকোনো ধরনের সহ-শরিক
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো ধরনের সহ-শরিক
ব্যাখ্যা
Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা- সহ-শরীকের ক্রয় করার ক্ষমতা:
(১) আদালতে আবেদন দাখিল: অকৃষি প্রজার দখলে থাকা অকৃষি জমির কোন অংশ বা শেয়ার যদি হস্তান্তর করা হয় সেক্ষেত্রে ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার ঐ জমির অংশ বা শেয়ার তাদের নিকট হস্তান্তর করার জন্য আদালতে আবেদন দায়ের করতে পারে- ২৩ ধারার অধীনে নোটিশ জারি করার ৪ মাসের মধ্যে বা নোটিশ জারি না হলে হস্তান্তর সম্পর্কে অবগত হওয়ার তারিখ থেকে ৪ মাসের মধ্যে।
----------
Section 24- Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
(1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be. 
 
(2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.
১৮৪.
অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয় মামলায় জমির উন্নয়ন বাবদ যত টাকা খরচ হয় তার উপর ____ হারে সুদ দিতে হবে।
  1. ৫%
  2. ৮%
  3. ৬.২৫%
  4. ৬.৫%
সঠিক উত্তর:
৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫%
ব্যাখ্যা
- অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়:
অকৃষি প্রজাসত্ত্ব আইনের ২৪(৩) ধারা মতে দায় ও খাজনার হিসাব: 
-আদালত হস্তান্তরগ্রহীতাকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিবে এবং
-হস্তান্তরের তারিখ ও দরখাস্তের নোটিশ জারির তারিখের মধ্যবর্তী সময়ে খাজনা ও সম্পত্তির দায় পরিশোধের জন্য ও উন্নয়ন বাবদ কি পরিমাণ অর্থ খরচ করেছেন তা আদালতকে জানাবেন।
- যে তারিখ থেকে সে অর্থ প্রদান ও ব্যয় করেছেন তার উপর বার্ষিক ৬.২৫% সুদ জমা প্রদান করতে হবে।
- কোন অর্থ পরিশোধ বা ব্যয়ের দাবির সত্যতা সম্পর্কে দরখাস্তকারী প্রশ্ন উত্থাপন করলে আদালত উক্ত বিষয় তদন্ত করবেন এবং হস্তান্তরগ্রহীতাকে বক্তব্য পেশ করার সুযোগ প্রদানের পর ব্যয়িত প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারণ করবেন এবং এর উপর বার্ষিক ৬.২৫% সুদ প্রদানের আদেশ দিবেন।
----------------
- Section 24 Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
(3) If such deposit is made, the Court shall give notice to the transferee to appear within such period as it may fix and to state what other sums he has paid in respect of rent for the period after the date of transfer or in annulling encumbrances on the property and also what other amounts, if any, have been spent by him, between the date of the transfer and the date of service of the notice of the application, in erecting any building or structure or in making any other improvement in the portion or share of the property transferred. The Court shall then direct the applicant, including any person whose application under sub-section (4) is granted, to deposit within such period as the Court thinks reasonable such amount as the transferee has paid or spent on these accounts together with interest at the rate of six and a quarter per centum per annum with effect from the date on which the transferee made such payments or spent such amounts:
১৮৫.
What is the standard time limit to file an appeal to the Land Survey Appellate Tribunal?
  1. 30 days
  2. 45 days
  3. 3 months
  4. 6 months
সঠিক উত্তর:
3 months
উত্তর
সঠিক উত্তর:
3 months
ব্যাখ্যা
ধারা ১৪৫খ: ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল (Land Survey Appellate Tribunal) –
(৫) যে কোনো ব্যক্তি যিনি ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশে ক্ষতিগ্রস্ত, তিনি রায়ের তারিখ থেকে তিন মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন।

(5) Subject to the provision of sub-section (6), any person aggrieved by any judgment, decree or order of the Land Survey Tribunal may, within three months from the date of such judgment, decree or order, prefer an appeal to the Land Survey Appellate Tribunal.
১৮৬.
The Non-Agricultural Tenancy Act, 1949 অনুযায়ী- অগ্রক্রয়ের নোটিশে উল্লেখিত মূল্যের উপর কত হারে ক্ষতিপূরণ দিতে হবে?
  1. ৫%
  2. ৬.২৫%
  3. ১৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
• The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারায় অগ্রক্রয়ের মামলার সাথে আদালতে জমা দিতে হবে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]; 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ;
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
১৮৭.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৭৫ ধারায় প্রদানকৃত নোটিশে কী উল্লেখ থাকতে হবে?
  1. চুক্তির তারিখ
  2. বকেয়া খাজনার পরিমাণ
  3. অভিযোগকৃত নির্দিষ্ট অপব্যবহার
  4. ভূমি মালিকের সম্পত্তির পরিমাণ
সঠিক উত্তর:
অভিযোগকৃত নির্দিষ্ট অপব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
অভিযোগকৃত নির্দিষ্ট অপব্যবহার
ব্যাখ্যা

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ -ধারা ৭৫: কতিপয় ক্ষেত্রে জব্দের বিরুদ্ধে প্রতিকার:
কোনো অ-কৃষি প্রজাকে উচ্ছেদ করার মামলা গ্রহণযোগ্য হবে না যদি না ভূমি মালিক উক্ত প্রজাকে নির্ধারিত পদ্ধতিতে লিখিত নোটিশ প্রদান করে-
১. অভিযোগকৃত নির্দিষ্ট অপব্যবহার উল্লেখ করে, এবং
২. যদি উক্ত অপব্যবহার সংশোধনযোগ্য হয়, তবে প্রজাকে উহা সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

এবং প্রজা, যদি অপব্যবহার সংশোধনযোগ্য হয়, নোটিশ দেওয়ার তারিখ থেকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধন করতে ব্যর্থ হয়, তখনই উচ্ছেদ মামলা গ্রহণযোগ্য হবে।

১৮৮.
সি.এস (Cadastral Survey) সার্ভের সময়কাল কত ছিল?
  1. ৩৮ বছর
  2. ৪৫ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা

⇒ সি.এস (Cadastral Survey) সার্ভে ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়। এই সময়কাল গণনা করলে: ১৯৪০ - ১৮৮৮ = ৫২ বছর।

সি.এস খতিয়ান [C.S Khatian]:
CS'র পূর্ণরূপ Cadastral Survey। Cada শব্দের অর্থ ভূখন্ড বা মাঠ। এই Survey'র মাধ্যমে প্রণীত খতিয়ানই C.S Khatian নামে পরিচিত।
- সর্বপ্রথম ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে এ সার্ভে শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়।
- সি.এস খতিয়ান লম্বালম্বিভাবে লেখা থাকে।
- সি.এস খতিয়ানে জমিদারদের নাম, ভোগদখলকারী রায়তের নাম, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখ আছে।
-C.S Khatian সর্বাধিক সঠিক; যা মালিকানা ও দখল উভয়ের অনুমানের প্রমাণ দেয়।
- খতিয়ানগুলোর মধ্যে এ খতিয়ান সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ, এটি সরেজমিনে গিয়ে প্রস্তুত করা হয়েছিল।

১৮৯.
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা অনুযায়ী, স্থানান্তরিত জমিতে স্থাপনা নির্মাণের জন্য ব্যয় করা অর্থের উপর বার্ষিক কত হারে সুদ প্রদানের বিধান আছে?
  1. ৫%
  2. ৬%
  3. ৬.২৫%
  4. ১০%
সঠিক উত্তর:
৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫%
ব্যাখ্যা

⇒ The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারায় যে সকল বিষয় অগ্রক্রয়ের মামলার সাথে আদালতে জমা দিতে হবে তার বিধান আছে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money]। 
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ।
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।
-----------
⇒ The Non-Agricultural Tenancy Act, 1949, Section 24: Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
- (1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be.
- (2) The application under sub-section (1) shall be dismissed unless the applicant at the time of making it deposits in Court the amount of the consideration money or the value of the portion or share of the property transferred as stated in the notice served on the applicant under section 23 together with compensation at the rate of five per centum of such amount.
-(3) If such deposit is made, the Court shall give notice to the transferee to appear within such period as it may fix and to state what other sums he has paid in respect of rent for the period after the date of transfer or in annulling encumbrances on the property and also what other amounts, if any, have been spent by him, between the date of the transfer and the date of service of the notice of the application, in erecting any building or structure or in making any other improvement in the portion or share of the property transferred. The Court shall then direct the applicant, including any person whose application under sub-section (4) is granted, to deposit within such period as the Court thinks reasonable such amount as the transferee has paid or spent on these accounts together with interest at the rate of six and a quarter per centum per annum with effect from the date on which the transferee made such payments or spent such amounts.

১৯০.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯-এর ধারা ৬৬ অনুযায়ী ডেপুটি কমিশনারের আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করা যাবে?
  1. হাইকোর্ট বিভাগে
  2. ডিভিশনাল রাজস্ব বোর্ডে
  3. জেলা জজের আদালতে
  4. ডিভিশনাল কমিশনারের নিকট
সঠিক উত্তর:
জেলা জজের আদালতে
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজের আদালতে
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯-এর ধারা ৬৬(২)-এ স্পষ্টভাবে বলা হয়েছে: "ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।"
অর্থাৎ, ডেপুটি কমিশনারের আদেশের বিরুদ্ধে আপিল করার একমাত্র ও চূড়ান্ত ক্ষেত্র হল জেলা জজের আদালত।

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।
২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে।
- এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।
--------------
⇒ Non-Agricultural Tenancy Act, 1949- Section 66. Collector to decide question as to right to make improvement, etc. 
(1) If a question arises between the non-agricultural tenant and his landlord- 
(a) as to the right to make an improvement, or 
(b) as to whether a particular work is an improvement, 
the Deputy Commissioner may, on the application of either party, decide the question. 

(2) An appeal, if presented within thirty days from the date of the order appealed against, shall lie to the District Judge from every order passed by the Deputy Commissioner under sub-section (1) and the order passed by the District Judge on such appeal shall be final.

১৯১.
সিকস্তির কারণে অবলুপ্ত জমি ৩০ বছরের মধ্যে জেগে উঠলে, উক্ত জমিতে কে তাৎক্ষণিক দখলাধিকার প্রয়োগ করবেন?
  1. উক্ত জমির প্রজা
  2. প্রজার উত্তরাধিকারী
  3. কালেক্টর
  4. ক বা খ
সঠিক উত্তর:
কালেক্টর
উত্তর
সঠিক উত্তর:
কালেক্টর
ব্যাখ্যা
• The State Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারার বিধান সিকস্তির কারণে খাজনা হ্রাস এবং পয়োস্তির কারণে জাগিয়া উঠা জমিতে অধিকার নির্ধারণ:

১) যদি কোনো জোতের অন্তর্ভুক্ত জমি বা জমির অংশ-বিশেষ সিকস্তি হইয়া যায়, তাহা হইলে রাজস্ব কর্মকর্তার নিকট প্রজা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করা হইলে বা তাহাকে অবহিত করা হইলে রাজস্ব কর্মকর্তা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক প্রণীত বিধিমালা অনুযায়ী যতটুকু যথাযথ ও ন্যায়সংগত বলিয়া বিবেচনা করিবেন, উক্ত জোতের খাজনা বা উন্নয়ন কর ততটুকু মওকুফ করা হইবে এবং সিকস্তির কারণে যে ক্ষতি হইবে উহা এই বিধি অনুযায়ী লিপিবদ্ধ করা হইবে যাহা পরবর্তীতে উক্ত ভূমি যথাস্থানে জাগিয়া উঠিলে উক্ত ভূমিতে স্বত্বের প্রমাণ হিসাবে গণ্য হইবে।

(২) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সিকস্তির কারণে অবলুপ্ত জমি যদি ত্রিশ বৎসরের মধ্যে জাগিয়া উঠে, তাহা হইলে জোতের জমি বা জমির অংশে মূল প্রজা বা তাহার উত্তরাধিকারীর অধিকার, মালিকানা ও স্বার্থ বহাল থাকিবে।

(৩) উপ-ধারা (২) এ অধিকার, মালিকানা ও স্বার্থ থাকা সত্ত্বেও, জাগিয়া উঠা ভূমিতে প্রথমেই কালেক্টর স্ব উদ্যোগে বা যাহার জমি উক্তরূপভাবে অবলুপ্ত হইয়া গিয়াছিল, সেই প্রজা বা তাহার উত্তরাধিকারী বা অন্য কাহারও মাধ্যমে লিখিতভাবে অবহিত হইবার পর তাৎক্ষণিক দখলাধিকার প্রয়োগ করিবেন।

(৪) এই আইনের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন,কালেক্টর অথবা রাজস্ব কর্মকর্তা এইরূপ জমিতে দখল গ্রহণের পর এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক প্রণীত বিধিমালা অনুযায়ী দখল গ্রহণ সম্পর্কে জনগণকে প্রজ্ঞাপন দ্বারা অবহিত করিবেন এবং জাগিয়া উঠা ভূমির বিষয়ে জরিপ করিবেন এবং ইহার মানচিত্র প্রস্তুত করিবেন।

(৫) কালেক্টর উপ-ধারা (৪) অনুযায়ী জরিপ এবং মানচিত্র প্রস্তুত করিবার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিকস্তির কারণে যাহার জমি অবলুপ্ত হইয়া হইয়াছিল তাহাকে অথবা, ক্ষেত্রমত, তাহার উত্তরাধিকারীকে, সেই পরিমাণ জমি বন্দোবস্ত দিবেন যাহাতে ইতঃপূর্বে উক্ত ব্যক্তির বা তাহার উত্তরাধিকারী কর্তৃক অধিকৃত জমির সহিত সংযুক্ত হইয়া ষাট বিঘার অতিরিক্ত না হয় এবং উক্ত বন্দোবস্তের পর উক্ত প্রজা বা তাহার উত্তরাধিকারীর কোনো অতিরিক্ত ভূমি, যদি থাকে, উহা সরকারের উপর ন্যস্ত ও কর্তৃত্বাধীনে থাকিবে।

(৬) উপ-ধারা (৫) অনুযায়ী বন্দোবস্তকৃত জমি সালামি মুক্ত হইবে, তবে প্রজা বা তাহার উত্তরাধিকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক যথাযথ ও ন্যায়সংগতভাবে ধার্যকৃত খাজনা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।

(৭) সরকার বা কোনো আইনে উন্নয়নমূলক কাজ করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত বা অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কাজের ফলশ্রুতিতে কৃত্রিম বা যান্ত্রিক পদ্ধতিতে পুনরায় জাগিয়া উঠা ভূমির ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না।
১৯২.
কোন অকৃষি জমি লিখিত ইজারার অধীন কমপক্ষে কত বছর দখলে থাকলে, ইজারাটি চিরস্থায়ীভাবে নবায়ন করার অধিকারী হবে?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১২ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
• অকৃষি প্রজাস্বত্ব আইনের ৮ ধারা মতে-
কোন অকৃষি জমি লিখিত ইজারার অধীন কমপক্ষে ১২ বছর দখলে থাকে এবং লিখিত ইজারার উক্ত মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৪ অধ্যায়ের অধীন ন্যায় ও যুক্তিসঙ্গত খাজনা নির্ধারণ করে ইজারাটি চিরস্থায়ীভাবে নবায়ন করার অধিকারী হবে।

Section 8- Renewals of lease of tenancies held for not less than twelve years and succession to, and transfer of, such tenancies:
(1) Notwithstanding anything contained in any other law for the time being in force or in any contract, where any non-agricultural land is held under a lease in writing for a term of not less than twelve years specified in such lease, the tenant holding such land shall, on the expiration of the period so specified, be entitled to the renewal of such lease for perpetuity on such fair and reasonable rent as may be determined under Chapter XIV of the 7 State Acquisition and Tenancy Act, 1950: 

Provided that no premium or salami shall be payable in respect of such renewal.
১৯৩.
অকৃষি ভূমিতে কে উন্নয়ন করবে বা কোন কার্য উন্নয়ন কিনা সেই সম্পর্কে কোন বিরোধ দেখা দিলে তা কে নির্ধারণ করবে?
  1. যুগ্ম জেলা জজ
  2. কমিশনার
  3. ডেপুটি কমিশনার
  4. জেলা জজ
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
ব্যাখ্যা
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।
-----------------------------------------------------
Section 66. Collector to decide question as to right to make improvement, etc. 
(1) If a question arises between the non-agricultural tenant and his landlord- 
(a) as to the right to make an improvement, or 
(b) as to whether a particular work is an improvement, 
the Deputy Commissioner may, on the application of either party, decide the question. 
(2) An appeal, if presented within thirty days from the date of the order appealed against, shall lie to the District Judge from every order passed by the Deputy Commissioner under sub-section (1) and the order passed by the District Judge on such appeal shall be final.
১৯৪.
SAT Act, 1950 এর ধারা ৭৫ক(১)-এর পরিপন্থী খাস ভূমি কোর্ফা পত্তন করা হলে-
  1. ভূমি হস্তান্তর হবে
  2. ভূমি নিলামে বিক্রি হবে
  3. কোর্ফা পত্তন বাতিল হবে
  4. কোর্ফা পত্তন রেজিস্ট্রেশন করতে হবে
সঠিক উত্তর:
কোর্ফা পত্তন বাতিল হবে