গ্রিন পিস (Greenpeace)গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
⤇ বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
⤇ ১৯৭১ সালে গ্রীণপিস নামে আত্মপ্রকাশের আগে এটি ১৯৬৯ সাল থেকে "Don't Make A Wave: It's Your Fault If Our Fault Goes" ব্যানারে কার্যক্রম পরিচালনা করেছে। গ্রিনপিস পরিবেশ বিপর্যযের বিপক্ষে গবেষণা, সচেতনতা, প্রচারণা এবং ক্ষেত্রবিশেষে সরাসরি কার্যক্রম পরিচালনা করে থাকে।
➧ এক নজরে গ্রিনপিস প্রতিষ্ঠাকাল : ১৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান : ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডাসদস্য : ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন
কার্যক্রমের ক্ষেত্র : ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে
সদরদপ্তর : আমস্টারডাম, নেদারল্যান্ড
⤇ ১৯৭১ সালে যুদ্ধবিধবস্ত বাংলাদেশে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নকল্পে এই সংস্থা কাজ করেছে । যুদ্ধোত্তর যোগাযোগ ব্যবস্থা পূনর্গঠনে এর ভূমিকা উল্লেখ্যযোগ্য।
⤇ ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর, আলাস্কার আমচিটকা দ্বীপে আমেরিকার পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্যে কানাডার ভ্যাঙ্কুবার থেকে আমচিটকা অভিমুখী - Don’t Make Wave Comittee - এর একটি দল নৌ-যাত্রা শুরু করে। গ্রিনপিস প্রতিষ্ঠার ক্ষেত্রে এটিকে Amchitka: the founding voyage বলা হয়। “A trip for life, and for peace” শিরোনাম ছিলো এই নৌযাত্রার। এছাড়া এই পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্য কনসার্ট সহ নানা প্রচারণার কারণে আমেরিকা আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা বন্ধ করে।
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য সমুদ্রেও গ্রিণপিস কার্যক্রম চালায়। এই উদ্দেশ্যে তাদের একটি জাহাজ রয়েছে - যার নামও Greenpeace.
(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)