- পূর্ব ও দক্ষিণ বাংলায় সবচেয়ে শক্তিধর রাজবংশ হচ্ছে চন্দ্রবংশ।
- খ্রিস্টীয় দশম শতকের শুরুতেই চন্দ্রবংশের শাসন প্রতিষ্ঠিত হয় ।
- প্রায় দেড়শ বছর এই বংশ শাসনকার্য পরিচালনা করে ।
- এই বংশের প্রথম শক্তিধর রাজার নাম ত্রৈলোক্যচন্দ্র। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন।
- কুমিল্লার লালমাই পাহাড়কে সে যুগে বলা হতো রোহিতগিরি।
- ত্রৈলোক্যচন্দ্রের পিতা ছিলেন সুবর্ণচন্দ্র এবং পিতামহ ছিলেন পূর্ণচন্দ্র।
- শক্তিধর ত্রৈলোক্যচন্দ্র হরিকেল দখল করেছিলেন।
- এই সাথে তিনি চন্দ্রদ্বীপ (বরিশাল ও এর চারপাশের অঞ্চল) জয় করেন। একে একে তাঁর অধিকারে আসে বঙ্গ ও সমতট।
- ত্রৈলোক্যচন্দ্র প্রায় ত্রিশ বছর (আনুমানিক ৯০০-৯৩০ খ্রি.) শাসন করেন ।
======
খড়গ বংশের শাসনের পর অষ্টম শতকের মাঝামাঝি একই অঞ্চলে দেববংশের উদ্ভব হয়।
দেববংশের রাজাদের রাজধানী ছিল দেবপর্বতে।
কুমিল্লার নিকট ময়নামতির দক্ষিণে ছিল এই দেবপর্বত।
সমগ্র সমতট অঞ্চল জুড়ে দেবরাজাদের রাজত্ব ছিল।
দেবরাজা আনন্দের রাজধানীতে ‘আনন্দবিহার' বলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয় ।
আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজাদের শাসন চালু থাকে ।
উৎস : ইতিহাস, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।