বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট

মোট প্রশ্ন৭৫০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট

PrepBank · পাতা / · ১০১২০০ / ৭৫০

১০১.
পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা -
  1. ক) সিনহুয়া
  2. খ) বিবিসি
  3. গ) রয়টার্স
  4. ঘ) তাস
সঠিক উত্তর:
গ) রয়টার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) রয়টার্স
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
- প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
- সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।
- British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন এবং বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।
- তাস যথাক্রমে সিরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থা।

উৎস:  বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট।
১০২.
'United Nations Framework Convention on Climate Change' স্বাক্ষরিত হয় কোন শহরে?
  1. ক) রিও ডি জেনেরিও
  2. খ) প্যারিস
  3. গ) বন
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
ব্যাখ্যা
UNFCCC:
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change।
- এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (৩ - ১৪ জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।

এক নজরে UNFCCC:
- প্রতিষ্ঠাকাল -- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল ও চুক্তি কার্যকর -- ২১ মার্চ, ১৯৯৪ সাল
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -- ১৯৭টি
- সদরদপ্তর -- বন, জার্মানি
- বাংলাদেশ ও UNFCCC -- চুক্তি স্বাক্ষর - ৯ জুন, ১৯৯২ সাল এবং  চুক্তি অনুমোদন - ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল।

- Conference of the Parties (COP) - হচ্ছে UNFCCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC - এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
- কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে। এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯২ সালে UNFCCC - এর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর - জার্মানির বনে অবস্থিত। তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
১০৩.
'Greenpeace' কোন দেশভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
  1. সুইজারল্যান্ড
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি;
- জীববৈচিত্র্য;
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

১০৪.
UNEP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
• UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে দেওয়া হয়।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

উৎস: UNEP ওয়েবসাইট।
১০৫.
কোনটি জাতিসংঘের ‘ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ’ বিষয়ক চুক্তি?
  1. ক) কিয়েটো প্রটোকল
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) ভিয়েনা কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা প্রটোকল
সঠিক উত্তর:
গ) ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন
• Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
• স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
• কার্যকর - ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
• স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
• অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

অন্যদিকে, 
• কিয়েটো প্রটোকল -- গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
• বাসেল কনভেনশন -- ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
• কার্টাগেনা প্রটোকল -- জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১০৬.
’চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার দেওয়া হয় কোন সংস্থা থেকে?
  1. UNESCO
  2. UNICEF
  3. UNEP
  4. IMF
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

UNEP:
- পূর্ণরূপ- United Nations Environment programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- প্রতিষ্ঠিত হয়:- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। [নভেম্বর, ২০২৫]
- UNEP এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে "বিশ্ব পরিবেশ দিবস" হিসেবে পালন করা হয়।

এছাড়াও,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।
​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১০৭.
United Nations Framework Convention on Climate Change - চুক্তি কার্যকর হয়েছিলো কত সালে?
  1. ১৯৯২
  2. ১৯৯৪
  3. ১৯৯৫
  4. ১৯৯৭
সঠিক উত্তর:
১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৪
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন হচ্ছে- UNFCCC।
- UNFCCC- এর পূর্ণরূপ- United Nations Framework Convention on Climate Change.
- এটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।
- ১৯৭টি পক্ষ এই কনভেনশন স্বাক্ষর করে।
- এর সদরদপ্তর জার্মানির বনে।

- ১৯৯৫ সাল থেকে UNFCCC  এর উদ্যোগে Conference of Parties অনুষ্ঠিত হয়ে আসছে।
- সর্বশেষ ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের স্টকল্যান্ডের গ্লাসগো শহরে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ২৬তম UNFCCC Conference of the Parties (COP26) সম্মেলন অনুষ্ঠিত
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।

উৎস: UNFCCC এর ওয়েবসাইট।
১০৮.
কোন দেশের উদ্যোগে The Climate Vulnerable Forum (CVF) গঠিত হয়?
  1. মালদ্বীপ
  2. বাংলাদেশ
  3. শ্রীলংকা
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা
• The Climate Vulnerable Forum (CVF):
- জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম (সিভিএফ) হল উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব।
- জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য ফোরামটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে, ২০০৯ সালের নভেম্বরে মালদ্বীপের রাজধানী মালেতে সিভিএফ প্রতিষ্ঠিত হয়।
- কোপেনহেগেন শীর্ষ সম্মেলন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP15) মাত্র কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে , CVF এই সমস্যা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস: The Climate Vulnerable Forum (CVF).
১০৯.
Greenpeace International-এর উদ্যোক্তা ছিলেননা কে?
  1. বব হান্টার
  2. ডেভিড ম্যাকটেগার্ট
  3. আরভিং স্টোয়ি
  4. বব বুই
সঠিক উত্তর:
বব বুই
উত্তর
সঠিক উত্তর:
বব বুই
ব্যাখ্যা
বব বুই Greenpeace International-এর উদ্যোক্তা ছিলেননা।

Greenpeace International
:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১১০.
ওজোনস্তর রক্ষায় গৃহীত মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধনী হয়?
  1. ৫ বার
  2. ৬ বার
  3. ৪ বার
  4. ৭ বার
সঠিক উত্তর:
৬ বার
উত্তর
সঠিক উত্তর:
৬ বার
ব্যাখ্যা
• মন্ট্রিল প্রটোকল:
- ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক চুক্তি।
- প্রতিষ্ঠা: ১৯৮৭ সালে ১৬ সেপ্টম্বর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- গুরুত্ব: ওজোনস্তর রক্ষায় এটি প্রথম বৈশ্বিক আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি।
- সর্বশেষ সংশোধনী: কিগালি সংশোধনী (২০১৬) – এতে হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয় ।

→সংশোধন ও সম্প্রসারণ:
- প্রাথমিক নিয়ন্ত্রণ: প্রাথমিকভাবে ৮টি ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়।
- সংশোধন: ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৬ বার প্রটোকল সমন্বয় করা হয়।
- বর্তমান অবস্থা: বর্তমানে ৯৬টি দ্রব্যের উৎপাদন, আমদানি ও রপ্তানি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

• বৈশ্বিক গ্রহণ:
- প্রাথমিক স্বাক্ষরকারী: ২৪টি রাষ্ট্র।
- বর্তমান সদস্য: জাতিসংঘভুক্ত ১৯৭টি রাষ্ট্র মন্ট্রিল প্রটোকল ও এর সংশোধনীসমূহ অনুস্বাক্ষর করেছে।
 
• ৬ষ্ঠ সংশোধনী :
- কিগালি সংশোধনী হলো মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী ।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- মন্ট্রিল প্রোটোকলের কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।

উৎস: UNEP ও বাংলাদেশে তথ্য অধিদপ্তর।
১১১.
IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী- 
  1. মানবাধিকার রক্ষা করা 
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
  3. বানিজ্য নিয়ন্ত্রণ করা
  4. সন্ত্রাস দমনে সাহায্য করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
ব্যাখ্যা

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।

• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

১১২.
জাতিসংঘের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলন আয়োজন করে থাকে?
  1. UNEP
  2. UNFCCC
  3. WMO
  4. IPCC
সঠিক উত্তর:
UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
UNFCCC
ব্যাখ্যা
- United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে গৃহীত হয় এবং ১৯৯৪ সালের ২১ মার্চ থেকে কার্যকর হয়। এটিতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।
- প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC Conference of Parties (CoP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম UNFCCC Conference of Parties ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে শহরে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ২৬তম UNFCCC Conference of Parties ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
(তথ্যসূত্রঃ UNFCCC এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১১৩.
UNFCCC কার্যকর কবে হয়?
  1. ১৯৯১
  2. ১৯৯২
  3. ১৯৯৩
  4. ১৯৯৪
সঠিক উত্তর:
১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৪
ব্যাখ্যা

United Nations Framework Convention on Climate Change(UNFCCC) কার্যকর হয় ১৯৯৪ সালে।
- কনভেনশনের সদস্য সংখ্যা ১৯৭ এবং এটি ২০১৫সালের প্যারিস চুক্তির মূল চুক্তি।
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের সচিবালয়টি জার্মানির বনে অবস্থিত।
- সচিবালয়ের কর্মীরা জাতিসংঘ ক্যাম্পাস এবং হাউস কারস্তানজেনে অবস্থান করছেন।

উৎস: https://unfccc.int/

১১৪.
WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. গ্ল্যান্ড
  2. বার্ন
  3. বার্লিন
  4. জেনেভা
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা

• WWF:
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.
- সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে । 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.

উৎস: WWF ওয়েবসাইট।

১১৫.
কী উদ্দেশ্যে Greenpeace International প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. বৈশ্বিক উষ্ণায়ন রোধের উদ্দেশ্যে
  2. জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে
  3. অবকাঠামো খাতে বিনিয়োগের উদ্দেশ্যে
  4. যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে
ব্যাখ্যা
Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১১৬.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস
  2. বার্লিন
  3. কোপেনহেগেন
  4. স্টকহোম
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- ইউরোপীয় পরিবেশ সংস্থা ১৯৯৪ সালে গঠিত হয় এবং
- এর সদরদপ্তর ডেনমার্কের কোপেনহেগেন শহরে অবস্থিত।
- বালকান অঞ্চলের ছয়টি দেশ সংস্থার সাথে সহযোগী দেশ হিসেবে কাজ করে।
- এর প্রধান কাজ হলো ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করা।

সূত্র: EEA ওয়েবসাইট।
১১৭.
'ওয়ার্ল্ড ওয়াচ' কী?
  1. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
  2. বিশ্ব পরিবেশবাদী গবেষণা সংস্থা
  3. নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  4. আন্তর্জাতিক ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন
সঠিক উত্তর:
বিশ্ব পরিবেশবাদী গবেষণা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব পরিবেশবাদী গবেষণা সংস্থা
ব্যাখ্যা
• ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute):
- ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা সংগঠন।
- যা বৈশ্বিক সমস্যা সমাধানে চিন্তাশীল পদ্ধতির উৎসাহ দিয়ে থাকে।
- এটি বিশ্বব্যাপী উদীয়মান সমস্যা এবং সামাজিক প্রবণতাগুলো সম্পর্কে পূর্বাভাস দেয়।
- এই প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশগত স্থায়িত্ব, এবং জনসংখ্যা বৃদ্ধির মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল - ১৯৭৪ সাল। 
- প্রতিষ্ঠাতা - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র ।

উৎস: ব্রিটিনিকা।
১১৮.
১৯৭১ সালে আলাস্কার আম চিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় কোনটি?
  1. IPCC
  2. UNFCCC
  3. Greenpeace
  4. UNEF
সঠিক উত্তর:
Greenpeace
উত্তর
সঠিক উত্তর:
Greenpeace
ব্যাখ্যা
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
 
• Greenpeace এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন:
- বব হান্টার, 
- ডেভিড ম্যাকটেগার্ট, 
- ডরোথি স্টোয়ি, 
- আরভিং স্টোয়ি প্রমুখ।

- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। 
- সদস্য: বিশ্বের ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড। 

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১১৯.
IPCC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৮৫
  2. ১৯৮৭
  3. ১৯৮৮
  4. ১৯৯২
সঠিক উত্তর:
১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮
ব্যাখ্যা

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এর প্রতিষ্ঠাকাল: ১৯৮৮।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- IPCC গঠিত হয় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে।
- সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য: ১৯৫টি। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: IPCC ওয়েবসাইট।

১২০.
IUCN-এর পূর্ণরূপ কী?
  1. International Union for the Control of Nature
  2. International Union for the Conservation of Nature
  3. International University for Cultural Nations
  4. International Unity for Climate and Nature
সঠিক উত্তর:
International Union for the Conservation of Nature
উত্তর
সঠিক উত্তর:
International Union for the Conservation of Nature
ব্যাখ্যা

• IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
• ৯ – ১৫ অক্টোবর, ২০২৫ আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে IUCN এর সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: IUCN ওয়েবসাইট।

১২১.
'ICAN' এর পূর্ণরূপ কোনটি?
  1. International Campain to Abolish Nuclear Weapon
  2. International Campaign to Abolish Nuclear Weapons
  3. International Collects to Abolish Nuclear Weapons
  4. International Campain to Aboli Nuclear Weapons
সঠিক উত্তর:
International Campaign to Abolish Nuclear Weapons
উত্তর
সঠিক উত্তর:
International Campaign to Abolish Nuclear Weapons
ব্যাখ্যা
ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- এটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র - ICAN এর ওয়েবসাইট।
১২২.
আবহাওয়া বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. ক) IMO
  2. খ) WIPO
  3. গ) WMO
  4. ঘ) UNWTO
সঠিক উত্তর:
গ) WMO
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
- আবহাওয়া বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হলো WMO
- WMO এর পূর্ণরূপ হচ্ছে- World Meteorological Organization.
- WMO ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫১ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে। 

অন্যদিকে,
- IMO হলো আন্তর্জাতিক সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা
- WIPO হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
- UNWTO হলো পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

উৎস: WMO ওয়েবসাইট।
১২৩.
IPCC কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে গঠিত?
  1. UNDP ও FAO
  2. UNEP ও WMO
  3. WHO ও UNHCR
  4. UNICEF ও UNESCO
সঠিক উত্তর:
UNEP ও WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP ও WMO
ব্যাখ্যা
IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি প্যানেল,
- IPCC ১৯৮৮ সালে World Meteorological Organization (WMO) ও United Nations Environment Programme (UNEP)–এর যৌথ উদ্যোগে গঠিত হয় ।
- এটি গবেষণা করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক মূল্যায়ন, তার প্রভাব এবং সম্ভাব্য প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে এবং সরকারের জন্য নীতিনির্ধারণী সুপারিশ প্রদান করে।

উল্লেখ্য, 
- IPCC ২০০৭ সালে এটিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় ।

সূত্র: IPCC ওয়েবসাইট।
১২৪.
'Green Deal' মূলত কোন সংস্থা বা সংগঠনের উদ্যোগ?
  1. EU
  2. ASEAN
  3. SAARC
  4. WTO
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
European Green Deal:
- European Green Deal হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি পরিকল্পনা যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে বিশ্বের প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত করা।
- ২০১৯ সালে এই পরিকল্পনা চালু হয়।
এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ একটি টেকসই, পরিবেশবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

⇒ মূল লক্ষ্য:
- ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামানো।
- ২০৩০ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় ৫৫% কার্বন নির্গমন কমানো।
- ২০৩০ সালের মধ্যে ইইউতে ৩ বিলিয়ন অতিরিক্ত গাছ লাগানো হবে।

উৎস: i) Green European Foundation ওয়েবসাইট।
ii) European Commission.
১২৫.
চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
  1. IMO
  2. WMO
  3. UNEP
  4. UNFCCC
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করে থাকে।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [ডিসেম্বর, ২০২৪] 
- ইনগার অ্যান্ডারসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক.

উৎস: UNEP ওয়েবসাইট
১২৬.
নিচের কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে IPCC গঠিত হয়?
  1. UNICEF ও UNDP
  2. FAO ও UNESCO
  3. WHO ও UNEP
  4. WMO ও UNEP
সঠিক উত্তর:
WMO ও UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO ও UNEP
ব্যাখ্যা
- IPCC গঠিত হয়েছে জাতিসংঘের দুই সংস্থা—বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)–এর যৌথ উদ্যোগে।
- ১৯৮৮ সালে এই দুটি সংস্থা জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনার জন্য IPCC প্রতিষ্ঠা করে।

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।
১২৭.
WWF এর পূর্ণরূপ -
  1. World Wildlife Fighters
  2. World Wildlife Federation
  3. World Wildlife Fund
  4. World wide Forest Foundation
সঠিক উত্তর:
World Wildlife Fund
উত্তর
সঠিক উত্তর:
World Wildlife Fund
ব্যাখ্যা

WWF:
- WWF এর পূর্ণরূপ World Wildlife Fund.
- WWF প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- জলাবায়ু, খাদ্য, বনভূমি, সুপেয় পানি, সমুদ্র, বণপ্রাণী প্রভৃতি ক্ষেত্রে WWF এর কর্মপরিধি বিস্তৃত।
- WWF প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- World Wildlife Fund এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমান সভাপতি: কার্টার রবার্টস।
- WWF প্রায় ১০০টি দেশে কাজ করে।

তথ্যসূত্র - WWF অফিসিয়াল ওয়েবসাইট।

১২৮.
The World Meteorological Organization (WMO) - এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৮৪
  2. খ) ১৮৭
  3. গ) ১৮৯
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
খ) ১৮৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৭
ব্যাখ্যা
WMO has 187 Member States and 6 Member Territories. The Secretariat, headquartered in Geneva, is headed by the Secretary-General. The Executive Office comprises the Secretary-General, Deputy Secretary-General and Assistant Secretary-General. There are currently eight departments reporting to the Executive Office: Cabinet and External Relations, Climate and Water, Language, Conference and Publishing Services, Development and Regional Activities, Observing and Information Systems, Research, Resource Management, and Weather and Disaster Risk. Source: public.wmo.int/
১২৯.
Global Climate Strike আন্দোলনের মূলনীতি কোনটি?
  1. ক) জলবায়ুর জন্য ধর্মঘট
  2. খ) স্কুলের আগে পরিবেশ
  3. গ) ফ্রাইডে ফর ফিউচার
  4. ঘ) জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট
সঠিক উত্তর:
খ) স্কুলের আগে পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্কুলের আগে পরিবেশ
ব্যাখ্যা

Global Climate Strike
আন্দোলনের মূলনীতি: স্কুলের আগে পরিবেশ।
উদ্দেশ্যঃ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি।
প্রেক্ষাপট: ২০১৮ সালে সুইডেনের ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গ পার্লামেন্টের সামনে পরিবেশ দূষণের বিরুদ্ধে সােচ্চার আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষাপটে ২০-২৭ সেপ্টেম্বর, ২০১৯ সালে সারাবিশ্বে পলিত হয় 'গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক'।

১৩০.
পরিবেশ বিষয়ক সংস্থা নিচের কোনটি?
  1. WHO
  2. IMO
  3. WWF
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক:
- WWF এর পূর্ণরূপ World Wide Fund for Nature।
- জাতিসংঘের পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা (WWF)।
- WWF প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।

অন্যদিকে,
- WHO - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 - IMO - আন্তর্জাতিক নৌ চলাচল সংক্রান্ত সংস্থা।

উৎস : WEF ওয়েবসাইট।
১৩১.
দক্ষিণ আমেরিকার কোন দেশ 'Organisation of Islamic Cooperation' সদস্য?
  1. সুরিনাম
  2. ভেনেজুয়েলা
  3. বলিভিয়া
  4. ইকুয়েডর
সঠিক উত্তর:
সুরিনাম
উত্তর
সঠিক উত্তর:
সুরিনাম
ব্যাখ্যা
• ইসলামি সহযোগিতা সংস্থা:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত   সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

উৎস: OIC ওয়েবসাইট। [link]
১৩২.
IUCN-এর কাজ কী?
  1. বিশ্বব্যাপী পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে কাজ করা।
  2. বিশ্বব্যাপী খনিজ সম্পদ সংরক্ষণ করা।
  3. বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
  4. বিশ্বব্যাপী গ্রীন হাউজ গ্যাস নিঃসরন নিয়ে কাজ করা।
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
ব্যাখ্যা
• IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য  সংরক্ষণ করা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।

উৎস: IUCN ওয়েবসাইট।
১৩৩.
‘ওজোন-স্তর” এর অবস্থান বায়ু মন্ডলের কোন স্তরে?
  1. ক) ট্রপোস্ফ্যায়ার
  2. খ) স্ট্র্যাটোস্ফ্যায়ার
  3. গ) মেসোস্ফ্যায়ার
  4. ঘ) থার্মোসফ্যায়ার
সঠিক উত্তর:
খ) স্ট্র্যাটোস্ফ্যায়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ট্র্যাটোস্ফ্যায়ার
ব্যাখ্যা
স্ট্র্যাটোস্ফ্যায়ার এর উপরিভাগে ওজোন স্তরের অবস্থান। এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১৩৪.
‘গ্রিনপিস’ কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংস্থা ?
  1. নেদারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডামে।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি 'গ্রীনপিস' নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

তথ্যসূত্র: গ্রিনপিসের ওয়েবসাইট।

১৩৫.
International Union for Conservation of Nature (IUCN) কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. ফন্টেইনব্লিউ, ফ্রান্স
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ফন্টেইনব্লিউ, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফন্টেইনব্লিউ, ফ্রান্স
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: IUCN ওয়েবসাইট। 
১৩৬.
আর্থ আওয়ার (Earth Hour) পালিত হয় কোন সংস্থার উদ্যোগে?
  1. Greenpeace
  2. World Watch
  3. WWF
  4. UNEP
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা

আর্থ আওয়ার ও WWF: 
- আর্থ আওয়ার হচ্ছে একটি পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম, এর উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টি করা।
- প্রতি বছর এক ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার মাধ্যমে এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা হয়।
- WWF (World Wide Fund for Nature) এই কার্যক্রমটির আয়োজন করে থাকে।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি শহরে প্রথম আর্থ আওয়ার পালিত হয়। 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- WWF পৃথিবীজুড়ে প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

সূত্র: আর্থ আওয়ার ও WWF ওয়েবসাইট। 

১৩৭.
জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করে জাতিসংঘের কোন সংস্থাটি?
  1. ক) WMO
  2. খ) IPCC
  3. গ) ICAO
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
খ) IPCC
উত্তর
সঠিক উত্তর:
খ) IPCC
ব্যাখ্যা
IPCC (The Intergovernmental Panel on Climate Change) হলো জাতিসংঘের একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও মূল্যায়ন করে থাকে
▪ গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিভিন্ন নীতি-নির্ধারকদের সরবরাহ করে থাকে।
▪ ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC গঠিত হয়।
▪ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
▪ IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
▪ সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

তথ্যসূত্র:- IPCC ওয়েবসাইট।
১৩৮.
২০২২ সালে জলবায়ু শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) মিলান
  2. খ) গ্লাসগো
  3. গ) শারম আল শেখ
  4. ঘ) আবুধাবি
সঠিক উত্তর:
গ) শারম আল শেখ
উত্তর
সঠিক উত্তর:
গ) শারম আল শেখ
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১৩৯.
UNFCCC -এর পূর্ণরূপ কী?
  1. United Nations Forum on Climate Change
  2. United Nations Fund for Climate Control
  3. Universal Network for Forest Conservation
  4. United Nations Framework Convention on Climate Change
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC: 
- UNFCCC এর পূর্ণরূপ- United Nations Framework Convention on Climate Change.
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
- এটি গৃহীত হয় ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে। 
- ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- এটি কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে ।
- এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- বর্তমানে UNFCCC এর মোট সদস্য সংখ্যা ১৯৮টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UNFCCC ওয়েবসাইট। 

১৪০.
গ্রীনপিস কী?
  1. পরিবেশ আন্দোলন গ্রুপ
  2. বনরক্ষাকারী স্লোগান
  3. পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
  4. সবুজ বিপ্লব
সঠিক উত্তর:
পরিবেশ আন্দোলন গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশ আন্দোলন গ্রুপ
ব্যাখ্যা
গ্রিনপিস: 
 - গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। 
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। 
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত। 

উৎস: গ্রিনপিস ওয়েবসাইট।
১৪১.
'ICAN' কোন ধরনের সংস্থা?
  1. ক) মানবাধিকার সংস্থা
  2. খ) স্বেচ্ছাসেবী সংস্থা
  3. গ) পরমাণু অস্ত্র বিরোধী জোট
  4. ঘ) পরিবেশবাদী সংস্থা
সঠিক উত্তর:
গ) পরমাণু অস্ত্র বিরোধী জোট
উত্তর
সঠিক উত্তর:
গ) পরমাণু অস্ত্র বিরোধী জোট
ব্যাখ্যা
- 'ICAN' এর পূর্ণরূপ হলো- International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরমাণু অস্ত্র বিরোধী জোট
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। 
- এই সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

উৎস: ICAN ওয়েবসাইট। 
১৪২.
UNFCCC এর পূর্ণরূপ-
  1. United Nations Framework Counsellor on Climate Change
  2. United Nations  Fund Conference on Climate Change
  3. United Nations Framework Council on Climate Change
  4. United Nations Framework Convention on Climate Change
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১৪৩.
IPCC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৮৮ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।
১৪৪.
'বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে কোন সংস্থা?
  1. Arctic Council
  2. Germanwatch
  3. Earthwatch
  4. Worldwatch
সঠিক উত্তর:
Germanwatch
উত্তর
সঠিক উত্তর:
Germanwatch
ব্যাখ্যা
• Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর “বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক” প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: Germanwatch এর ওয়েবসাইট।
১৪৫.
'Sierra club' কোন দেশ ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. কানাডা
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Sierra club:
- Sierra club যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা।
- এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা জন মুইর।
- এর সদর দপ্তর অকল্যান্ড, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১৪৬.
কত সাল থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC Conference of Parties অনুষ্ঠিত হয়ে আসছে?
  1. ১৯৭২ সাল
  2. ১৯৯২ সাল
  3. ১৯৯৫ সাল
  4. ২০০১ সাল
সঠিক উত্তর:
১৯৯৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সাল
ব্যাখ্যা
- প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC Conference of Parties (CoP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম UNFCCC Conference of Parties ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে শহরে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ২৬তম UNFCCC Conference of Parties ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
- ১৯৯২ সালে গৃহিত United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯৪ সালের ২১ মার্চ কার্যকর হয়। এটিতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।
(তথ্যসূত্রঃ UNFCCC এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১৪৭.
নিচের কোনটি ডি-৮ ভুক্ত সংস্থার সদস্য দেশ নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) আফগানিস্তান
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
উৎসঃ ডি-৮ ওয়েবসাইট।
১৪৮.
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূত্রপাত ঘটে কোন দেশে?
  1. সুইডেন
  2. সুইজারল্যান্ড
  3. নেদারল্যান্ডস
  4. জার্মানি
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
১৪৯.
WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জুরিখ
  2. গ্ল্যান্ড
  3. বাসেল
  4. ইনচেন
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা
- WWF (World Wide Fund for Nature) হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- WWF ১৯৬১ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।
এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(সূত্রঃ WWF ওয়েবসাইট)
১৫০.
World Wildlife Fund কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৯ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬২ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
WWF:
- WWF প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- জলাবায়ু, খাদ্য, বনভূমি, সুপেয় পানি, সমুদ্র, বণপ্রাণী প্রভৃতি ক্ষেত্রে WWF এর কর্মপরিধি বিস্তৃত।
- WWF এর পূর্ণরূপ World Wildlife Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: সুইজারল্যান্ড।
- বর্তমান সভাপতি: আদিল নাজম। (জুন, ২০২৫)
- WWF প্রায় ১০০টি দেশে কাজ করে।

তথ্যসূত্র - WWF অফিসিয়াল ওয়েবসাইট।
১৫১.
জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর ফোরাম V-20 কাদের নিয়ে গঠিত?
  1. ক) দেশগুলোর প্রধানমন্ত্রী
  2. খ) দেশগুলোর অর্থমন্ত্রী
  3. গ) দেশগুলোর পরিবেশমন্ত্রী
  4. ঘ) দেশগুলোর বাণিজ্যমন্ত্রী
সঠিক উত্তর:
খ) দেশগুলোর অর্থমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) দেশগুলোর অর্থমন্ত্রী
ব্যাখ্যা
V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
⤇ প্রতিষ্ঠাকাল - ৮ অক্টোবর, ২০১৫ সাল।
⤇ প্রতিষ্ঠার স্থান - লিমা, পেরুতে অনুষ্ঠিত Climate Vulnerable Forum - এর বৈঠকে।
⤇ সদস্য সংখ্যা - বাংলাদেশ সহ মোট ৫৫টি দেশ।
 
উৎস: v-20.org
১৫২.
কোন সংস্থাটি প্রতি বছর 'State of the World' রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. Greenpeace
  2. World watch Institute
  3. Sierra Club
  4. UNFCCC
সঠিক উত্তর:
World watch Institute
উত্তর
সঠিক উত্তর:
World watch Institute
ব্যাখ্যা

- World watch Institute ১৯৮৪ সালে "State of the World" নামক বার্ষিক রিপোর্ট প্রকাশ করা শুরু করে।

World watch Institute:
- World watch Institute যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে।
প্রতিষ্ঠাতা: লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
• এটি বিশ্বের পরিবেশগত পরিস্থিতি, টেকসই উন্নয়ন, এবং মানবজাতির ভবিষ্যত সম্পর্কিত গবেষণা এবং বিশ্লেষণ চালিয়ে থাকে।
- এর উদ্দেশ্য হলো পরিবেশ ও প্রকৃতির প্রতি মানুষের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এবং পৃথিবীকে টেকসই ও পরিবেশবান্ধবভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হওয়ার জন্য প্রভাবিত করা।
- World watch Institute বিভিন্ন বিষয়ে গবেষণা করে, যেমন: জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তির উৎস, বায়োডাইভার্সিটি (জীববৈচিত্র্য), খাদ্য নিরাপত্তা, টেকসই অর্থনীতি।
• World watch Institute ১৯৮৪ সালে "State of the World" নামক বার্ষিক রিপোর্ট প্রকাশ করা শুরু করে।
- এটি একটি প্রভাবশালী রিপোর্ট যা পৃথিবীজুড়ে পরিবেশ, সমাজ, অর্থনীতি, এবং রাজনৈতিক অবস্থা নিয়ে গভীর বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে।

উৎস: World watch Institute ওয়েবসাইট।

১৫৩.
নিচের কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত?
  1. UNIDIR
  2. ITC
  3. UNHCR
  4. UNOPS
সঠিক উত্তর:
ITC
উত্তর
সঠিক উত্তর:
ITC
ব্যাখ্যা
• ITC:
- এর পূর্ণরূপ - International Trade Centre বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- ITC এর পূর্বনাম - International Trade Information Centre.
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

অন্যদিকে -
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: UNHCR.
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS)

সূত্র - ITC অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
১৫৪.
IRENA কোন বিষয়ক সংস্থা?
  1. জলবায়ু পরিবর্তন
  2. পরমাণু কর্মসূচি
  3. নবায়নযোগ্য জ্বালানি
  4. মানবাধিকার
সঠিক উত্তর:
নবায়নযোগ্য জ্বালানি
উত্তর
সঠিক উত্তর:
নবায়নযোগ্য জ্বালানি
ব্যাখ্যা
IRENA:
- IRENA এর পূর্ণরূপ International Renewable Energy Agency বা আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা। 
- IRENA একটি বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা যা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসারে নেতৃত্ব দেয়।
- সংস্থাটি বিভিন্ন দেশের জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় সহায়তা করে।
- এটি প্রযুক্তি, উদ্ভাবন, নীতি, অর্থায়ন ও বিনিয়োগ সংক্রান্ত বিশ্লেষণ প্রদান করে।
- IRENA নবায়নযোগ্য জ্বালানির সব ধরণের ব্যবহার প্রচার করে, যেমনঃবায়োএনার্জি, ভূতাপীয় শক্তি, জলবিদ্যুৎ, মহাসাগরীয় শক্তি, সৌরশক্তি ও বায়ুশক্তি।
- সদস্য: ১৬৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- নবায়নযোগ্য জ্বালানি নির্ভর জ্বালানি ব্যবস্থার প্রসারে সংস্থাটি কাজ করে।

উৎস: IRENA ওয়েবসাইট।
১৫৫.
IPCC কোন দুই সংস্থার যৌথ উদ্যোগে গঠিত হয়েছে?
  1. UNESCO ও UNEP
  2. UNEP ও WMO
  3. WHO ও WMO
  4. UNDP ও FAO
সঠিক উত্তর:
UNEP ও WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP ও WMO
ব্যাখ্যা
IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।
১৫৬.
পরিবেশবাদী সংগঠন Worldwatch Institute-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. বার্লিন
  4. ওয়াশিংটন ডি.সি.
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডি.সি.
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডি.সি.
ব্যাখ্যা

Worldwatch Institute:
- Worldwatch Institute যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।

- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে।
- প্রতিষ্ঠাতা: লেস্টার রাসেল ব্রাউন।

⇒ এটি বিশ্বের পরিবেশগত পরিস্থিতি, টেকসই উন্নয়ন, এবং মানবজাতির ভবিষ্যত সম্পর্কিত গবেষণা এবং বিশ্লেষণ চালিয়ে থাকে। 
- এর উদ্দেশ্য হলো পরিবেশ ও প্রকৃতির প্রতি মানুষের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এবং পৃথিবীকে টেকসই ও পরিবেশবান্ধবভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হওয়ার জন্য প্রভাবিত করা।
- Worldwatch Institute বিভিন্ন বিষয়ে গবেষণা করে, যেমন: জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তির উৎস, বায়োডাইভার্সিটি (জীববৈচিত্র্য), খাদ্য নিরাপত্তা, টেকসই অর্থনীতি।

উৎস: Worldwatch Institute ওয়েবসাইট।

১৫৭.
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে -
  1. ক) ৪ অক্টোবর
  2. খ) ২৩ অক্টোবর
  3. গ) ২৯ জুন
  4. ঘ) ১১ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
ক) ৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ অক্টোবর
ব্যাখ্যা
World Animal Day is an international day of action for animal rights and welfare celebrated annually on October 4. [source: worldanimalday.org.uk]
১৫৮.
′জি- জিরো জোট′ এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ?
  1. ভুটান
  2. পানামা
  3. সুরিনাম
  4. মরিশাস
সঠিক উত্তর:
মরিশাস
উত্তর
সঠিক উত্তর:
মরিশাস
ব্যাখ্যা

 • ′জি- জিরো জোট′ এর অন্তর্ভুক্ত নয়- মরিশাস।

• জি- জিরো জোট:

- তারিখ: ১২ নভেম্বর ২০২৪
-  স্থান: বাকু, আজারবাইজান
- আয়োজন: UNFCCC-এর ২৯তম কপ সম্মেলন (COP29)
-  উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা জোরদার
-  লক্ষ্য: নেট-জিরো, জলবায়ু-সহনশীল ও প্রকৃতি-পজিটিভ ভবিষ্যৎ গঠন
- সদস্য দেশ: ভুটান, মাদাগাস্কার, পানামা ও সুরিনাম
- জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে চারটি দেশ- ভুটান, মাদাগাস্কার, পানামা ও সুরিনাম মিলে “জি-জিরো ফোরাম” উদ্বোধন করেছে এবং একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছে। 
- এই ঘোষণা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) ২৯তম পক্ষসম্মেলন (COP29)-এ গৃহীত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। (Link)

১৫৯.
নিচের কোনটিকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়?
  1. ক) WEF
  2. খ) IBRD
  3. গ) IFAD
  4. ঘ) AIIB
সঠিক উত্তর:
খ) IBRD
উত্তর
সঠিক উত্তর:
খ) IBRD
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়।

(তথ্যসূত্র: WB ওয়েবসাইট)
১৬০.
UNFCCC-এর পূর্ণ রূপ কী
  1. United Nations Forum on Clean Energy
  2. Universal Network for Carbon Conservation
  3. United Nations Foundation for Climate Control
  4. United Nations Framework Convention on Climate Change
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ হল United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় - যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১৬১.
গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন?
  1. নেদারল্যান্ডস
  2. পোল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস। 

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

১৬২.
UNEP এর সদরদপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. নাইরোবি
  3. জেনেভা
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়ায় অবস্থিত। UNEP ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব পরিবেশ দিবসও ৫ জুন পালিত হয়।

সঠিক উত্তর: খ) নাইরোবি। 

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৬৩.
Climate Vulnerable Forum (CVF)  কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৭
  2. ২০০৮
  3. ২০০৯
  4. ২০১০
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা

CVF:
- CVF এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum. 
- এটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
- CVF প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১১টি দেশ।
- বর্তমান সদস্য: ৭৪টি দেশ।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।
- CVF-V20 সচিবালয় ঘানার আক্রায় অবস্থিত।
- সংস্থাটির একটি আঞ্চলিক অফিস শ্রীলঙ্কার কলম্বোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অফিস রয়েছে, যা ব্রেটন উডস ইনিশিয়েটিভের সাথে জড়িত।
- ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।

উৎস: CVF ওয়েবসাইট।

১৬৪.
IMO কোন ধরনের সংস্থা?
  1. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  2. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
  3. বিশ্ব আবহাওয়া সংস্থা
  4. আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
সঠিক উত্তর:
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয় ।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৫.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা UNFCCC - এর সচিবালয়/সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) বন, জার্মানি
  3. গ) বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
  4. ঘ) জেনেভা, সুজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) বন, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) বন, জার্মানি
ব্যাখ্যা
The UNFCCC secretariat (UN Climate Change) was established in 1992 when countries adopted the United Nations Framework Convention on Climate Change (UNFCCC). Since 1995, the secretariat is located in Bonn, Germany. Source: unfccc.int
১৬৬.
বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (নভেম্বর, ২০২৪)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। (নভেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৭.
'V-20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. জলবায়ু পরিবর্তন
  3. ওজোন স্তর রক্ষা
  4. দারিদ্র বিমোচন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
Vulnerable 20 :
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable-20 ওয়েবসাইট।
১৬৮.
 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করে-
  1. UNESCO
  2. UNDP
  3. UNEP
  4. UNICEF
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
- UNEP প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করে UNEP।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৬৯.
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
  1. UNEP ও WMO
  2. UNFCCC ও UNEP
  3. UNFCCC ও WMO
  4. UNEP ও ECOSOC
সঠিক উত্তর:
UNEP ও WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP ও WMO
ব্যাখ্যা

• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: IPCC ওয়েবসাইট।

১৭০.
IPCC কোন দুটি প্রতিষ্ঠান এর সহযোগিতায় গঠিত হয়েছিল?
  1. UNEP এবং WHO
  2. UNDP এবং WMO
  3. UNEP এবং WMO
  4. UN Environment এবং UNESCO
সঠিক উত্তর:
UNEP এবং WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP এবং WMO
ব্যাখ্যা

• IPCC (Intergovernmental Panel on Climate Change):

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা তৈরি IPCC (Intergovernmental Panel on Climate Change।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে। 

• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

 উৎস: IPCC Official Website

১৭১.
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) IMO
  2. খ) UNIDO
  3. গ) WMO
  4. ঘ) IOM
সঠিক উত্তর:
গ) WMO
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO
ব্যাখ্যা
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা হলো WMO (World Meteorological Organization)।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ২৩ শে মার্চ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। এর সদরদপ্তর জেনেভোয় অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস।
WMO এবং UNEP যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: WMO ওয়েবসাইট)
১৭২.
‘কার্টাগেনা প্রটোকল’ কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) কানাডা
  3. গ) চিলি
  4. ঘ) মরক্কো
সঠিক উত্তর:
খ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাডা
ব্যাখ্যা
২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে ‘কার্টাগেনা প্রটোকল’ গৃহিত হয়।
‘কার্টাগেনা প্রটোকল’ হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
চুক্তিটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর।
চুক্তিটিতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও এটির অংশীদার ১৭৩টি দেশ।
বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি কার্যকর করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৭৩.
কপ-২৯ সম্মেলনে কোন দেশের উদ্যোগে 'জি জিরো' ফোরাম গঠিত হয়েছে?
  1. ফ্রান্স
  2. ভুটান
  3. পানামা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম হচ্ছে 'জি জিরো'। 
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে এই ফোরাম গঠন করে।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।

উল্লেখ্য,
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।

তথ্যসূত্র:
i) UNFCCC.
ii) Carbon Pulse.
১৭৪.
জলবায়ু পরিবর্তনে্র হুমকি তুলে ধরতে কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) নেপাল
  2. খ) মালদ্বীপ
  3. গ) টুভালু
  4. ঘ) গোয়াম
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সাগর জলের ছয় মিটার নিচে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ সরকার। এই বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিশ্বব্যাপী ক্ষতিকর কার্বন উদিগরণের বিরুদ্ধে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। রেফারেন্সঃ http://archive.prothom-alo.com/
১৭৫.
'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
  1. UNEP
  2. IUCN
  3. WMO
  4. WWF
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা

Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hour ওয়েবসাইট। 

১৭৬.
IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. গ্লান্ড, সুইজারল্যান্ড
  3. রোম, ইতালি
  4. ফ্রান্স, প্যারিস
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- IUCN এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮।
- প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ।
- এর সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- লক্ষ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ।
- সদস্য দেশ সংখ্যা: ১৬০টির অধিক।
 
উৎস: IUCN ওয়েবসাইট।

১৭৭.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ কতটি?
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
সঠিক উত্তর:
১৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৪টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা  WTO
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
- সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
- পর্যবেক্ষক - ২৫টি।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

এছাড়াও,
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক।
- তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে।
- তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন।
- তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।

উৎস: WTO ওয়েবসাইট।
১৭৮.
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
  1. ৮০ বিলিয়ন ডলার
  2. ১০০ বিলিয়ন ডলার
  3. ১৫০ বিলিয়ন ডলার
  4. ২০০ বিলিয়ন ডলার
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার মঞ্জুর করেছে।

Green Climate Fund:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত কপ-১৬ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
১৭৯.
গ্রিনপিস (Green Peace) কোন ধরনের সংস্থা?
  1. একটি আন্তর্জাতিক ব্যাংক
  2. জাতিসংঘের একটি অঙ্গসংস্থা
  3. আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা
  4. একটি বহুজাতিক কৃষি সংস্থা
সঠিক উত্তর:
আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

১৮০.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. গ্লান্ড, সুইজারল্যান্ড
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
১৮১.
গ্রিনপিস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৬৯ সাল
  2. ১৯৭০ সাল
  3. ১৯৭১ সাল
  4. ১৯৭২ সাল
সঠিক উত্তর:
১৯৭১ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সাল
ব্যাখ্যা
গ্রিনপিস (Greenpeace):
- প্রতিষ্ঠাকাল: ১৯৭১ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- এটি পরিবেশ রক্ষার জন্য কাজ করার একটি আন্তর্জাতিক সংস্থা। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
 
উৎস: Greenpeace International
১৮২.
মার্কিন গোয়েন্দা সংস্থা 'FBI' কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯০৮ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯০৪ সালে
  4. ১৯০২ সালে
সঠিক উত্তর:
১৯০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৮ সালে
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

উৎস : Interpol Website.
১৮৩.
কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
ব্যাখ্যা
- কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়।
- কার্টাগেনা প্রটোকল ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
- বর্তমানে চুক্তিটির অংশীদার ১৭৩টি দেশ এবং স্বাক্ষরকারী ১০৩টি।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
 
১৮৪.
‘জি-জিরো’ ফোরাম কোন সম্মেলনে গঠিত হয়েছে?
  1. COP-27
  2. COP-28
  3. COP-29
  4. COP-30
সঠিক উত্তর:
COP-29
উত্তর
সঠিক উত্তর:
COP-29
ব্যাখ্যা

‘জি-জিরো’ ফোরাম:
- ‘জি-জিরো’ ফোরাম গঠিত হয়েছে ২৯তম জলবায়ু সম্মেলনে (COP-29)।
- ‘জি-জিরো’ ফোরাম গঠনের উদ্যোক্তা হলো ভুটান।

⇒ এটি একটি নতুন জোট যা কার্বন-নেতিবাচক (carbon-negative) ও কার্বন-নিরপেক্ষ (carbon-neutral) দেশগুলোর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নেট-জিরো লক্ষ্য অর্জনের জন্য কাজ করে।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।

উল্লেখ্য,
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা হয় দূষণমাত্রার চেয়ে কম নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। কাজেই এসব দেশ থেকে নিঃসরিত কার্বন উষ্ণায়নের কারণ হয় না।

উৎস: Carbon Pulse.

১৮৫.
WWF -এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. World Wide Fund for Nature
  2. World Wildlife Fund
  3. Wildlife Conservation Fund
  4. Global Nature Fund
সঠিক উত্তর:
World Wildlife Fund
উত্তর
সঠিক উত্তর:
World Wildlife Fund
ব্যাখ্যা

WWF:
- এর পূর্ণরূপ: World Wide Fund for Nature.
- প্রতিষ্ঠা: ১৯৬১ সাল।
- প্রতিষ্ঠাকালীন নাম: World Wildlife Fund।
- ১৯৮৫ সালে নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

উৎস: WWF ওয়েবসাইট। 

১৮৬.
কততম কপ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়েছিলো?
  1. ক) কপ-১৮
  2. খ) কপ-২০
  3. গ) কপ-২১
  4. ঘ) কপ-২২
সঠিক উত্তর:
গ) কপ-২১
উত্তর
সঠিক উত্তর:
গ) কপ-২১
ব্যাখ্যা
• ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (কপ-২১) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
- ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর ২০১৬ চুক্তিটি কার্যকর হয়।
- প্যারিস জলবায়ু চুক্তিতে মোট ১৯৫টি দেশ স্বাক্ষর করেছে। তবে চুক্তিটি অনুমোদন বা গ্রহণ করেছে ১৯১টি দেশ।
- প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৮৭.
Greenpeace International কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা

Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

১৮৮.
গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সিউল, দক্ষিণ কোরিয়া
  2. ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. কানকুন, মেক্সিকো
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

Green Climate Fund: 
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে এই তহবিল প্রতিষ্ঠিত হয়।
- এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য গঠিত হয়েছে।
- এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত।
- এর মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব প্রকল্প ও জলবায়ু সহনশীল উন্নয়নকে সহায়তা করা।
- এই তহবিলের জন্য বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সূত্র: Green Climate Fund ওয়েবসাইট। 

১৮৯.
গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ড
  3. কানাডা 
  4. জার্মানি 
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডামে।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি 'গ্রীনপিস' নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

১৯০.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) -এর সদস্য কয়টি?
  1. ১৯৬টি
  2. ১৯৭টি
  3. ১৯৮টি
  4. ১৯৯টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
UNFCC:
- UNFCCC -এর পূর্ণরূপ United Nations Framework Convention on Climate Change.
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।[লিঙ্ক]
১৯১.
United Nations Conference on Environment and Development কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৯২ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ নামে পরিচিত।
এতে ১১৭টি দেশের রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলন থেকে ‘এজেন্ডা-২১’; ‘UNFCCC’; ‘জীববৈচিত্র্য সনদ’ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’ গৃহিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৯২.
'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ' সম্পর্কে এসডিজি'র কত নং অভীষ্টে বলা আছে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ১৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩
ব্যাখ্যা
• জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (২০১৬-২০৩০) এর অন্যান্য অভীষ্টের ন্যায় পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অভীষ্টগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।

- এসডিজি'র ১৭ টি অভীষ্টের মধ্যে ৩ টি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত।

- এসডিজি'র ১৩ নং অভীষ্টে 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ'।

- ১৪ অভীষ্টে 'টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার।

 - ১৫ অভীষ্ট হচ্ছে 'স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ। 

উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।
১৯৩.
কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. রাশিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কিয়েটো প্রোটকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ কানাডা।

সূত্র - Britannica.com
১৯৪.
IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১২ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা

- IUCN ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। 

​IUCN:
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: IUCN ওয়েবসাইট। 

১৯৫.
কার্টাগেনা প্রটোকল কোন শহরে গৃহিত হয়?
  1. কার্টাগেনা
  2. মন্ট্রিয়াল
  3. জেনেভা
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
মন্ট্রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিয়াল
ব্যাখ্যা
- কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে।
- এতে ১০৩টি দেশ স্বাক্ষর করেছে। তবে চুক্তিটির অংশীদার ১৭৩টি দেশ।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৯৬.
UNFCCC কোন বিষয়ে কাজ করে?
  1. জলবায়ু পরিবর্তন
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. বন্যপ্রাণী সংরক্ষণ
  4. বন সংরক্ষণ
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ হল United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।

১৯৭.
Intergovernmental Panel on Climate Change (IPCC)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. বন
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. দ্য হেগ
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
Intergovernmental Panel on Climate Change (IPCC):
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া (Jim Skea- যুক্তরাজ্য)।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।
- IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উৎস: IPCC ওয়েবসাইট।
১৯৮.
Climate Vulnerable Form (CVF) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০০৯
  3. ২০১১
  4. ২০১০
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা

◉ Climate Vulnerable Form (CVF) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

⇒ Climate Vulnerable Forum (CVF)-এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি সদস্য দেশগুলির অভ্যন্তরীণভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উচ্চাভিলাষী পদক্ষেপ গ্রহণের প্রচার করা
- গবেষণা ও তথ্য প্রদান → জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া ও নীতি নির্ধারণে সহায়তা করা।
- সচেতনতা ও সমর্থন বৃদ্ধি → বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য বৈশ্বিক জনমত ও সহায়তা আদায়।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

১৯৯.
United Nations Framework Convention on Climate Change কত সালে গৃহীত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।

এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। মোট ১৯৭টি দেশ ও সংস্থা এটির অংশীদার।

এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।

১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২৬তম CoP অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৩১ অক্টোবর- ১৩ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
২০০.
আর্থ আওয়ার পালিত হয় কোন সংস্থার উদ্যোগে?
  1. Greenpeace
  2. UNEP
  3. IPCC
  4. WWF
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
- আর্থ আওয়ার পালিত হয় WWF সংস্থার উদ্যোগে। 

আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- ২০২৩ সালের মার্চ মাসের ২৫ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।

WWF:
- WWF এর পূর্ণরূপ World Wildlife Fund.
- সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।

উৎস: Earth Hour ও WWF এর ওয়েবসাইট।